1
00:00:23,080 --> 00:00:27,880
এ টাইম ফর ড্রাংকেন হর্সেস
2
00:00:28,195 --> 00:00:30,196
- নাম কী তোমার?
- আমানেহ।
3
00:00:30,364 --> 00:00:31,697
এ টাইম ফর ড্রাংকেন হর্সেস
4
00:00:31,865 --> 00:00:32,907
তোমার বয়স কত?
5
00:00:33,033 --> 00:00:35,493
আমি মাদির থেকে ছোট।
6
00:00:35,661 --> 00:00:36,786
মাদি কে?
7
00:00:36,912 --> 00:00:39,372
আমার ভাই। ও পঙ্গু।
8
00:00:40,082 --> 00:00:43,084
সবসময় অসুস্থ থাকে। ওই তো ওখানে।
9
00:00:43,710 --> 00:00:46,337
যে হলুদ জ্যাকেট পরে আছে।
10
00:00:46,672 --> 00:00:53,803
আজ আমরা ওকে হাসপাতালে
ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম।
11
00:00:55,013 --> 00:00:57,640
- তোমার বাবা কী করেন?
- একজন চোরাকারবারী।
12
00:00:57,766 --> 00:01:03,980
আমাদের খচ্চরে চাপিয়ে বিক্রির জন্য জিনিস নিয়ে
ইরাকে যায় আর অন্য জিনিস নিয়ে আসে।
13
00:01:04,314 --> 00:01:06,274
মা আছে তোমার?
14
00:01:06,483 --> 00:01:12,113
না, আমার ছোট বোন জন্মানোর সময়
মা মারা গেছে।
15
00:01:12,531 --> 00:01:16,617
রোজিন এখন আমাদের মা।
16
00:01:16,910 --> 00:01:18,160
রোজিন কে?
17
00:01:18,745 --> 00:01:22,581
আমার বোন...আমার বড় বোন।
18
00:01:22,708 --> 00:01:23,541
রোজিন আছে এখানে?
19
00:01:23,709 --> 00:01:30,840
না, বাড়িতে আছে,
আমার ছোট বোনের দেখাশোনা করছে।
20
00:01:31,008 --> 00:01:34,260
ওই, ওটা হচ্ছে আইয়ুব।
আমার বড় ভাই।
21
00:01:37,764 --> 00:01:39,932
- কতজন?
- তিন বোন, দুই ভাই।
22
00:01:40,058 --> 00:01:40,850
কী করছ এটা?
23
00:01:41,643 --> 00:01:45,438
যাতে না ভাঙ্গে তাই আমরা
খবরের কাগজের প্যাকেটে মুড়ে দিচ্ছি।
24
00:01:50,485 --> 00:01:52,695
আমি আইয়ুব আর
গ্রামের অন্য বাচ্চারা।
25
00:01:53,113 --> 00:01:57,575
আমরা প্রায় সব সময়
এখানে আসি।
26
00:01:57,701 --> 00:01:59,243
তোমাদের গ্রাম কোথায়?
27
00:01:59,453 --> 00:02:01,537
এখান থেকে অনেক দূরে...
28
00:02:02,122 --> 00:02:04,123
ইরাকের সীমানার কাছে।
29
00:02:05,000 --> 00:02:30,000
ভাবানুবাদ ও সম্পাদনায়
শান্তনু মুখার্জী
30
00:03:33,046 --> 00:03:35,631
আপনার গ্লাসগুলো কি মুড়ে দেবো?
31
00:04:01,366 --> 00:04:04,410
মাদি, সোনা, ক্লান্ত লাগছে?
32
00:04:07,831 --> 00:04:09,415
ওষুধের বড়িগুলো খেয়ে নে।
33
00:04:09,624 --> 00:04:12,585
তোর হয়ে আমি তো
খেতে পারব না!
34
00:04:37,944 --> 00:04:42,907
মোট বওয়ার জন্য পাঁচ ছয়জনকে চাই।
জলদি এসো!
35
00:04:44,534 --> 00:04:46,869
আমানেহ, তুই কর ততক্ষণ।
এক্ষুনি আসছি!
36
00:05:17,692 --> 00:05:19,985
আমি আসতে পারি?
আমি আসব?
37
00:05:31,248 --> 00:05:33,123
ছয়জন শুধু!
38
00:05:33,625 --> 00:05:35,417
ছয়ের বেশি নয়!
39
00:05:59,859 --> 00:06:03,862
তাড়াতাড়ি...কেউ দেখে ফেলার আগে।
40
00:06:03,989 --> 00:06:06,782
- সাবধান, ভেঙে যেতে পারে।
- বয়ে নিয়ে বাজারে চলে যা।
41
00:06:35,395 --> 00:06:36,353
জলদি কর।
42
00:06:36,563 --> 00:06:38,564
তোরা যারা বাড়ি যেতে চাস,
43
00:06:38,732 --> 00:06:40,691
আর ৫ মিনিটে রওয়ানা দেবো।
44
00:06:47,032 --> 00:06:48,616
উঠে পড়!
45
00:06:54,497 --> 00:06:58,250
এই। সবাই তাড়াতাড়ি আয়।
ট্রাক রওয়ানা দিচ্ছে!
46
00:07:03,965 --> 00:07:06,717
তাড়াতাড়ি কর! ট্রাক চলে যাচ্ছে!
47
00:07:12,682 --> 00:07:13,641
আসছি!
48
00:07:29,824 --> 00:07:34,453
♪ জীবন আমাকে বুড়িয়ে দিচ্ছে
আমায় চরকির মত ঘুরিয়ে মারছে...
