1 00:00:02,333 --> 00:00:15,916 সাবটাইটেল পরিবেশনায় :.:.: THE GHOST SQUAD :.:.: 2 00:00:17,000 --> 00:01:39,000 :.:.: House of the Dragon (2022) :.:.: Season 01, Episode 04 "King of the Narrow Sea" 3 00:01:45,647 --> 00:01:51,194 ভ্যাসালস্টোনের নির্মিত ব্ল্যাকহেভেনের প্রাচীর আরোহণযোগ্য নয়। 4 00:01:52,654 --> 00:01:58,284 আর দুর্গটি একটি শুষ্ক, গভীর পরিখা দ্বারা বেষ্টিত। 5 00:01:58,368 --> 00:02:02,914 ডর্নিশদের ভবিষ্যতের যেকোনো আক্রমণকে প্রতিহত করতে এটি সুদৃঢ় রয়েছে। 6 00:02:04,374 --> 00:02:08,253 আর আমার এলাকাটি ছোট হলেও, 7 00:02:08,336 --> 00:02:12,257 এর অবস্থান ভারি প্রফুল্ল। 8 00:02:13,000 --> 00:02:35,000 Bangla Subtitle Created By: Imrul Hasan Nasim 9 00:02:36,447 --> 00:02:40,827 আমার পিতা এবং আমাকে... 10 00:02:40,910 --> 00:02:44,789 সম্মানিত করার সময় সময় রানি এলিসেন বলেছিলেন, সীমানাটি আশায় পরিপূর্ণ। 11 00:02:44,873 --> 00:02:47,167 আর বলুন তো, লর্ড ডনড্যারিয়ন, 12 00:02:47,250 --> 00:02:49,794 সবার বক্তব্য অনুযায়ী, আপনার কি আমার প্র-মাতামহ'কে অতটা সুন্দরী লাগতো? 13 00:02:51,254 --> 00:02:56,009 এটা অর্ধ-শতাব্দী পূর্বের কথা, রাজকুমারী। 14 00:02:56,593 --> 00:02:57,969 জি, তা বটে। 15 00:03:00,305 --> 00:03:02,557 বিষয়টা দৃষ্টিকটু দেখালো, রাজকুমারী। 16 00:03:02,640 --> 00:03:05,435 উনি আমার পিতা'র চেয়েও বয়োজ্যেষ্ঠ। 17 00:03:05,518 --> 00:03:09,856 আমায় বিবাহের জন্য নিজেকে প্রার্থী হিসেবে পেশ করে বরং উনিই দৃষ্টিকটু কাজ করেছেন। 18 00:03:11,608 --> 00:03:12,608 এরপর! 19 00:03:23,786 --> 00:03:25,330 আর এবার একটা পুচকে ছেলে। 20 00:03:26,080 --> 00:03:29,292 অদম্য সেনার ভাণ্ডার ব্ল্যাকউড একটি প্রাচীন হাউজ। 21 00:03:30,460 --> 00:03:34,631 রিভারল্যান্ডসে, একসময় তারা রাজত্ব করেছে। 22 00:03:34,714 --> 00:03:38,134 পূর্বপুরুষের রক্ত এখনো তাদের শিরায় বিদ্যমান। 23 00:03:40,303 --> 00:03:41,303 বলো। 24 00:03:43,389 --> 00:03:45,350 মাননীয়া রাজকুমারী... 25 00:03:45,433 --> 00:03:50,021 আমার দাদা'র দাদা লুকাস ব্ল্যাকউড যুদ্ধে ড্রাগন'কে বিজয়ে সহায়তার পর থেকেই... 26 00:03:50,104 --> 00:03:51,940 আমাদের মধ্যেকার সুসম্পর্ক বিদ্যমান রয়েছে। 27 00:03:52,023 --> 00:03:55,902 হ্যাঁ, ব্ল্যাকউডদের ছাড়া তো পরাজয় নিশ্চিতই ছিল। 28 00:03:58,529 --> 00:04:00,323 পূর্বপুরুষদের রক্তের দ্বারা, 29 00:04:00,406 --> 00:04:03,493 এই ভূমিতে নিহিত রয়েছে আমাদের ইতিহাস, 30 00:04:03,576 --> 00:04:06,537 যেটি আপনাদের পরিবারের বাসস্থান হয়ে উঠেছে। 31 00:04:06,621 --> 00:04:08,164 যদি আপনার স্বামী হিসেবে নির্বাচিত করেন, রাজকুমারী... 32 00:04:08,790 --> 00:04:10,583 আমার সুরক্ষায়, আপনার দিবালোক হবে চিন্তামুক্ত... 33 00:04:10,667 --> 00:04:13,920 এবং রাত হবে নিরাপদ। 34 00:04:14,003 --> 00:04:17,507 "সুরক্ষা"? রাজকুমারী'র কাছে ড্রাগন আছে রে, আহাম্মক। 35 00:04:19,550 --> 00:04:21,052 ব্র‍্যাকেন! 36 00:04:21,135 --> 00:04:22,679 এটা বেশ বিনোদনমূলক। 37 00:04:23,805 --> 00:04:26,140 পরবর্তীজনকে দেখে নিই, 38 00:04:26,224 --> 00:04:28,434 তারপর রাতের ভোজনে যাবো। 39 00:04:29,769 --> 00:04:30,770 ক্র‍্যাভেন। 40 00:04:33,856 --> 00:04:35,024 আমরা চললাম। 41 00:04:37,568 --> 00:04:40,113 তরবারি খাপে ঢোকাও, আহাম্মকের দল! 42 00:04:40,196 --> 00:04:42,991 বন্দরে বার্তা প্রেরণ করে ক্যাপ্টেন অসউইন'কে জাহাজ প্রস্তুত করতে বলো। 43 00:04:43,074 --> 00:04:44,760 রাজকুমারী, বিটারব্রিজে আমাদের আরো তিনদিন পর যাওয়ার কথা রয়েছে। 44 00:04:44,784 --> 00:04:46,679 এই হাস্যকর প্রতিযোগীতার ইতি টানতে... 45 00:04:46,703 --> 00:04:48,788 আমি হাসিমুখে পায়ে হেঁটেই কিংসল্যান্ডিংয়ে রওনা দেবো। 46 00:04:54,335 --> 00:04:55,878 তাকানোর দরকার নেই, রাজকুমারী। 47 00:05:17,400 --> 00:05:20,319 এক ঘন্টার মধ্যেই আমাদের ল্যান্ডফলে পৌঁছে যাওয়ার কথা, রাজকুমারী। 48 00:05:23,489 --> 00:05:25,158 তোমার মতে উনি বিষয়টিকে কীভাবে নেবেন? 49 00:05:25,241 --> 00:05:27,410 মহামান্যের পেশ করা প্রত্যেক প্রার্থীকে... 50 00:05:27,493 --> 00:05:29,638 প্রত্যাখ্যানের কথা বলছেন, নাকি দু'মাস হাতে থাকতেই... 51 00:05:29,662 --> 00:05:30,830 কীভাবে আচকমাই এই সফরের ইতি টানার বিষয়টা? 52 00:05:47,263 --> 00:05:49,098 আড়ালে যাও! 53 00:05:53,770 --> 00:05:54,770 রাজকুমারী! 54 00:05:55,938 --> 00:05:58,524 আপনি ঠিক আছেন? কোথাও লাগেনি তো? 55 00:05:58,608 --> 00:06:00,526 - মেইস্টার'কে ডাকো! - আমি ঠিক আছি। 56 00:06:52,578 --> 00:06:54,038 ডেমন এসেছে। 57 00:07:58,644 --> 00:08:01,189 আসনে এটি লাগিয়ে নিন। 58 00:08:16,412 --> 00:08:17,955 মুকুট পরে রয়েছো দেখছি। 59 00:08:19,081 --> 00:08:20,833 তুমিও কি নিজেকে "রাজা" বলো? 60 00:08:21,834 --> 00:08:23,544 ট্রায়ার্কিদের গুঁড়িয়ে দেয়ার পর... 61 00:08:23,628 --> 00:08:26,380 তারা আমায় "কিং অফ দ্য ন্যারো সী" নামে অভিহিত করেছে। 62 00:08:30,927 --> 00:08:34,514 যদিও আমি জানি যে, আসল রাজা কেবল একজনই, মহামান্য। 63 00:08:42,980 --> 00:08:47,026 আমার মুকুট এবং স্টেপস্টোন্সের মালিক হলেন... আপনি। 