1 00:00:46,796 --> 00:00:50,550 ওকে মৃত দেখতে চায় কে? 2 00:00:54,512 --> 00:00:55,597 শেষটা। 3 00:00:55,680 --> 00:00:56,890 তোমাদের যাত্রা শুভ হোক। 4 00:01:05,440 --> 00:01:07,000 বালের সৈন্যেরা এসে গেছে এখানে। 5 00:01:21,623 --> 00:01:23,083 লুইস, আমরা এসে গেছি! 6 00:01:28,338 --> 00:01:30,048 ছবি প্রিন্ট করে এনেছি - 7 00:01:30,548 --> 00:01:31,548 ছবিটা দেখো। 8 00:01:32,342 --> 00:01:33,176 আমাদের তোলা প্রথম। 9 00:01:33,259 --> 00:01:35,220 - ও খুবই সুন্দর। - ধন্যবাদ - 10 00:01:35,303 --> 00:01:37,806 আর কত? বিরক্ত করে দিচ্ছ। 11 00:01:41,351 --> 00:01:42,351 কী অবস্থা, ফিদে? 12 00:01:43,061 --> 00:01:44,061 সুপ্রভাত। 13 00:01:44,854 --> 00:01:46,064 এখনই গেলা শুরু করেছ? 14 00:01:46,564 --> 00:01:48,733 - তোমার কী অবস্থা? - নাহ, আমি ঠিক আছি। 15 00:01:56,908 --> 00:01:57,784 এ জিনিস তোমাকে মেরে ফেলবে। 16 00:01:57,867 --> 00:01:59,953 এভাবে মরলে ভালোই লাগবে। 17 00:02:02,956 --> 00:02:04,124 বার্নি। 18 00:02:04,207 --> 00:02:05,208 কী অবস্থা? 19 00:02:06,084 --> 00:02:08,586 - ভালো, তোমার? - শেষ স্টপ। 20 00:02:09,379 --> 00:02:10,505 আরাম করো। 21 00:02:10,588 --> 00:02:11,464 মদ খাবে? 22 00:02:11,548 --> 00:02:12,548 না, ধন্যবাদ। 23 00:02:12,590 --> 00:02:13,590 আমাকে আরো দাও। 24 00:02:25,019 --> 00:02:26,019 খোকা… 25 00:02:28,019 --> 00:02:38,019 অনুবাদে - কুদরতে জাহান 26 00:02:39,019 --> 00:02:48,019 বাংলায় সাবটাইটেলোটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 27 00:04:00,865 --> 00:04:03,785 শুনলাম, সালগাদো একটা সিকিউরিটি কোম্পানি ভাড়া করবে। 28 00:04:06,579 --> 00:04:07,747 সশস্ত্র গার্ডসহ। 29 00:04:08,957 --> 00:04:11,251 কীভাবে? কোন টাকা দিয়ে? 30 00:04:11,918 --> 00:04:13,461 ডেলিভারি ট্রাকের জন্য? 31 00:04:13,544 --> 00:04:14,671 অফিসের জন্য। 32 00:04:16,631 --> 00:04:17,632 সেটা ভালো। 33 00:04:18,675 --> 00:04:19,675 সেটাই। 34 00:04:20,385 --> 00:04:21,970 আমাদের কি সশস্ত্র গার্ড দরকার? 35 00:04:28,142 --> 00:04:29,852 পুলিশ কিচ্ছু করবে না। 36 00:04:30,979 --> 00:04:34,941 শুনলাম অফিসের ফোনে বাগ পাতা আছে কি না, তা খোঁজা হবে। 37 00:04:35,024 --> 00:04:37,277 কে বলছে এসব? 38 00:04:37,819 --> 00:04:38,819 গ্লোরিয়া। 39 00:04:39,362 --> 00:04:40,738 অ্যাকাউন্টিং এর গ্লোরিয়া? 40 00:04:41,447 --> 00:04:45,034 ও নাকি গত সপ্তাহে লাইনে ফট করে একটা শব্দ শুনেছে। 41 00:04:49,622 --> 00:04:53,710 ঘোষণা দেয়া হয়নি বটে, কিন্তু আমরা একটা যুদ্ধের মধ্যে বসবাস করছি। 42 00:04:54,627 --> 00:04:58,756 আর যুদ্ধে সবার আগে সত্যকেই কোরবানি দেয়া হয়। 43 00:05:09,726 --> 00:05:11,894 আমাদের টার্গেটের ব্যাপারে সূত্র পেয়েছি। 44 00:05:14,856 --> 00:05:20,695 এই এলাকার বাইরে দিনে দুই/তিন বার কলোনিয়া মরোলেসের এক নম্বরে 45 00:05:21,612 --> 00:05:24,073 ফোন করা হয়েছে। 46 00:05:24,157 --> 00:05:27,285 আমাদের ধারণা সেটা ওদের একজনের গার্লফ্রেন্ডের নম্বর। 47 00:05:28,161 --> 00:05:34,125 তাদের বাবার অসমাপ্ত অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সটা থেকে সিগনালটা আসছে। 48 00:05:35,460 --> 00:05:37,920 দক্ষিণ লবি দিয়ে দুইটা টিম ঢুকে 49 00:05:38,004 --> 00:05:40,423 পুরো বিল্ডিং আঁতিপাঁতি করে খুঁজবে। 50 00:05:41,132 --> 00:05:42,717 সবাই সশস্ত্র। 51 00:05:43,634 --> 00:05:44,635 যাও এবার। 52 00:05:51,434 --> 00:05:53,354 স্যার, এটা কখন এসেছে তা জানতে ইচ্ছা করছে। 53 00:05:53,936 --> 00:05:55,563 আমি এটার কথা এখন শুনলাম কেন? 54 00:05:56,814 --> 00:05:59,442 যুক্তি দিয়ে ভাবো। আস্তে আস্তে বুঝবে। 55 00:06:01,486 --> 00:06:02,862 এটা কোন বাল, মামা? 56 00:06:03,488 --> 00:06:05,490 ওরা শোধ নেবে আশা করি। 57 00:06:18,419 --> 00:06:20,213 ইয়ো, ও আসছে। 58 00:06:31,307 --> 00:06:32,809 ধুয়ে আয়রন করা। 59 00:06:44,070 --> 00:06:47,240 এইপাশে আরেকটু কাটো। 60 00:06:49,575 --> 00:06:50,993 কানটা দেখে। 61 00:06:58,042 --> 00:06:59,252 আপনার অতিথি এসে গেছেন, স্যার। 62 00:06:59,877 --> 00:07:00,877 ধন্যবাদ। 63 00:07:01,212 --> 00:07:02,212 হেই! 64 00:07:03,297 --> 00:07:04,590 আমি তো চলেই যাচ্ছিলাম। 65 00:07:07,552 --> 00:07:08,678 কী মনে হয়, নেতো? 66 00:07:11,764 --> 00:07:12,764 খারাপ না। 67 00:07:18,604 --> 00:07:19,604 মায়ো! 68 00:07:20,898 --> 00:07:22,942 - ওয়াকিন। - খুব খুশি হলাম। 69 00:07:24,527 --> 00:07:25,611 কী অবস্থা, ভাই? 70 00:07:26,612 --> 00:07:29,031 আমার হাতে খুন হওয়া প্রথম লোকটার মতো। 71 00:07:29,907 --> 00:07:30,907 মারা খেয়ে গেছি। 72 00:07:33,494 --> 00:07:35,704 - আজুলের কথা শুনেছ? - হ্যাঁরে ভাই। 73 00:07:36,205 --> 00:07:37,373 মায়ো, মামা। 74 00:07:42,295 --> 00:07:43,546 মরার অ্যারিলানোস। 75 00:07:45,590 --> 00:07:46,590 মায়ো। 76 00:07:50,595 --> 00:07:52,847 এত দূরে এলে যে। 77 00:07:53,931 --> 00:07:54,931 মায়ো। 78 00:07:56,684 --> 00:08:01,939 যে প্রস্তাব দিয়েছিলে ওটা নিয়ে কথা বলার জন্য, ওটা কি এখনো বলবৎ আছে? 79 00:08:04,442 --> 00:08:06,402 সিনালোয়ার সাথে যোগ দেবার ব্যাপারে। 80 00:08:08,404 --> 00:08:09,405 মজা করছ নাকি? 81 00:08:11,032 --> 00:08:12,283 সিনালোয়া শেষ, মামা। 82 00:08:13,826 --> 00:08:15,453 ধরে নাও মরে গেছে। 83 00:08:19,665 --> 00:08:21,167 আমি কিছু বুদ্ধি পেয়েছি। 84 00:08:25,129 --> 00:08:27,632 সিনালোয়াকে আগের অবস্থায় ফিরিয়ে নেয়ার জন্য। 