1
00:00:20,084 --> 00:00:22,804
আমার কথা শোনো!
2
00:00:22,884 --> 00:00:27,364
আমাদের সাথে ঝামেলা করতে
সে পুরো শহরের লোক নিয়ে এসেছে, ম্যাডাম।
3
00:00:27,444 --> 00:00:29,964
রেজিনা, আমার কথা শোন।
তুমি ভিতরে যাও।
4
00:00:30,044 --> 00:00:33,124
ভেতরে যাও, রেজিনা।
দেখো, রেজিনা!
7
00:00:43,164 --> 00:00:45,084
বন্ধ করো।
8
00:00:45,204 --> 00:00:47,804
বন্ধ করো এসব।
9
00:00:47,884 --> 00:00:49,764
বলছি না বন্ধ করো এসব!
10
00:00:53,444 --> 00:00:55,204
এই, নামো।
11
00:00:57,324 --> 00:01:00,044
আপনাদের দুজনের
ঝগড়াই এর অন্যতম কারণ৷
12
00:01:00,764 --> 00:01:02,444
এই ছেলেরা
আমাদের সব বলেছে৷
13
00:01:03,724 --> 00:01:05,684
- আপনি জানেন কী হয়েছিল?
- আধিশ্যাম...
14
00:01:05,764 --> 00:01:08,244
বাবা!
কেউ কাউকে অপহরণ করেনি৷
15
00:01:10,604 --> 00:01:14,724
আপনারা সবসময় ইদুর-বিড়ালের মতো ঝগড়া বিবাদে জরিয়ে ছিলেন
সেজন্য ছেলে-মেয়েরা আপনাদের সমানে মুখ খুলতে পারেনি৷
16
00:01:17,684 --> 00:01:19,884
আধিশ্যাম নীলাকে উত্ত্যক্ত করছিল না৷
17
00:01:20,324 --> 00:01:22,804
নীলা আর আধিশ্যাম
একে-অপরকে ভালোবাসে।
18
00:01:31,924 --> 00:01:34,004
মনে হয়,
তারা বোম্বেতেই কোথাও আছে৷
19
00:01:35,004 --> 00:01:38,564
যথেষ্ট হয়েছে!
এখন সবাই নিজ নিজ কাজে যান... যান।
20
00:01:53,964 --> 00:01:56,884
°°°SUZHAL: The Vortex°°°
সিজন-১, এপিসোড- ৪।
21
00:01:56,964 --> 00:01:59,924
"ভ্রম... প্রতারণা..."
22
00:02:00,004 --> 00:02:03,924
"ক্ষত... বিক্ষত..."
23
00:02:05,044 --> 00:02:07,084
"অন্তহীন... নিরলস..."
24
00:02:07,164 --> 00:02:11,844
"হাহাকার... ঝর-বৃষ্টি..."
25
00:02:12,964 --> 00:02:16,884
"এই জীবন যুদ্ধে হবে কী বিজয়?"
26
00:02:16,924 --> 00:02:20,044
"দুঃখ কী হবে না শেষ কখনও?"
27
00:02:21,084 --> 00:02:23,484
"ও... ঘূর্ণি!"
28
00:02:24,044 --> 00:02:29,084
"ঘুরছে অবান্তরে, ছাঁয়া মাঝে অন্ধকার"
29
00:02:29,164 --> 00:02:35,124
"বিকট গোলকধাঁধা,
হবে কি সত্যের উন্মোচন, হে ঈশ্বর?"
30
00:02:37,164 --> 00:02:39,724
"ও... ঘূর্ণি!"
31
00:02:39,924 --> 00:02:44,924
"ছায়ার মাঝে আসা-যাওয়া, অন্ধকার ছায়াই"
32
00:02:47,084 --> 00:02:52,244
"বিকট গোলকধাঁধা,
হবে কি সত্যের উন্মোচন, হে ঈশ্বর?"
33
00:02:52,384 --> 00:03:00,404
___অনুবাদ ও সম্পাদনায়ঃ___
© আরুশ আরিয়ান।
34
00:03:02,404 --> 00:03:04,964
অন্তত কয়েক দিন যেন
আমরা তাদেরকে খোজাখুজি না করি,
35
00:03:05,044 --> 00:03:09,204
সেজন্য ভয়েস মেসেজ রেকর্ড করে
সে তার বন্ধুদের দিয়েছিল আপনাকে পাঠানোর জন্য৷
36
00:03:11,724 --> 00:03:14,604
ওর এই ফোনে
"নীলা" নামে একটা ফোল্ডার আছে৷
37
00:03:14,804 --> 00:03:17,764
সে তার বন্ধুদের বলেছে
এক সপ্তাহ পর এটা আপনাকে দিতে।
38
00:03:18,604 --> 00:03:20,204
কী আছে এই ফোল্ডারে?
39
00:03:20,844 --> 00:03:22,964
জোরে শাওন দিয়ে চালিয়ে দাও
যাতে করে আমরা সবাই শুনতে পাই৷
40
00:03:29,604 --> 00:03:30,604
"মা?"
41
00:03:31,324 --> 00:03:35,084
"মা, আমি যাই করি না কেন
তুমি আমায় ক্ষমা করে দিবে, তাই না?"
42
00:03:36,284 --> 00:03:39,044
"এই ফোল্ডারে নীলা'কে নিয়ে
আমার করা কিছু ভয়েস নোট আছে৷"
43
00:03:39,364 --> 00:03:41,324
"একবার শুনলেই
তুমি নিজেই বুঝে যাবে।"
44
00:03:47,164 --> 00:03:51,924
"মা, কখনো-কখনো জীবনে এমন একটা দিন
বা মুহূর্ত আসে, তখন আমার বুঝতেই পারি না"
45
00:03:52,004 --> 00:03:53,844
"তা আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ।"
46
00:03:53,924 --> 00:03:57,884
"বিন্দুমাত্র সন্দেহও হয় না, সেই মুহূর্ত
আমাদের জীবনটাই উল্ট-পাল্ট করে দিবে৷
47
00:03:58,524 --> 00:04:00,884
"যখন পিছু ফিরে দেখি,
তখনই আমরা বুঝতে পারি।"
48
00:04:01,444 --> 00:04:05,484
"যেদিন আমি মাউন্ট ফ্লাওয়ার স্পোর্টস মিটে গিয়েছিলাম
সেই দিন আমার জীবনেও এমনই একটা মুহূর্ত এসেছিল৷"
51
00:04:15,884 --> 00:04:19,044
নীলা!
ত্রিশ সেকেন্ড।
52
00:04:19,164 --> 00:04:20,364
নীলা, তাড়াতাড়ি।
53
00:04:24,804 --> 00:04:27,564
- কাম অন, নীলা! কাম অন!
- তাড়াতাড়ি!
54
00:04:27,644 --> 00:04:29,244
ওদের আউট করে দে, নীলা।
কাম অন!
55
00:04:34,284 --> 00:04:36,164
দৌড়, দৌড়াতে থাক৷৷
56
00:04:36,244 --> 00:04:38,844
- মালার, খো!
- মালর, তাড়াতাড়ি কর। ধর।
57
00:04:42,644 --> 00:04:44,404
মালার!
ওদের ধর৷
58
00:04:45,524 --> 00:04:46,964
খো!
59
00:04:48,484 --> 00:04:50,564
- বাম দিকে।
- খো।
61
00:04:57,484 --> 00:04:58,924
- খো!
- কাম অন, নীলা।
62
00:04:59,764 --> 00:05:01,604
নিলা, তুই পারবি।
কাম অন!
63
00:05:02,084 --> 00:05:03,164
ইয়েস!
67
00:05:23,404 --> 00:05:25,044
ইয়ে...!
68
00:05:26,084 --> 00:05:29,204
আমরা এখন এই সিরিজের
সেরা অধিনায়কের নাম ঘোষণা করতে যাচ্ছি।
69
00:05:29,284 --> 00:05:32,404
এবং বিজয়ী হলো নীলা শানমুগাম!
70
00:05:32,884 --> 00:05:38,764
ত্রিলোক সাহেবকে আমরা অনুরোধ করছি
বিজয়ী খো-খো দলের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার জন্য!
71
00:05:38,844 --> 00:05:42,124
বিজয়ী হলো
মাউন্ট ফ্লাওয়ার সিস্টারস কনভেন্ট!
73
00:05:45,964 --> 00:05:48,364
অভিনন্দন!
তুমি অনেক ভালো খেলেছ।
74
00:05:55,044 --> 00:05:57,124
থ্রি চিয়ার্স টু
মাউন্ট ফ্লাওয়ার কনভেন্টে!
75
00:05:57,204 --> 00:06:00,444
- হিপ হিপ...
- হুররে!
76
00:06:00,884 --> 00:06:03,724
- এই ট্রিট দিবি না?
- আগামী টুর্নামেন্টের পরে।
77
00:06:03,804 --> 00:06:07,844
- আমরা তো আজ জিতেছি।
- আগামী সপ্তাহে।
78
00:06:07,924 --> 00:06:09,964
- নিশ্চিত তো?
- নিশ্চিত।
79
00:06:10,084 --> 00:06:12,604
- বাই!
- বাই!
80
00:06:13,324 --> 00:06:14,844
আরে, সাবধানে!
81
00:06:18,084 --> 00:06:19,964
- তোমার ম্যাচ দেখেছি আজ।
- হুম!