64 00:08:51,280 --> 00:08:53,199 লর্ড কর্লিস কোথায়? 65 00:08:53,282 --> 00:08:55,368 ওনার জন্মভূমি ড্রিফটমার্কে ফিরে গেছেন। 66 00:08:55,451 --> 00:08:58,663 - স্টেপস্টোন্স কে সামলাচ্ছে? - ঢেউ... 67 00:08:58,746 --> 00:09:07,463 কাঁকড়া, এবং বালিতে অন্যদের জন্য সতর্কবাণী হিসেবে পড়ে থাকা ট্রায়ার্কি'র ২,০০০ জন জলদস্যু'র মৃতদেহ। 68 00:09:44,667 --> 00:09:46,002 ওঠো। 69 00:10:09,317 --> 00:10:12,695 এ রাজ্য তোমার ওপর ঋণী রইলো, ভাই। 70 00:10:15,990 --> 00:10:16,990 এসো। 71 00:10:22,246 --> 00:10:24,540 এটাই আমাদের সুযোগ... 72 00:10:24,623 --> 00:10:27,960 ডেমন ঝুঁকি নিয়ে, বিদেশ যাত্রা করে, 73 00:10:28,044 --> 00:10:29,962 প্রতিযোগীতা জিততো... 74 00:10:31,922 --> 00:10:33,299 না, না, না, না, না, না, না, না। 75 00:10:33,382 --> 00:10:35,551 এই প্রসঙ্গে পুনরায় আমি তর্ক করতে চাই না। 76 00:10:35,634 --> 00:10:37,803 তুমি সর্বদাই ছিলে মায়ের চোখের মণি। 77 00:10:37,887 --> 00:10:40,056 না, একথা সকলেই জানে। 78 00:10:40,139 --> 00:10:41,265 তুমিই ছিলে। 79 00:10:42,767 --> 00:10:47,146 আমাদের মা রীতি-রেওয়াজ, পরম্পরা কিংবা নিয়মের ধার ধারতেন না। 80 00:10:47,229 --> 00:10:50,566 আর দুর্ভাগ্যবশত, আমি মহান যোদ্ধা ছিলাম না। 81 00:10:51,233 --> 00:10:53,611 আপনার বিজয়ের জন্য অভিনন্দন রইলো। 82 00:10:59,075 --> 00:11:00,409 ধন্যবাদ, রাজকুমারী। 83 00:11:06,040 --> 00:11:08,626 রাজকুমার ডেমন সম্ভবত কলাকৃতিগুলো ঘুরে দেখতে চাইবেন? 84 00:11:08,709 --> 00:11:13,506 নর্ভস ও কোহোরের উপহারকৃত নতুন পর্দাগুলো উনি দেখেননি। 85 00:11:13,589 --> 00:11:17,343 পর্দাগুলো দেখবে? 86 00:11:20,805 --> 00:11:23,349 ওর এসবের প্রতি বিন্দুমাত্রও আগ্রহ নেই। 87 00:11:24,767 --> 00:11:25,893 আমি দেখতে চাই। 88 00:11:27,269 --> 00:11:30,106 তাহলে এর থেকে নিজেকে বঞ্চিত করে রেখো না। 89 00:11:32,066 --> 00:11:33,984 আমি একাই সেগুলো উপভোগ করবো। 90 00:11:37,405 --> 00:11:38,948 ওয়াইন ঢালো। 91 00:11:42,701 --> 00:11:45,413 যেমনটা বললামই, তুমি চোখের মণি ছিলে। 92 00:11:45,496 --> 00:11:48,666 না, তুমিই ছিলে। আসলেই। সত্যি বলছি। 93 00:12:04,098 --> 00:12:06,016 মনে হচ্ছে ভ্রমণের অভিজ্ঞতা সুখকর হয়নি। 94 00:12:06,642 --> 00:12:08,561 নিজের সাধ্যমতো যতটা পারা যায় সহ্য করেছি। 95 00:12:10,020 --> 00:12:14,692 সেভেন কিংডমের সমস্ত তরুণ নাইট ও লর্ড তোমায় পেতে মরিয়া... 96 00:12:14,775 --> 00:12:15,775 কী জ্বালাতেই না পড়লে। 97 00:12:19,655 --> 00:12:23,409 এই রাজ্যের মেয়েদের দুজন পাণিপ্রার্থীর মধ্যে থেকে বেছে নেওয়ার সুযোগ পাওয়াই দুর্লভ, 98 00:12:23,492 --> 00:12:25,411 ৪০ জনের কথা তো বাদই দাও। 99 00:12:26,328 --> 00:12:29,540 তারা আমায় পেতে মরিয়া নয়। 100 00:12:29,623 --> 00:12:32,293 তারা কেবল নিজেদের বংশাবলী'র জন্য আমার নাম ও ভ্যালেরিয়ন রক্ত চায়। 101 00:12:35,337 --> 00:12:37,173 আমার এটাকে বেশ রোমাঞ্চকরই লাগে। 102 00:12:39,049 --> 00:12:44,847 প্রাসাদে বন্দী থেকে উত্তরাধীকারের জন্ম দেয়ায় সমর্পিত থাকা কতই না রোমাঞ্চকর। 103 00:12:49,768 --> 00:12:50,853 দুঃখিত। 104 00:13:00,154 --> 00:13:02,490 উনি কতটা রেগে আছেন? 105 00:13:05,701 --> 00:13:08,537 মহারাজ তোমার সফরের ব্যবস্থা করতে অনেক পরিশ্রম করেছেন। 106 00:13:09,163 --> 00:13:11,290 উনি... নিরাশ হয়েছেন। 107 00:13:11,957 --> 00:13:14,376 তবে তুমি ফিরে আসায় আমি খুশি। 108 00:13:18,631 --> 00:13:21,550 ইদানীং লক্ষ্য করলাম আমার বন্ধুর সংখ্যা কমছে। 109 00:13:22,927 --> 00:13:25,846 নিজেকে এখনো লেডি এলিসেন্ট'ই মানতে চাই, কিন্তু... 110 00:13:28,140 --> 00:13:31,977 কিন্তু সবাই এখন আমাকে "রানি"-র চোখেই দেখে। 111 00:13:34,230 --> 00:13:36,148 আমারো তোমার কথা বড্ড মনে পড়েছে। 112 00:13:45,408 --> 00:13:49,246 ড্রাগনস্টোনে তো বেশ সুখীই লাগছিল তোমায়। 113 00:13:51,373 --> 00:13:52,916 ফিরে এলে কেন? 114 00:13:55,585 --> 00:14:00,382 আমার বাবা'কে নিয়ে উপহাস করাই নিশ্চয় একমাত্র কারণ নয়। 115 00:14:11,183 --> 00:14:12,184 তো... 116 00:14:13,727 --> 00:14:14,937 উদ্দেশ্য কী তোমার? 117 00:14:16,313 --> 00:14:18,482 কেবল সেই শান্তি, যেটা নিজ ভিটেতে পাওয়া যায়। 118 00:14:25,489 --> 00:14:29,410 ভেবেছিলাম এই ভিটেতে তুমি সুখী নও। 119 00:14:32,454 --> 00:14:36,000 তবে সম্ভবত দুঃসাহসিক কার্য তোমার দৃষ্টিভঙ্গিকে বদলে দিয়েছে। 120 00:14:38,252 --> 00:14:39,795 সম্ভবত, আরো বুঝদার করে তুলেছে। 121 00:14:41,547 --> 00:14:44,216 গত চারবছরে তুমিও বেশ বুঝদার হয়ে উঠেছো, রাজকুমারী। 122 00:14:46,802 --> 00:14:48,846 সৌহার্দ্যের প্রতি তুমি অভ্যস্ত হয়ে উঠবে। 123 00:14:48,929 --> 00:14:52,224 সৌহার্দ্য'কে আমি সহ্য করে নিতে পারবো। কিন্তু বাকিগুলো সম্ভব নয়। 124 00:14:52,308 --> 00:14:54,268 সবচেয়ে বড়ো প্রাসাদের অধিকারী কোনো লর্ডের কাছে... 125 00:14:54,351 --> 00:14:56,895 আমায় বিক্রি করতে মনে হয় আমার পিতা একপায়ে রাজি। 126 00:14:57,938 --> 00:15:00,274 বিক্রির জন্য আরো অনেক মন্দ জিনিস আছে। 127 00:15:05,530 --> 00:15:08,074 বিবাহ স্রেফ রাজনৈতিক সিদ্ধান্ত। 128 00:15:08,533 --> 00:15:11,036 বিয়ের পর, নিজের মর্জিমতো চলা যায়। 