1
00:00:20,000 --> 00:00:50,000
নিত্যনতুন বাংলা সাবটাইটেল
এবং মুভি সিরিজ সম্পর্কিত তথ্য পেতে আমাদের গ্রুপের যুক্ত থাকুন।
Facebook Group: Bangla Subtitle Freak
2
00:01:02,000 --> 00:01:20,000
অনুবাদ ও সম্পাদনায়
ইফতেখার হোসেন
3
00:02:35,160 --> 00:02:39,700
{\an8}"নোয়াহটিক অ্যাক্ট ১"
4
00:02:55,250 --> 00:02:57,250
এই, দাঁড়াও!
5
00:02:59,910 --> 00:03:01,080
হ্যাচ্চো!
6
00:03:02,540 --> 00:03:05,700
এখানে এত শরণার্থী কেন?
7
00:03:05,700 --> 00:03:08,870
বিলাসবহুল ক্রুজ লাইনারের
প্রথম যাত্রা এটা।
8
00:03:08,870 --> 00:03:11,160
স্যার এখানে সবাই যাত্রী।
9
00:03:12,700 --> 00:03:14,830
যাত্রীবাহী কেবিনের তিনটি ভিন্ন শ্রেণী আছে,
10
00:03:14,830 --> 00:03:17,580
আর যে কক্ষগুলো আছে
সেগুলো মাঝারি মূল্যমানের।
11
00:03:17,580 --> 00:03:21,660
এটি এমন একটি জাহাজ যেখানে
অভিজাতরা ছাড়া আর কেউ উঠতে পারবে না।
12
00:03:21,660 --> 00:03:25,370
এর বিশাল আকৃতি দেখে কিছু বলো দেখি।
13
00:03:26,750 --> 00:03:33,330
'নোয়াহটিক" এর নামকরণ
নোয়াহ এর নামে করা যথার্থ হয়েছে।
14
00:03:33,330 --> 00:03:37,500
তুমি কি মনে করো
বাইবেলে থাকা নোয়াহ নৌকাতে,
15
00:03:37,500 --> 00:03:39,160
সেই সাধারণ মানুষরা ছিল?
16
00:03:39,160 --> 00:03:40,120
উহ
17
00:03:40,120 --> 00:03:42,950
নোয়াহকে ঈশ্বর নিয়োগ করেছিলেন।
18
00:03:42,950 --> 00:03:46,370
একেই বলে অভিজাত মানুষ,
ঠিক আমার মতো!
19
00:03:48,200 --> 00:03:50,290
দেখ।
20
00:03:50,290 --> 00:03:53,870
অনেক অভিজাত ব্যক্তি
এই জাহাজে চড়ার জন্য ভিড় করছে।
21
00:03:53,870 --> 00:03:58,450
আমরা সমুদ্রে থাকাকালীন
যদি কোনোভাবে সেরকম ঝড়ের কবলে পড়ে,
22
00:03:58,450 --> 00:04:01,330
আমরা তেমন কোন ক্ষতির সম্মুখীন হবো না।
23
00:04:01,330 --> 00:04:03,330
বিশ্বাস হচ্ছে না?
24
00:04:04,200 --> 00:04:07,580
সমাজে যারা পিছিয়ে আছে
তারাই সমাজের চালিকাশক্তি।
25
00:04:07,580 --> 00:04:12,040
যদি তারা ঢেউয়ের ভিতর মিলিয়ে যায়,
তবে তারা আরও বেশি গ্রহণযোগ্য হবে।
26
00:04:13,620 --> 00:04:16,040
দেখো দেখো, লর্ড এন্ডারস!
27
00:04:16,040 --> 00:04:19,040
লর্ড এন্ডারসের জন্য দৌড়াচ্ছি,
অস্থির ব্যাপার!
28
00:04:19,040 --> 00:04:21,000
আপনার সাথে দেখা
করতে পারাটা সম্মানের!
29
00:04:21,000 --> 00:04:24,500
আচ্ছা, আচ্ছা, তোমাদের মত সুন্দরী
রমণীদের দেখে অভিভূত হলাম।
30
00:04:24,500 --> 00:04:28,660
আমরা এখানে এসেছি
জাহাজের মধ্যে হতে যাওয়া ব্যালে দেখতে!
31
00:04:28,660 --> 00:04:31,040
এটি হবে বিশ্বের প্রথম সমুদ্রগামী ব্যালে!
32
00:04:31,040 --> 00:04:33,660
এটি এমন কিছু যা আমরা
সহজেই দেখতে পাবো না!
33
00:04:34,790 --> 00:04:37,620
তোমরা তো বেশ কৌতূহলী।
34
00:04:37,620 --> 00:04:40,290
খুব ভাল, চলো দেখি
যাদের জন্য এই জাহাজে নির্মিত,
35
00:04:40,290 --> 00:04:45,040
বিশেষ করে আমাদের মধ্যে
যারা অভিজাত বংশের আছে।
36
00:04:45,040 --> 00:04:46,910
আমার আর তর সইছে না!
