1 00:00:06,540 --> 00:00:08,830 - একটা দুর্গ? - আমি চাই এটা বসন্তের আগেই বানানো হোক। 2 00:00:09,250 --> 00:00:11,660 আপনি কি কখনো আমাদের বর্ণের বাইরের কাউকে 3 00:00:11,750 --> 00:00:13,550 সহকর্মী বানানোর কথা ভেবেছেন? 4 00:00:13,580 --> 00:00:15,080 তোমার রাজার প্রস্তাবের কথা বলো, 5 00:00:15,160 --> 00:00:17,500 তাহলে আমি সেটা আমার বাবাকে বলব। 6 00:00:17,620 --> 00:00:19,720 ও কিছু লুকালে আমি সেটা টের পেতাম। 7 00:00:19,750 --> 00:00:23,080 হয়তো ও টের পেয়েছে যে, আসলে তুমিই কিছু লুকাচ্ছ। 8 00:00:23,750 --> 00:00:24,950 এটা আবার কোন জায়গা? 9 00:00:25,000 --> 00:00:28,580 নুমেনর দ্বীপরাজ্য। 10 00:00:29,580 --> 00:00:31,140 আমি একটু দ্বিমত পোষণ করি, 11 00:00:31,200 --> 00:00:33,620 সি ট্রায়াল শুরু হলে ঐ জাহাজ রওনা দেবে, 12 00:00:33,660 --> 00:00:34,790 আর তুমি থাকবে তাতে। 13 00:00:35,040 --> 00:00:36,540 আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। 14 00:00:41,330 --> 00:00:44,040 এটা তো সাউথ ল্যান্ডসের ম্যাপ। 15 00:00:44,120 --> 00:00:46,370 এটা তো শুধু জায়গার নাম না, ওদের পরিকল্পনার কথাও বলে দিচ্ছে। 16 00:00:46,450 --> 00:00:48,120 তারমানে, ওরা ওদের নিজস্ব জগৎ গড়ে তুলবে। 17 00:00:48,200 --> 00:00:50,160 তারমানে, সাউথ ল্যান্ডস ঘোর বিপদে আছে। 18 00:00:50,250 --> 00:00:52,410 সাউরন যদি আসলেই ফিরে আসে, , 19 00:00:52,500 --> 00:00:54,250 তাহলে সাউথ ল্যান্ডসের এসব ঘটনা তো কেবল শুরু। 20 00:00:55,080 --> 00:00:57,350 যারা যারা বাঁচতে যাও তাদের বলছি,... 21 00:00:58,500 --> 00:01:01,290 ...দিনের আলো ফোটা মাত্র আমরা এলভেন টাওয়ারের দিকে রওনা দেবো। 22 00:01:05,120 --> 00:01:06,830 ওকে আডারের কাছে নিয়ে চলো। 23 00:01:07,000 --> 00:01:07,870 আডার! 24 00:01:07,950 --> 00:01:10,540 আগের দিনে শোনা যেত, সাউরনের অনেকগুলো নাম আছে। 25 00:01:10,620 --> 00:01:12,330 এটা হয়তো সেই নামগুলোর একটা। 26 00:01:13,120 --> 00:01:17,290 তোমার জনপদের লোকদের কোনো রাজা নেই, কারণ, তুমিই সেই রাজা। 27 00:01:17,370 --> 00:01:19,040 আমার সাথে মিডল-আর্থে চলো। 28 00:01:19,120 --> 00:01:20,540 এখনো তো সৈন্যদল জোটাতে পারলে না। 29 00:01:20,620 --> 00:01:23,200 সেই অবস্থার শীঘ্রই পরিবর্তন আসবে। 30 00:01:24,620 --> 00:01:30,200 অনুবাদে - কুদরতে জাহান 31 00:01:31,620 --> 00:01:36,200 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না। 32 00:03:00,000 --> 00:03:01,330 এই কোর্টে, 33 00:03:01,410 --> 00:03:05,080 আমাদের দ্বীপের ভবিষ্যৎ আলোচনার জন্য আমরা নিয়মিত সমবেত হই। 34 00:03:05,660 --> 00:03:08,410 কিন্তু শিশুদের আশীর্বাদ করার দিনে আমরা একত্র হই তাদের জন্য, 35 00:03:09,200 --> 00:03:13,290 যারা সেই ভবিষ্যৎ টাকে উপভোগ করবে। 36 00:03:16,750 --> 00:03:20,540 সেই ভবিষ্যৎ হবে প্রবাহমান নদীর ওপারে উদিত সূর্যের মতোই অসীম সম্ভাবনাময়। 37 00:03:26,080 --> 00:03:28,330 ওর জন্য কী নাম বেছে নিলে? 38 00:03:28,910 --> 00:03:30,120 আলিনেল। 39 00:03:31,370 --> 00:03:32,580 আলিনেল। 40 00:03:33,250 --> 00:03:37,040 নুমেনরের শৌর্য যেন তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়। 41 00:03:38,450 --> 00:03:41,080 তার বিজ্ঞতা যেন আমাদের পথ দেখিয়ে নিয়ে যায়... 42 00:03:46,830 --> 00:03:49,500 মাঝে মাঝে আমাদের দ্বীপ একটু নড়েচড়ে বসে। 43 00:03:50,580 --> 00:03:51,830 ঠিক তোমার মতো। 44 00:04:34,200 --> 00:04:37,450 কুইন রিজেন্ট, আজকের দিনটা একদম নিখুঁত। 45 00:04:39,620 --> 00:04:41,950 কোন কাজটা দিয়ে শুরু করতে চান? 46 00:04:44,660 --> 00:04:46,500 উনি এলফটাকে কোর্টে হাজির হতে বলেছেন, 47 00:04:46,870 --> 00:04:48,620 আজকে সকালে। 48 00:04:49,200 --> 00:04:53,750 এলফটার দোস্ত চারজন রক্ষীকে আক্রমণ করল, আর মিরিয়েল তাকে চায়ের দাওয়াত দিলেন? 49 00:04:53,830 --> 00:04:56,050 হয়তো শাস্তি দেবার জন্যই ঐ এলফটাকে ডেকেছেন। 50 00:04:56,080 --> 00:04:58,360 কিংবা জিজ্ঞেস করবেন, সে কী করবে এ ব্যাপারে। 51 00:04:59,580 --> 00:05:03,410 এলফ তো আমাদের রানির কাছে কুটনামি করবে, 52 00:05:03,500 --> 00:05:06,830 তাহলে আমাদের পক্ষে কথা বলবে কে? 53 00:05:12,120 --> 00:05:14,250 চ্যান্সেলর! চ্যান্সেলর! 54 00:05:14,330 --> 00:05:17,370 ওনাকে আমার শুভাশিষ দেবেন, ঠিক আছে? গলা নামিয়ে রাখো। 55 00:05:17,450 --> 00:05:19,830 আপনি কি একটা নেবেন, স্যার? এমন করছেন কেন? 56 00:05:19,910 --> 00:05:22,620 আমি বুঝিনি তুমি জরুরি কোনো কাজের মধ্যে আছ। 57 00:05:22,700 --> 00:05:23,580 চ্যান্সেলর! 58 00:05:23,660 --> 00:05:27,500 রাজ্য সামলানো এমনই এক শিল্প যে বিশাল বিশাল ব্যাপার সামলানোর পাশাপাশি 59 00:05:27,580 --> 00:05:29,540 ছোটখাটো ব্যাপারেও মনোযোগ দিতে হয়। 60 00:05:30,160 --> 00:05:32,450 আশা করিলাম এতদিনে তুমি সেটা শিখে গিয়েছ। 61 00:05:32,540 --> 00:05:34,290 আমি কেমন চতুর, সেটা বোঝানোর চেষ্টা করছিলাম আসলে। 62 00:05:34,370 --> 00:05:38,120 যাদের উচ্চাকাঙ্খা কম, তারাই চতুরতা দেখায়। 63 00:05:38,870 --> 00:05:41,910 খোকা, তুমি চতুরতার বদলে বিজ্ঞতা দেখালেই বেশি খুশি হতাম। 64 00:05:43,750 --> 00:05:46,080 কী সমস্যা হয়েছে, বলো তো? 65 00:05:46,580 --> 00:05:49,410 আমাদের হাতে মনে হয় একটা অযাচিত গ্যাঞ্জাম এসে পড়েছে। 66 00:05:49,500 --> 00:05:51,580 আমাদের তীরে ভিড়বে এলফদের জাহাজ? 67 00:05:52,200 --> 00:05:55,370 তোমাদের পণ্য বইবে এলফ শ্রমিকেরা? 68 00:05:56,950 --> 00:05:58,950 যে শ্রমিকেরা কখনো ঘুমায় না, 69 00:06:00,120 --> 00:06:03,120 কখনো ক্লান্ত হয় না, কখনো তাদের বয়স বাড়ে না। 70 00:06:03,200 --> 00:06:04,830 না! 71 00:06:06,410 --> 00:06:10,160 আমি বলবো, এই রানি হয় অন্ধ 72 00:06:10,250 --> 00:06:12,080 কিংবা একজন এলফপ্রেমী। 73 00:06:12,160 --> 00:06:14,370 ঠিক ওর বাবার মতো। 74 00:06:14,450 --> 00:06:16,830 - এলফপ্রেমী! - এলফপ্রেমী! 75 00:06:16,910 --> 00:06:18,700 এলফপ্রেমী! 76 00:06:18,790 --> 00:06:20,580 এলফপ্রেমী! এলফপ্রেমী! 77 00:06:20,660 --> 00:06:24,040 আর ঐ এলফ এখানে আসলে কী দেখত? 78 00:06:24,700 --> 00:06:26,330 নুমেনরের পুরুষদেরকে, 79 00:06:27,620 --> 00:06:29,870 নাকি একদল ছিচকাঁদুনে কাচ্চা-বাচ্চাকে? 80 00:06:31,450 --> 00:06:34,200 আমরা এডাইনের পুত্র-কন্যা। 81 00:06:35,290 --> 00:06:39,370 আমাদের বাড়ি এলরস টার-মিনিয়াটুরে, যেখানকার সেনানীরা হারিয়েছিল স্বয়ং মরগথকে। 82 00:06:40,580 --> 00:06:44,200 আর এখন একটা দলচ্যুত এলফ এসে আমাদের জন্য হুমকি হয়ে গেল? 83 00:06:45,250 --> 00:06:48,330 নিজেদের দিকে, নিজেদের গায়ে লাগানো গিল্ড ক্রেস্টের দিকে তাকিয়ে দেখো, 84 00:06:48,410 --> 00:06:50,700 এগুলো হলো মহান ব্যক্তিদের নিদর্শন। 85 00:06:52,080 --> 00:06:54,450 যারা সমুদ্রের বাইরে দেয়াল বসিয়েছে। 86 00:06:56,040 --> 00:06:58,080 যারা আরমেনেলসকে বড় করেছে। 87 00:06:58,160 --> 00:07:00,870 আমাদের সভ্যতার জয়। 