1
00:01:10,208 --> 00:01:11,208
নিনা।
2
00:01:23,458 --> 00:01:24,458
ওহ ঈশ্বর।
3
00:01:25,250 --> 00:01:26,166
নিনা!
4
00:01:27,250 --> 00:01:28,208
নিনা।
5
00:01:29,500 --> 00:01:30,500
সোনা!
6
00:01:31,375 --> 00:01:33,208
না! না!
7
00:01:36,291 --> 00:01:38,125
ওঠো।
8
00:02:26,250 --> 00:02:28,458
কয়েক মিনিট আগে, কোম্পানি
আমাদের এটা পাঠিয়েছে।
9
00:02:36,750 --> 00:02:37,666
"ডোবা জাহাজ"?
10
00:02:37,750 --> 00:02:41,166
আমরা পুনরায় যোগাযোগ স্থাপনের
চেষ্টা করেছিলাম, কাজ হয়নি।
11
00:02:44,541 --> 00:02:45,500
ক্যাপ্টেন।
12
00:02:46,708 --> 00:02:48,041
ব্যাপার শুধু তাই না।
13
00:03:01,458 --> 00:03:03,208
এরকম কিছু আমি কখনও দেখিনি।
14
00:03:06,208 --> 00:03:10,041
জানি না কেন, তবে জাহাজের প্রতিটা
কম্পাস এরকম আচরণ করছে।
15
00:03:15,833 --> 00:03:17,500
প্রমিথিউসে কী হয়েছিল?
16
00:03:18,708 --> 00:03:20,791
শুধু ওই ছেলেটাকেই কেন
আপনারা খুঁজে পেয়েছেন?
17
00:03:30,542 --> 00:04:38,708
:.:.: 1899 :.:.:
🔺The Boy🔺
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
18
00:05:57,833 --> 00:05:59,000
পুরো জাহাজ খালি ছিল?
19
00:06:00,333 --> 00:06:02,083
জাহাজে কাউকে খুঁজে পাওনি?
20
00:06:02,583 --> 00:06:04,333
শুধু ওই ছেলেটা ছাড়া?
21
00:06:08,250 --> 00:06:09,250
ওরা মারা গেছে বলে মনে হয়?
22
00:06:13,041 --> 00:06:15,666
১,০০০ এর বেশি মানুষকে
কীসে মারতে পারে?
23
00:06:16,250 --> 00:06:18,708
সাধারণত যা মারে।
অন্য মানুষ।
24
00:06:23,708 --> 00:06:24,916
অথবা হয়তো নেকড়ে।
25
00:06:26,166 --> 00:06:27,541
নেকড়ে?
26
00:06:28,458 --> 00:06:31,083
এতগুলো লোককে মারতে কয়টা
নেকড়ে লাগবে হিসাব আছে?
27
00:06:31,166 --> 00:06:32,583
হয়তো একটা দৈত্যাকার নেকড়ে?
28
00:06:32,666 --> 00:06:34,666
জীবনে কয়টা দৈত্যাকার নেকড়ে দেখেছ?
29
00:06:34,750 --> 00:06:36,833
তোমার ওই দৈত্যাকার নেকড়ে ওকে
কেন বাঁচিয়ে রেখেছে?
30
00:06:36,916 --> 00:06:38,250
ছেলেটাকে কেন মারেনি?
31
00:06:38,333 --> 00:06:39,458
- হয়তো সেই ওটা।
- কে?
32
00:06:41,000 --> 00:06:41,875
ছেলেটা।
33
00:06:42,750 --> 00:06:44,458
হয়তো সেই নেকড়ে।
34
00:06:46,333 --> 00:06:48,750
সেই নেকড়ে?
কী বলব বুঝছি না।
35
00:06:48,833 --> 00:06:51,375
সেই একমাত্র বেঁচে আছে।
আর কী ব্যাখ্যা হতে পারে...
36
00:06:55,958 --> 00:06:57,416
এই, ওলেক!
37
00:07:02,958 --> 00:07:03,958
ক্যাপ্টেন।
38
00:07:07,083 --> 00:07:09,333
বাঙ্কারে কতটুকু কয়লা বাকি আছে খোঁজ নাও।
39
00:07:09,916 --> 00:07:12,166
আর একটা কথাও বলবে না।
কারো সাথেই না।
40
00:07:31,166 --> 00:07:32,791
আমি আসলে তোমাকেই খুঁজছিলাম।
41
00:07:36,166 --> 00:07:37,333
ছেলেটা, কথা বলেছে?
42
00:07:38,833 --> 00:07:39,666
না।
43
00:07:39,750 --> 00:07:41,333
ওকে কেউ আটকে রেখেছিল কেন?
44
00:07:41,416 --> 00:07:43,416
আমরা জাহাজটা খুঁজেছি।
কেউ ছিল না।
45
00:07:44,083 --> 00:07:46,458
কিন্তু কে সিগন্যাল পাঠিয়েছিল?
আর কে ওকে আটকে রেখেছিল?
46
00:07:46,958 --> 00:07:47,958
জানি না।
47
00:07:53,125 --> 00:07:55,750
প্রমিথিউসে, কিছু কি ছিল...?
48
00:07:57,791 --> 00:08:00,375
অদ্ভুত কিছু টের পেয়েছ?
49
00:08:01,083 --> 00:08:02,541
অদ্ভুত মানে কী বলতে চাইছেন?
50
00:08:16,083 --> 00:08:17,041
শুনতে পাচ্ছ?
51
00:08:21,708 --> 00:08:22,583
কী শুনব?
52
00:08:27,458 --> 00:08:28,500
আপনি ঠিক আছেন?
