1
00:00:16,725 --> 00:00:21,396
নিখোঁজ বিজ্ঞপ্তি
নামঃ সেও হা-ইয়ুন
2
00:00:21,479 --> 00:00:24,858
পুলিশ আজ সকাল ৭টার দিকে
তদন্ত শুরু করে, যখন একটি লাশ...
3
00:00:24,941 --> 00:00:27,485
যেটি দুই মাস ধরে নিখোঁজ হওয়া একজন উচ্চ
বিদ্যালয়ের ছাত্রীর বলে অনুমান করা হচ্ছে,
4
00:00:27,569 --> 00:00:29,738
সেওংজিন-দং এর মিরিম
জলাধারের কাছে খুঁজে পাওয়া যায়।
5
00:00:29,821 --> 00:00:31,448
ভিক্টমকে শনাক্ত করার জন্য,
6
00:00:31,531 --> 00:00:34,075
পুলিশ জাতীয় ফরেনসিক
বিভাগকে ঘটনাস্থল থেকে সংগৃহীত...
7
00:00:34,159 --> 00:00:35,994
ডিএনএ টেস্টের রেজাল্ট দ্রুত
প্রেরণ করতে অনুরোধ করেছে।
8
00:00:36,077 --> 00:00:38,913
তারা ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর
কারণ শনাক্ত করার পরিকল্পনা করেছে।
9
00:00:41,750 --> 00:00:43,960
-হ্যালো।
- পরীক্ষা করে দেখেছেন?
10
00:00:44,044 --> 00:00:47,297
আসলে, ডিএনএ টেস্টের রেজাল্ট না
আসা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারবো না,
11
00:00:47,380 --> 00:00:50,925
তবে মৃতদেহের দাঁত প্রায় সেও
হা-ইয়ুনের ডেন্টাল রেকর্ডের মতোই।
12
00:00:52,343 --> 00:00:53,595
হত্যা করা হয়েছে এমন কোনো চিহ্ন?
13
00:00:54,721 --> 00:00:56,931
মৃতদেহটি ব্যাপকভাবে পচে গেছে,
তাই নিশ্চিত করে বলা মুশকিল।
14
00:00:57,015 --> 00:00:59,434
মৃত্যুর কারণ জানতে
আমাদের ময়নাতদন্ত করতে হবে।
15
00:01:03,480 --> 00:01:04,314
স্যার!
16
00:01:09,360 --> 00:01:11,071
অ্যামিউজমেন্ট পার্কের কাছে এটা পেলাম।
17
00:01:12,113 --> 00:01:14,324
সেও হা-ইয়ুনের জিনিসপত্র।
18
00:01:15,825 --> 00:01:16,701
ধ্যাঁত।
19
00:01:27,003 --> 00:01:29,714
হেই। আমার মনে হয় পুলিশ এখানে
সেও হা-ইয়ুনের ব্যাপারে তদন্ত করতে এসেছে।
20
00:01:30,215 --> 00:01:31,883
খবরে বলেছে যে ওর
লাশ খুঁজে পাওয়া গেছে।
21
00:01:31,966 --> 00:01:34,385
- হ্যাঁ।
- কিন্তু তারা এখানে আসবে কেন?
22
00:01:35,303 --> 00:01:37,347
স্কুলে তদন্ত করার
মতো কিছু আছে কি?
23
00:01:37,430 --> 00:01:38,973
- তদন্ত?
- অবিশ্বাস্য…
24
00:01:40,725 --> 00:01:41,726
- কী?
- কী?
25
00:01:41,810 --> 00:01:42,769
ব্যাপারটা কী?
26
00:01:43,645 --> 00:01:46,272
সম্প্রতি হা-না'র জীবনও সংকটে পড়েছিলো।
27
00:01:46,356 --> 00:01:48,274
- হা-না?
- হ্যাঁ।
28
00:01:49,109 --> 00:01:52,612
অ্যামিউজমেন্ট পার্কের জাদুকর ওর গলা
চেপে ধরায় ও প্রায় মরেই গিয়েছিলো।
29
00:01:54,322 --> 00:01:56,324
- সত্যি?
- হেই, চলো।
30
00:01:58,118 --> 00:02:00,036
- সিরিয়াসলি বলেছো?
- হ্যাঁ।
31
00:02:06,793 --> 00:02:08,378
আমার মেয়েকে ফিরিয়ে দিন।
32
00:02:09,003 --> 00:02:11,631
আমার মেয়েকে এক্ষুণি ফিরিয়ে দিন।!
33
00:02:11,714 --> 00:02:12,882
- ম্যাম।
- ফিরিয়ে দিন ওকে!
34
00:02:12,966 --> 00:02:15,468
শান্ত হোন প্লিজ।
নচেৎ আপনি জ্ঞান হারাবেন।
35
00:02:16,970 --> 00:02:18,054
আমি…
36
00:02:18,138 --> 00:02:20,431
আমি আমার মেয়েকে
ছাড়া বাঁচতে পারবো না।
37
00:02:20,515 --> 00:02:21,975
ওকে ছাড়া কীভাবে বাঁচবো?
38
00:02:23,685 --> 00:02:25,770
আমার বেচারী হা-ইয়ুন।
39
00:02:26,938 --> 00:02:28,898
কী করবেন আপনি?
40
00:02:28,982 --> 00:02:31,234
- ম্যাম।
- কী করবেন আপনি?
41
00:02:31,734 --> 00:02:32,694
আমি খুবই দুঃখিত।
42
00:02:33,278 --> 00:02:38,116
কিন্তু আমরা না ঘুমিয়ে
সর্বত্র হা-ইয়ুনকে খুঁজেছি।
43
00:02:39,409 --> 00:02:40,618
আমাদেরও রাগ হচ্ছে...
44
00:02:41,953 --> 00:02:42,954
এবং কষ্ট হচ্ছে।
45
00:02:44,789 --> 00:02:48,293
কিন্তু একবার আমরা ময়নাতদন্তের ফলাফল হাতে পেয়ে যাই
এবং তাতে যদি খুনের কোনরুপ লক্ষণ পাওয়া যায়,
46
00:02:48,376 --> 00:02:50,044
আমরা পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করবো,
47
00:02:51,004 --> 00:02:52,714
এবং খুনিকে গ্রেফতার করবো।
48
00:02:53,840 --> 00:02:55,508
এখন এসব করে কী লাভ?
49
00:02:56,634 --> 00:02:57,635
আপনার কাছে মিনতি করেছিলাম।
50
00:02:58,595 --> 00:03:00,054
মিনতি করেছিলাম..
51
00:03:00,972 --> 00:03:03,308
ও মরার আগে...
52
00:03:04,017 --> 00:03:05,977
ওকে খুঁজে বের করার জন্য।
53
00:03:06,060 --> 00:03:07,228
ও মরার…
54
00:03:07,312 --> 00:03:08,855
ম্যাম, প্লিজ শান্ত হোন।
55
00:03:08,938 --> 00:03:10,273
ম্যাম, আপনি ঠিক আছেন তো?
56
00:03:10,356 --> 00:03:12,692
- হেই।
- এখানে পানি নিয়ে আসো!
57
00:03:12,775 --> 00:03:14,861
ম্যাম, জ্ঞান হারাবেন না।
58
00:03:14,944 --> 00:03:16,154
- আমার কাছে প্রমাণ আছে।
- আচ্ছা--
59
00:03:16,237 --> 00:03:17,405
আমাকে যেতে দাও!
60
00:03:17,906 --> 00:03:19,115
- স্যার।
- হ্যাঁ?
61
00:03:19,199 --> 00:03:22,202
- আমরা একটি হামলার অভিযোগ পেয়েছি--
- আরে! আপনাকে না বললাম এটা কোনো হামলা নয়।
62
00:03:22,285 --> 00:03:23,995
- এটা খুনের প্রচেষ্টা!
- খুন?
63
00:03:24,078 --> 00:03:26,998
দেখুন। এটা দেখে কি আপনার হামলা মনে হয়?
64
00:03:32,754 --> 00:03:36,299
সামাজিক ঘটনা এবং সাংস্কৃতিক
প্রেক্ষাপট বোঝা এর মধ্যে সূচিত করা হয়।
65
00:03:36,799 --> 00:03:41,763
সামাজিক সংস্কৃতি, সামাজিক ঘটনা, এবং সিস্টেম…
66
00:04:03,390 --> 00:04:14,386
• অনুবাদ ও সম্পাদনায় •
🦋 শান্ত কুমার দাস 🦋
67
00:04:15,288 --> 00:04:21,413
THE SOUND OF MAGIC
🎪 안나라수마나라 🎪
68
00:04:22,804 --> 00:04:25,723
6
সর্বশেষ পারফরম্যান্স
69
00:04:26,967 --> 00:04:33,440
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ facebook.com/santokumar.das.338 ] ❞
70
00:04:33,815 --> 00:04:34,983
মিস্টার।
71
00:04:48,413 --> 00:04:49,497
মিস্টার।
72
00:05:34,083 --> 00:05:36,085
"এরপর লিভারটা টানো…"
73
00:06:09,118 --> 00:06:11,245
মিস্টার, আপনি?
74
00:06:17,627 --> 00:06:21,798
জানতাম না এমন একটা জায়গার
অস্তিত্ব আছে, তাই আমি খুব চিন্তিত ছিলাম।
75
00:06:29,347 --> 00:06:31,766
পুলিশ আপনার খোঁজ করছে।
76
00:06:33,059 --> 00:06:34,894
আপনাকে অন্য কোথাও গিয়ে লুকোতে হবে।
77
00:06:37,021 --> 00:06:38,106
আমার বেলা
78
00:06:40,066 --> 00:06:40,900
এখন…
79
00:06:43,736 --> 00:06:44,946
খুব অসুস্থ।
80
00:06:49,742 --> 00:06:51,202
অবস্থা কি খুব খারাপ?
81
00:06:52,829 --> 00:06:54,122
কী হয়েছে?
82
00:06:55,289 --> 00:06:58,543
একটা ছোট দুর্ঘটনা ঘটেছে।
83
00:07:01,838 --> 00:07:02,672
কিচ্ছু হয়নি।
84
00:07:05,967 --> 00:07:08,553
তাহলে আমি ওকে এখন হাসপাতালে নিয়ে যাচ্ছি,
85
00:07:08,636 --> 00:07:10,430
কিন্তু আপনাকে আপনাকে অন্য কোথাও গিয়ে...
86
00:07:13,683 --> 00:07:15,017
বেলা, তুমি ঠিক আছো?
87
00:07:16,644 --> 00:07:18,396
আমার কথা শুনতে পাচ্ছো?