129 00:15:11,161 --> 00:15:14,539 পুরুষদের কাছে বিবাহ হয়তো রাজনৈতিক সিদ্ধান্ত হতে পারে। 130 00:15:14,789 --> 00:15:16,209 নারীদের কাছে এটি মৃত্যদণ্ডের সামিল। 131 00:15:16,333 --> 00:15:22,672 সেটা সত্য হলে, আমার নিষ্কর্মা স্ত্রী'র থেকে বহুকাল আগেই মুক্তি নিয়ে নিতাম। 132 00:15:26,676 --> 00:15:29,512 তোমার স্ত্রী বেশ ভাগ্যবতী। 133 00:15:29,971 --> 00:15:31,348 তাকে অন্তঃসত্ত্বা যে করোনি। 134 00:15:33,350 --> 00:15:38,355 মনে হয় না অমন প্রতিকূল পরিবেশে কোনো শিশুর পক্ষে বেড়ে ওঠা সম্ভব। 135 00:15:43,818 --> 00:15:49,866 আমার মা'কে আমৃত্য উত্তরাধিকারের জন্ম দিতে বাধ্য করা হয়েছিল। 136 00:15:50,116 --> 00:15:51,868 নিজেকে সেই একই ভাগ্যের অধিনস্থ করবো না। 137 00:15:52,243 --> 00:15:55,955 তোমার মায়ের ঘটনাটি ছিল দুঃখজনক। 138 00:15:57,123 --> 00:15:59,042 কিন্তু এই দুনিয়াটাই দুঃখজনক। 139 00:15:59,834 --> 00:16:09,177 মনে ভয় নিয়ে বাঁচা যায় না, নয়তো এর সর্বশ্রেষ্ঠ অংশ থেকে বঞ্চিত হবে। 140 00:16:09,719 --> 00:16:11,805 ভয় নিয়ে বাঁচার মনোস্কামনা আমার নেই। 141 00:16:13,515 --> 00:16:15,016 আমি শুধু স্বতন্ত্র হতে চাই। 142 00:16:18,394 --> 00:16:20,813 সম্ভাবনা খুবই ক্ষীণ। 143 00:16:22,815 --> 00:16:25,025 স্টেপস্টোন্স'কে রাজ্যের অধিনস্থ হিসেবে বিবেচনা করা হতো, 144 00:16:25,109 --> 00:16:27,319 কিন্তু গত কয়েকদিনে, মনে হচ্ছে যেন আমরা... 145 00:16:27,403 --> 00:16:29,780 ক্র‍্যাবফিডার'কে সরিয়ে সি স্নেকের অধীনে হস্তান্তর করেছি। 146 00:16:29,863 --> 00:16:34,451 স্পষ্টতই এটি লেডি লেইনা'র পরিবর্তে রাণী এলিসেন্ট'কে বিবাহ করার ক্ষোভ। 147 00:16:34,535 --> 00:16:37,413 তার মেয়ের ঘটনাটার বছরখানেক হয়ে গেছে। 148 00:16:37,496 --> 00:16:39,540 নিশ্চিতভাবেই, এখনো কি সেই ক্ষোভ জমে থাকতে পারে? 149 00:16:39,623 --> 00:16:43,669 সি স্নেক একজন স্বভীমানী ব্যক্তি, মহারাজ। 150 00:16:43,752 --> 00:16:45,754 সেই মর্যাদা ক্ষুন্ন হয়েছে। 151 00:16:45,838 --> 00:16:48,632 সেই ক্ষতের নিরাময় কি করা যেতে পারে? 152 00:16:48,716 --> 00:16:51,844 লর্ড কর্লিসের স্বভীমান আমাদের মূখ্য সমস্যা নয়। 153 00:16:51,927 --> 00:16:53,804 আপনাকে আরো উদ্বিগ্ন করার মনোস্কামনা আমার নেই, 154 00:16:53,887 --> 00:16:57,307 মহারাজ, তবে ওল্ড টাউন থেকে আমার ভাই একটি দুঃসংবাদ পাঠিয়েছে। 155 00:16:58,183 --> 00:17:03,063 শোনা গেছে সিলর্ড ব্র‍্যাভোসের সাথে লর্ড কর্লিস একটি সন্ধিতে উপনীত হয়েছেন। 156 00:17:03,147 --> 00:17:06,900 সিলর্ডের পুত্রের সাথে তার কন্যা লেইনা'র বিবাহ দিতে চায়। 157 00:17:09,069 --> 00:17:15,367 যদি ফ্রি সিটি'র সাথে ভ্যালেরিয়ন পরিবারের গাঠবন্ধন হয়... 158 00:17:15,451 --> 00:17:16,577 তাহলে... 159 00:17:17,369 --> 00:17:21,290 আমাদেরও কোনো বৈবাহিক চুক্তির সন্ধান করতে হবে। 160 00:18:10,422 --> 00:18:13,342 - শুভরাত্রি, সের ক্রিস্টোন। - আরামে ঘুমান, রাজকুমারী। 161 00:20:33,482 --> 00:20:35,400 আমরা কোথায় যাচ্ছি? 162 00:21:00,342 --> 00:21:02,260 বিদায় হও, ছোকরা। 163 00:21:04,262 --> 00:21:05,514 সে আমায় ছোকরা বললো। 164 00:21:25,575 --> 00:21:27,911 নিজের মৃত্যু সম্পর্কে জানতে চাও, বাছা? 165 00:21:45,971 --> 00:21:47,514 আমি করছি। 166 00:22:01,987 --> 00:22:04,322 আমাদের একটু একান্তে ছেড়ে দাও। 167 00:22:23,258 --> 00:22:26,178 ওদের তুলনায় অনেক আলতো করে স্পর্শ করছো। 168 00:22:26,261 --> 00:22:27,596 ধন্যবাদ, স্বামী। 169 00:22:30,682 --> 00:22:36,021 আর এবার আমরা মহান আইরন আসনের প্রসঙ্গে আসবো... 170 00:22:36,938 --> 00:22:40,150 আর কে হবে এর দখলদার। 171 00:22:40,233 --> 00:22:42,152 আমাদের সুশীল রাজা... 172 00:22:42,235 --> 00:22:44,613 তার উত্তরসূরি হিসেবে, তার কন্যা... 173 00:22:44,696 --> 00:22:46,823 একজন মেয়ের নাম ঘোষণা করেছেন। 174 00:22:51,870 --> 00:22:54,623 কিন্তু তারপর, ওনার এক সন্তান জন্ম নেয়। 175 00:23:03,423 --> 00:23:05,884 একজন ছেলে! 176 00:23:05,967 --> 00:23:10,013 তো, আসনের দখলদার কোন উত্তরসূরি হবে? 177 00:23:10,430 --> 00:23:11,681 কে বসবে? 178 00:23:11,765 --> 00:23:14,059 ভাই? কন্যা? 179 00:23:14,142 --> 00:23:16,436 নাকি তিনবছর বয়সী খুদে রাজপুত্র? 180 00:23:28,198 --> 00:23:32,369 রিনেরা... রাজ্যের পুলক... 181 00:23:32,452 --> 00:23:35,330 খুবই অল্পবয়সী ও রোগা একটা মেয়ে... 182 00:23:36,331 --> 00:23:39,501 সবাই তাকে চোখে হারায়, 183 00:23:39,584 --> 00:23:43,380 কিন্তু সে কি একজন দৃঢ়, 184 00:23:43,463 --> 00:23:46,174 - না দুর্বল রানি হবে? - দুর্বল! 185 00:23:46,258 --> 00:23:49,845 কিন্তু খুদে রাজপুত্র, অ্যাগন, সিংহাসনের দাবিদার হতে পারেন, 186 00:23:49,928 --> 00:23:53,098 ওনার দুটো জিনিসের অধিকারী রিনেরা হতে পারবে না: 187 00:23:53,181 --> 00:23:55,142 এক বিজেতার নাম... 188 00:23:55,934 --> 00:23:57,060 এবং একটি পুরুষাঙ্গ। 189 00:24:00,814 --> 00:24:03,358 মিথ্যা, অপবাদ! 190 00:24:03,442 --> 00:24:05,110 যেটা মন চায় বলো... 191 00:24:05,193 --> 00:24:07,112 তবে বহু সাধারণ মানুষের মতে... 192 00:24:07,195 --> 00:24:10,031 পুরুষ হিসেবে, অ্যাগনের উত্তরসূরি হওয়া উচিত। 