53
00:08:46,166 --> 00:08:49,791
ওই জাহাজে কী হয়েছে
তার জন্য ভয় পেয়ো না।
54
00:08:50,291 --> 00:08:52,125
আমাদের প্রভু আমাদের নিরাপদ রাখবেন।
55
00:08:53,041 --> 00:08:54,000
চলো সবাই প্রার্থনা করি।
56
00:08:55,875 --> 00:09:00,833
আমাদের সাথে থাকুন, প্রভু, এমন এক দুনিয়ায়
যেখানে অন্ধকারের ক্ষমতা শক্তিশালী।
57
00:09:01,333 --> 00:09:03,791
অন্ধকারের কালো ছায়া যেন
আমাদের আচ্ছাদিত না করে।
58
00:09:04,708 --> 00:09:06,375
আমাদের ক্ষমা করুন
59
00:09:06,458 --> 00:09:08,666
আমাদের দুর্বলতা আর ভীরুতার জন্য।
60
00:09:09,500 --> 00:09:10,500
আমাদের শক্তি দান করুন
61
00:09:10,583 --> 00:09:14,375
যখন আমরা চিন্তা আর ভয়ের
ফাঁদে আবদ্ধ।
62
00:09:14,458 --> 00:09:16,250
ও পবিত্র প্রভু,
63
00:09:16,916 --> 00:09:18,833
আমরা যেন এই দুনিয়ার সমস্ত
64
00:09:19,375 --> 00:09:21,708
অশুভ এবং মিথ্যা বস্তু
থেকে বেঁচে থাকতে পারি।
65
00:09:21,791 --> 00:09:23,500
আপনার আশীর্বাদ আমাদের
আলোকিত করুক
66
00:09:24,208 --> 00:09:27,291
আর স্বাক্ষ্য প্রদান করুক
যে আমরা আপনারই অনুগত।
67
00:09:27,875 --> 00:09:30,541
যাতে অন্ধকারও আলোতে
পরিণত হয়ে যায় আমাদের জন্য।
68
00:09:30,625 --> 00:09:32,375
আপনি আমাদের সাথে থাকলে,
69
00:09:32,875 --> 00:09:35,291
কিছুই আমাদের ক্ষতি করতে পারবে না,
70
00:09:35,791 --> 00:09:36,875
প্রভু।
71
00:09:44,041 --> 00:09:46,583
আমি... আমি সত্যিই দুঃখিত।
72
00:09:46,666 --> 00:09:48,250
এটা আপনার কেবিন?
73
00:09:49,250 --> 00:09:52,541
আমি অনধিকার প্রবেশ করতে চাইনি,
কিন্তু ভেতরে শব্দ শুনতে পাচ্ছিলাম।
74
00:09:52,625 --> 00:09:54,666
মনে হচ্ছিল কেউ
কানাঘুষা করছে।
75
00:09:59,291 --> 00:10:00,375
ড্যানিয়েল।
76
00:10:00,958 --> 00:10:01,958
ড্যানিয়েল সোল্যাস।
77
00:10:02,666 --> 00:10:03,500
আমি আপনার...
78
00:10:05,500 --> 00:10:06,416
প্রতিবেশী।
79
00:10:09,583 --> 00:10:11,000
মউরা ফ্রাঙ্কলিন।
80
00:10:13,916 --> 00:10:16,875
আমাদের কি আগে দেখা হয়েছে?
আপনার চেহারা পরিচিত মনে হচ্ছে।
81
00:10:20,083 --> 00:10:21,166
আমার মনে হয় না।
82
00:10:39,041 --> 00:10:40,833
তোমার জন্য কিছু খাবার নিয়ে এসেছি।
83
00:11:00,916 --> 00:11:02,958
কী হয়েছিল
আমাকে বলতে চাও না?
84
00:11:04,666 --> 00:11:06,583
কে তোমাকে ওই ক্যাবিনেটে
আটকে রেখেছিল?
85
00:11:08,583 --> 00:11:10,458
সব যাত্রী কোথায়?
86
00:11:13,041 --> 00:11:14,291
প্লিজ, কথা বলো আমার সাথে।
87
00:11:45,500 --> 00:11:46,750
এটা কী?
88
00:11:54,333 --> 00:11:55,291
এটা অদ্ভুত, যদিও,
89
00:11:55,375 --> 00:11:57,791
যে ওরা জাহাজে কেবল
একটা ছেলেকেই পেয়েছে।
90
00:12:02,333 --> 00:12:03,500
সম্পূর্ণ একাকী।
91
00:12:05,333 --> 00:12:06,458
ওর জন্য আমার খুব খারাপ লাগছে।
92
00:12:06,541 --> 00:12:07,708
তোমার লাগছে না?
93
00:12:11,458 --> 00:12:13,833
আমরা আমেরিকায় পৌঁছে গেলে
ও কী করবে?
94
00:12:14,708 --> 00:12:16,416
ও কি একা একাই থাকবে?
95
00:12:17,541 --> 00:12:18,666
স্কুলে যাবে?
96
00:12:21,041 --> 00:12:22,291
আমি ভাবছিলাম।
97
00:12:22,791 --> 00:12:26,791
আমেরিকায় গেলে, আমি মা-বাবাকে
আমার স্কুলের পড়া শেষ করতে দিতে রাজি করাবো।
98
00:12:29,458 --> 00:12:30,791
ওরা মানবে না।
99
00:12:32,166 --> 00:12:34,125
গীর্জা বানাতে আমাদের
উনাদেরকে সাহায্য করতে হবে।
100
00:12:36,833 --> 00:12:39,500
কিন্তু আমি যা দেখছি,
আমাদের উদ্দেশ্য ঈশ্বর ঠিক করে দেন,
101
00:12:39,583 --> 00:12:40,666
মা-বাবার মতোই।
102
00:12:52,750 --> 00:12:56,458
আমার ধারণা ঈশ্বর সিদ্ধান্ত নিয়েছেন আমার
ডাক্তার হওয়া উচিত, আর আমার স্কুল শেষ করা উচিত।
103
00:12:59,583 --> 00:13:01,375
তোমার উদ্দেশ্য কী জানো?