82
00:06:21,444 --> 00:06:23,524
মেয়েরা
কাবাডি খেলে বা খো-খো খেলে,
83
00:06:23,604 --> 00:06:26,124
মেয়েদের পাছা দেখার জন্য
তোমাদের মতো ছেলে দর্শকের অভাব হয় না।
84
00:06:26,204 --> 00:06:28,604
হ্যালো,
আমি ওই টাইপের ছেলে না৷
85
00:06:28,964 --> 00:06:32,364
সমবলুর সবাই জানে
তুমি কেমন টাইপের ছেলে, আধিশ্যাম।
86
00:06:34,124 --> 00:06:35,444
আমার নামও জানো তুমি?
87
00:06:35,764 --> 00:06:37,964
ইন্সপেক্টর রেজিনার ছেলে না তুমি?
আমি জানি।
88
00:06:38,324 --> 00:06:39,884
ওহ,
এতকিছু জানো তুমি, হাহ?
89
00:06:40,764 --> 00:06:42,084
তুমি তো বেশ জিনিয়াস।
90
00:06:42,204 --> 00:06:45,324
শেষ মুহূর্তে যেভাবে
তুমি প্রতিপক্ষকে আক্রমণ করেছিল না?!
91
00:06:46,044 --> 00:06:47,604
আমি তো হাঁ হয়ে ছিলাম!
92
00:06:48,924 --> 00:06:50,524
তুমি কী আমার সাথে
লাইন মারার চেষ্টা করছ?
93
00:06:51,684 --> 00:06:54,924
"মা, যখন আমরা
সত্যি সত্যি মন থেকে কিছু চাই, না?"
94
00:06:55,004 --> 00:06:58,044
"কথায় আছে, সমগ্র মহাবিশ্ব
আমাদের সাহায্য করে তা অর্জনের জন্য।"
95
00:06:58,124 --> 00:07:01,324
"যখন নীলার সাথে আবার থিয়েটারে
দেখা হলো তখন এমনই মনে হয়েছিল৷"
96
00:07:05,724 --> 00:07:08,204
সে তো জানে না আমি কে....
98
00:07:12,804 --> 00:07:14,284
এইযে ভাই চারটা টিকিট।
99
00:07:16,844 --> 00:07:18,084
চল... চল।
100
00:07:18,164 --> 00:07:21,564
পোস্টারে নায়িকা ছাড়া
সবারই দাড়ি ছিল৷
101
00:07:21,644 --> 00:07:23,884
- আমরা তো মাতাল!
- সে তো জানে না আমি কে....
102
00:07:23,964 --> 00:07:26,524
এমনটা তো হতে দেওয়া যাবে না,
আমরাই আগুন লাগিয়ে দিব, কি বলিস?
103
00:07:26,604 --> 00:07:29,004
আমার সোয়াগ দেখ, ভাই!
105
00:07:39,684 --> 00:07:42,924
ওই পাগলগুলো আমাদের
শান্তিতে সিনেমা দেখতে দিবে না৷
106
00:07:43,564 --> 00:07:47,684
এতে আমার কিচ্ছু যায় আসে না।
এটা তোরই পছন্দের সিনেম৷
107
00:07:48,324 --> 00:07:50,404
এই, কোথায় গিয়েছিলি তুই?
108
00:07:50,484 --> 00:07:53,204
পাপা জনস-এর কছে সোডা আনতে৷
109
00:07:54,204 --> 00:07:55,764
তুই পুলিশকে মেরেছিস কেন?
110
00:07:55,844 --> 00:07:58,924
কারণ সে আমার সোডায়
একটা চুমুক দিতে চেয়েছিল৷
111
00:07:59,764 --> 00:08:02,084
চুপচাপ সিনেমা দেখো৷
112
00:08:03,124 --> 00:08:07,244
আপনি যখন কাউকে মারবেন,
তখন পুলিশ আপনাকে খুঁজতে আসবে৷
113
00:08:07,324 --> 00:08:11,284
- কিন্তু যখন আপনি পুলিশকেই মারবেন...
- ওর মা আপনাকে খুঁজতে আসবে।
114
00:08:12,444 --> 00:08:16,084
- তুই কী চাস?
- সামনের সারিতে বসা মেয়েটাকে।
116
00:08:20,724 --> 00:08:22,844
আমাদেরই এসব থামাতে হবে৷
117
00:08:25,724 --> 00:08:27,404
কাউকে ভয় পাবেন না৷
118
00:08:27,964 --> 00:08:30,284
আপনার চেয়ে শক্তিশালী
এই দুনিয়ায় কেউ নেই৷
119
00:08:31,204 --> 00:08:35,084
এই পৃথিবীতে মায়ের চেয়ে
শক্তিশালী দ্বিতীয় কোনও শক্তি নেই৷
120
00:08:59,044 --> 00:09:02,364
- তারাতাড়ি বলো কী লাগবে?
- ওই চিপগুলো কত?
121
00:09:02,444 --> 00:09:03,684
আমি
আপনাকে কিছু জিজ্ঞেস করেছি৷
122
00:09:03,804 --> 00:09:05,684
- টোকেন নাও।
- তোর কী লাগবে?
123
00:09:05,804 --> 00:09:07,004
- আইসক্রিম।
- তার জন্য?
124
00:09:07,124 --> 00:09:07,924
একটা পাফ৷
125
00:09:12,364 --> 00:09:14,044
আইসক্রিম?
126
00:09:16,524 --> 00:09:19,684
- দাও।
- কি, আইসক্রিম লাগবে?
127
00:09:21,764 --> 00:09:23,244
একটা পাফ, ভাইয়া।
128
00:09:23,324 --> 00:09:26,084
গতপরশু দেখা হয়েছিল।
ইতিমধ্যে আগ্রহ হারিয়ে গেছে?
129
00:09:26,164 --> 00:09:27,564
- একটা আইসক্রিম।
- আসছি।
130
00:09:27,684 --> 00:09:28,644
- কে, আমার?
- একটা পাফ...
131
00:09:28,764 --> 00:09:30,884
- না অনুসরণ করছ
না লাইন মারছ৷ - ধরো।
132
00:09:30,924 --> 00:09:32,004
- ওই ফ্লেভার।
- ওইটা?
133
00:09:32,364 --> 00:09:36,284
- না, বস্তির লুচ্চা ছেলেরা এইসব করে।
- তাহলে তুমি কি?
134
00:09:36,364 --> 00:09:38,284
- রাউডি।
- রাউডি?
135
00:09:38,364 --> 00:09:40,484
আমি দেখছি
তোমার রাউডিগিড়ি৷
136
00:09:40,564 --> 00:09:41,484
কি দেখেছ?
137
00:09:43,084 --> 00:09:46,084
সেই মা'য়ের সিনটায়
কমেন করে কাঁদছিলে!
138
00:09:48,404 --> 00:09:52,924
এই, কেউকে যদি বলো না
আমি তোমার নাক ফাটিয়ে দিব।
139
00:09:53,004 --> 00:09:54,644
কেউ যেন না জানে৷
140
00:09:55,884 --> 00:09:57,524
তারজন্য তোমার খরচ করতে হবে৷
ঠিক আছে তো, নাহ?
141
00:09:58,564 --> 00:10:03,404
- সমস্যা নেই। - আমাকে চুপ করাতে
আইসক্রিম কিনে দিতে পারবে তো, না?
142
00:10:03,484 --> 00:10:05,564
আর কে বেকারি থেকে?
143
00:10:07,804 --> 00:10:10,284
তেঁতুল গাছের নিচের
পপসিকল কার্ট থেকে?
144
00:10:13,004 --> 00:10:16,084
শহরের সবচেয়ে বড় দোকান, মিল্কিওয়ে৷
145
00:10:16,364 --> 00:10:17,684
তাহলে কোত্থেকে?
146
00:10:18,244 --> 00:10:19,564
একটা নির্জন জায়গায়।
147
00:10:20,804 --> 00:10:23,404
আমরা এখনও
আইসক্রিমের কথা বলছি, তাই না?
148
00:10:27,324 --> 00:10:30,324
আরে... হেই!
150
00:10:43,164 --> 00:10:45,204
এই চুপ করো তো।
152
00:10:50,444 --> 00:10:52,484
এই, চিৎকার করো না।
153
00:10:55,724 --> 00:10:58,164
- তোমার কী এই জায়গাটা
পছন্দ হয়েছে? - হ্যাঁ।
154
00:10:58,844 --> 00:11:01,324
আমি তোমায় পাহাড়ে
নিয়ে যাওয়ার কথা ভাবছিলাম।
155
00:11:01,564 --> 00:11:03,084
- পরের বার।
- হ্যাঁ।
156
00:11:03,164 --> 00:11:06,164
এই জায়গাটা
অনেক শান্তির জায়গা, তাই না?
157
00:11:07,404 --> 00:11:11,444
হ্যাঁ। এমনকি মনে হয়, ভূতরাও
এই পুরানো কবরস্থানটা ছেড়ে দিয়েছে।
158
00:11:11,524 --> 00:11:12,484
হুম।
159
00:11:16,844 --> 00:11:20,484
আইসক্রিমের জন্য ধন্যবাদ।
আমি চলে যাবো, দেরি হয়ে যাচ্ছে।
160
00:11:20,564 --> 00:11:23,284
- কিসের জন্য দেরি হচ্ছে?
- বাড়ি যাওয়া জন্য।
161
00:11:25,444 --> 00:11:27,524
- আর সেখানে গিয়ে কী করবে?
