1
00:00:06,750 --> 00:01:14,208
[পূর্বে যা দেখেছেন]
2
00:01:18,625 --> 00:02:48,625
:.:.: LOTR: The Rings of Power :.:.:
S01 E05 (Partings)
অনুবাদক: নূরুল্লাহ মাশহুর
3
00:03:01,375 --> 00:03:04,333
মাই গ্রেট থাম্ব। মাই গ্রেট থাম্ব।
[আমার বুড়ো আঙুল]
4
00:03:04,416 --> 00:03:06,250
না। মাই... মাইগ্রেশন।
[পরিযান]
5
00:03:06,333 --> 00:03:08,833
এভাবে, মাই-গ্রে-শন।
6
00:03:10,750 --> 00:03:14,041
মানে, এক জায়গা থেকে অন্যত্র যাওয়া।
যেটা আমরা, হারফুটরা করি।
7
00:03:14,125 --> 00:03:17,125
আমরা, ওল্ড ফরেস্টে শীতকাল কাটাই,
8
00:03:17,208 --> 00:03:21,208
আর মধ্য-গ্রীষ্মে, আমরা নরফিল্ড গ্লেনের
উদ্দেশ্যে যাত্রা করি শামুক ধরার উদ্দেশ্যে।
9
00:03:21,333 --> 00:03:23,250
- "শামুক, শামুক"?
- শামুক, হ্যাঁ।
10
00:03:23,333 --> 00:03:26,916
আর ওক গাছের পাতা গজানো শুরু হতেই,
আমরা গ্রোভের উদ্দেশ্যে যাত্রা করি।
11
00:03:27,000 --> 00:03:28,625
পুরো একটা বাগান,
12
00:03:28,708 --> 00:03:31,208
আপেল, বরই, খোবানি,
13
00:03:31,291 --> 00:03:33,708
গাঁজর, সবকিছুতে ভরপুর...
তোমার খুব পছন্দ বে।
14
00:03:36,125 --> 00:03:40,083
অবশ্যই, এখানে সেখানে শত শত
বিপদ রয়েছে।
15
00:03:43,666 --> 00:03:44,750
"বিপদ"?
16
00:03:45,375 --> 00:03:46,958
মানে ঝুঁকিপূর্ণ ব্যাপার।
17
00:03:47,041 --> 00:03:51,208
যেমন ধরো, দানব, নেকড়ে, ব্যাং, বৃষ্টি,
18
00:03:51,291 --> 00:03:55,750
পাহাড়ি-ট্রল, গুহার ট্রল,
যেকোনো কিছু যা তোমাকে হত্যা করতে পারে।
19
00:03:57,750 --> 00:03:58,833
"হত্যা"?
20
00:04:00,333 --> 00:04:02,958
মানে কোনোকিছুকে মেরে ফেলা।
21
00:04:16,125 --> 00:04:17,958
আমি হত্যা করেছি।
22
00:04:20,125 --> 00:04:21,750
না। না, না, তুমি করোনি।
23
00:04:21,833 --> 00:04:24,000
- এটা অনেকটা...
- না। জোনাকিগুলো।
24
00:04:24,583 --> 00:04:26,708
- ওটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। এটা...
25
00:04:27,791 --> 00:04:29,333
তুমি হত্যাকারী নও।
26
00:04:30,291 --> 00:04:31,541
তুমি ভালো।
27
00:04:33,166 --> 00:04:35,125
আমি ভালো?
28
00:04:36,041 --> 00:04:40,208
তুমি ভালো।
কারণ তুমি এখানে আমাদের সাহায্য করতে এসেছ।
29
00:04:44,458 --> 00:04:45,833
নোরি!
30
00:04:45,916 --> 00:04:48,333
ওহ, দারুণ।
এতক্ষণে বাকিরা প্রস্তুত হয়ে গেছে।
31
00:04:49,708 --> 00:04:50,958
জলদি পা চালাও!
32
00:04:51,958 --> 00:04:54,541
চলো। এসো।
33
00:04:58,000 --> 00:04:59,458
আমি... আমি...
34
00:05:00,375 --> 00:05:01,791
আমি ভালো।
35
00:05:04,916 --> 00:05:06,541
আবার ওই লাঠি দিয়ে
আমাকে খোঁচা মারলে,
36
00:05:06,625 --> 00:05:09,041
ঘুমের মধ্যে তোমার
পায়ের লোম তুলে নেবো।
37
00:05:09,125 --> 00:05:11,333
আর তা যখন করবে
আমি তখন নিজের কান তুলে নেবো।
38
00:05:11,416 --> 00:05:13,375
তাতে তোমার নাক ডাকার উৎপাত
থেকে আমার মুক্তি মিলবে।
39
00:05:13,458 --> 00:05:14,791
ওহ, ভুয়া।
আমি নাক ডাকি না।
40
00:05:14,875 --> 00:05:17,000
হ্যাঁ, তুমি ডাকো।
41
00:05:18,125 --> 00:05:21,000
চলো, এবার।
গ্রোভ পায়ে হেঁটে আমাদের কাছে আসবে না।
42
00:05:21,083 --> 00:05:25,083
তোমার মায়ের ওই পরিযানের গানটা
গাইলে হয়তো আমাদের পথচলা দ্রুত হবে।
43
00:05:25,166 --> 00:05:27,708
হুম, গাও, পপস,
একটু গান শোনাও।
44
00:05:27,791 --> 00:05:29,875
ওহ, কাম অন,
আমাদের ভালো লাগবে।
45
00:05:33,041 --> 00:05:36,375
♪ The sun is fast fallin' ♪
46
00:05:36,458 --> 00:05:39,166
♪ Beneath trees of stone ♪
47
00:05:39,875 --> 00:05:42,916
♪ The light in the tower ♪
48
00:05:43,000 --> 00:05:46,041
♪ No longer my home ♪
49
00:05:46,125 --> 00:05:49,000
♪ Past eyes of pale fire ♪
50
00:05:49,375 --> 00:05:52,333
♪ Black sand for my bed ♪
51
00:05:52,416 --> 00:05:54,916
♪ I trade all I've known ♪
52
00:05:55,000 --> 00:05:59,333
♪ For the unknown ahead ♪
53
00:05:59,833 --> 00:06:05,000
♪ Call to me ♪
♪ Call to me lands far away ♪
54
00:06:05,791 --> 00:06:11,500
♪ For I must now wander this wandering day ♪
55
00:06:11,666 --> 00:06:14,625
♪ Away I must wander ♪
56
00:06:14,708 --> 00:06:18,333
♪ This wandering day ♪
57
00:06:19,166 --> 00:06:22,125
♪ Of drink I have little ♪
58
00:06:22,208 --> 00:06:25,041
♪ And food I have less ♪
59
00:06:25,125 --> 00:06:31,000
♪ My strength tells me no ♪
♪ But the path demands yes ♪
60
00:06:31,291 --> 00:06:37,291
♪ My legs are so short ♪
♪ And the way is so long ♪
61
00:06:37,375 --> 00:06:40,375
♪ I've no rest nor comfort ♪
62
00:06:40,458 --> 00:06:44,958
♪ No comfort, but song ♪
63
00:06:45,458 --> 00:06:50,833
♪ Sing to me, sing to me ♪
♪ Lands far away ♪
64
00:06:50,916 --> 00:06:56,750
♪ Oh, rise up and guide me ♪
♪ This wandering day ♪
65
00:06:56,833 --> 00:07:00,208
♪ Please promise to find me ♪
66
00:07:00,291 --> 00:07:04,291
♪ This wandering day ♪
67
00:07:04,833 --> 00:07:08,291
♪ At last comes their answer ♪
68
00:07:08,375 --> 00:07:11,083
♪ Through cold and through frost ♪
69
00:07:11,166 --> 00:07:16,791
♪ That not all who wonder or wander are lost ♪
70
00:07:17,458 --> 00:07:20,250
♪ No matter the sorrow ♪
71
00:07:20,333 --> 00:07:23,458
♪ No matter the cost ♪
72
00:07:23,541 --> 00:07:27,041
♪ That not all who wonder ♪
73
00:07:27,125 --> 00:07:31,083
♪ Or wander are... ♪
74
00:07:31,166 --> 00:07:36,166
♪ Lost ♪
75
00:08:37,166 --> 00:08:40,208
সুরঙ্গ খোঁড়া সম্পন্ন হয়েছে, প্রভু।
76
00:08:44,708 --> 00:08:48,208
তোমার হাত। দেখাও আমাকে।
77
00:08:57,583 --> 00:08:58,916
কেমন লাগছে?
78
00:08:59,000 --> 00:09:01,333
আগুনের মতো, পিতা-প্রভু।
79
00:09:03,333 --> 00:09:07,000
আমার মতো যদি তুমি অনুভব করতে পারতে!
80
00:09:09,458 --> 00:09:11,000
কারণ শীঘ্রই, এটা হারিয়ে যাবে।
81
00:09:13,541 --> 00:09:17,916
আর এর সাথে সাথে, আমার সেই অংশটাও
যা এর উষ্ণতা সম্পর্কে জানত।
82
00:09:21,958 --> 00:09:23,125
এটার কথা আমার খুব মনে পড়বে।
83
00:09:26,583 --> 00:09:29,583
সৈন্যদের ডাকো।
সময় হয়েছে।
84
00:10:02,708 --> 00:10:04,958
- আমাদের শত্রুরা আক্রমণের
ব্যাপারে বদ্ধপরিকর।
85
00:10:05,625 --> 00:10:07,791
তারা আমাদের ক্ষমা প্রদর্শন করবে,
86
00:10:07,875 --> 00:10:10,583
বিনিময়ে আমাদের আদেশ দেওয়া হয়েছে
এই টাওয়ার ছেড়ে যেতে
87
00:10:10,666 --> 00:10:12,833
আর তাদের কমান্ডারের কাছে
আনুগত্য স্বীকার করতে।
88
00:10:15,375 --> 00:10:17,875
জানি, তোমরা যে রাজার অপেক্ষায় রয়েছ
আমি সে না।
89
00:10:17,958 --> 00:10:20,958
কিন্তু তোমরা যদি আমার পাশে
দাঁড়িয়ে লড়াই করার সিদ্ধান্ত নাও,
90
00:10:21,041 --> 00:10:24,458
এই টাওয়ার আর দুর্বলতা নয়,
বরং আমাদের দৃঢ়তার প্রতীক
91
00:10:24,541 --> 00:10:26,791
হিসেবে দাঁড়িয়ে থাকবে।
92
00:10:31,041 --> 00:10:32,625
কে আমার পাশে দাঁড়াবে?
93
00:10:33,250 --> 00:10:36,666
তোমাদের মধ্যে কারা
আমার পাশে লড়াই করবে?
94
00:10:45,791 --> 00:10:47,125
- হ্যাঁ, চলো।
- হ্যাঁ।
95
00:10:48,291 --> 00:10:49,916
পাশে দাঁড়িয়ে লড়াই করবে?
