1
00:00:15,292 --> 00:00:18,917
ওই ব্যক্তির ভবিষ্যদ্বাণীর কথা বলছো
যে ফোর্সে ভারসাম্য আনয়ন করবে?
2
00:00:20,417 --> 00:00:22,167
তোমার বিশ্বাস এই সেই ছেলে?
3
00:00:26,375 --> 00:00:29,625
অ্যানাকিন স্কাইওয়াকার,
ওবি-ওয়ান কেনোবির সাথে পরিচিত হও।
4
00:00:31,417 --> 00:00:34,250
ভবিষ্যৎ মেঘাচ্ছন্ন এই ছেলের।
5
00:00:36,000 --> 00:00:39,375
ছেলেটা বিপজ্জনক।
সবাই এটা বুঝতে পারছে। তুমি কেন পারছো না?
6
00:00:40,000 --> 00:00:42,583
শিক্ষানবিশ আছে একজন তোমার, কোয়াই-গন।
7
00:00:42,667 --> 00:00:44,875
অসম্ভব আরেকজন নেওয়া।
8
00:00:44,958 --> 00:00:47,417
- ওবি-ওয়ান প্রস্তুত।
- আমি ট্রায়ালের সম্মুখীন হতে প্রস্তুত।
9
00:00:53,250 --> 00:00:55,000
তুমি একজন দারুণ শিক্ষানবিশ ছিলে, ওবি-ওয়ান।
10
00:00:57,458 --> 00:00:59,167
না!
11
00:01:00,167 --> 00:01:02,292
আমি দেখতে পাচ্ছি তুমি
দারুণ একজন জেডাই নাইট হবে।
12
00:01:02,375 --> 00:01:03,833
ওবি-ওয়ান।
13
00:01:03,917 --> 00:01:05,917
কথা দাও তুমি ছেলেটাকে প্রশিক্ষণ দিবে।
14
00:01:06,500 --> 00:01:07,500
জি, মাস্টার।
15
00:01:07,583 --> 00:01:11,000
ও ভারসাম্য বয়ে আনবে।
16
00:01:11,417 --> 00:01:14,542
মাস্টার ইয়োডা, আমি কোয়াই-গনকে কথা দিয়েছি।
17
00:01:15,208 --> 00:01:18,000
স্কাইওয়াকার হবে তোমার শিক্ষানবিশ।
18
00:01:22,542 --> 00:01:23,542
এত দেরি হলো কেন?
19
00:01:26,583 --> 00:01:28,250
ওবি-ওয়ান একজন দারুণ মেন্টর।
20
00:01:29,208 --> 00:01:30,500
মাস্টার ইয়োডার মতো জ্ঞানী
21
00:01:31,958 --> 00:01:33,875
আর মাস্টার উইন্ডুর মতো শক্তিশালী।
22
00:01:34,500 --> 00:01:36,792
তুমি আমার দেখা সবচেয়ে
প্রতিভাবান জেডাই।
23
00:01:38,458 --> 00:01:41,333
তুমি যে সর্বশ্রেষ্ঠ জেডাই হবে
তা দেখতে পাচ্ছি।
24
00:01:42,667 --> 00:01:43,708
নিজেকে দিশেহারা মনে হচ্ছে।
25
00:01:44,833 --> 00:01:47,708
দিশেহারা? কী বলছো?
26
00:01:47,792 --> 00:01:50,417
আমার যেরকম জেডাই হওয়া উচিত আমি তা নই।
আমি আরও বেশি কিছু চাই।
27
00:01:51,083 --> 00:01:52,083
আর আমি জানি
সেটা আমার উচিত নয়।
28
00:01:53,042 --> 00:01:54,792
ফোর্সের পথ কীভাবে বুঝব?
29
00:01:55,875 --> 00:01:58,542
আমার মেন্টর আমাকে ফোর্সের ব্যাপারে
সবকিছু শিখিয়েছেন।
30
00:01:59,583 --> 00:02:02,292
এর ডার্ক সাইড সম্পর্কেও।
31
00:02:03,917 --> 00:02:05,500
কেবল আমার মাধ্যমেই
32
00:02:05,583 --> 00:02:09,208
তুমি অন্য যেকোনো জেডাই
এর চেয়ে বেশি ক্ষমতা অর্জন করতে পারবে।
33
00:02:09,417 --> 00:02:11,125
আমি পারব না।
34
00:02:11,583 --> 00:02:12,708
হাল ছেড়ো না, পাডমে।
35
00:02:14,167 --> 00:02:16,333
পাডমেকে বাঁচানোর ক্ষমতা।
36
00:02:17,083 --> 00:02:19,167
তোমাকে বাঁচানোর একটা উপায় পেয়েছি।
37
00:02:19,250 --> 00:02:24,250
বদলে গেছে তরুণ স্কাইওয়াকার
ডার্ক সাইডের প্রভাবে।
38
00:02:25,875 --> 00:02:28,708
যে ছেলেকে তুমি প্রশিক্ষণ দিয়েছিলে,
সে আর নেই।
39
00:02:28,792 --> 00:02:30,250
আমি অ্যানাকিনকে হত্যা করব না।
40
00:02:32,792 --> 00:02:34,958
এটাই আপনার সমাপ্তি, মাস্টার।
41
00:02:35,583 --> 00:02:36,958
আমি তোমাকে হতাশ করেছি, অ্যানাকিন।
42
00:02:37,917 --> 00:02:38,917
আমি তোমাকে হতাশ করেছি।
43
00:02:40,708 --> 00:02:43,708
সব শেষ, অ্যানাকিন।
আমি উঁচুতে আছি।
44
00:02:43,792 --> 00:02:46,458
আপনি আমার ক্ষমতার অবমূল্যায়ন করেছেন।
45
00:02:49,458 --> 00:02:51,208
তুমি ছিলে চোজেন ওয়ান!
46
00:02:51,292 --> 00:02:54,167
তোমার সিথকে ধ্বংস করার কথা ছিল,
ওদের সাথে যোগ দেওয়ার না!
47
00:02:57,125 --> 00:02:58,667
ও এখনও বেঁচে আছে।
48
00:03:04,042 --> 00:03:05,833
তুমি আমার ভাই ছিলে, অ্যানাকিন।
49
00:03:08,167 --> 00:03:12,958
তোমার নাম হবে ডার্থ ভ্যাডার।
50
00:03:14,167 --> 00:03:15,250
ওবি-ওয়ান?
