1
00:00:38,790 --> 00:00:41,370
এটা ঠিক না।
আমাদের এটা করা উচিত হচ্ছে না।
2
00:00:41,450 --> 00:00:43,450
ও দুইদিন ধরে মৃত।
ও মনে হয় কিছু মনে করবে না।
3
00:00:44,870 --> 00:00:48,500
ওরা যদি আমাদের খুঁজে পায়?
দলচ্যুত সৈন্যদের কী করা হয়, জানা আছে?
4
00:00:48,580 --> 00:00:50,200
সপ্তাহ পেরিয়ে গেছে, কোনো মেসেজ পাইনি।
5
00:00:51,290 --> 00:00:53,330
আমরা যে বেঁচে আছি সেটাই হয়তো ওরা জানে না।
6
00:00:55,040 --> 00:00:58,000
এই গাধা তো মরে গেছে,
আমাকে আর কেউ আদেশ দিতে পারবে না।
7
00:00:59,540 --> 00:01:01,790
সৈন্যদের মালামাল দিতে অনেক আগেই আসার কথা।
8
00:01:01,870 --> 00:01:04,450
এখানে বসে বসে না খেয়ে
এই গাধার মতো মরব না।
9
00:01:06,120 --> 00:01:07,290
জেরোম।
10
00:01:08,410 --> 00:01:09,450
এতে কাজ হবে।
11
00:01:09,540 --> 00:01:10,750
আমি কথা দিচ্ছি।
12
00:01:12,290 --> 00:01:14,580
সামনের মিলিটারি পোস্টে যেতে সাতদিন লাগবে।
13
00:01:14,660 --> 00:01:18,290
আমি একজন আহত লেফটেন্যান্ট।
তুমি আমাকে বাঁচিয়ে হিরো হয়েছ।
14
00:01:18,870 --> 00:01:19,870
এই হলো গল্প।
15
00:01:20,910 --> 00:01:23,330
হেই, ওরা আমাদের বাড়ি পাঠিয়ে দেবে।
16
00:01:24,500 --> 00:01:26,540
নইলে এখানে মরতে হবে।
17
00:01:28,000 --> 00:01:29,620
বাস্তব জগতে ফিরে এসো, বন্ধু।
18
00:01:30,120 --> 00:01:31,450
সাহায্য করো আমাকে।
19
00:01:32,410 --> 00:01:34,620
- থামো!
- কী?
20
00:01:34,700 --> 00:01:36,830
সরবরাহকারী সৈন্যদল যেকোনোদিন চলে আসবে।
21
00:01:37,660 --> 00:01:39,750
আমাদের একাজ করা ঠিক হচ্ছে না।
22
00:01:51,580 --> 00:01:52,620
তুমি ঠিক বলেছ।
23
00:01:56,330 --> 00:01:57,540
আমি দুঃখিত।
24
00:01:59,870 --> 00:02:00,950
তুমি ঠিকই বলেছ।
25
00:02:01,950 --> 00:02:03,620
আমি যে কী ভেবেছিলাম আসলে?
26
00:02:07,950 --> 00:02:09,250
আমি কী ভেবেছিলাম?
27
00:02:14,500 --> 00:02:15,580
জেগে ওঠো।
28
00:02:18,700 --> 00:02:20,290
তুমি কি ঠিক আছ?
29
00:02:22,750 --> 00:02:23,750
শান্ত হও।
30
00:02:25,160 --> 00:02:27,660
শান্ত হও।
সবকিছু ঠিক আছে।
31
00:02:32,330 --> 00:02:35,500
ফ্রাঞ্জ, এটা তো বিদ্রোহ।
তুমি একাজ করতে পারো না।
32
00:02:42,040 --> 00:02:43,250
ওঠো।
33
00:02:46,580 --> 00:02:47,580
চলো।
34
00:02:57,450 --> 00:02:58,450
তুমিও।
35
00:03:01,370 --> 00:03:02,450
ফ্রাঞ্জ!
36
00:03:02,540 --> 00:03:04,370
এটা কী? তুমি কীসের পরিকল্পনা করছ?
37
00:03:08,540 --> 00:03:09,540
আমাকে এখান থেকে বেরোতে দাও!
38
00:03:09,620 --> 00:03:10,830
ফ্রাঞ্জ!
39
00:03:26,370 --> 00:03:27,950
ওদের জাহাজ থেকে ফেলে দাও!
40
00:03:30,000 --> 00:03:31,950
ওরা কী রোগে মরেছে কে জানে।
41
00:03:36,250 --> 00:03:38,540
ওলেক! ওদের জাহাজ থেকে ফেলে দিতে বললাম না!
42
00:03:39,950 --> 00:03:41,160
যাও!
43
00:03:49,950 --> 00:03:52,080
তোমারও এই পরিণতি হবে হবে।
44
00:03:53,950 --> 00:03:59,080
অনুবাদে - কুদরতে জাহান
45
00:04:00,950 --> 00:04:09,080
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।
46
00:05:26,540 --> 00:05:27,760
নিজের কেবিনে থাকো!
47
00:05:27,790 --> 00:05:29,450
আমি ডানে যাচ্ছি!
48
00:05:29,540 --> 00:05:30,410
করিডর খালি করো।
49
00:05:30,500 --> 00:05:32,790
হাঁটতে থাকো।
আমি যা বলছি করো!
50
00:05:32,870 --> 00:05:34,120
প্লিজ।
51
00:05:34,200 --> 00:05:35,330
ঢোকো!