- পড়াশোনা।
162
00:11:30,724 --> 00:11:33,284
- পড়াশোনা কেন করবে?
- আগামীকাল একটা পরীক্ষা আছে।
163
00:11:33,364 --> 00:11:35,964
- আর পরীক্ষা দিয়ে কী হবে?
- আমি মার্কস পাবো।
164
00:11:36,084 --> 00:11:37,484
আর সেই মার্কস দিয়ে?
165
00:11:37,644 --> 00:11:39,924
হাই স্কুল, কলেজ...
166
00:11:40,444 --> 00:11:43,804
- আর তারপর? - চাকরি।
আমার একটা ভালো চাকরি খুঁজতে হবে।
167
00:11:44,444 --> 00:11:47,084
এরপর?
বিয়ে আর বাচ্চাকাচ্চা।
168
00:11:47,684 --> 00:11:50,004
- এরপরে কী হবে?
- মানে?
169
00:11:50,084 --> 00:11:53,244
- বুড়ো হয়ে মরে যাবো।
- তাই তো।
170
00:11:53,324 --> 00:11:55,284
বুড়ি হয়ে মরে যাবে।
171
00:11:55,364 --> 00:11:58,404
- তো কী?
- "তো কী"?
172
00:11:58,764 --> 00:12:00,204
এটুকুই৷
173
00:12:00,804 --> 00:12:05,284
তুমি সারাটাজীবন আইসক্রিম খেতে
পারো আর সুখে শান্তিতে মরতে পারো৷
174
00:12:05,364 --> 00:12:07,684
আরও আইসক্রিম?!
175
00:12:07,764 --> 00:12:11,524
আগে বলতে পরলে না
এমন ঘুরিয়ে বলার কী দরকার ছিল?
176
00:12:11,604 --> 00:12:13,244
আজাইরা!
177
00:12:21,684 --> 00:12:24,804
কেউ যদি আমাদের কে
এইভাবে দেখে ফেলে তাহলে আমরা কী করব?
178
00:12:25,404 --> 00:12:29,204
দেখুক, সবসময়ই
মাথা উঁচু করে চলতে হবে।
179
00:12:30,004 --> 00:12:32,204
ইন্সপেক্টর রেজিনার প্রিয় পুত্র।
180
00:12:32,284 --> 00:12:35,364
সম্বলুর সুপারস্টারের সাথে
আড্ডা দেওয়ার এটাই সুবিধা।
181
00:12:36,204 --> 00:12:39,844
অহং ভালো
তবে মাত্রাতিরিক্ত নয়।
183
00:12:49,724 --> 00:12:53,724
স্যার, রিপোর্ট-টা সাইবার সেল থেকে
পাঠিয়েছে, ম্যাডাম কে দিতে হবে।
184
00:12:54,364 --> 00:12:56,124
আমাকে দাও।
আমি দিয়ে দিবো।
185
00:12:56,204 --> 00:12:59,044
না স্যার, এটা আপনার ছেলে
এবং নীলার ফোন কলের ডিটেইলস।
186
00:13:00,124 --> 00:13:01,324
আমি জানি।
আমাকে দাও।
187
00:13:19,324 --> 00:13:25,284
"মা তুমি তো জানোই বাবা আর
তুমি আমার জীবন, তুমিই আমার সবকিছু।"
188
00:13:25,404 --> 00:13:29,124
"কিন্তু আমি আমার জীবনটা তাদের
সাথে কাটাব যাদের তোমার পছন্দ।"
189
00:13:29,204 --> 00:13:32,884
"আর তাদের সাথে ঝগড়াই
জরাব যাদের তোমার পছন্দ না।"
190
00:13:33,564 --> 00:13:35,324
"মা, তুমিই বলো আমারও তো
ইচ্ছা-অনিচ্ছ বলতে কিছু আছে, ঠিক না?"
191
00:13:39,204 --> 00:13:42,484
- আচ্ছা, মা। তোর ফুল লাগবে না?
- হ্যাঁ, বাবা।
192
00:13:44,404 --> 00:13:46,484
- নে। যত খুশি নিয়ে নে।
- ঠিক আছে।
193
00:13:46,564 --> 00:13:48,164
ওকে তাজা ফুল দিও৷
194
00:13:48,244 --> 00:13:50,844
এগিয়ে যাও কমরেড।
তুমি কোনও চিন্তা করো না।
195
00:13:51,164 --> 00:13:54,284
আমি যাচ্ছি
এই অহংকারী মহিলা...
197
00:13:59,604 --> 00:14:01,324
- কোনও সমস্যা?
- হ্যাঁ, মা।
198
00:14:01,404 --> 00:14:04,804
প্রচুর, যখন থেকে রেজিনা ইন্সপেক্টর
হিসেবে প্রোমোশন পেয়েছে, সমস্যার সীমা নেই...
199
00:14:04,924 --> 00:14:07,244
প্লিজ আমার কথা শুনুন, ম্যাডাম।
200
00:14:07,564 --> 00:14:09,884
স্যার এসে গেছে, ম্যাডাম।
প্লিজ শুনুন।
201
00:14:10,524 --> 00:14:13,204
আপনি কার নির্দেশে
দয়ালান কে গ্রেফতার করছেন?
202
00:14:13,364 --> 00:14:15,844
- সেটা আপনার জানার বিষয় নয়।
- এটা আবার কেমন কথা!
203
00:14:15,924 --> 00:14:17,684
- হ্যালো?
- আমি ইউনিয়ন নেতা।
204
00:14:17,764 --> 00:14:20,284
- দেখুন... - তা সত্ত্বেও,
আপনি যা-ইচ্ছা তাই করবেন।
205
00:14:20,364 --> 00:14:22,204
আমি মুক্তি চাই, শানমুগাম।
206
00:14:22,284 --> 00:14:25,644
এখন যাই হবে,
স্টেশনে নাহয় আদালতে।
210
00:14:38,284 --> 00:14:40,364
তোমার কী ভয় হচ্ছে?
211
00:14:42,524 --> 00:14:47,044
শুধু ভয় নয়, তার চেয়েও বেশি কিছু।
মনে হচ্ছে, আমি বাবার সাথে প্রতারণা করছি।
212
00:14:47,804 --> 00:14:49,524
হয়তো, আমাদের
মেলামেশা বন্ধ করে দেওয়া উচিত।
213
00:14:49,604 --> 00:14:52,484
আমি আবার কী করলাম?
তুমি আমার সাথে মেলামেশা বন্ধ করবে কেন?
214
00:14:53,244 --> 00:14:57,084
বলেছিলে না, তোমার মা-ই
তোমার কাছে সবকিছু?
215
00:14:57,764 --> 00:14:59,244
কিন্তু আমার ক্ষেত্রে এমনটা নয়৷
216
00:14:59,804 --> 00:15:01,484
আমিই বাবার কাছে সবকিছু।
217
00:15:02,364 --> 00:15:04,004
আমি ছাড়া
তার আর কেউ নেই৷
218
00:15:05,884 --> 00:15:08,844
- যদি সে জানে, আমি
তোমার সাথে মেলামেশা... - বুঝেছি।
219
00:15:09,604 --> 00:15:14,364
সবঠিক হয়ে যাবে, বিশ্বাস করো।
তারা তো আর সারাজীবন শত্রু হয়ে থাকবে না।
220
00:15:14,564 --> 00:15:16,844
তাদের সমস্যার সমাধান
আমি করিয়ে দিব৷
221
00:15:17,604 --> 00:15:21,164
তুমি তো একটা বাচ্চা।
মনে হয় না, তারা তোমার কথা শুনবে।
222
00:15:24,924 --> 00:15:26,324
আমাকে বিশ্বাস করো৷
223
00:15:26,924 --> 00:15:30,244
কারণ বিশ্বাস করো
বলেই তো তুমি এখানে।
224
00:15:31,204 --> 00:15:32,684
এখন এইটাই
যাচাই করে দেখো৷
226
00:15:40,844 --> 00:15:44,284
"তোমার চোখে
ভালোবাসার কথা, ও সোনা।"
227
00:15:44,364 --> 00:15:48,004
"তুমিই তো আমার কামনা"
228
00:15:48,084 --> 00:15:51,444
"তোমার চোখে
ভালোবাসার কথা, ও সোনা।"
229
00:15:51,524 --> 00:15:54,964
"তুমিই তো আমার কামনা"
230
00:15:55,044 --> 00:15:58,324
"তোমার কথা ভেবে, কষ্ট পাই আমি"
231
00:15:58,444 --> 00:16:01,764
"তুমি প্রতি রাতের সুখের স্বপ্ন আমার"
232
00:16:02,084 --> 00:16:05,644
"তুমিই আমার জীবন।"
233
00:16:05,764 --> 00:16:09,044
"আমি সারাটাজীবন তোমার সাথে চাই বাঁচতে"
234
00:16:10,924 --> 00:16:13,204
চারদিকে ভালো করে দেখে নাও।
শেষ?
235
00:16:13,444 --> 00:16:14,284
হুম।
236
00:16:14,404 --> 00:16:16,684
- এখন কী দেখছ?
- শ্মশান প্ল্যাটফর্ম।
237
00:16:16,764 --> 00:16:17,724
আর এখন?
238
00:16:18,444 --> 00:16:20,404
- সিমেন্ট কারখানা।
- আর এখন?