51
00:03:16,042 --> 00:03:17,833
ওর মধ্যে ভালো গুণ আছে।
52
00:03:19,958 --> 00:03:21,042
ওঠো।
53
00:03:23,917 --> 00:03:27,500
নিরাপদে লুকিয়ে রাখতে হবে বাচ্চাদের।
54
00:03:30,250 --> 00:03:31,583
ওদেরকে এমন কোথাও নিয়ে যেতে হবে
55
00:03:31,667 --> 00:03:33,708
যেখানে সিথ ওদের অস্তিত্বের আঁচ পাবে না।
56
00:03:35,042 --> 00:03:36,792
আমার স্ত্রী আর আমি মেয়েটাকে নেবো।
57
00:03:37,500 --> 00:03:39,917
আমরা সবসময় একটা মেয়ে শিশু
দত্তক নেওয়ার ব্যাপারে কথা বলেছি।
58
00:03:40,708 --> 00:03:41,708
লেয়া।
59
00:03:41,792 --> 00:03:42,792
আর ছেলেটার কী হবে?
60
00:03:43,208 --> 00:03:44,208
লুক।
61
00:03:44,375 --> 00:03:47,000
ট্যাটুইনে। ওর পরিবারের কাছে
আমরা ওকে পাঠাব।
62
00:03:47,083 --> 00:03:49,042
আমি বাচ্চাটার দেখভাল করব।
63
00:03:51,083 --> 00:03:52,333
তোমার একাকীত্বে...
64
00:03:53,042 --> 00:03:54,875
প্রশিক্ষণ দেবো আমি তোমাকে।
65
00:03:54,958 --> 00:03:56,917
তোমার পুরনো মাস্টার।
66
00:03:57,458 --> 00:04:00,542
তার সাথে কীভাবে যোগাযোগ করতে হয় তা শেখাবো।
67
00:04:57,375 --> 00:04:58,875
এই পথে! জলদি!
68
00:05:04,083 --> 00:05:05,083
চলো! চলো!
69
00:05:05,167 --> 00:05:07,417
- চলো!
- এই দিকে!
70
00:05:10,083 --> 00:05:11,083
চলো! চলো!
71
00:05:11,167 --> 00:05:13,500
- এদিক দিয়ে।
- জলদি!
72
00:05:15,208 --> 00:05:16,667
সাবধানে!
73
00:05:20,000 --> 00:05:21,750
চলো! চলো! জলদি!
74
00:05:26,292 --> 00:05:29,000
- যাও। যাও! চলো। যাও! যাও!
- পালাও! এই পথে! জলদি!
75
00:05:39,208 --> 00:05:40,375
না!
76
00:05:44,750 --> 00:05:45,750
এখন কী করব আমরা?
77
00:05:46,625 --> 00:05:47,625
আমরা পালাব।
78
00:05:50,875 --> 00:05:53,875
অর্ডার ৬৬ বাস্তবায়ন করো।
79
00:05:54,750 --> 00:05:57,917
অর্ডার ৬৬ বাস্তবায়ন করো।
80
00:05:58,958 --> 00:06:02,375
অর্ডার ৬৬ বাস্তবায়ন করো।
81
00:06:05,583 --> 00:06:12,875
:.:.: Obi-Wan Kenobi :.:.:
Episode 01
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
82
00:08:34,583 --> 00:08:37,250
আমরা কারা তা তুমি জানো।
83
00:08:37,917 --> 00:08:38,917
ইনকুইজিটর।
84
00:08:39,000 --> 00:08:40,958
আমরা কী করি জানো?
85
00:08:41,042 --> 00:08:42,292
জেডাইদের খুঁজে বের করেন।
86
00:08:42,375 --> 00:08:47,542
সত্যি বলতে,
জেডাইরা নিজেরাই ধরা দেয়।
87
00:08:52,542 --> 00:08:56,458
জেডাইদের পাকড়াও করার
মূলমন্ত্র কী জানো, ভায়া?
88
00:08:57,750 --> 00:08:59,583
ধৈর্য।
89
00:09:02,583 --> 00:09:05,083
জেডাইরা নিজেদের ধর্ম লুকাতে পারে না।
90
00:09:06,708 --> 00:09:09,292
তাদের সহানুভূতির ছাপ রেখে যায়।
91
00:09:10,167 --> 00:09:16,250
উদাহরণস্বরূপ, আমাদের কাজের ধারায়,
গুজব খুব জলদি ছড়ায়।
92
00:09:17,000 --> 00:09:19,000
এটা সম্প্রতি শোনা একটা গুজব।
93
00:09:19,083 --> 00:09:24,417
শুনেছি তোমার এই দারুণ স্যালুনে
একজন জেডাই লুকিয়ে আছে।
94
00:09:26,208 --> 00:09:29,167
ধরা যাক এই জেডাই একজন যাযাবর।
95
00:09:30,458 --> 00:09:32,667
হয়তো সে ওর মতো লোকদের খুঁজছে।
96
00:09:33,833 --> 00:09:36,583
এই জায়গায় আসল।
97
00:09:36,667 --> 00:09:37,750
দারুণ জায়গা।
98
00:09:39,250 --> 00:09:42,833
আর তারপর তোমাকে দেখল।
99
00:09:44,750 --> 00:09:45,917
অসহায় একজন লোক।
100
00:09:48,500 --> 00:09:50,750
সম্ভবত স্থানীয়রা তোমার থেকে চুরি করছে।
101
00:09:52,167 --> 00:09:53,458
তোমাকে হুমকি দিচ্ছে।
102
00:09:54,042 --> 00:09:56,792
তো জেডাই কী করবে?
103
00:09:59,708 --> 00:10:03,167
তোমাকে সাহায্য করে
নিজে ধরা পড়ার ঝুঁকি নিবে?
104
00:10:05,250 --> 00:10:06,333
নাকি পাত্তা না দিয়ে সামনে এগিয়ে যেত?
105
00:10:07,542 --> 00:10:12,833
তো, ও যদি বুদ্ধিমান হতো, তাহলে সামনে এগিয়ে
যেত কিন্তু জেডাই কোড চুলকানির মতো।
106
00:10:12,917 --> 00:10:14,750
ও নিজেকে সামলাতে পারবে না।
107
00:10:14,833 --> 00:10:18,208
তাই সে এগিয়ে আসল আর
তোমার স্যালুন রক্ষা করল।
108
00:10:18,292 --> 00:10:20,833
তুমি ওকে লুকানোর জায়গা দিলে।
109
00:10:20,917 --> 00:10:23,292
নিরাপদ পানি, আশ্রয়স্থল,
110
00:10:23,375 --> 00:10:27,542
কিন্তু গুজব দ্রুতই ছড়িয়ে পড়তে লাগল।
111
00:10:27,625 --> 00:10:30,667
ওর সহানুভূতিই ওর কাল হয়ে দাঁড়াল।
112
00:10:37,375 --> 00:10:38,458
ওইতো।
113
00:10:45,917 --> 00:10:47,417
ওকে জিজ্ঞাসাবাদের জন্য তৈরি করো।
114
00:10:47,500 --> 00:10:49,958
তোমরা নিজেদের সময় অপচয় করছ।
তোমরা জানো সেটা, তাই না?