49
00:07:36,956 --> 00:07:41,168
♪ পাহাড়ে আর উপত্যকায়,
মৃত্যুর দিকে প্রতিদিন এগিয়ে নিয়ে চলেছে।
50
00:07:47,384 --> 00:07:51,053
♪ পাহাড়ে আর উপত্যকায়,
মৃত্যুর দিকে প্রতিদিন এগিয়ে নিয়ে চলেছে।
51
00:08:31,845 --> 00:08:40,041
ট্রাকে ওরা বলছিল যে বেশ কিছু
চোরাকারবারি মাইন ফেটে উড়ে গিয়েছে।
52
00:08:41,229 --> 00:08:43,397
আমাদের গ্রামটা একদম বর্ডারের উপর।
53
00:08:44,524 --> 00:08:48,777
তাই অনেক গ্রামবাসী মারা গিয়েছে।
54
00:08:48,987 --> 00:08:51,822
আমার বাবাও এখন ওখানে।
55
00:08:53,074 --> 00:08:55,409
বাবার জন্য খুব চিন্তা হচ্ছে।
56
00:08:55,744 --> 00:08:59,663
গতকাল রাতে
বাবাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি।
57
00:09:28,818 --> 00:09:31,069
মাদি, এখন তোর বড়ি খাওয়ার সময়।
58
00:09:45,960 --> 00:09:51,006
জল নেই তাই এগুলো
থুতু দিয়েই গিলে ফেল।
59
00:09:59,057 --> 00:10:01,391
দেখ। ওইভাবে গিলে নে।
60
00:10:24,249 --> 00:10:27,167
রহমান, হয় জনপ্রতি
১৫০ তোমান দিতে হবে...
61
00:10:27,377 --> 00:10:30,712
নাহলে ওদের প্রত্যেককে নিজের সঙ্গে
খাতা লুকিয়ে নিয়ে যেতে হবে...
62
00:10:30,880 --> 00:10:34,132
যতক্ষণ না আমরা
সীমান্ত চৌকি পার করি।
63
00:10:47,689 --> 00:10:52,234
ইরাকি বাচ্চারা! লাফ দিয়ে নামো।
সীমান্তের প্রায় কাছে এসে পড়েছি।
64
00:10:52,861 --> 00:10:54,570
ওপাশে অপেক্ষা করব।
65
00:11:28,062 --> 00:11:30,522
সেলাম। কী নিয়ে যাচ্ছ?
66
00:11:30,899 --> 00:11:32,608
শুধু মুসাফির।
67
00:11:32,984 --> 00:11:34,026
ইরাকি নেই তো?
68
00:11:34,235 --> 00:11:35,235
না।
69
00:11:40,867 --> 00:11:44,077
- কোথায় যাচ্ছে ওরা?
- ওদের গ্রামে। সারদাব।
70
00:11:49,000 --> 00:11:50,876
এই যে বাচ্চারা, সব নীচে নামো!
71
00:11:52,337 --> 00:11:55,339
ওদের এক লাইনে দাঁড় করাও, সার্জেন্ট।
72
00:12:17,362 --> 00:12:18,570
এগুলো কী?
73
00:12:18,696 --> 00:12:20,280
এক্সারসাইজ বুক(খাতা)।
74
00:12:21,115 --> 00:12:24,242
ওগুলো কোথায় নিয়ে যাচ্ছ?
75
00:12:24,452 --> 00:12:25,577
এগুলো ওদের।
76
00:12:27,288 --> 00:12:29,498
কীসের কথা বলছ তুমি?
77
00:12:35,505 --> 00:12:38,632
ওদের তল্লাসি নাও, সার্জেন্ট।
78
00:12:39,467 --> 00:12:42,177
যে যার নিজের শার্ট তোলো!
79
00:13:27,223 --> 00:13:30,809
স্যার, ট্রাকে একগাদা খাতা রাখা আছে।
80
00:13:50,455 --> 00:13:52,414
ট্রাকটাকে বাজেয়াপ্ত করো!
81
00:15:10,368 --> 00:15:11,076
দাঁড়া, আমানেহ।
82
00:15:11,077 --> 00:15:13,411
আমানেহ, অপেক্ষা কর।
83
00:15:16,415 --> 00:15:18,792
মাদিকে ওষুধটা খাইয়ে দিই।
84
00:15:26,175 --> 00:15:30,137
মাদি, আমরা পাহাড়ের ওপারে যাবো।
85
00:15:31,013 --> 00:15:33,974
ওখানে তুষার নেই।
তোর এতটা ঠাণ্ডা লাগবে না।
86
00:15:57,456 --> 00:15:58,582
গিলে ফেল।
87
00:15:58,708 --> 00:16:01,710
পারব না বাবা, এত তিতো।
88
00:16:05,339 --> 00:16:08,758
একটু বরফ খেয়ে নে।
গিলতে সুবিধা হবে।
89
00:18:45,833 --> 00:18:49,294
আমরা বাবাকে আর
কোনদিন দেখতে পাবো না।
90
00:18:50,171 --> 00:18:54,924
কাকা বলেছিল
বাবার জায়গাটা এবার আইয়ুব নেবে।
91
00:18:55,301 --> 00:18:58,386
আইয়ুব পড়াশোনা ছেড়ে দিল।
92
00:19:00,139 --> 00:19:03,266
আমার কাকার ৮ জন সন্তান, তাই...
93
00:19:03,476 --> 00:19:06,311
আমাদের দেখাশোনা করা
তার পক্ষে সম্ভব হয়নি।
94
00:19:06,687 --> 00:19:10,523
আইয়ুব আমাকে বলল
পড়াশোনা চালিয়ে যেতে
95
00:19:10,900 --> 00:19:14,736
যত টাকা লাগে তা ও দেবে।
96
00:21:13,772 --> 00:21:14,647
হ্যালো.. ডক্টর।
97
00:21:14,773 --> 00:21:19,777
হাই। আইয়ুব। মাদিকে
ইনজেকশন দেওয়াতে নিয়ে এসো।
98
00:21:19,987 --> 00:21:21,196
আজ সকালে দেওয়ার কথা
99
00:21:21,363 --> 00:21:23,948
এখনই নিয়ে এসো।
আমাকে শহরে যেতে হবে।
100
00:21:34,919 --> 00:21:37,504
এই যে। উঠতে সাহায্য কর।
101
00:21:42,885 --> 00:21:44,135
কোথায় যাচ্ছিস, আইয়ুব?