96
00:10:52,583 --> 00:10:54,166
পাশে দাঁড়িয়ে লড়াই করবে?
97
00:10:54,875 --> 00:10:56,166
তোমরা মারা পড়বে।
98
00:10:57,500 --> 00:11:01,000
আমি বলব তার চেয়ে বরং আমাদের কথিত শত্রুর
99
00:11:01,083 --> 00:11:04,000
কাছে আত্মসমর্পণ করে সুযোগ নেওয়া উচিত।
100
00:11:04,083 --> 00:11:06,250
আমি ওই শত্রুর চোখে চোখ রেখেছি।
101
00:11:06,958 --> 00:11:08,750
সে তোমাদের ত্রাণকর্তা নয়।
102
00:11:08,833 --> 00:11:10,541
তোমার মনে হয় তুমি সে?
103
00:11:11,458 --> 00:11:12,791
এলফ?
104
00:11:14,041 --> 00:11:16,458
আমাদের পূর্বপুরুষদের জন্য আমি
এটা বলছি।
105
00:11:18,000 --> 00:11:19,500
ওঁরা বেঁচে ছিল!
106
00:11:23,791 --> 00:11:26,125
একসাথে, আমরা এটা কাটিয়ে উঠতে পারব।
107
00:11:27,000 --> 00:11:31,041
আমাকে অনুসরণ করো,
আর একত্রে, আমরা বেঁচে থাকব!
108
00:11:31,875 --> 00:11:32,708
চলো। চলো।
109
00:11:32,791 --> 00:11:35,916
এসো। আমার সাথে।
এসো!
110
00:11:37,541 --> 00:11:39,000
চলো!
111
00:11:39,083 --> 00:11:40,291
আমার সাথে এসো!
112
00:11:44,166 --> 00:11:45,250
থিও!
113
00:11:46,083 --> 00:11:49,250
এটাই আমাদের সুযোগ।
এটা আমাদের সময়। এসো।
114
00:11:49,333 --> 00:11:52,375
আমার সাথে। এসো, বাছা।
আমার সাথে এসো।
115
00:12:05,250 --> 00:12:07,583
আচ্ছা। ওকে।
সাহায্য করো আমাকে।
116
00:12:07,666 --> 00:12:09,166
আরও ওপরে। আরও ওপরে!
117
00:12:15,958 --> 00:12:18,333
যথেষ্ট হয়েছে, ছেলেরা।
118
00:12:23,458 --> 00:12:24,666
নোঙর তুলে নাও।
119
00:12:31,083 --> 00:12:33,166
- বাবা।
- ইসিলদুর।
120
00:12:33,250 --> 00:12:34,583
আমরা কথা বলতে পারি?
121
00:12:37,375 --> 00:12:39,625
আমি কেন এই অভিযানে বাছাইকৃত হইনি?
122
00:12:39,708 --> 00:12:42,333
- ভেবেছিলাম তুমি পশ্চিমে যাচ্ছ।
- এখন আর না।
123
00:12:42,416 --> 00:12:44,791
আমি নুমেনরের যোগ্য
কিছু করার আগ পর্যন্ত না।
124
00:12:45,958 --> 00:12:48,791
আর সেটা কী?
তোমার ভাষায়।
125
00:12:49,500 --> 00:12:51,083
এটা প্রকাশ করার মতো
ভাষা আমার জানা নেই।
126
00:12:52,500 --> 00:12:54,500
সে কারণেই এটা খুঁজে পেতে
আমি প্রচণ্ড চেষ্টা করছি।
127
00:12:55,416 --> 00:12:57,125
সে কারণেই তোমার সাহায্য চাইছি।
128
00:12:58,208 --> 00:12:59,625
যদি তাই করতে পারতাম!
129
00:12:59,708 --> 00:13:03,125
তবে আমাদের জায়গার তুলনায়
অনেক বেশি স্বেচ্ছাসেবী হয়ে গিয়েছে।
130
00:13:03,333 --> 00:13:05,458
শহরের অর্ধেক লোক
ওই নৌকাগুলোতে একটা স্থান চায়।
131
00:13:08,958 --> 00:13:10,625
আমাকে সম্মুখ সারিতে ঢুকিয়ে দাও।
132
00:13:14,250 --> 00:13:15,750
তোমার যোগ্যতা কী?
133
00:13:15,833 --> 00:13:18,333
- "যোগ্যতা"?
- তুমি সাগর রক্ষীতে আছো?
134
00:13:18,416 --> 00:13:21,958
- তুমি জানো আমি ওদের তুলনায় দ্বিগুণ...
- তুমি সাগর রক্ষীতে আছো?
135
00:13:22,666 --> 00:13:25,291
রাণীর রক্ষীবাহিনীতে?
ব্যবসায়ীদের দলে?
136
00:13:25,375 --> 00:13:26,666
- এটা ইউনিফর্মের ব্যাপার।
- ঘোড়সওয়ার দলে?
137
00:13:26,750 --> 00:13:27,750
তুমি অযৌক্তিক আচরণ করছো।
138
00:13:27,833 --> 00:13:30,750
তুমি যখন এই দ্বীপের ঐতিহ্যের
অবমাননায় ব্যস্ত ছিলে,
139
00:13:30,833 --> 00:13:33,791
তখন এরা সেটাকে ধারণ করছিল।
140
00:13:35,291 --> 00:13:38,125
উপায় খুঁজছিল অবদান রাখার।
সেবা করার।
141
00:13:39,458 --> 00:13:41,458
যে ব্যাপারে স্পষ্টতই
তোমার কোনো মাথাব্যথা নেই।
142
00:13:44,500 --> 00:13:47,541
আছে। আমি সেবা করতে প্রস্তুত।
143
00:13:48,916 --> 00:13:50,750
কোনো কিছুই আমাকে
এর চেয়ে বেশি গর্বিত করবে না।
144
00:13:51,833 --> 00:13:53,291
তবে তোমার সুযোগ তুমি পেয়েছ।
145
00:13:55,250 --> 00:13:56,750
আর তুমি নিজের সিদ্ধান্ত নিয়েছ।
146
00:14:02,708 --> 00:14:04,750
নুমেনরীয় জীবনের ঝুঁকি নিবেন
147
00:14:04,833 --> 00:14:07,875
কোনো এক নোংরা দক্ষিণী লোক
আর যুদ্ধবাজ এক এলফের জন্য?
148
00:14:07,958 --> 00:14:09,041
উপদেষ্টা ফারাজন!
149
00:14:09,125 --> 00:14:11,666
কেন আমাদের লোকদের
মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন?
150
00:14:11,750 --> 00:14:14,666
- ফারাজন! ফারাজন!
151
00:14:17,416 --> 00:14:18,958
- ফারাজন!
- আমার সাথে এসো।
152
00:14:19,041 --> 00:14:21,833
তোমার কাছে আগে খবর না পাঠানোর
জন্য দুঃখিত। এক সপ্তাহ ধরে চেষ্টা করছি।
153
00:14:21,916 --> 00:14:23,333
উনি এটা থামাননি কেন?
154
00:14:23,416 --> 00:14:25,666
- উনি রাণির প্রতি অনুগত। সঠিক হোক বা...
- ভুল।
155
00:14:25,791 --> 00:14:27,625
তোমার মতো অনুভূতি আরও অনেকের আছে।
156
00:14:27,708 --> 00:14:29,791
তার মত বদলানোর মতো যথেষ্ট না এখনও,
তবে উপযুক্ত ধাক্কা দিতে পারলে...
157
00:14:29,875 --> 00:14:33,000
তাহলে এটা তোমাকে করতে হবে।
উনি তোমার কথা শুনবেন।
158
00:14:34,541 --> 00:14:37,500
আমি যখন কথা বলি,
উনার কান বন্ধ হয়ে যায়।
159
00:14:41,625 --> 00:14:43,625
তাহলে আরও জোরে কথা বলো।
160
00:15:25,500 --> 00:15:27,041
ওই, দক্ষিণী।
161
00:15:27,916 --> 00:15:29,375
তোমাকে কেউ ডাকতে এসেছে।
162
00:15:40,166 --> 00:15:42,333
আর শত্রুদল এরপর কোন দিকে গিয়েছে?
163
00:15:42,416 --> 00:15:46,125
আরও দক্ষিণে, আমার ধারনা।
অস্টিরিথের ওয়াচটাওয়ারের দিকে।
164
00:15:48,083 --> 00:15:49,833
আমি সাগর রক্ষীবাহিনীকে
অবগত করছি।
165
00:15:55,458 --> 00:15:57,708
ধন্যবাদ, লর্ড হালব্র্যান্ড।
166
00:15:57,791 --> 00:16:01,500
আমি নিশ্চিত তোমার সাহচর্য অত্যন্ত
মূল্যবান হবে আমরা তীরে পা রাখার পর।
167
00:16:03,166 --> 00:16:04,333
"তীরে পা রাখা"?
168
00:16:04,916 --> 00:16:08,791
তোমার লোকদের একত্রিত করার ইচ্ছার
ব্যাপারে গ্যালাড্রিয়েল আমাদের জানিয়েছে।
169
00:16:10,083 --> 00:16:11,250
তাই নাকি?
170
00:16:11,333 --> 00:16:14,250
আমার বিশ্বাস ও ভাবনাহীন ভাবে বলেনি সেটা?
171
00:16:15,083 --> 00:16:16,958
সত্যি বলতে, এটা আমার উদ্দেশ্য ছিল...
172
00:16:17,041 --> 00:16:19,458
আমার সঙ্গী তার দায়িত্বের
ভার অনুভব করছেন।
173
00:16:20,750 --> 00:16:24,958
আমার কোনো সন্দেহ নেই,
সঠিক সময়ে, উনি নিজের কর্তব্য পালন করবেন।
174
00:16:27,250 --> 00:16:30,583
আমার খ্যাতি যেহেতু এর সাথে জড়িয়ে আছে,
তাই আশা করব আমি।
175
00:16:31,333 --> 00:16:35,750
রাণি রিজেন্ট, আপনার বাবা
টাওয়ারে আপনাকে ডেকেছেন।
176
00:16:44,916 --> 00:16:46,416
"গ্যালাড্রিয়েল আমাদের জানিয়েছে।"
177
00:16:46,500 --> 00:16:49,750
মনে প্রশ্ন জেগেছিল কীভাবে রাণি জেনেছিল
আমাকে তার বাবার বিছানার পাশে ডাকতে।
178
00:16:49,833 --> 00:16:52,458
কখনও ভাবিনি একটা গিল্ড ক্রেস্ট
এর জন্য তুমি আমাকে বিকিয়ে দিবে।
179
00:16:52,541 --> 00:16:56,291
তুমি আমাকে ব্যবহার করেছ। আমাকে নিজের মতো
থাকতে দেওয়ার জন্য হাতজোড় করার পরেও।
180
00:16:56,375 --> 00:17:00,458
আমি নুমেনরকে রাজি করিয়েছি
পাঁচটা জাহাজ আর ৫০০ সৈন্য
181
00:17:00,541 --> 00:17:03,375
পাঠাতে তোমার লোকদের সহায়তার জন্য
182
00:17:03,958 --> 00:17:05,958
আর তোমার মাথায় রাজমুকুট পরানোর জন্য।
183
00:17:07,000 --> 00:17:10,333
অনেকে হয়তো ভাববে
তুমি আমাকে ব্যবহার করেছ।
184
00:17:17,416 --> 00:17:19,083
মুকুট পরানোর জন্য
অন্য কোনো মাথা খুঁজে নাও।
185
00:17:32,000 --> 00:17:33,375
আমার এখানে ভালো লাগছে না।
186
00:17:33,458 --> 00:17:36,125
আরে, সমস্যা নেই, ডিল।
এগুলো স্রেফ গাছ।
187
00:17:36,208 --> 00:17:39,083
কোন পাগলামিতে
ওদের এই পথে যেতে বাধ্য করেছে?
