1 00:00:00,001 --> 00:00:15,000 সাবটাইটেল পরিবেশনায় :.:.: THE GHOST SQUAD :.:.: 2 00:00:17,000 --> 00:01:00,900 :.:.: হাউজ অব দ্য ড্রাগন :.:.: সিজন- ০১: [এপিসোড- ১০] ভাবানুবাদে: রবিউল আওয়াল জীবন 3 00:01:50,420 --> 00:01:59,420 এটা অফিসিয়াল ওয়েবডিএল প্রিন্টের জন্য বানানো সাবটাইটেল। এপিসোড রানটাইমঃ ০০.৫৯.০৪ 4 00:02:29,649 --> 00:02:31,484 তোমাকেই খু্ঁজছিলাম। 5 00:02:41,202 --> 00:02:44,122 সী স্নেক বাঁচবেন না, তাই না? 6 00:02:47,000 --> 00:02:50,086 - লুক... - আমি "লর্ড অফ দ্য টাইডস" হতে পারবো না। 7 00:02:50,169 --> 00:02:52,755 দাদু একজন মহান নাবিক ছিলেন। 8 00:02:52,839 --> 00:02:55,633 তিনি বব্দর ত্যাগের পূর্বেই আমি অসুস্থ হয়ে পড়ি। 9 00:02:56,426 --> 00:02:58,344 আমি সবকিছু ভণ্ডুল করে দেবো। 10 00:02:59,387 --> 00:03:00,930 আমার ড্রিফটমার্ক চাই না। 11 00:03:01,806 --> 00:03:03,391 উত্তরাধিকার সূত্রে এটা সের ভেইমন্ড'র পাওয়ার কথা ছিল। 12 00:03:03,474 --> 00:03:06,644 আমরা ভাগ্যকে নই, বরং ভাগ্যই আমাদের বেছে নেয়, লুক। 13 00:03:06,728 --> 00:03:09,647 দাদু উত্তরাধিকারত্ব'কে তোমার সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। 14 00:03:10,690 --> 00:03:11,816 তুমি নিজের মুখে বলেছিলে। 15 00:03:16,446 --> 00:03:19,991 আর... সত্যিটা শুনতে চাও? 16 00:03:22,118 --> 00:03:23,661 আমি ভীত ছিলাম। 17 00:03:25,163 --> 00:03:28,541 তখন আমার বয়স ১৪ বছর ছিল, 18 00:03:28,625 --> 00:03:30,168 ঠিক তোমার বয়সী ছিলাম। 19 00:03:30,919 --> 00:03:35,298 আর সেভেন কিংডমের রাণী হওয়ার মতো প্রস্তুতও ছিলাম না। 20 00:03:35,381 --> 00:03:38,593 কিন্তু... এটাই আমার কর্তব্য ছিল। 21 00:03:38,676 --> 00:03:41,220 আর সময়ের সাথে-সাথে উপলব্ধি করলাম যে, 22 00:03:41,304 --> 00:03:43,514 উত্তরাধিকারত্ব'কে আমার অর্জন করে নিতে হবে। 23 00:03:45,308 --> 00:03:46,976 আমার মধ্যে তোমার মতো গুণ নেই। 24 00:03:47,060 --> 00:03:49,979 - কেমন গুণ, বাছা আমার? - আমার কাজে তেমন... 25 00:03:52,148 --> 00:03:53,148 নিখুঁততা নেই। 26 00:04:03,159 --> 00:04:06,371 আমিও নিখুঁত নই। 27 00:04:06,454 --> 00:04:10,375 আমার পিতা আমার খেয়াল রেখেছেন এবং কর্তব্য পালনে প্রস্তুত হতে সাহায্য করেছেন। 28 00:04:10,458 --> 00:04:13,503 তোমার মা'ও সেই কাজটাই করছে। 29 00:04:14,420 --> 00:04:16,005 সুপ্রভাত, রাজকুমারী। 30 00:04:16,089 --> 00:04:17,632 সুপ্রভাত, সের লরেন্ট। 31 00:04:18,883 --> 00:04:21,469 রাজকুমারী রেনিস ড্রাগনের পিঠে চড়ে মাত্রই ফিরেছেন। 32 00:04:21,552 --> 00:04:25,098 তিনি অবিলম্বেই আপনার ও রাজকুমার ডেমনের সাথে সাক্ষাৎ করতে চেয়েছেন। 33 00:04:42,657 --> 00:04:44,909 রাজকুমারী রেনিস টারগেরিয়ান। 34 00:04:44,993 --> 00:04:46,494 ধন্যবাদ, সের লরেন্ট। 35 00:04:50,456 --> 00:04:52,250 রাজকুমারী রেনিস, 36 00:04:52,333 --> 00:04:55,044 আপনার কাছে লর্ড কর্লিসের সুশ্রূষার খবরের প্রত্যাশা রাখতে পারি? 37 00:04:55,128 --> 00:04:57,005 ভিসেরিস মারা গেছে। 38 00:05:02,844 --> 00:05:05,513 এই প্রয়াণে আমিও মর্মামত, রিনেরা। 39 00:05:05,596 --> 00:05:08,725 আমার কাজিন, তোমার পিতা... 40 00:05:10,184 --> 00:05:12,103 একজন ভালো মনের মানুষ ছিলেন। 41 00:05:22,947 --> 00:05:24,115 আরো খবর আছে। 42 00:05:26,117 --> 00:05:29,037 তার অবর্তমানে এগোন সিংহাসনে বসেছে। 43 00:05:35,585 --> 00:05:37,503 ওরা তাকে রাজা বানিয়েছে? 44 00:05:39,047 --> 00:05:41,424 ভিসেরিসের মৃত্যু কীভাবে হলো? 45 00:05:41,507 --> 00:05:43,176 সঠিক জানা নেই। 46 00:05:43,843 --> 00:05:45,887 - কতদিন আগে? - একদিন আগে, বড়োজোর দু'দিন হয়েছে। 47 00:05:45,970 --> 00:05:48,866 রাণী সমস্ত প্রস্তুতি নেয়ার সময় আমাকে ঘরে বন্দী করে রাখা হয়েছিল। 48 00:05:48,890 --> 00:05:50,058 নিশ্চিত হত্যা করা হয়েছে তাকে। 49 00:05:52,018 --> 00:05:56,564 এলিসেন্ট আপনাকে এগোনের প্রতি আনুগত্যের শপথ নিতে বলেছে? 50 00:05:57,940 --> 00:05:59,067 বলেছিল। 51 00:06:01,778 --> 00:06:04,697 - কিন্তু গ্রহণ করিনি। - তবুও আপনি সুস্থ-সবল রয়েছেন। 52 00:06:07,533 --> 00:06:11,120 ড্রাগনপিটে হাই সেপ্টন নিজের হাতে এগোনের মাথায় মুকুট পরিয়েছে। 53 00:06:11,204 --> 00:06:14,290 মেলিসের পিঠে চড়ে পালানোর আগে এটা আমি নিজের চোখে দেখেছি। [মেলিস- রেনিসের ড্রাগনের নাম।] 54 00:06:14,373 --> 00:06:17,710 ওরা প্রজাদের সামনে ওর মাথায় মুকুট পরিয়েছে? 55 00:06:17,794 --> 00:06:20,046 যাতে প্রজারা ওকে তাদের প্রকৃত রাজার রূপে দেখে। 56 00:06:20,129 --> 00:06:23,382 ওই বেশ্যা রাণী আমার ভাইকে হত্যা করে তার সিংহাসন কেড়ে নিয়েছে... 57 00:06:23,466 --> 00:06:25,146 আর এর দায়ে আপনি ওদের সবাইকে ভষ্ম করে দিতে পারতেন। 58 00:06:26,052 --> 00:06:29,180 এই বিশ্বাসঘাতকতা নিঃসন্দেহেই যুদ্ধের ডঙ্কা বাজিয়ে দিয়েছে। 59 00:06:33,226 --> 00:06:36,187 তবে এই যুদ্ধকে শুরু করার অধিকার আমার নেই। 60 00:06:36,270 --> 00:06:38,064 আমার স্বামী ও হাউজের প্রতি আনুগত্যের কারণেই, 61 00:06:38,147 --> 00:06:40,691 সক্কাল-সক্কাল তাড়াহুড়ো করে তোমাদের সতর্ক করতে এসেছি। 62 00:06:42,944 --> 00:06:44,904 গ্রীনরা তোমায় পথ থেকে সরাতে আসছে, রিনেরা। 63 00:06:46,197 --> 00:06:48,116 আর সাথে তোমার ছেলেদেরকেও। 