1
00:00:07,299 --> 00:00:32,224
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
2
00:00:34,450 --> 00:00:39,040
যা তুমি পরিবর্তন করবে তা স্থান ও কালকে প্রভাবিত
করে ভবিষ্যতকে নতুন করে লিখতে পারে।
3
00:00:39,040 --> 00:00:40,660
কিন্তু একটা ব্যতিক্রম আছে।
4
00:00:40,660 --> 00:00:43,160
সময়ের ধারার কোনো একটা
স্থলে একটা গুরুত্বপুর্ণ বাঁক আছে।
5
00:00:43,160 --> 00:00:46,000
তুমি যদি ঘটনাস্রোতের বাঁক
ভুলবশত পরিবর্তন করেও ফেলো,
6
00:00:46,000 --> 00:00:48,830
কিন্তু, সেই সময়কালের মধ্যকার
ঘটা ঘটনার পরিণাম পরিবর্তন না হয়...
7
00:00:48,830 --> 00:00:51,700
তাহলে, ভবিষ্যত বদলে যাবে না।
8
00:00:51,700 --> 00:00:55,950
গত রাত ৮:৩০ মিনিটে ফেংচুয়ান
প্রদেশে ৭.৮ মাত্রার ভূমিকম্প হয়।
9
00:00:55,950 --> 00:00:57,790
ভূমিকম্প কেন্দ্রের গভীরতা ১৫ কিমি।
10
00:00:57,790 --> 00:00:59,330
অনেক জায়গায় শক্তিশালী কম্পন অনুভূত হয়।
11
00:00:59,330 --> 00:01:02,410
এই ভূমিকম্পের ফলে ভূমিধসের মতো
প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটেছে।
12
00:01:02,410 --> 00:01:05,200
আমি এখন ফেংচুয়ান প্রদেশের লিনজিয়াং গ্রামে
আছি, যেখানে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে।
13
00:01:05,200 --> 00:01:07,750
আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়
উদ্ধার কর্মসূচী ইতোমধ্যে শুরু হয়ে গেছে।
14
00:01:07,750 --> 00:01:09,410
অনুসন্ধান ও উদ্ধারকার্য চলছে।
15
00:01:09,410 --> 00:01:11,500
ভূমিকম্পের পর প্রায় চার ঘণ্টার মধ্যে ,
16
00:01:11,500 --> 00:01:14,620
ধ্বংসস্তূপ থেকে বহু চাপা পড়া
লোকজনকে উদ্ধার করা হয়েছে।
17
00:01:14,620 --> 00:01:19,200
অনেক হতাহতের ঘটনা ঘটেছে,
তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
18
00:01:21,950 --> 00:01:24,290
কার্যধারা যতই বদলে যাক না কেন,
19
00:01:24,290 --> 00:01:27,910
কালের গ্রাস থেকে কেউ পরিত্রাণ পায় না!
20
00:01:27,910 --> 00:01:29,370
আমি ঠিক বলেছি না?
21
00:01:33,120 --> 00:01:34,660
আন্টি, ঘরেই থাকুন।
22
00:01:34,660 --> 00:01:36,950
আমি দ্রুত ফিরে আসছি!
23
00:01:36,950 --> 00:01:38,750
কী?! কী বলে ডাকলি আমাকে?
24
00:01:38,750 --> 00:01:40,000
আন্টি?!
25
00:01:40,000 --> 00:01:42,910
এই অন্ধকারে কোথায় যাচ্ছিস?
26
00:01:45,500 --> 00:01:47,450
চেং শাওশি, তুমি
তাদের বাঁচাতে পারবে না!
27
00:01:47,450 --> 00:01:52,120
তারা আগেই মারা গেছে,
তুমি যা দেখছো তা অতীতের একটা অংশ!
28
00:01:52,950 --> 00:01:56,790
উপরন্তু, মৃত্যু এমন একটা অনিবার্য
বাঁক যা কখনো ডিঙানো যায় না।
29
00:01:56,790 --> 00:02:00,080
যতই প্রানপণ চেষ্টা করো না কেন,
তাদের নিয়তির লিখনকে খন্ডাতে পারবে না।
30
00:02:00,080 --> 00:02:03,330
এবং জোর করে ভাগ্য
পরিবর্তনের চেষ্টা করলে ...
31
00:02:03,330 --> 00:02:07,330
আমাদের বর্তমান বিলীন হয়ে যাবে!
32
00:02:12,290 --> 00:02:15,410
শাও শাও, তোর হাত
অনবরত কাঁপছে কেন?
33
00:02:15,410 --> 00:02:18,120
আজকে এত গরম পড়েছে, তাও
তোর হাত বরফের মতো ঠান্ডা হয়ে আছে।
34
00:02:18,120 --> 00:02:20,080
- তুই অসুস্থ?
- আমি ঠিক আছি।
35
00:02:20,080 --> 00:02:22,750
কিছু না কিছু গন্ডগোল
তো নিশ্চয়ই আছে।
36
00:02:27,750 --> 00:02:29,250
তোমার হাত ছেড়ে দাও।
37
00:02:36,870 --> 00:02:39,790
যাক, জ্বর হয়নি।
38
00:02:39,790 --> 00:02:41,040
মাত্র মনে পড়লো।
39
00:02:41,040 --> 00:02:43,200
ক্যাপ্টেনকে একটা গুরুত্বপুর্ণ
কথা বলতে ভুলে গেছি।
40
00:02:43,200 --> 00:02:45,000
আমি এক্ষুণি ফিরে আসছি।
চিন্তা কোরো না।
41
00:02:45,000 --> 00:02:49,290
এখন এতটা রাত হয়ে গেছে।
কথাটা কাল স্কুলে গিয়ে বলতে পারবি না?