85 00:08:33,054 --> 00:08:35,515 ফ্রান্সিসকোকে মিলিটারি হেফাজতের বাইরে নিয়ে যাওয়া হয়েছে। 86 00:08:36,307 --> 00:08:40,311 ওকে আবার প্রশ্ন করা হলে আমাদের একজন উপস্থিত থাকবে। 87 00:08:41,687 --> 00:08:43,731 ওকে ঠিকমতো খেতে দিচ্ছে তো? 88 00:08:44,857 --> 00:08:46,817 ওকে ছাড়ানোর জন্য কী করছ তোমরা? 89 00:08:48,986 --> 00:08:51,072 ওরা ওকে ছেড়ে দিতে পারে না। 90 00:08:52,532 --> 00:08:54,909 প্রসিকিউটরকে হাত করার চেষ্টা করো। 91 00:08:56,327 --> 00:08:57,662 সবাইকেই কিনে ফেলা যায়। 92 00:08:58,579 --> 00:09:02,792 র‍্যামন, এনাদের বের করিয়ে দিয়ে আসো। 93 00:09:02,875 --> 00:09:05,628 ধন্যবাদ। 94 00:09:06,504 --> 00:09:07,504 এক্সকিউজ মি। 95 00:09:10,841 --> 00:09:13,010 এত খারাপ অবস্থা হবে ভাবিনি। 96 00:09:14,053 --> 00:09:16,639 বেঞ্জামিন, আমাদের কিছু একটা করতে হবে। 97 00:09:16,722 --> 00:09:19,225 আমাডো কী প্ল্যান করছে কল্পনা করতে পারো? 98 00:09:19,308 --> 00:09:20,308 মায়ো। 99 00:09:22,144 --> 00:09:23,854 উকিলেরা কী বলে? 100 00:09:24,855 --> 00:09:26,482 ও ছাড়া পাবে না। 101 00:09:28,734 --> 00:09:30,987 নরমাল ফিরে আসবে না। 102 00:09:34,198 --> 00:09:36,117 আমাদের মাল দরকার। 103 00:09:36,200 --> 00:09:38,494 তুমি আগাতে পারলে? 104 00:09:39,620 --> 00:09:41,747 {\an8} FARC - কলম্বিয়ার সশস্ত্র সেনাবাহিনী 105 00:09:39,620 --> 00:09:41,747 FARC এর সাথে সম্পর্ক থাকতে পারে। 106 00:09:42,582 --> 00:09:44,166 বালের পেরুভিয়ানগুলো মনে হয়। 107 00:09:46,127 --> 00:09:50,006 এই ভেজালে ওদের সবার স্বার্থ আছে। 108 00:09:52,216 --> 00:09:54,552 আমি দোয়া করছি জানো নিশ্চয়ই। 109 00:09:57,013 --> 00:09:59,974 আশা করি ঈশ্বর এখনো আমাদের পক্ষে আছেন। 110 00:10:01,475 --> 00:10:06,564 আমরা মাল খুঁজে না পেলে ঈশ্বর আমাদের বাঁচাবেন না বেঞ্জামিন। 111 00:10:09,900 --> 00:10:14,363 রুথের নতুন ওষুধ কাজ করছে না। 112 00:10:15,281 --> 00:10:17,867 আমরা যেরকমটা আশা করেছিলাম, তেমনটা না। 113 00:10:18,993 --> 00:10:21,120 ডাক্তারেরা বলেছে আমাদের চিন্তা করা লাগবে না। 114 00:10:21,746 --> 00:10:23,164 ও ঠিক তোমার মতো। 115 00:10:23,956 --> 00:10:25,207 একজন যোদ্ধা। 116 00:10:28,544 --> 00:10:29,795 আমাদের সবকিছু ঠিক হয়ে যাবে। 117 00:10:30,713 --> 00:10:32,673 বেঞ্জামিন, তুমি ঠিক থাকলেই হয়। 118 00:10:32,757 --> 00:10:35,676 আমার কিছু হবে না। 119 00:10:36,344 --> 00:10:37,803 কিছু জানলে ফোন করব। 120 00:10:38,387 --> 00:10:39,387 ঠিক আছে। 121 00:10:43,017 --> 00:10:44,852 না, ভাই, প্লিজ! 122 00:10:45,603 --> 00:10:48,606 আমি কিছু করিনি! সত্যি বলছি... 123 00:10:49,732 --> 00:10:52,068 কাউকে কিচ্ছু বলিনি! 124 00:10:53,069 --> 00:10:55,488 মনে হয় ছেলেটা সত্যিই বলছে। 125 00:10:56,405 --> 00:10:59,116 কেউ না কেউ মুখ খুলেছে। 126 00:10:59,200 --> 00:11:00,951 একটা সিগারেট দাও, পার্টানার। 127 00:11:06,165 --> 00:11:07,333 ধুশ শালা। 128 00:11:07,416 --> 00:11:09,543 মনে হয় হাতের হাড় ভেঙে গেছে - 129 00:11:09,627 --> 00:11:10,627 দেখি। 130 00:11:13,798 --> 00:11:14,632 ব্যথা করে? 131 00:11:14,715 --> 00:11:16,193 করে বললামই তো। 132 00:11:16,217 --> 00:11:18,469 ভাঙলে তোমার চিল্লানিতে দাঁড়ানো যেত না। 133 00:11:18,552 --> 00:11:19,637 চলো। 134 00:11:23,849 --> 00:11:25,518 আচ্ছা, এখান থেকে যাও - 135 00:11:26,685 --> 00:11:27,925 দূর হও। 136 00:11:31,649 --> 00:11:33,129 এ কী করলে! 137 00:11:37,947 --> 00:11:39,657 ভিসেন্তে বলেছে, একটা চর আছে। 138 00:11:42,201 --> 00:11:43,244 ওকে একটা লাশ দেখানো লাগবে। 139 00:11:47,790 --> 00:11:48,916 চলো, পার্টনার! 140 00:11:50,459 --> 00:11:52,795 আমরা আগেও বিপদের মুখে পড়েছি, 141 00:11:54,130 --> 00:11:56,257 কিন্তু প্রতিবারেই এটাকে ভিন্নরকম লাগে। 142 00:11:57,508 --> 00:11:59,760 আক্রমণ হওয়ার কারণে 143 00:12:00,469 --> 00:12:02,721 এবং আরো সহিংসতার আশঙ্কায় ... 144 00:12:04,265 --> 00:12:05,825 লা ভয় আর রিপোর্টারের নাম ব্যবহার করবে না। 145 00:12:10,104 --> 00:12:11,230 দাঁড়ান। 146 00:12:11,313 --> 00:12:14,442 আমাদের লেখা থেকে নাম বাদ দিয়ে দেবেন? 147 00:12:15,401 --> 00:12:16,569 এটাই নিরাপদ। 148 00:12:17,653 --> 00:12:19,405 সম্পাদক হিসেবে ঝুঁকির কথা ভাবতে হবে আমাকে। 149 00:12:20,322 --> 00:12:23,868 আমি কাউকে সেটা করতে বলছি না। 150 00:12:25,995 --> 00:12:28,122 সেটা আমাদের পাঠকদের কী মেসেজ দেবে? 151 00:12:32,501 --> 00:12:35,004 আর কিছু বলার নেই। 152 00:12:35,087 --> 00:12:36,213 কাজে যাও। 153 00:12:39,758 --> 00:12:41,469 আমরা এখন পিছিয়ে যেতে পারি না... 154 00:12:42,636 --> 00:12:45,347 লা ভয় সত্যি কথা ছাপায় টার্গেটে পরিণত হয়েছে। এখন এসবে লাভ হবে না। 155 00:12:45,431 --> 00:12:47,183 সেজন্যই আমরা এখানে কাজ করি - 156 00:12:47,266 --> 00:12:49,351 আমি ইতিহাস শুনতে চাই না। 157 00:12:50,561 --> 00:12:52,688 মেক্সিকোর পরবর্তী প্রেসিডেন্টকে গুপ্তহত্যা করা হবে - 158 00:12:52,771 --> 00:12:55,399 সরকার হত্যাকারীর নাম বললেও কেউ বিশ্বাস করবে না। 159 00:12:55,983 --> 00:12:57,610 দেশের সবার মাথা খারাপ হয়ে যাবে। 160 00:12:58,319 --> 00:13:01,322 নাম সরিয়ে দেয়ার মানে আমরা ভয় পেয়েছি সেটা জানানো। 161 00:13:01,405 --> 00:13:02,405 তো জানাবো। 162 00:13:03,491 --> 00:13:04,909 আমরা ভীতু হলে কী হবে? 163 00:13:05,826 --> 00:13:08,329 মানুষ ভীতু সাংবাদিকদের বিশ্বাস করে না। 