1
00:00:00,940 --> 00:00:02,160
বাবা!
2
00:00:03,320 --> 00:00:06,500
বাবা! বাবা!
3
00:00:13,420 --> 00:00:16,530
"মিউজিক হলো সেই আলো
যা মানুষের হৃদয়কে আলোকিত করে।"
4
00:00:17,110 --> 00:00:20,700
মাস্টার আসাহিনার একটি চমৎকার উক্তি।
5
00:00:21,410 --> 00:00:27,390
মিউজিক মানুষকে সুখ, আশা আর ভালোবাসা দেয়।
6
00:00:27,610 --> 00:00:30,380
উনি চাননি, তা যেন এই দুনিয়া থেকে গায়েব হয়ে যায়।
7
00:00:30,980 --> 00:00:34,060
কি সুন্দর ভাবনা ছিল উনার।
8
00:00:35,000 --> 00:00:38,750
কিন্তু D2 রা উনার সেই ভাবনা'কে ছিন্ন-বিচ্ছিন্ন করে দিয়েছে।
9
00:00:39,310 --> 00:00:42,380
আমাদের ওনার ইচ্ছা কখনো ভোলা উচিত না।
10
00:00:42,820 --> 00:00:45,580
কিন্তু ওনার মৃত্যু থেকে আমাদের এই শিক্ষা নেওয়া উচিত
11
00:00:47,090 --> 00:00:51,150
মিউজিকে ওই শক্তি আছে
যা D2 দের শেষ করতে পারবে।
12
00:00:51,390 --> 00:00:55,330
কিন্তু এটি একটি দ্বি-ধারী তলোয়ার
যার লাভ আছে আবার ক্ষতিও আছে।
13
00:00:55,950 --> 00:00:58,890
যারা এই শক্তিকে ব্যবহার করতে পারবে
তারা হলো মিউজিকার্ট...
14
00:00:58,890 --> 00:01:02,420
যাদের আমরা সিম্ফনিকা বানিয়েছি।
15
00:01:02,420 --> 00:01:04,070
আমার সহকর্মী নাগরিকগণ...
16
00:01:04,070 --> 00:01:08,080
যতক্ষণ পর্যন্ত D2 ধ্বংসাযজ্ঞ অব্যাহত থাকবে,
17
00:01:08,080 --> 00:01:10,180
আমি চাইব, আপনারা মিউজিক থেকে দূরে থাকুন।
18
00:01:10,800 --> 00:01:13,930
যাতে আজকের মতো মর্মান্তিক ঘটনা আর কখনও না ঘটে।
19
00:01:14,730 --> 00:01:20,900
বর্তমান দুনিয়ায় মিউজিক আমাদের জন্য একটা বিষের মতো।
20
00:01:48,810 --> 00:01:50,600
শুভ সকাল, টেক্ট!
21
00:01:50,770 --> 00:01:52,800
দেখে মনে হচ্ছে, ভালোই মজা করছো।
22
00:01:52,800 --> 00:01:56,080
কিন্তু আজ সাপ্তাহিক রুম পরিষ্কারের দিন।
23
00:01:56,270 --> 00:01:59,500
আমি তোমাকে ডাকি নি।
এখন যাও।
24
00:01:59,500 --> 00:02:01,480
সিরিয়াসলি? আবার?
25
00:02:01,690 --> 00:02:05,430
তুমি এক সপ্তাহের মধ্যেই এই জায়গা এত নোংরা কিভাবে করে ফেলো?
26
00:02:05,430 --> 00:02:08,220
আমি গত সপ্তাহেই এই জায়গা একেবারে চকাচক পরিষ্কার করেছিলাম।
27
00:02:10,680 --> 00:02:14,620
আমি শুধু আমার বেঁচে থাকার জন্য
যা দরকার তাই এখানে এনেছি।
28
00:02:14,620 --> 00:02:18,690
এটাই একমাত্র জায়গা যেখানে কোন সমস্যা
ছাড়াই আমি আমার মন-মর্জি সবকিছু করতে পারি।
29
00:02:18,690 --> 00:02:20,230
মনে হচ্ছে তুমি “ইঁদুর" এর কথা ভুলে গেছো।
30
00:02:20,230 --> 00:02:24,450
মানে দেখো একবার এদিকে।
এরা একেবারে পার্টি শুরু করে দিয়েছে এখানে।
31
00:02:24,660 --> 00:02:25,880
ওদেরকে ওদের মতো থাকতে দাও!
