1
00:00:07,266 --> 00:00:32,773
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:45,170 --> 00:00:47,089
চলতি বছরের সেপ্টেম্বরে
নদীতে যে নারীর লাশ পাওয়া যায় ....
3
00:00:47,089 --> 00:00:49,174
তা আত্মহত্যা বলে ধরে নেয়া হয়েছিলো।
4
00:00:49,174 --> 00:00:52,135
কিন্তু সম্প্রতি, পুলিশ নতুন সূত্র খুঁজে পেয়েছে।
5
00:00:52,135 --> 00:00:54,888
সেই সূত্র অনুযায়ী হত্যার
সম্ভাবনাকেও উড়িয়ে দেয়া যাচ্ছে না।
6
00:00:57,224 --> 00:00:58,934
তবে মৃত্যুর কারন যাই হোক না কেন,
7
00:00:58,934 --> 00:01:01,436
আমরা আশা করছি যে,
আমাদের নারী বন্ধুরা...
8
00:01:01,436 --> 00:01:04,773
তাদের আত্মরক্ষা এবং নিজেদের শারীরিক ও
মানসিক স্বাস্থ্যের যত্ন নিতে সচেষ্ট হবেন।
9
00:01:08,110 --> 00:01:08,944
ঠিক আছে।
10
00:01:08,944 --> 00:01:11,989
এমন একটা সুন্দর সকালে এরকম
একটা তিক্ত প্রসঙ্গ টানা উচিত না।
11
00:01:11,989 --> 00:01:14,116
পরবর্তী গানটি উপভোগ করুন।
12
00:01:39,808 --> 00:01:41,435
লু গুয়াং?
13
00:01:41,435 --> 00:01:43,854
কে উনি?
14
00:01:43,854 --> 00:01:48,275
আমি ব্যস এটা জানতে চাই,
উনি তোমার পিছু করছেন কেন?
15
00:01:48,275 --> 00:01:50,861
তোমরা ভুল বুঝছো,
আমার নাম চেন শাও।
16
00:01:50,861 --> 00:01:52,446
আমি একজন স্থপতি।
17
00:01:52,446 --> 00:01:56,491
ইন্টারনেটে দেখতে পেয়েছি যে কেউ
একজন ছবির মধ্যে ঢুকতে পারে।
18
00:01:56,491 --> 00:01:58,619
তাহলে, আপনি দুর হতে আগত অতিথি।
19
00:01:58,619 --> 00:02:00,245
দুঃখিত, মাফ করবেন।
20
00:02:00,245 --> 00:02:02,539
কিন্তু আপনি এভাবে চুপিসারে
এখানে ঘোরাঘুরি কেন করছেন?
21
00:02:02,539 --> 00:02:04,458
ইন্টারনেটে অনেক ধরণের
কথা ভেসে বেড়াচ্ছে।
22
00:02:04,458 --> 00:02:10,088
কেউ বলে তাদের বস দেখতে পরীর মতো;
কেউ বলে সে একজন বুড়ি ডাইনি।
23
00:02:10,088 --> 00:02:12,466
কী? বুড়ি ডাইনী?
24
00:02:12,466 --> 00:02:16,178
আমার ছলনার শিকার হওয়ার ভয় ছিলো, তাই আমি
সন্তর্পণে বিষয়টা খতিয়ে দেখার পরিকল্পনা করেছিলাম।
25
00:02:16,178 --> 00:02:19,431
পরী, আমাকে সাহায্য করো,
যদি তুমি এটা করতে পারো...
26
00:02:19,431 --> 00:02:22,684
থাক, আমাকে পরী ডাকতে হবে না,
চিয়াও চিয়াও বলে ডাকলেই হবে।
27
00:02:22,684 --> 00:02:24,144
চৌ...চৌ?
28
00:02:24,144 --> 00:02:27,231
চৌ চৌ না! চিয়াও চিয়াও!
