1
00:00:16,115 --> 00:00:36,863
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:45,003 --> 00:00:47,589
প্রথমত, তুমি ১২ ঘন্টা সময় পাবে।
3
00:00:47,589 --> 00:00:52,261
দ্বিতীয়ত, আমার নির্দেশনা অনুসরণ করবে
এবং কোনো কিছু পরিবর্তন করবে না।
4
00:00:52,261 --> 00:00:53,470
তৃতীয়ত...
5
00:00:53,470 --> 00:00:55,305
অতীত হোক কিংবা ভবিষ্যত...
6
00:00:55,305 --> 00:00:56,640
তাদেরকে নিজের গতিতে
বয়ে যেতে দিতে হবে।
7
00:00:57,724 --> 00:00:59,810
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি।
8
00:00:59,810 --> 00:01:01,228
এই এক কথা হাজারবার বলেছো।
9
00:01:02,688 --> 00:01:03,730
প্রস্তুত হও।
10
00:01:07,359 --> 00:01:08,610
ঝাঁপ দেয়া যাক!
11
00:01:23,520 --> 00:01:25,966
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
12
00:01:25,966 --> 00:01:28,913
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
13
00:01:28,938 --> 00:01:30,289
⏳ তোমার চোখ ⌛
14
00:01:30,314 --> 00:01:32,634
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
15
00:01:32,659 --> 00:01:34,845
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
16
00:01:34,870 --> 00:01:37,814
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
17
00:01:37,839 --> 00:01:38,908
⏳ তুমি বিনা ⌛
18
00:01:38,933 --> 00:01:41,330
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
19
00:01:41,355 --> 00:01:43,767
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
20
00:01:43,792 --> 00:01:46,069
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
21
00:01:46,094 --> 00:01:48,202
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
22
00:01:48,227 --> 00:01:50,177
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
23
00:01:50,202 --> 00:01:52,724
⏳ তোমার মনে ⌛
24
00:01:52,749 --> 00:01:54,970
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
25
00:01:54,995 --> 00:01:57,814
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
26
00:01:57,839 --> 00:02:02,451
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
27
00:02:04,627 --> 00:02:06,947
⏳ ফিরে এসো সময়ে ⌛
28
00:02:09,012 --> 00:02:11,484
⏳ ফিরে এসো সময়ে ⌛
29
00:02:13,562 --> 00:02:15,954
⏳ ফিরে এসো সময়ে... ⌛
30
00:02:21,893 --> 00:02:25,248
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
31
00:02:31,443 --> 00:02:34,279
-- ওয়েলকাম বস!
-- কাজ পেয়েছি!
32
00:02:34,279 --> 00:02:36,615
মালিকা আবার এসেছে।
33
00:02:36,615 --> 00:02:39,034
কাউন্টারের টেবিলের উপর ছবিটা রাখো।
34
00:02:39,034 --> 00:02:40,327
হেই, চেং শাওশি।
35
00:02:40,327 --> 00:02:41,912
আমি তোমার দেনা পরিশোধ করছি।
36
00:02:41,912 --> 00:02:43,914
কিন্তু তুমি --
37
00:02:43,914 --> 00:02:46,542
-- সারাটা দিন টোটোপনা করে বেড়াও!
-- ফেরত দাও ওটা!
38
00:02:46,542 --> 00:02:48,961
তো, তুমি কি কাজছাড়া হতে চাও?
39
00:02:50,420 --> 00:02:52,798
আমি বাবা-মায়ের সঙ্গে
এখানে বড় হয়েছি,
40
00:02:52,798 --> 00:02:55,467
তারা যতদিন না ফিরছে
ততদিন কোথাও যাচ্ছি না।
41
00:02:55,467 --> 00:02:56,844
যদি আমাকে তাড়িয়ে দিতে চাও,
42
00:02:56,844 --> 00:02:58,470
আমি এখানেই গলায় ফাঁস দিয়ে মরবো,
43
00:02:58,470 --> 00:03:00,639
আর তোমার বাবা এ জন্মে কোনো
নতুন ভাড়াটিয়া খুঁজে পাবে না !
44
00:03:00,639 --> 00:03:01,598
একেবারে যা তা!
45
00:03:01,598 --> 00:03:03,100
গর্দভ।
46
00:03:04,518 --> 00:03:06,186
হেই....কী বললো ও?
47
00:03:06,186 --> 00:03:07,271
ও বলেছে তুমি ...
48
00:03:07,271 --> 00:03:09,565
চিয়াও লিন, ছবিটা দেখাও।
49
00:03:11,108 --> 00:03:13,569
ঠিক আছে, গুয়াং গুয়াং।
50
00:03:13,569 --> 00:03:14,862
গুয়াং গুয়াং!?
51
00:03:14,862 --> 00:03:16,655
আমরা পুঁচকে কুকুরছানাটাকে
ওয়াং ওয়াং বলে ডাকি না?
52
00:03:16,655 --> 00:03:17,906
লু গুয়াংয়ের থেকে শেখো।
53
00:03:17,906 --> 00:03:20,284
ও তোমার থেকে বয়সে
ছোট হলেও অনেক বিচক্ষণ!
54
00:03:20,284 --> 00:03:22,119
চিয়াও লিন ...