193 00:24:11,908 --> 00:24:13,577 তাদের ইচ্ছার কেউ ধার ধারে না। 194 00:24:16,663 --> 00:24:20,041 একদিন তাদের অধিপতি হওয়ার মনোস্কামনা রাখলে, তাদের ইচ্ছাকেই গুরুত্ব দিতে হবে। 195 00:24:21,751 --> 00:24:25,255 একটা রাতের জন্য, উত্তরাধিকারের বোঝা থেকে আমার মুক্তি চাই। 196 00:24:31,845 --> 00:24:33,013 তামার চার টুকরো, গৃহহীন। 197 00:24:33,096 --> 00:24:35,223 কিংস ল্যান্ডিংয়ে আনন্দের জন্য আমরা অর্থ প্রদান করি। 198 00:24:36,725 --> 00:24:38,101 - এই! - দাঁড়াও! ছোকরা! 199 00:24:38,185 --> 00:24:39,394 দাঁড়াও, আমি ধরে আনছি। 200 00:25:18,016 --> 00:25:21,186 আর এখন তুমি কার থেকে পালাচ্ছো? 201 00:25:21,269 --> 00:25:22,395 সের হারউইন। 202 00:25:23,063 --> 00:25:24,272 রাজকুমারী। 203 00:25:29,110 --> 00:25:30,320 না। 204 00:25:31,321 --> 00:25:32,948 নিজের খেয়াল রেখো, ছোকরা। 205 00:25:33,031 --> 00:25:35,408 পরেরবার, ভাগ্য এতটা সহায় না'ও হতে পারে। 206 00:25:39,704 --> 00:25:41,248 উপভোগ করেছো, তাই না? 207 00:25:43,166 --> 00:25:46,711 জানি না আর কবে স্বাধীনতার স্বাদ পাবো! 208 00:25:58,932 --> 00:26:00,850 এসো। 209 00:26:05,605 --> 00:26:06,773 মাফ করবেন, মহারাণী। 210 00:26:07,691 --> 00:26:09,609 মহারাজ আপনাকে ডেকে পাঠিয়েছেন। 211 00:26:15,490 --> 00:26:16,616 অনেক রাত হয়ে গেছে। 212 00:26:17,158 --> 00:26:18,702 জি, মহারাণী। 213 00:28:24,494 --> 00:28:26,413 এটা কোন জায়গা? 214 00:28:27,497 --> 00:28:30,041 এখানেই মানুষ নিজের ইচ্ছেমতো সুখ কুড়াতে আসে। 215 00:28:52,188 --> 00:28:54,732 দেখতেই পাচ্ছো সঙ্গমেই সুখ। 216 00:28:56,192 --> 00:28:58,736 নারী-পুরুষ উভয়ের জন্যই। 217 00:29:12,584 --> 00:29:15,503 বিয়ে করাটা হলো কর্তব্য… হ্যাঁ। 218 00:29:19,924 --> 00:29:22,844 কিন্তু তা আমাদের মনোবাঞ্ছা পূরণের পথে বাধা হতে পারে না. 219 00:29:26,806 --> 00:29:28,725 কিংবা নিজের পছন্দের মানুষটার সাথে সঙ্গমের পথে। 220 00:30:49,806 --> 00:30:50,932 ডেমন? 221 00:31:30,221 --> 00:31:31,389 রাজকুমারী? 222 00:31:39,939 --> 00:31:41,858 রাজকুমারী, আপনি ঠিক আছেন তো? 223 00:31:44,861 --> 00:31:47,989 - আমি লর্ড কমান্ডার'কে জানাচ্ছি। - না। 224 00:31:53,578 --> 00:31:56,122 শিরস্ত্রাণ ফিরিয়ে দিন। 225 00:32:03,755 --> 00:32:04,964 মশকরা শেষ হয়েছে? 226 00:32:08,217 --> 00:32:09,510 ধন্যবাদ। 227 00:32:40,750 --> 00:32:41,876 থামুন। 228 00:36:42,700 --> 00:36:44,180 এই নিশিরাতে বিরক্ত করার জন্য ক্ষমা চাচ্ছি, মাই লর্ড। 229 00:36:44,243 --> 00:36:45,328 কী হয়েছে? 230 00:36:45,411 --> 00:36:47,914 হোয়াইট ওর্ম থেকে এক বার্তাবাহক সংবাদ এনেছে। 231 00:37:13,397 --> 00:37:15,775 আমি কি তোমার বন্ধী? 232 00:37:15,858 --> 00:37:18,027 যেমনটা একসময় আমি আপনার ছিলাম? 233 00:37:22,907 --> 00:37:25,826 ভাগ্য ভালো, আমি আপনার রক্ষাদাত্রী। 234 00:37:33,751 --> 00:37:35,602 এতে আপনার বিভ্রান্তি কেটে যাবে। 235 00:37:37,880 --> 00:37:40,508 কোনো সস্তা পতিতার থেকে আমার সুরক্ষা লাগবে না। 236 00:37:40,591 --> 00:37:42,051 আমি অতটাও সস্তা নই। 237 00:37:44,011 --> 00:37:46,389 তাহলে দামী পতিতাই সই। 238 00:37:46,472 --> 00:37:49,016 আমি ওই জীবনটা পেছনে ফেলে এসেছি। 239 00:37:49,100 --> 00:37:53,229 আমি দেখেছি যে দেহব্যবসা আমায় জীবনে এতদূরই আনতে পারে। 240 00:37:54,230 --> 00:37:56,357 তোমার তো খদ্দেরের লাইন লেগেই থাকত। 241 00:37:57,358 --> 00:38:00,611 চাওয়া থেকে নয়, বরং কষ্ট থেকেই কঠিন শিক্ষা আসে। 242 00:38:16,752 --> 00:38:19,297 যাওয়ার পথে ভাড়াটা মিটিয়ে যাবেন। 243 00:38:45,239 --> 00:38:46,407 আসুন। 244 00:38:56,000 --> 00:38:57,168 কী হয়েছে? 245 00:38:58,878 --> 00:39:01,547 এত সকালে বিরক্ত করার জন্য দুঃখিত, মহারাজ। 246 00:39:02,381 --> 00:39:03,716 একটা... 247 00:39:05,051 --> 00:39:06,260 অস্বস্তিকর সংবাদ আছে। 248 00:39:06,344 --> 00:39:09,638 সভাসদদের বলার আগে কথাটা আপনাকে জানানোই বুদ্ধিমানের মনে হলো। 249 00:39:09,722 --> 00:39:11,640 সি স্নেকের ব্যাপারে। 250 00:39:14,810 --> 00:39:17,730 দুঃখিত, খবরটা রাজকুমারীর সম্পর্কে, মহারাজ। 251 00:39:19,440 --> 00:39:20,983 ওর কিছু হয়েছে? 252 00:39:26,197 --> 00:39:27,573 একজন পিতাকে... 253 00:39:27,656 --> 00:39:30,576 তার মেয়ের কীর্তিকলাপ সম্পর্কে বলাটা সহজ নয়। 254 00:39:31,827 --> 00:39:33,871 আমি চুপ থাকার মনস্থির করেছিলাম, কিন্তু... 255 00:39:33,954 --> 00:39:35,623 কী করেছে ও? 256 00:39:39,043 --> 00:39:41,587 রাজকুমারীকে গত সন্ধ্যায়... 257 00:39:43,005 --> 00:39:45,549 প্রাসাদের বাইরে... 258 00:39:47,259 --> 00:39:48,677 এক পতিতালয়ে দেখা গেছে। 259 00:39:49,428 --> 00:39:50,554 তো কী হয়েছে? 260 00:39:51,305 --> 00:39:54,225 সে তার চাচা'র সাথে গিয়েছিল। 261 00:39:55,851 --> 00:40:00,439 তারা এমন কাজে লিপ্ত হয়েছিল যা একজন কুমারী মেয়ের... 262 00:40:02,108 --> 00:40:03,776 একজন রাজকুমারীর সাথে যায় না। 263 00:40:06,946 --> 00:40:08,489 কীরকম কাজ? 264 00:40:14,703 --> 00:40:16,664 বলব কি, মহারাজ? 265 00:40:16,747 --> 00:40:20,084 আমার শয়নগৃহে এসে আমার মেয়ের নামে অভিযোগ করছেন। 