239
00:16:22,124 --> 00:16:25,124
আমাদের দানব রক্ষাকর্তা।
আরেকটা দানব রক্ষাকর্তা।
240
00:16:26,044 --> 00:16:28,484
এখানে এসো।
241
00:16:32,764 --> 00:16:34,524
এতো টাইট করো না৷
242
00:16:34,924 --> 00:16:40,124
তো তুমি এখনও
উঁকি দিয়ে দেখার চেষ্টায় আছো?
243
00:16:40,404 --> 00:16:43,524
আমি দিনের বেলায়ই গরু দেখি না।
অন্ধকারে কেমন করে...
244
00:16:43,604 --> 00:16:47,124
মহিষ তো দেখবে,
আমাকে তো সেই নামেই ডাকো, তাই না?
245
00:16:47,764 --> 00:16:49,684
তুমি একটা রাম-গাধা!
246
00:16:50,804 --> 00:16:52,564
তুমি হলে মহিষ!
247
00:16:53,444 --> 00:16:57,124
তো তুমি আমার
আওয়াজ অনুসরণ করছ৷
248
00:16:58,204 --> 00:17:00,324
আমি যদি কোনও কথায় না বলি?
249
00:17:09,844 --> 00:17:10,724
এই।
250
00:17:13,204 --> 00:17:14,484
আমি ভয় পাচ্ছি।
251
00:17:16,124 --> 00:17:18,124
আধিশ্যাম, যথেষ্ট হয়েছে।
বেরিয়ে এসো।
253
00:17:31,524 --> 00:17:32,764
হারামি!
254
00:17:33,124 --> 00:17:35,844
দুঃখিত, নীলা।
তুমি বললে, তাই আমি বেরিয়ে এলাম।
255
00:17:35,964 --> 00:17:36,844
ইয়ে...
257
00:17:42,484 --> 00:17:43,364
নীলা?
258
00:17:44,564 --> 00:17:45,924
নীলা, তুমি ঠিক আছো?
259
00:17:47,204 --> 00:17:48,564
তোমার মন খারাপ হয়ে গেলো কেন?
260
00:17:50,764 --> 00:17:52,124
আমি কাছে আসছি না৷
261
00:17:55,004 --> 00:17:56,724
তুমি কী অসুস্থ?
262
00:17:58,244 --> 00:17:59,324
আমি দুঃখিত৷
263
00:18:03,364 --> 00:18:06,124
এখানে এসো।
তোমার এটাই চাই না?
264
00:18:06,724 --> 00:18:10,004
- তুমিও অন্য ছেলেদের মতোই, ঠিক না?
- ছিহ্।
265
00:18:12,044 --> 00:18:14,364
তুমি আমাকে বকা দিলেও
আমি কিছুই মনে করতাম না!
266
00:18:15,804 --> 00:18:17,324
কিন্তু তুমি কি বললে!
267
00:18:17,844 --> 00:18:20,044
আমাকে বস্তির ছেলে বানিয়ে দিলে!
268
00:18:21,364 --> 00:18:24,204
আমার নিজের প্রতিই ঘৃণা হচ্ছে।
269
00:18:25,844 --> 00:18:27,484
"নীলা একটা গোলোকধাঁধার মতো।"
270
00:18:27,684 --> 00:18:30,004
"মুহূর্তেই সে ঘনিষ্ঠ হয়ে যাবে।"
271
00:18:30,484 --> 00:18:33,604
"আবার মুহূর্তেই দূরে ঠেলে দিবে৷"
272
00:18:34,044 --> 00:18:36,764
"আম পাঁকলে বুঝা যায়।"
273
00:18:37,044 --> 00:18:38,484
"কলা পাঁকলে হলুদ হয়।"
274
00:18:38,564 --> 00:18:42,804
"কিন্তু সে একটা ডাবের মতো।
কখন যে নারিকেল হয়ে যায় বুঝা মুশকিল।"
275
00:18:42,844 --> 00:18:45,844
আমার চোখ খোলা থাকলে
আমি সেভাবে রিয়েক্ট করতাম না।
276
00:18:47,364 --> 00:18:51,924
আমার চোখ বাঁধা অবস্থায় তুমি
আমার দিকে ঝাঁপিয়ে পড়লে, সেই কারণেই।
277
00:18:52,764 --> 00:18:54,124
আমি ভয় পেয়ে গিয়েছিলাম।
278
00:18:55,004 --> 00:18:58,364
নিজের নিয়ন্ত্রণ হারিয়ে
তোমার উপর রাগ ঝেড়েছি।
279
00:18:59,364 --> 00:19:00,844
আমি দুঃখিত, ঠিক আছে?
280
00:19:02,604 --> 00:19:04,124
এখনও রাগ করে আছো, পাগল?
281
00:19:05,284 --> 00:19:07,084
আমি তো ক্ষমা চায়লাম, তাই না?
283
00:19:08,924 --> 00:19:10,324
কিছু বলো, আধিশ্যাম।
284
00:19:10,844 --> 00:19:11,964
ওই!
285
00:19:13,244 --> 00:19:16,004
তুমি আসবে বলেছিলে তাই
তোমার জন্য আইসক্রিম এনেছিলাম।
286
00:19:16,324 --> 00:19:19,324
তুমি বকবক করছিলে,
আমি সব শেষ করে ফেলেছি৷
287
00:19:39,084 --> 00:19:42,204
কী অবস্থা?
এই বয়সে এসব?
288
00:19:43,764 --> 00:19:46,444
সে কখনো এমন কথা বলবে না।
তোমার ছেলে জোর করে...
289
00:19:46,524 --> 00:19:47,604
আপনার মেয়েও করেছে৷
290
00:19:47,724 --> 00:19:50,284
সে এখনও দশম শ্রেণীও শেষ করেনি৷
সে তো একটা বাচ্চা।
291
00:19:50,364 --> 00:19:51,204
আস্তে, বাবা।
292
00:19:51,364 --> 00:19:52,324
চিল্লাচিল্লি করো না।
293
00:19:52,364 --> 00:19:55,764
"গোটা শহরে কারখানার শ্রমিকরা।
সর্বত্রই ওর আত্মীয়।"
294
00:19:55,844 --> 00:20:00,124
"নীলা সবসময় ভয় পেতো
যদি আমাদের কেউ দেখে ফেলে।"
295
00:20:00,724 --> 00:20:02,244
"সে বুঝেনি।"
296
00:20:02,324 --> 00:20:04,764
"কখনো-কখনো বোকার মতো
খেলে বিজয়ে লক্ষ্য পৌঁছানো যায়।"
297
00:20:04,844 --> 00:20:08,924
"এটাই তাদের বোকাদের বোকা বানানোর
একমাত্র উপায় যারা আমাদের বোকা ভাবে।"
298
00:20:13,564 --> 00:20:14,684
সোডা খাবে?
299
00:20:17,204 --> 00:20:20,564
- নোনা না মিষ্টি?
- নোনা না মিষ্টি।
300
00:20:21,604 --> 00:20:22,604
হুম।
301
00:20:23,684 --> 00:20:27,004
- ভাই, দুটো নোনা আর মিষ্টি সোডা।
- এই।
302
00:20:27,844 --> 00:20:31,004
কেন সবসময় তুমিই টাকা দাও?
অর্ধেক-অর্ধেক, ঠিক আছে?
303
00:20:31,964 --> 00:20:35,844
- তুমি দাও বা আমি এতে কি আসে যায়?
- এসব আমরা উপার্জন শুরু করার পরে।
305
00:20:41,284 --> 00:20:44,244
আমার বাবার বন্ধু,
সে বাবাকে বলে দিবে।
307
00:20:48,124 --> 00:20:51,124
নীলা, আমাকে চড় মারো।
যা বলছি তাই করো! আমাকে চড় মারো!
308
00:20:53,564 --> 00:20:55,244
- আধিশ্যাম...
- আমাকে চড় মারো।
309
00:20:56,004 --> 00:20:57,684
- হারামি!
- কি হয়েছে মা?
310
00:20:57,804 --> 00:20:59,084
গালি দাও আমাকে।
311
00:20:59,604 --> 00:21:00,604
- নীলা?
- আঙ্কেল?
312
00:21:00,724 --> 00:21:04,844
- তোমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আসতে হবে?
- না, আঙ্কেল। আমার স্কুটার আছে।
313
00:21:05,084 --> 00:21:07,484
ঠিক আছে।
সাবধানে যেও, মা।
314
00:21:09,964 --> 00:21:11,604
আমার না এসব মোটেও পছন্দ না৷
315
00:21:14,364 --> 00:21:17,284
কেন?
দেখেনিও এটাই হবে।
316
00:21:17,684 --> 00:21:20,284
এই শহর সবাই বিশ্বাস করে
আমি বখাটে টাইপের ছেলে।
317
00:21:21,084 --> 00:21:24,804
এটাই আমার পছন্দ না।
কেউ কেন তোমায় এমন ভাববে?!
318
00:21:25,804 --> 00:21:28,684
- তাতে আমার কিচ্ছু যায়-আসে না।
- ধ্যাৎ।
319
00:21:29,684 --> 00:21:34,924
শহরে যেখানেই যাই না কেন,
সেখানে আমার পরিচিত কেউ না কেউ থাকেই।
320
00:21:35,004 --> 00:21:39,244
- সবাই সবাইকে চিনে। - তো কী?
