1
00:00:00,001 --> 00:00:15,000
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:00:17,000 --> 00:01:43,500
:.:.: House of the Dragon (2022) :.:.:
Season-01: [Episode-07]
ভাবানুবাদে: আকতার হোসেন
3
00:02:12,600 --> 00:02:19,150
আজ এই সমুদ্রের রাজ্যে সকলে সমবেত
হয়েছি হাউজ ভ্যালেরিয়নের লেডি লেইনা'কে...
4
00:02:19,200 --> 00:02:29,900
শাশ্বত জলের রাজ্যে, মার্লিং কিংয়ের রাজ্যে সমর্পিত
করতে, যেখানে উনি তাকে চিরকাল দেখে রাখবেন।
5
00:02:32,500 --> 00:02:43,000
তার এই অন্তিম সমুদ্রযাত্রায়, লেডি লেইনা
দু'জন যোগ্য কন্যা তীরে রেখে যাচ্ছেন।
6
00:02:44,100 --> 00:02:55,200
ওদের মা না ফেরার যাত্রায় গেলেও, তারা
রক্তের বন্ধনের মাধ্যমে একত্রিত থাকবে।
7
00:02:56,500 --> 00:03:01,980
ভ্যালেরিয়ন রক্তে লবন প্রবাহিত হয়।
8
00:03:03,600 --> 00:03:10,800
আমাদের বংশানুক্রম গাঢ়।
আমাদের বংশানুক্রম সত্য।
9
00:03:14,100 --> 00:03:18,600
আর যেন সেটা কখনোই মৃদু না হয়।
10
00:03:30,800 --> 00:03:33,400
আমার মিষ্টি ভাতিজি।
11
00:03:34,000 --> 00:03:42,900
হাওয়া হোক তোমার পিঠের মতোই দৃঢ়,
সমুদ্র হোক তোমার আত্মার মতোই শান্ত,
12
00:03:43,100 --> 00:03:48,750
আর জাল হোক তোমার
হৃদয়ের মতোই পরিপূর্ণ।
13
00:03:49,200 --> 00:03:56,500
সমুদ্র হতে জন্ম মোদের।
ফিরবো মোরা সমুদ্রেই।
14
00:04:56,421 --> 00:04:58,089
তোমার বাবাকে দেখেছো?
15
00:05:00,341 --> 00:05:03,261
তোমার ছোট্ট কাজিনেরা
তাদের মা'কে হারিয়েছে।
16
00:05:03,344 --> 00:05:05,013
ওদের একটু সহানুভূতি জানাও।
17
00:05:05,096 --> 00:05:06,931
আমিও একই সহানুভূতির দাবি রাখি।
18
00:05:07,015 --> 00:05:08,725
- জেস।
- আমাদের হ্যারেনহালে উপস্থিত হয়ে...
19
00:05:08,808 --> 00:05:10,727
লর্ড লায়নেল আর সের হারউইনের
জন্য শোক পালন করা উচিত।
20
00:05:12,103 --> 00:05:14,439
সেটা উচিত হবে না।
21
00:05:15,398 --> 00:05:19,068
ভ্যালেরিয়নরা আমাদের আত্মীয়
আর স্ট্রং'রা সেটা নয়।
22
00:05:19,777 --> 00:05:20,903
তাকাও আমার দিকে।
23
00:05:21,696 --> 00:05:23,239
বুঝতে পেরেছো?
24
00:05:51,851 --> 00:05:53,436
হাত হয়ে গেল তাঁতকল;
25
00:05:53,519 --> 00:05:55,438
সবুজ নাটাই, কালো নাটাই;
26
00:05:55,521 --> 00:05:57,857
রক্ত-মাংসের ড্রাগন;
27
00:05:57,940 --> 00:06:00,485
বুনছে সূতোর ড্রাগনকে।
28
00:06:00,568 --> 00:06:03,863
হাত হয়ে গেল তাঁতকল;
সবুজ নাটাই...
29
00:06:03,946 --> 00:06:07,200
- আমাদের মাঝে কোনো মিল নেই।
- ও আমাদের বোন।
30
00:06:07,283 --> 00:06:09,911
- তাহলে, তুই'ই বিয়ে কর ওকে।
- আমি আমার দায়িত্ব পালন করতাম।
31
00:06:09,994 --> 00:06:12,622
- কেবল যদি মা ওকে আমার বাগদত্তা বানাতো।
- কেবল যদি।
32
00:06:12,705 --> 00:06:14,373
এটা আমাদের বংশকে শক্তিশালী করবে।
33
00:06:14,457 --> 00:06:16,125
আমাদের ভ্যালেরিয়ন রক্তকে বিশুদ্ধ রাখবে।
34
00:06:16,209 --> 00:06:18,795
- ও একটা গর্ধব।
- ও তোমার ভবিষ্যৎ রাণী।
35
00:06:21,214 --> 00:06:23,299
সত্যি বলতে আমাদের মাঝে...
36
00:06:24,300 --> 00:06:25,885
একটা মিল রয়েছে।
37
00:06:25,968 --> 00:06:29,514
আমরা দু'জনেই লম্বা
পা-বিশিষ্ট এক অভিনব জীব।
38
00:06:31,599 --> 00:06:33,059
ওই মেয়ে!
39
00:06:33,851 --> 00:06:36,187
- আরেক কাপ!
- এগন।
40
00:06:36,854 --> 00:06:39,690
রক্ত-মাংসের ড্রাগন,
বুনছে সূতোর ড্রাগনকে।
41
00:06:48,741 --> 00:06:52,078
আপনি আসার পর থেকেই লায়নেল
স্ট্রং-এর ছেলে তাকিয়ে আছে, মহামান্য।
42
00:06:56,457 --> 00:06:58,000
নির্লজ্জভাবে।
43
00:06:59,502 --> 00:07:02,046
এটা স্রেফ গরিমার চাহনি,
সের ক্রিস্টন।
44
00:07:02,964 --> 00:07:05,299
ল্যারিস এখন হ্যারেনহালের নতুন লর্ড।
45
00:07:40,376 --> 00:07:42,170
একদিন আমার আসন আর...
46
00:07:42,253 --> 00:07:44,547
হাই টাইড উভয়ই তোমার হবে, লুসেরিস।
47
00:07:45,673 --> 00:07:47,758
আর তোমার ভাই রাজা হবে।
48
00:07:48,759 --> 00:07:51,679
সে অন্তহীন পরামর্শসভা আর
অনুষ্ঠানে অংশগ্রহণ করবে,
49
00:07:51,762 --> 00:07:53,973
কিন্তু লর্ড অফ দ্য টাইডস
হলো সমুদ্রের শাসনকর্তা।
50
00:07:55,016 --> 00:07:56,142
দুঃখিত।
51
00:07:56,225 --> 00:07:57,810
আমি এটা চাই না।
52
00:08:01,230 --> 00:08:03,149
এটা তোমার জন্মগত অধিকার, বাছা।
53
00:08:06,986 --> 00:08:11,199
আমি ড্রিফটমার্কের লর্ড
হওয়া মানে সবাই মারা পড়বে।
54
00:08:18,039 --> 00:08:20,958
- শুনে অনেক কষ্ট পেয়েছি।
- ধন্যবাদ। ধন্যবাদ।
55
00:08:44,607 --> 00:08:45,942
নানিমা...