55
00:03:22,995 --> 00:03:26,248
তুমি না থাকলে আমি ওর মতো
এমন একজনকে পাত্তাও দিতাম না।
56
00:03:26,248 --> 00:03:27,958
এই মিশনের ক্লায়েন্ট --
57
00:03:27,958 --> 00:03:31,753
সে চায় পরশু ভিকি গেমের বছরের
থার্ড কোয়ার্টারের ফিন্যান্সিয়াল রিপোর্ট...
58
00:03:31,753 --> 00:03:34,256
আসার আগেই তাদের মূল
ফিন্যান্সিয়াল রিপোর্ট সংগ্রহ করি।
59
00:03:36,133 --> 00:03:37,509
কিন্তু এই ডেটা...
60
00:03:37,509 --> 00:03:40,762
তাদের সিইও একা তদারকি করেন।
61
00:03:40,762 --> 00:03:42,514
হ্যাকিংয়ের রিস্ক এড়াতে,
62
00:03:42,514 --> 00:03:44,850
সে কখনো কম্পিউটারে ডেটা রাখে না।
63
00:03:44,850 --> 00:03:46,476
সবসময় এটা সাথে নিয়ে ঘুরে।
64
00:03:46,476 --> 00:03:48,020
সময় খুব কম,
65
00:03:48,020 --> 00:03:49,313
তাই সময় নষ্ট কোরো না,
66
00:03:49,313 --> 00:03:51,481
যে আমাদেরকে নিয়ে
যাবে তার কথা বলো।
67
00:03:53,275 --> 00:03:55,194
তার সহকারী,
68
00:03:55,194 --> 00:03:56,445
এমা।
69
00:03:58,405 --> 00:04:01,200
সে-ই একমাত্র বেশি
ডেটা দেখার সুযোগ পায়।
70
00:04:05,537 --> 00:04:08,874
তার শেষ ছবি কখন তোলা হয়েছিল?
71
00:04:10,209 --> 00:04:13,670
গত পরশু রাত ১০টার সময় মোমেন্টসে
এই ছবিটা পোস্ট করেছিল।
(মোমেন্টস- সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম)
72
00:04:15,047 --> 00:04:16,590
এত রাত্রে!
73
00:04:16,590 --> 00:04:18,217
এখানে কোনো সুযোগ আছে কিনা দেখো।
74
00:04:18,217 --> 00:04:20,719
যদি এতে কাজ না হয়,
75
00:04:20,719 --> 00:04:22,804
তাহলে আগের সপ্তাহে চলে যাও--
76
00:04:22,804 --> 00:04:26,058
ফিন্যান্সিয়াল ডেটা আপ-টু-ডেট নাও হতে পারে।
77
00:04:32,606 --> 00:04:34,316
কোনো সুযোগ আছে?
78
00:04:34,316 --> 00:04:36,193
হুম,
79
00:04:36,193 --> 00:04:37,861
কিন্তু কেবল একটাই।
80
00:04:39,068 --> 00:04:43,107
#01 EMMA
👩💼 পর্ব ১ - এমা 👩💼
81
00:04:49,456 --> 00:04:52,084
প্রথমত, তুমি ১২ ঘন্টা সময় পাবে।
82
00:04:52,084 --> 00:04:56,713
দ্বিতীয়ত, আমার নির্দেশনা অনুসরণ করবে
এবং কোনো কিছু পরিবর্তন করবে না।
83
00:04:56,713 --> 00:04:57,756
তৃতীয়ত...
84
00:04:57,756 --> 00:04:59,800
অতীত হোক কিংবা ভবিষ্যত...
85
00:04:59,800 --> 00:05:01,927
তাদেরকে নিজের গতিতে
বয়ে যেতে দিতে হবে।
86
00:05:01,927 --> 00:05:04,012
আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি।
87
00:05:04,012 --> 00:05:06,181
এই এক কথা হাজারবার বলেছো।
88
00:05:06,181 --> 00:05:07,724
আমি ছবিটার ভেতরে ঢুকবো,
89
00:05:07,724 --> 00:05:09,768
এবং তুমি আমাকে পথ দেখাবে।
90
00:05:09,768 --> 00:05:10,769
প্রস্তুত হও।
91
00:05:14,439 --> 00:05:15,816
ঝাঁপ দেয়া যাক!
92
00:05:25,826 --> 00:05:27,369
থামো!
93
00:05:27,369 --> 00:05:30,831
তোমাকে যা বলেছি তাই করো,
কোনো অপ্রয়োজনীয় কাজ কোরো না।
94
00:05:30,831 --> 00:05:32,541
আজ্ঞে, আজ্ঞে, আজ্ঞে।
95
00:05:32,541 --> 00:05:34,793
আমি অনুসরণ করছি।
96
00:05:34,793 --> 00:05:38,338
তো, এখন আপাতত এই স্প্রিং
রোলগুলো খেয়ে শেষ করবো ?
97
00:05:38,338 --> 00:05:40,007
দাঁড়াও।
98
00:05:40,007 --> 00:05:42,551
কীসের জন্য দাঁড়াবো?
