1 00:00:14,347 --> 00:00:17,934 তারা এটি সম্প্রচার করতে চায়। মানে, দৃষ্টান্তমূলক ঘটনাটি। 2 00:00:18,560 --> 00:00:19,394 কী? 3 00:00:20,854 --> 00:00:22,939 দুঃখিত, বুঝলাম না। 4 00:00:23,023 --> 00:00:24,149 তারা কী বলেছে? 5 00:00:24,232 --> 00:00:25,775 বলেছে তারা পয়সা দেবে। 6 00:00:25,859 --> 00:00:31,114 তারা আমার নরকে যাওয়ার ঘটনাটি সরাসরি সম্প্রচার করতে চায়। 8 00:00:32,449 --> 00:00:34,034 পাগলের বাচ্চাগুলো! 9 00:00:39,998 --> 00:00:41,541 তো তাদের কী জবাব দিয়েছেন? 10 00:00:42,751 --> 00:00:43,877 আসলে... 11 00:00:44,711 --> 00:00:47,047 তরুণ চেয়ারম্যান লোকটা বলেছে... 12 00:00:48,089 --> 00:00:50,258 রাজি হলে সে আমাকে তিন বিলিয়ন ওন দেবে। 13 00:00:50,341 --> 00:00:51,342 সমস্যা হচ্ছে, 14 00:00:51,426 --> 00:00:55,638 বুঝতে পারছি না আমি সহিসালামতে এতো টাকা কীভাবে নেবো। 15 00:00:57,015 --> 00:00:58,266 মিস মিন, 16 00:00:59,601 --> 00:01:03,104 ফরমান জিনিসটা আসল কিনা জানি না, 17 00:01:03,188 --> 00:01:04,856 কিন্তু আমার সত্যিই সাহায্য প্রয়োজন... 18 00:01:04,939 --> 00:01:06,357 যাতে আমি টাকাগুলো... 19 00:01:08,026 --> 00:01:11,871 মানে, যাতে আমার বাচ্চারা টাকাগুলো পায়। 20 00:01:15,992 --> 00:01:20,121 বুঝতে পারছি, ম্যাম, কিন্তু আপনার তাড়াহুড়ো করা ঠিক হবে না। 21 00:01:21,623 --> 00:01:24,125 সম্প্রচারে রাজি হলে শুধু আপনার পরিচয়-ই নয়... 22 00:01:24,209 --> 00:01:27,170 আপনার পরিবারের পরিচয়ও ফাঁস হয়ে যাবে, আর... 23 00:01:27,253 --> 00:01:28,797 যদি এটা সত্যি হয়? 24 00:01:30,131 --> 00:01:33,718 কয়দিন পর আমি সত্যিই মারা গেলে আমার বাচ্চারা কীভাবে বাঁচবে? 25 00:01:35,386 --> 00:01:37,430 আমার ছেলে অনেক গবেষণা করেছে... 26 00:01:37,514 --> 00:01:40,100 আর বলেছে আপনার কাছে আসতে কারণ আপনি কাজটা ভালো পারবেন, 27 00:01:40,183 --> 00:01:42,352 তবে না পারলে অন্যকাউকে খুঁজে নেবো। 28 00:01:43,812 --> 00:01:46,856 আরে না, আপনি সঠিক লোকের কাছেই এসেছেন। 29 00:01:46,940 --> 00:01:49,818 হ্যাঁ, সত্যের আলোর শয়তানগুলো যে চাল-ই চালুক, 30 00:01:49,901 --> 00:01:52,654 তারা সেটা জনসমক্ষে করলেই বরং ভালো। 31 00:01:52,737 --> 00:01:53,738 চিন্তা করবেন না। 32 00:01:54,364 --> 00:01:58,368 মি. পার্ক, একান্তে একটু কথা বলা যাবে? 33 00:02:01,287 --> 00:02:03,206 মাফ করবেন, ম্যাম। 34 00:02:07,836 --> 00:02:08,878 কী সমস্যা? 35 00:02:08,962 --> 00:02:13,049 তুমি সত্যিই তাকে সরাসরি সম্প্রচারে যেতে দিবে? 36 00:02:14,134 --> 00:02:17,971 তোমার কি সত্যিই ধারণা ওই দানবগুলো এসে পাঁচদিন পর তাকে মেরে দেবে? 37 00:02:18,054 --> 00:02:20,390 মনে হয় না এমনকিছু ঘটবে। 38 00:02:21,307 --> 00:02:25,603 সত্যের আলো যে সম্পূর্ণ ভাঁওতাবাজি তা দেখানোর এটাই সুবর্ণ সুযোগ। 39 00:02:25,687 --> 00:02:28,857 তাছাড়া, মিসেস পার্কের হারাবার কিছুই নেই। 40 00:02:29,357 --> 00:02:32,944 তারা ব্যস সবার সামনে বেইজ্জত হয়ে তিন বিলিয়ন ওন দিয়ে দেবে। 41 00:02:34,571 --> 00:02:37,574 যদি ওগুলো সত্যিই হাজির হয়? 42 00:02:40,660 --> 00:02:41,995 যেটাই ঘটুক... 43 00:02:44,164 --> 00:02:46,124 টাকাগুলো পেলে তার-ই লাভ। 44 00:02:47,125 --> 00:02:49,419 মনে হচ্ছে বাচ্চাগুলো এতিম হয়ে যাবে। 45 00:02:53,882 --> 00:02:55,666 পুলিশকে ব্যাপারটা জানানো যাক। 46 00:02:55,818 --> 00:03:01,764 আচ্ছা‌। আমি তার বাচ্চাগুলোকে এসব থেকে দূরে রাখার যথাসাধ্য চেষ্টা করবো। 47 00:03:01,848 --> 00:03:03,900 কেসটা নেবো বলে দিচ্ছি। 48 00:03:10,231 --> 00:03:12,442 আমরা একটা ঐক্যমতে পৌঁছেছি। 49 00:03:12,525 --> 00:03:14,569 কল্পনাও করতে পারছি না এখন আপনার কেমন লাগছে। 50 00:03:14,652 --> 00:03:17,739 আমরা আপনাকে সাহায্য করবো। চিন্তা নেই। 51 00:03:18,656 --> 00:03:19,908 ধন্যবাদ। 52 00:03:21,456 --> 00:03:42,508 অনুবাদে: AsadujJaman 52 00:04:02,867 --> 00:04:04,535 মহিলা একদমই কথা শোনে না। 53 00:04:14,629 --> 00:04:16,506 ওহ খোদা! অবিশ্বাস্য! 54 00:04:16,589 --> 00:04:18,633 মা, পাগল হয়েছো? 55 00:04:18,716 --> 00:04:21,177 তোমার ক্যান্সার হয়েছে ভুলে গেছো? 56 00:04:21,261 --> 00:04:22,262 বলেছিলে ছেড়ে দিয়েছো! 57 00:04:22,345 --> 00:04:25,348 সে তো বলেছিলাম যখন সুস্থ ছিলাম। 58 00:04:25,848 --> 00:04:29,352 কেউ নালিশ করলে বলিস, আমার বেদীর জন্য ধূপ পোড়াচ্ছিস। 59 00:04:30,103 --> 00:04:32,647 এটা কী ধরণের ফালতু ইয়ার্কি, মা? 60 00:04:33,314 --> 00:04:36,109 আজ এতো চটে আছিস যে? 61 00:04:37,360 --> 00:04:40,822 ওই ঔপন্যাসিকের অবস্থা খারাপ? 62 00:04:40,905 --> 00:04:42,156 সেটা না। 63 00:04:44,826 --> 00:04:47,962 মনে হচ্ছে যে দুনিয়াটাকে চিনতাম তা ভেঙে পড়ছে। 64 00:04:49,038 --> 00:04:50,915 তার মানে? 65 00:04:51,499 --> 00:04:54,285 মানে ইদানিং অদ্ভুত সব ঘটনা ঘটছে তো। 66 00:04:54,794 --> 00:04:56,170 কীরকম? 67 00:04:59,382 --> 00:05:00,425 আসলে... 68 00:05:02,427 --> 00:05:04,954 লোকে বলছে অদ্ভুত কিছু একটা আবির্ভূত হয়ে... 69 00:05:05,930 --> 00:05:08,850 মৃত্যুর ভবিষ্যদ্বাণী করছে। 70 00:05:10,059 --> 00:05:13,529 তারপর উল্লেখিত তারিখে নরকে নিয়ে যাচ্ছে। 71 00:05:17,692 --> 00:05:21,029 ওই "অদ্ভুত জিনিসটা" দেখেছি আমি। 72 00:05:22,864 --> 00:05:23,698 কী? 73 00:05:24,532 --> 00:05:27,952 যেদিন ক্যান্সার ধরা পড়েছিল সেদিনই দেখেছিলাম। 74 00:05:28,036 --> 00:05:29,954 জিনিসটা ছিল আমার ডাক্তার। 75 00:05:34,250 --> 00:05:35,084 মা। 76 00:05:36,919 --> 00:05:38,046 তোমার ভয় করে না? 77 00:05:41,215 --> 00:05:45,136 সবাইকেই একদিন না একদিন মরতে হয়। 78 00:05:46,846 --> 00:05:51,309 আমি খুশি যে হিতাহিত জ্ঞান না হারিয়েই মরতে পারছি। 79 00:05:51,934 --> 00:05:53,728 এটাই স্বস্তির বিষয়। 80 00:05:54,729 --> 00:05:58,449 এই মুহূর্তে যে আমার মেয়ের চেহারাটা দেখতে পারছি... 81 00:05:59,776 --> 00:06:00,777 এটাই শান্তি। 