88
00:07:22,608 --> 00:07:24,110
এইযে আমি।
89
00:07:30,324 --> 00:07:31,159
দুঃখিত।
90
00:07:33,411 --> 00:07:34,328
আমি দুঃখিত।
91
00:07:37,415 --> 00:07:38,249
আমি দুঃখিত।
92
00:07:38,332 --> 00:07:39,417
আমি যখন ছোট ছিলাম,
93
00:07:40,793 --> 00:07:43,421
১০০০ ওন দিয়ে স্কুলের বাহির
থেকে একটা পাখির ছানা কিনে এনেছিলাম।
94
00:07:44,714 --> 00:07:47,175
আমার মনে আছে যে আমি ওর
নাম ধরে ডাকতাম এবং সময় কাটাতাম।
95
00:07:48,926 --> 00:07:52,513
হ্যাঁ, সেটাও অনেক আগে
অসুস্থ হয়ে মারা গেছে।
96
00:07:58,060 --> 00:07:59,187
কিন্তু তখন,
97
00:08:01,147 --> 00:08:02,982
আমি অন্য বাচ্চাদের মতোই ছিলাম…
98
00:08:04,400 --> 00:08:07,320
যার জন্য আমি কতটা কষ্ট পেয়েছিলাম তা
প্রকাশ করার জন্য উচ্চস্বরে কাঁদতে পারতাম।
99
00:08:09,238 --> 00:08:11,491
- কিচ্ছু হয়নি।
- ঠিক যেমনটা এখন সে করছে।
100
00:08:13,493 --> 00:08:14,911
যেন সে তার পুরো জগৎটাই হারিয়ে ফেলেছে।
101
00:08:19,373 --> 00:08:20,541
মিস্টার,
102
00:08:21,292 --> 00:08:23,461
আমি প্রথমে ওকে হাসপাতালে নিয়ে যাচ্ছি।
103
00:08:23,544 --> 00:08:26,088
- না, হাসপাতালে নয়।
- কী?
104
00:08:26,172 --> 00:08:30,593
বেলা বলেছে যে ও এর জীবনের শেষ
দিনগুলো হাসপাতালে অতিবাহিত করতে চায় না।
105
00:08:34,722 --> 00:08:36,807
ও বলেছে যে ও মৃত্যুকে ভয় পায় না,
106
00:08:39,602 --> 00:08:41,145
কিন্তু ও একা থাকতে চায় না।
107
00:08:42,522 --> 00:08:43,356
ঠিক না?
108
00:08:44,815 --> 00:08:47,568
ও যা করতে চায় আমি ওকে তাই করতে দেব।
109
00:08:51,239 --> 00:08:53,866
মিস্টার, আপনি এসব কী বলছেন?
110
00:08:54,951 --> 00:08:58,037
পুলিশ এখন যে কোনো
মুহুর্তে এখানে এসে চড়াও হবে।
111
00:09:00,623 --> 00:09:01,457
পুলিশ?
112
00:09:02,333 --> 00:09:03,167
হ্যাঁ।
113
00:09:05,419 --> 00:09:07,129
পুলিশ আমার খোঁজ করছে কেন?
114
00:09:15,137 --> 00:09:16,889
তারা ভাবছে আপনিই ওই বৃষ্টির দিনে...
115
00:09:18,641 --> 00:09:20,351
ছিনতাই করা অপরাধী।
116
00:09:21,769 --> 00:09:25,439
আর আমার মনে হয় যে তারা আপনাকে
আরও কয়েকটা ব্যাপারে সন্দেহ করছে।
117
00:09:27,692 --> 00:09:29,527
ওসবের সাথে আমার কোনো সম্পর্ক নেই।
118
00:09:33,531 --> 00:09:34,532
সত্যি?
119
00:09:35,408 --> 00:09:36,242
হ্যাঁ।
120
00:09:38,828 --> 00:09:42,540
তাই আমার পালানোর কোনো কারণ নেই।
121
00:09:43,541 --> 00:09:44,375
যদি কেউ…
122
00:09:46,919 --> 00:09:48,713
যদি কেউ আপনাকে বিশ্বাস না করে?
123
00:09:52,091 --> 00:09:54,010
- কেউ না?
- হ্যা
124
00:09:55,386 --> 00:09:57,388
আপনি যতই অস্বীকার করুন না কেন,
125
00:09:58,431 --> 00:10:01,601
কেউ যদি আপনার কথায় বিশ্বাস না
করে তবে কী হবে? তখন কী করবেন?
126
00:10:05,104 --> 00:10:06,355
তাহলে তোমার কী অভিমত?
127
00:10:11,944 --> 00:10:12,778
তুমি…
128
00:10:15,239 --> 00:10:16,699
তুমিও আমাকে বিশ্বাস করো না?
129
00:10:20,703 --> 00:10:21,537
হুম?
130
00:10:25,166 --> 00:10:26,167
বলো আমাকে।
131
00:10:27,668 --> 00:10:29,503
তুমিও কি আমাকে বিশ্বাস করো না?
132
00:10:40,806 --> 00:10:42,391
মিস্টার।
133
00:10:42,892 --> 00:10:45,394
এখানে আসুন। মনে হচ্ছে এখানে কেউ আছে।
134
00:10:46,646 --> 00:10:49,148
হ্যাঁ, স্যার। এখানে আমাদের দেখা শেষ।
135
00:11:06,957 --> 00:11:08,042
মি. রিউ মিন-হিয়ক?
136
00:11:12,380 --> 00:11:14,882
আমরা ছিনতাই, হামলা এবং
খুনের অভিযোগ তদন্ত করছি।
137
00:11:14,965 --> 00:11:16,425
আমাদের সাথে থানায় আসুন।
138
00:11:23,974 --> 00:11:24,809
ছাড়ো।
139
00:11:26,477 --> 00:11:28,145
বলেছি না, আমার পালানোর কোনো কারণ নেই।
140
00:11:30,523 --> 00:11:31,691
ব্যস এক সেকেন্ডের ব্যাপার।
141
00:11:34,193 --> 00:11:35,861
আপনার নীরব থাকার অধিকার আছে।
142
00:11:35,945 --> 00:11:37,488
আপনার আইনজীবী নিয়োগের অধিকার আছে।
143
00:11:37,571 --> 00:11:40,032
বেআইনীভাবে আটক করার
অভিযোগ আপনি করতে পারেন।
144
00:11:43,577 --> 00:11:44,662
না, আপনি পারবেন না।
145
00:11:44,745 --> 00:11:46,372
এই মেয়ে, কী করছো তুমি?
146
00:11:47,957 --> 00:11:51,377
আমার সহপাঠী না ইল-দেউং ইতোমধ্যে
সাক্ষ্য দিয়েছে যে সেদিন রাতে উনি ওর সাথে ছিলেন।
147
00:11:51,919 --> 00:11:54,463
উনিই যে অপরাধী তার কোনো
পোক্ত প্রমাণ আছে আপনার কাছে?
148
00:11:55,631 --> 00:11:56,507
দেখো,
149
00:11:57,675 --> 00:12:01,137
যথেষ্ট সন্দেহ থাকার দরুন আমরা তদন্ত করছি।
150
00:12:01,220 --> 00:12:02,471
মিথ্যুক।
151
00:12:03,139 --> 00:12:05,349
আপনি ইতোমধ্যেই তাকে দোষী হিসেবে
গণ্য করেছেন এইজন্য নয় কি এটা?
152
00:12:06,559 --> 00:12:08,185
আপনি কেবল সেই সকল মানুষের কথা শুনেছেন,
153
00:12:08,269 --> 00:12:11,439
যাদের সাথে অ্যামিউজমেন্ট পার্কের
জাদুকরের সাথে দেখাও হয়নি।
154
00:12:11,522 --> 00:12:12,815
ভুল বলেছি কি?
155
00:12:12,898 --> 00:12:13,899
আহ-ইয়ে।
156
00:12:17,570 --> 00:12:18,779
মিঃ রিউ মিন-হিয়ক।
157
00:12:19,572 --> 00:12:21,782
আপনি পালাতে পারেন এবং প্রমাণ
লোপাট করতে পারেন এই ভয়ে,
158
00:12:21,866 --> 00:12:25,494
এবং আপনার স্থায়ী ঠিকানা ব্যতীত ব্যক্তিগত
পরিচয় যাচাই করতে অসুবিধা হওয়ার জন্য...
159
00:12:25,578 --> 00:12:28,956
আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হচ্ছে।
160
00:12:29,039 --> 00:12:31,751
প্রক্রিয়া অনুযায়ী, এই হলো
ওয়ারেন্ট। ঠিক আছে তো?
161
00:12:36,589 --> 00:12:39,300
-না, না। থামুন।
- এই মেয়ে!
162
00:12:40,342 --> 00:12:44,221
তুমি না থামলে, আইনের কাজে বাধা
দেয়ায় তোমাকে গ্রেফতার করবো।
163
00:12:46,140 --> 00:12:46,974
আহ-ইয়ে।
164
00:12:50,060 --> 00:12:50,895
যথেষ্ট হয়েছে।
165
00:12:52,605 --> 00:12:53,731
যথেষ্ট হয়েছে।
166
00:12:57,401 --> 00:12:58,944
তোমাকে বলেছি না আমি এ কাজ করিনি।
167
00:13:02,656 --> 00:13:03,491
আমার…
168
00:13:05,159 --> 00:13:07,369
এমন একজনকে দরকার
যে আমাকে বলতে পারে যে,
169
00:13:07,453 --> 00:13:09,789
অন্য লোকেরা যাই বলুক
না কেন, সেটা গুরুত্বপুর্ণ না,
170
00:13:11,540 --> 00:13:13,375
এবং এমন একজন যে আমাকে বিশ্বাস করবে।
171
00:13:13,876 --> 00:13:16,295
হুম। ব্যস এটুকুই চাই আমি।
172
00:13:19,924 --> 00:13:20,966
মিস্টার।
173
00:13:23,844 --> 00:13:26,055
আর আমি শীঘ্রই ফিরে আসবো,
174
00:13:28,724 --> 00:13:29,558
তাই…
175
00:13:31,477 --> 00:13:35,147
এই সময়টুকু তুমি বেলার
খেয়াল রাখতে পারবে?
176
00:13:36,941 --> 00:13:38,984
তুমি ছাড়া চাওয়ার মতো
আর কেউ নেই যে আমার।
177
00:14:05,636 --> 00:14:06,679
হেই, শোনো.।
178
00:14:08,639 --> 00:14:10,432
তার সাথে তোমার সম্পর্ক কী?
179
00:14:10,933 --> 00:14:13,060
তুমি নিশ্চিত তো
তার সম্পর্কে তুমি সব জানো?
180
00:14:17,982 --> 00:14:19,733
তুমি চাও তোমাকে সত্যিটা বলি?
181
00:14:24,864 --> 00:14:26,615
নাম, রিউ মিন-হিয়ক।
182
00:14:27,575 --> 00:14:28,909
বয়স ৩০। জন্মস্থান সিউল।
183
00:14:28,993 --> 00:14:30,411
হাইস্কুলে থাকতে পড়াশোনা ছেড়ে দেয়।
184
00:14:34,123 --> 00:14:35,165
১০ বছর আগে,
185
00:14:35,875 --> 00:14:38,544
মানসিক হাসপাতালে চিকিৎসাধীন
অবস্থায় সে নিখোঁজ হয়।
186
00:14:39,420 --> 00:14:42,590
তিন বছর আগে, সেওংমি-দং
এক ছাত্রের নিখোঁজ হওয়ার কেসে
187
00:14:42,673 --> 00:14:44,884
পুলিশ তাকে দুইবার তদন্ত করেছিলো।
188
00:14:45,467 --> 00:14:49,054
এছাড়াও, একই কারণে একাধিকবার
তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে।
189
00:14:52,808 --> 00:14:55,352
তাকে এতটা বিশ্বাস কিভাবে করলে
যে তার সাথে সময় কাটাচ্ছো?
