2 00:00:28,780 --> 00:00:30,820 এটা কী হতে পারে? 3 00:00:30,820 --> 00:00:32,120 দেখে তো মনে হচ্ছে... 4 00:00:32,120 --> 00:00:34,990 এটা ৩০০ বছরেরও পুরনো তরবারি, তাই না? 5 00:00:35,490 --> 00:00:37,040 তাই তো মনে হচ্ছে! 6 00:00:37,040 --> 00:00:38,750 মাথা নষ্ট ব্যাপারস্যাপার! 7 00:00:38,750 --> 00:00:40,000 আমাদের এখন কী করা উচিৎ? 8 00:00:42,460 --> 00:00:44,380 আমার বুক ধরফর করছে! 9 00:00:44,380 --> 00:00:45,170 না! 10 00:00:45,500 --> 00:00:49,170 তানজিরো! তোমার কাছে তো এমনিতেই তরবারি নেই এখন! 11 00:00:49,550 --> 00:00:52,430 এই তরবারিটা চাইলে তুমি নিতেই পারো! 12 00:00:52,430 --> 00:00:54,970 না, না! এটা মোটেও ঠিক হবে না! 13 00:00:54,970 --> 00:00:58,600 সেনগোকু যুগে তারা তরবারি বানাতে সর্বোতকৃষ্ট ধাতু ব্যবহার করত! 14 00:00:58,850 --> 00:01:00,690 না, না, আমি এই তরবারির যোগ্য নই! 15 00:01:00,690 --> 00:01:03,230 কিন্তু, এই তরবারির সন্ধান পেয়েছি একমাত্র তোমার কারণে! 16 00:01:03,230 --> 00:01:06,270 আমার আগেও আরো অনেক দুর্ধর্ষ যোদ্ধা এই পুতুলের বিপক্ষে লড়াইয়ের অনুশীলন করেছে! 18 00:01:06,270 --> 00:01:09,820 আমার আচানক এর হদিস পাওয়াটা নিতান্তই কাকতালীয় ব্যাপার! 19 00:01:09,820 --> 00:01:11,740 তুমি কিন্তু এখন বুদ্ধুর মতো কথাবার্তা বলছ! 20 00:01:14,320 --> 00:01:16,740 তরবারিটা খুলে পরখ করে দেখবে নাকি একবার? 21 00:01:16,740 --> 00:01:19,000 অবশ্যই! খাপ থেকে তরবারিটা খোলার জন্য তর সইছে না! 22 00:01:24,830 --> 00:01:26,130 ব্লেডে জং ধরে আছে! 23 00:01:27,300 --> 00:01:29,800 সেটাই তো হওয়ার কথা! 24 00:01:29,800 --> 00:01:34,050 এই তরবারিটার বয়স ৩০০ বছরেরও বেশি! 25 00:01:34,340 --> 00:01:36,680 দুঃখিত! অযথাই পরিশ্রম করলে! 26 00:01:37,510 --> 00:01:38,770 সমস্যা নেই! 27 00:01:38,770 --> 00:01:40,350 আমি আশাহত হইনি! 28 00:01:40,680 --> 00:01:42,350 তানজিরো, কাঁদছ কেন? 29 00:01:42,350 --> 00:01:44,730 আহারে, তোমাকে কষ্ট দিয়ে ফেললাম! 30 00:01:46,900 --> 00:01:48,070 এটা কিসের শব্দ? 31 00:03:27,800 --> 00:03:32,970 EPISODE 3: A SWORD FROM OVER 300 YEARS AGO 32 00:03:38,480 --> 00:03:40,560 উনি কে? মি. হেগানেযুকা? 33 00:03:41,150 --> 00:03:43,610 তোমাদের কথা আড়াল থেকে শুনেছি! 34 00:03:43,940 --> 00:03:45,900 ওটা আমি নিয়ে যাচ্ছি! 35 00:03:45,900 --> 00:03:47,450 কী নিয়ে যাচ্ছো? 36 00:03:49,660 --> 00:03:51,570 ছাড়ুন! মামার বাড়ির আবদার নাকি? 37 00:03:51,570 --> 00:03:53,580 তরবারিটা আমাকে দাও! 38 00:03:53,580 --> 00:03:54,830 আপনি কোথাকার তালেবর শুনি! 39 00:03:54,830 --> 00:03:57,580 এটা দিয়ে কী করবেন আপনি? 40 00:03:58,120 --> 00:04:00,370 চুপচাপ তরবারিটা আমাকে দিয়ে দাও! 41 00:04:00,370 --> 00:04:04,670 কথা নাই বার্তা নাই, হুট করে এসে এভাবে তরবারিটা আপনি নিয়ে যেতে পারেন না! 