82 00:06:26,803 --> 00:06:28,346 ♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪ 83 00:06:28,429 --> 00:06:32,225 ♪ হ্যাপি বার্থডে টু ইউ, মামুনি ♪ 84 00:06:32,308 --> 00:06:35,395 ♪ হ্যাপি বার্থডে টু ইউ ♪ 85 00:06:38,606 --> 00:06:40,358 মা, দেখো। 86 00:06:41,567 --> 00:06:50,493 পার্ক জং জা। তুমি পাঁচদিন পর বিকাল তিনটায় মারা যাবে। 88 00:06:53,329 --> 00:06:54,705 - হ্যালো? - হ্যালো? 89 00:06:54,789 --> 00:06:57,834 - রং নাম্বারে ফোন করেছেন। - তাহলে, আগে আবেদন করুন। 90 00:06:57,917 --> 00:07:00,002 - ওটা কি ফরেনসিক রিপোর্ট? - হ্যাঁ। 91 00:07:00,086 --> 00:07:02,588 ওটা আমাদের কাজের আওতায় পড়ে না। 92 00:07:02,672 --> 00:07:04,674 - আমরাও জানি না। - এই, রেখে দাও তো। 93 00:07:05,299 --> 00:07:06,175 কী? 94 00:07:06,843 --> 00:07:07,844 অ্যারোহেড? 95 00:07:09,345 --> 00:07:10,179 মানে... 96 00:07:11,180 --> 00:07:13,766 তারা কিশোর হলেও হাতেনাতে ধরা পড়েছে, 97 00:07:13,850 --> 00:07:15,476 আর ওদের ঠিকানাও অজানা। 98 00:07:16,018 --> 00:07:18,438 যাইহোক, এই নাম্বার কীভাবে পেলেন? 99 00:07:19,480 --> 00:07:21,899 এটাকে আইনের কাজে বাঁধা প্রদান বলে! 100 00:07:23,109 --> 00:07:25,069 আপনাকে আবার কখন হুমকি দিলাম? 101 00:07:25,153 --> 00:07:26,237 হ্যালো? 102 00:07:28,239 --> 00:07:30,324 ওরা আমার ব্যক্তিগত নাম্বার পেলো কীভাবে? 103 00:07:30,408 --> 00:07:32,493 এই, সবাই ফোন বন্ধ করো। 104 00:07:32,577 --> 00:07:33,578 - জি, স্যার। - জি, স্যার। 105 00:07:34,287 --> 00:07:36,330 - ওটাই সেই রিপোর্ট? দাও। - জি, স্যার। 106 00:07:41,085 --> 00:07:41,961 এইসব কী? 107 00:07:42,503 --> 00:07:43,713 এটা জৈব পদার্থ না? 108 00:07:43,796 --> 00:07:46,716 মনে হচ্ছে, যে পোড়া লাশটাকে আমরা ভিকটিম ভেবেছিলাম... 109 00:07:47,550 --> 00:07:48,926 ওটা কোনো প্রাণীর না। 110 00:07:49,719 --> 00:07:51,888 ওটা পৃথিবীর বাইরের কোনো জিনিস। 111 00:07:51,971 --> 00:07:53,306 কী আলবাল বকছো? 112 00:07:53,806 --> 00:07:55,892 তাহলে ওই জিনিসটা কী? 113 00:07:55,975 --> 00:07:58,311 এক লোক দিনে দুপুরে মারা গেল, 114 00:07:58,394 --> 00:08:01,898 ডজনখানেক লোকও তা দেখলো। ওটা জীবিত প্রাণী হয় না কী করে? 115 00:08:01,981 --> 00:08:02,815 তাহলে ওটা কী? 116 00:08:02,899 --> 00:08:06,135 তোমরা নিজেরাই তো দেখেছো। ভিকটিমকে প্রানপণে দৌড়াতে দেখেছো। 117 00:08:06,694 --> 00:08:08,988 এটা বসকে গিয়ে কীভাবে বলবো? 118 00:08:13,201 --> 00:08:14,827 [ আইনজীবী মিন হেই জিন ] 119 00:08:14,911 --> 00:08:17,038 - হ্যালো? - এই, কিয়ং হুন! 120 00:08:18,915 --> 00:08:19,749 জি। 121 00:08:20,625 --> 00:08:21,459 কী? 122 00:08:22,960 --> 00:08:24,045 চেয়ারম্যান জং। 123 00:08:24,128 --> 00:08:26,672 এই এলাকা অতোটা ব্যয়বহুল না। 124 00:08:26,756 --> 00:08:29,342 বাড়ির মালিকদের রাজি করানো কঠিন হবে না। 125 00:08:29,425 --> 00:08:32,887 যেহেতু এখানেই আছি, আজ-ই অনুমতি নিয়ে নিচ্ছি না কেন? 126 00:08:32,970 --> 00:08:36,098 - বুদ্ধিটা কেমন? - ভালোই। কেউই প্রত্যাখ্যান করবে না। 127 00:08:37,099 --> 00:08:38,893 চেয়ারম্যান জং, আবার দেখা হয়ে ভালো লাগলো। 128 00:08:41,062 --> 00:08:41,979 হ্যালো। 129 00:08:42,813 --> 00:08:44,941 বোধহয় আইনজীবীর কাছ থেকে ফোন পেয়েছেন। 130 00:08:45,024 --> 00:08:48,110 খুনের হুমকি দেওয়া হয়েছে, তাই পুলিশকে তো খোঁজ লাগাতেই হবে। 131 00:08:49,237 --> 00:08:51,405 না লাগানোর মতো কি কোনো কারণ আছে? 132 00:08:52,448 --> 00:08:53,616 অবশ্যই না। 133 00:08:54,116 --> 00:08:56,661 লোক যতো বেশি হয় ততোই ভালো। 134 00:08:57,161 --> 00:08:58,454 তবে... 135 00:08:59,038 --> 00:09:01,874 জানতাম না সত্যের আলোর হাতে এতো পয়সাকড়ি আছে। 136 00:09:03,376 --> 00:09:07,129 আমাদের অনেক ধরণের সদস্য আছে। 137 00:09:07,713 --> 00:09:10,466 তাদের মাঝে কেউ কেউ বিশাল সম্পত্তির মালিক। 138 00:09:11,467 --> 00:09:13,678 কিন্তু ওটাকে কি "খুনের হুমকি" বললেন? 139 00:09:14,720 --> 00:09:18,641 এই ধরণের কেসগুলোকে আমরা খুনের আগাম ঘোষণা হিসেবেই দেখি। 140 00:09:22,645 --> 00:09:24,897 ঈশ্বরের ফরমানের পেছনে লাগা ডিটেকটিভ... 141 00:09:26,732 --> 00:09:28,526 কল্পকাহিনীর মতো লাগছে। 142 00:09:29,694 --> 00:09:30,778 ডিটেকটিভ। 143 00:09:32,905 --> 00:09:34,574 প্রাচীনকালে, 144 00:09:35,199 --> 00:09:38,411 মানুষ বিশ্বাস করতো সূর্যগ্রহণ হচ্ছে ঈশ্বরের ক্রোধের লক্ষণ। 145 00:09:40,079 --> 00:09:44,333 তারা ভাবতো এক ঐশ্বরিক কুকুর সূর্যকে কামড়ে দিয়েছে। 146 00:09:45,876 --> 00:09:51,716 সেজন্য তারা কুকুরটিকে ধরতে শিকারির দল প্রেরণ করতো। 147 00:09:53,467 --> 00:09:54,594 ইন্টারেস্টিং তো। 148 00:09:56,846 --> 00:09:58,014 ডিটেকটিভ। 149 00:10:00,099 --> 00:10:01,434 মনে হচ্ছে না... 150 00:10:02,268 --> 00:10:03,811 আপনারা ওই শিকারিদের মতো? 151 00:10:05,938 --> 00:10:07,523 ঈশ্বরের অজুহাত দিয়ে... 152 00:10:08,649 --> 00:10:13,871 নিরীহ লোককে নিপীড়ন করা যাজক হবার চাইতে শিকারি হওয়াটাই কি ভালো না? 153 00:10:14,947 --> 00:10:16,574 আপনি নিশ্চয়ই মিস মিন হেই জিন। 154 00:10:18,075 --> 00:10:19,994 চলুন ভেতরে যাই। অনেক আলোচনা করতে হবে। 155 00:10:20,536 --> 00:10:22,246 দয়া করে বাড়িওয়ালাদের সাথে মিটিংয়ের ব্যবস্থা করো। 156 00:10:22,330 --> 00:10:23,289 জি, স্যার। 157 00:10:24,457 --> 00:10:26,125 সব ডকুমেন্ট রেডি আছে তো? 158 00:10:26,208 --> 00:10:27,084 জি। 159 00:10:27,168 --> 00:10:29,253 চলুন দ্রুত অফিসে গিয়ে কল করে... 160 00:10:29,337 --> 00:10:30,546 - হ্যালো। - হ্যালো। 161 00:10:34,759 --> 00:10:35,926 আপনারা আগে যান। 162 00:10:36,594 --> 00:10:37,595 ধন্যবাদ। 163 00:10:54,028 --> 00:10:55,821 দুঃখিত। ঘরে এটুকুই ছিল। 164 00:10:55,905 --> 00:10:58,240 - আরে না। এটাই অনেককিছু। - এই নিন। 