266 00:40:20,167 --> 00:40:22,545 এখন স্পষ্টভাবে বলুন। 267 00:40:26,507 --> 00:40:29,051 ডেমন আর রিনেরাকে একসাথে... 268 00:40:30,845 --> 00:40:32,847 পতিতালয়ের অন্দরমহলে দেখা গেছে। 269 00:40:44,233 --> 00:40:45,401 সঙ্গমরত অবস্থায়। 270 00:40:53,576 --> 00:40:55,119 এসব মিথ্যে। 271 00:40:56,203 --> 00:40:57,746 আপনি ভুল শুনেছেন। 272 00:40:58,831 --> 00:41:00,958 আপনার কথাটা সত্যি হলেই ভালো হতো, মহারাজ। 273 00:41:03,043 --> 00:41:05,171 এই রটনার মূল হোতা কে? 274 00:41:06,213 --> 00:41:08,674 এই গুজব-রটনাকারীকে অবিলম্বে আমার সামনে হাজির করুন। 275 00:41:08,757 --> 00:41:10,759 আর আমি তাদের চোখ খুবলে নেবো। 276 00:41:10,843 --> 00:41:14,430 আপনার হ্যান্ড হিসেবে, আমার সংবাদ অবশ্যই নির্ভরযোগ্য হতে হবে। 277 00:41:14,513 --> 00:41:17,183 আর এই সংবাদদাতা আজ অবধি ভুল সংবাদ দেয়নি। 278 00:41:17,975 --> 00:41:21,312 আর বেশ ক'জন চাকরবাকর উনাকে দেখার কথা স্বীকার করেছে, 279 00:41:21,395 --> 00:41:22,938 রাজকুমারী... 280 00:41:23,522 --> 00:41:25,691 চুপিসারে কিংস ল্যান্ডিং-র দ্বার পেরিয়ে, 281 00:41:25,774 --> 00:41:27,651 একজন বালক-ভৃত্যের ছদ্মবেশে, 282 00:41:27,735 --> 00:41:29,862 গভীর রাতে বাইরে যাচ্ছিলেন। 283 00:41:31,322 --> 00:41:33,490 আপনি কি উচ্চাকাঙ্ক্ষার মোহে এতটাই নিমজ্জিত যে, 284 00:41:33,574 --> 00:41:35,492 আমার মেয়ের পিছু নিতে হয়েছে? 285 00:41:36,076 --> 00:41:37,620 গোয়েন্দাগিরি করতে হয়েছে? 286 00:41:38,287 --> 00:41:41,373 ওর দুর্নাম করার জন্য ওৎ পেতে আছেন? 287 00:41:42,333 --> 00:41:45,127 আমার ওরকম কোনো মনোবাঞ্ছা নেই, মহারাজ। 288 00:41:45,211 --> 00:41:47,129 নিজেকে খুব ধূর্ত ভাবেন। 289 00:41:48,339 --> 00:41:49,757 আপনার অভিসন্ধি একদম সুস্পষ্ট। 290 00:41:51,509 --> 00:41:53,844 নিজের রক্তকে আয়রন থ্রোনে বসানোর জন্য এতটাই মরিয়া যে... 291 00:41:53,928 --> 00:41:56,263 আমার রক্তকে বলিদান দিতেও পিছপা হচ্ছেন না? 292 00:41:58,766 --> 00:41:59,892 বিদেয় হোন। 293 00:42:04,021 --> 00:42:06,565 এখনি... কামরা ত্যাগ করুন। 294 00:42:11,946 --> 00:42:13,405 যথা আজ্ঞা, মহারাজ। 295 00:42:53,737 --> 00:42:56,073 আমার পোশাক পরিধান হয়ে গেছে, আনোরা। এসো। 296 00:43:05,958 --> 00:43:07,084 রাজকুমারী। 297 00:43:12,923 --> 00:43:13,966 আসুন। 298 00:43:23,767 --> 00:43:26,395 রাজকুমারী, রানি সংবাদ পাঠিয়েছেন। 299 00:43:51,045 --> 00:43:52,629 গতরাতে কী হয়েছে? 300 00:43:54,506 --> 00:43:56,467 কীসের কথা বলছেন? 301 00:43:56,550 --> 00:43:59,178 আমার পিতা তোমার সম্পর্কে কয়েকটা উদ্বেগজনক অভিযোগ তুলেছেন। 302 00:44:02,181 --> 00:44:03,724 তুমি কি তোমার চাচার সঙ্গে ছিলে? 303 00:44:05,934 --> 00:44:07,936 ওহ, আমি... 304 00:44:08,020 --> 00:44:09,730 বহুবছর পর তার সাথে দেখা। 305 00:44:09,813 --> 00:44:11,333 উনি বিনোদনের জন্য আমাকে শহরে নিয়ে গিয়েছিলেন। 306 00:44:11,357 --> 00:44:13,609 ঝেড়ে কাশো, রিনেরা। 307 00:44:13,692 --> 00:44:15,611 আপনার পিতা আমার নামে কিছু একটা অভিযোগ করেছেন। 308 00:44:16,737 --> 00:44:18,739 আমি ওয়াইন পান করি সেটা? 309 00:44:18,822 --> 00:44:21,241 রাতের আঁধারে প্রাসাদের বাইরে যাই? 310 00:44:21,325 --> 00:44:23,202 তুমি পতিতালয়ে ডেমনের সাথে সঙ্গম করেছ। 311 00:44:32,002 --> 00:44:36,256 এটা একটা জঘন্য অভিযোগ। 312 00:44:36,340 --> 00:44:37,383 তাই? 313 00:44:37,466 --> 00:44:40,386 তোমরা টারগেরিয়ানরা অদ্ভুত রীতিনীতি লালন করো। 314 00:44:40,469 --> 00:44:43,639 - আর ডেমন তো লাগামছাড়া। - এলিসেন্ট... 315 00:44:43,722 --> 00:44:46,308 মহারাণী, বোন, আপনি তো জানেন, 316 00:44:46,392 --> 00:44:47,726 কখনোই ওসব করব না। 317 00:44:47,810 --> 00:44:49,269 আপনি ওসব গুজবে বিশ্বাস করতে পারেন না। 318 00:44:49,353 --> 00:44:50,562 আমার পিতা কোনো গুজবে কান দেন না। 319 00:44:50,646 --> 00:44:51,873 নিশ্চিতভাবে উনি ভুল তথ্য পেয়েছেন। 320 00:44:51,897 --> 00:44:53,249 উনার স্বচক্ষে ওসব প্রত্যক্ষ করার কথা নয়। 321 00:44:53,273 --> 00:44:54,942 - কেন নয়? - কারণ ওসবের কিছুই ঘটেনি। 322 00:44:55,025 --> 00:44:56,944 - উনি শুনেছেন... - শুনেছেন? 323 00:44:59,488 --> 00:45:01,407 কে আপনার বাবার কানে এসব অভিযোগগুলো তুলেছে? 324 00:45:05,369 --> 00:45:07,287 আমি রাজকুমারী। 325 00:45:08,080 --> 00:45:10,999 আমার সতীত্ব নিয়ে প্রশ্ন তোলা রাজদ্রোহের শামিল। 326 00:45:13,419 --> 00:45:16,088 - আমি সঠিক জানি না... - আপনার পিতা আপনাকে বলেননি? 327 00:45:16,839 --> 00:45:18,757 উনি মহারাজকে জানিয়েছেন। 328 00:45:21,635 --> 00:45:22,761 আমি আড়ি পেতে শুনেছি। 329 00:45:26,849 --> 00:45:29,393 আপনার আড়ি পেতে শোনা কথার জন্যে… 330 00:45:30,269 --> 00:45:31,812 আমাকে অপবাদ দিচ্ছেন? 331 00:45:32,688 --> 00:45:34,731 আমি স্রেফ তোমাকে সাহায্য করতে চাই, রিনেরা। 332 00:45:43,449 --> 00:45:45,242 আমরা পানশালায় মদ গিলেছি। 333 00:45:46,910 --> 00:45:49,455 বেশ কয়েকটি... পানশালায়। 334 00:45:50,622 --> 00:45:52,416 রাত্রি গভীর হচ্ছিল... 335 00:45:53,167 --> 00:45:54,710 আর আমি প্রাসাদে ফেরার কথা বলি। 