190
00:14:55,436 --> 00:15:00,232
নিজের সহপাঠীর এমন ভয়ংকর অবস্থা
দেখার পরও তোমার একটুও ভয় হয়নি?
191
00:15:02,776 --> 00:15:03,944
বাড়ি চলে যাও।
192
00:15:14,622 --> 00:15:17,333
- সে আসলে কেমন মানুষ?
- যেমনটা তুমি তাকে ভাবো।
193
00:15:17,958 --> 00:15:19,251
কারণ আমি তাকে যে রূপে দেখেছি,
194
00:15:21,295 --> 00:15:22,671
সে পুরো একটা পাগল।
195
00:15:22,755 --> 00:15:27,176
সে হঠাৎ আমাকে রেলিং থেকে ধাক্কা মারলো!
196
00:15:27,259 --> 00:15:30,846
অ্যামিউজমেন্ট পার্কের জাদুকর ওর গলা
চেপে ধরায় ও প্রায় মরেই গিয়েছিলো।
197
00:16:30,864 --> 00:16:37,830
♪ তোমাকে বিশ্বাস করতে চাওয়ার পরিবর্তে ♪
198
00:16:39,248 --> 00:16:45,129
♪ বলতে চাই, আমি সত্যিই বিশ্বাস করি তোমায় ♪
199
00:16:47,715 --> 00:16:50,843
♪ কিন্তু আমি এখনও ♪
200
00:16:50,926 --> 00:16:54,722
♪ তলিয়ে আছি ভয়ের সমুদ্রে ♪
201
00:16:56,056 --> 00:16:57,725
♪ না, আমি ♪
202
00:16:59,810 --> 00:17:03,147
♪ নিমজ্জিত লোভের পানাপুকুরে ♪
203
00:17:04,690 --> 00:17:11,739
♪ আমার উড়ার ইচ্ছার অন্তরালে ♪
204
00:17:13,073 --> 00:17:15,784
♪ আমার এক স্বরুপ আছে ♪
205
00:17:16,326 --> 00:17:19,496
♪ যে জানে আমি পারি না উড়তে ♪
206
00:17:21,665 --> 00:17:24,501
♪ এক বোকা স্বরুপ ♪
207
00:17:25,169 --> 00:17:28,964
♪ যে আবদ্ধ আছে ♪
208
00:17:29,965 --> 00:17:35,012
♪ শৈশব ও যৌবনের মাঝে ♪
209
00:17:38,640 --> 00:17:43,687
♪ নিঃসন্দেহে.. ♪
210
00:17:46,565 --> 00:17:52,488
♪ তুমি খুশি করো আমায়, কিন্তু… ♪
211
00:17:57,159 --> 00:18:03,457
♪ হয়তো আমি থাকতে চাই একটু লুকিয়ে ♪
212
00:18:05,417 --> 00:18:06,919
♪ স্বপ্নের মতো ♪
213
00:18:07,503 --> 00:18:12,591
♪ এক ফালি জাদুর ছায়াতলে ♪
214
00:18:13,884 --> 00:18:20,808
♪ ঘৃণা করি আমার উৎকণ্ঠিত সত্ত্বাকে... ♪
215
00:18:22,768 --> 00:18:28,774
♪ যে পারে না কোথাও ♪
216
00:18:28,857 --> 00:18:33,070
♪ এক পা বাড়াতে ♪
217
00:18:47,835 --> 00:18:54,091
♪ হয়তো আমি থাকতে চাই কিছুক্ষণ ভুলে ♪
218
00:18:56,426 --> 00:19:03,308
♪ এই আমায় আবর্তন করে থাকা মিথ্যে স্বপ্নগুলোকে ♪
219
00:19:04,977 --> 00:19:11,942
♪ ঘৃণা করি আমার ভারসাম্যহীন সত্ত্বাকে ♪
220
00:19:13,360 --> 00:19:22,661
♪ যে অক্ষম কোনো প্রকার সিদ্ধান্ত ♪
221
00:19:25,831 --> 00:19:26,748
♪ নিতে..... ♪
222
00:20:01,158 --> 00:20:01,992
আহ-ইয়ে!
223
00:20:07,998 --> 00:20:09,166
উনি কোথায়?
224
00:20:12,461 --> 00:20:14,630
কিছুক্ষণ আগে পুলিশ এসে তাকে নিয়ে গেছে।
225
00:20:16,924 --> 00:20:18,008
যেমনটা ভেবেছিলাম।
226
00:20:22,763 --> 00:20:24,514
সত্য খুব শীঘ্রই বেরিয়ে আসবে।
227
00:20:27,392 --> 00:20:29,978
অফিসার বলেছেন, তারা
তার ব্যাকগ্রাউন্ড চেক করেছেন।
228
00:20:32,147 --> 00:20:33,649
সে সত্যিই উন্মাদ?
229
00:20:36,443 --> 00:20:37,444
যদি সে…
230
00:20:40,072 --> 00:20:41,615
সত্যিই ভয়ংকর মানুষ হয় তখন?
231
00:20:46,578 --> 00:20:48,163
তোমার হৃদয় কী বলে?
232
00:20:54,002 --> 00:20:54,878
জানি না।
233
00:21:00,842 --> 00:21:03,053
জানি না আমি তাকে বিশ্বাস করি...
234
00:21:05,639 --> 00:21:07,224
নাকি বিশ্বাস করি না,
235
00:21:09,226 --> 00:21:11,645
কিন্তু আমার ভয় হচ্ছে যে আমি ভুল হতে পারি।
236
00:21:15,816 --> 00:21:17,901
কারন সবাই বলছে আমি ভুল।
237
00:21:20,654 --> 00:21:22,281
তাই আমি দোটানায় আছি।
238
00:21:30,789 --> 00:21:31,944
আমি তোমাকে সমর্থন করি।
239
00:21:36,461 --> 00:21:37,462
তুমি তাকে বিশ্বাস করো,
240
00:21:39,047 --> 00:21:39,881
আর আমিও করি।
241
00:21:41,591 --> 00:21:42,884
এটুকুই কি যথেষ্ট নয়?
242
00:21:47,222 --> 00:21:48,056
আমার…
243
00:21:49,725 --> 00:21:51,977
এমন একজনকে দরকার
যে আমাকে বলতে পারে যে,
244
00:21:52,060 --> 00:21:54,313
অন্য লোকেরা যাই বলুক
না কেন, সেটা গুরুত্বপুর্ণ না,
245
00:21:56,189 --> 00:21:57,941
এবং এমন একজন যে আমাকে বিশ্বাস করবে।
246
00:21:58,442 --> 00:22:00,861
হ্যাঁ। আমার ব্যস এটুকুই চাই।
247
00:22:04,197 --> 00:22:05,324
হ্যাঁ।
248
00:22:12,914 --> 00:22:14,750
একজনের সাথে আমায়
দেখা করতে যেতে হবে।
249
00:22:21,965 --> 00:22:26,136
সেদিন আপনি যা বলেছিলেন
সেটা ভেবেছি বলেই এসেছি।
250
00:22:28,013 --> 00:22:29,431
বলার জন্য ধন্যবাদ।
251
00:22:30,015 --> 00:22:33,143
তাকে সাহায্য করার জন্য একটি
উপায় খুঁজে বের করার চেষ্টা করবো।
252
00:22:37,522 --> 00:22:41,318
কিন্তু আপনি তাকে কীভাবে চেনেন?
253
00:22:43,320 --> 00:22:44,404
আমরা বন্ধু ছিলাম।
254
00:22:45,405 --> 00:22:47,407
আমি এবং মিন-হিয়ক একই
হাইস্কুলে পড়াশোনা করেছি।
255
00:22:51,119 --> 00:22:53,288
"রিউ মিন-হিয়ক, বয়স ৩০"
256
00:22:55,165 --> 00:22:57,334
শুনেছি উনি হাইস্কুল ছেড়ে দিয়েছিলেন।
257
00:23:00,921 --> 00:23:05,133
তা আরো দশ বছর আগে।
258
00:23:13,934 --> 00:23:16,603
মিন-হিয়ক একজন মেধাবী ছাত্র ছিলো।
259
00:23:17,938 --> 00:23:20,357
এমনকি অন্য স্কুলের
শিক্ষার্থীরাও ওর ব্যাপারে জানতো।
260
00:23:20,440 --> 00:23:23,443
ও মিডেল স্কুল থেকেই
সেরাদের শীর্ষে ছিলো।
261
00:23:23,527 --> 00:23:25,862
ও ছিলো স্মার্ট, হ্যান্ডসাম,
262
00:23:27,239 --> 00:23:31,451
আর ওর বাবা-মা ছিলেন সুপরিচিত প্রফেসর
এবং তাদের টিভিতে প্রায়শই দেখা যেত।
263
00:23:31,535 --> 00:23:34,746
ওর ভাইবোনরাও অনেক মেধাবী ছিলো।
264
00:23:37,582 --> 00:23:40,043
হেই, একজন তোমাকে এটা দিতে বললো।
265
00:23:46,425 --> 00:23:48,802
সে বলেছে সে তোমাকে অনেক পছন্দ করে।
266
00:23:49,719 --> 00:23:51,388
সে কে সেটা জানতে চাও না?
267
00:23:52,514 --> 00:23:53,640
আমি তোমাকে...
268
00:23:55,016 --> 00:23:56,226
বলবো?
269
00:23:57,811 --> 00:23:58,854
না, আমাকে বলো না।
270
00:23:59,980 --> 00:24:01,398
কেন?
271
00:24:01,982 --> 00:24:06,069
তাকে গিয়ে বলো যে আমাকে এটা কে দিয়েছে
সেটা না জানায় আমি এটা গ্রহন করিনি....
272
00:24:07,946 --> 00:24:09,573
আর বলবে হতাশ না হতে।
273
00:24:16,037 --> 00:24:17,539
ভাব দেখো…
274
00:24:21,168 --> 00:24:24,129
ভবিষ্যতে কী করতে চাও তুমি?
তোমার লক্ষ্য নির্ধারণ করেছো?
275
00:24:24,629 --> 00:24:27,507
জানি না। এখনও এসব নিয়ে ভাবা হয়নি।
276
00:24:28,216 --> 00:24:30,635
তাহলে সবসময় এত্ত এত্ত পড়াশোনা কেন করো?
277
00:24:31,470 --> 00:24:34,347
কারণ ভালো গ্রেড পেলে
আমার বাবা-মা খুশি হয়।
278
00:24:34,931 --> 00:24:35,765
কী?
