1 00:00:00,920 --> 00:00:10,963 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 2 00:00:15,056 --> 00:00:18,893 যখনই এমন কিছু হয়, আমার একটা কথা মনে পড়ে যায়। 3 00:00:20,770 --> 00:00:23,481 কারো মৃত্যুই বৃথা যায় না। 4 00:00:24,858 --> 00:00:27,819 প্রতিটা মৃত্যুই আমাদের শিক্ষা দিয়ে যায়। 5 00:00:27,902 --> 00:00:29,654 একটাই শিক্ষা। 6 00:00:30,739 --> 00:00:32,032 "প্রতারণা করা যাবে না।" 7 00:00:33,825 --> 00:00:35,201 এটা কি এতই কঠিন? 8 00:00:48,798 --> 00:00:50,967 ওর মৃত্যুও বৃথা যায়নি। 9 00:00:51,051 --> 00:00:55,096 ওর মতো হারামিও আমাদের কিছু শিখিয়ে গেছে। 10 00:01:02,687 --> 00:01:03,813 তো... 11 00:01:06,274 --> 00:01:07,650 তোমরা শিখতে প্রস্তুত? 12 00:01:12,906 --> 00:01:15,283 ফোন বাজলে, কেটে আবার ফোন দিও। 13 00:01:15,784 --> 00:01:17,285 আমি অন্য কোনো নাম্বারের কল ধরি না। 14 00:01:21,414 --> 00:01:22,791 আজকের ঘটনা থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করো। 15 00:01:24,000 --> 00:01:25,960 আবার সুযোগ দিব না। 16 00:01:53,613 --> 00:01:55,073 ও ডিলেভারি করে ফেরত এসেছে। 17 00:01:56,574 --> 00:01:58,409 - কোনো সমস্যা হয়েছে? - না, স্যার। 18 00:01:58,493 --> 00:02:01,371 - প্রথমবার হিসেবে ভালোই করেছে। - টাকার উপর নজর রেখো। 19 00:02:01,454 --> 00:02:02,288 জি, স্যার। 20 00:02:03,832 --> 00:02:04,707 জং-বে। 21 00:02:06,793 --> 00:02:08,378 একে কি প্রতারণা বলা হবে? 22 00:02:10,713 --> 00:02:12,382 হারলে, প্রতারণা বলা হবে। 23 00:02:13,842 --> 00:02:17,137 কিন্তু জিতলে, একে অন্য কিছু বলা হবে। 24 00:02:21,391 --> 00:02:22,392 বিশ্রাম করুন, স্যার। 25 00:03:00,972 --> 00:03:03,766 "হেড কার্টেলের টাকা নিয়ে ঝামেলা হয়েছে" 26 00:03:05,226 --> 00:03:07,020 "আমাকে ফোন করো।" 27 00:03:32,837 --> 00:03:33,796 কী ওটা? 28 00:03:34,881 --> 00:03:35,882 সেল ফোন মনে হয়। 29 00:03:36,925 --> 00:03:39,427 এমন না যে ফোনটা সোনার তৈরি। 30 00:03:39,510 --> 00:03:42,472 তাহলে ওকে হঠাৎ করে এই ফোন দিতে গেল কেন? 31 00:03:43,264 --> 00:03:44,140 হেড কার্টেল? 32 00:03:44,224 --> 00:03:45,099 একদম। 33 00:03:45,183 --> 00:03:47,310 ভালো করে দেখো। এটা তো 2G ফোন, তাই না? 34 00:03:47,393 --> 00:03:50,480 আজকাল 2G ফোন কেউ ব্যবহার করে না। 35 00:03:50,563 --> 00:03:52,565 2G ফোন ট্র‍্যাক করা খুব কঠিন। 36 00:03:52,649 --> 00:03:54,651 2G ফোন তারাই কেউ ব্যবহার করে যাদের কিছু লুকানোর থাকে। 37 00:03:54,734 --> 00:03:57,320 তো, আমরা এই ফোন পেয়ে গেলে, ওদের খেল খতম। 38 00:03:57,403 --> 00:04:00,198 - একদম। - জোশ! 39 00:04:00,281 --> 00:04:02,992 যাক তোমরা অবশেষে একটা কাজের কাজ করেছ, তাই না? 40 00:04:03,076 --> 00:04:04,953 নাহলে সবসময় ওদের থেকে এক কদম পিছনে চলছিলে। 41 00:04:05,036 --> 00:04:07,121 ঝামেলাটা মেটানোর জন্য হেড কার্টেল সাহায্য করবে। 42 00:04:07,205 --> 00:04:08,915 ওকে আমরা হাতছাড়া করতে পারব না। 43 00:04:08,998 --> 00:04:11,709 প্রফেসরের উপর কড়া নজর রাখো। ওর স্বাক্ষ্য লাগবে আমাদের। 44 00:04:12,335 --> 00:04:14,879 - ওকে মরতে দেওয়া যাবে না। - বুঝেছি। 45 00:04:19,300 --> 00:04:20,343 এখন তোমরা আসতে পারো। 46 00:04:21,803 --> 00:04:23,179 - ধন্যবাদ। - ধন্যবাদ। 47 00:04:26,140 --> 00:04:27,183 শুভ কামনা রইলো। 48 00:04:31,521 --> 00:04:33,940 ইস। কত মাল খেয়েছ? 49 00:04:36,234 --> 00:04:37,193 কী করছ? 50 00:04:38,653 --> 00:04:41,447 - তোমাদের মাঝে কি ইন্টুমিন্টু চলছে? - শালা হারামি। 