1
00:00:45,174 --> 00:01:16,350
অনুবাদ ও সম্পাদনায়
❝ শান্ত কুমার দাস ❞
2
00:01:19,618 --> 00:01:24,848
重慶森林
✈️ CHUNGKING EXPRESS ✈️
3
00:01:42,540 --> 00:01:45,630
প্রতিদিন কত মানুষের
ভিড়ে এগিয়ে চলি আমরা।
4
00:01:45,920 --> 00:01:48,750
তাদের মাঝে অনেকের সাথে
হয়ত আমাদের আর দেখা হয় না,
5
00:01:48,880 --> 00:01:53,290
আবার অনেকেই একটা সময়
আমাদের বন্ধু হয়ে ওঠে।
6
00:01:54,370 --> 00:01:57,290
আমি একজন পুলিশ অফিসার।
আমার নাম হে চি-উ,
7
00:01:57,420 --> 00:02:00,040
এবং ২২৩ হচ্ছে আমার ব্যাজ নম্বর।
8
00:02:00,370 --> 00:02:02,040
সরুন!
9
00:02:08,330 --> 00:02:09,500
থাম!
10
00:02:11,670 --> 00:02:13,000
পথ থেকে সরে দাঁড়ান!
11
00:02:23,710 --> 00:02:24,960
হেই!
12
00:02:37,370 --> 00:02:39,710
সেটাই ছিল আমাদের মধ্যকার
সবচেয়ে কাছে আসার মুহূর্ত..
13
00:02:39,840 --> 00:02:43,000
ব্যবধান ছিল মাত্র ০.০১ সে.মি।
14
00:02:44,000 --> 00:02:46,120
৫৭ ঘন্টা পর,
15
00:02:46,250 --> 00:02:48,040
আমি সেই নারীর প্রেমে পড়ে যাই।
16
00:02:49,630 --> 00:02:52,710
হ্যালো? ম্যাম? চি-ঊ বলছি।
17
00:02:54,160 --> 00:02:57,250
না, আমি আপনার সাথে কথা
বলতে ফোন করেছি, মে'র সাথে নয়।
18
00:02:57,370 --> 00:02:59,000
কেমন আছেন?
19
00:02:59,630 --> 00:03:02,370
আমি ভালো আছি।
20
00:03:02,500 --> 00:03:05,710
হ্যাঁ, মে'কে শান্ত হতে দেয়াই ভালো হবে।
21
00:03:05,840 --> 00:03:08,420
আমি জানি ওর মাথা ঠান্ডা
হলে ঠিকই আমাকে ফোন করবে।
22
00:03:08,540 --> 00:03:13,000
আমি যে ফোন করেছিলাম তা
দয়া করে ওকে বলবেন না, কেমন?
23
00:03:15,040 --> 00:03:17,210
মুভি দেখতে যাচ্ছেন?
তাহল আপনাকে আটকে রাখবো না।
24
00:03:17,330 --> 00:03:19,160
আপনার বর ওখানে আছেন?
25
00:03:22,500 --> 00:03:25,460
স্যার? চি-ঊ বলছি।
26
00:03:26,880 --> 00:03:30,670
না, মে'কে ডাকবেন না। আমি শুধু
আপনাদের 'হাই' বলতে ফোন করেছি।
27
00:03:30,790 --> 00:03:32,500
আপনার কাশি কমেছে?
28
00:03:33,630 --> 00:03:38,290
আপনার তাড়া আছে? তাহলে আপনাকে
আটকে রাখবো না। না, সমস্যা নেই।
29
00:03:38,420 --> 00:03:41,210
মে'র বোন ওখানে আছে? নেই?
30
00:03:41,330 --> 00:03:43,840
ওর অন্য বোন আছে?
ব্যস এমনিই হাই বলতে চেয়েছিলাম।
31
00:03:43,960 --> 00:03:45,726
আমাদের সকলেরই নিজস্ব অভ্যাস আছে।
32
00:03:45,751 --> 00:03:49,500
আমারটা হলো মে'র কাজ
শেষে বেরোনোর জন্য এখানে অপেক্ষা করা।
33
00:03:49,630 --> 00:03:54,160
ওর বস বলে ওকে নাকি ইয়ামাগুচি মোমো'র
মতো দেখতে। ওর এটা শুনতে ভালো লাগে।
34
00:03:54,290 --> 00:03:56,290
আমাদের সবে ব্রেক-আপ হলো।
35
00:03:56,420 --> 00:03:59,330
ও কামনা করতো আমি যদি অনেকটা
তোমোকাজু মিউরার মতো হতাম।
36
00:03:59,460 --> 00:04:01,460
অ্যাকাউন্ট ৩৬৮'র জন্য কোনো মেসেজ?
37
00:04:03,210 --> 00:04:05,710
পাসওয়ার্ড হলো-
'তোমায় সহস্র শতাব্দী ধরে ভালোবাসি।'
38
00:04:07,790 --> 00:04:10,750
মিংকে ফোন করতে হবে?
মানে মে'র কথা বলছেন?
39
00:04:11,920 --> 00:04:13,580
বানান করুন।
40
00:04:14,710 --> 00:04:18,040
M-I-N-G? M-A-Y না?
41
00:04:18,790 --> 00:04:22,120
কোনো ভুল হচ্ছে না?
আপনি নিশ্চিত?
42
00:04:22,580 --> 00:04:24,420
আপনি ইংরেজী জানেন না?
43
00:04:27,420 --> 00:04:30,960
মিং? জানতাম আমি!
44
00:04:31,080 --> 00:04:33,330
আমি জানি মে তোমাকে কল করতে বলেছে।
45
00:04:33,460 --> 00:04:36,670
আমি ভালো আছি। ওকে
বলো চিন্তা না করতে, কেমন?
46
00:04:36,790 --> 00:04:39,290
আমি ভালোভাবে নিজের যত্ন নিব।
47
00:04:39,420 --> 00:04:43,460
তবে ওকে বোলো যে ও যখন খুশি
তখন আমাকে ফোন করতে পারবে।
48
00:04:43,580 --> 00:04:45,920
তোমাকে বিরক্ত করতে হবে না।
49
00:04:47,710 --> 00:04:49,750
ও তোমাকে ফোন করতে বলেনি?
50
00:04:49,920 --> 00:04:52,040
তাহলে আমাকে মেসেজ করলে কেন?
51
00:04:52,160 --> 00:04:55,250
জগিং করছো?
আবার রিলেশনশিপ ভেঙেছো?
52
00:04:55,750 --> 00:04:58,370
না? তাহলে জগিংয়ে কেন যাচ্ছো?
53
00:04:58,840 --> 00:05:02,120
দৌড়ে? তোমার মাথা খারাপ হয়ে গেছে!
54
00:05:02,250 --> 00:05:05,040
জগিং জিনিসটা ব্যক্তিগত ব্যাপার।
এটা সবার সামনে করার কিছু নয়।
55
00:05:05,160 --> 00:05:06,960
বাদ দাও। ছাড়ছি।
56
00:05:10,790 --> 00:05:13,370
আমাদের সবারই কোনো
না কোনোসময় হৃদয় ভেঙে যায়।
57
00:05:13,500 --> 00:05:16,670
আমার সাথে এমনটা হলে,
আমি জগিংয়ে বেরোই।
58
00:05:17,580 --> 00:05:20,540
জগিং করলে শরীর
থেকে পানি বেরিয়ে যায়,
59
00:05:20,670 --> 00:05:23,250
কাঁদার জন্য পানিটুকুও অবশিষ্ট থাকে না।
60
00:05:23,370 --> 00:05:25,290
আমি কাঁদতে পারি না।
61
00:05:25,420 --> 00:05:29,120
মে সবসময় আমাকে
একজন আদর্শ পুরুষ ভেবে এসেছে।
62
00:05:33,540 --> 00:05:35,290
এখনো প্রেয়সীর দেখা পাওনি?
63
00:05:35,420 --> 00:05:37,370
এক মাস হতে চললো।
64
00:05:37,790 --> 00:05:39,500
অন্য কারো অন্বেষণ করো।
65
00:05:39,630 --> 00:05:42,420
এখানের মে'কে কেমন লাগে?
ও কিন্তু দেখতে শুনতে খারাপ না।
66
00:05:50,000 --> 00:05:52,670
ও আজ রাতে তাড়াতাড়ি চলে যাচ্ছে।
ওকে প্রস্তাব দিয়ে দেখতে পারো।
67
00:05:52,840 --> 00:05:54,630
ও তোমার উপর ক্রাশ খেয়ে বসে আছে।
68
00:05:54,750 --> 00:05:56,920
পারবো না। আমার
আজ রাতেই একটা ডেট আছে।
69
00:05:57,040 --> 00:05:58,750
অন্য কোনো সময়।
70
00:07:55,460 --> 00:07:57,210
এটা চলবে, মিস.?
71
00:07:57,330 --> 00:07:59,920
বড় একটা আনুন,
তবে কম ডিজাইনের মধ্যে।
72
00:08:27,580 --> 00:08:29,670
ওনাদের বিয়ার দে।
73
00:08:52,710 --> 00:08:54,000
রসিদ প্রস্তুত করুন।
74
00:08:55,670 --> 00:08:58,420
মাঝেমধ্যে, আমি মে'র
বাড়িতেই রাত্রিযাপন করতাম।
75
00:08:58,540 --> 00:09:01,210
ওর বাবা-মা যাতে জানতে না পারে,
76
00:09:01,460 --> 00:09:05,080
সেজন্য ব্যালকনি বেয়ে
নিচে নেমে যেতাম।
77
00:09:06,710 --> 00:09:09,210
আর কখনো কি এমনটা করতে পারবো?
78
00:09:34,000 --> 00:09:36,040
- কত?
- ২,৫০০ ডলার।
79
00:10:11,920 --> 00:10:13,710
এগুলোও দেবেন।
80
00:12:38,750 --> 00:12:40,580
ক্যানে লেখা ওই তারিখটাই বলে দিচ্ছে...
81
00:12:40,750 --> 00:12:43,040
আমার হাতে আর বেশি সময় নেই।
82
00:12:43,160 --> 00:12:47,120
ওই ভারতীয়গুলোকে যদি খুঁজে না পাই,
তাহলে বড় কোনো সমস্যায় পড়বো।
83
00:13:05,920 --> 00:13:09,580
জানি না কবে থেকে
এতটা সাবধান হয়ে উঠলাম।
84
00:13:10,080 --> 00:13:13,580
একটা রেইনকোট পরলে,
সাথে সানগ্লাসও পরি।
85
00:13:14,000 --> 00:13:18,370
কখন বৃষ্টি ঝড়বে কিংবা কখন রোদ থাকবে
আগে থেকে তো আর বলা যায় না।
86
00:13:20,040 --> 00:13:21,710
অ্যাকাউন্ট ৩৬৮ এর কোনো বার্তা ?
87
00:13:21,840 --> 00:13:23,000
অনুগ্রহ করে পাসওয়ার্ড বলুন।
88
00:13:23,120 --> 00:13:24,710
'তোমায় সহস্র শতাব্দী ধরে ভালোবাসি।'
89
00:13:24,840 --> 00:13:27,040
কেউ দিয়েছে মেসেজ?
