1 00:00:07,224 --> 00:00:32,909 « অনুবাদ ও সম্পাদনায় » ۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞ 2 00:00:35,661 --> 00:00:36,912 ওকে দাও বল! 3 00:00:38,497 --> 00:00:40,040 ব্যাক আপ ছেলেটাকে দুজনে গার্ড দাও! 4 00:00:47,130 --> 00:00:50,300 ছবির ভিতরে যে জগৎকে দেখো সেটা অতীতকে চিত্রিত করে। 5 00:00:50,300 --> 00:00:54,429 যা তুমি পরিবর্তন করবে তা স্থান ও কালকে প্রভাবিত করে ভবিষ্যতকে নতুন করে লিখতে পারে। 6 00:00:54,429 --> 00:00:57,307 - কিন্তু একটা ব্যতিক্রম আছে। - কী ব্যতিক্রম? 7 00:00:57,307 --> 00:01:00,561 সময়ের ধারার কোনো একটা স্থলে একটা গুরুত্বপুর্ণ বাঁক আছে। 8 00:01:00,561 --> 00:01:03,480 তুমি যদি ঘটনাস্রোতের বাঁক ভুলবশত পরিবর্তন করেও ফেলো, 9 00:01:03,480 --> 00:01:07,067 কিন্তু, সেই সময়কালের মধ্যকার ঘটা ঘটনার পরিণাম পরিবর্তন না হয়.... 10 00:01:07,067 --> 00:01:10,904 তাহলে, ভবিষ্যত বদলে যাবে না। 11 00:01:24,168 --> 00:01:27,421 এটা আমার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় দিন ছিলো। 12 00:01:27,421 --> 00:01:30,883 আমরা ম্যাচ হেরে যাই, আমার প্রথম ভালোবাসাকে হারাই, 13 00:01:30,883 --> 00:01:33,510 এবং শেষে আমার মায়ের সাথে বড়োসড়ো ঝগড়া হয়। 14 00:01:33,510 --> 00:01:36,430 একবার যদি পরিণামের গুরুত্বপুর্ণ বাঁকটা বদলে যায়, 15 00:01:36,430 --> 00:01:39,933 তাহলে হয়তো এরপরের সকল অতীত পুনরায় লেখা হবে। 16 00:01:45,734 --> 00:01:50,999 #04 告白 🌹 পর্ব ৪ - প্রেমের স্বীকারোক্তি 🌹 17 00:01:51,950 --> 00:01:54,396 ⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛ 18 00:01:54,396 --> 00:01:57,343 ⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛ 19 00:01:57,368 --> 00:01:58,719 ⏳ তোমার চোখ ⌛ 20 00:01:58,744 --> 00:02:01,064 ⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛ 21 00:02:01,089 --> 00:02:03,275 ⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛ 22 00:02:03,300 --> 00:02:06,244 ⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛ 23 00:02:06,269 --> 00:02:07,338 ⏳ তুমি বিনা ⌛ 24 00:02:07,363 --> 00:02:09,760 ⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛ 25 00:02:09,785 --> 00:02:12,197 ⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛ 26 00:02:12,222 --> 00:02:14,499 ⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛ 27 00:02:14,524 --> 00:02:16,632 ⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛ 28 00:02:16,657 --> 00:02:18,607 ⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛ 29 00:02:18,632 --> 00:02:21,154 ⏳ তোমার মনে ⌛ 30 00:02:21,179 --> 00:02:23,400 ⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛ 31 00:02:23,425 --> 00:02:26,244 ⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛ 32 00:02:26,269 --> 00:02:30,881 ⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛ 33 00:02:33,057 --> 00:02:35,377 ⏳ ফিরে এসো সময়ে ⌛ 34 00:02:37,442 --> 00:02:39,914 ⏳ ফিরে এসো সময়ে ⌛ 35 00:02:41,992 --> 00:02:44,384 ⏳ ফিরে এসো সময়ে... ⌛ 36 00:02:49,115 --> 00:02:54,101 ⏳ 時光代理人 ⌛ ⏲️ - L I N K C L I C K - ⏲️ 37 00:02:57,636 --> 00:03:00,430 ভাবতে পারিনি চাপ কাটিয়ে অবশেষে তুমি ফাইনালটা শেষ করবে। 