52
00:05:35,410 --> 00:05:36,490
আমাকে ধরবে না।
53
00:05:36,910 --> 00:05:38,580
আমার ছেড়ে দাও!
54
00:05:46,500 --> 00:05:49,620
ওরা তোমার ক্ষতি করবে না।
ওরা শুধু জাহাজটাকে ঘুরিয়ে আনতে চায়।
55
00:05:54,080 --> 00:05:55,200
চিন্তা কোরো না।
56
00:05:59,200 --> 00:06:00,410
যেতে থাকো।
57
00:06:00,500 --> 00:06:02,080
যাও। যাও। যাও। যাও।
58
00:06:05,410 --> 00:06:06,700
এখানে থাকো।
59
00:06:16,200 --> 00:06:17,360
তুমি কি ওকে খুঁজে পেয়েছ?
60
00:06:18,120 --> 00:06:19,910
আমরা দিগন্ত পর্যন্ত খুঁজে বেরিয়েছি।
61
00:06:20,790 --> 00:06:22,120
প্রমিথিউসের কোনো চিহ্ন নেই।
62
00:06:22,200 --> 00:06:23,790
সেটা অসম্ভব।
63
00:06:24,290 --> 00:06:26,160
জাহাজটা আমাদের সাথে বাঁধা ছিল।
64
00:06:26,250 --> 00:06:27,950
মনে হয় ওটা অদৃশ্য হয়নি।
65
00:06:29,040 --> 00:06:30,660
আমরাই অদৃশ্য হয়ে গেছি।
66
00:06:31,910 --> 00:06:33,540
কম্পাস আবার কাজ করা শুরু করেছে।
67
00:06:34,910 --> 00:06:37,580
শেষ যেখানে ছিলাম, সেখানে
আমাদের জাহাজ পূর্বমুখী ছিল।
68
00:06:37,660 --> 00:06:39,200
এখন আমরা পশ্চিমমুখী।
69
00:06:40,620 --> 00:06:42,040
এর মানে কী?
70
00:06:43,870 --> 00:06:46,160
হয়তো আমাদের যেখানে থাকার কথা,
আমরা সেখানে নেই।
71
00:06:47,450 --> 00:06:51,080
কীভাবে এটা হলো জানি না, কিন্তু আমরা
তিনদিন আগে যেখান থেকে পথচ্যুত হয়েছিলাম,
72
00:06:51,160 --> 00:06:53,330
আবার ঠিক সেখানেই ফিরে এসেছি।
73
00:07:04,250 --> 00:07:05,410
আমরা যেখানেই থাকি না কেন,
74
00:07:06,410 --> 00:07:07,790
আমাদের গন্তব্য পশ্চিমে।
75
00:07:11,040 --> 00:07:12,620
ইঞ্জিন চালু করো।
76
00:07:13,410 --> 00:07:14,410
ফুল পাওয়ারে।
77
00:07:25,700 --> 00:07:27,640
এখন এই জাহাজে নতুন আইন চলবে।
78
00:07:27,660 --> 00:07:29,200
আর আমরা জবাব চাই।
79
00:07:32,870 --> 00:07:34,450
এখানে মানুষ মরছে কেন?
80
00:07:35,080 --> 00:07:36,830
এক্ষুণি বলো।
81
00:07:38,450 --> 00:07:40,870
আগে তো আমাদের জীবন নিয়ে
কোনো চিন্তা ছিল না তোমার।
82
00:07:41,580 --> 00:07:43,700
এখন তোমাদেরকে নিয়ে
আমরা আর চিন্তা করব না।
83
00:07:45,290 --> 00:07:48,290
এই জাহাজ আমেরিকায় যাবে।
84
00:07:48,870 --> 00:07:50,750
তুমি সাহায্য করো বা না করো।
85
00:07:52,040 --> 00:07:53,080
দাঁড়াও।
86
00:07:56,500 --> 00:08:00,040
তোমাকে একটা জিনিস জানতে হবে।
87
00:08:08,000 --> 00:08:11,580
যে সকালে আমরা প্রমিথিউস থেকে ফিরলাম,
88
00:08:11,660 --> 00:08:13,080
সে সকালে একটা মেসেজ পেয়েছিলাম...
89
00:08:14,410 --> 00:08:16,160
জাহাজ কোম্পানির কাছ থেকে।
90
00:08:16,250 --> 00:08:19,160
দুইদিন আগে ওরা জাহাজ কোম্পানির কাছ থেকে
একটা মেসেজ পেয়েছিল।
91
00:08:20,330 --> 00:08:23,410
সেখানে লেখা ছিল "জাহাজ ডুবাও"।
92
00:08:28,410 --> 00:08:31,250
সেখানে বলা হয়েছিল, খুঁজে পাওয়া জাহাজটাকে
ডুবিয়ে দেয়ার জন্য।
93
00:08:31,330 --> 00:08:34,010
আমার মনে হয় জাহাজ কোম্পানি চেয়েছিল যেন
আমরা জাহাজটাকে ডুবিয়ে ফেলি।
94
00:08:34,080 --> 00:08:35,910
যাতে কেউই ওটা থেকে বেঁচে নামতে না পারে।
95
00:08:36,500 --> 00:08:39,660
ওরা যে ছেলেটাকে ফিরিয়ে এনেছে।
96
00:08:40,200 --> 00:08:42,410
ও জাহাজে ওঠার পর থেকে
লাশ পড়া শুরু করেছে।
97
00:08:44,410 --> 00:08:46,120
এটা কোনো কাকতালীয় ঘটনা না।
98
00:08:47,160 --> 00:08:48,480
ও কী বলেছে?