51 00:04:41,531 --> 00:04:43,449 - ইন্টুমিন্টু তো তোমার চলে! - ধুরো! 52 00:04:43,533 --> 00:04:45,076 ইস। এত মাল খেও না, বুঝলে? 53 00:04:45,159 --> 00:04:47,203 - নাহলে গাড়ি চালাতে পারবে না। - চলো যাই। 54 00:04:47,287 --> 00:04:49,080 - পরে দেখা হবে। - বাই। 55 00:05:02,343 --> 00:05:03,845 - কী চাও তুমি? - অ্যাঁ? 56 00:05:06,139 --> 00:05:08,433 কোয়াং-ছুলের উপর আমি নজর রাখছি, তুমি গিয়ে আরাম করো। 57 00:05:09,017 --> 00:05:13,062 ড্রাগ ডিলারদের উপর আজ অপারেশন শুরু হচ্ছে, কিন্তু ইয়ং-সু গতকালই ব্যবসা বন্ধ করে দিয়েছে। 58 00:05:13,146 --> 00:05:15,273 বাকিরা গ্রেফতার হচ্ছে। 59 00:05:15,356 --> 00:05:17,942 - গতবারও তো এমন হয়েছিল, তাই না? - হ্যাঁ, ঠিক। 60 00:05:18,026 --> 00:05:19,777 কেউ তো ভেতরের তথ্য ফাঁস করছে। 61 00:05:45,386 --> 00:05:46,554 হিয়ন-উ। 62 00:05:53,144 --> 00:05:54,479 হিয়ন-উ। 63 00:05:55,730 --> 00:05:56,814 হিয়ন-উ। 64 00:06:04,947 --> 00:06:05,782 মা? 65 00:06:12,121 --> 00:06:13,331 স্যরি, হিয়ন-উ। 66 00:06:13,414 --> 00:06:16,376 - স্যরি কেন বলছ? - তোমাকে নিতে আসতে পারিনি তাই। 67 00:06:16,459 --> 00:06:19,003 রাতে খেয়েছ? কিছু বানিয়ে দিব? 68 00:06:19,087 --> 00:06:20,588 রামেন খেয়েছি। 69 00:06:21,089 --> 00:06:23,633 কিন্তু ইয়ন-উ এখনও বাসায় ফেরেনি। 70 00:06:25,885 --> 00:06:29,430 ও আজ রাতে এক বন্ধুর বাসায় থাকবে। 71 00:06:32,433 --> 00:06:36,229 মা, তোমায় আর আমাকে নিতে আসা লাগবে না। তোমারও তো আরামের প্রয়োজন আছে। 72 00:06:37,105 --> 00:06:38,064 ধন্যবাদ। 73 00:06:39,273 --> 00:06:42,110 ব্যস তুমিই আমার পরোয়া করো। 74 00:07:02,713 --> 00:07:05,299 - লোকজন কোথায়? - জলদিই এসে পড়বে। 75 00:07:06,968 --> 00:07:09,345 - গ্যারেজে টাকা আছে বলেছিলে না? - জি, স্যার। 76 00:07:10,763 --> 00:07:12,890 কোয়াং-ছুলের লোকজন আসলে, সামলে নিও। 77 00:07:12,974 --> 00:07:14,934 - মেরে এক্কেবারে ভোগে পঠিয়ে দিবে। - জি, স্যার। 78 00:07:15,017 --> 00:07:15,893 এই, দাঁড়াও। 79 00:07:21,691 --> 00:07:22,733 "০৮০৯।" 80 00:07:22,817 --> 00:07:24,902 এ-ই মনে হয় ডিলেভারি ম্যান। 81 00:07:24,986 --> 00:07:28,781 কোয়াং-ছুলের বদৌলতে, এই লোক চরম একটা হোগা মারা খাবে। 82 00:07:55,475 --> 00:07:58,227 সাবাশ। টাকা ওখানেই রেখে দাও। 83 00:07:59,562 --> 00:08:00,771 আমি আবার যোগাযোগ করব। 84 00:08:00,855 --> 00:08:02,398 মালের হেফাজত কোরো। 85 00:08:02,482 --> 00:08:04,942 কী, কীসের মাল? 86 00:08:32,178 --> 00:08:33,221 স্যরি। 87 00:08:33,304 --> 00:08:35,306 তোমার মেসেজটা দেখিনি। 88 00:08:36,557 --> 00:08:38,351 আজ একটু ব্যস্ত ছিলাম। 89 00:08:40,603 --> 00:08:41,687 ইয়ন-উ কোথায়? 90 00:08:42,772 --> 00:08:43,731 ওর ঘরে আছে? 91 00:08:44,482 --> 00:08:45,483 পালিয়ে গেছে। 92 00:08:47,360 --> 00:08:48,194 কী? 93 00:08:53,699 --> 00:08:56,285 হিয়ন-উ মেডিকেল ফান্ডের টাকা নিজে প্রফেসর হবার পিছনে খরচ করেছ? 94 00:08:57,328 --> 00:08:59,830 মি-ইয়ন বললো ওর স্বামীর থেকে শুনেছে নাকি। 95 00:09:03,125 --> 00:09:04,710 বিয়ং-গুর সাথে ব্যবসা শুরু করছ? 96 00:09:05,586 --> 00:09:06,504 টেক্সটবুকের? 97 00:09:07,296 --> 00:09:09,507 কে তোমার কথার বিশ্বাস করবে? 98 00:09:10,091 --> 00:09:13,219 তুমি একজন পার্ট-টাইম লেকচারার যে একটা কাজও ঠিকমতো সামলাতে পারে না। 99 00:09:17,515 --> 00:09:19,392 তুমি সব টাকা হারিয়ে বসেছ, তাই না? 100 00:09:19,475 --> 00:09:20,518 না। 