56
00:08:50,404 --> 00:08:52,240
চাই না মা চলে যাক।
57
00:10:06,605 --> 00:10:08,149
তোর সঙ্গী'কে উদ্ধার কর।
58
00:10:11,652 --> 00:10:12,778
ভাই।
59
00:10:54,153 --> 00:10:56,697
তোমার মেয়েরা হুবহু
ওদের মায়ের মতোই হয়েছে।
60
00:10:57,948 --> 00:11:00,117
একইসাথে স্বস্তি আবার
বেদনাদায়কও বটে...
61
00:11:00,201 --> 00:11:02,119
যেমনটা আমার স্পষ্ট মনে আছে।
62
00:11:02,995 --> 00:11:04,872
ঈশ্বর নিষ্ঠুর হতে পারেন।
63
00:11:07,208 --> 00:11:09,251
মনে হচ্ছে তারা বিশেষভাবে
আপনার প্রতি নিষ্ঠুর হয়েছেন।
64
00:11:11,420 --> 00:11:12,420
হ্যাঁ।
65
00:11:27,103 --> 00:11:29,814
তোমার আমাদের সাথে
কিংস ল্যান্ডিংয়ে ফেরা উচিত।
66
00:11:29,897 --> 00:11:31,524
তোমার বাড়ি ফেরার সময় হয়েছে।
67
00:11:31,607 --> 00:11:33,275
পেন্টোসই আমার বাড়ি...
68
00:11:34,485 --> 00:11:37,029
- আর আমার সন্তানদেরও।
- ডেমন...
69
00:11:37,988 --> 00:11:40,574
জানি আমাদের মধ্যে
মতানৈক্য চলে আসছে,
70
00:11:40,658 --> 00:11:42,576
কিন্তু সময়ের সাথে সেটাকে কমতে দাও।
71
00:11:44,203 --> 00:11:46,247
আমার দরবারে তোমার জন্য
একটা আসন রয়েছে।
72
00:11:46,330 --> 00:11:47,724
যদি তোমার সেটারই প্রয়োজন হয়।
73
00:11:47,748 --> 00:11:50,292
আমার... কিচ্ছু চাই না।
74
00:12:00,052 --> 00:12:01,512
ভাই।
75
00:12:06,142 --> 00:12:08,519
আপনার ক্ষতির জন্য দুঃখিত, রাজকুমার।
76
00:12:09,228 --> 00:12:12,898
জোক রক্ত চুষে যতই মোটা হোক
না কেন, ওর তৃষ্ণা কখনোই মিটে না।
77
00:12:24,160 --> 00:12:25,327
ঘুমাতে যাও।
78
00:12:25,411 --> 00:12:27,329
- কিন্তু, মা...
- ঘুমাতে যাও।
79
00:12:38,382 --> 00:12:39,925
আমি শুতে যাচ্ছি, এমা।
80
00:12:41,760 --> 00:12:44,680
আমি কি রাণীর নিরাপত্তা দেবো, মহারাজ?
81
00:12:48,142 --> 00:12:49,727
না, সের হ্যারল্ড।
82
00:12:49,810 --> 00:12:51,729
নাইট ওয়াচের দায়িত্ব আপনার, সের ক্রিস্টন।
83
00:12:53,981 --> 00:12:55,941
লর্ড কমান্ডার।
84
00:13:28,933 --> 00:13:30,059
ভাই?
85
00:13:36,023 --> 00:13:37,525
শুতে যাও।
86
00:14:38,961 --> 00:14:41,547
ও বাড়ি ফিরতে চেয়েছিল,
87
00:14:41,630 --> 00:14:43,382
আর সে বাধা দিয়েছে।
88
00:14:44,466 --> 00:14:47,011
ডেমন সেটাই করেছে
যেটা ভালো মনে হয়েছে।
89
00:14:48,679 --> 00:14:51,348
ডেমন শুধু নিজের ভালোর কথাই ভাবে।
90
00:14:52,933 --> 00:14:55,060
লেইনার আমাদের
মেইস্টারের প্রয়োজন ছিল।
91
00:15:00,399 --> 00:15:02,985
পেন্টোসের শল্যচিকিৎসকরা আমাদের...
92
00:15:03,068 --> 00:15:04,612
মেইস্টারদের মতোই সুপ্রশিক্ষিত।
93
00:15:08,574 --> 00:15:13,579
তুমি ঈশ্বরের ইচ্ছার দায়
অন্যের ঘাড়ে ফেলতে চাইছো।
94
00:15:15,164 --> 00:15:17,166
হয়তো আমাদের অপ্রতিরোধ্য
আত্মাভিমানের জন্যই...
95
00:15:18,834 --> 00:15:21,962
ঈশ্বর আমাদের উপহাস করেছেন।
96
00:15:27,801 --> 00:15:29,762
ঐ মহান পরিষদের মূর্খগুলো...
97
00:15:29,845 --> 00:15:34,099
তোমার মাথা থেকে মুকুটটা খুলে
নেয়ার আগ পর্যন্ত সেটা তোমারই ছিল।
98
00:15:36,810 --> 00:15:40,439
স্বামী হিসেবে খোয়ানো মুকুটটা ফিরিয়ে
আনতে চাওয়াটা কি কোনো জঘন্য অপরাধ?
99
00:15:40,522 --> 00:15:43,651
আজীবনের জন্যে,
এই মিথ্যাভাষণ আর দিও না।
100
00:15:47,196 --> 00:15:49,239
স্ত্রীর প্রতি ন্যায়বিচারের জন্য
তুমি এসব করোনি।
101
00:15:49,323 --> 00:15:50,991
করেছো তোমার উচ্চাকাঙ্ক্ষার জন্য।
102
00:15:51,867 --> 00:15:53,661
সিংহাসনের প্রতি এই আকাঙ্খা,
103
00:15:53,744 --> 00:15:57,081
নিজের জন্য না হলেও,
তোমার বংশধরদের জন্য।
104
00:15:57,164 --> 00:15:59,708
এক প্রজন্ম পূর্বেই আমি
মুকুটের আশা বাদ দিয়েছি।
105
00:15:59,792 --> 00:16:02,920
বরং তুমিই, প্রাণপ্রিয় স্বামী,
এই ইচ্ছা ত্যাগ করতে অস্বীকার করেছো,
106
00:16:03,003 --> 00:16:05,547
এমনকি আমাদের সন্তানের
জীবনের বিনিময়েও।
107
00:16:21,021 --> 00:16:23,357
উত্তরাধিকার লাভের চেষ্টা ছাড়া...
108
00:16:24,608 --> 00:16:26,402
এই ক্ষণস্থায়ী নশ্বর জীবনের মানেটা কী?