115
00:10:50,833 --> 00:10:51,958
তোমরা আমাদের সবাইকে
কখনও খুঁজে পাবে না।
116
00:11:06,500 --> 00:11:08,167
তুমি বেপরোয়া।
117
00:11:09,458 --> 00:11:10,625
ছুঁচোদের পেছনে দৌড়ানোর কী দরকার?
118
00:11:10,708 --> 00:11:13,042
ছুঁচোরাই বাকি আছে আমাদের হাতে।
119
00:11:13,125 --> 00:11:14,750
তাহলে আমাদের আরও বড়ো শিকার করা উচিত।
120
00:11:14,833 --> 00:11:17,958
ওকে তোমার খুঁজতে হবে না।
আমরা এটা পেরিয়ে গেছি, থার্ড সিস্টার।
121
00:11:18,042 --> 00:11:19,917
তোমাকে আরেকবার সাবধান করব না।
122
00:11:20,000 --> 00:11:24,458
কেনোবির ব্যাপারে তুমি ভুলে যাবে
নাহয় তোমাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেবো।
123
00:11:24,542 --> 00:11:25,625
বিষয়টা পরিষ্কার?
124
00:11:27,875 --> 00:11:30,083
জি, গ্র্যান্ড ইনকুইজিটর।
125
00:11:35,917 --> 00:11:37,542
মনে করুন ভুলে গেছি।
126
00:13:14,833 --> 00:13:16,083
এটা কেবল অর্ধেক।
127
00:13:18,958 --> 00:13:19,958
প্লিজ, আমার একটা পরিবার আছে।
128
00:13:22,125 --> 00:13:23,833
আরেকটা কথা বললে, পুরোটা কেড়ে নেবো।
129
00:13:26,500 --> 00:13:27,500
যা।
130
00:13:34,125 --> 00:13:35,458
কিছু বলতে চাও?
131
00:16:11,750 --> 00:16:13,417
একটু সাবান আনা দরকার ছিল।
132
00:16:15,000 --> 00:16:17,042
এংকরহেড থেকে তোমার গন্ধ পাচ্ছিলাম।
133
00:16:17,875 --> 00:16:19,208
তুমি দেরি করেছ।
134
00:16:19,583 --> 00:16:21,226
ক্রেডিট আছে তো এবার তোমার কাছে?
135
00:16:21,250 --> 00:16:22,417
136
00:16:25,333 --> 00:16:26,333
একশো।
137
00:16:28,750 --> 00:16:31,917
এটা খুব দুর্লভ...
এগুলো এখন আর বানায় না ওরা।
138
00:16:31,917 --> 00:16:33,333
আমি তোমাকে...
139
00:16:34,250 --> 00:16:35,458
তোমাকে ৫০ দেবো।
140
00:16:36,167 --> 00:16:39,292
৭৫।
পুরো একটা গোত্রের ভরণপোষণ করতে হয় আমার।
141
00:16:42,208 --> 00:16:43,941
ভ্যাপোরেটরে সমস্যা হচ্ছে?
142
00:16:44,000 --> 00:16:46,833
হ্যাঁ, কিছু পার্টস চুরি হয়েছে।
আমার একটা নতুন প্রসেসর বোর্ড লাগবে।
143
00:16:50,167 --> 00:16:51,250
তোমার কপাল ভালো।
144
00:16:53,125 --> 00:16:56,458
টিকা, আমার জিনিস চুরি করে যদি
আমার কাছেই বিক্রি করতে চাও,
145
00:16:56,542 --> 00:16:59,417
অন্তত ভদ্রতাস্বরূপ তার আগে
পরিষ্কার তো করতে পারো?
146
00:17:00,000 --> 00:17:01,680
পরিষ্কার করতে বাড়তি খরচ।
147
00:17:09,250 --> 00:17:10,450
আর কিছু লাগবে?
148
00:17:11,250 --> 00:17:13,750
একগাদা ভাঙারি আছে আমার কাছে।
149
00:17:14,250 --> 00:17:18,125
এই যে, দেখো...
জেডাইটার পুরনো জাহাজ থেকে এটা পেয়েছি।
150
00:17:19,000 --> 00:17:21,917
জঞ্জালের মধ্যে পেয়েছি এটা।
151
00:17:23,375 --> 00:17:24,375
জেডাই?
152
00:17:24,917 --> 00:17:28,708
ড্যুন সি থেকে একজন পালিয়েছে।
ইনকুইজিটর আরও লোক ছিল।
153
00:17:30,000 --> 00:17:33,625
আশা করি ওদেরকে আরও পাবো।
ব্যবসার জন্য ভালো...
154
00:17:33,875 --> 00:17:35,542
ওই ভরসায় থেকো না।
155
00:17:36,542 --> 00:17:38,917
শুনেছি জেডাইরা সবাই প্রায় বিলুপ্ত।
156
00:17:41,083 --> 00:17:42,167
নাও।
157
00:17:43,667 --> 00:17:46,000
তোমার গা থেকে সত্যিই দুর্গন্ধ আসছে।
158
00:17:47,542 --> 00:17:49,167
বেশ, ধন্যবাদ, টিকা। বিদায়।
159
00:18:04,042 --> 00:18:05,375
আমি জানি ওর মাঝে...
160
00:18:08,208 --> 00:18:09,583
তুমি আমার ভাই ছিলে, অ্যানাকিন!
161
00:18:12,542 --> 00:18:14,583
কথা দাও তুমি ছেলেটাকে প্রশিক্ষণ দিবে।
162
00:18:16,125 --> 00:18:17,167
ওবি-ওয়ান...
163
00:18:17,917 --> 00:18:20,333
শুধু কষ্টই খুঁজে পাবে তুমি।
164
00:18:21,042 --> 00:18:23,208
ওর মাঝে ভালো গুণ আছে।
আমি জানি ওর...
165
00:18:24,083 --> 00:18:25,375
তুমি ছিলে চোজেন ওয়ান!
166
00:18:27,458 --> 00:18:28,625
আমি তোমাকে ঘৃণা করি!
167
00:18:50,417 --> 00:18:51,500
মাস্টার কোয়াই-গন।
168
00:18:55,708 --> 00:18:56,792
মাস্টার?
169
00:19:49,833 --> 00:19:52,500
দুটো বাক্স ধরো।
170
00:20:05,708 --> 00:20:06,792
লুক?
171
00:20:11,750 --> 00:20:12,833
লুক!
172
00:20:13,667 --> 00:20:14,667
লুক!
173
00:20:14,750 --> 00:20:16,583
ও কি ভেতরে ফিরে গেছে?
174
00:20:16,667 --> 00:20:17,750
ও লুকিয়েছে।
175
00:20:19,792 --> 00:20:20,875
লুক?
176
00:20:26,708 --> 00:20:27,792
লুক?
177
00:20:32,750 --> 00:20:33,833
লুক?