29
00:02:30,518 --> 00:02:34,544
#03 只许输,不准赢
🏀 পর্ব ৩ - হারতে হবে, জিনিতে নয় ⛹️
30
00:02:36,130 --> 00:02:38,576
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
31
00:02:38,576 --> 00:02:41,523
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
32
00:02:41,548 --> 00:02:42,899
⏳ তোমার চোখ ⌛
33
00:02:42,924 --> 00:02:45,244
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
34
00:02:45,269 --> 00:02:47,455
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
35
00:02:47,480 --> 00:02:50,424
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
36
00:02:50,449 --> 00:02:51,518
⏳ তুমি বিনা ⌛
37
00:02:51,543 --> 00:02:53,940
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
38
00:02:53,965 --> 00:02:56,377
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
39
00:02:56,402 --> 00:02:58,679
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
40
00:02:58,704 --> 00:03:00,812
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
41
00:03:00,837 --> 00:03:02,787
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
42
00:03:02,812 --> 00:03:05,334
⏳ তোমার মনে ⌛
43
00:03:05,359 --> 00:03:07,580
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
44
00:03:07,605 --> 00:03:10,424
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
45
00:03:10,449 --> 00:03:15,061
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
46
00:03:17,237 --> 00:03:19,557
⏳ ফিরে এসো সময়ে ⌛
47
00:03:21,622 --> 00:03:24,094
⏳ ফিরে এসো সময়ে ⌛
48
00:03:26,172 --> 00:03:28,564
⏳ ফিরে এসো সময়ে... ⌛
49
00:03:33,455 --> 00:03:38,202
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
50
00:03:40,721 --> 00:03:44,308
হেই? এই ছবিটা না আমি
ক'দিন আগে ডেভেলপ করলাম?
51
00:03:45,267 --> 00:03:47,394
আমাদের বুড়ি ডাইনীর পক্ষেই এটা সম্ভব।
52
00:03:47,394 --> 00:03:48,604
এবারের মিশনের ব্যাপারে বলো।
53
00:03:48,604 --> 00:03:53,192
আমাদের ক্লায়েন্ট স্কুলের বাস্কেটবল দলের ব্যাকআপ
সদস্য এবং স্কুলের প্রেস ক্লাবের ফটোগ্রাফার ছিলেন।
54
00:03:53,192 --> 00:03:56,195
এটা আমাদের শেষ ম্যাচের
আগে একসাথে তোলা ছবি।
55
00:03:56,195 --> 00:03:58,614
এটা আমার জীবনের সবচেয়ে
অবিস্মরণীয় দিন ছিলো।
56
00:03:58,614 --> 00:04:02,034
আমরা ম্যাচ হেরে যাই,
আমার প্রথম ভালোবাসাকে হারাই,
57
00:04:02,034 --> 00:04:04,286
এবং শেষে আমার মায়ের
সাথে বড়োসড়ো ঝগড়া হয়।
58
00:04:05,204 --> 00:04:06,788
তাই,
59
00:04:06,788 --> 00:04:10,178
আমার অতীতের আক্ষেপ
থেকে মুক্তি পাওয়ার জন্য ...
60
00:04:10,202 --> 00:04:12,377
তাদের প্রত্যেককে
অল্প কিছু কথা বলতে চাই।
61
00:04:12,377 --> 00:04:14,421
এই অনুরোধটার ব্যাপারে
তোমার কী মনে হয়?
62
00:04:14,421 --> 00:04:16,381
এটা কি ঠিক হবে?
63
00:04:20,177 --> 00:04:21,512
অল্প কিছু কথা?
64
00:04:21,512 --> 00:04:25,599
এতে করে অতীত বদলে যেতে পারে,
তুমি নিশ্চিত তো এ ব্যাপারে?
65
00:04:25,599 --> 00:04:29,353
সমস্যা নেই, কিছুই বদলে যাবে না।
66
00:04:32,564 --> 00:04:34,942
আমার কোনো সংশয়
নেই, চলো করা যাক!