109
00:16:26,485 --> 00:16:29,321
উত্তরাধিকারের আশায় তুমিই
তোমার জীবন কাটাচ্ছো, কর্লিস।
110
00:16:40,791 --> 00:16:44,336
আমি চাই ড্রিফটমার্কের কর্তৃত্ব
লেইনা থেকে বেইলাতে স্থানান্তরিত হোক।
111
00:16:46,380 --> 00:16:48,298
বিশুদ্ধ ভ্যালেরিয়ন রক্তের ধারায়।
112
00:16:49,967 --> 00:16:51,611
সবাই এখানে সমবেত থাকা
অবস্থায় এখনি ঘোষণা করো,
113
00:16:51,635 --> 00:16:54,012
আমরা বলবো যে এভাবেই
লেইনার স্মৃতিকে সম্মান জানাচ্ছি।
114
00:16:54,096 --> 00:16:56,306
আর আমাদের ছেলেকে
উত্তরাধিকার থেকে বঞ্চিত করবো?
115
00:16:56,390 --> 00:16:58,600
ও রাজার সঙ্গী হবে।
116
00:16:58,684 --> 00:17:00,686
ওর ছেলে একদিন আয়রন থ্রোনে বসবে।
117
00:17:00,769 --> 00:17:03,439
ওই ছোট্ট ছেলেগুলোর উপর
ইতোমধ্যেই যে অন্ধকার ছায়া...
118
00:17:03,522 --> 00:17:05,399
তুমি আমায় সেটাকে আরো
অন্ধকারাচ্ছন্ন করতে বলছো।
119
00:17:05,482 --> 00:17:06,734
এখানে আমরা একা, স্বামী।
120
00:17:06,817 --> 00:17:09,820
তুমি সরল সত্যটা বলে দিতে পারো।
যেমনটা আমরা দু'জনই জানি।
121
00:17:17,119 --> 00:17:19,288
রিনেরার সন্তানদের মাঝে তোমার রক্ত নেই।
122
00:17:27,171 --> 00:17:29,089
কিন্তু লেইনার সন্তানে আছে।
123
00:17:32,593 --> 00:17:34,511
ওরাই তোমার উত্তরাধিকার।
124
00:17:35,804 --> 00:17:39,349
ইতিহাস রক্ত মনে রাখে না।
125
00:17:44,062 --> 00:17:45,981
এটা নাম মনে রাখে।
126
00:18:07,169 --> 00:18:09,755
লেনর অনেক বছর যাবৎই অস্থির,
127
00:18:09,838 --> 00:18:14,301
তবে এখন, সে আর
কোনো কাজেরই থাকবে না।
128
00:18:14,384 --> 00:18:15,511
অথবা আরো খারাপ কিছু।
129
00:18:18,263 --> 00:18:21,016
আমিই সবচেয়ে ভালোভাবে জানি
যে আমাদের বিবাহ একটা প্রহসন।
130
00:18:22,351 --> 00:18:26,063
তবুও সেটাকে ধরে
রাখার অন্তত চেষ্টাটুকু করি।
131
00:18:27,397 --> 00:18:28,941
তোমার ঢের কিছু হারানোর রয়েছে।
132
00:18:30,234 --> 00:18:33,779
হ্যাঁ, আসলে, বাবা আমায় উওরাধিকার
ঘোষণার পর থেকেই ঢেরে পরিণত হয়েছে।
133
00:18:36,490 --> 00:18:38,033
আমরা চেষ্টা করেছিলাম বটে...
134
00:18:39,743 --> 00:18:41,119
বাচ্চা নেয়ার।
135
00:18:41,203 --> 00:18:45,332
আমরা আমাদের দায়িত্ব
যথাসম্ভব পালনের চেষ্টা করেছি।
136
00:18:48,043 --> 00:18:49,586
কিন্তু কোনো লাভ হয়নি।
137
00:18:56,802 --> 00:18:58,679
ওটাতে কোনো সুখ ছিল না।
138
00:19:02,766 --> 00:19:04,685
আমি সেটা অন্য কোথাও পেয়েছি।
139
00:19:07,771 --> 00:19:09,439
কারো কামনার মানুষ হতে ভালো লাগে।
140
00:19:12,860 --> 00:19:15,404
বুঝতে পারছি স্যার হারউইন তোমার...
141
00:19:17,656 --> 00:19:19,408
বেশ অনুরাগী ছিল।
142
00:19:21,618 --> 00:19:23,120
হ্যাঁ, ছিল।
143
00:19:24,955 --> 00:19:26,498
আর আমি তাকে বিশ্বাস করেছি।
144
00:19:31,712 --> 00:19:34,882
সের হারউইন'কে রিভার ল্যান্ডে
ফিরে না যেতে দিলেও পারতাম।
145
00:19:36,633 --> 00:19:39,928
হ্যারেনের অভিশাপ এখনো সেই বিজয়ের
পরবর্তী সময়কালের মতোনই শক্তিশালী।
146
00:19:40,012 --> 00:19:41,430
ওটা ভিত্তিহীন গল্প,
147
00:19:41,513 --> 00:19:44,892
সের অট্টো আর রাণী
যেটাকে খুশিমনে কাজে লাগিয়েছে।
148
00:19:44,975 --> 00:19:48,520
এলিসেন্ট'কে ঠান্ডা মাথার খুনে
সক্ষম বলে আমি মনে করি না।
149
00:19:52,733 --> 00:19:55,277
আমরা প্রত্যেকেই অধোগমনে সক্ষম।
150
00:19:56,904 --> 00:19:58,822
আর সেটা তোমার
বিশ্বাসের চেয়েও বড্ড বেশি।
151
00:20:02,326 --> 00:20:04,244
তোমার ক্ষেত্রে বিশ্বাস ছিল বটে।
152
00:20:06,580 --> 00:20:08,180
আমায় অধোগমনের দোষারোপ করলে,
153
00:20:08,248 --> 00:20:10,375
আরো নির্দিষ্টভাবে বলতে হবে।
154
00:20:12,461 --> 00:20:14,296
আমি একা ছিলাম।
155
00:20:15,547 --> 00:20:17,716
- আমায় ছেড়ে এসেছিলে।
- নিষ্কৃতি দিয়েছিলাম।
156
00:20:17,799 --> 00:20:20,385
- তুমি বাচ্চা ছিলে।
- হ্যাঁ।
157
00:20:20,469 --> 00:20:22,221
হ্যাঁ, আমি বাচ্চা ছিলাম।
158
00:20:22,304 --> 00:20:24,848
আর দেখো, তুমি হীনা
আমার জীবন কেমন হয়ে গেছে।
159
00:20:26,725 --> 00:20:28,602
মজাদার-দুঃখজনক ঘটনা।
160
00:20:28,685 --> 00:20:31,313
আর আমায় তুমি
কার মাঝে খুঁজে পেলে?
161
00:20:31,396 --> 00:20:32,940
এর অল্প কিছুটা জানি।
162
00:20:38,820 --> 00:20:40,364
তুমি ওকে ভালোবেসেছিলে?
163
00:20:43,033 --> 00:20:44,785
আমরা যথেষ্ট সুখী ছিলাম।
164
00:20:46,328 --> 00:20:48,872
আসলে, এ'ও এক দারুণ অর্জন।
165
00:20:54,753 --> 00:20:56,672
- আমি দুঃখিত।
- হয়ো না।
166
00:20:58,799 --> 00:21:01,343
অন্তত আমি হারানোতে
শোক প্রকাশ করতে পারছি।
167
00:21:31,832 --> 00:21:33,291
রিনেরা।
168
00:21:38,463 --> 00:21:40,382
আমি এখন আর বাচ্চা নেই।
169
00:22:00,527 --> 00:22:02,070
আমি চাই তোমায়।
170
00:25:03,835 --> 00:25:05,170
সেরেছে!