32
00:02:25,880 --> 00:02:30,210
ওরা দেখতে অপ্রীতিকর হতে পারে,
কিন্তু আমার পিয়ানো বাজানোর মাঝে জ্বালাতন করে না...
33
00:02:30,210 --> 00:02:31,450
তোমার মতো!
34
00:02:31,450 --> 00:02:33,940
বেশ, আমিও তোমাকে এখানে জ্বালাতে আসেনি
35
00:02:33,940 --> 00:02:39,070
আমি এখানে এসেছি যেন
তুমি এখানে মানুষের মত থাকতে পারো।
36
00:02:39,330 --> 00:02:41,420
যা ইচ্ছা করো।
37
00:02:41,420 --> 00:02:43,110
তোমার সাথে ঝগড়া করার সময় নেই আমার।
38
00:02:43,290 --> 00:02:44,940
হ্যাঁ মাস্টার!
39
00:03:02,700 --> 00:03:05,380
কোসেট্টে! হয়েছে তোমার....?
40
00:03:04,430 --> 00:03:08,240
আমি জানি, তুমি এখনো গোসল করোনি
এমনকি শার্টও পরিবর্তন করোনি।
41
00:03:08,240 --> 00:03:11,870
তুমি এখানে পরিষ্কার করতে এসেছ
নাকি আমাকে জ্বালাতে?
42
00:03:12,090 --> 00:03:15,630
আমাকে সবচেয়ে নোংরা অংশ দিয়ে শুরু করতে হবে
নাহলে আমার কাজ কখনো সম্পূর্ণ হবেনা।
43
00:03:15,630 --> 00:03:18,480
আমি ভেবেছিলাম, তুমি আমায় পিয়ানো বাজানোর
সময় আর বিরক্ত করবে না।
44
00:03:18,480 --> 00:03:20,840
তুমিই বলেছিলে, তাইনা, কোসেট্টে?
45
00:03:20,840 --> 00:03:22,790
ওপস, মাফ করবে!
46
00:03:22,790 --> 00:03:25,140
আমি বলতে ভুলেই গেছি যে
তুমি আমার কাজের মধ্যে বিরক্ত করছো।
47
00:03:25,140 --> 00:03:26,430
আচ্ছা।
48
00:03:26,430 --> 00:03:30,130
তো তুমি আজকেও আমার পিয়ানো'র সাথে
কাটানো সময়টা নষ্ট করতে এসেছো!
49
00:03:30,000 --> 00:03:33,000
কোসেট্টে, টেক্ট, যথেষ্ট হয়েছে।
50
00:03:35,000 --> 00:05:00,000
অনুবাদে ও সম্পাদনায়
মোহাম্মদ তন্ময়
51
00:05:05,740 --> 00:05:09,280
হেই, টেক্ট। আর কতদিন এভাবে বাঁচবে?
52
00:05:09,520 --> 00:05:13,530
তোমার কমপক্ষে ওই অন্ধকার নোংরা গ্যারেজ থেকে তো বের হওয়া উচিত।
53
00:05:13,530 --> 00:05:16,620
খোলা হাওয়ায় পার্কে হাটতেও তো যেতে পারো।
54
00:05:16,810 --> 00:05:18,860
এতে কোনো লাভ নেই।
শুধু সময়ের অপচয়।
55
00:05:18,860 --> 00:05:21,990
যদি আমরা তোমাকে না থামাই
তাহলে তুমি ওই ময়লার স্তুপেই মরে থাকবে।
56
00:05:21,990 --> 00:05:24,720
অথবা না গোসল করার কারণে কোনো রোগ হবে তোমার।
57
00:05:24,720 --> 00:05:26,260
ছাই!
58
00:05:26,260 --> 00:05:29,100
যদি আমি ঘরের বাইরেই না যাই
তাহলে আমি নোংরা হব কিভাবে?
59
00:05:29,100 --> 00:05:31,720
উহ, কি?? সত্যিই সিরিয়াস?
60
00:05:31,920 --> 00:05:36,470
আসলে তো তোমরা দুজন আমার বাড়িতে ময়লা নিয়ে আসছো!
61
00:05:36,470 --> 00:05:39,460
মনে হচ্ছে সত্যিই তোমার মাথার তার ছিড়ে গেছে!
