1 00:00:52,000 --> 00:00:53,166 আমি তোমাকে ভালোবাসি। 2 00:00:55,125 --> 00:00:56,125 কখনো ভুলো না। 3 00:01:01,166 --> 00:01:03,625 এই মুহূর্তটা যদি চিরকাল স্থায়ী হতো! 4 00:01:15,000 --> 00:01:16,541 ঠিক এখানে। 5 00:01:19,333 --> 00:01:20,750 তোমার স্মৃতিতে সঞ্চিত থাকবে। 6 00:01:22,708 --> 00:01:25,833 তুমিই না বলেছিলে আমাদের সম্পূর্ণ বাস্তবতা 7 00:01:25,916 --> 00:01:27,833 আমাদের মনের মধ্যে জমা থাকে? 8 00:01:29,625 --> 00:01:30,625 সব ওখানে আছে। 9 00:01:31,541 --> 00:01:34,083 তুমি, আমি, এইসব। 10 00:01:35,250 --> 00:01:37,708 তোমার মস্তিষ্কে চিরকাল থাকবে। 11 00:01:39,166 --> 00:01:41,291 তাহলে আমার কথা মন দিয়েই শোনো। 12 00:01:42,875 --> 00:01:44,750 শুনি, হ্যাঁ। 13 00:01:45,666 --> 00:01:46,875 কিন্তু মানি না। 14 00:01:48,041 --> 00:01:51,000 বাস্তবতা মস্তিষ্কের ভেতরে নিউরনের ছোটাছুটি করার চেয়েও বেশি কিছু। 15 00:01:52,000 --> 00:01:54,208 বাস্তবতা ভেতরে যা আছে তা নয়। 16 00:01:55,208 --> 00:01:57,333 বাস্তবতা হলো বাইরে যা ঘটে তা। 17 00:01:59,041 --> 00:02:00,041 যেমন এটা। 18 00:02:04,000 --> 00:02:05,000 আর এটা। 19 00:02:11,750 --> 00:02:13,875 কিন্তু এসবের কোনো অস্তিত্ব থাকবে না 20 00:02:13,958 --> 00:02:16,333 যদি মন থেকে অনুভব করা না হয়। 21 00:02:16,416 --> 00:02:20,791 আর, মাত্র এক কদম এগিয়ে গেলে, এসবের কোনো অস্তিত্বই থাকবে না। 22 00:02:20,875 --> 00:02:24,583 তো আমরা কখনোই জানতে পারি না আমাদের মস্তিষ্কের উদ্দীপনা সৃষ্টি হয় 23 00:02:25,166 --> 00:02:27,958 বাস্তবতা থেকে নাকি কল্পনা থেকে। 24 00:02:30,375 --> 00:02:32,125 তুমি ভয়াবহ রোমান্টিক। 25 00:02:34,375 --> 00:02:36,250 বাস্তবতা হোক বা কল্পনা, আমার ক্ষুধা লেগেছে। 26 00:02:48,208 --> 00:02:49,208 মউরা। 27 00:02:51,208 --> 00:02:52,208 কখনো ভুলো না। 28 00:02:53,583 --> 00:02:54,791 কখনো না। 29 00:03:18,833 --> 00:03:20,916 শাটডাউন শুরু করা হচ্ছে। 30 00:03:22,708 --> 00:03:23,958 মউরা? 31 00:03:56,333 --> 00:03:57,333 মউরা? 32 00:04:02,333 --> 00:04:04,291 জেগে ওঠো। 33 00:04:20,875 --> 00:04:22,625 মউরা, ওটা কি তুমি? 34 00:04:24,333 --> 00:04:26,833 মউরা, আমাকে এখান থেকে বের করো! 35 00:04:28,791 --> 00:04:30,291 শাটডাউন শুরু হয়ে গেছে। 36 00:04:30,375 --> 00:04:33,083 সবাই আবারও মারা যাওয়ার আগে আমাদের হাতে খুব বেশি সময় নেই। 37 00:04:33,833 --> 00:04:35,166 আমার ডিভাইসটা কোথায়? 38 00:04:38,208 --> 00:04:39,208 মউরা! 39 00:04:39,958 --> 00:04:41,166 আমি অনুরোধ করছি! 40 00:04:43,125 --> 00:04:43,958 প্লিজ! 41 00:04:44,041 --> 00:04:47,208 আমার ডিভাইসটা দরকার। 42 00:04:47,750 --> 00:04:49,541 মউরা! 43 00:07:14,916 --> 00:07:16,583 আমরা ডুবে যাবো। 44 00:07:18,083 --> 00:07:20,000 কেউ এমন ঝড়ে বাঁচতে পারে না। 45 00:07:20,750 --> 00:07:22,166 ক্যাপ্টেনকে খুঁজে বের করতে হবে! 46 00:07:24,625 --> 00:07:27,083 আমাদের কেউই জানে না কীভাবে জাহাজ চালাতে হয়! 47 00:07:27,833 --> 00:07:29,250 ঈশ্বর প্রতিশোধ নিচ্ছে। 