171
00:26:34,301 --> 00:26:36,219
দোহের্যাস!
172
00:26:36,928 --> 00:26:40,181
দোহের্যাস, ভেগার! লেকিরি!
173
00:26:41,474 --> 00:26:42,809
লেকিরি!
174
00:26:47,814 --> 00:26:48,940
লেকিরি।
175
00:27:37,739 --> 00:27:38,865
সোভেস!
176
00:27:42,118 --> 00:27:45,663
দোহের্যাস, ভেগার! সোভেস!
177
00:29:35,273 --> 00:29:36,941
ইয়াহু!
178
00:30:00,507 --> 00:30:02,383
জেস, জেস।
179
00:30:02,467 --> 00:30:05,011
জেস, ওঠো। ওঠো।
180
00:30:06,846 --> 00:30:09,849
- কেউ একজন ভেগার'কে চুরি করেছে।
- কী?
181
00:30:29,786 --> 00:30:30,954
কে ওটা?
182
00:30:55,395 --> 00:30:57,564
জেস, কী করছি আমরা?
183
00:30:57,647 --> 00:30:59,732
- ওটা ও।
- ওটা আমি।
184
00:30:59,816 --> 00:31:02,986
- ভেগার আমার মা'র ড্রাগন।
- তোমার মা মৃত।
185
00:31:03,069 --> 00:31:05,446
- আর ভেগারের এখন নতুন রাইডার রয়েছে।
- ও আমার উত্তরাধিকার।
186
00:31:05,530 --> 00:31:07,240
আগে নেয়া উচিত ছিল!
187
00:31:07,323 --> 00:31:09,534
আশাকরি, কাজিনেরা এখন
তোমায় রাইডের জন্যে শূকর খুঁজে দেবে।
188
00:31:09,617 --> 00:31:10,702
সেটাতে মানাবে তোমায়।
189
00:31:16,833 --> 00:31:18,835
আরেকবার আমার দিকে আসলে
তোকে আমার ড্রাগনকে খাওয়াবো!
190
00:31:50,825 --> 00:31:54,203
তুইও তোর বাবা'র মতো
আগুনে চিৎকার করতে করতে মরবি!
191
00:31:54,287 --> 00:31:55,288
জারজ শালারা।
192
00:31:55,371 --> 00:31:57,206
আমাদের বাবা এখনো জীবিত।
193
00:31:58,124 --> 00:32:00,668
ও জানে না, লর্ড স্টং'য়ের কথা?
194
00:32:03,296 --> 00:32:04,296
জেস!
195
00:32:24,442 --> 00:32:25,693
এক্ষুনি অস্ত্র ছিনিয়ে নাও!
196
00:32:27,278 --> 00:32:28,404
দূরে যাও!
197
00:32:31,074 --> 00:32:33,993
রাজকুমার, রাজকুমার।
আমায় দেখতে দিন।
198
00:32:37,705 --> 00:32:39,624
ঈশ্বর সদয় হোক।
199
00:32:40,958 --> 00:32:43,503
তোমরা এমনটা কীভাবে হতে দিলে?
200
00:32:45,797 --> 00:32:47,382
আমি উওর চাই।
201
00:32:47,465 --> 00:32:50,009
রাজকুমারের বিছানায় থাকার কথা, মহারাজ।
202
00:32:50,718 --> 00:32:52,261
সেখানে কে দায়িত্বে ছিল?
203
00:32:52,887 --> 00:32:55,515
কনিষ্ঠ রাজকুমার তার নিজ
কাজিনদেরই হামলার শিকার হয়েছে, মহামান্য।
204
00:32:55,598 --> 00:32:59,727
তোমরা আমার রক্তকে রক্ষা শপথ নিয়েছিলে!
205
00:32:59,811 --> 00:33:01,396
আমি অত্যন্ত দুঃখিত, মহামান্য।
206
00:33:01,479 --> 00:33:03,749
রাজরক্ষীদের কখনোই রাজকুমারদের
একে অপরের থেকে রক্ষা করতে হয়নি,
207
00:33:03,773 --> 00:33:05,733
- মহামান্য।
- এ কোনো উওর নয়!
208
00:33:05,817 --> 00:33:08,027
এরা সেরে যাবে, তাই না, মেইস্টার?
209
00:33:10,196 --> 00:33:11,531
মাংস সেরে উঠবে।
210
00:33:14,659 --> 00:33:16,828
তবে চোখটা খোয়া গেছে, মহামান্য।
211
00:33:19,247 --> 00:33:21,416
- কোথায় ছিলি তুই?
- আমি?
212
00:33:21,499 --> 00:33:23,334
- এটা কীসের জন্য?
- তুই পেয়ালার পর পেয়ালা...
213
00:33:23,418 --> 00:33:25,128
মদ গিলতে বুদ থাকার সময়
তোর ভাই যে অপব্যবহারের...
214
00:33:25,211 --> 00:33:27,171
শিকার হয়েছে সেটার
তুলনায় এটা কিছুই নয়।
215
00:33:27,255 --> 00:33:29,632
এসবের মানে কী?
216
00:33:29,716 --> 00:33:32,093
বেইলা, রেইনা!
কী হয়েছে?
217
00:33:32,176 --> 00:33:33,302
কী হয়েছে?
218
00:33:38,266 --> 00:33:39,434
জেস?
219
00:33:40,143 --> 00:33:41,352
লুক!
220
00:33:43,146 --> 00:33:45,398
দেখা আমায়। দেখা।
221
00:33:45,481 --> 00:33:47,108
- কে করেছে এটা?
- ওরা আমায় আক্রমণ করেছিল!
222
00:33:47,191 --> 00:33:49,277
- ও বেইলাকে আক্রমণ করেছিল!
- লুকের নাকও ভেঙে দিয়েছে!
223
00:33:54,699 --> 00:33:56,868
আমার মা'র ড্রাগন চুরি করেছে!
224
00:33:56,951 --> 00:33:58,995
- যথেষ্ট।
- ও জেসকে মেরে ফেলতে চলেছিল!
225
00:33:59,078 --> 00:34:00,180
- আমি কিচ্ছু করিনি!
- যথেষ্ট হয়েছে...
226
00:34:00,204 --> 00:34:01,598
আমার ছেলে কাহিনী বলবে!
227
00:34:01,622 --> 00:34:03,541
- ও আমাদের...
- চুপ!
228
00:34:07,295 --> 00:34:09,422
ও আমাদের জারজ বলেছিল।
229
00:34:15,762 --> 00:34:17,638
এইমন্ড...
230
00:34:17,722 --> 00:34:19,557
আমি সত্যিটা শুনতে চাই।
231
00:34:21,684 --> 00:34:23,686
- এক্ষুনি।
- শোনার আর কী বাকি রয়েছে?
232
00:34:23,770 --> 00:34:25,855
আমার ছেলে বিকলাঙ্গ হবার
জন্যে ওর ছেলেরাই দায়ী।
233
00:34:25,938 --> 00:34:28,107
- এটা একটা অনুশোচীয় দুর্ঘটনা ছিল।
- দুর্ঘটনা?