188
00:17:41,000 --> 00:17:43,833
রকফুট পাস নিশ্চয়ই বন্ধ ছিল।
189
00:17:43,916 --> 00:17:47,333
অন্ধকারে ব্যাপারটা সহজ হবে না।
চলতে থাকো।
190
00:17:51,416 --> 00:17:53,166
"অন্ধকারে সহজ।"
191
00:18:13,125 --> 00:18:14,333
নেকড়ে।
192
00:18:15,916 --> 00:18:19,000
কী ঘটছে তা আমাকে
বলছো না কেন?
193
00:18:19,083 --> 00:18:23,875
বছরের এই সময়ে
বন কখনোই এত শূন্য ছিল না।
194
00:18:23,958 --> 00:18:25,416
একেবারে ফাঁকা।
195
00:18:25,500 --> 00:18:27,791
সে দায়ী, তাই না?
বিশালাকার মানুষটা।
196
00:18:27,875 --> 00:18:30,083
আমাকে ঠিক কী করতে বলো?
197
00:18:30,166 --> 00:18:32,416
যেটা তোমার ক্যাম্পে
থাকতে করা উচিত ছিল।
198
00:18:32,500 --> 00:18:35,125
- ওদের চাকা খুলে নাও
আর ফেলে যাও!
199
00:18:35,208 --> 00:18:37,166
কী হবে এতে?
200
00:18:37,833 --> 00:18:39,666
কেউ বিধবা হবে?
201
00:18:39,958 --> 00:18:41,333
বা কেউ এতিম?
202
00:18:44,208 --> 00:18:45,791
লোকজন ক্ষুধার্ত হয়ে যাচ্ছে।
203
00:18:51,583 --> 00:18:53,000
কাছাকাছি থাকো।
204
00:18:56,958 --> 00:18:57,875
হুম।
205
00:19:03,125 --> 00:19:07,083
ওহ, এটা খুব অদ্ভুত।
চরম অদ্ভুত।
206
00:19:07,166 --> 00:19:09,500
চরম অদ্ভুত।
207
00:19:14,583 --> 00:19:15,583
ওহ!
208
00:19:21,750 --> 00:19:24,000
- প্রায় কলিজা ফাটিয়ে দিচ্ছিলে!
- মালভা।
209
00:19:24,083 --> 00:19:25,666
- আমরা পায়ের ছাপ দেখেছি।
- কাদায়।
210
00:19:25,750 --> 00:19:28,125
- অনেকগুলো!
- একজন একজন করে, প্লিজ!
211
00:19:37,666 --> 00:19:39,416
দৌড়াও!
212
00:19:43,833 --> 00:19:44,666
চলো! দৌড়াও!
213
00:20:02,125 --> 00:20:03,250
নোরি!
214
00:20:07,458 --> 00:20:10,708
নোরি! নোরি!
215
00:20:10,791 --> 00:20:12,458
নোরি, সরে যাও!
216
00:20:14,416 --> 00:20:16,541
নোরি! নোরি!
217
00:20:16,625 --> 00:20:17,625
না! এটা তোমাকে ধরে ফেলবে!
218
00:21:12,500 --> 00:21:14,416
নিজের স্থানে অটল থাকো, অন্টামো।
219
00:21:14,916 --> 00:21:16,458
তোমার বাবাকে গর্বিত করো।
220
00:21:17,000 --> 00:21:20,333
ওদের আঘাত নর্থ মুরসের পাথুরে দানবদের মতো।
221
00:21:20,875 --> 00:21:22,166
আর তবু?
222
00:21:24,875 --> 00:21:28,625
ওরা এই শত্রুর বিরুদ্ধে অপরীক্ষিত।
223
00:21:29,833 --> 00:21:33,958
হয়তো এলফ কিছু নির্দেশনা
দিতে ইচ্ছুক?
224
00:21:42,416 --> 00:21:44,500
একটা অর্ককে মারার অনেক উপায় আছে।
225
00:21:45,166 --> 00:21:48,125
তবে তোমার জন্য,
শক্তিশালী আর সহজ একটা উপায় বলছি।
226
00:21:48,875 --> 00:21:51,458
আঘাত করো, মোচড় দাও,
বের করে আনো।
227
00:21:54,208 --> 00:21:55,416
আমাকে আক্রমণ করো।
228
00:21:56,083 --> 00:21:58,625
দেখি কে গায়ে লাগাতে পারে।
229
00:21:58,708 --> 00:22:02,541
যে পারবে, তাকে আমি পদোন্নতি দেবো...
230
00:22:06,125 --> 00:22:07,541
লেফটেন্যান্ট পদে।
231
00:22:50,166 --> 00:22:53,166
তলোয়ার চালানো শক্তিমত্তার
চেয়ে বরং ভারসাম্যের ব্যাপার।
232
00:22:53,250 --> 00:22:56,166
পা দিয়ে লড়াই করবে।
হাত দিয়ে নয়।
233
00:23:15,041 --> 00:23:17,708
এলফটা স্কয়ারে
একজন সৈন্যের সাথে লড়াই করছে।
234
00:23:40,333 --> 00:23:41,416
দাঁড়িয়ে থেকো না।
235
00:23:42,416 --> 00:23:43,833
চলতে থাকো।
236
00:24:06,250 --> 00:24:08,916
অর্ককে কাবু করার জন্য
পেশিশক্তির ভরসা করো না।
237
00:24:12,708 --> 00:24:16,125
প্রায়শয়ই এটাকে পরাস্ত করা সবচেয়ে সহজ।
238
00:24:20,708 --> 00:24:22,875
সাবাশ, লেফটেন্যান্ট।
239
00:24:48,500 --> 00:24:50,416
কোনো কর্মকারের সহযোগী
এটা করতে পারে বলে দেখিনি।
240
00:24:55,166 --> 00:24:56,791
এসব বন্ধ করার জন্য
এখনও খুব বেশি দেরি হয়ে যায়নি।
241
00:24:57,666 --> 00:25:00,666
আপনার কাজিন হয়তো রাজদণ্ডের অধিকারী,
কিন্তু লোকজন আপনাকে অনুসরণ করে।
242
00:25:00,750 --> 00:25:03,166
- তাদের সাহায্যে আপনি...
- আমি কী?
243
00:25:04,583 --> 00:25:06,333
আপনার প্রভাব খাটাতে পারবেন।
244
00:25:06,416 --> 00:25:09,708
মাঝেমধ্যে তারুণ্যের বোকামি
একজন বৃদ্ধ লোককে কাঁদাতে যথেষ্ট।
245
00:25:15,958 --> 00:25:18,375
একটা যুদ্ধ বন্ধের চেষ্টা করাটা কি বোকামি?
246
00:25:19,333 --> 00:25:21,791
স্রোতের বিপরীতে চলাটা বোকামি।
247
00:25:23,333 --> 00:25:25,916
দেখো, জোয়ার এসে একজনকে ডুবিয়ে দিতে পারে,
248
00:25:26,000 --> 00:25:28,833
অথবা ভাটায় টেনে সাগরে নিয়ে যেতে পারে।
249
00:25:28,916 --> 00:25:32,875
সমুদ্রের স্রোতকে আয়ত্ত্বে আনার কৌশল হচ্ছে
এটা জানা যে এরপর সেটা কোনদিকে যাবে।
250
00:25:32,958 --> 00:25:35,333
আপনি একা হাতে
সর্বশেষ রাজাকে আমাদেরকে পুরনো পথে
251
00:25:35,416 --> 00:25:37,166
টেনে নিয়ে যাওয়া থেকে
বিরত রেখেছিলেন।
252
00:25:37,250 --> 00:25:39,333
আমাকে বলবেন না যে এখন আপনি
মিরিলের মন বদলাতে পারবেন না।
253
00:25:39,416 --> 00:25:42,583
আর কেন ভাবলে যে আমার আর
মিরিয়েল এর মন এ ব্যাপারে এক না?
254
00:25:42,666 --> 00:25:45,791
কারণ আমার বাবা একজন এলফের থেকে
আদেশ নেওয়ার আগে বরং মারা যাবে।
255
00:26:06,083 --> 00:26:07,708
"এলফ এর থেকে আদেশ"?
256
00:26:16,875 --> 00:26:21,291
এসব যখন শেষ হবে,
এলফরা আমাদের আদেশ শুনবে।
257
00:26:22,625 --> 00:26:25,583
এখন, আমার কাজিন গ্যালাড্রিয়েলের
জন্য চাইলে যুদ্ধে যেতে পারে।
258
00:26:26,375 --> 00:26:28,208
আমি যুদ্ধে যাচ্ছি নুমেনরের জন্য।
259
00:26:28,291 --> 00:26:30,500
এটা কীভাবে নুমেনরের জন্য হতে পারে?
260
00:26:32,333 --> 00:26:33,916
তুমি কি কিছুই শেখোনি?
261
00:26:35,500 --> 00:26:37,958
শীঘ্রই, আমরা মিডল-আর্থের
নীচ মানবদের বাঁচাব,
262
00:26:38,375 --> 00:26:41,333
তাদের তুলব আর তাদের
দীর্ঘ অপেক্ষার রাজা তাদেরকে উপহার দেবো।
263
00:26:41,875 --> 00:26:43,833
যে রাজা চিরদিন আমাদের
কাছে ঋণী থাকবে।
264
00:26:45,250 --> 00:26:48,333
এবার, ভেবে দেখো,
সেটা আমাদের কীভাবে উপকৃত করবে।
265
00:26:51,041 --> 00:26:54,541
খনি, বন, ব্যবসা, সম্মান...
266
00:26:55,000 --> 00:26:57,958
আমি সেটা থামানোর সাহস করব।
সাগরের সব লবণের বিনিময়েও না।
267
00:26:59,125 --> 00:27:00,416
আর তোমারও সেটা করা উচিত না।
268
00:27:10,875 --> 00:27:12,208
রাজ্য!