104
00:13:05,208 --> 00:13:06,750
যা গিয়ে টোভেকে জ্বালা, ওকে?
105
00:13:07,583 --> 00:13:10,250
পুতুল নিয়ে খেল
বা যা করিস কর।
106
00:13:10,333 --> 00:13:11,916
কবে থেকে এমন বিরক্তিকর হয়ে গেলে তুমি?
107
00:13:42,833 --> 00:13:44,791
তোমাকে খুঁজে পাওয়া বেশ কষ্টকর।
108
00:14:10,208 --> 00:14:11,833
আমি চাই তুমি এটা রাখো।
109
00:14:26,666 --> 00:14:27,791
আমার উপহার।
110
00:14:31,250 --> 00:14:32,583
ক্রেস্টার?
111
00:14:36,083 --> 00:14:37,166
ক্রেস্টার?
112
00:14:38,333 --> 00:14:39,541
তো এটা তোমার নাম।
113
00:14:45,083 --> 00:14:46,416
পরে দেখা হবে, ক্রেস্টার।
114
00:14:56,583 --> 00:14:58,666
ওটা কে ছিল?
কী চাইছিল সে?
115
00:14:58,750 --> 00:15:00,625
- এটা কী ছিল?
- কিছু না। আমি... আমি জানি না।
116
00:15:01,208 --> 00:15:02,833
জানি না আমার থেকে কী চাইছিল।
117
00:15:08,083 --> 00:15:09,750
আমাকে কথা দিয়েছিলে, ক্রেস্টার।
118
00:15:30,083 --> 00:15:32,375
কয়েক মাস আগে, জাহাজ দুটো যখন
বিক্রি হয়েছিল
119
00:15:32,458 --> 00:15:34,500
তোমার কাছে কিছু অদ্ভুত মনে হয়েছিল?
120
00:15:35,458 --> 00:15:36,458
আমি...
121
00:15:38,416 --> 00:15:41,166
আমি স্রেফ আনন্দিত ছিলাম যে তারা
অর্ধেক ক্রু বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছিল।
122
00:15:43,250 --> 00:15:45,125
এটা নিশ্চিত না যে
ইংরেজদের কাছে তারা বিক্রি করবে
123
00:15:45,208 --> 00:15:46,833
আর তারা অর্ধেক জার্মান ক্রু রেখে দিবে।
124
00:15:46,916 --> 00:15:48,791
আমরা তেমন কোনো মালই বহন করছি না।
125
00:15:48,875 --> 00:15:50,500
ঠিক প্রমিথিউসের মতো।
126
00:15:50,583 --> 00:15:52,500
কেবিনগুলোও পুরোপুরি ভর্তি না।
127
00:15:54,708 --> 00:15:57,708
ওরা আমাদের এই পথে পাঠিয়েছে
যেখানে কোনো লাভ হবে না।
128
00:15:57,791 --> 00:16:01,333
৪৫,০০০ টন স্টিল,
পুরোপুরি সাগরের উপযোগী।
129
00:16:01,416 --> 00:16:03,000
আর আমরা দুটো শব্দ পেলাম।
130
00:16:06,458 --> 00:16:07,666
"ডোবা জাহাজ।"
131
00:16:21,125 --> 00:16:22,125
ক্যাপ্টেন।
132
00:16:24,291 --> 00:16:25,583
আপনার পরবর্তী পদক্ষেপ আমাদের বলুন।
133
00:16:25,666 --> 00:16:30,375
ক্রুরা, যাত্রীরা, প্রশ্ন করা শুরু করেছে।
134
00:16:30,458 --> 00:16:34,000
ওরা জানতে চায় ছেলেটার সমস্যা কী
আর কেন আমরা নিজেদের যাত্রাপথে যাচ্ছি না।
135
00:16:34,083 --> 00:16:35,708
কী বলব?
136
00:16:47,625 --> 00:16:49,250
ভুতুড়ে, তাই না?
137
00:16:55,916 --> 00:16:58,041
ওখানে কী হয়েছিল বলে মনে হয়?
138
00:17:09,625 --> 00:17:11,125
আমি জাপানের ছবি দেখেছি।
139
00:17:11,208 --> 00:17:13,833
দারুণ মনোমুগ্ধকর লাগে।
140
00:17:14,916 --> 00:17:17,541
ফুল, গাছ। অবিশ্বাস্য।
141
00:17:18,291 --> 00:17:19,625
বাড়িগুলোর আকৃতি।
142
00:17:20,666 --> 00:17:22,791
কাগজের দেওয়ালের পেছনে বসবাস।
143
00:17:32,583 --> 00:17:35,458
একদিন আমি জাপানে
ঘুরতে যেতে চাই।
144
00:17:44,416 --> 00:17:45,625
লিং ই।
145
00:17:45,708 --> 00:17:47,083
এদিকে এসো।
146
00:17:48,291 --> 00:17:49,291
এসো।
147
00:17:59,750 --> 00:18:02,250
দারুণ অদ্ভুত এক ছোটো পাখি, মেয়েটা।
148
00:18:03,416 --> 00:18:04,541
আপনি বলার কে?
149
00:18:04,625 --> 00:18:05,666
উৎসুক জনতা।
150
00:18:06,333 --> 00:18:07,333
জ্বেলে দিবেন দয়া করে?
151
00:18:27,000 --> 00:18:28,083
এটা আমার নাক গলানোর বিষয় না,
152
00:18:28,166 --> 00:18:31,250
তবে আমি খেয়াল না করে পারছি না
যে আপনাদের হানিমুন খুব একটা
153
00:18:31,833 --> 00:18:32,666
ভালো যাচ্ছে না।
154
00:18:32,750 --> 00:18:34,291
আর তাতে আপনার কী সমস্যা?
155
00:18:39,875 --> 00:18:41,500
আমার দিকে তাকিয়ে আছেন কেন?