42
00:02:56,370 --> 00:02:57,830
লু গুয়াং।
43
00:02:57,830 --> 00:03:00,200
তুমি তো বললে তারা মারা গেছে।
44
00:03:00,200 --> 00:03:04,790
কিন্তু তার হাতের উষ্ণতা...একদম আসল।
45
00:03:04,790 --> 00:03:07,040
চেং শাওশি, সাবধানে চিন্তা করো।
46
00:03:07,040 --> 00:03:11,160
যদি তুমি ভূমিকম্পের কথা সবাইকে বলে
দাও, তাহলে কতটা আতঙ্কের সৃষ্টি হবে ভেবেছো?
47
00:03:11,160 --> 00:03:14,790
এতে করে, পরিণাম
আরো খারাপ হয়ে যেতে পারে।
48
00:03:23,150 --> 00:03:25,596
⏳ খুব একটা সময় লাগলো না বুঝে উঠতে ⌛
49
00:03:25,596 --> 00:03:28,543
⏳ অবচেতন মনের ভিতরে কিছু একটা গেল বদলে ⌛
50
00:03:28,568 --> 00:03:29,919
⏳ তোমার চোখ ⌛
51
00:03:29,944 --> 00:03:32,264
⏳ তার থেকে নেই কোনো পালানোর পথ ⌛
52
00:03:32,289 --> 00:03:34,475
⏳ সময় আগের মতো আর যায় না বয়ে ⌛
53
00:03:34,500 --> 00:03:37,444
⏳ ক্যামেরার ফ্ল্যাশ আগেই যখন সবটা দেয় থামিয়ে ⌛
54
00:03:37,469 --> 00:03:38,538
⏳ তুমি বিনা ⌛
55
00:03:38,563 --> 00:03:40,960
⏳ জানি না পারবো কিনা এ পথে যেতে এগিয়ে ⌛
56
00:03:40,985 --> 00:03:43,397
⏳ কারণ আমি হারাতে চলেছি সজ্ঞান ⌛
57
00:03:43,422 --> 00:03:45,699
⏳ সময়ের কাঁটায় পিছিয়েছি যতক্ষণ ⌛
58
00:03:45,724 --> 00:03:47,832
⏳ অস্তিত্বের দেখেছি প্রত্যাবর্তন ⌛
59
00:03:47,857 --> 00:03:49,807
⏳ লুকিয়েছো কিছু বহু গোপনে ⌛
60
00:03:49,832 --> 00:03:52,354
⏳ তোমার মনে ⌛
61
00:03:52,379 --> 00:03:54,600
⏳ সকল সন্তাপ আর হাসি হবেনা কভুও ম্লান ⌛
62
00:03:54,625 --> 00:03:57,444
⏳ জানি সেই বিজয়ের লগ্নে থাকবে পাশে তুমি আমার ⌛
63
00:03:57,469 --> 00:04:02,081
⏳ ভূতের অর্ণব থেকে উঠে ফিরে এসো সময়ে ⌛
64
00:04:04,257 --> 00:04:06,577
⏳ ফিরে এসো সময়ে ⌛
65
00:04:08,642 --> 00:04:11,114
⏳ ফিরে এসো সময়ে ⌛
66
00:04:13,192 --> 00:04:15,584
⏳ ফিরে এসো সময়ে... ⌛
67
00:04:20,180 --> 00:04:25,248
⏳ 時光代理人 ⌛
⏲️ - L I N K C L I C K - ⏲️
68
00:04:27,410 --> 00:04:33,370
♬ বাতাস, তোমায় বইতে হবে ধীরে ♬
69
00:04:33,370 --> 00:04:39,370
♬ পাখি, তোমায় গাইতে হবে মৃদুস্বরে ♬
70
00:04:39,370 --> 00:04:41,080
♬ আমার সোনা বাবা'টা ♬
71
00:04:50,290 --> 00:04:54,250
♬ আমার মিষ্টি বাবা'টা ♬
72
00:04:54,250 --> 00:04:58,660
♬ পড়ছে ঘুমিয়ে ♬
73
00:04:58,660 --> 00:05:03,080
♬ বাবা'টার চোখ তার মায়ের মতো ♬
74
00:05:21,200 --> 00:05:23,750
লু হংবিন, মনে হয়
তোর মাথায় সমস্যা হয়েছে।
75
00:05:23,750 --> 00:05:25,080
বাস্কেটবল দিয়ে কি
নিজের পেট ভরতে পারবি?
76
00:05:25,080 --> 00:05:26,330
তাহলে খেয়ে নে।
77
00:05:26,330 --> 00:05:28,700
আজকে থেকে, তোর
জন্য আর রান্না করবো না।
78
00:05:28,700 --> 00:05:31,410
খেলাম না তাহলে।
কে ভয় পায়?
79
00:05:32,660 --> 00:05:35,250
হেই, এত ঝগড়া কিসের?
80
00:05:35,250 --> 00:05:37,830
ছেলেটা না এমনিতে বাধ্য?
81
00:05:37,830 --> 00:05:39,950
তোমার ছেলে এখনো ছোট।
82
00:05:39,950 --> 00:05:43,580
তুমি কীভাবে ওকে খাবার
না খাইয়ে রাখতে পারো?