269
00:27:12,291 --> 00:27:16,041
- রাজ্য বিপদে আছে। আমাকে...
- বিপদ কেটে গেছে, বাবা।
270
00:27:17,125 --> 00:27:20,541
আমরা এখন তাই করছি
যা তুমি সবসময় বিশ্বাস করে এসেছ।
271
00:27:21,708 --> 00:27:23,958
আমরা এলফদের সাথে
আমাদের সম্পর্ক পুনরুদ্ধার করছি।
272
00:27:26,291 --> 00:27:28,166
আমি মিডল-আর্থে যাচ্ছি।
273
00:27:39,958 --> 00:27:40,958
মিরিয়েল?
274
00:27:42,083 --> 00:27:44,083
হ্যাঁ, বাবা।
275
00:27:45,916 --> 00:27:47,000
আমি।
276
00:27:50,041 --> 00:27:53,791
মিডল-আর্থে যেয়ো না।
277
00:27:57,000 --> 00:27:59,125
ওখানে তোমার জন্য অপেক্ষা করছে শুধু...
278
00:28:01,833 --> 00:28:03,833
কী, বাবা?
কী অপেক্ষা করছে আমার জন্য?
279
00:28:05,208 --> 00:28:06,625
অন্ধকার।
280
00:28:13,541 --> 00:28:14,750
বিশ্বাস করতে পারো?
281
00:28:16,250 --> 00:28:18,500
তুমি যা করেছ
তা নিয়ে সবাই কথা বলছে।
282
00:28:22,125 --> 00:28:24,625
একজন বহিরাগতের ব্যাপারে ওদের
এত প্রশংসা করতে কখনও দেখিনি।
283
00:28:29,375 --> 00:28:30,625
কিছু মোম নিয়ে এসেছি তোমার জন্য।
284
00:28:31,333 --> 00:28:33,708
হাতের ওখানে লাগিয়ে নাও,
নরম করতে সাহায্য করবে।
285
00:28:59,000 --> 00:29:00,250
এই।
286
00:29:08,875 --> 00:29:11,041
থামো। প্লিজ।
287
00:30:15,083 --> 00:30:18,458
আমাদের দুটো মহান জাতি,
খাজাদ আর নল্ডোরের
288
00:30:18,541 --> 00:30:20,458
অটুট ঐক্যের উদ্দেশ্যে।
289
00:30:20,541 --> 00:30:22,666
- ঐক্যের উদ্দেশ্যে।
- ঐক্যের উদ্দেশ্যে।
290
00:30:23,291 --> 00:30:25,708
আমাদের ওয়াইন পানের আগে,
291
00:30:26,166 --> 00:30:29,083
লর্ড ডুরিন, আপনার প্রশংসা করতে চাই।
292
00:30:29,708 --> 00:30:33,166
খাজাদ-দুমকে বলা হতো
সবচেয়ে নীরব বামন রাজ্য,
293
00:30:33,250 --> 00:30:37,041
কিন্তু সম্প্রতি,
আপনাদের চুল্লি
294
00:30:37,125 --> 00:30:40,583
স্বয়ং আউলের চোখের
মতো উজ্জ্বলতায় জ্বলছে।
295
00:30:40,666 --> 00:30:42,875
আপনাদের খনি আরও গভীর হচ্ছে।
296
00:30:43,583 --> 00:30:47,708
এই অনুপ্রেরণার কৃতিত্ব কাকে দিবেন?
297
00:30:49,625 --> 00:30:51,625
আমিও লিন্ডনের ব্যাপারে
একই কথা বলতে পারি।
298
00:30:53,208 --> 00:30:56,833
যোদ্ধাদের জাহাজে করে পাঠাচ্ছে,
শহরের সীমা বৃদ্ধি করছে।
299
00:30:58,416 --> 00:31:00,500
এলফদের জন্য কিছুটা আকস্মিক, তাই না?
300
00:31:02,458 --> 00:31:05,333
আপনাদের তো এই সিদ্ধান্ত নিতেই
কয়েক সপ্তাহ চলে যায় যে হাগবেন কি না...
301
00:31:05,416 --> 00:31:06,791
আমি যদি বলি...
302
00:31:08,250 --> 00:31:11,083
আমাদের প্রজাতির জন্য সময় বেশ ধীরে চলে।
303
00:31:11,583 --> 00:31:15,250
বছরের পর বছরের নিরলস প্রচেষ্টাও আমরা
এক মুহূর্তের ব্যাপার বলে ছোট করে দেখি।
304
00:31:15,333 --> 00:31:18,166
তাই বলে, আমি আমাদের অতিথির
মনে কষ্ট দিতে চাই না।
305
00:31:18,250 --> 00:31:21,500
আমার মনে হয় না
আমাদের বামন বন্ধুর দৃঢ় হৃদয়
306
00:31:21,583 --> 00:31:24,416
একটা সৎ প্রশ্নের দ্বারা কষ্ট পাবে।
307
00:31:25,833 --> 00:31:28,541
আপনার জন্য একটা সৎ প্রশ্ন আছে আমার।
308
00:31:31,166 --> 00:31:34,250
এই টেবিলটা কোথা থেকে পেয়েছেন?
309
00:31:35,500 --> 00:31:36,916
কেন জিজ্ঞাসা করছেন?
310
00:31:38,000 --> 00:31:41,583
এই পাথর কেবল একটা
নির্দিষ্ট গভীরতায় পাওয়া যায়।
311
00:31:42,000 --> 00:31:45,000
তাই আমাদের যন্ত্র খুব কমই
এর খনি খুঁজে পায়।
312
00:31:45,833 --> 00:31:48,625
প্রতিটা পাথরকে আমরা
অমূল্য উপহার হিসেবে বিবেচনা করি।
313
00:31:50,583 --> 00:31:55,833
সবচেয়ে পবিত্র কাজসমূহের জন্য
আমরা এগুলো জমা করে রাখি।
314
00:31:57,291 --> 00:32:00,291
স্মৃতিস্তম্ভ বা সমাধিফলকে,
315
00:32:01,541 --> 00:32:03,541
আমাদের সম্মানিত প্রয়াতদের জন্য।
316
00:32:13,083 --> 00:32:15,916
আমাদের অপবিত্রতা ক্ষমা করবেন, লর্ড ডুরিন।
317
00:32:17,041 --> 00:32:22,458
আমরা আপনার সাথে এটাকে স্বদেশে ফেরত
পাঠাব, যাতে এটা উপযুক্ত সম্মান লাভ করে।
318
00:32:26,833 --> 00:32:30,125
জেনে ভালো লাগল যে এলফদের মাঝে
কিছুটা সম্মান এখনও অবশিষ্ট রয়েছে।
319
00:32:32,166 --> 00:32:33,250
মহারাজ।
320
00:32:33,708 --> 00:32:37,166
আমাদে জনগণের ঐক্যের উদ্দেশ্যে, তবে।
321
00:32:37,250 --> 00:32:38,416
ঐক্যের উদ্দেশ্যে।
322
00:32:47,958 --> 00:32:51,375
বামনটার প্রতি তোমার
আনুগত্য প্রশংসনীয়।
323
00:32:52,416 --> 00:32:55,166
বন্ধুর প্রতি আনুগত্যই তো প্রত্যাশিত।
324
00:32:55,250 --> 00:32:56,958
তার জাত-পাত যাই হোক না কেন।
325
00:32:57,041 --> 00:33:00,250
তাতে কি তোমার রাজার কাছে
মিথ্যা বলা শুদ্ধ হয়ে যায়?
326
00:33:00,333 --> 00:33:03,375
ভাবছি, হাই কিং, আসলে আপনিই
আমার সাথে মিথ্যা বলেছেন কি না।
327
00:33:08,750 --> 00:33:11,958
আমি খাজাদ-দুমে গিয়েছিলাম
বন্ধুত্বের বার্তা নিয়ে, কিন্তু বাস্তবে,
328
00:33:12,666 --> 00:33:15,666
আপনি আরও বেশি কিছু চেয়েছিলেন, তাই না?
329
00:33:15,750 --> 00:33:19,000
হিথাইগ্লিয়েরের শিকড় সংগীতের
সাথে তুমি পরিচিত?
330
00:33:19,750 --> 00:33:21,833
মনে করাও আমাকে, প্লিজ।
331
00:33:23,500 --> 00:33:26,833
একটা অস্পষ্ট কিংবদন্তী
যা বেশিরভাগ লোক অপ্রাসঙ্গিক মনে করে।
332
00:33:26,916 --> 00:33:30,166
স্মরণ করাও, এলরন্ড পেরেডেল।
333
00:33:33,958 --> 00:33:35,958
এটা একটা যুদ্ধের কথা বলে,
334
00:33:36,833 --> 00:33:39,000
কুয়াশাচ্ছন্ন পর্বতচূড়ার মাঝে।
335
00:33:40,291 --> 00:33:43,750
সম্মান বা কর্তব্য নিয়ে নয়।
বরং একটা বৃক্ষ নিয়ে এই যুদ্ধ।
336
00:33:43,833 --> 00:33:47,083
অনেকের দাবি যার মধ্যে লুকানো
আছে হারানো সিল্মারিলস এর শেষ অংশ।
337
00:34:00,583 --> 00:34:03,458
একদিকে, যুদ্ধ করে
একজন এলফ যোদ্ধা,
338
00:34:04,250 --> 00:34:06,208
মানউই এর মতো বিশুদ্ধ হৃদয়ের,
339
00:34:06,291 --> 00:34:09,041
যে তার সমস্ত আলো ঢেলে দেয়
বৃক্ষটাকে আগলে রাখার জন্য।
340
00:34:09,791 --> 00:34:12,416
অন্যদিকে, মরগোথের
একটা বালরোগ,
341
00:34:12,500 --> 00:34:15,875
যে তার সমস্ত ঘৃণাকে ছড়িয়ে দেয়
বৃক্ষটাকে ধ্বংসের জন্য।
342
00:34:16,583 --> 00:34:20,875
তাদের অনন্ত লড়াইয়ের মাঝে,
বজ্র আঘাত হানে বৃক্ষটির ওপর...
343
00:34:24,125 --> 00:34:27,791
তাদের এই দ্বন্দ্ব থেকে
সৃষ্টি হয়, এক শক্তির...