42 00:04:04,670 --> 00:04:06,090 তরবারিটা আমাকে দাও! 43 00:04:06,460 --> 00:04:08,590 এই তরবারির মালিক কোতেতসু! 44 00:04:08,590 --> 00:04:10,380 তরবারিটা না দিলে কপালে খারাবি আছে তোমার! 45 00:04:10,380 --> 00:04:14,600 এখানে আপনার সাথে দেখা করতে এসেছি! কোন চুলোয় লুকিয়ে ছিলেন আপনি? 46 00:04:17,730 --> 00:04:20,350 তোমার সাথে ফালতু বকবক করার সময় নেই, ছেলে! 47 00:04:20,730 --> 00:04:23,230 প্রাণ যায় যাক, তাও তরবারিটা আপনাকে দিচ্ছি না! 48 00:04:23,230 --> 00:04:25,360 আগে কারণটা খুলে বলুন! 49 00:04:25,360 --> 00:04:28,820 তরবারি দিতে বলেছি, দেবে! এত খুলে বলার কী আছে? 50 00:04:29,860 --> 00:04:32,490 এই লোকটা এত অভদ্র কেন? 51 00:04:33,280 --> 00:04:34,740 শোনো, ছেলেরা। 52 00:04:34,740 --> 00:04:37,620 হেগানেযুকার দুর্বলতা হচ্ছে কাতুকুতু! 53 00:04:37,620 --> 00:04:39,080 কিছুক্ষণ কাতুকুতু দিলেই ওর খেল খতম! 54 00:04:39,330 --> 00:04:42,330 আরে, আরে, সুড়সুড়ি দিয়ো না! 55 00:04:42,580 --> 00:04:44,170 হেই! মি. কানামোরি... 56 00:04:44,170 --> 00:04:45,670 অনেকদিন পর আপনাকে দেখলাম! 57 00:04:46,090 --> 00:04:48,710 তোমার সাথে দীর্ঘদিন পর কথা বলে ভাল লাগল, তানজিরো! 58 00:04:48,710 --> 00:04:52,300 হেগানেযুকা সুড়সুড়ির প্রকোপ সইতে না পেরে বেশিরভাগ সময়েই হুঁশ হারিয়ে ফেলে! 59 00:04:52,300 --> 00:04:54,430 ওর নিরুদ্দেশের ব্যাপারটা ব্যাখ্যা করে বলছি। 60 00:04:55,600 --> 00:04:58,180 ওকে প্লিজ ক্ষমা করে দাও! 61 00:04:58,770 --> 00:05:02,060 এতদিন সে পাহাড়ে, গোপন সাধনায় ব্যস্ত ছিল! 62 00:05:02,060 --> 00:05:03,690 সাধনা? 63 00:05:03,690 --> 00:05:04,980 ঠিক বলেছ। 64 00:05:04,980 --> 00:05:06,570 তোমার জন্য মজবুত একটা তরবারি বানানোর সাধনা... 65 00:05:06,570 --> 00:05:09,240 যাতে করে ডেমনদের বিরুদ্ধে আরো কার্যকরভাবে লড়তে পারো! 67 00:05:10,950 --> 00:05:13,200 ও নিজে অবশ্য সৌজন্যতার কারণে স্বীকার করবে না এটা! 68 00:05:13,780 --> 00:05:16,200 তাই? 69 00:05:16,660 --> 00:05:20,870 পুরোটা সময়জুড়ে তুমি তো হেগানেযুকার কাছে চমৎকার একটা তরবারিই চাইছিলে, তাই না? 70 00:05:20,870 --> 00:05:22,960 সেজন্যই ও পোক্ত তরবারি বানানোর সাধনায় মগ্ন ছিল! 71 00:05:23,290 --> 00:05:27,840 এমনিতেও ওর বানানো তরবারিগুলো বেশিদিন টেকে না! 72 00:05:27,840 --> 00:05:28,960 কী বললেন আপনি? 73 00:05:29,460 --> 00:05:32,760 - এই লোকটা আসলেই বেশ অসামাজিক! - কী? 74 00:05:32,760 --> 00:05:35,300 এবার বুঝেছি, কেন এ বিয়ে করার জন্য মেয়ে পায় না! 75 00:05:36,260 --> 00:05:38,390 দেখো, ওর হুঁশ ফিরেছে! 76 00:05:39,060 --> 00:05:42,310 আমি এই জং ধরা তরবারিটা আমার সাথে নিয়ে যাব! 77 00:05:42,730 --> 00:05:45,980 তারপর, হেগানেযুকা পরিবারের ঐতিহ্যবাহী সেই নিচিরিন তরবারি পালিশ করার পদ্মতি ব্যবহার করব! 78 00:05:45,980 --> 00:05:48,980 তরবারিটাকে নতুন জীবন দান করব! 79 00:05:49,320 --> 00:05:52,570 এটা শুরুতেই কেন বললে না? 