83
00:05:43,580 --> 00:05:45,370
এরা বাস্কেটবল নিয়েই পড়ে আছে।
84
00:05:45,370 --> 00:05:47,330
ওটাকে কীভাবে ভবিষ্যত
হিসেবে ভাবতে পরো, বোকা?
85
00:05:49,700 --> 00:05:51,910
চেন শাও? তুমি কেন এলে?
86
00:05:52,950 --> 00:05:55,540
জলদি চলো।
87
00:05:55,540 --> 00:05:58,080
মজা করছো?
আমার পা এখনো সারেনি?
88
00:05:58,080 --> 00:05:58,950
কোথায় যাবো আমি?
89
00:05:58,950 --> 00:06:00,370
চেন শাও।
90
00:06:01,290 --> 00:06:04,290
ওর এই অবস্থায়,
ওকে কোথায় নিয়ে যাবে?
91
00:06:04,290 --> 00:06:06,830
তুমিই ওকে পথভ্রষ্ট করেছো, না ?
92
00:06:06,830 --> 00:06:08,910
ভুল বুঝবেন না, আন্টি।
93
00:06:08,910 --> 00:06:11,000
কিন্তু আপনাদের জলদি
জায়গাটা ছেড়ে দিতে হবে।
94
00:06:11,000 --> 00:06:12,750
জায়গা ছেড়ে দেব মানে?
95
00:06:12,750 --> 00:06:13,830
তোমার মতলবটা কী?
96
00:06:13,830 --> 00:06:15,950
চেন শাও, এসব কী বলছো?
97
00:06:15,950 --> 00:06:18,330
প্লিজ, ক্যাপ্টেন।
98
00:06:18,330 --> 00:06:21,080
লিউ মেংকে নিয়ে এক্ষুণি শহরের
উদ্দেশ্যে রওয়ানা হোন! জলদি করুন।
99
00:06:21,080 --> 00:06:23,870
তুমি এক্ষুণি কাউন্টি
চ্যাম্পিয়নশিপে খেলতে যেতে চাও?
100
00:06:23,870 --> 00:06:27,200
এখনও দুই সপ্তাহ বাকি আছে।
তবে এত তাড়াহুড়োর কী আছে?
101
00:06:27,200 --> 00:06:28,870
কোন কাউন্টি চ্যাম্পিয়নশিপের কথা বলছেন?
102
00:06:28,870 --> 00:06:31,250
স্কুল থেকে অনেক আগেই কোর্টটা
ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
103
00:06:31,250 --> 00:06:32,620
আজ আমাদের শেষ ম্যাচ ছিল।
104
00:06:32,620 --> 00:06:34,830
বাজে কথা, স্যার এরকম কিছু বলেননি।
105
00:06:34,830 --> 00:06:36,080
- নিজেকে কী মনে করছো?
- স্যার--
106
00:06:36,080 --> 00:06:38,410
যথেষ্ট হয়েছে। বাড়িতে ফিরে যাও।
107
00:06:38,410 --> 00:06:40,120
আমি সকলকে বাঁচানোর চেষ্টা করছি।
108
00:06:40,120 --> 00:06:42,910
এটা ভেবে না যে আজ একটা কৃতিত্ব অর্জন করেছো
বিধায় তুমি অন্যদের আদেশ করতে পারো!
109
00:06:42,910 --> 00:06:45,000
ভাইয়া, শান্ত হও।
110
00:06:45,000 --> 00:06:47,500
আমি নিশ্চিত, ওর এরকম
করার কোনো কারণ আছে।
111
00:06:50,000 --> 00:06:53,450
আজ রাত সাড়ে ৮টায় ভূমিকম্প হবে।
112
00:06:53,450 --> 00:06:55,370
লিউ মেং, তোমার বাবা শহরে না?
113
00:06:55,370 --> 00:06:58,290
এক্ষুণি সেখানে চলে যাও
এবং আজকের রাতটা সেখানে থাকো।
114
00:06:59,500 --> 00:07:00,830
আচ্ছা।
115
00:07:00,830 --> 00:07:04,330
তুই আমার আড়ালে তোর বাবার
সাথে গোপনে যোগাযোগ রাখছিস।
116
00:07:04,330 --> 00:07:06,450
আমি এখনো সিদ্ধান্ত নিইনি, মা।
117
00:07:06,450 --> 00:07:08,000
কীসের সিদ্ধান্ত?
118
00:07:08,000 --> 00:07:09,910
তুই কি সত্যিই শহরে পড়তে যেতে চাস?
119
00:07:09,910 --> 00:07:11,620
ওকে বল হাল ছেড়ে দিতে!
120
00:07:11,620 --> 00:07:13,830
তুই যদি এই হৃদয়হীন
হারামজাদাটার মতো হতে চাস,
121
00:07:13,830 --> 00:07:15,450
তাহলে আমাকে কখনো
নিজের মা মনে করবি না।
122
00:07:15,450 --> 00:07:17,540
মা, ও না বললো এখনো সিদ্ধান্ত নেয়নি?
123
00:07:17,540 --> 00:07:19,000
তোরা দুটোতেই একরকম।
124
00:07:19,000 --> 00:07:22,660
একজন সবসময় শহরে বাস্কেটবল খেলার স্বপ্ন
দেখে। অন্যজন শহরে পড়াশোনা করতে চায়।
125
00:07:22,660 --> 00:07:24,120
তোদের দুজনকে বড়ো করতে
আমি এত কষ্ট-ক্লেশ করলাম।
126
00:07:24,120 --> 00:07:24,950
এই কী তার পুরষ্কার?