99
00:08:49,540 --> 00:08:50,790
টোভি, ও কী বলছে?
100
00:08:51,750 --> 00:08:53,790
- ওরা যে ছেলেটাকে ফিরিয়ে এনেছে,
- ক্রেস্টার।
101
00:08:59,660 --> 00:09:01,410
ওর ধারণা সবার মৃত্যুর জন্য ওই দায়ী।
102
00:09:05,830 --> 00:09:07,660
শয়তান তো ফেরেশতার রূপ নিয়ে আসে।
103
00:09:13,080 --> 00:09:14,540
এখন আমার কথা বিশ্বাস হলো?
104
00:09:22,830 --> 00:09:25,290
শয়তানকে সফল হতে পারবে না।
105
00:09:33,200 --> 00:09:34,250
ছেলেটাকে খুঁজে বের করো।
106
00:09:42,750 --> 00:09:43,870
ক্রেস্টার।
107
00:09:58,750 --> 00:09:59,750
তুমি!
108
00:10:00,370 --> 00:10:01,870
চলো!
109
00:10:35,290 --> 00:10:36,580
ওটা কী?
110
00:10:53,500 --> 00:10:55,540
ওদের কোনো সমস্যা হয়েছিল বলে মনে হয়?
111
00:10:58,450 --> 00:11:01,120
প্রমিথিউসের যাত্রীদের সাথে হয়তো এরকমটাই ঘটেছিল।
112
00:11:05,040 --> 00:11:06,790
আর ওরা সবাই এভাবে মারা গিয়েছিল।
113
00:11:28,620 --> 00:11:31,950
না। এখন কিছু করা যাবে না।
114
00:11:33,700 --> 00:11:34,870
বুঝতে পেরেছ?
115
00:11:55,000 --> 00:11:56,540
তুমি কি ঠিক আছ?
116
00:11:57,410 --> 00:11:58,830
হেই, আস্তে।
117
00:11:59,330 --> 00:12:00,750
আস্তে।
118
00:12:09,620 --> 00:12:11,410
আমাকে সত্যি কথাটা বলো।
119
00:12:13,410 --> 00:12:14,830
তুমি গতরাতে কোথায় ছিলে?
120
00:12:16,790 --> 00:12:17,830
ওটা কী?
121
00:12:21,120 --> 00:12:22,450
যেন তোমার তাতে কিছু আসে যায়।
122
00:12:23,660 --> 00:12:25,080
আমি তোমার স্ত্রী।
123
00:12:25,160 --> 00:12:27,080
তাতে তোমার কী লাভটা হচ্ছে?
124
00:12:28,000 --> 00:12:29,870
তোমার সমস্যাটা কী?
125
00:12:29,950 --> 00:12:31,330
জাহাজে দাঙ্গা বেঁধে গেছে।
126
00:12:31,410 --> 00:12:34,250
আর তোমার আগ্রহ কেবল আমার মনে
কষ্ট দেবার প্রতি।
127
00:12:34,290 --> 00:12:35,700
জীবনটাই তো কষ্টকর।
128
00:12:38,250 --> 00:12:42,290
যখনই ভাববে সবকিছু হাতের মুঠোয়,
তখনই সেটা তোমার মুখে থাবা দেবে।
129
00:12:47,700 --> 00:12:48,910
এটা কী জানতে চাও?
130
00:12:51,450 --> 00:12:52,870
এটা পটাশিয়াম ব্রোমাইড।
131
00:12:52,950 --> 00:12:55,000
খিঁচুনিতে সহায়ক।
132
00:12:56,620 --> 00:12:57,910
কীসের খিঁচুনি?
133
00:12:59,080 --> 00:13:00,910
আমার মাথার মধ্যে কিছু একটা হয়েছে।
134
00:13:01,000 --> 00:13:04,410
এটা না খেলে মেঝেতে
পাগলের মতো গড়াগড়ি খাওয়া লাগবে।
135
00:13:04,500 --> 00:13:06,660
আর এটা খেলে বাড়া দাঁড়ায় না।
136
00:13:14,250 --> 00:13:15,950
সোজা কথায়, আমি মারা যাবো।
137
00:13:17,790 --> 00:13:21,830
আমার হাতে বেশি সময় নেই।
হয়তো কয়েক দিন বা কয়েক সপ্তাহ।
138
00:13:24,660 --> 00:13:26,040
আমাকে বলোনি কেন?
139
00:13:27,120 --> 00:13:29,870
কারণ আমি বাঁচব না মরব,
তাতে তোমার থোড়াই কেয়ার।
140
00:14:00,500 --> 00:14:01,910
এটা এখানে আসলো কীভাবে?
141
00:14:05,500 --> 00:14:08,370
- এটা এখানে আসলো কীভাবে?
- আমি রেখেছি। ভেবেছিলাম এটা তোমার।
142
00:14:08,450 --> 00:14:10,410
তুমি এটাকে কোথায় খুঁজে পেয়েছ?
143
00:14:10,500 --> 00:14:11,790
ব্যথা পাচ্ছি!
144
00:14:21,700 --> 00:14:23,620
আমি দুঃখিত।
145
00:14:31,160 --> 00:14:32,360
আমাকে ছেড়ে দাও!