101 00:09:21,602 --> 00:09:24,021 আমি ফেরত পেয়ে যাবো। 102 00:09:25,106 --> 00:09:26,274 সত্যি বলছি। 103 00:09:30,528 --> 00:09:31,988 কিন্তু ব্যাপার হচ্ছে... 104 00:09:32,780 --> 00:09:33,948 অবশ্যই। 105 00:09:34,907 --> 00:09:38,244 তোমার দেওয়া প্রতিটা কথার পিছনে কোনো না কোনো ব্যাপার লুকিয়ে থাকেই। 106 00:09:38,327 --> 00:09:39,787 না, তেমন না ব্যাপারটা... 107 00:09:41,706 --> 00:09:44,083 আমি টাকাগুলো ক্যাশে পাবো। 108 00:09:44,166 --> 00:09:47,628 ও বলেছে টাকা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে না 109 00:09:47,712 --> 00:09:49,714 কারণ টাকাগুলো বেআইনী নাকি। 110 00:09:49,797 --> 00:09:51,299 কিন্তু, তাতে আমাদের কী? 111 00:09:51,382 --> 00:09:53,968 আমরা টাকাগুলো ক্ল্যাশে পেলেই বা কী, তাই না? 112 00:09:54,051 --> 00:09:54,969 কী বলো? 113 00:10:00,683 --> 00:10:03,394 ইউন-জু, দাঁড়াও! 114 00:10:04,312 --> 00:10:06,314 তুমি বিয়ং-গুকে ঝামেলায় ফেলবে। 115 00:10:06,397 --> 00:10:08,149 ওটা ঘুষ ছিল। ও চাকরি হারাতে পারে। 116 00:10:09,817 --> 00:10:11,986 সত্যি বলছি আমি কালকের মধ্যে টাকা পেয়ে যাবো। 117 00:10:14,322 --> 00:10:15,990 স্যরি, ইউন-জু। 118 00:10:20,786 --> 00:10:22,580 তুমি কি ক্ষমা চাওয়া বন্ধ করবে? 119 00:10:22,663 --> 00:10:25,124 কেন আমাদের সনসময় ক্ষমা চাওয়া লাগে? 120 00:10:26,208 --> 00:10:27,668 আমি এসবে সত্যিই... 121 00:10:28,502 --> 00:10:29,670 বিরক্ত। 122 00:10:51,651 --> 00:10:53,819 তোমার কারণে বাসায় ঝামেলা হচ্ছে। 123 00:10:54,862 --> 00:10:55,696 তো? 124 00:10:58,574 --> 00:10:59,825 কোথায় আছ তুমি? 125 00:11:00,326 --> 00:11:01,202 বাড়ির পিছনে। 126 00:11:18,344 --> 00:11:21,013 ভেবেছিলাম তুমি পালিয়ে গেছ। ওখানে কী করছ? 127 00:11:22,765 --> 00:11:24,308 কারণ আমার কাছে টাকা নেই। 128 00:11:26,811 --> 00:11:29,897 টাকা ছাড়া এ দুনিয়ায় কিছু করতে পারবে না। 129 00:11:30,773 --> 00:11:32,358 ভেতরে চলে এসো। 130 00:11:33,567 --> 00:11:34,652 ঘুমাও গিয়ে। 131 00:11:47,123 --> 00:11:48,249 গায়ে দিও। 132 00:11:52,795 --> 00:11:54,755 মা-বাবা ঘুমিয়ে পড়লে আমাকে মেসেজ কোরো। 133 00:11:56,632 --> 00:11:58,926 ঠিক আছে। কিছু লাগলে বোলো আমাকে। 134 00:12:00,219 --> 00:12:01,220 ব্যস টাকা বাদে। 135 00:12:27,121 --> 00:12:27,955 ধুর। 136 00:12:47,808 --> 00:12:49,935 ভেতরে চলে আসো। বৃষ্টি হচ্ছে। 137 00:12:53,105 --> 00:12:55,900 আমি মায়ের মুখ দেখতে চাই না। মা ঘুমিয়ে পড়লে মেসেজ কোরো। 138 00:13:06,243 --> 00:13:08,537 আমি মায়ের বদলে ক্ষমা চাচ্ছি। 139 00:13:09,163 --> 00:13:10,289 স্যরি। 140 00:13:13,209 --> 00:13:15,294 তুমি কেন ক্ষমা চাচ্ছ? 141 00:13:16,879 --> 00:13:20,549 মা আমার কারণে তোমাকে সময় দিতে পারে না। 142 00:13:20,633 --> 00:13:22,218 আমার পিছনেই সারাদিন ব্যস্ত থাকে। 143 00:13:26,472 --> 00:13:27,348 চুপ করো। 144 00:13:29,433 --> 00:13:31,227 মা ঘুমালে আমাকে মেসেজ করবে। 145 00:13:39,360 --> 00:13:42,029 ঠিক আছে। তাহলে আপাতত গ্যারেজে গিয়ে থাকো। 146 00:13:42,112 --> 00:13:43,364 বাইরে বৃষ্টি হচ্ছে। 147 00:14:55,811 --> 00:14:57,021 ধুর বাল... 148 00:15:00,232 --> 00:15:02,067 আমি এখন একটু ব্যস্ত আছি। 149 00:15:03,777 --> 00:15:05,738 বেঁচে থাকতে হলে তো কাজ করতে হবে। 150 00:15:08,198 --> 00:15:11,076 তথ্যের জন্য ধন্যবাদ, কোনো সমস্যা ছাড়াই সব হয়ে গেছে। 151 00:15:11,160 --> 00:15:12,536 তুমি জলদিই প্রতিদান পাবে। 