279
00:24:36,892 --> 00:24:37,726
হেই।
280
00:24:38,685 --> 00:24:40,228
ওটা জোকস ছিলো, না?
281
00:24:40,896 --> 00:24:42,189
বাহ্, অবিশ্বাস্য।
282
00:24:42,272 --> 00:24:44,858
ওর মন ছিলো সাদা কাগজের মতো পরিষ্কার।
283
00:24:45,442 --> 00:24:49,446
হয়তো ও আসলেই জাদুকর ছিলো,
কেননা আমার প্রথম প্রেমের প্রত্যাখান...
284
00:24:50,864 --> 00:24:55,368
আজও আমার মনে মধুর স্মৃতি হয়ে থেকে গেছে।
285
00:24:57,120 --> 00:24:59,206
যাই হোক, ফার্স্ট ইয়ারের পর,
286
00:24:59,789 --> 00:25:02,083
আমরা থার্ড ইয়ারে
আবার একই ক্লাসে পরলাম।
287
00:25:03,126 --> 00:25:06,671
কিন্তু ততদিনে, মিন-হিয়ক খানিকটা বদলে গিয়েছিলো।
288
00:25:19,809 --> 00:25:20,685
মিন-হিয়ক।
289
00:25:22,646 --> 00:25:23,730
মিন-হিয়ক।
290
00:25:25,357 --> 00:25:28,818
- ওহ, হাই।
- আমরা আবার একই ক্লাসে।
291
00:25:39,412 --> 00:25:43,917
আর কোনো কারণে, ওর
গ্রেডও নিচের দিকে যাচ্ছিলো।
292
00:26:07,190 --> 00:26:08,149
হেই!
293
00:26:08,233 --> 00:26:09,734
- মিন-হিয়ক!
- মিন-হিয়ক!
294
00:26:09,818 --> 00:26:11,528
- মিন-হিয়ক!
- মিন-হিয়ক!
295
00:26:17,659 --> 00:26:18,785
রিউ মিন-হিয়ক।
296
00:26:23,123 --> 00:26:25,875
তুমি মানসিক চাপ এবং অপুষ্টিতে
ভুগছো! পড়াশোনা থামাও।
297
00:26:28,253 --> 00:26:31,256
হেই! তোমার কী হয়েছে?
298
00:26:31,339 --> 00:26:32,424
ফেরত দাও।
299
00:26:33,925 --> 00:26:36,803
এত পড়াশোনা করে কী অর্জন করার চেষ্টা করছো?
300
00:26:36,886 --> 00:26:38,597
আমি শুধু ভালো করতে চাই।
301
00:26:38,680 --> 00:26:40,682
তুমি তো এখন ভালো করছোই।
302
00:26:40,765 --> 00:26:43,768
তোমার গ্রেড দিয়ে মেডিকেল স্কুল,
ল স্কুল সবখানে ভর্তি হতে পারবে!
303
00:26:43,852 --> 00:26:45,854
না, এটা যথেষ্ট নয়।
304
00:26:46,646 --> 00:26:48,273
আমি আমার ভাই বোনের মতো নই।
305
00:26:50,358 --> 00:26:51,860
আমার সবসময় ভুল হয়।
306
00:26:53,528 --> 00:26:57,449
আমার বাবা-মার মুখ
মলিন হতে দেখতে চাই না।
307
00:26:58,366 --> 00:26:59,200
মিন-হিয়ক।
308
00:27:02,829 --> 00:27:04,497
বাবা-মার চিন্তা বন্ধ করো আর...
309
00:27:05,415 --> 00:27:08,043
নিজের চেহারার দিকে তাকাও!
310
00:27:13,548 --> 00:27:16,593
দুই সম্মানিত প্রফেসরের
পরিবারের একজন প্রতিভাবান ছেলে।
311
00:27:17,344 --> 00:27:20,013
সম্ভবত মিন-হিয়কের জন্য,
এই চমৎকার আবরণটি...
312
00:27:21,181 --> 00:27:23,808
এক অদৃশ্য কারাগার।
313
00:27:26,269 --> 00:27:27,395
তারপর একদিন,
314
00:27:29,439 --> 00:27:31,900
এটা পরীক্ষামূলক CSAT
পরীক্ষার কয়েকদিন আগের ঘটনা।
315
00:27:50,585 --> 00:27:51,461
সুন্দর।
316
00:27:59,511 --> 00:28:00,428
- হেই!
- ওহ, নো।
317
00:28:00,512 --> 00:28:01,638
- মিন-হিয়ক!
- হেই!
318
00:28:01,721 --> 00:28:02,764
কী করছো তুমি?
319
00:28:02,847 --> 00:28:05,016
পিছে যাও, মিন-হিয়ক!
320
00:28:05,100 --> 00:28:06,726
করছো কী তুমি?
321
00:28:07,477 --> 00:28:08,478
পিছে যাও!
322
00:28:10,105 --> 00:28:11,106
মিন-হিয়ক!
323
00:28:12,607 --> 00:28:15,068
কী করছো তুমি?
ওখান থেকে নামো!
324
00:28:15,902 --> 00:28:16,903
মিন-হিয়ক!
325
00:28:17,987 --> 00:28:19,781
মিন-হিয়ক, প্লিজ!
ওখান থেকে নেমে এসো!
326
00:28:20,407 --> 00:28:22,325
প্লিজ, আসো।
327
00:28:22,992 --> 00:28:25,453
প্লিজ ওখান থেকে নেমে এসো, মিন-হিয়ক।
328
00:28:25,537 --> 00:28:27,122
নেমে আসোনা, প্লিজ!
329
00:28:30,041 --> 00:28:30,875
মিন-হিয়ক।
330
00:28:32,711 --> 00:28:34,963
মিন-হিয়ক! ওখান থেকে নেমে এসো!
331
00:28:41,052 --> 00:28:43,012
না, থামো। মিন-হিয়ক!
332
00:28:59,529 --> 00:29:01,614
সঙ্গে সঙ্গে ওকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়,
333
00:29:02,991 --> 00:29:05,410
আর ওই শেষবারই ওকে আমি দেখি।
334
00:29:08,413 --> 00:29:12,083
সৌভাগ্যবশত, তারা ওর জীবন বাঁচাতে পেরেছিলো,
335
00:29:14,669 --> 00:29:17,213
কিন্তু আমি শুনেছিলাম যে ওকে একটি...
336
00:29:18,548 --> 00:29:21,009
মানসিক হাসপাতালে চিকিৎসা
করা হচ্ছিলো এবং ও সেরেও উঠছিলো।
337
00:29:22,343 --> 00:29:26,097
আর তাকে আপনি এই সম্প্রতি একবার দেখেছেন?
338
00:29:27,182 --> 00:29:28,016
হ্যাঁ।
339
00:29:29,267 --> 00:29:31,269
দশ বছর পর ওর সাথে আমার দেখা হয়েছে।
340
00:29:32,395 --> 00:29:34,481
প্রথমে আমি হতবাক হয়ে গিয়েছিলাম।
341
00:29:35,690 --> 00:29:39,110
যে ছেলে কিনা সর্বদা বাস্তবতার দুশ্চিন্তায়
আবিষ্ট ছিলো সে একজন জাদুকর?
342
00:29:41,154 --> 00:29:42,572
একরকম,
343
00:29:43,156 --> 00:29:47,327
আমি ভেবেছিলাম এটা
মিন-হিয়কের চরিত্রের সাথে খাপ খায়।
344
00:29:52,207 --> 00:29:54,542
কিন্তু মিন-হিয়ক চুরি, হত্যা কিংবা..
345
00:29:55,210 --> 00:29:58,838
অমন ভয়ংকর কিছু করবার মতো মানুষ নয়।
346
00:30:01,508 --> 00:30:03,051
আপনি এখনো স্বীকার করবেন না?
347
00:30:05,178 --> 00:30:06,596
আপনি সেও হা-ইয়ুনকে চেনেন না?
348
00:30:13,937 --> 00:30:15,563
একটা বিরতি নেয়া যাক।
349
00:30:27,826 --> 00:30:31,454
আমরা থিম পার্কে মিঃ রিউ মিন-হিয়কের
আঙুলের ছাপসহ একটা ছুরি খুঁজে পেয়েছি।
350
00:30:31,538 --> 00:30:34,332
ছিনতাইয়ের শিকার হওয়া
সেই ভিক্টিমের বর্ণনা অনুযায়ী...
351
00:30:34,833 --> 00:30:36,167
এর আকার ও আকৃতি প্রায় মিলে যাচ্ছে।
352
00:30:37,085 --> 00:30:38,711
ওহ, এই ভিডিওটি একবার দেখুন।
353
00:30:39,504 --> 00:30:41,339
ব্যেক হা-না এটা আমাদেরকে দিয়েছে।
354
00:30:44,425 --> 00:30:46,761
ব্যাকস্টেজে মারামারি হয়েছিলো।
355
00:30:53,017 --> 00:30:53,852
আমার মনে হচ্ছে....
356
00:30:54,853 --> 00:30:56,563
সে এখানেও এই ছুরিটা ব্যবহার করেছে।
357
00:31:01,192 --> 00:31:04,153
ব্যাকস্টেজে রক্তের চিহ্ন পাওয়া গেছে বলেছিলে।
ফলাফল কি বেরিয়ে এসেছে?
358
00:31:04,654 --> 00:31:06,364
সেখানে দুজনের ডিএনএ পাওয়া গেছে।
359
00:31:06,447 --> 00:31:08,157
একটা মিঃ রিউ মিন-হিয়কের,
360
00:31:08,992 --> 00:31:11,828
আরেকটা অন্য একজজনের,
361
00:31:12,954 --> 00:31:13,872
কার সেটা আমরা জানি না।
362
00:31:15,248 --> 00:31:16,332
কিন্তু...
363
00:31:17,125 --> 00:31:17,959
এই লোকটা…
364
00:31:18,543 --> 00:31:20,587
সে কি মারা গেছে বলে মনে হয়?
365
00:31:21,796 --> 00:31:24,048
নাকি সে বেঁচে আছে, কিন্তু
আমাদের কাছে রিপোর্ট করেনি?
366
00:31:45,403 --> 00:31:48,907
আমি কখনোই ভাবিনি যে
মিন-হিয়ক পাগল। না তখন, না এখন।
367
00:31:52,285 --> 00:31:53,244
অতীতে ফিরে তাকালে,
368
00:31:54,746 --> 00:31:56,456
মিন-হিয়ক তখন…
369
00:31:58,583 --> 00:32:00,877
সাহায্যের জন্য চিৎকার করছিলো।
370
00:32:02,795 --> 00:32:04,714
কিন্তু কেউ ওর চিৎকার শোনেনি।
371
00:32:09,677 --> 00:32:11,471
আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই।
372
00:32:12,221 --> 00:32:13,306
বলো।
373
00:32:13,389 --> 00:32:15,850
আপনি গতকাল ওই পাহাড়ে কীভাবে এলেন?