38 00:03:00,430 --> 00:03:01,348 দারুণ খেলেছো তুমি! 39 00:03:01,348 --> 00:03:03,433 তোমরা কিভাবে ডিফেন্স করছিলে? 40 00:03:03,433 --> 00:03:06,353 তোমরা একটা গেঁয়ো স্কুলের নতুন গঠিত হওয়া বাস্কেটবল টিমের কাছে হেরে গেছো! 41 00:03:07,312 --> 00:03:11,525 এই ব্যাক-আপ ছেলেটা কে? 42 00:03:11,525 --> 00:03:13,360 সাব্বাশ, চেন শাও! 43 00:03:13,360 --> 00:03:15,112 পাসটা দারুণ ছিলো! 44 00:03:16,488 --> 00:03:19,491 চেন শাও, ওদিক মুখ করে তাকিয়ে আছো, কেন? 45 00:03:19,491 --> 00:03:21,410 অভিভূত হয়ে গেছো, না? 46 00:03:24,496 --> 00:03:27,833 স্কুল প্রেসক্লাবের রিপোর্টার হিসেবে ছবি তো তুলতে পারবো, তাই না? 47 00:03:28,542 --> 00:03:30,627 চেন শাও, ফ্ল্যাশ ব্যবহার কোরো না। 48 00:03:34,131 --> 00:03:35,340 লং ইয়াং থেকে ড্রিবলিং চার্জ করা হয়েছে। 49 00:03:35,340 --> 00:03:39,178 লু গুয়াং, আমি কি অতীত বদলে দিলাম? 50 00:03:45,350 --> 00:03:48,103 একবার যদি পরিণামের গুরুত্বপুর্ণ বাঁকটা বদলে যায়,... 51 00:03:49,438 --> 00:03:51,899 নতুন ছেলে, ওখানে দাঁড়িয়ে থেকো না। 52 00:03:51,899 --> 00:03:54,109 আমাদের দলে একজনের ঘাটতি আছে। তুমি আমাদের সাথে খেলবে? 53 00:03:59,323 --> 00:04:03,118 ...তাহলে হয়তো এরপরের সকল অতীত পুনরায় লেখা হবে। 54 00:04:04,578 --> 00:04:07,664 লু গুয়াং! লু গুয়াং! এখনো আছো ওখানে? 55 00:04:10,709 --> 00:04:12,002 কী হলো ওর? 56 00:04:12,002 --> 00:04:14,379 ম্যাচ শেষ হওয়ার পর থেকে ও বোবা হয়ে রয়েছে। 57 00:04:14,379 --> 00:04:16,632 উত্তেজনার চোটে ওর সেরেব্রাল থ্রম্বোসিস হলো না তো? 58 00:04:16,632 --> 00:04:18,550 - চেন শাও। - ছোঁবে না আমাকে! 59 00:04:21,595 --> 00:04:25,057 ক্যাপ্টেন, আমি দুঃখিত, 60 00:04:25,057 --> 00:04:26,683 আমাকে একলা ছেড়ে দিন, প্লিজ। 61 00:04:28,810 --> 00:04:32,481 লু গুয়াং! কোথায় তুমি? কিছু তো বলো! 62 00:04:40,864 --> 00:04:42,032 থামো! 63 00:04:43,700 --> 00:04:44,952 বোকাচন্দ্র! 64 00:04:44,952 --> 00:04:46,328 কোথায় ছিলে তুমি? 65 00:04:46,328 --> 00:04:48,705 আমি ছবি থেকে প্রায় বের হতে যাচ্ছিলাম। 66 00:04:48,705 --> 00:04:51,124 ক্লায়েন্ট যে কথাগুলো বলতে বলেছেন সেগুলো একটা নোটে লেখা ছিলো। 67 00:04:51,124 --> 00:04:53,043 চিয়াও লিন সেটা কোথায় রেখেছিলো জানা ছিলো না। 68 00:04:54,253 --> 00:04:55,587 এখন খুঁজে পেয়েছি। 69 00:04:55,587 --> 00:04:57,506 একবার নিজের অবস্থা দেখো। 70 00:04:57,506 --> 00:04:59,883 এবার নিশ্চয়ই বোকামির পরিণাম কী হবে সেটা বুঝেছো, না? 71 00:04:59,883 --> 00:05:02,386 কী?! তুমি ইচ্ছাকৃতভাবে আমার সাথে মজা করছিলে! 72 00:05:02,386 --> 00:05:04,763 আমি তোমার মতো নই। 