178
00:21:43,167 --> 00:21:44,250
মাস্টার।
179
00:21:45,667 --> 00:21:47,917
শহরে আপনাকে দেখেছিলাম মনে হয়েছিল,
তবে নিশ্চিত ছিলাম না।
180
00:21:48,000 --> 00:21:49,542
ভাবিনি আপনি বেঁচে আছেন।
181
00:21:49,625 --> 00:21:51,625
তুমি ভুল করছো।
182
00:21:51,708 --> 00:21:53,250
দুঃখিত, আমার নাম নারি।
183
00:21:54,167 --> 00:21:55,208
আম, কোনো ভুল হয়নি।
184
00:21:56,833 --> 00:21:58,542
তুমি অন্য কাউকে খুঁজছ।
185
00:21:59,792 --> 00:22:01,208
এখানে কী করছেন, ওবি-ওয়ান?
186
00:22:01,292 --> 00:22:02,417
আমার নাম বেন।
187
00:22:03,250 --> 00:22:04,333
কাম অন, প্লিজ।
188
00:22:04,833 --> 00:22:05,917
প্লিজ।
189
00:22:07,500 --> 00:22:09,333
আপনার কোনো ধারণা নেই
আমি কীসের মধ্য দিয়ে গিয়েছি।
190
00:22:23,000 --> 00:22:24,167
তোমাকে চলে যেতে হবে।
191
00:22:25,083 --> 00:22:26,375
তুমি অনেক বেশি দৃষ্টি আকর্ষণ করবে।
192
00:22:26,458 --> 00:22:27,750
কিন্তু আমার কোথাও যাওয়ার জায়গা নেই।
193
00:22:27,833 --> 00:22:30,208
ওরা আমাকে খুঁজছে।
আপনার আমাকে সাহায্য করতে হবে।
194
00:22:31,750 --> 00:22:32,833
আমার সাহায্য চাও?
195
00:22:33,292 --> 00:22:34,375
এটা নাও।
196
00:22:34,875 --> 00:22:37,708
মরুভূমির মাঝে গিয়ে এটা পুঁতে ফেলো।
197
00:22:40,417 --> 00:22:41,417
লুকিয়ে থাকো।
198
00:22:43,208 --> 00:22:44,208
স্বাভাবিক জীবন যাপন করো।
199
00:22:44,292 --> 00:22:47,125
যেসব লোকের আমাদেরকে প্রয়োজন তাদের কী হবে?
লড়াইয়ের কী হবে?
200
00:22:48,458 --> 00:22:49,625
লড়াই শেষ।
201
00:22:50,500 --> 00:22:51,583
আমরা হেরে গিয়েছি।
202
00:22:54,042 --> 00:22:55,125
কী হয়েছে আপনার?
203
00:22:57,167 --> 00:22:58,667
আপনি একসময় মহান একজন জেডাই ছিলেন।
204
00:23:01,750 --> 00:23:03,833
জেডাই এর যুগ শেষ।
205
00:23:09,292 --> 00:23:10,583
শহরে ফিরে যাও।
206
00:23:11,792 --> 00:23:12,875
এসব ভুলে যাও।
207
00:23:58,208 --> 00:23:59,667
আমাদের দেরি হয়ে যাবে।
208
00:23:59,750 --> 00:24:01,625
চলো, জলদি করো।
209
00:24:01,708 --> 00:24:02,708
কী অবস্থা ওর?
210
00:24:02,792 --> 00:24:03,792
ও রেডি?
211
00:24:04,375 --> 00:24:05,458
দারুণ।
212
00:24:06,083 --> 00:24:07,333
ধন্যবাদ।
213
00:24:07,417 --> 00:24:09,875
মনে রেখো, আমার বোনের
পুরো পরিবার আসছে।
214
00:24:10,375 --> 00:24:11,667
ওদের সমর্থন দরকার আমাদের।
215
00:24:11,750 --> 00:24:13,333
তাই কাউকে কাঁদিয়ো না।
216
00:24:13,417 --> 00:24:15,875
অনুষ্ঠানের পর রিসেপশনে
সুইটমেলো থাকবে।
217
00:24:16,583 --> 00:24:19,000
যদি ভদ্রভাবে থাকো, আমি তোমাকে খেতে দিবো...
218
00:24:24,875 --> 00:24:27,667
উনি জোর করেছিলেন আপনার এটা
মজা লাগবে, ইয়োর হাইনেস।
219
00:24:32,750 --> 00:24:35,000
ও হয়তো সেলারে, নাহয় রান্নাঘরে...
220
00:24:35,833 --> 00:24:37,542
...নাহয় বনের ভেতর আছে।
221
00:25:18,542 --> 00:25:19,958
মেডিক্যাল ফ্রাইটার।
222
00:25:21,458 --> 00:25:23,333
প্লেজার বার্জ, বিরক্তিকর।
223
00:25:25,083 --> 00:25:27,083
ক্যাসিনো শিপ? মন্দ না।
224
00:25:29,417 --> 00:25:31,417
উহ। ট্রাই-উইং।
এটা নতুন।
225
00:25:32,792 --> 00:25:34,625
উহ। অ্যাকুইলিয়ান রেঞ্জার।
226
00:25:34,708 --> 00:25:38,083
হয়তো মারসন পাইরেটসদের খুঁজছে।
227
00:25:39,750 --> 00:25:41,750
না? ব্যবসায়ী, হয়তো?
228
00:25:41,833 --> 00:25:43,000
লেয়া অরগানা!
229
00:25:44,875 --> 00:25:46,625
আজ তোমাকে এটা করতে হলো?
230
00:25:46,708 --> 00:25:47,708
কী করলাম?
231
00:25:47,792 --> 00:25:48,875
নিচে নামো।
232
00:25:53,875 --> 00:25:55,792
এটা যেন গ্লোর-আগ পালার মতো।
233
00:26:01,708 --> 00:26:03,042
বাকি দিন লোলাকে পাবে না আর।
234
00:26:03,125 --> 00:26:05,167
কিন্তু ও তো কিছু করেনি।
235
00:26:05,250 --> 00:26:06,250
বন্ধ করো ওকে।
236
00:26:07,792 --> 00:26:08,875
বন্ধ করতে বলেছি কিন্তু।
237
00:26:15,500 --> 00:26:18,458
যত ভালো গাছ বাইতে পারো,
তত ভালো আচরণ দেখালে,
238
00:26:19,000 --> 00:26:20,625
এতদিনে সিনেটর হয়ে যেতে।
239
00:26:22,667 --> 00:26:25,125
গতি বাড়াতে হবে। জলদি চলো।
240
00:26:25,208 --> 00:26:28,625
এমন না যে ওখানে না গেলে
কেউ আমাকে মিস করবে।
241
00:26:28,708 --> 00:26:29,792
আমি তোমাকে মিস করব।
242
00:26:29,875 --> 00:26:31,625
আমি কেবল হাতটাই নাড়াই।
243
00:26:31,708 --> 00:26:33,292
তাহলে হাত নাড়ানোর চেয়ে বেশি কিছু করো।
244
00:26:33,375 --> 00:26:35,500
এখানে যা বিনিয়োগ করবে তাই ফেরত পাবে।
245
00:26:37,250 --> 00:26:38,417
আমি দুঃখিত, মা।
246
00:26:39,083 --> 00:26:40,417
সত্যিই দুঃখিত।
247
00:26:41,000 --> 00:26:43,292
কথা দিচ্ছি আর এরকম করব না।
248
00:26:49,208 --> 00:26:51,958
শোনো, তুমি যে এটা করছো
তা কিন্তু আমি টের পাচ্ছি।
249
00:26:52,667 --> 00:26:53,667
চলো।
250
00:26:53,750 --> 00:26:55,667
এটা জেলখানায় বন্দি থাকার মতো।
251
00:26:55,750 --> 00:26:56,833
জেলখানা?