146
00:14:35,580 --> 00:14:37,510
ক্যাপ্টেনের কোয়ার্টারের কাছে
যাবার সময়ে ওকে খুঁজে পেয়েছি।
147
00:14:37,540 --> 00:14:39,410
ক্যাপ্টেনের সাথে কথা বলা লাগবে আমার।
148
00:14:40,660 --> 00:14:42,220
ও এখন আর ক্যাপ্টেন নেই।
149
00:14:42,250 --> 00:14:45,540
আর যাত্রীদের নিজেদের কেবিনে থাকার কথা।
150
00:14:46,450 --> 00:14:48,750
ওকে ফিরিয়ে নিয়ে যাও। আটকে রাখো।
151
00:14:48,830 --> 00:14:50,870
এখানে কী হচ্ছে সে ব্যাপারে
তোমাদের কোনো ধারণাই নেই।
152
00:14:50,910 --> 00:14:52,250
তোমরা একটা বড় ভুল করছ।
153
00:14:52,330 --> 00:14:53,870
ক্যাপ্টেনের সাথে দেখা করা লাগবে আমার।
154
00:14:58,910 --> 00:15:00,500
তুমি ওকে যেমন ভাবছ, ও তেমন না।
155
00:15:00,580 --> 00:15:02,750
না। তুমি নিজেকে যেমন ভাবছ,
তুমি তেমন না।
156
00:15:02,830 --> 00:15:05,120
তুমি একটা ছোট্ট ছেলে,
ক্ষমতা নিয়ে খেলছ।
157
00:15:22,200 --> 00:15:24,120
আমার মনে হয় না এটা করাটা ঠিক হবে।
158
00:15:36,330 --> 00:15:38,250
আমি ওনার কণ্ঠ শোনার চেষ্টা করেছিলাম।
159
00:15:39,040 --> 00:15:40,080
ঈশ্বরের কণ্ঠ।
160
00:15:40,910 --> 00:15:43,000
যা আমাদের এর মধ্যে দিয়ে পার করে নিয়ে যাবে।
161
00:15:44,290 --> 00:15:46,910
কিন্তু উনি তোমার মায়ের সাথে কথা বললেও
আমার সাথে কথা বলেননি।
162
00:15:51,700 --> 00:15:53,250
তুমি সত্যিই মায়ের কথা বিশ্বাস করো?
163
00:15:53,830 --> 00:15:55,500
ভাবো যে ছেলেটা শয়তান?
164
00:15:58,790 --> 00:16:00,410
ওনার কথা যদি সত্যি হয়ে থাকে?
165
00:16:01,450 --> 00:16:03,290
এসবকিছুই যদি সত্যি হয়ে থাকে?
166
00:16:13,330 --> 00:16:15,080
ঈশ্বর হয়তো তোমাকে একটা উপহার দিয়েছেন।
167
00:16:18,080 --> 00:16:20,500
তুমি হয়তো তোমার ভেতরে
আলোটাকে নিয়ে বয়ে বেড়াচ্ছ।
168
00:16:22,700 --> 00:16:24,080
উনি তাকে বলেছিলেন যে...
169
00:16:28,040 --> 00:16:29,410
শয়তান এসে
170
00:16:32,040 --> 00:16:34,750
আমাদের সবকিছু কেড়ে নেয়ার চেষ্টা করবে।
171
00:16:35,750 --> 00:16:37,120
আমরা সেটা ঘটতে দিতে পারি না।
172
00:16:39,330 --> 00:16:40,750
আমরা সেটা ঘটতে দিতে পারি না।
173
00:16:53,120 --> 00:16:54,120
এটাই সেটা।
174
00:16:57,910 --> 00:16:58,910
এটা খোলো।
175
00:17:14,540 --> 00:17:15,950
না। সরে দাঁড়াও!
176
00:17:19,910 --> 00:17:21,750
থামো!
177
00:17:22,700 --> 00:17:25,410
আমি তোমার পক্ষে।
আমরা সবাই এক দলে।
178
00:17:25,500 --> 00:17:26,500
আমরা শুধু ছেলেটাকে চাই।
179
00:17:27,160 --> 00:17:29,330
ও কী বলল? তুমি কী বললে?
180
00:17:29,830 --> 00:17:30,910
তোমরা ছেলেটাকে চাও?
181
00:17:31,000 --> 00:17:32,600
যা ভাবছ তা না, ও অসুস্থ না।
182
00:17:32,620 --> 00:17:35,700
আমরা ফিরে আসার পর থেকে ও আমার রুমে আছে।
কারো সংস্পর্শে আসেনি ও।
183
00:17:35,750 --> 00:17:38,080
মানুষ মারা যাচ্ছে সেই দোষ ওর না।
184
00:17:39,330 --> 00:17:40,580
ওর দেহতল্লাশি করো।
185
00:17:42,700 --> 00:17:44,700
ক্রেস্টার, ওর দেহতল্লাশি করো।
186
00:18:08,580 --> 00:18:09,450
এই যে চাবি।
187
00:18:09,540 --> 00:18:10,950
দরজাটা খোলো।
188
00:18:38,500 --> 00:18:39,500
ছেলেটা কোথায়?
189
00:18:44,910 --> 00:18:45,910
ছেলেটা কোথায়?
190
00:18:45,950 --> 00:18:46,950
মা।
191
00:18:47,700 --> 00:18:50,540
মা, ছেলেটা এখানে নেই।
192
00:18:52,500 --> 00:18:53,500
ঠিক আছে?