80 00:05:52,570 --> 00:05:55,780 শিশু বাচ্চাদের খেলনা ছিনিয়ে নেওয়ার মতো অযথা ধরে টানাটানি করছিলে! 81 00:05:55,780 --> 00:05:57,950 তোমার দেহ পেশিবহুল হলেও মনটা এখনও বাচ্চাই রয়ে গেছে! 82 00:05:58,240 --> 00:06:00,500 খামোশ! 83 00:06:00,500 --> 00:06:02,500 আরেকবার বলো তো শুনি! 84 00:06:02,500 --> 00:06:04,290 আমি দম নিতে পারছি না! 85 00:06:04,290 --> 00:06:06,080 তাড়াতাড়ি ওকে সুড়সুড়ি দাও! 86 00:06:06,080 --> 00:06:07,540 দেরি করো না! 88 00:06:18,510 --> 00:06:20,640 আমি এটা আমার সাথে নিয়ে যাচ্ছি! 89 00:06:20,640 --> 00:06:23,060 মাঝের সময়টায় এই তরবারিটা ব্যবহার করো। 90 00:06:29,900 --> 00:06:32,240 আপনাকে অসংখ্য ধন্যবাদ! 91 00:06:33,530 --> 00:06:35,740 গতকালকের কাহিনী এটা! 92 00:06:35,740 --> 00:06:39,160 শুনেছি, একটা তরবারি পালিশ করে আগের অবস্থায় আনতে তিন দিন তিন রাত লাগে! 93 00:06:39,660 --> 00:06:42,330 কাল বিকেলে তরবারিটা হাতে পাবো! 94 00:06:42,330 --> 00:06:47,670 এই নিচিরিন পালিশ পদ্মতিটা এতোটাই পাশবিক যে কিছু মানুষ মারাও যায়, আর সেটাই আমাকে চিন্তায় ফেলেছে! 95 00:06:48,290 --> 00:06:51,670 উনি পইপই করে বলে দিয়েছেন, যেন লুকিয়ে উঁকি না দেই! 96 00:06:51,670 --> 00:06:53,170 কিন্তু, উনার কামারশালায় যাওয়াটা কি ঠিক হবে? 97 00:06:53,170 --> 00:06:55,510 আমি কী জানি? চোখের সামনে থেকে দূর হও! 98 00:06:55,510 --> 00:06:57,840 আমি তোমার জিগড়ি দোস্ত না! 99 00:06:57,840 --> 00:07:00,560 আমরা বন্ধু না? 101 00:07:00,560 --> 00:07:02,310 তোমার বন্ধু হওয়ার চেয়ে বিষ পান করে আত্মহত্যা ঢের ভালো! 102 00:07:02,810 --> 00:07:04,810 আমার হাত ভেঙে দিয়েছিলে, মনে আছে? 103 00:07:05,140 --> 00:07:06,810 তিন দিন ব্যাথায় কাতরেছি আমি! 104 00:07:09,730 --> 00:07:12,980 ওই মেয়েটাকে অযথা বিরক্ত না করলে এমনটা হতো না, গেনিয়া! 105 00:07:12,980 --> 00:07:14,190 আমার আর কোনো উপায় ছিল না! 106 00:07:14,190 --> 00:07:16,280 আমার ডাক নাম ধরে ডেকো না! 107 00:07:17,030 --> 00:07:18,700 এই চালের পিঠাগুলো খেতে বেশ সুস্বাদু! 108 00:07:18,700 --> 00:07:19,740 খাবে একটা? 109 00:07:19,740 --> 00:07:20,530 ধুত্তোরি! 110 00:07:20,530 --> 00:07:23,120 নিকুচি করি তোর চালের পিঠার! পালা এখান থেকে! 111 00:07:24,120 --> 00:07:27,670 এত তাড়াতাড়ি তোমার দাঁত গজিয়ে গেল! 112 00:07:27,670 --> 00:07:29,750 সেদিন না তোমার দাঁত পরে গিয়েছিল? 113 00:07:37,260 --> 00:07:39,260 তোমার মধ্যে নিশ্চয়ই দিব্যজ্ঞান আছে! 114 00:07:39,640 --> 00:07:41,140 আরে, ওসব কিছু না! 115 00:07:41,140 --> 00:07:42,510 দাঁতটা এখনও আমার কাছে আছে! 116 00:07:42,850 --> 00:07:46,520 দাঁত কেউ সংগ্রহে রাখে নাকি? তোমার মাথায় তো মনে হচ্ছে সমস্যা আছে! 