88 00:07:01,370 --> 00:07:05,000 আর এখন সামান্য একটা এলফ আমাদের জন্য হুমকি হয়ে গেল? 89 00:07:17,830 --> 00:07:18,910 বন্ধুরা... 90 00:07:21,160 --> 00:07:22,250 আমার ওপর বিশ্বাস রাখো। 91 00:07:23,910 --> 00:07:26,450 আমার কড়া পড়ে যাওয়া হাতের নামে 92 00:07:26,540 --> 00:07:30,830 আমি প্রতিজ্ঞা করছি যে, নুমেনরের শাসনক্ষমতা কক্ষনো এলফদের হাতে পড়বে না। 93 00:07:32,750 --> 00:07:37,080 এটা সবসময়েই মানুষদের দখলে থাকবে। 94 00:07:44,410 --> 00:07:45,620 সবাই মদ খাও! 95 00:07:59,080 --> 00:08:01,120 ফারাজোঁ! ফারাজোঁ! 96 00:08:15,450 --> 00:08:18,200 এমন কোনো শহর নেই যার নাম সে জানে না, 97 00:08:18,290 --> 00:08:21,000 এমন কেউ নেই যাকে সে বোকা বানায়নি, এমন কেউ নেই যার কাছে সে ঋণী না... 98 00:08:22,450 --> 00:08:23,700 মুগ্ধ হয়ে গেলাম। 99 00:08:24,540 --> 00:08:26,540 "ক্রুদ্ধ হয়ে গেলাম" বলতে যাচ্ছিলাম। 100 00:08:29,370 --> 00:08:31,580 মেনেলটার্মার আঙুর ক্ষেত থেকে আনা আঙুররস। 101 00:08:31,660 --> 00:08:33,410 খেলে তোমার মনের অশান্তি দূর হয়ে যাওয়ার কথা। 102 00:08:33,500 --> 00:08:34,870 অন্তত লোকে তাই বলে। 103 00:08:35,870 --> 00:08:37,660 আমার বিপদগুলো সহজে যাওয়ার নয়। 104 00:08:40,870 --> 00:08:42,450 তুমি নিশ্চয়ই সেই নতুন শিক্ষানবীশ? 105 00:08:43,120 --> 00:08:45,410 আমি কিমেন, আর তোমার নাম... 106 00:08:45,500 --> 00:08:48,080 হেই, আরিয়েন, এক্ষুণি পরিকল্পনা করো। 107 00:08:48,160 --> 00:08:49,160 ওহ। 108 00:09:01,080 --> 00:09:02,750 এলফ, তুমি আমাকে খুব কষ্ট দিলে, 109 00:09:03,450 --> 00:09:05,290 আমি তোমাকে অতিথি হিসেবে বরণ করে নিলাম, 110 00:09:05,370 --> 00:09:09,120 আর তুমি ঘোড়ায় চড়ে আমাদের গ্রামাঞ্চলে গিয়ে প্রাচীন স্ক্রল চুরি করলে। 111 00:09:09,200 --> 00:09:12,580 এদিকে তোমার সাউথল্যান্ডার সঙ্গী আমাদের নাগরিকদের আক্রমণ করল, 112 00:09:12,660 --> 00:09:16,080 ওর মেজাজ গরমের কারণ আছে। ওর দেশের লোক মারা যাচ্ছে। 113 00:09:16,160 --> 00:09:17,700 "ওর দেশের লোক"? 114 00:09:17,790 --> 00:09:21,370 আমার বিশ্বাস, যে মানুষটিকে আপনি অন্ধকূপে বন্দী করেছেন, সে কোনো সাধারণ গুণ্ডা নয়, 115 00:09:21,450 --> 00:09:25,450 সে সাউথল্যান্ডের সিংহাসনের একজন উত্তরাধিকারী, যে অধিকার হারিয়ে নির্বাসনে আছে। 116 00:09:25,950 --> 00:09:28,870 রুন বলতে মিডল আর্থের পূর্বাঞ্চল বোঝায় 117 00:09:25,950 --> 00:09:28,870 ধরে নিচ্ছি এই এলেন্ডিল একজন রুনিক সম্রাট। 118 00:09:30,040 --> 00:09:31,870 সে আসলে সামান্য একজন লর্ড। 119 00:09:33,660 --> 00:09:36,450 তার মানুষেরা বিচ্ছিন্ন, নেতাবিহীন। 120 00:09:37,450 --> 00:09:41,540 কিন্তু আপনার সহায়তা পেলে তারা তার অধীনে লড়বে। 121 00:09:41,620 --> 00:09:43,200 "সহায়তা" মানে? 122 00:09:43,290 --> 00:09:48,330 সাউরন একসময়ে আপনার লোকদের শত্রু ছিল। সেই সাথে আমার লোকদেরও। 123 00:09:49,290 --> 00:09:52,040 আমি আপনাকে ডেকেছি সেই অসমাপ্ত কাজ শেষ করার জন্য। 124 00:09:52,120 --> 00:09:55,120 নুমেনর আর এলফদের মাঝে সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য... 125 00:09:56,080 --> 00:09:59,450 আর আমার সাথে লড়ে সাউথ ল্যান্ডের জনগণকে বাঁচানোর জন্য। 126 00:09:59,540 --> 00:10:02,200 নইলে সাউরন এসে তাদের ভূমি দখল করে নেবে। 127 00:10:07,580 --> 00:10:10,080 এই কোর্টে আমরা অনেক ধরনের প্রস্তাবনা শুনি। 128 00:10:10,160 --> 00:10:13,410 কিন্তু তোমার মতো এরকম অদ্ভুত এবং উচ্চাখাঙ্খী প্রস্তাব বহুদিন পাইনি। 129 00:10:16,750 --> 00:10:20,330 তা যাই হোক, নুমেনর অন্য পথ বেছে নিয়েছে। 130 00:10:22,620 --> 00:10:24,120 নুমেনরের সবাই নয়। 131 00:10:24,660 --> 00:10:28,290 কাঠমিস্ত্রীদের রাজা ওই সাউথল্যান্ডের লোক বিচারের মুখোমুখি হবে। 132 00:10:28,370 --> 00:10:29,830 এই শুনানি এখন শেষ। 133 00:10:44,450 --> 00:10:47,540 তাহলে অন্য প্রস্তাব দেয়া ছাড়া আমার আর উপায় রইল না। 134 00:10:47,620 --> 00:10:50,040 নুমেনরের সত্যিকারের শাসককে নিয়ে। 135 00:10:50,120 --> 00:10:51,950 আপনার বাবা, স্বয়ং রাজাকে নিয়ে। 136 00:10:53,370 --> 00:10:55,870 যা বোঝো না, তা নিয়ে কথা বলতে এসো না, 137 00:10:55,950 --> 00:10:57,330 ফিনারফিনের কন্যা গ্যালাড্রিয়েল। 138 00:10:57,410 --> 00:10:58,790 আর আপনার সরে দাঁড়ানো উচিত, 139 00:10:58,870 --> 00:11:02,160 কারণ আমি যথাযথ কর্তৃপক্ষ ব্যতীত কারো কাছে প্রস্তাব উত্থাপন করব না। 140 00:11:02,250 --> 00:11:03,640 লেডি গ্যালাড্রিয়েল, যথেষ্ট হয়েছে। 141 00:11:03,660 --> 00:11:06,660 কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝাচ্ছ, এলফ? 142 00:11:06,750 --> 00:11:08,250 তোমার লোকদেরকে বোঝাচ্ছ? 143 00:11:08,790 --> 00:11:12,290 নাকি তুমি এমন এক পলাতকা, যে ঝড়ের মাঝে ঠাঁই খুঁজে বেড়াচ্ছে? 144 00:11:12,370 --> 00:11:14,370 আমার মধ্যে একটা ঝড় আছে। 145 00:11:15,250 --> 00:11:18,250 সেটা কোনো এক কারণে আমাকে এই দ্বীপে বয়ে এনেছে। 146 00:11:18,330 --> 00:11:21,660 আর সেই ঝড় আপনি প্রশমিত করতে পারবেন না, রিজেন্ট। 147 00:11:29,450 --> 00:11:30,450 আন্দাজ করি। 148 00:11:32,040 --> 00:11:33,290 শুঁড়িখানায় মারামারি করেছ? 149 00:11:34,120 --> 00:11:35,290 রাজদ্রোহ। 150 00:11:44,830 --> 00:11:46,540 তোমরা প্রায় পেরেই গেছ! 151 00:11:47,250 --> 00:11:48,660 অল্প কয়েকদিনের মাঝে, 152 00:11:48,750 --> 00:11:53,000 তোমাদের সবাইকে খালাসি বলার সৌভাগ্য হবে। 153 00:11:53,080 --> 00:11:57,540 টান দাও, ক্যাডেটেরা! দাঁড় টানো! 154 00:12:02,830 --> 00:12:05,620 ইসিলদুর... 155 00:12:18,450 --> 00:12:20,950 টান দাও, ক্যাডেটেরা! 156 00:12:22,330 --> 00:12:23,330 টান দাও! 157 00:12:30,870 --> 00:12:31,870 এক লাইনে! 158 00:12:36,910 --> 00:12:39,160 ব্যাখ্যা করো। 159 00:12:39,250 --> 00:12:40,930 স্যার, না, নিশ্চয়ই কোনো ধরনের ভুল হচ্ছে। 160 00:12:40,950 --> 00:12:42,830 সি-মাস্টার, এটা আমার দোষ ছিল। 161 00:12:43,660 --> 00:12:44,660 আমি ওটা ফসকে যেতে দিয়েছি। 162 00:12:45,870 --> 00:12:48,910 অসংখ্যবার নির্ভুলভাবে ঐ পাল নামানোর দড়ি নামাতে দেখেছি তোমাকে। 163 00:12:49,870 --> 00:12:51,290 একাজটা ইচ্ছাকৃত ছিল। 164 00:12:53,200 --> 00:12:54,790 তোমাকে সি গার্ডের পদ থেকে বরখাস্ত করলাম! 165 00:12:55,830 --> 00:12:57,000 তোমাদের তিনজনকেই! 166 00:13:00,660 --> 00:13:04,200 "পশ্চিম"? "আসল নুমেনর"? 167 00:13:04,620 --> 00:13:07,120 তোমার ভাই যেসব আকথা-কুকথা বলে বেড়াত, সেসব আবার! 168 00:13:09,370 --> 00:13:11,500 ভেবেছিলাম, সেইল-মাস্টার শুধু আমাকে বরখাস্ত করবে। 169 00:13:13,250 --> 00:13:14,410 আমি দুঃখিত। 170 00:13:14,910 --> 00:13:16,250 তুমি দুঃখিত? 171 00:13:16,830 --> 00:13:20,080 আমাদের গোটা জীবন ধ্বংস করে দিয়ে এখন বলছ, তুমি দুঃখিত?! 172 00:13:20,950 --> 00:13:23,580 বাথরুম কোথায়? আমার বমি বমি লাগছে। 