193
00:18:54,910 --> 00:18:56,830
প্রতিটা কেবিনে খোঁজো, সব দরজা লাগিয়ে দাও।
194
00:18:56,910 --> 00:18:59,040
কেউ ঢুকবে না, কেউ বেরোবে না।
195
00:19:00,500 --> 00:19:01,620
ছেলেটাকে খুঁজে বের করো।
196
00:19:01,700 --> 00:19:02,700
ও কোথায়?
197
00:19:16,120 --> 00:19:17,160
ওকে আটকে রাখো।
198
00:19:19,750 --> 00:19:20,830
না!
199
00:20:26,250 --> 00:20:28,540
ওখানে কী হচ্ছে?
200
00:20:28,620 --> 00:20:30,330
কেউ আমাদেরকে কিছু বলছে না কেন?
201
00:20:30,910 --> 00:20:32,330
কেউ আমাদের কখনোই কিছু বলে না।
202
00:20:36,870 --> 00:20:37,870
এটা কীসের জন্য?
203
00:20:41,200 --> 00:20:42,200
নিরাপত্তার জন্য।
204
00:20:45,410 --> 00:20:46,790
কার কাছ থেকে নিরাপত্তা?
205
00:20:48,870 --> 00:20:49,870
মায়ানেকড়েদের হাত থেকে।
206
00:20:50,500 --> 00:20:51,500
কিন্তু...
207
00:20:52,500 --> 00:20:54,580
রসুন তো অপছন্দ করে ভ্যাম্পায়ারেরা।
208
00:20:54,660 --> 00:20:57,700
ওয়্যারউলফরাও হয়তো অপছন্দ করে।
ওরা তো একইরকম।
209
00:20:57,790 --> 00:21:01,410
ওরা একইরকম না। ভ্যাম্পায়ার উড়তে পারে।
আমি নিশ্চিত ওয়্যারউলফেরা উড়তে পারে না।
210
00:21:01,500 --> 00:21:03,410
কীভাবে জানো? তুমি তো কোনোটাকে দেখোনি।
211
00:21:04,160 --> 00:21:05,910
অবশ্যই দেখিনি। ওদের কোনো অস্তিত্ব নেই।
212
00:21:06,000 --> 00:21:08,250
না। আমি কখনো রাশিয়া দেখিনি।
213
00:21:08,330 --> 00:21:10,330
- ঠিক।
- কিন্তু আমি নিশ্চিত ওটার অস্তিত্ব আছে।
214
00:21:10,410 --> 00:21:13,410
সেটা তো ভিন্ন কথা।
ম্যাপে তো ঠিকই দেখেছ।
215
00:21:13,500 --> 00:21:14,870
ম্যাপ তো কেবল একটা ছবি।
216
00:21:14,950 --> 00:21:17,370
সেই যুক্তি দিয়ে দেখলে,
আমি ওয়্যারলউলফের ছবি দেখেছি।
217
00:21:17,450 --> 00:21:18,450
তারমানে ওদের অস্তিত্ব আছে।
218
00:21:18,540 --> 00:21:21,040
তুমি কি তোমার জন্য এরকম একটা চাইছ ?
219
00:21:21,120 --> 00:21:22,120
না।
220
00:22:32,500 --> 00:22:34,500
না। জেরোম, না।
221
00:22:35,870 --> 00:22:37,370
আমাদেরকে কোনো বিপদে জড়িও না।
222
00:22:51,000 --> 00:22:52,000
হেই!
223
00:22:54,160 --> 00:22:55,200
ও চলে গেছে!
224
00:22:56,160 --> 00:22:57,540
ও ঝাঁপ দিয়েছে।
225
00:22:58,620 --> 00:22:59,740
ও কোথায়?
226
00:22:59,790 --> 00:23:01,040
এখানে কিছু নেই।
227
00:23:01,120 --> 00:23:02,330
বাম দিকে দেখো!
228
00:23:05,790 --> 00:23:07,620
- থামো!
- না!
229
00:23:39,160 --> 00:23:40,680
ও কোথায়?
230
00:23:41,160 --> 00:23:42,580
ও ওইদিকে গেছে।
231
00:23:46,040 --> 00:23:47,200
ওকে খুঁজে বের করো।
232
00:23:53,200 --> 00:23:54,700
হারামিটা কোথায়?
233
00:24:18,200 --> 00:24:19,790
তোমার কী হয়েছে?
234
00:24:22,700 --> 00:24:24,080
আমার এখানে আসা উচিত হয়নি।
235
00:24:25,250 --> 00:24:26,410
তুমি থাকতে পারো।
236
00:24:28,410 --> 00:24:31,040
মানে, তোমাকে যে খুঁজছে,
সে চলে না যাওয়া পর্যন্ত।
237
00:24:33,370 --> 00:24:35,040
সেটা ঠিক হবে বলে মনে হয় না।
238
00:24:36,330 --> 00:24:37,410
তুমি কোথায় যাচ্ছ?
239
00:24:38,870 --> 00:24:40,160
আমি এটা আগে দেখেছি।
240
00:24:41,700 --> 00:24:44,040
অযোগ্য লোকজনের ক্ষমতা দখল।
241
00:24:44,750 --> 00:24:46,200
এর পরিণতি কখনোই ভালো হয় না।
242
00:24:54,120 --> 00:24:55,500
আমি ক্যাপ্টেনকে মুক্ত করব।
243
00:25:01,450 --> 00:25:02,450
জেরোম।
244
00:25:06,540 --> 00:25:07,540
আমি তোমাকে সাহায্য করব।
245
00:25:08,870 --> 00:25:11,870
কালো লোকটা কোথায় গেছে?