90
00:13:27,160 --> 00:13:29,630
না, সারাদিনে একটাও মেসেজ আসেনি।
91
00:13:29,750 --> 00:13:31,370
আচ্ছা, ধন্যবাদ।
92
00:13:35,670 --> 00:13:40,330
আমাদের 'এপ্রিল ফুল'-এর দিনে ব্রেকআপ হয়েছিল,
তাই আমি এটাকে মজা হিসেবেই নিয়েছিলাম।
93
00:13:40,710 --> 00:13:43,880
চাইছিলাম ওর সাথে এই
মজাটা একমাস ধরে করবো।
94
00:13:44,790 --> 00:13:47,040
প্রতিদিন,
95
00:13:47,160 --> 00:13:50,160
পহেলা মে'তে মেয়াদউত্তীর্ণ হওয়া
একটা করে আনারসের ক্যান কিনি,
96
00:13:50,290 --> 00:13:53,500
কারণ আনারস মে'র ভীষণ পছন্দ,
97
00:13:53,790 --> 00:13:56,670
এবং পহেলা মে আমার জন্মদিন।
98
00:13:57,000 --> 00:13:58,500
নিজেকে সবসময় বলি
99
00:13:58,670 --> 00:14:02,580
৩০টা ক্যান কেনার সময়ের মাঝে
মে যদি আমার জীবনে ফিরে না আসে,
100
00:14:02,710 --> 00:14:05,420
তাহলে আমাদের ভালোবাসার মেয়াদও উতরে যাবে।
101
00:14:08,500 --> 00:14:11,080
স্যার, এই ক্যানের মেয়াদ
আগামীকাল শেষ হয়ে যাবে।
102
00:14:11,210 --> 00:14:13,540
আরেকটা কেন নিচ্ছেন না?
103
00:14:13,670 --> 00:14:15,330
সমস্যা নেই এতে।
104
00:14:19,330 --> 00:14:21,840
আগামীকাল আপনাদের কোন
ফ্লাইটটা সবচেয়ে আগে যাবে?
105
00:14:24,670 --> 00:14:26,670
আমি একটা সিট রিজার্ভ করতে চাই।
106
00:14:31,000 --> 00:14:32,540
একজন।
107
00:14:55,210 --> 00:14:57,370
- এই লোকগুলোকে দেখেছেন?
- না।
108
00:14:58,040 --> 00:15:00,250
ভালো করে দেখুন।
তাদের সাথে বাচ্চাও আছে।
109
00:15:00,370 --> 00:15:02,330
আমি সত্যিই জানি না।
110
00:15:28,299 --> 00:15:30,173
- এই লোকগুলোকে দেখেছেন?
- না।
111
00:15:30,198 --> 00:15:32,338
- এদের?
- না।
112
00:15:46,500 --> 00:15:48,290
- সত্যিই একে চেনেন না?
- না, চিনি না।
113
00:15:48,420 --> 00:15:50,630
এর সাথে আপনাকে কথা বলতে দেখেছি!
114
00:15:50,750 --> 00:15:54,210
- বাবা!
- কিছু হয়নি, মা।
115
00:16:02,750 --> 00:16:04,630
আমার মেয়ে!
116
00:16:08,580 --> 00:16:10,580
হ্যালো?
117
00:16:11,370 --> 00:16:12,750
আপনি কী চান?
118
00:16:12,880 --> 00:16:16,460
এক ঘন্টার মধ্যে যদি
কোনো খবর না দিতে পারেন,
119
00:16:16,630 --> 00:16:19,210
আর কখনো মেয়ের দেখা পাবেন না।
120
00:16:34,120 --> 00:16:36,670
ওকে একটা আইসক্রিম দেবেন, প্লিজ।
121
00:16:58,920 --> 00:17:00,580
বাবা!
122
00:17:05,630 --> 00:17:08,460
কিছু লোক হয়তো টাকার
জন্য নিজের সন্তানকে বলি দেয়,
123
00:17:08,580 --> 00:17:12,580
কিন্তু সে তেমন ছিল না।
ঘন্টাখানেক পর, আমি চলে এলাম।
124
00:17:19,000 --> 00:17:20,330
থাম!
125
00:17:33,330 --> 00:17:36,210
ছয়মাস হয়ে গেল
কাউকে পাকড়াও করি না,
126
00:17:36,330 --> 00:17:39,540
কিন্তু অবশেষে, আজ
একটাকে পাকড়াও করলাম।
127
00:17:40,210 --> 00:17:41,712
যখনি আমার কাছে ভালো
কোনো খবর থাকতো,
128
00:17:41,737 --> 00:17:45,540
সর্বদা চাইতাম মে সেটা সবার আগে জানুক।
129
00:17:48,000 --> 00:17:52,120
হ্যালো?
130
00:18:09,540 --> 00:18:13,630
তোমায় মেরে ফেলবো, তোমোকাজু মিউরা!
131
00:18:28,840 --> 00:18:32,080
পহেলা মে'তে মেয়াদ শেষ হবে
এমন কোনো আনারসের ক্যান আছে?
132
00:18:32,250 --> 00:18:35,290
- আজ কত তারিখ?
- ৩০শে এপ্রিল।
133
00:18:35,420 --> 00:18:39,000
ঠিক। আমি কি মেয়াদউত্তীর্ণ জিনিস
বিক্রি করি বলে মনে হয় আপনার?
134
00:18:39,500 --> 00:18:42,000
মেয়াদ শেষ হতে এখনো তো দু'ঘন্টা বাকি আছে।
135
00:18:42,120 --> 00:18:45,880
কেউ তো বিস্বাদ খাবার কেনে না! ফ্রেশ একটা ক্যান নিয়ে যান।
136
00:18:46,040 --> 00:18:51,000
"পুরানোগুলো হটাও, নতুনগুলো
ঢোকাও" এই আপনাদের নীতি?
137
00:18:51,290 --> 00:18:54,420
একটা আনারসের ক্যানের পিছনে
কতটা শ্রম ব্যয় হয় জানেন?
138
00:18:54,540 --> 00:18:58,080
ফল ফলানো হয়, কাটা হয়, প্রসেসিং করা হয়-
আর আপনারা এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছেন!
139
00:18:58,210 --> 00:19:00,250
আনারসের কেমন অনুভূত হয় জানেন?
140
00:19:00,370 --> 00:19:03,290
ভাই, আমি এখানে ব্যস কাজ করি।
141
00:19:03,460 --> 00:19:06,120
কে আনারস নিয়ে মাথা ঘামায়?
আমার অনুভূতি নিয়েই বা কী আসে যায়?
142
00:19:06,290 --> 00:19:09,290
এসব ফেলে দেয়া এবং মজুত
করার কাজ প্রতিদিনই করি।
143
00:19:09,420 --> 00:19:13,370
আমিও চাই এর মেয়াদ যদি কখনো শেষ না হতো।
আমার অনেক খাটুনি কমে যেতো।
144
00:19:13,710 --> 00:19:16,370
আপনার মেয়াদ ফুরিয়ে যাওয়া মাল পছন্দ?
145
00:19:16,500 --> 00:19:19,000
পুরো কেসটাই নিয়ে বাড়িতে হাঁটা লাগান।
146
00:19:21,960 --> 00:19:27,370
সবকিছুতে মেয়াদউত্তীর্ণের তারিখ
থাকার চলটা কবে থেকে শুরু হলো?
147
00:19:28,250 --> 00:19:31,330
ছুরিমাছের মেয়াদ ফুরোয়।
মাংসের সসের মেয়াদ ফুরোয়।
148
00:19:31,500 --> 00:19:34,120
এমনকি প্লাস্টিকের মোড়কের পর্যন্ত মেয়াদ ফুরোয়।
149
00:19:35,080 --> 00:19:39,540
ভাবতে লাগলাম: এ দুনিয়াতে এমন
কিছু কি আছে যার মেয়াদ ফুরোয় না?
150
00:19:39,670 --> 00:19:42,790
ভাই, কিছু ছুরিমাছ নিবেন?
151
00:19:44,000 --> 00:19:46,000
এর মেয়াদ শেষ হয়ে গেছে। চাই না আমার।
152
00:19:49,790 --> 00:19:51,460
আপনার চাই না?
153
00:22:17,160 --> 00:22:21,580
অবশেষে একটা মুদিখানার দোকানে,
আমার ৩০তম ক্যানটা পেয়েই গেলাম।
154
00:22:22,840 --> 00:22:26,880
পহেলা মে শুরু হতেই,
বুঝতে শুরু করলাম...
155
00:22:27,920 --> 00:22:29,880
মে'র চোখে,
156
00:22:30,000 --> 00:22:33,000
আমি এক ক্যানবন্দী
আনারস ব্যতীত আর কিছুই না।
157
00:23:03,460 --> 00:23:06,840
একটুও খাবি না?
ভালো খেতে কিন্তু।
158
00:23:07,370 --> 00:23:10,330
লোকে বলে, কুকুর মানুষের ভালো বন্ধু।
159
00:23:11,040 --> 00:23:15,540
তাহলে আমার কুকুরটা কেন আমার
যন্ত্রণাগুলো এখন ভাগ করে নিচ্ছে না?
160
00:23:36,250 --> 00:23:39,040
এটা নিশ্চয়ই কোনো রেকর্ড হবে।
161
00:23:39,160 --> 00:23:42,540
সেই রাতে আমি ৩০টা ক্যানই খেয়ে ফেলেছিলাম।
162
00:23:43,750 --> 00:23:48,210
আমার জন্য ভালো ছিলো যে,
মে ডোরিয়ান পছন্দ করতো না।
163
00:23:48,330 --> 00:23:50,540
বাইরে গিয়ে উদযাপনের মন করছিলো।
164
00:23:51,210 --> 00:23:53,960
মে নিশ্চয়ই এতক্ষণে বিছানায়
নিজেকে এলিয়ে দিয়েছে।
165
00:23:54,080 --> 00:23:56,460
কিন্তু অন্য মে'র কী খবর?
166
00:24:02,500 --> 00:24:05,250
ফিরে এলে যে?
167
00:24:11,750 --> 00:24:15,000
ভাবছি গভীর রাতের একটা শো দেখতে যাবো।
168
00:24:15,120 --> 00:24:17,370
ও তো সেই কখন চলে গেছে।
169
00:24:17,500 --> 00:24:18,920
চলে গেছে?
170
00:24:19,040 --> 00:24:22,790
ভাবছো সে তোমার প্রতীক্ষায় বসে থাকবে?
মেয়েদের পক্ষে সেটা সম্ভব না।
171
00:24:22,920 --> 00:24:25,880
তারা যত অপেক্ষা করে,
তত বিচলিত হয়ে পড়ে।
172
00:24:26,040 --> 00:24:28,000
তারা পাগলপ্রবণ হয়ে পড়ে।
173
00:24:28,120 --> 00:24:30,500
ও মাত্র রিচার্ডের সাথে বেরিয়ে পড়েছে।
174
00:24:30,630 --> 00:24:33,290
তোমায় দ্রুত আসতে হতো।
175
00:24:34,290 --> 00:24:36,120
স্বপ্নেও ভাবিনি..
176
00:24:36,290 --> 00:24:39,120
একই রাত্রে দুই মে আমাকে
পর করে দিয়ে চলে যাবে।
177
00:24:39,290 --> 00:24:43,040
এর থেকে পরিত্রাণ পেতে, কোনো মে'র ধারেকাছে
ঘেঁষবো না বলে মনে মনে পণ করলাম।
178
00:24:43,160 --> 00:24:44,960
হ্যালো? লুলু?
179
00:24:45,120 --> 00:24:47,040
চি-ঊ বলছি।
180
00:24:47,160 --> 00:24:49,290
ড্রিংকস করতে বেরোবে?
181
00:24:50,120 --> 00:24:51,840
শুয়ে পড়েছো?
182
00:24:51,960 --> 00:24:54,210
এত তাড়াতাড়ি?
183
00:24:55,370 --> 00:24:57,210
ঘুমিয়ে পড়েছিলে নাকি?
184
00:24:58,120 --> 00:25:00,580
থাক, রাখছি।
185
00:25:03,040 --> 00:25:04,540
হ্যালো?