156
00:18:41,583 --> 00:18:44,250
ওহ, বিচার করার চেষ্টা করছি
আপনি কেমন মানুষ।
157
00:18:44,333 --> 00:18:45,541
ওহ, তাই?
158
00:18:45,625 --> 00:18:46,916
আর কী দেখছেন?
159
00:18:47,416 --> 00:18:49,458
ভাবছিলাম আপনি কি সে ধরণের মানুষ
160
00:18:49,541 --> 00:18:51,333
যারা নির্দিষ্ট কিছু বিভ্রান্তির প্রতি
161
00:18:53,083 --> 00:18:54,375
আকৃষ্ট হন।
162
00:19:04,583 --> 00:19:07,958
আমি এতটা মরিয়া নই।
সোজাসাপটা বলে দেওয়ার জন্য দুঃখিত।
163
00:19:08,041 --> 00:19:09,291
হাস্যকর কথা বলবেন না।
164
00:19:10,458 --> 00:19:12,166
আমি না, যুবক।
165
00:19:12,750 --> 00:19:15,083
আমি একটা নির্দিষ্ট ছোট্ট পাখির কথা বলছি।
166
00:21:36,375 --> 00:21:38,791
ওরা কেন আমাদের দিয়ে
জাহাজ ডোবাতে চাইবে?
167
00:21:38,875 --> 00:21:40,458
আর সেটা আমরা করবই কীভাবে?
168
00:21:41,791 --> 00:21:42,833
আমাদের কিছু করা যাবে না।
169
00:21:44,041 --> 00:21:45,041
আমরা অপেক্ষা করব।
170
00:21:49,583 --> 00:21:51,083
আর ক্যাপ্টেন?
171
00:21:53,958 --> 00:21:55,875
তাকে তখনই সরিয়ে দেওয়া দরকার ছিল।
172
00:21:57,875 --> 00:22:00,000
ওরকম পরিস্থিতি থেকে বেরিয়ে আসা অসম্ভব।
173
00:22:01,000 --> 00:22:03,875
নিজের স্ত্রী নিজেকে আর সবকিছুর সাথে
174
00:22:03,958 --> 00:22:05,916
তার তিন সন্তানকে পুড়িয়ে মারা?
175
00:22:07,375 --> 00:22:09,833
আজীবন এটা তাকে তাড়িয়ে বেড়াবে।
176
00:23:09,375 --> 00:23:10,375
নিনা?
177
00:23:25,375 --> 00:23:26,333
নিনা?
178
00:23:46,958 --> 00:23:47,791
নিনা?
179
00:24:37,250 --> 00:24:38,458
তুমি দেরি করে ফেলেছ।
180
00:24:39,250 --> 00:24:41,291
মেয়েরা তোমার জন্য অপেক্ষা করছিল।
181
00:24:48,708 --> 00:24:50,791
যাও। বিছানার জন্য প্রস্তুত হও।
182
00:24:56,500 --> 00:24:58,125
তোমার খাবার গরম করছি।
183
00:25:12,083 --> 00:25:13,000
নিনা।
184
00:25:20,041 --> 00:25:21,625
স্বপ্নগুলো ফিরে এসেছে।
185
00:25:22,750 --> 00:25:24,000
তবে চিন্তা করো না।
186
00:25:24,875 --> 00:25:26,583
আমি নিশ্চিত উনি শীঘ্রই ঠিক হয়ে যাবেন।
187
00:25:28,041 --> 00:25:29,416
তুমি বাস্তব নও।
188
00:25:30,583 --> 00:25:32,375
এমন কথা কেন বলছো?
189
00:25:39,125 --> 00:25:40,833
তোমার মায়ের সাথে কথা বলা উচিত।
190
00:25:42,458 --> 00:25:44,583
তুমি এখানে না থাকলে
উনার ভালো লাগে না।
191
00:25:44,666 --> 00:25:47,750
তুমি চলে গেলে,
ছায়াগুলো ঘিরে ধরে।
192
00:25:49,375 --> 00:25:51,083
আমি উনাকে বলেছি
কেউ যখন সাগরের প্রেমে পড়ে যায়,
193
00:25:51,166 --> 00:25:53,166
তাকে জমিনে আটকে রাখতে পারবে না।
194
00:25:53,958 --> 00:25:55,291
কেউ পারবে না।
195
00:25:55,791 --> 00:25:59,875
কিন্তু সৌভাগ্যবান হলে, পরের ঢেউয়ে
সে তোমার বাহুডোরে আবার ফিরে আসবে।
196
00:26:14,416 --> 00:26:16,375
তোমাদের সবাইকে আমি খুব মিস করি।
197
00:26:24,208 --> 00:26:25,583
না! না!
198
00:26:54,375 --> 00:26:55,375
নিনা।
199
00:28:34,541 --> 00:28:35,666
আমি যখন ছোটো ছিলাম,
200
00:28:37,333 --> 00:28:38,583
তোমার বয়সী,
201
00:28:41,000 --> 00:28:42,250
আমি হারিয়ে গিয়েছিলাম।
202
00:28:44,333 --> 00:28:46,458
আমার বাবা আর আমি পাখি শিকারে গিয়েছিলাম,
203
00:28:46,541 --> 00:28:49,333
আর একটা সময়, হুট করে উনি...