252
00:27:55,292 --> 00:27:56,958
আমি চাই ওর থেকে তুমি দূরে থাকো।
253
00:27:58,250 --> 00:28:00,042
তোমার কাছে আমাদের কিচ্ছু চাই না, বেন।
254
00:28:00,125 --> 00:28:01,708
এটা স্রেফ একটা খেলনা।
255
00:28:01,792 --> 00:28:03,333
এটা তার চেয়ে বেশি কিছু।
256
00:28:03,417 --> 00:28:06,208
তোমার খামারের বাইরেও জীবন আছে, ওয়েন।
257
00:28:06,292 --> 00:28:09,208
ওর সেটা দেখা দরকার।
পুরো একটা গ্যালাক্সি পড়ে আছে।
258
00:28:09,292 --> 00:28:12,583
আমাদের একা থাকতে দাও, বেন।
259
00:28:12,667 --> 00:28:13,667
অনুরোধ করছি।
260
00:28:14,167 --> 00:28:15,167
ও ঠিক আছে?
261
00:28:16,500 --> 00:28:18,375
ও ঠিক আছে না নেই
তাতে তোমার কিছু আসে যায় না।
262
00:28:19,667 --> 00:28:21,000
ও দেখা দিচ্ছে কি না
এটাই তোমার ভাবনার বিষয়।
263
00:28:21,083 --> 00:28:22,792
ও আমার দায়িত্ব, ওয়েন।
264
00:28:22,875 --> 00:28:24,542
- আমি ওর চাচা।
- আমরা এ ব্যাপারে কথা বলেছি।
265
00:28:24,625 --> 00:28:27,042
সময় আসলে,
ওকে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
266
00:28:27,125 --> 00:28:28,500
যেমনটা ওর বাবাকে প্রশিক্ষণ দিয়েছিলে?
267
00:28:30,083 --> 00:28:32,167
অ্যানাকিন মারা গিয়েছে, বেন,
268
00:28:33,750 --> 00:28:36,167
আর আমি তোমাকে একই ভুল
দুইবার করতে দিবো না।
269
00:28:37,500 --> 00:28:41,167
তাই, ওর পরিবারের কাছে ওকে
রেখে চলে যাও, যেখানে ওর থাকার কথা।
270
00:28:43,792 --> 00:28:45,792
সর। এক্ষুণি।
271
00:28:46,250 --> 00:28:48,167
পেছা।
272
00:28:49,333 --> 00:28:50,417
সবাই।
273
00:28:51,958 --> 00:28:53,042
রাস্তা ছাড়।
274
00:28:56,625 --> 00:28:57,792
পেছা।
275
00:29:03,458 --> 00:29:05,292
তোমরা জানো
আমরা এখানে কেন এসেছি।
276
00:29:07,125 --> 00:29:11,292
এই গ্রহে একজন জেডাই
লুকিয়ে আছে।
277
00:29:11,375 --> 00:29:13,917
আমাদের জানতে হবে
সে কোথায়।
278
00:29:15,292 --> 00:29:16,750
তোমাদেরকে পুরষ্কৃত করা হবে।
279
00:29:16,833 --> 00:29:17,875
অন্যথায় শাস্তি ভোগ করতে হবে!
280
00:29:17,958 --> 00:29:19,000
রেভা!
281
00:29:19,083 --> 00:29:20,625
আগে কাটা হবে হাত!
282
00:29:22,917 --> 00:29:25,583
যাতে, কোনো কিছুর দিকে হাত বাড়ালে,
283
00:29:28,208 --> 00:29:29,292
আমাদের কথা মনে পড়ে।
284
00:29:34,792 --> 00:29:36,375
এটা আউটার রিম।
285
00:29:37,625 --> 00:29:39,208
আপনাদের এখানে কোনো কর্তৃত্ব নেই।
286
00:29:39,750 --> 00:29:41,542
আমরা এম্পায়ারের আওতাধীন নই...
287
00:29:44,375 --> 00:29:46,417
আমাদের শুধু তথ্য চাই।
288
00:29:47,167 --> 00:29:52,917
একজন জেডাই এর ব্যাপারে
কেউ যদি কিছু জেনে থাকো...
289
00:29:58,375 --> 00:29:59,542
তুমি কিছু জানো?
290
00:30:07,375 --> 00:30:08,458
নাম কী তোমার?
291
00:30:09,708 --> 00:30:10,833
ওয়েন।
292
00:30:11,792 --> 00:30:12,875
ওয়েন।
293
00:30:13,292 --> 00:30:14,625
কৃষক, তাই না?
294
00:30:16,042 --> 00:30:17,042
বউ?
295
00:30:17,125 --> 00:30:18,125
বাচ্চা?
296
00:30:19,542 --> 00:30:20,958
আমার পরিবার নিয়ে আপনার
মাথা ঘামাতে হবে না।
297
00:30:21,042 --> 00:30:22,333
হতে পারে।
298
00:30:22,417 --> 00:30:25,042
- তোমার খামারে একজন জেডাইও আছে?
- না।
299
00:30:25,125 --> 00:30:26,375
কেন বিশ্বাস করব তোমাকে?
300
00:30:26,458 --> 00:30:28,250
জেডাইদের প্রতি
আমার কোনো ভালোবাসা নেই।
301
00:30:29,375 --> 00:30:30,458
জেডাইরা কীটপতঙ্গ।
302
00:30:31,625 --> 00:30:33,333
আমার খামারে আমি কীটপতঙ্গদের মেরে ফেলি।
303
00:30:34,333 --> 00:30:35,833
তুমি নিজের পরিবারকে আগলে রাখো।
304
00:30:38,542 --> 00:30:39,792
আমার ভালো লেগেছে এটা, ওয়েন।
305
00:30:42,625 --> 00:30:43,625
এটা গুরুত্বপূর্ণ।
306
00:30:50,917 --> 00:30:53,000
তোমার ধারণা ওদেরকে আমার
থেকে আগলে রাখতে পারবে?
307
00:30:56,958 --> 00:31:02,375
জেডাই কোথায় আমাকে বলো,
নাহয় এই লোক আর তার পরিবার মরবে!