186
00:25:05,710 --> 00:25:07,540
কে বলোতো।
187
00:25:08,500 --> 00:25:11,080
হয়েছে!
188
00:25:11,580 --> 00:25:13,670
ড্রিংকস করতে বেরোবে?
189
00:25:14,460 --> 00:25:19,080
তোমার বর বেরোতে দেবে না মানে?
বিয়ের সানাই কবে বাজলো?
190
00:25:19,840 --> 00:25:21,630
৫ বছর আগে?
191
00:25:21,750 --> 00:25:24,630
আমাদের ৫ বছর যাবৎ দেখা হয়নি?
192
00:25:24,790 --> 00:25:26,880
দুটো বাচ্চাও আছে তোমার?
193
00:25:27,330 --> 00:25:30,670
সুখে আছো তাহলে। বেশ ভালো।
194
00:25:30,840 --> 00:25:34,160
হুম, শুভকামনা রইলো।
195
00:25:34,330 --> 00:25:36,000
রাখছি।
196
00:25:40,460 --> 00:25:42,880
কোং সি-উ বলছো?
197
00:25:43,710 --> 00:25:45,880
আমি হে চি-ঊ।
198
00:25:47,040 --> 00:25:52,080
একসাথে ৪র্থ শ্রেনিতে পড়েছি।
মনে পড়ে?
199
00:25:56,120 --> 00:25:57,710
পড়ছে না?
200
00:25:57,840 --> 00:25:59,880
ব্যাপার না। রাখছি।
201
00:26:33,670 --> 00:26:37,580
ওই ৩০ ক্যান আনারস আমার
পেটে বেগড়বাই অবস্থার আরম্ভ করলো ,
202
00:26:37,750 --> 00:26:39,840
তাই আমি একটা বারে যাই।
203
00:26:40,160 --> 00:26:43,040
শুনেছি অ্যালকোহল পেট ঠান্ডা করতে পারে।
204
00:27:07,630 --> 00:27:09,330
আপনি ঠিক আছেন?
205
00:27:09,960 --> 00:27:13,290
ঠিক আছি। আরো দু পেগ দিন।
206
00:27:20,290 --> 00:27:23,670
একটা গান আছে,
"ভোর হতেই ভালোবাসার অবসান"।
207
00:27:23,790 --> 00:27:26,330
এখন আমার অবস্থা হয়েছে এমন।
208
00:27:26,460 --> 00:27:28,580
মে'কে ভুলতে কী করা যায়?
209
00:27:29,290 --> 00:27:32,790
মনে মনে স্থির করলাম,
প্রথম যে নারী প্রবেশ করবে,
210
00:27:32,960 --> 00:27:36,250
তার প্রেমসাগরে হাবুুবু খাবো।
211
00:27:38,460 --> 00:27:40,040
আপনার জন্য কী আনবো?
212
00:27:40,160 --> 00:27:41,790
হুইস্কি, প্লিজ।
213
00:27:54,160 --> 00:27:56,630
মনে হলো সে আমায় পছন্দ করবে,
214
00:27:56,750 --> 00:28:00,120
কিন্তু সাবধান হওয়ার জন্য, তাকে
একটা প্রশ্ন করার সিদ্ধান্ত নিলাম।
215
00:28:09,960 --> 00:28:13,370
শুনছেন মিস., আপনি আনারস পছন্দ করেন?
216
00:28:16,160 --> 00:28:18,750
হয়তো সে ক্যান্টোনিজ নয়।
217
00:28:19,080 --> 00:28:21,960
বলুন, আপনি আনারস পছন্দ করেন?
218
00:28:26,622 --> 00:28:28,395
আপনি আনারস পছন্দ করেন?
219
00:28:35,630 --> 00:28:38,540
আপনি আনারস পছন্দ করেন, মিস.?
220
00:28:39,670 --> 00:28:41,710
তোমার মান্দারিন একেবারে খারাপ না।
221
00:28:41,840 --> 00:28:44,160
আমি তাইওয়ানে বেড়ে উঠেছি। তুমি?
222
00:28:45,000 --> 00:28:47,040
আমি কথা বলার মেজাজে নেই।
223
00:28:47,160 --> 00:28:49,120
আমায় একা ছেড়ে দাও।
224
00:28:50,330 --> 00:28:52,120
কথা বলতে হবে না।
225
00:28:52,250 --> 00:28:54,370
আমি কি শুধু এখানে বসতে পারি?
226
00:28:55,040 --> 00:28:58,960
এখানে তো কত বসার জায়গা আছে।
তোমায় কেন আমার পাশেই বসতে হবে?
227
00:28:59,370 --> 00:29:02,000
আমি জানি তুমি একা।
228
00:29:02,290 --> 00:29:03,540
তাই?
229
00:29:03,750 --> 00:29:05,210
হ্যাঁ।
230
00:29:05,370 --> 00:29:09,540
এত রাত্রে একজন মেয়ের সানগ্লাস
পরার তিনটা মাত্র কারণ আছে।
231
00:29:09,670 --> 00:29:13,080
প্রথম, সে অন্ধ।
232
00:29:13,250 --> 00:29:16,370
দ্বিতীয়, ফ্যাশনের খাতিরে।
233
00:29:16,500 --> 00:29:19,210
নয়তো তৃতীয়, সে প্রেমে ব্যর্থ..
234
00:29:19,330 --> 00:29:22,580
এবং মানুষকে জানতে
দিতে চায় না যে সে কাঁদছে।
235
00:29:23,670 --> 00:29:25,750
আর আমি কোনটা?
236
00:29:25,920 --> 00:29:27,540
প্রেমে ব্যর্থ নারী।
237
00:29:29,120 --> 00:29:30,540
তো কী হয়েছে!
238
00:29:30,670 --> 00:29:33,920
এমনটা সবসময়ই ঘটে।
এটা নিয়ে অশ্রু ঝরাতে হবে কেন?
239
00:29:34,080 --> 00:29:38,540
এমনটা আমার সাথেও হয়।
আমি এমনটা ঘটলে জগিংয়ে বেরোই।
240
00:29:38,670 --> 00:29:40,960
ঘামে ভিজে যাওয়ার আগ পর্যন্ত দৌড়াতে থাকি।
241
00:29:41,080 --> 00:29:43,840
কাঁদার জন্য এক ফোঁটা
পানিও অবশেষ থাকে না।
242
00:29:43,960 --> 00:29:45,250
চেষ্টা করে দেখবে?
243
00:29:45,420 --> 00:29:48,960
সারারাত ধরে দৌড়েছি। আমি এখন ক্লান্ত।
244
00:29:49,160 --> 00:29:52,080
কথা বলার যদি খুবই ইচ্ছে হয়,
245
00:29:52,210 --> 00:29:54,330
দয়া করে অন্য কাউকে খুঁজে নাও।
246
00:29:55,710 --> 00:29:58,250
আমিও কথা বলতে চাই না।
247
00:29:58,370 --> 00:30:00,630
আমি শুধু তোমায় সঙ্গ দিতে চাই।
248
00:30:02,420 --> 00:30:04,920
আমি জানি হৃদয় ভেঙে
যাওয়ার অনুভূতি কেমন।
249
00:30:05,290 --> 00:30:09,460
এমন নারীর মাথা ঝোকানোর
জন্য হলেও একজন পুরুষের কাঁধ চাই।
250
00:30:11,160 --> 00:30:14,630
চাইলে আমাকে সেই পুরুষ
মানুষটা ভেবে নিতে পারো।
251
00:30:14,840 --> 00:30:16,120
আমার জীবনে কোনো পুরুষ নেই।
252
00:30:16,290 --> 00:30:18,330
আর আমার জীবনেও কোনো নারী নেই।
253
00:30:19,790 --> 00:30:21,630
বয়স কত তোমার?
254
00:30:23,630 --> 00:30:27,960
২ ঘন্টা আগেও আমার
বয়স ২৪ ছিল। এখন ২৫।
255
00:30:29,540 --> 00:30:31,540
আমার তোমাকে পছন্দ হবে না।
256
00:30:32,290 --> 00:30:34,630
এতটা নিশ্চিত হয়ো না।
257
00:30:34,750 --> 00:30:38,500
একটা সুযোগ তো দাও।
আমাদের সম্পর্ক হয়েও যেতে পারে।
258
00:30:38,670 --> 00:30:41,290
তুমি আনারস পছন্দ করো?
259
00:30:42,290 --> 00:30:44,580
সেটা জেনে তোমার লাভ?
260
00:30:44,710 --> 00:30:47,330
আমি ব্যস তোমাকে জানতে চেষ্টা করছি।
261
00:30:49,080 --> 00:30:52,710
৫ বছর ধরে একটা
মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল।
262
00:30:53,670 --> 00:30:56,500
কিন্তু সে হঠাৎ আমায় ছেড়ে চলে গেল।
263
00:30:56,630 --> 00:30:59,460
বলে গেলো, আমি নাকি ওকে বুঝিনি।
264
00:30:59,580 --> 00:31:02,000
তাই আমি তোমার সম্বন্ধে জানতে চাইছি।
265
00:31:04,040 --> 00:31:06,160
তুমি আমাকে কখনোই জানতে পারবে না।
266
00:31:07,670 --> 00:31:11,750
বেশ। তাহলে আমাকে জানার চেষ্টা করো।
267
00:31:11,880 --> 00:31:14,000
তোমার কোন ধরণের ছেলে পছন্দ?
268
00:31:19,790 --> 00:31:23,040
আসলে, সত্যিকার অর্থে কাউকে
জেনে কোনো লাভ নেই।
269
00:31:23,540 --> 00:31:25,630
মানুষ বদলায়।
270
00:31:25,750 --> 00:31:27,630
আজ হয়তো যার
আনারস ভালো লাগলো,
271
00:31:27,750 --> 00:31:30,040
কাল অন্যকিছু ভালো লাগতে পারে।
272
00:32:30,370 --> 00:32:32,790
স্যার!
273
00:32:33,290 --> 00:32:35,000
আমরা বার বন্ধ করবো।
274
00:32:39,920 --> 00:32:41,880
ওনারা বন্ধ করবেন।
275
00:32:44,370 --> 00:32:46,330
জগিংয়ে যাবে?
276
00:32:47,420 --> 00:32:50,000
আমার বিশ্রাম করার জন্য একটা জায়গা চাই।
277
00:33:37,250 --> 00:33:42,080
সে যখন বিশ্রামের কথা বললো, আসলেই
যে বিশ্রাম করার কথা বুঝিয়েছে ভাবিনি।
278
00:33:44,330 --> 00:33:48,290
সেই রাতে, আমি টিভিতে
দুটো পুরোনো সিনেমা দেখলাম...
279
00:33:48,420 --> 00:33:50,750
এবং চারটে শেফ সালাদ খেলাম।
280
00:35:08,080 --> 00:35:11,790
যখন সুর্য উঠলো, বুঝলাম
আমার যাওয়ার সময় হয়েছে।
281
00:35:13,290 --> 00:35:17,040
যাওয়ার ক্ষণে, আমি
তার জুতোজোড়া খুলে দিলাম।
282
00:35:18,120 --> 00:35:22,250
মা বলতো, মেয়েরা হাই হিল পরে ঘুমালে...
283
00:35:22,370 --> 00:35:24,500
পা ফুলে ওঠে।
284
00:35:37,160 --> 00:35:40,120
সে নিশ্চয়ই ওই রাতে
অনেকখানি পথ হেঁটেছে।
285
00:35:40,250 --> 00:35:44,630
অমন সুন্দরী রমণীর জুতোজোড়া পরিষ্কার থাকা উচিত।
286
00:36:55,420 --> 00:36:58,540
আমার জন্ম আসলে ভর ৬ টায় হয়েছিলো,
287
00:36:58,670 --> 00:37:02,040
সুতরাং আর ২ মিনিট
পরেই আমার বয়স প্রকৃতার্থে ২৫ হবে।
288
00:37:02,630 --> 00:37:07,370
একটা শতাব্দীর এক চতুর্থাংশকাল
এই পৃথিবীতে কাটিয়ে দিলাম!