64 00:06:49,408 --> 00:06:51,285 এক্ষুনি তোমার ড্রাগনস্টোনের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। 65 00:07:11,931 --> 00:07:13,432 প্রসব শুরু হয়েছে। 66 00:07:21,149 --> 00:07:22,942 ওনার গর্ভাবস্থা'র সময়কাল ফুরোয়নি। 67 00:07:23,025 --> 00:07:24,652 বাচ্চা আসার সময় এখনো আসেনি। 68 00:07:24,735 --> 00:07:27,280 এটাই সেই সময়! 69 00:07:28,656 --> 00:07:31,784 মাথা ঠান্ডা করুন, রাজকুমারী। আসুন। 70 00:07:32,368 --> 00:07:34,954 এটা আপনার ষষ্ঠ সন্তান। 71 00:07:35,037 --> 00:07:37,456 ধৈর্য ধরুন, এবারও সবকিছু ভালোয়-ভালোয় সম্পন্ন হবে। 72 00:07:37,540 --> 00:07:39,959 চলে যাও! চলে যাও! চলে যাও! 73 00:07:46,174 --> 00:07:47,967 আমি চাই দ্বীপের সীমান্তবর্তী এলাকা জুড়ে এখানে, 74 00:07:48,050 --> 00:07:50,344 নোঙর করা যেকোনো ছোট জাহাজের সন্ধানে টহল দল মোতায়েন করা হোক। 75 00:07:51,596 --> 00:07:53,764 গ্রীনরা এখন আক্রমণ করলে, চুপিসারেই করবে, 76 00:07:53,848 --> 00:07:55,850 সরাসরি নয়। 77 00:07:55,933 --> 00:07:57,813 দ্বীপটিকে ঘিরতে আমাদের কাছে পর্যাপ্ত লোকবল নেই। 78 00:07:57,852 --> 00:08:00,354 তবে নিজেদেরকে ওদের তুলনায় শক্তিশালী দেখানো যেতে পারে। 79 00:08:04,025 --> 00:08:06,319 ড্রাগন কিপ'কে তালিকাভুক্ত করো। ওরা দক্ষ যোদ্ধা। 80 00:08:06,402 --> 00:08:08,738 - সময় নষ্ট করো না। - কাজ হয়ে যাবে, মহামান্য রাজকুমার। 81 00:08:20,917 --> 00:08:24,337 - কী করলি ওটা? - দুঃখিত! 82 00:08:25,046 --> 00:08:28,006 ওনার প্রতি এতটা কঠোর না হওয়াই মঙ্গল, মহামান্য রাজকুমার। 83 00:08:28,841 --> 00:08:31,177 যাতে আপনার শেখানো কৌশল'কে উনি রপ্ত করে উঠতে পারেন। 84 00:08:31,260 --> 00:08:33,763 তোমাদের মা ডেকে পাঠিয়েছে। 85 00:08:35,681 --> 00:08:37,433 দু'জনকেই। 86 00:08:38,684 --> 00:08:40,144 মা? 87 00:08:43,272 --> 00:08:44,815 মাগো মা। 88 00:08:47,151 --> 00:08:48,694 রাজকুমারী। 89 00:08:59,747 --> 00:09:02,041 তোমাদের নানু, মহারাজ ভিসেরিস গত হয়েছেন। 90 00:09:02,124 --> 00:09:03,501 ভিসেরিস? 91 00:09:03,584 --> 00:09:06,462 গ্রীনরা উত্তরাধিকার প্রক্রিয়াকে অস্বীকার করে... 92 00:09:06,545 --> 00:09:08,172 "আয়রন থ্রোন" দখল করেছে। 93 00:09:12,385 --> 00:09:14,053 এগোন'কে রাজার মুকুট পরানো হয়েছে। 94 00:09:15,596 --> 00:09:18,307 - এর বিরুদ্ধে কী ব্যবস্থা নেয়া হয়েছে? - এখনো কিছুই না। 95 00:09:18,391 --> 00:09:21,060 - ডেমন কোথায়? - জানি না। 96 00:09:21,143 --> 00:09:22,645 নিজের কাণ্ডজ্ঞান খুইয়ে বসেছে। 97 00:09:24,814 --> 00:09:26,065 যুদ্ধের ছক কষতে গেছে। 98 00:09:27,567 --> 00:09:30,111 - আমি তাকে সামলাচ্ছি। - জেস। 99 00:09:31,070 --> 00:09:32,071 জেসেরিস। 100 00:09:37,827 --> 00:09:41,455 যেসব জিনিসের অধিকার আমার কাছে আছে, এখন থেকে সেসবের উত্তরাধিকার হচ্ছো তুমি। 101 00:09:41,539 --> 00:09:44,542 আমার আদেশ ব্যতীত কোনো পদক্ষেপ নেবে না। 102 00:09:59,557 --> 00:10:00,933 আজ সকালে একটা বার্তা এসেছে। 103 00:10:01,017 --> 00:10:04,353 সী স্নেক সুস্থ হয়ে ওঠে ইভেনফল হল ছেড়ে রওনা দিয়েছেন। 104 00:10:04,437 --> 00:10:07,356 - কোথায় যাচ্ছে সে? - সেটা এখনো জানা যায়নি, মহামান্য রাজকুমার। 105 00:10:07,982 --> 00:10:09,775 আমাদের ঘনিষ্ঠ মিত্রদের কাছে বার্তা প্রেরণ করা উচিত। 106 00:10:09,859 --> 00:10:12,278 লর্ড ডার্কলিন, ম্যাসি, 107 00:10:13,154 --> 00:10:15,489 - আর বারমান্ডের কাছে। - ডেমন! 108 00:10:16,324 --> 00:10:18,659 মেইস্টারের সাথে কথা বলতে চান, রাজকুমার? 109 00:10:27,335 --> 00:10:30,171 রিভাররানে আমি নিজে উড়ে গিয়ে লর্ড টালি'র সমর্থন নিয়ে আসবো। 110 00:10:30,254 --> 00:10:31,797 না, এসব কিছুই করবেন না। 111 00:10:34,592 --> 00:10:37,553 আমার মা শয্যাশায়ী থাকা অবস্থাতে কোনোরকম পদক্ষেপ নেয়া থেকে বিরত থাকার আদেশ দিয়েছেন। 112 00:10:43,976 --> 00:10:47,355 এসে ভালোই করেছেন, যুবরাজ। 113 00:10:47,438 --> 00:10:49,523 আপনি ভারম্যাক্সের পিঠে চড়ে আকাশসীমায় টহল দিন। 114 00:10:49,607 --> 00:10:50,941 আমার কথা কানে যায়নি? 115 00:10:55,196 --> 00:10:56,530 বার্তা পাঠানোর ব্যবস্থা করুন, লর্ড বার্তিমোস। 116 00:10:58,949 --> 00:11:00,117 আমি সামলে নেবো। 117 00:11:00,201 --> 00:11:01,702 সের স্টেফন'কে ডেকে পাঠাও। 118 00:11:01,786 --> 00:11:04,330 ড্রাগন সেতুতে একজন রাজপ্রহরীর প্রয়োজন। 119 00:11:05,039 --> 00:11:07,958 আমার সাথে এসো, তোমায় আনুগত্যের আসল মানে দেখাবো। 120 00:11:15,674 --> 00:11:18,260 তোমরা রাজপ্রহরী'র নাইট হওয়ার শপথ গ্রহণ করেছিলে। 121 00:11:18,344 --> 00:11:20,888 সাদা গাত্রাবরণ পরিহিত সকলেই যেমনটা করে থাকে, মহামান্য রাজকুমার। 122 00:11:22,390 --> 00:11:23,516 কার প্রতি? 123 00:11:24,809 --> 00:11:28,646 সর্বপ্রথম মহারাজ জেহেরিসের কাছে শপথ নিয়েছিলাম, রাজকুমার। 124 00:11:28,729 --> 00:11:32,939 পরবর্তীতে ওনার স্থানে সিংহাসনে বসা মহামান্য ভিসেরিসের প্রতি। 125 00:11:32,316 --> 00:11:34,402 তোমরা বংশানুক্রমের প্রকৃত ধারা সম্বন্ধে অবগত? 126 00:11:35,277 --> 00:11:36,987 - জি। - জি, রাজকুমার। 127 00:11:43,702 --> 00:11:45,746 মনে আছে মৃত্যুর আগে.. 