127
00:07:24,950 --> 00:07:27,080
মা, ঝামেলা কোরো না তো!
128
00:07:27,080 --> 00:07:28,160
আমি ঝামেলা করছি?
129
00:07:28,160 --> 00:07:29,660
তাহলে প্রতিবেশীদের জিজ্ঞেস করা যাক।
130
00:07:29,660 --> 00:07:32,000
দেখা যাক কে ঝামেলা করে।
131
00:07:34,700 --> 00:07:37,500
তুমি যা করেছো এবং
বলেছো তা আলোড়ন সৃষ্টি করবে,
132
00:07:37,500 --> 00:07:39,830
এবং ভবিষ্যতকে আরো
অনিশ্চিত করে তুলবে।
133
00:07:42,290 --> 00:07:44,700
আজ রাতে যাদের ভাগ্যে মৃত্যু লেখা
আছে, তাদের বাঁচাতে পারবে না।
134
00:07:44,700 --> 00:07:48,830
এছাড়াও, যারা বেঁচে থাকার কথা
তারাও মারা যেতে পারে তোমার জন্য।
135
00:07:51,750 --> 00:07:53,870
ছেলেটা বললো না
আজ রাতে ভূমিকম্প হবে?
136
00:07:53,870 --> 00:07:55,080
এটা কি সত্য?
137
00:07:55,080 --> 00:07:56,910
ও এই কথা কোত্থেকে শুনলো?
138
00:07:56,910 --> 00:07:59,040
কিন্তু আজকের রাতটা সত্যিই অদ্ভুত।
139
00:07:59,040 --> 00:08:00,450
প্রচন্ড গরম পড়ছে।
140
00:08:00,450 --> 00:08:01,450
ঠিক বলেছো,
141
00:08:01,450 --> 00:08:03,950
- আমার কুকুরটা সারাদিন ধরে ডেকেছে।
- আমাদের কুকুরটাও।
142
00:08:03,950 --> 00:08:06,330
এটা কি ভূমিকম্পের পূর্বাভাস?
143
00:08:06,330 --> 00:08:08,580
হ্যাঁ, কুকুরেরা আধ্যাত্মিক হয়।
144
00:08:08,580 --> 00:08:11,290
যদি এটা সত্যি হয়...
145
00:08:11,290 --> 00:08:13,250
চেন শাও, তোমার কি
মাথা খারাপ হয়ে গেছে?
146
00:08:13,250 --> 00:08:15,910
কিসের ভিত্তিতে এখানে ভূমিকম্প হবে?
147
00:08:15,910 --> 00:08:18,450
কা...কারণ...
148
00:08:20,370 --> 00:08:22,580
ঠিক বলেছো, এটা কোথা থেকে জেনেছো?
149
00:08:22,580 --> 00:08:24,620
হেই।
150
00:08:24,620 --> 00:08:26,200
- বলো আমাদের।
- যদি এমনটাই হয়, তাহলে সবাইকে
জায়গাটা খালি করতে বলতে হবে।
151
00:08:26,200 --> 00:08:28,370
খবরটা ছড়িয়ো না।
152
00:08:28,370 --> 00:08:30,250
- ভূমিকম্পেরও মাত্রা হয়।
- যদি কম মাত্রার কোনো ভূমিকম্প হয়?
153
00:08:30,250 --> 00:08:32,120
সবাই জানানো হলে আমরা
হাসির পাত্র হয়ে যাবো।
154
00:08:32,120 --> 00:08:33,950
কী হচ্ছে?
155
00:08:33,950 --> 00:08:35,870
হ্যাঁ, যদি এটা গুজব হয়?
156
00:08:35,870 --> 00:08:37,580
হ্যাঁ, সেটাই।
157
00:08:44,040 --> 00:08:47,450
এটা একটা ম্যাগাজিনের
ভবিষ্যদ্বাণী পাতায় লেখা দেখেছি।
158
00:08:54,700 --> 00:08:58,120
ভবিষ্যদ্বাণী ওসব বুজরুকি লেখা
কীভাবে গুরুত্ব সহকারে নিতে পারলে?
159
00:08:58,120 --> 00:09:02,950
ভাগ্যিস আমরা কান দিইনি,
নইলে একটা বিরাট তামাশা হয়ে যেত।
160
00:09:14,620 --> 00:09:16,950
চেন শাও, বাসায় চলে যাচ্ছো?
161
00:09:16,950 --> 00:09:19,790
একটু মন দিয়ে পড়াশোনা
করে কাজের কিছু শেখো।
162
00:09:19,790 --> 00:09:22,410
কি বোকা একটা ছেলে!
163
00:09:38,080 --> 00:09:40,330
আমি তাদের বাঁচাতে চাই।
164
00:09:40,330 --> 00:09:42,250
তাদের সবাইকে বাঁচাতে চাই।
165
00:09:42,250 --> 00:09:43,870
যা ঘটে গেছে, তার উপর
আমরা হস্তক্ষেপ করতে পারবো না।
166
00:09:43,870 --> 00:09:48,500
তাই নিজেকে শক্ত রেখে,
সামনে দিকে এগিয়ে যাও।
167
00:09:48,500 --> 00:09:49,700
লু গুয়াং।
168
00:09:49,700 --> 00:09:51,830
তুমি আমার মাকে বাঁচাতে পারো?
169
00:09:54,410 --> 00:09:55,950
কেবল একজনকে।
170
00:09:55,950 --> 00:09:58,750
শুধুমাত্র তাকে বাঁচাতে দিতে পারো আমায়?