246
00:25:14,250 --> 00:25:15,750
তুমি কি ওকে সাহায্য করেছ?
247
00:25:16,450 --> 00:25:17,540
হাহ?
248
00:25:17,620 --> 00:25:18,910
না।
249
00:25:19,000 --> 00:25:20,540
তুমি যদি মিথ্যা বলো...
250
00:25:24,000 --> 00:25:26,200
সমস্যা নেই। ও আমাদের দলে।
251
00:25:27,910 --> 00:25:30,290
তুমি কী করেছ সে ব্যাপারে
তোমার কোনো ধারণাই নেই।
252
00:25:30,370 --> 00:25:33,790
এখনই ফাটবে এমন একটা বোমার ওপর
বসে আছি আমরা।
253
00:25:34,620 --> 00:25:37,700
জাহাজে এমুহূর্তে ১৫০০ জন আছে।
254
00:25:37,790 --> 00:25:40,500
কোন কোন দেশের লোক আছে খোদাই জানে।
255
00:25:40,580 --> 00:25:42,750
আর তুমি ওদের সবাইকে সশস্ত্র করে দিয়েছ।
256
00:25:45,250 --> 00:25:47,540
জমিনে পৌঁছানোর আগে পাঁচ দিন
হাতে আছে আমাদের।
257
00:25:47,620 --> 00:25:49,700
তার আগ পর্যন্ত ওরা যা চাইবে,
ওদেরকে তাই দেবো।
258
00:25:51,120 --> 00:25:53,660
সেটা কী?
259
00:25:56,750 --> 00:25:58,620
মানুষ কেন মরছে তার ব্যাখ্যা।
260
00:26:02,950 --> 00:26:03,950
ছেলেটা।
261
00:26:06,250 --> 00:26:07,750
সব কেবিনে চেক করো!
262
00:26:08,250 --> 00:26:09,120
অ্যাই, তোমাকে বলছি।
263
00:26:10,660 --> 00:26:12,340
এদিকে তাকাও!
ওরা কোথায়?
264
00:26:14,870 --> 00:26:15,790
ও এখানে নেই।
265
00:26:15,870 --> 00:26:17,040
এদিকে!
266
00:26:20,160 --> 00:26:21,250
ছেলেটা কোথায়?
267
00:26:25,580 --> 00:26:26,700
দরজা খোলো!
268
00:26:29,160 --> 00:26:30,620
ব্যথা লাগছে আমার।
269
00:26:30,700 --> 00:26:31,750
বেরিয়ে এসো।
270
00:26:33,120 --> 00:26:34,750
দরজা খোলো!
271
00:26:35,540 --> 00:26:36,540
এসো।
272
00:26:36,620 --> 00:26:38,870
- খোলো!
- এদিকে।
273
00:26:39,700 --> 00:26:41,120
ছেলেটা কোথায়?
274
00:27:13,330 --> 00:27:15,040
হেই। কী হচ্ছে?
275
00:27:15,580 --> 00:27:16,580
কী খুঁজছ?
276
00:27:22,160 --> 00:27:25,410
হেই, না। ওটা রাখো।
ক্রেস্টার ওকে ওটা নামিয়ে রাখতে বলো।
277
00:27:29,200 --> 00:27:31,040
ও কেন তোমার নাম জানে?
278
00:27:34,370 --> 00:27:35,370
ক্রেস্টার?
279
00:28:15,160 --> 00:28:17,450
আডার বদলে উনি তোমাকে নিয়ে গেলে ভালো হত।
280
00:28:23,580 --> 00:28:24,580
চলো যাই।
281
00:28:37,200 --> 00:28:38,200
ক্রেস্টার।
282
00:29:19,950 --> 00:29:22,750
এই তীরচিহ্নগুলো প্রমিথিউসেও ছিল।
283
00:29:23,950 --> 00:29:25,040
ওগুলোর কাজ কী?
284
00:29:30,120 --> 00:29:32,250
এখানে কী হচ্ছে সেটা বলো আমাকে।
285
00:29:35,950 --> 00:29:37,870
এখানে থাকো। আমি ক্যাপ্টেনকে খুঁজে বের করছি।
286
00:30:26,910 --> 00:30:29,250
তুমি একাজ কীভাবে করলে?
287
00:30:38,330 --> 00:30:39,450
আমরা কোথায় যাচ্ছি?
288
00:31:10,040 --> 00:31:11,200
ক্যাপ্টেনকে খুঁজে বের করো।
289
00:31:45,950 --> 00:31:48,000
আমরা তোমাদের পক্ষে।
290
00:32:11,700 --> 00:32:13,950
আমরা একটা লাইফবোট নেয়ার চেষ্টা করছি।
291
00:32:14,040 --> 00:32:15,370
কারবারোস থেকে নামার চেষ্টা করছি।
292
00:32:16,200 --> 00:32:18,760
আমি প্রমিথিউসের টেলিগ্রাফটাকে সারিয়ে
সাহায্য চাইতে পারি।
293
00:32:18,790 --> 00:32:20,350
ওরা একটা লাইফবোট চায়।
294
00:32:20,370 --> 00:32:22,290
জাহাজ ছেড়ে প্রমিথিউসে আশ্রয় নিতে চায়।
295
00:32:23,580 --> 00:32:25,750
- আমি তোমাকে সাহায্য করব।
- আমিও।
296
00:32:29,080 --> 00:32:30,080
এদিকে।
297
00:33:10,790 --> 00:33:11,910
ক্লিমেন্স?