164 00:13:10,206 --> 00:13:13,334 এখন পিছিয়ে গেলে আর কোনো হুমকি নিয়ে ভাবতে হবে না - 165 00:13:15,669 --> 00:13:17,630 কারণ কেউই লা ভয় কে আর পাত্তা দেবে না। 166 00:13:27,473 --> 00:13:29,266 এই পত্রিকার একটা মূল্য আছে। 167 00:13:33,062 --> 00:13:36,440 আমি সাংবাদিকতার স্বার্থে আরো মানুষকে বিসর্জন দিতে চাই না। 168 00:13:37,733 --> 00:13:39,318 এটা আমাদের নতুন নিয়ম। 169 00:13:40,528 --> 00:13:43,906 তোমার মানতে হবে এমন না, অন্য কোথাও চাকরি করো গিয়ে। 170 00:13:57,920 --> 00:13:58,920 তো? 171 00:14:00,297 --> 00:14:01,507 এখনো চাকরি আছে? 172 00:14:05,135 --> 00:14:08,013 নিজের নাম ছাপার অক্ষরে দেখা অন্য সবার চেয়ে তোমার বেশি পছন্দ। 173 00:14:09,765 --> 00:14:11,892 তুমি এসব মেনে নিচ্ছ কীভাবে? 174 00:14:15,104 --> 00:14:16,981 কারণ আমি ওর সাথে একমত। 175 00:14:19,650 --> 00:14:21,402 ও একাজ করছে আমাদের বাঁচাতে। 176 00:14:24,989 --> 00:14:26,699 আমরা সবাই একটা কারণে এখানে আছি। 177 00:14:29,034 --> 00:14:31,954 তোমার জানা উচিত যে, শুধু ট্রাকের ঘটনাটা না, 178 00:14:33,330 --> 00:14:34,748 আরো হুমকি এসেছে। 179 00:14:37,585 --> 00:14:39,378 তাছাড়া আমি আর এসব লড়াইয়ে নেই। 180 00:14:44,133 --> 00:14:45,133 চাকরি ছেড়ে দিচ্ছি। 181 00:14:45,885 --> 00:14:47,595 সালগাডোকে সকালে বলেছি। 182 00:14:49,388 --> 00:14:50,472 কী বলছ এসব? 183 00:14:54,977 --> 00:14:56,478 বাসায় ভেরা আছে। 184 00:14:57,730 --> 00:15:00,107 আলোনসো সামনের বছর কলেজে যাবে। 185 00:15:01,233 --> 00:15:03,193 আমি আন্দ্রেয়াকে এই ঝুঁকির মাঝে ফেলতে পারব না। 186 00:15:03,944 --> 00:15:05,279 তুমি চাকরি ছেড়ে দিচ্ছ। 187 00:15:06,614 --> 00:15:09,658 আমি পালিয়ে যাচ্ছি। দুইটার মাঝে তফাৎ আছে। 188 00:15:13,329 --> 00:15:19,793 বাসার ডেস্কে একটা অর্ধসমাপ্ত উপন্যাস আমাকে চেয়ে চেয়ে উপহাস করছে। 189 00:15:22,671 --> 00:15:24,131 এটা আমারই সময়। 190 00:15:30,054 --> 00:15:32,681 কিংবা আমি হয়তো আমার আসল চেহারা দেখাচ্ছি, নাকি? 191 00:15:39,021 --> 00:15:40,189 আমি দুঃখিত। 192 00:15:43,859 --> 00:15:46,111 মার্কোস, তোমাকে মাফ চাইতে হবে না। 193 00:15:49,573 --> 00:15:50,574 আমি বুঝেছি। 194 00:15:58,457 --> 00:15:59,833 ওকে বেশি চাপ দিও না। 195 00:16:02,044 --> 00:16:03,379 নিজেকেও। 196 00:16:13,097 --> 00:16:14,199 চলো যাই। 197 00:16:14,223 --> 00:16:16,225 রাস্তায় নামতে পারলে অনেক মজা হবে আমাদের। 198 00:16:16,850 --> 00:16:20,354 ডোনা, ক্যাম্পিং ট্রিপে কেউ শোলডার প্যাড নিয়ে যায় না। 199 00:16:34,994 --> 00:16:37,371 ইয়ো, ডাইলান! কী অবস্থা? দারুণ গাড়ি। 200 00:16:37,454 --> 00:16:39,248 ওখানে থাকতে নিশ্চয়ই অনেক মজা লাগে। 201 00:16:39,331 --> 00:16:41,810 ওর সবকিছু আছে, গাড়ি, ক্রুজ... 202 00:16:41,834 --> 00:16:43,252 লস অ্যাঞ্জেলস দারুণ। 203 00:16:46,296 --> 00:16:48,549 আমরা কখন বাড়ি ফিরতে পারব বলে মনে হয়? 204 00:16:49,883 --> 00:16:52,302 কয়েক সপ্তাহ বাদে, সবকিছু ঠাণ্ডা হবার পরে। 205 00:16:54,263 --> 00:16:57,141 যখন ফিরব, তখন রাজা হয়েই ফিরব। 206 00:17:00,811 --> 00:17:03,022 আমার স্কুলে ফেরার কথা ভাবছি। 207 00:17:04,773 --> 00:17:07,901 বিদেশে, ভালো কোনো জায়গায়। 208 00:17:20,497 --> 00:17:22,124 মজার স্ন্যাকস খেতে যাবো। 209 00:17:23,250 --> 00:17:24,501 অন্ধকার হওয়া পর্যন্ত অপেক্ষা করো। 210 00:17:27,087 --> 00:17:28,088 সরো - 211 00:17:41,310 --> 00:17:44,104 কোনো বালপাকনামি করবে না, এখানে থাকো। 212 00:17:47,191 --> 00:17:48,191 হেই, সোনা। 213 00:17:48,942 --> 00:17:50,235 কেমন আছ? 214 00:17:53,322 --> 00:17:54,490 হ্যাঁ আমি একা। 215 00:17:59,953 --> 00:18:01,246 কী পরে আছ? 216 00:18:19,014 --> 00:18:20,014 থামো! 217 00:18:21,433 --> 00:18:22,267 থামো! 218 00:18:22,351 --> 00:18:23,352 পিস্তল নামাও! 219 00:18:37,157 --> 00:18:38,575 সবকিছু চেক করো! 220 00:18:45,582 --> 00:18:46,582 শিট - 221 00:19:02,266 --> 00:19:03,308 ও ভেতরে আছে? 222 00:19:03,976 --> 00:19:05,102 একটা খোলা জানালা খুঁজে পেয়েছি। 223 00:19:05,185 --> 00:19:06,728 গুলির শব্দ পেয়েছে মনে হয়। 224 00:19:09,064 --> 00:19:11,066 যথেষ্ট হয়েছে। ওকে ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে চলো। 225 00:19:15,696 --> 00:19:17,136 আমাকে মনে আছে, অ্যালেক্স? 226 00:19:38,594 --> 00:19:39,794 যে নামগুলো চেয়েছিলে। 227 00:19:45,517 --> 00:19:46,517 কফি খাবে? 228 00:19:47,352 --> 00:19:48,352 না। 229 00:19:56,153 --> 00:19:59,406 আমরা জায়গা অদল-বদল করতে পারি? 230 00:20:23,138 --> 00:20:27,851 এই...ফ্ল্যাকো মাসদিভাল, এর ভালো নাম কী জানো? 231 00:20:29,186 --> 00:20:30,186 না। 232 00:20:30,938 --> 00:20:31,938 আর কিছু পাওনি? 233 00:20:31,980 --> 00:20:33,732 যা কিছু পেয়েছি সব গতবারেই দিয়েছি। 234 00:20:35,108 --> 00:20:36,860 এই কাজটা সোজা না, জানো নিশ্চয়ই? 235 00:20:39,571 --> 00:20:43,075 ওদেরকে জলদি আক্রমণ করো। ওরা প্রতি দুই সপ্তাহে জায়গা বদল করে। 236 00:20:47,204 --> 00:20:49,623 তুমি বলেছিলে মাত্র কয়েকটা দিন, তাই না? 237 00:20:50,290 --> 00:20:52,209 ল্যাব রেজাল্টগুলো পেয়েছ, নাকি? 238 00:20:54,795 --> 00:20:57,965 ঠিক আছে, এটা কতোটা ঠিক? 239 00:20:59,091 --> 00:21:01,760 যে ডাচ বাড়িগুলোকে গত সপ্তাহে আক্রমণ করেছিলে, সেগুলো কতোটা ঠিক ছিল? 240 00:21:02,386 --> 00:21:04,054 মিশন হিলসের ঐ ছোকরা, 241 00:21:04,137 --> 00:21:05,931 ওকাজটাটা ঠিক ছিল? 242 00:21:06,515 --> 00:21:08,642 - আমি শুধু আমার কাজ করছি। - তুমি তোমার কাজ করছ? 243 00:21:09,559 --> 00:21:12,104 ওরা আমাদের দিয়ে নদীর ওপাশে একটা গুপ্তচর ধরাচ্ছে। 