173 00:13:23,660 --> 00:13:24,910 আমি আমার বাবার সাথে কথা বলব। 174 00:13:25,000 --> 00:13:26,880 তোমাদের চাকরি ফিরিয়ে দিতে বলার জন্য অনুরোধ করতে বলব। 175 00:13:26,950 --> 00:13:29,120 থাক, ওনাকে না জড়িয়ে এসব নিজের ওপরেই ছেড়ে দাও, আর বরখাস্ত হও এমন কিছু থেকে, 176 00:13:29,200 --> 00:13:30,950 যেটার তুমি আসলে যোগ্যই ছিলে না। 177 00:13:31,040 --> 00:13:32,520 - ভালান্ডিল... - না। 178 00:13:33,660 --> 00:13:37,120 যেদিন থেকে বৈঠা ধরতে শিখেছি, সেদিন থেকে আমার স্বপ্ন ঐ জাহাজে ওঠার। 179 00:13:38,330 --> 00:13:41,870 ওটা অর্জন করার জন্য যা যা করা লাগে, করেছি আমি, আর তুমি কী করেছ? 180 00:13:43,040 --> 00:13:46,540 সারাদিন শুধু নিজের মরা মা নিয়ে ঘ্যানঘ্যান আর বকর-বকর করা ছাড়া? 181 00:13:46,620 --> 00:13:48,500 থামো! থামো! যথেষ্ট হয়েছে! 182 00:13:51,870 --> 00:13:53,870 হ্যাঁ, তুমি তো এমনই। সমস্যা থেকে দৌড়ে পালাও। 183 00:13:53,950 --> 00:13:56,160 ইসিল! কোথায় যাচ্ছ? 184 00:13:56,250 --> 00:13:58,910 যাক। থাকুক। এসবে কী যায় আসে? 185 00:13:59,000 --> 00:14:02,830 আসল সমস্যা হলো ও। আর ও তো কোথাও দূর হচ্ছে না। 186 00:14:23,660 --> 00:14:25,040 ম্যাগরট! 187 00:14:27,540 --> 00:14:28,790 আডার... 188 00:15:20,450 --> 00:15:22,290 আডার... 189 00:16:15,500 --> 00:16:17,870 নাম্পাক উগলুরশা। 190 00:16:27,700 --> 00:16:30,660 নাম্পাক উগলুরশা। 191 00:16:42,450 --> 00:16:45,540 তুমি কোথায় জন্ম নিয়েছে, 192 00:16:48,120 --> 00:16:49,370 হে সৈন্য? 193 00:16:52,870 --> 00:16:54,290 বেলেরিয়্যান্ডে। 194 00:16:56,250 --> 00:16:58,080 নদীর মুখে? 195 00:17:01,500 --> 00:17:02,870 তুমি কে? 196 00:17:08,000 --> 00:17:10,040 আমি ও নদী ধরে একবার গিয়েছিলাম... 197 00:17:12,250 --> 00:17:13,750 ছোটবেলায়। 198 00:17:17,910 --> 00:17:19,330 আমার মনে আছে... 199 00:17:21,450 --> 00:17:23,950 নদীতীর ঢেকে ছিল সেজ ব্লসম ফুল দিয়ে। 200 00:17:28,000 --> 00:17:29,450 মাইলের পর মাইল। 201 00:17:32,120 --> 00:17:34,330 অর্কেরা তোমাকে বাবা ডাকে কেন? 202 00:17:51,160 --> 00:17:53,910 তোমাকে অনেক মিথ্যা বলা হয়েছে। 203 00:17:56,000 --> 00:17:57,910 কিছু কিছু মিথ্যা এত গভীরে চলে গেছে যে 204 00:17:59,080 --> 00:18:03,660 পাথর আর গাছের শিকড়েরাও সেগুলোকে বিশ্বাস করে এখন। 205 00:18:04,370 --> 00:18:06,200 ওই মিথ্যার জট ছাড়াতে... 206 00:18:08,540 --> 00:18:11,790 নতুন দুনিয়ার জন্ম দেয়া ছাড়া উপায় নেই। 207 00:18:14,870 --> 00:18:17,580 কিন্তু সেটা তো কেবল দেবতারাই করতে পারে। 208 00:18:17,660 --> 00:18:21,500 আর আমি কোনো দেবতা নই, মানে... 209 00:18:26,250 --> 00:18:27,250 এখনো হতে পারিনি। 210 00:18:31,200 --> 00:18:32,830 তুমি কী? 211 00:18:36,330 --> 00:18:39,870 পুরানো দুর্গে আশ্রয় নেয়া লোকগুলোর কাছে যাও। 212 00:18:42,540 --> 00:18:44,080 ওদেরকে একটা বার্তা পৌঁছে দাও। 213 00:18:50,660 --> 00:18:51,750 কী বার্তা? 214 00:19:14,750 --> 00:19:18,580 ব্যারাক ভর্তি হয়ে গেছে। যেখানে পারো সেখানে ক্যাম্প করে থাকো। 215 00:19:20,080 --> 00:19:22,450 - এরা কোথা থেকে এসেছে? - ইওরবাড। 216 00:19:23,200 --> 00:19:25,950 তারমানে এখান থেকে অরোড্রুইন পর্যন্ত সব গ্রামের লোক চলে এসেছে। 217 00:19:33,790 --> 00:19:34,870 বাকিগুলো কোথায়? 218 00:19:35,870 --> 00:19:37,370 এগুলোই বাকি আছে। 219 00:19:37,870 --> 00:19:39,500 খাবার আবার ভাগ করা লাগবে। 220 00:19:39,580 --> 00:19:41,120 আমার খাবার ভাগ করবে না। 221 00:19:41,200 --> 00:19:43,660 তোমাকে এসব সিদ্ধান্ত নিতে কে বলেছে? 222 00:19:43,750 --> 00:19:46,580 এই দুর্গে যারা এসেছে, তারা সবাই বলেছে, ওয়াল্ডড্রেগ, তুমি সহ। 223 00:19:46,660 --> 00:19:47,750 আমরা কী খাবো? 224 00:19:48,540 --> 00:19:50,080 - একটা উপায় খুঁজে বের করব। - কীভাবে। ? 225 00:19:50,160 --> 00:19:52,790 - জানি না। - সেটা তো দেখাই যাচ্ছে। 226 00:19:53,620 --> 00:19:55,910 ওয়াল্ডড্রেগের মূল ভাণ্ডারের কী অবস্থা? 227 00:19:56,750 --> 00:19:58,700 আমরা শহরে একটা ছোট দল পাঠাবো। 228 00:19:58,790 --> 00:20:02,910 দিনের বেলায়, যখন অর্ক বাইরে কম থাকবে। চটজলদি নিয়ে আসা যাবে। 229 00:20:03,000 --> 00:20:05,080 ওরা জানবেও না আমরা ওখানে গিয়েছিলাম। 230 00:20:05,160 --> 00:20:07,080 কোন বেচারাকে একাজ করতে পাঠাবে? 231 00:20:07,910 --> 00:20:10,200 আর কেউ একাজ না করলে আমি করব। 232 00:20:10,290 --> 00:20:11,950 তুমি ওখানে যাবে না। 233 00:20:12,750 --> 00:20:16,160 আমরা আগে পাহাড়ের দিকে গিয়ে দেখব। শিকারীডের জড়ো করব। 234 00:20:16,950 --> 00:20:19,370 ওরা কী শিকার করবে? কয়েকটা খরগোশ? 235 00:20:19,450 --> 00:20:20,620 তাতে মাত্র একদিনের খাবার হবে। 236 00:20:20,700 --> 00:20:23,450 তাও তো একদিন যাবে। তাতে কৃতজ্ঞ হওয়া উচিত আমাদের। 237 00:20:23,540 --> 00:20:24,620 সবকিছু এভাবে নষ্ট হতে দেখে, 238 00:20:24,700 --> 00:20:27,830 আর কিছু করতে না পেরে আমি ক্লান্ত আর অসুস্থ হয়ে যাচ্ছি। 239 00:20:27,910 --> 00:20:30,250 - যা পারছি তা তো করছি আমরা। - আমি তো করছি না! 240 00:20:30,330 --> 00:20:31,750 থিও। থিও! 241 00:20:32,250 --> 00:20:34,750 আমাকে সাহায্য করলে করো, কাজটা কঠিন কোরো না। 242 00:20:55,410 --> 00:20:57,790 আমার আসলে তোমার কথায় রাজি হওয়াটাই উচিত হয়নি। 243 00:21:00,370 --> 00:21:01,620 আমি ফিরে যাচ্ছি। 244 00:21:03,370 --> 00:21:05,330 এত ভীতুর ডিম হলে চলে? 245 00:21:06,330 --> 00:21:07,410 এসো। 246 00:21:29,500 --> 00:21:31,410 রোয়ান, শুঁড়িখানায়। 247 00:21:31,500 --> 00:21:32,950 আমি ওখানে ঢুকব না, বাবা। 248 00:21:33,330 --> 00:21:34,830 ওখানে হয়তো আরো খাবার থাকতে পারে। 249 00:21:34,910 --> 00:21:36,870 আরে, এই জায়গা একদম খালি। 250 00:21:40,200 --> 00:21:41,620 বেশ, আমি যাচ্ছি। 251 00:22:37,660 --> 00:22:38,750 রোয়ান? 252 00:23:15,580 --> 00:23:16,700 জোয়ান রক্ত। 253 00:23:22,500 --> 00:23:23,580 এটা কোথায় পেলে? 254 00:23:34,080 --> 00:23:35,250 এটা এখানে দাও। 255 00:23:46,200 --> 00:23:48,000 অ্যাই! আমি পেয়েছি এটাকে! 256 00:23:48,080 --> 00:23:51,950 হিল্ট - শিরোস্ত্রাণ 257 00:23:48,080 --> 00:23:51,950 আমি পেয়েছি! একটা ছেলে! ওর কাছে হিল্টটা আছে! 258 00:23:52,040 --> 00:23:53,700 একটা ছেলে? কোথায় সে? 259 00:23:53,790 --> 00:23:56,250 এখানেই কোথাও লুকিয়ে আছে। 260 00:23:56,330 --> 00:23:58,660 তুমি লর্ড-ফাদারকে খবর দাও। 261 00:23:59,830 --> 00:24:01,700 বাকিরা ছড়িয়ে পড়ো। 262 00:24:03,120 --> 00:24:05,580 ওকে খুঁজে না পাওয়া পর্যন্ত কেউ ঘুমাবে না। 263 00:24:29,500 --> 00:24:30,580 ধরেছি! 264 00:24:51,200 --> 00:24:54,500 এলফ আর ডোয়ার্ফেরা একসাথে কাজ করছে। কী চমকপ্রদ! 265 00:24:56,040 --> 00:24:58,290 আপনি তো ঠিক এরকমটাই হবে বলেছিলে। 266 00:25:03,700 --> 00:25:04,700 কী? 267 00:25:05,000 --> 00:25:06,250 কিছু না। শুধু... 