117 00:07:46,520 --> 00:07:49,940 তুমি আমার বন্ধু না? তাই দাঁতটা আমানত মনে করে রেখে দিয়েছি? 118 00:07:49,940 --> 00:07:52,520 আবার বন্ধু বন্ধু করছিস? আমার মাথা খাসনে! 119 00:07:52,860 --> 00:07:54,360 - বিরক্ত করবি না আর আমাকে! - আউচ! 120 00:08:03,950 --> 00:08:07,460 এইতো, আরেকটু! আরেকটু! 121 00:08:07,960 --> 00:08:11,210 এবার ফিতেটা ধরে দেব মোচড়! 122 00:08:11,960 --> 00:08:15,090 গেনিয়া সবসময় আমার উপর এত রেগে থাকে কেন কে জানে! 123 00:08:15,420 --> 00:08:18,220 মানুষের তো খিদে লাগলে মাথা এত গরম থাকে! 124 00:08:19,050 --> 00:08:22,470 ওকে কাল একসাথে নাশতা করতে বলব নাকি? 125 00:08:24,970 --> 00:08:26,850 তুইও ওকে পছন্দ করিস, তাই না নেযুকো? 126 00:08:27,270 --> 00:08:31,480 আমরা একসাথে ন্যাংটো হয়ে গোসল করেছি! এবার সময় হয়েছে একসাথে খাবার খাওয়ার! 127 00:08:32,980 --> 00:08:35,860 ওর ঘনিষ্ঠ হওয়ার সুযোগটা হাতছাড়া করব না! 128 00:08:38,110 --> 00:08:40,360 চুল বিনুনি করা নিঃসন্দেহে বেশ কঠিন! 129 00:08:40,700 --> 00:08:44,620 দেখ তো মিস কেনরোজির মতো হয়েছে কিনা? 131 00:08:49,540 --> 00:08:53,250 নেযুকো, চাঁদটা ভারি সুন্দর লাগছে! 132 00:09:11,270 --> 00:09:13,860 আজ কাজ শেষ করতে একটু বেশি রাত হয়ে গেল! 133 00:09:14,360 --> 00:09:17,020 সকাল সকাল উঠতে হবে! কত যে কাজ বাকি! 135 00:09:22,110 --> 00:09:23,360 একটা পাত্র? 136 00:09:23,360 --> 00:09:27,030 এরকম সুন্দর নকশা করা মাটির পাত্র তো আগে দেখিনি! 137 00:09:27,660 --> 00:09:29,200 এটা বাসায় নিয়ে যাবো? 138 00:09:29,200 --> 00:09:32,290 কার পাত্র এটা? 140 00:10:01,320 --> 00:10:03,820 ইশ, ওয়াক থু! 141 00:10:03,820 --> 00:10:09,120 পাহাড়ি মানুষগুলোর রক্ত মাংসের স্বাদ এত বিশ্রি কেন? 142 00:10:09,660 --> 00:10:12,540 তবে, ক্ষুধা পেটে তো শিকারে নামা যায় না! 143 00:10:13,290 --> 00:10:16,790 ডেমন স্লেয়ারগুলো আজ বেঘোরে মারা পড়বে! 144 00:10:16,790 --> 00:10:17,920 কী মজা! 145 00:10:17,920 --> 00:10:21,920 ওগুলোকে মারতে গেলে পর্যাপ্ত শক্তি লাগবে দেহে! 146 00:10:23,090 --> 00:10:26,430 যা করার তাড়াতাড়ি করতে হবে! 147 00:10:27,050 --> 00:10:30,720 গিয়োকোকে ধন্যবাদ যে অবশেষে গ্রামটার খোঁজ পেয়েছি... 148 00:10:32,730 --> 00:10:36,270 কিন্তু, প্রভু মুজান তো রেগে আগুন হয়ে আছেন! 149 00:10:36,730 --> 00:10:38,980 কী ভয়ানক! কী ভয়ানক! 150 00:10:39,320 --> 00:10:41,400 ওদের সবাইকে মেরে ফেলতে হবে! 151 00:10:41,900 --> 00:10:45,530 যারা প্রভু মুজানের শত্রু! 152 00:10:46,910 --> 00:10:51,990 DEMON SLAYER: KIMETSU NO YAIBA SWORDSMITH VILLAGE ARC 153 00:10:51,990 --> 00:10:57,000 DEMON SLAYER: KIMETSU NO YAIBA SWORDSMITH VILLAGE ARC 154 00:11:10,140 --> 00:11:11,760 এই ভাই? কাজ শেষ? 155 00:11:13,600 --> 00:11:14,890 কোথায় গেলে তুমি? 