152 00:15:12,620 --> 00:15:15,247 কয়েকটা লোক ধরিয়ে দিব যাতে তোমার প্রোমোশন হয়ে যায়। 153 00:15:17,833 --> 00:15:20,586 আমি ডেলিভারিতে বদলে যাওয়া টাকা ফেরত নিতে এসেছি। 154 00:15:23,088 --> 00:15:23,923 কী? 155 00:15:24,673 --> 00:15:25,799 তুমি কীভাবে জানলে? 156 00:15:28,427 --> 00:15:30,220 কী! সত্যি বলছ? 157 00:15:30,304 --> 00:15:32,431 আমার পিছনে এভাবে নজরদারি করা ঠিক না। 158 00:15:32,514 --> 00:15:34,266 ভেবেছিলাম আমরা একই দলের লোক। 159 00:15:35,976 --> 00:15:36,977 কী? 160 00:15:59,959 --> 00:16:02,586 ধ্যাৎ, এ তো বিশাল বড় মাথা ব্যথা। 161 00:16:03,545 --> 00:16:07,174 পুলিশ এই জায়গায় আছে। ওরা কোয়াং-ছুলের উপর নজরদারি করছে। 162 00:16:07,257 --> 00:16:08,342 এখন কী করবেন? 163 00:16:09,885 --> 00:16:11,220 আমরা কি টাকা নিয়ে কেটে পড়ব? 164 00:16:11,303 --> 00:16:14,473 সেটা কীভাবে করবে? চারিদিকে তো ক্যামেরা লাগানো। 165 00:16:14,556 --> 00:16:18,060 তাহলে, কোয়াং-ছুলের কাছে আমাদের পাঠানো লোকের কী করবেন? 166 00:16:18,852 --> 00:16:20,187 জানি না। আপাতত বাদ দাও ওকে। 167 00:16:23,232 --> 00:16:26,527 ধুর। টাকা আমাদের চোখের সামনেই আছে। 168 00:16:29,029 --> 00:16:30,864 - এই, এখান থেকে বের হও। - জি, স্যার। 169 00:16:31,573 --> 00:16:32,741 এই, গাড়ি ঘুরা। 170 00:16:59,268 --> 00:17:00,561 বাইরে ঠান্ডা লাগছে না? 171 00:17:25,627 --> 00:17:28,213 - কোথায় যাচ্ছ? - হাহ? 172 00:17:28,714 --> 00:17:29,631 আর তুমি? 173 00:17:30,132 --> 00:17:33,010 ইয়ন-উকে খুঁজতে। ওকে বাসায় ফিরিয়ে আনতে হবে। 174 00:17:33,093 --> 00:17:35,471 তাহলে বেশিদূর যেতে হবে না। 175 00:17:55,949 --> 00:17:57,326 বাবা। 176 00:17:57,409 --> 00:17:59,328 মা ইয়ন-উকে খুঁজতে গেছে। 177 00:18:00,871 --> 00:18:01,705 কী? 178 00:18:01,789 --> 00:18:04,875 ইয়ন-উ গ্যারেজে লুকিয়ে আছে। 179 00:18:04,958 --> 00:18:08,170 গিয়ে একটু দেখবে মা যেন বেশি ঝামেলা না করে? 180 00:18:18,222 --> 00:18:21,391 ও বলেছে টাকা ব্যাংকের মাধ্যমে দিতে পারবে না 181 00:18:21,475 --> 00:18:23,185 কারণ টাকাগুলো বেআইনী নাকি। 182 00:18:23,268 --> 00:18:24,520 কিন্তু, তাতে আমাদের কী? 183 00:18:24,603 --> 00:18:27,022 আমরা টাকাগুলো ক্ল্যাশে পেলেই বা কী, তাই না? 184 00:18:27,106 --> 00:18:28,232 কী বলো? 185 00:18:41,370 --> 00:18:42,412 ও এখানে নেই। 186 00:18:44,414 --> 00:18:45,249 কী? 187 00:18:47,918 --> 00:18:48,919 ইয়ন-উ। 188 00:18:49,837 --> 00:18:50,671 কী? 189 00:19:05,102 --> 00:19:06,270 ও এখানে নেই! 190 00:19:08,897 --> 00:19:09,731 কী? 191 00:19:10,774 --> 00:19:12,025 না, ব্যস... 192 00:19:32,254 --> 00:19:33,255 ধ্যাৎ... 193 00:19:54,484 --> 00:19:55,402 ইয়ন-উ কোথায়? 194 00:19:57,029 --> 00:19:59,072 ওহ৷ বেশ। 195 00:19:59,656 --> 00:20:02,868 ও তোমার মায়ের ভয়ে লুকিয়ে ছিল, কিন্তু মনে হয় আবার পালিয়েছে। 196 00:20:02,951 --> 00:20:05,370 আমি ওকে খুঁজতে যাচ্ছি। 197 00:20:05,454 --> 00:20:07,664 তুমি ভেতরে যাও, হিয়ন-উ। ঠিক আছে? 198 00:20:08,540 --> 00:20:10,792 আমি মাত্রই মোটরসাইকেলের আওয়াজ পেলাম। 199 00:20:11,752 --> 00:20:13,921 মোটরসাইকেল? 200 00:20:33,690 --> 00:20:34,650 ভেতরে যাও। 201 00:21:07,057 --> 00:21:07,891 স্যার। 202 00:21:19,903 --> 00:21:21,530 ও ফোন ধরছে না। 203 00:21:21,613 --> 00:21:23,115 - গাড়ি বের করো। - জি, স্যার। 204 00:21:26,618 --> 00:21:29,079 - টাকা ওখানে আছে কিনা চেক করো। - জি, স্যার। 