336 00:45:55,794 --> 00:45:57,713 কিন্তু ডেমন এসব জারি রাখতে চাইলেন। 337 00:46:00,507 --> 00:46:02,968 যেহেতু উনি আমার সহচর ছিলেন, আমি নিরুপায় ছিলাম। 338 00:46:03,051 --> 00:46:04,261 "জারি রাখতে চাইলেন"... 339 00:46:07,055 --> 00:46:08,182 পতিতালয়ে? 340 00:46:09,016 --> 00:46:11,268 উনি আমাকে দেখানোর জন্য নিয়ে গিয়েছিলেন। 341 00:46:13,145 --> 00:46:16,064 আমি স্রেফ দর্শক ছিলাম। কিচ্ছুটি করিনি। 342 00:46:21,695 --> 00:46:24,573 তারপর ডেমন ওনার পেয়ালায় ডুব দিলেন আর, 343 00:46:26,200 --> 00:46:29,745 আমাকে ফেলে পতিতার কাছে নিজেকে সপে দিলেন। 344 00:46:34,333 --> 00:46:36,251 আমার আগেই বুঝা উচিত ছিল। 345 00:46:42,424 --> 00:46:43,759 তো তুমি কিছুই করোনি? 346 00:46:46,887 --> 00:46:49,431 আমাকে কি প্রমাণও দিতে হবে? 347 00:46:53,393 --> 00:46:55,854 ডেমন আমাকে কোনোদিন স্পর্শ করেননি। 348 00:46:57,606 --> 00:47:01,693 আমার মায়ের স্মৃতির দিব্যি খেয়ে বলছি। 349 00:47:05,239 --> 00:47:07,300 তোমার সতীত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে… 350 00:47:07,324 --> 00:47:09,493 এরকম অবস্থায় নিজেকে ফেলাটা বোকামি ছিল। 351 00:47:13,539 --> 00:47:15,499 তোমার যোগ্য পাত্র খুঁজতে-খুঁজতে মহারাজ দিন রাত এক করে ফেলছেন। 352 00:47:15,582 --> 00:47:16,917 আর আমিও। 353 00:47:17,876 --> 00:47:20,003 যদি ওই লর্ডেরা ভেবে বসেন তোমার গায়ে... 354 00:47:21,880 --> 00:47:23,006 কলঙ্কের দাগ লেগেছে... 355 00:47:24,758 --> 00:47:27,094 - তাহলে সব ভেস্তে যাবে। - জানি... 356 00:47:27,970 --> 00:47:28,971 মহারাণী। 357 00:47:30,973 --> 00:47:32,057 আমিও অনুশোচনায় জ্বলছি। 358 00:47:46,697 --> 00:47:49,908 মহারাজ আপনাকে ডেকেছেন, মহামান্য রাজকুমার। 359 00:47:49,992 --> 00:47:52,578 আমার শরীর থেকে হাত সরা। 360 00:48:40,500 --> 00:48:41,543 আমার মেয়ে। 361 00:48:49,176 --> 00:48:51,762 তুমি অস্বীকারও করবে না? 362 00:48:51,845 --> 00:48:55,641 অভিযোগ প্রত্যাখ্যানের পূর্বে আমায় জানতে হবে অভিযোগটা কী। 363 00:48:57,017 --> 00:48:58,268 তুমি ওকে কলুষিত করেছো। 364 00:49:07,110 --> 00:49:08,612 এখনো, চুপ করে রয়েছ। 365 00:49:08,695 --> 00:49:10,989 তাতে কী আসে যায়, ভাই? 366 00:49:11,073 --> 00:49:12,324 রিনেরার বয়সে, 367 00:49:12,407 --> 00:49:14,284 আমাদের সিল্ক স্ট্রীটের বেশিরভাগ পতিতালয়ে... 368 00:49:14,368 --> 00:49:15,827 ঢুঁ মারা হয়ে গিয়েছিল। 369 00:49:15,911 --> 00:49:17,454 আমরা তরুণ ছিলাম। 370 00:49:17,954 --> 00:49:19,873 রিনেরা কেবল একটা মেয়ে। 371 00:49:19,956 --> 00:49:22,167 - তোমার ভাতিজি! - রিনেরা প্রাপ্তবয়স্কা। 372 00:49:22,250 --> 00:49:24,670 কোনো পতিতার বদলে তার প্রথম অভিজ্ঞতা আমার সাথে হওয়াই ভালো। 373 00:49:24,753 --> 00:49:25,753 তুই হারামি... 374 00:49:27,464 --> 00:49:29,716 তুই ওকে শেষ করে দিয়েছিস! 375 00:49:29,800 --> 00:49:31,968 কোন লর্ড বিয়ে করবে ওকে? এই অবস্থায়? 376 00:49:32,052 --> 00:49:34,596 কোনো লর্ড কী ভাবে তাতে কী আসে যায়? 377 00:49:34,680 --> 00:49:38,767 তুমি একজন ড্রাগন। তোমার কথাই সত্যি এবং আইন। 378 00:49:38,850 --> 00:49:41,311 আমি জীবনভর তোকে প্রশ্রয় দিয়ে গেছি। 379 00:49:41,937 --> 00:49:44,398 কিন্তু তোর হৃদয়, আমার ভাবনার চেয়েও বেশি কলুষিত। 380 00:49:44,481 --> 00:49:48,985 আমার ওকে তোর মতো উত্তরাধিকার থেকে সরিয়ে দিয়ে চিন্তামুক্ত হওয়া উচিত। 381 00:49:49,986 --> 00:49:51,530 ওকে আমার কাছে বিয়ে দাও। 382 00:49:53,115 --> 00:49:56,326 যখন আমি নিজের মুকুট খুলে দিই, বলেছিলে আমি যা খুশি চাইতে পারি। 383 00:49:56,410 --> 00:49:58,704 আমি রিনেরাকে চাই, আমি ওকে এই অবস্থাতেই নেবো, 384 00:49:58,787 --> 00:50:00,747 আর আমাদের পারিবারিক ঐতিহ্য অনুসারে বিয়ে করবো। 385 00:50:00,831 --> 00:50:03,125 তুমি আগে থেকেই বিবাহিত। 386 00:50:03,208 --> 00:50:05,836 সেটা দিগবিজয়ী অ্যাগনকে দ্বিতীয় স্ত্রী নেওয়া থেকে আটকায়নি। 387 00:50:06,628 --> 00:50:08,255 তুমি কোনো দিগবিজয়ী নও। 388 00:50:08,338 --> 00:50:11,800 তুমি একটা অভিশাপ... যা আমায় ধ্বংস করতে পাঠানো হয়েছে। 389 00:50:11,883 --> 00:50:14,803 রিনেরাকে আমার কাছে বিয়ে দাও। 390 00:50:14,886 --> 00:50:18,640 আর আমরা এই হাইজ অফ ড্রাগনকে এর পূর্ণ ঐশ্বর্যে ফিরিয়ে আনব। 391 00:50:18,724 --> 00:50:19,975 অবশ্যই। 392 00:50:20,058 --> 00:50:22,602 তোমার লোভ আমার মেয়ের প্রতি নয়, তাই না? 393 00:50:23,603 --> 00:50:24,771 এই সিংহাসনের প্রতি। 394 00:50:27,441 --> 00:50:29,943 ভেইলে ফিরে যাও, ডেমন, 395 00:50:30,026 --> 00:50:31,945 তোমার আইনত স্ত্রী'র কাছে। 396 00:50:32,946 --> 00:50:37,909 নিজের যা কিছু সম্মান আছে ধরে রাখার চেষ্টা করো। 397 00:50:37,993 --> 00:50:40,829 নয়তো করো না। আমার কোনো মাথাব্যথা নেই। 398 00:50:41,538 --> 00:50:43,790 আমার দৃষ্টিসীমার বাইরে থাকলেই হলো। 399 00:50:51,339 --> 00:50:53,258 যেটা তোমার ইচ্ছে, ভাই। 400 00:51:23,497 --> 00:51:25,165 রিনেরার সাথে কথা বলেছেন? 401 00:51:27,834 --> 00:51:28,835 না। 