1
00:00:02,000 --> 00:00:07,000
অনুবাদ ও সম্পাদনায়
ইসতিয়াক হাবীব প্রমি
2
00:00:08,000 --> 00:00:13,000
অনুবাদ ও সম্পাদনায়
লাইমা জাহান
3
00:00:15,480 --> 00:00:18,719
আমার এতো কাছে এসো না।
4
00:00:19,239 --> 00:00:24,399
কারণ আমার হৃদয় খুব নাজুক।
5
00:00:25,079 --> 00:00:28,000
ভালোবাসা বলে কিছু নেই...
6
00:00:29,440 --> 00:00:33,840
আমি কোনো ভুল করলে,
সে আমাকে শহর থেকে বের করে দেয়।
7
00:00:34,880 --> 00:00:35,759
চুপ করো।
8
00:00:35,840 --> 00:00:39,240
সে পাগল...
9
00:00:43,479 --> 00:00:45,479
বেনজির ! এখানে আসো।
10
00:00:46,439 --> 00:00:48,880
এইবার,আমি তোমাকে আরও ভালো গান শুনাবো।
11
00:00:49,479 --> 00:00:51,079
এখানে আসো,বউ।
12
00:00:52,320 --> 00:00:57,920
তার মায়াবী চোখের জন্য আমি আমার জীবন উৎসর্গ করবো।
13
00:00:58,000 --> 00:01:01,479
রাতে,সেই মায়াবী চোখ নিয়ে আমার কাছে আসে।
14
00:01:03,240 --> 00:01:06,760
আমি যদি তোমার প্রেমে না পড়ি,
15
00:01:08,120 --> 00:01:12,519
তাহলে আমি পাগল হয়ে যাবো।
16
00:01:14,439 --> 00:01:18,680
তোমার জন্য একটি ফুল ধরে আছি,
হয় ফুলটি নাও বা আমাকে না করে দাও।
17
00:01:24,439 --> 00:01:29,359
'বেনজিরের জন্য তিনটি গান ।'
18
00:01:31,560 --> 00:01:36,799
কাবুল,আফগানিস্তানের যুদ্ধে বাস্তুচ্যুত লোকদের জন্য ক্যাম্প।
19
00:02:15,159 --> 00:02:18,120
কেউ কি কিছু ইট কিনবেন?
20
00:02:19,159 --> 00:02:21,719
-কেউ তোমার কাছ থেকে এগুলো কিনবে।
-হ্যাঁ? কে?
21
00:02:21,800 --> 00:02:24,159
ইট গুলো গুছিয়ে রাখো,
কেউ একজন এসব কিনবে।
22
00:02:26,240 --> 00:02:27,919
আমি এটা ঘৃণা করি।
23
00:02:28,800 --> 00:02:31,039
তোমার এখানে থেকে কি করতে পারি,আফগানিস্তান?
24
00:02:41,639 --> 00:02:46,000
আপনি অনুতপ্ত হবেন।
কিন্তু তাতে অনেক দেরী হয়ে যাবে।
25
00:02:47,879 --> 00:02:50,080
প্রিয়,তুঁত দিয়ে কিছু বাদাম খান।
26
00:02:50,159 --> 00:02:52,360
ভালবাসা দিয়ে আমি এসব কিনেছি।
27
00:02:56,919 --> 00:02:58,280
বন্ধ করো,বেনজির।
28
00:03:14,599 --> 00:03:18,000
-ওইটা দেখতে পাচ্ছো বেনজির?
-কি ওইটা?
29
00:03:18,599 --> 00:03:22,479
আমেরিকান ও অন্য বিদেশীরা আমাদের,
30
00:03:22,560 --> 00:03:28,000
দেখে রাখতে এই বেলুনটি পাঠিয়েছে।
31
00:03:28,520 --> 00:03:32,840
ওইটার ক্যামেরায় সবকিছু রেকর্ডিং হয়।
32
00:03:33,360 --> 00:03:37,680
-তারা ওইটা দিয়ে কি করে?
-তারা ওইটা দিয়ে পুরো ক্যাম্পের ছবি তোলে।
33
00:03:37,759 --> 00:03:41,680
যদি এখানে কিছু ঘটে।
34
00:03:42,879 --> 00:03:49,400
হয় আমরা বিদেশিদের করা বোমাবর্ষণে,
অথবা তালেবানদের হাতে মারা যাবো।
35
00:04:30,399 --> 00:04:34,439
আমি পড়ালেখা করতে চাই,বাবা।
36
00:04:35,319 --> 00:04:36,680
আমাকে কিছু শিখতে দাও।
37
00:04:37,439 --> 00:04:39,240
তাহলে তুমি এখন শিক্ষিত হতে চাও?