37
00:04:46,910 --> 00:04:50,750
টার্গেট নির্ধারিত সময়ে জাহাজে উঠছে।
38
00:04:54,250 --> 00:04:58,410
তাহলে শুরু করা যাক।
39
00:05:03,950 --> 00:05:09,700
আমি ভাবছি এই দেশ কতদিন ধরে
ভারসাম্যহীন অবস্থায় আছে।
40
00:05:09,700 --> 00:05:13,040
এই ভারসাম্যহীনতার প্রধান কারণ
নতুন করে বলার মত কিছুই না।
41
00:05:13,040 --> 00:05:17,700
এটি হলো শ্রেণী ব্যবস্থা
যা মুষ্টিমেয় অভিজাতরা উপভোগ করে।
42
00:05:17,700 --> 00:05:20,500
এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে।
43
00:05:20,500 --> 00:05:24,830
সবই বুঝলাম, কিন্তু
বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে?
44
00:05:24,830 --> 00:05:27,580
সিস্টেম তো তাৎক্ষণিক
পরিবর্তন করা যাবে না।
45
00:05:28,500 --> 00:05:33,000
যাইহোক, কিছু একটা আমরা
এখনই শুরু করতে পারি।
46
00:05:33,000 --> 00:05:38,830
আমরা লন্ডনকে একটি অপরাধপূর্ণ শহরে পরিণত
করে একে জাহান্নামের গভীরে ডুবিয়ে দিতে পারি।
47
00:05:42,080 --> 00:05:44,910
ওই, বুঝায় বলো
সব মাথার উপর দিয়ে যাচ্ছে।
48
00:05:44,910 --> 00:05:49,870
এটা কিভাবে আমাদের দেশকে
ভালোর দিকে নিয়ে যাবে?
49
00:05:49,870 --> 00:05:55,000
আরে বোকা, এটার মানে
অপরাধের কোন শেষ নেই।
50
00:05:55,000 --> 00:05:58,790
আগেই বলেছি, আমরা এই
সিস্টেমকে সহজে বদলাতে পারবো না।
51
00:05:58,790 --> 00:06:03,250
কিন্তু আমরা চাইলে মানুষের
মন সহজে বদলাতে পারবো।
52
00:06:03,250 --> 00:06:04,950
মন?
53
00:06:04,950 --> 00:06:10,000
মানুষের এবং তাদের জীবনসংশ্লিষ্ট
প্রাণীদের বিভিন্ন ধরণের আবেগ রয়েছে,
54
00:06:10,000 --> 00:06:13,830
উপরন্তু, যে জিনিসটি মানুষের
মনকে কাজ করতে উদ্বুদ্ধ করে,
55
00:06:13,830 --> 00:06:16,700
তা হলো, মৃত্যু।
56
00:06:18,500 --> 00:06:23,580
আমি একমত, উইল।
মৃত্যু যেকোনো কিছুর চেয়ে বেশি উদ্দীপক।
57
00:06:23,580 --> 00:06:29,950
উইলিয়াম, তোমার পরিকল্পনা বাস্তবায়নের
জন্য যদি মৃত্যু হয়, আমি রাজি আছি।
58
00:06:29,950 --> 00:06:32,790
তুমিও তাই, ঠিক না?
59
00:06:32,790 --> 00:06:34,830
লন্ডনের অধিবাসীরা দেখতে চলছে
60
00:06:34,830 --> 00:06:39,290
অনেক অপরাধ ও মৃত্যু যা আমি
তাদের জন্য প্রস্তুত করে রেখেছি।
61
00:06:41,540 --> 00:06:42,910
এর মানে,
62
00:06:50,290 --> 00:06:53,250
পুরো শহর অপরাধ
সংঘটনের মঞ্চে পরিণত হবে,
63
00:06:53,250 --> 00:06:56,750
আর শহরবাসীরা
এই অপরাধগুলোকে চাক্ষুষ দেখবে।
64
00:06:56,750 --> 00:07:01,000
লন্ডন শহর মঞ্চে পরিণত হবে?
65
00:07:01,000 --> 00:07:03,870
আমাদের দর্শকদের কাছে আমরা
এমন মৃত্যু উপস্থাপন করব,
66
00:07:03,870 --> 00:07:08,450
যা বিশ্বের ভারসাম্যহীনতাকে
সবচেয়ে স্পষ্টভাবে প্রকাশ করবে।
67
00:07:08,450 --> 00:07:13,790
এই মৃত্যুগুলিকে আমরা কোরিওগ্রাফ করব,
নাটকীয়তা দিবো এবং তাৎপর্য দিব,
68
00:07:13,790 --> 00:07:18,500
যা সত্যিকার অর্থেই এ দেশের
মানুষের চোখ খুলে দেবে।
69
00:07:18,500 --> 00:07:22,540
তাহলে আমরাই হবো ইন্ধনদাতা?