244 00:21:14,481 --> 00:21:15,774 আমার তথ্য সঠিক। 245 00:21:18,735 --> 00:21:20,320 তুমি কি বিপদে আছ? কী মনে হয়? 246 00:21:23,031 --> 00:21:24,283 আমি এখনই আমার ফলাফল চাই। 247 00:21:30,080 --> 00:21:31,540 দেখে ভালো লাগবে কি না জানি না। 248 00:21:37,629 --> 00:21:39,339 এসব কী? 249 00:21:39,423 --> 00:21:40,900 এসব কী? আমি বুঝতে পারছি না। 250 00:21:40,924 --> 00:21:43,427 ফলাফলটা ঠিকমতো আসেনি। 251 00:21:43,510 --> 00:21:47,097 নমুনাটা ঠিক নেই। ডিএনএ একটুতেই নষ্ট হয়ে যায়। 252 00:21:47,180 --> 00:21:50,267 শুধু বলতে পারি যে, ওটা একজন পুরুষের। 253 00:21:50,350 --> 00:21:52,590 মশকরা নাকি? 254 00:21:52,686 --> 00:21:54,326 পুরুষের যে, তা তো জানিই। 255 00:21:59,026 --> 00:22:01,903 আসলে কী হচ্ছে, কী খুঁজছ, তা বললে হয়তো... 256 00:22:01,987 --> 00:22:04,781 বলেছিলে তুমি এটা করতে পারবে। 257 00:22:04,865 --> 00:22:07,159 আমার একটা নাম লাগবে। 258 00:22:07,242 --> 00:22:09,828 একটা টেস্ট করব বলেছিলাম, করে দিয়েছি। এটা মেলেনি। 259 00:22:09,911 --> 00:22:12,706 - পরেরবার আমাকে ঠিক... - চুলোয় যাক পরের বার। 260 00:22:12,789 --> 00:22:14,207 চুলোয় যাক পরের বার। 261 00:22:14,833 --> 00:22:17,502 দ্যাখো, তুমি আমাকে সাহায্য করলে আমি তোমাকে সাহায্য করব। 262 00:22:18,045 --> 00:22:20,172 চাইলে তোমাকে টাকাও দিতে পারি। 263 00:22:20,255 --> 00:22:22,466 মারা খাও, তুমি। 264 00:22:50,368 --> 00:22:51,368 শিট। 265 00:22:54,873 --> 00:22:57,209 সবসময়ে নিজেদের পছন্দের জিনিসের জন্য ফিরে আসি আমরা । 266 00:22:57,292 --> 00:23:01,171 বুড়ো হলেও ওর ঘটে আরো কিছু বয়স ছিল। 267 00:23:03,006 --> 00:23:05,592 ভেবেছিলাম, আমার ঘটেও আছে... 268 00:23:08,553 --> 00:23:12,015 বেশি মরিয়া হয়ে গেলেই কেবল অ্যারিলানোরা এ কাজ করে। 269 00:23:13,266 --> 00:23:15,018 নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। 270 00:23:17,979 --> 00:23:21,358 সাধারণত এসব আগেভাগেই টের পাই। 271 00:23:22,776 --> 00:23:26,279 ওটাই খেলা। আমরা একে অপরের বারোটা বাজাবো... 272 00:23:28,448 --> 00:23:30,951 অ্যারিলানোরা আমাকে ফেলিক্সকে মারতে সাহায্য করবে। 273 00:23:31,701 --> 00:23:33,578 মানে, ওদের প্র্যাকটিস আছে। 274 00:23:34,913 --> 00:23:36,706 যে লাভ পাচ্ছ... 275 00:23:37,833 --> 00:23:40,335 ফেলিক্স এসব পাওয়ার কল্পনাও করেনি। 276 00:23:41,419 --> 00:23:42,671 কী আশা করেছিলে? 277 00:23:45,549 --> 00:23:46,633 দ্যাখো, আমাডো... 278 00:23:47,384 --> 00:23:49,177 আমি কিছু একটা করার সিদ্ধান্ত নিয়েছি... 279 00:23:51,930 --> 00:23:53,598 আমি এখন সিনালোয়ার পক্ষে। 280 00:23:56,351 --> 00:23:57,602 গুয়েরোকে খুঁজে পেয়েছ? 281 00:23:59,437 --> 00:24:00,437 চ্যাপো। 282 00:24:00,897 --> 00:24:01,982 জেলে। 283 00:24:04,609 --> 00:24:06,444 ঘোড়ার ডিমের চ্যাপো। 284 00:24:07,904 --> 00:24:10,740 সিনালোয়ার কোনো মূল্যও নেই, জানো নিশ্চয়ই। 285 00:24:10,824 --> 00:24:11,867 সত্যি। 286 00:24:13,451 --> 00:24:15,328 কিন্তু ওদের সৈন্য আছে। 287 00:24:15,412 --> 00:24:18,248 শুধু নেতা দরকার। 288 00:24:18,331 --> 00:24:20,208 তারপরেও বর্ডার দিয়ে যেতে দিচ্ছে না। 289 00:24:21,960 --> 00:24:25,338 অ্যারেলানোদের নিজেদেরটা কতদিন দরকার বলে মনে হয়? 290 00:24:29,217 --> 00:24:30,886 আমি ঐ প্লাজা চিনি। 291 00:24:32,345 --> 00:24:34,723 তিহুয়ানার মধ্যে দিয়ে আমার মাল বহুদিন আনা-নেয়া করেছি। 292 00:24:37,601 --> 00:24:40,979 তুমি অ্যারেলানোর প্লাজাতে সিনালোয়াকে কাজে লাগাতে চাও? 293 00:24:42,981 --> 00:24:45,734 আর্মি ইতিমধ্যেই বেঞ্জামিনের বারোটা বাজিয়েছে, 294 00:24:48,153 --> 00:24:53,366 আমরা যদি ওর টাকা আর মাল নিয়ে ঝামেলা শুরু করি... 295 00:24:54,868 --> 00:24:57,579 বুদ্ধি করে কাজ করতে হবে, আর সবচেয়ে বড় কথা, 296 00:24:58,747 --> 00:25:00,540 সবকিছু শান্ত রাখতে হবে। 297 00:25:01,208 --> 00:25:03,168 শান্ত রাখা ভালো। 298 00:25:04,419 --> 00:25:06,171 তুমি সবসময়েই একাজটা সুন্দর করে করতে। 299 00:25:08,506 --> 00:25:09,883 আমার কাছে কী লাগবে তোমার? 300 00:25:10,759 --> 00:25:12,302 চ্যাপোর লোক আছে। 301 00:25:13,803 --> 00:25:15,555 আমার নেই ক্যাশ টাকা। 302 00:25:16,306 --> 00:25:17,849 নিজেদের চলার মতো। 303 00:25:33,531 --> 00:25:37,535 এসবের মধ্যে তুমি কী দেখেছ জানি না। 304 00:25:37,619 --> 00:25:39,537 এসব নৌকা আর হাবিজাবির মধ্যে। 305 00:25:40,163 --> 00:25:43,458 সবসময়েই গ্যাঞ্জাম এগুলোতে। 306 00:25:46,002 --> 00:25:48,129 সাগরে বেরিয়ে গেলে... 307 00:25:49,422 --> 00:25:51,841 সমস্যাগুলো ছেড়ে যাওয়া যায়। 308 00:25:53,009 --> 00:25:54,009 বহুদূরে যাওয়া যায়। 309 00:26:03,687 --> 00:26:04,854 ঠিক আছে, মায়ো। 310 00:26:06,982 --> 00:26:09,192 আমি তোমাকে টাকা পাঠিয়ে দেবো... 311 00:26:11,987 --> 00:26:14,114 কিন্তু বালের অ্যারেলানোদের মরতে হবে। 312 00:26:19,202 --> 00:26:22,789 - আর যারা আমাকে গুলি করতে এসেছিল... - তারা সবার আগে মরবে। 313 00:26:22,872 --> 00:26:25,375 না। ওদেরকে আমার ভাইয়ের হাতে তুলে দেবে। 314 00:26:26,960 --> 00:26:30,005 ও আমার চেয়ে বেশি রাগ পুষে রাখে। 315 00:26:50,692 --> 00:26:53,069 - হ্যালো... - হেই, র‍্যামন। 316 00:26:53,153 --> 00:26:54,195 কী অবস্থা, আলফ্রেডো? 