289
00:37:09,120 --> 00:37:13,210
এই ঐতিহাসিক মুহুর্তকে উদযাপন
করতে, জগিংয়ে বের হলাম।
290
00:37:14,210 --> 00:37:18,460
আমার দেহের অতিরিক্ত
পানি নিঃশেষ করে ফেলব।
291
00:37:19,370 --> 00:37:21,460
এতে প্রশান্তি আসে।
292
00:37:22,250 --> 00:37:27,080
মাঠ থেকে ফেরার পর,
ঠিক করলাম পেজারটা ফেলে দেব।
293
00:37:27,670 --> 00:37:31,460
ভালো করেই জানি, আজ
আমায় কেউ ফোন করবে না।
294
00:38:23,460 --> 00:38:24,790
অ্যাকাউন্ট ৩৬৮ বলছি।
295
00:38:24,920 --> 00:38:26,920
অনুগ্রহ করে পাসওয়ার্ড বলুন।
296
00:38:27,210 --> 00:38:28,630
'তোমায় সহস্র শতাব্দী ধরে ভালোবাসি।'
297
00:38:28,750 --> 00:38:32,330
৭০২ নং রুম থেকে আপনার বন্ধু
আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
298
00:38:34,290 --> 00:38:35,750
ধন্যবাদ।
299
00:38:36,790 --> 00:38:39,290
১৯৯৪ সালের ১লা মে,
300
00:38:39,710 --> 00:38:43,080
একটা মেয়ে আমাকে
জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে।
301
00:38:44,330 --> 00:38:48,160
তাকে সারাটাজীবন ধরে মনে রাখবো।
302
00:38:49,330 --> 00:38:51,880
যদি স্মৃতিগুলোকে কখনো ক্যানবন্দী করা যেতো,
303
00:38:52,000 --> 00:38:54,670
সেগুলোর মেয়াদ কখনো
ফুরোতো না আশা করি।
304
00:38:55,630 --> 00:38:59,750
যদি এমনটা সত্যিই হতো, এটা
টিকে থাকতো সহস্র শতাব্দীকাল ধরে।
305
00:39:15,076 --> 00:39:16,772
আমায় একটা সিগারেট দাও।
306
00:39:45,897 --> 00:39:47,202
বাইরে বৃষ্টি পড়ছে।
307
00:41:07,330 --> 00:41:08,960
একটা কোক দিন, প্লিজ।
308
00:41:09,080 --> 00:41:11,250
আবার জগিংয়ে বেরিয়েছিলে?
309
00:41:15,960 --> 00:41:21,000
এরকম দৌড়ঝাঁপ করলে কোনো সমাধান আসবে না।
310
00:41:21,540 --> 00:41:25,000
শোনো, ফেইও কিন্তু দেখতে শুনতে খারাপ না।
311
00:41:25,370 --> 00:41:27,040
ফেই কে?
312
00:41:27,370 --> 00:41:30,080
আজ থেকেই এখানে কাজ শুরু করেছে।
313
00:41:30,210 --> 00:41:34,250
তাড়াতাড়ি নেমে পড়ো নয়তো
আবারো রিচার্ড হারিয়ে দেবে।
314
00:41:40,960 --> 00:41:43,160
- আমি ছেলেদের সঙ্গে ডেটে যাই না।
- ছেলে?
315
00:41:43,290 --> 00:41:44,630
পাশে সরুন!
316
00:41:44,750 --> 00:41:46,750
সেটাই ছিল আমাদের মধ্যকার
সবচেয়ে কাছে আসার মুহূর্ত..
317
00:41:46,880 --> 00:41:49,840
ব্যবধান ছিল মাত্র ০.০১ সে.মি।
318
00:41:50,330 --> 00:41:52,330
আমি তার সম্পর্কে কিছুই জানতাম না।
319
00:41:53,160 --> 00:41:55,000
ছয় ঘন্টা পর,
320
00:41:55,160 --> 00:41:57,330
সে অন্য এক পুরুষের প্রেমে পড়ে যায়।
321
00:42:13,840 --> 00:42:15,880
শেফ সালাদ দাও, প্লিজ।
322
00:42:17,370 --> 00:42:19,160
এখানে বসে খাবেন নাকি নিয়ে যাবেন?
323
00:42:19,330 --> 00:42:20,750
নিয়ে যাবো।
324
00:42:24,750 --> 00:42:26,960
এখানে নতুন নাকি?
আগে তো কখনো দেখিনি।
325
00:42:31,210 --> 00:42:33,500
জোরালো শব্দে গান শুনতে পছন্দ করো?
326
00:42:35,460 --> 00:42:37,840
হ্যাঁ, যত জোরালো তত ভালো।
327
00:42:39,210 --> 00:42:41,370
বেশি ভাবনা থেকে দুরে রাখে।
328
00:42:43,540 --> 00:42:45,540
ভাবতে ভালোবাসো না?
329
00:42:48,540 --> 00:42:50,580
কী ভালোবাসো?
330
00:42:52,330 --> 00:42:54,540
জানতে পারলে বলবো।
331
00:42:54,670 --> 00:42:56,840
আর আপনি কী ভালোবাসেন?
332
00:43:00,250 --> 00:43:01,460
শেফ সালাদ।
333
00:44:00,290 --> 00:44:02,120
বস, একটা শেষ সালাদ।
334
00:44:02,630 --> 00:44:04,120
আবারো শেফ সালাদ?
335
00:44:04,250 --> 00:44:06,210
খেতে খেতে বিরক্তি আসে না?
336
00:44:06,330 --> 00:44:08,460
- এটা আমার জন্য নয়।
- প্রেমিকার জন্য?
337
00:44:10,500 --> 00:44:12,500
তার পছন্দের খাবার নাকি?
338
00:44:13,710 --> 00:44:16,290
'পছন্দের না' বলেনি কখনো।
339
00:44:16,460 --> 00:44:19,670
একবারের জন্য হলেও সে অন্য কিছু পছন্দ করতো।
340
00:44:20,790 --> 00:44:23,120
ফিশ এন্ড চিপস দিয়ে পরখ করতে
পারো। খেতে সুস্বাদু আছে।
341
00:44:23,250 --> 00:44:25,330
যদি ওর পছন্দ না হয়?
342
00:44:25,460 --> 00:44:28,710
দুটোই নিয়ে যাও এবং তাকে বেছে নিতে দাও।
343
00:44:28,880 --> 00:44:30,960
তোমার ভুল হতে পারে না।
344
00:44:31,160 --> 00:44:34,840
- এতে করে টাকা নষ্ট হবে না?
- অত বেশি দাম তো না।
345
00:44:35,000 --> 00:44:37,540
তাকে বেছে নিতে দিলেই ভালো হবে।
346
00:44:38,920 --> 00:44:41,250
বেশ। একটা শেফ সালাদা, একটা ফিশ এন্ড চিপস।
347
00:44:41,370 --> 00:44:42,880
ঠিক আছে!
348
00:44:46,460 --> 00:44:47,840
ধন্যবাদ।
349
00:45:32,210 --> 00:45:34,880
অনুগ্রহ করে ফিশ এন্ড চিপস দেবেন, বস।
350
00:45:35,000 --> 00:45:36,540
দেখলে?
351
00:45:36,710 --> 00:45:38,880
বলেছিলাম তার পছন্দ হবে।
352
00:45:39,040 --> 00:45:40,670
ঠিকই বলেছিলেন।
353
00:45:40,790 --> 00:45:43,330
ও কখনো বলেনি যে ওর শেফ সালাদ পছন্দ না।
354
00:45:43,460 --> 00:45:45,080
তুমি কখনো...
355
00:45:51,750 --> 00:45:54,250
কখনো তাকে বেছে নেয়ার সুযোগই দাওনি।
356
00:45:54,420 --> 00:45:56,540
যদি দিতে, তাহলে নিশ্চয়ই বলতো।
357
00:45:56,670 --> 00:46:00,750
যাই হোক, রুটিন তো ভেঙে ফেলেছোই।
আজ রাতে পিৎজা ট্রাই করো।
358
00:46:01,750 --> 00:46:04,080
জানি না তার পিৎজা পছন্দ হবে কিনা।
359
00:46:04,420 --> 00:46:09,920
তাহলে সেটাই করো: দুটোই কিনে নিয়ে যাও।
360
00:46:10,080 --> 00:46:12,670
বেশি পয়সা খসবে না।
361
00:46:13,840 --> 00:46:15,420
ঠিক আছে।
362
00:46:21,330 --> 00:46:24,710
আবারো ভিন্ন কিছু ট্রাই করতে চাও?
363
00:46:25,040 --> 00:46:27,630
হট ডগস ভালো আছে খেতে।
364
00:46:28,160 --> 00:46:30,250
না, থাক। শুধু ব্ল্যাক কফিই দিন।
365
00:46:30,630 --> 00:46:33,080
প্রেমিকার জন্য কিছু নেবে না?
366
00:46:33,460 --> 00:46:34,790
সে চলে গেছে।
367
00:46:34,920 --> 00:46:36,460
কেন?
368
00:46:36,580 --> 00:46:38,960
বলেছে ও নতুন নতুন খাবার ট্রাই করে দেখতে চায়।
369
00:46:39,420 --> 00:46:41,210
মনে হয় ও ঠিকই করেছে।
370
00:46:41,330 --> 00:46:44,710
খাবারের মতই, মানুষের মধ্য
অগণিত ভালোলাগা-মন্দলাগা থাকে।
371
00:46:47,080 --> 00:46:50,790
আমার শেফ সালাদে আটকে
থাকলেই ভালো হতো মনে হয়।
372
00:46:52,630 --> 00:46:54,880
আরে এটা কোনো ব্যাপার হলো।
373
00:46:55,000 --> 00:46:57,880
সে অন্য কাউকে পরখ করলেই
বুঝতে পারবে তুমিই উত্তম ছিলে।
374
00:46:58,000 --> 00:47:02,210
সে ছুটে চলে আসবে।
চিন্তা কোরো না।
375
00:47:02,330 --> 00:47:03,750
ধন্যবাদ।
376
00:47:26,880 --> 00:47:30,670
প্রতিটা ফ্লাইটে এমন একজন পরিচারিকা থাকবেই
যাকে পটানোর আকাঙ্ক্ষায় আমরা বসে থাকি।
377
00:47:31,330 --> 00:47:34,000
গতবছর ঠিক এই সময়ে,
২৫০০০ ফুট উচ্চতায়...
378
00:47:34,160 --> 00:47:37,000
আসলেই একজনকে পটিয়েছিলাম।
379
00:49:48,370 --> 00:49:51,000
ভেবেছিলাম আমরা দীর্ঘ সময় একসাথে থাকবো,
380
00:49:51,120 --> 00:49:54,370
পুরো জ্বালানি ভরা একটা
জাম্বো জেটের মতো পাড়ি দেব।
381
00:49:54,920 --> 00:49:57,920
কিন্তু সেই জেট এক অপ্রত্যাশিত বাঁক নিলো।
382
00:50:42,750 --> 00:50:44,540
ব্ল্যাক কফি দেবেন, প্লিজ।
383
00:50:45,330 --> 00:50:48,250
এক সপ্তাহ হয়ে যাওয়ার পরও সে আসেনি?