102
00:21:44,303 --> 00:21:50,016
বাড়ি যাচ্ছি মাদিকে আনতে।
ওকে ডাঃ রহিমের কাছে নিয়ে যাবো।
103
00:21:50,351 --> 00:21:53,478
- ও বাড়িতে নেই।
- কোথায় গেছে?
104
00:21:53,687 --> 00:21:55,897
ও আমানেহ'র সঙ্গে কবরস্থানে গেছে..
105
00:21:56,273 --> 00:21:58,900
- এটা এখানে রেখে যেতে পারি?
- হ্যাঁ।
106
00:22:53,914 --> 00:22:59,252
হে আল্লাহ, মাদিকে সাহায্য করো।
হে আল্লাহ, ওকে ভালো করে দাও।
107
00:23:06,218 --> 00:23:10,847
আমানেহ, এই আমানেহ,
তোকে এখানে কে আসতে বলেছে?
108
00:23:13,601 --> 00:23:17,395
- ওকে এখানে কেন এনেছিস?
- মাদি অসুস্থ।
109
00:23:19,273 --> 00:23:23,109
তুই জানিস ওকে ওষুধ খেতে
আর সময় মত ইনজেকশন লাগাতে হবে!
110
00:23:24,903 --> 00:23:26,487
ওর শরীর খুব খারাপ হয়েছিল!
111
00:23:30,492 --> 00:23:32,076
উঠে পড়! চল যাই।
112
00:24:01,398 --> 00:24:02,899
মিস্টার রহিম!
113
00:24:03,400 --> 00:24:04,776
ডাক্তার!
114
00:24:11,325 --> 00:24:14,619
কে, আইয়ুব নাকি?
বললাম তো মাদিকে নিয়ে আসতে।
115
00:24:14,828 --> 00:24:19,123
আমাকে কয়েকদিনের জন্য
শহরে যেতে হবে।
116
00:24:19,667 --> 00:24:22,043
মাদি, কোথায় ব্যাথা করছে?
117
00:24:23,003 --> 00:24:24,504
এখানে?
118
00:24:26,674 --> 00:24:30,176
আর কোথায়? সারা শরীরে?
119
00:24:56,453 --> 00:24:58,371
ওকে ইনজেকশনটা লাগিয়ে দিই।
120
00:25:03,752 --> 00:25:06,295
ওর বড়িগুলো?
121
00:25:06,422 --> 00:25:09,716
সব দিয়েছি ওকে।
কিন্তু সারারাত ও কষ্ট পেয়েছে।
122
00:25:19,977 --> 00:25:21,561
নাম কী তোমার?
123
00:25:21,854 --> 00:25:22,687
মাদি।
124
00:25:23,856 --> 00:25:25,940
বয়স কত হল?
125
00:25:26,150 --> 00:25:27,859
দুই... না না তিন।
126
00:25:29,403 --> 00:25:30,945
না, পনেরো!
127
00:25:32,030 --> 00:25:33,531
ঠিক আছে, শুয়ে পড়ো।
128
00:25:33,824 --> 00:25:35,783
প্যান্টটা নীচে নামানো যাক।
129
00:25:38,245 --> 00:25:39,871
আরে একী..
130
00:25:53,886 --> 00:25:58,431
বড় ছেলেরা কাঁদে নাকি?
131
00:26:05,481 --> 00:26:09,066
সাবাশ...
132
00:26:15,908 --> 00:26:18,910
আইয়ুব, এক সেকেন্ড এখানে এসো।
133
00:26:23,207 --> 00:26:28,336
তোমাকে যা বলেছিলাম
কাল রাতে তোমার কাকাকেও বলেছি:
134
00:26:28,712 --> 00:26:34,008
ওকে সবসময়
ইনজেকশন দিয়ে যাওয়া সম্ভব নয়।
135
00:26:34,218 --> 00:26:37,720
দিনদিন ওর শরীর আরও খারাপ হচ্ছে।
136
00:26:38,222 --> 00:26:44,477
চার সপ্তাহের মধ্যে
ওর অপারেশন করতেই হবে..
137
00:26:44,603 --> 00:26:47,814
নাহলে ও মারা যাবে।
138
00:26:48,023 --> 00:26:54,654
হাসপাতালে ডঃ রেজাই তোমাকে
সেটা আগেই বলে দিয়েছেন।
139
00:26:55,030 --> 00:26:56,656
এত টাকা আমাদের নেই।
140
00:26:56,865 --> 00:27:00,451
সব তোমাদের উপর নির্ভর করছে।
141
00:27:00,661 --> 00:27:04,330
খুব তাড়াতাড়ি ওর অপারেশন করতে হবে।
142
00:27:04,456 --> 00:27:07,458
অপারেশন করা হলেও...
143
00:27:07,668 --> 00:27:11,170
... ও কিন্তু সাত আট মাসের বেশি বাঁচবে না।
144
00:27:11,338 --> 00:27:13,172
ওর রোগ সারার নয়।
145
00:27:55,924 --> 00:27:58,301
- আমানেহ, আমার উপর রাগ করেছিস?
- হ্যাঁ।
146
00:27:59,052 --> 00:28:01,304
- কেন?
- তুই আমাকে মেরেছিস।
147
00:28:01,513 --> 00:28:03,306
তুই কবরস্থানে গিয়েছিলি...
148
00:28:03,515 --> 00:28:05,474
মাদি বোর হয়ে গিয়েছিল।
149
00:28:05,767 --> 00:28:07,018
ওর কথা কেন শুনলি?
150
00:28:07,185 --> 00:28:08,394
কিন্তু ও যে বোর হচ্ছিলো।
151
00:28:08,520 --> 00:28:09,854
আমরা তাহলে বন্ধু?
152
00:28:10,105 --> 00:28:11,647
- না।
- কেন?
153
00:28:12,900 --> 00:28:14,692
কেননা তুই আমাকে মেরেছিস।
154
00:28:14,860 --> 00:28:17,069
আর কোনদিন মারব না।
আমরা এবার বন্ধু?