171
00:10:04,160 --> 00:10:05,410
ঠিক আছে।
172
00:10:05,410 --> 00:10:07,410
আমি বলছি তোমাকে কি করতে হবে।
173
00:10:07,410 --> 00:10:10,410
ধন্যবাদ, লু গুয়াং।
174
00:10:12,000 --> 00:10:13,500
ভূমিকম্প?
175
00:10:13,500 --> 00:10:14,660
আমি লু হংবিনের বাড়িতে গিয়েছিলাম।
176
00:10:14,660 --> 00:10:16,910
পুরো গ্রামে এই নিয়ে তোলপাড় শুরু হয়েছে।
177
00:10:16,910 --> 00:10:19,080
এটা সত্য হোক কিংবা না হোক যায়
আসেনা। আমরা চলো প্রস্তুতি নিয়ে থাকি।
178
00:10:19,080 --> 00:10:20,330
হেই, এক মিনিট দাঁড়া।
179
00:10:20,330 --> 00:10:22,450
আমি গিয়ে কিছু জিনিসপত্র নিয়ে নিচ্ছি।
180
00:10:23,620 --> 00:10:25,620
এখন ওসব নেয়ার জন্য সময় নেই।
181
00:10:26,580 --> 00:10:31,540
ভূমিকম্পের ফলে ভূমিধস হবে এবং
শহরের একটি বড় অংশ চাপা পড়ে যাবে।
182
00:10:31,540 --> 00:10:33,790
বাইরে বের হওয়াটা আরও বিপদজনক হবে।
183
00:10:33,790 --> 00:10:37,120
চেন শাও ডাইনিং রুমে থাকার
কারণে রক্ষা পেয়ে গিয়েছিলো।
184
00:10:41,580 --> 00:10:44,540
ভাইয়া, তুমি কি এখনও
মায়ের উপর রেগে আছো?
185
00:10:44,540 --> 00:10:47,870
না, রেগে নেই, আজকের রাতের
আকাশটা বেশ সুন্দর লাগছে।
186
00:10:47,870 --> 00:10:49,830
কিছুক্ষণ বসে একটু দেখি।
187
00:10:49,830 --> 00:10:51,580
মা আমাকে বললো তোমাকে ভাত দিতে।
188
00:10:51,580 --> 00:10:53,080
আমার খিদে নেই।
189
00:10:56,330 --> 00:10:58,750
তাহলে খেয়ো না।
190
00:10:59,500 --> 00:11:02,660
চেন শাওয়ের কাছে যখন শহরে পড়তে
যাওয়ার কথা বললি তখন ও কী বলেছে?
191
00:11:02,660 --> 00:11:04,910
ও যা ভাবছে, তার তোয়াক্কা
না করে থাকতে পারিনি।
192
00:11:04,910 --> 00:11:06,200
তখন ওকে তাহলে বললি কেন?
193
00:11:06,200 --> 00:11:07,370
এখন প্রায় সাড়ে ৮টা বাজে।
194
00:11:07,370 --> 00:11:10,000
কাজ না শেষ করলে কিন্তু
তোমাকে সাহায্য করবো না।
195
00:11:13,870 --> 00:11:16,910
আজ রাত সাড়ে ৮টায় ভূমিকম্প হবে।
196
00:11:22,830 --> 00:11:23,750
গোছগাছ বন্ধ করো।
197
00:11:23,750 --> 00:11:25,790
বাঁচতে পারলে আবার সব পাওয়া যাবে।
198
00:11:25,790 --> 00:11:28,000
বেশ, আমার প্রায় হয়ে গেছে।
199
00:11:32,750 --> 00:11:34,790
সময় নেই, আর অপেক্ষা কোরো না।
200
00:11:36,410 --> 00:11:38,410
আরে, কী যে হয়েছে ছেলেটার।
201
00:11:41,290 --> 00:11:42,660
লিউ মেং,
202
00:11:42,660 --> 00:11:45,750
আজ রাতে সত্যিই
কোনো ভূমিকম্প হবে না তো?
203
00:11:55,160 --> 00:11:57,080
দেখ তোর কথামতো কাজ তো করলাম।
204
00:11:57,080 --> 00:11:59,040
ভূমিকম্প কোথায়?
205
00:11:59,040 --> 00:12:01,790
মনে হচ্ছে যেন এত রাতে
লকোচুরি খেলতে বসেছি।
206
00:12:05,500 --> 00:12:09,330
লু গুয়াং, ভূমিকম্প কি সত্যিই হবে না?
207
00:12:11,120 --> 00:12:13,910
আরে না, একটা জিনিস
আনতে তো ভুলেই গেছি।
208
00:12:13,910 --> 00:12:16,450
তুমি বের হবে না, আমি এনে দিচ্ছি।
209
00:12:34,790 --> 00:12:36,500
মা!
210
00:12:37,660 --> 00:12:39,290
লিউ মেং, মা!
211
00:12:47,290 --> 00:12:50,080
- শাও শাও!
- বের হয়ো না!
212
00:13:12,540 --> 00:13:16,200
শাও শাও, তুই ঠিক আছিস?
213
00:13:16,200 --> 00:13:18,620
আমি ঠিক আছি, তুমি ঠিক আছো?