268 00:25:06,330 --> 00:25:09,660 ওখানে দাঁড়িয়ে এক মুহূর্তের জন্য তোমাকে একদম তোমার বাবার মতো দেখাচ্ছিল। 269 00:25:12,080 --> 00:25:13,870 আপনি যে তাকে দেখেছেন, জানতাম না। 270 00:25:13,950 --> 00:25:15,660 অনেকবার দেখেছি। 271 00:25:15,750 --> 00:25:19,000 দূরে প্রায়ই তাকিয়ে থাকত তোমার বাবা। 272 00:25:20,160 --> 00:25:22,330 জানো, আমার মনে আছে, একবার সে বলেছিল। 273 00:25:24,540 --> 00:25:29,750 একদিন আমার ভবিষ্যৎ তার ছেলের হাতে থাকবে। 274 00:25:32,410 --> 00:25:35,790 এত সাধারণভাবে কথাটা বলেছিল যেন আগামীকালকে বৃষ্টি হবার পূর্বাভাস দিচ্ছে। 275 00:25:36,790 --> 00:25:38,330 আর আমি...আমি... 276 00:25:38,410 --> 00:25:42,250 জিনিসটা ভুলে গিয়েছিলাম, এই মুহূর্তের আগ পর্যন্ত। 277 00:25:44,410 --> 00:25:46,620 ব্যাপারটা অদ্ভুত না? 278 00:25:48,370 --> 00:25:50,950 মাই লর্ড, আজকে আপনাকে একটু অস্থির দেখাচ্ছে। 279 00:25:51,040 --> 00:25:53,080 কী নিয়ে দুশ্চিন্তা করছেন? 280 00:25:54,250 --> 00:25:57,250 না, আমি একথা তুলব না বলে কথা দিয়েছি নিজেকে। ও তোমার বন্ধু। 281 00:25:57,330 --> 00:25:59,080 ডুরিন। 282 00:26:00,500 --> 00:26:05,000 হয় ও আমাকে এড়িয়ে চলছে ...নয়তো কিছু একটা লুকাচ্ছে। 283 00:26:16,370 --> 00:26:18,410 তার দলবলকে জিজ্ঞেস করে দেখেছ? 284 00:26:18,500 --> 00:26:22,370 ওদের ঊনিশজনকেই জিজ্ঞেস করেছি। ওরা মুখ খোলেনি। 285 00:26:22,450 --> 00:26:24,660 একজন তো প্রায় সন্দেহই করে বসেছিল। 286 00:26:26,040 --> 00:26:28,790 তোমার কি মনে হচ্ছে ডুরিন একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে? 287 00:26:28,870 --> 00:26:31,080 - তুমি ছাড়া আর কেউ নেই ওর জীবনে, মাই লেডি। - আমি জানি। 288 00:26:31,200 --> 00:26:33,250 কে সহ্য করবে ওকে? 289 00:26:35,370 --> 00:26:38,370 ধনী বুড়ি, পাথরে চুমু খাও, নিজের সোনা-মানিকের গায়ে হাত বোলাও, 290 00:26:38,450 --> 00:26:39,910 আউ! থামো তো! 291 00:26:40,040 --> 00:26:41,750 গের্ডা, তোমার ভাইকে মারা বন্ধ করো! 292 00:26:41,830 --> 00:26:43,500 আমরা ঠোকা মারার খেলা খেলছি। 293 00:26:43,580 --> 00:26:45,200 বেশ, বন্ধ করো এসব। 294 00:26:46,540 --> 00:26:49,250 গোল্ডেন স্টেয়ার দিয়ে চেষ্টা করে দেখেছ? 295 00:26:49,330 --> 00:26:51,080 কিংবা থ্রি-ডোর গার্ড দিয়ে? 296 00:26:55,290 --> 00:26:56,580 ভুলে গিয়েছিলাম। 297 00:26:56,660 --> 00:26:59,910 এই পিচ্চিগুলো আমার মাথা খারাপ করে দিচ্ছে। 298 00:27:00,000 --> 00:27:02,870 ও আজকে গর্ত খুঁড়ে স্ফটিক বের করতে গেছে। 299 00:27:04,910 --> 00:27:08,830 দেখো, ডিসা, কোনো কথাই প্রতারণা দিয়ে লুকিয়ে রাখা ঠিক না। 300 00:27:10,370 --> 00:27:13,330 একজন ডোয়ার্ফকে তার নিজের বাড়িতে এসে অসৎ বলছ? 301 00:27:14,080 --> 00:27:16,080 বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। 302 00:27:18,500 --> 00:27:20,080 ডুরিন যদি স্ফটিকই খুঁড়তে যায়, 303 00:27:20,160 --> 00:27:22,910 তাহলে ওর ধারালো কুঠার নিয়ে যায়নি কেন? 304 00:27:23,000 --> 00:27:25,330 আর যে জায়গায় যেতে দুইদিন লাগে, সেখানে যাবার উদ্দেশ্যে 305 00:27:25,410 --> 00:27:28,580 বের হবার পরেও তুমি ওর পছন্দের খাবার রান্না করেছ কেন? 306 00:27:28,660 --> 00:27:31,700 ধনী বুড়ি, পাথরে চুমু খাও, নিজের সোনা-মানিকের গায়ে হাত বোলাও, 307 00:27:31,790 --> 00:27:33,290 গের্ডা, সাবধান করছি কিন্তু! 308 00:27:39,120 --> 00:27:40,910 ডুরিন ওর কুঠার নিয়ে যায়নি, 309 00:27:41,660 --> 00:27:45,330 কারণ ও যে স্ফটিক তুলবে, খুঁড়তে হয় না, আলগা করে আনতে হয়। 310 00:27:46,160 --> 00:27:47,700 আমি ছুঁচোর লেজের ঝোল বানাচ্ছি, 311 00:27:47,790 --> 00:27:50,870 এটা হতে একটু সময় লাগে, ও আসতে আসতে এটা হয়ে যাবে। 312 00:27:51,620 --> 00:27:55,620 আর তোমার মতো বাইরের মানুষদের একাজে অনেক সময় লাগলেও 313 00:27:55,700 --> 00:27:57,660 আমার স্বামীর মতো ডোয়ার্ফেরা 314 00:27:57,750 --> 00:28:01,080 কয়েক ঘন্টার মাঝেই কোয়ার্টজ চ্যাজম থেকে ফেরার সামর্থ্য রাখে। 315 00:28:02,450 --> 00:28:05,250 আর কোনো প্রশ্ন করতে চাও, বন্ধু? 316 00:28:07,370 --> 00:28:08,540 না। 317 00:28:09,700 --> 00:28:10,870 ধন্যবাদ। 318 00:28:20,040 --> 00:28:23,660 স্ফটিক খোঁড়া। খারাপ বলোনি। 319 00:28:23,750 --> 00:28:27,250 আশা করি ও আমার কথা বিশ্বাস করেছে। ওই এলফকে সহজে বোকা বানান যায় না। 320 00:28:27,330 --> 00:28:28,750 তা তো বটেই। 321 00:28:29,790 --> 00:28:34,040 ভাগ্য ভালো আমার ভবিষ্যৎ রানি একটা পানির ইঁদুরকেও চামড়ার কোট পরতে রাজি করতে পারে। 322 00:28:34,120 --> 00:28:39,500 নিজের কপালে হাত বোলানোর অনেক কারণের একটা, মারজিড রাস্টবোরিনের বদলে তোমাকে বিয়ে করা। 323 00:28:39,580 --> 00:28:41,410 অন্য কারণগুলো কী? 324 00:28:42,000 --> 00:28:43,540 পরে বলবI 325 00:28:43,620 --> 00:28:46,540 এখন চুপ করো। আমাদের গলা নামিয়ে রাখা উচিত। 326 00:28:46,620 --> 00:28:47,750 হুম। 327 00:28:49,080 --> 00:28:51,580 পুরানো মাইনে ভালোই উন্নতি করছি আমরা। 328 00:28:52,250 --> 00:28:54,870 আমি বলেছি ওকে... 329 00:29:04,660 --> 00:29:08,080 মিররমোরের পুরানো মাইনের নিচে। 330 00:29:10,000 --> 00:29:11,410 হারিয়ে গেছ, এলফ? 331 00:29:12,160 --> 00:29:13,160 হুম? 332 00:29:14,080 --> 00:29:16,750 না। কোথায় যাচ্ছি তা ভালোমতোই জানা আছে। 333 00:29:19,080 --> 00:29:20,280 শুভকামনা রইলো। 334 00:30:15,950 --> 00:30:17,640 ধনী বুড়ি, পাথরে চুমু খাও, 335 00:30:17,660 --> 00:30:19,290 নিজের সোনা-মানিকের গায়ে হাত বোলাও, 336 00:31:02,080 --> 00:31:03,620 আমি জানতাম! 337 00:31:04,120 --> 00:31:05,160 ডুরিন? 338 00:31:05,250 --> 00:31:07,540 - এলফ, আড়ি পাততে এসেছ বুঝি? - তেমন একটা না। 339 00:31:07,620 --> 00:31:09,120 এটা কোন জায়গা? 340 00:31:09,200 --> 00:31:12,120 তুমি জানো না এটা বিশ্বাস করতে হবে আমাকে? 341 00:31:12,200 --> 00:31:16,040 বিশ্বাস করতে হবে যে, এই কারণেই ও তোমাকে এখানে পাঠায়নি? 342 00:31:17,200 --> 00:31:19,080 তুমি এটা নিজের জন্য চাও। 343 00:31:19,160 --> 00:31:20,750 ডুরিন, কী চাইব? 344 00:31:22,410 --> 00:31:25,660 ওই চেম্বারে কী আছে, তাতে কিছুই যায়-আসে না আমার। 345 00:31:25,750 --> 00:31:29,200 আমি তোমাকে গুরুত্ব দেই, আমাদের এই বন্ধুত্বকে গুরুত্ব দেই। 346 00:31:30,410 --> 00:31:32,120 আর গোপনীয়তার এখানে জায়গা নেই। 347 00:31:35,120 --> 00:31:37,450 এসবের অর্থ কী? হুম? 348 00:31:41,330 --> 00:31:43,000 তোমাকে শপথ করতে হবে। 349 00:31:50,500 --> 00:31:52,080 পর্বতের গায়ে হাত রেখে বলো, 350 00:31:52,160 --> 00:31:55,000 এখন আমি তোমাকে যা বলব সে ব্যাপারে তুমি 351 00:31:55,080 --> 00:31:58,290 জীবিত কোনো প্রাণীর কাছে টু শব্দটি করবে না। 352 00:31:59,540 --> 00:32:02,120 ডোয়ার্ফদের রাগ কিন্তু এলফদের স্মৃতির চেয়েও বেশিদিন টেকে। 