38
00:04:39,319 --> 00:04:43,000
আমাদের কেউ স্কুলই চোখে দেখেনি।
39
00:04:43,079 --> 00:04:44,920
আমি কিভাবে তোমাকে স্কুলে পাঠাতে পারি?
40
00:04:50,000 --> 00:04:56,439
তাহলে কি আমি সেনাবাহিনীতে যোগ দিবে?
41
00:04:56,959 --> 00:04:59,160
তুমি অশিক্ষিত।
42
00:05:00,240 --> 00:05:04,720
তারা তোমাকে একটি মেশিনগান ও স্যাটেলাইট ফোন দিবে।
43
00:05:05,600 --> 00:05:10,959
যেহেতু তুমি অশিক্ষিত,
কেউ তোমার কাছথেকে সেগুলো চুরি করে নিবে।
44
00:05:12,240 --> 00:05:16,000
তারা তখন আমার কাছে আসবে
এবং আমাকে এজন্য দায়ী করবে।
45
00:05:16,800 --> 00:05:21,120
তারা আমাকে সবকিছু শেখাবে।
46
00:05:21,199 --> 00:05:23,439
সেখানে কোনো পড়াশুনা নেই!
47
00:05:24,040 --> 00:05:27,519
সেনাবাহিনীতে যোগ না দিয়ে পপি চাষ করো।
48
00:05:29,040 --> 00:05:32,319
তুমি এক মাসের জন্য আফিম সংগ্রহে যেতে পারো।
49
00:05:32,399 --> 00:05:34,079
চিৎকার করা বন্ধ করো,ছেলেরা!
50
00:05:46,560 --> 00:05:47,800
বন্ধ করো এসব!
51
00:05:48,720 --> 00:05:50,079
আমাকে আমাদের সন্তানের সাথে গল্প করতে দেও।
52
00:05:51,959 --> 00:05:55,120
আরে,বাবু,কি খবর?
53
00:05:56,759 --> 00:05:58,040
আমাদের বাচ্চা ভালো আছে।
54
00:05:58,120 --> 00:06:00,000
আমার পেট ছুঁবে না,ঠিক আছে?
55
00:06:00,079 --> 00:06:03,279
-সে কেমন আছে?
-তোমার নিজের পেট স্পর্শ করো!
56
00:06:03,360 --> 00:06:06,279
-আমাদের বাচ্চাকে কিছু বলো।
-আমি কিভাবে বলবো?
57
00:06:06,360 --> 00:06:09,160
-তোমার হাত সরাও।
-দেখো,সে চুপ করে আছে!
58
00:06:10,439 --> 00:06:13,800
-সে কি কোনো শব্দ করে?
-সে করে।
59
00:06:16,360 --> 00:06:18,199
আমি আর আসবো না।
60
00:06:19,000 --> 00:06:20,240
কি বললে তুমি,"হ্যালো।"
61
00:06:21,199 --> 00:06:22,399
তাহলে সে কথা বলে না?
62
00:06:31,959 --> 00:06:36,519
আমরা আফিম সংগ্রহের জন্য যাচ্ছি।
-তুমিও কি আসবে?
63
00:06:36,600 --> 00:06:42,240
না,আমি এ বছর যাবো না।
এখানেই কিছু কাজ খুঁজে বের করার সিদ্ধান্ত নিয়েছি।
64
00:06:42,319 --> 00:06:45,399
এটাতে ভালো টাকা।
আমরা যেতে পারি।
65
00:06:45,480 --> 00:06:47,519
টাকা পয়সার পিছনে ছুটা বন্ধ করো,ভাই।
66
00:06:47,600 --> 00:06:51,800
আফিমের ওখানে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করেছে।
67
00:06:52,279 --> 00:06:55,920
আমি এ বছর আফিম তুলতে যাচ্ছি না।
68
00:06:56,000 --> 00:06:58,920
আমাকে একা যেতে বাধ্য করিও না।
69
00:07:25,399 --> 00:07:29,000
-বেনজির,কি রান্না করছো?