204
00:28:51,666 --> 00:28:52,500
উধাও হয়ে গিয়েছিলেন।
205
00:28:55,458 --> 00:28:58,833
সারারাত আমি ওখানে কাটাই,
পরদিন বাবা আসার আগ পর্যন্ত।
206
00:28:58,916 --> 00:29:00,875
তখন আমি বুঝতে পারি
আমি হারিয়ে যাইনি।
207
00:29:00,958 --> 00:29:02,000
উনি আমাকে ওখানে রেখে গিয়েছিলেন।
208
00:29:02,583 --> 00:29:03,916
সারারাত উনি আমার ওপর নজর রেখেছেন,
209
00:29:04,000 --> 00:29:06,166
যেমনটা এর আগে উনি
আমার ভাইয়ের সাথেও করেছিলেন,
210
00:29:06,250 --> 00:29:08,833
আর উনি বলেছিলেন
এরকম নিঃসঙ্গ পরিস্থিতিতে
211
00:29:09,875 --> 00:29:12,125
মানুষের আসল রূপ প্রকাশ পায়।
212
00:29:15,125 --> 00:29:17,666
আমি উনার প্রতি রেগে ছিলাম এই
জন্য না যে উনি আমাকে মিথ্যা বলেছেন
213
00:29:17,750 --> 00:29:19,375
বা আমাকে ওখানে রেখে গিয়েছিলেন।
214
00:29:20,583 --> 00:29:24,000
আমি রেগে ছিলাম
কারণ উনি আমার থেকে সেই একটা মুহূর্তও
215
00:29:24,083 --> 00:29:26,375
কেড়ে নিয়েছিলেন যখন আমি
ভাবছিলাম কেউ আমার ওপর নজর রাখছে না।
216
00:29:43,583 --> 00:29:44,583
এটা কী...
217
00:29:59,708 --> 00:30:01,583
- আইক।
- ছেলেটা কোথায়?
218
00:30:03,958 --> 00:30:06,583
প্রমিথিউসে কী ঘটেছিল?
219
00:30:06,666 --> 00:30:08,583
জাহাজটার সমস্যা কী?
বল আমাকে!
220
00:30:08,666 --> 00:30:10,000
- থামুন!
- আমার জানতে হবে!
221
00:30:10,083 --> 00:30:11,750
ওর থেকে সরে যান!
বাইরে যান!
222
00:30:18,541 --> 00:30:20,000
আপনার সমস্যা কী?
223
00:30:20,083 --> 00:30:21,875
ওই জাহাজে কোনো গড়বড় আছে।
224
00:30:21,958 --> 00:30:23,583
ওরা টেলিগ্রাম, কম্পাস ধ্বংস করে দিয়েছে।
225
00:30:24,208 --> 00:30:26,208
ও নিশ্চয়ই কিছু জানে।
226
00:30:26,291 --> 00:30:27,666
হয়তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে,
227
00:30:28,166 --> 00:30:29,875
কিন্তু আমি কিছু একটা শুনেছিলাম।
228
00:30:31,458 --> 00:30:33,208
আমি আমার মেয়ের কণ্ঠস্বর শুনেছিলাম।
229
00:30:33,791 --> 00:30:37,291
ও মারা গিয়েছে,
আর আমি ওর কণ্ঠস্বর শুনেছিলাম।
230
00:30:38,708 --> 00:30:41,083
শুধু শুনিনি, আমি ওকে দেখেছিলাম!
231
00:30:41,166 --> 00:30:43,041
আমার মনে হয়
আপনার শান্ত হওয়া উচিত।
232
00:30:43,708 --> 00:30:45,250
আপনি সোজাসাপটা চিন্তা করতে পারছেন না।
233
00:30:55,333 --> 00:30:56,458
আমি দুঃখিত।
234
00:31:06,083 --> 00:31:06,958
মউরা।
235
00:31:09,458 --> 00:31:12,791
আইরিশ নাম, তাই না?
236
00:31:14,500 --> 00:31:15,833
কিন্তু আপনি আইরিশ নন।
237
00:31:20,625 --> 00:31:21,958
না, আমি নই।
238
00:31:43,875 --> 00:31:45,541
ভুতুড়ে, তাই না?
239
00:31:56,083 --> 00:31:57,333
আপনাকে চমকে দিতে চাইনি।
240
00:31:59,458 --> 00:32:01,208
তুমি জাহাজের ক্রু?
241
00:32:02,500 --> 00:32:03,833
দেখে মনে হচ্ছে না।
242
00:32:08,916 --> 00:32:11,125
লোকে বলে বেশভূষা দেখে
কাউকে যাচাই করা উচিত না।
243
00:32:15,250 --> 00:32:16,958
এটা অসম্ভব যদিও, তাই না?
244
00:32:20,208 --> 00:32:21,625
আমাকে দেখা মাত্রই,
245
00:32:21,708 --> 00:32:23,958
আমার ধারণা তুমি আমার ব্যাপারে
মনস্থির করে ফেলেছ।
246
00:32:35,458 --> 00:32:37,666
এরকম একটা বিশাল জাহাজে কাজ
করা নিশ্চয়ই কষ্টকর।
247
00:32:38,166 --> 00:32:39,750
এটা কারাগারের মতো, তাই না?
248
00:32:44,083 --> 00:32:45,750
আকাশের ওই পাখিগুলো,
249
00:32:46,500 --> 00:32:47,875
ওদেরও কারাগার আছে।
250
00:32:48,458 --> 00:32:50,083
ওরা ওদের পরিচয় থেকে পালাতে পারে না।
251
00:32:51,958 --> 00:32:53,291
যেমনটা পারি না আমরাও।
252
00:33:06,500 --> 00:33:08,458
তোমায় কি আগে কোথাও দেখেছি?
253
00:33:11,875 --> 00:33:13,500
আমার নাম ক্লেমেন্স।
254
00:33:20,416 --> 00:33:21,583
জেরোম।
255
00:33:23,541 --> 00:33:24,708
আমার যাওয়া উচিত।
256
00:33:26,166 --> 00:33:27,291
ঠিক ধরেছেন।
257
00:33:29,416 --> 00:33:31,416
আপনাকে দেখামাত্রই,
258
00:33:32,000 --> 00:33:33,833
আমার মনস্থির করে ফেলেছিলাম।
259
00:33:53,958 --> 00:33:55,250
ওইতো সে।
260
00:33:56,458 --> 00:33:58,375
এই, তুই!
261
00:34:00,208 --> 00:34:01,166
দাঁড়া!
262
00:34:01,916 --> 00:34:02,916
থামাও ওকে!