155
00:28:17,613 --> 00:28:18,738
ঠিক আছে।
156
00:28:18,947 --> 00:28:20,072
হাত মেলা তাহলে।
157
00:28:25,370 --> 00:28:27,163
আমার খাতাটা ভর্তি হয়ে গেছে।
158
00:28:32,127 --> 00:28:33,920
- ওইরকম আর একটা চাই?
- হ্যাঁ।
159
00:28:34,087 --> 00:28:37,048
দুবার টপ গ্রেড পেয়েছি।
160
00:28:37,925 --> 00:28:39,717
কাল একটা কিনে দেবো।
161
00:28:47,392 --> 00:28:51,354
খাবার খেয়ে নিই, তারপর
তোর গণিতের পরীক্ষা নেবো।
162
00:28:57,152 --> 00:28:58,194
তুই ভালো আছিস?
163
00:28:59,237 --> 00:29:00,529
চলে যাচ্ছে, সুক্রিয়া।
164
00:29:12,709 --> 00:29:14,210
মাদি, কেমন আছিস?
165
00:29:29,476 --> 00:29:31,268
মিঃ ইয়াসিনের সঙ্গে দেখা করেছিস?
166
00:29:33,355 --> 00:29:35,231
ওনার দেখা পাইনি।
167
00:30:08,724 --> 00:30:10,891
ডাক্তার যা বলেছেন আমি শুনেছি।
168
00:30:11,393 --> 00:30:14,895
মাদির অবস্থা দিনকে দিন খারাপ হচ্ছে।
169
00:30:15,439 --> 00:30:18,441
আইয়ুব বলেছে যেমন করেই হোক
170
00:30:18,942 --> 00:30:22,528
মাদির অপারেশনের টাকা যোগাড় করবে।
171
00:30:22,654 --> 00:30:27,575
আইয়ুব আবার মিঃ ইয়াসিনের সঙ্গে
দেখা করতে গিয়েছিল।
172
00:30:28,035 --> 00:30:31,162
হয়ত কাকা ইয়াসিনকে
রাজি করাতে পারবে...
173
00:30:31,371 --> 00:30:35,332
ওর জন্য একটা চাকরির খুঁজে দিতে।
174
00:30:35,751 --> 00:30:40,838
নিজের একটা খচ্চর না থাকলে
এখানে কাজ পাওয়া সম্ভব নয়।
175
00:30:42,549 --> 00:30:49,638
বাজারে, ইরাকের জন্য জিনিসপত্র চাপানো হয়
আর ওখানকার জিনিস ফিরিয়ে আনা হয়।
176
00:30:59,066 --> 00:31:05,279
ইয়াসিন সাহেব, আইয়ুবকে
একটা চাকরি দিতে পারেন?
177
00:31:08,742 --> 00:31:12,203
এখন ওর খুব সমস্যা চলছে।
178
00:31:17,042 --> 00:31:19,210
ওটাকে লোড করা যাক!
179
00:31:22,756 --> 00:31:27,635
ইয়াসিন সাহেব আপনাকে আইয়ুবের জন্য
একটা চাকরি খুঁজে দিতেই হবে।
180
00:32:07,676 --> 00:32:09,677
আইয়ুব কি ওজন তুলতে পারবে?
181
00:32:09,845 --> 00:32:11,178
কেন পারবে না?
182
00:32:11,304 --> 00:32:14,890
আইয়ুব কোথায়?
ওকে এখানে ডেকে নিয়ে এসো।
183
00:32:24,568 --> 00:32:26,360
হ্যালো।
184
00:32:28,822 --> 00:32:31,198
- ভার তুলতে পারবি?
- অবশ্যই।
185
00:32:31,324 --> 00:32:35,619
ঠিক আছে, রোজ সকালে
এখানে এসে বোঝা বইবি।
186
00:32:38,665 --> 00:32:39,707
রাউফ..
187
00:32:41,126 --> 00:32:46,714
- আইয়ুবকেও একটা বোঝা দিস, ঠিক আছে?
- আচ্ছা।
188
00:32:56,600 --> 00:32:58,559
আজ খুব একটা ঠাণ্ডা পড়েনি।
189
00:32:58,685 --> 00:33:00,811
খচ্চরগুলোকে শুধু এক বোতল দিস।
190
00:35:23,788 --> 00:35:27,207
- হাঁপিয়ে গেছিস?
- হ্যাঁ। বেশ পরিশ্রমের কাজ।
191
00:35:27,334 --> 00:35:31,086
- জানি।
- তোর বাড়ি কোথায়?
192
00:35:31,212 --> 00:35:32,796
চম্পারা।
193
00:35:33,089 --> 00:35:34,506
তোর নিজের খচ্চর নেই?
194
00:35:34,632 --> 00:35:38,594
না, আমার বাবা আর তাঁর খচ্চর
একটা মাইন ব্লাস্টে উড়ে যায়।
195
00:35:39,054 --> 00:35:40,846
- নিজেই কাজ করিস?
- হ্যাঁ।
196
00:35:42,098 --> 00:35:43,223
তোর নাম কী?
197
00:35:44,017 --> 00:35:45,309
রিবোয়ার।
198
00:35:46,561 --> 00:35:48,062
তোদের জমি আছে?
199
00:35:48,938 --> 00:35:50,064
হ্যাঁ, প্রচুর।
200
00:35:50,899 --> 00:35:53,317
তাহলে, চাষ করিস না কেন?
201
00:35:54,361 --> 00:35:56,111
সব জায়গায় ল্যান্ডমাইন বেছানো।
202
00:35:57,364 --> 00:35:58,906
ওগুলো সরিয়ে দেওয়া যায় না?
203
00:35:59,074 --> 00:36:00,407
অনেক বেশি আছে।
204
00:36:01,826 --> 00:36:03,619
সীমানা আর এখন বেশি দূরে নয়।
205
00:36:05,038 --> 00:36:07,873
সীমানা? কোথায় ওটা?