353 00:32:02,200 --> 00:32:03,790 তোমার প্রতিজ্ঞা ভাঙলে, 354 00:32:04,700 --> 00:32:08,450 এই পাথর তোমাকে আর তোমার প্রিয়জনকে শেষ করে দেবে। 355 00:32:08,540 --> 00:32:11,330 মিডল-আর্থে তোমরা যতদিন বাঁচবে, ততদিন। 356 00:32:13,040 --> 00:32:14,830 শপথ করছ, এলরন্ড? 357 00:32:27,580 --> 00:32:31,330 আমি আমার বাবা এয়ারিন্ডিল দ্য মেরিনারের নামে শপথ করছি। 358 00:32:36,160 --> 00:32:39,120 তুমি এখন যা বলবে তা আমার কান ছাড়া আর কোনো কানে যাবে না। 359 00:32:45,620 --> 00:32:49,410 এমনি স্বর্ণ খুঁজতে গিয়ে ডিসা এটা খুঁজে পেয়েছে। 360 00:32:52,750 --> 00:32:54,500 একটা নতুন আকরিক। 361 00:32:57,290 --> 00:33:00,500 সিল্কের চেয়ে হালকা, লোহার চেয়ে শক্ত, 362 00:33:00,580 --> 00:33:03,750 অস্ত্র বানানোর ক্ষেত্রে, খুবই কার্যকরী হবে এটা। 363 00:33:04,660 --> 00:33:09,660 ধাতু হিসেবে স্বর্ণের চেয়েও আরাধ্য হবে। 364 00:33:10,700 --> 00:33:13,120 এটা অদ্ভুতভাবে আলো ধারণ করছে। 365 00:33:13,950 --> 00:33:15,700 যেন ভেতর থেকে জ্বলছে। 366 00:33:15,790 --> 00:33:20,200 বলছি তো, এটা আমাদের সবার জন্য একটা নতুন যুগের সূচনা করতে পারে। 367 00:33:21,000 --> 00:33:22,660 শক্তি, সমৃদ্ধি... 368 00:33:22,750 --> 00:33:25,540 তাহলে এত গোপনীয়তা কেন? 369 00:33:26,120 --> 00:33:27,540 এটাকে উদযাপন করছি না কেন? 370 00:33:30,330 --> 00:33:32,540 এটা আমার জন্য বিপজ্জনক। 371 00:33:33,580 --> 00:33:37,200 বিপদের আশঙ্কায় আমার বাবা সকল প্রচেষ্টাকে 372 00:33:38,000 --> 00:33:39,870 বন্ধ করে দিয়েছে। 373 00:33:42,540 --> 00:33:43,620 একটু দেখি? 374 00:33:51,330 --> 00:33:53,910 এই আশ্চর্য ধাতুটার নাম কী দিয়েছ? 375 00:33:55,290 --> 00:33:57,290 আমাদের ভাষায় একে বলে "ধূসর চকচকে বস্তু"। 376 00:33:57,370 --> 00:33:59,910 তোমাদের ভাষায় হবে, "মিথ-রাউড"। 377 00:34:01,580 --> 00:34:03,330 না, না। কথাটা হবে... 378 00:34:05,410 --> 00:34:06,540 মিথরিল। 379 00:34:08,540 --> 00:34:12,500 তুমি কি এতদূর শুধু এরেগিয়নের জন্যই এসেছ? 380 00:34:13,250 --> 00:34:16,120 আমি এসেছি কারণ দূরে থাকার জন্য ২০ বছর একটু বেশিই লম্বা সময়। 381 00:34:19,000 --> 00:34:20,290 এমনকি এলফদের জন্যও। 382 00:34:24,450 --> 00:34:25,450 ওহ। 383 00:34:27,660 --> 00:34:28,950 এটা রেখে দাও। 384 00:34:31,540 --> 00:34:33,160 আমাদের বন্ধুত্বের নিদর্শন। 385 00:34:37,250 --> 00:34:38,250 খুব ভালো। 386 00:34:47,450 --> 00:34:48,330 না! 387 00:34:48,450 --> 00:34:51,500 ডুরিন! ডুরিন! ডুরিন, না! 388 00:34:51,950 --> 00:34:53,870 ওখানে চারটা ডোয়ার্ফ আছে! 389 00:34:55,660 --> 00:34:56,750 ডুরিন! 390 00:35:14,330 --> 00:35:16,830 ইয়ারিয়েন, মেঝে আর পানপাত্র। 391 00:35:21,660 --> 00:35:22,790 আমি খুবই দুঃখিত। 392 00:35:22,870 --> 00:35:26,370 সমস্যা নেই। সমস্যা নেই। সব..সব ঠিক আছে, সত্যিই। 393 00:35:26,870 --> 00:35:29,330 অথচ আমি ভেবেছিলাম তোমার প্রতিভা কেবল লেখালেখিতেই সীমাবদ্ধ। 394 00:35:29,830 --> 00:35:32,080 পরিষ্কার করলে দক্ষতা বাড়ে। 395 00:35:32,700 --> 00:35:34,370 অন্তত গিল্ড মাস্টার তাই বলে। 396 00:35:35,750 --> 00:35:38,700 আমি মেঝে মুছি? তুমি পানপাত্র? 397 00:35:38,790 --> 00:35:40,660 যার কাজ শেষে হবে সে ডিনারের টাকা দেবে। 398 00:35:40,750 --> 00:35:42,800 অপরিচিত তরুণদের সাথে ডিনার করার অভ্যাস নেই আমার। 399 00:35:42,830 --> 00:35:45,750 বুদ্ধিমানের কাজ। অপরিচিত কাউকে দেখলে সবার আগে তোমাকে জানাবো। 400 00:36:12,250 --> 00:36:15,910 নিজের পথে আসা সকল বাধার দিকে যেভাবে পাগলা ঘোড়ার মতো ধেয়ে যাও, 401 00:36:16,000 --> 00:36:18,290 তার প্রশংসা করছি... 402 00:36:19,580 --> 00:36:23,830 আচ্ছা, তোমার কি কখনো মনে হয়েছে যে, তুমি আসলে ট্রল বা অর্কদের সাথে না, 403 00:36:23,910 --> 00:36:24,910 আসলে মানুষদের সাথে লড়ছ? 404 00:36:25,370 --> 00:36:28,040 তুমি কি সত্যিই আমাকে যুদ্ধের কৌশল নিয়ে শেখাতে চাইছ? 405 00:36:28,120 --> 00:36:30,540 না। না, আমি... 406 00:36:30,660 --> 00:36:33,870 সেই স্পর্ধা নেই আমার, কিন্তু... 407 00:36:34,790 --> 00:36:39,410 রানির দরবারে তো তোমার যুদ্ধক্ষেত্রের কৌশল খাটবে না, তাই না? 408 00:36:42,080 --> 00:36:43,250 বলে যাও। 409 00:36:44,660 --> 00:36:47,660 এরকম পরিস্থিতিতে আমার মনে হয় যে, 410 00:36:47,750 --> 00:36:52,160 তোমার প্রতিপক্ষ কী ভয় করে, সেটা চিহ্নিত করতে পারলে তোমার সুবিধা হবে। 411 00:36:52,750 --> 00:36:54,540 - করে সেটাকে কাজে লাগাবো? - না। 412 00:36:56,080 --> 00:36:58,660 ওদেরকে সেটা কাটানোর সুযোগ দেবে। 413 00:36:59,790 --> 00:37:02,370 তাতে তুমিও সে ভয় কাটাতে পারবে। 414 00:37:02,450 --> 00:37:04,580 তারমানে, তোমার কথামতো, আমি এখানে আটকে আছি 415 00:37:04,660 --> 00:37:07,120 কারণ আমি এখনো রানি কাকে সবচেয়ে ভয় পায়, সেটা বের করতে পারিনি? 416 00:37:07,200 --> 00:37:08,870 আমার ছোত মগজে তাই বলে। 417 00:37:08,950 --> 00:37:11,660 আর তার সাথে মাত্র কয়েক মুহূর্ত কাটিয়ে তুমি সেটা বের করতে পেরেছ? 418 00:37:11,750 --> 00:37:16,500 সেসময়ে তুমি তার কাছে জাহাজ চেয়েছ, তার লোকদের খাটো করেছ, তার আদেশ অমান্য করেছ, 419 00:37:16,580 --> 00:37:18,290 এসবের কিছুই তাকে রাগাতে পারেনি। 420 00:37:19,330 --> 00:37:22,160 অথচ এখন, ফট করে সে তোমাকে জেলে ভরে দিলো। 421 00:37:24,120 --> 00:37:25,120 কেন? 422 00:37:25,330 --> 00:37:27,540 আমি তাকে বলেছি তোমার লোকদের হয়ে লড়তে। 423 00:37:27,620 --> 00:37:30,790 কিন্তু তাতে তো সে রেগে যায়নি, তাই না? 424 00:37:33,330 --> 00:37:35,500 আমি তার বাবার সাথে কথা বলতে চেয়েছি। 425 00:37:37,000 --> 00:37:41,000 দুর্গে থাকা সেই রাজা, যাকে বহুদিন কেউ দেখেনি। 426 00:37:43,870 --> 00:37:48,450 লাফালাফি থামিয়ে এক মুহূর্ত স্থির হয়ে চিন্তা করলে কী হয়, দেখলে? 427 00:37:48,540 --> 00:37:50,160 আমাকে ঘোড়ার সাথে তুলনা করা বন্ধ করো। 428 00:37:50,250 --> 00:37:53,120 আমাকে এই দ্বীপ ছেড়ে যেতে বলা বন্ধ করো, আমিও তুলনা করা বন্ধ করব। 429 00:37:53,200 --> 00:37:54,620 অভিনন্দন, এলফ। 430 00:37:54,700 --> 00:37:57,410 কুইন রিজেন্ট তার সিদ্ধান্ত নিয়েছেন। 431 00:37:58,370 --> 00:38:02,790 তোমাকে সশস্ত্র সেনাবাহিনীর সাথে আজকে এলফদের কাছে ফেরত পাঠানো হবে। 432 00:38:16,580 --> 00:38:18,000 সামনে আগাও। 433 00:38:32,910 --> 00:38:35,270 - এটা করাটা ঠিক হবে না। - আমি তাকে ছেড়ে দিতে পারি না। 434 00:38:35,330 --> 00:38:37,000 তুমি পারো। 435 00:38:37,080 --> 00:38:38,870 কারণ তুমি জানো ও কোথায় যাবে। 436 00:39:00,830 --> 00:39:02,500 তুমি এখানে কী করছ? 437 00:39:03,580 --> 00:39:05,000 ডিনার করতে এসেছি। 438 00:39:08,750 --> 00:39:10,000 ছেলেটা কে? 439 00:39:10,450 --> 00:39:12,290 তোমার ইউনিফর্ম কোথায়? 440 00:39:15,290 --> 00:39:17,500 ক্যাডেটের চাকরি ছেড়ে দিয়েছ, তাই না? 441 00:39:18,330 --> 00:39:19,750 না, আরো খারাপ। 