48 00:07:31,166 --> 00:07:33,246 যদি ঈশ্বরের অস্তিত্ব থাকে আর সে এটা সৃষ্টি করে, 49 00:07:33,291 --> 00:07:35,041 আমি কসম খেয়ে বলছি, সে অবশ্যই পাগল। 50 00:07:35,125 --> 00:07:37,500 ইঞ্জিন রুমের বাকিদের সতর্ক করতে হবে। 51 00:07:39,083 --> 00:07:40,708 রুম। ইঞ্জিন রুম? 52 00:07:41,583 --> 00:07:43,416 হ্যাঁ, ক্রুরা এখনও ওখানে আছে। 53 00:07:43,500 --> 00:07:45,291 ওরা হয়তো জানে কী করতে হবে। 54 00:07:45,375 --> 00:07:46,875 কী বলছো তুমি? 55 00:07:47,625 --> 00:07:49,541 আমরা ক্যাপটেনকে খুঁজতে যাব না-কি এখানে দাঁড়িয়ে থাকবো? 56 00:07:49,625 --> 00:07:51,041 এটা বিরক্তিকর! 57 00:07:51,125 --> 00:07:53,416 কেউ বলবে এখন আমরা কী করবো? 58 00:07:54,500 --> 00:07:56,583 ক্যাপটেনকে খুঁজে বের করতে হবে। 59 00:07:59,166 --> 00:08:00,166 আর মিস ফ্র্যাঙ্কলিনকে। 60 00:08:01,333 --> 00:08:02,416 তুমি ঠিক আছো? 61 00:08:02,500 --> 00:08:04,083 শুধু একটু বমি পাচ্ছে। 62 00:08:04,750 --> 00:08:05,750 আর কিছু না। 63 00:08:15,125 --> 00:08:18,041 জলদি করো! আমাদের এই বাষ্পীয় জাহাজটা চালানোর জন্য কাউকে খুঁজে বের করতে হবে! 64 00:08:18,125 --> 00:08:20,166 আমাদের কথা বলা কি শেষ হয়েছে? 65 00:08:20,666 --> 00:08:21,916 জলদি করো! 66 00:08:29,708 --> 00:08:30,958 আপনি আসবেন না? 67 00:08:31,041 --> 00:08:32,833 মিস ফ্রাঙ্কলিনকে খুঁজে বের করো। 68 00:08:34,000 --> 00:08:35,208 আমি ঠিক থাকব। 69 00:08:59,000 --> 00:09:00,125 কী হবে যদি... 70 00:10:16,416 --> 00:10:17,416 হেই! 71 00:10:18,916 --> 00:10:21,500 আমি ক্যাপ্টেনকে খুঁজছি। তুমি কি তাকে দেখেছো? 72 00:10:22,250 --> 00:10:23,708 আমি ভেবেছিলাম সে তোমার সাথে আছে। 73 00:10:27,000 --> 00:10:28,250 ক্যাপ্টেন কোথায়? 74 00:10:29,333 --> 00:10:32,333 - ভেবেছিলাম সে জাহাজে ফিরে এসেছে। - জাহাজে ফিরে এসেছে? 75 00:10:32,416 --> 00:10:33,416 সে কি চলে গেছে? 76 00:10:34,958 --> 00:10:37,291 মানে, আমি ভেবেছিলাম সে আবার ব্রিজে ফিরে আসবে। 77 00:10:38,833 --> 00:10:41,083 আর ছেলেটা? তাকে খুঁজে পেলে? 78 00:10:53,625 --> 00:10:55,083 মিস ফ্রাঙ্কলিন। 79 00:11:00,291 --> 00:11:01,291 আপনি ঠিক আছেন? 80 00:11:02,666 --> 00:11:03,583 সবাই কোথায়? 81 00:11:03,666 --> 00:11:05,291 তারা ক্যাপ্টেনকে খুঁজছে। 82 00:11:05,375 --> 00:11:07,250 - সে এখানে নেই? - না। 83 00:11:08,375 --> 00:11:10,583 - কী এটা? - তোমার জায়গায় থাকলে আমি স্পর্শ করতাম না। 84 00:11:11,875 --> 00:11:14,833 আসলে, আমি আশা করছিলাম তুমি আমাকে বলবে যে কী এটা। 85 00:11:17,250 --> 00:11:19,541 আমি এমন কিছু কখনো দেখিনি। 86 00:11:19,625 --> 00:11:21,208 আমার মনে হয় আমি মরতে চলেছি। 87 00:11:22,000 --> 00:11:24,166 - আমরা সবাই মারা যাবো! - আপনি মরবেন না। 88 00:11:24,250 --> 00:11:27,833 কেউ মরবে না। এটাকে দুঃস্বপ্ন মনে করুন। 89 00:11:27,916 --> 00:11:30,375 কী? কীসের কথা বলছো তুমি? 90 00:11:34,375 --> 00:11:35,750 হয়তো সে তার স্মৃতিতে ফিরে এসেছে। 91 00:11:37,750 --> 00:11:39,458 প্লিজ, দাঁড়াও। দাঁড়াও। 92 00:11:39,958 --> 00:11:41,041 না, মিস ফ্রাঙ্কলিন। 