263
00:34:04,416 --> 00:34:05,333
এই!
264
00:34:19,000 --> 00:34:22,958
জানতাম তোর ব্যাপারে কিছু গড়বড় আছে। গতকাল
কেউ একজন একটা ক্রু ইউনিফর্ম চুরি করেছে।
265
00:34:23,041 --> 00:34:25,791
তুই জানিস না সেটা কে?
266
00:34:41,083 --> 00:34:43,333
পালিয়ে যাওয়াদের সাথে
আমরা কী করি জানিস?
267
00:35:22,333 --> 00:35:25,708
ক্রেস্টার, মা অ্যাডাকে খুঁজছে এখনও।
কয়েক ঘণ্টা ধরে ওকে কেউ দেখেনি।
268
00:35:26,458 --> 00:35:28,041
ওকে খুঁজতে উনাকে সাহায্য কর।
269
00:35:34,333 --> 00:35:35,583
এটা কোথায় পেয়েছিস?
270
00:35:36,208 --> 00:35:37,041
ওটা আমায় দে।
271
00:35:41,250 --> 00:35:42,916
যে লোকটাকে দেখেছিলাম সে?
272
00:35:44,708 --> 00:35:45,875
গর্দভ।
273
00:35:47,708 --> 00:35:49,041
এটা কেন নিয়েছিস?
274
00:35:53,833 --> 00:35:55,041
কারণ...
275
00:35:56,458 --> 00:35:59,291
কারণ উনি ভদ্রতার খাতিরে
আমায় এটা উপহার দিয়েছিলেন।
276
00:36:01,000 --> 00:36:02,291
আর উনি কী চেয়েছেন?
277
00:36:04,083 --> 00:36:06,083
ধনীরা এমনি এমনি কিছু দেয় না।
278
00:36:07,708 --> 00:36:09,708
বিনিময়ে সবসময়ই কিছু না কিছু চায়।
279
00:36:11,708 --> 00:36:13,833
অন্য কারো থেকে
তোর এটা ভালো জানা উচিত।
280
00:36:48,791 --> 00:36:50,583
দেখে মনে হচ্ছে ঘুমিয়েছ।
281
00:36:51,833 --> 00:36:53,708
মনে হচ্ছে এটা স্বপ্ন ছিল না।
282
00:36:57,291 --> 00:36:58,500
আমরা এখনও যাচ্ছি না?
283
00:36:58,583 --> 00:37:01,625
- তোমার মনে হয় ওরা কাউকে পাঠাবে?
- কাকে...?
284
00:37:04,083 --> 00:37:04,958
পুলিশ।
285
00:37:07,875 --> 00:37:10,791
ওই জাহাজের শত শত যাত্রী নিখোঁজ।
286
00:37:11,375 --> 00:37:13,500
আমাদের দিকে কারো খেয়াল দেওয়ার সময় নেই।
287
00:37:17,791 --> 00:37:18,791
ছেলেটা।
288
00:37:18,875 --> 00:37:20,125
ওর চোখের চাহনি,
289
00:37:20,208 --> 00:37:22,541
এটা ছিল... ভীতিকর।
290
00:37:24,000 --> 00:37:25,416
ছাড়ো আমাকে!
291
00:37:26,750 --> 00:37:27,708
এই!
292
00:37:30,833 --> 00:37:33,166
তোমরা ধনী চোদনারা ভাবো সবকিছুর মালিক তোমরা।
293
00:37:33,250 --> 00:37:34,583
যা খুশি নিতে পারবে।
294
00:37:35,125 --> 00:37:36,750
আমার ভাইয়ের থেকে তোমার
নোংরা হাত সরিয়ে রাখো।
295
00:37:36,833 --> 00:37:39,375
ওকে কখনও স্পর্শ করলে,
তোমার ধোন আমি কেটে নেবো। বুঝেছ?
296
00:37:53,750 --> 00:37:54,583
কী?
297
00:37:56,916 --> 00:37:58,375
এমন চাহনি দিও না আমাকে।
298
00:37:59,583 --> 00:38:00,583
থামাও।
299
00:38:02,000 --> 00:38:04,041
আমাকে বিচার করো না, ওকে?
300
00:38:04,916 --> 00:38:07,375
তোমার মতো আমি মেকি
অভিনয় করি না।
301
00:39:15,583 --> 00:39:16,750
আমি...
302
00:39:17,625 --> 00:39:20,125
আপনি যা জানতে চেয়েছিলেন তা জানাতে এসেছি।
303
00:39:27,708 --> 00:39:28,541
আর?
304
00:39:29,208 --> 00:39:30,666
স্টোর রুম অর্ধেক পূর্ণ।
305
00:39:30,750 --> 00:39:32,333
দুটো প্রায় খালি।
306
00:39:35,708 --> 00:39:37,416
তার মানে আনুমানিক ৩,০০০ টন।
307
00:39:38,083 --> 00:39:42,125
ক্যাপ্টেন, আমাদের যাত্রাপথে
আমরা কখন ফিরে যাবো?
308
00:39:46,458 --> 00:39:47,416
ক্যাপ্টেন।
309
00:39:54,041 --> 00:39:54,916
বাল।
310
00:40:24,500 --> 00:40:27,208
জানি না তুমি আমার
কথা বুঝতে পারছো কি না।
311
00:40:27,291 --> 00:40:29,541
কিন্তু যদি বুঝে থাকো,
আমি একজনকে খুঁজছি।
312
00:40:31,041 --> 00:40:32,041
আমার ভাই।
313
00:40:34,250 --> 00:40:36,083
ও ৪ মাস ধরে নিখোঁজ।
314
00:40:36,708 --> 00:40:38,916
আমার ধারণা
ও প্রমিথিউসে ছিল।
315
00:40:42,166 --> 00:40:45,958
কিন্তু আমি জানি ও মারা যায়নি
কারণ আমার ধারণা ও আমায় এটা পাঠিয়েছে।
316
00:40:50,625 --> 00:40:53,458
এটা দেখতে ঠিক তোমার
ঘাড়ের ওই চিহ্নের মতো।
317
00:40:53,541 --> 00:40:55,000
এটা কেন তোমার কাছে?