205 00:21:36,503 --> 00:21:39,798 এমন সুন্দর আবহাওয়াতেও কোয়াং-ছুল বাড়ি থেকে বের হয় না কেন? 206 00:21:39,881 --> 00:21:42,551 গ্যাংস্টাররা তো পিকনিক-টিকনিক করতে যায়। 207 00:21:42,634 --> 00:21:45,470 এখানে কী করছি আমি? বাড়িও যেতে পারব না। 208 00:21:45,554 --> 00:21:46,805 দম বন্ধ হয়ে আসছে। 209 00:21:46,888 --> 00:21:49,099 ঘুম না আসলে, নজর রাখো। 210 00:21:55,397 --> 00:21:57,065 আমার উপর ভরসা করতে পারো। 211 00:21:58,191 --> 00:22:01,320 তথ্য ফাঁসের ব্যাপারে তখন যা বললে... 212 00:22:01,820 --> 00:22:03,572 আমি সেই ব্যাপারে অনেক ভেবেছি, 213 00:22:04,281 --> 00:22:06,700 আর মনে হলো আমি বিশ্বাসযোগ্য। 214 00:22:07,451 --> 00:22:09,995 মানে, আমার বেশ সুনাম আছে 215 00:22:10,746 --> 00:22:13,457 আর আমার ক্রেডিট পয়েন্টও দারুণ, 216 00:22:13,540 --> 00:22:15,876 যদিও আমি টাকা কামানোতে অতটা ভালো না। 217 00:22:16,376 --> 00:22:20,005 তাই, যদি কোনো সিক্রেট থাকে কোনো দ্বিধা ছাড়া আমাকে বলতে পারো... 218 00:22:20,088 --> 00:22:21,381 কোয়াং-ছুল বের হচ্ছে। 219 00:22:26,553 --> 00:22:27,512 "পার্ক ডং-হার প্রোফাইল" 220 00:22:30,474 --> 00:22:33,518 স্যার, আমরা চেক করেছি, কিন্তু গ্যারেজে কোনো টাকা নেই। 221 00:22:33,602 --> 00:22:34,478 ঠিক আছে। 222 00:22:38,231 --> 00:22:41,526 মনে হয় প্রফেসর টাকা নিয়ে পালিয়েছে। 223 00:22:47,449 --> 00:22:49,493 ও মাঝরাতে চা-নাস্তা খেতে বের হয়েছে বলে তো মনে হচ্ছে না। 224 00:22:49,576 --> 00:22:51,578 - ব্যাকআপ ডাকব নাকি? - এই, ধীরে। 225 00:22:51,661 --> 00:22:54,206 খুব কাছাকাছি গাড়ি চালাচ্ছ। দূর থেকে চালাও। 226 00:22:54,790 --> 00:22:55,624 স্যরি। 227 00:22:56,375 --> 00:22:59,169 আমাদের ব্যস জানা লাগবে ওরা কাদের সাথে দেখা করতে যাচ্ছে। 228 00:23:08,637 --> 00:23:11,932 আমি রাস্তাতেই আছি। কোথায় তুমি? এখনই না। 229 00:23:12,015 --> 00:23:12,933 ঐ কালোটা? 230 00:23:13,016 --> 00:23:14,810 এটা বেশ সুন্দর। দেখো। 231 00:23:14,893 --> 00:23:16,144 এই, এটা কেমন? 232 00:23:16,228 --> 00:23:18,772 - এভাবে বলার দরকার নেই। - যা ভাগ। 233 00:23:19,898 --> 00:23:21,650 ইস, একটু বেশি হয়ে গেল না? 234 00:23:22,901 --> 00:23:24,945 এই মেয়েকে কোথাও দেখেছ? 235 00:23:25,028 --> 00:23:25,987 - না, দেখিনি। - না। 236 00:23:26,071 --> 00:23:29,074 শুনছেন, এই মেয়েকে কোথাও দেখেছেন? 237 00:23:29,157 --> 00:23:30,033 না, দেখিনি। 238 00:23:58,353 --> 00:23:59,855 আপনার কাঙ্খিত নম্বরে... 239 00:24:14,244 --> 00:24:16,246 "প্রফেসর পার্ক" 240 00:24:49,029 --> 00:24:51,281 মনে হয় ওরা জেনে গেছে যে ও-ই পুলিশদের ডেকেছে। 241 00:24:51,364 --> 00:24:53,158 যদি ওকে পেটাতে পেটাতে মেরে ফেলে? 242 00:24:54,701 --> 00:24:58,371 আমরা কি এভাবেই বসে বসে দেখব? আমার সত্যিই খারাপ লাগছে। 243 00:25:00,165 --> 00:25:01,291 প্রফেসর। 244 00:25:02,125 --> 00:25:03,793 তুমি কি পরিস্থিতি বুঝছ না? 245 00:25:03,877 --> 00:25:05,670 তোমাকে বলেছিলাম টাকা নিয়ে হ্যাংকি-প্যাংকি না করতে... 246 00:25:05,754 --> 00:25:06,671 আমিও... 247 00:25:06,755 --> 00:25:08,673 টাকাই খুঁজছি। 248 00:25:09,758 --> 00:25:12,802 আমার মেয়েকে খুঁজছি এখন। 249 00:25:21,436 --> 00:25:24,231 - এখন কী করব বলো তো? - কেন? 250 00:25:24,314 --> 00:25:27,025 এর জন্য এখন পুলিশ আমাদের পিছনে পড়বে। 251 00:25:27,108 --> 00:25:28,902 এগুলো আমার বাবার টাকা। আমরা খরচ করতে পারি। 