165 00:10:58,324 --> 00:11:00,493 বাচ্চারা কি স্কুলে গেছে? 166 00:11:00,576 --> 00:11:03,829 ওহ, ওদেরকে ওদের রুমে থাকতে বলেছি। 167 00:11:03,913 --> 00:11:06,832 ভাবছিলাম ওদের সাথে দেখা করা যাবে কিনা। 168 00:11:06,916 --> 00:11:07,750 কেন? 169 00:11:07,833 --> 00:11:10,252 কিছু না। ওদের ঘরে থাকাই ভালো। 170 00:11:10,336 --> 00:11:12,004 - চায়ের জন্য ধন্যবাদ। - আচ্ছা। 171 00:11:15,883 --> 00:11:18,219 বাচ্চাগুলো যেহেতু সাক্ষী তাই কথা বলা উচিত ছিল। 172 00:11:18,302 --> 00:11:19,970 আমাদের কাছে মোবাইলের ফুটেজ আছে। 173 00:11:20,471 --> 00:11:22,515 - বাচ্চাদের দূরে রাখো। - প্লিজ চা নিন। 174 00:11:25,059 --> 00:11:26,060 ধন্যবাদ। 175 00:11:30,272 --> 00:11:32,233 ভাইয়া, কী করছো? 176 00:11:32,316 --> 00:11:35,319 মা তো বলেছিল এটা রঙ করতে সাহায্য করতে। 177 00:11:35,403 --> 00:11:36,779 মুখ বন্ধ রাখ। 178 00:11:36,862 --> 00:11:38,489 সব তথ্য কি ঠিক আছে? 179 00:11:38,572 --> 00:11:40,282 আবার মনে করিয়ে দিচ্ছি... 180 00:11:40,366 --> 00:11:42,910 বাচ্চাদের পরিচয় কোনোভাবেই ফাঁস করা যাবে না। 181 00:11:42,993 --> 00:11:45,746 সম্প্রচারের আগ পর্যন্ত মিসেস পার্কের বেলাতেও যেন তাই হয়। 182 00:11:45,830 --> 00:11:47,581 আমরা অতোটা নীচ নই। 183 00:11:48,958 --> 00:11:50,876 আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না। 184 00:11:52,378 --> 00:11:56,549 সম্প্রচার বাতিল হয়ে গেলেও, আপনাদের বাদবাকি টাকা পরিশোধ করতে হবে। 185 00:11:56,632 --> 00:11:59,985 সম্প্রচার বাতিল হলে কোনো ডিসকাউন্ট পাবো? 186 00:12:03,264 --> 00:12:06,525 সবকিছু লিখিত আকারে ফাইনাল হয়ে গেছে। 187 00:12:07,810 --> 00:12:08,894 দুঃখিত। 188 00:12:10,062 --> 00:12:12,440 আমি এ ধরণের মিটিংয়ে অভ্যস্ত নই, 189 00:12:13,357 --> 00:12:15,359 তাই সহজ হতে মজা করছিলাম। 190 00:12:16,068 --> 00:12:17,945 আমরা যেকোনো শর্তে রাজি... 191 00:12:18,028 --> 00:12:22,332 ব্যস মিসেস পার্ক ওইদিন এখানে থাকলেই হলো। 192 00:12:22,533 --> 00:12:24,744 - আচ্ছা। - আমি আইন বিষয়ে তেমন অভিজ্ঞ নই। 193 00:12:24,827 --> 00:12:27,705 তাই আমাদের আইনজ্ঞ এটা সামলাবেন। 194 00:12:27,788 --> 00:12:28,706 অবশ্যই, স্যার। 195 00:12:29,290 --> 00:12:31,751 - আমরা সবকিছু খতিয়ে দেখেছি। - আচ্ছা। 196 00:12:39,300 --> 00:12:42,269 আপনার ছেলেমেয়ের বয়স কতো? 197 00:12:43,637 --> 00:12:46,223 একজনের ১৩ আর আরেকজনের ৬. 198 00:12:46,849 --> 00:12:49,018 আচ্ছা। বয়সের অনেক পার্থক্য। 199 00:12:49,727 --> 00:12:55,149 - বোধহয় ও-ই ভিডিওটা করেছিল। - জি। 200 00:12:55,232 --> 00:12:56,317 ও কি বাসায় নেই? 201 00:12:57,026 --> 00:12:59,111 আমি ওকে রুমে থাকতে বলেছি। 202 00:12:59,612 --> 00:13:01,781 চেয়ারম্যান জং, টাকা পাঠিয়ে দিয়েছি। 203 00:13:01,864 --> 00:13:03,115 প্লিজ অ্যাকাউন্টটা চেক করুন। 204 00:13:05,785 --> 00:13:09,497 এই যে। অ্যাকাউন্ট নাম্বার আর টাকার পরিমাণ চেক করুন। 205 00:13:12,208 --> 00:13:13,167 সব ঠিক আছে। 206 00:13:17,379 --> 00:13:20,724 বাচ্চাদের সাথে দেখা করতে পারলে ভালো হতো। 207 00:13:21,509 --> 00:13:25,562 কিন্তু কোনো ছবিতেই তো ওদের বাবাকে দেখছি না। 208 00:13:27,765 --> 00:13:29,517 ওদের বাবা নেই। 209 00:13:30,643 --> 00:13:33,754 বাবা আবার থাকে না কীভাবে? সেটা কী করে সম্ভব? 210 00:13:35,356 --> 00:13:36,816 আমি একজন সিঙ্গেল মা। 211 00:13:36,899 --> 00:13:38,818 বাচ্চাদের বাবা এক নয়, তাই... 212 00:13:38,901 --> 00:13:42,154 ম্যাম, আপনার তার প্রশ্নের উত্তর দেবার প্রয়োজন নেই। 213 00:13:42,238 --> 00:13:43,781 - বিশেষ করে এরকম প্রশ্নের। - আচ্ছা। 214 00:13:43,864 --> 00:13:45,366 আমার কৌতুহল হচ্ছে... 215 00:13:46,909 --> 00:13:54,375 বাবা ছাড়া একটা নয় দু'দুটো বাচ্চা কীভাবে জন্ম দিয়ে ফেললেন। 217 00:13:58,838 --> 00:14:01,682 ভাবছি ওদের বাবারা কেমন লোক ছিল। 218 00:14:05,553 --> 00:14:07,972 তারা বিবাহিত পুরুষ ছিল না তো? 219 00:14:08,514 --> 00:14:10,057 মাফ করবেন। 220 00:14:11,183 --> 00:14:13,185 তাতে আপনার এতো কৌতুহল কেন? 221 00:14:13,269 --> 00:14:15,980 কারণ আমাকে কারণটা জানতে হবে। 222 00:14:16,063 --> 00:14:18,607 কোন কারণের কথা বলছেন? 223 00:14:18,691 --> 00:14:20,609 বুঝতে পারছেন না? 224 00:14:24,113 --> 00:14:27,658 যে কারণে মিসেস পার্ক নরকে যাচ্ছেন। 225 00:14:28,158 --> 00:14:29,451 কী? 226 00:14:30,870 --> 00:14:32,037 আপনি কি এভাবেই কাজ করেন? 227 00:14:34,331 --> 00:14:36,000 আমার মা কী দোষ করেছে? 228 00:14:36,083 --> 00:14:37,334 ইওন উল, রুমে যাও। 229 00:14:37,418 --> 00:14:39,003 কী এমন করেছে যে তাকে নরকে যেতে হবে? 230 00:14:39,086 --> 00:14:40,671 - আপনি আমার মা'কে চেনেন না। - শান্ত হও। 231 00:14:40,754 --> 00:14:44,216 যদি চিনতেন, তাহলে বলতে পারতেন কোন দোষে সে নরকে যাবে। 232 00:14:44,300 --> 00:14:45,593 বোনের সাথে ভেতরে যাও। 233 00:14:45,676 --> 00:14:48,304 না! তুমি দোষের কিছু করোনি! 234 00:14:48,387 --> 00:14:50,681 তোমার রুমে যাও! 235 00:14:52,850 --> 00:14:54,560 দেখতে পাচ্ছো না বড়োরা কথা বলছে? 236 00:14:55,227 --> 00:14:56,228 ভদ্র আচরণ করো! 237 00:14:57,229 --> 00:14:58,480 বোনের সাথে এখানে থাকো। 238 00:15:09,909 --> 00:15:10,784 চেয়ারম্যান জং, 239 00:15:12,536 --> 00:15:14,922 আপনি যা ইচ্ছা দোষারোপ করতে পারেন। 240 00:15:15,789 --> 00:15:17,124 আমি শুধু... 241 00:15:17,625 --> 00:15:21,211 আমার বাচ্চাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে চাই। 242 00:15:23,297 --> 00:15:26,258 মিস মিন, চুক্তিপত্র সব ঠিক আছে, ঠিক না? 243 00:15:27,718 --> 00:15:29,929 এটাই আমার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। 244 00:15:31,931 --> 00:15:35,100 আমার বাচ্চাদের ঠিকমতো কখনো খাওয়াতে পরাতে পারিনি। 245 00:15:36,644 --> 00:15:38,795 এটা আমার জন্য বিরাট বড়ো সুযোগ। 