-ওকরা,ঠিক আছে?
70
00:07:29,079 --> 00:07:32,040
ওকরা? ভালোই হবে।
71
00:07:32,800 --> 00:07:33,920
এসো,খাই।
72
00:07:37,439 --> 00:07:38,759
আমাকে পাগল করবে না।
73
00:07:39,399 --> 00:07:42,560
আমি তোমাকে এইটুকুই সাহায্য করতে পারি...
74
00:07:42,639 --> 00:07:43,920
ওটা নীচে রাখো!
75
00:07:48,879 --> 00:07:50,319
আসো আমারা রোজা ভেঙ্গে ফেলি।
76
00:07:50,879 --> 00:07:55,759
আমি এই খাবারের উপর এখন হামলা চালাবো।
77
00:08:00,079 --> 00:08:05,199
আমি সেনাবাহিনীতে যোগ দেবো,বেনজির।
যখন আমি তোমার সাথে দেখা করতে আসবো,তুমি গর্বিত হবে।
78
00:08:05,800 --> 00:08:09,439
আমি এটি বাস্তবায়ন করেই খুশি হবো।
79
00:09:58,440 --> 00:10:00,200
পেছনে গিয়ে অপেক্ষা করেন।
80
00:10:02,600 --> 00:10:06,960
আমি সেনাবাহিনীতে যোগ দিয়ে
দেশের সেবা করতে চাই।
81
00:10:07,039 --> 00:10:09,000
-আপনার কি জাতীয় পরিচয়পত্র আছে?
-হ্যাঁ, আছে।
82
00:10:09,080 --> 00:10:10,559
আপনার আইডি আমাকে দিন।
83
00:10:15,080 --> 00:10:17,159
আপনার চাদরটি সরান।
84
00:10:18,200 --> 00:10:19,519
তার দেহ তল্লাশি নিন।
85
00:10:26,840 --> 00:10:27,720
আপনি যেতে পারেন!
86
00:10:37,360 --> 00:10:39,799
আমাদের সেনাবাহিনীতে আপনার মতো তরুণদের প্রয়োজন।
87
00:10:39,879 --> 00:10:41,960
আপনি যোগদান করলে,আমি খুব খুশি হবো।
88
00:10:44,200 --> 00:10:45,080
আপনি কি শিক্ষিত?
89
00:10:45,159 --> 00:10:50,519
হ্যাঁ,আমি তৃতীয় শ্রেণী পর্যন্ত পড়াশুনা করেছি।
তারপর আমাদের হেলমান্দ থেকে পালাতে হয়।
90
00:10:50,600 --> 00:10:54,399
আমি আবার স্কুলে যেতে চাই।
আমার তৃতীয় শ্রেণী পর্যন্ত শিক্ষা আছে।
91
00:10:54,480 --> 00:10:56,080
ঠিক আছে,আমি দেখছি।
92
00:10:56,799 --> 00:10:58,879
এই ফর্মটি নিন।
93
00:10:59,879 --> 00:11:05,720
আপনি বড় ভাই বা আত্মীয় হয় এমন
একজন প্রবীণ বা শিক্ষিত ব্যক্তিকে খুঁজুন।
94
00:11:05,799 --> 00:11:09,720
তাকে আপনার জন্য ফর্ম পূরণ করতে হবে।
95
00:11:10,320 --> 00:11:13,240
যাতে আমরা জানতে পারি আপনি কে,
আপনি কোথা থেকে এসেছেন।
96
00:11:13,320 --> 00:11:15,519
আপনি কি ধরনের কাজ করেছেন?
97
00:11:16,320 --> 00:11:20,279
আমি জানি আপনি আফগান,
কিন্তু আপনি কি কোনো দলের সাথে যুক্ত?
98
00:11:20,360 --> 00:11:22,200
আসলেই তুমি কে?