317 00:26:54,279 --> 00:26:55,697 র‍্যামন, বহুত ঝামেলা পাকিয়ে গেছে - 318 00:26:56,281 --> 00:27:00,827 আমি জানি অবস্থা ভালো না, এসে দেখা করে যাও.. 319 00:27:00,910 --> 00:27:02,579 ওরা আমার ভাইকে নিয়ে গেছে! 320 00:27:04,039 --> 00:27:05,141 কী বলছ এসব? 321 00:27:05,165 --> 00:27:08,501 জানি না কী হয়েছে। আর্মি এসে ওকে ধরে নিয়ে গেছে। 322 00:27:08,585 --> 00:27:10,503 মহা বিপদে পড়ে গেছি! 323 00:27:35,612 --> 00:27:37,405 জেনারেলের কাছে কিছু অতিথি এসেছে। 324 00:27:45,622 --> 00:27:46,539 দাঁড়াও - 325 00:27:46,623 --> 00:27:49,626 জেনারেল রেবেলো বলেছেন, কয়েদীকে বিল্ডিং সি তে নিয়ে যেতে। 326 00:27:49,709 --> 00:27:50,709 জ্বি, স্যার। 327 00:27:52,545 --> 00:27:54,185 বিল্ডিং সি আবার কোন চুলোয়? 328 00:28:04,432 --> 00:28:05,934 একটু কথা বলা যাবে, স্যার? 329 00:28:06,017 --> 00:28:08,311 - বসো। - সমস্যা নেই। 330 00:28:09,896 --> 00:28:11,648 অ্যালেক্স হডোয়ানের কী হয়েছে? 331 00:28:12,941 --> 00:28:13,983 "বিল্ডিং সি"? 332 00:28:17,570 --> 00:28:21,741 দেখুন, আমি বুঝছি যে ফস্তোর সাথে যা হয়েছে, তারপর... 333 00:28:21,825 --> 00:28:23,910 ফস্তোর ব্যাপারে না। 334 00:28:26,454 --> 00:28:29,040 ফ্র্যান্সিসকো অ্যারেলানো, ও আমাদের কী দিচ্ছে? 335 00:28:30,375 --> 00:28:31,793 ওকে প্রকাশ্যে গ্রেপ্তার করা হয়েছে। 336 00:28:32,419 --> 00:28:33,837 উকিলেরা বাধা দিচ্ছে। 337 00:28:33,920 --> 00:28:37,632 কিছু জানার যে আশা ছিল, সেটা হারিয়েছি। 338 00:28:41,469 --> 00:28:43,596 অ্যালেক্স হডোয়ান আমাদের একটা নতুন সুযোগ দিয়েছে। 339 00:28:44,222 --> 00:28:45,765 ও এখানে আছে সেটা কেউ জানে না। 340 00:28:45,849 --> 00:28:50,061 ওকে আক্রমণ করার বদলে আমরা ওকে আটকে রাখব বেআইনিভাবে। 341 00:28:50,145 --> 00:28:52,439 আর দেখব ও আমাদের কী বলে? 342 00:28:55,108 --> 00:28:56,401 আর যদি কিছু না বলে? 343 00:28:58,278 --> 00:29:01,406 ও তো মহা বড়লোক, সেটা ওকেই কল্পনা করতে দাও। 344 00:29:02,449 --> 00:29:03,616 সমস্যা হবে না। 345 00:29:04,868 --> 00:29:07,662 সুপারভাইজর আজকে ফোন করেছিল আমাকে। 346 00:29:07,746 --> 00:29:09,748 ডিইএ আপডেট জানতে চায়। 347 00:29:12,125 --> 00:29:13,668 যা চাও তা জানাও। 348 00:29:13,752 --> 00:29:16,546 কিন্তু উকিলেরা জড়িয়ে পড়লে অ্যালেক্স ছাড়া পেয়ে যাবে। 349 00:29:20,216 --> 00:29:23,219 - আপনার কত সময় লাগবে। - ৪৮ ঘণ্টা। 350 00:29:24,387 --> 00:29:25,430 তাহলেই মুখ খুলবে। 351 00:29:30,143 --> 00:29:31,519 আমি আপনাকে ২৪ ঘণ্টা দিলাম। 352 00:29:32,353 --> 00:29:34,606 তারপর আমরা ওকে হেফাজতে দিয়ে দেবো। সোজাপথে খেলব। 353 00:29:37,108 --> 00:29:38,526 স্যান ডিয়েগোতে জানিয়ে দিচ্ছি আমি। 354 00:29:39,152 --> 00:29:40,403 ঠিক আছে, ২৪ ঘণ্টাই তাহলে। 355 00:29:42,781 --> 00:29:43,948 আমাকে জানিয়েন কী হলো। 356 00:29:51,331 --> 00:29:52,540 কে ওখানে? 357 00:29:53,541 --> 00:29:54,584 হ্যালো? 358 00:31:06,739 --> 00:31:09,325 - হ্যালো - হেই, আমি বলছি। 359 00:31:10,660 --> 00:31:12,704 তোমার জবাব পাওয়ার আশা করিনি। 360 00:31:14,831 --> 00:31:16,416 তোমাকে ফোন করব ভাবছিলাম। 361 00:31:17,667 --> 00:31:19,586 কারণ আমার কিছু সময় লাগত। 362 00:31:20,837 --> 00:31:22,839 - শিকাগোর কী অবস্থা? - ভালো। 363 00:31:23,673 --> 00:31:24,674 স্কুল ভালোই চলছে। 364 00:31:25,717 --> 00:31:27,051 ছাত্র-ছাত্রীদের ভালো লাগে আমার। 365 00:31:29,804 --> 00:31:30,804 তুমি কোথায়? 366 00:31:31,848 --> 00:31:35,894 মিলিটারি ঘাঁটিতে আছি বলা যায়, তিহুয়ানার বাইরে। 367 00:31:37,145 --> 00:31:39,772 দ্যাখো, এসবকিছ শেষ হবার পরে... 368 00:31:41,065 --> 00:31:42,525 আমি তোমাকে দেখতে আসতে চাই। 369 00:31:43,359 --> 00:31:44,986 সবকিছু ঠিক করে ফেলতে চাই... 370 00:31:48,990 --> 00:31:51,868 - ওয়াল্ট, আমি এসব পারব না। - ড্যানি, প্লিজ। 371 00:31:54,454 --> 00:31:56,539 আমাকে একটু ভেবে দেখতে হবে। 372 00:31:58,458 --> 00:32:02,128 আমি এসব ফেলে সামনে আগাতে চাই। 373 00:32:02,211 --> 00:32:03,211 ওয়াল্ট... 374 00:32:03,922 --> 00:32:09,010 তুমি নিজের সহকর্মীদের মিথ্যা বলছ, বসকে মিথ্যা বলছ... 375 00:32:09,886 --> 00:32:11,304 তুমি এতে পটু। 376 00:32:12,305 --> 00:32:13,305 তোমাকে হতেই হবে। 377 00:32:14,515 --> 00:32:18,978 সেজন্যই নিজের কাছে মিথ্যা বলাও সোজা। 378 00:32:22,440 --> 00:32:23,775 ব্যাপারটা এমন না। 379 00:32:25,902 --> 00:32:26,902 ড্যানি... 380 00:32:27,946 --> 00:32:29,530 এত চাপ নিও না, ওয়াল্ট। 381 00:32:32,325 --> 00:32:34,327 মন থেকে শুভকামনা তোমার জন্য। 382 00:32:54,055 --> 00:32:57,350 মায়োর খবর পেয়েছি, আমাডো রাজি। 383 00:32:58,226 --> 00:32:59,686 মজার ব্যাপার। 384 00:33:00,853 --> 00:33:03,189 ও এখন তিহুয়ানায় জিনিস পাঠাবে। 385 00:33:10,071 --> 00:33:11,531 তিহুয়ানায় স্বাগতম, মামা। 386 00:33:12,448 --> 00:33:14,826 মায়োর বুদ্ধি কি কাজ করবে? 387 00:33:15,868 --> 00:33:17,745 আমরা অ্যারেলানোদের আগেও হারানোর চেষ্টা করেছি - 388 00:33:17,829 --> 00:33:19,914 গুয়ে হারা হেরেছিলাম। 389 00:33:21,249 --> 00:33:24,460 কীভাবে কী করবে, তার ওপর নির্ভর করছে। এটা করার বিভিন্ন উপায় আছে। 390 00:33:25,169 --> 00:33:26,379 প্রথম উপায়? 391 00:33:27,255 --> 00:33:31,843 তুমি পাগলের মতো ওদের আক্রমণ করবে। 392 00:33:31,926 --> 00:33:35,179 তাহলে জিতবে আশা করা যায়। 393 00:33:35,263 --> 00:33:38,474 কিন্তু ওদের সাথে রাস্তায় নামলে - 394 00:33:39,225 --> 00:33:41,185 তোমার কোনো সম্ভাবনা নেই। 