344
00:34:28,708 --> 00:34:32,875
এক শক্তি যা শুভ এর মতো শুভ্র আর উজ্জ্বল।
345
00:34:32,958 --> 00:34:35,958
আর অশুভের মতো শক্তিশালী আর অদম্য
346
00:34:36,958 --> 00:34:39,958
লোকে বলে এটা শেকড়
বেয়ে চলে যায় পর্বতের গভীরে,
347
00:34:40,041 --> 00:34:44,041
যেখানে শতাব্দীর পর শতাব্দী ধরে,
এটা অপেক্ষায় রয়েছে।
348
00:34:45,416 --> 00:34:46,583
ডুরিন ঠিক বলেছিল।
349
00:34:46,666 --> 00:34:49,000
তাহলে স্বীকার করছো যে
বামনরা এটা খুঁজে পেয়েছে।
350
00:34:49,083 --> 00:34:52,166
হারানো সিল্মারিল এর আলোক
ধারণকারী ধাতু।
351
00:34:52,250 --> 00:34:54,083
আমি শুধু এটুকুই স্বীকার করছি।
352
00:34:54,166 --> 00:34:57,041
আমি ডুরিনকে কথা দিয়েছি
ওর লোকদের গোপন বিষয় কখনও ফাঁস করব না।
353
00:34:58,041 --> 00:35:00,916
আর তাকে দেওয়া কথা রাখতে গিয়ে
354
00:35:01,666 --> 00:35:04,500
যদি তোমার স্বজাতি বিলুপ্ত হয়ে যায়?
355
00:35:38,583 --> 00:35:42,875
গ্যালাড্রিয়েল এর প্রত্যাবর্তনের আগে
আমরা প্রথম এটা খেয়াল করি।
356
00:35:42,958 --> 00:35:44,750
ভেবেছিলাম ওকে দূরে পাঠিয়ে দিয়ে,
357
00:35:44,833 --> 00:35:48,541
আর এই দীর্ঘসময় ধরে চলমান
যুদ্ধের অবসান ঘটিয়ে,
358
00:35:48,625 --> 00:35:50,833
আমরা হয়তো ক্ষয়ের হার ধীর করতে পারব।
359
00:35:51,916 --> 00:35:54,750
কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা স্বত্বেও,
360
00:35:54,833 --> 00:35:57,750
আমাদের পতন কেবল ত্বরান্বিতই হয়েছে।
361
00:35:58,625 --> 00:36:01,958
এই বৃক্ষের গায়ের এই ক্ষয়চিহ্ন
ভেতরের বাস্তবতার
362
00:36:02,041 --> 00:36:03,583
বাহ্যিক রূপ।
363
00:36:04,416 --> 00:36:06,583
তা হচ্ছে এল্ডারের জ্যোতি,
364
00:36:06,666 --> 00:36:10,083
আমাদের জ্যোতি, নিষ্প্রভ হয়ে যাচ্ছে।
365
00:36:12,875 --> 00:36:14,458
আর কে জানে এ ব্যাপারে?
366
00:36:15,041 --> 00:36:16,458
খুব অল্প কয়েকজন।
367
00:36:19,625 --> 00:36:22,750
আমি আবারও জিজ্ঞাসা করছি,
শেষবারের মতো,
368
00:36:24,500 --> 00:36:27,750
বামনরা কি ধাতুটা খুঁজে পেয়েছে
নাকি পায়নি?
369
00:36:32,333 --> 00:36:35,500
আমি ডুরিনের কাছে প্রতিজ্ঞা করেছি।
370
00:36:38,166 --> 00:36:42,166
কারো কারো কাছে হয়তো,
এর ওজন সামান্য।
371
00:36:45,541 --> 00:36:47,125
কিন্তু আমার সম্মানবোধে,
372
00:36:48,000 --> 00:36:51,708
এরকম জিনিসগুলোর দ্বারাই
আমাদের আত্মার বন্ধন রচিত হয়।
373
00:36:52,500 --> 00:36:56,833
কেবল সামান্য আশার ভিত্তিতে
আমি সেই বন্ধন ফসকে যেতে দিতে পারি না।
374
00:36:58,333 --> 00:37:02,500
আশা কখনও সামান্য হয় না, এলরন্ড...
375
00:37:03,666 --> 00:37:05,500
সেটা অত্যন্ত স্বল্প হলেও।
376
00:37:06,666 --> 00:37:09,041
সমস্ত চেতনা যখন সুপ্ত থাকে,
377
00:37:09,125 --> 00:37:13,416
আশার চক্ষু সবার আগে উন্মোচিত হয়,
সবার শেষে মুদিত হয়।
378
00:37:15,541 --> 00:37:19,000
এলফরা যদি এখন মিডল-আর্থ ছেড়ে যায়,
379
00:37:19,791 --> 00:37:24,458
অন্ধকারের সৈন্যরা পৃথিবীর বুক
জুড়ে চষে বেড়াবে।
380
00:37:24,541 --> 00:37:25,791
সেটাই হবে সমাপ্তি,
381
00:37:25,875 --> 00:37:30,000
শুধু আমাদের লোকজনের জন্য নয়,
সবার জন্য।
382
00:37:31,916 --> 00:37:34,583
সেটাকে প্রতিহত করার আশা যদি তোমার প্রতিজ্ঞা
383
00:37:34,666 --> 00:37:37,125
পুনর্বিবেচনার জন্য যথেষ্ট না হয়,
384
00:37:38,125 --> 00:37:40,125
তাহলে অন্য কিছু খুঁজে নাও।
385
00:38:07,625 --> 00:38:10,666
♪ What was the land immortal hands ♪
386
00:38:10,750 --> 00:38:14,000
♪ Rose up from Sundering Sea? ♪
387
00:38:14,083 --> 00:38:17,416
♪ Land of the gift, land of the star ♪
388
00:38:17,500 --> 00:38:20,916
♪ To shine eternally? ♪
389
00:38:21,000 --> 00:38:24,458
♪ 'Twas Númenor ♪
♪ Fair Númenor ♪
390
00:38:24,541 --> 00:38:27,875
♪ Bright isle filled with grace... ♪
391
00:38:29,250 --> 00:38:32,083
বলেছিলাম এটা বিপজ্জনক হবে না।
392
00:38:32,166 --> 00:38:35,041
আমার ধারণা আমি নৌকা থেকে নামতে
নামতেই যুদ্ধ শেষ হয়ে যাবে।
393
00:38:35,125 --> 00:38:36,500
স্রেফ আমার বাবাকে বলো না।
394
00:38:36,583 --> 00:38:40,500
উনি সবার কান ভরিয়ে ফেলছেন এই
বলে যে, উনার হবু জামাই একজন বীর যোদ্ধা।
395
00:38:41,166 --> 00:38:43,166
গাও! চলো, গাও।
396
00:38:43,250 --> 00:38:44,958
গানের কথা মনে আছে তো, তাই না?
397
00:38:45,041 --> 00:38:48,000
সারারাত তোর বেঢপ গলা শুনতে শুনতে যে
অবস্থা হয়েছে সারাজীবনেও ভুলব না।
398
00:38:49,125 --> 00:38:52,541
হয়তো ইসিলদুর তোমার সাথে গাইবে।
399
00:38:52,666 --> 00:38:54,708
♪ Oh, bless our every breath... ♪
400
00:38:55,166 --> 00:38:57,083
এটা মজার হবে।
401
00:38:57,166 --> 00:38:59,875
♪ Make our great land to ever stand ♪
402
00:38:59,958 --> 00:39:02,125
♪ Our swords to conquer death ♪
403
00:39:02,208 --> 00:39:05,083
- উত্তর হচ্ছে না।
- আমি কিছু বলিনি এখনও।
404
00:39:05,166 --> 00:39:06,375
তোকে ১৫ বছর ধরে চিনি।
405
00:39:06,458 --> 00:39:08,291
তোর মনে হয় আমি জানি
তুই কী বলতে এসেছিস এখানে?
406
00:39:08,375 --> 00:39:11,208
- আসলে ১৬ বছর, তবে...
- অন্টামো।
407
00:39:11,291 --> 00:39:13,750
আচ্ছা। আমি কী বলতে এসেছি?
408
00:39:13,833 --> 00:39:16,458
একটা বড়োসড়ো ক্ষমাপ্রার্থনা,
যেটা অন্টামো, অবশ্যই,
409
00:39:16,541 --> 00:39:17,875
সাথে সাথেই গ্রহণ করে নিবে,
410
00:39:17,958 --> 00:39:19,000
তবে আমি করব না।
411
00:39:19,083 --> 00:39:20,583
আর জানিস কেন?
412
00:39:21,541 --> 00:39:25,625
তুই ক্ষমা চাইছিল কেবল এ কারণে যে
তোর ধারণা আমি যেহেতু পদোন্নতি পেয়েছি,
413
00:39:25,708 --> 00:39:27,541
আমি তোকে এই যাত্রায় অন্তর্ভুক্ত করতে পারব।
414
00:39:31,958 --> 00:39:33,416
- পারবি?
- ঠিক।
415
00:39:35,583 --> 00:39:38,166
আমি শুধু বলতে চাই,
আমি সাথে সাথে মেনে নিতাম না।
416
00:39:38,250 --> 00:39:40,166
- তবে খুশি হয়েছি যে তুই ক্ষমা চেয়েছিস।
- না, ও চায়নি।
417
00:39:40,250 --> 00:39:41,541
চেয়েছি তো!
418
00:39:41,625 --> 00:39:44,625
তবে খুশিমনেই আরেকবার চাইতে পারি।
আমি দুঃখিত যে আমি লড়াইটা বাধিয়েছিলাম।
419
00:39:46,708 --> 00:39:48,458
এখন প্লিজ আমাকে তোর
সাথে নিয়ে চল।
420
00:39:49,625 --> 00:39:50,833
না।
421
00:39:53,250 --> 00:39:55,333
কী করলে তুই মানবি?
422
00:39:56,458 --> 00:39:57,875
আচ্ছা, একটা ফ্রি মার লাগাতে পারবি।
423
00:39:58,666 --> 00:40:01,375
চোয়াল, পেট, তোর ইচ্ছা।
একটা মার।
424
00:40:04,250 --> 00:40:05,083
তিন।
425
00:40:05,166 --> 00:40:06,708
আহ, দুই।
426
00:40:08,416 --> 00:40:09,541
আসলে...
427
00:40:13,916 --> 00:40:15,250
তিনটার মতোই লেগেছে।
428
00:40:20,916 --> 00:40:23,250
তো, আমাকে জাহাজে নিবি?
429
00:40:24,208 --> 00:40:27,208
ইসিলদুর, তুই আমার সবচেয়ে পুরনো বন্ধু।
430
00:40:28,875 --> 00:40:32,000
আর যদি সত্যিটা জানতে চাস,
এখনও হয়তো সবচেয়ে কাছের বন্ধু, কিন্তু...
431
00:40:32,083 --> 00:40:33,583
- কী?