308
00:31:05,375 --> 00:31:06,875
জেডাইরা ভীতু।
309
00:31:08,958 --> 00:31:10,792
ওরা তোমাদের হতাশ করেছে,
310
00:31:10,875 --> 00:31:13,625
পরিত্যাগ করেছে।
311
00:31:14,250 --> 00:31:16,917
ওদের আগলে রাখায় কোনো মাহাত্ম্য নেই।
312
00:31:17,000 --> 00:31:19,042
তোমাদের জন্য ওরা তা করবে না।
313
00:31:23,625 --> 00:31:25,167
তবে তোমরা চাইলে
এই লোকটাকে বাঁচাতে পারো।
314
00:31:31,667 --> 00:31:33,292
ওর পরিবারকে বাঁচাতে পারো।
315
00:31:39,583 --> 00:31:40,708
ব্যস!
316
00:31:42,458 --> 00:31:44,292
যদি কিছু মনে পড়ে,
317
00:31:44,833 --> 00:31:46,417
তোমাদের পুরষ্কৃত করা হবে।
318
00:31:48,917 --> 00:31:50,917
সরে এসো, থার্ড সিস্টার।
319
00:31:53,167 --> 00:31:54,250
এক্ষুণি!
320
00:31:56,708 --> 00:31:58,125
পরের বার, ওয়েন।
321
00:32:04,542 --> 00:32:06,125
আহ! সরো।
322
00:32:15,208 --> 00:32:18,167
তুমি বেশিই রগচটা।
323
00:32:18,750 --> 00:32:20,250
আমি সময় অপচয় করতে করতে বিরক্ত!
324
00:32:21,000 --> 00:32:22,667
এই জায়গা আমাদের পায়ের নিচে।
325
00:32:23,250 --> 00:32:25,000
গ্র্যান্ড ইনকুইজিটরের কথা ঠিক ছিল।
326
00:32:26,542 --> 00:32:28,083
তুমি এখনও কেনোবিকে খুঁজছ।
327
00:32:29,958 --> 00:32:33,083
কিন্তু ও আর নেই,
আর ওকে তুমি খুঁজে পাবে না।
328
00:32:33,875 --> 00:32:36,458
বিগত দশ বছর আমরা ওকে
খুঁজে বেরিয়েছি।
329
00:32:38,125 --> 00:32:40,458
হয়তো তোমরা ভুল জায়গায় খুঁজছ।
330
00:32:41,333 --> 00:32:44,750
ওকে পাকড়াও করে কী পাবে ভাবছো?
331
00:32:46,125 --> 00:32:47,333
আমি যা প্রাপ্য।
332
00:32:52,667 --> 00:32:54,583
সাবধানে থেকো, থার্ড সিস্টার।
333
00:32:54,667 --> 00:32:56,417
তুমি অনেক দূর চলে যাচ্ছ।
334
00:32:58,292 --> 00:33:00,042
হয়তো তোমরা বেশি দূর যাও না।
335
00:33:11,083 --> 00:33:12,125
ধন্যবাদ, ওয়েন।
336
00:33:18,417 --> 00:33:19,875
তোমার জন্য এটা করিনি।
337
00:33:57,167 --> 00:33:59,000
সবসময়ের মতো একবারে সময়মতো।
338
00:33:59,083 --> 00:34:00,417
আজ কী দেখলে?
339
00:34:00,500 --> 00:34:02,958
একটা ট্রেড শিপ আর
একটা অ্যাকুইলিয়ান রেঞ্জার।
340
00:34:03,042 --> 00:34:04,792
হয়তো পাইরেটদের খুঁজছে।
341
00:34:04,875 --> 00:34:06,417
আমিও তাই বলেছি।
342
00:34:06,500 --> 00:34:08,375
- ওকে উৎসাহ দিও না।
- আচ্ছা।
343
00:34:11,667 --> 00:34:12,875
চলো।
344
00:34:12,958 --> 00:34:14,583
এই পর্ব শেষ করা যাক।
345
00:34:19,875 --> 00:34:21,042
- ব্রেহা।
- বোন।
346
00:34:21,125 --> 00:34:22,375
- অভিবাদন।
- হাই, কাজিন।
347
00:34:27,333 --> 00:34:28,375
প্রিন্সেস।
348
00:34:28,458 --> 00:34:30,792
ওহ, ওইতো ওরা।
349
00:34:30,875 --> 00:34:32,042
প্রিন্সেস।
350
00:34:33,083 --> 00:34:34,417
হাই, প্রিন্সেস।
351
00:34:46,708 --> 00:34:48,042
লাভ ভালো হয়েছে।
352
00:34:48,917 --> 00:34:53,958
রিপাবলিকের ভয়াবহ দূর্যোগের পর,
এম্পায়ারের অবশেষে কিছু পকেট ভারি হচ্ছে।
353
00:34:54,042 --> 00:34:56,750
এখনও কিছু ইস্যু সামলানো বাকি।
354
00:34:57,333 --> 00:34:59,792
দাস শ্রম, আউটার রিমে কর ব্যবস্থা...
355
00:34:59,875 --> 00:35:02,375
আমি এখানে
দাসপ্রথা বিলুপ্ত করতে আসিনি, বেইল।
356
00:35:03,042 --> 00:35:04,750
তোমার খানা খেতে এসেছি।
357
00:35:05,542 --> 00:35:07,208
এসব করুণা সিনেটের জন্য তুলে রাখো।
358
00:35:07,917 --> 00:35:09,833
ড্রিংক, সিনেটর?
359
00:35:11,417 --> 00:35:13,125
আহ। ধন্যবাদ।
360
00:35:17,000 --> 00:35:18,083
ইয়োর হাইনেস।
361
00:35:18,375 --> 00:35:19,792
ওহ। ধন্যবাদ, ওয়াই-ও।
362
00:35:19,875 --> 00:35:20,958
স্বাগত।
363
00:35:22,125 --> 00:35:23,333
ড্রয়েডদেরকেও তুমি ধন্যবাদ দাও?
364
00:35:23,958 --> 00:35:25,458
এটা শিষ্টাচার।
365
00:35:25,542 --> 00:35:28,458
নিচু জাতের প্রাণীদের সাথে কথা বলার
সময় শিষ্টাচারের দরকার পড়ে না।
366
00:35:28,542 --> 00:35:31,708
তাহলে ধরে নিচ্ছি তোমার সাথে কথা বলতেও
আমার শিষ্টাচার দেখাতে হবে না।
367
00:35:34,000 --> 00:35:36,583
তোমার আর আমার মধ্যে
পার্থক্য কী জানো, কাজিন?