395 00:33:42,395 --> 00:33:44,856 কিংবা ছোট দিয়ে শুরু করবে... 396 00:33:51,821 --> 00:33:52,822 ...ক্যান্সারের মতো। 397 00:33:53,990 --> 00:33:58,036 প্রথমে ফুসফুসে ধরবে, এরপর যকৃৎ। এর পরেই বুঝবে তোমার গোয়া মারা সারা। 398 00:33:58,119 --> 00:33:59,119 দূর হও! 399 00:34:02,498 --> 00:34:03,958 ওটা মায়োর কাজ। 400 00:34:05,585 --> 00:34:07,170 ও জানে তিহুয়ানা কীভাবে কাজ করে। 401 00:34:08,254 --> 00:34:11,132 যে স্বতন্ত্র লোকেরা ট্যাক্স দিয়ে প্লাজা ব্যবহার করে... 402 00:34:11,966 --> 00:34:13,926 ওরাই অ্যারেলানোকে বাঁচিয়ে রেখেছে... 403 00:34:15,219 --> 00:34:16,637 ও ওদের সাথে কী করে? 404 00:34:18,014 --> 00:34:19,724 ওদের মন বদলানোর চেষ্টা করে। 405 00:34:22,935 --> 00:34:27,440 ওরা কার হয়ে কাজ করছে, সেটা ওদের ভাবানোর চেষ্টা করে। 406 00:34:28,274 --> 00:34:29,358 এরপর কে? 407 00:34:38,242 --> 00:34:41,287 ওদেরকে দেখায় যে, নিয়ন্ত্রণ অ্যারেলানোদের হাতে নেই। 408 00:34:45,666 --> 00:34:47,502 তারপরই ভাঙন শুরু হয়। 409 00:34:49,003 --> 00:34:50,003 না। 410 00:34:50,838 --> 00:34:53,382 থামো! দেখো, আমি একাজ করব। 411 00:34:54,967 --> 00:34:56,052 সত্যিই! 412 00:34:56,135 --> 00:34:57,553 অ্যারেলানোরা মারা খাক - 413 00:34:58,304 --> 00:35:00,181 আমি তোমার সাথে কাজ করতে চাই! 414 00:35:17,365 --> 00:35:18,533 বুদ্ধিমান ছেলে। 415 00:35:19,200 --> 00:35:20,576 এই পরিবারে স্বাগতম। 416 00:35:22,203 --> 00:35:23,371 এই খেলা অনেক দীর্ঘ। 417 00:35:24,580 --> 00:35:26,082 অনেক ধৈর্য লাগে... 418 00:35:26,791 --> 00:35:29,168 সঠিক তথ্য আর টাকা পেলে... 419 00:35:33,047 --> 00:35:34,757 সেজন্যই মায়োর আমাডোকে দরকার। 420 00:35:37,593 --> 00:35:38,761 আমরা কি ওকে বিশ্বাস করতে পারি? 421 00:35:39,428 --> 00:35:40,428 আমার ভাগ্নেকে? 422 00:35:41,139 --> 00:35:42,139 না। 423 00:35:44,684 --> 00:35:46,352 কিন্তু আর কী করার আছে তোমার? 424 00:35:49,939 --> 00:35:55,194 এটা কাজ করলে, ও সিনালোয়ার শিকড় উপড়ে ফেলবে, তবে তোমাকে আসল কাজটা করা লাগবে। 425 00:35:55,862 --> 00:35:58,906 কাজ না করলেও সিনালোয়ার পতন হবে। 426 00:35:59,615 --> 00:36:01,450 দুইভাবেই, ওকে নিয়ে কোনো সমস্যা নেই। 427 00:36:04,662 --> 00:36:07,123 গুয়েরোকে ছাড়া এসব সিদ্ধান্ত নিতে ভালো লাগছে না। 428 00:36:08,666 --> 00:36:12,086 ভালো না লাগা মানে "ঠিক না লাগা"? 429 00:36:14,130 --> 00:36:15,464 ও এখনো বস। 430 00:36:16,090 --> 00:36:18,759 গুয়েরোর হাতে আগে ক্ষমতা ছিল, এখন ও ফেরারি। 431 00:36:20,469 --> 00:36:21,846 এমন অবস্থাও বেশিদিন থাকবে না। 432 00:36:23,639 --> 00:36:24,765 ওর জারিজুরি খতম। 433 00:36:27,602 --> 00:36:28,978 মায়োর তোমাকে দরকার। 434 00:36:43,701 --> 00:36:47,371 যাই হোক, আমি এখানে আটকেই থাকব। 435 00:36:48,873 --> 00:36:50,249 তারপর একদিন আর থাকবে না। 436 00:36:51,918 --> 00:36:54,378 এরপর কী হবে তা ভাবা উচিত। 437 00:36:56,005 --> 00:36:58,299 তুমি এসব থেকে কী চাও। 438 00:37:02,637 --> 00:37:05,306 এখানে অনেক ঠাণ্ডা। 439 00:37:28,120 --> 00:37:32,458 নিখোঁজ 440 00:37:42,093 --> 00:37:44,262 হেই, এটা শুরু হয়ে গেছে। 441 00:38:03,155 --> 00:38:04,782 কোথায় ছিলে, এনিডিনা? 442 00:38:04,865 --> 00:38:06,867 আমি তোমাকে দশ বার ফোন করেছি! 443 00:38:07,618 --> 00:38:09,662 - কী? - আর্মির লোকেরা.. 444 00:38:11,706 --> 00:38:14,500 ওরা অ্যালেক্সকে ধরে নিয়ে গেছে। আলফ্রেডো আমাকে ফোন করেছিল - 445 00:38:16,836 --> 00:38:17,712 ও কতখানি জানে? 446 00:38:17,795 --> 00:38:21,465 কিছু না। ও একটা বাচ্চা। কয়েকবার মাল আনা-নেয়া করেছে শুধু। 447 00:38:22,258 --> 00:38:24,677 অ্যালেক্স না, আলফ্রেডো। ও কতখানি জানে? 448 00:38:27,179 --> 00:38:29,724 আলফ্রেডো? ওকে নিয়ে সমস্যা নেই। 449 00:38:31,142 --> 00:38:33,019 কী হচ্ছে? তুমি কোথায় ছিলে? 450 00:38:33,978 --> 00:38:35,187 বাতিজের গুদামঘর। 451 00:38:36,105 --> 00:38:37,105 ওটা আক্রমণের শিকার হয়েছে। 452 00:38:40,067 --> 00:38:42,611 কে করেছে? 453 00:38:45,281 --> 00:38:46,281 কী অবস্থা? 454 00:38:50,161 --> 00:38:51,161 কী? 455 00:38:53,331 --> 00:38:54,373 না, বাদ দাও। 456 00:38:55,541 --> 00:38:56,584 আমি এটা দেখতে চাই। 457 00:39:00,880 --> 00:39:04,216 ...আমরা যাদেরকে আমাডোকে সামলাতে। হুয়ারেজে পাঠিয়েছিলাম। 458 00:39:11,640 --> 00:39:12,808 গুদামঘরের কী হয়েছে? 459 00:39:17,313 --> 00:39:19,732 দিনা, কী বাল হচ্ছে এসব? 460 00:39:21,525 --> 00:39:22,651 আমরা যুদ্ধে নেমেছি। 461 00:39:26,572 --> 00:39:28,157 মারা খাক আমাডো। 462 00:39:28,240 --> 00:39:29,950 আমি নিজেই হুয়ারেজে যাবো - 463 00:39:30,618 --> 00:39:32,078 র‍্যামন, শুধু ও একা নয়। 464 00:39:33,412 --> 00:39:36,082 গুদামঘরটা ছোট আর অরক্ষিত ছিল। 465 00:39:38,209 --> 00:39:39,835 আমাদের পরিচিত কারো কাজ। 466 00:39:43,839 --> 00:39:45,591 মায়ো একটা পক্ষ বেছে নিয়েছে। 467 00:40:01,649 --> 00:40:02,691 বাল। 468 00:40:18,624 --> 00:40:20,626 তোমার কাজের মেয়েকে বলো আইসড টি বানাতে। 469 00:40:21,710 --> 00:40:22,753 বেশি ভালো না। 470 00:40:26,132 --> 00:40:27,675 কী কারণে এই সৌভাগ্য আমার? 471 00:40:29,635 --> 00:40:33,347 বাড়িটা অনেক দূর আগিয়েছে...হুয়ারেজও। 472 00:40:34,306 --> 00:40:35,766 কেন সেটা ভুলে গেছ? 473 00:40:36,851 --> 00:40:39,645 কঠোর শ্রম। তোমার আর আমার দুইজনের পক্ষ থেকে। 