62
00:05:39,460 --> 00:05:43,940
আমার তো ওই পিয়ানোর জন্য কষ্ট হচ্ছে
যেটা এই পাগল সারাক্ষণ বাজায়।
63
00:05:43,940 --> 00:05:47,000
কষ্ট হচ্ছে? পিয়ানোর জন্য? কি বলছো তুমি?
64
00:05:47,000 --> 00:05:51,000
আমি নিশ্চিত ওই পিয়ানো হয়তো গর্ব করে
কারণ আমি বাজাই ওটাকে।
65
00:05:51,000 --> 00:05:53,990
চুপ থাকো! যথেষ্ট হয়েছে, কোসেট্টে।
66
00:05:54,270 --> 00:05:56,600
তুমিও টেক্ট, আমরা খাচ্ছি এখন।
67
00:06:00,000 --> 00:06:02,990
আমি জানি কোসেট্টে মাঝে মাঝে বাড়াবাড়ি করে,
68
00:06:02,990 --> 00:06:05,310
কিন্তু ও তোমার জন্য খুবই চিন্তা করে।
69
00:06:05,310 --> 00:06:08,030
চেষ্টা তো করে দেখো!
70
00:06:08,800 --> 00:06:09,980
কি বলতে চাচ্ছো?
71
00:06:09,980 --> 00:06:13,230
আমরা বলতে চাচ্ছি, তোমার ঘরের বাইরে পিয়ানো বাজানো উচিত।
72
00:06:13,230 --> 00:06:16,480
আমি নিশ্চিত সবাই তোমার পিয়ানো বাজানো শুনতে পছন্দ করবে।
73
00:06:17,720 --> 00:06:19,600
আমি শুধু এখানেই পিয়ানো বাজাতে পারব।
74
00:06:19,950 --> 00:06:22,450
তাছাড়া বাইরে আর কোনো পিয়ানো নেই।
75
00:06:22,450 --> 00:06:23,980
বাজে কথা বলা বন্ধ করো।
76
00:06:26,690 --> 00:06:28,630
তুমি সব সময় বেশি কথা বলো।
77
00:06:28,630 --> 00:06:30,490
আর এই পাই আমার।
78
00:06:32,780 --> 00:06:35,880
আমার বাবা-মা আর আমার বোন, চারলোট্টে
79
00:06:35,880 --> 00:06:40,310
তোমার মৃত বাবাকে কখনো মুখ দেখাতে
পারবে না যদি তোমার কিছু হয়ে যায়।
80
00:06:40,840 --> 00:06:45,990
কিন্ত, কোসেট্টে আর আমাকে হয়তো নিউ ইয়র্কে শিফট হতে হবে।
81
00:06:47,070 --> 00:06:48,890
এটা শুধুই একটা সম্ভাবনা।
82
00:06:48,890 --> 00:06:51,890
তুমি কি করবে তখন, টেক্ট?
83
00:06:52,810 --> 00:06:54,010
কিছুনা!
84
00:06:54,330 --> 00:06:57,000
আমি এখানেই থেকে আমার মিউজিক রক্ষা করব।
85
00:06:58,070 --> 00:06:59,410
খাবারের জন্য ধন্যবাদ।
86
00:08:09,460 --> 00:08:11,710
টা-ডা! এই দেখো!
87
00:08:11,710 --> 00:08:15,220
সিম্ফনিকা পার্টি আমাদের শহরে ও আসবে।
88
00:08:16,880 --> 00:08:19,090
পুরো কথাটা তো শোনো।
89
00:08:19,090 --> 00:08:23,100
এটাই তোমার সুযোগ যেখানে তুমি বাইরে
মানুষের সামনে মন খুলে পিয়ানো বাজাতে পারবে।
90
00:08:23,490 --> 00:08:25,680
সিম্ফনিকা পার্টি একটা ভ্রমণকৃত উৎসব।
91
00:08:25,680 --> 00:08:29,770
মানে এই সিম্ফনিকা পার্টি বিভিন্ন জায়গায় জায়গায় থামে।
92
00:08:29,980 --> 00:08:32,270
এই পার্টি এখানে পুরো চার বছর পর হচ্ছে।
93
00:08:32,270 --> 00:08:34,500
সবাই বোর হয়ে গেছে,
94
00:08:34,500 --> 00:08:37,780
তাই এই দিনে আমরা সবাই মন খুলে মজা করতে পারব।
95
00:08:37,780 --> 00:08:41,710
ওখানে কার্নিভাল, খাবারের দোকান, ডান্সিং সবকিছু থাকবে।
96
00:08:41,710 --> 00:08:44,360
লোকাল'রাও এখানে পারফর্ম করতে পারবে।
97
00:08:44,360 --> 00:08:48,730
তাই উৎসবে পিয়ানো বাজানোর জন্য তোমাকে কেউ বকবে না।
98
00:08:48,730 --> 00:08:52,020
এমনকি তুমি সারারাত ও বাজাতে পারবে... হয়তো!