368
00:35:37,292 --> 00:35:38,292
আমি অনেক কিছু জানি।
369
00:35:38,875 --> 00:35:41,458
আমার বাবা বলেন তোমাকে
এই গ্রহের বাইরেও যেতে দেওয়া হয় না।
370
00:35:42,667 --> 00:35:46,250
ওরা চায় না কেউ জানুক
কারণ তুমি আমাদের একজন নও।
371
00:35:47,292 --> 00:35:48,792
তুমি সত্যিকারের অরগানাও না।
372
00:35:53,500 --> 00:35:54,917
তুমি উনাকে ভয় পাও।
373
00:35:56,125 --> 00:35:59,667
তোমার বাবাকে। তুমি চাও উনার প্রিয়ভাজন হতে,
তাই উনি যা বলেন তাই তুমি আওড়াও
374
00:35:59,750 --> 00:36:02,167
যদিও তুমি জানো না সেগুলোর অর্থ কী।
375
00:36:03,042 --> 00:36:05,833
তোমার ধারণা উনার মতো হলেই
লোকে তোমাকে ভয় পাবে,
376
00:36:05,917 --> 00:36:08,583
কিন্তু আসলে, তুমিই উনার ভয়ে ভীত।
377
00:36:08,667 --> 00:36:11,417
সারাজীবনে তুমি নিজের মতো
একটা সিদ্ধান্তও নিতে পারোনি,
378
00:36:11,500 --> 00:36:13,208
আর পারবেও না।
379
00:36:14,042 --> 00:36:16,833
আমি খুব বেশি কিছু হয়তো দেখিনি, কাজিন,
380
00:36:18,000 --> 00:36:19,250
কিন্তু এটা স্পষ্ট দেখতে পাচ্ছি।
381
00:36:25,750 --> 00:36:27,667
ও সবার সাথে বাজে ব্যবহার করছিল।
382
00:36:27,750 --> 00:36:28,875
ও তোমার কাজিন।
383
00:36:28,958 --> 00:36:30,458
ও ড্রয়েডদের সাথে রূঢ় আচরণ করে।
384
00:36:30,542 --> 00:36:32,792
তোমাকে সবকিছুর উর্ধ্বে থাকতে হবে, লেয়া।
385
00:36:35,542 --> 00:36:36,875
ওর কাছে তুমি ক্ষমা চাইবে।
386
00:36:37,333 --> 00:36:40,292
তার চেয়ে বরং আমি
একটা জ্যাকোবিস্টের পেটে চালান হবো।
387
00:36:52,125 --> 00:36:56,542
তোমার বয়সে আমি কাথৌ থেকে
বহু দূরে বাস করতে চাইতাম।
388
00:36:57,500 --> 00:37:00,333
পারগিলের পিছু ধাওয়া করতে চাইতাম।
389
00:37:00,417 --> 00:37:01,917
পুরো প্ল্যান সাজানো ছিল আমার।
390
00:37:03,708 --> 00:37:04,708
কী হয়েছিল?
391
00:37:05,458 --> 00:37:06,542
বড়ো হয়ে গেলাম।
392
00:37:07,417 --> 00:37:09,458
অন্য এডভেঞ্চার খুঁজে নিতে হলো।
393
00:37:10,458 --> 00:37:12,208
তার বদলে তোমার মায়ের
পিছু ধাওয়া শুরু করলাম।
394
00:37:15,000 --> 00:37:16,667
এটা তোমার ভবিষ্যৎ, লেয়া।
395
00:37:17,458 --> 00:37:20,458
কয়েক বছরের মধ্যে, তুমি ইউনিভার্সিটিতে
যাবে, তারপর জুনিয়র সিনেট।
396
00:37:20,542 --> 00:37:21,542
সিনেট বোরিং।
397
00:37:21,625 --> 00:37:24,042
এটা জাঁকালো পোশাক পরা
লোকজনের তর্কাতর্কি শুধু।
398
00:37:24,125 --> 00:37:27,042
বেশ, এরকমটা মনে হতে পারে...
399
00:37:27,125 --> 00:37:28,375
আমি সিনেটর হতে চাই না।
400
00:37:28,917 --> 00:37:31,583
সে কারণেই তুমি অন্যতম সেরা
সিনেটর হবে।
401
00:37:32,792 --> 00:37:34,750
আমি সত্যিকারের অরগানাও নই।
402
00:37:35,667 --> 00:37:36,667
কী?
403
00:37:41,417 --> 00:37:42,417
কখনও বলবে না এটা।
404
00:37:44,542 --> 00:37:45,708
তুমি আমাদের সন্তান।
405
00:37:47,125 --> 00:37:51,250
তুমি সবদিক থেকে একজন অরগানা।
406
00:37:53,375 --> 00:37:55,667
একদিন, এই গ্রহ তোমার আশায় থাকবে, লেয়া।
407
00:37:57,917 --> 00:37:59,417
নেতৃত্বের অনেক পথ আছে।
408
00:37:59,500 --> 00:38:01,750
তোমাকে তোমার পথ খুঁজে নিতে হবে।
409
00:38:01,833 --> 00:38:04,500
তাছাড়া, ভাবো তোমার
কাজিনের চেহারাটা কেমন হবে
410
00:38:04,583 --> 00:38:06,667
যখন তুমি সত্যিকারভাবে ওর ওপর কর্তৃত্ব করবে।
411
00:38:10,708 --> 00:38:11,792
কিন্তু আপাতত,
412
00:38:13,667 --> 00:38:14,750
আমরা...
413
00:38:16,542 --> 00:38:17,708
ক্ষমা চাইবো।
414
00:38:18,667 --> 00:38:19,667
জি, বাবা।
415
00:38:19,750 --> 00:38:20,750
হুম।
416
00:38:25,667 --> 00:38:27,167
নিচে গিয়ে আমি তোমার জন্য অপেক্ষা করছি।
417
00:38:43,583 --> 00:38:44,667
ধন্যবাদ।
418
00:38:45,250 --> 00:38:46,333
ও বাইরে গিয়েছে।
419
00:38:46,542 --> 00:38:48,750
ভেবেছিলাম তুমি ওকে ভালোভাবে বুঝদান করেছ।
420
00:38:49,250 --> 00:38:50,417
তুমি জানো ও কেমন।
421
00:38:50,500 --> 00:38:51,917
জানি ও কার মতো।
422
00:38:52,667 --> 00:38:53,833
একটা ইউনিট পাঠাও।
423
00:38:53,917 --> 00:38:54,917
বেশি দূরে হয়তো যায়নি।
424
00:39:02,333 --> 00:39:03,958
হ্যালো, প্রিন্সেস।
425
00:39:06,167 --> 00:39:07,333
তুমি এখানে কেন?
426
00:39:08,375 --> 00:39:09,458
অপেক্ষা করছি।
427
00:39:09,917 --> 00:39:11,250
কী জন্য?
428
00:39:11,917 --> 00:39:13,250
তোমার জন্য।
429
00:39:54,208 --> 00:39:55,292
বাঁচাও!
430
00:39:56,750 --> 00:39:57,833
বাঁচাও!