128 00:11:45,830 --> 00:11:49,333 ভিসেরিস তার বংশধর হিসেবে কাকে বেছে নিয়েছিলেন? 129 00:11:51,919 --> 00:11:53,462 রাজকুমারী রিনেরা'কে। 130 00:11:57,758 --> 00:12:00,678 সিংহাসনের প্রতি তোমাদের দীর্ঘকালীন সেবার জন্য আমি কৃতজ্ঞ। 131 00:12:02,430 --> 00:12:04,306 সেজন্যই তোমাদের কাছে একটা বিকল্পের উপস্থাপন করছি। 132 00:12:27,746 --> 00:12:30,291 পুনরায় শপথ গ্রহণ করে রিনেরা'কে রাণী হিসেবে মান্য করো। 133 00:12:31,792 --> 00:12:35,087 এবং রাজকুমার জেসেরিস'কে আয়রন থ্রোনের উত্তরাধিকার হিসেবে। 134 00:12:40,134 --> 00:12:41,135 কিংবা... 135 00:12:41,218 --> 00:12:43,596 তোমাদের সমর্থন অন্যায্যভাবে সিংহাসন দখলকারীর প্রতি থাকলে, এখনই বলে দাও। 136 00:12:45,264 --> 00:12:47,600 তাহলে তোমরা শুদ্ধ ও বীরের মৃত্যুবরণ করবে। 137 00:12:48,809 --> 00:12:51,145 তবে বিশ্বাসঘাতকতা'র পথ বেছে নিয়ে... 138 00:12:51,228 --> 00:12:54,732 এখন আনুগত্যের শপথ নিয়ে, পরে পিঠ ফিরিয়ে নিলে... 139 00:12:57,485 --> 00:13:00,362 জেনে রেখো তোমাদের মৃত্যুটা হবে... বেদনাদায়ক। 140 00:13:07,620 --> 00:13:09,538 রাজকুমারী, আপনাকে সাহায্য করতে দিন। 141 00:13:16,337 --> 00:13:19,089 - বেরিয়ে যা! - রাজকুমারী, আপনাকে অনুরোধ করছি। 142 00:13:19,173 --> 00:13:20,984 - বেরিয়ে যা! - আপনার একা এটা করা উচিত নয়, রাজকুমারী। 143 00:13:21,008 --> 00:13:22,051 আপনাকে সাহায্য করতে দিন। 144 00:16:47,297 --> 00:16:49,842 আমি আক্রমণের উদ্দেশ্য নিয়ে আসিনি, ভাতৃবৃন্দ। 145 00:17:12,406 --> 00:17:18,158 রাণী'কে রক্ষার ন্যায় নিজের সমস্ত শক্তি 146 00:17:19,955 --> 00:17:22,624 এবং রক্ত'কে উজার করার শপথ নিচ্ছি। 147 00:17:27,713 --> 00:17:29,631 আমি বিবাহবন্ধনে আবদ্ধ হবো না... 148 00:17:31,341 --> 00:17:32,718 হবো না কোনো রাজ্যের মালিক... 149 00:17:34,178 --> 00:17:36,472 এগাবো না নিজের বংশানুক্রম। 150 00:17:36,555 --> 00:17:38,724 ওনার গোপনীয়তা বজায় রেখে, 151 00:17:39,600 --> 00:17:41,351 সমস্ত আদেশ পালন করবো। 152 00:17:42,478 --> 00:17:46,023 পাশে দাঁড়িয়ে থেকে ওনার নাম ও মর্যাদার রক্ষা করবো। 153 00:18:12,424 --> 00:18:13,842 মহারাণী। 154 00:19:56,069 --> 00:19:59,948 মহারাণী রিনেরা টারগেরিয়ান, প্রথম নামধারী... 155 00:20:00,032 --> 00:20:02,951 অ্যান্ডালস, ও রয়নার, ও ফার্স্ট মেন'র মহারাণী। 156 00:20:04,119 --> 00:20:07,664 সাত রাজ্যের অধিষ্ঠাত্রী ও রাজ্যের গর্ব 157 00:20:11,335 --> 00:20:12,836 মহারাণী। 158 00:20:21,428 --> 00:20:23,347 ওয়াইন, মহারাণী। 159 00:20:26,183 --> 00:20:27,517 ধন্যবাদ, রেইনা। 160 00:20:28,560 --> 00:20:29,645 এসো। 161 00:20:54,086 --> 00:20:56,046 - আমাদের বর্তমান অবস্থা কেমন? - আমাদের ৩০ জন নাইট, 162 00:20:56,129 --> 00:20:58,715 ১০০ তীরন্দাজ আর ৩০০ জন সশস্ত্র সৈন্য রয়েছে। 163 00:20:58,799 --> 00:21:02,052 ড্রাগনস্টোন রক্ষা করা অপেক্ষাকৃত সহজ, 164 00:21:02,135 --> 00:21:04,388 কিন্তু আমাদের সেনাবাহিনীর বিজয়লাভ সম্ভব নয়। 165 00:21:04,471 --> 00:21:06,640 সিটি গার্ডে থাকা আস্থাভাজনদের কাছে বার্তা পাঠিয়েছি... 166 00:21:06,723 --> 00:21:09,243 সেখানে আমার কিছু সমর্থক আছে, কিন্তু জানি না সংখ্যাটা কত। 167 00:21:09,309 --> 00:21:12,813 আমরা কেল্টিগার, স্টনটন, ম্যাসি, 168 00:21:12,896 --> 00:21:15,440 ডার্কলিন ও বারমন্ডের কাছ থেকে হলফনামা পেয়েছি। 169 00:21:18,110 --> 00:21:20,195 আমার মা ছিলেন এরিন বংশীয়। 170 00:21:20,278 --> 00:21:22,572 ভেইলের অধিবাসীরা তাদের স্বদেশীয়দের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। 171 00:21:22,656 --> 00:21:26,159 রিভাররানের মানুষরা সর্বদাই আপনার পিতার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, মহারাণী। 172 00:21:26,243 --> 00:21:27,786 রাজকুমার ডেমনের সম্মতি নিয়ে 173 00:21:27,869 --> 00:21:30,288 আমি ইতিমধ্যে লর্ড গ্রোভারের কাছে কাক পাঠিয়েছি। 174 00:21:34,209 --> 00:21:36,461 লর্ড গ্রোভার চঞ্চলমতি আর তাকে বোঝানো সহজ। 175 00:21:36,545 --> 00:21:38,922 তাকে বোঝাতে হবে যে আমাদের অবস্থান শক্তিশালী... 176 00:21:39,006 --> 00:21:41,800 আর যুদ্ধ শুরু হলে আমরা তাকে সমর্থন করব। 177 00:21:41,883 --> 00:21:43,927 আমি নিজেই এই কাজটার দায়িত্ব নেব। 178 00:21:44,011 --> 00:21:45,721 স্টর্মস এন্ড আর উইন্টারফেলের কী হবে? 179 00:21:45,804 --> 00:21:48,390 এমন কোন স্টার্ক আজ পর্যন্ত হয়নি যে নিজের কথার খেলাপ করেছে, 180 00:21:48,473 --> 00:21:51,226 আর উত্তরের সকলেই হাউজ স্টার্কের পদাঙ্ক অনুসরণ করবে। 181 00:21:51,309 --> 00:21:54,896 লর্ড বোরোস ব্যারাথিয়নকে অবশ্যই তার পিতার দেওয়া প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিতে হবে। 182 00:22:08,035 --> 00:22:09,953 ড্রিফটমার্ক থেকে কোনো খবর? 183 00:22:12,748 --> 00:22:14,708 লর্ড কর্লিস ড্রাগনস্টোনের উদ্দেশ্যে সমুদ্রযাত্রা করেছেন। 184 00:22:14,791 --> 00:22:17,085 রাণীর প্রতি নিজের আনুগত্যের বার্তা দিতে। 185 00:22:18,420 --> 00:22:21,381 ভ্যালেরিয়নের নৌবহর আমার স্বামীর নিয়ন্ত্রণে, 186 00:22:21,465 --> 00:22:23,341 উনি সিদ্ধান্ত নেন কোথায় যাত্রা করা হবে। 187 00:22:23,425 --> 00:22:26,720 আমরা আপনার ও আপনার স্বামীর সমর্থন প্রার্থনা করব। 