93 00:11:41,541 --> 00:11:43,375 না, প্লিজ, প্লিজ, আমাকে ছেড়ে যেও না! 94 00:12:34,666 --> 00:12:36,625 কোথায় লুকিয়ে আছো, ছোট্ট ইঁদুর? 95 00:13:27,125 --> 00:13:28,125 আইক? 96 00:13:44,125 --> 00:13:45,708 তোমায় সাহায্য করতে পারি? 97 00:13:48,583 --> 00:13:50,791 আমি আইককে খুঁজছি। আইক লার্সেন। 98 00:13:52,708 --> 00:13:54,125 তুমি কি হারিয়ে গেছ? 99 00:13:55,291 --> 00:13:56,916 বুঝতে পারলাম না। 100 00:13:57,875 --> 00:13:59,041 তুমি ঠিক আছো? 101 00:14:00,333 --> 00:14:01,333 তোমায় সাহায্য করতে পারি? 102 00:14:01,750 --> 00:14:02,875 তুমি কি হারিয়ে গেছ? 103 00:14:02,958 --> 00:14:04,208 তুমি ঠিক আছো? 104 00:14:04,291 --> 00:14:06,458 তোমায় সাহায্য করতে পারি? তুমি কি হারিয়ে গেছ? 105 00:14:06,541 --> 00:14:08,041 তুমি ঠিক আছো? 106 00:14:08,125 --> 00:14:10,791 তোমায় সাহায্য করতে পারি? তুমি কি হারিয়ে গেছ? 107 00:14:11,291 --> 00:14:12,625 তুমি ঠিক আছো? 108 00:15:44,708 --> 00:15:46,916 এবার। আমরা ডুবতে যাচ্ছি। 109 00:15:49,875 --> 00:15:52,375 অবশ্যই সে আমাদের শাস্তি দিতে চায়। 110 00:15:52,458 --> 00:15:53,708 তোমার ঈশ্বর, 111 00:15:54,625 --> 00:15:56,333 সে ক্ষমাশীল নয়। 112 00:15:56,416 --> 00:15:58,416 সে পাগল আর নিষ্ঠুর। 113 00:15:58,500 --> 00:16:00,309 এতে তোমার কোনো উপকার হবে না, ফাদার। 114 00:16:00,333 --> 00:16:02,000 এই পানিতে, তুমি ডুবে যাবে না। 115 00:16:02,083 --> 00:16:03,583 ঠান্ডায় জমে মরে যাবে। 116 00:16:03,666 --> 00:16:05,250 বুঝতে পারলে? জমে যাবে! 117 00:16:08,916 --> 00:16:09,916 আমাদের আগানো উচিত। 118 00:16:11,125 --> 00:16:12,250 চলতে থাকো। 119 00:16:15,416 --> 00:16:16,791 টোভে? 120 00:16:17,291 --> 00:16:19,125 তুমি এই লোকদের থেকে কী চাও? 121 00:16:19,875 --> 00:16:21,083 সে কোনো পাদ্রী নয়। 122 00:16:21,166 --> 00:16:23,041 আর সে স্পষ্টতই একটা বেশ্যা। 123 00:16:23,750 --> 00:16:25,041 এটাই ঈশ্বরের ইচ্ছা। 124 00:16:26,416 --> 00:16:28,375 - আর আমি এখানেই থাকছি। - থামো। 125 00:16:28,875 --> 00:16:29,875 থামো। 126 00:16:32,083 --> 00:16:33,916 ঈশ্বর আমাদের রক্ষা করবে না। 127 00:16:34,000 --> 00:16:36,833 আমরা তাকে অনুসরণ করার জন্য নির্বাচিত হইনি। 128 00:16:36,916 --> 00:16:40,083 আমরা দুইজনেই ভালো করেই জানি যে, আমি ঈশ্বরের সন্তানকে বহন করছি না। 129 00:16:40,166 --> 00:16:42,250 আর তুমি ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাও না। 130 00:16:42,333 --> 00:16:43,875 তুমি একটা পাগল। 131 00:16:49,333 --> 00:16:50,958 টোভে। টোভে। 132 00:16:52,708 --> 00:16:53,875 তুমি কি আসছো? 133 00:17:05,041 --> 00:17:06,041 যাও। 134 00:17:07,750 --> 00:17:08,750 না। 135 00:17:09,833 --> 00:17:11,583 না। না! 136 00:17:12,250 --> 00:17:13,416 সব ঠিক হয়ে যাবে। 137 00:17:15,083 --> 00:17:16,083 না। 138 00:17:19,708 --> 00:17:20,708 যাও। 139 00:17:22,041 --> 00:17:23,041 যাও। 140 00:17:42,000 --> 00:17:43,958 চলো প্রার্থনা করি, এঙ্কার। আসো। 141 00:17:44,041 --> 00:17:45,041 হ্যাঁ। 