- অন্টামো, প্লিজ।
432
00:40:34,625 --> 00:40:37,000
সুস্থ মস্তিষ্কে, আমি নিজের নাম
খোয়াতে চাই না
433
00:40:37,083 --> 00:40:40,166
তোকে এমন এক দায়িত্বের জন্য সুপারিশ করে
যেটা হয়তো তুই পরিত্যাগ করবি।
434
00:40:40,250 --> 00:40:42,375
- এবার ভিন্ন হবে।
- হুম।
435
00:40:44,208 --> 00:40:45,875
একদিন, আশা করি হবে।
436
00:40:47,625 --> 00:40:50,333
একদিন, আশা করি এমন কিছু
তুই খুঁজে পাবি
437
00:40:50,416 --> 00:40:52,750
যার জন্য তুই যেকোনো
ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবি।
438
00:40:55,833 --> 00:40:58,333
তোর হয়ে আমি বেরেকের খেয়াল রাখব।
কথা দিচ্ছি।
439
00:40:58,750 --> 00:41:00,083
বেরেক যাচ্ছে?
440
00:41:01,000 --> 00:41:02,833
ঘোড়ার মাস্টার ওকে নিয়োগ দিয়েছে।
441
00:41:04,333 --> 00:41:07,750
দুঃখিত, ইসিল।
সমুদ্র সবসময় সঠিক।
442
00:41:57,166 --> 00:42:00,000
তুমি কি জাহাজে লুকিয়ে আছো?
443
00:42:08,250 --> 00:42:09,875
তুমি কি নৌকায় আগুন লাগাতে চাচ্ছ?
444
00:42:09,958 --> 00:42:12,875
এক্ষুণি বের হও এখান থেকে।
তোমাকে যে দেখেছি কাউকে বলব না।
445
00:42:13,750 --> 00:42:16,208
- লন্ঠনটা আমাকে দাও।
- না।
446
00:42:16,291 --> 00:42:17,875
দাও।
447
00:42:51,416 --> 00:42:53,416
সবাই হাত লাগাও। জলদি!
448
00:42:54,500 --> 00:42:56,541
ওদের তুলে আনো। জলদি।
449
00:42:57,625 --> 00:42:59,625
তুলে আনো ওদের! ইসিলদুর?
450
00:43:08,333 --> 00:43:09,500
ইসিলদুর?
451
00:43:11,750 --> 00:43:12,708
কী হয়েছিল?
452
00:43:13,416 --> 00:43:15,833
ও একটা মাছ ধরার নৌকায় ছিল।
একটা ব্যারেল হয়তো বিস্ফোরিত হয়েছে।
453
00:43:15,916 --> 00:43:17,833
ব্যারেল?
454
00:43:19,916 --> 00:43:21,916
ও আমার জীবন বাঁচিয়েছে।
455
00:43:22,000 --> 00:43:24,583
ও চলে আসতে পারত,
কিন্তু ও আমার জীবন বাঁচিয়েছে।
456
00:43:24,666 --> 00:43:25,916
ক্যাপ্টেন!
457
00:43:42,500 --> 00:43:45,333
কোনো দস্যুর কাজ বলে
সন্দেহ করছি আমরা,
458
00:43:45,416 --> 00:43:47,333
তবে এখনও তাকে সনাক্ত করতে পারিনি।
459
00:43:47,416 --> 00:43:51,000
আমাদের সৌভাগ্য যে
বাকি জাহাজগুলোও আমরা হারাইনি।
460
00:43:51,083 --> 00:43:54,833
এটা নিশ্চিতভাবেই আপনার মনে সংশয়
উদ্রেকের একটা প্রচেষ্টা ছিল, রাণি রিজেন্ট।
461
00:43:54,916 --> 00:43:58,208
- তা হতে দিবেন না।
- আমি এলফের সাথে একমত নই।
462
00:43:58,291 --> 00:44:00,708
হয়তো আমরা তাড়াহুড়ায় কাজ করেছি।
463
00:44:00,791 --> 00:44:03,250
রাজ্যকে টেনে না নিয়ে
বরং নেতৃত্ব দেওয়া উচিত।
464
00:44:03,333 --> 00:44:05,125
আমার মতে আমাদের যাত্রা বিলম্বিত করা উচিত
465
00:44:05,208 --> 00:44:07,916
যতক্ষণ না আপনার অভিযানে
যোগদানের জন্য আরও লোক আমরা যোগাড় করতে পারি।
466
00:44:08,000 --> 00:44:12,000
আমাদের শত্রুরা প্রতিদিন শক্তিশালী হচ্ছে।
হয়তো প্রতি ঘণ্টায় যখন আমরা দ্বিধাবোধ করছি।
467
00:44:12,083 --> 00:44:15,375
কেন এই পথ বেছে নিয়েছিলেন তা মনে রাখুন।
আপনার বিশ্বাস মনে রাখুন।
468
00:44:15,458 --> 00:44:17,583
তোমার মনে হয়
আমি ভুলতে পারি?
469
00:44:18,083 --> 00:44:22,541
আমাদের এখনও তিনটা জাহাজ আছে।
আর আপনার বাবার আশীর্বাদ।
470
00:44:26,375 --> 00:44:27,958
লর্ড হালব্র্যান্ড এর কী হবে?
471
00:44:28,791 --> 00:44:30,291
সে আমাদের প্রস্থানের অপেক্ষায় আছে।
472
00:44:30,375 --> 00:44:31,791
নিশ্চয়ই।
473
00:44:35,958 --> 00:44:38,041
সাগর রক্ষীবাহিনীকে কি
প্রত্যাহার করতে বলব?
474
00:44:44,416 --> 00:44:48,458
আগামীকাল ভোরে চূড়ান্ত সিদ্ধান্ত
গ্রহণের জন্য এই পরিষদ আবার আলোচনায় বসবে।
475
00:44:50,500 --> 00:44:52,833
লর্ড হালব্র্যান্ড যেন উপস্থিত
থাকে তা নিশ্চিত করো।
476
00:45:01,541 --> 00:45:03,125
আপনি কতটুকু নিশ্চিত হতে পেরেছেন?
477
00:45:04,583 --> 00:45:06,000
এলরন্ড, আমাকে ক্ষমা করে দাও।
478
00:45:06,625 --> 00:45:07,875
ক্ষমা করব?
479
00:45:07,958 --> 00:45:09,333
যে আমি তোমায় আরও আগে বলিনি।
480
00:45:14,250 --> 00:45:15,458
আপনি জানতেন।
481
00:45:16,500 --> 00:45:19,583
আমি চেয়েছিলাম শুরু থেকেই
তোমাকে যেন ব্যাপারটা জানতে দেওয়া হয়,
482
00:45:19,666 --> 00:45:21,750
কিন্তু হাই কিং মানা করেছিলেন।
483
00:45:24,708 --> 00:45:27,125
আর এটা... এই মিথ্রিল...
484
00:45:29,291 --> 00:45:31,000
এটাই আমাদের মুক্তির একমাত্র উপায়?
485
00:45:31,083 --> 00:45:35,125
এলরন্ড, আমি সমস্ত প্রতিকূলতার
মুখে একে পরীক্ষা করেছি।
486
00:45:36,291 --> 00:45:39,000
কোনো কিছুই এর আলোকে
স্তিমিত করতে পারে না।
487
00:45:39,958 --> 00:45:44,458
আমাদের বিশ্বাস আমরা যদি খুব দ্রুত
বিশাল পরিমাণে এটা জমা করতে পারি,
488
00:45:44,541 --> 00:45:49,958
ভালারের আলোতে আরও একবার প্রতিটা এলফকে
উজ্জ্বল করার মতো যথেষ্ট যদি হয়...
489
00:45:52,625 --> 00:45:53,958
তাহলে, হ্যাঁ।
490
00:45:55,500 --> 00:45:58,250
হ্যাঁ। এটা খুব সম্ভব।
491
00:46:08,166 --> 00:46:09,500
আমি দুঃখিত।
492
00:46:11,500 --> 00:46:13,333
হাই কিং আমাকে ধোঁকা দিয়েছেন বলে?
493
00:46:15,250 --> 00:46:18,750
না এই জন্য যে আমার জাতির বিনাশ হবে
যদি আমি একটা প্রতিজ্ঞা ভঙ্গ না করি?
494
00:46:20,541 --> 00:46:21,958
আর একজন বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা না করি?
495
00:46:23,833 --> 00:46:29,250
এলরন্ড, যে রাতে তোমার বাবা
পাড়ি জমায় সেখানে আমি ছিলাম।
496
00:46:32,458 --> 00:46:37,291
একজন নশ্বর মানব, যার বিশ্বাস ছিল
সে দেবতাদের রাজি করাতে পারবে
497
00:46:39,041 --> 00:46:40,916
আমাদের যুদ্ধে সহায়তা করার জন্য।
498
00:46:42,916 --> 00:46:46,208
শুনেছি তোমার মায়ের অনুরোধ
তাকে না যাওয়ার জন্য,
499
00:46:46,291 --> 00:46:50,125
প্রার্থনা করছিল, জোর করছিল, কেন,
কেন এটা তাকেই করতে হবে?
500
00:46:52,375 --> 00:46:54,125
আর জানো সে কী বলেছিল?
501
00:46:59,541 --> 00:47:02,125
কারণ একমাত্র সেই এটা করতে পারবে।
502
00:47:23,541 --> 00:47:25,791
তোমাকে ব্যবহার করাটা আমার ভুল হয়েছে।
503
00:47:26,875 --> 00:47:28,291
তার জন্য, আমি দুঃখিত।
504
00:47:30,583 --> 00:47:33,541
আগামীকাল, রাণি তোমাকে
ডেকে পাঠাবেন।
505
00:47:33,625 --> 00:47:37,791
ওই পরিষদে তোমার বক্তব্য এই মিশনের
ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।
506
00:47:39,041 --> 00:47:41,791
- আমাকে সাহায্য করো।
- আমার ধারণা তোমাকে যথেষ্ট সাহায্য করেছি।
507
00:47:43,500 --> 00:47:45,083
তাহলে নিজেকে সাহায্য করো।
508
00:47:45,833 --> 00:47:48,750
আমার সাথে লড়াই বন্ধ করো,
আর একসাথে, চলো ওদের বিরুদ্ধে লড়াই করি।
509
00:47:49,416 --> 00:47:53,750
খুব বেশি দিন আগের কথা নয়, আমার মতো
মানুষেরা ওদের পাশে থেকে লড়াই করেছিল।
510
00:47:53,833 --> 00:47:55,500
তোমার মতো মানুষ।
তুমি নও।
511
00:48:02,000 --> 00:48:03,166
ভুল বলছো।
512
00:48:07,333 --> 00:48:11,750
ওই পাটাতনে গিয়ে পৌঁছানোর আগে
আমি কী করেছিলাম তা তুমি জানো না।
513
00:48:16,583 --> 00:48:18,416
জানো না কীভাবে আমি বেঁচে ছিলাম।
514
00:48:27,375 --> 00:48:28,875
কীভাবে আমরা সবাই বেঁচে ছিলাম।
515
00:48:35,625 --> 00:48:38,458
আর যখন লোকজন এটা জানতে পারবে,
ওরা আমাকে বিতাড়িত করবে।
516
00:48:40,458 --> 00:48:41,666
যেমনটা করবে তুমিও।
517
00:48:44,041 --> 00:48:48,666
মাঝেমধ্যে আলোর খোঁজ পেতে হলে,
আমাদের প্রথমে অন্ধকারের ছোঁয়া পেতে হয়।
518
00:48:52,458 --> 00:48:54,208
অন্ধকারের কী জানো তুমি?