188 00:22:26,803 --> 00:22:29,806 ঠিক যেভাবে আমরা প্রতি রাতে সী স্নেকের সুস্থতা কামনা করতাম। 189 00:22:31,516 --> 00:22:33,244 ন্যারো সি'তে এমন কোনো বন্দর নেই যা, 190 00:22:33,268 --> 00:22:35,145 ভ্যালেরিয়নের নৌবহরের সঙ্গে শত্রুতা করার সাহস দেখাবে। 191 00:22:37,314 --> 00:22:39,858 - আমাদের শত্রুদের কী খবর? - ল্যানিস্টার পরিবারে আমাদের কোনো বন্ধু নেই। 192 00:22:40,692 --> 00:22:43,695 আর টাইল্যান্ড দীর্ঘদিন ধরে রাজার হ্যান্ডের সেবা করছে, সে বিশ্বাসঘাতকতা করবে না। 193 00:22:43,779 --> 00:22:45,947 আর অটো হাইটাওয়ারেরও একটা ল্যানিস্টার বহর প্রয়োজন। 194 00:22:46,031 --> 00:22:48,592 ল্যানিস্টাররা ব্যতীত গোল্ড টুথের পশ্চিমে আমাদের কোনো মিত্র খুঁজে পাওয়ার সম্ভাবনা কম। 195 00:22:48,616 --> 00:22:49,868 না। 196 00:22:53,121 --> 00:22:55,248 রিভারল্যান্ড অনেক গুরুত্বপূর্ণ, মহারাণী। 197 00:22:56,458 --> 00:23:00,003 আমার অকপটতা ক্ষমা করবেন, মহারাণী। কিন্তু মানুষের বিষয়ে আলোচনা করা নিরর্থক। 198 00:23:00,754 --> 00:23:04,382 ওল্ড ভ্যালেরিয়ার সময়ের পর থেকে, 199 00:23:04,466 --> 00:23:06,968 আপনাদের শক্তিমত্তার প্রদর্শন আর হয়নি। 200 00:23:07,052 --> 00:23:08,386 ড্রাগন। 201 00:23:11,431 --> 00:23:12,849 গ্রীনদেরও ড্রাগন আছে। 202 00:23:12,933 --> 00:23:14,935 আমার জানা মতে, তাদের ৩টি পরিণত ড্রাগন আছে। 203 00:23:15,018 --> 00:23:17,854 আমাদের কাছে আছে সাইরাক্স, কেরাক্সি এবং মেলিস। [ড্রাগনদের নাম এসব] 204 00:23:17,938 --> 00:23:20,857 আপনার ছেলেদের আছে ভ্যার্মাক্স, অ্যারাক্স এবং টাইরাক্স। [ড্রাগনদের নাম এসব] 205 00:23:20,941 --> 00:23:22,692 বেলার "মুনডান্সার" আছে। 206 00:23:22,776 --> 00:23:24,653 ডেমন, আমাদের ড্রাগনদের কেউ এর আগে যুদ্ধে লড়েনি। 207 00:23:24,736 --> 00:23:26,696 এছাড়া মালিকানাবিহীন ড্রাগনও আছে। 208 00:23:26,780 --> 00:23:28,824 সীস্মোক এখনও ড্রিফটমার্কে রয়েছে। 209 00:23:28,907 --> 00:23:31,910 ড্রাগন মাউন্টেনে, ফার্মাথুর এবং সিলভারউইং রয়েছে। 210 00:23:31,993 --> 00:23:33,078 তারা এখনও রাইডারবিহীন। 211 00:23:34,162 --> 00:23:36,516 এছাড়াও তিনটি বন্য ড্রাগন রয়েছে, যেগুলি এখানে বাসা বেঁধেছে। 212 00:23:36,540 --> 00:23:37,874 কিন্তু তাদের চড়াবে কে? 213 00:23:37,958 --> 00:23:41,294 ড্রাগনস্টোনের ১৪টি ড্রাগনের বিপরীতে তাদের কাছে রয়েছে ৪টি। 214 00:23:41,378 --> 00:23:44,548 এছাড়াও ড্রাগন মাউন্টেনের ইনকিউবেটরে আমার কিছু ডিম আছে। 215 00:23:44,631 --> 00:23:48,093 আমাদের এখন একটা জড়ো হওয়ার জায়গা দরকার, 216 00:23:48,176 --> 00:23:51,763 সবাইকে ধরে রাখার জন্য যথেষ্ট বড় একটা আস্তানা। 217 00:23:51,847 --> 00:23:53,181 এইখানে হেরেনহলে, 218 00:23:53,265 --> 00:23:55,535 আমরা ওয়েস্টকে এভাবে বিচ্ছিন্ন করে রাখবো, কিংসল্যান্ডিং কে ড্রাগন দিয়ে ঘিরে ফেলবো। 219 00:23:55,559 --> 00:23:57,370 এইভাবে আমরা এই অভিশপ্ত মাস শেষ হওয়ার আগেই 220 00:23:57,394 --> 00:23:59,312 সকল গ্রীনদের শিরশ্ছেদ করতে পারব। 221 00:23:59,396 --> 00:24:00,981 মহারাণী, 222 00:24:01,064 --> 00:24:02,858 বন্দরে একটা জাহাজ দেখা গেছে। 223 00:24:02,941 --> 00:24:05,485 তিন মাথাওয়ালা সবুজ ড্রাগন পতাকাবাহী একটি জাহাজ। 224 00:24:05,569 --> 00:24:07,654 প্রহরীদের সতর্ক করো আর আকাশের দিকে চোখ রাখতে বলো। 225 00:24:45,442 --> 00:24:48,403 আমি এখানে রাণী এলিসেন্টের নির্দেশে এসেছি। 226 00:24:48,486 --> 00:24:50,655 রাজা এগোনের মা, দ্বিতীয় নামধারী... 227 00:24:50,739 --> 00:24:53,491 সেভেন কিংডমের শাসক ও রক্ষক। 228 00:24:54,367 --> 00:24:58,872 আমাকে শুধু রাজকুমারী রিনেরার কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য পাঠানো হয়েছে। 229 00:24:59,706 --> 00:25:01,625 রাজকুমারী কোথায়? 230 00:25:56,054 --> 00:25:58,056 রাজকুমারী রিনেরা। 231 00:25:58,974 --> 00:26:00,892 আমি "রাণী" রিনেরা এখন। 232 00:26:01,935 --> 00:26:04,104 আর তোমরা সবাই রাজ্যের "বিশ্বাসঘাতক"। 233 00:26:04,688 --> 00:26:08,608 রাজা এগোন টারগেরিয়ান, তার নামের দ্বিতীয় বাহক... 234 00:26:10,193 --> 00:26:13,655 প্রজ্ঞা এবং শান্তির আকাঙ্ক্ষায়, 235 00:26:13,738 --> 00:26:15,156 আলোচনার শর্তাবলী প্রস্তাব করেছেন। 236 00:26:17,617 --> 00:26:19,327 এগোনকে রাজা হিসেবে মেনে নিন.. 237 00:26:19,411 --> 00:26:22,247 আর আয়রন থ্রোনের আধিপত্য মেনে চলার শপথ করুন। 238 00:26:22,330 --> 00:26:26,167 বিনিময়ে, রাজা "ড্রাগনস্টোন" এর মালিক হিসাবে আপনার মালিকানা মেনে নিবেন। 239 00:26:26,876 --> 00:26:30,505 আর আপনার মৃত্যুর পর আপনার প্রথম সন্তান জেসেরিস এর উত্তরাধিকারী হবে। 240 00:26:30,588 --> 00:26:33,925 আর লুসেরিসকে ড্রিফটমার্ক ও হাউজ ভ্যালেরিয়নের সমস্ত ভূমি... 241 00:26:34,009 --> 00:26:36,761 এবং ভূসম্পত্তির বৈধ উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করা হবে। 242 00:26:36,845 --> 00:26:38,763 আপনার আর রাজকুমার ডেমনের সন্তানকে... 243 00:26:38,847 --> 00:26:41,766 রাজ দরবারে উচ্চ আসনে অধিষ্ঠিত করা হবে। 244 00:26:41,850 --> 00:26:44,311 ছোট্ট এগন'কে রাজসঙ্গী করা হবে। 245 00:26:44,394 --> 00:26:46,313 আর ভিসেরিস তার পেয়ালাবাহক হবে। 246 00:26:46,396 --> 00:26:48,481 আর পরিশেষে, মহা দয়াবান রাজা... 