156 00:11:26,900 --> 00:11:28,240 ভাই... 157 00:11:30,830 --> 00:11:33,290 আমাকে এটা করতেই হবে! 158 00:11:40,170 --> 00:11:42,840 তুমি কি তরবারি প্রস্তুতকারক কানামোরিকে দেখেছ? 159 00:11:43,250 --> 00:11:45,720 তোকিতো! কী ব্যাপার? 160 00:11:45,720 --> 00:11:48,340 আচ্ছা, তুমি কি আমার নাক চেপে ধরেছিলে? 161 00:11:48,840 --> 00:11:50,090 হ্যাঁ, তোমার নাক চেপে ধরেছিলাম। 162 00:11:50,090 --> 00:11:52,220 প্রতিক্রিয়া দেখাতে বেশ সময় নিলে। 163 00:11:52,220 --> 00:11:55,980 না, না, টের পেতাম ঠিকই! যদি শত্রুতা থাকত তোমার সাথে! 164 00:11:56,310 --> 00:11:59,850 আমি কারো নাক শত্রুতাবশত চেপে ধরি না। 165 00:12:00,610 --> 00:12:02,610 কানামোরিকে তো চিনি। 166 00:12:02,610 --> 00:12:03,770 উনাকে কেন খুঁজছ? 167 00:12:03,770 --> 00:12:06,860 আমার ধারণা উনি মি. হেগানেযুকার সাথে আছেন। 168 00:12:07,450 --> 00:12:10,570 কানামোরি আমার তরবারির দেখভালের দায়িত্বে নিয়োজিত। 169 00:12:11,160 --> 00:12:13,120 হেগানেযুকা কোথায়? 170 00:12:13,580 --> 00:12:15,540 ওদেরকে চলো একসাথে খুঁজি? 171 00:12:17,750 --> 00:12:20,750 তুমি মানুষকে এত মায়া করো কেন? 172 00:12:20,750 --> 00:12:23,880 নিজের ভালোটা কেন বুঝতে চাও না? 173 00:12:25,000 --> 00:12:30,640 মানুষকে সাহায্য করলে তারাও দিনশেষে তোমাকে সাহায্য করবে! 174 00:12:30,640 --> 00:12:33,510 আমি এমনিতেও হেগানেযুকার সাথে দেখা করতাম! ঠিক সময়ে এসেছ! 176 00:12:37,520 --> 00:12:39,730 কী বললে? 177 00:12:40,100 --> 00:12:41,480 একটু আগে! 178 00:12:41,810 --> 00:12:44,360 বলেছি, ঠিক সময়ে এসেছ! 180 00:12:46,230 --> 00:12:48,360 তুইও জেগে গেছিস, নেযুকো? 182 00:12:59,580 --> 00:13:02,080 চল, মি. হেগানেযুকার সাথে গিয়ে দেখা করি। 183 00:13:05,210 --> 00:13:08,840 এই মেয়েটা সত্যিই বেশ অদ্ভুত? 184 00:13:09,130 --> 00:13:10,840 মানে? অদ্ভুতের কী দেখলে? 185 00:13:11,180 --> 00:13:11,970 হ্যাঁ! 186 00:13:11,970 --> 00:13:13,220 মেয়েটা বেশ বিস্ময়কর! 187 00:13:13,930 --> 00:13:17,060 আমি ঠিক ব্যাখ্যা করতে পারব না। 188 00:13:17,430 --> 00:13:20,060 মেয়েটার সাথে কি আমার আগে কোথাও দেখা হয়েছে? 189 00:13:20,390 --> 00:13:22,480 ও কি সবসময়ই এমন ছিল? 190 00:13:22,980 --> 00:13:24,400 অদ্ভুত! 192 00:13:37,240 --> 00:13:38,870 কেউ এসেছে মনে হচ্ছে। 193 00:13:39,200 --> 00:13:40,580 তাই তো মনে হচ্ছে। 194 00:13:59,060 --> 00:14:01,310 এটা আবার কী? 195 00:14:01,310 --> 00:14:02,730 কোনো ডেমন নাকি? 196 00:14:03,730 --> 00:14:05,730 এখানে ডেমন আসল কীভাবে? 197 00:14:06,610 --> 00:14:08,900 এটা আসার আগে ঘুনাক্ষুরেও উপস্থিতি টের পাইনি! 198 00:14:09,400 --> 00:14:12,400 কোনো সন্দেহ নেই, ডেমনটা আপার র‍্যাংকের! 199 00:14:16,280 --> 00:14:17,620 মিস্ট ব্রিদিং... 