99
00:11:22,279 --> 00:11:29,240
আপনি জানেন যে আমাদের দেশ একটি সংকটের সম্মুখীন।
100
00:11:29,320 --> 00:11:33,399
এখানে আছে তালেবান,পাকিস্তানি বিদ্রোহী ইত্যাদি।
101
00:11:33,480 --> 00:11:37,279
এজন্য আমাদের গ্যারান্টার প্রয়োজন।
102
00:11:37,360 --> 00:11:40,279
এবং আল্লাহ'তাআলা না করুক,
103
00:11:40,360 --> 00:11:46,720
আপনি যদি সেনাবাহিনীতে চাকরির
সময় কোনো অপরাধ করে পালিয়ে যান,
104
00:11:46,799 --> 00:11:50,679
তাহলে আপনার গ্যারান্টার আপনাকে
আমাদের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ৷
105
00:11:50,759 --> 00:11:53,759
আপনি গ্যারান্টারের স্বাক্ষর আনার সাথে সাথে,
106
00:11:53,840 --> 00:11:57,039
আমরা আপনার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে
আপনাকে প্রশিক্ষণের জন্য পাঠাবো।
107
00:11:57,120 --> 00:11:59,519
অভিনন্দন!
আপনার সাথে কথা বলে ভালো লাগলো।
108
00:12:00,120 --> 00:12:02,639
সেনাবাহিনীতে যোগদান করায় আমরা খুশি।
109
00:12:08,799 --> 00:12:10,960
শায়েস্তা সেনাবাহিনীতে ভর্তি হয়েছে!
110
00:12:12,080 --> 00:12:14,080
বাহ! বাহ!
111
00:12:14,600 --> 00:12:16,279
যাও,গিয়ে নাচো!
112
00:12:46,720 --> 00:12:48,399
বাস! বাস!
আর না!
113
00:13:33,759 --> 00:13:35,879
এটা কঠিন না,বড় ভাই।
114
00:13:35,960 --> 00:13:39,639
এতে আমরা উভয়েই উপকৃত হবো।
115
00:13:39,720 --> 00:13:44,480
শোনো,আমি যদি তোমাকে ভুল প্রমাণিত না করি,
116
00:13:44,559 --> 00:13:47,720
তাহলে আমি আর কখনো তোমাকে
আমার উপর বিশ্বাস রাখতে বলবো না।
117
00:13:47,799 --> 00:13:51,320
এটা এতো সহজ নয়,ছোট ভাই।
118
00:13:51,399 --> 00:13:56,080
যত কষ্টই হোক না কেন,
সে এটা ছয় মাসেই করতে পারবে।
119
00:13:57,039 --> 00:14:01,240
তার স্ত্রী আছে,বাড়ি আছে।
120
00:14:01,320 --> 00:14:04,720
সে না থাকলে আমি তাকে যেতে দিতাম।
121
00:14:08,240 --> 00:14:12,399
এটা একটা কাজ,বড় ভাই।
122
00:14:12,480 --> 00:14:16,440
আমি কাউকে আঘাত করবো না বা চুরি করবো না।
123
00:14:16,519 --> 00:14:21,519
আমি সেনাবাহিনীত থেকে সরে আসবো না।
আমি সেখানে ঠিকই যাবো।
124
00:14:21,600 --> 00:14:27,960
আমি জানি তুমি এটা করবে না,
125
00:14:28,039 --> 00:14:31,639
কিন্তু আমাদের মত গরীব মানুষের জন্য সেনাবাহিনী না।
126
00:14:31,720 --> 00:14:35,519
-সেনাবাহিনীর সবাই গরীব!
-তাদের পরিবার তাদেরকে সাপোর্ট করে!
127
00:14:35,600 --> 00:14:39,360
যে সব বাচ্চারা তাদের পাছা মুছতে পারে না,
128
00:14:39,440 --> 00:14:43,000
তারাও তাদের দেশের সেবা করছে।
129
00:14:43,080 --> 00:14:48,159
দেশের সেবা করার জন্য আমার কি হাত-পা নেই?
130
00:14:49,200 --> 00:14:52,799
তুমি তোমার স্ত্রীকে ছেড়ে যেতে পারবে না!
131
00:14:52,879 --> 00:14:55,159
সে আমাদের কাউকে কিছু জিজ্ঞেস করেনি!
132
00:14:56,600 --> 00:14:59,320
তুমি আমাদের ছাড়াই সিদ্ধান্ত নিয়েছো!
133
00:14:59,399 --> 00:15:05,279
আমাদের উপজাতি থেকে আমি সেনাবাহিনীতে
প্রথম যোগদানকারী হতে চাই।
134
00:15:05,360 --> 00:15:08,960
আমি পুরো ক্যাম্প থেকে প্রথম দেশ সেবাদানকারী হবো।
135
00:15:10,559 --> 00:15:16,519
তুমি যোগদান করলে আমরা
তোমার স্ত্রীর জন্য দায়ী থাকবো না।
136
00:15:16,600 --> 00:15:19,440
আমি খুশি নই,বাবা।
বুঝলে?