67
00:04:45,994 --> 00:04:47,496
বেশ, সবাই কঠোরভাবে চেষ্টা করো!
68
00:04:47,496 --> 00:04:49,873
এই ম্যাচটা জিতলে আমরা কাউন্টি
চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জন করব।
69
00:04:49,873 --> 00:04:51,291
হ্যাঁ!
70
00:04:55,754 --> 00:04:58,090
চেন শাও, তুমি এখানে থাকো।
71
00:04:58,090 --> 00:04:59,424
তুমিই আমাদের একমাত্র ব্যাক আপ।
72
00:04:59,424 --> 00:05:02,261
কোনো খেলোয়াড় ইনজুরিতে
পড়লে আমি তোমাকে ডাকবো।
73
00:05:02,261 --> 00:05:04,596
- এখন একটু ওয়ার্ম আপ করে নাও।
- আচ্ছা, ঠিক আছে।
74
00:05:04,596 --> 00:05:06,765
সবসময় প্রস্তুত থাকো।
75
00:05:06,765 --> 00:05:09,184
এবছর আমরা খুবই ভাগ্যবান।
76
00:05:09,184 --> 00:05:12,271
আমাদের প্রথম ম্যাচটাই
একটা দুর্বল দলের সাথে পড়েছে।
77
00:05:12,271 --> 00:05:15,816
অত দুর থেকে এমন একটা
ছোট্ট জায়গায় এসেছি খেলতে।
78
00:05:15,816 --> 00:05:17,943
বাস্কেটবল হলটা একদম জঘন্য, না?
79
00:05:17,943 --> 00:05:19,736
আমার মনে হয় এটা
বড় জোর একটা শামিয়ানা।
80
00:05:19,736 --> 00:05:22,489
-- ঠিক বলেছো!
-- হয়তো খেলার মাঝপথেই ভেঙে পড়ে যাবে।
81
00:05:23,282 --> 00:05:26,827
লং ইয়াং, লং ইয়াং,
কোর্টে রাজত্ব করো!
82
00:05:26,827 --> 00:05:30,414
লং ইয়াং, লং ইয়াং,
ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ো!
83
00:05:30,414 --> 00:05:32,249
অলরেডি তো জিতেই গেছি,
84
00:05:32,249 --> 00:05:34,918
কপাল খারাপ যে একটা
বিরক্তিকর ম্যাচ খেলতে হবে!
85
00:05:36,378 --> 00:05:38,297
- চেন শাও।
- এই তো!
86
00:05:38,297 --> 00:05:39,631
ছবি তুলতে ভুলো না।
87
00:05:39,631 --> 00:05:41,175
দেখবে যাতে ছবিতে সবাইকে দুর্দান্ত লাগে,
88
00:05:41,175 --> 00:05:44,636
এবং সেগুলো ছাপানোর পর পুরো
স্কুলের যাতে চক্ষু চড়কগাছে উঠে যায়!
89
00:05:44,636 --> 00:05:47,264
চিন্তা করবেন না, ক্যাপ্টেন,
আমি পেশাদার যে!
90
00:05:53,353 --> 00:05:55,856
আমার মায়োপিয়া নেই, তাই আমি
চশমা পরে ভালভাবে দেখতে পারছি না,
91
00:05:55,856 --> 00:05:58,025
এটা আমি খুলে ফেলতে পারি?
92
00:05:58,025 --> 00:05:59,443
এই ম্যাচে করার মতো কিছুই নেই তোমার,
93
00:05:59,443 --> 00:06:01,486
ওখানে শেষ হওয়া পর্যন্ত বসে থাকো।
94
00:06:01,486 --> 00:06:05,073
লং ইয়াং, লং ইয়াং,
কোর্টে রাজত্ব করো!
95
00:06:05,073 --> 00:06:08,869
লং ইয়াং, লং ইয়াং,
ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ো!