99
00:08:52,020 --> 00:08:52,970
হয়তো?
100
00:08:52,970 --> 00:08:55,860
মানে আমরা পারব, পারব।
101
00:08:55,860 --> 00:08:57,130
চলো পারফর্ম করা যাক, টেক্ট!
102
00:08:57,320 --> 00:08:59,860
আমি চাই সবাই তোমার মিউজিক শুনুক।
103
00:09:00,060 --> 00:09:03,360
কারণ তুমি প্রতিদিন কতো অনুশীলন করো।
104
00:09:03,360 --> 00:09:07,760
তুমি কি তোমার পুরো জীবন কাউকে
না শুনিয়েই এই জায়গায় বাজিয়ে কাটিয়ে দিবে?
105
00:09:08,980 --> 00:09:10,060
জানি না।
106
00:09:10,060 --> 00:09:13,620
কিছু হবেনা! আমি সব ব্যবস্থা—
107
00:09:13,920 --> 00:09:17,800
আমাকে পিয়ানো বাজাতে শুধু তুমি আর আন্না শুনেছো।
108
00:09:17,800 --> 00:09:18,860
এর কোন গ্যারেন্টি নেই,
109
00:09:19,680 --> 00:09:23,500
যে আমার মিউজিক তাদের হৃদয় ছুঁবে।
110
00:09:25,350 --> 00:09:27,120
তুমি সত্যিই ভালো বাজাও!
111
00:09:27,120 --> 00:09:28,960
ব্যাপারটা শুধু টেকনিক নিয়ে নয়।
112
00:09:29,200 --> 00:09:33,180
আমার মনে হয় না আমার মিউজিক তাদের কাছে পৌছাবে,
যারা মিউজিক ছেড়ে দিয়েছে।
113
00:09:33,530 --> 00:09:35,530
এইজন্য... আমি ওখানে পিয়ানো বাজাতে চাই না।
114
00:09:38,250 --> 00:09:43,090
আচ্ছা... কিন্তু তোমার মিউজিক সত্যিই মানুষের হৃদয় ছুঁয়ে দিবে।
115
00:09:43,550 --> 00:09:45,340
নিশ্চয়ই কিছু এমন মানুষ থাকবে
যারা এর অপেক্ষায় ছিল।
116
00:09:45,990 --> 00:09:47,520
আমি তোমার মিউজিক খুব পছন্দ করি।
117
00:10:23,260 --> 00:10:27,260
উম, হচ্ছে না।
আমার শুধু এতোটুকুই মনে আছে।
118
00:10:28,320 --> 00:10:30,030
তুমি বাজাতে পারো?
119
00:10:30,270 --> 00:10:32,270
আমার মা আমাকে শিখিয়েছিল।
120
00:10:33,330 --> 00:10:36,030
ফ্রান্সে এখনও মানুষের পিয়ানো বাজানোর অনুমতি আছে।
121
00:10:36,290 --> 00:10:38,280
তো তুমি তিন বছর আগে শেষবার পিয়ানো বাজিয়েছিলে?
122
00:10:38,280 --> 00:10:40,410
নাহ, আমি এখনো বাজাই।
123
00:10:40,410 --> 00:10:41,020
কোথায়?
124
00:10:41,020 --> 00:10:44,320
ঠিক এখানে। যখন তুমি গোসল করতে যাও তখন।
125
00:10:47,830 --> 00:10:49,210
দুঃখিত...
126
00:10:53,270 --> 00:10:55,310
তুমি "Pathétique" কেন বাজাচ্ছিলে?