73 00:05:04,763 --> 00:05:10,310 আগের ঘটনার বাঁক ঠিকই তোমার কারণে পরিবর্তন হয়েছে, কিন্তু তার শেষ পরিণাম বদলায়নি। 74 00:05:11,395 --> 00:05:12,312 কেন? 75 00:05:12,312 --> 00:05:17,025 হেই, চেন শাও, ম্যাচ জেতার পর আর তোমার ক্যামেরা লাগবে না? 76 00:05:21,905 --> 00:05:23,615 এতটাই উত্তেজিত ছিলাম যে খেয়ালই ছিলো না। 77 00:05:23,615 --> 00:05:27,536 এরপর কি আমরা অন্যান্য দলের সাথে খেলবো? 78 00:05:27,536 --> 00:05:30,747 এর মানে কি এই বাস্কেটবল হলটাও আর ভাঙা হবে না? 79 00:05:32,666 --> 00:05:35,502 আজ, তোমরা জেতো কিংবা হারো, 80 00:05:35,502 --> 00:05:40,340 উপরমহল সিদ্ধান্ত নিয়েছে এটা ভেঙে স্কুল ভবন বানাবে। 81 00:05:40,340 --> 00:05:45,345 সর্বোপরি, যা গুরুত্বপূর্ণ তা হল পড়াশোনা, শখ নয়। 82 00:05:45,345 --> 00:05:47,639 এরপর আমরা কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলবো, না? 83 00:05:47,639 --> 00:05:48,891 - হ্যাঁ, একদম ঠিক বলেছো। - আরো কয়েকটা ম্যাচ জিতলে, 84 00:05:48,891 --> 00:05:51,602 আমাদের স্কুল অবশ্যই আমাদের স্কুলের দল গড়তে সমর্থন করবে! 85 00:05:51,602 --> 00:05:52,269 হ্যাঁ! 86 00:05:52,269 --> 00:05:54,563 হয়তো তারা আমাদের বাস্কেটবল হলটা সংস্কারে সাহায্য করবে। 87 00:05:54,563 --> 00:05:56,523 কাঠের মেঝে হবে এবং হেডলাইট লাগানো হবে। 88 00:05:56,523 --> 00:05:58,150 ওয়াও! একদম স্বপ্নের মতো! 89 00:05:58,150 --> 00:05:59,568 চমৎকার! 90 00:06:00,527 --> 00:06:02,863 হয়তো তাদের সত্যটা বলে দেয়া উচিত। 91 00:06:02,863 --> 00:06:05,282 তারা এখন নয়তো পরে এটা জানতেই পারবে। 92 00:06:15,792 --> 00:06:17,336 আপনাকে অসংখ্য ধন্যবাদ, কোচ। 93 00:06:17,336 --> 00:06:20,005 বলেছি তো আমাকে স্যার ডাকবে, স্যার। 94 00:06:20,005 --> 00:06:22,174 তোমার হয়েছেটা কী আজ? 95 00:06:24,426 --> 00:06:25,844 - বাস্কেটবল হলের এবার কিছু হবে না। - হ্যাঁ। 96 00:06:25,844 --> 00:06:27,012 - তোমরা দারুণ খেলেছো! - হ্যাঁ। 97 00:06:27,012 --> 00:06:29,681 পাসটা দারুণ ছিলো। 98 00:06:33,477 --> 00:06:36,313 চেং শাওশি, তোমার মিশনের কথা ভুলে যেও না। 99 00:06:36,313 --> 00:06:37,731 শক্তি সঞ্চয় করো। 100 00:06:38,690 --> 00:06:41,818 একটা বার্তা দেয়ার কাজ এতটা কঠিন হতে পারে? 101 00:06:41,818 --> 00:06:44,196 কিন্তু তার আগে তোমাকে... 102 00:06:45,364 --> 00:06:47,699 ...লু হংবিনকে বাড়িতে পৌঁছে দিতে হবে। 103 00:06:49,743 --> 00:06:51,620 আমার পায়ের শক্তি খেলতে খেলতেই শেষ হয়ে গেছে। 104 00:06:51,620 --> 00:06:53,747 এই উঁচু রাস্তায় জীবন দিয়ে সাইকেলটা টানতে হচ্ছে। 105 00:06:53,747 --> 00:06:56,542 কেন আমাকে সবসময় একা কষ্ট পেতে হয়? 106 00:06:58,418 --> 00:07:00,838 চেন শাও, তুমি ক্লান্ত হলে আমাকে নামিয়ে দাও। 107 00:07:00,838 --> 00:07:02,965 আমি পায়ে হেঁটে যেতে পারবো। 108 00:07:02,965 --> 00:07:06,009 চিন্তা কোরো না। আমি নিয়ে যাচ্ছি। 109 00:07:10,013 --> 00:07:11,932 তোমাকে বেশ কর্মচঞ্চল দেখাচ্ছে। 