318
00:40:56,791 --> 00:40:58,625
প্রমিথিউসে কী ঘটেছিল?
319
00:41:06,208 --> 00:41:08,416
ক্যাপ্টেন আশা করি আপনাদের
সব প্রশ্নের উত্তর দিবেন।
320
00:41:08,500 --> 00:41:11,625
দয়া করে সবাই ডাইনিং রুমে
একত্রিত হোন।
321
00:41:11,708 --> 00:41:14,250
- কী হচ্ছে?
- আমাদের কিচ্ছু বলছে না।
322
00:41:14,333 --> 00:41:17,291
একটা জার্মান যখন জাহাজ চালায়
তখন অবস্থা তো এমনই হবে।
323
00:41:17,875 --> 00:41:20,708
দয়া করে সবাই ডাইনিং রুমে
একত্রিত হোন।
324
00:41:20,791 --> 00:41:23,250
ক্যাপ্টেন পরিস্থিতি সম্পর্কে
কথা বলবেন।
325
00:41:23,333 --> 00:41:24,458
ঘুমানোর চেষ্টা করো।
326
00:41:25,458 --> 00:41:26,916
আমি শীঘ্রই ফিরে আসব।
কথা দিচ্ছি।
327
00:41:37,125 --> 00:41:39,958
সবাই দয়া করে ডাইনিং রুমে
একত্রিত হোন।
328
00:41:40,041 --> 00:41:42,833
ক্যাপ্টেন বর্তমান পরিস্থিতি সম্পর্কে
কথা বলবেন।
329
00:41:43,333 --> 00:41:45,833
দয়া করে সবাই ডাইনিং রুমে
জড়ো হোন।
330
00:41:45,916 --> 00:41:47,083
ক্যাপ্টেন...
331
00:42:05,666 --> 00:42:07,833
সবসময়ের মতো
মুড খারাপ করে দিবে, তাই না?
332
00:42:07,916 --> 00:42:09,875
সে ব্যাপারে ভাবছো?
333
00:42:09,958 --> 00:42:11,500
যে আমি তোমার
মুড খারাপ করে দিচ্ছি?
334
00:42:14,375 --> 00:42:17,291
- এত ভয় কীসের তোমার?
- আমার ভয় যে ওরা জেনে যাবে।
335
00:42:17,375 --> 00:42:18,708
ঠিক কী জেনে যাবে?
336
00:42:20,541 --> 00:42:23,375
যে তুমি পাদ্রী না,
বা আমার ভাই না?
337
00:42:25,833 --> 00:42:28,208
শেষটা হয়তো ইতোমধ্যে
সবাই জানে।
338
00:42:30,166 --> 00:42:33,083
তোমার ধারণা সত্যিই কেউ
বিশ্বাস করে যে আমরা ভাই?
339
00:42:35,375 --> 00:42:38,541
ঈশ্বর, দেখো কী করুণ তুমি!
340
00:42:39,458 --> 00:42:41,666
ঈশ্বরের দোহাই,
তুমি তো স্প্যানিশও নও।
341
00:42:43,416 --> 00:42:44,333
আমার ভাইও না।
342
00:42:45,333 --> 00:42:46,333
বা ঈশ্বরের প্রিয় পাত্রও না।
343
00:42:47,583 --> 00:42:48,750
তুমি রামিরো।
344
00:42:49,708 --> 00:42:51,708
পর্তুগীজ এক চাকর।
345
00:42:51,791 --> 00:42:52,916
কিন্তু তাতে কিছু আসে যায় না।
346
00:42:53,708 --> 00:42:56,708
কারণ এখন, এই জাহাজের প্রতিটা
মানুষ নিজেদের ঝামেলা নিয়ে এত ব্যস্ত
347
00:42:56,791 --> 00:42:59,041
যে তোমার ব্যাপারে কেউ
পাত্তাই দিবে না।
348
00:43:03,875 --> 00:43:05,541
সবকিছুই তোমার কাছে খেলা, তাই না?
349
00:43:05,625 --> 00:43:07,208
ঈশ্বরের দোহাই, রামিরো।
350
00:43:08,250 --> 00:43:10,166
এটা খেলাই, ওকে?
351
00:43:10,250 --> 00:43:11,166
সবকিছু।
352
00:43:13,041 --> 00:43:14,583
তোমার মা, ঠিক ছিল।
353
00:43:15,208 --> 00:43:17,750
তুমি লোকজনকে ব্যবহার করো,
আর তাদের ব্যাপারে ভাবো না।
354
00:43:17,833 --> 00:43:20,083
তুমি আমার ব্যাপারে
বা অন্য কারো ব্যাপারে ভাবো না!
355
00:43:37,416 --> 00:43:38,708
তুমি স্রেফ ঈর্ষান্বিত!
356
00:43:41,291 --> 00:43:42,500
ব্যস।
357
00:46:39,125 --> 00:46:40,125
আমি দুঃখিত।
358
00:47:09,666 --> 00:47:12,791
আমি জাহাজটাকে ঘুরিয়ে প্রমিথিউসকে টেনে
ইউরোপে ফিরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।
359
00:47:17,041 --> 00:47:20,625
কারবেরোসে প্রমিথিউসকে আমাদের গন্তব্যে
টেনে নিয়ে যাওয়ার মতো যথেষ্ট কয়লা নেই।
360
00:47:20,708 --> 00:47:21,666
উনি পাগল হয়ে গেছেন।
361
00:47:21,750 --> 00:47:23,750
আমাদের পেছনের পথ
সামনের পথের চেয়ে কম,
362
00:47:23,833 --> 00:47:25,541
যে কারণে আমরা ফিরে যাচ্ছি।
363
00:47:26,750 --> 00:47:27,958
এটা হাস্যকর!