214
00:13:19,660 --> 00:13:24,620
আমি ভালো আছি,
তবে আমি একটু ক্লান্ত,
215
00:13:24,620 --> 00:13:26,910
আমি একটু বিশ্রাম নিতে চাই।
216
00:13:26,910 --> 00:13:28,500
চেং শাওশি,
217
00:13:28,500 --> 00:13:31,910
দৃশ্যটা সহ্য করতে না পারলে
ছবি থেকে বেরিয়ে আসো।
218
00:13:39,120 --> 00:13:41,120
বাবা, ভয় পাস না।
219
00:13:41,120 --> 00:13:43,580
তোর মা তোর সাথেই আছে।
220
00:13:43,580 --> 00:13:46,500
আমি যখন এখানে আছি
তখন তোর কিচ্ছু হবে না।
221
00:13:49,870 --> 00:13:51,410
শাও শাও,
222
00:13:51,410 --> 00:13:56,000
তোর মা একজন ব্যর্থ মা।
223
00:13:56,000 --> 00:14:00,540
- স্মৃতিশক্তি খারাপ, বদমেজাজী।
- ঘরের মধ্যে বসে ধুমপান না করে বাইরে যাও।
224
00:14:00,540 --> 00:14:02,000
দেখছো না আমাদের ছেলেটার
দম বন্ধ হয়ে যাচ্ছে।
225
00:14:02,000 --> 00:14:07,830
আমি কেবল তোর বাবার পছন্দের
কয়েকটা পদ রান্না করতে জানি।
226
00:14:09,370 --> 00:14:12,290
আমি বেশি পড়াশোনা করিনি,
227
00:14:12,290 --> 00:14:15,750
তাই তোকে কিছু পড়াতেও পারিনি।
228
00:14:15,750 --> 00:14:21,080
আমি কেবল পারি আমার প্রিয়
দুজন মানুষকে সাহায্য করতে,
229
00:14:21,080 --> 00:14:23,790
তারা যা পছন্দ করে সেগুলো করতে।
230
00:14:23,790 --> 00:14:30,700
তাই শাও শাও, তুই যদি বাস্কেটবল
খেলতে চাস তবে খেল গিয়ে।
231
00:14:30,700 --> 00:14:32,660
শহরে যেতে চাইলে যা।
232
00:14:34,000 --> 00:14:36,910
স্বার্থপর হওয়ার জন্য
আমাকে দোষারোপ করিস না।
233
00:14:36,910 --> 00:14:42,250
তুই চলে যাওয়ার পর একা হয়ে পড়বো
ভেবে তোকে যেতে দিতে ইচ্ছে হচ্ছিলো না।
234
00:14:43,950 --> 00:14:53,410
চোখ বন্ধ করলে, তোর ছোটবেলার
মুখখানা মনে করতে পারি।
235
00:14:55,660 --> 00:15:02,120
♬ বাতাস, তোমায় বইতে হবে ধীরে ধীরে ♬
236
00:15:02,120 --> 00:15:04,120
-♬ পাখি, তোমায় গাইতে হবে মৃদুস্বরে ♬
237
00:15:04,120 --> 00:15:05,200
- আমার অন্ধকারে ভয় করে, মা।
তুমি আমার সাথে থাকো।
- ♬ পাখি, তোমায় গাইতে হবে মৃদুস্বরে ♬
238
00:15:05,200 --> 00:15:07,700
- আমার অন্ধকারে ভয় করে, মা।
তুমি আমার সাথে থাকো।
- ♬ আমার ছোট্ট সোনা ♬
239
00:15:07,700 --> 00:15:10,700
ভয় পেয়ো না, শাওশি।
240
00:15:10,700 --> 00:15:12,200
মা এখানেই আছে।
241
00:15:12,200 --> 00:15:15,950
♬ আমার সোনা বাবা'টা ♬
242
00:15:15,950 --> 00:15:19,830
♬ পড়ছে ঘুমিয়ে ♬
243
00:15:19,830 --> 00:15:25,830
♬ বাবা'টার চোখ তার মায়ের মতো ♬
244
00:16:05,540 --> 00:16:09,870
মা!
245
00:16:10,756 --> 00:16:12,467
মা!!
246
00:16:13,540 --> 00:16:18,000
আমার ভয় করছে,
অন্ধকারে ভয় করছে।
247
00:16:18,000 --> 00:16:20,370
আমাকে একা ফেলে যেওনা!
248
00:16:28,950 --> 00:16:31,040
আমি কান্নার আওয়াজ শুনেছি,
ওর নিচে লোক থাকতে পারে।
249
00:16:31,040 --> 00:16:33,410
- শুনছেন, আমাদের বাঁচান!
- মেশিনগুলো এখানে নিয়ে আসুন।
250
00:16:33,410 --> 00:16:38,870
মা! মা! উদ্ধারকারী দল
এসেছে! ওঠো! প্লিজ!
251
00:16:38,870 --> 00:16:40,910
পাওয়া গেছে! ওখানে দুজন আছে।
252
00:16:40,910 --> 00:16:43,910
পাথরটাকে ধরে রাখো,
এটাকে পড়তে দিও না।
253
00:16:44,700 --> 00:16:45,540
দাঁড়ান, রিপোর্টার।
254
00:16:45,540 --> 00:16:46,080
- এখানে উদ্ধারকার্য চলছে,
আপনি যেতে পারবেন না।
255
00:16:46,080 --> 00:16:47,750
- এটাআমার বাড়ি,
- এখানে উদ্ধারকার্য চলছে,
আপনি যেতে পারবেন না।
256
00:16:47,750 --> 00:16:49,830
আমি আমার স্ত্রী ও
ছেলেকে খুঁজে পেতে চাই।
257
00:16:49,830 --> 00:16:51,910
ভূমিকম্পের পর প্রায় চার ঘণ্টার মধ্যে ,
258
00:16:51,910 --> 00:16:55,040
ধ্বংসস্তূপ থেকে বহু চাপা পড়া
লোকজনকে উদ্ধার করা হয়েছে।
259
00:16:55,040 --> 00:16:56,620
অনেক হতাহতের ঘটনা ঘটেছে...