234
00:34:28,191 --> 00:34:30,401
রাজকুমার লুসেরিস
চাকু নিয়ে ত্তৎ পেতে ছিল।
235
00:34:30,485 --> 00:34:32,069
সে আমার ছেলেকে হত্যা করতে চাইছিল।
236
00:34:32,153 --> 00:34:34,655
আমার ছেলেদের উপরেই আক্রমণ হয়েছিল।
237
00:34:34,739 --> 00:34:37,366
আর তারা নিজেদের
রক্ষা করতে বাধ্য হয়েছে।
238
00:34:37,450 --> 00:34:40,286
তাদের উপরে জঘন্য অপবাদ আনা হয়েছিল।
239
00:34:40,369 --> 00:34:41,913
কী অপবাদ?
240
00:34:45,625 --> 00:34:49,045
আমার সন্তানদের জন্মের
বৈধতা নিয়ে উচ্চস্বর তোলা হয়েছে।
241
00:34:49,128 --> 00:34:51,672
- কী?
- ও আমাদের জারজ বলেছে।
242
00:34:56,719 --> 00:35:00,973
আমার ছেলেরা আয়রন
থ্রোনের উত্তরাধিকার ধারা, মহামান্য।
243
00:35:01,057 --> 00:35:03,351
এটা সর্বোচ্চ পর্যায়ের রাজদ্রোহ।
244
00:35:04,769 --> 00:35:06,729
রাজকুমার এইমন্ডকে কঠোরভাবে
জিজ্ঞাসাবাদ করা হোক...
245
00:35:06,813 --> 00:35:09,732
যেন বেরিয়ে আসে সে
এমন কুৎসা কার থেকে শুনেছে।
246
00:35:11,234 --> 00:35:12,777
এক অপবাদের জন্যে?
247
00:35:13,778 --> 00:35:16,072
এদিকে আমার ছেলে চোখ খুইয়েছে।
248
00:35:18,658 --> 00:35:21,619
বল আমায়, খোকা।
এই মিথ্যা তোকে কে বলেছে?
249
00:35:21,702 --> 00:35:23,287
ছেলেরা অস্ত্র প্রশিক্ষণের
সময় বলা-বলি করে।
250
00:35:23,371 --> 00:35:25,748
- ছেলেদের খুনশুটি। আর কিছু নয়।
- এইমন্ড...
251
00:35:25,832 --> 00:35:27,375
একটা প্রশ্ন করেছি তোকে।
252
00:35:30,545 --> 00:35:33,548
ভাবছি, সের লেনর কোথায়?
ছেলেদের বাবা?
253
00:35:33,631 --> 00:35:35,711
হয়তো তিনি এ বিষয়ে
কিছু বলতে চাইবেন।
254
00:35:35,758 --> 00:35:37,134
হ্যাঁ। সের লেনর কোথায়?
255
00:35:38,177 --> 00:35:41,806
জানি না, মহামান্য।
আমার... ঘুম আসছিলো না।
256
00:35:41,889 --> 00:35:43,766
তাই হাঁটতে বেরিয়েছিলাম।
257
00:35:43,850 --> 00:35:46,143
তার তরুণ স্কুয়ার'কে সঙ্গ দিচ্ছে হয়তো।
258
00:35:50,189 --> 00:35:51,315
এইমন্ড...
259
00:35:52,859 --> 00:35:53,985
আমার দিকে তাকা।
260
00:35:56,404 --> 00:35:58,447
তোর রাজা উওর চাইছে।
261
00:35:58,531 --> 00:36:00,658
এই মিথ্যাগুলো তোকে কে বলেছে?
262
00:36:18,134 --> 00:36:19,468
এগন বলেছে।
263
00:36:22,221 --> 00:36:23,222
আমি?
264
00:36:25,892 --> 00:36:28,019
আর তুই, বাছা?
265
00:36:31,063 --> 00:36:33,608
এই অপবাদগুলো কোথায় শুনেছিস?
266
00:36:34,442 --> 00:36:37,987
এগন! সত্যি বল আমায়!
267
00:36:39,780 --> 00:36:42,325
আমরা জানি, বাবা।
268
00:36:44,076 --> 00:36:46,203
সবাই জানে।
269
00:36:47,747 --> 00:36:49,290
শুধু দেখো ওদের।
270
00:37:06,223 --> 00:37:09,393
এই অন্তহীন লড়াই বন্ধ করবি!
271
00:37:09,477 --> 00:37:10,811
তোরা সবাই!
272
00:37:13,481 --> 00:37:15,399
আমরা পরিবার!
273
00:37:20,029 --> 00:37:23,199
এখন একে অপরের কাছে
ক্ষমা চেয়ে কল্যান কামনা কর।
274
00:37:24,116 --> 00:37:28,037
তোদের বাবা, নানা, মহারাজ এটা চায়!
275
00:37:43,302 --> 00:37:44,845
এটা যথেষ্ট নয়।
276
00:37:47,848 --> 00:37:50,017
এইমন্ড চিরতরে বিকলাঙ্গ হয়েছে, মহারাজ।
277
00:37:50,101 --> 00:37:51,644
"কল্যান কামনা" এটাকে ঠিক করবে না।
278
00:37:51,727 --> 00:37:55,398
জানি, এলিসেন্ট, কিন্তু আমি তো
আর ওর চোখ ফিরিয়ে দিতে পারি না।
279
00:37:55,481 --> 00:37:57,149
না, কারণ সেটা ছিনিয়ে নেয়া হয়েছে।
280
00:37:57,233 --> 00:38:00,778
- তো কী করতে বলছো আমায়?
- দায় শোধ করতে হবে।
281
00:38:04,198 --> 00:38:08,119
আমিও ওর একটা সন্তানের চোখ চাই।
282
00:38:09,704 --> 00:38:13,082
- প্রিয় স্ত্রী আমার।
- ও তোমার ছেলে, ভিসেরিস।
283
00:38:13,165 --> 00:38:14,583
তোমার রক্ত।
284
00:38:14,667 --> 00:38:16,043
ক্রোধে অন্ধ হয়ে...
285
00:38:16,127 --> 00:38:19,463
সিদ্ধান্ত নিতে যেয়ো না।
286
00:38:25,219 --> 00:38:28,055
রাজা ন্যায়বিচার না দিলে,
রাণী নিজেই নেবে।
287
00:38:28,139 --> 00:38:29,265
সের ক্রিস্টন...
288
00:38:30,683 --> 00:38:32,601
আমায় লুসেরিস ভ্যালেরিয়নের চোখ এনে দাও।
289
00:38:33,811 --> 00:38:34,979
- মা!
- এলিসেন্ট।
290
00:38:35,062 --> 00:38:37,782
ও ইচ্ছামতো যেকোনো একটা দিতে পারে।
যে সুযোগটা আমার ছেলেকে দেয়া হয়নি।
291
00:38:37,815 --> 00:38:39,233
তুমি এমন কিচ্ছু করবে না।
292
00:38:39,317 --> 00:38:41,861
- ওখানেই থাকো।
- না, তুমি আমার দায়বদ্ধ!