206
00:36:08,666 --> 00:36:13,003
ওই দিকটা দেখছিস? ওপাশে ইরাক।
207
00:36:14,130 --> 00:36:16,590
ঝগড়া হচ্ছে নাকি? চল যাই।
208
00:36:18,134 --> 00:36:21,512
আগের দুবারের ভার বওয়ার
টাকা দেবেন না?
209
00:36:21,721 --> 00:36:26,016
মোটেই না। লোডের
যে মালিক তাকে দিতে হবে।
210
00:36:26,476 --> 00:36:29,895
আপনি আমাদের নিয়োগ করেছেন।
আমাদের টাকা না দেওয়ার অধিকার আপনার নেই।
211
00:36:29,979 --> 00:36:31,855
না, আপনার অধিকার নেই!
212
00:37:53,605 --> 00:37:55,647
■ ইরাক
213
00:38:02,322 --> 00:38:04,656
- সেলাম।
- সেলাম, কী খবর।
214
00:38:13,500 --> 00:38:19,296
ইয়াসিন সেলাম জানিয়েছেন আর
বলেছেন বোঝাগুলোর জন্য টাকাটা চেয়ে নিতে।
215
00:38:19,672 --> 00:38:22,799
আপনার টাকা চাই?
216
00:38:22,967 --> 00:38:25,928
আমরা ওকে আগেই বলেছি...
217
00:38:26,471 --> 00:38:30,265
বোঝা যারা বয়েছে তাদের
আমরা টাকা দিতে পারব না।
218
00:38:41,361 --> 00:38:45,614
তাহলে, এই বোঝাগুলো নিয়ে
আমি এখন কী করব?
219
00:38:47,033 --> 00:38:52,162
সেটা আমার সমস্যা নয়।
বেতন পাওয়া না পাওয়া তাদের ব্যাপার।
220
00:39:00,797 --> 00:39:03,840
তাহলে, আমরা এখন কী করব?
221
00:39:05,134 --> 00:39:07,444
হয় এখানে রেখে যান
বা আবার ইরানে ফিরিয়ে নিয়ে যান।
222
00:39:15,228 --> 00:39:17,646
- সেলাম
- সেলাম, কী দেবো?
223
00:39:20,692 --> 00:39:22,693
এক কাপ চা, প্লিজ।
224
00:39:37,208 --> 00:39:37,958
এই যে।
225
00:39:38,126 --> 00:39:41,003
- ওই ছবিগুলো কি বিক্রির জন্য?
- হ্যাঁ।
226
00:39:41,170 --> 00:39:44,798
- কত করে?
- ২, ৩ আর ৪ দিনার।
227
00:39:45,341 --> 00:39:48,218
- ওই ছোটটা?
- ২ দিনার।
228
00:39:48,386 --> 00:39:49,636
তোমানে দিলে কত?
229
00:39:49,804 --> 00:39:52,472
- ১০০. দিনার নেই নাকি?
- না।
230
00:39:53,016 --> 00:39:56,518
চিন্তা নেই।
দিনার পেলে দাম দিয়ে দিও।
231
00:39:57,270 --> 00:39:58,895
- ধন্যবাদ।
- দাঁড়াও আনছি।
232
00:40:18,708 --> 00:40:19,875
ধন্যবাদ।
233
00:40:22,420 --> 00:40:24,004
তুমি সারদাব থেকে নাকি?
234
00:40:25,048 --> 00:40:26,673
হ্যাঁ।
235
00:40:29,427 --> 00:40:31,219
ওজন বওয়ার টাকা পেয়েছ?
236
00:40:31,888 --> 00:40:33,055
না।
237
00:40:33,806 --> 00:40:34,514
কেন?
238
00:40:34,932 --> 00:40:39,186
মালিক বলছে আমাকে টাকাটা
ইরানে দেওয়া উচিত ছিল, এখানে নয়।
239
00:40:41,272 --> 00:40:42,773
এই কাজে নতুন নাকি?
240
00:40:43,274 --> 00:40:44,232
হ্যাঁ।
241
00:40:45,068 --> 00:40:48,945
শোনো, লোডের জন্য
টাকা হাতে না পাওয়া পর্যন্ত...
242
00:40:49,906 --> 00:40:53,869
কাজ আরম্ভ করবে না।
ওদের বিশ্বাস করতে নেই।
243
00:40:54,619 --> 00:41:00,040
প্রতিদিন লোক বদলে যায়।
আর তাদের খুঁজে পাবে না।
244
00:41:00,500 --> 00:41:04,086
আইয়ুব, চলো।
বাচ্চাগুলো ফিরে আসছে।
245
00:41:09,217 --> 00:41:12,552
খোদা হাফিজ।
246
00:41:29,070 --> 00:41:31,863
- হ্যালো, রোজিন।
- হাই।
247
00:41:33,324 --> 00:41:35,325
বেতন পেয়েছিস?
248
00:41:38,830 --> 00:41:42,040
না। কাল দেবে আমাকে।
249
00:42:12,113 --> 00:42:14,573
মাদি! মাদি! জেগে আছিস নাকি?
250
00:42:23,583 --> 00:42:27,002
কেমন আছিস তুই?
দেখ তোর জন্য কী এনেছি।
251
00:43:20,890 --> 00:43:23,475
"যখন প্রথম বিমানটা তৈরি হল...
252
00:43:24,060 --> 00:43:27,145
- ওরা বন্ধুদের আমন্ত্রণ জানালো
দৃশ্যটা দেখতে।"
253
00:43:27,355 --> 00:43:31,900
"ইঞ্জিনটা চালু করার পর...
254
00:43:33,069 --> 00:43:37,572
"দুই ভাই খুব নার্ভাস ছিল।
255
00:43:38,074 --> 00:43:39,658
"অবশেষে,
256
00:43:39,784 --> 00:43:44,162
"বিমানটা উড়ে উঁচুতে উঠতে লাগলো।
257
00:43:44,330 --> 00:43:47,415
"আর এভাবেই মানুষ
258
00:43:47,625 --> 00:43:52,712
"প্রথম আকাশের উপর বিজয়লাভ করলো।"
259
00:43:53,506 --> 00:44:01,096
"প্রথম উড়ানটি সংগঠিত হয়
৯০ বছরেরও আগে...