200 00:14:19,080 --> 00:14:20,370 ফোর্থ ফর্ম... 201 00:14:20,700 --> 00:14:22,080 ফ্লো স্ল্যাশ! 203 00:14:26,290 --> 00:14:27,210 এত তাড়াতাড়ি সরে গেল! 204 00:14:27,630 --> 00:14:29,300 অথচ, আক্রমণটা ছিল চোখের পলকের মধ্যে! 205 00:14:29,300 --> 00:14:31,590 দয়া করে হামলা করো না! 206 00:14:32,130 --> 00:14:34,760 তোমাদের ভালোর জন্যই বলছি! 207 00:14:35,470 --> 00:14:37,720 শেষে তোমরাই পস্তাবে! 208 00:14:37,720 --> 00:14:41,430 স্নায়ুতে ঢিল দিস না! এই ডেমনের হাতে অসংখ্য মানুষ প্রাণ হারিয়েছে! 209 00:14:41,430 --> 00:14:44,520 নয়তো, একজন হাশিরার আক্রমণ ঠেকিয়ে সরে যাওয়া মোটেও সম্ভব না! 210 00:14:45,520 --> 00:14:46,810 হিনোকামি কাগুরা... 211 00:14:49,770 --> 00:14:51,280 সানফ্লাওয়ার থার্স্ট! 212 00:14:55,570 --> 00:14:56,780 ডেমনটাকে কুপোকাত করতে পেরেছি? 213 00:14:57,160 --> 00:15:00,450 কেন এটা পাল্টা আক্রমণ করছে না? 214 00:15:08,250 --> 00:15:10,500 নেযুকো! নিয়ন্ত্রণ হারাস না! 215 00:15:10,800 --> 00:15:12,800 নয়তো ডেমনে পরিণত হয়ে যাবি! 216 00:15:19,300 --> 00:15:21,560 আমি কিন্তু তোমাদের সাবধান করেছিলাম! 217 00:15:22,220 --> 00:15:24,100 সে ডেমনটার মাথা আলাদা করে ফেলেছে! 218 00:15:24,100 --> 00:15:25,690 চোখের পলকে! 220 00:15:25,890 --> 00:15:30,310 আপার র‍্যাংকের ডেমনদের মুন্ডু আলাদা করে ফেললেও মরে না! 222 00:15:32,150 --> 00:15:33,990 তোকিতো! সতর্ক থাকো! 223 00:15:49,920 --> 00:15:51,130 দুটো আলাদা ডেমনে পরিণত হলো! 224 00:15:51,130 --> 00:15:52,300 একটার মাথা গজিয়েছে! 225 00:15:52,920 --> 00:15:55,550 আরেকটার গজিয়েছে শরীর! 226 00:15:55,840 --> 00:15:57,380 আমি ওটার পেছন থেকে আক্রমণ করব! 227 00:15:57,800 --> 00:15:59,470 যদি একসাথে দুটোর মাথা আলাদা করতে পারি... 228 00:16:08,850 --> 00:16:10,310 নেযুকো! 229 00:16:10,690 --> 00:16:11,650 তোকিতো! 230 00:16:21,870 --> 00:16:24,080 ওদের সাহসের প্রশংসা করতে হয়! 231 00:16:24,080 --> 00:16:27,080 অই বুদ্ধুটা পাখির মতো উড়ে গেল! 232 00:16:27,080 --> 00:16:28,960 কেমন লাগছে, সেকিদো? 233 00:16:29,330 --> 00:16:31,500 এখন মজা করার সময় না! 234 00:16:31,500 --> 00:16:34,130 রাগে আমার মগজ টগবগ করে ফুটছে! 235 00:16:34,500 --> 00:16:35,760 কারাকু! 236 00:16:35,760 --> 00:16:38,130 প্রভু মুজানকে সুসংবাদ না দেওয়া পর্যন্ত ক্ষান্ত হচ্ছি না! 239 00:16:39,260 --> 00:16:40,760 আমারও একই চাওয়া! 240 00:16:40,760 --> 00:16:43,260 আমরা বিভক্ত হওয়ায় ভালো হয়েছে! 241 00:16:44,060 --> 00:16:45,260 দু'জনের মাথা... 242 00:16:45,260 --> 00:16:48,850 একই সাথে বিচ্ছিন্ন করলে কী কাজ হবে? 244 00:16:56,610 --> 00:16:59,700 এটা কী হচ্ছে? 246 00:17:00,280 --> 00:17:02,200 শরীর তীব্র ঝাঁকুনি দিচ্ছে! 247 00:17:02,950 --> 00:17:07,410 আমার চেতনা ধীরে ধীরে লোপ পাচ্ছে! 249 00:17:09,410 --> 00:17:10,960 কেউ কি... 