293
00:38:46,365 --> 00:38:48,492
আপনার রক্ষক হিসেবে, মহামান্য রাণী।
294
00:38:51,537 --> 00:38:56,542
এলিসেন্ট, এই বিষয়টা... এখানেই শেষ।
295
00:38:56,625 --> 00:38:58,169
বুঝেছো?
296
00:39:09,513 --> 00:39:11,140
আর সবাই জেনে রাখোঃ
297
00:39:11,223 --> 00:39:13,225
যে জিহ্বা রাজকুমারী রিনেরা'র...
298
00:39:13,309 --> 00:39:15,478
সন্তানের জন্ম নিয়ে প্রশ্ন তুলবে...
299
00:39:15,561 --> 00:39:17,688
সেটাকে কেটে ফেলা হবে।
300
00:39:20,524 --> 00:39:22,068
ধন্যবাদ, বাবা।
301
00:39:32,953 --> 00:39:34,872
- মাননীয়া। রাজার সাথেই থাকুন!
- এলিসেন্ট!
302
00:39:34,955 --> 00:39:36,624
থামাও নিজেকে!
303
00:39:36,707 --> 00:39:38,417
- না, সের ক্রিস্টন!
- এলিসেন্ট!
304
00:39:38,501 --> 00:39:40,169
না, সের ক্রিস্টন!
305
00:39:40,252 --> 00:39:41,378
এলিসেন্ট!
306
00:39:42,254 --> 00:39:43,798
না!
307
00:39:44,381 --> 00:39:46,300
ওখানেই থাকবে, কোল!
308
00:39:47,676 --> 00:39:49,178
তুমি বড্ড বেশি করে ফেলেছো।
309
00:39:49,261 --> 00:39:50,596
আমি?
310
00:39:50,679 --> 00:39:52,890
আমার থেকে যা প্রত্যাশিত
ছিল তার বেশি কী করেছি?
311
00:39:54,100 --> 00:39:57,520
সর্বদা রাজ্য, পরিবার
আর আইনের পোষকতা।
312
00:39:59,271 --> 00:40:02,316
- আর ওদিকে তুমি তোমার বিদ্রুপ চালিয়ে যাচ্ছিলে।
- এলিসেন্ট, ছাড়ো ওকে!
313
00:40:02,399 --> 00:40:04,902
কোথায় তোমার দায়িত্ব? তোমার ত্যাগ?
314
00:40:04,985 --> 00:40:06,737
সেগুলো আবারো তোমার চরণ
দু'খানার নীচে পদদলিত হলো।
315
00:40:06,821 --> 00:40:08,656
অস্ত্র ফেলে দাও, এলিসেন্ট।
316
00:40:09,156 --> 00:40:11,325
আর এখন আমার ছেলের
চোখ কেড়ে নেয়ার পরও,
317
00:40:11,408 --> 00:40:12,993
তুমি নিজেকে স্বত্ববান অনুভব করছো।
318
00:40:13,077 --> 00:40:15,121
এটা ক্লান্তিকর, তাই না?
319
00:40:15,204 --> 00:40:18,124
সর্বদা তোমার ন্যায়পরায়ণতার
চাদরের নীচে লুকিয়ে থাকাটা।
320
00:40:19,208 --> 00:40:22,002
কিন্তু এখন সবাই তোমার
আসল রূপ দেখতে পাচ্ছে।
321
00:40:59,957 --> 00:41:01,625
আমার জন্যে কষ্ট পেও না, মা।
322
00:41:02,084 --> 00:41:03,836
এটা একটা ন্যায্য বিনিময় ছিল।
323
00:41:05,004 --> 00:41:06,922
আমি একটা চোখ খুঁইয়েছি ঠিকই...
324
00:41:08,465 --> 00:41:10,384
তবে একটা ড্রাগনও পেয়েছি।
325
00:41:18,767 --> 00:41:20,895
এসব এখানেই শেষ হবে।
326
00:41:58,974 --> 00:42:00,518
দ্যি হ্যান্ড, মহামান্য রাণী।
327
00:42:17,743 --> 00:42:19,620
তোমার পরামর্শ দাও।
328
00:42:19,703 --> 00:42:21,830
এখন, কোন বিষয়ে পরামর্শ?
329
00:42:24,833 --> 00:42:27,628
আমি এমন আচরণ করে বসেছি...
330
00:42:27,711 --> 00:42:29,838
যেটা আমার কিংবা
যে-কারো পদমর্যাদার সাথে...
331
00:42:31,382 --> 00:42:32,716
বেমানান।
332
00:42:36,178 --> 00:42:37,721
আমি ধৈর্য হারিয়েছি...
333
00:42:39,765 --> 00:42:41,308
রাজকুমারী'কে হামলা করেছি।
334
00:42:43,644 --> 00:42:47,106
ইতোমধ্যেই গুজব ছড়াচ্ছে,
সবার অনুমান আমি পাগল হয়ে গেছি।
335
00:42:48,899 --> 00:42:50,484
একদম সত্য।
336
00:42:50,567 --> 00:42:52,111
আমি নিজেকে নিন্দিত করেছি।
337
00:42:54,321 --> 00:42:57,866
আর ওর প্রতি আমার স্বামী'র
সর্বদা পক্ষপাতও নিশ্চিত করেছি।
338
00:42:59,451 --> 00:43:00,828
আর আমিও...
339
00:43:02,538 --> 00:43:05,291
কখনোই তোমার এ রূপ দেখিনি, মা।
340
00:43:08,252 --> 00:43:09,962
এমনকি সেটার অস্তিত্বের সন্দেহও করিনি।
341
00:43:10,045 --> 00:43:13,590
- সেটা বড্ড জঘন্য ছিল। আমার আফসোস হচ্ছে।
- আমাদের খেলাটাই জঘন্য।
342
00:43:15,467 --> 00:43:16,844
আর এখন, প্রথমবারের মতো,
343
00:43:16,927 --> 00:43:20,222
আমি তোমায় জিততে বদ্ধপরিকর দেখছি।
344
00:43:24,101 --> 00:43:27,229
- রিনেরা...
- তুমি ওর আসল রূপটাই দেখো।
345
00:43:27,313 --> 00:43:30,232
কিন্তু রাজার জেদিতা তৈরি হয়েছে।
346
00:43:34,403 --> 00:43:36,947
- কী বলবে সে আমায়?
- ক্ষমা করে দেবে।
347
00:43:38,991 --> 00:43:40,534
এছাড়া আর করবেই বা কী?
348
00:43:41,827 --> 00:43:44,496
এখন তার কাছে যাও, অনুতপ্ত হও,
349
00:43:44,580 --> 00:43:47,249
ছেলের জখমে আত্মসমর্থন করো।
350
00:43:47,333 --> 00:43:49,251
শুধু নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখো।
351
00:43:50,252 --> 00:43:54,298
ওয়াদা করছি, খুব শীঘ্রই,
আমরা দু'জন জয়ী হবো।
352
00:43:57,593 --> 00:43:59,636
বদমাস এইমন্ড আর যাই করুক...