99
00:05:42,551 --> 00:05:45,137
এমা, এদিকে এসো।
100
00:05:45,137 --> 00:05:46,889
হ্যাঁ, আসছি।
101
00:05:46,889 --> 00:05:49,308
হেই, ভদ্রভাবে বলো!
102
00:05:54,229 --> 00:05:57,691
মিঃ ঝু, আমি এক্ষুনি আসছি!
103
00:05:57,691 --> 00:06:01,236
কেমন হলো, এইবার তুমি সন্তুষ্ট তো?
104
00:06:04,114 --> 00:06:06,491
কী ব্যাপার?
তোমার কি শরীর খারাপ লাগছে?
105
00:06:06,491 --> 00:06:10,662
আমি ঠিক আছি। ব্যস একটা মিথ্যুকের
প্রেমে পড়ে নিজের কান্ডজ্ঞান খুইয়ে বসেছি।
106
00:06:12,956 --> 00:06:13,874
গর্দভ!
107
00:06:13,874 --> 00:06:15,876
অতিরিক্ত কথা বলতে না করেছিলাম!
108
00:06:15,876 --> 00:06:18,378
একটা মিথ্যের সমাধান কেবল
আরেকটা মিথ্যে বলেই করা যায়!
109
00:06:19,254 --> 00:06:20,797
তোমার কোনো বয়ফ্রেন্ড আছে?
110
00:06:22,466 --> 00:06:25,552
আমার বয়ফ্রেন্ড আছে কি?
111
00:06:25,552 --> 00:06:28,555
না, মূল বিষয়ে ফিরে আসো।
112
00:06:28,555 --> 00:06:29,640
না।
113
00:06:29,640 --> 00:06:32,809
তো, মিঃ ঝু, আমাকে ডেকেছেন কেন?
114
00:06:34,019 --> 00:06:35,896
আমি সোশ্যাল মিডিয়াতে
তোমার অ্যাকাউন্টটা দেখলাম।
115
00:06:35,896 --> 00:06:37,105
আবারও বাহির থেকে খাবার নিয়ে এসেছো?
116
00:06:37,105 --> 00:06:39,942
একটা মধ্য রাত্রিকালীন জলযোগ করলে কেমন হয়?
117
00:06:39,942 --> 00:06:41,902
না, ধন্যবাদ মিঃ ঝু।
118
00:06:41,902 --> 00:06:43,695
আমি আজকে বিশেষভাবে
স্প্রিং রোল অর্ডার করেছি।
119
00:06:43,695 --> 00:06:46,615
আপনি তাড়াতাড়ি বাড়ি
চলে যাচ্ছেন না কেন?
120
00:06:46,615 --> 00:06:48,867
তোমার পক্ষে একা সংগ্রাম করা কঠিন।
121
00:06:48,867 --> 00:06:53,121
যেকোনো কিছু প্রয়োজন হলে আমাকে
জানাতে ইতস্ততবোধ করবে না।
122
00:06:53,121 --> 00:06:54,665
ঠিক হবে কি?
123
00:06:54,665 --> 00:06:56,208
অনুচিত হবে সেটা?
124
00:06:56,208 --> 00:06:58,085
আমার জন্য তুমি প্রায় দু'বছর
ধরে কাজ করেছো,
125
00:06:58,085 --> 00:06:59,253
আমরা পার্টনার।
126
00:06:59,253 --> 00:07:01,046
কোনো সমস্যা নেই।
127
00:07:02,589 --> 00:07:04,758
মিঃ ঝু, আমি কি...
128
00:07:04,758 --> 00:07:06,176
কেবল আমাকে জানাও,
129
00:07:06,176 --> 00:07:08,095
আমাকে তুমি কী করতে বলো?
130
00:07:08,095 --> 00:07:10,430
লু গুয়াং! কী হচ্ছে এসব?
131
00:07:10,430 --> 00:07:14,017
আমাকে যেটা বলেছো আমি সেটাই করেছি,
তাহলে তার এমন করার কারণ কী?!
132
00:07:14,017 --> 00:07:16,186
শান্ত হও, আমার সাথে সাথে বলো।
133
00:07:16,186 --> 00:07:18,647
মিঃ ঝু, আমরা কোম্পানির
উপর দাঁড়িয়ে আছি।
134
00:07:18,647 --> 00:07:21,567
কোনো বিপদজনক পরিস্থিতিতে ফেলোনা।
135
00:07:21,567 --> 00:07:23,944
মিঃ ঝু, আমরা কোম্পানির
উপর দাঁড়িয়ে আছি।
136
00:07:23,944 --> 00:07:24,987
আমার অফিস,
137
00:07:24,987 --> 00:07:28,115
কোম্পানির মধ্যে সবচেয়ে
গোপনীয়তা সুরক্ষিত জায়গা।
138
00:07:28,115 --> 00:07:31,618
এছাড়াও, আমার ফোন এবং
কম্পিউটার সব এনক্রিপ্ট করা।
139
00:07:31,618 --> 00:07:35,080
আর ছবি তুলে রাখার কোনো
খারাপ প্রবণতাও নেই আমার।
140
00:07:35,080 --> 00:07:38,417
তাই, তুমি নিশ্চিন্ত থাকতে পারো।
141
00:07:38,417 --> 00:07:40,043
লু!