127
00:10:55,310 --> 00:10:56,590
আরো অনেক গান আছে।
128
00:10:56,590 --> 00:10:58,100
আমার এটা ভালো লাগে।
129
00:10:58,890 --> 00:11:03,130
আমার মনে হয় এখন আমি জানি, বিথোভেন
কেমন অনুভব করেছিলো যখন উনি এই গান লিখেছিলেন।
130
00:11:04,810 --> 00:11:06,270
কি বলছো তুমি?
131
00:11:06,590 --> 00:11:09,700
ধুর ওরা বলেছিল, যেকোন কিছু চলবে।
132
00:11:09,700 --> 00:11:12,710
কিন্তু যখনই “পিয়ানো"র কথা বললাম ওরা রং বদলে ফেলল।
133
00:11:12,710 --> 00:11:15,270
কিছুই বুঝছি না।
তুমি কি ব্যাপারে কথা বলছো?
134
00:11:15,270 --> 00:11:16,650
উৎসব নিয়ে।
135
00:11:16,650 --> 00:11:20,220
আসলে সিম্ফনিকা'র তৈরি মিউজিক ছাড়া
আমরা অন্য কোন মিউজিক বাজাতে পারব না।
136
00:11:20,220 --> 00:11:21,690
যদিও উৎসব মিউজিক নিয়েই।
137
00:11:21,940 --> 00:11:23,450
তুমি এখনো ও ওই বিষয় নিয়ে কথা বলছ?
138
00:11:23,800 --> 00:11:25,830
বললাম না, আমি অংশ নেব না।
139
00:11:26,050 --> 00:11:29,830
আরে, চলো তো! গিয়ে ধামাকা করা যাক!
140
00:11:29,830 --> 00:11:33,340
টেক্ট আসাহিনার ধামাকাদার পিয়ানো উদয়।
141
00:11:33,340 --> 00:11:37,580
আমরা অংশই নিতে পারব না,
যদি ওখানে “আসাহিনা" নাম ব্যবহার করি।
142
00:11:42,690 --> 00:11:43,620
কি?
143
00:11:45,180 --> 00:11:48,430
"Pathétique" তে প্রথম মুভমেন্ট আমাদের “উদ্দেশ্য" কে বোঝায়।
144
00:11:49,470 --> 00:11:52,590
৩য় মুভমেন্ট আমাদের হালকা “আশা" দেয়।
145
00:11:52,810 --> 00:11:56,030
আর ২য় মুভমেন্ট এই দুটোকে “ভালোবাসা" দিয়ে বাঁধে।
146
00:11:56,390 --> 00:11:57,180
হাহ?
147
00:11:57,180 --> 00:11:58,350
আমার মা এরকম বলত।
148
00:12:04,590 --> 00:12:06,140
আমি আবার কোনসময় আসব পিয়ানো বাজাতে।
149
00:12:06,750 --> 00:12:09,050
আমরা পরের বার একসাথে ও বাজাতে পারি।
150
00:12:09,050 --> 00:12:09,990
অবশ্যই নয়।
151
00:12:11,460 --> 00:12:13,770
ওহ হেই, আপু, সরি!
152
00:12:13,770 --> 00:12:15,880
তোমার পরিষ্কার শেষ হয়েছে?
ময়লা কোথায়?
153
00:12:15,880 --> 00:12:17,420
আমি সব একত্রিত করে ওখানে রেখেছি।
154
00:12:19,990 --> 00:12:21,370
তুমি জানতে, তাই না?
155
00:12:21,370 --> 00:12:22,040
হাহ?
156
00:12:22,040 --> 00:12:23,510
যে কোসেট্টে পিয়ানো বাজাতে পারে।
157
00:12:23,690 --> 00:12:25,640
ওহ, তো তুমি জেনেই গেছো।
158
00:12:26,130 --> 00:12:28,290
তোমার ছোট বোনের ব্যাপারটা কি?
159
00:12:28,290 --> 00:12:29,380
ও অসাধারণ, তাই না?
160
00:12:29,630 --> 00:12:31,810
ও সব সময় আনন্দিত আর পজেটিভ থাকে।
161
00:12:31,810 --> 00:12:35,520
হয়তো একটু বেশি কথা বলে কিন্তু
ও খুবই যত্নশীল আর সদয়।
162
00:12:35,520 --> 00:12:37,480
আর ওর হাসিও অনেক কিউট।
163
00:12:37,480 --> 00:12:38,870
মাঝে মাঝে আমার হিংসে হয়।
164
00:12:38,870 --> 00:12:39,910
কিজন্যে?