260
00:44:01,222 --> 00:44:07,477
"আর আজ বিশাল বিমানগুলি
কয়েক ঘণ্টায় মানুষকে...
261
00:44:08,104 --> 00:44:16,486
"পৃথিবীর এক প্রান্ত থেকে
অন্য প্রান্তে নিয়ে যেতে সক্ষম।"
262
00:44:24,036 --> 00:44:25,078
ভিতরে এসো।
263
00:44:26,122 --> 00:44:26,913
সেলাম।
264
00:44:27,540 --> 00:44:29,374
আমানেহ'র সঙ্গে কথা বলতে পারি?
265
00:44:30,126 --> 00:44:31,209
কেন?
266
00:44:31,544 --> 00:44:32,752
একটা খাতা এনেছি।
267
00:44:33,713 --> 00:44:36,089
আমানেহ, তুমি যেতে পারো।
268
00:44:39,302 --> 00:44:41,636
আমি তোর খাতা নিয়ে এসেছি।
269
00:44:42,263 --> 00:44:43,847
সুক্রিয়া, আইয়ুব।
270
00:44:50,855 --> 00:44:52,355
খোদা হাফিজ।
271
00:45:15,630 --> 00:45:19,883
দুই মাস ধরে আইয়ুব কঠিন পরিশ্রম করলো।
272
00:45:20,051 --> 00:45:22,802
কিন্তু মাদির অপারেশনের জন্য...
273
00:45:23,012 --> 00:45:25,931
যথেষ্ট অর্থ রোজগার করতে পারল না।
274
00:45:26,140 --> 00:45:29,309
সব অর্থ তাকে আমাদের জন্য ব্যয় করতে হল।
275
00:45:29,727 --> 00:45:33,897
মারামারির পর
কাকার যখন হাত ভাঙলো
276
00:45:34,023 --> 00:45:37,400
আমাদের কাকা ওকে নিজের খচ্চরটা দিল
277
00:45:37,526 --> 00:45:39,986
যাতে ওরা একসাথে কাজ করতে পারে।
278
00:46:08,140 --> 00:46:13,061
থামো! একদম চুপ!
নড়বে না!
279
00:46:40,840 --> 00:46:45,468
বখতিয়ার! কী ব্যাপার?
অ্যামবুশ নাকি?
280
00:47:09,827 --> 00:47:11,077
পালাও!
281
00:47:12,413 --> 00:47:14,122
এটা একটা অ্যামবুশ!
282
00:48:13,724 --> 00:48:16,267
কোন হাতে আছে বল?
283
00:48:22,358 --> 00:48:24,651
তাহের তুমি খুব সাহসী।
284
00:48:25,861 --> 00:48:28,738
আর তোমার ছেলেও তাই।
285
00:48:33,911 --> 00:48:40,542
ছেলে আর মেয়ে যদি রাজি হয়,
286
00:48:41,877 --> 00:48:46,422
তাহলে আমারও আপত্তি নেই।
287
00:48:47,842 --> 00:48:52,679
আমি সন্মানিত বোধ করব
288
00:48:52,888 --> 00:48:57,892
যদি তুমি আমার ছেলেকে
289
00:48:58,102 --> 00:49:04,023
নিজের জামাই হিসাবে গ্রহণ করো।
290
00:49:06,318 --> 00:49:11,948
শুভ কাজ যত তাড়াতাড়ি হয় ততই মঙ্গল।
291
00:49:13,659 --> 00:49:15,326
আমার মেয়েকে তোমায় দিলাম।
292
00:49:17,538 --> 00:49:24,294
সেক্ষেত্রে আমার মনে হয় সবাই মিলে
কাজটা তাড়াতাড়ি সেরে ফেলাই ভালো।
293
00:49:45,107 --> 00:49:47,775
মাদির ব্যাপারে, চিন্তা কোরো না।
294
00:49:50,613 --> 00:49:54,115
আজ সন্ধ্যায়,
আমরা আলোচনা করব...
295
00:49:54,575 --> 00:49:58,620
কীভাবে ওকে ইরাকে নিয়ে গিয়ে
অপারেশন করিয়ে আনা যায়।
296
00:49:58,787 --> 00:50:00,079
তোমাকে জানাবো।
297
00:51:24,748 --> 00:51:26,040
হ্যালো।
298
00:51:26,625 --> 00:51:29,210
হ্যালো।
ওই জুতোগুলো কার?
299
00:51:31,588 --> 00:51:33,589
জনাব তাহের আর তাঁর ছেলেদের।
300
00:51:34,049 --> 00:51:35,842
কাকাও ওখানে আছে নাকি?
301
00:51:36,385 --> 00:51:38,386
হ্যাঁ। আছে।
302
00:51:39,054 --> 00:51:40,471
ওরা এখানে কেন এসেছে?
303
00:51:41,807 --> 00:51:43,099
আমি জানি না।
304
00:51:44,643 --> 00:51:45,435
কাকাকে ডাক।
305
00:51:46,729 --> 00:51:49,772
নিজেই ডাকছিস না কেন?
306
00:51:50,149 --> 00:51:51,899
বললাম না ডাক।
307
00:51:55,946 --> 00:51:57,488
কাকা, একবার এখানে এসো।
308
00:52:07,958 --> 00:52:08,750
কী ব্যাপার।
309
00:52:09,418 --> 00:52:11,002
তুই ভিতরে আসছিস না কেন?
310
00:52:11,879 --> 00:52:12,879
ওরা কেন এসেছে এখানে?
311
00:52:13,547 --> 00:52:15,089
একটা শুভ কাজ করতে।
312
00:52:15,841 --> 00:52:16,591
কী?
313
00:52:17,718 --> 00:52:19,427
রোজিনের বিয়ের প্রস্তাব নিয়ে।
314
00:52:20,387 --> 00:52:22,764
কী?
আমাকে বলোনি কেন?