442 00:39:19,830 --> 00:39:21,330 বরখাস্ত করেছে তোমাকে? 443 00:39:22,410 --> 00:39:23,750 আমার জন্য আমাদের তিনজনকেই বরখাস্ত করেছ। 444 00:39:23,830 --> 00:39:25,080 ইসিল... 445 00:39:28,790 --> 00:39:32,450 বেশ, তুমি তো জিতলেই। এখন পশ্চিমে যেতে পারবে। 446 00:39:35,410 --> 00:39:37,370 আমি আমার বন্ধুদের জীবনটাকে নষ্ট করলাম। 447 00:39:38,910 --> 00:39:40,500 আমার পরিবারের নামে চুন-কালি মাখালাম। 448 00:39:42,290 --> 00:39:43,950 আমার পশ্চিমে যাওয়া শোভা পায় না। 449 00:39:47,660 --> 00:39:50,250 তাছাড়া, বাবা আমাকে বেরেককে নিতে দেবে না। 450 00:39:55,660 --> 00:39:57,750 এলফটা পালিয়েছে! 451 00:39:58,250 --> 00:39:59,540 প্রতিটা অলি-গলি খুঁজে দেখো। 452 00:40:19,330 --> 00:40:22,500 বিরক্ত করার জন্য মাফ করবেন, মহারাজ। কিন্তু আমি... 453 00:40:22,580 --> 00:40:24,290 উনি আর এই ডাকে সাড়া দেবেন না। 454 00:40:32,040 --> 00:40:33,870 আপনি কীভাবে জানলেন আমি এখানে আসবে? 455 00:40:33,950 --> 00:40:37,620 একদল সৈন্য বাইরে অপেক্ষা করছে তোমাকে তোমার জাহাজে পৌঁছে দেবার জন্য। 456 00:40:38,830 --> 00:40:40,910 আপোষে চলে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ হবে। 457 00:40:41,790 --> 00:40:43,500 মিরিয়েল। 458 00:40:50,000 --> 00:40:51,200 মিরিয়েল। 459 00:41:00,750 --> 00:41:01,750 আমি... আমি... 460 00:41:01,830 --> 00:41:04,410 সমস্যা নেই, বাবা। আমি এখানে আছি। 461 00:41:08,080 --> 00:41:09,330 আমাকে মাফ করে দেবেন। 462 00:41:11,040 --> 00:41:12,370 আমি জানতাম না। 463 00:41:13,450 --> 00:41:15,870 খুব কম মানুষই তার এই ভগ্নরূপের কথা জানে। 464 00:41:18,120 --> 00:41:20,120 ব্যাপারটাকে এভাবেই রাখতে চাই আমি। 465 00:41:20,790 --> 00:41:23,200 তাহলে এখন আমাদের মাঝে সত্য বলার সময় এসেছে। 466 00:41:26,000 --> 00:41:28,660 আপনার বাবা এলফদের প্রতি বিশ্বস্ত ছিলেন। 467 00:41:29,620 --> 00:41:31,040 আপনি তেমনটা নন কেন? 468 00:41:32,200 --> 00:41:33,540 বলুন আমাকে। 469 00:41:35,870 --> 00:41:37,120 প্লিজ। 470 00:41:39,450 --> 00:41:42,160 বাবা সবসময়েই নিজের বিশ্বাসের ওপর জোর দিতেন। 471 00:41:43,250 --> 00:41:46,120 কিন্তু রাজ্যের ক্ষমতা নেবার পর তার মধ্যে একটা পরিবর্তন আসলো। 472 00:41:48,250 --> 00:41:50,370 তিনি কঠোর হয়ে উঠলেন। 473 00:41:50,450 --> 00:41:54,120 ঘোষণা করলেন যে আমরা ভালারকে রাগিয়ে দিয়েছি। 474 00:41:54,200 --> 00:41:57,870 আর তার প্রায়শ্চিত্ত করার জন্য আবার আগের পথে ফিরে যেতে হবে আমাদের। 475 00:41:59,500 --> 00:42:01,120 অনেকের মনে অস্থিরতা জন্ম নিলো। 476 00:42:02,160 --> 00:42:05,870 তারপর তিনি যখন এলফদের সাথে সম্পর্ক পুনর্স্থাপনের ঘোষণা দিলেন... 477 00:42:05,950 --> 00:42:07,370 মানুষ বিদ্রোহ শুরু করল। 478 00:42:10,120 --> 00:42:11,580 অনেক ক্ষয়-ক্ষতি হলো। 479 00:42:14,700 --> 00:42:17,040 তার বদলে রাজ্যের ক্ষমতা আমার হাতে তুলে দেয়া হলো। 480 00:42:18,200 --> 00:42:20,250 বলা হলো, এই ঝড়কে শান্ত করার জন্য। 481 00:42:21,700 --> 00:42:25,830 কিন্তু প্রথম রাতে, নুমেনরবাসী যখন ঘুমাচ্ছিল, 482 00:42:25,910 --> 00:42:27,580 তখন আমাকে এখানে নিয়ে এলেন তিনি। 483 00:42:32,950 --> 00:42:34,200 পালান্টির। 484 00:42:35,200 --> 00:42:37,660 এখানে আগে সাতটা সিইং স্টোন ছিল। 485 00:42:38,330 --> 00:42:40,910 বাকি ছয়টা হারিয়ে গেছে বা লুকানো আছে কোথাও। 486 00:42:41,910 --> 00:42:43,950 এটা উত্তরাধিকারবলে আমার বাবার কাছে এসেছিল। 487 00:42:44,790 --> 00:42:46,660 সেই সাথে এসেছিল একটা গুপ্ত রহস্য। 488 00:42:49,580 --> 00:42:51,200 এর ওপর তোমার হাত দাও, 489 00:42:54,580 --> 00:42:57,660 - আমি তোমাকে সাবধান করে দেই... - আমি আগেও পালান্টির ছুঁয়েছি। 490 00:42:57,750 --> 00:42:59,750 কিন্তু এটা তো ছোঁওনি। 491 00:43:28,870 --> 00:43:30,700 তুমি নুমেনিরের ভবিষ্যৎ দেখছ। 492 00:43:34,830 --> 00:43:36,830 পালান্টিরি ভবিষ্যতের অনেক ঘটনাই দেখায়। 493 00:43:37,750 --> 00:43:39,750 কিছু কিছু ঘটনা আর ঘটে না। 494 00:43:39,830 --> 00:43:41,620 কারণ সেগুলো ইতিমধ্যেই ঘটে গেছে। 495 00:43:42,500 --> 00:43:44,660 তুমি আসার সঙ্গে সঙ্গে আমি পূর্বাভাস পাওয়া শুরু করেছি। 496 00:43:45,330 --> 00:43:48,330 আপনার ধারণা, আমার কারণে নুমেনরের পতন ঘটবে? 497 00:43:48,410 --> 00:43:51,000 কেবল নুমেনর নিজেই তার পতন ডেকে আনতে পারে। 498 00:43:52,250 --> 00:43:55,080 ভালার দেবতারা আমাদের এক পুণ্যময় দিনে এই দ্বীপ উপহার দিয়েছিলেন। 499 00:43:55,160 --> 00:43:58,790 আমরা অন্ধকারের পথে চলে গেলে মুহূর্তেই তারা এটা কেড়ে নিতে পারেন। 500 00:43:58,870 --> 00:44:02,830 যে পুণ্যের কথা বলছেন, সেটা আসলে আপনার পূর্বপুরুষদের এলফদের প্রতি বিশ্বস্ততা। 501 00:44:02,910 --> 00:44:04,910 আমার বাবা এরকমটাই বিশ্বাস করতেন। 502 00:44:05,910 --> 00:44:07,910 তার এই পথ আমাদেরকে প্রায় ধ্বংস করে দিয়েছিল। 503 00:44:09,500 --> 00:44:13,000 সেজন্যই কালকে আমি ঘোষণা দেবো যে, তুমি চলে গেছ। 504 00:44:13,790 --> 00:44:15,200 আর সব বিপদ কেটে গেছে। 505 00:44:18,200 --> 00:44:21,160 মিডল-আর্থের মধ্যে মাথাচাড়া দিয়ে ওঠা অপশক্তি নিয়ে কেউ ভাবছে না। 506 00:44:21,250 --> 00:44:23,910 এটা ছড়িয়ে পড়বে, আমাদের সবাইকে ছেয়ে ফেলবে। 507 00:44:24,410 --> 00:44:27,700 এই যুদ্ধকে এড়ানোর ফলেই আপনার পতন ঘনিয়ে আসবে। 508 00:44:27,790 --> 00:44:31,080 আমি দেবতাদের উপর কথা বলব না। আমার সিদ্ধান্ত চূড়ান্ত। 509 00:44:31,160 --> 00:44:32,950 আপনি এই সিদ্ধান্ত নিচ্ছেন ভয় থেকে। 510 00:44:34,790 --> 00:44:38,330 আমি জানি একাকী হতে কেমন লাগে। 511 00:44:40,370 --> 00:44:42,200 অন্য কেউ না দেখলেও দেখতে কেমন লাগে। 512 00:44:42,950 --> 00:44:44,790 অন্য কেউ না জানলেও জানতে কেমন লাগে। 513 00:44:46,040 --> 00:44:49,790 হয়তো আমাদের দুইজনের কাউকে এই ভার আর বেশিদিন বইতে হবে না। 514 00:44:50,250 --> 00:44:54,580 মিরিয়েল, আপনাকে অনুনয় করে বলছি, ভয়ের পথে বেছে না নিয়ে 515 00:44:54,660 --> 00:44:56,250 বিশ্বাসের পথ বেছে নিন। 516 00:44:56,870 --> 00:44:58,370 আমার সাথে দাঁড়ান। 517 00:44:59,120 --> 00:45:02,080 নুমেনরকে আরেকবার এলফদের পাশাপাশি যুদ্ধ করতে দিন। 518 00:45:11,950 --> 00:45:15,370 গ্যালাড্রিয়েল, বিশ্বাস হয়তো অনেককে অন্ধ করে দেয়। 519 00:45:16,160 --> 00:45:19,500 কিন্তু বিশ্বাসের সুতা এতোই শক্ত যে এটা ধরে একটা রাজ্য ঝুলে থাকতে পারে। 520 00:45:22,250 --> 00:45:23,450 আমি দুঃখিত। 521 00:45:30,160 --> 00:45:34,080 বন উজাড় হয়ে গেছে। পশু-পাখি সব পালিয়েছে। 522 00:45:34,160 --> 00:45:36,910 আমরা পাত্তা দেইনি বটে, কিন্তু তোমার ছেলেই ঠিক বলেছিল। 523 00:45:38,830 --> 00:45:40,640 গেটে কে যেন এসেছে! 524 00:45:45,500 --> 00:45:46,750 সবাই পেছাও। 525 00:45:46,830 --> 00:45:49,500 - সামনে থেকে সরো, পেছাও! - ছেলেটাকে সামনে যেতে দাও! 526 00:45:51,370 --> 00:45:53,120 অনেক, আস্তে যাও! 527 00:45:53,200 --> 00:45:55,580 রোয়ান! থিও কোথায়? 