আমরা কী কূপে আটকে পড়া ব্যাঙের মতো বসে থাকবো?
321
00:21:39,364 --> 00:21:41,004
আমরা যেখানে খুশি যেতে পারি!
322
00:21:41,204 --> 00:21:43,924
দিল্লি, বোম্বে, কলকাতা...
323
00:21:44,804 --> 00:21:45,764
লন্ডন!
324
00:21:48,444 --> 00:21:50,124
লন্ডন?
325
00:21:50,724 --> 00:21:52,444
সেখানে কেউ আমাদের চিনবে না?
326
00:21:53,044 --> 00:21:55,604
আমরা বেনামী
এবং মুক্ত স্বাধীন হয়ে যাবো৷
327
00:21:56,524 --> 00:21:59,284
ততক্ষণ পর্যন্ত,
আমি বখাটেই থাকব, সোনা।
328
00:22:00,764 --> 00:22:04,364
জানিসই যখন, সে প্রথম বেঞ্চে বসে।
তার সাথে কেন বসিস?
329
00:22:04,444 --> 00:22:06,884
- তুই কী ভাবছিস?
- নীলা?
330
00:22:08,164 --> 00:22:10,724
ভাই, কি করছ ভাই?
331
00:22:10,804 --> 00:22:12,204
আমাকে ছেড়ে দাও, ভাই।
332
00:22:12,284 --> 00:22:14,204
আমিও তোমার মতোই ট্রাই মারছি।
333
00:22:14,324 --> 00:22:17,724
কেউ আমার ভালোবাসার দিকে
নজর দিলে চোখ তুলে নিব৷
334
00:22:17,804 --> 00:22:19,364
- ঠিক আছে।
- বুঝলে?
335
00:22:19,444 --> 00:22:20,884
- ঠিক আছে।
- নাম কীরে তোর?
336
00:22:21,004 --> 00:22:22,404
- ধীনা।
- ধীনা।
337
00:22:22,524 --> 00:22:26,684
- তোর সাথে ঘুরাঘুরি করা অন্যান্য
রোমিওদের গিয়ে বলে দে যা৷ - ঠিক আছে, ভাই।
338
00:22:26,764 --> 00:22:28,884
- সে তোর কী হয়?
- বড় বোনের।
339
00:22:29,004 --> 00:22:31,084
- যদি নড়বড় হয় তো?
- প্যাডানি খেতে হবে।
340
00:22:31,164 --> 00:22:32,804
প্যাডানি খেতে হবে৷
341
00:22:33,244 --> 00:22:34,204
যা ভাগ!
342
00:22:34,444 --> 00:22:37,604
"নীলা এমন গুন্ডামী পছন্দ করে না,
কিন্তু কেন জানি, সে পছন্দ করা শুরু করেছিল।"
343
00:22:38,364 --> 00:22:43,124
"উচ্ছৃঙ্খল, বখাটে, রাউডি বলে
আমি শহরে পরিচিত হতে শুরু করি।"
344
00:22:43,844 --> 00:22:47,124
"এটা আমার ভালো লাগতো, মা।
নিজেকে এলাকার 'ভাই' মনে হতো!"
346
00:22:52,924 --> 00:22:57,444
আমার বন্ধুদের আমি আমাদের সম্পর্কে বলে দিয়েছি৷
তুমি মালারকে আমাদের সম্পর্কে বলোনি কেন?
347
00:22:57,604 --> 00:22:59,764
বলার ইচ্ছে নেই।
348
00:23:00,084 --> 00:23:01,524
বলে তোমার দায়িত্ব শেষ করে রাখো৷
349
00:23:01,604 --> 00:23:04,484
সেই সাদা-সারস এমনভাবে তাকিয়ে থাকে
আমার দিকে মনে তো হয় আমাকে খেয়েই ফেলবে।
351
00:23:09,524 --> 00:23:12,164
শয়তানের কথা
বলতে না বলতেই শয়তান হাজির৷
352
00:23:12,244 --> 00:23:14,004
ওহ, না।
আমরা এখন কী করব?
353
00:23:14,284 --> 00:23:16,204
প্রমাণ করবে আমি উচ্ছৃঙ্খল৷
354
00:23:16,364 --> 00:23:18,364
- নীলার স্কুটি এখানে কেন?
- আমি কিভাবে জানবো?
355
00:23:18,524 --> 00:23:19,684
এসো।
356
00:23:22,484 --> 00:23:23,644
শুরু করো।
357
00:23:24,404 --> 00:23:25,724
ছাড়ো আমাকে।
358
00:23:26,244 --> 00:23:27,524
আমাকে ছেড়ে দাও।
359
00:23:28,804 --> 00:23:30,604
ওহ, না!
প্লিজ, আমাকে যেতে দাও।
360
00:23:30,684 --> 00:23:34,244
- আমাকে যেতে দাও।
- এই, ওকে ছাড়ো।
361
00:23:35,604 --> 00:23:36,444
হারামি শালা!
362
00:23:37,404 --> 00:23:38,244
চল।
363
00:23:39,964 --> 00:23:42,244
"জীবনে যখন ভালো সময় চলে না,
তখন মনে-মনে একটা ভয় কাজ করে।"
364
00:23:42,324 --> 00:23:43,724
"সয়মটা কতক্ষণ স্থায়ী হবে?"
365
00:23:43,804 --> 00:23:47,164
"তখন মনে হয়, রোমিও আর
জুলিয়েট, লায়লা আর মাজনু।"
366
00:23:47,244 --> 00:23:48,364
"সেলিম আর আনারকলি।"
367
00:23:48,444 --> 00:23:52,604
"এই ধরনের প্রেমের
গল্পের সমাপ্তি-তে ভয়ঙ্কর ট্র্যাজেডি আছে।"
368
00:23:53,084 --> 00:23:57,204
"আমাদের মতো পারিবারিক সমস্যার কারণে
তারা কখনোই এক হতে পারেনি।"
369
00:23:57,964 --> 00:24:02,964
- তুই জিপ চালানো শিখলি কখন?
- তুমি কী মনে করো আমি এখনও ছোট বাচ্চা, মা?
370
00:24:04,364 --> 00:24:09,324
আচ্ছা, আমার বাব
আজকাল দেখছি বেশ হাসি-খুশি থাকিস?
371
00:24:09,444 --> 00:24:12,964
আমি কাঁঠালের মতো।
শুধুমাত্র বাইরের দিকে এবড়োখেবড়ো।
372
00:24:13,084 --> 00:24:16,364
কিন্তু ভিতরে খুবই মিষ্টি।
373
00:24:19,084 --> 00:24:21,164
সাইডে দাড়া করা তো৷
374
00:24:25,364 --> 00:24:26,444
শুভ সকাল, স্যার।
375
00:24:26,524 --> 00:24:29,204
তোমার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে।
376
00:24:29,604 --> 00:24:31,124
আমার বিরুদ্ধে?
কে করেছে?
377
00:24:31,204 --> 00:24:34,124
তুমি ত্রিলোকের কাছ থেকে
টাকা নিয়ে শ্রমিকদের হয়রানি করো।
378
00:24:34,204 --> 00:24:36,284
- স্যার।
- শ্রমিকরা অভিযোগ করেছে।
379
00:24:36,364 --> 00:24:38,564
এখন, শানমুগাম
নিজেও তাই বললো৷
380
00:24:38,644 --> 00:24:41,244
- স্যার, আমি...
- আমার কথা বোঝার চেষ্টা করো।
381
00:24:41,324 --> 00:24:44,004
ত্রিলোক আমারও বন্ধু।
তার কথা মতো কাজ করছ, করো ভালো কথা।
382
00:24:44,084 --> 00:24:45,324
কিন্তু যা করবে সূক্ষ্মভাবে৷
383
00:24:45,404 --> 00:24:47,924
যদি বেশী শালীন হও
তবে পরিস্থিতি আরও বিগড়ে যাবে৷
384
00:24:48,004 --> 00:24:50,964
শানমুগাম একজন ইউনিয়ন নেতা।
সে এসো আমার সাথে সরাসরি কথা বলেছে।
385
00:24:51,044 --> 00:24:53,164
- আমি যেন আর কোনও অভিযোগ না পাই!
- ঠিক আছে।
386
00:24:53,244 --> 00:24:54,364
- রাখলাম।
- ঠিক আছে।
387
00:24:54,444 --> 00:24:57,084
আমি বিষয়টা দেখব।
ঠিক আছে, ধন্যবাদ।
388
00:25:00,924 --> 00:25:02,404
আমি ড্রাইভ করব।
389
00:25:19,444 --> 00:25:23,004
মা, ডিল করতে হবে
টেবিলের নিচ দিয়ে।
390
00:25:23,124 --> 00:25:27,164
- কিন্তু যদি টেবিলটা সরে যা...
- কী আবোলতাবোল বকসিস?
391
00:25:33,724 --> 00:25:36,604
মা, আমি এমনটা বলতে চাইনি।
392
00:25:38,884 --> 00:25:43,644
গত সপ্তাহে, শ্রমিকদের কালোবাজারে
সিমেন্ট বিক্রি করার অভিযোগ পাই আমি।
393
00:25:43,764 --> 00:25:46,964
তদন্ত চালানোর পর জানতে পারি,
এই চোরাকারবারি বেশ কিছুকদিন থেকেই চলছে৷
394
00:25:47,044 --> 00:25:50,044
আমি তাদের পরিবারের জন্য
তাদের প্রতি করুণা করেছি।
395
00:25:50,164 --> 00:25:53,964
আর ত্রিলোককে সচেতন করে
তাদের ছেড়ে দেওয়ার সুপারিশ করি৷
396
00:25:54,284 --> 00:25:58,044
কিন্তু তারা
উপকারের বদলে ঘাঁরে লাঠি দিল।
397
00:25:59,724 --> 00:26:02,164
আপনি কার কাছে গিয়ে অভিযোগ করেন তা
আমি পরোয়া করি না, পরের বার কিন্তু আমার অন্য রূপ দেখবেন!