142
00:07:40,043 --> 00:07:43,881
তোমার কথার মানে আমাকে ...সেক্স করতে হবে!
143
00:07:43,881 --> 00:07:47,176
মিশনের জন্য,
সাহসী হয়ে তাকে সাড়া দাও।
144
00:07:47,176 --> 00:07:49,219
মজা করছো আমার সাথে!
145
00:07:49,219 --> 00:07:51,013
যদি একটা পরিবর্তন ঘটাও,
146
00:07:51,013 --> 00:07:53,348
তা ঠিক করতে আরও অনেক
পরিবর্তন ঘটাতে হবে।
147
00:07:53,348 --> 00:07:57,060
তখন, ইতিহাস পাল্টে যাবে।
148
00:08:03,525 --> 00:08:06,236
এক্ষুনি! তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দাও।
149
00:08:06,236 --> 00:08:09,239
স্যরি, মিঃ ঝু, আমার ফোন এসেছে।
150
00:08:09,239 --> 00:08:12,075
আন্টি, আজ খুব জোর বাঁচিয়ে দিলেন!
151
00:08:12,075 --> 00:08:14,536
আমি কি রং নাম্বারে ফোন করেছি?
152
00:08:14,536 --> 00:08:15,954
মা!
153
00:08:16,872 --> 00:08:18,415
আমি তোমার ছেলে,
ফোন কেটে দিও না!
154
00:08:18,415 --> 00:08:20,667
না, আমি তোমার মেয়ে!
155
00:08:20,667 --> 00:08:25,547
ওর মা আর ফোন করার
সময় খুঁজে পেলো না!
156
00:08:26,840 --> 00:08:29,510
মা, আমি একদম ঠিক আছি।
157
00:08:29,510 --> 00:08:31,345
মোমেন্টসে তোর পোস্ট দেখলাম।
158
00:08:31,345 --> 00:08:33,013
এইসময়ে ডিনার করছিস?
159
00:08:34,389 --> 00:08:38,560
না, ওটা তো ডিনারের সময়ে তোলা।
বাসায় এসে পোস্ট করলাম।
160
00:08:38,560 --> 00:08:41,855
একদম মিথ্যা বলবি না!
আবারও ওভারটাইম করছিস!
161
00:08:41,855 --> 00:08:44,024
তার উপর, আবার বাহিরের খাবার!
162
00:08:44,024 --> 00:08:45,859
নোংরা তেল, বাসি মাংস!
163
00:08:45,859 --> 00:08:47,486
আজ না হয় কাল অসুস্থ হয়ে পড়বিই !
164
00:08:47,486 --> 00:08:51,532
মা, এখন ২১শ শতাব্দী,
আজকাল আর এমন হয় না।
165
00:08:51,532 --> 00:08:55,786
পরিস্কার ও পরিচ্ছন্ন,
স্বাস্থসম্মত ও সুরক্ষিত ...
166
00:08:55,786 --> 00:08:59,748
ওসব দেখিয়ে তোদের সাথে
প্রতারণা করছে, তুই এর কী বুঝবি?...
167
00:08:59,748 --> 00:09:02,000
হ্যাঁ, যথেষ্ট হয়েছে, এবার থামো তো।
168
00:09:02,000 --> 00:09:05,212
ওকে ওর কাজ জলদি শেষ
করে বাড়ি ফিরতে দাও।
169
00:09:05,212 --> 00:09:10,092
মা, আমি তোকে বলেছিলাম সোশ্যাল মিডিয়ায়
কিছু পোস্ট করলে তোর মাকে ব্লক করে রাখবি।
170
00:09:10,092 --> 00:09:12,135
আমাকে কেন ব্লক করেছিস?
171
00:09:13,387 --> 00:09:16,139
ভুলে করে ফেলেছি।
172
00:09:16,139 --> 00:09:18,308
তোর মায়ের চিন্তার অন্ত নেই,
173
00:09:18,308 --> 00:09:19,685
তাকে ওসব দেখিয়ে চিন্তা
আরও বাড়িয়ে দিস না।
174
00:09:19,685 --> 00:09:21,311
তোর বসের সাথে কথা বল।
175
00:09:21,311 --> 00:09:24,857
আজ শেষ না করতে পারলে কাল করিস।
176
00:09:24,857 --> 00:09:27,818
সময় করে নিজের জন্য একটা
বয়ফ্রেন্ডও খুঁজে নে, কেমন?
177
00:09:27,818 --> 00:09:29,444
বাবা, আমি ...
178
00:09:29,444 --> 00:09:31,280
অন্ধকারে কী করছো?!
179
00:09:31,280 --> 00:09:33,866
আগামীকালের মিটিং এর কাগজপত্রের
কাজ আজই শেষ হওয়া চাই।
180
00:09:33,866 --> 00:09:35,701
আচ্ছা, ঠিক আছে, আমি রাখছি।
181
00:09:35,701 --> 00:09:37,452
তোর বস তোকে বকছে শুনলাম।
182
00:09:37,452 --> 00:09:39,997
কাজে পুনরায় মন দে, বাই-বাই।
183
00:09:39,997 --> 00:09:41,540
বাই-বাই।
184
00:09:43,167 --> 00:09:44,168
যাইহোক,
185
00:09:44,168 --> 00:09:45,878
আগামীকাল সকাল নয়টার আগে ..