246 00:15:40,064 --> 00:15:45,227 দয়া করে আমার বাচ্চাদের এমন জায়গায় রাখবেন যাতে কেউ ওদের খুঁজে না পায়। 247 00:15:48,030 --> 00:15:49,490 এটাই আমার অনুরোধ। 248 00:16:08,926 --> 00:16:10,052 চেয়ারম্যান জং। 249 00:16:10,761 --> 00:16:12,680 বাড়িওয়ালাদের সাথে মিটিং ঠিক করা হয়েছে। 250 00:16:12,763 --> 00:16:14,473 - আচ্ছা। - চলুন সেখানেই যাই। 251 00:16:15,599 --> 00:16:16,642 ওহ, মিস মিন। 252 00:16:17,726 --> 00:16:20,020 তখন যাজকের ব্যাপারে যা বলছিলেন... 253 00:16:20,104 --> 00:16:24,157 আপনার কি মনে হয় না যাজকের কাজ মানুষের জীবনকে অর্থবহ করে তোলা? 254 00:16:24,817 --> 00:16:28,821 অর্থ খুঁজে না পেলে তো মানবজাতির ধ্বংস অনিবার্য। 255 00:16:31,949 --> 00:16:33,901 শীঘ্রই নতুন এক দুনিয়ার সূচনা হবে। 256 00:16:34,493 --> 00:16:35,911 সেখানেই দেখা হবে। 257 00:16:44,586 --> 00:16:46,130 শালা পাগলের বাচ্চা। 258 00:16:46,213 --> 00:16:49,800 শালা কি সত্যিই বিশ্বাস করে যে কিছু একটা ঘটতে যাচ্ছে? 259 00:16:50,718 --> 00:16:54,304 একটা চ্যানেলও এই গাঁজাখুরি প্রচারে রাজি হবে না। 260 00:16:54,388 --> 00:16:57,141 শুধু অ্যারোহেড পাগলাগুলোই অনলাইনে দেখবে, 261 00:16:57,224 --> 00:16:58,934 আর কিছু ঘটার প্রার্থণা করবে। 262 00:16:59,601 --> 00:17:02,896 আচ্ছা, বাচ্চা দুটোর কী ব্যবস্থা করবেন? 263 00:17:02,980 --> 00:17:06,483 ওদেরকে দু'দিনের মধ্যে কানাডায় আমার কাজিনের কাছে পাঠিয়ে দেবো। 264 00:17:06,567 --> 00:17:09,236 - আচ্ছা। - কিছু না হলে ওরা ফিরে আসতে পারবে। 265 00:17:09,319 --> 00:17:11,989 অথবা মিসেস পার্ক ওখানে যেতে পারবে। 266 00:17:12,656 --> 00:17:14,158 ওরা কানাডায় যাবে কেন? 267 00:17:14,241 --> 00:17:15,951 সম্প্রচার আলবত বাতিল হবে, 268 00:17:16,035 --> 00:17:18,454 আর অ্যারোহেডের তৈরি সব হাইপ রসাতলে যাবে। 269 00:17:18,537 --> 00:17:22,291 মিসেস পার্ক ঠিকই বলেছেন। ওতোগুলো টাকা পাওয়া তার সৌভাগ্য। 270 00:17:22,374 --> 00:17:23,292 তাই না? 270 00:17:31,177 --> 00:17:32,596 সারপ্রাইজ! 271 00:17:33,177 --> 00:17:35,596 বিরাট বড়ো সারপ্রাইজ! 272 00:17:35,679 --> 00:17:38,432 সত্যের আলো থেকে এক বিশেষ ঘোষণা এসেছে! 273 00:17:38,515 --> 00:17:41,226 সত্যের আলো অবশেষে তাদের কাজ করছে। 274 00:17:41,310 --> 00:17:47,191 কোরিয়ায় কেউ একজন নরকে যাবার ফরমান পেয়েছে। 275 00:17:47,274 --> 00:17:50,235 আরো বিস্ময়কর ব্যাপার হচ্ছে... 276 00:17:51,111 --> 00:17:55,449 যে তারা ঘটনাটি সরাসরি সম্প্রচার করবে! 277 00:17:57,493 --> 00:17:59,661 মনে আছে আমাদের কতোকিছু সইতে হয়েছে? 278 00:18:00,245 --> 00:18:02,331 আমরা জ্ঞানদীপ্ত হয়েছিলাম বলে, 279 00:18:02,414 --> 00:18:05,751 আমাদের ভুল বোঝা হয়েছে, ঘৃণা আর অপমান করা হয়েছে। 280 00:18:06,502 --> 00:18:07,336 কিন্তু এবার... 281 00:18:08,420 --> 00:18:09,755 দুইদিনের মধ্যে, 282 00:18:10,422 --> 00:18:14,843 পুরো দুনিয়া আমাদের কথা শোনা শুরু করবে। 283 00:18:14,927 --> 00:18:19,181 আমরা কষ্ট আর যাতনা সয়েছি, এখন তা ফল দিচ্ছে! 284 00:18:19,264 --> 00:18:21,350 - আনন্দ করো, সবাই! - তোর মতো দেখতে রে। 285 00:18:22,476 --> 00:18:25,020 কী যে খুশি লাগছে! আর তর সইছে না! 286 00:18:25,104 --> 00:18:33,862 কিন্তু সত্যের আলো সেই পাপিষ্ঠের পরিচয় আর তার নরকে যাবার কারণ প্রকাশ করছে না কেন? 288 00:18:44,998 --> 00:18:48,418 [ কনফর্মিস্ট38 চ্যাটে প্রবেশ করেছেন ] 289 00:18:53,048 --> 00:18:55,884 [ কনফর্মিস্ট38: পাপিষ্ঠ পার্ক জং জা, ছেলে পার্ক ইওন উল, মেয়ে পার্ক হাই উল ] 290 00:18:55,968 --> 00:18:57,886 [ সিঙ্গেল মা, ভিন্ন ভিন্ন পিতা ] 291 00:19:00,889 --> 00:19:02,099 কনফর্মিস্ট38! 292 00:19:02,683 --> 00:19:03,642 কে রে তুই ভাই? 293 00:19:03,725 --> 00:19:05,269 শালা বাঘের বাচ্চা! 294 00:19:05,352 --> 00:19:07,312 পুরাই মাইরালা নিউজ! 295 00:19:07,396 --> 00:19:11,233 অ্যারোহেড! 296 00:19:11,316 --> 00:19:14,611 - অ্যারোহেড! অ্যারোহেড! - মহিলার নাম পার্ক জং জা! 297 00:19:14,695 --> 00:19:16,572 অ্যারোহেড! 298 00:19:16,655 --> 00:19:19,992 অ্যারোহেড! 299 00:19:36,383 --> 00:19:37,217 হি জং। 300 00:19:40,637 --> 00:19:41,763 হি জং। 301 00:19:44,308 --> 00:19:46,852 ধুর। গেল কোথায় মেয়েটা? 302 00:19:53,192 --> 00:19:54,026 হ্যালো? 303 00:19:54,818 --> 00:19:55,861 এই। 304 00:19:55,944 --> 00:19:57,696 এই অসময়ে কোথায় গিয়েছিস? 305 00:19:57,779 --> 00:19:58,739 ওহ... 306 00:19:59,448 --> 00:20:00,616 আমি বান্ধবীর বাসায়। 307 00:20:00,699 --> 00:20:04,036 পরীক্ষার জন্য রাত জেগে পড়বো। এখান থেকেই স্কুলে যাবো। 308 00:20:04,536 --> 00:20:05,871 সমস্যা নেই তো? 309 00:20:06,538 --> 00:20:07,748 কোন বান্ধবী? 310 00:20:08,290 --> 00:20:09,625 ওকে চিনবে না। 311 00:20:10,209 --> 00:20:12,044 কেন? চলে আসবো? 312 00:20:13,003 --> 00:20:14,546 না, ঠিক আছে। 313 00:20:15,255 --> 00:20:17,883 সারারাত জাগিস না। 314 00:20:17,966 --> 00:20:19,760 একটু ঘুমিয়েও নিস। 315 00:20:22,262 --> 00:20:23,222 বাবা। 316 00:20:23,722 --> 00:20:24,681 হুম? 317 00:20:26,266 --> 00:20:27,559 ধন্যবাদ। 318 00:20:28,810 --> 00:20:31,271 ওহ, আচ্ছা। 319 00:20:31,897 --> 00:20:33,190 রাখি, তাহলে। 320 00:20:51,750 --> 00:20:53,001 তোমার বাবা করেছিল? 321 00:20:53,085 --> 00:20:53,919 হ্যাঁ। 322 00:20:54,878 --> 00:20:57,798 আজ সকালে তোমার বাবার সাথে দেখা হয়েছিল। 323 00:20:58,757 --> 00:20:59,800 ধন্যবাদ। 324 00:21:05,222 --> 00:21:06,723 ধন্যবাদ, হি জং, 325 00:21:08,225 --> 00:21:09,685 সিদ্ধান্ত নেবার জন্য। 326 00:21:12,604 --> 00:21:14,398 ছয়বছর আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম। 327 00:21:17,067 --> 00:21:18,110 আমার মা... 328 00:21:20,696 --> 00:21:23,290 আমার মা আমার কারণে মরেছিল। 