384
00:50:48,370 --> 00:50:50,040
একটু সরুন।
385
00:50:52,670 --> 00:50:54,880
হয়তো তার পছন্দের অন্ত নেই।
386
00:50:55,420 --> 00:50:57,460
তাহলে তাকে মন থেকে বের করে দাও।
387
00:50:57,580 --> 00:51:00,710
তোমারও তো পছন্দের অন্ত নেই।
388
00:51:00,880 --> 00:51:03,000
প্রতি রাতে ব্ল্যাক কফি স্বাস্থ্যের পক্ষে ভালো না।
389
00:51:03,750 --> 00:51:06,750
অভ্যাস এত তাড়াতাড়ি তো পাল্টাতে
পারবো না। ধীরে ধীরে পাল্টাতে হবে।
390
00:51:08,710 --> 00:51:10,840
চিন্তা করবেন না। আমি ঠিক হয়ে যাবো।
391
00:51:12,040 --> 00:51:14,210
তোমার যা ইচ্ছা।
392
00:51:52,250 --> 00:51:55,630
শুনছেন। যে পুলিশ এখান থেকে
প্রতিরাতে শেফ সালাদ কেনে...
393
00:51:55,750 --> 00:51:58,460
নং ৬৩৩ এর কথা বলছেন?
394
00:51:58,580 --> 00:52:00,750
তার আজ ছুটি।
395
00:52:00,920 --> 00:52:03,120
তার না শনিবারে ছুটি থাকে?
396
00:52:03,250 --> 00:52:06,750
সে শিফট বদলছে। বলেনি আপনাকে?
397
00:52:18,290 --> 00:52:22,290
তার সাথে আবার দেখা হলে, এটা দিতে পারবেন?
398
00:52:22,960 --> 00:52:25,080
হ্যাঁ, অবশ্যই।
399
00:52:25,290 --> 00:52:27,290
ধন্যবাদ।
400
00:53:57,540 --> 00:53:59,370
আমায় বেরোতে হবে।
401
00:54:00,250 --> 00:54:02,750
কিছু কাজ আছে।
402
00:54:05,460 --> 00:54:08,880
আমরা বিরতি নিচ্ছি।
403
00:54:15,750 --> 00:54:18,750
- কোথায় যাচ্ছেন?
- আমাকেও বাইরে যেতে হবে।
404
00:54:51,580 --> 00:54:59,120
আজ রাতে এখানে একা নাকি?
405
00:54:59,790 --> 00:55:02,160
এক মিনিট আগেও সবাই এখানে ছিল।
406
00:55:03,290 --> 00:55:06,040
আপনাকে আসতে দেখেই সবাই বেরিয়ে গেল।
407
00:55:07,290 --> 00:55:09,290
আমাকে নিয়ে কোনো সমস্যা হয়েছে?
408
00:55:10,040 --> 00:55:11,630
না।
409
00:55:12,420 --> 00:55:14,920
- ব্ল্যাক কফি।
- ধন্যবাদ।
410
00:55:20,290 --> 00:55:21,420
গত রাতে...
411
00:55:24,040 --> 00:55:25,960
একটা মেয়ে...
412
00:55:26,250 --> 00:55:27,120
কী?
413
00:55:27,290 --> 00:55:29,840
গত রাতে একটা মেয়ে...
414
00:55:29,960 --> 00:55:33,040
মিউজিকটা একটু অফ করা যায়?
415
00:55:43,500 --> 00:55:48,080
গত রাতে একটা মেয়ে তোমার
জন্য দীর্ঘক্ষণ অপেক্ষা করছিলো।
416
00:55:49,420 --> 00:55:51,630
তোমার জন্য একটা চিঠি রেখে গেছে।
417
00:55:53,000 --> 00:55:54,960
সত্যিই?
418
00:55:56,040 --> 00:55:58,160
বিমানের পরিচারিকা।
419
00:56:01,370 --> 00:56:03,790
- পড়বে?
- কফিটা শেষ হোক।
420
00:56:39,040 --> 00:56:41,790
হেই, তোমার চিঠি!
421
00:56:41,920 --> 00:56:44,920
রাখো তোমার কাছে।
পরেরবার নিয়ে যাবো।
422
00:57:06,960 --> 00:57:08,420
হেই, বস।
423
00:57:08,710 --> 00:57:10,250
আপনি এখানে?
424
00:57:10,420 --> 00:57:11,370
ডিউটিতে আছি।
425
00:57:11,500 --> 00:57:13,920
- নং ৬৩৩ কোথায়?
- ছুটিতে আছে।
426
00:57:14,040 --> 00:57:15,370
ছুটিতে?
427
00:57:15,500 --> 00:57:19,750
বলেছে তো পিন ফুটে ব্যথা পেয়েছে।
বাড়িতে বসে সুস্থ হচ্ছে।
428
00:57:19,920 --> 00:57:22,370
পিন ফুটে ব্যথা পেয়েছে মানে?
কীসের কথা বলছে?
429
00:57:25,880 --> 00:57:29,920
যেদিন ও চলে গেল, বাড়ির
সবকিছু যেন মনমরা হয়ে আছে।
430
00:57:30,040 --> 00:57:33,330
ঘুমোতে যাওয়ার আগে
সবাইকে সান্ত্বনা দিতে হয়।
431
00:57:33,460 --> 00:57:35,880
তোর ওজন অনেকটা কমেছে, জানিস।
432
00:57:36,330 --> 00:57:38,670
আগে অনেক গোলগাল ছিলি।
433
00:57:39,120 --> 00:57:43,250
নিজেকে দেখ একবার।
অনেক শুকনো হয়ে গেছিস।
434
00:57:44,250 --> 00:57:48,210
নিজের উপর আস্থা রাখ।
435
00:57:53,630 --> 00:57:57,960
কতবার বলেছি কান্না থামা।
আর কতক্ষণ ধরে কাঁদবি?
436
00:57:58,540 --> 00:58:01,290
তোকে শক্ত হতে হবে।
437
00:58:01,460 --> 00:58:04,790
তুই খুবই অলস এবং বিশ্রী
দেখতে। নিজেকে একবার দেখ।
438
00:58:06,750 --> 00:58:08,630
আমি তোকে সাহায্য করবো।
439
00:58:18,120 --> 00:58:21,460
এইতো। আরাম লাগছে না?
440
00:58:21,790 --> 00:58:24,000
তুই কিছু বলছিস না কেন?
441
00:58:25,210 --> 00:58:27,160
ওর উপর রাগ করিসনা।
442
00:58:28,330 --> 00:58:31,160
আমরা সবাই একসময় দ্বিধায় পরে যাই।
443
00:58:32,160 --> 00:58:34,160
ওকে একটা সুযোগ দে।
444
00:58:35,330 --> 00:58:37,160
কেমন?
445
00:58:38,710 --> 00:58:40,460
একা লাগছে?
446
00:58:41,500 --> 00:58:44,250
তোর অবস্থা একেবারে যা তা!
447
00:58:45,120 --> 00:58:47,880
ঠান্ডা লাগছে? গরম করে দিচ্ছি।
448
00:58:54,160 --> 00:58:56,500
- হ্যালো।
- কেমন আছো?
449
00:58:56,630 --> 00:58:59,750
সব রেডি করে রেখেছি। সাহায্য লাগবে?
450
00:58:59,880 --> 00:59:02,500
বেশি না তো। আমি করে নেব।
451
00:59:04,880 --> 00:59:06,580
দেখি।
452
00:59:08,670 --> 00:59:10,580
মাফ করবেন।
453
00:59:12,210 --> 00:59:14,080
- হ্যালো।
- ওহ, আপনি।
454
00:59:15,250 --> 00:59:17,370
এখন সুস্থ বোধ করছো?
455
00:59:17,500 --> 00:59:18,750
সুস্থ বোধ?
456
00:59:19,710 --> 00:59:22,500
সে বলেছিলো তুমি পিন
ফুটে ব্যাথা পেয়েছো নাকি।
457
00:59:24,460 --> 00:59:26,670
ওর আজেবাজে কথায় কান দিয়ো না তো।
458
00:59:27,210 --> 00:59:30,210
ইদানীং তোমাকে এদিকটায় দেখা যায় না যে।
459
00:59:30,330 --> 00:59:33,580
শিফট পাল্টেছি তো।
এখন এদিকটায় ডিউটি করি।
460
00:59:33,710 --> 00:59:34,880
তাই?
461
00:59:35,040 --> 00:59:37,370
- সাহায্য লাগবে?
- হ্যাঁ।
462
00:59:40,880 --> 00:59:42,540
পরে দেখা হবে।
463
00:59:47,580 --> 00:59:49,080
অনেক ভারী আছে!
464
00:59:49,250 --> 00:59:51,290
আজ ভার কমই আছে।
465
00:59:52,040 --> 00:59:54,290
তোমার কাজটা নিশ্চয়ই অনেক কঠিন।
466
00:59:54,670 --> 00:59:57,210
কাজ কখনো মজার হয় না।
467
00:59:57,880 --> 01:00:00,080
কাজটা নিলে কেন?
468
01:00:00,790 --> 01:00:03,330
আমার কাজিন আর কাউকে পায়নি।
469
01:00:03,460 --> 01:00:06,250
এখন এটাতে সাহায্য করছি আরকি।
470
01:00:06,670 --> 01:00:08,580
আগে কী করতে?
471
01:00:09,080 --> 01:00:10,920
অনেককিছু।
472
01:00:12,420 --> 01:00:14,080
টাকা জমাচ্ছি।
473
01:00:14,250 --> 01:00:15,920
স্কুলের খরচের জন্য?
474
01:00:16,420 --> 01:00:18,420
স্কুলে যাওয়ার কথা কখনো ভাবিনি।
475
01:00:18,540 --> 01:00:20,540
জীবনটাকে শুধু উপভোগ করতে চাই।
476
01:00:21,040 --> 01:00:22,460
কীভাবে? কোথায়?
477
01:00:22,580 --> 01:00:24,370
যেথায় খুশি সেথায়।
478
01:00:24,500 --> 01:00:26,080
হয়তো ক্যালিফোর্নিয়ায়।
479
01:00:28,080 --> 01:00:30,790
ক্যালিফোর্নিয়া? মজার জায়গা নাকি?
480
01:00:32,330 --> 01:00:36,120
আমি বলেছি 'হয়তো'।
মজার না হলে, আবার আরেকজায়গায় যাবো।
481
01:00:37,370 --> 01:00:39,120
ভ্রমণ করতে ভালো লাগে?
482
01:00:40,460 --> 01:00:41,880
তোমার ভালো লাগে না?
483
01:00:42,000 --> 01:00:45,080
বলতে গেলে পছন্দ করি না
আবার অপছন্দও করি না।
484
01:00:48,210 --> 01:00:52,460
আমার সাথে আসতে পারো।
আমার কাছে প্রায় যথেষ্ট টাকা আছে।
485
01:00:53,290 --> 01:00:55,120
পরে দেখা যাবে।
486
01:00:57,000 --> 01:00:59,290
তুমি কি সবসময় এমনই?
487
01:01:00,000 --> 01:01:02,290
চিঠিটাও তো আনতে গেলে না আর।
488
01:01:03,000 --> 01:01:05,330
ব্যস্ত থাকি তো।
489
01:01:05,670 --> 01:01:09,630
তোমার ঠিকানা দাও।
পোস্ট করে দেব।
490
01:01:09,750 --> 01:01:12,080
নয়তো হারিয়ে যাবে।
491
01:01:12,670 --> 01:01:14,160
আচ্ছা।
492
01:01:40,500 --> 01:01:42,750
কাছেই তো থাকো।
493
01:01:42,880 --> 01:01:47,540
হ্যাঁ, ওখানেই।
সময় করে পাঠিয়ে দিয়ো।
494
01:01:47,670 --> 01:01:49,330
পাঠিয়ে দেব।
495
01:01:51,750 --> 01:01:53,630
বেশ, চলো এগোনো যাক।
496
01:01:53,750 --> 01:01:56,160
ঘেমে নেয়ে তো একাকার হয়ে গেছো।
497
01:01:56,290 --> 01:01:58,080
সত্যিই পারবে তো?