315
00:52:23,515 --> 00:52:28,186
আমি তোদের কাকা। যতদিন
এখানে আছি, দায়িত্বটা আমার!
316
00:52:29,980 --> 00:52:31,856
বুঝলি আমার কথা?
317
00:52:32,983 --> 00:52:36,486
শোনো। আমি রোজিনের ভাই।
318
00:52:37,279 --> 00:52:40,948
যতক্ষণ আমি আছি,
সিদ্ধান্ত তুই নিবি না। চুপ করে থাক!
319
00:52:41,825 --> 00:52:42,867
ও হচ্ছে আমার বোন।
320
00:52:43,035 --> 00:52:45,411
তুমি আমাকে জানাওনি।
ওদের যেতে বলো।
321
00:52:46,288 --> 00:52:50,041
ভাগ এখান থেকে! আমি
যতক্ষণ আছি, তোর কোন অধিকার নেই!
322
00:53:06,350 --> 00:53:09,102
তুই ওরকম ব্যবহার করলি কেন?
323
00:53:09,228 --> 00:53:11,687
বাদ দে!
আমাকে বলিসনি কেন?
324
00:53:12,064 --> 00:53:13,064
কী?
325
00:53:14,024 --> 00:53:15,441
তাহেরের ছেলের ব্যাপারে।
326
00:53:15,943 --> 00:53:18,111
আমিও তো জানতাম না।
327
00:53:19,071 --> 00:53:22,573
মিথ্যা কথা কেন বলছিস?
আমাকে কখনও মিথ্যা কথা বলবি না!
328
00:53:26,829 --> 00:53:28,329
আমি তোর ভাই।
329
00:53:29,123 --> 00:53:31,749
ভেবেছিলাম কাকা তোকে বলেছে।
330
00:53:31,959 --> 00:53:33,751
কাকা আমাকে কিছুই বলেনি।
331
00:53:33,961 --> 00:53:36,003
তুই এত রাগ করছিস কেন?
332
00:53:36,505 --> 00:53:38,005
রাগ করব না?
333
00:53:38,882 --> 00:53:41,634
আমি কি এই পরিবারের ছেলে নই?
334
00:53:42,886 --> 00:53:49,308
মাদির জন্য করেছি। আমি বিয়ে করলে
ওরা ওখানে ওর অপারেশন করাবে।
335
00:53:49,893 --> 00:53:53,187
তুই অপারেশনের জন্য
যথেষ্ট অর্থ যোগাড় করতে পারিসনি।
336
00:53:53,564 --> 00:53:56,816
- করাবে সেটা কি নিশ্চিত?
- আমি জানি না।
337
00:54:09,580 --> 00:54:13,082
আইয়ুব! এই। আইয়ুব!
338
00:54:50,829 --> 00:54:52,079
হ্যালো।
339
00:54:52,831 --> 00:54:54,207
মাদি, ভালো আছিস?
340
00:54:58,587 --> 00:55:00,338
হ্যালো, রহিম সাহেব।
341
00:55:27,157 --> 00:55:31,953
নড়বি না!
এখন তো তুই বড় হয়ে গেছিস।
342
00:55:40,337 --> 00:55:41,754
পুরুষমানুষ কাঁদে না।
343
00:55:47,719 --> 00:55:49,595
আমি বৃহস্পতিবার ফিরে আসব...
344
00:55:51,014 --> 00:55:54,225
ওকে শেষ ইনজেকশনটা দিতে।
345
00:57:01,001 --> 00:57:06,547
মিসেস মাহবুবেহ, দয়া করে
বাচ্চাদের একটু যত্ন নেবেন। অনুরোধ জানাচ্ছি।
346
01:03:41,026 --> 01:03:46,905
ওকে কেন নিয়ে এসেছ?
347
01:03:47,741 --> 01:03:49,366
ওকে আমার দরকার নেই।
348
01:03:50,035 --> 01:03:53,162
বউ আনতে পাঠিয়েছিলাম।
ওকে তো আমি চাইনি। ফিরিয়ে নিয়ে যাও।
349
01:04:16,269 --> 01:04:17,978
কাকা!
?
350
01:04:18,646 --> 01:04:22,149
ওদের মা বলছে,
মাদিকে সে আসতে দেবে না।
351
01:04:51,471 --> 01:04:56,975
আপনি কথা দিয়েছিলেন।
মিঃ তাহের রাজি হয়েছিলেন।
352
01:04:57,685 --> 01:04:59,311
মিঃ তাহের কে?
353
01:04:59,896 --> 01:05:04,817
ওকে আমি চাই না।
এসব আমি মেনে নেবো না।
354
01:05:08,696 --> 01:05:13,075
আমার নিজেরই দশটা বাচ্চা রয়েছে।
355
01:05:23,294 --> 01:05:26,505
সাধারণত যা দেওয়া হয়
সেই যৌতুকও আমরা পাইনি।
356
01:05:29,092 --> 01:05:31,844
চুক্তি হয়েছিল যে
মাদি কনের সঙ্গে যাবে,
357
01:05:32,011 --> 01:05:34,513
আমি সেটা মানছি না।
358
01:05:36,558 --> 01:05:38,183
কনে তালাক চায়।
359
01:05:47,026 --> 01:05:50,863
আমরা তালাক প্রত্যাখ্যান করছি।
360
01:05:59,539 --> 01:06:03,792
যৌতুকের বদলে আমরা আপনাদের
একটা খচ্চর দিতে পারি, ঠিক আছে?