474 00:40:41,355 --> 00:40:45,651 কীভাবে কাজ সামলাবো, সে ব্যাপারে একমত হয়েছিলাম আমরা। 475 00:40:46,235 --> 00:40:49,363 গোপন থেকে, মনোযোগ আকর্ষণ না করে। মনে আছে? 476 00:40:50,948 --> 00:40:52,783 তিহুয়ানা থেকে যা শুনছি... 477 00:40:53,576 --> 00:40:56,745 সহিংসতা, প্রকাশ্যে সবকিছু... 478 00:40:56,829 --> 00:40:58,622 নতুন নতুন জিনিস আসছে। 479 00:40:58,706 --> 00:41:00,166 এতে আমার চলছে না। 480 00:41:02,042 --> 00:41:06,464 কেউ আমাকে খুন করতে চেয়েছে। এতে অনেক কিছু বদলে গেছে। . 481 00:41:07,423 --> 00:41:08,423 তোমাকে মানিয়ে নিতে হবে। 482 00:41:11,260 --> 00:41:12,260 এটাই আমার কাজ। 483 00:41:12,720 --> 00:41:13,929 না। 484 00:41:14,930 --> 00:41:17,433 তুমি আমাকে ছাড়া কিছু করো না। 485 00:41:18,058 --> 00:41:19,310 এটা আমার পক্ষ থেকে করা কাজ - 486 00:41:19,393 --> 00:41:22,521 তোমার কিছু নেই। ওটা তোমার বানানো। 487 00:41:22,605 --> 00:41:23,606 এর অস্তিত্ব নেই। 488 00:41:24,523 --> 00:41:29,570 এই প্রতিশোধপরায়ণতা আজকেই শেষ হবে। 489 00:41:31,614 --> 00:41:32,823 নইলে কী? 490 00:41:34,700 --> 00:41:35,700 নিজেই দেখবে। 491 00:41:36,243 --> 00:41:39,830 সিটিব্যাংক আর কেমেন এর অ্যাকাউন্ট ফ্রিজ করে দেয়া হয়েছে... 492 00:41:40,581 --> 00:41:43,083 আর আচমকা কিছু আসবে না, এটা নিশ্চিত না হওয়া পর্যন্ত। 493 00:41:44,960 --> 00:41:48,339 আমাডো, যে যাত্রা শুরু করেছ, 494 00:41:48,964 --> 00:41:50,257 সেটা ফট করে শেষ হয়ে যেতে পারে। 495 00:42:14,156 --> 00:42:15,157 আন্দ্রেয়া নুনেজ... 496 00:42:16,534 --> 00:42:17,618 হেই, ক্যারেন বলছি... 497 00:42:18,619 --> 00:42:20,454 কলোসিও ক্যাম্পেইন থেকে। 498 00:42:20,538 --> 00:42:23,332 হাই ক্যারেন, কী অবস্থা তোমার? 499 00:42:24,667 --> 00:42:27,711 তোমার জন্য একটা কিছু পেয়েছি মনে হয়। 500 00:42:28,712 --> 00:42:29,964 দেখা করা যাবে? 501 00:42:31,006 --> 00:42:32,591 হ্যাঁ, অবশ্যই, কোথায়? 502 00:42:32,675 --> 00:42:34,176 পাবলিক পার্কে 503 00:43:19,763 --> 00:43:20,763 এক্সকিউজ মি - 504 00:43:21,599 --> 00:43:22,599 শুভ সন্ধ্যা, মিস। 505 00:43:23,392 --> 00:43:24,727 একটা প্রশ্ন করতে পারি? 506 00:43:24,810 --> 00:43:26,437 দুঃখিত, আমাদের যেতে হবে। 507 00:43:26,520 --> 00:43:27,688 শুভ সন্ধ্যা। 508 00:43:28,439 --> 00:43:29,690 শুভ সন্ধ্যা, মিস? 509 00:43:29,773 --> 00:43:31,942 প্লিজ, কিছু প্রশ্ন করব শুধু। 510 00:43:45,039 --> 00:43:46,040 পুলিশ - 511 00:43:46,915 --> 00:43:48,083 দরজা খোলো। 512 00:43:56,050 --> 00:43:57,051 শুভ সন্ধ্যা। 513 00:44:00,054 --> 00:44:04,642 আমার সাহায্য দরকার। একজন বন্ধুর সাথে কী হয়েছে জানতে হবে। 514 00:44:05,893 --> 00:44:07,686 ও কয়েকদিন বাসায় ফেরেনি। 515 00:44:11,065 --> 00:44:12,149 এটা ওর ছবি। 516 00:44:16,195 --> 00:44:22,576 তোমরা কি কোনো লোককে ওর পিছু নিতে দেখেছ। 517 00:44:24,203 --> 00:44:25,371 কিংবা বিরক্ত করতে? 518 00:44:26,622 --> 00:44:28,916 প্লিজ, আমরা বাড়ি ফিরতে চাই। 519 00:44:29,875 --> 00:44:31,960 আমি তোমাদেরকে বাসায় পৌঁছিয়ে দিতে চাচ্ছি। 520 00:44:33,504 --> 00:44:37,800 আমি জানি যে ও অটো পার্টস ফ্যাক্টরিতে কাজ করে। 521 00:44:38,717 --> 00:44:42,262 তোমাদের কেউ না কেউ নিশ্চয়ই ওকে দেখেছ। 522 00:44:47,059 --> 00:44:48,060 কেউ না? 523 00:44:54,149 --> 00:44:56,235 আমি ওর সাথে কয়েকমাস কাজ করেছি। 524 00:44:57,861 --> 00:44:59,655 সেও কি হারিয়ে গেছে? 525 00:45:07,538 --> 00:45:09,331 শেষ কখন তাকে দেখেছ? 526 00:45:10,290 --> 00:45:12,668 - ও যখন বাসায় গেল তখন। - হুম। 527 00:45:12,751 --> 00:45:14,503 কোনো একটা বাস স্টপে। 528 00:45:16,422 --> 00:45:18,132 মনে হয় কেউ তাকে গাড়িতে করে পৌঁছিয়ে দিয়েছে। 529 00:45:18,215 --> 00:45:19,341 কে? 530 00:45:19,425 --> 00:45:20,467 একটা লোক? 531 00:45:22,928 --> 00:45:26,014 কী রকম গাড়ি? মনে আছে? 532 00:45:26,098 --> 00:45:28,559 বেশ বড় মনে হয়। 533 00:45:29,893 --> 00:45:30,936 বাহ। 534 00:45:32,479 --> 00:45:33,730 আমেরিকান গাড়ি। 535 00:45:34,857 --> 00:45:36,483 আগে কখনো এখানে দেখেছি নাকি? 536 00:45:37,860 --> 00:45:39,862 আমাদের এক্ষুণি বাড়ি ফিরতে হবে। 537 00:45:42,781 --> 00:45:43,991 ধন্যবাদ। 538 00:46:19,443 --> 00:46:20,443 কী হয়েছে? 539 00:46:21,153 --> 00:46:22,153 আমি ফোন করেছি। 540 00:46:25,449 --> 00:46:28,327 দ্যাখো কে ফোন ব্যবহার করছে। 541 00:46:29,536 --> 00:46:33,832 ভাবলাম চেষ্টা করে দেখি। 542 00:46:34,541 --> 00:46:35,918 তোমার কণ্ঠ শুনতে চাচ্ছিলাম। 543 00:46:37,920 --> 00:46:42,007 অফিসে কী অবস্থা? যে সমস্যাগুলো হচ্ছিল... 544 00:46:42,841 --> 00:46:46,678 আরো খারাপের দিকে গেছে। 545 00:46:48,680 --> 00:46:53,560 তুমি সুখী না হলে অন্য কিছু চেষ্টা করার সময় এসেছে। 546 00:46:56,688 --> 00:46:59,024 আমি এটাই বেছে নিয়েছি, জানো তো? 547 00:46:59,650 --> 00:47:01,151 এটা আমার। 548 00:47:01,818 --> 00:47:03,111 আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। 549 00:47:03,195 --> 00:47:08,909 দেখি আমি আমার চেয়ে বড় কিছু বানাতে পারি কি না। 550 00:47:09,952 --> 00:47:16,917 এটা কীভাবে শেষ হবে, সেটা আমার হাতে না। 551 00:47:19,169 --> 00:47:20,837 এটা কি শেষই হয়ে যেতে হবে? 552 00:47:21,588 --> 00:47:23,298 জানি না। 553 00:47:24,508 --> 00:47:26,051 এটা সবসময়েই শেষ হয়। 554 00:47:27,928 --> 00:47:29,388 আর তুমি কেবল একটা পাবে? 