110 00:07:11,932 --> 00:07:12,933 ভালো। 111 00:07:12,933 --> 00:07:15,310 ক্লায়েন্টের কথাগুলো এবার তাকে বলো। 112 00:07:16,770 --> 00:07:20,524 লু গুয়াং, পূর্বজন্মে তোমার কাছে আমার কি কোনো ঋণ ছিল যা শোধ করিনি? 113 00:07:23,443 --> 00:07:26,405 আচ্ছা, তুমি বাস্কেটবল যখন এতই ভালো খেলতে পারো, 114 00:07:26,405 --> 00:07:27,948 তাহলে আগে কেন এটা দেখাওনি? 115 00:07:27,948 --> 00:07:32,035 আমি আরো তোমাকে ব্যাক-আপ বানিয়ে ভেতরে ভেতরে দুঃশ্চিন্তায় ছিলাম। 116 00:07:32,035 --> 00:07:35,622 ক্যাপ্টেন, আপনাকে কিছু বলার আছে... 117 00:08:06,904 --> 00:08:08,238 ভাইয়া! 118 00:08:10,449 --> 00:08:11,325 ভাইয়া! 119 00:08:11,325 --> 00:08:13,035 আবার বাস্কেটবল খেলার জন্য লুকিয়ে বেরিয়েছিলে? 120 00:08:13,035 --> 00:08:14,870 তুমি আর কলেজে যেতে চাও না? 121 00:08:14,870 --> 00:08:17,998 হায় ঈশ্বর, তোমার পায়ের কী হয়েছে? ভেঙে গেল নাকি? 122 00:08:17,998 --> 00:08:18,916 থাম। 123 00:08:18,916 --> 00:08:21,168 বড় ভাইকে এভাবে শাপ-শাপান্ত কীভাবে করতে পারিস? 124 00:08:21,168 --> 00:08:23,295 বাস্কেটবল খেলে না জ্ঞান প্রাপ্ত হয় আর না কোনো লাভ হয়। 125 00:08:23,295 --> 00:08:25,380 কী হবে বাস্কেটবল খেলে?! 126 00:08:25,380 --> 00:08:29,843 সে ক্লায়েন্টের প্রথম প্রেম এবং আমাদের পরবর্তী মিশনের লক্ষ্য। 127 00:08:29,843 --> 00:08:33,472 তুমি বলার আগেই, আমি এটা ক্লায়েন্টের হৃদয়ের ধুঁকপুকানি থেকে বুঝে গেছি। 128 00:08:37,059 --> 00:08:39,269 তুমি আমার ভাইয়ের সাথে বাস্কেটবল খেলো? 129 00:08:39,269 --> 00:08:40,646 কে তুমি? 130 00:08:40,646 --> 00:08:42,397 তোমাকে আগে কখনো দেখিনি। 131 00:08:43,899 --> 00:08:46,652 চেন শাও? হেই, তোমার চশমা কোথায়? 132 00:08:46,652 --> 00:08:48,570 চশমা না থাকায় তোমাকে চিনতেই পারিনি। 133 00:08:48,570 --> 00:08:52,574 আসলে, ম্যাচ চলার সময় একজনের পায়ের নিচে পড়ে ওটা ভেঙে গেছে। 134 00:08:52,574 --> 00:08:53,909 আহারে! 135 00:08:53,909 --> 00:08:59,039 একজন খোঁড়াচ্ছে, আরেকজনের চশমা ভেঙেছে। তোমরা খেলছিলে নাকি কুস্তি করছিলে? 136 00:08:59,039 --> 00:09:00,999 বেশ, অনেক হয়েছে, বোন আমার। 137 00:09:00,999 --> 00:09:04,294 এবার থামবি? একদম মায়ের মতো তুই। 138 00:09:04,294 --> 00:09:07,381 হেই, চেন শাও, স্মৃতি হিসেবে আমাদের একটা ছবি তোলো তো। 139 00:09:07,381 --> 00:09:08,590 স্মৃতি হিসেবে? 140 00:09:08,590 --> 00:09:10,509 আজকে কি এমন বিশেষ দিন? 141 00:09:10,509 --> 00:09:11,844 আমি আজ অনেক খুশি। 142 00:09:11,844 --> 00:09:14,721 একটা খুশির দিন স্মৃতি হিসেবে বাঁধিয়ে রাখার জন্য যথেষ্ট! 143 00:09:16,056 --> 00:09:19,685 বোন, বই পড়তে পড়তে কি তোর হাসি সব গায়েব হয়ে গেছে? 144 00:09:19,685 --> 00:09:20,811 একটু হাসতে পারিস? 145 00:09:20,811 --> 00:09:23,105 লিউ মেং, একটুখানি হাসো, কেমন? 146 00:09:23,939 --> 00:09:25,399 তিন, 147 00:09:25,399 --> 00:09:26,441 দুই, 148 00:09:26,441 --> 00:09:27,484 এক। 