329 00:21:23,615 --> 00:21:24,533 কী? 330 00:21:26,493 --> 00:21:27,619 সেই দিন... 331 00:21:28,954 --> 00:21:33,250 মা আমাকে বলেছিল বাবার অফিসে গিয়ে তাকে কাপড় পৌঁছে দিতে। 332 00:21:44,177 --> 00:21:45,262 কী কিউট। 333 00:21:56,773 --> 00:21:58,108 বাসায় এসেছি। 334 00:21:58,191 --> 00:21:59,109 এসে গেছো? 335 00:22:01,320 --> 00:22:02,863 তোমার হাতে ওটা কী? 336 00:22:06,908 --> 00:22:08,118 ভুলে গেছি। 337 00:22:08,910 --> 00:22:10,370 এক্ষুণি আবার যাচ্ছি। 338 00:22:10,454 --> 00:22:12,414 সমস্যা নেই। হাত-পা ধুয়ে হোমওয়ার্ক করো। 339 00:22:12,497 --> 00:22:14,041 এটা আমি পৌঁছে দেবো। 340 00:22:14,124 --> 00:22:15,917 আমি যেতে পারবো। 341 00:22:16,001 --> 00:22:18,128 না, ধন্যবাদ। আমাকে দাও। 342 00:22:18,879 --> 00:22:21,173 তোমার জন্য জুস বানিয়েছি। ওটা ফ্রিজে আছে। 343 00:22:21,256 --> 00:22:22,257 কিন্তু... 344 00:22:29,639 --> 00:22:30,474 যদি আমি... 345 00:22:32,267 --> 00:22:34,394 যদি আমি ভুলে না যেতাম... 346 00:22:37,230 --> 00:22:41,902 যদি অন্যমনস্ক না হয়ে সোজা বাবার কাছে যেতাম, আমার মা... 348 00:22:44,780 --> 00:22:46,365 ওই শয়তানটা... 349 00:22:52,662 --> 00:22:54,623 সব আমার দোষ ছিল। 350 00:23:03,423 --> 00:23:05,717 হি জং, তুমি কোনো ভুল করোনি। 351 00:23:07,135 --> 00:23:09,346 আসল পাপী এখনো ঘুরে বেড়াচ্ছে। 352 00:23:10,222 --> 00:23:13,975 আমি নিশ্চিত তুমি আর তোমার বাবা সবার চাইতে ভালো জানো... 353 00:23:16,395 --> 00:23:19,514 মানুষের তৈরি আইন কতোটা অক্ষম। 354 00:23:23,193 --> 00:23:24,953 আমরা আজ যা করবো... 355 00:23:27,072 --> 00:23:29,582 তা নতুন এক দুনিয়া তৈরি করবে... 356 00:23:30,826 --> 00:23:32,694 যেখানে কেউ পাপ করবে না। 357 00:23:40,293 --> 00:23:42,295 [ আইনজীবী মিন হেই জিন: ইন্টারনেট দেখেছেন? ] 358 00:23:44,297 --> 00:23:46,466 [ ট্রেন্ডিং: পার্ক জং জা'র ফরমানের ভিডিও, পার্ক জং জা'র ছেলে ] 359 00:23:46,550 --> 00:23:48,385 [ সত্যের আলোর লাইভস্ট্রিম, পার্ক জং জা'র লাইভস্ট্রিম ] 360 00:23:48,969 --> 00:23:50,470 ধুর ছাই। 361 00:23:56,726 --> 00:23:58,979 ওদের বিশ্বাস করাই উচিত হয়নি। 362 00:23:59,813 --> 00:24:03,400 বাচ্চাদের আগে বের করতে আমি মিসেস পার্কের বাসায় যাচ্ছি। 363 00:24:03,984 --> 00:24:07,154 ওদের জন্য ফ্লাইট বুক করেছি। আজ-ই ওদের কানাডা পাঠাচ্ছি। 364 00:24:07,237 --> 00:24:09,823 তাহলে এয়ারপোর্টে দেখা হবে। আচ্ছা। 365 00:24:25,464 --> 00:24:27,799 [ কলিং হং ইউন পিও ] 366 00:24:28,425 --> 00:24:29,926 - হ্যাঁ, কিয়ং হুন। - এই, ইউন পিও। 367 00:24:30,010 --> 00:24:31,720 পার্ক জং জা'র পরিচয় ফাঁস হয়ে গেছে। 368 00:24:31,803 --> 00:24:33,138 সবাইকে সাথে নিয়ে যাও... 369 00:24:33,221 --> 00:24:35,891 আর তার বাসার আশেপাশে ঘুরঘুর করা সবাইকে গ্রেফতার করো। 370 00:24:35,974 --> 00:24:36,808 তুমি যাবে না? 371 00:24:36,892 --> 00:24:39,644 বাচ্চারা আজ-ই চলে যাচ্ছে। আমি এয়ারপোর্টে যাচ্ছি। 372 00:24:40,145 --> 00:24:41,104 ঠিক আছে। 373 00:24:44,357 --> 00:24:48,069 ধুর, শালারা খুব চটপটে। অলরেডি পালাচ্ছে? 374 00:24:49,821 --> 00:24:53,158 যতো ইচ্ছা পালাও। দেখা যাক কতোদূর যেতে পারো। 375 00:24:53,992 --> 00:24:57,787 আসন্ন দৃষ্টান্তমূলক শাস্তিটি পেতে যাচ্ছেন পার্ক জং জা। 376 00:24:57,871 --> 00:25:00,248 চেহারাটা তো দেখো। কী কুৎসিত। 377 00:25:00,332 --> 00:25:02,667 "চেহারা দেখলেই বোঝা যায় সে নরকে যাবে?" 378 00:25:03,752 --> 00:25:07,214 ভাবছি কোন পাপের কারণে এই মহিলা নরকে যাবে। 379 00:25:07,297 --> 00:25:08,465 চলুন কানাঘুষা করি। 380 00:25:09,049 --> 00:25:11,051 তার দুই ছেলেমেয়ের বাবা আলাদা আলাদা। 381 00:25:11,134 --> 00:25:13,970 কিন্তু তারা কেউই কাছেপিঠে থাকে না। 382 00:25:14,054 --> 00:25:15,055 এর মানে কী? 383 00:25:16,848 --> 00:25:18,099 তাদের খুন করে থাকতে পারে? 384 00:25:18,183 --> 00:25:21,019 ইন্সুরেন্সের টাকার জন্য সে তাদের খুনও করে থাকতে পারে। 385 00:25:21,102 --> 00:25:22,487 স্রেফ কানাঘুষা করছি। 386 00:25:25,190 --> 00:25:26,816 এইমাত্র একজন একটা ছবি পাঠিয়েছে! 387 00:25:26,900 --> 00:25:28,735 এটা কোথায় পেয়েছেন? 388 00:25:28,818 --> 00:25:30,111 তার ফেসবুক থেকে? 389 00:25:30,195 --> 00:25:32,989 আমার প্রাণপ্রিয় সদস্যরা তথ্য বের করায় ওস্তাদ! 390 00:25:33,073 --> 00:25:34,533 এরা নিশ্চয়ই তার বাচ্চা। 391 00:25:34,616 --> 00:25:35,659 বেচারা বাচ্চা দুটো... 392 00:25:35,742 --> 00:25:36,826 একমিনিট, ওটা কী? 393 00:25:37,369 --> 00:25:38,912 ক্ষতচিহ্ন? 394 00:25:39,454 --> 00:25:42,707 সে কি তাদের মারধর করতো? ফুটফুটে বাচ্চা দুটোকে কীভাবে মারতে পারে? 395 00:25:42,791 --> 00:25:45,835 শালীর বেটি, নরকে জ্বলেপুড়ে মর! 396 00:25:45,919 --> 00:25:49,381 শুনুন, সত্যের আলো আর পুলিশ। আপনারা কি বাচ্চাগুলোকে সুরক্ষা দিচ্ছেন? 397 00:25:49,464 --> 00:25:53,468 আমাদের জলদি করতে হবে! এই পাগলী মহিলা বাচ্চা দুটোকে কখন কী করে কে জানে! 398 00:25:53,552 --> 00:25:57,764 যদি পুলিশ না করে, আমাদের-ই বাচ্চা দুটোকে উদ্ধার করা উচিত, 399 00:25:57,847 --> 00:26:02,769 কারণ এই মহিলার বিরুদ্ধে একমাত্র সাক্ষী ওরাই হতে পারে! 400 00:26:02,852 --> 00:26:04,145 - জলদি! - জলদি। 401 00:26:04,229 --> 00:26:05,063 সাবধানে নামো। 402 00:26:12,445 --> 00:26:13,905 - যাওয়া যাক। - আচ্ছা। 403 00:26:19,494 --> 00:26:22,163 শুনুন, পার্ক জং জা'র পরিচিত জনেরা। 404 00:26:22,247 --> 00:26:27,544 আপনাদের দুনিয়াকে জানানো উচিত তার অপরাধ কী, ঠিক আছে? 406 00:26:27,627 --> 00:26:30,213 আপনারা চুপ থাকতে পারেন না। ওটা কোনো সমাধান না! 407 00:26:30,797 --> 00:26:31,798 ভাই ও বোনেরা, 408 00:26:31,881 --> 00:26:34,426 বাচ্চাদের অবস্থান কি জানতে পেরেছো? 409 00:26:34,509 --> 00:26:36,219 জলদি করো! 410 00:26:36,303 --> 00:26:40,307 আমরা তাকে আর কোনো পাপ করতে দিতে পারি না! 