96
00:06:19,129 --> 00:06:20,839
ওকে ছন্দ পাওয়া থেকে বিরত রাখো।
97
00:06:20,839 --> 00:06:22,966
যৌথ প্রতিরক্ষা এবং
কৌশলে খেলা বজায় রাখো!
98
00:06:35,062 --> 00:06:38,106
না কিছু দেখতে পারছি আর
না একটু নড়তে-চড়তে পারছি।
99
00:06:38,106 --> 00:06:40,442
মাথা খারাপ হয়ে যাচ্ছে!
100
00:06:40,442 --> 00:06:44,696
খেলার পর তাকে কথাগুলো বলে দেবে,
তাহলেই আমাদের প্রথম মিশন শেষ হবে।
101
00:06:44,696 --> 00:06:47,157
তার আগ পর্যন্ত ওখানেই বসে থাকো।
102
00:06:47,157 --> 00:06:51,161
স্কুল প্রেসক্লাবের রিপোর্টার হিসেবে
ছবি তো তুলতে পারবো, তাই না?
103
00:06:51,161 --> 00:06:53,664
চেন শাও, ফ্ল্যাশ ব্যবহার কোরো না।
104
00:06:53,664 --> 00:06:54,665
দুঃখিত!
105
00:07:00,629 --> 00:07:02,422
লং ইয়াং থেকে ড্রিবলিং চার্জ করা হয়েছে।
106
00:07:05,425 --> 00:07:09,137
লু গুয়াং, আমি কি অতীত বদলে দিলাম?
107
00:07:11,723 --> 00:07:13,934
হ্যাঁ, দিয়েছো।
108
00:07:15,060 --> 00:07:18,397
কিন্তু ফলাফল পরিবর্তন হয়নি।
109
00:07:20,899 --> 00:07:22,150
যাক. স্বস্তি পেলাম।
110
00:07:23,277 --> 00:07:27,757
তাদের টিমমেটের ফ্লাশের ঝলকানিতে দেখতে
না পাওয়ার কারণে তার সাথে ধাক্কা লেগে গেছে!
111
00:07:27,781 --> 00:07:29,366
এতে আমার দোষ নেই!
112
00:07:30,701 --> 00:07:33,412
আমি দুঃখিত, ক্যাপ্টেন,
আমি তখন অসতর্ক ছিলাম।
113
00:07:33,412 --> 00:07:35,497
আপনার হাঁটু ঠিক আছে?
114
00:07:35,497 --> 00:07:40,002
চিন্তা কোরো না, তুমি সতর্ক থাকলেও
সে কোনো না কোনো বুদ্ধি খাটাতো।
115
00:07:40,002 --> 00:07:41,503
আমার জায়গায় তুমি যাও।
116
00:07:43,172 --> 00:07:46,091
আমার হাঁটুর জন্য প্রাথমিক চিকিৎসা
সেরে এরপর মাঠে ফিরবো।
117
00:07:46,091 --> 00:07:49,469
ততক্ষণ পর্যন্ত আমি
তোমার উপর আস্থা রাখছি।
118
00:07:50,429 --> 00:07:53,640
হেই লু গুয়াং,
এটা কি পরিকল্পনার অংশ?
119
00:07:53,640 --> 00:07:56,518
আমি খেলবো নাকি খেলবো না?
120
00:07:56,518 --> 00:07:58,395
অতীতের স্রোত তোমার
কারণে দিক পরিবর্তন করেছে।
121
00:07:58,395 --> 00:08:03,192
তাই তারা ম্যাচ হারার আগ পর্যন্ত
কী কী ঘটবে তা আমি বলতে পারবো না।
122
00:08:07,279 --> 00:08:09,531
ঠিক আছে, আমি সাধ্যমতো চেষ্টা করবো।
123
00:08:10,782 --> 00:08:12,409
মূল খেলোয়াড়ের জায়গায়
ব্যাকআপ খেলোয়াড় নামছে,
124
00:08:12,409 --> 00:08:14,119
তোমরা হার মেনে নাও না কেন?