519
00:48:58,250 --> 00:49:00,083
কার ছুরি ছিল এটা ,গ্যালাড্রিয়েল?
520
00:49:01,083 --> 00:49:02,583
কাকে হারিয়েছ তুমি?
521
00:49:03,833 --> 00:49:04,833
আমার ভাই।
522
00:49:05,500 --> 00:49:06,750
কী হয়েছিল তার?
523
00:49:06,833 --> 00:49:08,458
উনি নিহত হয়েছেন।
524
00:49:08,541 --> 00:49:10,791
অন্ধকার আর হতাশা জর্জরিত এক স্থানে।
525
00:49:10,875 --> 00:49:13,583
সাউরনের গোলামদের হাতে।
এটুকু যথেষ্ট তোমার জন্য?
526
00:49:13,666 --> 00:49:15,166
তো এটা প্রতিশোধের ব্যাপার?
527
00:49:15,250 --> 00:49:17,625
সমুদ্রের নোনা জলে কারো তৃষ্ণা মেটে না।
528
00:49:17,708 --> 00:49:20,250
তাহলে কী এটা?
কেন তুমি লড়াই চালিয়ে যাচ্ছ?
529
00:49:21,166 --> 00:49:24,416
আমি যে একটা জায়গায় আর কখনও ফিরে না
যাওয়ার শপথ করেছি সেখানে আমায় যেতে বলছ।
530
00:49:25,333 --> 00:49:27,625
অন্তত কারণটা তো আমাকে বলতে পারো।
531
00:49:29,375 --> 00:49:31,166
কেন তুমি লড়াই চালিয়ে যাচ্ছ?
532
00:49:31,250 --> 00:49:33,000
কারণ আমি থামতে পারি না।
533
00:49:47,083 --> 00:49:49,375
যে দলকে আমি নেতৃত্ব দিতাম
তারা আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল।
534
00:49:51,750 --> 00:49:55,958
আমার সবচেয়ে কাছের বন্ধু রাজার
সাথে আমাকে নির্বাসিত করার ষড়যন্ত্র করেছে।
535
00:49:56,500 --> 00:50:00,375
আর তাদের সবাই সেভাবে অভিনয় করেছে...
536
00:50:03,916 --> 00:50:06,666
কারণ আমার বিশ্বাস
ওর আমাকে আর আলাদা করতে পারছিল না...
537
00:50:08,208 --> 00:50:10,208
যে অশুভের সাথে আমি লড়াই
করছিলাম তার থেকে।
538
00:50:16,166 --> 00:50:17,416
আমি দুঃখিত।
539
00:50:20,916 --> 00:50:22,250
তোমার ভাইয়ের জন্য।
540
00:50:23,458 --> 00:50:24,708
সবকিছুর জন্য।
541
00:50:25,750 --> 00:50:27,000
আমি দুঃখিত।
542
00:50:28,333 --> 00:50:30,875
তোমার দুঃখ আমার কষ্ট লাঘব করতে পারবে না।
543
00:50:32,666 --> 00:50:35,166
আর হাতুড়ি আর হাপরও তোমারটা করবে না।
544
00:50:36,625 --> 00:50:39,416
এখানে তুমি শান্তি খুঁজে পাবে না।
545
00:50:39,500 --> 00:50:41,000
আর আমিও না।
546
00:50:41,125 --> 00:50:43,500
সাগরের ওপাড়ে যা আছে
547
00:50:43,583 --> 00:50:45,916
তার বাহিরে কোনো অনন্ত প্রশান্তি নেই।
548
00:50:47,583 --> 00:50:50,583
শতাব্দীর পর শতাব্দী ধরে
আমি লড়াই করেছি, আমার শান্তি খোঁজার তরে।
549
00:50:52,375 --> 00:50:54,083
তোমারটাও তুমি এভাবেই খুঁজে পাবে।
550
00:51:14,333 --> 00:51:16,333
বহুদিন আমি অপেক্ষায় ছিলাম এই দিনের।
551
00:51:17,666 --> 00:51:20,500
যে দিন আপনার স্বজাতিরা অবশেষে ফিরবে,
552
00:51:21,458 --> 00:51:26,000
কাদামাটি থেকে আমাদের টেনে তুলবে,
553
00:51:27,041 --> 00:51:30,958
আপনার পাশে আমাদের স্থান দিবে।
554
00:51:33,041 --> 00:51:36,666
আমার চিরন্তন আনুগত্য
প্রকাশ করছি আপনার উদ্দেশ্যে।
555
00:51:39,625 --> 00:51:43,250
সাউরনের কাছে
আমার আনুগত্য প্রকাশ করছি।
556
00:52:03,958 --> 00:52:05,958
আপনি সাউরন, তাই না?
557
00:52:16,791 --> 00:52:18,583
এই, এই, দাঁড়াও...
558
00:52:22,041 --> 00:52:24,833
আমি তাহলে আপনার আনুগত্য করব।
আপনি যেই হোন না কেন।
559
00:52:37,625 --> 00:52:40,041
কেবল রক্তের মাধ্যমেই বন্ধন রচনা হতে পারে।
560
00:52:48,708 --> 00:52:49,875
ওয়াল্ড্রেগ?
561
00:52:58,333 --> 00:52:59,583
ওয়াল্ড্রেগ...
562
00:53:02,208 --> 00:53:03,875
ওয়াল্ড্রেগ, না।
563
00:53:05,125 --> 00:53:06,416
না।
564
00:53:07,791 --> 00:53:08,875
না।
565
00:53:10,791 --> 00:53:11,833
না।
566
00:53:13,083 --> 00:53:14,166
না।
567
00:53:15,083 --> 00:53:16,166
না!
568
00:53:19,708 --> 00:53:21,416
পরের বার থেকে আরও ওপরে তাক করবে।
569
00:53:24,375 --> 00:53:26,583
আর ধনুকের ব্যাপারে ভেবো না।
570
00:53:27,250 --> 00:53:29,083
আমাকে শেখানোর চেষ্টা করছ কেন?
571
00:53:30,958 --> 00:53:33,666
কারণ ২০০ বছর লেগেছে আমার
572
00:53:33,750 --> 00:53:37,416
সেই সাহস অর্জন করতে
যা আমাকে এখানে দাঁড় করিয়ে রেখেছে।
573
00:53:38,791 --> 00:53:40,666
১৪ বছর বয়সেই তুমি সেটা পেয়ে গেছ।
574
00:53:41,250 --> 00:53:43,583
আর আসন্ন যুদ্ধে তোমার সেটা দরকার পড়বে।
575
00:53:43,666 --> 00:53:46,041
সারাজীবন, তোমার প্রজাতি আমাদের
ওপর নজরদারি করেছে।
576
00:53:46,125 --> 00:53:47,875
আমাদের প্রতিটা ফিসফিসানি ওৎ পেতে শুনেছে।
577
00:53:48,666 --> 00:53:50,833
রান্নাঘরের ছুরিও ধারালো হলে
কেড়ে নিয়েছে।
578
00:53:52,166 --> 00:53:54,666
আমরা সবাই এই টাওয়ারে সমাহিত হবো।
579
00:53:54,750 --> 00:53:56,541
কেন তুমি আমাদের সাথে সমাহিত হবে?
580
00:53:58,416 --> 00:54:01,250
কারণ এই ফিসফিসানি আর ছুরি
গণনার মধ্যেও,
581
00:54:01,333 --> 00:54:04,958
আমি এর পেছনে থাকা কণ্ঠস্বর
আর হাতগুলোকে চিনতে শিখেছি।
582
00:54:06,250 --> 00:54:07,750
আমাদের অর্ধেক চলে গিয়েছে।
583
00:54:08,833 --> 00:54:10,666
কিন্তু অর্ধেক রয়ে গিয়েছে।
584
00:54:12,125 --> 00:54:13,208
তুমি সহ।
585
00:54:19,833 --> 00:54:21,333
তাই তোমার তাক ওপরে করো।
586
00:54:39,083 --> 00:54:41,083
একটা ব্যাপার তুমি জানো না।
587
00:54:49,416 --> 00:54:51,083
আমি আগেও দেখেছি এটা।
588
00:55:39,041 --> 00:55:40,250
এটা একটা চাবি।
589
00:55:42,375 --> 00:55:46,875
তোমার পূর্বপুরুষদের বন্দি করার জন্য
শত্রুদের তৈরি।
590
00:55:46,958 --> 00:55:48,500
কীসের চাবি?
591
00:55:51,541 --> 00:55:53,291
আমি জানি না।
592
00:55:53,375 --> 00:55:56,166
শত্রুদলের কমান্ডার
ঈশ্বর হয়ে যাওয়ার কথা বলেছিল।
593
00:55:56,250 --> 00:55:58,916
এই ভূমিতে অর্কদের
আবাস দানের কথা বলেছিল।
594
00:55:59,916 --> 00:56:02,583
কিন্তু ওর পরিকল্পনা যাইহোক,
এটুকু নিশ্চিত।
595
00:56:05,083 --> 00:56:08,291
আমাদের শত্রু জানে তার পরিকল্পনা বাস্তবায়নে
যা দরকার তোমার ছেলের কাছে তা আছে।
596
00:56:14,458 --> 00:56:15,666
কতক্ষণ?
597
00:56:17,208 --> 00:56:18,375
কয়দিন।
598
00:56:21,041 --> 00:56:22,458
হয়তো কয়েক ঘণ্টা।
599
00:56:27,416 --> 00:56:29,125
আমরা এটা উতরে যেতে পারব, ব্রনউইন।
600
00:56:29,791 --> 00:56:31,208
একটা উপায় আছে।
601
00:56:32,791 --> 00:56:33,958
নিশ্চয়ই আছে।
602
00:56:37,666 --> 00:56:39,083
আছে।
603
00:56:40,333 --> 00:56:44,041
না! শত্রুর কাছে নতজানু হলে,
সবকিছু হারিয়ে ফেলবে।
604
00:56:45,625 --> 00:56:47,625
তোমার ছেলের জীবন থেকে,
আর তার উত্তরসূরীদের থেকে।
605
00:56:49,333 --> 00:56:53,333
তোমার জনগণ পুরো এক যুগ ব্যয় করেছে
তাদের সুনাম পুনরুদ্ধার করতে।
606
00:56:54,041 --> 00:56:57,166
এক মুহূর্তের হতাশায় তুমি
সব ধূলায় মিশিয়ে দিবে?
607
00:57:00,083 --> 00:57:02,083
অন্য কোনো উপায় নিশ্চয়ই আছে।
608
00:57:02,166 --> 00:57:04,666
বলো। হাতজোড় করছি।
609
00:57:10,166 --> 00:57:11,208
দেখলে?