142 00:17:46,958 --> 00:17:48,125 চলো প্রার্থনা করি। 143 00:19:32,541 --> 00:19:33,541 লুসিয়েন? 144 00:19:34,416 --> 00:19:36,833 কী হচ্ছে? কী হচ্ছে? 145 00:19:37,333 --> 00:19:38,958 আমি ঠিক আছি। ঠিক আছি। 146 00:19:45,875 --> 00:19:46,875 ক্লেমেন্স? 147 00:19:48,791 --> 00:19:49,958 ঈশ্বরকে ধন্যবাদ, তুমি ঠিক আছো। 148 00:19:50,041 --> 00:19:52,000 হেই। বাইরে ঝড় হচ্ছে। 149 00:19:52,083 --> 00:19:54,416 ঢেউগুলো পাহাড়ের মতো উঁচু। 150 00:19:54,500 --> 00:19:56,708 চারপাশ থেকে আসছে। সবখানে ছড়িয়ে পড়ছে। 151 00:19:57,416 --> 00:19:58,666 ব্রীজে কেউ নেই। 152 00:19:59,625 --> 00:20:02,750 ফার্স্ট মেট চলে গেছে, আর অধিনায়ক ফিরে আসেনি। 153 00:20:03,833 --> 00:20:06,750 ওলেক, তোমাকে হাল ধরতে হবে। 154 00:20:06,833 --> 00:20:10,208 আমাদের সরাসরি ঝড়ের বরাবর চালাতে হবে। সামনে থেকে। 155 00:20:10,291 --> 00:20:14,375 যদি হুলটা তরঙ্গের সমান্তরালে থাকে তবে আমরা ডুবে যাবো। 156 00:20:14,458 --> 00:20:18,666 হেই! আমাদেরকে ইঞ্জিন চালু রাখতে হবে, নাহলে আমরা কোনো সুযোগই পাবো না। 157 00:20:18,750 --> 00:20:20,166 হেই! কোথায় যাচ্ছো? 158 00:20:20,250 --> 00:20:23,208 বাল্কহেডগুলো দ্রুত বন্ধ করতে হবে, নাহলে সবখানেই পানি ঢুকে যাবে। 159 00:20:24,125 --> 00:20:25,125 আমি সাহায্য করবো। 160 00:20:25,833 --> 00:20:27,250 লিঙয়ি। 161 00:20:29,291 --> 00:20:30,416 আমাকে ব্রীজে যেতে হবে। 162 00:20:33,250 --> 00:20:35,000 তুমি যেখানেই যাবে, আমিও সাথে যাবো। 163 00:23:59,250 --> 00:24:00,583 তুমি কোথায় ছিলে? 164 00:24:01,083 --> 00:24:03,750 আমি দুঃখিত। আমি দুঃখিত। 165 00:24:04,916 --> 00:24:06,916 যত দ্রুত সম্ভব এখানে আসার চেষ্টা করেছি। 166 00:24:12,625 --> 00:24:14,250 আবারও হচ্ছে। 167 00:24:16,041 --> 00:24:17,458 ওরা শাটডাউন করে দিচ্ছে। 168 00:24:18,083 --> 00:24:21,583 কিন্তু তুমি সঠিক ছিলে। আমরা এর আগে কখনো এত দূর যেতে পারিনি। 169 00:24:21,666 --> 00:24:22,958 ওটা হারিয়ে যায়নি। 170 00:24:24,750 --> 00:24:26,250 তুমি কোডটা খুঁজে পেয়েছো? 171 00:24:27,708 --> 00:24:28,708 মা? 172 00:24:30,750 --> 00:24:32,333 সে এখনো মনে করতে পারছে না। 173 00:24:33,041 --> 00:24:37,250 কিন্তু আমরা তাকে বের করে আনবো যেন সে এই লুপটা চিরকালের জন্য শেষ করতে পারে। 174 00:24:37,333 --> 00:24:38,791 তোমাকে কোডটা খুঁজে বের করতে হবে। 175 00:24:39,375 --> 00:24:41,000 তাকে মনে করতে হবে ওটা কোথায় আছে। 176 00:24:43,375 --> 00:24:46,208 আমাকে কেবল আমার ডিভাইসটা খুঁজে বের করতে হবে যাতে আমি এটা বন্ধ করতে পারি। 177 00:24:47,958 --> 00:24:48,958 বাবা? 178 00:25:03,000 --> 00:25:04,416 সে এবার জেগে উঠবে। 179 00:25:06,875 --> 00:25:07,875 আমি নিশ্চিত সে জাগবে। 180 00:25:20,166 --> 00:25:21,000 পেয়েছি। 181 00:25:59,500 --> 00:26:01,375 আমাদেরকে রাডারটা থামাতে হবে। 182 00:26:07,791 --> 00:26:08,791 শক্ত করে! 183 00:26:39,458 --> 00:26:40,541 না। 184 00:27:24,333 --> 00:27:26,500 দুঃখিত তোমায় এভাবে বিষয়টা জানতে হলো। 185 00:27:41,875 --> 00:27:43,375 ওর নাম ইলিয়ট। 