402 00:51:34,174 --> 00:51:36,718 কপটচারীতা রিনেরার স্বভাব নয়। 403 00:51:38,053 --> 00:51:39,971 আপনার ভাইয়ের ব্যাপারে অবশ্য তা বলতে পারি না। 404 00:51:40,972 --> 00:51:42,307 তোমার মনে হয়, সে মিথ্যে বলেছে? 405 00:51:43,558 --> 00:51:45,685 কবেই সে, পুরো সত্যিটা বলে? 406 00:51:47,103 --> 00:51:50,023 এরকম বিষয়, স্বীকার করে ওর কী লাভ? 407 00:51:52,984 --> 00:51:54,736 আপনাকে ভেঙে ফেলা। 408 00:52:00,992 --> 00:52:04,538 যেটাই হোক, রিনেরা নির্দোষ না। 409 00:52:05,413 --> 00:52:07,833 শুধুমাত্র ডেমনের ওকে কলুষিত করার চেষ্টার জন্যে? 410 00:52:07,916 --> 00:52:11,169 ডেমন আর রিনেরার শরীরে ড্রাগনের রক্ত বইছে। 411 00:52:11,253 --> 00:52:13,046 ওরা অস্থির আর উশৃঙ্খল। 412 00:52:13,129 --> 00:52:15,882 ও আমায় শপথ করে বলেছে, ও এখনো কুমারী। 413 00:52:17,592 --> 00:52:19,135 আর আমি ওকে বিশ্বাস করি। 414 00:53:23,408 --> 00:53:26,995 এই ছুরি একসময় দিগবিজয়ী অ্যাগনের ছিল। 415 00:53:28,622 --> 00:53:30,540 তার আগে এনারের। 416 00:53:31,458 --> 00:53:33,001 আর তার আগে.... 417 00:53:33,919 --> 00:53:35,837 জানা কঠিন। 418 00:53:41,593 --> 00:53:45,555 অ্যাগনের মৃত্যুর পূর্বে, ভ্যালেরিয়ন জাদুকরদের শেষজন, 419 00:53:45,639 --> 00:53:47,182 ওনার গান এই স্টীলে লিখে গেছেন। 420 00:53:54,856 --> 00:53:56,858 "আমার রক্ত থেকে... 421 00:53:57,609 --> 00:54:00,820 "উঠে আসবে প্রতিশ্রুত রাজকুমার... 422 00:54:02,948 --> 00:54:06,493 ...যে হবে সংগীত, বরফ আর আগুনের।" 423 00:54:10,956 --> 00:54:14,417 তোমায় আমি যেই দায়িত্ব সঁপেছি, 424 00:54:14,501 --> 00:54:16,628 এই জ্ঞানের বোঝা... 425 00:54:17,879 --> 00:54:21,383 তা এই সিংহাসনের চেয়ে বড়ো, রাজার চেয়ে বড়ো। 426 00:54:21,466 --> 00:54:23,009 তোমার... 427 00:54:23,093 --> 00:54:25,178 আর তোমার বাসনার চেয়েও বড়ো। 428 00:54:29,808 --> 00:54:32,268 জেহেরাস তোমায় উত্তরাধিকার হতে বঞ্চিত করতো। 429 00:54:32,352 --> 00:54:33,478 এক মিথ্যের জন্য? 430 00:54:34,938 --> 00:54:37,607 আপনি এখনো আমায় সত্যিটার ব্যাপারে জিজ্ঞেসই করেননি। 431 00:54:37,691 --> 00:54:40,193 সত্যিটা গুরুত্বপূর্ণ নয়, রিনেরা। 432 00:54:40,276 --> 00:54:42,153 শুধু ধারণা মাত্র। 433 00:54:42,237 --> 00:54:43,989 তুমি নিজেকে উন্মুক্ত করেছো। 434 00:54:44,072 --> 00:54:46,074 এখন আমাদের দুজনকেই তার ফল ভুগতে হবে। 435 00:54:46,658 --> 00:54:49,869 যদি আমি পুরুষ হতাম, যার সাথে ইচ্ছা শুতে পারতাম। 436 00:54:50,620 --> 00:54:52,288 ডজনখানেক জারজের জন্ম দিতে পারতাম, 437 00:54:52,372 --> 00:54:55,083 এবং আপনার কোর্টের কেউ তাতে টু-শব্দও করতো না। 438 00:54:55,166 --> 00:54:58,378 ঠিক বলেছো... কিন্তু তুমি নারী হয়ে জন্মেছো। 439 00:54:59,421 --> 00:55:02,132 তো আমার খেতাব কেড়ে নেবেন, আর অ্যাগনকে উত্তধারিকার বানাবেন। 440 00:55:02,215 --> 00:55:03,341 আমি করতাম। 441 00:55:04,426 --> 00:55:08,555 কিন্তু আমার দায়িত্ব রাজ্যে আরো মতানৈক্য বুনে না দিয়ে, একে ধরে রাখা। 442 00:55:10,432 --> 00:55:13,059 তোমার পাত্র দেখা এখানেই শেষ। 443 00:55:13,143 --> 00:55:15,353 তুমি সের লিয়েনর ভ্যালেরিয়নকে বিয়ে করবে, 444 00:55:15,437 --> 00:55:17,731 এবং তা করবে কোনো বিরোধিতা ছাড়াই। 445 00:55:18,898 --> 00:55:20,859 সি স্নেকের পুত্রকে। 446 00:55:20,942 --> 00:55:23,445 যাতে আমি তোমার রাজনৈতিক মাথাব্যথার প্রতিকার হতে পারি। 447 00:55:23,528 --> 00:55:26,322 তুমিই আমার রাজনৈতিক মাথাব্যথা! 448 00:55:30,618 --> 00:55:32,871 স্যার লেনর ভ্যালেরিয়নের সাথে তোমার বিয়ে, 449 00:55:32,954 --> 00:55:35,790 রাজ্যের দুই সর্বাধিক শক্তিশালী পরিবারকে একত্র করবে। 450 00:55:35,874 --> 00:55:39,878 আমাদের ড্রাগন আর নৌসেনাদের যৌথ শক্তিতে, 451 00:55:39,961 --> 00:55:42,630 কেউ আমাদের বিরুদ্ধে মাথা তোলার সাহস পাবে না। 452 00:55:42,714 --> 00:55:44,049 হাউজ অফ ড্রাগন। 453 00:55:44,132 --> 00:55:46,593 একচ্ছত্র হয়ে রবে পরবর্তী প্রজন্মের জন্য। 454 00:55:46,676 --> 00:55:50,472 আর আপনার সিংহাসনের উপর দৃষ্টি দিয়ে থাকা সেই শকুনের কী করবেন? 455 00:55:51,014 --> 00:55:52,348 কোন শকুন? 456 00:55:52,974 --> 00:55:54,184 আপনার হ্যান্ড। 457 00:55:55,894 --> 00:55:59,981 অটো হাইটাওয়ার দুজন রাজার সেবা করেছেন আনুগত্য ও আস্থার সাথে। 458 00:56:01,274 --> 00:56:03,193 উনি অ্যাগনকে উত্তরাধিকারী হিসেবে দেখতে চান। 459 00:56:03,902 --> 00:56:06,488 আর উনি তার জন্য কোনো চেষ্টা বাদ দেবেন না। 460 00:56:06,571 --> 00:56:09,532 এমনকি আমার সর্বনাশের জন্য আমার উপর নজর রাখা অবধি। 461 00:56:10,992 --> 00:56:13,578 আপনি দিগবিজয়ীর দর্শনের কথা... 462 00:56:13,661 --> 00:56:16,915 এবং তার জন্য রাজ্যজুড়ে প্রয়োজনীয় একতা আর শক্তির কথা বলেন। 463 00:56:16,998 --> 00:56:18,625 কিন্তু তা কীভাবে সম্ভব হবে যদি... 464 00:56:18,708 --> 00:56:21,252 আপনার সবচেয়ে বিশ্বস্ত পরামর্শদাতা এতটা আত্মগরজী হয়? 465 00:56:21,336 --> 00:56:23,797 যতজন লর্ড আর লেডি আমার সাথে সাক্ষাৎ করেছেন, 466 00:56:23,880 --> 00:56:25,715 আমার ছোট্ট কাউন্সিলে যতজন সদস্য আছেন, 467 00:56:25,799 --> 00:56:28,760 এবং পূর্বের যত কাউন্সিল ছিলেন, সবাই আত্মগরজী ছিলেন। 