250 00:17:11,370 --> 00:17:12,960 ছাদে দাঁড়িয়ে আছে? 251 00:17:14,040 --> 00:17:15,460 গেনিয়া... 253 00:17:21,840 --> 00:17:23,890 এই অস্ত্রটা কিসের? 254 00:17:23,890 --> 00:17:27,220 নিচিরিন তরবারির ঘ্রাণ পাচ্ছি এটাতে! 255 00:17:29,390 --> 00:17:31,100 এখানে ডেমন আসলো কীভাবে? 256 00:17:35,860 --> 00:17:38,990 লড়াইটা ধীরে ধীরে উপভোগ্য হয়ে উঠছে! 257 00:17:38,990 --> 00:17:41,860 মাথার পেছনে এরকম তেলেসমাতি ঝটকার সম্মুখীন এর আগে কখনও হইনি! 258 00:17:43,030 --> 00:17:44,240 কোনো ফায়দা নেই, গেনিয়া! 259 00:17:44,240 --> 00:17:46,370 তোমার অস্ত্র যত শক্তিশালীই হোক না কেন, এই ডেমন... 260 00:17:48,240 --> 00:17:51,370 তাতে পরাজিত হবে না! এর মাথা বিচ্ছিন্ন করলে উল্টো আরো দু'টো ডেমনের আবির্ভাব হয়! 261 00:17:51,660 --> 00:17:53,870 এটা আরো শক্তিশালী হয়ে উঠে তখন! 262 00:17:53,870 --> 00:17:56,040 এটা জেনেবুঝে তার মাথা বিচ্ছিন্ন করার জন্য আমাদের প্ররোচিত করছে! 263 00:17:58,420 --> 00:18:01,420 এই ডেমন শিরশ্ছেদের পরোয়া করে না! 264 00:18:01,800 --> 00:18:03,680 এর দুর্বলতা নিশ্চয়ই দেহের অন্য কোথাও! 265 00:18:04,260 --> 00:18:07,100 এটা চার ভাগ হয়ে গেল! 266 00:18:07,350 --> 00:18:10,470 কোনো ব্যাপার আছে এখানে? কোনটা দ্রুত সেরে উঠবে? 267 00:18:11,100 --> 00:18:13,480 নিশ্চয়ই এর কোনো দুর্বলতা আছে! 268 00:18:13,890 --> 00:18:16,310 তাড়াতাড়ি সেটার খোঁজ বের করতে হবে! 269 00:18:16,730 --> 00:18:17,980 কী সেটা? 270 00:18:20,070 --> 00:18:22,070 ভেবেছিলাম, এটা বিচ্ছিন্ন হয়ে চার ভাগ হয়েছে! 271 00:18:26,410 --> 00:18:28,370 তুই বড্ড তড়পাস রে! 272 00:18:28,370 --> 00:18:31,700 অনেকদিন পর আমার এই স্বত্ত্বা আকাশে উড়ার সুযোগ পেল! 273 00:18:32,080 --> 00:18:34,000 এই ডেমনটা উড়তে পারে! 274 00:18:34,000 --> 00:18:36,000 প্রত্যেকের ভিন্ন ভিন্ন ক্ষমতা আছে! 275 00:18:36,330 --> 00:18:39,340 নেযুকো! আমাকে নিয়ে ভাবিস না! গেনিয়াকে সাহায্য কর! 277 00:18:43,880 --> 00:18:46,090 তুই বড্ড দুর্বল! 278 00:18:49,680 --> 00:18:51,850 গেনিয়া! 279 00:18:51,850 --> 00:18:53,430 নেযুকো, ওকে বাঁচা! 280 00:18:53,430 --> 00:18:56,810 গেনিয়াকে বাঁচা! 281 00:18:57,270 --> 00:19:00,820 অন্যের জীবন বাঁচানো নিয়ে পেরেশানিতে আছিস? তোর তো শরীরভর্তি শুধু মায়া! 282 00:19:04,610 --> 00:19:05,780 হিনোকামি কাগুরা! 284 00:19:15,330 --> 00:19:19,710 তোর সাথে খেলে বড্ড মজা পাবো! 286 00:19:22,000 --> 00:19:24,050 কোনো গাছের ডাল ধর! 287 00:19:35,480 --> 00:19:36,890 এক্ষুনি উঠে পড়! 288 00:19:36,890 --> 00:19:38,400 পায়ে ভর করে দাঁড়া! 289 00:19:38,400 --> 00:19:40,360 গ্রামবাসীদের জীবন বিপন্ন অবস্থায় আছে! 290 00:19:40,360 --> 00:19:42,070 ওদেরকে আমার রক্ষা করতে হবে! 291 00:19:42,070 --> 00:19:45,030 ধ্যাত! শরীরটা অসাড় হয়ে আছে! 