252 00:25:28,985 --> 00:25:32,113 তোমার বাবা কি নেতা? নাকি ড্রাগ ডিলার? 253 00:25:32,697 --> 00:25:35,784 এত ভয় পেও না তো। চলো গিয়ে খরচ করি। 254 00:25:36,284 --> 00:25:39,412 এক বান্ডিল হলে বলতাম, চলো গিয়ে খরচ করি। কিন্তু এ তো... 255 00:25:41,331 --> 00:25:43,041 আমি এই টাকা ছুঁতে পারব বলেও মনে হয় না। 256 00:25:43,124 --> 00:25:46,044 আরে চলো খরচ করি। একটা নতুন মোটরসাইকেল কিনতে পারবে। 257 00:25:46,127 --> 00:25:47,921 এই টাকায় মোটরসাইকেলের পুরো একটা কোম্পানি কেনা যাবে। 258 00:25:54,427 --> 00:25:55,595 মনে হয় ওদের হয়ে গেছে। 259 00:25:57,472 --> 00:25:58,473 ওহ, বাদ দাও। 260 00:25:58,557 --> 00:26:01,059 এই, একটু সিরিয়াস হও। এমন সময়ে তুমি মজা নিচ্ছ? 261 00:26:02,477 --> 00:26:03,728 এই, দরজা খুলো। 262 00:26:04,479 --> 00:26:05,897 কাউকে ডেকেছিলে? 263 00:26:08,024 --> 00:26:09,109 দরজা খুলতে বলেছি! 264 00:26:09,693 --> 00:26:11,945 তোমরা নাবালক, তাই না? 265 00:26:12,737 --> 00:26:15,156 দরজা খুলো নাহলে আমাকেই খুলতে হবে। 266 00:26:15,240 --> 00:26:17,284 শালার পোলাপান। 267 00:26:24,207 --> 00:26:25,041 উফ! 268 00:26:25,125 --> 00:26:28,211 মনে হচ্ছে তোমরা আমার হোগা মেরে ছাড়তে। 269 00:26:28,295 --> 00:26:30,839 তোমরা সবসময় কোনো না কোনোভাবে ঢুকে পড়ো। বের হও তোমরা। 270 00:26:31,423 --> 00:26:33,174 আমার পুলিশ ডাকার আগেই বের হও! 271 00:26:33,258 --> 00:26:34,759 আমার গায়ে কোনো কাপড় নেই। 272 00:26:34,843 --> 00:26:36,928 আমার আগে কাপড় পরা লাগবে, তো বের হও! 273 00:26:37,012 --> 00:26:37,846 শালা! 274 00:26:39,222 --> 00:26:41,808 পিচ্চি পোলাপান, মুখ টিপলে দুধ বের হবে, এখন থেকেই এসব শুরু! 275 00:27:01,786 --> 00:27:03,204 এই, কী অবস্থা? 276 00:27:03,288 --> 00:27:04,122 এই। 277 00:27:05,040 --> 00:27:06,583 জলদি মোটেলে আসো। 278 00:27:07,167 --> 00:27:09,127 এখানে একটা মালদার পার্টি আছে। 279 00:27:13,923 --> 00:27:14,758 "সাং-গু" 280 00:27:15,800 --> 00:27:18,011 আমি বলছি। একটা ছবি পাঠিয়েছি। 281 00:27:18,094 --> 00:27:19,054 খুঁজো ওকে। 282 00:27:20,805 --> 00:27:21,848 স্যরি। 283 00:27:23,099 --> 00:27:24,392 আমার মেয়ে... 284 00:27:25,352 --> 00:27:27,354 ও ওরকম না... 285 00:27:29,439 --> 00:27:31,650 - ওর একটু... - এই, প্রফেসর। 286 00:27:32,359 --> 00:27:33,777 যাও গিয়ে খুঁজো। 287 00:27:33,860 --> 00:27:35,779 তোমার মেয়েকে না, আমার টাকা খুঁজো। 288 00:27:37,739 --> 00:27:39,574 আর খুঁজে না পেলে তোমার কপালে দুঃখ আছে। 289 00:27:54,839 --> 00:27:58,426 সবকিছু কোয়াং-ছুলের সাথে জড়িত মনে হচ্ছে, তাই না? 290 00:27:59,552 --> 00:28:00,970 ওকে কি হুমকি দেওয়া হয়েছে? 291 00:28:01,054 --> 00:28:03,682 হয়তো এমন কিছু দেখে ফেলেছে যা দেখা উচিত ছিল না। 292 00:28:03,765 --> 00:28:06,851 সিরিয়াস কিছু হলে, আমাদের কি উচিত না ঈর সাহায্য করা? 293 00:28:07,394 --> 00:28:08,436 ও একজন সাধারণ মানুষ। 294 00:28:08,520 --> 00:28:10,855 যদি ওকে মারতেই চাইতো, এতক্ষণে মেরে ফেলতো। 295 00:28:12,607 --> 00:28:14,859 অবাক হচ্ছি ওকে এখনও বাঁচিয়ে রেখেছে কেন। 296 00:28:20,281 --> 00:28:22,659 ইউসং-ডং, সাং, বিল্ডিং নম্বর ১২। 297 00:28:23,368 --> 00:28:24,786 কাল টাকা নিয়ে এসো। 298 00:28:27,038 --> 00:28:29,874 এত টাকা কোনো মানুষ মারতে আমাদের জন্য যথেষ্ট। 299 00:28:29,958 --> 00:28:32,043 জানি ন্স কোত্থেকে পেয়েছ, 300 00:28:32,627 --> 00:28:34,963 কিন্তু এত টাকা তোমাদের কাছে রেখো না। 