125
00:08:14,119 --> 00:08:16,079
নিজেদের পজিশনে ফিরে যাও!
126
00:08:17,539 --> 00:08:19,041
ধ্যাত...
127
00:08:24,421 --> 00:08:25,631
দ্রুত ডিফেন্স করো!
128
00:08:54,576 --> 00:08:55,994
দুঃখিত!
129
00:08:55,994 --> 00:09:00,040
আমি কারো কাছে
বাস্কেটবলে হারতে পারবো না।
130
00:09:03,544 --> 00:09:05,963
নতুন ছেলে, ওখানে দাঁড়িয়ে থেকো না।
131
00:09:05,963 --> 00:09:08,215
আমাদের দলে একজনের ঘাটতি আছে।
তুমি আমাদের সাথে খেলবে?
132
00:09:09,967 --> 00:09:11,009
আসো বৎস!
133
00:09:11,009 --> 00:09:12,052
ধুর!
134
00:09:12,052 --> 00:09:14,930
ভালো করে ডিফেন্ড করো,
চোখ-কান খোলা রাখো!
135
00:09:14,930 --> 00:09:16,890
ও এত পরাক্রমশালী কবে থেকে হলো?
136
00:09:16,890 --> 00:09:18,892
- ডিফেন্স করো!
- আচ্ছা!
137
00:09:39,788 --> 00:09:42,958
চেন শাও, তুমি তো আজ পুরো কোবের মতো
খেলছো? তুমি আসলেই চেন শাও তো?
138
00:09:42,958 --> 00:09:43,834
দারুণ ছিলো।
139
00:09:43,834 --> 00:09:46,128
- দারুণ খেলেছো, চেন শাও।
- কৌশলগুলো কোত্থেকে শিখলে?
এত পরাক্রমশালী কীভাবে হলে?
140
00:09:46,128 --> 00:09:47,504
সাব্বাশ!
141
00:09:47,504 --> 00:09:49,423
নিশ্চয়ই তুমি মাঝেমধ্যে
গোপনে অনুশীলন করো।
142
00:09:54,261 --> 00:09:57,431
তুমি আমাদের সাথে থাকলে
এই ম্যাচে অবশ্যই আমরা জিতব।
143
00:09:59,266 --> 00:10:00,976
চিন্তা করবেন না,
ধরে নিন জিতে গেছি।
144
00:10:00,976 --> 00:10:03,312
অত উল্লাসিত হয়ো না, চেং শাওশি।
145
00:10:03,312 --> 00:10:05,063
আমরা ম্যাচের ফলাফল
পরিবর্তন করতে পারবো না।
146
00:10:06,190 --> 00:10:10,903
কিন্তু, এটা তো আমার
একার পক্ষে সম্ভব না, তাই না?
147
00:10:10,903 --> 00:10:14,239
চেং শাওশি, তোমার
মিশন এই ম্যাচটা জেতা না।
148
00:10:14,239 --> 00:10:17,034
- সঠিক সময়ে থেমে যাও।
- আচ্ছা, ঠিক আছে।
149
00:10:17,822 --> 00:10:20,408
[দ্বিতীয়ার্ধ শুরু হতে চলেছে]
150
00:10:22,247 --> 00:10:26,043
হং বিন, চাপ নিওনা।
শান্ত হয়ে বসো।
151
00:10:40,224 --> 00:10:43,268
ওকে ছাড়া তোমরা কিছুই না!
152
00:10:43,268 --> 00:10:45,854
এমন অবস্থায় ও আমার কাছে
পাস করতে গেলো কেন?
153
00:10:52,319 --> 00:10:53,320
কেমন দিলাম?
154
00:10:53,320 --> 00:10:55,906
দেখলে আমার পাল্টা আক্রমণ?
155
00:10:55,906 --> 00:10:58,700
আমার অভিনয় কি ঠিক আছে?