260
00:16:56,620 --> 00:16:59,410
- আমার মা এখনো ভেতরে আছে, তাকে বাঁচান।
- ...তবে সঠিক সংখ্যা এখনো জানা যায়নি।
261
00:16:59,410 --> 00:17:03,120
আচ্ছা, তুমি শান্ত হও।
আমরা বাকিটা দেখে নিচ্ছি।
262
00:17:03,120 --> 00:17:08,040
সে এখনো বেঁচে আছে।
দয়া করে তাকে জলদি বাঁচান।
263
00:17:13,330 --> 00:17:14,830
তাকে বাঁচান।
264
00:17:18,580 --> 00:17:20,330
জলদি করে চলে যাও।
265
00:17:27,200 --> 00:17:30,250
বিদায়, সোনা।
266
00:17:35,688 --> 00:17:39,801
#05 告别
👋 পর্ব ৫ - বিদায়গ্রহণ 😭
267
00:17:50,450 --> 00:17:53,250
- আমি দুঃখিত।
- আমাকে মিথ্যা বললে কেন?
268
00:17:53,250 --> 00:17:56,160
তাকে কেন মরতে দিলে?
269
00:17:56,160 --> 00:17:58,410
সবকিছু যাতে আগের মতো থাকে।
270
00:18:29,330 --> 00:18:37,160
যদি তাদের বাঁচাতেই না পারলাম,
তাহলে তাদের বার্তা পৌঁছে দিয়ে কী লাভ হলো?
271
00:18:47,200 --> 00:18:49,160
বছরগুলো খুব দ্রুত কেটে গেল।
272
00:18:50,040 --> 00:18:56,450
আমি যদি সেদিন একটু আগে বাসটা ধরতে
পারতাম, তাহলে ফলাফল অন্যরকম হতে পারত।
273
00:18:58,120 --> 00:18:59,660
বোকা।
274
00:18:59,660 --> 00:19:03,000
আমি বলেছিলাম অতীত কিংবা
ভবিষ্যত সম্পর্কে জিজ্ঞাসা করবে না...
275
00:19:03,000 --> 00:19:05,950
কারণ আমরা অতীত
পরিবর্তন করতে পারবো না।
276
00:19:05,950 --> 00:19:11,500
কাল যখন আমি ঘর গোছাচ্ছিলাম, অপ্রত্যাশিতভাবে
এই পুরানো জিনিসটা খুঁজে পেয়েছি।
277
00:19:11,500 --> 00:19:13,910
ভেবেছিলাম এটা ভূমিকম্পে
চাপা পড়ে গিয়েছিলো।
278
00:19:25,080 --> 00:19:30,080
হাই, আপনারা কি পুরানো ক্যামেরার
ছবি ডেভেলপ করতে পারেন?
279
00:19:30,080 --> 00:19:32,620
অবশ্যই, ফিল্ম স্ট্রিপ কোথায়?
280
00:19:32,620 --> 00:19:37,660
ওহ, ফিল্ম স্ট্রিপটা এখনো
এর মধ্যেই আছে, কিন্তু...
281
00:19:40,580 --> 00:19:42,540
ভবিষ্যত সম্পর্কে প্রশ্ন কোরো না,
282
00:19:42,540 --> 00:19:47,500
কারণ ভবিষ্যত আমাদের
জন্য বদলে যেতে পারে।
283
00:19:47,500 --> 00:19:51,370
ক্যামেরাটা একটু ক্ষতিগ্রস্থ হয়েছে।
দেখুন এখনো ছবিগুলো ডেভেলপ করা যায় কিনা।
284
00:19:52,500 --> 00:19:55,330
ওহ না, একটা জিনিস
আনতে ভুলে গিয়েছি।
285
00:19:55,330 --> 00:19:57,660
তুমি যেও না, আমি আনছি।
286
00:19:57,660 --> 00:20:00,290
ক্যামেরা....ক্যামেরা...
287
00:20:08,750 --> 00:20:13,120
ক্যাপ্টেন, আমার কিছু বলার আছে।
288
00:20:13,120 --> 00:20:17,160
সম্প্রতি আমি সেই লং ইয়াংয়ের
সাথের ম্যাচটার স্বপ্ন দেখছিলাম।
289
00:20:17,160 --> 00:20:21,330
আপনার বদলি হিসেবে নেমে, স্ম্যাশ
থ্রো করেছি এবং তিন পয়েন্ট থ্রো করেছি।
290
00:20:21,330 --> 00:20:23,790
বিপক্ষ দলকে হারিয়েছি।
291
00:20:23,790 --> 00:20:29,000
এবং যখন আমি জেগে উঠি, আমাদের সেই
একসাথে বাস্কেটবল খেলার দিনগুলো মনে পড়ে।
292
00:20:30,200 --> 00:20:34,580
বড় হয়ে ওঠার পর,
এখনো বাস্কেটবল খেলি।
293
00:20:34,580 --> 00:20:37,330
কিন্তু আপনারা না থাকলে
কার বদলি হয়ে খেলবো।
294
00:20:37,330 --> 00:20:40,620
যে লোকগুলো ভালো করে থ্রো না করার
জন্য আমাকে দোষারোপ করতো....