298
00:33:41,370 --> 00:33:43,290
ছেলেটা এখানেও নেই।
299
00:33:43,790 --> 00:33:44,870
এখানে দেখো।
300
00:33:51,620 --> 00:33:53,220
ওকে অন্যদের সাথে আটকে রাখো।
301
00:34:43,950 --> 00:34:46,700
আইক, তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম।
302
00:34:47,330 --> 00:34:48,620
তুমি কি ঠিক আছ?
303
00:34:52,660 --> 00:34:53,910
এখানে কী হচ্ছে?
304
00:34:54,580 --> 00:34:56,370
তুমি প্রমিথিউসের ব্যাপারে কী জানো?
305
00:34:57,410 --> 00:34:58,540
আর মিথ্যা বলা বন্ধ করো।
306
00:35:22,750 --> 00:35:24,390
- ফ্রাঞ্জ!
- সামনে থেকে সরো।
307
00:35:25,750 --> 00:35:28,200
সামনে থেকে সরতে বললাম না!
308
00:35:29,750 --> 00:35:30,750
হেই!
309
00:35:31,700 --> 00:35:33,080
ভুলেও একথা ভেবো না।
310
00:35:34,370 --> 00:35:35,370
মউরা, শোনো।
311
00:35:36,250 --> 00:35:37,290
আমরা শুধু ছেলেটাকে চাই।
312
00:35:38,000 --> 00:35:39,000
আর কিছু না।
313
00:35:41,580 --> 00:35:42,580
ছেলেটাকে।
314
00:35:47,330 --> 00:35:48,330
না।
315
00:35:50,870 --> 00:35:53,160
না। না, না, না। তুমি কী করছ?
316
00:35:58,330 --> 00:35:59,540
এসব ঠিক না।
317
00:35:59,620 --> 00:36:00,700
থামো!
318
00:36:00,790 --> 00:36:03,000
না! জেরোম! না!
319
00:36:04,660 --> 00:36:06,410
না! না! জেরোম, না!
320
00:36:06,500 --> 00:36:07,640
ছেলেটাকে নিয়ে যাও!
321
00:36:07,660 --> 00:36:10,540
না! জেরোম, না! না, না, না!
322
00:36:11,580 --> 00:36:13,080
না! জেরোম!
323
00:36:23,160 --> 00:36:24,160
লুসিয়েন?
324
00:36:24,910 --> 00:36:26,160
আমি এখানে কী করছি?
325
00:36:26,660 --> 00:36:28,040
আমি কোথায়?
326
00:36:30,790 --> 00:36:32,950
তোমাকে যে এত জোরে মেরেছি, বুঝিনি।
327
00:36:35,290 --> 00:36:36,500
কী হয়েছে?
328
00:36:36,580 --> 00:36:39,580
আমাকে এখান থেকে বের হতে দাও!
329
00:36:40,290 --> 00:36:41,580
আমি সেকাজ করতে পারব না।
330
00:36:43,700 --> 00:36:45,330
আমি এখন অন্য কেউ হতে পারব।
331
00:36:47,950 --> 00:36:50,160
ভিন্ন পরিচয় নিয়ে ফ্রান্সে ফিরে যাবো আমি।
332
00:36:50,790 --> 00:36:52,580
লেফটেন্যান্ট হিসেবে।
333
00:36:52,660 --> 00:36:53,660
তুমি আমার সাথে বেইমানি করেছ।
334
00:36:55,370 --> 00:36:56,830
আমরা বন্ধু ছিলাম।
335
00:37:01,410 --> 00:37:03,660
ঐ পোস্টে পৌঁছানোর পরে ওদেরকে বলবো,
কোথায় তোমাকে খুঁজে বের করতে হবে।
336
00:37:04,330 --> 00:37:06,290
বলব, তুমি দলছুট হয়ে পড়েছ।
337
00:37:08,250 --> 00:37:09,870
ওরা কার কথা বিশ্বাস করবে বলে মনে হয়?
338
00:37:11,540 --> 00:37:12,540
এই নাও, এটা ধরো।
339
00:37:17,450 --> 00:37:18,620
নাও।
340
00:37:19,120 --> 00:37:20,580
জেলে এটাকে অদল-বদল করতে পারবে।
341
00:37:26,790 --> 00:37:28,000
এসব সত্যি না।
342
00:37:29,910 --> 00:37:31,910
এটা কেন আবার হচ্ছে?
343
00:37:32,910 --> 00:37:34,330
আমি দুঃখিত, বন্ধু।
344
00:37:37,160 --> 00:37:38,160
সত্যিই দুঃখিত।
345
00:38:32,910 --> 00:38:34,150
তোমরা কী করছ?
346
00:38:34,790 --> 00:38:36,790
ক্রেস্টার, তুমিও কি পাগল হয়ে গেছ?
347
00:38:37,830 --> 00:38:40,080
ওর কথা বিশ্বাস করতে পারো না তুমি।
348
00:38:40,160 --> 00:38:43,000
মায়ের ভালোবাসার জন্য ওকে
বলি দিতে যাচ্ছ?
349
00:38:46,830 --> 00:38:47,830
একটা কথা শুনবে?