411 00:26:40,390 --> 00:26:42,934 জলদি করতে হবে! 412 00:27:47,999 --> 00:27:49,501 মনে হয় এই সেই লোক। 413 00:27:50,794 --> 00:27:54,005 যে তোমার মা'কে নির্মমভাবে খুন করেছিল। 414 00:28:04,432 --> 00:28:06,184 তো লোকটা এরকম দেখতে। 415 00:28:07,602 --> 00:28:09,688 বোধহয় আজ-ই তাকে প্রথম দেখছো। 416 00:28:11,189 --> 00:28:12,732 ওরা কখনো চেহারা দেখায়নি। 417 00:28:14,025 --> 00:28:16,319 টিভিতেও না বা পত্রিকাতেও না। 418 00:28:19,614 --> 00:28:21,074 দেখে মনে হচ্ছে... 419 00:28:21,157 --> 00:28:25,537 মানুষের তৈরি আইনের দেওয়া শাস্তি ভোগের পরও সে বিন্দাস আছে। 420 00:28:28,415 --> 00:28:30,667 অথচ তুমি আর তোমার বাবা... 421 00:28:32,419 --> 00:28:35,505 সেদিনের পর থেকে দুর্বিষহ জীবন কাটাচ্ছো। 422 00:28:41,720 --> 00:28:43,304 পরে অনুশোচনা করবে না তো? 423 00:29:19,883 --> 00:29:22,218 জলদি করতে হবে। ইওন উল, বোনকে নিয়ে এসো। 424 00:29:22,302 --> 00:29:23,636 মা, আমরা বেড়াতে যাচ্ছি? 425 00:29:24,137 --> 00:29:25,263 ইওন উল, 426 00:29:25,346 --> 00:29:28,808 এখন থেকে তুমিই হাই উলের মা। 427 00:29:29,350 --> 00:29:30,560 তাই... 428 00:29:32,562 --> 00:29:33,955 এখানে পার্ক করা যাবে না।‌ 429 00:29:35,356 --> 00:29:36,566 পার্কিং লটে যান। 430 00:29:36,649 --> 00:29:38,610 আমি যাবো আর আসবো। বেশিক্ষণ লাগবে না। 431 00:29:44,824 --> 00:29:47,243 বেশিক্ষণ রাখা যাবে না, ঠিক আছে? 432 00:29:47,327 --> 00:29:48,244 আচ্ছা। 433 00:29:49,496 --> 00:29:50,330 চলো। 434 00:29:50,413 --> 00:29:51,748 - বেরোও। - জলদি। 435 00:29:51,831 --> 00:29:54,209 এখানেই ডিটেকটিভ জিনের অপেক্ষা করুন। পার্কিং লট বিপজ্জনক। 436 00:29:54,292 --> 00:29:55,293 আচ্ছা। 437 00:30:27,617 --> 00:30:29,160 জি, সবকিছু কনফার্ম করা হয়েছে। 438 00:30:29,244 --> 00:30:32,163 ওরা গেটে পৌঁছালে আমাকে জানাবেন। প্লিজ ওদের খেয়াল রাখবেন। 439 00:30:32,247 --> 00:30:33,373 অবশ্যই, ম্যাম। 440 00:30:34,457 --> 00:30:37,252 ইওন উল, ফ্লাইটে ওঠার আগ পর্যন্ত উনি তোমাদের দেখে রাখবেন। 441 00:30:37,335 --> 00:30:40,171 ওখানকার এয়ারপোর্টে আমাদের লোক থাকবে। 442 00:30:40,839 --> 00:30:43,383 অন্যমনস্ক হবে না আর বোনের খেয়াল রাখবে। 443 00:30:43,466 --> 00:30:44,467 এবার যাও। 444 00:30:46,636 --> 00:30:47,595 চলো। 445 00:30:48,179 --> 00:30:49,013 আচ্ছা। 446 00:31:31,973 --> 00:31:32,807 দেখি তো। 447 00:31:34,684 --> 00:31:37,061 ভাইয়া, আমি বাথরুমে যাবো। 448 00:31:37,145 --> 00:31:39,188 আমি তোমাকে নিয়ে যাচ্ছি‌। আমার সাথে চলো। 449 00:31:39,272 --> 00:31:40,315 এই নাও টিকেট। 450 00:31:47,238 --> 00:31:48,072 দেখো। 451 00:31:49,490 --> 00:31:50,742 দেখতে তোমার মতো। 452 00:31:51,659 --> 00:31:52,744 আবার চেষ্টা করো। 453 00:32:01,711 --> 00:32:03,963 হাই উল, ভেতরে আছিস? 454 00:32:21,940 --> 00:32:23,775 তোমার মা কোথায়? 455 00:32:24,859 --> 00:32:26,861 হাই উল, এখানে কী করছিস? চল। 456 00:32:33,660 --> 00:32:35,695 নামার আগ পর্যন্ত এখান থেকে নড়বি না। 457 00:32:39,248 --> 00:32:41,968 ভাইয়া, মা কখন আসবে? 458 00:33:13,282 --> 00:33:15,243 - এসে পড়েছেন। - বাচ্চারা চলে গেছে? 459 00:33:15,743 --> 00:33:17,078 এখনো জানি না। 460 00:33:17,578 --> 00:33:18,830 আর বাচ্চারা? 461 00:33:20,498 --> 00:33:21,874 বাঁচা গেল। 462 00:33:21,958 --> 00:33:22,875 অসংখ্য ধন্যবাদ। 463 00:33:23,418 --> 00:33:25,044 ওরা ফ্লাইটে উঠেছে? 464 00:33:25,712 --> 00:33:28,297 হ্যাঁ, উঠেছে। মাত্রই চেক করলাম। 465 00:33:28,381 --> 00:33:30,925 - কেউ ওদের রিসিভ করবে তো? - অসংখ্য ধন্যবাদ। 466 00:33:31,009 --> 00:33:34,512 এয়ারপোর্টে আমাদের লোক থাকবে, তাই চিন্তা নেই। 467 00:33:34,595 --> 00:33:35,888 আচ্ছা। 468 00:33:35,972 --> 00:33:37,056 ধন্যবাদ। 469 00:33:40,560 --> 00:33:42,562 ওদের বিদায়টা পর্যন্ত দিতে পারলাম না। 470 00:33:45,648 --> 00:33:47,817 শেষ মুহূর্ত পর্যন্ত ওদের ধমকিয়েছি। 471 00:33:54,949 --> 00:33:57,376 শেষবারের মতো একবার জড়িয়ে ধরা উচিত ছিল। 472 00:34:05,877 --> 00:34:07,503 ধন্যবাদ। 473 00:34:14,010 --> 00:34:15,011 যতোবার-ই... 474 00:34:16,679 --> 00:34:19,515 তাদের প্রমাণ দেখানো... 475 00:34:20,433 --> 00:34:22,393 হোক না কেন, 476 00:34:23,269 --> 00:34:27,190 নিজে ফরমান না পাওয়া পর্যন্ত মানুষ বিশ্বাস করবে না। 477 00:34:28,483 --> 00:34:32,528 তারা অভিযোগ করে ঈশ্বর তাদের শাস্তি দেয়... 478 00:34:34,238 --> 00:34:36,365 অথচ তারাই সব পাপিষ্ঠ। 479 00:34:38,493 --> 00:34:44,373 তাদের জন্মদানের জন্য বাবা-মা'কে দোষারোপ করা বাচ্চাদের মতো, বেদনাদায়ক। 481 00:35:29,335 --> 00:35:30,419 হি জং। 482 00:37:39,799 --> 00:37:40,883 বেরোন এখান থেকে! 483 00:37:40,967 --> 00:37:42,385 সরুন! 484 00:37:42,468 --> 00:37:43,678 সরে দাঁড়ান। 485 00:37:43,761 --> 00:37:44,595 বেরোন! 486 00:37:45,221 --> 00:37:46,806 - ছবি ওঠানো থামান। - থামুন! 487 00:37:49,058 --> 00:37:52,103 এই মুহূর্তে সংযোগটি দেওয়া সম্ভব হচ্ছে না। দয়া করে... 488 00:37:57,984 --> 00:38:00,695 ফোন বন্ধ কেন? চার্জার ফেলে গেছিস? 489 00:38:00,778 --> 00:38:01,696 খাওয়াদাওয়া করেছিস? 490 00:38:01,779 --> 00:38:04,115 - এখনো ওনাকে বলিনি। - প্রস্তুত হও। 491 00:38:04,198 --> 00:38:05,449 উনি এসে পড়েছেন। 492 00:38:05,533 --> 00:38:06,993 হ্যালো, ডিটেকটিভ জিন। 493 00:38:07,076 --> 00:38:07,910 - হ্যাঁ। - হ্যালো। 494 00:38:07,994 --> 00:38:09,495 চীফ আপনাকে দেখা করতে বলেছেন। 495 00:38:09,578 --> 00:38:10,496 কেন? 496 00:38:11,539 --> 00:38:12,873 আপনি গিয়েই দেখুন। 497 00:38:18,963 --> 00:38:22,383 সংবাদমাধ্যম এক অজ্ঞাত সূত্র থেকে তথ্যটি পায়। 498 00:38:22,466 --> 00:38:24,302 আইডি কার্ডের তথ্য অনুযায়ী... 499 00:38:24,385 --> 00:38:25,386 এসো। 