247 00:26:48,565 --> 00:26:52,986 তার সিংহাসনের আরোহনের বিরূদ্ধে চক্রান্তকারী সকল নাইট আর লর্ডদের ক্ষমা করে দেবেন। 248 00:26:53,737 --> 00:26:56,406 আমার সন্তানদের প্রয়োজনে ড্রাগনের মুখে তুলে দেবো, 249 00:26:56,489 --> 00:26:59,534 তবুও তোদের ব্যাভিচারী, বজ্জাত মাতাল রাজার... 250 00:26:59,617 --> 00:27:03,413 ...ঢাল আর পেয়ালা বহন করতে দেবো না। 251 00:27:03,913 --> 00:27:07,250 এগোন টারগেরিয়ান এখন সিংহাসনের অধিপতি। 252 00:27:08,376 --> 00:27:10,170 উনি দিগবিজয়ীয় মুকুট পরিধান করছেন, 253 00:27:10,253 --> 00:27:12,005 বহন করছেন তার তারবারী, 254 00:27:12,088 --> 00:27:13,506 আর ধারণ করছেন তার নাম। 255 00:27:13,590 --> 00:27:16,384 হাজার হাজার সাধারণ মানুষের সামনে 256 00:27:16,468 --> 00:27:18,345 একজন ধর্মীয় পুরোহিত তাকে মুকুট পরিয়েছিলেন। 257 00:27:18,428 --> 00:27:22,766 যোগ্যতার সব মাপকাঠি তার দিকেই নির্দেশ করে। 258 00:27:24,893 --> 00:27:28,188 এবং স্টার্ক, টালি এবং ব্যারাথিয়ন গোষ্ঠীও রয়েছে, 259 00:27:28,271 --> 00:27:32,317 যারা রাজার কাছ থেকে পর্যাপ্ত শর্তাবলী পেয়েছে, 260 00:27:32,400 --> 00:27:35,570 এবং এখন বিবেচনা করছে। 261 00:27:37,238 --> 00:27:41,451 স্টার্ক, টালি আর ব্যারাথিওনরা সবাই আমার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। 262 00:27:41,534 --> 00:27:44,162 রাজা ভিসেরিস আমাকে তার উত্তরাধিকারী নির্বাচনের সময় থেকে। 263 00:27:44,579 --> 00:27:48,708 পুরোনো ঘোষণা জপে আপনি সিংহাসনে বসতে পারবেন না, রাজকুমারী। 264 00:27:49,417 --> 00:27:53,338 আপনার পিতা পুত্রসন্তান জন্মদানের দিন থেকেই উত্তরাধিকারী বদলে গেছে। 265 00:27:53,922 --> 00:27:57,759 আপনি আর সেই সর্বশেষ ব্যক্তি যে এই সত্য মেনে নিতে পারছে না। 266 00:27:58,843 --> 00:28:01,137 আপনি আর এখন কোনো হ্যান্ড নন, আর এগোন কোনো রাজা নয়। 267 00:28:01,221 --> 00:28:02,806 বিশ্বাসঘাতক কোথাকার! 268 00:28:14,609 --> 00:28:16,194 গ্র্যান্ড মেইস্টার। 269 00:28:21,533 --> 00:28:22,659 কী বাল ওটা? 270 00:28:38,258 --> 00:28:42,720 আপনাদের মধ্যে পূর্বে যে ভালোবাসাটা ছিল রাণী এলিসেন্ট সেটা মনে রেখেছেন। 271 00:28:43,388 --> 00:28:48,852 কোনো রক্তপাতের প্রয়োজন নেই। রাজ্যে যে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে তা বজায় থাকুক। 272 00:28:52,397 --> 00:28:54,691 রাণী এলিসেন্ট আপনার উত্তরের অপেক্ষায় আছেন। 273 00:28:54,774 --> 00:28:58,055 সে চাইলে তার বাবার বাঁড়া মুখে নিয়ে উত্তর খুঁজতে পারে। 274 00:28:58,361 --> 00:29:00,280 এই প্রহসন শেষ করা যাক। 275 00:29:01,865 --> 00:29:05,076 সের এরিক, লর্ড হাইটাওয়ারকে ধরে আনুন। যাতে আমি নিজ হাতে তাকে হত্যা করতে পারি। 276 00:29:10,165 --> 00:29:11,165 না। 277 00:29:22,969 --> 00:29:25,513 কিংস ল্যান্ডিংয়ে কাল উত্তর পৌঁছে যাবে। 278 00:29:47,619 --> 00:29:51,581 একজন সাধারণ মানুষের পক্ষে ড্রাগনকে হত্যা করা কঠিন। 279 00:29:51,664 --> 00:29:54,584 কিন্তু ড্রাগন দিয়ে ড্রাগনকে হত্যা করা যায় আর করেছেও। 280 00:29:55,627 --> 00:29:58,963 এটা সবারই জানা যে এগোনের চেয়ে আমাদের বেশি ড্রাগন আছে। 281 00:29:59,047 --> 00:30:01,382 ভিসেরিস হামেশাই ভ্যালেরিয়নের ইতিহাস সম্পর্কে বলত। 282 00:30:01,466 --> 00:30:03,009 আমি ভালোভাবেই জানি এসব। 283 00:30:03,801 --> 00:30:05,929 যখন ড্রাগন যুদ্ধে নামে, 284 00:30:06,846 --> 00:30:08,223 সব পুড়ে ছারখার হয়ে যায়। 285 00:30:10,433 --> 00:30:13,520 আমি ধ্বংসস্তূপের উপর শাসন করতে চাই না। 286 00:30:13,603 --> 00:30:16,356 আপনি লর্ড হাইটাওয়ারের শর্তের কথা বিবেচনা করছেন, মহারাণী? 287 00:30:16,940 --> 00:30:20,568 রাণী হিসেবে রাজ্যের প্রতি আমার প্রকৃত কর্তব্য কী, লর্ড বার্টিমাস? 288 00:30:21,152 --> 00:30:22,612 রাজ্যের শান্তি আর ঐক্য প্রতিষ্ঠা নিশ্চিত করব, 289 00:30:22,695 --> 00:30:25,657 না-কি আমি যে কোনো মূল্যে সিংহাসনে বসব? 290 00:30:25,740 --> 00:30:28,284 - এটা তোমার পিতা বলেছিল। - আমার পিতা মারা গেছেন। 291 00:30:30,119 --> 00:30:32,247 আর তার উত্তরাধিকারী হিসেবে আমাকে নির্বাচন করেছেন। 292 00:30:34,707 --> 00:30:37,252 রাজ্যকে রক্ষা করতে, যুদ্ধে ধাবিত করতে না। 293 00:30:37,335 --> 00:30:38,795 শত্রুপক্ষ যুদ্ধ ঘোষণা করেছে। 294 00:30:39,587 --> 00:30:41,172 তুমি সেটার কী করবে? 295 00:30:44,717 --> 00:30:45,843 সবাই বাইরে যান। 296 00:31:16,416 --> 00:31:18,001 যুদ্ধের প্রতিশ্রুতি কি তোমাকে উত্তেজিত করে? 297 00:31:18,084 --> 00:31:19,877 আমি হাইটাওয়ারদের কাছে নতজানু হতে পারব না। 298 00:31:19,961 --> 00:31:21,504 ওরা তোমার জন্মগত অধিকার কেড়ে নিয়েছে। 299 00:31:21,588 --> 00:31:23,214 যদি অটো হাইটাওয়ারকে হত্যা না করেই.... 300 00:31:23,298 --> 00:31:25,383 সিংহাসন দখল করতে পারতে তাহলে কি... 301 00:31:25,466 --> 00:31:26,926 - সেটা করতে না? - তোমার রাগ হচ্ছে না? 302 00:31:27,010 --> 00:31:29,345 - রেগে আছি বলে কি যুদ্ধ ঘোষণা করা উচিত? - না। 303 00:31:29,429 --> 00:31:31,472 কিন্তু রাণী হিসেবে তোমার দায়িত্ব হলো বিদ্রোহ দমন করা। 304 00:31:31,556 --> 00:31:35,435 জানো তো আমার প্রতিজ্ঞার মহত্ত্ব আমার ব্যক্তিগত উচ্চাকাঙ্ক্ষার উর্ধ্বে। 