498
01:01:58,710 --> 01:02:00,160
ঠিক আছি আমি।
499
01:02:54,460 --> 01:02:57,420
দিবাস্বপ্ন দেখা বন্ধ করবি?
500
01:02:57,580 --> 01:02:59,750
নিজেকে রকস্টার মনে করিস?
501
01:02:59,880 --> 01:03:03,840
সারাটা দিন এটা নিয়ে পড়ে রইলি।
502
01:03:03,960 --> 01:03:06,080
এখন কে খাবে এটা?
503
01:03:06,210 --> 01:03:08,500
একটা টয়লেট রোল কাজে লাগা।
504
01:03:15,120 --> 01:03:16,670
তুমিও!
505
01:03:17,630 --> 01:03:19,460
আমি তো দিবাস্বপ্ন দেখছি না।
506
01:03:19,580 --> 01:03:22,670
তা ঠিক। তুমি তো ঘুমের ঘোরে হাঁটছো!
507
01:03:25,580 --> 01:03:28,120
ঠিক বলেছেন। আমি ঘুমের ঘোরে হাঁটছি।
508
01:03:29,630 --> 01:03:31,250
আপনি যা বলবেন।
509
01:03:32,710 --> 01:03:34,460
আমি ঘুমের ঘোরে হাঁটছি।
510
01:03:36,330 --> 01:03:38,630
সেই বিকেলে আমি একটা স্বপ্ন দেখি।
511
01:03:38,750 --> 01:03:40,920
মনে হচ্ছিলো যেন আমি তার ঘরে ছিলাম...
512
01:03:41,040 --> 01:03:44,420
এবং বের হয়ে আসলে স্বপ্নটা ভেঙে যাবে।
513
01:03:44,540 --> 01:03:46,920
জানতাম না কিছু স্বপ্ন থেকে
কখনোই জেগে ওঠা যায় না।
514
01:03:55,580 --> 01:03:57,880
মাঝে মধ্যে, আমি দুপুরের
খাবার খেতে ঘরে যাই,
515
01:03:58,000 --> 01:04:00,580
কারণ একটা সুযোগ সর্বদাই থাকে...
516
01:04:02,840 --> 01:04:04,960
আমি জানি তুমি এর মধ্যে।
517
01:04:06,120 --> 01:04:08,160
বের হয়ে আসো।
518
01:04:09,120 --> 01:04:10,960
আমি তিন অবধি গুনবো।
519
01:04:12,080 --> 01:04:13,580
এক...
520
01:04:14,160 --> 01:04:15,500
দুই...
521
01:04:15,630 --> 01:04:16,670
তিন!
522
01:04:17,330 --> 01:04:20,160
ও লাফিয়ে বের হয়ে এসে আমাকে ভয় দেখাতো,
523
01:04:20,330 --> 01:04:22,840
কিন্তু কিছুদিন ধরে ও এমনটা করছে না।
524
01:04:22,960 --> 01:04:26,160
মনে হয় একটা সময়
সব খেলাই পুরাতন হয়ে যায়।
525
01:04:35,080 --> 01:04:37,750
ও হয়তো বাথরুমে লুকিয়ে আছে।
526
01:05:37,880 --> 01:05:39,120
হ্যালো!
527
01:05:41,840 --> 01:05:43,250
হ্যালো!
528
01:06:00,330 --> 01:06:01,580
বোকা।
529
01:06:01,750 --> 01:06:04,580
- আপনার শুকর রোস্ট এবং ভাত।
- ধন্যবাদ।
530
01:06:06,790 --> 01:06:09,000
সরুন দেখি।
531
01:06:10,460 --> 01:06:12,250
হাই।
532
01:06:13,040 --> 01:06:15,580
- আবার এখানে খাচ্ছো?
- হ্যাঁ।
533
01:06:18,670 --> 01:06:20,790
এখানেই থাকবে নাকি কিছুক্ষণ?
534
01:06:22,210 --> 01:06:23,790
কেন?
535
01:06:23,920 --> 01:06:26,080
এমনিই।
536
01:06:30,210 --> 01:06:31,880
কোথায় যাচ্ছো?
537
01:06:32,000 --> 01:06:34,750
একটা জিনিস আনতে ভুলে গিয়েছি।
538
01:06:35,540 --> 01:06:38,960
ওহ, তোমার চিঠিটা এখনো পাঠানো হয়নি।
539
01:06:39,080 --> 01:06:40,710
অত তাড়া নেই।
540
01:06:40,840 --> 01:06:43,920
বেশ, সময় করে পাঠিয়ে দেব।
541
01:06:50,290 --> 01:06:52,420
ফিরে এলে কেন?
542
01:06:52,540 --> 01:06:56,160
বিদ্যুৎ বিল জমা দিতে হবে।
এখানে রেখে যাওয়া যাবে?
543
01:07:00,630 --> 01:07:03,250
হ্যালো?
544
01:07:03,370 --> 01:07:05,840
আমি এখনো মার্কেটে।
545
01:07:07,040 --> 01:07:09,920
এখানে বৃষ্টি হচ্ছে।
546
01:07:11,670 --> 01:07:13,840
বৃষ্টি পড়ছে। শোনো।
547
01:07:14,000 --> 01:07:17,460
কী বলছো? এখানে তো রোদ।
548
01:07:17,580 --> 01:07:21,160
তাই? মনে হয় শুধু এখানেই বৃষ্টি পড়ছে।
549
01:07:21,330 --> 01:07:23,290
থামলেই ফিরে আসবো।
550
01:07:23,420 --> 01:07:24,920
বিদ্যুৎ বিল জমা দিতে ভুলে যেয়ো না।
551
01:07:25,040 --> 01:07:26,710
না, ভুলবো না।
552
01:09:12,580 --> 01:09:14,000
আমি এখন গেলাম।
553
01:09:14,120 --> 01:09:16,080
কাঁদিস না।
554
01:09:16,210 --> 01:09:18,500
জলদি আবার তোর
সাথে দেখা করতে আসবো।
555
01:09:43,000 --> 01:09:44,750
এগুলো তোমার জন্য।
556
01:09:45,840 --> 01:09:49,330
এত লিচুর কার জন্য?
557
01:09:49,580 --> 01:09:51,580
একজন বন্ধুর জন্য।
558
01:09:57,370 --> 01:09:58,920
কোথায় তুমি?
559
01:09:59,160 --> 01:10:01,080
বিদ্যুৎ বিল জমা দিচ্ছি।
560
01:10:01,210 --> 01:10:03,000
এতক্ষণ ধরে?
561
01:10:03,120 --> 01:10:06,460
এখানে খুব ভিড়। ঢুকতেই পারছি না।
562
01:10:06,580 --> 01:10:08,120
লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে।
563
01:10:08,250 --> 01:10:12,160
সবসময় এত ভীড় কী করে থাকে?
দিনের পর দিন একই কথা বলে যাচ্ছো।
564
01:10:14,460 --> 01:10:16,630
আমার কী দোষ!
565
01:10:17,710 --> 01:10:22,540
চেষ্টা তো করে যাচ্ছিই।
আবার কাল চেষ্টা করে দেখবো?
566
01:10:22,710 --> 01:10:25,460
আরেকটা দোকানে যাও।
567
01:10:26,160 --> 01:10:27,960
আরেকটা দোকানে?
568
01:10:28,880 --> 01:10:32,040
আচ্ছা। নিশ্চিত তো তুমি?
569
01:10:35,250 --> 01:10:36,580
হাই।
570
01:10:37,040 --> 01:10:38,880
শপিং করছো?
571
01:10:39,330 --> 01:10:41,840
এক বন্ধু ওর ঘরটাকে পুনরায় সাজাচ্ছে।
572
01:10:42,040 --> 01:10:45,210
- নিশ্চয়ই বেশ ব্যস্ত আছো।
- তা তো আছিই।
573
01:10:46,710 --> 01:10:50,540
আবারো ব্ল্যাক কফি খাচ্ছো।
তোমার স্বাস্থ্যের জন্য হানিকারক।
574
01:10:50,790 --> 01:10:53,880
রাতে ঘুমাতে না পারলে, পানি খেয়ো।
575
01:14:15,750 --> 01:14:18,160
হাই, আমি বলছি।
576
01:14:18,290 --> 01:14:21,630
প্লেন হংকংয়ে এসেছে।
তোমার জন্য একটা সিট কেটে রাখবো?
577
01:14:21,750 --> 01:14:24,840
আমার ফোন নম্বর ওটাই
আছে। ফোন কোরো। বাই-বাই।
578
01:15:16,840 --> 01:15:20,160
সুন্দর চুল তো! বড় হতে
অনেক সময় নিয়েছে নাকি?
579
01:15:20,330 --> 01:15:22,420
তোমার দেখার বিষয় না।
580
01:15:26,000 --> 01:15:27,670
মেয়েটা ফ্লার্ট করছিল, না?
581
01:15:27,790 --> 01:15:29,330
তা-ই মনে হয়।
582
01:15:33,160 --> 01:15:34,790
কী এটা?
583
01:15:35,210 --> 01:15:37,630
ওকে অনেকদিন ধরে চেনো নাকি?
584
01:15:37,750 --> 01:15:39,250
না।
585
01:15:45,500 --> 01:15:50,630
একদিন হঠাৎ মনে হলো ও ফিরে এসেছে।
586
01:16:24,880 --> 01:16:27,040
পানির কলটা কি ছেড়ে রেখে চলে গিয়েছিলাম,
587
01:16:27,160 --> 01:16:30,080
নাকি বাড়িটা বেশি করে কাঁদছে?
588
01:16:30,420 --> 01:16:32,750
ভেবেছিলাম এটা অন্তত শোক কাটিয়ে উঠবে।
589
01:16:32,880 --> 01:16:34,880
এতটা যে কাঁদবে তা আশা করিনি।
590
01:16:35,670 --> 01:16:39,080
মানুষ যখন কাঁদে,
তখন একটা টিস্যু ধরিয়ে দেয়া যায়।
591
01:16:39,370 --> 01:16:43,160
কিন্তু যখন গোটা একটা বাড়ি কাঁদে,
এর অশ্রু মুছতে ম্যালা হ্যাঁপা পোহাতে হয়।
592
01:17:02,630 --> 01:17:04,580
এখানে কী করছো?
593
01:17:05,210 --> 01:17:07,500
- আমি এখানে থাকি।
- তুমি এখানে থাকো?
594
01:17:07,630 --> 01:17:09,630
তুমি এখানে কী করছো?
595
01:17:09,750 --> 01:17:11,920
আমি গোল্ডফিশ কিনতে এসেছিলাম।
596
01:17:12,750 --> 01:17:15,420
- এখানে আশেপাশে কেউ গোল্ডফিশ বিক্রি করে?
- না।
597
01:17:15,540 --> 01:17:18,790
তাহলে এখানে গোল্ডফিশ কিনতে এসেছো কেন?
তুমি মিনছো নাকি বিক্রি করছো?
598
01:17:19,040 --> 01:17:21,920
কী? না....মানে, কিনছি।
599
01:17:22,330 --> 01:17:26,250
বাদ দাও! ভয় পেলে আমি সবটা ভুলে যাই।
600
01:17:26,370 --> 01:17:27,630
কয় কেন পেয়েছো?