292 00:19:45,030 --> 00:19:47,110 কানে কোনো শব্দও শুনছি না! 293 00:20:00,080 --> 00:20:01,630 আমি অনেক দূরে গিয়ে ছিটকে পড়েছি! 294 00:20:02,210 --> 00:20:04,170 দ্রুত ডেমনটাকে থামাতে হবে! 295 00:20:09,510 --> 00:20:10,720 একটা ডেমন আর একটা বাচ্চা! 296 00:20:11,850 --> 00:20:16,020 ছেলেটা এখনও পরিপূর্ণভাবে কামার হয়ে উঠতে পারেনি। 297 00:20:16,390 --> 00:20:18,810 ওকে না বাঁচালেও চলবে। 298 00:20:19,350 --> 00:20:24,030 ডেমনটাকে দেখে মনে হচ্ছে, এটা ওর আসল শরীর নয়! শরীরের বিচ্ছিন্ন অংশ মাত্র! 299 00:20:28,360 --> 00:20:30,620 ওটার সাথে লড়ে সময় নষ্ট করে লাভ নেই। 300 00:20:31,280 --> 00:20:34,950 গ্রামবাসীর মধ্যে জীবন সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে সর্দারের... 301 00:20:34,950 --> 00:20:38,870 উনি আর উনার সাঙ্গপাঙ্গদের বাঁচাতে না পারলে অনর্থ হয়ে যাবে! 302 00:20:42,880 --> 00:20:47,720 আমার কাজ এই মুহূর্তে আপার র‍্যাংকের ডেমনটাকে হারিয়ে গ্রামটাকে রক্ষা করা! 303 00:20:49,430 --> 00:20:52,970 এরকম অনভিজ্ঞ, অপরিণত বয়সের বাচ্চাকে বাঁচাতে গেলে... 304 00:20:53,600 --> 00:20:58,020 মানুষকে সাহায্য করলে তারাও দিনশেষে তোমাকে সাহায্য করবে! 305 00:21:14,580 --> 00:21:16,080 পালাও। 306 00:21:17,040 --> 00:21:18,580 তুমি... 307 00:21:23,580 --> 00:21:26,590 প্রাণ বাঁচাতে চাইলে পালাও। 309 00:23:01,970 --> 00:23:05,480 একটা ডেমনের আবির্ভাব হলো যখন মি. হেগানেযুকা তোমার তরবারিটাকে পালিশ করছিল... 310 00:23:05,480 --> 00:23:06,900 তুমি ঠিক আছো তো? 311 00:23:06,900 --> 00:23:11,400 হ্যাঁ, কারণ এই তরবারিটাও মি. হেগানেযুকারই বানানো। 312 00:23:11,400 --> 00:23:14,700 যদিও এই তরবারিটাও তেমন সুবিধার না! 313 00:23:14,700 --> 00:23:17,110 উনি আবারও একটা রদ্দি মাল ধরিয়ে দিয়েছে! 314 00:23:18,950 --> 00:23:21,450 এখন সময় তায়শো যুগের একটা সিক্রেট বলার! 315 00:23:21,740 --> 00:23:24,460 মি. হেগানেযুকা তার ছাতায় ঝুনঝুনি লাগিয়ে রাখেন... 316 00:23:24,460 --> 00:23:26,080 কারণ, তিনি ঝুনঝুনি পছন্দ করেন! 318 00:23:26,500 --> 00:23:29,090 ছোট থাকতে যখনই উনি দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে যেতেন... 319 00:23:29,090 --> 00:23:32,460 বয়সে বড়রা তাকে শান্ত করার জন্য ঝুনঝুনি বাজাত! 320 00:23:32,800 --> 00:23:34,130 এটা তো জানতাম না! 321 00:23:34,130 --> 00:23:35,760 এটা তোমার জন্য, তানজিরো। 322 00:23:35,760 --> 00:23:41,060 যদি আমাকে শান্ত করতে এসব ঝুনঝুনির আশ্রয় নাও, তাহলে বোকার স্বর্গে বসবাস করছ তোমরা! 324 00:23:42,850 --> 00:23:44,600 আমাকে বাচ্চাদের মতো ভাবা বন্ধ করো! 326 00:23:46,640 --> 00:23:49,560 পরের এপিসোড "Thank You, Tokito." 327 00:23:49,860 --> 00:23:50,940 মাথা ঠান্ডা হয়েছে? 328 00:23:50,940 --> 00:23:52,730 বলেছি তো, আমি কোনো বাচ্চা না!