361
01:06:03,918 --> 01:06:07,087
একটা খচ্চর, কিন্তু
ছেলেটাকে বাড়ি ফিরে যেতে হবে।
362
01:07:15,907 --> 01:07:19,910
মাদি যখন বাড়ি ফিরল
ওর অবস্থা তখন বেশ খারাপ।
363
01:07:20,036 --> 01:07:23,914
ওকে ইনজেকশন দেওয়ার মতোও
কেউ ছিল না
364
01:07:24,249 --> 01:07:28,168
ডাক্তার এক সপ্তাহ গ্রামে আসেননি।
365
01:07:29,212 --> 01:07:36,009
কাকাকে না জানিয়ে, আইয়ুব
মাদি আর খচ্চরটাকে বাজারে নিয়ে গেল।
366
01:07:37,345 --> 01:07:41,139
ও আমায় বলেছিল,
খচ্চরটাকে ইরাকে বিক্রি করে দেবে।
367
01:07:42,642 --> 01:07:46,561
ও দেশে, খচ্চর বেশি দামে বিক্রি হয়।
368
01:07:48,731 --> 01:07:55,821
বলেছিল মাদির অপারেশন করিয়ে
তারপর ফিরে আসবে।
369
01:07:56,698 --> 01:08:02,828
আমাকে বলেছিল বাড়িতে থাকতে
আর বলেছিল খুব তাড়াতাড়িই ফিরে আসবে।
370
01:08:21,889 --> 01:08:24,266
- আসসালামু আলাইকুম
- আলাইকুম আসসালাম।
371
01:08:27,603 --> 01:08:29,354
আমি ইরাক যেতে চাই।
372
01:08:31,357 --> 01:08:32,399
কেন?
373
01:08:33,651 --> 01:08:35,652
আমার খচ্চরটা বিক্রি করতে চাই।
374
01:08:36,195 --> 01:08:37,404
শুধু এইজন্য?
375
01:08:38,114 --> 01:08:39,990
ওর অপারেশন করানো দরকার।
376
01:08:46,914 --> 01:08:53,920
বাচ্চারা পেরোতে পারবে না। রাস্তাটা ল্যান্ডমাইন
আর অ্যামবুশে ভর্তি। বাচ্চাদের পক্ষে সম্ভব নয়,
377
01:08:55,089 --> 01:08:56,882
শুধু বড়রাই পারবে।
378
01:08:57,467 --> 01:09:01,720
- আমি বাচ্চা নই।
- ওর কী হবে? ও তো বাচ্চা।
379
01:09:03,598 --> 01:09:07,017
না ও নয়।
আমাদের আসতে দিন।
380
01:09:07,518 --> 01:09:09,186
যদি কিছু ঘটে, কী হবে?
381
01:09:09,312 --> 01:09:13,065
আমি সম্পূর্ণ দায়িত্ব নেব।
382
01:09:14,984 --> 01:09:16,568
জোর করছিস যখন, তাহলে চল।
383
01:09:17,278 --> 01:09:20,572
যাবি তো চল,
কিন্তু সব দায় তোর।
384
01:09:23,618 --> 01:09:27,412
নিজের খচ্চরের উপর বোঝা চাপা
কিন্তু তার জন্য অর্থ দিতে পারব না।
385
01:09:27,789 --> 01:09:28,455
ঠিক আছে।
386
01:09:31,084 --> 01:09:35,087
নিশ্চিত তো? ঠিক আছে।
এই ছেলেটাকে দুটো টায়ারের বোঝা দাও।
387
01:10:10,331 --> 01:10:15,919
আজ খুব ঠাণ্ডা, তাই
খচ্চরদের ৪ বোতল মদ দাও।
388
01:10:46,451 --> 01:10:52,497
আইয়ুব! এই ভাই!
আমার জন্য অপেক্ষা কর!
389
01:10:59,088 --> 01:11:00,297
তুই কেন এখানে এসেছিস?
390
01:11:00,423 --> 01:11:03,592
তোদের জন্য কয়েকটা রুটি নিয়ে এলাম।
391
01:11:03,801 --> 01:11:05,051
সুক্রিয়া।
392
01:11:06,637 --> 01:11:09,473
সাবধানে থাকিস আর
কলসুমের দেখাশোনা করিস।
393
01:11:23,988 --> 01:11:24,946
এই ভাই!
394
01:11:26,157 --> 01:11:27,199
কী?
395
01:11:27,533 --> 01:11:30,660
আমার জন্য আর একটা
খাতা আনবি?
396
01:11:30,828 --> 01:11:35,665
ঠিক আছে। আর একটা
কিনে আনবো। এখন বাড়ি যা।
397
01:12:44,569 --> 01:12:47,112
আমি তোকে ভীষণ ভালোবাসি, মাদি।
398
01:12:48,739 --> 01:12:51,199
আমরা প্রায় সীমান্তের কাছে পৌঁছে গেছি।
399
01:13:15,850 --> 01:13:18,018
পিছনে ফেরো! এটা একটা অ্যামবুশ!
400
01:13:24,108 --> 01:13:29,195
এদিকেও একটা অ্যামবুশ আছে!
পিছনে যাও সবাই!
401
01:13:38,998 --> 01:13:41,541
সবাই উপত্যকার দিকে যাও!
402
01:13:52,345 --> 01:13:56,806
এগুলো এতটাই মাতাল যে হাঁটতেই পারছে না!
ওরা অনেকটা করে মদ খেয়েছে!
403
01:14:39,517 --> 01:14:43,186
ওদের বোঝা নামিয়ে দে!
হয়ত তাহলে উঠে দাঁড়াবে!
404
01:14:44,230 --> 01:14:46,856
উঠে পড়! প্লিজ উঠে দাঁড়া!
405
01:14:52,571 --> 01:14:54,114
ওরা আরও কাছে এসে পড়ছে!
406
01:15:41,829 --> 01:15:43,621
ওরা আমাদের প্রায় ঘিরে ফেলছে!
407
01:15:49,378 --> 01:15:53,882
মিঃ রহিম, দয়া করে আমাকে
আমার খচ্চরটা বাঁচাতে সাহায্য করুন!
408
01:15:57,303 --> 01:16:00,722
রহিম, প্লিজ আমাকে
একা ছেড়ে যাবেন না!
409
01:16:06,604 --> 01:16:13,193
রহিম, মাদিকে আমায় ইরাকে নিয়ে যেতেই হবে!
দয়া করে আমাকে সাহায্য করুন!
410
01:16:26,707 --> 01:16:29,125
উঠে পড়! চলে আয়!