398
00:26:02,244 --> 00:26:05,044
খাকি পোশাকের ক্ষমতা এখানে দেখাবেন না।
নিজের আত্মসম্মান বজায় রাখুন।
399
00:26:05,164 --> 00:26:07,204
আপনি বুঝতে পারছেন না, শানমুগাম?
400
00:26:09,404 --> 00:26:12,444
দেখুন, আপনি এখন যেতে পারেন!
স্টেশনে গিয়ে নিজের কাজ করুন৷
401
00:26:12,564 --> 00:26:14,084
- এসব এখানে চলবে না।
- ওহ হ্যালো।
402
00:26:15,444 --> 00:26:16,764
- আধিশ্যাম!
- এই।
403
00:26:16,844 --> 00:26:19,444
আপনি একজন মহিলার সাথে
এভাবে কথা বলেন?
404
00:26:19,524 --> 00:26:23,764
এক কাজ করো পাশের বিল্ডিং থেকে তোমার
বাবা কেও ডেকে আনো পরে সপরিবারে ঝগড়া করতে পারবে৷
405
00:26:23,844 --> 00:26:26,564
- আধিশ্যাম!
- যাও, আর তোমার মাকে জিজ্ঞাসা করো!
406
00:26:26,644 --> 00:26:29,404
ত্রিলোকের টাকা খেয়ে
তিনি কী কী কাজ করেন৷
407
00:26:29,484 --> 00:26:31,124
- নায়ক আসছে!
- তুই গাড়িতে যা!
408
00:26:31,204 --> 00:26:32,804
শানমুগাম!
410
00:26:40,524 --> 00:26:42,164
তুমি গিয়ে পরিস্থিতি আরও বিগড়ে দিয়েছ৷
411
00:26:42,764 --> 00:26:44,764
নিজের রাগটা নিয়ন্ত্রণ করতে পারলে না?
412
00:26:45,524 --> 00:26:49,524
আমার রাগ নিয়ন্ত্রণেই ছিল।
তোমার বাবারই আচরণ ঠিক নেই।
413
00:26:49,604 --> 00:26:52,204
তুমি আমার মুখের উপর বলছ
আমার বাবার আচরণ ঠিক নেই?
414
00:26:52,284 --> 00:26:56,084
আমি কি দেখিনি তোমার মা কেমন অভিনয় করেছিল?
তুমি তো সেই বিষয়ে কখনও কথা বলোনি৷
415
00:26:56,204 --> 00:26:58,764
কী?
আমার মা কী করেছে?
416
00:26:58,844 --> 00:27:01,204
- মা সবসময় সবাইকে সঠিক সম্মান দেয়।
- সম্মান?
417
00:27:01,284 --> 00:27:05,124
- ওই দিন তো রাক্ষসী হয়ে গিয়েছিল!
- আমার মা'র বিরুদ্ধে আর একটা কথা বললে...
418
00:27:05,204 --> 00:27:06,924
আমাকে ভয় দেখানোর চেষ্টা করো না তো।
419
00:27:08,604 --> 00:27:11,604
তুমি তার ছেলে।
সেটাই তোমার অহংকার না?
420
00:27:11,684 --> 00:27:14,764
এই, তুমি
তোমার সীমা অতিক্রম করছ৷
421
00:27:14,884 --> 00:27:16,804
তুমি আমার মা'র সম্পর্কে কী জানো?
422
00:27:19,164 --> 00:27:21,324
সে হলো সত্যিকারের লেডি-সুপারস্টার৷
423
00:27:24,524 --> 00:27:27,724
তুমি হাসছ কেন? আমার মা'র মতো
মহিলা এই পৃথিবীতে দুটো নেই...
424
00:27:27,804 --> 00:27:33,004
আচ্ছা, কেউ যদি আমাকে খারাপ বলে,
তুমি কী আমার হয়ে এইভাবে লড়বে?
425
00:27:36,964 --> 00:27:37,804
হ্যাঁ৷
426
00:27:37,884 --> 00:27:40,524
যদি তুমিও নিজেকে খারাপ বলো না,
427
00:27:40,604 --> 00:27:43,524
আমি তোমাকেও রেহাই দেব না,
তুমি এখনও ট্যার পাওনি আমি কি চিজ।
428
00:27:46,964 --> 00:27:48,644
কী হলো?
429
00:27:51,364 --> 00:27:55,524
যতোই চেষ্টা করো, বাবা আর
তোমার মা কখনোই এক হবে না।
430
00:27:57,164 --> 00:27:59,484
এটা শুধু আমাদের সমস্যা নয়৷
431
00:27:59,564 --> 00:28:03,204
পুরো শহরের মানুষ সমান
সমানভাবে দু-ভাগে বিভক্ত৷
432
00:28:05,444 --> 00:28:07,164
আমরা এখন কী করব?
433
00:28:09,044 --> 00:28:10,084
আমরা কী পালিয়ে যাব?
434
00:28:23,084 --> 00:28:25,764
"ওইদিন আমি বুঝতে পেরেছিলাম
এই নীরবতা ওকে বিরক্ত করছিল।"
435
00:28:26,444 --> 00:28:29,244
"সম্ভবত এই কারণে
ও্ সবসময় গান শুনতো৷"
436
00:28:29,324 --> 00:28:33,684
"যখন সে এই বিষয়টা নিয়ে কথা বলতে চায়ছিল,
তখন ওর কথা শোনার মতো কেউ ছিল না৷"
438
00:28:40,804 --> 00:28:43,164
- হ্যালো, দিদি!
- হ্যাঁ, নীলা।
439
00:28:43,884 --> 00:28:45,084
ব্যস্ত নাকি?
440
00:28:45,844 --> 00:28:49,124
- আমি পরে ফোন করব তাহলে?
- নীলা, আমি অফিসে আছি।
441
00:28:49,204 --> 00:28:52,484
- ঠিক আছে, বলো।
- তুমি বাসায় আসবে কখন?
442
00:28:52,564 --> 00:28:55,884
- তোমাকে দেখতে মন চাইছে।
- কাজের অনেক চাপ।
443
00:28:56,004 --> 00:28:58,284
এইবার ছুটি-তে
তুই এখানে এসে পড়।
444
00:28:58,364 --> 00:29:01,884
এই, এক মিনিট। আরেকটা ফোন আসছে।
আমি তোকে একটু পর ফোন করছি।
445
00:29:08,964 --> 00:29:11,644
আমরা এসব মেনে নিব না, কমরেড।
446
00:29:11,724 --> 00:29:17,404
আলোচনা কিসের? এই শকুনের সাথে
আরকত আলোচনা করব আমরা?
447
00:29:17,484 --> 00:29:19,724
আপনি যা বলছেন
তা বাস্তবসম্মত নয়, কমরেড৷
448
00:29:19,844 --> 00:29:22,084
- কিভাবে?
- কী বলছেন আপনি?
449
00:29:22,164 --> 00:29:23,884
শ্রমিক কারখানায় কাজ করতে যাবে...
450
00:29:23,964 --> 00:29:27,164
- বাবা।
- ...না, তাদের মর্যাদা নষ্ট করতে যাবে।
451
00:29:27,324 --> 00:29:28,724
- সমস্ত...
- বাবা!
452
00:29:30,004 --> 00:29:30,884
কী হয়েছে?
454
00:29:33,764 --> 00:29:34,724
কিছুই না৷
455
00:29:34,844 --> 00:29:38,484
আমরা একটা আলোচনায় ছিলাম,
আর হঠাৎ আপনি তার কাছে চলে গেলেন৷
456
00:29:38,564 --> 00:29:40,924
বলুন তো, আপনি
যা বলছেন আমি তাই মেনে নিব।
457
00:29:41,004 --> 00:29:42,324
কেন মেনে নিব?
458
00:29:42,404 --> 00:29:46,604
যুগ যুগ থেকে, দার্শনিকরা সময়ের
সাথে মিলিয়ে যেসব ধর্মোপদেশ দিয়েছেন।
459
00:29:46,684 --> 00:29:49,804
তা-ই আমাদের দুর্দশার কারণ,
আর আমাদেরই মেনে নিতে হবে৷
460
00:29:49,884 --> 00:29:53,284
আধিশ্যাম, তুমি ঠিকই বলেছিলে।
461
00:29:53,364 --> 00:29:55,684
"যদিও আমি ইচ্ছা করে
পালিয়ে যাওয়ার কথাটা বলিনি..."
462
00:29:55,764 --> 00:29:59,124
"আর সেই মুহূর্তে আমি বুঝতে
পারছিলাম না ওকে আমি বলবটা কি।"
463
00:30:01,444 --> 00:30:04,804
আমি বলেছিলাম, আমরা
আমাদের পড়াশুনা শেষ করে পালাবো৷
464
00:30:04,884 --> 00:30:08,684
যখন মা-বাবা আমাদের কথায় রাজি হবে না
আমাদের সাথে সমস্যা করবে তখন আমরা পালাবো৷
465
00:30:08,764 --> 00:30:12,164
এখনই পালাবে না কেন?