165
00:12:40,100 --> 00:12:44,090
মনে হয় ও আমার মনোযোগ চায় কিন্তু তা নয়।
166
00:12:44,090 --> 00:12:47,040
এই দুনিয়ায় শুধু একটি মানুষই আছে যে ওকে
167
00:12:47,040 --> 00:12:49,150
প্রানোজ্জল হাসাতে পারবে, আর তা হলে তুমি।
168
00:12:49,150 --> 00:12:51,100
ও একটা আপদ ছাড়া আর কিছুই না।
169
00:12:51,100 --> 00:12:52,800
সবসময় ঝামেলা করে ও।
170
00:12:52,800 --> 00:12:54,590
এখন তো ও আমার পিয়ানো বাজানোও শুরু করেছে।
171
00:12:56,110 --> 00:12:57,850
তোমার মস্তিষ্ক ও পিয়ানোর মত হয়ে গেছে।
172
00:12:57,850 --> 00:12:58,660
কি?
173
00:12:58,960 --> 00:13:02,500
কি করবে যখন তোমার পিয়ানো শোনার জন্য কেউই থাকবেনা?
174
00:13:02,500 --> 00:13:05,820
তখনো কি পিয়ানো বাজাবে?
175
00:13:30,190 --> 00:13:33,670
জি.এম সাগান এর যুদ্ধবিরতি ডাকার চার বছর কেটে গেছে।
176
00:13:33,670 --> 00:13:36,820
D2 দের হুমকি পুরোপুরি কেটে যায়নি।
177
00:13:36,820 --> 00:13:40,840
কিন্তু আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি
সবকিছু আগের মত করার জন্য।
178
00:13:41,020 --> 00:13:46,340
আশা করি আজকের উৎসব আপনাদের
একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।
179
00:13:48,350 --> 00:13:51,080
ও সম্ভবত পুরো শকে আছে এখন।
180
00:13:51,080 --> 00:13:54,110
আহ, যদি ওর ওই শকে ভরা চেহারাটা দেখতে পারতাম।.
181
00:13:54,440 --> 00:13:57,030
তুমি পারফর্মেন্স এর অনুমতি পেয়েছো, তাইনা?
182
00:13:57,030 --> 00:13:57,610
হ্যাঁ!
183
00:13:57,830 --> 00:14:00,370
প্রথমে আমি শহরের Executive Community থেকে অনুমতি পাইনি,
184
00:14:00,370 --> 00:14:03,750
তাই আমি সরাসরি সিম্ফনিকা'র কাছে যাই
আর তারা আমাকে মুহুর্তেই অনুমতি দিয়ে দেয়।
185
00:14:04,170 --> 00:14:05,870
হেই, এটাতো একটা চমৎকার পিয়ানো।
186
00:14:06,080 --> 00:14:08,310
ওয়া, ওখানে ও একটা।
187
00:14:07,790 --> 00:14:09,450
ওরা কি কিছু বানাতে চলেছি নাকি?
188
00:14:08,920 --> 00:14:12,990
দুনিয়ার সেরা পিয়ানিস্ট আজ এখানে সন্ধ্যা ৬টায় পারফর্ম করবে।
189
00:14:12,990 --> 00:14:14,490
তাই মনে করে অবশ্যই আসবেন।
190
00:14:15,090 --> 00:14:17,370
কি মনে হয়, ও সত্যিই আসবে?
191
00:14:17,570 --> 00:14:19,770
অবশ্যই আসবে। যাই হোক না কেন।
192
00:14:23,640 --> 00:14:25,620
স্যার, একটা সমস্যা!
193
00:14:27,880 --> 00:14:30,770
আমি সত্যিই আনন্দিত যে সবকিছু ঠিক ভাবে হচ্ছে, ব্রান্চ ম্যানেজার।
194
00:14:30,770 --> 00:14:33,370
গ-গ্র্যান্ড মাস্টার সাগান!
195
00:14:33,370 --> 00:14:35,760
আমাকে বলা হয়নি যে আপনি আসবেন!