601
01:17:27,750 --> 01:17:30,920
তোমাকে এখানে দেখে ভয় পেয়ে গেছি।
602
01:17:31,120 --> 01:17:32,670
আমি যাচ্ছি এখন।
603
01:17:37,290 --> 01:17:40,420
বললে না যাচ্ছো। তাহলে?
604
01:17:40,920 --> 01:17:44,840
পা নাড়াতে পারছি না।
পারলে তো চলেই যেতাম।
605
01:17:45,120 --> 01:17:46,630
পায়ে টান লেগেছে?
606
01:17:46,750 --> 01:17:49,750
জানি না।
আগে কখনো এমনটা হয়নি।
607
01:17:50,000 --> 01:17:52,630
ভেতরে এসে বসো।
608
01:18:02,630 --> 01:18:06,460
ও যখন দীর্ঘ যাত্রার পরে বাড়িতে ফিরতো,
আমি ওর পা ম্যাসাজ করে দিতাম।
609
01:18:06,580 --> 01:18:09,000
বিমানের পরিচারিকা হওয়া বেশ কঠিন কাজ।
610
01:18:09,580 --> 01:18:11,840
মেয়েদের পা বরাবরই আমার আকর্ষণীয় লাগে।
611
01:18:12,500 --> 01:18:15,840
কিন্তু ও চলে যাবার পর
এভাবে আর কারো পা স্পর্শ করিনি।
612
01:18:23,500 --> 01:18:26,160
- ভালো লাগছে?
- মনে হয়।
613
01:18:26,330 --> 01:18:28,500
- এখন যেতে পারি?
- আরেকটু থাকো।
614
01:18:29,000 --> 01:18:30,580
গান বাজাই কয়েকটা।
615
01:18:53,370 --> 01:18:55,540
এই গান তোমারও পছন্দ?
616
01:18:55,670 --> 01:18:58,790
সত্যি বলতে না।
আমার গার্লফ্রেন্ড পছন্দ করতো।
617
01:19:02,210 --> 01:19:04,960
সে সত্যিই এই গানটা পছন্দ করতো?
618
01:19:05,880 --> 01:19:07,210
হ্যাঁ।
619
01:19:15,880 --> 01:19:18,750
ডাহা মিথ্যা কথা।
620
01:19:19,460 --> 01:19:22,580
ওটা আমার সিডি।
কয়েকদিন আগে রেখে গিয়েছি এখানে।
621
01:19:23,750 --> 01:19:27,750
ভাবছি ঘুমের মধ্যে হাঁটা ছোঁয়াচে নয় তো?
622
01:19:28,120 --> 01:19:30,250
মনে হচ্ছে খুব বেশি বিচলিত হয়ে পড়ছি।
623
01:19:30,370 --> 01:19:32,840
কিছুক্ষণ পরে, ঘুমের সাগরে তলিয়ে গেলাম।
624
01:19:55,420 --> 01:19:58,790
মেয়েটা ওই বিকেলে
আমার বাড়িতে ঘুমিয়ে পড়ে।
625
01:19:59,460 --> 01:20:02,000
ভাবলাম ওকে জাগিয়ে দিই,
626
01:20:02,120 --> 01:20:04,290
কিন্তু কোনো কারণবশত সেটা করলাম না।
627
01:20:36,630 --> 01:20:37,750
ওহ, না!
628
01:20:42,120 --> 01:20:43,880
আগুন থেকে সাবধান।
629
01:20:45,000 --> 01:20:48,160
মোমবাতিগুলো যেন ঠিকঠাক থাকে।
630
01:20:48,960 --> 01:20:50,750
আবার হাত পোড়াস না কেউ।
631
01:20:52,960 --> 01:20:55,080
তোমার ইদানীং কী হয়েছে?
632
01:20:55,210 --> 01:20:58,670
বিদ্যুৎ বিল জমা দাওনি কেন?
633
01:20:58,790 --> 01:21:01,000
প্রতিদিন কোথায় যাচ্ছো?
634
01:21:02,120 --> 01:21:03,750
ডাক্তার দেখাতে যাই।
635
01:21:04,160 --> 01:21:07,420
ডাক্তার দেখাতে? কোনো
ওষুধ-টষুধ তো খেতে দেখি না।
636
01:21:07,540 --> 01:21:10,290
তোমার চোখে পড়ে না।
637
01:21:10,500 --> 01:21:14,670
সে বলেছে তুমি কবে সুস্থ হয়ে যাবে?
638
01:21:14,880 --> 01:21:17,630
একদিন ঠিকই হয়ে যাবো।
639
01:21:23,630 --> 01:21:25,290
আহাম্মক!
640
01:21:37,960 --> 01:21:40,840
হয়তো এখন মৌসুম বদলানোর সময়,
641
01:21:40,960 --> 01:21:43,250
কিন্তু ইদানীং আমি অনেকটা বদলে গেছি।
642
01:21:43,370 --> 01:21:45,670
আগের থেকে আরো সজাগ হয়ে উঠেছি।
643
01:21:45,790 --> 01:21:48,540
আগে যা কখনো পাত্তা দিইনি
সেইসব খেয়াল করতে শুরু করেছি।
644
01:21:52,370 --> 01:21:54,880
এমনকি সার্ডিনের স্বাদটাও অন্যরকম লাগে।
645
01:22:49,160 --> 01:22:51,500
তোর হাল ছেড়ে দেয়া উচিত নয়।
646
01:22:52,500 --> 01:22:57,500
আগেই তো ভালো ছিলি।
এখন হঠাৎ করে ওজন বাড়াচ্ছিস।
647
01:22:59,460 --> 01:23:03,120
ও চলে গেছে, কিন্তু তোকে তো থাকতে হবে।
648
01:23:04,630 --> 01:23:07,500
নিজের এরকম হাল করতে পারিস না।
649
01:23:08,040 --> 01:23:10,250
কি জানিস, তোকে একটা কথাই বলবো:
650
01:23:10,750 --> 01:23:12,880
তুই পুরোপুরি বদলে গেছিস।
651
01:23:13,420 --> 01:23:15,840
নিজের ব্যক্তিত্ব এভাবে বদলে ফেলতে পারিস না!
652
01:23:16,290 --> 01:23:20,000
ওর চলে যাওয়াকে অজুহাত করে পার পাবি না।
653
01:23:22,000 --> 01:23:24,330
আমি চাই তুই ব্যাপারটা ভেবে দেখ।
654
01:23:30,080 --> 01:23:33,040
ওকে কাঁদতে দেখে স্বস্তি পেলাম।
655
01:23:33,160 --> 01:23:36,000
বাইরে থেকে দেখে
ওকে ভিন্ন মনে হতে পারে,
656
01:23:36,160 --> 01:23:38,960
কিন্তু এখনো ও অকৃত্রিম।
657
01:23:39,080 --> 01:23:40,880
এখনো ও খুব আবেগপ্রবণ তোয়ালে।
658
01:23:41,160 --> 01:23:43,370
খেয়াল করেছিস আমি আশাবাদী হয়েছি?
659
01:23:44,040 --> 01:23:46,500
সবকিছু ভালো হতে শুরু করেছে।
660
01:23:47,290 --> 01:23:49,460
আগে তোকে বোকাসোকা দেখাতো,
661
01:23:50,250 --> 01:23:52,840
এখন তোকে মিষ্টি লাগছে দেখতে।
662
01:23:53,460 --> 01:23:56,160
কিন্তু নিজেকে ময়লা হতে দিস না।
663
01:23:56,290 --> 01:23:59,000
আগে তো পরিষ্কার এবং শুভ্র ছিলি।
664
01:23:59,460 --> 01:24:01,920
এখন হলুদ হয়ে গেছিস।
665
01:24:02,040 --> 01:24:05,000
ক্ষতগুলো দেখ।
666
01:24:07,630 --> 01:24:10,000
মারপিট করেছিস নাকি?
667
01:24:15,540 --> 01:24:17,840
ওখানে লুকিয়ে ছিলি কেন?
668
01:24:19,040 --> 01:24:21,370
তোকে সারা জায়গায় খুঁজছি।
669
01:24:22,160 --> 01:24:24,790
লুকানোর কারণটা কী?
670
01:24:24,920 --> 01:24:27,460
তোকে বাস্তবতার মুখোমুখি হতে হবে।
671
01:24:30,370 --> 01:24:32,540
জীর্ণ দেখাচ্ছে খুব।
672
01:24:33,670 --> 01:24:36,920
ব্যাপারটা হলো, কাল আমার হাত ফাঁকা।
673
01:24:37,210 --> 01:24:39,370
তোকে বাইরে রোদে দেবো।
674
01:25:25,670 --> 01:25:27,330
আমার বাড়িতে কী করছো?
675
01:25:27,460 --> 01:25:29,750
তুমিই তো দেখা করতে বলেছিলে!
676
01:25:32,330 --> 01:25:36,210
দরজা খোলো নয়তো ভেঙে দেব কিন্তু!
677
01:26:07,040 --> 01:26:09,750
তোমার সাথে একজন দেখা করতে এসেছে।
678
01:26:09,880 --> 01:26:11,540
- আমার সাথে?
- হ্যাঁ।
679
01:26:17,160 --> 01:26:20,460
- কী চাও?
- আমার চিঠিটা নিতে এসেছি।
680
01:26:20,580 --> 01:26:22,710
কোন চিঠি? বসকে জিজ্ঞেস করো।
681
01:26:23,580 --> 01:26:26,160
তোমার কাছেই তো ছিল।
682
01:26:26,330 --> 01:26:28,080
তোমার কাছে আছে বলেছে।
683
01:26:28,210 --> 01:26:29,500
আমার কাছে?
684
01:26:31,580 --> 01:26:33,120
আমার কাছে আছে ওটা?
685
01:26:33,250 --> 01:26:34,920
ওহ, হ্যাঁ।
686
01:26:38,750 --> 01:26:42,160
ভয়ে ছিলাম যদি কেউ নিয়ে যায়।
আমি কিন্তু পড়িনি এটা।
687
01:26:46,920 --> 01:26:48,000
ধন্যবাদ।
688
01:26:50,420 --> 01:26:52,880
কাল রাতে ফ্রি আছো?
689
01:26:53,120 --> 01:26:55,040
কেন জিজ্ঞেস করলে?
690
01:26:55,210 --> 01:26:57,540
- তোমাকে বাইরে নিয়ে যাবো।
- ডেটে?
691
01:26:57,670 --> 01:27:00,120
বস বললো কাল তোমার ছুটি আছে।
692
01:27:01,330 --> 01:27:04,040
সেজন্য আমায় ডেটে যেতে হবে?
693
01:27:04,160 --> 01:27:06,040
ভেবে দেখো।
694
01:27:06,210 --> 01:27:11,000
তোমার সাথে কাল রাত ৮টায়
ক্যালিফোর্নিয়া বারে দেখা হবে।
695
01:27:13,370 --> 01:27:15,960
এই মিউজিক তোমার সাথে যায় না।
696
01:27:16,080 --> 01:27:17,920
তোমার সিডি ফেরত নাও।
697
01:27:30,750 --> 01:27:32,540
ধুর!
698
01:27:33,750 --> 01:27:36,580
ধুর, ধুর, ধুর!
699
01:27:40,500 --> 01:27:42,750
নং ৬৩৩ বেশ চালু লোক আছে।
700
01:27:42,920 --> 01:27:45,880
- ৬৬৩ হবে।
- ওই একই হলো!
701
01:27:51,670 --> 01:27:54,080
দাঁড়ান!
702
01:28:06,080 --> 01:28:08,540
- আমার কোক?
- কাপ শেষ তো!