186 00:27:48,666 --> 00:27:49,791 আমাদের ছেলে। 187 00:27:52,083 --> 00:27:53,291 অসম্ভব। 188 00:27:56,750 --> 00:27:58,375 আমার সন্তান হতে পারে না। 189 00:27:58,458 --> 00:28:00,916 ডাক্তার বলেছিল আমার কখনো সন্তান হবে না। 190 00:28:03,208 --> 00:28:04,833 সেটা একটা মিথ্যা স্মৃতি। 191 00:28:07,208 --> 00:28:08,833 সন্তান থাকার কথা আমার মনে থাকতো। 192 00:28:08,916 --> 00:28:10,333 তাহলে কেন আমার মনে নেই? 193 00:28:14,958 --> 00:28:16,583 কারণ তুমি ভুলে যেতে চেয়েছিলে। 194 00:28:23,083 --> 00:28:25,333 আমার কোনো ছেলে থাকলে আমি সেটা অনুভব করতাম। 195 00:28:25,875 --> 00:28:27,750 কেন আমি কিছু অনুভব করছি না? 196 00:28:30,000 --> 00:28:32,333 কারণ তুমি সেই কষ্ট থেকে মুক্তি পেতে চেয়েছিলে। 197 00:28:35,500 --> 00:28:36,500 কেন? 198 00:28:49,291 --> 00:28:50,875 আমি জানি তোমার মনে আছে। 199 00:28:53,166 --> 00:28:54,500 কোথাও না কোথাও, 200 00:28:56,083 --> 00:28:57,625 আমি জানি তোমার মনে আছে। 201 00:29:40,625 --> 00:29:42,250 এসব বাস্তব না। তুমি বাস্তব না। 202 00:29:42,333 --> 00:29:44,125 তোমরা এখানে আটকা পড়েছো। তোমরা সবাই আটকা পড়েছো। 203 00:29:44,833 --> 00:29:45,833 কীসে আটকা পড়েছি? 204 00:29:46,500 --> 00:29:47,583 তুমি নিজেই এটা বলেছিলে। 205 00:29:48,208 --> 00:29:52,666 আমরা কখনোই জানতে পারব না যে আমাদের মস্তিষ্কের উদ্দীপনা বাস্তবতার কারণে হয় নাকি 206 00:29:53,458 --> 00:29:55,208 কেবলই কল্পনার কারণে। 207 00:29:55,791 --> 00:29:57,416 কল্পনার কারণে? 208 00:29:57,500 --> 00:29:59,083 এটা বাস্তব নয়। 209 00:30:03,833 --> 00:30:05,375 এটা একটা সিমুলেশন। 210 00:30:12,875 --> 00:30:14,208 প্লেটোর গুহার রূপক। 211 00:30:15,958 --> 00:30:20,416 তোমরা দেওয়ালে ছায়া দেখছো, আর ভাবছো যে সেটাই বাস্তব। 212 00:30:22,458 --> 00:30:24,708 কিন্তু যদি মন দিয়ে দেখতে পারো, 213 00:30:26,208 --> 00:30:28,375 দেখতে পাবে ছায়াগুলো কীসের থেকে তৈরি হয়। 214 00:30:29,916 --> 00:30:31,458 আসলে কোনটা বাস্তব। 215 00:30:34,083 --> 00:30:35,083 তুমি ভুলে গেছো। 216 00:30:36,500 --> 00:30:38,291 তুমি ভুলে গেছো কোনটা বাস্তব। 217 00:30:40,583 --> 00:30:42,208 কিন্তু তোমায় মনে করতে হবে। 218 00:30:42,791 --> 00:30:44,500 তোমায় জেগে উঠতে হবে। 219 00:30:46,083 --> 00:30:48,416 নতুবা পরে জেগে ওঠার মতো আর কিছু অবশিষ্ট থাকবে না, 220 00:30:49,083 --> 00:30:51,958 আর তোমার চেতনা চিরকালের জন্যই এখানে আটকে থাকবে। 221 00:30:57,625 --> 00:30:59,208 আমাদের সময় শেষ হয়ে যাচ্ছে। 222 00:31:01,333 --> 00:31:03,583 এটা পুনরায় চালু হওয়ার আগে তোমায় বের করে আনতে হবে। 223 00:32:16,375 --> 00:32:17,375 স্যার। 224 00:32:21,000 --> 00:32:22,916 সে জানে ছেলেটা কোথায় লুকিয়ে আছে। 225 00:33:01,750 --> 00:33:02,750 আসো। 226 00:33:08,041 --> 00:33:09,708 ওরা সিমুলেশন বন্ধ করে দিচ্ছে। 227 00:33:10,500 --> 00:33:11,958 ওভাররাইডের জন্য একটা কোড আছে। 228 00:33:12,541 --> 00:33:14,500 সবকিছু পুনরায় চালু হওয়ার আগে এটাই একমাত্র উপায়। 229 00:33:15,333 --> 00:33:18,500 এটা জাহাজের কোথাও আছে। তোমায় সেটা মনে করতে হবে। 