500 00:38:27,388 --> 00:38:29,557 - জি? - একদম সময়মতো এসেছো। 501 00:38:30,182 --> 00:38:32,768 এসো বসে এটা দেখো। 502 00:38:33,769 --> 00:38:36,314 চলুন ঘটনাস্থলে উপস্থিত আমাদের রিপোর্টারের কাছ থেকেই শুনে আসি। 503 00:38:36,397 --> 00:38:37,481 রিপোর্টার কিম? 504 00:38:37,565 --> 00:38:39,859 জিনইয়াংয়ের একটি পরিত্যক্ত গ্রীনহাউজে... 505 00:38:39,942 --> 00:38:43,612 একটি পোড়া লাশ পাওয়ার পর পুলিশ তদন্ত কার্যক্রম শুরু করেছে। 506 00:38:43,696 --> 00:38:48,617 লাশের পাশে ছেঁড়া কাপড়চোপড়ের মাঝে তারা একটি আইডি কার্ড পেয়েছেন, 507 00:38:48,701 --> 00:38:51,537 এবং ধারণা করছেন লাশটি কিম ছাং সিকের, 508 00:38:51,620 --> 00:38:55,708 ছয় বছর আগে পুনর্নিমাণ এলাকায় সংগঠিত মার্ডার কেসের আসামি। 509 00:38:56,375 --> 00:38:58,502 নেশাগ্রস্ত অবস্থায় খুনের অপরাধে... 510 00:38:58,586 --> 00:39:02,131 কিম'কে ছয় বছর কারাদণ্ড ও মাদকাসক্তি নিরাময়ের চিকিৎসা দেওয়া হয়। 511 00:39:02,214 --> 00:39:04,633 মুক্তির পর থেকে তিনি জিনইয়াংয়েই বসবাস করছিলেন। 512 00:39:05,217 --> 00:39:07,803 খবরটি জানাজানি হবার পর, অনেকেই ইন্টারনেটে... 513 00:39:07,887 --> 00:39:11,432 হাপসং স্টেশন মার্ডার কেসের সাথে এই কেসের মিলগুলো তুলে ধরছেন... 514 00:39:11,515 --> 00:39:13,684 এবং ধর্মীয় ব্যাখ্যা দিচ্ছেন। 515 00:39:13,768 --> 00:39:14,602 এদিকে... 516 00:39:14,685 --> 00:39:18,314 লাশ পেলে, পুলিশকে কল করা উচিত ছিল। 517 00:39:19,357 --> 00:39:22,985 রিপোর্টাররা ঘটনাস্থলে আগে পৌঁছাছিল, তাই ভিকটিমের পরিচয় ফাঁস হয়ে গেছে। 520 00:39:27,114 --> 00:39:29,241 লাশটা ওই হারামজাদার? 521 00:39:29,742 --> 00:39:33,962 উদ্ধারকৃত প্রমাণগুলো তো তাই বলছে। কিন্তু কোনো ডিএনএ এভিডেন্স পাওয়া যাবে না। 522 00:39:34,372 --> 00:39:36,457 শালারা বলবে ওটা জৈব পদার্থ না। 523 00:39:36,540 --> 00:39:37,750 যত্তসব। 524 00:39:45,257 --> 00:39:47,885 এতে তোমার কোনো হাত নেই তো? 525 00:39:48,469 --> 00:39:49,887 অবশ্যই না। 526 00:39:51,764 --> 00:39:54,433 মিসেস পার্কের আইনজীবী তার বাচ্চাদের দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে... 527 00:39:54,517 --> 00:39:56,602 তার পরিচয় ফাঁস হয়ে গিয়েছিল বলে। 528 00:39:56,685 --> 00:39:58,646 তারা ভাবছিল বাচ্চারা এখানে অনিরাপদ। 529 00:40:00,147 --> 00:40:02,233 কেসটা মাথা খারাপ করে দিচ্ছে। 530 00:40:03,234 --> 00:40:05,945 জিনইয়াংয়ের পুলিশ কেসটা নিয়ে হাবুডুবু খাচ্ছে। 531 00:40:07,196 --> 00:40:09,073 ভুলেও এই কেসে বাগড়া দেবে না। 532 00:40:10,491 --> 00:40:12,243 মিডিয়া আর সংবাদমাধ্যম কাল... 533 00:40:12,326 --> 00:40:14,995 পার্ক জং জা'র ওই সম্প্রচার নিয়ে মাতামাতি করছে। 534 00:40:17,998 --> 00:40:19,792 কালকে আসামিকে ধরতেই হবে। 535 00:40:20,835 --> 00:40:23,129 একবার ধরতে পারলেই সব ঠান্ডা হয়ে যাবে। 536 00:40:28,134 --> 00:40:29,385 ছয় বছর আগে, 537 00:40:30,010 --> 00:40:35,266 তার ডিটেকটিভ স্বামীকে পোশাক পৌঁছে দিতে গিয়ে এক মহিলা নির্মমভাবে খুন হন। 539 00:40:35,349 --> 00:40:36,559 কেসটা মনে আছে? 540 00:40:37,143 --> 00:40:40,479 খুনিকে তার অপরাধের জন্য কোনো সাজাই দেওয়া হয়নি। 541 00:40:40,563 --> 00:40:44,275 তাকে শাস্তি দেবার বদলে, তারা তাকে হাসপাতালে পাঠিয়েছিল। 542 00:40:44,358 --> 00:40:45,651 কেন?! 543 00:40:45,734 --> 00:40:47,695 কারণ সে মাদকাসক্ত ছিল। 544 00:40:48,279 --> 00:40:51,574 তাদের দাবি তার পাপ করার কোনো ইচ্ছাই ছিল না। 545 00:40:52,700 --> 00:40:55,411 আমরা মানুষেরা তাকে সাজা দিতে পারিনি। 546 00:40:55,494 --> 00:40:56,370 কিন্তু! 547 00:40:56,454 --> 00:40:59,290 ঈশ্বর ঠিকই তাকে সাজা দিয়েছেন। 548 00:40:59,957 --> 00:41:02,168 "পাপ করলে, শাস্তি পেতেই হবে।" 549 00:41:02,251 --> 00:41:05,546 আমরা মানুষেরা এই সামান্য নিয়মটাই মেনে চলতে পারছি না, 550 00:41:05,629 --> 00:41:07,548 আর হাজার বছর ধরে, 551 00:41:07,631 --> 00:41:11,302 ঈশ্বর আমাদের সাথে ধৈর্য, ধৈর্য, ধৈর্য, ধৈর্য দেখিয়েছেন। 552 00:41:11,385 --> 00:41:14,513 হাজার বছর অপেক্ষার পর, 553 00:41:14,597 --> 00:41:17,099 অবশেষে ঈশ্বর হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছেন। 554 00:41:17,183 --> 00:41:19,643 ঈশ্বর আমাদের বার্তা পাঠাচ্ছেন... 555 00:41:20,478 --> 00:41:22,813 আগামীকালকের ওই প্রদর্শনীটির আগে। 556 00:41:23,772 --> 00:41:24,857 পার্ক জং জা। 557 00:41:27,443 --> 00:41:28,360 পার্ক জং জা। 558 00:41:29,153 --> 00:41:32,698 প্লিজ, আমি হাতজোড় করছি। 559 00:41:33,199 --> 00:41:35,034 প্লিজ আপনার পাপ স্বীকার করুন। 560 00:41:35,659 --> 00:41:38,370 আর মাত্র একটা দিন আছে আপনার হাতে, 561 00:41:38,454 --> 00:41:43,334 তাই দয়া করে জীবনের সবচেয়ে অর্থপূর্ণ কাজটি করুন। 562 00:41:43,417 --> 00:41:45,169 আমি হাতজোড় করছি! 563 00:41:46,128 --> 00:41:47,129 হাতজোড় করছি! 564 00:41:49,715 --> 00:41:51,592 - পার্ক জং জা'র... - পার্ক জং জা'র... 565 00:41:51,675 --> 00:41:53,219 - নিজের পাপ... - নিজের পাপ... 566 00:41:53,302 --> 00:41:55,346 - স্বীকার করতে হবে! - স্বীকার করতে হবে! 567 00:41:55,429 --> 00:41:57,264 করতে হবে! 568 00:41:57,348 --> 00:41:59,683 - পাপিষ্ঠ, পার্ক জং জা! - পাপিষ্ঠ, পার্ক জং জা! 569 00:41:59,767 --> 00:42:01,977 - ঈশ্বরের আকাঙ্ক্ষা পূরণ করো! - ঈশ্বরের আকাঙ্ক্ষা পূরণ করো! 570 00:42:02,061 --> 00:42:03,479 - আর পাপ স্বীকার করো! - স্বীকার করো! 571 00:42:03,562 --> 00:42:06,023 - আমি মিসেস পার্ক'কে দেখে আসি। - আচ্ছা। 572 00:42:07,942 --> 00:42:11,070 - আমরা এখানে ক্যামেরা বসাবো। জায়গাটা খালি করো। - জি, স্যার। 573 00:42:15,115 --> 00:42:16,033 আসুন। 574 00:42:28,879 --> 00:42:30,089 এটা কে আঁকিয়েছিল? 575 00:42:32,091 --> 00:42:33,050 হাই উল। 576 00:42:36,762 --> 00:42:38,472 থাকার জন্য অন্য জায়গা দেখবো? 