305 00:31:38,563 --> 00:31:40,481 এ সং অফ আইস অ্যান্ড ফায়ার। 306 00:31:43,192 --> 00:31:44,319 কী? 307 00:31:45,737 --> 00:31:47,464 উত্তরে আঁধারের বিরুদ্ধে আসন্ন যুদ্ধ, এগোনের স্বপ্ন। 308 00:31:47,488 --> 00:31:51,532 ভিসেরিস আমাকে উত্তরাধিকারী ঘোষণার সময় এটা বলেছিল। 309 00:31:56,623 --> 00:32:00,960 আমার ভাই ছিল ভবিষ্যদ্বাণী ও কুসংস্কারের দাস... 310 00:32:01,878 --> 00:32:05,381 এবং সেসবকিছুর, যেগুলো তার দুর্বল রাজত্বে মঙ্গল বয়ে আনতো। 311 00:32:09,135 --> 00:32:11,054 স্বপ্ন আমাদের রাজা বানায়নি। 312 00:32:12,180 --> 00:32:13,723 ড্রাগনরা বানিয়েছিল। 313 00:32:31,658 --> 00:32:33,159 সে তোমাকে কখনো বলেনি। 314 00:32:37,121 --> 00:32:38,247 তাই না? 315 00:33:15,618 --> 00:33:19,956 প্রহরীরা যখন ঘুমিয়ে পরেছিল আমি তাদের চাবুক মেরেছিলাম। 316 00:33:26,003 --> 00:33:27,547 কিন্তু তুমি তো পুরুষ নও। 317 00:33:32,343 --> 00:33:34,262 যখন তোমাকে খুব প্রয়োজন ছিল 318 00:33:35,930 --> 00:33:37,682 তখন আমাকে ছেড়ে গিয়েছিলে। 319 00:33:38,850 --> 00:33:41,018 দুটো সন্তানকেই আমাদের কাছ থেকে কেড়ে নেয়া হয়েছে। 320 00:33:42,520 --> 00:33:43,730 আমার তোমাকে প্রয়োজন ছিল। 321 00:33:44,397 --> 00:33:45,815 বেইলা আর রেইনার তোমাকে প্রয়োজন ছিল। 322 00:33:45,898 --> 00:33:48,985 কিন্তু তুমি আরো সমুদ্র অভিযানের জন্য আমাদের ছেড়ে গিয়েছিলে। 323 00:33:49,068 --> 00:33:51,028 যেমনটা তুমি সবসময় করেছ। 324 00:33:52,822 --> 00:33:55,366 আমার আর ফেরার জায়গা ছিল না। 325 00:33:56,701 --> 00:34:00,037 - আমি সব হারিয়েছি। - আমরা হারিয়েছি, কর্লিস। 326 00:34:01,956 --> 00:34:02,956 আমরা। 327 00:34:15,928 --> 00:34:18,306 বুঝতে পারছি আমাদের এখন নতুন রাজা হয়েছে। 328 00:34:18,389 --> 00:34:21,726 এই পরিবারের উপর স্ট্রেঞ্জারের ছায়া পড়েছে। 329 00:34:28,191 --> 00:34:29,942 তোমার ভাইও মারা গেছে। 330 00:34:35,031 --> 00:34:37,992 তোমায় দাফন করে পদটা নেবার তর সইছিল না তার। 331 00:34:38,076 --> 00:34:39,577 রাজার সামনে গিয়ে 332 00:34:39,660 --> 00:34:42,455 লেনরের সন্তানদের জারজ বলেছিল। 333 00:34:47,627 --> 00:34:50,171 লেনরের সন্তানদের জারজ বলেছিল। 334 00:34:54,801 --> 00:34:59,347 উচ্চাকাঙ্ক্ষা সর্বদাই ভ্যালেরিয়ন পরিবারের দুর্বলতা ছিল। 335 00:35:03,643 --> 00:35:05,561 তুমিই ঠিক ছিলে, রেইনিস। 336 00:35:07,396 --> 00:35:10,942 আমি এতটা দূরে এসেও, কিচ্ছু পাইনি। 337 00:35:13,277 --> 00:35:18,199 আমাদের আয়রন থ্রোনের উচ্চাকাঙ্খা... এখানেই শেষ। 338 00:35:22,578 --> 00:35:25,498 আমরা নিজেদের নিরপেক্ষ ঘোষণা করে... 339 00:35:26,999 --> 00:35:33,798 হাইটাইডে ফিরে গিয়ে নাতিপুতিদের সাথে থাকবো। 340 00:35:33,881 --> 00:35:37,009 জেস, লুক, আর জফ সিংহাসনের দাবিদার। 341 00:35:38,761 --> 00:35:41,681 এগোন যতদিন রাজা থাকবে, ওরা নিরাপদে থাকবে না। 342 00:35:44,141 --> 00:35:48,271 আমাদের ছেলের মৃত্যুতে রিনেরার হাত ছিল। 343 00:35:49,772 --> 00:35:52,400 ওই মেয়েটা যেটাই ছোঁয়, 344 00:35:52,483 --> 00:35:54,443 ধ্বংস হয়ে যায়। 345 00:35:54,527 --> 00:35:56,821 সেই মেয়েটাই এখন বর্তমানে রাজ্যটার কথা ভাবছে। 346 00:35:57,780 --> 00:35:59,574 যখন টেবিলের চারিদিকে থাকা পুরুষেরা... 347 00:35:59,657 --> 00:36:01,784 সবাই তাকে যুদ্ধে জড়াতে বলছে। 348 00:36:04,203 --> 00:36:07,415 এখন একমাত্র রিনেরাই নিজেকে নিয়ন্ত্রণে রেখেছে। 349 00:36:07,498 --> 00:36:10,835 যুদ্ধ মানেই লাশের বন্যা, লর্ড স্টনটন। 350 00:36:10,918 --> 00:36:14,005 কৌশলটা হলো লাশ যেন ওদের বেশি পড়ে আর আমাদের কম। 351 00:36:14,088 --> 00:36:16,631 দূর্গ রক্ষার দায়িত্বে থাকা কমান্ডারের জন্য এটা বলা সহজ। 352 00:36:16,715 --> 00:36:17,401 তাই বলে ওটা মিথ্যা হয়ে যায় না। 353 00:36:17,425 --> 00:36:19,176 দ্যি লর্ড অফ দ্যা টাইডস... 354 00:36:19,719 --> 00:36:21,637 লর্ড কর্লিস ভ্যালেরিয়ন... 355 00:36:22,597 --> 00:36:26,142 এবং তার স্ত্রী, রাজকুমারী রেইনিস টারগেরিয়ান। 356 00:36:37,528 --> 00:36:39,113 মহামান্য। 357 00:36:39,196 --> 00:36:40,740 লর্ড কর্লিস। 358 00:36:41,657 --> 00:36:44,285 আপনাকে আবারো সুস্থ দেখে ভালো লাগছে। 359 00:36:46,787 --> 00:36:49,540 আপনার বাবার ব্যাপারে দুঃখিত রাজকুমারী! 360 00:36:50,166 --> 00:36:51,709 উনি বেশ ভালো মানুষ ছিলেন। 361 00:37:03,429 --> 00:37:04,555 ডেমন কোথায়? 362 00:37:05,765 --> 00:37:08,684 আরো কিছু বিষয়ে ডেমনের মনোযোগ দিতে হচ্ছে। 363 00:37:20,112 --> 00:37:21,447 এরা আপনার পক্ষে? 364 00:37:23,074 --> 00:37:26,702 - হ্যাঁ। - সিংহাসন জেতার জন্য অনেক কম। 365 00:37:28,329 --> 00:37:30,998 আমরা হাউজ এরিন, ব্যারাথিওন এবং 366 00:37:31,082 --> 00:37:34,043 স্টার্কদেরও সহযোগীতা পাবার আশা করছি। 367 00:37:34,961 --> 00:37:36,504 আশা মূর্খদের মিত্র। 368 00:37:38,130 --> 00:37:41,342 হাউজ এরিন এবং ব্যারাথিওনের সাথে আমার পরিবারের রক্তের সম্পর্ক রয়েছে। 369 00:37:41,425 --> 00:37:43,469 আর তারা আমার প্রতি প্রতিজ্ঞাবদ্ধও হয়েছিল। 370 00:37:43,552 --> 00:37:45,388 যতদূর মনে পড়ে, 371 00:37:45,471 --> 00:37:46,639 হাইটাওয়ারও সেটা করেছিল। 