অন্তত আমরা একসাথে তো থাকতে পারব, তাই না?
466
00:30:13,164 --> 00:30:15,604
শুধুমাত্র যখন আমি তোমার সাথে থাকি,
তখনই আমার নিজেকে নিরাপদ মনে হয়৷
467
00:30:16,284 --> 00:30:18,684
আমরা যদি এখন পালিয়ে যাই,
তোমার নিজেকে নিরাপদ মনে হবে না।
468
00:30:19,404 --> 00:30:21,444
আমরা কোথায় যাবো?
থাকবো কোথায়? কিভাবে থাকবো?
469
00:30:21,524 --> 00:30:23,204
এই শহরের বাইরে
যাওয়ার কথা তো আমি বলনি না৷
471
00:30:24,244 --> 00:30:28,284
তুমিই বলেছিলে পৃথিবীটা আমাদের নাগালের
মধ্যেই সেযায় হোক দিল্লি, বোম্বে বা লন্ডন!
473
00:30:30,244 --> 00:30:32,404
কথা বলার সময় আবার গান কেন?
474
00:30:33,244 --> 00:30:34,164
হ্যাঁ, বলেছিলাম৷
476
00:30:35,684 --> 00:30:36,644
তো কী?
477
00:30:38,484 --> 00:30:40,364
তারজন্যও তো একটা নির্দিষ্ট বয়স আছে৷
478
00:30:40,444 --> 00:30:43,164
তাহলে সেই বয়সেই
তোমার প্রেম করা উচিত ছিল৷
479
00:30:43,244 --> 00:30:45,564
সেইদিন অনেক বড়-বড় কথা বললে!
481
00:30:48,524 --> 00:30:51,884
ভগবান, এই জিনিসটা বন্ধ করো তো।
আমাকে দাও তো।
483
00:30:53,724 --> 00:30:56,044
তুমি আসলে কী চাও?
484
00:31:05,844 --> 00:31:07,004
কাঁদছ কেন?
485
00:31:08,804 --> 00:31:09,724
কেঁদো না৷
486
00:31:10,484 --> 00:31:11,484
প্লিজ কেঁদো না।
488
00:31:13,284 --> 00:31:14,284
নীলা৷
489
00:31:15,364 --> 00:31:18,444
এই নাও।
তুমি গান শুনো।
490
00:31:20,604 --> 00:31:23,924
তবুও প্লিজ কেঁদো না।
কেঁদো না।
491
00:31:24,804 --> 00:31:28,484
প্লিজ, নাও।
গান শুনো।
492
00:31:30,364 --> 00:31:33,484
প্লিজ! তুমি চায়লে
আমরা পালিয়েও যাবো।
494
00:31:48,004 --> 00:31:51,564
"খো-খো খেলায় নীলার গেম-প্ল্যান
বিপক্ষ দলকে নাকানিচুবানি খাওয়াত, মা।"
495
00:31:52,244 --> 00:31:54,204
"সে এখানেও তাই করেছে৷"
496
00:31:54,284 --> 00:31:59,084
"সে কয়েকদিন থেকেই পরিকল্পনা করছিল
আমরা কোথায়, কীভাবে আর কখন যাবো৷"
497
00:31:59,164 --> 00:32:02,684
"সে বলেছিল, আমার জন্মদিনে
বন্ধুদের সাথে আমাকে মুন্নারে যেতে।"
498
00:32:02,764 --> 00:32:04,484
"সে-ই ট্রেনের টিকিট বুক করেছে৷"
499
00:32:04,564 --> 00:32:07,284
"এমনকি প্রথম কয়েক দিনের
খরচের পরিকল্পনা করে ফেলেছে।"
500
00:32:08,004 --> 00:32:11,124
"ও্ ঠিক তোমার মতোই জিনিয়াস, মা।"
501
00:32:13,604 --> 00:32:15,084
তোমার এসবের
আর প্রয়োজন হবে না৷
502
00:32:18,524 --> 00:32:20,124
ভয় হচ্ছে?
503
00:32:22,364 --> 00:32:25,324
তেমন কিছু না৷
আমি ভাবিনি ওরা এখানেও থাকবে।
504
00:32:27,604 --> 00:32:30,844
কোনও প্রেমিক-প্রেমিকা
বন্ধুদের সাহায্য ছাড়া পালিয়েছে কখনও?
505
00:32:30,924 --> 00:32:34,284
ওরা আসলে আমার জন্মদিন
উদযাপন করতে মুন্নারে যাচ্ছে৷
506
00:32:34,364 --> 00:32:35,484
আমরা গর্বিত, তাই না?
507
00:32:35,564 --> 00:32:40,484
এই গাধা আমাদের সাথে আড্ডা দিত,
আজ দেখ একটা মেয়েকে নিয়ে পালিয়ে যাচ্ছে।
508
00:32:40,564 --> 00:32:42,084
অনেক বড় হয়ে গেছে?
509
00:32:43,324 --> 00:32:45,324
এই, কোনও ঝামেলা করো না।
510
00:32:46,844 --> 00:32:49,844
সবাই একসাথে স্টেশনে গেলে
আমাদের সন্দেহ করতে পারে৷
511
00:32:49,924 --> 00:32:52,244
আমাদের পৌঁছে দিয়ে, চলে যেও৷
512
00:32:53,964 --> 00:32:56,644
- তুমি সত্যিই জিনিয়াস।
- শুধু তাই নয়।
513
00:32:56,724 --> 00:33:02,084
আমাকে তিন দিনের একটা ভয়েস মেসেজ
রেকর্ড করতে বলেছে মা'র জন্য!
514
00:33:03,284 --> 00:33:06,644
- ব্রিলিয়ান্ট।
- হ্যাঁ।
515
00:33:07,244 --> 00:33:11,044
ইন্সপেক্টর রেজিনার ছেলের সাথে
পালালে অবশ্যই অনেক সতর্ক থাকতে হবে৷
516
00:33:11,124 --> 00:33:13,084
দুই-তিন দিন কোনও সমস্যা হবে না।
517
00:33:13,164 --> 00:33:16,084
ভালো কথা।
মায়ানা কোল্লাইয়ের পরে পালাতে পারতি।
518
00:33:16,164 --> 00:33:18,244
কোনও সমস্যা নেই বন্ধু।
শুভকামনা রইলো!
520
00:33:28,244 --> 00:33:31,124
ধন্যবাদ, ভাইলোক।
আমাদের সাথে দেখা করতে এসো কিন্তু।
521
00:33:31,644 --> 00:33:33,244
- বাই, বন্ধু।
- বাই।
522
00:33:37,524 --> 00:33:41,644
"মা, আমার জানা নেই
তোমাকে ছাড়া আমি কিভাবে থাকব।"
523
00:33:41,724 --> 00:33:45,524
"তার চেয়ে বড় কথা, আমার জানা নেই
তুমি আমাকে ছাড়া কিভাবে থাকবে।"
524
00:33:45,604 --> 00:33:49,404
"তবুও আমাকে যেতে হবে।
আমরা চলে যাচ্ছি।"
525
00:33:54,724 --> 00:33:56,444
মা, তুমি বাড়িতে পৌঁছেছ্?
526
00:33:57,164 --> 00:33:58,804
আমি চলে আসছি৷
527
00:33:59,564 --> 00:34:00,644
রাখলাম।
528
00:34:01,724 --> 00:34:04,204
আচ্ছা, রাখলাম৷
529
00:34:06,644 --> 00:34:09,164
এখানে ওর আইডি কার্ড পাওয়া গেছে৷
530
00:34:13,644 --> 00:34:15,724
আমি আধিশ্যাম কে খুব ভালো করে চিনি৷
531
00:34:16,564 --> 00:34:18,924
আমি ওকে এতোটা বাকপটু
কথা বলতে কখনও শুনিনি৷
532
00:34:21,684 --> 00:34:24,604
ছেলেটা সবসময়
ক্রিকেট, PUBG, নিয়ে কথা বলতো...
533
00:34:24,684 --> 00:34:27,884
সিনেমা আর কমেডি মিম৷
534
00:34:28,964 --> 00:34:31,924
কিন্তু, সে কবির মতো
নিপুণভাবে কথা গুলো বললো।
535
00:34:35,364 --> 00:34:38,484
সম্ভবত বসন্তের প্রেম
ওদের মনে দোলা দিয়েছে৷
536
00:34:39,684 --> 00:34:40,644
হুম।
537
00:34:42,604 --> 00:34:45,204
একটা ছোট্ট শহরের
একটা কিশোর প্রেমের গল্প৷
538
00:34:45,244 --> 00:34:47,244
যেন ওরা রোমিও আর জুলিয়েট৷
539
00:34:47,924 --> 00:34:50,404
রেজিনা আর
শানমুগামের ঝগড়া কি এতটাই বড়?