353
00:43:59,720 --> 00:44:02,264
ভেগার'কে আমাদের পক্ষে এনেছে।
354
00:44:04,224 --> 00:44:05,809
ঠিক কাজই করেছে ছেলেটা।
355
00:44:05,893 --> 00:44:09,021
এটার দাম ওর দেয়া
মূল্যের চেয়েও হাজারগুণ বেশি।
356
00:44:36,340 --> 00:44:39,676
ক্ষতটা সেরে যাবে, কিন্তু ক্ষতচিহ্ন থাকবে।
357
00:44:40,844 --> 00:44:43,347
ভ্যালেরিয়ান স্টিল পরিষ্কারভাবে কাটে।
358
00:44:50,896 --> 00:44:51,896
ঈশ্বর।
359
00:44:53,982 --> 00:44:55,776
সবাই ঠিক আছো তো?
360
00:44:55,859 --> 00:44:57,528
ভাঙা নাক সবচেয়ে খারাপ।
361
00:44:57,611 --> 00:44:58,946
ধন্যবাদ, মেইস্টার।
362
00:44:59,613 --> 00:45:00,739
আপনি আসতে পারেন।
363
00:45:04,952 --> 00:45:06,537
আর তোরাও।
364
00:45:06,620 --> 00:45:09,456
তোরা ইতোমধ্যেই যথেষ্ট ঝামেলা পুহিয়েছিস।
365
00:45:09,540 --> 00:45:10,666
জি, মা।
366
00:45:18,674 --> 00:45:20,300
আমার ওখানে থাকা উচিত ছিল।
367
00:45:20,384 --> 00:45:22,302
সেটা আমাদের হাউজের কথা হতো।
368
00:45:25,389 --> 00:45:28,100
আমি ভয়ঙ্কর সব শত্রুর সাথে লড়েছি,
369
00:45:28,183 --> 00:45:30,811
তারপরও বাড়ি থেকে
দূরে অন্তর্বেদনায় কাতর...
370
00:45:30,894 --> 00:45:33,021
প্রিয় বোনকে বাঁচাতে পারলাম না।
371
00:45:34,523 --> 00:45:37,443
- তোমাকেও রক্ষা করতে পারলাম না।
- বসো।
372
00:45:48,203 --> 00:45:50,747
এইমন্ড আমাদের সন্তানদের জারজ বলেছে।
373
00:45:57,379 --> 00:45:59,047
আমি তোমায় ব্যর্থ করেছি, রিনেরা।
374
00:46:00,048 --> 00:46:01,383
আমাদের বিবাহ...
375
00:46:02,885 --> 00:46:04,052
চেষ্টা করছি আমি।
376
00:46:06,388 --> 00:46:07,723
আমাদের ছেলেদের...
377
00:46:09,433 --> 00:46:10,976
- আমি ওদের ভালোবাসি।
- জানি আমি।
378
00:46:11,059 --> 00:46:12,352
প্রগাঢ়ভাবে।
379
00:46:16,356 --> 00:46:18,275
তবে হয়তো, আমার সেই ভালোবাসা...
380
00:46:19,902 --> 00:46:21,236
যথেষ্ট ছিল না।
381
00:46:27,201 --> 00:46:29,745
আমি তোমার সন্তান
ধারণ করতে চেয়েছিলাম।
382
00:46:31,497 --> 00:46:33,415
কয়েকবার একসাথে শুয়েছিও আমরা।
383
00:46:37,211 --> 00:46:39,129
ফলাফলটা ভিন্ন হতে পারতো।
384
00:46:42,716 --> 00:46:45,844
আমি আমায় এমন বানানোর
জন্য ঈশ্বরদের ঘৃণা করি।
385
00:46:47,012 --> 00:46:48,555
কিন্তু আমি নই।
386
00:46:49,348 --> 00:46:50,807
তুমি একজন ভালো হৃদয়ের...
387
00:46:52,017 --> 00:46:53,560
সন্মানিত ব্যক্তি।
388
00:46:55,145 --> 00:46:57,272
এ এক বিরল জিনিস।
389
00:47:02,819 --> 00:47:05,197
বহু বছর আগে আমরা
একটা সমাঝোতা করেছিলাম।
390
00:47:05,280 --> 00:47:07,616
আমাদের দায়িত্ব পালন...
391
00:47:08,909 --> 00:47:10,827
আর সুখ অন্বেষণের।
392
00:47:18,752 --> 00:47:20,170
কিন্তু আমার মনে হয়...
393
00:47:20,254 --> 00:47:23,382
একটা সময় এই দু'টো
আর সহাবস্থান করতে পারে না।
394
00:47:26,468 --> 00:47:30,389
সের কার্ল শীঘ্রই স্টেপ
স্টোন্সের লড়াইয়ে ফিরে যাবে।
395
00:47:32,182 --> 00:47:34,309
কিন্তু আমি নিজেকে
তোমার তরে নিয়োজিত করবো।
396
00:47:36,144 --> 00:47:40,440
আমাদের হাউজের শক্তি বাড়িয়ে তোমায়
সিংহাসনে আরোহণের জন্য প্রস্তুত করবো।
397
00:47:40,524 --> 00:47:43,694
আমাদের ছেলেদের আমি রাজ্যের
রাজকুমার হিসেবে প্রস্তুত করবো।
398
00:47:43,777 --> 00:47:46,321
- লেনর...
- এই আমি'র চেয়েও ভালো কিছু প্রাপ্য তোমার।
399
00:47:49,074 --> 00:47:50,993
তোমার একজন স্বামী প্রাপ্য।
400
00:48:11,305 --> 00:48:14,141
আপনার ঘুমে সাহায্যে
ওদেরকে আমি জাহাজে...
401
00:48:14,224 --> 00:48:15,350
ওয়াইন প্রস্তুত রাখতে বলেছি।
402
00:48:23,942 --> 00:48:25,485
আমি অত্যন্ত দুঃখিত।
403
00:48:28,488 --> 00:48:29,656
ভিসেরিস...
404
00:48:29,740 --> 00:48:31,658
ঐ ব্যাপারে কোনো কথা নয়।
405
00:49:47,776 --> 00:49:49,903
আগুন বেশ অদ্ভুত শক্তি।
406
00:49:54,324 --> 00:49:57,703
এর ক্ষমতাবলেই হাউজ
টারগেরিয়ান সবকিছু জিতেছে।
407
00:49:59,871 --> 00:50:02,124
আবার এটাই আমাদের
দু'জনেরই ভালোবাসাকে কেড়ে নিয়েছে।
408
00:50:04,084 --> 00:50:05,794
হয়তো ভ্যালেরিয়ন'রা এই সত্যটা জানতো।
409
00:50:05,877 --> 00:50:07,796
সমুদ্র উৎকৃষ্ট বন্ধু।
410
00:50:09,172 --> 00:50:11,299
আগুন একটা কারাগার।
411
00:50:11,383 --> 00:50:13,927
আর সমুদ্র মুক্তির সুযোগ করে দেয়।
412
00:50:23,145 --> 00:50:25,397
ন্যায়ের নামে স্বেচ্ছাচারিতা।
413
00:50:25,480 --> 00:50:27,357
কনিষ্ঠ রাজকুমার...