374
00:32:17,894 --> 00:32:20,313
তুমি মনে মনে সাহায্যের জন্য চিৎকার করেছো।
375
00:32:23,816 --> 00:32:26,194
আমার ধারণা ও প্রাপ্তবয়স্ক হতে চায়নি।
376
00:32:28,404 --> 00:32:30,782
ওর বাবা-মা এবং শিক্ষকদের মতো...
377
00:32:30,865 --> 00:32:33,117
প্রাপ্তবয়স্ক হয়ে উঠতে ঘৃণা করতো এবং ভয় পেতো,
378
00:32:34,327 --> 00:32:37,330
যাদেরকে সবাই বিষ্ময়কর বলে বর্ণনা করতো,
379
00:32:38,164 --> 00:32:40,041
তাদের মতো প্রাপ্তবয়স্ক হয়ে ওঠা
যারা ওকে বন্দীদশা এনে দিয়েছিলো।
380
00:32:41,668 --> 00:32:42,585
তাই হয়তো...
381
00:32:44,253 --> 00:32:46,714
সেজন্যই ও কেবল একটা
বাচ্চা হয়েই থাকতে চেয়েছিলো।
382
00:32:49,467 --> 00:32:51,844
এমন একটা বাচ্চা হয়ে থাকতে যে বিশ্বাস করে...
383
00:32:53,680 --> 00:32:54,639
জাদু বাস্তব।
384
00:33:10,321 --> 00:33:11,155
হ্যাঁ, হ্যালো।
385
00:33:13,741 --> 00:33:14,993
হ্যাঁ, তা ঠিক।
386
00:33:19,330 --> 00:33:20,164
কী?
387
00:33:24,252 --> 00:33:26,254
না, মোটেও না।
388
00:33:27,714 --> 00:33:28,548
শুনুন--
389
00:33:31,843 --> 00:33:35,054
থানায় জিজ্ঞাসাবাদের মাঝখান
থেকে উনি উধাও হয়ে গেছেন।
390
00:33:36,097 --> 00:33:37,015
কী?
391
00:33:46,399 --> 00:33:47,817
- তুমি ঠিক আছো?
- হ্যাঁ।
392
00:33:48,818 --> 00:33:51,362
- একটু জিরিয়ে নিবে?
- না, ঠিক আছে।
393
00:33:56,784 --> 00:33:58,661
তো তোমার নাম আহ-ইয়ে।
394
00:33:59,829 --> 00:34:03,666
বাহ, তোমার নামের অর্থ অনুসারে, তুমি যখন
বুড়ো হয়ে যাবে, তখনো তুমি বাচ্চাই থাকবে।
395
00:34:04,792 --> 00:34:06,878
আমি বলছি না তুমি যা চাও
কেবল তাই করা উচিত।
396
00:34:06,961 --> 00:34:09,047
আমি বলছি তুমি যা চাও তা করা উচিত...
397
00:34:10,089 --> 00:34:12,383
আবার যা না চাও তাও করা উচিত।
398
00:34:15,428 --> 00:34:16,846
আমি একজন সত্যিকারের জাদুকর।
399
00:34:18,890 --> 00:34:19,849
বলো।
400
00:34:21,851 --> 00:34:23,519
তুমিও আমাকে বিশ্বাস করো না?
401
00:34:27,106 --> 00:34:31,611
আমার ধারণা মিন-হিয়ক প্রাপ্তবয়স্ক হতে চায়নি।
402
00:34:39,035 --> 00:34:40,286
তার কোনো উপায় ছিল না।
403
00:34:42,455 --> 00:34:43,998
এক পর্যায়ে,
404
00:34:44,999 --> 00:34:48,127
পৃথিবীটা এমন এক জায়গায় পরিণত হয়েছে যেখানে
আপনার মতো লোকেরা থাকতে পারে না।
405
00:34:49,796 --> 00:34:51,964
কারণ আপনি যদি নির্ধারিত মানদন্ড পূরণ না করেন,
406
00:34:52,548 --> 00:34:54,092
এই জগৎসংসার আপনাকে
ব্যর্থ হিসেবে গণ্য করবে।
407
00:34:57,720 --> 00:34:59,847
আমিও প্রথমে এটাই ভেবেছিলাম।
408
00:35:00,848 --> 00:35:02,892
আপনি পালিয়ে জীবনযাপন করছেন,
409
00:35:03,476 --> 00:35:05,561
কারণ আপনি ভাবেন যে বাস্তবতার সাথে
খাপ খাইয়ে নিতে ব্যর্থ হবেন।
410
00:35:09,440 --> 00:35:10,525
কিন্তু কি জানেন?
411
00:35:11,234 --> 00:35:14,278
মনে হয় আমি এখন বুঝতে পেরেছি।
412
00:35:17,031 --> 00:35:19,058
কবে থেকে এই পৃথিবী এমন
একটা জায়গা হয়ে উঠলো...
413
00:35:19,367 --> 00:35:22,328
যেখানে স্বপ্নকেও তার মানদন্ড পূরণ করতে হয়?
414
00:35:24,705 --> 00:35:29,085
একজন সম্মানিত প্রাপ্তবয়স্ক হয়ে
উঠার জন্য কী কী যোগ্যতার প্রয়োজন?
415
00:35:30,461 --> 00:35:32,004
আমাকে আমার মতো হতে হবে।
416
00:35:33,589 --> 00:35:37,426
তাহলে কেন আমরা গড়পড়তা
ব্যাক্তিদের মতো হওয়ার জন্য...
417
00:35:38,636 --> 00:35:39,887
এত আপ্রান চেষ্টা করি?
418
00:35:42,098 --> 00:35:43,891
তুমিই প্রথমে পার্কে গেলে কেমন হয়?
419
00:35:44,809 --> 00:35:48,646
আমি স্কুল থেকে আমার ব্যাগ আনবো
সাথে আরো কোথাও খুঁজে দেখবো।
420
00:35:48,729 --> 00:35:51,023
ঠিক আছে।
421
00:36:02,451 --> 00:36:03,327
মিস্টার।
422
00:36:05,204 --> 00:36:06,330
আপনার কথা মনে পড়ছে।
423
00:36:09,125 --> 00:36:11,669
কোথায় আপনি?
424
00:36:16,757 --> 00:36:18,301
ইন্টারনেট থেকে কিনলাম এটা।
425
00:36:19,010 --> 00:36:21,429
- কী মনে হয়? মানাচ্ছে আমাকে??
- হাইস্যকর।
426
00:36:22,013 --> 00:36:24,891
খুলে ফেলো গর্দভ।
এমন জিনিসের জন্য টাকা কেন দিবে?
427
00:36:24,974 --> 00:36:27,268
জাদুকরের টুপি পরা একজন খুনী। দেখো।
428
00:36:29,270 --> 00:36:32,064
- পুরাই মাখন।
- যা তা একেবারে!
429
00:36:32,148 --> 00:36:32,982
ধুর।
430
00:36:33,065 --> 00:36:34,692
যদি জানতাম কী ঘটতে চলেছে,
431
00:36:34,775 --> 00:36:37,361
তাহলে সে গ্রেফতার হওয়ার
আগে পার্কে ঘুরে আসতাম।
432
00:36:38,529 --> 00:36:40,239
আমারও কৌতুহল হচ্ছে।
433
00:36:40,740 --> 00:36:42,783
- তুমি ক্লাস ওয়ানের ইয়ুন আহ-ইয়েকে চেনো?
- হ্যাঁ।
434
00:36:42,867 --> 00:36:45,369
সে সর্বক্ষণ অ্যামিউজমেন্ট
পার্কে টই টই করে বেড়াতো।
435
00:36:45,453 --> 00:36:47,246
- আচ্ছা।
- এর কারণ কী বলতে পারো?
436
00:36:48,748 --> 00:36:50,249
হয়তো সেও বদ চরিত্রের মেয়ে।
437
00:36:52,418 --> 00:36:55,963
হেই, এমন ড্রেস পরে বৃষ্টিতে বের
হলে কে চিনতে পারবে?
438
00:36:56,047 --> 00:36:58,799
যাই করো না কেন,
কেউ চিনবে না।
439
00:36:58,883 --> 00:37:00,134
তুমি…
440
00:37:00,218 --> 00:37:02,845
জাদুতে বিশ্বাস করো?
441
00:37:07,058 --> 00:37:09,060
ভেবে কথা বল, কুত্তার বাচ্চা।
442
00:37:09,810 --> 00:37:11,687
তোর মাথা খারাপ হয়ে গেছে, না ইল-দেউং?
443
00:37:13,481 --> 00:37:14,732
শুয়োর।
444
00:37:14,815 --> 00:37:16,400
- কুত্তার বাচ্চা।
- হেই, থাম!
445
00:37:16,484 --> 00:37:18,110
থাম! হেই! যথেষ্ট!
446
00:37:35,253 --> 00:37:36,337
মিঃ রিউ মিন-হিয়ক।
447
00:37:41,884 --> 00:37:43,761
মিঃ রিউ মিন-হিয়ক।
448
00:37:50,101 --> 00:37:51,686
আপনি এখন এটা কী করছেন?
449
00:37:53,062 --> 00:37:55,564
এসব করে পরিস্থিতিকে আরো
জটিল করে কেন তুলছেন?
450
00:37:55,648 --> 00:37:57,566
আপনি যদি আমাদের সহযোগিতা না করেন,
451
00:37:57,650 --> 00:37:59,568
আপনার উপর আরো চার্জ বাড়বে।
452
00:38:03,364 --> 00:38:04,198
সহযোগিতা?
453
00:38:06,242 --> 00:38:08,411
এর চেয়ে বেশি সহযোগিতা কীভাবে করতে পারি?
454
00:38:08,494 --> 00:38:10,955
সবকিছুতো বলেই দিলাম। ওহ।
455
00:38:12,290 --> 00:38:15,418
আমি যা করিনি তা স্বীকার করে নিলেই
কি কেবল এই ঝামেলা শেষ হবে?
456
00:38:23,884 --> 00:38:26,220
বেশ! এটাকে সহজ উপায়ে করা যাক।
457
00:38:27,847 --> 00:38:30,516
যেহেতু আপনার মেডিকেল
রেকর্ড আমাদের কাছে আছে,
458
00:38:31,017 --> 00:38:33,269
এটাকে আপনার শাস্তি কমানোর
উপায় হিসেবে গণ্য করা হবে।
459
00:38:42,695 --> 00:38:44,905
মানসিক হাসপাতাল, কারাগার।
460
00:38:44,989 --> 00:38:45,865
মানে,
461
00:38:46,532 --> 00:38:48,826
ওরকম জায়গায় আমাকে আটকে
রাখার কোনো মানে হয় না।
462
00:38:50,036 --> 00:38:50,870
কারণ…
463
00:38:55,249 --> 00:38:56,459
পলায়নবিদ্যা…
464
00:39:02,798 --> 00:39:03,841
হলো আমার বিশেষত্ব।
465
00:39:13,893 --> 00:39:16,479
আমরা আপনার পরিবারের সাথেও কথা বলেছি।
466
00:39:18,064 --> 00:39:21,984
তারা আইনজীবী এবং চিকিৎসার
অর্থ প্রদান করতে অধিক ইচ্ছুক।
467
00:39:28,699 --> 00:39:29,825
চিকিৎসা?