468 00:56:28,843 --> 00:56:31,304 - এটা অপরিহার্য। - আমি তা মনে করি না। 469 00:56:31,387 --> 00:56:35,558 আমি আমার দায়িত্ব পালন করবো, স্যার লেনর'কে বিয়ে করে। 470 00:56:37,894 --> 00:56:40,605 কিন্তু আপনাকে আগে রাজা হিসেবে আপনারটা করতে হবে। 471 00:56:51,157 --> 00:56:53,076 মহামান্য। 472 00:56:55,870 --> 00:56:56,996 পাঁচদিন। 473 00:57:00,416 --> 00:57:02,377 দুঃখিত, মহামান্য? 474 00:57:02,460 --> 00:57:04,796 যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে। 475 00:57:04,879 --> 00:57:07,757 খুঁটিনাটি বর্ণনা... স্মৃতি থেকে হারিয়ে যায়। 476 00:57:08,925 --> 00:57:12,303 আমার বাবা একজন সুস্থ-বলিষ্ঠ যোদ্ধা এবং ড্রাগন আরোহী ছিলেন। 477 00:57:12,387 --> 00:57:14,305 নিজের সামর্থ্যের চূড়ায়। 478 00:57:15,098 --> 00:57:16,808 জেহেরাস একটি বড় রাজকীয় শিকারের আয়োজন করেন... 479 00:57:16,891 --> 00:57:19,060 ওনার হ্যান্ড অফ দি কিং হওয়া উদযাপন করতে। 480 00:57:21,271 --> 00:57:24,816 পাঁচদিন পর আমার বাবা মারা যান। 481 00:57:26,693 --> 00:57:28,111 অনুষ্ঠানটা বরং বেশিদিন টিকে ছিল। 482 00:57:29,904 --> 00:57:32,198 দুঃসাহসী বেলন, 483 00:57:32,282 --> 00:57:34,367 ভেগারের আরোহী, [ভেগার = বেলনের ড্রাগনের নাম।] 484 00:57:34,450 --> 00:57:36,369 আয়রন থ্রোনের উত্তরাধিকারী, 485 00:57:37,871 --> 00:57:39,789 পেট ফেঁটে মারা যায়। 486 00:57:41,749 --> 00:57:43,168 দেবতাদের রসিকতা বড়ই নিষ্ঠুর। 487 00:57:44,377 --> 00:57:46,296 দিনটি অত্যন্ত বিষাদের ছিল। 488 00:57:47,589 --> 00:57:50,133 - আমার সবকিছু বেশ মনে আছে। - হ্যাঁ... 489 00:57:51,217 --> 00:57:53,136 দিনটি আপনার জন্য বেশ আনন্দের ছিল। 490 00:57:54,554 --> 00:57:57,098 জেহেরাস বেলনের জায়গায় আপনাকে হ্যান্ড ঘোষণা করেন। 491 00:58:00,518 --> 00:58:03,438 আমি ঘটনাটাকে মোটেও তেমন আঙ্গিকে দেখি না, মহামান্য। 492 00:58:04,355 --> 00:58:05,899 এটা একটা দায়িত্ব ছিল। 493 00:58:08,735 --> 00:58:12,488 আপনি আমার পিতামহের শেষদিনগুলোতে তাকে যথাযথভাবে সেবা করেছেন। 494 00:58:13,907 --> 00:58:16,117 আপনিই আমায় শিখিয়েছেন, কী করে একজন রাজা হতে হয়। 495 00:58:18,119 --> 00:58:21,664 ধন্যবাদ, মহামান্য। 496 00:58:22,290 --> 00:58:23,833 মাত্র পাঁচদিনে... 497 00:58:25,627 --> 00:58:28,922 আপনি জেহেরাসের কোর্টের একজন সাধারণ লোক হতে, 498 00:58:29,005 --> 00:58:31,007 রাজ্যের দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি হয়ে উঠলেন। 499 00:58:32,342 --> 00:58:33,468 আমি অবাক হই এই ভেবে যে... 500 00:58:34,969 --> 00:58:37,722 কত সময় লেগেছিল আপনার নিজের স্বার্থকে রাজার উপরে স্থান দিতে? 501 00:58:40,808 --> 00:58:41,935 মহামান্য? 502 00:58:43,228 --> 00:58:45,772 আমি কখনো এমার মৃত্যুশোক কাটিয়ে উঠতাম না। 503 00:58:46,773 --> 00:58:47,899 কিন্তু এলিসেন্ট... 504 00:58:48,983 --> 00:58:50,944 ও আমায় আমার সবচেয়ে তীব্র শোক ভুলিয়ে দেয়। 505 00:58:53,488 --> 00:58:56,032 ওকে পরিকল্পিতভাবে আমার পথে এনে ফেলা হয়েছিল। 506 00:58:57,367 --> 00:59:00,495 আমি কেবলমাত্র বুঝতে পারছি কত নিঁখুত পরিকল্পনা ছিল সেটা। 507 00:59:00,578 --> 00:59:02,997 এসব ভিত্তিহীন কথাবার্তা। 508 00:59:03,623 --> 00:59:05,541 রানি আপনায় ভালোবাসে... 509 00:59:06,834 --> 00:59:08,836 যেমনটা আপনিও তাকে ভালোবাসেন, আমি জানি। 510 00:59:08,920 --> 00:59:12,298 আপনার চিন্তাভাবনা আর রাজ্যের তরে নেই৷ 511 00:59:12,382 --> 00:59:14,759 আপনার বিচারজ্ঞানে আপোসের নিদর্শন দেখা গেছে। 512 00:59:14,842 --> 00:59:17,345 একজন অনুগত হ্যান্ডকে, অবশ্যই তার রাজাকে.... 513 00:59:17,428 --> 00:59:20,556 সময়ের প্রয়োজনে অস্বস্তিদায়ক সত্যিটাও জানাতে হয়, মহামান্য। 514 00:59:20,640 --> 00:59:22,183 তা না করলে.... 515 00:59:23,643 --> 00:59:25,603 সে ভৃত্য হিসেবে ব্যর্থ। 516 00:59:26,688 --> 00:59:29,023 আপনি একজন ভরসাযোগ্য ভৃত্য ছিলেন, অটো। 517 00:59:38,700 --> 00:59:40,576 এই মুকুট এবং এই রাজ্য... 518 00:59:40,660 --> 00:59:43,579 আপনার নিকট অপূরনীয় ঋণে ঋনী থাকবে। 519 00:59:44,831 --> 00:59:47,333 কিন্তু আমি আর আপনার বিচারজ্ঞানে বিশ্বাস করতে পারছি না। 520 01:00:11,858 --> 01:00:12,900 আসুন। 521 01:00:17,780 --> 01:00:20,700 এত রাতে বিরক্ত করায় ক্ষমা করবেন, রাজকুমারী। 522 01:00:25,663 --> 01:00:28,583 আমি যথেষ্ট যত্ন নিয়ে এটা প্রস্তুত করেছি। 523 01:00:31,336 --> 01:00:34,213 এটা ঠিকমতো না মেশালে, এটা অকার্যকর হতে পারে... 524 01:00:34,297 --> 01:00:38,301 - অথবা অপ্রীতিকর... - ঠিকমতো মেশানো? 525 01:00:40,219 --> 01:00:41,763 দুঃখিত, কী এটা? 526 01:00:42,555 --> 01:00:44,474 চা, রাজকুমারী। 527 01:00:45,266 --> 01:00:46,768 রাজার তরফ থেকে। 528 01:00:47,894 --> 01:00:53,024 এটা আপনাকে যেকোনো অনাকাঙ্খিত ঘটনা থেকে বাঁচাবে। 529 01:00:53,500 --> 01:01:05,000 ভাবানুবাদে: ইমরুল হাসান নাসিম 530 01:01:05,500 --> 01:01:11,500 বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ। সাবটাইটেলটি ভালো লেগে থাকলে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য।