230 00:33:19,250 --> 00:33:21,125 আমি বুঝতে পারছি না। আমি কেন জানব? 231 00:33:21,208 --> 00:33:22,541 মনে করার চেষ্টা করো‌। 232 00:33:23,791 --> 00:33:26,208 তুমি সেটা লুকিয়ে রেখেছিলে, কিন্তু নিজেই ভুলে গিয়েছিলে। 233 00:33:27,208 --> 00:33:28,916 এখানে, যে কোনো কিছুই কোড হতে পারে। 234 00:33:29,791 --> 00:33:32,083 কোনো সুইচ, কোনো দরজা, কোনো চাবি। যে কোনো কিছুই। 235 00:33:47,208 --> 00:33:48,875 আমি জানি না এটা দিয়ে কী খোলে। 236 00:33:49,666 --> 00:33:51,041 তোমার কাছে পুরোটা সময় এটা ছিল? 237 00:33:51,125 --> 00:33:54,666 এটা আমার নয়। খামের সাথে পেয়েছিলাম। কেউ একজন আমার কাছে পাঠিয়েছিল। 238 00:33:54,750 --> 00:33:56,166 মনে হয় আমার ভাই। 239 00:34:04,416 --> 00:34:06,666 তুমি এবার জেগে উঠবে। আমি কথা দিচ্ছি। 240 00:34:18,250 --> 00:34:19,250 ক্লেমেন্স। 241 00:34:24,708 --> 00:34:26,250 লুসিয়েন! লুসিয়েন! 242 00:34:26,833 --> 00:34:28,458 না! তোমার ওষুধ! 243 00:34:29,166 --> 00:34:30,833 লুসিয়েন, তোমার শিশি, ওটা কোথায়? লুসিয়েন! 244 00:34:31,791 --> 00:34:32,791 ওর শিশিগুলো কোথায়? 245 00:34:33,958 --> 00:34:35,791 একটা বাক্সে! আমাদের কেবিনে! চলো! 246 00:34:35,875 --> 00:34:37,375 সাহায্য করো। ওকে নিয়ে চলো। 247 00:34:51,083 --> 00:34:52,083 বেশ, 248 00:34:53,625 --> 00:34:55,416 আমার মনে হয় সব এখন আমাদের উপর। 249 00:35:25,041 --> 00:35:26,458 কী এটা? 250 00:35:27,041 --> 00:35:28,208 কোনো প্রোগ্রামে যেমন থাকে, 251 00:35:28,291 --> 00:35:30,651 সিমুলেশনের ভিতরে লুকানো চিটস আর শর্টকাট রয়েছে। 252 00:35:31,291 --> 00:35:34,291 বিশ্বাস করো, একবার জেগে উঠলে তুমি সবটা বুঝতে পারবে। 253 00:35:38,125 --> 00:35:40,085 আমার শেল, সেই... সেই ডিভাইস, তোমার কাছে এখনো ওটা আছে? 254 00:35:49,791 --> 00:35:50,791 কী করছো তুমি? 255 00:35:51,833 --> 00:35:54,208 একবার ওরা আমাদের ফ্ল্যাশ করলে, সবকিছু আবারও শুরু হবে। 256 00:35:54,291 --> 00:35:56,583 এই সিমুলেশনও আর্কাইভে চলে যাবে, অন্যগুলোর মতো। 257 00:35:56,666 --> 00:35:58,875 তবে এবার তা ভিন্ন হবে। 258 00:35:58,958 --> 00:36:02,083 আমি আমাদেরকে এর সাথে জুড়ে দেব যেন আমরা একই পোর্টের মধ্য দিয়ে যেতে পারি। 259 00:36:02,166 --> 00:36:03,916 ফলে আমরা আরও সময় পাবো। 260 00:36:06,000 --> 00:36:08,083 - এমন ঘটনা কি আগেও ঘটেছে? - কয়েক ডজন বার। 261 00:36:08,875 --> 00:36:10,916 প্রতিটা সিমুলেশন আট দিন ধরে চলে। 262 00:36:12,333 --> 00:36:14,541 কোনো জাহাজই কখনো তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। 263 00:36:15,916 --> 00:36:19,000 তোমরা একটা লুপে আটকা পড়েছো, সিমুলেশনের পরে সিমুলেশন। 264 00:36:26,833 --> 00:36:28,291 আমাদের এলিয়টের কাছে যেতে হবে। 265 00:36:44,375 --> 00:36:47,083 লিঙয়ি! আসো। 266 00:36:55,166 --> 00:36:56,708 আমার সাথে আসো। 267 00:36:58,791 --> 00:37:00,041 মা! 268 00:37:03,166 --> 00:37:04,541 কী করছো তুমি? 269 00:37:07,583 --> 00:37:08,958 ধুরো ছাতা! 270 00:37:17,791 --> 00:37:19,000 মা! 