301 00:28:35,588 --> 00:28:38,007 এত টাকা স্বাস্থ্যের পক্ষে ভালো না। 302 00:28:40,260 --> 00:28:42,137 এই, ওদের মেরে ফেলা লাগবে। 303 00:28:42,220 --> 00:28:45,223 ওরা আমাদের চেহারা দেখে ফেলেছে। মোটেল এখন ফাঁকা। 304 00:28:45,306 --> 00:28:47,308 এতে ব্যাপারটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে না? 305 00:28:48,184 --> 00:28:50,395 ব্যস টাকা নিয়ে কেটে পড়ি। 306 00:28:50,478 --> 00:28:52,021 ওদের ব্যস ড্রাগ দিয়ে দিলেই হবে। 307 00:28:52,105 --> 00:28:55,024 আজকাল অনেক ছেলেপেলে সুইসাইড করছে, আর এটা তো মোটেল। 308 00:28:55,608 --> 00:28:57,152 টাকা সব নিয়ে যাও। 309 00:28:58,153 --> 00:29:01,489 আমাদের প্লিজ ছেড়ে দাও। আমি হাতজোড় করছি। 310 00:29:01,573 --> 00:29:02,741 আমি হাতজোড় করছি। 311 00:29:03,742 --> 00:29:04,659 "মু মোটেল" 312 00:29:04,743 --> 00:29:05,577 হ্যাঁ। 313 00:29:06,244 --> 00:29:08,830 ওখানের কয়েকজনকে চিনি যারা আমার সাথে জেলে ছিল। 314 00:29:08,913 --> 00:29:12,333 ওরা আশেপাশে জিজ্ঞেস করেছিল আর কয়েকজন ছেলেপেলে আছে যারা মোটরসাইকেল চালায় 315 00:29:12,417 --> 00:29:15,211 তারা জানে প্রফেসরের মেয়ের বয়ফ্রেন্ড কোথায় আছে। 316 00:29:15,295 --> 00:29:17,255 বলেছে ওকে নাকি কোনো মোটেলে পাওয়া যাবে। 317 00:29:17,338 --> 00:29:21,843 আর এই এরিয়ায় এমন একটাই মোটেল আছে যেখানে বাচ্চারা যেতে পারবে। 318 00:29:43,615 --> 00:29:45,909 "মু মোটেল" 319 00:29:51,623 --> 00:29:54,584 "মু মোটেল" 320 00:30:28,326 --> 00:30:29,410 সিকিউরিটি ক্যামেরা সব ভুয়া। 321 00:30:37,210 --> 00:30:39,128 - জ্যাকপট! - শালা বানচোত। 322 00:30:39,212 --> 00:30:40,380 জ্যাকপট লেগেছে! 323 00:30:40,463 --> 00:30:42,090 - ছেড়ে দাও। - আমাদের হাতে সময় নেই! 324 00:30:51,516 --> 00:30:53,393 ধুর। 325 00:30:54,602 --> 00:30:55,645 বাল। 326 00:31:05,530 --> 00:31:06,990 মা... 327 00:31:09,993 --> 00:31:11,244 সব ব্যাগে ঢুকা! 328 00:31:11,744 --> 00:31:13,955 - বিশ্বাসই করতে পারছি না! - ওরে শালা! 329 00:31:16,165 --> 00:31:17,458 এই। 330 00:31:18,459 --> 00:31:19,419 কে রে তুই? 331 00:31:21,880 --> 00:31:22,714 এখানে কী করছিস? 332 00:31:22,797 --> 00:31:24,048 কে তুই? 333 00:31:25,008 --> 00:31:25,967 কে তুই বল তো? 334 00:31:26,467 --> 00:31:27,468 ধুর বাল। 335 00:31:34,267 --> 00:31:35,393 কে রে তুই? 336 00:31:35,476 --> 00:31:36,769 শালা। 337 00:31:37,270 --> 00:31:38,354 দরজা বন্ধ করো। 338 00:31:38,938 --> 00:31:40,148 কী? 339 00:31:40,857 --> 00:31:43,109 তুই আবার কে? 340 00:31:43,192 --> 00:31:44,444 শালা... 341 00:31:50,074 --> 00:31:51,492 এই! কী করছিস? 342 00:31:55,371 --> 00:31:56,497 এই! 343 00:31:59,125 --> 00:32:00,418 শালা! 344 00:32:12,472 --> 00:32:15,141 জলদি ডাক্তারের কাছে যা। আঙুল জোড়া লাগানোর ইচ্ছা নেই? 345 00:32:25,526 --> 00:32:27,570 তোমার মেয়ে আর টাকা দুটোই ঐ ঘরে আছে। 346 00:32:29,197 --> 00:32:30,531 ওদের নিজ নিজ স্থানে পৌঁছে দিও। 347 00:32:54,555 --> 00:32:55,515 বাবা। 348 00:33:03,731 --> 00:33:05,066 তোমরা দুজন ঠিক আছ? 349 00:33:06,609 --> 00:33:07,485 তোমরা ঠিক আছ? 350 00:33:12,115 --> 00:33:14,742 তোমার নামটা যেন কী? 351 00:33:16,035 --> 00:33:18,371 - কী? - নাম, তোমার নাম কী? 352 00:33:18,955 --> 00:33:20,039 জে-চ্যান। 353 00:33:20,832 --> 00:33:23,459 ইয়ন-উ, আমি তোমাকে জিজ্ঞেস করিনি। 354 00:33:23,543 --> 00:33:24,919 আমার নাম ও জে-চ্যান। 