এটাকে দেখে সত্যিকারের টার্নওভার মনে হচ্ছে?
[টার্নওভার- প্রতিপক্ষ দলের কাছে বলের দখল হারানো]
156
00:10:58,700 --> 00:11:00,160
ও মাত্র কী করলো?
157
00:11:00,160 --> 00:11:01,995
- অন্যদিকে সরে কেন গেলো?
- ভুলে যেয়ো না।
158
00:11:03,038 --> 00:11:04,790
বাস্কেটবল একটি দলবদ্ধ খেলা।
159
00:11:04,790 --> 00:11:08,919
চেন শাও ইচ্ছাকৃতভাবে প্রতিপক্ষের দৃষ্টি
আকর্ষণের জন্য ঝুড়ির নিচ থেকে সরে গিয়েছিলো,
160
00:11:08,919 --> 00:11:11,755
মাঝখানে জায়গা তৈরি করেছিলো এবং
স্কোর করার সুযোগ তৈরি করেছিলো!
161
00:11:13,006 --> 00:11:13,966
বুঝতে পেরেছি!
162
00:11:13,966 --> 00:11:16,109
চেন শাও শুধু একা
খেলতেই পারদর্শী তা নয়,
163
00:11:16,133 --> 00:11:18,929
- ... এর সাথে সাথে কৌশল রচনা এবং ব্যূহ রচনায়ও পারদর্শী!
- দারুণ ব্যাপার!
164
00:11:32,860 --> 00:11:34,111
দারুণ পাস!
165
00:11:37,656 --> 00:11:41,034
ওয়াও, চেন শাও, পাসটা ম্যাজিক
জনসনের থেকে কোনো অংশে কম না!
[ম্যাজিক জনসন: পেশাদার বাস্কেটবল খেলোয়াড়]
166
00:11:41,034 --> 00:11:42,160
দারুণ হয়েছে!
167
00:11:42,160 --> 00:11:44,867
তুমি ব্যস বলটা পাস দাও, আমরা
তোমার সাথে সক্রিয়ভাবে গতি ধরে রাখবো!
168
00:11:44,892 --> 00:11:46,623
আচ্ছা, ঠিক আছে।
169
00:11:46,623 --> 00:11:49,209
এসব কী হচ্ছে?
170
00:11:49,209 --> 00:11:52,337
আগের পাসটা কাকতালীয়ভাবে হয়ে গেছে!
171
00:12:09,521 --> 00:12:10,731
এভাবেই করতে থাকো!
172
00:12:17,571 --> 00:12:20,365
বেশ, আমি চেষ্টা করেছি।
173
00:12:21,325 --> 00:12:23,577
মোটর ফ্যাক্টরী মিডল স্কুল বিরতি নিয়েছে।
174
00:12:26,330 --> 00:12:29,917
লং ইয়াং, লং ইয়াং,
কোর্টে রাজত্ব করো!
175
00:12:29,917 --> 00:12:33,462
লং ইয়াং, লং ইয়াং,
ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ো!
176
00:12:33,462 --> 00:12:34,796
বসো!
177
00:12:36,131 --> 00:12:37,007
ওহ, না।
178
00:12:37,007 --> 00:12:39,760
সে কি আমার ব্যাপারে ধরে ফেললো?
179
00:12:39,760 --> 00:12:42,888
তোমার শরীর ক্লান্ত হয়ে পড়ায়
তোমার অ্যাকশনে বিচ্যুতি ঘটছে।
180
00:12:42,888 --> 00:12:44,348
জিরিয়ে নাও।
181
00:12:46,725 --> 00:12:51,313
স্কুল ডাক্তার আমার প্রাথমিক চিকিৎসা
করে দিয়েছে। এবার আমার পালা।
182
00:12:59,738 --> 00:13:03,659
ওরকম খোঁড়ানো নিয়ে সে খেলতে পারবে?