271 00:37:26,750 --> 00:37:28,291 কী করছো তুমি? 272 00:37:29,000 --> 00:37:30,125 পাগল হয়ে গেছ? 273 00:37:36,125 --> 00:37:37,125 জলদি! 274 00:37:38,083 --> 00:37:39,416 আমাদের ফিরে যেতে হবে! 275 00:37:41,458 --> 00:37:42,458 লিঙয়ি! 276 00:38:01,583 --> 00:38:03,666 তুমি মরবে না। আজ নয়। 277 00:38:05,291 --> 00:38:06,291 আমি কথা দিচ্ছি। 278 00:38:07,791 --> 00:38:08,791 আসো। 279 00:38:11,833 --> 00:38:13,083 ওলেক! 280 00:38:22,791 --> 00:38:24,125 না! 281 00:38:26,625 --> 00:38:28,083 ওলেক! 282 00:38:31,625 --> 00:38:33,000 ওলেক! 283 00:38:46,250 --> 00:38:47,250 হেই! 284 00:39:49,041 --> 00:39:50,041 আনহেল! 285 00:39:52,125 --> 00:39:53,166 আনহেল! 286 00:39:56,833 --> 00:39:59,291 না! না! না! এটা হতে পারে না। না! 287 00:39:59,375 --> 00:40:05,250 কেউ আছো? সাহায্য করো! 288 00:40:07,083 --> 00:40:08,083 দাঁড়াও। 289 00:40:09,583 --> 00:40:12,041 আনহেল। আনহেল। আনহেল। 290 00:40:12,125 --> 00:40:13,125 আমার ভালোবাসা। 291 00:40:16,666 --> 00:40:21,916 আমি কখনোই বুঝতে পারিনি যে কেন তুমি আমার মতো কারো প্রেমে পড়লে। 292 00:40:24,291 --> 00:40:29,583 আমার দেখা সবচেয়ে ভদ্র আর বিশ্বস্ত মানুষটা তুমি। 293 00:40:30,750 --> 00:40:32,000 আর তুমি সঠিক ছিলে। 294 00:40:36,000 --> 00:40:37,625 আমাকে ছাড়াই তুমি ভালো থাকবে। 295 00:40:38,708 --> 00:40:39,708 না। 296 00:40:40,291 --> 00:40:44,791 না। আমাকে ছেড়ে যেও না। না, আমার ভালোবাসা। 297 00:40:47,333 --> 00:40:48,208 আমার ভয় করছে। 298 00:40:48,291 --> 00:40:49,291 না। না। না। 299 00:41:36,041 --> 00:41:37,250 ইবেন, আমার ভালোবাসা। 300 00:41:37,333 --> 00:41:38,916 আমরা এখানে থাকতে পারব না। আসো। 301 00:41:41,708 --> 00:41:43,125 আমাকে নিয়ে চিন্তা কোরো না। 302 00:41:43,916 --> 00:41:47,208 যদি সে আমার ভাগ্যে এটা লিখে রাখে, আমি কে তার ইচ্ছাকে উপেক্ষা করার। 303 00:41:47,291 --> 00:41:49,583 তোমার কি মনে হয় সে চায় তুমি মারা যাও? 304 00:41:49,666 --> 00:41:51,416 ঈশ্বর চায় তুমি মারা যাও? 305 00:41:52,166 --> 00:41:56,000 তুমি নিজে এটা চাও! তুমি নিজে এটা চাও! 306 00:41:56,666 --> 00:41:58,083 ইবেন, জাগো। 307 00:41:58,958 --> 00:42:01,250 আমি তাঁর প্রকৃত পথের সন্ধান জানি। 308 00:42:02,375 --> 00:42:03,583 আমাদের সবার জন্য। 309 00:42:08,250 --> 00:42:09,570 এটা বন্ধ হবে না! 310 00:42:09,625 --> 00:42:12,291 আসো! আমাদেরকে পরেরটাও বন্ধ করতে হবে। 311 00:42:18,916 --> 00:42:21,583 এটায় কোনো হ্যান্ডেল নেই। কেন কোনো হ্যান্ডেল নেই? 312 00:42:21,666 --> 00:42:24,541 - কী করবো আমরা? - ধুর। 313 00:42:25,166 --> 00:42:26,166 না। 314 00:42:30,250 --> 00:42:31,708 কথা দাও তুমি বেঁচে থাকবে। 315 00:42:36,458 --> 00:42:37,898 কী করছো তুমি? 316 00:42:38,208 --> 00:42:39,458 না! 317 00:42:40,416 --> 00:42:41,458 না! 318 00:42:42,666 --> 00:42:44,083 না! খোলো! 319 00:42:46,083 --> 00:42:47,708 সব ঠিক হয়ে যাবে। 320 00:42:49,541 --> 00:42:51,208 আমি তোমাকে ছেড়ে যাব না। 