431
00:39:59,250 --> 00:40:00,833
বাঁচাও! বাঁচাও! প্লিজ!
432
00:40:40,292 --> 00:40:41,875
আমরা জানি না এটা কে ছিল।
433
00:40:41,958 --> 00:40:43,583
কোনো মুক্তিপণ দাবি করেনি,
কোনো সূত্র পাওয়া যায়নি।
434
00:40:44,917 --> 00:40:49,042
ওরা যেই হোক, ওরা জানত ও কোথায়
থাকবে। ওরা...
435
00:40:49,750 --> 00:40:50,833
ওরা অপেক্ষা করছিল।
436
00:40:52,208 --> 00:40:54,125
ওর তোমাকে প্রয়োজন, ওবি-ওয়ান।
437
00:40:55,167 --> 00:40:56,667
আমরা অন্য কাউকে ভরসা করতে পারি না।
438
00:40:58,833 --> 00:41:00,250
সিনেটের কী খবর?
439
00:41:00,750 --> 00:41:02,500
আমরা বিষয়টা প্রকাশ্যে আনতে পারি না।
440
00:41:03,167 --> 00:41:04,917
এতে অনেক বেশি মনোযোগ আকৃষ্ট হবে।
441
00:41:05,750 --> 00:41:08,667
বেশ, আপনার গার্ডরা তাহলে?
অথবা বাউন্টি হান্টার?
442
00:41:08,750 --> 00:41:12,833
শুধু তুমিই জানো
ও কতটা গুরুত্বপূর্ণ, ওবি-ওয়ান।
443
00:41:12,917 --> 00:41:14,500
লেয়ার খোঁজ যদি কেউ পেয়ে যায়...
444
00:41:14,583 --> 00:41:16,167
আমি এখান থেকে যেতে পারব না, বেইল।
445
00:41:17,375 --> 00:41:18,542
আমার দায়িত্ব ছেলেটার প্রতি...
446
00:41:18,625 --> 00:41:20,542
ওর বোনের প্রতি দায়িত্বের কী হবে?
447
00:41:22,375 --> 00:41:24,208
সেও সমান গুরুত্বপূর্ণ।
448
00:41:30,417 --> 00:41:31,917
দশ বছর হয়ে গেছে।
449
00:41:35,625 --> 00:41:37,042
আমি যা ছিলাম তা আর এখন নেই।
450
00:41:43,167 --> 00:41:44,250
অন্য কাউকে খুঁজে নিন।
451
00:41:45,875 --> 00:41:47,042
ও ভালো থাকবে।
452
00:41:50,792 --> 00:41:53,250
ছাড়ো!
453
00:41:53,333 --> 00:41:54,792
- ছাড়ো আমাকে!
- ওকে চুপ করাও।
454
00:43:40,250 --> 00:43:41,833
ও ডাইয়ুর দিকে যাচ্ছে।
455
00:43:44,000 --> 00:43:45,750
আপনার আসা উচিত হয়নি।
456
00:43:46,708 --> 00:43:49,083
একটা ফ্রেইট ট্রান্সপোর্টের পেছনে
ওরা নিজেদের সিগন্যাল আড়াল করে রেখেছিল।
457
00:43:49,167 --> 00:43:51,000
শিপটা এখন ওখানে যাচ্ছে।
458
00:43:51,750 --> 00:43:52,792
আমি পারব না।
459
00:43:52,875 --> 00:43:54,625
ও আমার মেয়ে, ওবি-ওয়ান।
460
00:43:54,708 --> 00:43:55,875
আপনাকে বলেছি...
461
00:43:56,958 --> 00:43:58,417
আপনার স্মৃতির সেই মানুষটা আমি আর নেই।
462
00:43:58,500 --> 00:43:59,833
তোমাকে হতে হবে!
463
00:43:59,917 --> 00:44:01,042
আমি ছেলেটাকে রেখে যেতে পারব না।
464
00:44:01,125 --> 00:44:03,042
ছেলেটার ব্যাপার না এটা,
তুমি সেটা জানো!
465
00:44:04,167 --> 00:44:06,125
তুমি ভুল করেছ।
আমরা সবাই করেছি।
466
00:44:06,208 --> 00:44:07,458
এটা এখন অতীত।
467
00:44:08,417 --> 00:44:09,917
সামনে আগাও। এসব পেছনে ফেলে।
468
00:44:10,958 --> 00:44:12,625
তুমি অ্যানাকিনকে বাঁচাতে পারোনি,
469
00:44:14,583 --> 00:44:15,917
কিন্তু ওকে বাঁচাতে পারবে।
470
00:44:18,542 --> 00:44:19,792
আর যদি না পারি?
471
00:44:22,167 --> 00:44:25,083
আমার সন্তানের ব্যাপারে তোমার
চেয়ে বেশি আমি কাউকে ভরসা করি না।
472
00:44:26,958 --> 00:44:29,667
প্লিজ, পুরনো বন্ধু।
473
00:44:31,417 --> 00:44:32,500
ওর জন্য।
474
00:44:33,875 --> 00:44:35,125
একটা শেষ লড়াই।
475
00:44:44,833 --> 00:44:47,917
কাম অন, লোলা। কাম অন।
476
00:45:01,625 --> 00:45:03,125
আমার বাঁধন খুলতে পারবে?
477
00:45:11,458 --> 00:45:13,167
আমি তোমাকে ভয় পাই না।
478
00:45:15,250 --> 00:45:16,417
সময় যেতে দাও।
479
00:45:22,292 --> 00:45:23,417
লোলা!
480
00:45:24,792 --> 00:45:27,083
আমার বাবা আমাকে উদ্ধার করবে!
481
00:45:27,167 --> 00:45:29,125
উনি পুরো একটা আর্মি পাঠাবেন!
482
00:45:29,708 --> 00:45:31,542
কেউ আসছে না তোমার জন্য।
483
00:46:28,625 --> 00:46:29,875
এটা একটা বাজে আইডিয়া।
484
00:46:30,625 --> 00:46:31,708
বাচ্চাদের অপহরণ করা...
485
00:46:33,333 --> 00:46:34,500
তোমার ধারণা এটা কাজ করবে?
486
00:46:35,083 --> 00:46:36,500
কাজটা শেষ করো।
487
00:47:17,333 --> 00:47:18,667
তুমি নিশ্চিত ও আসবে?
488
00:47:19,542 --> 00:47:21,708
যুদ্ধে ওর বাবার পাশে থেকে ও লড়াই করেছে।
489
00:47:22,667 --> 00:47:23,750
ও আসবে।
490
00:47:24,750 --> 00:47:26,250
ও নিজেকে বিরত রাখতে পারবে না।
491
00:47:27,458 --> 00:47:29,708
জেডাই নিজেই নিজেকে ধরা দিবে।
492
00:47:56,917 --> 00:47:58,375
বেশ?
493
00:47:58,458 --> 00:47:59,625
তুমি আসছো নাকি না?