186
00:09:45,878 --> 00:09:47,880
মিটিং রুম পরিষ্কার এবং
গোছগাছ করতে ভুলবে না।
187
00:09:47,880 --> 00:09:49,798
আচ্ছা, মিঃ ঝু।
188
00:09:49,798 --> 00:09:52,634
আর যাওয়ার আগে নিজের
সহকর্মীদের জঞ্জালগুলো ফেলে দিও।
189
00:09:52,634 --> 00:09:54,678
আচ্ছা, স্যার।
190
00:09:56,930 --> 00:10:00,559
একটা ঝামেলা থেকে রেহাই
পেলাম, এখন কী করতে হবে?
191
00:10:00,559 --> 00:10:02,311
তার কথাগুলো ভুলে গেলে?
192
00:10:02,311 --> 00:10:03,645
কাগজপত্র প্রস্তুত করো।
193
00:10:05,063 --> 00:10:08,734
চিন্তা কোরো না, আমি আছি তো।
আমি তোমাকে দিকনির্দেশনা দেব।
194
00:10:16,408 --> 00:10:18,911
দ্রুত শুরু করো, তোমাকে ২টার
আগে কাজটা শেষ করতে হবে।
195
00:10:21,997 --> 00:10:24,708
নয়তো, তোমার জন্য অতীত বদলে যাবে।
196
00:10:24,708 --> 00:10:28,378
লু গুয়াং, আমি তোমাকে ঘৃণা করি।
197
00:10:28,378 --> 00:10:31,173
যাকে তোমার ঘৃণা
করা উচিত সে আমি নই।
198
00:10:33,342 --> 00:10:34,718
লু গুয়াং,
199
00:10:34,718 --> 00:10:38,263
এমা কি এটা প্রতিদিন করে?
200
00:10:38,263 --> 00:10:41,225
বলেছি না, অতীতের
ব্যাপারে জিজ্ঞেস করবে না।
201
00:10:41,225 --> 00:10:44,311
কালকের ফিনান্সিয়াল রিপোর্ট
আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগের...
202
00:10:44,311 --> 00:10:48,148
মিটিংয়ের বিষয়টা নিয়ে আমাদের ভাবতে হবে।
203
00:10:48,148 --> 00:10:50,400
সকাল নয়টায় শুরু
হওয়া মিটিংটার কথা বলছো?
204
00:10:58,909 --> 00:11:01,954
আমাদের যেকোনো উপায়ে
১০টার আগে ডেটা পেতেই হবে।
205
00:11:01,954 --> 00:11:05,457
মিটিং এর আগের শেষ ঘন্টাই
আমাদের একমাত্র সুযোগ।
206
00:11:26,520 --> 00:11:29,314
এই মাঝরাতে কে মেসেজ দিলো?
207
00:11:31,650 --> 00:11:32,860
উত্তর দিওনা।
208
00:11:35,654 --> 00:11:37,322
অভিনব...
209
00:12:03,724 --> 00:12:06,476
এটা গরম! সাবধানে!
210
00:12:07,853 --> 00:12:09,980
এরকম তাড়াহুড়ো করা উচিত না।
211
00:12:09,980 --> 00:12:13,233
কখনও কখনও অপেক্ষা
করে ধীরে ধীরে খেতে হয়।
212
00:12:14,234 --> 00:12:15,068
বাবা,
213
00:12:15,068 --> 00:12:16,778
তোমার হাতে গরম লাগলো না কেন?
214
00:12:16,778 --> 00:12:19,114
আমার হাতের চামড়া পুরু,
তাই গরম লাগেনি।
215
00:12:19,114 --> 00:12:21,617
করো, আরও ভান করো।
216
00:12:21,617 --> 00:12:24,912
তোর বাবা তোর জন্য যেকোনো
ভয়ানক পরিস্থিতির সাথে লড়তে পারে।
217
00:12:24,912 --> 00:12:26,538
দেখ এটা, একদম লাল হয়ে গেছে।
218
00:12:26,538 --> 00:12:29,583
আমি ঠিক আছি,
এত চিন্তা কোরো না তো।
219
00:12:29,583 --> 00:12:32,294
আমি বাচ্চা নই। কি লজ্জা!
220
00:12:32,294 --> 00:12:34,755
যাও, জলদি হোয়াইট ওয়াইন নিয়ে আসো।
221
00:12:34,755 --> 00:12:36,465
যাও তুমি নিজে নিয়ে যাও।
222
00:12:36,465 --> 00:12:38,342
আমি এখনো স্যুপ তৈরিতে ব্যস্ত।
223
00:12:54,525 --> 00:12:55,776
বাবা...
224
00:12:55,776 --> 00:12:57,069
মা...
225
00:13:12,543 --> 00:13:14,628
উঠে পড়লে যে!?
226
00:13:14,628 --> 00:13:18,298
আমি আমার বাবা-মায়ের সাথে স্প্রিং
রোল খাওয়ার স্বপ্ন দেখেছি।
227
00:13:18,298 --> 00:13:19,925
তুমি এখনো তাদের ত্যাগ করোনি?
228
00:13:19,925 --> 00:13:22,344
আমিই যে শুধু তাদের ত্যাগ করিনি তা না।
229
00:13:25,806 --> 00:13:31,311
যখন তুমি এমা হয়ে গেছো, তার অনুভূতি
এবং স্মৃতি দুটোই অর্জন করেছো।
230
00:13:32,312 --> 00:13:34,439
তারা কি ফিরে আসবে?
231
00:13:47,536 --> 00:13:49,663
কিচ্ছু হয়নি, ঘুমিয়ে পড়ো।
232
00:13:51,623 --> 00:13:53,542
তুমিও ঘুমিয়ে পড়ো।
233
00:13:53,542 --> 00:13:54,793
শুভ রাত্রি।
234
00:14:13,187 --> 00:14:16,023
সোনা, বাড়ি ফিরেছিস?
235
00:14:16,023 --> 00:14:21,069
তোর বাবার কাছ থেকে শুনেছি যে তোর বস
তোকে কল করার জন্য নাকি বকাঝকা করেছে।
236
00:14:21,069 --> 00:14:23,447
আমি দুঃখিত।
237
00:14:23,447 --> 00:14:26,241
কিন্তু যখনই ভাবি তুই ঠিকমতো
খাচ্ছিস কিনা কিংবা ঘুমোচ্ছিস কিনা,
238
00:14:26,241 --> 00:14:29,703
আমার অনেক চিন্তা হয় রে।
239
00:14:29,703 --> 00:14:33,457
তুই আমাদের সবথেকে আদরের।
240
00:15:19,086 --> 00:15:20,921
সাব্বাশ!
241
00:15:22,130 --> 00:15:23,715
এখনো চরিত্রেই আছো।
242
00:15:23,715 --> 00:15:24,758
চুপ করো তো!
243
00:15:24,758 --> 00:15:26,927
মালিকার ঋণ যদি
শোধ না করতে হতো,
244
00:15:26,927 --> 00:15:28,762
তাহলে কে নিজ থেকে এই
জঞ্জালের হ্যাপা পোহাতে যেতো?
245
00:15:28,762 --> 00:15:30,597
জঞ্জাল?
246
00:15:30,597 --> 00:15:33,475
তুমি যদি কাজটাকে এতটা ঘৃণা করো
তবে আমি অন্য কাউকে খুঁজে নেব।
247
00:15:33,475 --> 00:15:36,019
মিঃ ঝু, আমি কাজের কথা বলছি না।
248
00:15:36,019 --> 00:15:39,648
আমার ঝর্না নষ্ট হয়ে গেছে এবং
সকাল থেকে জ্বালিয়ে মেরেছে।
249
00:15:39,648 --> 00:15:42,734
কথা কম বলে কাজ করো।
250
00:15:42,734 --> 00:15:44,862
এটাই পুনরায় ঘুরে দাঁড়িয়ে,
251
00:15:44,862 --> 00:15:46,905
ভাগ্যের চাকাকে নিজ
গতিতে চালানোর একমাত্র পন্থা।
252
00:15:49,366 --> 00:15:51,076
ঠিক আছে, শুরু করো!
253
00:16:00,794 --> 00:16:03,881
হেই, লু গুয়াং,
আমরা কখন শুরু করবো?
254
00:16:04,840 --> 00:16:07,926
তাড়াহুড়ো কোরো না।
তারা এখনো সবাই এসে উপস্থিত হয়নি।
255
00:16:07,926 --> 00:16:09,803
লোকটা বেশ ধূর্ত।
256
00:16:09,803 --> 00:16:12,681
ল্যাপটপে উঁকিরোধক পর্দা থাকায়
কিছু দেখতেও পারবো না।
257
00:16:14,057 --> 00:16:16,226
বেশি তাড়াহুড়ো না করে...
258
00:16:16,226 --> 00:16:19,813
শান্ত হয়ে ধৈর্য ধরো।
259
00:16:20,856 --> 00:16:23,483
তাহলে বলো এখনো আর
কতক্ষণ অপেক্ষা করতে হবে।
260
00:16:23,483 --> 00:16:25,068
এটা একটা সিক্রেট।
261
00:16:27,404 --> 00:16:29,281
ধ্যাত্তেরি! ...
262
00:16:31,158 --> 00:16:33,243
-- এক্ষুনি!
-- কী?
263
00:16:33,243 --> 00:16:34,703
এক্ষুনি তার কাপ ফেলে দাও!
264
00:16:38,540 --> 00:16:39,666
তুমি...
265
00:16:46,340 --> 00:16:49,176
কীসের অপেক্ষা করছো? যাও, তার
প্যান্ট পরিষ্কার করতে সাহায্য করো।
266
00:16:50,511 --> 00:16:56,141
- মিঃ ঝু, আমি পরিষ্কার করে দিচ্ছি!
- না, না, না, আমিই করতে পারব।
267
00:16:59,478 --> 00:17:01,980
আরে, দেখিতো এখানে কী হচ্ছে!
268
00:17:01,980 --> 00:17:03,065
একদম সময়মতো এসেছে।
269
00:17:03,065 --> 00:17:05,067
তাহলে এই তোমার ওভারটাইমের কারণ,
270
00:17:05,067 --> 00:17:08,487
এখানে একটা নষ্টা
মেয়েমানুষ তোমার সেবা করছে!
271
00:17:08,487 --> 00:17:10,822
তুমি এখানে কেন এলে?
ভুল বুঝছো তুমি, ও আমার সহকারী।
272
00:17:10,822 --> 00:17:13,784
বাজে কথা!
তার কাজের প্রসার অনেক, তাই না!
273
00:17:13,784 --> 00:17:16,036
তোর হাত কোথায় যাচ্ছিল রে?!
274
00:17:20,082 --> 00:17:21,959
ও আমাকে সারাক্ষণ বিরক্ত করে!
275
00:17:23,085 --> 00:17:25,212
-- থামো।
-- ধ্যাত..
276
00:17:25,212 --> 00:17:26,964
কী বললি তুই?
277
00:17:26,964 --> 00:17:28,757
আমি করিনি...
278
00:17:30,300 --> 00:17:32,219
তোর মতো অনেক বহিরাগতদের
দেখেছি যারা প্রভাবশালী কাউকে ফাঁসিয়ে...
279
00:17:32,219 --> 00:17:34,346
নিজের জায়গাটাকে পাকাপোক্ত করতে চায়।
280
00:17:34,346 --> 00:17:36,014
তোর অশিক্ষিত বাবা-মায়ের উচিত ছিল...
281
00:17:36,014 --> 00:17:38,600
তাদের অসভ্য মেয়েকে অন্যদের
ক্ষতি করা থেকে দূরে রাখা।
282
00:17:39,560 --> 00:17:42,145
তুই একটা কুকুরের বাচ্চা।
283
00:17:44,731 --> 00:17:45,816
চেং শাওশি!
284
00:17:45,816 --> 00:17:46,650
চেং শাওশি!
285
00:17:46,650 --> 00:17:47,901
বোকামি করবে না!
286
00:17:50,237 --> 00:17:52,614
আমাদের নিয়মগুলো স্মরণ করো!
287
00:17:52,614 --> 00:17:55,200
প্রথমত, তুমি ১২ ঘন্টা সময় পাবে।
288
00:17:55,200 --> 00:17:59,288
দ্বিতীয়ত, আমার নির্দেশনা অনুসরণ করবে
এবং কোনো কিছু পরিবর্তন করবে না।
289
00:18:01,331 --> 00:18:02,916
তৃতীয়ত....
290
00:18:02,916 --> 00:18:04,960
অতীত হোক কিংবা ভবিষ্যত....
291
00:18:04,960 --> 00:18:06,336
তাদেরকে নিজের গতিতে
বয়ে যেতে দিতে হবে!
292
00:18:08,046 --> 00:18:10,007
আমার দিকে ওভাবে তাকানোর
সাহস হয় কী করে!
293
00:18:21,643 --> 00:18:23,395
হয়েছে, হয়েছে।
294
00:18:33,572 --> 00:18:35,282
আমি সব ডেটা পেয়ে গেছি।
295
00:18:36,825 --> 00:18:38,160
মিশন সম্পন্ন।
296
00:18:39,369 --> 00:18:43,165
গতকাল "ভিকি গেম" প্রতিষ্ঠানকে ফিনান্সিয়াল
রিপোর্ট জালিয়াতির অভিযোগে স্থগিত করা হয়েছে।
297
00:18:43,165 --> 00:18:46,335
এই কেসের সাথে সংশ্লিষ্ট ঝু এবং
হু'কে গ্রেফতার করেছে পুলিশ।
298
00:18:49,880 --> 00:18:51,632
এখনো আমার উপর রাগ করে আছো?
299
00:18:52,674 --> 00:18:55,886
যাইহোক, এটি তাদের প্রাপ্য।
কতটা আনন্দদায়ক এটা!
300
00:18:57,221 --> 00:18:58,597
তোমার মতে,
301
00:18:58,597 --> 00:19:00,891
যদি আমি কিছু করতাম,
302
00:19:00,891 --> 00:19:03,101
তাহলে কি এর কারণে সবকিছু বদলে যেত?
303
00:19:12,736 --> 00:19:15,072
এমা, তুমি তার সহকারী ছিলে,
304
00:19:15,072 --> 00:19:17,533
এটা তোমার ক্যারিয়ারেরও
একটা কালো দাগ হয়ে থাকবে।
305
00:19:17,533 --> 00:19:19,993
তুমি আর কখনও এই
ফিল্ডে চাকরি পাবে না।
306
00:19:19,993 --> 00:19:22,538
তুমি এখনও অল্পবয়সী, তাই অন্য
কিছু শেখার পরামর্শ দিচ্ছি তোমায়।
307
00:20:06,582 --> 00:20:07,875
বাবা...
308
00:20:07,875 --> 00:20:09,835
মা...
309
00:20:09,835 --> 00:20:11,545
তোমাদের কথা মনে পড়ছে।
310
00:20:13,088 --> 00:20:15,340
কোনো বোকামি করে আসোনি তো, না?
311
00:20:21,180 --> 00:20:22,639
হেই।
312
00:20:22,639 --> 00:20:24,099
মা!
313
00:20:24,099 --> 00:20:25,893
সোনা, তুই কাঁদছিস কেন?