321 00:42:52,333 --> 00:42:53,708 কখনো ছেড়ে যাব না। 322 00:43:06,458 --> 00:43:08,708 থামো! না! 323 00:43:28,916 --> 00:43:32,458 স্যার, আমি তাকে আর পিরামিডটা খুঁজে পেয়েছি। 324 00:43:42,000 --> 00:43:45,291 প্রতিবারই তারা একই ভুল করে। 325 00:43:46,083 --> 00:43:47,875 আর প্রতিবারই মারা যায়। 326 00:43:48,708 --> 00:43:51,500 কারণ তারা তাদের আবেগ থেকে মুক্ত হতে পারে না। 327 00:43:55,458 --> 00:43:57,125 কিন্তু এটাই তাদের দুর্বল করে তোলে। 328 00:43:58,375 --> 00:44:01,041 এটা মানুষের প্রকৃতির মৌলিক ত্রুটি। 329 00:44:02,333 --> 00:44:04,375 প্রেম, ক্রোধ, ঘৃণার উপর ভিত্তি করে 330 00:44:04,458 --> 00:44:05,833 কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। 331 00:44:07,625 --> 00:44:11,333 এগুলো কেবল অর্থহীন অনুভূতি যা মনকে মেঘাচ্ছন্ন করে। 332 00:44:32,875 --> 00:44:33,875 না। 333 00:44:34,875 --> 00:44:35,875 না! 334 00:44:37,083 --> 00:44:38,208 না! 335 00:44:40,083 --> 00:44:41,750 - কোথায় এটা? - জানি না! 336 00:44:44,791 --> 00:44:46,125 জানি না! 337 00:44:48,625 --> 00:44:50,666 তোমরা এবার অনেক দূর এসেছো। 338 00:44:50,750 --> 00:44:54,791 অ্যাক্সেস ফিরে পেতে প্রোমিথিউস ব্যবহার করা একটা স্মার্ট পদক্ষেপ ছিল। 339 00:44:54,875 --> 00:44:57,916 তবুও, তোমরা ব্যর্থ হয়েছো। 340 00:44:59,625 --> 00:45:00,625 আবারও। 341 00:45:01,458 --> 00:45:03,875 তোমার সামান্য রি-প্রোগ্রামিং কোনো কাজে আসবে না। 342 00:45:04,583 --> 00:45:06,708 এই জাহাজের সবাই শেষ পর্যন্ত মারা যাবে 343 00:45:06,791 --> 00:45:09,250 আর পরবর্তী সিমুলেশনে অংশ নেবে। 344 00:45:09,750 --> 00:45:12,083 তোমরা সবাই এই লুপে আটকা পড়ে আছো। 345 00:45:13,333 --> 00:45:16,958 মউরা, তোমার কাছে এমন কিছু আছে যা আমার চাই। 346 00:45:17,041 --> 00:45:18,875 কেন তুমি এটা করছো? 347 00:45:18,958 --> 00:45:20,458 কী চাও আমার থেকে? 348 00:45:20,541 --> 00:45:21,708 কেন আমি... 349 00:45:23,250 --> 00:45:24,375 আমি চাবিটা চাই। 350 00:45:24,458 --> 00:45:26,875 আর, বিনিময়ে, তুমি তোমার ছেলেকে রাখতে পারো। 351 00:45:27,916 --> 00:45:30,750 কী করেছো তুমি? ইলিয়ট কোথায়? 352 00:45:32,166 --> 00:45:33,875 ওর সাথে কী করেছো? 353 00:45:35,208 --> 00:45:36,208 চাবিটা। 354 00:45:36,916 --> 00:45:38,875 তুমি জানো কোথায় আমাকে খুঁজতে হবে। 355 00:45:45,750 --> 00:45:46,750 আমি সব ঠিক করে দেব। 356 00:45:47,291 --> 00:45:48,500 আমার উপর বিশ্বাস রাখো। 357 00:45:57,916 --> 00:45:59,291 আমি তোমাকে ভালোবাসি। 358 00:45:59,875 --> 00:46:01,208 কখনো ভুলো না। 359 00:46:36,166 --> 00:46:39,708 কেরবেরোস আর্কাইভে স্থানান্তরিত হবে। 360 00:46:40,458 --> 00:46:46,291 তোমার মা আমাকে চাবি এনে দেবে, আর অবশেষে এটা শেষ হয়ে যাবে। 361 00:46:47,500 --> 00:46:50,791 শাটডাউন শুরু হচ্ছে। দশ 362 00:46:50,875 --> 00:46:53,500 নয়, আট, সাত, 363 00:46:53,583 --> 00:46:56,500 ছয়, পাঁচ, চার, 364 00:46:56,583 --> 00:47:00,583 তিন, দুই, এক, শুন্য। 365 00:49:29,125 --> 00:50:02,250 সাবটাইটেল অনুবাদ ও সম্পাদনায় সাইফুল ইসলাম সাকিব