372 00:37:46,722 --> 00:37:49,684 আর আপনিও, লর্ড কর্লিস। 373 00:38:03,531 --> 00:38:04,865 আপনার বাবার রাজ্য 374 00:38:06,075 --> 00:38:08,911 ন্যায় আর প্রতিপত্তির উদাহরণ। 375 00:38:10,037 --> 00:38:14,417 আমাদের পরিবারের রক্ত আর উদ্দেশ্যও একই। 376 00:38:16,043 --> 00:38:18,963 হাউজ হাইটাওয়ারের এই রাজদ্রোহ মেনে নেয়া হবে না। 377 00:38:24,677 --> 00:38:28,222 আপনি আমার বহর আর হাউজের পূর্ণ সহযোগিতা পাবেন। 378 00:38:29,849 --> 00:38:31,100 মহামান্য। 379 00:38:39,900 --> 00:38:41,652 আমায় সন্মানিত করলেন, লর্ড কর্লিস। 380 00:38:47,867 --> 00:38:49,827 রাজকুমারী রেইনিস। 381 00:38:53,914 --> 00:38:57,585 কিন্তু যেমনটা আমার পতাকাবাহীদের বলেছি... 382 00:38:57,668 --> 00:39:01,547 আমার বাবার কাছে প্রতিজ্ঞা করেছিলাম যে, রাজ্যকে শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখব। 383 00:39:03,215 --> 00:39:06,260 যুদ্ধ শুরু হলে, শুরুটা আমার হাতে হবে না। 384 00:39:07,762 --> 00:39:09,138 আপনি আক্রমণ করতে চান না? 385 00:39:09,221 --> 00:39:12,725 সতর্কতার মানে, হাত গুটিয়ে বসে থাকা নয়। 386 00:39:12,808 --> 00:39:17,730 যুদ্ধে পাঠানোর আগে জানতে চাই আমার পক্ষে কে কে আছে? 387 00:39:25,529 --> 00:39:30,993 স্টেপস্টোন্সে আমার নিকট-মৃত্যুর পরিণামস্বরূপ... 388 00:39:32,328 --> 00:39:34,080 তারা এখন আমাদের অধীনে। 389 00:39:34,830 --> 00:39:37,416 এবার আমি পুরো এলাকায় সৈন্য মোতায়েন নিশ্চিত করেছি। 390 00:39:37,500 --> 00:39:41,879 কয়েকদিনের মধ্যে সাগরপথ সম্পূর্ণ অবরুদ্ধ করা হবে, যদি ইতোমধ্যেই না হয়ে থাকে। 391 00:39:42,546 --> 00:39:44,965 ট্রায়ার্কি পরাজিত হয়েছে। 392 00:39:45,049 --> 00:39:46,967 "ন্যারো সী" এখন আমাদের দখলে। 393 00:39:49,804 --> 00:39:52,598 প্রবেশদ্বারটা বন্ধ করে দিয়ে আমরা, 394 00:39:52,681 --> 00:39:57,061 "কিংসল্যান্ডিং"-এ সমস্ত বাণিজ্য এবং সমুদ্র ভ্রমণ বন্ধ করে দিতে পারি। 395 00:39:58,020 --> 00:40:00,606 মেলিসকে নিয়ে গিয়ে আমি নিজেই প্রবেশদ্বারটি পাহারা দে 396 00:40:05,736 --> 00:40:08,531 "ন্যারো সী"-র প্রবেশদ্বার বন্ধ করে, 397 00:40:08,614 --> 00:40:12,952 "লে সিজ" থেকে "রেড কিপ" পর্যন্ত কিংসল্যান্ডিং'কে ঘেরাও করে... 398 00:40:13,035 --> 00:40:15,496 গ্রীনদের আত্মসমর্পণ করতে বাধ্য করা যেতে পারে। 399 00:40:15,579 --> 00:40:19,291 কিংসল্যান্ডিং'কে ঘেরাও করার মতো যথেষ্ট সৈন্য মোতায়েন করতে, 400 00:40:19,375 --> 00:40:23,003 প্রথমে আমাদের উইন্টারফেল, এরিন এবং স্টর্মস এন্ডের সমর্থন নিশ্চিত করতে হবে। 401 00:40:23,087 --> 00:40:25,047 আমি বার্তা পাঠানোর প্রস্তুতি নিচ্ছি, মহারাণী। 402 00:40:25,965 --> 00:40:28,509 বার্তাগুলো আমাদের নিয়ে যাওয়া উচিত। 403 00:40:29,510 --> 00:40:32,471 ড্রাগন কাকের চেয়ে দ্রুত উড়তে পারে। 404 00:40:32,555 --> 00:40:34,098 আর তারা অধিক নির্ভরযোগ্য। 405 00:40:37,726 --> 00:40:38,853 আমাদেরকে পাঠান। 406 00:40:40,855 --> 00:40:42,773 রাজকুমার ঠিকই বলছে, মহারাণী। 407 00:40:51,949 --> 00:40:52,950 ঠিক আছে। 408 00:40:53,951 --> 00:40:56,495 রাজকুমার জেসেরিস উত্তরে উড্ডয়ন করে... 409 00:40:57,163 --> 00:41:00,332 সর্বপ্রথম এরি'তে আমার মায়ের কাজিন লেডি জেন এরিনের কাছে যাবে। 410 00:41:00,416 --> 00:41:03,252 আর তারপর উইন্টারফলে। উত্তর থেকে সমর্থন পেতে, 411 00:41:03,335 --> 00:41:05,254 লর্ড ক্রেগান স্টার্কের সাথে আলোচনায় বসবে। 412 00:41:06,463 --> 00:41:09,258 আর রাজকুমার লুসেরিস দক্ষিণে স্টর্মস এন্ডে উড়ে যাবে। 413 00:41:09,341 --> 00:41:12,136 আর লর্ড বোরোস ব্যারাথিয়নের সাথে আলোচনায় বসবে। 414 00:41:12,219 --> 00:41:16,265 এই লর্ডদেরকে তাদের শপথের কথা স্মরণ করিয়ে দিতে হবে। 415 00:41:17,975 --> 00:41:20,895 আর শপথ ভঙ্গের পরিণামও। 416 00:41:44,919 --> 00:41:50,090 সবাই বলে টারগেরিয়ানরা মানুষের চেয়ে ইশ্বরের বেশি নিকটবর্তী। 417 00:41:52,176 --> 00:41:55,095 হয়তো আয়রন থ্রোন আমাদের সম্পর্ককে আরো মজবুত করে তোলে। 418 00:41:56,889 --> 00:42:00,809 কিন্তু সেভেন কিংডমের সেবায় ন্যাস্ত থাকতে হলে... 419 00:42:01,852 --> 00:42:03,771 আমাদের অবশ্যই তাদের দেবতাদের প্রতি সদয় হতে হবে। 420 00:42:04,855 --> 00:42:09,318 তুমি যদি এই কাজটা করতে চাও তবে যোদ্ধা হিসেবে নয়, একজন বার্তাবাহক হয়ে যাবে। 421 00:42:10,027 --> 00:42:12,571 কোনো লড়াইয়ে জড়াবে না। 422 00:42:13,822 --> 00:42:17,993 সাত দেবতাকে সাক্ষী রেখে আমার কাছে শপথ করো। 423 00:42:22,873 --> 00:42:23,999 আমি শপথ করছি। 424 00:42:28,921 --> 00:42:30,047 আমি শপথ করছি। 425 00:42:31,340 --> 00:42:32,340 ধন্যবাদ। 426 00:42:36,011 --> 00:42:37,930 ক্রেগান স্টার্ক... 427 00:42:38,889 --> 00:42:40,975 আমার তুলনায় প্রায় তোমার সমবয়সী। 428 00:42:41,058 --> 00:42:45,479 আশা করি পুরুষ হিসেবে তোমাদের রূচিবোধের কিছু মিল খুঁজে পাবে। 429 00:42:45,938 --> 00:42:47,273 অবশ্যই, মাননীয়া। 430 00:42:55,698 --> 00:42:57,825 এখান থেকে স্টর্মস এন্ডে যেতে বেশিক্ষণ লাগবে না। 431 00:42:59,535 --> 00:43:03,205 তোমার দাদি রেইনিসের দিক থেকে তোমার শরীরে ব্যারাথিয়ন গোষ্ঠীর রক্ত বইছে। 432 00:43:03,289 --> 00:43:07,623 আর লর্ড বোরোস খুবই সম্মানিত একজন মানুষ। 