350
00:38:48,750 --> 00:38:51,160
তোমার সাথে যা ঘটেছে, তার জন্য
আমাকে দোষ দেয়া বন্ধ করো।
351
00:38:52,660 --> 00:38:54,450
সবকিছু তোমাকে ঘিরে হচ্ছে না।
352
00:38:55,500 --> 00:38:57,160
আডা মারা গেছে।
353
00:38:57,250 --> 00:38:58,950
আরো অনেকে মরছে।
354
00:38:59,040 --> 00:39:01,290
আর তুমি কেবল নিজের কষ্ট নিয়ে মেতে আছ।
355
00:39:03,660 --> 00:39:06,410
একাজ কোরো না। ওদের পক্ষ নিও না।
356
00:39:35,700 --> 00:39:36,950
তুমি বেঁচে আছ।
357
00:39:44,750 --> 00:39:47,700
এ জাহাজে উঠতে আমাকে কীসের মধ্যে দিয়ে যেতে হয়েছে,
তা নিয়ে তোমাদের কোনো ধারণাই নেই।
358
00:39:49,700 --> 00:39:52,290
এখানে মরার পরিকল্পনা নেই আমার।
359
00:39:56,450 --> 00:39:57,910
ওরা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।
360
00:39:59,660 --> 00:40:03,330
এখন ওদেরকে থামানোর দায়িত্ব আমাদের।
361
00:40:15,200 --> 00:40:17,750
ওর চেহারা দেখে ভুলো না।
362
00:40:19,910 --> 00:40:22,660
শয়তান নানা ছদ্মবেশ নিয়ে আসে।
363
00:40:25,870 --> 00:40:27,080
ও আমাদের যা আছে তা ছিনিয়ে নিচ্ছে।
364
00:40:29,870 --> 00:40:32,580
আমাদের আত্মা সংগ্রহ করছে,
ওই জাহাজে যেমনটা করেছে, সেরকম।
365
00:40:34,450 --> 00:40:36,870
কিন্তু আমরা কষ্ট আর ত্যাগের মূল্য জানি!
366
00:40:39,000 --> 00:40:40,500
এটা আমাদের ভাঙতে পারবে না!
367
00:40:44,910 --> 00:40:46,080
ছেলেটাকে জাহাজ থেকে ফেলে দাও!
368
00:40:53,580 --> 00:40:54,580
থামো!
369
00:40:56,580 --> 00:40:59,660
একাজ কোরো না, প্লিজ!
ওর কারণে মানুষ মরছে না।
370
00:41:01,790 --> 00:41:03,140
ওদের কথায় থেমে যেও না!
371
00:42:46,700 --> 00:42:49,870
মউরা! মউরা!
372
00:42:51,910 --> 00:42:52,910
মউরা!
373
00:42:55,370 --> 00:42:56,830
আমাদের এখান থেকে পালাতে হবে!
374
00:43:06,370 --> 00:43:07,830
পিছাও!
375
00:43:10,200 --> 00:43:11,660
পিছাও!
376
00:43:19,370 --> 00:43:20,910
জেরোম!
377
00:43:21,500 --> 00:43:22,500
ওকে ছেড়ে দাও!
378
00:43:23,410 --> 00:43:24,910
তুমি এখানে কীভাবে এলে?
379
00:43:25,000 --> 00:43:26,330
তুমি আমাকে কীভাবে খুঁজে পেলে?
380
00:43:28,290 --> 00:43:29,290
ওকে ছেড়ে দাও!
381
00:43:35,580 --> 00:43:36,910
পিছাও!
382
00:43:41,330 --> 00:43:44,370
তুমি ওর সাথে ছিলে কেন?
ও তোমাকে কী বলেছে?
383
00:43:44,870 --> 00:43:47,450
- ওর একটা কথাও বিশ্বাস করবে না।
- তুমি ওকে চেনো?
384
00:43:54,830 --> 00:43:56,500
চলো বারে গিয়ে লুকাই!
385
00:44:36,750 --> 00:44:38,000
তোমার কপাল ভালো।
386
00:44:42,290 --> 00:44:44,450
বিশ্বাসই হচ্ছে না যে,
ওরা ছেলেটাকে খুন করে ফেলেছে।
387
00:44:46,620 --> 00:44:48,290
ও ঠেকানোর চেষ্টাও করেনি।
388
00:44:52,750 --> 00:44:55,000
যেন ও ওর মৃত্যুকে মেনে নিয়েছিল।
389
00:45:21,410 --> 00:45:24,040
আমি তোমার সাথে কথা বলতে চাই। এখনই।
390
00:45:32,410 --> 00:45:34,330
আমার মনে হয় এখন তোমার
সত্য বলার সময় হয়েছে।
391
00:45:36,700 --> 00:45:39,700
আমি লগবুক খুঁজে পেয়েছি। সেখানে এটা ছিল।
392
00:45:42,410 --> 00:45:44,410
প্রমিথিউসের যাত্রীদের তালিকা।
393
00:45:45,370 --> 00:45:46,250
এদিকে।
394
00:45:46,910 --> 00:45:48,000
এটা তোমার নাম।
395
00:45:48,080 --> 00:45:49,870
মিস মউরা ফ্র্যাঙ্কলিন।
396
00:45:56,700 --> 00:45:58,040
এটা অসম্ভব।
397
00:45:59,370 --> 00:46:00,830
তুমি আসলে কে?
398
00:46:34,370 --> 00:46:40,830
অনুবাদে - কুদরতে জাহান
399
00:46:41,370 --> 00:46:47,830
বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে
গুড রেটিং দিতে ভুলবেন না।