1
00:00:00,000 --> 00:01:00,000
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:02:17,888 --> 00:02:18,889
থামো।
3
00:02:19,139 --> 00:02:21,183
ভাবছো এসব বিশ্বাস করব?
4
00:02:24,520 --> 00:02:27,022
ব্যেক ব্যেক গিউর প্রধান মন্দির
5
00:02:32,862 --> 00:02:35,865
এটা বিশ্বাস বা অবিশ্বাসের বিষয় নয়।
6
00:02:36,407 --> 00:02:41,537
তোমার সাথে যা কিছু হয়েছে
তাকে কাকতালীয় ভেবেছ?
7
00:02:41,620 --> 00:02:43,163
চুপ করো।
8
00:02:43,247 --> 00:02:45,833
তুমিই হলে বাছাইকৃত ব্যক্তি।
9
00:02:46,041 --> 00:02:51,297
তুমি আমাদের ভরসাযোগ্য
কিনা দেখিয়ে দাও।
10
00:02:51,839 --> 00:02:55,009
তোমাদের মতো মানুষরা আমাকে
ধোঁকা দিয়েছে বলেই আমি দানবে পরিণত হয়েছি।
11
00:02:56,677 --> 00:02:57,887
আমি আর প্রতারিত হতে চাই না।
12
00:03:01,807 --> 00:03:03,017
আর এটা..
13
00:03:05,728 --> 00:03:08,814
তোমাকে চিনতে সাহায্য করবে।
14
00:03:09,398 --> 00:03:11,942
আমি জানি না তুমি কী ফন্দি করেছ।
কিন্তু এখন এসব থামাও।
15
00:03:12,026 --> 00:03:13,944
কারণ তোমাকে সাহায্য করার
কোনো ইচ্ছাই নেই।
16
00:03:17,615 --> 00:03:18,616
না...
17
00:03:20,951 --> 00:03:23,037
সাহায্য তো আমাদের দরকার নেই।
18
00:03:23,871 --> 00:03:26,999
এই শরীর নিয়ে আর কীইবা করবে?
19
00:03:52,775 --> 00:03:53,776
হারামজাদারা...
20
00:03:55,277 --> 00:03:57,112
তোদের সবাইকে
টুকরো টুকরো করে ফেলব।
21
00:03:59,198 --> 00:04:01,075
জংর্যেওং নামে একজন লোক ছিল...
22
00:04:01,909 --> 00:04:03,494
আমি নিশ্চিত
তুমি তাকে ভালোভাবেই চেনো।
23
00:04:04,119 --> 00:04:05,621
তুমি জংর্যেওংকে চেনো?
24
00:04:06,330 --> 00:04:10,668
সে তার বিশ্বাসে অটল ছিল এবং
তার ভিতরে অসাধারণ ক্ষমতা ছিল।
25
00:04:10,751 --> 00:04:15,506
আমাদের পরিকল্পনার জন্য
সে ছিল একদম নিখুঁত ব্যক্তি।
26
00:04:15,589 --> 00:04:17,633
হারামজাদা, তোরা কারা?
27
00:04:21,762 --> 00:04:24,306
আমি তার হৃদয় নিয়ন্ত্রন করেছিলাম...
28
00:04:26,225 --> 00:04:29,937
যাতে করে ওনজংকে
খুনের উদ্দেশ্যে তেজাংসা মন্দিরে...
29
00:04:35,150 --> 00:04:39,613
দানব শিকারীদের গড়ে তুলতে পারে।
30
00:04:41,907 --> 00:04:43,409
কিন্তু দূর্ভাগ্যক্রমে...
31
00:04:45,828 --> 00:04:47,663
আমাদের পরিকল্পনা ভেস্তে যায়।
32
00:04:48,539 --> 00:04:49,540
শুধুমাত্র ভান আর...
33
00:04:49,999 --> 00:04:51,458
তোমার কারণে।
34
00:04:55,337 --> 00:04:58,007
তোমাকে পুনরায় জাগ্রত করার কারণ হলো...
35
00:05:04,388 --> 00:05:10,185
ব্যর্থতা থেকে মুক্ত হওয়ার জন্য
দ্বিতীয় সুযোগ দেয়া।
36
00:06:14,583 --> 00:06:17,628
আমার হয়ে কাজ করার জন্য প্রস্তুত?
37
00:06:28,847 --> 00:06:31,433
তুমি আর আমি যে পদক্ষেপ নিবো...