468
00:39:56,477 --> 00:39:57,311
কী করবো আমরা?
469
00:40:01,649 --> 00:40:02,775
জোর করে নিয়ে যাবো।
470
00:40:05,653 --> 00:40:06,487
ঠিক আছে।
471
00:40:06,987 --> 00:40:08,447
শান্ত থাকুন,
472
00:40:09,365 --> 00:40:11,367
এবং আমাদের সাথে থানায় চলুন।
473
00:40:14,954 --> 00:40:16,664
মিস্টার!
474
00:40:38,269 --> 00:40:39,228
এই, মেয়ে!
475
00:40:41,856 --> 00:40:43,482
আমার একটু সময় লাগবে।
476
00:40:44,859 --> 00:40:46,944
তাকে কিছু বলতে হবে।
477
00:41:03,461 --> 00:41:08,174
মিন-হিয়ক তখন সাহায্যের
জন্য চিৎকার করছিলো।
478
00:41:09,592 --> 00:41:11,552
কিন্তু কেউ ওর চিৎকার শোনেনি।
479
00:41:16,974 --> 00:41:19,935
তো তুমি?
তুমিও আমাকে বিশ্বাস করো না?
480
00:41:47,296 --> 00:41:48,506
কী এসব?
481
00:41:49,173 --> 00:41:51,008
তুষার পড়ছে?
482
00:41:51,675 --> 00:41:53,135
কিন্তু আমরা তো ভিতরে আছি।
483
00:42:06,941 --> 00:42:08,108
শুয়োরের বাচ্চা!
484
00:42:09,610 --> 00:42:11,153
শালা!
485
00:42:14,698 --> 00:42:16,116
তুই কিচ্ছু জানিস না।
486
00:42:16,200 --> 00:42:18,577
- তাই চুপ কর!
- তবে রে!
487
00:42:18,661 --> 00:42:20,162
শুয়োর!
488
00:42:21,789 --> 00:42:24,833
হেই, তুই তাহলে কী জানিস??
489
00:42:24,917 --> 00:42:27,711
- হেই্
- কী জানিস তুই, শালা?!
490
00:42:27,795 --> 00:42:30,297
কী ভাবিস নিজেকে?
491
00:42:30,381 --> 00:42:31,882
- অনেক হয়েছে!
- কুত্তার বাচ্চা!
492
00:42:31,966 --> 00:42:33,050
- থাম এবার।
- ছাড়!
493
00:42:33,133 --> 00:42:35,261
ছাড়, শুয়োরের বাচ্চা!
494
00:42:35,344 --> 00:42:36,845
- আরে!
- ছাড় তুই, শালা!
495
00:42:36,929 --> 00:42:39,014
- কেউ আমাদের দেখে ফেলবে!
- শালা।
496
00:42:39,098 --> 00:42:41,100
- থাম।
- শালার আবাল!
497
00:42:41,809 --> 00:42:44,228
ও কী যেন বলে?
498
00:42:44,311 --> 00:42:46,814
ও বলছে যে জাদুকরকে ফাঁসানো হয়েছে।
499
00:42:46,897 --> 00:42:49,191
এলেন আমার বালের নায়ক!
500
00:43:39,700 --> 00:43:40,951
এটা আসছে কোথা থেকে?
501
00:43:42,036 --> 00:43:43,162
উপরেও তো কেউ নেই।
502
00:47:22,464 --> 00:47:23,340
মিস্টার।
503
00:47:27,386 --> 00:47:29,555
আপনি একজন সত্যিকারের জাদুকর।
504
00:47:33,475 --> 00:47:34,601
কারণ আপনি আমাকে...
505
00:47:36,895 --> 00:47:38,856
জাদুতে বিশ্বাস করিয়েছেন।
506
00:47:44,194 --> 00:47:45,028
ধন্যবাদ।
507
00:47:46,154 --> 00:47:47,155
আমার জাদুকে সফল হতে...
508
00:47:48,156 --> 00:47:49,658
সাহায্য করার জন্য।
509
00:47:57,833 --> 00:47:59,251
নাও।
510
00:48:07,009 --> 00:48:07,968
আর এটা হলো...
511
00:48:09,136 --> 00:48:10,637
আমার তরফ থেকে তোমার উপহার।
512
00:48:13,015 --> 00:48:15,267
এখন, তুমি যদি এই টুপিটা পড়ে মন্ত্র বলো,
513
00:48:15,893 --> 00:48:17,936
তোমার মনের যা ইচ্ছা তা...
514
00:48:19,146 --> 00:48:19,980
অবশ্যই...
515
00:48:21,440 --> 00:48:22,608
পূর্ণ হবে।
516
00:48:29,865 --> 00:48:30,866
মিঃ রিউ মিন-হিয়ক।
517
00:48:36,455 --> 00:48:37,289
এবার চলুন।
518
00:49:05,275 --> 00:49:06,485
তার জাদু,
519
00:49:07,861 --> 00:49:10,072
আমাকে আমার সকল দুঃখ
থেকে মুক্তি দিতে পারেনি,
520
00:49:11,365 --> 00:49:12,282
কিন্তু আমি জানি
521
00:49:14,159 --> 00:49:17,537
তার জাদুর কত ক্ষমতা।
522
00:49:25,045 --> 00:49:26,546
একটু দাঁড়ান।
523
00:49:40,268 --> 00:49:41,103
মিস্টার।
524
00:49:45,816 --> 00:49:46,650
আপনি…
525
00:49:49,319 --> 00:49:50,487
জাদুতে বিশ্বাস করেন?
526
00:50:03,125 --> 00:50:06,712
জাদু অলৌকিকতার সৃষ্টি করে না,
527
00:50:08,547 --> 00:50:10,549
বরং সেগুলোকে উদঘাটন করতে দেয়।
528
00:50:12,968 --> 00:50:13,802
আন্নারা
529
00:50:15,345 --> 00:50:16,471
সুমানারা।
530
00:50:52,215 --> 00:50:53,175
কোথায় গেলো সে?
531
00:50:55,927 --> 00:50:56,887
কোথায় গেলো সে?
532
00:50:56,970 --> 00:50:59,389
- করছো কী তোমরা? খোঁজো!
- ইয়েস, স্যার।
533
00:51:08,815 --> 00:51:11,068
আমরা কীভাবে জীবনের পথে এগোবো?
534
00:51:12,903 --> 00:51:15,030
বড়রা অনেক রকমের উত্তর দেয়।
535
00:51:17,199 --> 00:51:18,825
কীভাবে একজন অপরিণত বয়সের বাচ্চা..
536
00:51:19,409 --> 00:51:21,244
এর উত্তর দিতে পারবে?
537
00:51:22,621 --> 00:51:23,622
সেই উত্তর কি..
538
00:51:26,208 --> 00:51:27,709
ভুল হতে পারে?
539
00:51:35,175 --> 00:51:41,973
বেলা
আশা করি তুমি সেখানে একা নেই
540
00:51:46,394 --> 00:51:48,563
জাদুকর অদৃশ্য হওয়ার কিছুক্ষণ পরে,
541
00:51:49,564 --> 00:51:51,274
বেলাও আমাদের ছেড়ে চলে গেল।
542
00:51:53,110 --> 00:51:56,822
ইয়ু-ইয়ে এবং আমি ওর শেষ নিঃশ্বাস পর্যন্ত...
543
00:51:57,322 --> 00:51:58,990
ওর পাশে ছিলাম।
544
00:52:01,660 --> 00:52:05,705
বেলার কাছে, মৃত্যুর থেকে
একাকীত্ব সবথেকে ভয়ংকর ছিলো।
545
00:52:12,212 --> 00:52:13,713
- কী হয়েছে?
- স্যার।
546
00:52:13,797 --> 00:52:14,965
এটা একবার দেখুন।
547
00:52:15,924 --> 00:52:17,884
এটা রিউ মিন-হিয়কের
অদৃশ্য হওয়ার সময়কার না,
548
00:52:17,968 --> 00:52:20,345
তবে আমরা থিম পার্কের কাছের
ফুটেজ পরীক্ষা করছিলাম...
549
00:52:20,428 --> 00:52:22,097
এবং অদ্ভুত কিছু খুঁজে পেয়েছি।
550
00:52:23,056 --> 00:52:26,768
অ্যামিউজমেন্ট পার্ক এখন
অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে,
551
00:52:26,852 --> 00:52:29,354
তো যেমনটা জানেন,
কোনো ক্যামেরা কাজ করছে না।
552
00:52:30,689 --> 00:52:34,860
কিন্তু একটা ক্যামেরা আছে যেটা দু'মাস আগে...
553
00:52:36,319 --> 00:52:38,572
চার থেকে পাঁচ মিনিটের
ফুটেজ রেকর্ড করেছিলো।
554
00:52:50,333 --> 00:52:52,794
আরে। আর কতবার আমাকে বলতে হবে?
555
00:52:52,878 --> 00:52:54,296
এটা আমি না!
556
00:52:54,379 --> 00:52:56,965
ধ্যাত, মাথা খেয়ে দিচ্ছে।
557
00:53:01,970 --> 00:53:03,889
প্রথমে ফুটেজটা একবার দেখে নিন,
558
00:53:05,182 --> 00:53:06,600
তারপর আমরা কথা বলবো।
559
00:53:06,683 --> 00:53:07,517
কী এটা?
560
00:53:21,239 --> 00:53:24,492
দু' মাস আগে...
561
00:53:31,208 --> 00:53:32,250
কী করছিলে তুমি?
562
00:53:34,753 --> 00:53:38,381
সেজন্যই আমি হাইস্কুলের ছেলেমেয়েদের কাজে রাখি না।
তারা সবসময় আমার পিঠে ছুরি মারে।
563
00:53:38,465 --> 00:53:39,299
হেই।
564
00:53:39,841 --> 00:53:42,636
তোমার অবস্থা দেখে মায়া হয়েছিলো
বিধায় তোমাকে কাজ দিয়েছিলাম।
565
00:53:42,719 --> 00:53:44,930
সবে কাজ শুরু করলে আর এর
মধ্যেই টাকা চুরি করতে শুরু করেছো?
566
00:53:45,931 --> 00:53:46,806
সিগারেট চুরি করছো?
567
00:53:46,890 --> 00:53:49,434
- আমি আর--
- বদমাইশ।
568
00:53:51,019 --> 00:53:53,563
এখন কী করবো?
সোজা থানায় যাবো?
569
00:53:53,647 --> 00:53:56,441
না, স্যার, মাফ করে দিন।
আর আর এ কাজ করবো না।
570
00:53:56,524 --> 00:53:58,318
- প্লিজ, ক্ষমা করে দিন।
- বাজে কথা।
571
00:53:58,902 --> 00:54:00,070
কীভাবে তোমাকে বিশ্বাস করবো?