137
00:15:20,519 --> 00:15:24,159
তুমি যোগ দিলে তালেবানরা
আমাদের টুকরো টুকরো করে ফেলবে।
138
00:15:25,000 --> 00:15:29,480
আমরা স্বাক্ষর করবো না।
তুমি যোগ দিতে পারবে না।
139
00:15:36,799 --> 00:15:39,919
তারা আসলেই কাপুরুষ!
140
00:15:42,279 --> 00:15:46,200
আল্লাহ,তাআলার কসম, এই মানুষগুলোর চেয়ে
আর বড় কাপুরুষ আমি আর দেখিনি।
141
00:15:48,519 --> 00:15:51,559
তারা মনে করে আমি যোগ দিবো না।
কিন্তু আমি দিবোই।
142
00:15:53,159 --> 00:15:58,519
আমি আমার বাবাকে অস্বীকার করি!
আমি কখনই মেনে নিবো না যে তিনি আমার বাবা।
143
00:16:30,879 --> 00:16:32,320
ওর জন্য চা নিয়ে আসো।
144
00:16:35,919 --> 00:16:42,919
ইব্রাহিমের চোখে ঘুম এলো...
145
00:16:47,080 --> 00:16:47,919
ইব্রাহিম।
146
00:17:53,160 --> 00:17:58,640
'চার বছর পর...'
147
00:18:13,519 --> 00:18:19,160
'মাদকাসক্ত নিরাময় কেন্দ্র'
148
00:19:09,680 --> 00:19:13,839
ধন্যবাদ আল্লাহ'আআলা।
আমি খুব সুখী।
149
00:19:15,440 --> 00:19:16,960
তারা কি খালি পায়ে?
150
00:19:28,920 --> 00:19:32,279
আল্লাহ'আআলাকে ধন্যবাদ।
151
00:19:39,640 --> 00:19:41,880
-কেমন আছো?
-ঠিক আছি,তুমি?
152
00:19:42,440 --> 00:19:44,279
আমি তোমাকে ভালোবাসি,বেনজির।
153
00:19:46,000 --> 00:19:48,599
-তারা খালি পায়ে কেন?
-আমি তাদের জুতা কিনে দিতে পারি না।
154
00:19:57,519 --> 00:20:02,000
মাঝরাতে যদি ঘুম ভেঙ্গে যায়...
155
00:20:02,079 --> 00:20:05,359
তুমি শুনতে পাবে আমার আহত হৃদয়ের আর্তনাদ।
156
00:20:05,440 --> 00:20:09,880
এসে আমার সাথে দেখা করো,
আমি তোমার জন্য হল ঝাড়ু দিয়েছি।
157
00:20:09,960 --> 00:20:11,680
ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে...
158
00:20:14,599 --> 00:20:18,960
পরের সোমবার, আমার এখানে আসার এক মাস হবে।
159
00:20:20,319 --> 00:20:23,400
-আমি এখানে ৪৫ দিন থাকতে চাই।
-না,২ মাস।
160
00:20:23,920 --> 00:20:27,839
দুই? ঠিক আছে,আমি তোমার জন্য ২ মাস থাকবো।
161
00:20:27,920 --> 00:20:30,720
তুমি যদি থাকতে বলো,
আমি এখানে আরো দুই মাস থাকবো।
162
00:20:31,519 --> 00:20:32,880
-ঠিক আছে?
-ঠিক আছে।
163
00:20:39,160 --> 00:20:42,240
আমি খুব খুশি যে,তুমি আমাকে দেখতে এসেছো।
164
00:20:42,319 --> 00:20:45,000
আমি সত্যিই আমাদের সন্তানদের মিস করি।
165
00:20:45,079 --> 00:20:48,319
গত রাতে,আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি।
166
00:20:49,319 --> 00:20:53,315
কিন্তু এখন আমার অস্থির হৃদয়ে শান্তি এসেছে।
167
00:20:54,315 --> 00:20:59,315
"সাবটাইটেলটি ভালো লাগলে রেটিং দিয়ে উৎসাহিত করবেন।"
168
00:21:01,315 --> 00:21:10,000
এই সাবটি দিয়ে শর্ট ফিল্মটি দেখার জন্য
সবাইকে "ধন্যবাদ"