70
00:07:22,540 --> 00:07:24,700
খুব আকর্ষণীয় হবে ব্যাপারটা।
71
00:07:27,120 --> 00:07:31,040
এখন সময় এসেছে পর্দা ওঠানোর।
72
00:07:31,040 --> 00:07:34,200
যদি এই আসন্ন আয়োজন
বড় মঞ্চে সফল হয়,
73
00:07:34,200 --> 00:07:38,910
তাহলে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের জন্য
এটি একটি বড় পদক্ষেপ চিহ্নিত হবে।
74
00:07:38,910 --> 00:07:43,700
এখন, আমাদের প্রথম
বিখ্যাত তারকা উপস্থাপন করছি,
75
00:07:47,370 --> 00:07:51,120
এর নাম কাউন্ট ব্লিটজ এন্ডারস।
76
00:07:57,870 --> 00:07:59,120
সরে দাঁড়াও।
77
00:08:01,120 --> 00:08:04,200
এই! তোমরা জাহাজে প্রথমে
উঠার চেষ্টা করছ কেন?
78
00:08:04,200 --> 00:08:06,910
আমি এখানে প্রথমে এসেছি!
লাইনের পেছনে এসে দাঁড়াও!
79
00:08:06,910 --> 00:08:10,620
তুমি কার সাথে কথা বলছ জানো?
80
00:08:10,620 --> 00:08:14,330
নিজের চরকায় তেল দাও, শুয়ার।
81
00:08:14,330 --> 00:08:15,750
কী বললি আমাকে?!
82
00:08:15,750 --> 00:08:21,000
আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার।
দয়া করে ভিতরে যান।
83
00:08:21,000 --> 00:08:24,120
সত্যিই অনেক বিরক্তিকর।
84
00:08:24,120 --> 00:08:25,080
এইসব গরু ছাগলরে ধাক্কা দিয়ে
পানিতে ফেলে দেয়া উচিত।
85
00:08:25,080 --> 00:08:26,870
- কিহ! তুই ওদের ভিতরে ঢুকতে দিছস?!
- ওই, পিছনে এসে দাঁড়া!
86
00:08:26,870 --> 00:08:31,080
- ঐ পিছনে আয় কইতাছি!!
- ওরে জাহাজের পিছনে বন্দী করে রাখা উচিত।
87
00:08:37,410 --> 00:08:40,910
জাহাজের ক্যাপ্টেন আপনদের
সবাইকে স্বাগতম জানিয়েছেন।
88
00:08:40,910 --> 00:08:46,290
এই জাহাজ, দ্য নোয়াহটিক,
আমস্টারডাম এর পথে রওনা হচ্ছে।
89
00:08:46,290 --> 00:08:50,620
তাছাড়া, আগামীকাল, বিশ্বের প্রথম
শিপবোর্ন ব্যালে পরিবেশন করা হবে।
90
00:08:50,620 --> 00:08:54,790
দয়া করে আপনার ভ্রমণসঙ্গীদের
সাথে অনুষ্ঠানটি উপভোগ করুন
91
00:09:01,370 --> 00:09:03,950
আমাদের কাজের খবর কী?
92
00:09:03,950 --> 00:09:09,830
ভাই, তাড়াহুড়ার কিছু নাই।
জাহাজ তো কেবল ছাড়ল।
93
00:09:09,830 --> 00:09:14,040
বুঝলাম, ঠিক আছে তাহলে।
যাই গায়ে বাতাস লাগিয়ে আসি,
94
00:09:14,040 --> 00:09:16,950
আর ক্লাইম্যাক্স আসার অপেক্ষা করি।
95
00:09:19,700 --> 00:09:23,120
মানে? আমার জন্য ডিনার
রিজার্ভেশন দাও নি?!
96
00:09:23,120 --> 00:09:24,660
এর মানে কি!!
97
00:09:24,660 --> 00:09:29,080
আমি অত্যন্ত দুঃখিত স্যার।
সত্যি বলতে একটু মিক্স আপ হয়ে গেছে।
98
00:09:29,080 --> 00:09:30,660
মিক্স আপ মানে?
99
00:09:30,660 --> 00:09:35,120
স-স্যার, যদি চান তাহলে আপনাকে
এখনই নিচের ডেকের রেস্টুরেন্টটি দেখাতে পারি,
100
00:09:35,120 --> 00:09:36,500
বলদের মত কথা বলো না!
101
00:09:36,500 --> 00:09:41,000
তুমি আমাকে ঐ গরু ছাগলদের
আবর্জনার ভিতর যেতে বলছ?
102
00:09:41,000 --> 00:09:43,200
না স্যার, আমি ঐভাবে বলি নি!
103
00:09:43,200 --> 00:09:48,000
আমি সম্মানিত লোক, আমি চাই না
কেউ আমার পথের সামনে এসে দাঁড়াক!
104
00:09:48,000 --> 00:09:49,160
কথা পরিষ্কার?
105
00:09:49,160 --> 00:09:52,500
ই-ইয়েস স্যার।
দয়া করে একটু অপেক্ষা করুন।
106
00:09:52,500 --> 00:09:54,080
আমি আপনার জন্য
একটি সিট বরাদ্দ করে আসছি।
107
00:09:57,910 --> 00:10:00,290
ক্ষ-ক্ষমা করুন, মালিক!
108
00:10:03,160 --> 00:10:08,000
আবার যদি আমার রাস্তার সামনে
দিয়ে যাও, তোমাকে মেরেই ফেলবো!
109
00:10:09,000 --> 00:10:11,000
ভ্যাঁ ভ্যাঁ! মাম্মী!
110
00:10:11,000 --> 00:10:13,000
কী হয়েছে মা?
111
00:10:13,000 --> 00:10:18,160
প্রথম শ্রেণীর রেস্টুরেন্টের আশেপাশে
যদি এত সাধারণ মানুষ থাকে,
112
00:10:18,160 --> 00:10:22,000
এর মানে এদের দিয়ে পুরো
জাহাজ ভরে গেছে।
113
00:10:22,000 --> 00:10:24,750
এটা সত্যিই দুঃখজনক।
114
00:10:24,750 --> 00:10:27,370
আপনি চাইলে
আমারটা ব্যবহার করতে পারেন।
115
00:10:28,410 --> 00:10:30,290
আহ ধন্যবাদ।
116
00:10:30,290 --> 00:10:34,290
আমি মরিয়ার্টি।
উইলিয়াম জেমস মরিয়ার্টি।
117
00:10:34,290 --> 00:10:38,660
মরিয়ার্টি? নামটা কোথাও শুনেছি।
সেনাবাহিনীর কেউ?
118
00:10:38,660 --> 00:10:40,950
মনে হয় আমার বড় ভাই
আলবার্ট এর কথা বলছেন।
119
00:10:40,950 --> 00:10:44,290
ও এ জাহাজেই আছে। আমি পরে
আপনার সাথে ওর পরিচয় করিয়ে দিব।
120
00:10:44,290 --> 00:10:46,160
লর্ড এন্ডারস..
121
00:10:46,160 --> 00:10:49,080
আপনার জন্য একটি টেবিল প্রস্তুত করা হয়েছে।
এদিকে আসুন দয়া করে।
122
00:10:49,080 --> 00:10:51,580
আচ্ছা, পরে কথা হবে আপনার সাথে।
123
00:10:51,580 --> 00:10:57,910
কিভাবে যে তোমরা পরিচালনা করো!
এই ধরনের সেবার ব্যাখ্যা তোমরা কিভাবে দিবে?
124
00:11:00,870 --> 00:11:03,000
আপনি কি এভাবেই চেয়েছিলেন?
125
00:11:03,000 --> 00:11:10,200
হ্যাঁ, ভালো করছো।
কাউন্টকে বিরক্ত করা চালিয়ে যাও।
126
00:11:10,200 --> 00:11:13,660
এটাই আমাদের চুক্তি,
আমার এতে কোন সমস্যা নেই,
127
00:11:13,660 --> 00:11:15,950
কিন্তু আপনি কেন
আমাকে দিয়ে এমনটা করাচ্ছেন?
128
00:11:15,950 --> 00:11:19,080
কাউকে শুধু বিরক্ত করার জন্য
যাওয়া কি খুব বিরক্তিকর নয়?
129
00:11:20,370 --> 00:11:25,700
"কেন" -এই প্রশ্নটা করা যাবে না।
চুক্তির কথা মনে আছে?
130
00:11:26,700 --> 00:11:31,000
ঠিক আছে, যতক্ষণ টাকা পাচ্ছি,
আমি এটা নিয়ে চিন্তিত নই।
131
00:11:35,040 --> 00:11:37,790
থমাস মাইকেলসন,
132
00:11:37,790 --> 00:11:41,700
একজন পাকা চোর, যে তার
133
00:11:41,700 --> 00:11:46,120
অপরাধের সময় ধর্ষণ এবং
এমনকি হত্যাও করেছে।
134
00:11:47,580 --> 00:11:52,950
আমরা তোমার নিষ্ঠুর জীবন নিয়ে
সেটার ভালো ব্যবহার করবো।
135
00:11:57,870 --> 00:12:05,250
কাউন্ট মরিয়ার্টি, জাহাজ তো
ঠিকমতোই চলছে, কেন বলুন তো?
136
00:12:05,250 --> 00:12:09,370
জাহাজটি যদি লাক্সারী লাইনার হতো,
আমি এতটা আগ্রহী হতাম না,
137
00:12:09,370 --> 00:12:12,540
কিন্তু আমি শুনেছি এখানে নাকি
খুব চমকপ্রদ কিছু হতে যাচ্ছে।
138
00:12:12,540 --> 00:12:16,000
তুমি বিশ্বের প্রথম সমুদ্রগামী
ব্যালের কথাই বলছ, ঠিক না?
139
00:12:16,950 --> 00:12:20,080
এটা আমার এখানে আসার
আরো একটা কারণ।
140
00:12:20,080 --> 00:12:26,540
এটা বোলো না। ব্যালে প্রেমী হিসাবে,
তুমি কি এটা মিস করতে পারতে?
141
00:12:26,540 --> 00:12:32,290
তা বটে। এমনকি
আমি এই মুহূর্তেও শো কেমন হবে,
142
00:12:32,290 --> 00:12:34,830
তা দেখার জন্য মুখিয়ে আছি।
143
00:12:34,830 --> 00:12:38,080
হ্যাঁ। আমি নিশ্চিত,
144
00:12:38,080 --> 00:12:41,080
খুব জমকালো কিছুই হতে যাচ্ছে।
145
00:12:47,620 --> 00:12:51,250
ব্লিটজ এন্ডারস স্যার,
আপনার একটি টেলিগ্রাম এসেছে।
146
00:12:57,250 --> 00:13:02,830
কিছু অনাকাঙ্ক্ষিত খবর এখনই
টার্গেটের কাছে পৌঁছানো উচিত।
147
00:13:18,910 --> 00:13:22,750
চমৎকার! আপনি কিভাবে জানলেন
সেই ভদ্রলোক সৈনিক ছিলেন?
148
00:13:22,750 --> 00:13:25,750
আপনি কি এটা আগে থেকেই জানতেন?
149
00:13:25,750 --> 00:13:27,620
এবার তাহলে ঐ লোকটির ব্যাপারে বলেন।
150
00:13:27,620 --> 00:13:30,120
আপনি কি অনুমান করতে
পারবেন সে কী কাজ করে?
151
00:13:33,040 --> 00:13:34,290
হ্যাঁ, পারবো।
152
00:13:34,290 --> 00:13:36,040
আসলেই পারবেন?
153
00:13:36,040 --> 00:13:40,080
এবারের অনুমান সঠিক হলে,
টানা দশ বার সঠিক হবে।
154
00:13:40,080 --> 00:13:44,830
ক্ষমা করবেন, স্যার,
আমরা একটা বাজি ধরেছি।
155
00:13:44,830 --> 00:13:46,620
বাজি?
156
00:13:46,620 --> 00:13:52,040
হ্যাঁ, বাজিটা হলো এখানে হেঁটে যাওয়া কোন
পথচারীকে দেখে তার পেশা অনুমান করা।
157
00:13:52,040 --> 00:13:56,290
আরে, বলে ফেলেন তাড়াতাড়ি!
এই ভদ্রলোকের পেশা কী?
158
00:13:56,290 --> 00:13:59,580
ওহ, এখনো বলেন নি?
159
00:13:59,580 --> 00:14:02,040
তার পেশা হলো,
160
00:14:03,330 --> 00:14:05,250
সে একজন গণিতবিদ।
161
00:14:13,330 --> 00:14:16,330
তার পেশা হলো,
162
00:14:16,330 --> 00:14:18,750
সে একজন গণিতবিদ।
163
00:14:18,750 --> 00:14:20,830
আপনার কেন এটা মনে হলো?
164
00:14:20,830 --> 00:14:23,790
প্লিজ আমাদের কারণটা বলুন!
165
00:14:23,790 --> 00:14:28,120
হ্যাঁ, এটা একটা
সর্পিল সিঁড়ির মত, তাই না?
166
00:14:28,120 --> 00:14:30,450
আমি বুঝতে পেরেছি কেন
আপনি এটির প্রশংসা করবেন।
167
00:14:30,450 --> 00:14:34,450
ঠিক না, জনাব গণিতবিদ?
168
00:14:34,450 --> 00:14:36,620
আপনার কেন মনে হলো
আমি একজন গণিতবিদ?
169
00:14:36,620 --> 00:14:38,910
হ্যাঁ? আরে এটা তো দিনের
আলোর মত ফকফকা।
170
00:14:38,910 --> 00:14:42,330
যখন আপনি এই সর্পিল সিঁড়ির দিকে
অপলক তাকিয়ে ছিলেন, তখন,
171
00:14:42,330 --> 00:14:45,830
আপনার সময়, দূরত্ব এবং
কৌণিক অবস্থান দেখে বুঝতে পেরেছি।
172
00:14:45,830 --> 00:14:47,620
এই যে দেখুন।
173
00:14:47,620 --> 00:14:52,290
পর্যবেক্ষণ এবং জ্ঞানের উপর ভিত্তিতে
এটা বের করা খুবই সহজ।
174
00:14:52,290 --> 00:14:56,290
হাঁটার সময় গভীর চিন্তায় মগ্ন থাকার পরেও,
175
00:14:56,290 --> 00:14:59,370
সিঁড়ির কাছে আসার পর
আপনি থমকে দাঁড়ান।
176
00:14:59,370 --> 00:15:04,330
যেন একটি দৃশ্য ভেসে উঠেছিল
আপনার মনে, যার কারণে
177
00:15:04,330 --> 00:15:07,160
আপনাকে সাময়িকভাবে থেমে যেতে হয়।
178
00:15:07,160 --> 00:15:12,200
সিঁড়িটি অত্যন্ত আকর্ষণীয়ভাবে
সজ্জিত করে দৃষ্টিনন্দন করা হয়েছে।
179
00:15:12,200 --> 00:15:16,080
কিন্তু আপনার দৃষ্টি
সেই সজ্জার উপর ছিল না,
180
00:15:16,080 --> 00:15:21,790
বরং আপনি খানিকটা পিছিয়ে উনি
সম্পূর্ন সিঁড়ি পর্যবেক্ষণ করলেন।
181
00:15:21,790 --> 00:15:24,620
কোন পেশায় সিঁড়ির এই মনোমুগ্ধকর
সৌন্দর্য উপভোগ করার বদলে,
182
00:15:24,620 --> 00:15:28,830
এর গাঠনিক দিকের প্রতি আগ্রহী হবে?
183
00:15:28,830 --> 00:15:34,500
একজন স্থপতি?
অথবা হয়তো একজন পদার্থবিদ।
184
00:15:34,500 --> 00:15:38,040
তাছাড়া আপনার দৃষ্টি কলামগুলো
থেকে সরছিল না।
185
00:15:38,040 --> 00:15:41,950
তার কারণ আপনি বুঝতে চাইছিলেন কিসের
ভিত্তিতে এই সিঁড়িগুলোকে দাড় করানো হয়েছে।
186
00:15:41,950 --> 00:15:46,750
এরপর, আপনি কেন পিছিয়ে গেলেন?
পিছিয়ে কী দেখলেন?
187
00:15:46,750 --> 00:15:51,290
কারণ আপনি কিছু দেখতে চাইছিলেন।
কিছু একটা নিশ্চিত হতে চাইছিলেন।
188
00:15:51,290 --> 00:15:56,790
যে সিঁড়ির বক্রতা বিশেষ কোন গাণিতিক
সূত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় কিনা।
189
00:15:56,790 --> 00:16:00,870
হ্যাঁ, বলতে চাচ্ছি,
গোল্ডেন অনুপাতের কথা।
190
00:16:03,540 --> 00:16:07,080
সত্যিই।
আপনি বেশ তীক্ষ্ণ পর্যবেক্ষক।
191
00:16:07,080 --> 00:16:09,910
যদিও কিছু যুক্তি ছিল নিছক জোরপূর্বক,
192
00:16:09,910 --> 00:16:13,500
কিন্তু সত্যিই আমি
বিশ্ববিদ্যালয়ের গণিত শিক্ষক।
193
00:16:13,500 --> 00:16:14,870
তার মানে..
194
00:16:14,870 --> 00:16:17,040
সে আবারও সঠিক!
195
00:16:17,040 --> 00:16:21,790
আচ্ছা এখন, আমাকে আপনার
ব্যাপারে অনুমান করতে দিন।
196
00:16:22,750 --> 00:16:24,950
দেখি এখন..
197
00:16:24,950 --> 00:16:27,750
দেখা যাচ্ছে আপনি
ভায়োলিন বাজাতে পারেন।
198
00:16:27,750 --> 00:16:30,450
যদিও আপনি মিউজিশিয়ান নন।
199
00:16:30,450 --> 00:16:34,700
এছাড়া, আপনি লড়াই ও অন্যান্য
শারীরিক কসরতে বেশ দক্ষ।
200
00:16:34,700 --> 00:16:38,200
বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষাতেও
আপনার বেশ আগ্রহ আছে।
201
00:16:40,370 --> 00:16:44,040
সামান্য কেমিক্যাল নিয়েও
ঘাটাঘাটি করা হয়।
202
00:16:47,000 --> 00:16:50,500
অক্সব্রিজ শ্রেণির
মানুষের মত কথা বললেও,
203
00:16:50,500 --> 00:16:54,040
আপনার কথার ধরনে মেহনতি
মানুষের আভাস লক্ষণীয়।
204
00:16:54,040 --> 00:16:58,750
কারণ আপনি আপনার
বংশের মর্যাদা রক্ষা করে চলেন।
205
00:16:58,750 --> 00:17:01,540
বিশেষ করে আপনার মায়ের বংশের।
206
00:17:01,540 --> 00:17:03,120
আমি কি কিছু ভুল বলেছি?
207
00:17:04,370 --> 00:17:06,250
আপনি এতকিছু কিভাবে বললেন?
208
00:17:06,250 --> 00:17:07,910
কারণ..
209
00:17:09,120 --> 00:17:11,450
এটা পুরোপুরি সত্যি।
210
00:17:16,950 --> 00:17:19,620
আপনি সত্যিই একজন মজার মানুষ।
211
00:17:19,620 --> 00:17:21,450
আমি?
212
00:17:21,450 --> 00:17:24,370
চলুন, উপরের ডেকে গিয়ে
অনুমান অনুমান খেলি!
213
00:17:24,370 --> 00:17:25,950
খেলা শেষ হয় নাই?
214
00:17:25,950 --> 00:17:29,870
আমি দেখতে চাই আপনি আর
কতবার অনুমান করে বলতে পারেন!
215
00:17:29,870 --> 00:17:32,370
ভক্তরা যা করে আরকি।
216
00:17:32,370 --> 00:17:36,000
আচ্ছা তাহলে,
আবার দেখা হবে, গণিতবিদ।
217
00:17:37,120 --> 00:17:38,580
আপনার অনুমানের ফ্যান হয়ে গেছি।
218
00:17:38,580 --> 00:17:40,870
কোন খবর আছে?
219
00:17:40,870 --> 00:17:42,330
না।
220
00:17:42,330 --> 00:17:46,080
আশা করি আমাদের পরিকল্পনায়
এসব বাঁধা হয়ে দাঁড়াবে না।
221
00:17:46,080 --> 00:17:47,040
কতদূর এগিয়েছ?
222
00:17:47,040 --> 00:17:50,450
আমাদের টার্গেট যথারীতি উত্তেজিত হচ্ছে।
223
00:17:50,450 --> 00:17:54,120
গুড। চালিয়ে যাও।
224
00:17:54,120 --> 00:17:59,290
আশা করি খুব শীঘ্রই সে তার
ধৈর্য্য হারিয়ে ফেলবে।
225
00:18:11,290 --> 00:18:14,040
লর্ড এন্ডারস কেন এমন বিমর্ষ
হয়ে গেল বুঝতে পারছি না।
226
00:18:14,040 --> 00:18:17,120
আমি জানি তার দুর্ভাগ্যের
ছোঁয়া লেগেছে।
227
00:18:17,120 --> 00:18:19,660
শুনলাম টেলিগ্রামের মাধ্যমে সে জানতে
পেরেছে, তার ঘর পুড়ে গেছে,
228
00:18:19,660 --> 00:18:22,700
এবং তার কয়লার
খনিতে দুর্ঘটনা ঘটেছে।
229
00:18:22,700 --> 00:18:25,410
যেকোন অনুষ্ঠানেই এখন তাকে
যথাসম্ভব সুযোগ দিতে হবে।
230
00:18:25,410 --> 00:18:27,500
তাকে তার মত করে থাকতে দেই।
231
00:18:27,500 --> 00:18:29,080
হ-হ্যাঁ।
232
00:18:31,660 --> 00:18:35,500
কী হয়েছে?
233
00:18:35,500 --> 00:18:38,790
আমি জাহাজে উঠার পর থেকে যেন
একের পর এক ঝামেলা লেগেই আছে!
234
00:18:38,790 --> 00:18:42,950
মনে হচ্ছে আমার উপর বিপর্যয়
ঘটার একটা ষড়যন্ত্র চলছে!
235
00:18:42,950 --> 00:18:45,790
অসহ্য! আমি আর নিতে পারছি না!
236
00:18:45,790 --> 00:18:48,910
এটা যদি আমার শিকারের জায়গা হতো!
237
00:18:51,000 --> 00:18:55,790
না, আমি কেন এটা নিয়ে আবার ভাবছি?
238
00:19:02,080 --> 00:19:04,540
এটা নূহের জাহাজ।
239
00:19:04,540 --> 00:19:08,700
একমাত্র আমাদের অভিজাতদের
কেবল মানুষ বলা যায় এই জাহাজে।
240
00:19:08,700 --> 00:19:14,450
জাহাজে পশু দিয়ে ভরে গেছে যাতে
তাদের আমি আমার শিকার বানাতে পারি।
241
00:19:24,500 --> 00:19:26,330
তুমি এখন এ ব্যাপারে নিশ্চিত?
242
00:19:26,330 --> 00:19:31,200
আমরা যখন জাহাজে উঠছিলাম, তখন
আমি তোমাকে অনেক কিছু বলেছিলাম।
243
00:19:31,200 --> 00:19:33,500
এখন আমি তার জন্য ক্ষমাপ্রার্থী।
244
00:19:33,500 --> 00:19:36,660
তোমরা অভিজাতরা খুবই উদার।
245
00:19:36,660 --> 00:19:38,290
মদের বোতল ভিতরের স্টেটরুমে রয়েছে।
246
00:19:38,290 --> 00:19:42,200
ওয়াও! প্রথম শ্রেণীর কেবিনগুলি
আসলেই বিলাসবহুল।
247
00:19:45,830 --> 00:19:51,290
অবিশ্বাস্য! কোনটা রেখে কোনটা খাব?
বাছাই করা খুব কঠিন হয়ে যাচ্ছে!
248
00:19:51,290 --> 00:19:53,620
এটি খুব নিখুঁত!
249
00:19:53,620 --> 00:19:57,330
আমি পরে বিরক্ত হওয়ার ভান করব,
এবং তার সাথে খারাপ আচরণ করব,
250
00:19:57,330 --> 00:20:01,870
আমি কাউন্টকে
আরো বিরক্ত করতে পারবো।
251
00:20:01,870 --> 00:20:05,700
ঠিক আছে, আমি এই বোতল
দিয়ে শুরু করবো তাহলে।
252
00:20:06,620 --> 00:20:10,250
তুমি নিশ্চিত
আমি এটা নিতে পারবো?
253
00:20:10,250 --> 00:20:11,870
হ্যাঁ।
254
00:20:11,870 --> 00:20:13,540
ধরে নিলাম,
255
00:20:14,540 --> 00:20:16,950
তুমি বেঁচে গেছ!
256
00:20:20,290 --> 00:20:22,160
কি-কি করছ তুমি?
257
00:20:23,870 --> 00:20:26,700
তুই পশু থেকে
কোন অংশে কম না!
258
00:20:26,700 --> 00:20:30,540
এমনকি মৃত্যুর আগে তোর কান্নাও
আমাকে স্পর্শ করতে পারছে না!
259
00:20:31,660 --> 00:20:33,410
থ-থামো!!
260
00:20:47,450 --> 00:20:50,450
বিকেলটা কি চমৎকার হয়ে গেল!
261
00:20:51,540 --> 00:20:55,410
সত্যি বন্দুক দিয়ে খুন করার চেয়ে,
262
00:20:55,410 --> 00:20:58,410
নিজের হাতে খুন করার
একটা আলাদা মজা আছে।
263
00:20:58,410 --> 00:21:01,290
শিকারের সময় মাঝে মাঝে
এটা ট্রাই করা দরকার!
264
00:21:05,870 --> 00:21:11,700
স্যার, গোশতের আইটেমের বিশেষ
অর্ডার প্রস্তুত হয়ে গেছে।
265
00:21:14,160 --> 00:21:19,080
আর, রুমটি খোলা রাখা হয়েছে,
সুতরাং যখন খুশি আপনি আসতে পারবেন।
266
00:21:19,080 --> 00:21:20,580
ধন্যবাদ।
267
00:21:30,200 --> 00:21:31,660
লর্ড এন্ডারস?
268
00:21:33,120 --> 00:21:36,040
আমি মরিয়ার্টি। আপনি ঠিক আছেন?
269
00:21:36,040 --> 00:21:41,250
মেয়েদের একজন বললো আপনার রুম
থেকে চিৎকারের আওয়াজ শোনা গেছে।
270
00:21:41,250 --> 00:21:44,200
আমি এখানে এসেছি সবকিছু
ঠিকঠাক আছে কিনা তা নিশ্চিত করতে।
271
00:21:44,200 --> 00:21:45,950
মরিয়ার্টি?!
272
00:21:45,950 --> 00:21:49,040
এ-এটা ঠিক না! এখন না!
273
00:21:49,040 --> 00:21:51,540
যদি সে জানতে পারে আমি
তাকে শিকার করেছি!
274
00:21:51,540 --> 00:21:55,580
ওহ, দরজা খোলা আছে।
আমি ভিতরে ঢুকে পড়ি।
275
00:21:55,580 --> 00:21:57,910
কিহ! আমি তো লক করেছিলাম!
276
00:21:57,910 --> 00:21:59,410
লর্ড এন্ডারস, আপনি কোথায়?
277
00:21:59,410 --> 00:22:01,700
এ-এক মিনিট!
278
00:22:01,700 --> 00:22:03,080
ও খোদা..
279
00:22:11,700 --> 00:22:13,790
এটা তো,
280
00:22:13,790 --> 00:22:15,910
সিরিয়াস ব্যাপার।