610
00:57:12,708 --> 00:57:14,708
আমাদের ওপর নজরদারি করে
তোমরা ঠিক কাজই করেছ।
611
00:57:16,041 --> 00:57:18,458
কারণ অন্ধকারই আমাদের নিয়তি।
612
00:57:20,208 --> 00:57:21,666
এভাবেই আমরা বেঁচে থাকি।
613
00:57:24,833 --> 00:57:26,416
হয়তো আমরা তাই।
614
00:57:28,333 --> 00:57:29,833
সবসময় তাই থাকব।
615
00:57:30,750 --> 00:57:35,375
এখানে শুধু আমাদের জীবনের
চেয়েও বেশি কিছু ঝুঁকির মুখে আছে।
616
00:57:36,750 --> 00:57:40,666
মরগোথ যখন যুদ্ধ করছিল,
পুরো মহাদেশ ধ্বংস হয়ে গিয়েছিল।
617
00:57:40,875 --> 00:57:43,416
কে জানে কী ভয়ঙ্কর ঘটনা ঘটবে,
618
00:57:43,500 --> 00:57:45,166
এটা আমাদের শত্রুর হাতে পড়লে?
619
00:57:45,250 --> 00:57:47,250
তাকে থামানোর কী শক্তি আছে আমাদের?
620
00:57:47,875 --> 00:57:49,791
তাকাও চারপাশে। এটা শেষ।
621
00:57:49,875 --> 00:57:51,666
- এখনও না।
- খুব শীঘ্রই।
622
00:57:53,416 --> 00:57:55,958
আর ওরা যখন আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে,
এই টাওয়ারের পতন ঘটবে।
623
00:58:13,875 --> 00:58:15,041
নাম্পাট!
624
00:58:18,250 --> 00:58:19,166
নাম্পাট!
625
00:58:22,333 --> 00:58:23,416
নাম্পাট!
626
00:58:26,291 --> 00:58:27,458
নাম্পাট!
627
00:58:30,458 --> 00:58:31,500
নাম্পাট!
628
00:58:35,000 --> 00:58:36,125
নাম্পাট!
629
00:58:59,791 --> 00:59:02,000
তুমি এটা বানিয়ে বলেছ, তাই না?
630
00:59:02,083 --> 00:59:04,750
ডিসা বহু বছর ধরে
একটা নতুন টেবিল চাইছিল, তাই...
631
00:59:12,333 --> 00:59:14,083
আরে, কাম অন,
এটা এতও ভারী না।
632
00:59:14,166 --> 00:59:17,166
টেবিলের ওজন আমাকে ভাবাচ্ছে না।
633
00:59:18,000 --> 00:59:19,625
তাহলে বলছো না কেন?
634
00:59:19,708 --> 00:59:22,125
কারণ এই বোঝা ভাগাভাগি করলে
হয় অর্ধেক হবে নাহয় দ্বিগুণ।
635
00:59:22,208 --> 00:59:24,291
কে শুনছে তার ওপর নির্ভর করছে।
636
00:59:24,375 --> 00:59:28,750
আউলের দাঁড়ির শপথ!
বহুত হয়েছে গৌরচন্দ্রিকা।
637
00:59:28,833 --> 00:59:31,791
আসল কথায় আসো তো ভায়া।
638
00:59:37,541 --> 00:59:39,958
আমি তোমাকে সত্য বলিনি, ডুরিন।
639
00:59:41,916 --> 00:59:44,791
আমি খাজাদ-দুমে বন্ধুত্ব না,
বরং স্বার্থের জন্য গিয়েছিলাম।
640
00:59:46,291 --> 00:59:47,791
আমি সেটা জানতাম না।
641
00:59:50,250 --> 00:59:51,916
তবে আমি মিথ্রিলের জন্য গিয়েছিলাম।
642
00:59:58,041 --> 00:59:59,291
কেন?
643
01:00:01,000 --> 01:00:02,416
এটা ছাড়া,
644
01:00:03,500 --> 01:00:07,916
আমাদের জাতিকে হয় বসন্তের মধ্যে
এই এলাকা ত্যাগ করতে হবে, নাহয় ধ্বংস হয়ে যেতে হবে।
645
01:00:09,791 --> 01:00:11,041
ধ্বংস?
646
01:00:12,500 --> 01:00:14,166
কীভাবে ধ্বংস হবে?
647
01:00:16,166 --> 01:00:21,833
আমাদের অমর আত্মা নিঃশেষ হয়ে যাবে,
648
01:00:23,541 --> 01:00:25,166
ধীরে ধীরে ক্ষয় প্রাপ্ত হবে,
649
01:00:26,166 --> 01:00:27,833
যতক্ষণ না আমরা কেবল ছায়া হয়ে,
650
01:00:29,208 --> 01:00:31,916
সময়ের স্রোতে হারিয়ে যাই।
651
01:00:33,750 --> 01:00:35,000
চিরতরে।
652
01:00:48,958 --> 01:00:54,708
তো পুরো এলফ জাতির
ভাগ্য আমার হাতে?
653
01:00:55,708 --> 01:00:57,416
তাই মনে হচ্ছে।
654
01:01:03,625 --> 01:01:05,333
আবার বলো এটা।
655
01:01:05,500 --> 01:01:11,333
পুরো এলফ জাতির ভাগ্য তোমার হাতে।
656
01:01:20,041 --> 01:01:21,458
কার হাতে?
657
01:01:23,750 --> 01:01:25,166
তোমার।
658
01:01:27,500 --> 01:01:28,541
হুম।
659
01:01:40,416 --> 01:01:43,541
তোমার পালকের পোশাক নিয়ে এসো।
চলতে শুরু করা যাক।
660
01:01:43,625 --> 01:01:46,000
- ডুরিন...
- এখনই ধন্যবাদ দিতে হবে না।
661
01:01:46,083 --> 01:01:48,833
আমার বাবাকে রাজি করানোর
একটা উপায় খুঁজে পেলে পরে আমাকে ধন্যবাদ দিও।
662
01:01:48,916 --> 01:01:51,125
এখন আমরা যেতে পারি প্লিজ?
663
01:01:51,208 --> 01:01:53,041
অনেক লম্বা পথ।
664
01:01:53,125 --> 01:01:56,083
আর এই সূর্যের আলো আমার পেটে পীড়া দিচ্ছে।
665
01:01:56,708 --> 01:02:00,291
একটা শর্ত আছে।
ডিসাকে বলবে টেবিলটা আমি দিচ্ছি।
666
01:02:00,375 --> 01:02:02,125
লক্ষ্মী পায়ে ঠেলো না, এলফ।
667
01:02:22,833 --> 01:02:25,666
লর্ড হালব্র্যান্ড,
রাণি রিজেন্ট আপনাকে তলব করেছেন।
668
01:04:35,250 --> 01:04:38,250
দেখো কার বাবা
আবারও তাকে পদে ঢুকিয়েছে।
669
01:04:40,333 --> 01:04:42,208
আমি নিজের যোগ্যতাবলে এটা অর্জন
করেছি। ঠিক তোমার মতোই।
670
01:04:42,291 --> 01:04:43,500
সৈনিক।
671
01:04:46,750 --> 01:04:48,333
ঘোড়ার মাস্টারের কাছে হাজিরা দাও।
672
01:04:49,708 --> 01:04:51,208
ভেবেছিলাম আমি অশ্বারোহী দলে।
673
01:04:51,291 --> 01:04:52,625
হ্যাঁ।
674
01:04:55,958 --> 01:04:57,208
আস্তাবল ঝাড়ু দাও।
675
01:05:16,791 --> 01:05:17,625
সৈন্যরা!
676
01:06:06,708 --> 01:06:08,000
লাইন ক্লিয়ার করো!
677
01:06:08,666 --> 01:06:10,166
পাল তোলো!
678
01:06:10,583 --> 01:06:12,250
আমরা উত্তর-পূর্বে যাচ্ছি।
679
01:06:13,958 --> 01:06:15,208
মিডল-আর্থের উদ্দেশ্যে।
680
01:06:16,791 --> 01:06:18,000
ইয়েস!
681
01:07:10,583 --> 01:07:13,750
♪ The sun is fast falling ♪
682
01:07:13,833 --> 01:07:16,708
♪ Beneath trees of stone ♪
683
01:07:17,208 --> 01:07:20,083
♪ The light in the tower ♪
684
01:07:20,166 --> 01:07:23,291
♪ No longer my home ♪
685
01:07:23,375 --> 01:07:26,083
♪ Past eyes of pale fire ♪
686
01:07:26,166 --> 01:07:29,250
♪ Black sand for my bed ♪
687
01:07:29,333 --> 01:07:31,875
♪ I trade all I've known ♪
688
01:07:31,958 --> 01:07:36,125
♪ For the unknown ahead ♪
689
01:07:36,500 --> 01:07:41,875
♪ Call to me ♪
♪ Call to me lands far away ♪
690
01:07:41,958 --> 01:07:47,625
♪ For I must now wander this wandering day ♪
691
01:07:47,708 --> 01:07:50,458
♪ Away I must wander ♪
692
01:07:50,541 --> 01:07:54,166
♪ This wandering day ♪
693
01:07:55,083 --> 01:07:57,416
♪ Of drink I have little ♪
694
01:07:57,500 --> 01:08:00,625
♪ And food I have less ♪
695
01:08:00,875 --> 01:08:06,250
♪ My strength tells me no ♪
♪ But the path demands yes ♪
696
01:08:06,333 --> 01:08:12,125
♪ My legs are so short ♪
♪ And the way is so long ♪
697
01:08:12,208 --> 01:08:15,166
♪ I've no rest nor comfort ♪
698
01:08:15,250 --> 01:08:19,000
♪ No comfort, but song ♪
699
01:08:19,958 --> 01:08:25,666
♪ Sing to me, sing to me ♪
♪ Lands far away ♪
700
01:08:25,750 --> 01:08:31,250
♪ Oh, rise up and guide me ♪
♪ This wandering day ♪
701
01:08:31,333 --> 01:08:34,166
♪ Please promise to find me ♪
702
01:08:34,250 --> 01:08:37,958
♪ This wandering day ♪
703
01:08:39,000 --> 01:08:41,750
♪ At last comes their answer ♪
704
01:08:41,833 --> 01:08:44,833
♪ Through cold and through frost ♪
705
01:08:44,916 --> 01:08:50,708
♪ That not all who wonder or wander are lost ♪
706
01:08:50,791 --> 01:08:53,583
♪ No matter the sorrow ♪
707
01:08:53,666 --> 01:08:56,666
♪ No matter the cost ♪
708
01:08:56,750 --> 01:08:59,666
♪ That not all who wonder ♪
709
01:08:59,750 --> 01:09:03,833
♪ Or wander are... ♪
710
01:09:03,916 --> 01:09:09,708
♪ Lost ♪