355 00:33:28,381 --> 00:33:29,716 ঠিক আছে, জে-চ্যান। 356 00:33:34,387 --> 00:33:37,223 এখানে আজ রাতে কিছুই হয়নি 357 00:33:37,306 --> 00:33:38,391 বুঝা গেছে? 358 00:33:42,437 --> 00:33:43,563 ঠিক আছে, তাহলে। 359 00:33:53,114 --> 00:33:54,282 বাবা। 360 00:33:56,409 --> 00:33:57,368 বাসায় চলো। 361 00:34:38,534 --> 00:34:39,535 ইয়ন-উ। 362 00:34:41,037 --> 00:34:43,831 আজ রাতে যা ঘটেছে... 363 00:34:44,540 --> 00:34:47,710 মাকে এই ব্যাপারে কিছু বলবে না। 364 00:34:50,588 --> 00:34:54,300 আজ রাতে যা হয়েছে সব ভুলে যাও। 365 00:34:55,384 --> 00:34:56,344 চিরকালের জন্য। 366 00:34:58,012 --> 00:34:58,930 ঠিক আছে? 367 00:35:01,432 --> 00:35:02,266 আচ্ছা। 368 00:35:14,362 --> 00:35:16,197 স্কুলে যেতে না চাইতে যেও না। 369 00:35:16,697 --> 00:35:19,867 এমনিতেও তোমাকে স্কুল থেকে বের করে দিবে। 370 00:35:19,951 --> 00:35:23,287 তোমার স্কুল বদলাতে বদলাতে আমি ক্লান্ত। 371 00:35:24,413 --> 00:35:25,706 লেকচার শেষ হয়েছে? 372 00:35:46,227 --> 00:35:47,937 তুমি মাথা ঠান্ডা রাখো। 373 00:35:48,980 --> 00:35:51,357 ওর বয়সে ছেলেমেয়েরা ভুল করে। 374 00:35:52,567 --> 00:35:53,943 ওকে কোথায় খুঁজে পেয়েছ? 375 00:35:55,319 --> 00:35:56,487 ক্যারিওকেতে। 376 00:35:58,072 --> 00:35:59,782 তুমি কীভাবে জানলে ও সেখানে ছিল? 377 00:36:00,366 --> 00:36:03,452 আশপাশে জিজ্ঞেস করেছিলাম 378 00:36:04,287 --> 00:36:06,289 কয়েকজনকে ফোনও করেছিলাম। 379 00:36:09,125 --> 00:36:11,627 মিথ্যা বলতে বা কিছু লুকাতে চেষ্টা করলে, 380 00:36:13,045 --> 00:36:14,422 তোতলিও না কমসেকম। 381 00:36:26,976 --> 00:36:28,144 আবার দেখব নাকি? 382 00:36:29,103 --> 00:36:30,062 বাদ দাও। 383 00:36:32,273 --> 00:36:34,025 আমার মাথায় একটা জিনিসই আসছে, 384 00:36:34,734 --> 00:36:38,779 যে প্রফেসরের সামনের বাড়ির প্রতিবেশী 385 00:36:38,863 --> 00:36:41,949 ওর মেয়েকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছে। 386 00:36:42,909 --> 00:36:45,912 কোয়াং-ছুল আর প্রফেসরের মধ্যে পরিচয় কীভাবে হলো? 387 00:36:50,625 --> 00:36:53,753 সকালে কথা বলব। প্রফেসরের বাড়িতে একটা ক্যামেরা লাগিয়ে দিও। 388 00:36:54,253 --> 00:36:55,213 ঠিক আছে। 389 00:36:55,922 --> 00:36:56,923 শুভ রাত্রি। 390 00:37:11,646 --> 00:37:13,231 "পারসোনাল ডিটেইলস রিপোর্ট পার্ক ডং-হা" 391 00:37:13,314 --> 00:37:14,857 "ফ্যামিলি রিলেশন সার্টিফিকেট" 392 00:37:53,562 --> 00:37:56,190 ইঞ্চন চায়নাটাউন, বিকেল ৩টা। 393 00:38:01,821 --> 00:38:02,697 খেয়ে দেখ। 394 00:38:02,780 --> 00:38:04,240 আমার হাত ব্যস্ত। 395 00:38:04,323 --> 00:38:05,825 শালা। নে, খা। 396 00:38:07,493 --> 00:38:09,870 - বানচোত। - দারুণ হয়েছে। 397 00:38:11,414 --> 00:38:13,874 - স্যার কোথায় গেছেন? - উপরে নেই? 398 00:38:13,958 --> 00:38:15,751 ওনাকে তো ঘরেই দেখেছিলাম। 399 00:38:24,468 --> 00:38:26,095 প্রফেসর পার্ককে ইঞ্চন পাঠিয়ে দিও। 400 00:38:54,457 --> 00:38:56,417 একটু শুয়েছিলাম আর ঘুম চলে এসেছে... 401 00:38:56,500 --> 00:38:59,086 কোয়াং-ছুলকে খুঁজো। দেখো কোথায় গেছে। 402 00:40:06,028 --> 00:40:08,239 টাকা আনতে বলেছিলাম না? 403 00:40:09,615 --> 00:40:10,866 ব্যাপারটা অদ্ভুত না? 404 00:40:11,951 --> 00:40:15,746 কেউ শিক্ষা পেলে ভুলে কেন যায়? 405 00:40:16,288 --> 00:40:17,748 তোমরা কি জানোয়ার? 406 00:40:18,420 --> 00:40:32,963 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম