1
00:00:07,264 --> 00:00:32,454
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:40,540 --> 00:00:43,410
তাহলে সেজন্যই তোমরা সবসময়
আমার থেকে লুকিয়ে গেছো।
3
00:00:43,410 --> 00:00:46,160
আমি সবসময় ভাবতাম তোমরা
ছবি নিয়ে কোনো জাদুটোনা করো!
4
00:00:46,160 --> 00:00:49,040
হ্যালো, অফিসার চেন,
অপরাধীকে ধরেছেন?
5
00:00:49,040 --> 00:00:51,290
সে শু শানসানের ব্যাপারে কিছু বলেছে?
6
00:00:51,290 --> 00:00:53,790
লাইসেন্স প্লেটটা অবশ্যই তার,
7
00:00:53,790 --> 00:00:57,000
কিন্তু দেখে মনে হচ্ছে
সে আসল অপরাধী হতে পারে না।
8
00:00:57,000 --> 00:00:58,500
কেন?
9
00:00:58,500 --> 00:01:01,580
ওই সময়ে, এমা নামের এক
ভিক্টিম তার গাড়িতে ঢোকেনি?
10
00:01:01,580 --> 00:01:04,200
সে ভিকি গেম কোম্পানিতে কাজ করতো।
11
00:01:04,200 --> 00:01:07,410
পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের মধ্যে যোগসূত্র আছে,
কোনো না কোনো ক্লু নিশ্চয়ই পেতে পারেন।
12
00:01:07,410 --> 00:01:09,120
তুমি বেশ তুখোড় তো,
13
00:01:09,120 --> 00:01:11,250
এসব ডিটেইলসও জানতে পেরে গেছো।
14
00:01:12,160 --> 00:01:14,000
হ্যাঁ, কিন্তু দুর্ভাগ্যবশত...
15
00:01:14,000 --> 00:01:17,000
কী হয়েছে? তারা কি
ঐ শয়তানটাকে ধরেছে?
16
00:01:17,000 --> 00:01:18,910
না। প্রমাণের অভাবে ধরতে পারেনি।
17
00:01:18,910 --> 00:01:21,160
সেটা কিভাবে সম্ভব? আমি পরিষ্কারভাবে...
18
00:01:21,160 --> 00:01:23,580
আমাদের সর্বশেষ তদন্ত অনুযায়ী,
19
00:01:23,580 --> 00:01:26,540
এমা যখন খুন হয়েছিলো তখন
লিউ মিন ঘটনাস্থলে ছিলো না।
20
00:01:26,540 --> 00:01:27,580
কী?
21
00:01:27,580 --> 00:01:29,330
এটাই সত্য।
22
00:01:29,330 --> 00:01:32,540
সেদিন রাত ১টায় লিউ মিন হাসপাতালে ছিলো।
23
00:01:35,410 --> 00:01:38,660
তাছাড়া, সিসিটিভি ক্যামেরায় এমাকে...
24
00:01:38,660 --> 00:01:41,200
...একটা পরিত্যক্ত ব্রিজের উপর
দিয়ে হাঁটতে দেখা গেছে।
25
00:01:44,540 --> 00:01:47,500
আচ্ছা, আমাকে শু শানসানের
ডিটেইলস পাঠিয়ে দাও।
26
00:01:47,500 --> 00:01:49,910
কারণ ৪৮ ঘন্টা পর
নিখোঁজের রিপোর্ট করা যায়।
27
00:01:49,910 --> 00:01:53,500
কিন্তু এর মধ্যে, আমি আর ক্যাপ্টেন
শাও দেখবো কিছু করা যায় কিনা।
28
00:01:55,000 --> 00:01:56,000
আচ্ছা।
29
00:01:56,000 --> 00:01:58,000
ধন্যবাদ, অফিসার চেন।
30
00:01:58,000 --> 00:02:00,370
তারা কি বলেছে শানসান কোথায় আছে?
31
00:02:00,370 --> 00:02:04,200
আমরা এখনো রিপোর্ট করতে পারবো না,
তাই পুলিশও ওর খোঁজ করতে পারবে না।
32
00:02:06,619 --> 00:02:10,871
#10 圈套
☣ পর্ব ১০ - ফাঁদ 🚧
33
00:02:13,490 --> 00:02:15,936
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
34
00:02:15,936 --> 00:02:18,908
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
35
00:02:18,908 --> 00:02:20,284
⏳ তোমার চোখ ⌛
36
00:02:20,284 --> 00:02:22,629
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
37
00:02:22,629 --> 00:02:24,840
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
38
00:02:24,840 --> 00:02:27,809
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
39
00:02:27,809 --> 00:02:28,902
⏳ তুমি বিনা ⌛
40
00:02:28,903 --> 00:02:31,325
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
41
00:02:31,325 --> 00:02:33,762
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
42
00:02:33,762 --> 00:02:36,064
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
43
00:02:36,064 --> 00:02:38,197
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
44
00:02:38,197 --> 00:02:40,172
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
45
00:02:40,172 --> 00:02:42,719
⏳ তোমার মনে ⌛
46
00:02:42,719 --> 00:02:44,965
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
47
00:02:44,965 --> 00:02:47,809
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
48
00:02:47,809 --> 00:02:52,421
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
49
00:02:54,597 --> 00:02:56,917
⏳ ফিরে এসো সময়ে ⌛
50
00:02:58,982 --> 00:03:01,454
⏳ ফিরে এসো সময়ে ⌛
51
00:03:03,532 --> 00:03:05,924
⏳ ফিরে এসো সময়ে... ⌛
52
00:03:11,107 --> 00:03:16,359
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
53
00:03:24,790 --> 00:03:28,620
তোদের মতো লোকের সাথে
আমার কিছুই করার ইচ্ছা ছিলো না,
54
00:03:28,620 --> 00:03:30,040
কিন্তু...
55
00:03:30,040 --> 00:03:31,500
বল!
56
00:03:31,500 --> 00:03:34,000
আমার টাকা কোথায়?
57
00:03:34,000 --> 00:03:36,620
প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন।
58
00:03:36,620 --> 00:03:39,120
আমি...আমি জানি না আপনি
কোন টাকার কথা বলছেন।
59
00:03:39,120 --> 00:03:41,370
তাহলে আমি মনে করিয়ে দিচ্ছি!
60
00:03:46,700 --> 00:03:49,790
তাহলে...আর কোনো উপায় আছে?
61
00:03:52,450 --> 00:03:54,410
হ্যালো? দং ই?
62
00:03:54,410 --> 00:03:56,830
চিয়াও লিন, শু শানসান কোথায় জানো?
63
00:03:56,830 --> 00:03:58,660
আমি ওকে কল করেছিলাম
কিন্তু ওর ফোন বন্ধ বলছিলো।
64
00:04:02,540 --> 00:04:05,870
জানি না, বোধহয় ওর
ফোনের চার্জ শেষ হয়ে গেছে।
65
00:04:05,870 --> 00:04:08,290
আসলে, সবসময়ই ও এমন অসাবধান থাকে।
66
00:04:08,290 --> 00:04:11,910
ওহ, আচ্ছা। তাহলে আমি
ওকে পরে ফোন দিবো।
67
00:04:17,750 --> 00:04:18,750
দুঃখিত।
68
00:04:18,750 --> 00:04:21,870
আপনি যে নাম্বারে ফোন
দিয়েছেন তা এই মুহুর্তে বন্ধ আছে।
69
00:04:21,870 --> 00:04:22,870
দুঃখিত।
70
00:04:22,870 --> 00:04:25,410
আপনি যে নাম্বারে ফোন
দিয়েছেন তা এই মুহুর্তে বন্ধ আছে।
71
00:04:25,410 --> 00:04:26,660
এখনো ফোনে পাচ্ছি না।
72
00:04:26,660 --> 00:04:28,790
লু গুয়াং, আমরা কী করবো?
73
00:04:28,790 --> 00:04:30,700
কিছু না করে এভাবে
তো বসে থাকতে পারি না।
74
00:04:30,700 --> 00:04:32,330
কালকে এখান থেকে বের হওয়ার
পর তোমরা কোথায় গিয়েছিলে?
75
00:04:32,330 --> 00:04:34,120
কখন বাড়ি গিয়েছিলে?
76
00:04:34,120 --> 00:04:36,750
এখান থেকে বের হওয়ার পর,
আমরা দুধ চা খেতে গিয়েছিলাম,
77
00:04:36,750 --> 00:04:38,370
এরপর যে যার বাড়ির রাস্তা ধরলাম।
78
00:04:38,370 --> 00:04:41,580
নির্দিষ্ট সময়টা...ঠিক মনে করতে পারছি না।
79
00:04:43,250 --> 00:04:46,000
তোমরা কাল যখন দুধ চা খেতে
গিয়েছিলে, কিংবা অন্য কোনো সময়,
80
00:04:46,000 --> 00:04:47,700
কোনো ছবি কিংবা সেলফি তুলেছিলে?
81
00:04:47,700 --> 00:04:49,540
মনে তো হয় না।
82
00:04:51,000 --> 00:04:52,410
অন্য কোনো সময়ে?
83
00:04:52,410 --> 00:04:55,120
শু শানসান তোমাকে কোনো
সেলফি কিংবা অন্য ছবি পাঠিয়েছিলো?
84
00:04:55,120 --> 00:04:56,750
কালকের ছবিই?
85
00:04:56,750 --> 00:04:58,410
চেক করে দেখি।
86
00:04:58,410 --> 00:05:00,290
গত ১২ ঘন্টার মধ্যে তোলা হলে ভালো হয়।
87
00:05:00,290 --> 00:05:02,830
কাল রাতে আমাদর বেশি কথা হয়নি।
88
00:05:02,830 --> 00:05:05,660
এগুলো সব কয়েকদিন আগের ছবি।
89
00:05:05,660 --> 00:05:08,370
খুঁজতে থাকো, হয়তো
কোনো ছবি মিস করে গেছো।
90
00:05:08,370 --> 00:05:11,500
চেষ্টা করে তো যাচ্ছি, কিন্তু
আসলেই নেই এখানে।
91
00:05:12,660 --> 00:05:15,120
এই ছবিটা শু শানসান কাল তুলেছিলো?
92
00:05:15,120 --> 00:05:16,290
ওহ, হ্যাঁ তুলেছিলো।
93
00:05:16,290 --> 00:05:18,830
কাল এখানে আসার আগে,
ও দরজার সামনে বসে হাতে ফোন ধরা ছিলো।
94
00:05:18,830 --> 00:05:20,660
দেখে মনে হয়েছিলো ও ছবি তুলছিলো।
95
00:05:20,660 --> 00:05:24,330
আমি বুঝতে পারিনি যে ও ছবিটা
WeChat মোমেন্টসে পোস্ট করেছে।
96
00:05:24,330 --> 00:05:26,000
লু গুয়াং, জলদি দেখো।
97
00:05:26,000 --> 00:05:27,830
দেখো শানসানের ব্যাপারে
কোনো ক্লু খুঁজে পাও কিনা।
98
00:07:00,040 --> 00:07:01,830
কী দেখলে? কোনো ক্লু খুঁজে পেলে?
99
00:07:01,830 --> 00:07:04,500
গতকাল রাত দেড়টার সময়,
100
00:07:04,500 --> 00:07:08,540
মুখোশধারী একটা লোক শু শানসানের
বাড়িতে ঢুকে ওর উপর আক্রমণ করেছিলো।
101
00:07:09,700 --> 00:07:10,910
আমাদের এখনি ছবিতে ঢুকতে হবে!
102
00:07:10,910 --> 00:07:11,910
আমি দেখতে চাই...
103
00:07:11,910 --> 00:07:12,870
দাঁড়াও!
104
00:07:13,830 --> 00:07:16,330
সবচেয়ে খারাপ জিনিসটার
মুখোমুখি হতে তুমি প্রস্তুত?
105
00:07:26,830 --> 00:07:30,200
ছবির মধ্যে ঢুকে অতীত
অভিজ্ঞতা প্রত্যক্ষ করতে পারলেও,
106
00:07:30,200 --> 00:07:33,620
আমরা অতীত পরির্তন করতে পারবো না।
107
00:07:34,700 --> 00:07:36,500
যে মুহুর্তে শু শানসানের উপর আক্রমণ করা হয়,
108
00:07:36,500 --> 00:07:38,500
তখন আমার সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।
109
00:07:38,500 --> 00:07:41,120
এর মানে হলো ওর সাথে খারাপ কিছু ঘটেছে।
110
00:07:41,120 --> 00:07:42,540
যদি ঘটনা সেটাই হয়,
111
00:07:42,540 --> 00:07:45,580
চেং শাওশিকে পুনরায় এটা স্বয়ং দেখতে হবে,
112
00:07:45,580 --> 00:07:47,580
এবং ওকে অবশ্যই ওর নিয়তিকে...
113
00:07:49,290 --> 00:07:51,120
...মেনে নিতে হবে।
114
00:07:54,330 --> 00:07:56,040
ওকে কিছুটা সময় দাও।
115
00:08:04,750 --> 00:08:08,950
সবাই যেতে পারে, কিন্তু তুমি
কোথাও যেতে পারবে না!
116
00:08:10,330 --> 00:08:14,910
শু শানসান, আমার তোমাকে কিছু বলার আছে।
117
00:08:14,910 --> 00:08:18,540
দুঃখিত। আপনি যে নাম্বারে ফোন
দিয়েছেন তা এই মুহুর্তে বন্ধ আছে।
118
00:08:20,160 --> 00:08:23,120
হেই, দং ই, এখনো এখানে দাঁড়িয়ে আছো কেন?
119
00:08:23,120 --> 00:08:25,160
ইন্টারভিউভার তোমাকে কয়েকবার ডেকেছে।
120
00:08:27,000 --> 00:08:30,160
আমি এখনো প্রস্তুত নই, তাই
আমি আগেই উপরে যাবো না।
121
00:08:31,790 --> 00:08:34,540
বাদ দাও, এমনিতেও ইন্টারভিউ শেষ।
122
00:08:40,830 --> 00:08:44,540
দুঃখিত। আপনি যে নাম্বারে ফোন
দিয়েছেন তা এই মুহুর্তে বন্ধ আছে।
123
00:09:05,540 --> 00:09:09,080
ক্যাপ্টেন শাও, আমরা পরীক্ষা করে দেখেছি যে,
লিউ মিনের মেডিকেল রিপোর্টে কোনো ভুল নেই।
124
00:09:09,080 --> 00:09:10,540
সে আসলেই প্যারালাইজড।
125
00:09:11,540 --> 00:09:13,830
হেই, লু গুয়াং, আমি মাত্র শু
শানসানের বাড়িতে আসলাম।
126
00:09:13,830 --> 00:09:14,660
কেউ নেই বাড়িতে।
127
00:09:14,660 --> 00:09:17,700
তোমার বলা অন্য জায়গাগুলোও খুঁজে দেখছি।
128
00:09:18,620 --> 00:09:20,830
ধন্যবাদ, অফিসার চেন।
বিরক্ত করার জন্য দুঃখিত।
129
00:09:48,200 --> 00:09:50,750
তো, তুমি সিদ্ধান্ত নিয়েছো?
130
00:09:50,750 --> 00:09:52,040
হ্যাঁ।
131
00:09:52,040 --> 00:09:53,410
ঝাঁপ দিতে প্রস্তুত।
132
00:10:00,080 --> 00:10:02,750
শু শানসান,
কী করছো ওখানে?
133
00:10:02,750 --> 00:10:04,330
ভেতরে চলো।
134
00:10:05,200 --> 00:10:08,160
হেই! অমনটা কোরো না,
আমার লজ্জা লাগছে।
135
00:10:09,200 --> 00:10:11,620
সাবধান থাকো, চিয়াও
লিনকে জানতে দেয়া যাবে না।
136
00:10:11,620 --> 00:10:15,250
আরে, চলো, চেষ্টা করে দেখি।
লজ্জা পাওয়ার কিছু নেই।
137
00:10:16,540 --> 00:10:18,000
দেখো কে এসেছে!
138
00:10:18,000 --> 00:10:20,660
স্বাগত, আমার মালিকা...
139
00:10:20,660 --> 00:10:22,540
বস, স্বাগতম!
140
00:10:22,540 --> 00:10:27,200
হেই, শু শানসান, পড়াশোনা
বাদ দিয়ে তুমি এখানে কেন?
141
00:10:27,200 --> 00:10:30,200
আমাকে নিজের উপরে চিল্লাতে হবে...
142
00:10:30,200 --> 00:10:33,410
নিজেই তো রাজি হয়েছো, চালিয়ে যাও।
143
00:10:34,410 --> 00:10:39,750
আমি এখানে এসেছি কারণ আমি বেকারদের
পুনরায় কর্মসংস্থানের কথা ভাবি।
144
00:10:39,750 --> 00:10:42,910
ওহ, তুমি তাহলে এখানে স্বাভাবিক মানুষদের
জীবনযাত্রা পর্যবেক্ষণ করতে এসেছো।
145
00:10:42,910 --> 00:10:43,700
আশ্চর্য হইনি অবশ্য,
146
00:10:43,700 --> 00:10:45,870
যতই হোক, অধ্যয়নপ্রিয় হওয়ার পর সমাজের
বিষয়ে ওয়াকিবহাল না থাকা কঠিন কিছু নয়,
147
00:10:45,870 --> 00:10:48,120
আমি বুঝি।
148
00:10:48,120 --> 00:10:51,330
বিকল্প নেই যে, আর যাই
হোক, কিছু মানুষের মতো,
149
00:10:51,330 --> 00:10:54,580
গ্রাজুয়েশন করার পরও অন্যের ঘাড়ের
উপর বসে তো অন্ন ধ্বংস করছি না।
150
00:10:54,580 --> 00:10:55,910
একটু মনোযোগ দিতে পারো?
151
00:10:55,910 --> 00:10:58,080
এত আনমনা হয়ে কে ঝগড়া করে?
152
00:10:58,080 --> 00:11:02,200
মুখ সামলে কথা বলো, কে কার
ঘাড়ের উপর বসে অন্ন ধ্বংস করছে?
153
00:11:03,080 --> 00:11:03,910
ভুল বলেছি কী?
154
00:11:03,910 --> 00:11:06,410
এই ঘরে ঠাঁই দিয়েছে চিয়াও,
এই ব্যবসা চালায় লু গুয়াং,
155
00:11:06,410 --> 00:11:07,750
তুমি কি তাহলে একটা
আমড়া কাঠের ঢেঁকি নও?
156
00:11:07,750 --> 00:11:08,870
আমরা পার্টনার!
157
00:11:08,870 --> 00:11:11,620
পরিস্থিতির ব্যাপারে সম্পূর্ণ ধারণা না
থাকলে মর্যাদার বারোটা বাজিও না!
158
00:11:18,620 --> 00:11:20,700
মিঃ লিউ, আপনার ঘর গোছানো হয়ে গেছে।
159
00:11:20,700 --> 00:11:22,160
আমি এখন চলে যাচ্ছি।
160
00:11:58,370 --> 00:12:03,040
বলো তো, তারা কেন
আমাকে নিরালায় বাঁচতে দেয় না?
161
00:12:03,040 --> 00:12:07,450
নরকের কীট, তোর বারোটা বাজিয়ে ছাড়বো!
162
00:12:13,540 --> 00:12:15,410
ওর যখন এতই বিখ্যাত হওয়ার শখ জেগেছে,
163
00:12:15,410 --> 00:12:18,120
তাহলে ওকে আমি সবদিক
থেকে বিখ্যাত করে তুলবো।
164
00:12:18,120 --> 00:12:21,410
তোমার কী মত, বন্ধু আমার?
165
00:12:29,620 --> 00:12:33,410
মনে হচ্ছে প্রতিদিন মার না দিলে
ওর মাথা ঠিকমতো কাজ করে না।
166
00:12:33,410 --> 00:12:38,160
হেই, চিয়াও, ওরা ছবি থেকে অতীতের
তথ্য কীভাবে জোগাড় করে?
167
00:12:39,040 --> 00:12:40,830
আমি আসলে সঠিক জানি না।
168
00:12:40,830 --> 00:12:45,330
ওরা সবসময় একা করে
কাজটা, এটা অনেক রহস্যময়।
169
00:12:45,330 --> 00:12:48,620
আমার চেং শাওশিকে মোটেও বিশ্বাস হয় না।
170
00:12:48,620 --> 00:12:51,250
ও আবার ভুলভাল কিছু না করে বসে।
171
00:12:51,250 --> 00:12:53,040
দুর্ভাগ্যবশত, করে ফেলেছে।
172
00:12:53,040 --> 00:12:55,250
চিন্তা কোরো না।
173
00:12:55,250 --> 00:12:59,080
আমি মনে করি এটা লু গুয়াংয়ের প্রচেষ্টা,
চেং শাওশিতো একটা টুল মাত্র।
174
00:12:59,080 --> 00:13:00,410
লু গুয়াংয়ের উপর আস্থা রাখলেই যথেষ্ট।
175
00:13:00,410 --> 00:13:01,620
কী?
176
00:13:01,620 --> 00:13:03,040
একটা টুল?
177
00:13:03,040 --> 00:13:05,040
এমনটা ভাবো কেন, চিয়াও লিন?
178
00:13:06,040 --> 00:13:10,620
আমার মনে হয়...
179
00:13:12,200 --> 00:13:13,910
আমি এমনটা বললেও,
180
00:13:13,910 --> 00:13:18,040
ওর মধ্যে আসলেই একপ্রকার
নাছোড়বান্দা স্বভাব আছে।
181
00:13:18,040 --> 00:13:19,910
আমি জানি না।
182
00:13:19,910 --> 00:13:21,290
ও সবসময়ই এরকম।
183
00:13:21,290 --> 00:13:24,370
ওকে দেখে মনে হয় যে ও
কোনো কিছুর তোয়াক্কা করে না,
184
00:13:24,370 --> 00:13:26,200
কিন্তু আসলে...
185
00:13:26,200 --> 00:13:27,950
এসব কী হলো?
186
00:13:27,950 --> 00:13:29,410
বাচ্চাটাকে এভাবে ফেলে রেখে চলে গেল?
187
00:13:29,410 --> 00:13:32,750
আহারে। তারা কীভাবে এভাবে বাচ্চাটাকে
রেখে চলে গেল, কতটা নির্দয়।
188
00:13:32,750 --> 00:13:33,790
একদম।
189
00:13:33,790 --> 00:13:36,250
বাচ্চাটার ভবিষ্যতের কী হবে?
190
00:13:36,250 --> 00:13:38,950
আমরা যদি পালাক্রমে ওর
দেখভাল করি, তাহলে কেমন হয়?
191
00:13:38,950 --> 00:13:41,000
মজা করছো নাকি? কিছু
হলে তার দায়ভার কে নেবে?
192
00:13:41,000 --> 00:13:43,040
তাহলে, ওকে কি অনাথাশ্রমে পাঠিয়ে দিবো?
193
00:13:43,040 --> 00:13:45,620
না, না, ওর বাবা-মা তো আর মরে যায়নি।
194
00:13:45,620 --> 00:13:47,620
- আমার মনে হয় আগে পুলিশকে জানানো দরকার।
- আমি চাই না!
195
00:13:47,620 --> 00:13:50,330
তারা ঘুরতে গেছে,
ফিরে আসবে তারা!
196
00:13:50,330 --> 00:13:52,830
তাই আমি কোথাও যাচ্ছি না!
197
00:13:52,830 --> 00:13:54,620
দরকার নেই তোমাদের দয়ার!
198
00:13:54,620 --> 00:13:55,450
বেরিয়ে যাও!
199
00:13:55,450 --> 00:13:56,950
- বেরিয়ে যাও সবাই!
- বাচ্চাটাকে দেখেছো।
200
00:13:56,950 --> 00:13:58,790
ও আমাদের উদারতাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে।
201
00:13:58,790 --> 00:14:00,000
একদম।
202
00:14:00,000 --> 00:14:02,120
এমন ঝামেলার দায়িত্ব কে নিতে চাইবে?
203
00:14:08,000 --> 00:14:11,750
তুমিও কি মনে করো আমার
বাবা-মা ফিরে আসবে না?
204
00:14:11,750 --> 00:14:14,580
না।
205
00:14:14,580 --> 00:14:16,120
তারা ফিরে আসবে।
206
00:14:16,120 --> 00:14:17,950
আমি তোমার সাথে বসে অপেক্ষা করবো।
207
00:14:17,950 --> 00:14:20,500
ধন্যবাদ, চিয়াও লিন।
208
00:14:20,500 --> 00:14:23,120
আমাকে ধন্যবাদ দিও না,
দিতে হলে আমার বাবাকে দাও।
209
00:14:23,120 --> 00:14:24,910
সে বলেছে, আগামী দশ বছর
তোমার যাবতীয় খরচ সে বহন করবে।
210
00:14:24,910 --> 00:14:26,750
বড় হওয়ার পর দোকানটা
যখন আবার তুমি খুলবে,
211
00:14:26,750 --> 00:14:27,910
তখন তুমি টাকা ফিরিয়ে দিতে পারবে।
212
00:14:27,910 --> 00:14:28,950
ওয়াও!
213
00:14:28,950 --> 00:14:32,750
তাহলে ভবিষ্যতে তোমাকে
আমার মালিকা ডাকতে হবে!
214
00:14:32,750 --> 00:14:35,410
আমরা ওকে সাহায্য করার
যথাসাধ্য চেষ্টা করলেও,
215
00:14:35,410 --> 00:14:38,910
ওই ঘটনার পর থেকে
এখনো ওর কষ্টে দিন কাটে।
216
00:14:38,910 --> 00:14:43,200
ও নিজেকে আর পাঁচটা সাধারণ
বাচ্চার মতো দেখাতে যথাসাধ্য চেষ্টা করেছে,
217
00:14:43,200 --> 00:14:44,790
অন্যদের সাথে মানিয়ে নেয়ার জন্য,
218
00:14:44,790 --> 00:14:46,080
কিন্তু শেষে...
219
00:14:52,580 --> 00:14:55,040
...তাও ওকে সবাই এড়িয়ে চলতো।
220
00:14:55,040 --> 00:15:01,080
খবরে দেখাচ্ছে, কালকের মধ্যরাতে বিশাল
ভূমিকম্পে অনেক লোক মারা গেছে!
221
00:15:01,080 --> 00:15:03,500
আমার মা-বাবা কি ওখানে ছিলো?
222
00:15:03,500 --> 00:15:08,330
তারা কি ভূমিকম্পের কবলে পড়েছে
এবং আর কখনো ফিরে আসবে না?
223
00:15:08,330 --> 00:15:09,580
চিন্তা কোরো না।
224
00:15:09,580 --> 00:15:13,500
তারা নিশ্চয়ই ঘটনাস্থল থেকে দূরে চলে গেছে
এবং অবশ্যই নিরাপদে ফিরে আসবে।
225
00:15:13,500 --> 00:15:15,330
চিয়াও লিন!
226
00:15:15,330 --> 00:15:17,540
আমার তাদের কথা মনে পড়ছে!
227
00:15:20,250 --> 00:15:23,040
তাদের কথা খুব মনে পড়ছে...
228
00:15:23,040 --> 00:15:29,660
ও কতটা কষ্ট পেয়েছিলো সেটা তখন
বুঝতে পেরেছিলাম যখন ও বলেছিলো,
229
00:15:29,660 --> 00:15:31,750
"দরকার নেই তোমাদের দয়ার!"
230
00:15:34,200 --> 00:15:36,001
আমার সবসময় চিন্তা হতো,
231
00:15:36,025 --> 00:15:40,370
চেং শাওশি কখনো কোনো নতুন বন্ধু বানাতে
পারবে কিনা যে সত্যিকার অর্থে ওর খেয়াল রাখবে,
232
00:15:40,370 --> 00:15:41,580
যতক্ষন না...
233
00:15:48,080 --> 00:15:49,620
কি কাকতালীয় ঘটনা।
234
00:15:49,620 --> 00:15:50,870
হেই, লু গুয়াং!
235
00:15:50,870 --> 00:15:53,540
হেই, এই ছেলেটা কে?
236
00:15:53,540 --> 00:15:56,500
চেং শাওশি, ও তোমার বন্ধু?
237
00:15:56,500 --> 00:15:58,000
আমি তো ব্যস হেঁটে যাচ্ছিলাম।
238
00:15:59,660 --> 00:16:02,370
তুমি ব্যস্ত না থাকলে,
এসে আমাদের সাহায্য করো।
239
00:16:12,000 --> 00:16:16,250
লু গুয়াং অলৌকিকভাবে আমাদের
জীবনের মধ্যে প্রতীয়মান হলো।
240
00:16:16,250 --> 00:16:20,620
তখন, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম
কিভাবে ও চেং শাওশির বন্ধু হলো।
241
00:16:20,620 --> 00:16:22,370
জানো ও কী বলেছে?
242
00:16:22,370 --> 00:16:24,660
ও কি চেং শাওশির রূপের প্রতি মুগ্ধ হয়েছিলো?
243
00:16:24,660 --> 00:16:25,870
হাবিজাবি বোকো না!
244
00:16:25,870 --> 00:16:27,830
আমি গিয়ে কয়েক ক্যান কোক নিয়ে আসছি।
245
00:16:29,450 --> 00:16:31,120
আমার জন্য চিনি ছাড়াটা নিয়ে এসো।
246
00:16:31,120 --> 00:16:32,870
প্রচুর প্যারা দাও তুমি।
247
00:16:32,870 --> 00:16:37,040
লু গুয়াং, তোমার চেং
শাওশির ব্যাপারে কোনটা পছন্দ?
248
00:16:37,040 --> 00:16:42,580
এতগুলো বছর পর, আমাকে
ছাড়া তুমিই ওর প্রথম বন্ধু হলে।
249
00:16:42,580 --> 00:16:45,040
ওর ব্যাপারে কী পছন্দ করি
বলতে কী বোঝাতে চাইছো?
250
00:16:45,040 --> 00:16:46,700
ও-ই প্রথম আমাকে ওর সাথে
বাস্কেটবল খেলতে বলেছিলো।
251
00:16:46,700 --> 00:16:49,500
তোমরা খেলার সাথী থেকে বন্ধু হয়েছো,
252
00:16:49,500 --> 00:16:52,700
এর মানে ওর কোনো না কোনো
ব্যাপার তোমাকে মুগ্ধ করেছে।
253
00:16:52,700 --> 00:16:54,750
স্বীকার করো।
254
00:16:54,750 --> 00:16:58,330
কারণ হয়তো...ও সাদাসিধে।
255
00:16:59,910 --> 00:17:02,620
ও সাদাসিধে বলতে কী বুঝিয়েছে?
256
00:17:02,620 --> 00:17:04,620
কথাটা বলার সময় লু গুয়াং অনেক সিরিয়াস ছিলো।
257
00:17:04,620 --> 00:17:07,700
তাছাড়া, আমিও ওর কথায় একমত।
258
00:17:07,700 --> 00:17:12,660
চেং শাওশির সরলতা ও ঋজুতা অন্যদের ওর
বন্ধু হওয়ার জন্য আকর্ষণ করে।
259
00:17:14,080 --> 00:17:16,290
ধন্যবাদ, চিয়াও লিন।
260
00:17:17,370 --> 00:17:18,790
তুমি কেন ধন্যবাদ দিচ্ছো?
261
00:17:18,790 --> 00:17:20,830
ঠিক আছো তো তুমি?
আজ তোমাকে অদ্ভুত লাগছে!
262
00:17:20,830 --> 00:17:22,250
চলো দুধ চা খেয়ে আসি।
263
00:17:22,250 --> 00:17:24,160
চলো যাই!
264
00:17:24,160 --> 00:17:26,330
প্রায় ডিনারের সময় হয়ে গেছে,
এখন দুধ চা কেন খাবো?
265
00:17:26,330 --> 00:17:29,370
ওটাই আমাদের ডিনার হবে।
ডায়েট হিসেবে ধরে নাও।
266
00:17:32,080 --> 00:17:36,620
যুবক, আজ সারাদিন ধরে
এখানে হাঁটাহাঁটি করছো।
267
00:17:36,620 --> 00:17:39,580
তুমি কি তোমার গার্লফ্রেন্ডের
কাছে ক্ষমা চাইতে এসেছো?
268
00:17:39,580 --> 00:17:41,250
তোমার মতো অনেক লোককে দেখেছি।
269
00:17:41,250 --> 00:17:44,410
আমাদের মধ্যে এখন কী
রকম সম্পর্ক তা জানি না আমি।
270
00:17:46,950 --> 00:17:50,080
তাই, আমাকে উত্তরের
জন্য অপেক্ষা করতে হবে।
271
00:18:14,580 --> 00:18:16,830
ঘটনাটা ঘটার আর ২০ মিনিট বাকি আছে।
272
00:18:18,200 --> 00:18:20,750
কী অবস্থা তোমার? তুমি তৈরি তো?
273
00:18:20,750 --> 00:18:23,040
হ্যাঁ, তৈরি।
274
00:18:23,040 --> 00:18:25,160
খুনী ওর ঘরে ঢোকার পর,
বাথরুমে গিয়ে লুকোবে।
275
00:18:25,160 --> 00:18:27,700
তুমি লাইট অন করার পর, তোমার
উপর একটা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়বে।
276
00:18:27,700 --> 00:18:30,660
এটাই ওর মুখোশ সরিয়ে ফেলার মোক্ষম সুযোগ...
277
00:18:30,660 --> 00:18:31,910
লু গুয়াং...
278
00:18:32,830 --> 00:18:35,580
এবার, তুমি কি আমাকে
নির্দেশক হতে দিবে?
279
00:18:35,580 --> 00:18:36,580
তুমি?
280
00:18:36,580 --> 00:18:37,660
এর মানে কী?
281
00:18:50,330 --> 00:18:52,410
এসে পড়েছি।
282
00:19:20,200 --> 00:19:21,910
তুমি বেশ সময়নিষ্ঠ।
283
00:20:45,250 --> 00:20:49,290
আমি তৈরি আছি দেখে চমকে গেছো?
284
00:20:49,290 --> 00:20:52,327
যেহেতু আমি ওর মাধ্যমে তোমার
সাথে কথা বলছি, স্বাভাবিকভাবেই,
285
00:20:52,351 --> 00:20:56,080
তোমার প্রতিটা পদক্ষেপ
বোঝার ক্ষমতা আমার আছে।
286
00:20:56,080 --> 00:20:58,160
চলো একটা গেম খেলা যাক।
287
00:20:58,160 --> 00:21:02,080
আগামীকাল সকাল ১০টায়
তুমি একটা ক্লু পাবে।
288
00:21:06,200 --> 00:21:07,540
আমার ফোন...
289
00:21:12,410 --> 00:21:17,120
আগামীকাল সেই সময়ে, সেই ক্লুটাকে
আমাকে খুঁজতে ব্যবহার কোরো।
290
00:21:18,700 --> 00:21:20,450
চমৎকার!
291
00:21:20,450 --> 00:21:24,870
যদি আমি জিতে যাই, তুমি
আমার বন্ধু হওয়ার প্রতিশ্রুতি দিবে?
292
00:21:24,870 --> 00:21:30,600
আমি পুলিশকে খবর দিব না, কিন্তু তোমাকে কথা
দিতে হবে তুমি শানসানের কোনো ক্ষতি করবে না।।
293
00:21:33,000 --> 00:21:34,830
আমি ওকে ভেতরে আটকে রেখেছি।
294
00:21:34,830 --> 00:21:35,870
বেশ তাহলে,
295
00:21:35,870 --> 00:21:37,580
খেল...
296
00:21:42,540 --> 00:21:43,950
...খতম!
297
00:21:44,274 --> 00:22:20,185
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