433 00:43:08,085 --> 00:43:13,089 রাজ্যের রাজপুত্র ও তার ড্রাগনকে স্বাগত জানানো তার জন্য সম্মানের। 434 00:43:22,516 --> 00:43:25,436 আশা করছি তারা তোমাকে সাদরে বরণ করে নেবে। 435 00:43:27,104 --> 00:43:28,856 হ্যাঁ, মা... না মানে, মাননীয়া। 436 00:43:38,365 --> 00:43:40,034 যাও তাহলে। 437 00:47:21,296 --> 00:47:23,215 আমি রাজকুমার লুসেরিস ভ্যালেরিয়ন। 438 00:47:24,049 --> 00:47:26,051 লর্ড বোরোসের কাছে রাণীর তরফ থেকে একটা বার্তা নিয়ে এসেছি। 439 00:47:43,193 --> 00:47:45,320 রাজকুমার লুসেরিস ভ্যালেরিয়ন। 440 00:47:51,702 --> 00:47:55,247 রাজকুমারী রিনেরা টারগেরিয়ানের পুত্র। 441 00:47:59,293 --> 00:48:00,627 লর্ড বোরোস, 442 00:48:02,504 --> 00:48:05,048 আমার মায়ের পক্ষ থেকে একটা বার্তা এনেছি। 443 00:48:05,632 --> 00:48:06,758 রাণীর পক্ষ থেকে। 444 00:48:07,884 --> 00:48:11,263 কিন্তু আজ রাজার পক্ষ থেকেও আমার কাছে একটা বার্তা এসেছে। 445 00:48:12,472 --> 00:48:14,141 কারটা গ্রহণ করব? 446 00:48:14,224 --> 00:48:16,935 রাজা নাকি রাণীর? 447 00:48:17,019 --> 00:48:19,730 মনে হচ্ছে বর্তমানে এই সাম্রাজ্যের শাসকের সম্বন্ধে 'হাউজ অফ দ্য ড্রাগন' অবগতই না! 448 00:48:22,524 --> 00:48:25,068 কী বার্তা পাঠিয়েছে তোমার মা? 449 00:48:41,251 --> 00:48:42,878 মেইস্টার কোথায়? 450 00:49:17,788 --> 00:49:20,957 আমার পিতার নেয়া শপথের কথা স্মরণ করিয়ে দিতে চাও? 451 00:49:22,876 --> 00:49:24,836 রাজা এগোন অন্তত একটা প্রস্তাব পাঠিয়েছেন। 452 00:49:24,920 --> 00:49:27,839 বিবাহ চুক্তির বিনিময়ে আমার সৈন্য এবং পতাকাবাহকদের সমর্থন। 453 00:49:29,007 --> 00:49:31,134 তোমার মায়ের চাওয়া পূরণ করলে... 454 00:49:32,302 --> 00:49:34,846 তুমি আমার কোন মেয়েকে বিয়ে করবে? 455 00:49:36,348 --> 00:49:37,724 খোকা? 456 00:49:38,517 --> 00:49:41,853 মহামান্য, আমার বিবাহ ঠিক হয়ে গেছে। 457 00:49:43,021 --> 00:49:44,439 আমার ইতোমধ্যে বাগদান হয়ে গেছে। 458 00:49:46,692 --> 00:49:49,111 তো, তুমি খালি হাতে এসেছো! 459 00:49:51,196 --> 00:49:52,739 বাড়ি যাও, ছোট্ট বাবু। 460 00:49:53,448 --> 00:49:55,617 আর গিয়ে তোমার মাকে বলো যে, "স্টর্মস এন্ড"-র লর্ড কোনো কুকুর নয় যে, 461 00:49:55,701 --> 00:50:00,205 তিনি শিস মারলেই তাকে উদ্ধার করতে পিছুপিছু ছুটে আসবে! 462 00:50:02,457 --> 00:50:06,294 আপনার উত্তর আমি মহারাণীর কাছে পৌঁছে দেব, মহামান্য। 463 00:50:12,551 --> 00:50:14,094 দাঁড়াও। 464 00:50:15,929 --> 00:50:17,472 মহামান্য স্ট্রং। 465 00:50:22,394 --> 00:50:26,732 সত্যিই ভেবেছিলে আমার ভাইয়ের সিংহাসন হাতানোর চেষ্টা করে... 466 00:50:26,815 --> 00:50:29,359 কোনোরকম মূল্য না চুকিয়েই রাজ্যের উপর দিয়ে স্বাধীনভাবে উড়ে যেতে পারবে? 467 00:50:31,194 --> 00:50:32,738 আমি তোমার সাথে লড়াই করব না। 468 00:50:33,947 --> 00:50:36,825 আমি একজন বার্তাবাহক হিসেবে এসেছি, যোদ্ধা হিসেবে নয়। 469 00:50:36,908 --> 00:50:38,452 লড়াইয়ে তো সেরকম ঘাম ঝরবে না। 470 00:50:41,621 --> 00:50:42,748 না। 471 00:50:43,707 --> 00:50:45,625 তোমার চোখ চাই আমার। 472 00:50:48,545 --> 00:50:49,880 আমার চোখের মূল্যের বিনিময়ে। 473 00:50:52,382 --> 00:50:53,717 একটাই যথেষ্ট। 474 00:50:57,721 --> 00:50:59,097 অন্ধ করব না তোমাকে। 475 00:51:01,349 --> 00:51:04,394 এটা আমার মা'কে উপহার হিসেবে দিতে চাই। 476 00:51:08,774 --> 00:51:09,774 না। 477 00:51:11,026 --> 00:51:12,986 তো, তুমি যতটা কাপুরুষ ততটাই বিশ্বাসঘাতক। 478 00:51:13,069 --> 00:51:15,030 - এখানে নয়! - নিজেই দে 479 00:51:15,697 --> 00:51:17,908 নয়তো আমিই উপরে নেবো, জারজ! 480 00:51:17,991 --> 00:51:19,910 আমার প্রাসাদে নয়! 481 00:51:20,911 --> 00:51:22,704 ছেলেটি বার্তাবাহক হয়ে এসেছে। 482 00:51:22,788 --> 00:51:24,790 আমার দুয়ারে কারো রক্ত ঝড়তে দেব না। 483 00:51:25,415 --> 00:51:27,584 রাজকুমার লুসেরিস'কে তার ড্রাগনের কাছে ফিরিয়ে নিয়ে যাও। 484 00:51:27,667 --> 00:51:29,419 এখনই। 485 00:52:05,400 --> 00:52:06,550 মনোযোগ দে! 486 00:52:07,080 --> 00:52:08,390 আমার কথা শোন, অ্যারাক্স! 487 00:52:08,840 --> 00:52:09,920 শান্ত হ! 488 00:52:10,800 --> 00:52:11,710 শোন! 489 00:52:11,800 --> 00:52:12,590 আজ্ঞা পালন কর! 490 00:52:18,670 --> 00:52:20,120 উড্ডয়ন কর, অ্যারাক্স! 491 00:53:59,110 --> 00:54:00,590 জলদি কর! ঘোর। 492 00:54:53,080 --> 00:54:55,440 তোকে একটা হিসেব বরাবর করতে হবে। 493 00:54:56,710 --> 00:54:58,089 খোকা! 494 00:55:02,120 --> 00:55:03,710 না, অ্যারাক্স! 495 00:55:04,520 --> 00:55:07,670 না, অ্যারাক্স! আমার আদেশ মান। 496 00:55:08,471 --> 00:55:12,809 না, না, না, না, না, ভ্যেগার। 497 00:55:13,685 --> 00:55:15,311 আমার আদেশ পালন কর, উপরে চল, ভ্যেগার। 498 00:55:38,520 --> 00:55:41,400 না, ভ্যেগার, না! না। 499 00:56:00,042 --> 00:56:25,942 অনুবাদ ও সম্পাদনায় রবিউল আওয়াল জীবন 500 00:56:47,042 --> 00:56:59,942 বিদেশি ভাষার সকল মুভি ও বাংলা সাবটাইটেলের আপডেট সবার আগে পেতে জয়েন করুন আমাদের ফেসবুক গ্রুপে "Bangla Subtitle View" 501 00:57:00,042 --> 00:57:33,942 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।