149 00:09:27,484 --> 00:09:29,194 বলো খোঁড়া! 150 00:09:36,827 --> 00:09:38,871 নাও, তোমরাও একসাথে ছবি তোলো। 151 00:09:40,205 --> 00:09:41,331 কিসের জন্য? 152 00:09:41,331 --> 00:09:44,751 ও আজ স্ম্যাশ থ্রো এবং থ্রি পয়েন্ট থ্রো করেছে! 153 00:09:44,751 --> 00:09:48,130 কী? তুমি স্ম্যাশ থ্রো করতে পারো? 154 00:09:50,340 --> 00:09:53,719 তেমন কোনো ব্যাপার না, বিলিবিলির কার্টুন দেখে শিখেছি। 155 00:09:53,719 --> 00:09:55,012 হেই। 156 00:09:55,012 --> 00:09:58,056 অতটা গদগদ হয়ো না, নিজের কথা আর কাজ ঠিকমতো করো। 157 00:09:58,056 --> 00:10:00,434 চুপ করে থেকো না, বলো। 158 00:10:00,434 --> 00:10:04,646 ওহ, না, সরো, আমি এটা করতে পারবো না। 159 00:10:04,646 --> 00:10:05,647 চেং শাওশি! 160 00:10:05,647 --> 00:10:09,651 নষ্ট করার মতো সময় নেই, জলদি করো! 161 00:10:11,486 --> 00:10:14,072 হেই, তোমরা দুজন অ্যানোড আর ক্যাথোড নাকি? 162 00:10:14,072 --> 00:10:15,699 কাছাকাছি দাঁড়াও। 163 00:10:22,498 --> 00:10:25,042 চেং শাওশি, থামো। 164 00:10:25,042 --> 00:10:25,876 তিন, 165 00:10:25,876 --> 00:10:26,752 দুই, 166 00:10:26,752 --> 00:10:27,503 এক। 167 00:10:27,503 --> 00:10:29,671 বলো কানা! 168 00:10:39,640 --> 00:10:40,807 অবশেষে, বাড়িতে এলাম! 169 00:10:40,807 --> 00:10:42,601 চেন শাও, আজকের জন্য ধন্যবাদ! 170 00:10:42,601 --> 00:10:45,646 স্বাগত, এটা তেমন কঠিন কিছু ছিলো না। 171 00:10:45,646 --> 00:10:46,939 আমি যাচ্ছি। 172 00:10:46,939 --> 00:10:48,315 দাঁড়াও! 173 00:10:48,315 --> 00:10:51,109 বোন, চেন শাওকে এগিয়ে দিয়ে আসতে পারবি? 174 00:10:53,237 --> 00:10:54,530 ওহ। 175 00:11:01,870 --> 00:11:05,374 লু গুয়াং, লিউ মেং'য়ের মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে চেন শাওকে পছন্দ করে, 176 00:11:05,374 --> 00:11:07,960 চেন শাও এটা মিস কিভাবে করে গেল? 177 00:11:07,960 --> 00:11:09,545 অতীতকে অতীতের মতো থাকতে তাও। 178 00:11:09,545 --> 00:11:14,049 আমাদের শুধু কথাগুলো তার অব্ধি পৌঁছে দিতে হবে, এর বেশি কিছু না। 179 00:11:14,049 --> 00:11:16,844 আমার হৃদয় আমার গলায় এসে আটকে গেছে। 180 00:11:16,844 --> 00:11:19,596 বাস্তবিকভাবে, সে ভালোবাসার কথাটা তাকে বলতে চেয়েছিলো। 181 00:11:19,596 --> 00:11:21,849 সে কি অবশেষে তার ভালবাসার কথা স্বীকার করেছিলো নাকি করেনি? 182 00:11:21,849 --> 00:11:23,517 চেন শাও, 183 00:11:23,517 --> 00:11:28,856 তোমাকে চশমা ছাড়াই অনেক সুন্দর লাগে। 184 00:11:29,815 --> 00:11:33,944 সে প্রথম কথা বাড়াতে শুরু করেছে, এখন আমি কী করবো? 185 00:11:37,698 --> 00:11:39,074 তো, 186 00:11:39,074 --> 00:11:41,159 চেন শাও, 187 00:11:41,159 --> 00:11:43,370 তুমি আমার পরিবারের ব্যাপারে জানো? 188 00:11:45,122 --> 00:11:48,041 হ্যাঁ, তোমার ভাইয়ের থেকে কিছুটা শুনেছি। 189 00:11:53,088 --> 00:11:55,841 ও আমার সৎ ভাই, 190 00:11:55,841 --> 00:12:01,138 তাই আমার বাবা চায় হাইস্কুলের প্রবেশিকা পরীক্ষার পর শহরের স্কুলে পড়াশোনা করার জন্য... 191 00:12:01,138 --> 00:12:03,765 যেন তার সাথে থাকি। 