364
00:47:28,041 --> 00:47:29,833
ফিরে যাওয়াটা, প্রশ্নের বাইরে!
365
00:47:30,500 --> 00:47:32,833
একটা খালি জাহাজকে উদ্ধার
করার যৌক্তিকতা কী?
366
00:47:32,916 --> 00:47:34,208
এর কোনো অর্থ হয় না।
367
00:47:35,875 --> 00:47:37,708
কারবেরোসে কতজন লোক রয়েছে?
368
00:47:38,208 --> 00:47:40,458
১,৬১২ জন যাত্রী আর ক্রু।
369
00:47:40,541 --> 00:47:45,583
বেশ, আমি বলব এদের মাঝে ১,৬১১ জন্যই
জাহাজ ঘোরানোর সিদ্ধান্তের বিরোধী।
370
00:47:46,916 --> 00:47:49,500
আপনি হয়তো ক্যাপ্টেন,
কিন্তু বাকি সবার স্বার্থের বিরুদ্ধে
371
00:47:49,583 --> 00:47:51,000
আপনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন না।
372
00:47:51,083 --> 00:47:52,083
উনি ঠিক বলেছেন!
373
00:47:54,833 --> 00:47:55,958
আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
374
00:48:12,916 --> 00:48:14,208
এটা পাগলামো।
375
00:48:15,375 --> 00:48:17,166
তুমি আমার মত বদলাতে পারবে না।
376
00:48:20,750 --> 00:48:22,791
জাহাজটাতে কিছু গড়বড় আছে।
377
00:48:24,666 --> 00:48:26,750
আর জাহাজ কোম্পানি সেটা লুকাতে চাইছে।
378
00:48:31,458 --> 00:48:32,666
"ডোবা জাহাজ"?
379
00:48:41,208 --> 00:48:42,750
আর শুধু তাই না।
380
00:48:43,708 --> 00:48:45,875
আমার ধারণা কেউ একজন চেয়েছিল
আমি যাতে জাহাজটা খুঁজে বের করি।
381
00:48:46,875 --> 00:48:50,833
এই চিঠিটা আমিমি একটা প্যাকেজের সাথে পেয়েছিলাম,
যাতে আমার পরিবারের একটা ছবি ছিল।
382
00:48:56,791 --> 00:48:57,791
কে পাঠিয়েছে এটা?
383
00:49:00,333 --> 00:49:02,875
প্রমিথিউসের সাথে
আমার পরিবারের সম্পর্ক কী?
384
00:49:16,458 --> 00:49:18,041
কখনও কাউকে হারিয়েছ?
385
00:49:21,500 --> 00:49:23,291
মনে হয় যেন
তাদের সাথে তুমিও মারা যাচ্ছ।
386
00:49:25,458 --> 00:49:26,541
ওরা এগিয়ে যেতে পারে।
387
00:49:31,708 --> 00:49:32,875
তুমি আটকে থাকবে।
388
00:49:39,958 --> 00:49:40,833
হয়তো তোমার কথাই ঠিক।
389
00:49:42,875 --> 00:49:44,458
হয়তো এটা পাগলামো।
390
00:49:46,375 --> 00:49:47,791
হয়তো আমি পাগল।
391
00:49:57,833 --> 00:50:00,375
কিন্তু আমার জানতে হবে
ওই জাহাজে কী ঘটেছিল?
392
00:50:02,875 --> 00:50:04,000
আপনি বুঝতে পারছেন না।
393
00:50:04,583 --> 00:50:06,958
আমরা ফিরে যেতে পারব না,
আমি ফিরে যেতে পারব না।
394
00:50:11,875 --> 00:50:12,916
আমি দুঃখিত।
395
00:50:15,958 --> 00:50:17,666
কিন্তু আমি জাহাজটা ঘোরাচ্ছি।
396
00:50:32,291 --> 00:50:33,541
আমার ধারণা উনি ভুল।
397
00:50:34,791 --> 00:50:37,583
আমার মনে হয় না উনি এই
সিদ্ধান্তের পরিণাম বুঝতে পারছেন।
398
00:50:38,333 --> 00:50:40,166
এতগুলো যাত্রী বহনকারী জাহাজ?
399
00:50:40,708 --> 00:50:43,125
ওরা এমনি এমনি বসে থেকে
এটা ঘটতে দিবে না।
400
00:50:46,166 --> 00:50:47,916
তোমাকেও ফিরে যেতে তেমন
আগ্রহী মনে হচ্ছে না।
401
00:50:52,875 --> 00:50:54,458
স্বদেশে নিশ্চয়ই তোমার পরিবার আছে?
402
00:50:55,750 --> 00:50:56,750
নেই।
403
00:51:12,916 --> 00:51:15,541
উনি পরিষ্কারভাবে কোম্পানির
আদেশের বিরুদ্ধে কাজ করছেন।
404
00:51:15,625 --> 00:51:17,625
পরিণাম আমাদের সবাইকে ভোগ করতে হবে।
405
00:51:19,666 --> 00:51:21,750
কেন উনি প্রমিথিউসকে
ইউরোপে ফিরিয়ে নিয়ে যাবেন?
406
00:51:22,958 --> 00:51:24,541
হয়তো আমাদের এটা করা উচিত।
407
00:51:25,041 --> 00:51:26,041
কী করা উচিত?
408
00:51:29,166 --> 00:51:30,541
আমাদের জাহাজটাকে ডুবিয়ে দেওয়া উচিত।
409
00:51:34,000 --> 00:51:35,000
ঠিক বলেছ।
410
00:52:15,458 --> 00:52:16,291
ক্যাপ্টেন।
411
00:52:17,541 --> 00:52:19,750
আমার মনে হয়
আপনার আমার সাথে আসা উচিত, স্যার।