314
00:20:25,893 --> 00:20:28,061
দেখেছো, তোমাকে বলেছিলাম
কোনরকম অশান্তি না করতে,
315
00:20:28,061 --> 00:20:30,272
আমাদের কারণে ও
আবার সমস্যায় পড়েছে।
316
00:20:30,272 --> 00:20:32,858
মা, তোর মা জানতে পেরেছে
যে তোর তার কথা মনে পড়ছে।
317
00:20:32,858 --> 00:20:36,445
সে অনেক উত্তেজিত হয়ে তোর জন্য
স্প্রিং রোল বানিয়ে সেগুলো দিতে এসেছে।
318
00:20:36,445 --> 00:20:39,615
এরপর সে বললো যে ইদানীং ঠান্ডা
পড়ছে, তাই সে এর সাথে একটা লেপ,
319
00:20:39,615 --> 00:20:42,075
এবং কিছু পুরু উলের
পোশাক এবং পাজামাও নিলো।
320
00:20:42,075 --> 00:20:44,244
তাকে বললাম যে এসব
জিনিস শহরে পাওয়া যায়,
321
00:20:44,244 --> 00:20:46,705
কিন্তু সে তো নাছোড়বান্দা, বলে 'ঘরের
সেলাই করা জিনিস নাকি বেশি উষ্ণ হয়'।
322
00:20:46,705 --> 00:20:47,706
তুই দেখে নিবি'খন।
323
00:20:47,706 --> 00:20:49,917
ওগুলো যদি ওখানকার পোশাক-আশাকের
সাথে যায়, তাহলে বাড়িতে পড়বি।
324
00:20:49,917 --> 00:20:52,336
যদি পছন্দ না হয়,
তাহলে ফেলে রেখে যাবি না হয়।
325
00:20:52,336 --> 00:20:54,087
না, আমার ওগুলো সব চাই।
326
00:20:54,087 --> 00:20:56,131
ওখানে দাঁড়াবে প্লিজ?
327
00:20:56,131 --> 00:20:58,842
তোর কাজে যেতে দেরি হবে তো।
328
00:20:58,842 --> 00:21:00,928
কী হয়েছে? কেউ কি
তোকে বিরক্ত করেছে?
329
00:21:00,928 --> 00:21:03,472
স্টেশন ছেড়ে যেও না, আমি
এক্ষুনি তোমাদের কাছে আসছি।
330
00:21:05,599 --> 00:21:07,309
আমি খুব জানতে চাই...
331
00:21:07,309 --> 00:21:09,770
সে এখন কতটা খুশি?
332
00:21:10,979 --> 00:21:12,731
স্যরি।
333
00:21:12,731 --> 00:21:13,815
সমস্যা নেই।
334
00:21:13,815 --> 00:21:16,527
শুনেছি আপনি স্টেশনে পৌঁছানোর
জন্য খুব তাড়ায় আছেন।
335
00:21:16,527 --> 00:21:18,237
আমি আপনাকে গাড়ি
করে নিয়ে যেতে পারি।
336
00:21:21,198 --> 00:21:22,991
বলেছি তো,
337
00:21:22,991 --> 00:21:24,576
কখনো ভবিষ্যতের ব্যাপারে
জিজ্ঞেস করবে না।
338
00:21:25,911 --> 00:21:27,454
বেশ করবো না।
339
00:21:27,454 --> 00:21:29,748
মজা করছিলাম।
340
00:21:29,748 --> 00:21:31,959
-- এত সিরিয়াস কেন তুমি?
-- স্বাগত, বস!
341
00:21:31,959 --> 00:21:33,961
হেই, বয়েস, অতিথির সাথে দেখা করো!
342
00:21:33,961 --> 00:21:37,005
আসো আমার মালিকা!
343
00:21:38,090 --> 00:21:39,925
এত তাড়াতাড়ি একটা নতুন
কেস কীভাবে নিয়ে আসলে?
344
00:21:39,925 --> 00:21:43,095
একটু বেছে কাজ আনো,
সবকিছু এনে আমাদের উপর চাপিয়ে দিও না।!
345
00:21:43,095 --> 00:21:45,055
-- এখন স্থানীয় খবর।
-- বেশি কথা বলো তুমি।
346
00:21:45,055 --> 00:21:47,891
গতকাল রাতে শহরতলির একটি নদীতে
এক মহিলার লাশ পাওয়া গেছে।
347
00:21:47,891 --> 00:21:50,256
- পুলিশের বয়ান অনুযায়ী, ওই
নারী জীবিত থাকাকালীন...
- লু গুয়াং।
348
00:21:50,280 --> 00:21:52,563
ভিকি গেম প্রতিষ্ঠানে
আর্থিক খাতে কর্মরত ছিলেন।
349
00:21:52,563 --> 00:21:56,525
এই সময়ে, তার কাজে ব্যর্থ হওয়ার জন্য আত্মহত্যার
সম্ভাবনাকে নজর আন্দাজ করা যাচ্ছে না।
350
00:21:56,525 --> 00:21:59,611
তদন্তে কোনো আপডেট
পেলে অবশ্যই জানানো হবে।
351
00:21:59,611 --> 00:22:01,363
আমি আসছি।
352
00:22:02,173 --> 00:23:14,321
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