577 00:42:39,056 --> 00:42:41,850 রাতটা এখানে কাটানো মুশকিল হবে। 578 00:42:41,934 --> 00:42:43,060 মাফ করবেন। 579 00:42:43,143 --> 00:42:46,814 বাইরে ভীড় দেখেননি? বেরোলে আর ঢুকতে পারবেন? 580 00:42:47,439 --> 00:42:49,483 - না পারলে, চুক্তি বাতিল। - আরে, না। 581 00:42:50,985 --> 00:42:52,319 আমি এখানেই থাকবো। 582 00:42:55,698 --> 00:42:56,865 এখানেই ভালো আছি। 583 00:42:58,826 --> 00:42:59,827 আচ্ছা। 584 00:43:00,828 --> 00:43:04,415 [ ইওন উল, হাই উল, মা ] 585 00:43:11,463 --> 00:43:13,299 ইয়ং হো, কী হচ্ছে? 586 00:43:13,382 --> 00:43:15,426 এ তো পুরো পাগলামি কাজকারবার। 587 00:43:15,509 --> 00:43:16,969 আবার কী হলো? 588 00:43:17,052 --> 00:43:19,972 টিভি স্টেশনগুলো কাল এটা সম্প্রচার করবে। 589 00:43:20,055 --> 00:43:21,599 সবগুলো বড়ো চ্যানেল। 590 00:43:22,099 --> 00:43:22,975 কী? 592 00:43:25,936 --> 00:43:28,063 সব শালার মাথার তার ছিঁড়েছে। 593 00:43:35,654 --> 00:43:36,905 হ্যালো। 594 00:43:37,740 --> 00:43:41,076 আমি সবক পুলিশ স্টেশনের ডিটেকটিভ জিন কিয়ং হুন। 595 00:43:41,160 --> 00:43:44,121 কোনো প্রমাণ পেয়েছেন কিনা জানতে ফোন করেছি। 596 00:43:44,204 --> 00:43:47,499 ভীড়ের ঠেলায় তো তদন্ত শুরুই করতে পারছি না। 597 00:43:48,000 --> 00:43:51,086 তারা পিছে পিছে ঘুরে তদন্তে ঝামেলা করছে। 598 00:43:51,170 --> 00:43:54,256 তার বাড়ির পাশে একটা সিসিটিভি ফুটেজ রেকর্ড করা হয়েছে, 599 00:43:54,340 --> 00:43:56,050 কিন্তু গাঢ় অন্ধকারে চেহারা চেনা যাচ্ছে না। 600 00:43:56,133 --> 00:43:59,303 আচ্ছা, বেশি সমস্যা না হলে, 601 00:43:59,386 --> 00:44:01,930 আমি কি ফুটেজটা দেখতে পারি? 602 00:44:02,014 --> 00:44:04,767 আচ্ছা। স্টেশনে ফিরে আপনাকে পাঠিয়ে দেবো। 603 00:44:05,267 --> 00:44:08,187 আচ্ছা। বিরক্ত করার জন্য দুঃখিত আর অনেক ধন্যবাদ। 604 00:44:08,270 --> 00:44:09,188 আচ্ছা। 605 00:44:25,621 --> 00:44:27,164 [ কল হি জং ] 606 00:44:32,503 --> 00:44:35,464 এই মুহূর্তে সংযোগটি দেওয়া সম্ভব হচ্ছে না। দয়া করে... 607 00:44:44,848 --> 00:44:49,436 [ হি জংয়ের টিচার ] 608 00:44:56,777 --> 00:44:57,736 এই! কী হলো? 609 00:44:59,655 --> 00:45:02,825 - আমাদের লোকদের ছেড়ে দে! - ঈশ্বরের বিপক্ষে তদন্ত করা যায় না! 610 00:45:02,908 --> 00:45:03,992 ধ্যাত! মার শালাদের! 611 00:45:09,790 --> 00:45:10,624 হারামীর দল! 612 00:45:27,182 --> 00:45:29,184 ঈশ্বরের বিপক্ষে তদন্ত করা যায় না! 613 00:45:29,268 --> 00:45:31,937 আমাদের লোকদের ছেড়ে দে! 614 00:45:32,521 --> 00:45:34,106 ছাড়! ছাড়! 615 00:45:35,190 --> 00:45:37,067 ছাড়! 616 00:45:37,151 --> 00:45:39,236 ঈশ্বরের বিপক্ষে তদন্ত করা যায় না! 617 00:45:51,749 --> 00:45:53,584 প্লিজ ক্যামেরার পজিশন চেক করো। 618 00:45:53,667 --> 00:45:54,960 - ম্যাম? - হ্যাঁ? 619 00:45:55,043 --> 00:45:59,047 - তারগুলো এভাবে যাবে। - আমরা অলরেডি লেগে পড়েছি। 621 00:46:18,650 --> 00:46:22,279 [ ঈশ্বর তোমাকে পরিত্যাগ করেছে ] 622 00:46:22,362 --> 00:46:24,156 [ নরকে যাও ] 623 00:46:25,115 --> 00:46:26,533 ভিওআইপিরা এসে পড়েছে। 624 00:46:41,215 --> 00:46:44,843 ভাবছি এটা দেখার জন্য তারা কতো খরচা করেছে। 625 00:46:47,554 --> 00:46:49,890 এবার বুঝলাম তিন বিলিয়ন কোত্থেকে এসেছে। 626 00:46:49,973 --> 00:46:54,311 সত্যের আলো সম্ভবত আমাদের ধারণার চাইতেও বড়ো। 627 00:46:56,021 --> 00:46:58,232 তিনদিনে এতোকিছু কীভাবে ঘটে গেল? 628 00:47:03,695 --> 00:47:04,571 ওহ, আচ্ছা। 629 00:47:05,280 --> 00:47:06,907 কিম জং ছিল কে? 630 00:47:07,825 --> 00:47:10,410 এটা অফিস থেকে পেয়েছি, তোমার নামে পাঠিয়েছে। 631 00:47:11,078 --> 00:47:12,788 [ ২৪১-৫ গোইয়াং-সি, গেওংগ্যি-দো কিম জং ছিল ] 632 00:47:28,512 --> 00:47:29,638 আপনি ঠিক আছেন? 633 00:47:30,889 --> 00:47:31,932 জি। 634 00:47:35,352 --> 00:47:37,187 চেয়ারম্যান জং'কে দেখছি না। 635 00:47:37,771 --> 00:47:40,065 সম্ভবত মহাসমারোহে প্রবেশের তালে আছে। 636 00:47:40,774 --> 00:47:42,818 আমি নিশ্চিত কোথাও থেকে দেখছে। 637 00:47:43,944 --> 00:47:45,404 সোয়াট টিম পজিশনে আছে? 638 00:47:46,071 --> 00:47:47,865 টিম লিডার, সব ঠিক আছে? 639 00:47:47,948 --> 00:47:49,658 হ্যাঁ, কোনো সমস্যা নেই। 640 00:47:49,741 --> 00:47:50,951 বুঝেছি। 641 00:47:52,119 --> 00:47:54,788 এতো টেনশনের কী আছে? 642 00:48:00,419 --> 00:48:01,336 এদিকে এসো। 643 00:48:02,379 --> 00:48:05,007 যদি কোনো গড়বড় দেখো... 644 00:48:05,507 --> 00:48:08,093 বা মিসেস পার্কের কোনো বিপদ দেখো, 645 00:48:08,176 --> 00:48:11,138 মিসেস পার্ক'কে বাঁচাতে যা করার করবে। 646 00:48:11,221 --> 00:48:12,681 - বুঝেছো? - জি, স্যার। 647 00:48:12,764 --> 00:48:13,807 সাবধানে থেকো। 648 00:48:14,391 --> 00:48:15,601 যার যার জায়গায় যাও। 649 00:48:17,394 --> 00:48:19,855 আচ্ছা, সময় হয়ে গেছে। 650 00:48:20,689 --> 00:48:23,108 সাবজেক্ট ব্যতীত সকলে চলে যান। 651 00:48:23,191 --> 00:48:26,445 অফিসার্স, আপনারাও বাইরে অপেক্ষা করুন। 652 00:48:28,864 --> 00:48:31,033 বাচ্চাদের সাথে কথা বলতে চান? 653 00:48:31,116 --> 00:48:32,826 ওসব করার সময় নেই। 654 00:48:34,411 --> 00:48:35,454 এখন না। 655 00:48:37,122 --> 00:48:38,999 এসবের পর ওদের সাথে কথা বলবো। 656 00:48:39,583 --> 00:48:40,792 সবকিছু শেষ হলে। 657 00:48:48,967 --> 00:48:50,177 প্লিজ যান। 658 00:49:02,731 --> 00:49:04,866 এই, সতর্কতামূলক ঘন্টি বাজাও। 659 00:49:10,322 --> 00:49:13,867 [ পার্ক জং জা ক্ষমা চাও নরকের দরজা খুলছে ] 660 00:49:18,038 --> 00:49:19,998 সতর্ক থাকো। সেফটি অফ করো। 661 00:49:40,811 --> 00:49:43,021 দশ, নয়, 662 00:49:43,814 --> 00:49:49,319 আট, সাত, ছয়, পাঁচ, 663 00:49:50,112 --> 00:49:55,742 চার, তিন, দুই, এক। 664 00:50:03,412 --> 00:50:23,842 অনুবাদে: AsadujJaman