528 00:45:57,080 --> 00:45:58,830 ও বলল, ও আমার পিছনেই থাকবে। 529 00:45:58,910 --> 00:46:00,510 - আমার খুব খিদে লেগেছে! - ধাক্কা দিও না! 530 00:46:00,540 --> 00:46:01,750 ও আমাকে ধাক্কা দিয়েছে! 531 00:46:04,370 --> 00:46:06,870 আমরা সব জায়গায় খুঁজে দেখেছি। 532 00:46:07,000 --> 00:46:08,250 ও ওখানে ছিল না। 533 00:46:08,330 --> 00:46:10,700 আরে। 534 00:46:14,700 --> 00:46:15,790 কোথায় ও? 535 00:46:18,450 --> 00:46:19,750 ও এখানে নেই! 536 00:46:23,540 --> 00:46:24,540 চলো। 537 00:46:27,290 --> 00:46:29,540 কোনো জায়গা খোঁজা বাকি রাখবে না। 538 00:46:32,700 --> 00:46:35,290 ওকে খুঁজে না পেলে বস আমাদের চামড়া জ্যান্ত তুলে ফেলবে। 539 00:46:35,370 --> 00:46:38,160 বসই তো ওকে হারিয়ে ফেলেছে। 540 00:46:38,250 --> 00:46:40,700 ইজমুমবঘ... 541 00:46:43,450 --> 00:46:44,750 এসো! 542 00:46:48,370 --> 00:46:51,160 কিশডিবাতোথ! কিশডিবাতোথ। 543 00:47:04,290 --> 00:47:05,750 কিশডিবাতোথ. 544 00:47:11,330 --> 00:47:12,410 ওকে খুঁজে বের করো! 545 00:47:22,950 --> 00:47:24,250 এখানে কিছু নেই। 546 00:47:35,910 --> 00:47:38,080 ওদিকে দেখো! 547 00:48:00,160 --> 00:48:02,120 যাচ্ছ কোথায়, খোকা? 548 00:48:03,160 --> 00:48:04,250 ওটা কোথায়? 549 00:48:04,330 --> 00:48:05,330 না! 550 00:48:05,410 --> 00:48:07,750 ওটা কোথায় পেয়েছ? ? 551 00:48:08,660 --> 00:48:12,370 নিজের হাতটা খোয়ালে হয়তো মুখটা খুলতে একটু সুবিধা হবে। 552 00:48:24,040 --> 00:48:26,200 - জলদি করো, খোকা। - ওদিকে! ধরো ওকে! 553 00:48:27,000 --> 00:48:28,330 ওরা আসছে। 554 00:48:53,330 --> 00:48:54,330 যেতে থাকো। 555 00:49:20,790 --> 00:49:21,790 পালাও! 556 00:49:36,290 --> 00:49:37,450 মা? 557 00:49:38,950 --> 00:49:40,120 ব্রনউইন। 558 00:49:43,830 --> 00:49:45,700 পালাও! ফাঁকা জায়গাটায় যাও! 559 00:52:12,120 --> 00:52:14,330 ওটা কী ছিল? 560 00:52:14,870 --> 00:52:17,500 পাথরদের কাছে অনুনয় করলাম, 561 00:52:17,580 --> 00:52:21,500 যাতে ভেতরে জ্যান্ত আটকে পড়া মাইনারদেরকে মুক্ত করে দেয়। 562 00:52:23,000 --> 00:52:25,950 আমি খালি ভাবছি যে, তুমি যদি ওখানে না নামতে, 563 00:52:27,120 --> 00:52:29,790 তাহলে হয়তো ডুরিন এখনো ঐ খাদে থাকত... 564 00:52:31,370 --> 00:52:32,450 আমি দুঃখিত। 565 00:52:33,160 --> 00:52:34,660 তোমাকে মিথ্যা বলার জন্য। 566 00:52:34,750 --> 00:52:36,200 তুমি বিশ্বস্ত ছিলে, বন্ধু। 567 00:52:36,290 --> 00:52:38,530 এটুকুই মনে রাখা দরকার আমাদের। 568 00:52:40,540 --> 00:52:42,580 ওরা মাত্রই শেষজনকে বের করল। 569 00:52:44,410 --> 00:52:47,370 বেঁচে আছে, সবাই বেঁচে আছে। 570 00:52:48,330 --> 00:52:50,250 তোমার বাবা নিশ্চয়ই খুব আশ্বশ্ত হয়েছে। 571 00:52:50,330 --> 00:52:51,750 ও ওটা বন্ধ করে দিয়েছে। 572 00:52:53,200 --> 00:52:56,120 পুরো শৈলশিরাটা বন্ধ করে দেয়া হবে। 573 00:52:56,200 --> 00:52:58,120 - পুরো শৈলশিরাটা? - হ্যাঁ। 574 00:52:59,040 --> 00:53:00,500 ওকে একটু সময় দাও। 575 00:53:01,500 --> 00:53:04,000 সবচেয়ে গরম কয়লাও একসময়ে গিয়ে ঠাণ্ডা হয়ে যায়। 576 00:53:04,080 --> 00:53:06,500 হ্যাঁ, কিন্তু মাঝে মাঝে মনে হয়, ঠাণ্ডা না হলেই ভালো হত। 577 00:53:07,750 --> 00:53:11,370 মাঝে মাঝে ওকে নিয়ে যা ভাবছি, তা ওকে বলতে ইচ্ছা করে। 578 00:53:12,370 --> 00:53:16,950 আর কক্ষনো যদি ঐ বুড়ো ছাগলের সাথে কথা বলা না লাগত! 579 00:53:41,250 --> 00:53:44,040 আমার বাবা একাই ভ্যালিনরে পাড়ি দিয়েছিলেন, 580 00:53:45,250 --> 00:53:49,870 ভালারদেরকে যুদ্ধে অংশ নিতে রাজি করিয়েছিলেন যাতে মরগথকে হারানো যায়। 581 00:53:51,160 --> 00:53:53,200 তার অবদান এতোটাই মহান যে, 582 00:53:53,290 --> 00:53:56,370 ভালারেরা তাকে এই জগতের উর্ধ্বে নিয়ে যায়... 583 00:53:57,620 --> 00:54:00,330 তাকে আজীবন আকাশজুড়ে সন্ধ্যাতারা বয়ে বেড়ানোর দায়িত্ব দিয়ে দেয়। 584 00:54:03,660 --> 00:54:06,410 অনেক বছর ধরে, দিনশেষে, আমি ওটার দিকে তাকিয়ে থাকি... 585 00:54:08,160 --> 00:54:13,200 ভাবি, আমাকে দেখলে বাবা কী মনে করত। 586 00:54:15,120 --> 00:54:18,120 সে কি আমাকে দেখে গর্বিত হত? আমি কি তার মান রাখতে পেরেছি? 587 00:54:20,700 --> 00:54:26,290 নাকি আমি তার মান রাখতে না পারায় হতাশ হত বারবার? 588 00:54:31,250 --> 00:54:34,040 কিন্তু একরাতে আমার মনে হলো, 589 00:54:34,120 --> 00:54:37,080 বাবার মুখে বকা খেতেও আমার আপত্তি নেই, 590 00:54:37,160 --> 00:54:39,410 কারণ, তাতে করে আমি আমার বাবার সাথে 591 00:54:39,500 --> 00:54:41,950 আর একটা বার কথা বলার সুযোগ পাবো। 592 00:54:43,830 --> 00:54:47,830 তোমার বাবার সাথে যেটুকু সময় পাও, সেটা নষ্ট কোরো না। 593 00:54:57,660 --> 00:55:01,870 এলরন্ড, আশা করি, তুমি একটা ব্যাপারে সিদ্ধান্ত দিতে পারবে। 594 00:55:02,660 --> 00:55:05,160 তোমার সাথে আমার স্বামীর দেখা হয়েছিল কীভাবে? 595 00:55:05,250 --> 00:55:07,830 বলেছি তো, আমি ওকে একটা হিল-ট্রলের হাত থেকে বাঁচিয়েছি। 596 00:55:07,910 --> 00:55:10,250 - দুইটা। - হ্যাঁ, দুইটা। জানি। 597 00:55:10,330 --> 00:55:11,330 হুম। 598 00:55:11,790 --> 00:55:13,330 আমি এলরন্ডকে জিজ্ঞেস করেছিলাম। 599 00:55:13,750 --> 00:55:15,290 তাহলে তোমার স্বামীর সাথে 600 00:55:15,370 --> 00:55:17,750 তাল মেলানো ছাড়া আর কোনো উপায় রইল না। 601 00:55:17,830 --> 00:55:20,120 ওখানে তিনটা ট্রল ছিল। আর আমি ওকে বাঁচিয়েছিলাম। 602 00:55:20,200 --> 00:55:24,080 তুমি তো আয়নার দিকে তাকালেও নিজের চেহারা মনে রাখতে পারো না। 603 00:55:24,160 --> 00:55:25,910 আমি দেখি, ও বনের মাঝে 604 00:55:26,000 --> 00:55:28,250 ওদের আক্রমণ ঠেকানোর মাঝামাঝি আছে। 605 00:55:28,330 --> 00:55:31,250 - চেঁচিয়ে গলা ফাটাচ্ছে। - ওটা রণহুংকার ছিল। 606 00:55:31,330 --> 00:55:34,120 চিৎকারটা এত তীক্ষ্ণ যে ভেবেছিলাম কোনো বাচ্চার গলা বুঝি। 607 00:55:34,200 --> 00:55:35,040 তাই আমি আমার ধনুক তুলে নিলাম... 608 00:55:35,120 --> 00:55:36,680 - আহ, ধনুক না, তলোয়ার। - ধনুক ছিল। 609 00:55:36,700 --> 00:55:38,180 - নাহ! এটা একটা তলোয়ার ছিল! - তারপরেও... 610 00:55:45,500 --> 00:55:46,750 মাফ করে দাও, বাবা। 611 00:55:47,540 --> 00:55:52,080 আমি বেশি একগুঁয়ে আর নাকউঁচু ছিলাম, ভুলও করেছি। 612 00:55:57,660 --> 00:55:59,450 তুমি কি আমার দিকে তাকাতেও পারছ না? 613 00:56:11,200 --> 00:56:13,200 আমার লোকেরা বিশ্বাস করে... 614 00:56:14,700 --> 00:56:17,410 যখন একজন নতুন ডোয়ার্ফ রাজা হয়, 615 00:56:18,660 --> 00:56:22,040 তখন তার পূর্বে হওয়া সকল রাজার কণ্ঠ তার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, 616 00:56:24,410 --> 00:56:26,660 তারা তাদের জ্ঞান আর প্রজ্ঞা 617 00:56:27,580 --> 00:56:29,000 ভাগ করে তার সাথে। 