196
00:14:36,070 --> 00:14:37,530
জলদি ওনার জন্য ড্রিন্ক নিয়ে আসো।
197
00:14:37,530 --> 00:14:40,080
আমি পাশেই এসেছিলাম, ভাবলাম দেখা করে যাই।
198
00:14:40,460 --> 00:14:42,410
আমি এখনো মিশনে আছি।
199
00:14:42,750 --> 00:14:44,890
দেখে খুবই ভালো লাগছে,
200
00:14:45,220 --> 00:14:48,400
এখানে মানুষ সুখে আছে।
201
00:14:48,750 --> 00:14:50,070
একদম।
202
00:14:50,070 --> 00:14:54,540
খেয়াল রেখো, এখানের নাগরিক'রা যেন সুরক্ষিত থাকে।
203
00:14:54,540 --> 00:14:56,290
জ্বি, স্যার! অবশ্যই।
204
00:15:06,180 --> 00:15:08,920
কোসেট্টে, আমি ওকে গিয়ে নিয়ে আসি।
205
00:15:08,920 --> 00:15:12,270
ঘর থেকে টেনে নিয়ে আসতে হলেও নিয়ে আসব।
206
00:15:12,930 --> 00:15:16,130
চিন্তা করো না! ও আসা পর্যন্ত আমি সামলাচ্ছি।
207
00:15:16,130 --> 00:15:17,920
তুমি শুধু দেখতে থাকো।
208
00:15:17,920 --> 00:15:19,620
আমি নিশ্চিত, টেক্ট আসবে।
209
00:15:58,110 --> 00:15:59,420
টেক্ট...
210
00:15:59,420 --> 00:16:00,730
সিরিয়াসলি...
211
00:16:00,730 --> 00:16:02,990
এইভাবে উৎসবে কে মিউজিক বাজায়?
212
00:16:05,260 --> 00:16:07,250
আমি জানতাম তুমি আসবে।
213
00:16:11,040 --> 00:16:13,670
ঠিক আছে, শুরু হয়ে যাও।
মাস্টার!
214
00:16:19,270 --> 00:16:23,050
আমি তোমাকে দেখাবো আসল মিউজিক কি।
215
00:16:23,730 --> 00:16:25,120
ঝামেলা দূর, হাহ।।
216
00:16:25,400 --> 00:16:27,210
এত পরে এসেও ও নিজেকে ভাবে টা কি?
217
00:19:03,670 --> 00:19:05,120
আমি খুবই নার্ভাস ছিলাম।
218
00:19:30,900 --> 00:19:31,740
কি?
219
00:19:42,290 --> 00:19:43,400
পালাও!
220
00:20:03,420 --> 00:20:05,180
হেই, কোসেট্টে!
221
00:20:09,980 --> 00:20:11,230
টেক্ট?
222
00:20:11,230 --> 00:20:12,090
কোসেট্টে!
223
00:20:13,760 --> 00:20:16,180
দেখেছো, আমি জানতাম...
224
00:20:17,250 --> 00:20:20,450
তোমার পিয়ানো বাজানো আমি সত্যিই পছন্দ করি, টেক্ট।
225
00:20:25,290 --> 00:20:27,440
কোসেট্টে, টেক্ট...
226
00:20:29,670 --> 00:20:30,900
কোসেট্টে?
227
00:20:33,440 --> 00:20:36,290
কোসেট্টে... এমনটা হতে পারে না।
228
00:20:37,090 --> 00:20:41,280
মিউজিকের তো মানুষকে সুখ আর খুশি দেওয়া উচিত।
229
00:20:41,990 --> 00:20:44,860
তুমি বলেছিলে, আমরা একসাথে গাইব...
230
00:20:46,360 --> 00:20:49,230
সবকিছু এভাবে শেষ হতে পারে না।
তুমি শুনছো তো?
231
00:20:49,230 --> 00:20:52,860
দাঁড়াও! চোখ খোলো, কোসেট্টে!
232
00:21:40,910 --> 00:21:42,030
মাস্টার...
233
00:21:50,190 --> 00:21:51,160
নিন এটা।
234
00:21:54,510 --> 00:21:56,800
আমি কিছু D2 অনুভব করতে পারছি।
235
00:21:56,800 --> 00:21:58,710
আমি এখন ওদের নির্মূল করব।
236
00:21:58,900 --> 00:21:59,900
আমাকে শুধু অর্ডার দিন!
237
00:22:11,000 --> 00:23:05,000
অনুবাদে ও সম্পাদনায়
মোহাম্মদ তন্ময়
238
00:23:06,000 --> 00:23:40,000
সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিয়ে উৎসাহিত করবেন।