555 00:47:31,139 --> 00:47:32,349 একটা কী? 556 00:47:32,432 --> 00:47:33,684 সুযোগ। 557 00:47:34,851 --> 00:47:38,063 আমি প্রতিদিন আমার মন পালটাই। 558 00:47:42,568 --> 00:47:45,696 রাত হয়েছে। তোমার কোথাও যাওয়া লাগবে? 559 00:47:46,697 --> 00:47:50,409 না, আমার কোথাও যাওয়া লাগবে না। 560 00:47:54,871 --> 00:47:56,456 আমি তোমার কোনো ক্ষতি করতে চাই না। 561 00:47:58,083 --> 00:47:59,209 কিন্তু চাইলেই করতে পারি। 562 00:48:04,548 --> 00:48:06,091 বুঝতে পেরেছ, অ্যালেক্স? 563 00:48:07,884 --> 00:48:09,094 কোনো একটা ভুল হচ্ছে। 564 00:48:09,886 --> 00:48:11,555 আমাকে একটা ফোন করতে হবেl - 565 00:48:12,180 --> 00:48:15,100 যা জানো তা না বলা পর্যন্ত কোথাও ফোন করতে পারবে না। 566 00:48:19,438 --> 00:48:21,857 আমরা তোমার ভাইকে খুঁজে পাবো কীভাবে? 567 00:48:21,940 --> 00:48:22,940 প্লিজ। 568 00:48:24,192 --> 00:48:25,444 আমি কিছু করিনি। 569 00:48:35,621 --> 00:48:37,289 না! না! 570 00:48:41,460 --> 00:48:43,920 বাইরে একটা কুকুর আছে। 571 00:48:44,421 --> 00:48:46,715 ওটা এসে তোমার বিচি খেয়ে ফেলবে। 572 00:48:48,675 --> 00:48:50,135 তারপর আমি তোমাকে চোদা দেবো। 573 00:48:53,221 --> 00:48:55,098 এর সবকিছু রেকর্ড করা হবে। 574 00:48:55,766 --> 00:48:56,767 খুব সুন্দর করে। 575 00:48:57,434 --> 00:48:58,977 তোমার পুরো পরিবার দেখবে। 576 00:48:59,061 --> 00:49:00,520 তোমার গার্লফ্রেন্ড আছে? 577 00:49:01,980 --> 00:49:03,732 হাহ? তোমার গার্লফ্রেন্ড আছে? 578 00:49:03,815 --> 00:49:06,026 সেও দেখবে যে আমি তোমাকে চোদাচ্ছি। 579 00:49:07,194 --> 00:49:09,738 আমি আমেরিকানটার সাথে কথা বলতে চাই, প্লিজ। 580 00:49:11,281 --> 00:49:12,324 প্লিজ! 581 00:49:13,575 --> 00:49:15,243 আমি জানি ও এখানে আছে। - 582 00:49:16,036 --> 00:49:17,245 মানে কী এসবের? 583 00:49:18,497 --> 00:49:19,897 আমি ওর সাথে কথা বলব! 584 00:49:25,295 --> 00:49:26,338 একটু যাও। 585 00:49:40,435 --> 00:49:41,478 অ্যালেক্স। 586 00:49:43,313 --> 00:49:45,416 তোমার ভাই কোথায় আছে, বলো সেটা। 587 00:49:45,440 --> 00:49:47,067 নইলে এখান থেকে বেরোতে পারবে না। 588 00:49:47,693 --> 00:49:51,071 আমাকে বাঁচান, নইলে ওরা আমাকে মেরে ফেলবে। 589 00:49:52,572 --> 00:49:54,116 আমি কিছুই করব না। 590 00:49:54,741 --> 00:49:55,992 আপনি বুঝছেন না। 591 00:49:57,619 --> 00:50:00,497 আমার জন্ম লা হোলা, কালিফোর্নিয়াতে। 592 00:50:00,997 --> 00:50:02,416 আমার দ্বৈত নাগরিকত্ব আছে। 593 00:50:03,041 --> 00:50:04,459 আমি আমেরিকান। 594 00:50:06,837 --> 00:50:08,046 তুমি গুল মারছ। 595 00:50:08,797 --> 00:50:11,007 সত্যি বলছি, চেক করে দেখুন। 596 00:50:12,259 --> 00:50:13,552 আর আপনি ডিইএর লোক, না? 597 00:50:14,636 --> 00:50:16,847 আপনাকে কিছু একটা করতে হবে, প্লিজ। 598 00:50:16,930 --> 00:50:18,598 তুমি মিথ্যা বলছ। 599 00:50:18,682 --> 00:50:19,725 না। 600 00:50:21,601 --> 00:50:23,103 স্ক্রিপস মেমোরিয়াল হাসপাতাল। 601 00:50:26,273 --> 00:50:27,566 আমি সেখানে জন্মেছি। 602 00:50:30,026 --> 00:50:31,194 প্লিজ। 603 00:50:32,362 --> 00:50:33,697 ওদেরকে আমার ক্ষতি করতে দিয়েন না। 604 00:50:34,865 --> 00:50:36,032 আমাকে এখান থেকে বের হতে দেন। 605 00:50:37,534 --> 00:50:38,534 প্লিজ। 606 00:50:40,495 --> 00:50:41,621 এটা কি সত্যি? 607 00:50:43,457 --> 00:50:44,457 হাহ? 608 00:50:46,543 --> 00:50:47,543 তাই নাকি? 609 00:50:49,004 --> 00:50:50,004 হতে পারে। 610 00:50:51,465 --> 00:50:52,758 এতে কিছুই বদলাবে না। 611 00:50:53,592 --> 00:50:57,179 এখানে অবৈধভাবে একজন আমেরিকান নাগরিককে আটকে রাখা হয়েছে। 612 00:50:57,262 --> 00:50:58,764 অবশ্যই বদলাবে। 613 00:50:58,847 --> 00:51:01,641 ও দুই দেশের নাগরিক। ও এখানে আছে কেউ জানে না। 614 00:51:01,725 --> 00:51:04,311 না, না, এসব শেষ। 615 00:51:05,061 --> 00:51:06,396 বুঝতে পেরেছ? 616 00:51:09,441 --> 00:51:15,321 আমাদের বসেরা তোমার টাস্ক ফোর্স বন্ধ করে দিতে আর কয়দিন? 617 00:51:16,990 --> 00:51:19,951 কারণ, প্রকাশ্য দিবালোকে একজন কার্ডিনালের মরে যাওয়া নিয়ে যে আতঙ্ক, 618 00:51:20,619 --> 00:51:22,871 সেটার জায়গা দুদিন পরেই অন্য কেউ নিয়ে নেবে। 619 00:51:24,414 --> 00:51:26,875 ব্রেসলিন, স্মৃতি খুব কম সময়ে থাকে। 620 00:51:28,084 --> 00:51:29,336 আমরা কাছাকাছি চলে গেছি। 621 00:51:30,128 --> 00:51:35,842 এই ছেলে আর তার ভাই বেঞ্জামিন অ্যারেলানোকে গ্রেপ্তারের চাবিকাঠি হতে পারে। 622 00:51:37,344 --> 00:51:38,595 সেটা ঘটলে... 623 00:51:40,430 --> 00:51:41,765 আমরা টিহুয়ানাকে আবার দখল করতে পারব। 624 00:51:46,269 --> 00:51:51,566 এরকম সুযোগ পাওয়ার জন্য কী ছেড়ে দিয়েছি, জানো? 625 00:51:55,612 --> 00:51:57,697 আশা করি তুমিও অনেককিছু উৎসর্গ করেছ। 626 00:51:59,616 --> 00:52:04,162 এসবকিছুর মূল্য পেতে এটা করাই লাগে। 627 00:52:06,081 --> 00:52:09,626 এখন থেমে গেলে কিছুই বদলাবে না। 628 00:52:11,336 --> 00:52:13,046 যেখান থেকে শুরু করেছিলাম, আবার সেখানেই ফিরে যাবো। 629 00:52:23,431 --> 00:52:24,724 ঠিক আছে, ওর পেটের কথা বের করো। 630 00:52:27,644 --> 00:52:29,312 আর রেকর্ড করা বন্ধ করো। 631 00:52:34,526 --> 00:52:35,569 ঈশ্বর সহায় হোন। 632 00:53:08,435 --> 00:53:10,854 অ্যালেক্স, তুমি আমাকে একাজ করতে বাধ্য করছ। 633 00:53:18,435 --> 00:53:28,854 অনুবাদে - কুদরতে জাহান 634 00:53:29,435 --> 00:53:38,854 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।