618 00:56:30,750 --> 00:56:33,200 এমনকি তাদের ভুলগুলোও। 619 00:56:39,080 --> 00:56:40,500 কিন্তু... 620 00:56:42,580 --> 00:56:45,830 আমার গলা শোনার জন্য তোমাকে সেদিন পর্যন্ত অপেক্ষা করা লাগবে না। 621 00:56:50,580 --> 00:56:55,160 কারণ আমি তোমার সাথে সবসময়ে থাকব, খোকা। 622 00:56:58,830 --> 00:57:00,080 রাগের সময়েও থাকব। 623 00:57:01,870 --> 00:57:03,950 বিশেষ করে রাগের সময়েই থাকব। 624 00:57:08,450 --> 00:57:10,450 মাফ চাওয়ার মতো কিছু হয়নি। 625 00:57:26,500 --> 00:57:31,250 এলরন্ড আমাকে ওর সাথে কালকে লিন্ডনে যাওয়ার নিমন্ত্রণ দিয়েছে। 626 00:57:36,290 --> 00:57:37,620 আমি কি সেটা গ্রহণ করব? 627 00:57:39,540 --> 00:57:42,370 এলরন্ড ভালোই আশ্বাস দিতে পারে, 628 00:57:42,450 --> 00:57:45,790 এমন একটা ভাব যে ওকে এখানে পাঠানোর পেছনে গিল-গ্যালাডের কোনো অসৎ উদ্দেশ্য ছিল না। 629 00:57:45,870 --> 00:57:49,160 হ্যাঁ, ও তা পারে বটে। 630 00:57:50,290 --> 00:57:52,540 কিন্তু অন্তর্দৃষ্টি একটা শক্তিশালী ক্ষমতা। 631 00:57:54,040 --> 00:57:55,540 তোমার অন্তদৃষ্টি তোমাকে কী বলে? 632 00:57:56,790 --> 00:57:58,830 এসবের পেছনে আরো কিছু চলছে। 633 00:57:58,910 --> 00:58:00,000 ভালো বলেছ, খোকা। 634 00:58:01,040 --> 00:58:02,200 ভালো বলেছে। 635 00:58:04,040 --> 00:58:05,370 লিন্ডনে যাও। 636 00:58:06,790 --> 00:58:08,120 খুঁজে দেখো কী হচ্ছে। 637 00:58:24,910 --> 00:58:26,080 ধন্যবাদ। 638 00:58:34,000 --> 00:58:36,410 কী হয়েছে? কী সমস্যা? 639 00:58:38,950 --> 00:58:43,290 আমি একটা বার্তা পেয়েছি। আমাদের শত্রুপক্ষের দলনেতার থেকে। 640 00:58:46,080 --> 00:58:50,080 বলছে, এই এলাকার দখল ছেড়ে দিলে আর তার আনুগত্য স্বীকার করলেই কেবল.. 641 00:58:51,660 --> 00:58:53,080 তোমার লোকেরা বাঁচতে পারবে। 642 00:58:55,500 --> 00:58:56,910 আর আমরা যদি তা অস্বীকার করি? 643 00:58:58,410 --> 00:58:59,910 ও অস্টিরিথের দিকে ধেয়ে আসছে। 644 00:59:39,040 --> 00:59:41,080 এদিকে এসো। 645 00:59:45,870 --> 00:59:48,870 তুমি যা করেছ, তার পরে একটু নিপ অফ ম্যাশ খাওয়া চলে। 646 00:59:50,500 --> 00:59:52,000 নাও না, খাও। 647 00:59:52,580 --> 00:59:56,660 ঠিক যেমন তুমি গোলাঘরে আমার থেকে হিল্টটা নিয়েছিলে। 648 00:59:57,000 --> 00:59:58,450 আহ, কী বলছেন... 649 00:59:58,540 --> 01:00:00,040 না বোঝার ভান কোরো না। 650 01:00:00,750 --> 01:00:02,580 ভালোই জানো আমি কী বলছি। 651 01:00:14,080 --> 01:00:17,540 তুমি কি জানো এটা কী? এটা কোনো তলোয়ার না। 652 01:00:18,160 --> 01:00:19,410 এটা একটা ক্ষমতা। 653 01:00:20,290 --> 01:00:24,790 আমাদের পূর্বপুরুষদের জন্য স্বয়ং মাস্টার বানিয়েছিলেন এটা। 654 01:00:25,290 --> 01:00:27,830 একটা অতিসুন্দর ক্রিতদাস। 655 01:00:27,910 --> 01:00:31,500 যে হারিয়ে গেছে, কিন্তু আবার ফিরে আসবে। 656 01:00:33,040 --> 01:00:34,790 তুমি কি তার কথা জানো, খোকা? 657 01:00:35,750 --> 01:00:37,250 তুমি কি সাউরনের নাম শুনেছ? 658 01:00:41,910 --> 01:00:43,750 তুমি নিশ্চয়ই সেটা দেখেছ আকাশে? 659 01:00:44,870 --> 01:00:46,450 কয়েক সপ্তাহ আগে। 660 01:00:47,540 --> 01:00:48,790 নক্ষত্র ঝরে পড়েছিল। 661 01:00:48,870 --> 01:00:50,700 এর অর্থ, তার আগমনের সময় ঘনিয়ে এসেছে। 662 01:00:51,830 --> 01:00:55,660 আর সেজন্য আমাকে আর তোমাকে প্রস্তুত থাকতে হবে। 663 01:00:55,750 --> 01:00:57,120 প্রস্তুত? কীসের জন্য? 664 01:00:57,200 --> 01:00:59,500 চুপ করো। 665 01:01:00,410 --> 01:01:02,250 শক্তি জমাও। 666 01:01:03,580 --> 01:01:05,000 পরে কাজে লাগবে। 667 01:01:06,620 --> 01:01:08,040 যা আসছে তার জন্য। 668 01:01:22,830 --> 01:01:24,410 লর্ড-ফাদার... 669 01:01:26,120 --> 01:01:27,620 আমরা এটা খুঁজে পেয়েছি। 670 01:01:29,370 --> 01:01:31,200 এটা দুর্গে আছে। 671 01:01:56,450 --> 01:01:58,250 শান্ত হয়ে চলে নাও। 672 01:02:41,790 --> 01:02:43,700 আপনার প্রজারা আশ্বশ্ত হবে। 673 01:02:44,540 --> 01:02:46,450 তারা শীঘ্রই কোর্টে আর প্লাজায় জড়ো হবে 674 01:02:46,540 --> 01:02:48,700 আপনার ঘোষণা শোনার জন্য। 675 01:02:52,040 --> 01:02:54,040 ওদেরকে আর অপেক্ষা না করাই। 673 01:04:05,791 --> 01:04:09,166 যারা বিশ্বাসী তারা বিশ্বাস করে যে, যখন সাদা বৃক্ষের পাপড়ি ঝরে পড়ে, 676 01:04:09,250 --> 01:04:11,000 এটা কোনো সাধারণ বিষয় নয়, 677 01:04:11,080 --> 01:04:13,950 এটা স্বয়ং ভালারের অশ্রু, 678 01:04:14,370 --> 01:04:19,250 তারা যে চোখ দিয়ে আমাদের ওপর নজর রাখছেন, সেটার জীবন্ত স্মারক। 679 01:04:20,450 --> 01:04:23,870 মানবজাতির জন্য এখন চরম সময়। 680 01:04:24,540 --> 01:04:25,790 বিচারের এই সময়ে 681 01:04:27,000 --> 01:04:31,160 আমাদের প্রত্যেককে, নিজেদের পরিচয় নির্ধারিত করতে হবে, 682 01:04:32,000 --> 01:04:35,250 কেউ বাদ যাবে না। 683 01:04:36,200 --> 01:04:40,500 আমাদের হৃদয় কি আমাদের দ্বীপটাকে ঘিরে রাখা মূর্তিগুলোর মতোই পাথর হয়ে গেছে? 684 01:04:40,950 --> 01:04:44,830 নাকি সেগুলোতে এখনো রক্ত চলকাচ্ছে, সেই মূর্তিগুলোর মহান কারিগরদের মতো? 685 01:04:48,160 --> 01:04:51,370 আমাদের বীরত্ব কি কবরে শুয়ে থাকা আমাদের পিতাদের মতো ঘুমন্ত হয়ে আছে? 686 01:04:53,500 --> 01:04:54,870 নাকি এটা এখানে 687 01:04:56,790 --> 01:04:58,580 আমাদের মাঝে বয়ে যাচ্ছে... 688 01:05:06,000 --> 01:05:08,410 উদীত সূর্যের মতো ফেটে বেরোনোর অপেক্ষায়? 689 01:05:11,450 --> 01:05:16,750 তোমাদের আদেশ দেবো না, যার মুখোমুখি আমি হবো না, সেই বিপদে আমন্ত্রণও দেবো না। 690 01:05:17,540 --> 01:05:22,160 তাই আমি ব্যক্তিগতভাবে এই এলফকে মিডল-আর্থে ফিরিয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছি। 691 01:05:29,620 --> 01:05:34,450 সাউথ ল্যান্ডে আক্রমণের শিকার আমাদের ভাইদের সাহায্য করার জন্য। 692 01:05:35,160 --> 01:05:37,200 আপনাদের রানি সোজাসুজি তার উদ্দেশ্য জানিয়ে দিলেন। 693 01:05:37,290 --> 01:05:39,500 দশ দিনের মাঝে আমাদের জাহাজ ছাড়বে। 694 01:05:40,700 --> 01:05:45,250 নুমেনরের এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত খুঁজে খুঁজে সাহসী নারী-পুরুষেদের নিয়ে 695 01:05:45,330 --> 01:05:47,540 এই অভিযাত্রিক দল গঠিত হবে। 696 01:05:48,370 --> 01:05:52,870 আমাদের কুইন রিজেন্টের নিরাপত্তায় নিয়োজিত হতে রাজি আছেন কে কে? 697 01:05:58,830 --> 01:06:01,660 সামনে এগিয়ে এসে নিজের পরিচয় বলুন। 698 01:06:04,160 --> 01:06:05,450 আমি সেবায় নিয়োজিত থাকব। 699 01:06:09,910 --> 01:06:11,200 আমি সেবায় নিয়োজিত থাকব। 700 01:06:14,120 --> 01:06:15,540 আমি সেবায় নিয়োজিত থাকব। 701 01:06:22,660 --> 01:06:23,660 আমি সেবায় নিয়োজিত থাকব! 702 01:06:25,910 --> 01:06:26,910 আমি সেবায় নিয়োজিত থাকব! 703 01:06:39,910 --> 01:06:45,910 অনুবাদে - কুদরতে জাহান 704 01:06:46,910 --> 01:06:52,910 বাংলায় সাবটাইটেলটি ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না।