295
00:20:40,620 --> 00:20:44,120
তা সত্ত্বেও তারাই আবার
আমার কাছে বল পাস করতো।
296
00:20:45,330 --> 00:20:51,080
সেইদিনগুলো আর কখনো ফিরে আসবে না।
297
00:20:52,700 --> 00:20:53,540
তাই।
298
00:20:53,540 --> 00:20:55,700
চেন শাও, আসো একসাথে খেলি।
299
00:20:55,700 --> 00:20:57,790
জলদি আসো।
300
00:20:57,790 --> 00:21:00,540
ধন্যবাদ, ক্যাপ্টেন।
301
00:21:00,540 --> 00:21:05,410
আপনার ঐকান্তিকতা আমাকে
বন্ধুত্বের স্মৃতি সংকলনে উৎসাহ জুগিয়েছে।
302
00:21:07,750 --> 00:21:10,410
হেই, তোমরা দুজন অ্যানোড
আর ক্যাথোড নাকি?
303
00:21:10,410 --> 00:21:11,910
কাছাকাছি দাঁড়াও।
304
00:21:12,790 --> 00:21:15,000
লিউ মেং,
305
00:21:15,000 --> 00:21:19,790
যখন শুনলাম তুমি
শহরে পড়তে যাচ্ছো,
306
00:21:19,790 --> 00:21:23,870
আমি সত্যিই খুশি হয়েছিলাম।
307
00:21:25,370 --> 00:21:30,160
শহরে একটি উন্নত শিক্ষা এবং
ভবিষ্যতের জন্য আরও সুযোগ পাবে।
308
00:21:30,160 --> 00:21:35,910
যত দ্রুত সম্ভব চলে যাও। ভালো হয়,
যদি এখনি বেরিয়ে পড়তে পারো।
309
00:21:37,080 --> 00:21:42,450
আমিও, অল্পসময় পরে, শহরের ভালো স্কুলে
ভর্তি হওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা করব।
310
00:21:43,910 --> 00:21:48,000
তখন...তোমার সাথে দেখা হবে।
311
00:21:50,250 --> 00:21:51,750
বেশ! পিঙ্কি প্রমিজ!
312
00:22:05,660 --> 00:22:09,290
আমি একজন বদলি খেলোয়াড় ...
313
00:22:09,290 --> 00:22:10,830
আর আমি স্কুল সংবাদপত্রের জন্য ছবি
তুলতে যাচ্ছি, তাই আমাকে প্লিজ যেতে দাও।
314
00:22:10,830 --> 00:22:15,200
শোন, এটা তোর বাবার প্রথম
ক্যামেরা, আবার ভেঙে ফেলিস না।
315
00:22:16,450 --> 00:22:19,000
তোর বাবা বলেছিলো যে
সে ছবি তুলতে পছন্দ করে।
316
00:22:19,000 --> 00:22:22,080
আমি এটা আধবছরের
সঞ্চয় দিয়ে কিনেছিলাম।
317
00:22:22,080 --> 00:22:24,330
তোমার না বাবার ছবি
তোলার কাজটা পছন্দ না?
318
00:22:25,410 --> 00:22:29,200
হ্যাঁ, অপছন্দ করি,
সারাদিন অন্যদের ছবি তোলার বিষয়টা।
319
00:22:29,200 --> 00:22:34,750
নে, আমার একটা ছবি তোল।
দেখ এখনো ক্যামেরাটা কাজ করে কিনা।
320
00:23:08,000 --> 00:23:13,660
♬ বাতাস, তোমায় বইতে হবে ধীরে ♬
321
00:23:13,660 --> 00:23:18,910
♬ পাখি, তোমায় গাইতে হবে মৃদুস্বরে ♬
322
00:23:38,160 --> 00:23:42,040
♬ বাবা'টার মুখ ♬
323
00:23:42,040 --> 00:23:48,120
♬ তার মা-বাবার মতো ♬
324
00:23:55,410 --> 00:23:57,200
এসব কী করছো তোমরা?
325
00:23:57,200 --> 00:23:58,750
তোমরা এটা করা বন্ধ করে দেবে?
326
00:23:58,750 --> 00:24:02,790
একটু বিশ্রাম নিতে চাই,
স্টুডিও আগের মতোই চলবে।
327
00:24:03,700 --> 00:24:06,620
চেং শাওশি, তোমারও কি একই মত?
328
00:24:10,660 --> 00:24:14,080
বেশ, তোমাদের বিশ্রামের পালা
সমাপ্ত হলে আমাকে জানিয়ো।
329
00:24:16,580 --> 00:24:21,370
শুনছো, এখানে কি কোনো বুড়ি ডাইনি
আছে যে ছবির সময়ে প্রবেশ করতে পারে?
330
00:24:21,370 --> 00:24:23,870
দুঃখিত, আমরা এই ধরণের সার্ভিস দিই না।
331
00:24:23,870 --> 00:24:27,620
এখানে কোনো বুড়ি ডাইনি নেই,
দয়া করে অন্য কোথাও দেখুন।
332
00:24:27,620 --> 00:24:30,120
আমি শাও লি,
আমি একজন পুলিশ।
333
00:24:30,790 --> 00:25:10,991
⏳ সাবটাইটেলটি দিয়ে দংহুয়া এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ। ⏳
🕒 অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) 🕒
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