183
00:13:03,659 --> 00:13:09,081
ও এখন মাঠে না নামলে, হয়তো আর
ভবিষ্যতে বাস্কেটবল খেলার সুযোগ পাবে না।
184
00:13:09,081 --> 00:13:13,877
আমাদের শহরটা বড় না,
তাই আমাদের স্কুলের জন্য বাজেটও খুব কম।
185
00:13:13,877 --> 00:13:19,800
এই বাস্কেটবল হলটা ছিলো শ্রমিকদের
সংস্কার করা একটা পুরানো ফ্যাক্টরির ভবন।
186
00:13:19,800 --> 00:13:24,096
ফ্যাক্টরিটা বন্ধ হওয়ার পরে, বাস্কেটবলপ্রেমী
শিক্ষার্থীরা এটা ব্যবহার করতে শুরু করে।
187
00:13:24,096 --> 00:13:26,515
স্কুলের এই ব্যাপারে কোনো মাথাব্যথাই নেই।
188
00:13:26,515 --> 00:13:30,394
তবে তারা শীঘ্রই স্কুল ভবনটি সম্প্রসারণ করবে।
189
00:13:30,394 --> 00:13:35,190
আমরা যদি স্কুলের পক্ষ হয়ে ভালো
করি, আমরা কি হলটা রাখতে পারবো?
190
00:13:35,190 --> 00:13:38,277
আমাদের স্কুলে কখনো
বাস্কেটবল টিম গড়েই ওঠেনি।
191
00:13:38,277 --> 00:13:40,571
এটা অসম্ভব।
192
00:13:40,571 --> 00:13:43,532
যাই হোক না কেন, দয়া করে
আমাদের একটি সুযোগ দিন।
193
00:13:45,784 --> 00:13:51,874
এমন একটা গ্রামীণ স্কুলে, পড়াশোনাই
জীবনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায়।
194
00:13:51,874 --> 00:13:56,837
বাস্কেটবলের স্বপ্ন দেখা তাদের
কাছে আরব্য রজনীর গল্পের মতো।
195
00:13:59,256 --> 00:14:02,342
কোচ, দয়া করে আমাকে মাঠে নামান।
196
00:14:02,342 --> 00:14:04,094
আমাকে কোচ বোলো না।
197
00:14:04,094 --> 00:14:06,471
ভুলে যেয়ো না,
আমি একজন রসায়ন শিক্ষক।
198
00:14:06,471 --> 00:14:09,933
তোমার হয়েছেটা কী আজ?
199
00:14:09,933 --> 00:14:15,772
বাস্কেটবল তোমার কাছে কী?
200
00:14:15,772 --> 00:14:20,527
সাব্বাশ, নতুন ছেলে,
আমরা ভবিষ্যতে পার্টনার হবো।
201
00:14:20,527 --> 00:14:23,405
মজা করছো। এটাকে
সিরিয়াসলি কেন নিচ্ছো?
202
00:14:23,405 --> 00:14:25,532
সেটা সত্যি না।
203
00:14:25,532 --> 00:14:27,868
যখন আমি তোমার কাছে পাস করি,
204
00:14:27,868 --> 00:14:29,995
এটা তোমার প্রতি
আমার আস্থা প্রকাশ করে।
205
00:14:31,330 --> 00:14:37,878
জীবনে এরকম নির্ভরযোগ্য পার্টনারের
সাথে থাকাটা অনেক চমৎকার হবে।
206
00:14:56,021 --> 00:15:00,317
চেং শাওশি, মনে রেখো, তুমি অতীতে
আছো, এটা অন্য কারো জীবন!
207
00:15:01,860 --> 00:15:03,153
আমি জানি।
208
00:15:03,153 --> 00:15:07,491
আমার এখন যেটা করা প্রয়োজন তা হলো
তাকে তার অতীতের আক্ষেপ থেকে মুক্তি দেয়া!
209
00:15:27,094 --> 00:15:28,512
অফেন্স রিবাউন্ড অফ!