192 00:12:03,765 --> 00:12:05,309 কিন্তু আমি... 193 00:12:06,435 --> 00:12:09,021 আমি কী বলবো, লু গুয়াং? 194 00:12:43,430 --> 00:12:45,057 বেশ! পিঙ্কি প্রমিজ! 195 00:12:52,064 --> 00:12:53,440 পিঙ্কি প্রমিজ! 196 00:13:08,497 --> 00:13:11,959 লু গুয়াং, এমনটা বলা কি ঠিক হয়েছে? 197 00:13:11,959 --> 00:13:15,212 শেষ পর্যন্ত, তাদের কি পরষ্পরের কথা মনে পড়বে? 198 00:13:16,213 --> 00:13:17,548 হ্যাঁ। 199 00:13:17,548 --> 00:13:21,301 যতক্ষন না বাঁকের বদল ঘটছে, ততক্ষণ পরিণাম বদলাবে না। 200 00:13:26,974 --> 00:13:28,475 ঠিক আছে, 201 00:13:28,475 --> 00:13:30,227 তুমি সবসময় ঠিক কথাই বলো। 202 00:13:34,815 --> 00:13:36,358 কী ঘুরছে মাথায় সারাক্ষণ?! 203 00:13:36,358 --> 00:13:38,110 বাস্কেটবল, বাস্কেটবল। 204 00:13:38,110 --> 00:13:39,528 চশমা কোথায় তোর? 205 00:13:39,528 --> 00:13:40,988 আর পড়ালেখা কি শিকেয় তুলে রেখেছিস? 206 00:13:40,988 --> 00:13:43,115 আমি দুঃখিত। সবটা আমার দোষ, ঠিক আছে? 207 00:13:43,115 --> 00:13:46,285 সারাক্ষণ ঘরের খেয়ে বনের মোষ তাড়াচ্ছে আর পড়াশোনায় ডাব্বা মারছে। 208 00:13:46,285 --> 00:13:48,871 ভবিষ্যতে তোর অবস্থা তোর বাবার মতোই হবে! 209 00:13:48,871 --> 00:13:50,414 ওখানে দাঁড়িয়ে আছিস কেন? 210 00:13:52,124 --> 00:13:53,834 রান্নাঘর থেকে খাবার নিয়ে আয়! 211 00:13:59,006 --> 00:14:04,636 দুজন মানুষের জন্য এত খাবার রান্না করায় বেহুদাই খাবার নষ্ট হচ্ছে। 212 00:14:04,636 --> 00:14:06,930 কে জানে তোর বাবা কখন ফিরে আসে। 213 00:14:06,930 --> 00:14:08,765 আগে থেকে কিছু বলে কয়ে আসে না, 214 00:14:08,765 --> 00:14:12,436 আর খাবার কম হলে সবসময় আমার উপর মেজাজ দেখায়। 215 00:14:12,436 --> 00:14:15,272 তুই যদি বেশি করে খাস তাহলে আর খাবার নষ্ট হবে না। 216 00:14:29,703 --> 00:14:30,913 শুধু খেয়েই যেয়ো না। 217 00:14:30,913 --> 00:14:32,706 এখনো তার সাথে তোমার ঝগড়ার পর্ব বাকি রয়েছে। 218 00:14:40,380 --> 00:14:41,924 কী হয়েছে? 219 00:14:43,383 --> 00:14:48,096 মা, আমি লিউ মেং'য়ের কাছ থেকে শুনেছি যে ও বছরের দ্বিতীয়ার্ধ থেকে শহরের স্কুলে পড়াশোনা করবে। 220 00:14:48,096 --> 00:14:52,309 আমিও কবে শহরে পড়াশোনা করতে যেতে পারবো? 221 00:14:59,942 --> 00:15:04,321 নে, আমি তোর জন্য মাংস ছুটিয়ে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে নে। 222 00:15:04,321 --> 00:15:06,439 এমনিতেই একদিন না একদিন শহরে চাকরি করতে যাবোই, 223 00:15:06,463 --> 00:15:09,451 তার থেকে আগেই কাজ পেয়ে গেলে কেমন হয়? আর... 224 00:15:09,451 --> 00:15:10,869 চলে যা, 225 00:15:10,869 --> 00:15:12,454 চাইলে এক্ষুণি চলে যা! 226 00:15:12,454 --> 00:15:14,915 আমাকে এভাবে একলা ফেলে রেখে, 227 00:15:14,915 --> 00:15:16,959 তোরা সবাই এমনিতেও শহরে থাকতে চাস। 228 00:15:16,959 --> 00:15:18,585 আমার কথা কেউ ভাবিস না। 229 00:15:18,585 --> 00:15:21,380 তোর বাবা শহরে গেছে সাংবাদিকের চাকরি করতে। 