572
00:54:01,696 --> 00:54:03,615
পিচ্চি বদমাইশ।
573
00:54:03,698 --> 00:54:06,576
স্যার, আমাকে ক্ষমা করে দিন।
দিব্যি করে বলছি, আর কখনো এটা করবো না।
574
00:54:07,285 --> 00:54:09,246
এইবারের মতো আমাকে ক্ষমা করে দিন। প্লিজ?
575
00:54:10,497 --> 00:54:12,749
আর এটা করবো না, স্যার।
576
00:54:16,544 --> 00:54:17,671
যদি এবার ছেড়ে দিই,
577
00:54:19,547 --> 00:54:20,590
তাহলে তুমি ভালো হয়ে যাবে?
578
00:54:20,674 --> 00:54:23,677
হ্যাঁ, আমি অনেক পরিশ্রম করবো।
579
00:54:24,552 --> 00:54:26,012
প্লিজ আমাকে আর একটা সুযোগ দিন।
580
00:54:26,888 --> 00:54:27,722
কতটা?
581
00:54:30,058 --> 00:54:31,559
কতটা পরিশ্রম করবে তুমি?
582
00:54:33,561 --> 00:54:34,396
বলো আমাকে।
583
00:54:40,777 --> 00:54:42,279
কতটা ভালো হয়ে যাবে তুমি?
584
00:54:47,784 --> 00:54:49,119
তুমি ভুল করেছো, না?
585
00:54:53,331 --> 00:54:56,293
তোমার টাকার প্রয়োজন পড়লে,
আমাকে বললেই হতো।
586
00:54:56,376 --> 00:54:58,920
এরকম খারাপ কাজ করে তুমি পার পাবে না--
587
00:55:01,881 --> 00:55:03,133
কী?
588
00:55:14,853 --> 00:55:15,895
কতটা ভালো হয়ে যাবে--
589
00:55:15,979 --> 00:55:19,149
স্যার, আপনি এখনো আমার বেতন থেকে
এই টাকা আর সিগারেটের দাম কাটবেন?
590
00:55:19,232 --> 00:55:20,442
এদিকে আসো।
591
00:55:22,777 --> 00:55:25,447
ওহ, হ্যাঁ, আমি তো নাবালিকা।
মূল্য কি কম হয়ে যায়?
592
00:55:26,031 --> 00:55:27,991
আমার আরো মিলিয়ন ওন দাবি করা উচিত।
593
00:55:28,074 --> 00:55:30,368
- হেই।
- কাছ আসবেন না। আমি এখনি পোস্ট করে দিবো।
594
00:55:32,537 --> 00:55:34,372
চেহারার এ কি হাল হয়েছে!
595
00:55:43,923 --> 00:55:45,216
এটা আবার কোন জায়গা?
596
00:55:45,300 --> 00:55:47,177
আমি টাকা নিয়ে
তোমার সাথে দেখা করবো।
597
00:55:47,260 --> 00:55:50,847
এক ঘন্টার মধ্যে পাহাড়ের ওই অ্যামিউজমেন্ট
পার্কে চলে আসো আর সাথে ফোন নিয়ে এসো।
598
00:55:51,514 --> 00:55:53,725
- ওই পরিত্যক্ত অ্যামিউজমেন্ট পার্কে?
- হ্যাঁ।
599
00:55:53,808 --> 00:55:57,145
নাকি তুমি খোলা জায়গায় টাকা নিতে চাও
যেখানে লোকজন আমাদের দেখবে?
600
00:55:57,228 --> 00:55:59,230
হুম? হেই।
601
00:56:00,106 --> 00:56:02,400
আর তোমার জন্য কোনো ঝামেলায় পড়তে চাই না।
602
00:56:04,319 --> 00:56:05,320
ধুর।
603
00:56:05,820 --> 00:56:07,113
উনি কোথায়?
604
00:56:34,182 --> 00:56:35,809
আরেকবার জিজ্ঞেস করছি, মি. কিম দু-সিক।
605
00:56:40,563 --> 00:56:44,692
সেও হা-ইয়ুনকে হত্যার এবং তার
লাশকে নষ্ট করার দোষ স্বীকার করছেন?
606
00:56:47,987 --> 00:56:50,031
- না, মানে এটা--
- বসুন।
607
00:56:50,657 --> 00:56:52,450
না, শুনুন।
608
00:56:52,534 --> 00:56:56,079
ও আমার টাকা চুরি করেছিলো, তাই আমি
ওকে একটা শিক্ষা দিতে চেয়েছিলাম।
609
00:56:56,162 --> 00:56:58,039
ওকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম।
610
00:56:58,123 --> 00:57:00,417
ওকে আমি মেরেছি এর কোনো প্রমাণ নেই।
611
00:57:03,753 --> 00:57:06,840
যে ছুরি দিয়ে ওকে মেরেছেন, তাতে
রিউ মিন-হিয়কের আঙুলের ছাপ লাগিয়ে...
612
00:57:07,340 --> 00:57:09,759
সেটাকে পাহাড়ে মাটির নিচে রাখলেন
যেখানে ওই অ্যামিউজমেন্ট পার্কটা।
613
00:57:10,844 --> 00:57:14,681
বেশি গভীরে রাখেননি, উপর থেকে কিছুটা মাটি দিয়ে
রেখেছিলেন, যাতে পুলিশের হাতে ওটা পড়ে যায়।
614
00:57:46,087 --> 00:57:49,716
আপনার বাড়ির বেসমেন্টে এটা খুঁজে পেয়েছি।
615
00:57:49,799 --> 00:57:50,633
কী?
616
00:57:53,595 --> 00:57:55,430
প্লিজ আমাকে ছেড়ে দিন।
617
00:57:55,513 --> 00:57:56,806
প্লিজ।
618
00:57:57,640 --> 00:58:01,060
এটাকে পরে আপনি ছিনতাই, হত্যা
এবং একটা লাশকে নষ্ট করেছেন।
619
00:58:02,103 --> 00:58:06,024
একটা সম্পুর্ণ জাদুকরী নিখুঁত অপরাধ
করার স্বপ্ন দেখেছিলি না, বাস্টার্ড?!
620
00:58:06,107 --> 00:58:08,193
না…
621
00:58:08,276 --> 00:58:10,195
হাতকড়া পরাও।
622
00:58:14,032 --> 00:58:16,910
- দাঁড়ান!
- বস, হারামজাদা!
623
00:58:16,993 --> 00:58:18,077
না।
624
00:58:18,161 --> 00:58:19,370
স্থির থাক!
625
00:58:19,454 --> 00:58:21,206
আমি সেও হা-ইয়ুনকে মারিনি!
626
00:58:21,289 --> 00:58:23,708
আমি করিনি, মাদারচোদের দল।!
627
00:58:26,794 --> 00:58:29,422
আমি মারিনি!
628
00:58:33,051 --> 00:58:34,427
সত্য সামনে আনবে?
629
00:58:35,386 --> 00:58:36,221
হ্যাঁ।
630
00:58:38,139 --> 00:58:39,766
আমি অফিশিয়ালি অভিযোগ দায়ের করতে চাই।
631
00:58:44,479 --> 00:58:46,189
দোকানের মালিক আমার সাথে যৌন হয়রানি করেছিলো...
632
00:58:47,357 --> 00:58:49,776
এবং আমাকে হুমকি দিয়েছিলো।
633
00:58:54,697 --> 00:58:55,740
ভেবেছিলাম এটা...
634
00:58:57,158 --> 00:58:59,911
যিনি আমাকে সাহায্য করেছিলেন,
তার প্রতি আরো ভালো করাবে।
635
00:59:03,790 --> 00:59:04,707
না, সবচেয়ে গুরুত্বপুর্ণ হলো...
636
00:59:05,708 --> 00:59:08,670
যে অপরাধ করেছে শাস্তি তাকেই দেওয়া উচিত।
637
00:59:10,713 --> 00:59:11,548
অবশ্যই।
638
00:59:12,423 --> 00:59:15,552
একটু বসো। আমি "উইমেন এন্ড জুভেনাইল
অ্যফেয়ারস" থেকে কাউকে বলছি।
639
00:59:19,097 --> 00:59:21,057
সু-হাকে এখানে পাঠিয়ে দিন।
640
00:59:26,187 --> 00:59:27,021
ওহ, শোনো।
641
00:59:29,774 --> 00:59:31,025
তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে পারি?
642
00:59:31,693 --> 00:59:32,610
হ্যাঁ।
643
00:59:33,111 --> 00:59:35,572
প্রায় দু'মাস আগে,
644
00:59:35,655 --> 00:59:38,700
১১ই মার্চের গভীর রাতে,
645
00:59:39,242 --> 00:59:41,578
অ্যামিউজমেন্ট পার্কে অদ্ভুত
একটা ঘটনা ঘটেছিলো।
646
00:59:42,328 --> 00:59:44,122
কী হয়েছিলো?
647
00:59:44,205 --> 00:59:45,623
ব্যাপারটা হলো,
648
00:59:46,332 --> 00:59:49,043
সে সিকিউরিটি ক্যামেরা বছরের
পর বছর ধরে নষ্ট ছিলো...
649
00:59:49,127 --> 00:59:52,046
সেটা হঠাৎ চালু হয়ে প্রায়
৪ মিনিটের ফুটেজ রেকর্ড করে।
650
00:59:52,130 --> 00:59:53,339
আর সেই ফুটেজে,
651
00:59:53,423 --> 00:59:56,509
আমরা রঙিন এবং উজ্জ্বল আলো দেখতে পেয়েছি।
652
00:59:57,594 --> 01:00:00,346
পার্কে যে কি ঘটেছিলো
তা আমরা বের করতে পারছি না।
653
01:00:01,347 --> 01:00:03,349
তুমি কি সেই রাতে ওখানে ছিলে?
654
01:00:03,433 --> 01:00:05,518
কিংবা এমন কিছু যা তোমার মনে হয়?
655
01:00:06,811 --> 01:00:07,645
আসলে…
656
01:00:09,856 --> 01:00:11,774
আমি জানি না…
657
01:00:12,525 --> 01:00:15,111
সেটাই তো। আমিও তো
জানি না। ব্যাপার না।
658
01:00:15,695 --> 01:00:16,779
এখানে অপেক্ষা করো।
659
01:00:22,160 --> 01:00:22,994
মার্চ…
660
01:00:29,667 --> 01:00:31,544
১১ই মার্চ।
661
01:00:32,378 --> 01:00:34,422
সেমিস্টার শুরু হওয়ার কিছুদিন পর।
662
01:00:36,591 --> 01:00:37,884
গভীর রাতে?
663
01:00:40,136 --> 01:00:40,970
আন্নারা
664
01:00:44,557 --> 01:00:45,808
সুমানারা।
665
01:01:21,636 --> 01:01:22,470
হেই, না ইল-দেউং।
666
01:01:27,266 --> 01:01:29,644
এটা সত্যিই তোমায় করতে হবে?