703
01:28:18,790 --> 01:28:21,670
বিকেলবেলায় ঘরটা গোছগাছ করলাম।
704
01:28:21,790 --> 01:28:25,710
এটা অন্য প্লেন ল্যান্ড করার
জন্য রানওয়ে পরিষ্কার করার মতো।
705
01:29:05,000 --> 01:29:07,500
সে রাতে আগেভাগেই
ক্যালিফোর্নিয়া বারে চলে গেলাম।
706
01:29:07,670 --> 01:29:09,840
ভাবলাম ফ্লাইট আসতে দেরি হবে,
707
01:29:10,000 --> 01:29:12,290
তাই কিছু খুচরো পয়সা নিলাম।
708
01:29:24,580 --> 01:29:25,710
ভাংতি দেবেন, প্লিজ।
709
01:29:44,750 --> 01:29:48,080
আধ ঘন্টা পর, আরো ১০ ডলার ভাঙালাম।
710
01:29:49,000 --> 01:29:51,960
ভাবলাম ফ্লাইট বোধহয় বাতিল হয়ে গেছে।
711
01:30:15,420 --> 01:30:17,210
ও আসবে না।
712
01:30:17,370 --> 01:30:20,120
বললো তোমাকে এটা দিতে।
713
01:30:22,540 --> 01:30:24,750
মন খারাপ কোরো না।
714
01:30:24,920 --> 01:30:28,080
ও পটেনি তো কী হয়েছে,
মেয়ের তো অভাব নেই।
715
01:30:28,210 --> 01:30:32,040
কাল মে ফিরছে।
ওকে পটানোর চেষ্টা করে দেখো।
716
01:30:32,500 --> 01:30:35,580
- ও কোথায়?
- চাকরি ছেড়ে দিয়েছে।
717
01:30:35,710 --> 01:30:37,960
বললো ক্যালিফোর্নিয়া যাচ্ছে।
718
01:30:39,080 --> 01:30:40,420
এতটুকুই।
719
01:30:40,790 --> 01:30:42,210
ধন্যবাদ।
720
01:30:47,000 --> 01:30:49,210
চিঠিটা পড়ে দেখিনি।
721
01:30:50,040 --> 01:30:52,790
কিছু বিষয় সহজে মন
থেকে মুছে ফেলা যায় না।
722
01:30:53,160 --> 01:30:55,670
হোটেলের ম্যানেজার চলে যাওয়ার পর,
723
01:30:55,790 --> 01:30:58,160
বিয়ারের বোতলের সাথে
গল্প করতে শুরু করলাম।
724
01:30:58,750 --> 01:31:00,540
হতাশ?
725
01:31:01,120 --> 01:31:02,880
আরে না।
726
01:31:03,370 --> 01:31:07,120
বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ো।
সে আসবে না।
727
01:31:18,000 --> 01:31:19,960
আসলে, সে রাতে সে
ক্যালিফোর্নিয়াতেই গিয়েছিল।
728
01:31:20,080 --> 01:31:22,290
ব্যস ভুল ক্যালিফোর্নিয়াতে চলে গিয়েছিলো।
729
01:31:22,960 --> 01:31:25,120
আমরা দুই ভিন্ন ক্যালিফোর্নিয়ায় ছিলাম,
730
01:31:25,630 --> 01:31:28,420
মাঝে ছিল ১৫ ঘন্টার ব্যবধান।
731
01:31:29,330 --> 01:31:32,920
ওখানে নিশ্চয়ই ওখানে সকাল ১১টা বাজে।
732
01:31:34,040 --> 01:31:37,630
ভাবছি আমাদের রাত ৮টায়
ডেটের কথা ওর মনে থাকবে কিনা।
733
01:31:54,500 --> 01:31:56,210
কী কাকতালীয় ব্যাপার!
734
01:31:59,040 --> 01:32:00,840
আজ রাতে ডিউটি নেই?
735
01:32:01,080 --> 01:32:02,670
না।
736
01:32:04,250 --> 01:32:05,920
কেমন আছো?
737
01:32:06,160 --> 01:32:08,330
ভালো। আর তুমি?
738
01:32:08,710 --> 01:32:10,040
আছি ঠিকঠাক।
739
01:32:11,500 --> 01:32:12,960
একা?
740
01:32:13,160 --> 01:32:16,160
না, সাথে একবন্ধু আছে।
741
01:32:18,160 --> 01:32:19,840
তোমারই মতো।
742
01:32:20,630 --> 01:32:23,250
তোমার জিনিসপত্র এখনো আমার বাড়িতে পরে আছে।
743
01:32:23,630 --> 01:32:25,040
একসময় এসে নিয়ে যেয়ো।
744
01:32:25,580 --> 01:32:28,540
থাক। ওগুলো ছুঁড়ে ফেলে দিও।
745
01:32:31,210 --> 01:32:32,790
বেশ।
746
01:32:36,670 --> 01:32:38,290
আমায় যেতে হবে।
747
01:32:41,080 --> 01:32:43,960
এখনো মনে হচ্ছে তোমায়
ইউনিফর্মে ভালো দেখায়।
748
01:32:44,080 --> 01:32:45,420
তোমাকেও।
749
01:32:49,670 --> 01:32:51,250
আপনি টাকা দেননি।
750
01:32:51,370 --> 01:32:52,710
তুমি দিয়ে দাও তো।
751
01:33:24,000 --> 01:33:26,000
কত হয়েছে?
752
01:35:08,290 --> 01:35:12,580
চিঠিটা আসলে ছিল এক
বছর পরেরকার একটা বোর্ডিং পাস,
753
01:35:13,040 --> 01:35:17,330
কিন্তু গন্তব্যে আর পৌঁছাতে পাললাম না।
754
01:35:29,330 --> 01:35:31,960
আমি সত্যিই সেদিন
সন্ধ্যের সময় গিয়েছিলাম।
755
01:35:32,080 --> 01:35:35,710
জানতাম ভিড় হবে, তাই
৭টা ১৫তে'ই ওখানে পৌঁছে যাই।
756
01:35:36,670 --> 01:35:38,920
বাইরে বৃষ্টি পড়ছিলো।
757
01:35:39,040 --> 01:35:43,460
বাইরে জানালা দিয়ে,
দেখছিলাম বৃষ্টিস্নাত এক ক্যালিফোর্নিয়াকে।
758
01:35:44,540 --> 01:35:48,250
জানার প্রবল ইচ্ছা জাগলো
অন্য ক্যালিফোর্নিয়া ততটা রৌদ্রজ্জ্বল কিনা।
759
01:35:48,500 --> 01:35:50,880
নিজেকে একটা বছর
সময় দেয়ার সিদ্ধান্ত নিলাম।
760
01:35:53,290 --> 01:35:56,330
আজ রাতেও সেদিনকার
মতো ভারী বৃষ্টিপাত হচ্ছে।
761
01:35:56,710 --> 01:35:58,630
জানালা দিয়ে তাকিয়ে,
762
01:35:58,750 --> 01:36:01,210
কেবল একটা মানুষের
কথাই ভাবনায় ঘুরপাক খাচ্ছে।
763
01:36:02,670 --> 01:36:05,250
সে কি আদৌ চিঠির খামটা খুলেছিল?
764
01:37:01,160 --> 01:37:03,080
এখানে কী করছো?
765
01:37:04,960 --> 01:37:06,420
হেই!
766
01:37:07,210 --> 01:37:09,670
কী করছো এখানে?
767
01:37:10,330 --> 01:37:11,630
আসলেই তুমি নাকি?
768
01:37:12,210 --> 01:37:14,750
হ্যাঁ, এখানে কী করছো?
769
01:37:14,880 --> 01:37:16,120
সংস্কার করছি।
770
01:37:16,580 --> 01:37:18,210
সংস্কার করছো?
771
01:37:19,120 --> 01:37:20,790
আমার কাজিন কোথায়?
772
01:37:21,710 --> 01:37:23,710
সে কারাওকে বার খুলেছে।
773
01:37:25,790 --> 01:37:27,790
বলেছে নতুন ব্যবসা করতে চান।
774
01:37:27,920 --> 01:37:31,040
আমাকে দিয়ে গেছে দোকানটা।
তোমায় বলেনি?
775
01:37:31,750 --> 01:37:34,500
না, তার সাথে দেখা হয়নি তো।
776
01:37:34,750 --> 01:37:37,120
সে একজন পাক্কা ব্যবসায়ী।
777
01:37:38,160 --> 01:37:40,670
প্রথমে সে আমাকে ফিশ এন্ড চিপস বেচলো,
778
01:37:40,790 --> 01:37:42,330
আর এরপর পুরো দোকানটাই।
779
01:37:42,500 --> 01:37:43,920
কী?
780
01:37:44,370 --> 01:37:47,160
বলেছি তোমার কাজিন
একজন পাক্কা ব্যবসাদার লোক!
781
01:37:52,500 --> 01:37:55,330
কবে থেকে জোরালো শব্দে
গান শোনা শুরু করলে?
782
01:37:57,370 --> 01:38:00,250
অল্প সময়ে, অনেক
কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছি।
783
01:38:02,040 --> 01:38:10,040
ক্যালিফোর্নিয়া গিয়েছিলে?
মজার জায়গা ছিল নাকি?
784
01:38:17,790 --> 01:38:19,710
ক্যালিফোর্নিয়া...
785
01:38:20,040 --> 01:38:22,540
ঠিকঠাক ছিলো। তেমন বিশেষ কিছু না।
786
01:38:29,540 --> 01:38:32,000
ইউনিফর্মে তোমাকে সুন্দর লাগছে।
787
01:38:33,000 --> 01:38:35,420
তোমাকেও ওটাতে বেশ লাগছে।
788
01:38:35,750 --> 01:38:37,540
খাবে কিছু?
789
01:38:37,750 --> 01:38:39,420
না খেলেই ভালো হবে।
790
01:38:40,710 --> 01:38:43,160
কাল ভোর ভোর বেরিয়ে পড়তে হবে।
791
01:38:45,420 --> 01:38:47,500
কবে ফিরবে?
792
01:38:47,920 --> 01:38:50,460
দু'দিন পর আমার দোকানের উদ্বোধন।
793
01:38:52,290 --> 01:38:53,840
জানি না।
794
01:38:54,290 --> 01:38:57,290
এটা হয়তো লম্বা সময়ের সফর হবে।
795
01:39:00,630 --> 01:39:03,120
যেখানই যাও না কেন,
আমায় চিঠি লিখো।
796
01:39:05,960 --> 01:39:08,250
তা হয়তো পড়বেও না।
797
01:39:10,790 --> 01:39:13,210
তোমাকে একটা কথা জিজ্ঞেস করার আছে।
798
01:39:23,790 --> 01:39:28,080
এরকম বোর্ডিং পাসে প্লেনে উঠা যায়?
799
01:39:32,960 --> 01:39:35,880
আজকের তারিখ ছিলো, কিন্তু
বৃষ্টির জলে কালি লেপ্টে গেছে।
800
01:39:36,500 --> 01:39:41,460
জানি না এটা আমায়
কোথায় নিয়ে যাবে। তুমি জানো?
801
01:39:43,330 --> 01:39:44,880
না...
802
01:39:46,460 --> 01:39:48,710
তবে তোমায় আরেকটা দিতে পারি।
803
01:39:52,630 --> 01:39:54,120
দারুণ।
804
01:40:04,500 --> 01:40:06,540
কোথায় যেতে চাও?
805
01:40:07,750 --> 01:40:11,540
কী যায় আসে। তুমি যেখানে নিয়ে যাবে।
806
01:40:18,290 --> 01:41:32,181
✈️ সাবটাইটেলটি দিয়ে এই অসাধারণ মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162)
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