230 00:15:21,380 --> 00:15:25,926 কখনো জানতে পারিনি যে সে কোথায় আছে কিংবা আদৌ বেঁচে আছে কিনা। 231 00:15:25,926 --> 00:15:29,596 সে এত বছর ধরে প্রতিদিন অন্যদের ছবি তুলছে, 232 00:15:29,596 --> 00:15:32,891 কিন্তু আমাদের পরিবারের জন্য কখনো কোনো নতুন ছবি তোলেনি! 233 00:15:32,891 --> 00:15:38,564 আমি জানতাম, তুইও তোর বাবার মতো স্বার্থপর এবং ঘরের খেয়ে বনের মোষ তাড়াস। 234 00:15:38,564 --> 00:15:40,148 সত্যিই যদি শহরে যেতে চাস, 235 00:15:40,148 --> 00:15:41,358 - আমি.. - তাহলে পরীক্ষায় র‌্যাঙ্ক কর, 236 00:15:41,358 --> 00:15:42,818 ভালো স্কুলে পড়াশোনা কর, 237 00:15:42,818 --> 00:15:44,695 এবং ভালো উপার্জন করে শহরে পাকাপোক্ত হয়ে, 238 00:15:44,695 --> 00:15:47,406 আমাদের সবাইকে নিয়ে চল! 239 00:15:47,406 --> 00:15:50,576 লু গুয়াং, আমি ওনাকে কষ্ট দিতে পারবো না। 240 00:15:50,576 --> 00:15:52,202 তাহলে চলো কাজটা তাড়াতাড়ি শেষ করা যাক। 241 00:15:52,202 --> 00:15:53,662 কী?! 242 00:15:53,662 --> 00:15:56,081 তুমি নিশ্চিত তো তোমার সাথে সাথে কথাগুলো বলে গেলে কিছু হবে না? 243 00:15:58,917 --> 00:16:00,294 চিন্তা কোরো না, 244 00:16:00,294 --> 00:16:04,339 ঝগড়া না করলেও ভবিষ্যত বদলাবে না। 245 00:16:41,919 --> 00:16:44,046 আজব তো! 246 00:16:44,046 --> 00:16:47,716 মিশনটা কোনদিকে মোড় নিচ্ছে? 247 00:16:50,511 --> 00:16:51,428 ঠিক আছে। 248 00:16:51,428 --> 00:16:55,474 আমাদের যা বলার ছিল আমরা বলেছি, এবার মিশন সম্পন্ন হয়েছে। 249 00:16:56,725 --> 00:16:59,269 বের হওয়ার আগে একটু পেট পুজো করে নিতে পারবো? 250 00:16:59,269 --> 00:17:01,313 আজকে অনেক খাটাখাটনি গেছে। 251 00:17:06,318 --> 00:17:09,905 মায়ের হাতের রান্না সবসময় সেরা। 252 00:17:09,905 --> 00:17:13,534 দাঁড়া বাবা, আমি তোর জন্য নুডলস নিয়ে আসছি। 253 00:17:13,534 --> 00:17:16,411 আবার নুডলস। 254 00:17:16,411 --> 00:17:18,664 আমার পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। 255 00:17:18,664 --> 00:17:22,042 লক্ষী ছেলের মতো খেয়ে নে। 256 00:17:22,918 --> 00:17:25,003 ক্ষমা করো, আমি আর পারবো না। 257 00:17:25,003 --> 00:17:25,838 আমাকে যেতে হবে। 258 00:17:25,838 --> 00:17:27,005 ভুলে গেলি তুই? 259 00:17:27,005 --> 00:17:28,882 আজকে ১২ই মে, 260 00:17:28,882 --> 00:17:31,260 তোর বাবার জন্মদিন। 261 00:17:31,260 --> 00:17:35,389 সে ফিরে না আসলেও তার দীর্ঘায়ু কামনায় এই নুডলস আমাদের খেতে হবে। 262 00:17:36,390 --> 00:17:38,600 এখন কত সাল চলছে? 263 00:17:38,600 --> 00:17:41,103 কী? একটু বেশিই খেয়ে ফেললি নাকি? 264 00:17:41,103 --> 00:17:43,397 এখন ২০০৮ চলছে, তুই জানিস না? 265 00:17:52,531 --> 00:17:55,993 আসছি, আসছি। এত সকাল সকাল আবার কে এলো! 266 00:18:00,914 --> 00:18:02,833 চিয়াও লিন! 267 00:18:02,833 --> 00:18:06,211 চেং শাওশি, কী হয়েছে? 268 00:18:07,296 --> 00:18:13,427 খবরে দেখাচ্ছে, কালকের মধ্যরাতে বিশাল ভূমিকম্পে অনেক লোক মারা গেছে! 