667
01:01:29,727 --> 01:01:31,062
অধ্যয়ন থেকে প্রত্যাহার করার অনুরোধ
668
01:01:33,147 --> 01:01:35,358
তুমি কেবল একটা পরীক্ষায় খারাপ করেছো…
669
01:01:36,401 --> 01:01:39,529
তোমাকে শক্ত হতে হবে,
বিশেষ করে দুর্বল থাকার সময়ে।
670
01:01:44,033 --> 01:01:44,951
দেখো,
671
01:01:45,451 --> 01:01:48,329
গতবারের ব্যাপারটা তোমার বাবার
কারণে ভালোভাবে মিটে গেছে,
672
01:01:48,413 --> 01:01:50,790
আর তুমি যদি এভাবেই পড়াশোনা চালিয়ে যাও,
তাহলে তুমি নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে।
673
01:01:50,873 --> 01:01:54,460
তাহলে কেন হঠাৎ এই কঠিন পথ বেছে নিচ্ছো?
674
01:01:59,841 --> 01:02:02,760
আমি কঠিন পথে চেষ্টা করতে চাই।
675
01:02:03,720 --> 01:02:04,554
কী?
676
01:02:06,139 --> 01:02:07,390
আমি আগে জানতাম না যে,
677
01:02:08,599 --> 01:02:12,270
ফুল কখনো মসৃণ পিচ রাস্তায় জন্মায় না..
678
01:02:14,147 --> 01:02:16,607
বরং অমসৃণ মাটিতে জন্মায়।
679
01:02:18,693 --> 01:02:20,236
সবকিছুর জন্য ধন্যবাদ।
680
01:02:23,698 --> 01:02:24,532
হেই, ইল-দেউং।
681
01:02:26,117 --> 01:02:26,951
না ইল-দেউং।
682
01:02:53,811 --> 01:02:56,814
তুষারমন্ডিত বসন্তের দিনগুলো
সমাপ্তির পথে পা বাড়াচ্ছিল,
683
01:02:57,315 --> 01:03:02,236
আর আমিও ধীরে ধীরে প্রাপ্তবয়স্ক হয়ে উঠছিলাম।
684
01:03:06,032 --> 01:03:06,908
মিস্টার।
685
01:03:08,117 --> 01:03:09,452
ভালো আছেন আপনি?
686
01:03:11,162 --> 01:03:13,122
আবার শীত এসেছে।
687
01:03:13,998 --> 01:03:15,500
আবহাওয়া খুব ঠান্ডা।
688
01:03:16,083 --> 01:03:18,127
- আশা করি আপনার সর্দি-টদি হয় নি।
- ডু-বু।
689
01:03:20,963 --> 01:03:21,798
খাও।
690
01:03:21,881 --> 01:03:26,344
আমার ছোট বোনের কথা মনে আছে?
ইয়ু-ইয়ে আর কদিন পর মিডেল স্কুলে যাবে।
691
01:03:29,555 --> 01:03:31,974
কু-মি। আজ একটাই ডিম পেরেছো?
692
01:03:32,058 --> 01:03:33,518
কাল যেন দুটো পাড়া হয়।
693
01:03:35,686 --> 01:03:37,396
উঠে খেয়ে নাও।
694
01:03:37,480 --> 01:03:38,773
সেই কখন সকাল হয়েছে!
695
01:03:38,856 --> 01:03:41,400
কোন ধরনের কলেজ স্টুডেন্ট
পড়াশোনা না করে এত...
696
01:03:41,484 --> 01:03:43,236
পার্ট-টাইম জব করে?
697
01:03:43,319 --> 01:03:45,363
ও প্রচুর জ্বালায়।
698
01:03:45,446 --> 01:03:47,740
সে নিজেকে মনে করে বড় বোন।
699
01:03:48,241 --> 01:03:49,450
বাহ।
700
01:03:49,534 --> 01:03:50,576
সুন্দর হয়েছে তো।
701
01:03:52,036 --> 01:03:54,831
- সব তুমি বানিয়েছো?
- আমি না বানালে কে বানাবে?
702
01:03:55,832 --> 01:03:57,834
তোমাকে বড় করাটা মূল্যহীন ছিলো না তাহলে।
703
01:04:00,920 --> 01:04:01,754
বাবা ফোন করেছে।
704
01:04:04,048 --> 01:04:04,882
হ্যাঁ, বাবা।
705
01:04:05,925 --> 01:04:07,885
হ্যাঁ, আমরা ভালো আছি।
706
01:04:07,969 --> 01:04:10,012
ওখানের কী অবস্থা? ঠান্ডা পড়েছে?
707
01:04:12,056 --> 01:04:14,976
বাবা, এই সপ্তাহের ছুটিতে
বাড়ি আসতে পারবে?
708
01:04:15,059 --> 01:04:18,896
আমাদের বাবা পল্লী-অঞ্চলে গত বছর চাকরি পেয়েছে
এবং প্রতি সপ্তাহের ছুটিতে বাড়িতে আসে।
709
01:04:18,980 --> 01:04:19,856
ইয়ু-ইয়ে কথা বলবে।
710
01:04:19,939 --> 01:04:21,732
আমাদের এখনো অনেক ঋণ বাকি আছে,
711
01:04:21,816 --> 01:04:25,069
কিন্তু আমিও সাহায্য করছি,
তাই আস্তে আস্তে সেগুলো শোধ করে দিচ্ছি।
712
01:05:01,898 --> 01:05:03,691
পৃথিবী অনেকটা বদলে গেছে,
713
01:05:03,774 --> 01:05:07,028
কিন্তু অ্যামিউজমেন্ট পার্ক এবং
পারফরম্যান্স স্টেজ এখনো এখানে,
714
01:05:07,528 --> 01:05:08,863
অচলাবস্থায় রয়েছে।
715
01:05:36,265 --> 01:05:37,892
আমি আগের মতো আর চিঠি লিখি না,
716
01:05:37,975 --> 01:05:39,977
কিন্তু তাও যখন আমি পারি তখন লিখি।
717
01:05:40,478 --> 01:05:43,356
আমি চিঠি লিখি মাকে, বেলাকে…
718
01:05:44,732 --> 01:05:45,691
এবং আপনাকে।
719
01:05:48,319 --> 01:05:50,529
ওগুলোর উপরে ঠিকানা দিতে পারি না,
720
01:05:51,030 --> 01:05:52,823
কিন্তু আপনি সবগুলোই পান, তাই না?
721
01:05:54,200 --> 01:05:56,327
কারণ এটা জাদুকরী মেইলবক্স।
722
01:06:01,958 --> 01:06:02,833
মিস্টার।
723
01:06:03,876 --> 01:06:06,128
এভাবেই জীবনের পথে চলছি।
724
01:06:07,296 --> 01:06:09,715
মনে হচ্ছে আমি একজন
বিরক্তিকর প্রাপ্তবয়স্ক হয়ে উঠেছি।
725
01:06:15,638 --> 01:06:18,224
প্লিজ এনজয়।
726
01:06:18,307 --> 01:06:20,351
- হ্যালো।
- ওহ, আহ-ইয়ে। রাস্তায় যানজট ছিল, না?
727
01:06:20,434 --> 01:06:22,186
- স্যরি, দেরী হয়ে গেছে।
- না, ঠিক আছে।
728
01:06:22,269 --> 01:06:25,106
বার্থডে টেবিল হলো C1,
গিয়ে ওটা সাজাও।
729
01:06:25,189 --> 01:06:26,565
আচ্ছা, আমি দ্রুত সাজিয়ে ফেলছি।
730
01:06:26,649 --> 01:06:28,234
এই যে তোমার উপহার। শুভ জন্মদিন।
731
01:06:28,317 --> 01:06:29,485
ধন্যবাদ।
732
01:06:29,568 --> 01:06:30,861
হ্যালো।
733
01:06:30,945 --> 01:06:32,405
- হ্যালো।
- জাদুকরী আন্টি এসেছে!
734
01:06:32,488 --> 01:06:33,614
জাদুকরী আন্টি!
735
01:06:33,698 --> 01:06:35,408
খাবার ভালো লেগেছে?
736
01:06:35,491 --> 01:06:36,867
- হ্যাঁ!
- হ্যাঁ!
737
01:06:36,951 --> 01:06:40,329
তাহলে তোমাদের দারুণ একটা জাদু দেখাচ্ছি।
738
01:06:41,038 --> 01:06:41,872
তোমরা তৈরি?
739
01:06:42,373 --> 01:06:44,750
এই একটা গোলাপ।
740
01:06:44,834 --> 01:06:46,544
আপনি চলে যাওয়ার পরে বুঝতে পেরেছি।
741
01:06:48,337 --> 01:06:51,465
আমি এমন জাদুকর হতে পারবো না
যাকে দুনিয়ার সবাই বিশ্বাস করবে,
742
01:06:52,133 --> 01:06:56,512
তোব আমি অন্তত একজনের
জন্য জাদুকর হতে পারি।
743
01:06:57,096 --> 01:06:59,432
এটা আমি এই ছোট্ট বন্ধুদের দিলাম।
744
01:06:59,515 --> 01:07:00,975
ধন্যবাদ।
745
01:07:01,642 --> 01:07:03,269
আর এই প্রজাপতিটা…
746
01:07:05,062 --> 01:07:06,105
চলে গেছে!
747
01:07:07,982 --> 01:07:09,608
বাহ্, ওখানে গেলো কীভাবে?
748
01:07:10,735 --> 01:07:12,194
এই প্রজাপতি হলো...
749
01:07:12,987 --> 01:07:14,947
খুশি নিয়ে আসার প্রজাপতি।
750
01:07:15,031 --> 01:07:18,534
আমি চেষ্টা করতে থাকবো।
751
01:07:19,410 --> 01:07:21,120
আমি একজন ভালো প্রাপ্তবয়স্ক
মানুষ হওয়ার চেষ্টা করবো..
752
01:07:21,620 --> 01:07:24,165
যে মানুষের জন্য ছোট্ট
ছোট্ট অলৌকিক কাজ করবে,
753
01:07:24,665 --> 01:07:26,625
যেমনটা আপনি আমার জন্য করেছেন।
754
01:07:27,126 --> 01:07:29,295
কী খুশি নিয়ে আসবে জানতে চাও তুমি?
755
01:07:29,920 --> 01:07:30,755
হ্যাঁ।
756
01:07:30,838 --> 01:07:33,591
তাই আমার একটু প্রশংসা করুন, ঠিক আছে?
757
01:07:33,674 --> 01:07:35,593
তোমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি।
758
01:07:35,676 --> 01:07:36,969
যে আমি ভালো কাজ করছি।
759
01:07:39,096 --> 01:07:41,599
যে আমি আরো ভালো করে যাবো।
760
01:07:42,391 --> 01:07:43,225
তুমি কি…
761
01:07:46,228 --> 01:07:47,271
-জাদুতে…
-…জাদুতে
762
01:07:49,774 --> 01:07:50,775
বিশ্বাস করো?
763
01:07:52,774 --> 01:08:20,016
✒️ সাবটাইটেলটি দিয়ে ড্রামা এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
•» চাইলে অনুবাদককে সাপোর্ট করতে পারেন। (BKash/Rocket- 01721330162) «•
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ facebook.com/santokumar.das.338 ] ❞