38
00:06:32,643 --> 00:06:36,021
তার পুরোটাই মানবজাতির গৌরব
এবং অস্তিত্বের জন্য।
39
00:06:37,314 --> 00:06:39,817
তাই নিজের পথ নিয়ে
কোনো সন্দেহ রেখো না।
40
00:06:41,110 --> 00:06:42,528
মানবজাতির জন্য?
41
00:06:42,611 --> 00:06:45,405
আমি বর্তমানের মানবজাতিকে
রক্ষা করার কথা বলছি না।
42
00:06:48,450 --> 00:06:49,451
আরো ভালো...
43
00:06:51,912 --> 00:06:54,039
আরো ভালো কারো জন্য...
44
00:06:56,458 --> 00:06:57,543
আমরা তাকে বলি...
45
00:07:00,504 --> 00:07:02,589
ঋষি।
46
00:07:09,388 --> 00:07:10,722
একটা নিষ্কলুষ পৃথিবী...
47
00:07:11,348 --> 00:07:14,726
যেখানে তোমার আমার মতো লোকেরা
চিরদিন শান্তিতে বসবাস করবে।
48
00:07:16,186 --> 00:07:19,815
আর শ্বেতবর্ণের ঋষি...
49
00:07:20,107 --> 00:07:21,567
নিষ্কলুষ পৃথিবী?
50
00:07:21,942 --> 00:07:24,486
এসব ফালতু কাজ করার
কোনো ইচ্ছা নেই।
51
00:07:25,654 --> 00:07:28,365
আমাকে যেই হারামজাদী পাতালে
আটকে রেখেছিল ওকে খুন করব।
52
00:07:28,740 --> 00:07:31,827
আর যারা আমাকে দানব হতে বাধ্য করেছে
তাদের প্রত্যেককে খুন করব।
53
00:07:36,498 --> 00:07:38,417
তুমিও কি তাই চাও?
54
00:07:40,377 --> 00:07:42,462
চেয়ে থাকলে,
আমি হয়তো তোমায় সাহায্য করব।
55
00:08:15,462 --> 00:08:30,462
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
56
00:08:36,892 --> 00:08:37,935
এত দেরি হলো কেন?
57
00:08:45,609 --> 00:08:47,986
অপ্রয়োজনীয় কাজ করতে
নিষেধ করেছিলাম না?
58
00:08:49,821 --> 00:08:51,740
ওনজং এমন মানুষ ছিল
যে সবকিছু ঠিক করে দিতে পারতো...
59
00:08:53,700 --> 00:08:55,535
তাই ভাবলাম ওকে বাঁচাতে পারব।
60
00:08:56,203 --> 00:08:57,496
আমি তোমার কষ্টের...
61
00:08:58,580 --> 00:09:00,040
ভাগীদার হতে চেয়েছিলাম।
62
00:09:03,794 --> 00:09:04,795
কী করছো?
63
00:09:05,170 --> 00:09:07,130
আসলে, এটা খুব ভারী হবে ভেবেছিলাম...
64
00:09:07,214 --> 00:09:08,799
বুঝতে পারিনি এত গরম হতে পারে।
65
00:09:08,882 --> 00:09:11,593
একটা লালসার দানবের আশেপাশে
থাকো বলে ভয়ভীতি সব চলে গেছে?
66
00:09:11,760 --> 00:09:12,761
তাই না কি?
67
00:09:20,477 --> 00:09:22,896
ভেবেছ লালসার দানবের সাথে
বন্ধুত্ব করতে পারবে?
68
00:09:23,397 --> 00:09:24,898
ভালো করে ভেবে দেখো।
69
00:09:25,357 --> 00:09:26,566
বন্ধুত্ব করতে দোষ কী?
70
00:09:29,945 --> 00:09:31,113
তোমার সাথে বন্ধুত্ব করব...
71
00:09:31,196 --> 00:09:32,239
লালসার দানব মশাই।
72
00:09:35,075 --> 00:09:36,451
ভালো বন্ধু হওয়া যাক, ভায়া।
73
00:09:39,288 --> 00:09:40,330
ভান।
74
00:09:41,707 --> 00:09:43,834
মানুষের পূনর্জন্ম হয় কেন জানো?
75
00:09:45,002 --> 00:09:46,795
আগের জন্মের প্রায়শ্চিত্ত...
76
00:09:48,046 --> 00:09:50,716
এবং পাপ মোচনের জন্য পূনর্জন্ম হয়।
77
00:09:51,174 --> 00:09:52,384
তোমার শরীরের কী অবস্থা?