540
00:34:51,644 --> 00:34:54,164
আজকালকার বাচ্চারা মেলোড্রামাটিক৷
541
00:34:57,804 --> 00:34:59,964
আমি নীলার মনের অনুভূতি
অনুভব করতে পারছি।
542
00:35:00,924 --> 00:35:04,004
আমিও মরিয়া ছিলাম, যখন ছোট ছিলাম
চাইতাম এখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে।
543
00:35:08,324 --> 00:35:10,804
আমার বুঝেই আসতো না
এটা শহর নাকি কারখানা।
544
00:35:12,044 --> 00:35:13,644
দমবন্ধ হয়ে যেতো৷
545
00:35:17,204 --> 00:35:20,444
আমি কখনও এই শহর
বা কারখানার কথা চিন্তাও করিনি৷
546
00:35:21,884 --> 00:35:24,604
- কারণ এটাই তোমার পৃথিবী।
- সত্য।
547
00:35:24,684 --> 00:35:26,604
কিন্তু এসব আমার কাছে ভুল মনে হয় না।
548
00:35:27,404 --> 00:35:31,004
আমি জানি এখানকার মানুষ
কীভাবে চিন্তা বা কাজ করে৷
549
00:35:31,724 --> 00:35:36,124
আমি তাদের সেই জ্ঞানকে মূল্য দিই।
অন্য কোথাও এসব আমি পাব না, পাব কী?
550
00:35:36,684 --> 00:35:40,124
তুমি হয়তো স্কুলে দেখেছ,
প্রায়ই আমার সাফার অ্যাটাক হতো৷
551
00:35:40,204 --> 00:35:42,244
ফিট্স তো ছিল, তাই না?
552
00:35:42,364 --> 00:35:45,684
ফিট নয়, ডাক্তার বলেছে,
ওসব অ্যাটাকই ছিল।
553
00:35:46,884 --> 00:35:47,724
কিন্তু,
554
00:35:48,884 --> 00:35:52,164
এই জায়গা ছাড়ার সাথে সাথেই
ওসব অ্যাটাক বন্ধ হয়ে গেল৷
555
00:35:56,244 --> 00:37:18,044
___অনুবাদ ও সম্পাদনায়ঃ___
© আরুশ আরিয়ান।
561
00:37:31,444 --> 00:37:32,924
আরে, ভিজি!
562
00:37:34,244 --> 00:37:36,164
আধিশ্যামের জামাকাপড় নিয়েছে?
563
00:37:39,204 --> 00:37:40,244
ভিজি৷
564
00:37:42,004 --> 00:37:45,644
- তোমায় কে বলছে ওর কাপড় ধুতে?
- ম্যাডাম, ঘামে ভিজে ছিল তাই...
565
00:37:45,684 --> 00:37:49,044
আমার ছেলের ঘরে কোনও কিছু যদি আবার
কখনও স্পর্শ করো, আমি তোমাকে মেরে ফেলব।
566
00:37:49,124 --> 00:37:50,004
রেজিনা!
567
00:37:52,444 --> 00:37:55,924
তুমি শহরে সবার সাথেই ঝামেলা
জরিয়ে পড়ো তাই সে পালিয়ে গেছে।
568
00:37:56,004 --> 00:37:59,204
কী বললে? আমার ছেলে
আমার কারণে পালিয়েছে?
569
00:37:59,884 --> 00:38:01,884
হ্যাঁ!
শানমুগাম... আর তোমার সমস্যা...
570
00:38:01,964 --> 00:38:05,724
আমাদের সমস্যা আছে মানলাম কিন্তু
তুমি তো ওর বাবা, একজন বন্ধুর মতো।
571
00:38:05,844 --> 00:38:08,204
ওর ভালবাসার কথা
সে কেন তোমাকে বললো না৷
572
00:38:08,964 --> 00:38:10,444
কেন বললো না?
573
00:38:10,524 --> 00:38:12,684
কেননা তুমি একটা বলদ, তাই না?
575
00:39:34,684 --> 00:39:36,044
ট্রেন ক-টায়?
576
00:39:37,084 --> 00:39:38,324
রাত ৮:৩০-এ, বাবা।
577
00:39:39,204 --> 00:39:40,684
তোর কী আজই চলে যেতে হবে?
578
00:39:42,444 --> 00:39:44,084
আমি এখানে থেকে কী করব, বাবা?
579
00:39:49,124 --> 00:39:50,364
ঠিক আছে, বাবা।
আমি যাচ্ছি।
580
00:40:16,644 --> 00:40:18,204
আমি জানে বা না জানে...
581
00:40:21,804 --> 00:40:23,684
অনেক ভুল করেছি।
582
00:40:38,004 --> 00:40:42,364
চতুর্থ দিন: মায়ানা কোল্লাই।
দেবীকে আজ বিসর্জন দেওয়া হবে।
583
00:40:42,564 --> 00:40:48,084
দেবীর নব-মূর্তির স্থাপন করে,
পুরনো মূর্তিটিকে পানিতে বিসর্জন দেওয়া হবে৷
584
00:40:51,884 --> 00:40:53,524
একের পর এক
আস্তে আস্তে করে এসো।
585
00:40:54,004 --> 00:40:55,404
একপাশ দিয়ে হাঁটো!
589
00:41:36,804 --> 00:41:39,524
হ্যালো, স্যার?
কেমন আছেন?
590
00:41:39,604 --> 00:41:43,684
- আমি ভালো আছি।
- এই তো চার দিন আগে,
591
00:41:43,804 --> 00:41:47,164
বৃহস্পতিবার রাতে,
কোন-কোন ট্রেনের সার্ভিস চালুছিল?
592
00:41:47,324 --> 00:41:49,484
এই ট্রেকে তো
শুধুমাত্র কোয়েম্বাটোরের ট্রেন যায়।
593
00:41:49,604 --> 00:41:52,684
শুধু উটি যাওয়ার ট্রেন
দিনে দুইবার আসা যাওয়া করে।
594
00:41:52,804 --> 00:41:56,124
আচ্ছা, একটা মামলার জন্য আরকি।
595
00:41:56,204 --> 00:42:00,644
- রাত ১০টার পর কোনও ট্রেন আছে কী?
- স্যার, আপনি এখন মামলার তদন্ত করছেন?
596
00:42:00,684 --> 00:42:03,684
আমাদলর ফোল-আপ করে
ক্রশ-চেক করতে হয়, ম্যাডাম।
597
00:42:05,484 --> 00:42:08,324
ওই বোর্ডে দেখুন
এক সপ্তাহের তালিকা পেয়ে যাবেন।
598
00:42:08,444 --> 00:42:10,644
- যাত্রীদের নামসহ।
- এই বোর্ডে?
599
00:42:10,684 --> 00:42:11,564
হ্যাঁ৷
600
00:42:19,564 --> 00:42:21,684
এই ট্রেনটা কোথায় যায়?
601
00:42:23,524 --> 00:42:25,244
এটাই কোয়েম্বাটোর যাওয়ার ট্রেন৷
602
00:42:25,364 --> 00:42:27,684
দেখুন GW লিখা না?
603
00:42:29,444 --> 00:42:31,444
তারমানে, তারা গুয়াহাটির টিকিট নিয়েছে৷
604
00:42:31,524 --> 00:42:33,204
কোয়ম্বাটোরে ট্রেন পাল্টানো হয় না।
605
00:42:33,844 --> 00:42:37,124
'গুয়াহাটি?' কিন্তু
ছেলেগুলো তো বললো ওরা মুম্বাই যাচ্ছে।
606
00:42:37,204 --> 00:42:38,044
সত্যি?
607
00:42:45,324 --> 00:42:46,244
স্যার।
608
00:42:48,564 --> 00:42:52,084
এই মেয়েটা আর এই ছেলেটা
ওদের বয়স ১৫ বছরের কাছাকাছি হবে।
609
00:42:52,164 --> 00:42:53,924
ওরা কি সেদিন এখানে এসেছিল?
610
00:42:54,004 --> 00:42:55,684
ভালো করে ভেবে বলুন, স্যার।
611
00:42:56,684 --> 00:42:58,004
আমি তো
ওদের এখানে দেখিনি৷
612
00:42:59,004 --> 00:43:02,004
যেই রাতে মায়ানা কোল্লাই
পতাকা উত্তোলন করা হয়েছিল, তাই না?
613
00:43:02,724 --> 00:43:05,204
ওই রাতে
এক বয়স্ক দম্পতি ট্রেনে উঠেছিল৷
614
00:43:05,244 --> 00:43:07,884
উনাদের ছাড়া
আর তো কেউ-ই ট্রেনে ওঠেনি৷
616
00:43:53,604 --> 00:43:55,924
ওরা দুজন ট্রেনে উঠেনি তো...
617
00:43:56,004 --> 00:44:00,044
- যাত্রীর তালিকার অন্য আরো কপি হবে?
- না, শুধু এটাই আছে৷
618
00:44:07,484 --> 00:44:09,324
- মনে করার চেষ্টা করুন, স্যার।
- ফোনটা ধরো!
619
00:44:32,644 --> 00:44:34,324
হ্যালো?
সাক্কারাই?
620
00:44:34,444 --> 00:44:36,284
কথা শুনতে পাচ্ছি না!
জোরে কথা বলো!
621
00:44:38,844 --> 00:44:39,964
কী?
622
00:44:43,364 --> 00:44:44,884
আমার কথা শুনতে পাচ্ছ?
সাক্কারাই?
623
00:45:15,284 --> 00:45:20,044
___অনুবাদ ও সম্পাদনায়ঃ___
© আরুশ আরিয়ান।
624
00:45:20,100 --> 00:48:20,000
সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং
এবং ফিডব্যাক দিয়ে উৎসাহিত করবেন বলে আশা রাখছি।
___________ধন্যবাদ___________