210
00:15:37,646 --> 00:15:38,856
ক্যাপ্টেন!
211
00:15:40,607 --> 00:15:42,568
কোচ, এখনি বদলি হিসেবে নামান!
212
00:15:45,153 --> 00:15:45,988
ক্যাপ্টেন!
213
00:15:45,988 --> 00:15:47,823
ক্যাপ্টেন, আপনাকে জোর
করে খেলতে হবে না!
214
00:15:54,621 --> 00:15:56,748
মোটর ফ্যাক্টরি মাধ্যমিক
বিদ্যালয় থেকে সময় বিরতি।
215
00:15:58,876 --> 00:16:01,420
ক্যাপ্টেন, আপনি ঠিক আছেন?
216
00:16:02,921 --> 00:16:04,840
আমি...
217
00:16:04,840 --> 00:16:06,800
আমি এটা মেনে নিতে পারছি না।
218
00:16:08,552 --> 00:16:13,307
এটা আপনার এখানে শেষ ম্যাচ হবে না!
219
00:16:17,811 --> 00:16:20,522
চেং শাওশি, আমাদের দেয়া
কাজের কথা ভুলে যেয়ো না।
220
00:16:53,222 --> 00:16:54,223
সতর্ক থাকো।
221
00:17:10,405 --> 00:17:12,866
এ কি? ছেলেটা বাতাসে ভাসছে?
222
00:17:15,285 --> 00:17:16,578
চমৎকার!
223
00:17:21,291 --> 00:17:24,545
আমরা তাদের থেকে তিন পয়েন্ট পিছিয়ে
আছি ! আমাদের এখনও সুযোগ আছে!
224
00:17:24,545 --> 00:17:28,372
এই সময়ে ডিফেন্স গুরুত্বপুর্ণ!
ম্যান-অন-ম্যান ডিফেন্সে খেলো!
225
00:17:54,116 --> 00:17:55,909
লং ইয়াং মাধ্যমিক বিদ্যালয় ফাউল করেছে।
226
00:17:56,869 --> 00:18:00,164
স্যরি, ভাই, আমি কো-অপারেটিভ
ডিফেন্স করতে চেয়েছিলাম।
227
00:18:00,164 --> 00:18:02,040
তোমার চশমা ভেঙে যাওয়ার জন্য দুঃখিত।
228
00:18:04,960 --> 00:18:06,170
ধন্যবাদ।
229
00:18:07,588 --> 00:18:10,716
জলদি করো, ম্যাচটা শেষ করে আমাদের
কাউন্টিতে খেলতে যেতে হবে যে!
230
00:18:10,716 --> 00:18:14,261
লং ইয়াং, লং ইয়াং,
কোর্টে রাজত্ব করো!
231
00:18:14,261 --> 00:18:18,182
লং ইয়াং, লং ইয়াং,
ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ো!
232
00:18:31,778 --> 00:18:32,863
এ কি?
233
00:18:32,863 --> 00:18:34,573
তিন পয়েন্টের শট!
234
00:18:38,535 --> 00:18:41,205
বলটাকে নিয়ন্ত্রন করো
এবং সময় ব্যয় করো!
235
00:18:55,594 --> 00:18:57,304
বাউন্স পাস!
236
00:19:07,439 --> 00:19:10,734
যথেষ্ট হয়েছে, এবার ইতি টানো।
237
00:19:19,451 --> 00:19:20,744
হার মেনে নাও।
238
00:19:22,483 --> 00:19:23,525
চেং শাওশি!
239
00:19:23,550 --> 00:19:24,718
ওকে দাও বল!
240
00:19:25,916 --> 00:19:27,870
ব্যাক আপ ছেলেটাকে দুজনে গার্ড দাও!
241
00:19:42,474 --> 00:19:47,437
তোমার কাছে বাস্কেটবল কী?
242
00:20:01,064 --> 00:20:58,597
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