414
00:50:27,441 --> 00:50:28,567
বিকলাঙ্গ হয়েছে।
415
00:50:30,110 --> 00:50:31,278
এটা নারকীয়তা।
416
00:50:33,405 --> 00:50:34,614
তা বটে।
417
00:50:38,285 --> 00:50:42,664
দাঁড়িপাল্লা সমানে একটা চোখের প্রয়োজন
হয়ে থাকলে, আমি রয়েছি আপনার সেবায়।
418
00:50:47,794 --> 00:50:49,629
সেটার প্রয়োজন পড়বে না।
419
00:50:52,549 --> 00:50:54,843
কিন্তু তোমার ভক্তি অলক্ষিত হবে না।
420
00:50:56,511 --> 00:50:58,555
এখন সময়টা বেশ বিপজ্জনক।
421
00:51:03,185 --> 00:51:06,313
নিঃসন্দেহে সময় আসবে, যখন
আমার এমন বন্ধু প্রয়োজন হবে।
422
00:51:07,731 --> 00:51:11,276
যে শুধু দক্ষই নয়, বিচক্ষণও বটে।
423
00:51:14,154 --> 00:51:17,282
আপনার তলবের অপেক্ষায়
রইবো, মহামান্য রাণী।
424
00:51:33,381 --> 00:51:35,300
আমার তোমাকে প্রয়োজন, চাচ্চু।
425
00:51:44,000 --> 00:51:47,000
আমি একা সবুজদের
মোকাবেলা করতে পারবো না।
426
00:51:50,000 --> 00:51:53,000
চলো আমাদের রক্তকে যুক্ত করি।
427
00:51:53,500 --> 00:51:57,000
ঠিক যেমনটা দিগ্বিজয়ী এগন
তার বোনেদের সাথে করেছিল।
428
00:52:00,000 --> 00:52:04,000
আমার স্বামী আর রাজকুমারের
সঙ্গী হিসেবে তুমি পাশে থাকলে...
429
00:52:05,000 --> 00:52:09,000
আমার উওরাধিকার
সহজে হুমকিতে পড়বে না।
430
00:52:15,000 --> 00:52:17,000
ভ্যালেরিয়নরা সমুদ্রের মানুষ।
431
00:52:19,000 --> 00:52:21,000
কিন্তু তুমি আর আমি...
432
00:52:23,000 --> 00:52:25,000
আমরা আগুনের তৈরি।
433
00:52:30,000 --> 00:52:34,000
একসাথে পোড়াই সর্বদা
আমাদের নিয়তিতে লিখা ছিল।
434
00:52:37,737 --> 00:52:40,657
লেনর না মরলে আমরা
বিয়ে করতে পারবো না।
435
00:52:46,079 --> 00:52:47,372
জানি আমি।
436
00:53:01,219 --> 00:53:04,764
আমি স্টেপ স্টোন্সে তোমার
কীর্তি সম্পর্কে শুনেছি,
437
00:53:04,848 --> 00:53:06,182
সের কার্ল।
438
00:53:06,808 --> 00:53:09,644
শুনেছি তুমি অসাধারণ দক্ষ নাইট।
439
00:53:09,728 --> 00:53:11,438
প্রশংসায় ভাসিয়ে দিলেন, মহামান্য।
440
00:53:11,521 --> 00:53:13,607
কিন্তু তারপরও, সাধারণ ঘরে জন্মানো।
441
00:53:14,316 --> 00:53:17,903
তুমি লর্ডের অভিজ্ঞতার
একজন ভূমিহীন নাইট।
442
00:53:17,986 --> 00:53:19,696
সের লেনর আমার প্রতি সদয় ছিলেন।
443
00:53:21,406 --> 00:53:22,741
তুমি কি জানো...
444
00:53:25,327 --> 00:53:28,079
সংকীর্ণ সমুদ্রের ওপাশে
অনেক জায়গা রয়েছে...
445
00:53:29,122 --> 00:53:32,042
যেখানে মানুষের নামে
কিচ্ছু যায় আসে না?
446
00:53:33,001 --> 00:53:35,545
তাকে তার সম্পদের
পরিমাণে বিচার করা হয়।
447
00:53:39,090 --> 00:53:41,009
আমায় কী করতে বলছেন, মহামান্য?
448
00:53:42,552 --> 00:53:44,095
এক দ্রুত মৃত্যু।
449
00:53:44,971 --> 00:53:46,514
যেটাতে সাক্ষী থাকবে।
450
00:53:55,440 --> 00:53:56,983
আমি অত্যাচারী হবো না।
451
00:53:58,401 --> 00:53:59,986
ভয়ের মাধ্যমে রাজত্ব করবো না।
452
00:54:00,946 --> 00:54:02,864
একজন অত্যাচারী শুধুমাত্র
ভয়ের মাধ্যমেই রাজত্ব করে।
453
00:54:09,621 --> 00:54:12,165
রাজা'কে কেউ ভয় না
পেলে, সে রাজা ক্ষমতাহীন।
454
00:54:13,249 --> 00:54:16,294
শক্তিশালী রাণী হতে হলে, তোমায় আগে
ভালোবাসা আর সন্মান ফলাতে হবে, হ্যাঁ,
455
00:54:16,378 --> 00:54:19,089
তবে অধীনস্থরা যেন তোমাকে ভয় পায়।
456
00:54:19,172 --> 00:54:20,715
এখানে কে আসতে দিলো তোমায়?
457
00:54:24,386 --> 00:54:26,596
আমার বাবা-র হলে কী করছো তুমি?
458
00:54:31,685 --> 00:54:33,603
তুমি সর্বদাই আমায় হেয় করে দেখেছো।
459
00:54:34,771 --> 00:54:37,065
আমি লেনর'কে ভালোবাসি।
460
00:54:37,148 --> 00:54:39,234
তাহলে ওকে এই সহানুভূতি দান করো।
461
00:54:40,235 --> 00:54:41,403
মুক্ত করো তাকে।
462
00:54:41,486 --> 00:54:43,029
নিজের অবস্থান ভুলে গেছো তুমি।
463
00:54:45,281 --> 00:54:47,200
মহামান্য, প্লিজ!
464
00:54:53,456 --> 00:54:54,541
আমি রক্ষীদের ডাকছি!
465
00:55:04,592 --> 00:55:07,053
এতে লর্ড কর্লিস
আর রাজকুমারী রেনিস....
466
00:55:07,137 --> 00:55:09,055
তাদের একমাত্র অবশিষ্ট সন্তানকে হারাবে।
467
00:55:12,225 --> 00:55:15,353
আর রাজ্যে গুজব ছড়াবে,
এতে আমিও কোনোভাবে দায়ী।
468
00:55:19,190 --> 00:55:20,942
না!
469
00:55:21,026 --> 00:55:22,402
ওদেরকে গুজব ছড়াতে দাও।
470
00:55:22,485 --> 00:55:24,029
না!
471
00:55:26,531 --> 00:55:27,866
তোমরা এটা কীভাবে হতে দিলে?
472
00:55:27,949 --> 00:55:29,909
আমারই হলে?
473
00:55:29,993 --> 00:55:31,202
বলো আমায়!
474
00:55:31,286 --> 00:55:34,664
এর সত্যটা আমরা জানবো,
আমাদের শত্রুরা নয়।
475
00:55:35,457 --> 00:55:38,376
আমাদের সামর্থ্যের কথা
ভেবে ওরা ভয় পাবে।
476
00:57:26,000 --> 00:58:40,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।