269 00:18:13,427 --> 00:18:15,721 আমার মা-বাবা কি ওখানে ছিলো? 270 00:18:15,721 --> 00:18:20,225 তারা কি ভূমিকম্পের কবলে পড়েছে এবং আর কখনো ফিরে আসবে না? 271 00:18:20,225 --> 00:18:22,186 চিন্তা কোরো না। 272 00:18:22,186 --> 00:18:26,940 তারা নিশ্চয়ই ঘটনাস্থল থেকে দূরে চলে গেছে এবং অবশ্যই নিরাপদে ফিরে আসবে। 273 00:18:28,775 --> 00:18:30,652 চিয়াও লিন! 274 00:18:30,652 --> 00:18:32,696 আমার তাদের কথা মনে পড়ছে! 275 00:18:36,033 --> 00:18:38,785 তাদের কথা খুব মনে পড়ছে... 276 00:18:39,620 --> 00:18:42,539 শাও শাও, খেতে খেতে দাঁড়িয়ে পড়লি কেন? 277 00:18:43,790 --> 00:18:45,000 শাও শাও? 278 00:18:46,668 --> 00:18:50,464 শাও শাও, তুই ঠিক আছিস? তোর শরীর খারাপ লাগছে? 279 00:18:50,464 --> 00:18:52,382 শাও শাও, আমাকে কিছু বল। 280 00:18:55,344 --> 00:18:57,596 চেং শাওশি, ছবি থেকে বের হও। 281 00:18:57,596 --> 00:19:00,057 - এবার বুঝেছি। - শাও শাও, কার সাথে কথা বলছিস?! 282 00:19:00,057 --> 00:19:03,310 - এবার বুঝেছি তুমি কেন অস্বাভাবিক আচরণ করছো। -আমার কিন্তু এখন ভয় করছে। 283 00:19:03,310 --> 00:19:05,604 কার্যধারা যতই বদলে যাক না কেন, 284 00:19:05,604 --> 00:19:09,274 কালের গ্রাস থেকে কেউ পরিত্রাণ পায় না! 285 00:19:09,274 --> 00:19:12,528 সময়ের ধারার কোনো একটা স্থলে একটা গুরুত্বপুর্ণ বাঁক আছে। 286 00:19:12,528 --> 00:19:15,822 তুমি যদি ঘটনাস্রোতের বাঁক ভুলবশত পরিবর্তন করেও ফেলো, 287 00:19:15,822 --> 00:19:19,243 কিন্তু, সেই সময়কালের মধ্যকার ঘটা ঘটনার পরিণাম পরিবর্তন না হয়.... 288 00:19:19,243 --> 00:19:22,871 তাহলে, ভবিষ্যত বদলে যাবে না। 289 00:19:22,871 --> 00:19:26,291 আমি ঠিক বলেছি না? 290 00:19:27,084 --> 00:19:28,710 বেশ! পিঙ্কি প্রমিজ! 291 00:19:31,129 --> 00:19:32,256 পিঙ্কি প্রমিজ! 292 00:19:35,008 --> 00:19:36,510 আন্টি, ঘরেই থাকুন। 293 00:19:36,510 --> 00:19:38,554 আমি দ্রুত ফিরে আসছি! 294 00:19:38,554 --> 00:19:40,764 কী?! কী বলে ডাকলি আমাকে? 295 00:19:40,764 --> 00:19:42,808 আন্টি?! 296 00:19:42,808 --> 00:19:43,851 আরে! 297 00:19:43,851 --> 00:19:46,854 এই অন্ধকারে কোথায় যাচ্ছিস? 298 00:19:49,481 --> 00:19:51,775 চেং শাওশি, তুমি তাদের বাঁচাতে পারবে না! 299 00:19:51,775 --> 00:19:56,488 তারা আগেই মারা গেছে, তুমি যা দেখছো তা অতীতের একটা অংশ! 300 00:19:58,115 --> 00:20:01,827 উপরন্তু মৃত্যু এমন একটা অনিবার্য বাঁক যা কখনো ডিঙানো যায় না। 301 00:20:01,827 --> 00:20:05,205 যতই প্রানপণ চেষ্টা করো না কেন, তাদের নিয়তির লিখনকে খন্ডাতে পারবে না। 302 00:20:05,205 --> 00:20:08,125 এবং জোর করে ভাগ্য পরিবর্তনের চেষ্টা করলে ... 303 00:20:08,125 --> 00:20:12,171 আমাদের বর্তমান বিলীন হয়ে যাবে! 304 00:20:15,206 --> 00:21:13,270 ⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳ 🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒 ╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