78
00:09:52,676 --> 00:09:53,677
ঠিক আছো তো?
79
00:10:13,530 --> 00:10:17,576
এখনো উত্তর খুঁজে পাওনি?
80
00:10:23,915 --> 00:10:29,254
নিজেকে এত বিভ্রান্তিতে রেখো না,
81
00:10:29,796 --> 00:10:30,797
ফাদার ইয়োহান।
82
00:10:32,007 --> 00:10:36,762
পাশাপাশি, একটা দিকে মনোনিবেশ করো।
83
00:10:41,016 --> 00:10:42,351
ওটাই হবে আমার মিশন।
84
00:10:43,685 --> 00:10:44,686
হ্যাঁ।
85
00:10:45,937 --> 00:10:47,147
তোমার মিশন।
86
00:10:49,024 --> 00:10:54,029
পরিশেষে মি-হো কে
রক্ষা করাই তোমার দায়িত্ব।
87
00:10:59,284 --> 00:11:00,285
এটা সম্ভব।
88
00:11:06,958 --> 00:11:10,003
তুমি মানুষ বলেই এটা সম্ভব।
89
00:11:15,759 --> 00:11:17,761
ওন মি-হো'কে তুমি
আবার বিপদে ফেলবে।
90
00:11:21,056 --> 00:11:24,518
মানুষ যা চায় সেটাকেই বিশ্বাস করে
এবং সঠিক ভেবে নেয়।
91
00:11:26,353 --> 00:11:28,313
এটাকেই আবার মহান কারণ
হিসেবে ব্যাখ্যা দেয়।
92
00:11:32,275 --> 00:11:33,735
তুমি আমাকে পরীক্ষা করার কথা বলেছিলে...
93
00:11:35,237 --> 00:11:38,031
ভালো করে ভেবে দেখো তো
কার পরীক্ষা নেয়া দরকার।
94
00:12:10,480 --> 00:12:11,523
এখন আর জানি না...
95
00:12:12,774 --> 00:12:18,280
কোন পাশটা সঠিক, ফাদার।
96
00:12:29,040 --> 00:12:33,044
মিস হান তার পদত্যাগপত্র
স্কুলে জমা দিয়েছেন।
97
00:12:33,920 --> 00:12:36,506
তার বাবা-মা'ও চলে গেছেন।
98
00:12:37,466 --> 00:12:41,011
শেষকৃত্যের পরে
সে কারো সাথেই দেখা করেনি।
99
00:12:41,386 --> 00:12:42,721
অভিনন্দন!
100
00:12:43,805 --> 00:12:45,140
অভিনন্দন।
101
00:13:10,207 --> 00:13:12,542
তোকে না বলে
চলে যাওয়ার জন্য দুঃখিত।
102
00:13:14,336 --> 00:13:16,213
কিন্তু আমি ঠিক আছি।
103
00:13:17,214 --> 00:13:18,632
শীঘ্রই শোক কাটিয়ে উঠব।
104
00:13:19,633 --> 00:13:21,885
তুই তো জানিস আমি অনেক সাহসী।
105
00:13:22,427 --> 00:13:24,804
তাই আমাকে নিয়ে ভাবিস না।
106
00:13:25,222 --> 00:13:28,600
ঠিকমতো খাওয়া-দাওয়া করবি,
আর কোনো ঝামেলা করবি না।
107
00:13:29,768 --> 00:13:30,810
শীঘ্রই দেখা হবে।
108
00:13:32,229 --> 00:13:33,855
কীসের ভালো আছে...
109
00:13:46,076 --> 00:13:47,827
-চলো।
-কোথায়?
110
00:13:48,828 --> 00:13:50,413
আমি আর কাউকেই হারাতে চাই না।
111
00:13:57,629 --> 00:14:03,218
আমার হৃদয় একটা হলেও এই হৃদয়ে
৪৬ টা বাচ্চার স্মৃতি জমা আছে।
112
00:14:04,803 --> 00:14:08,431
তাই এই হৃদয়টাও...
113
00:14:09,307 --> 00:14:12,310
৪৬ টুকরায় পরিণত হয়েছিল।
114
00:14:13,103 --> 00:14:15,772
আবার শুরু করলে।
তোমার নেশা হয়েছে, দাদীমা।
115
00:14:16,898 --> 00:14:19,234
আর একবার শুনলে হয়তো
১০০ বার শোনা হবে...
116
00:14:19,693 --> 00:14:21,611
না, ঠিকমতো হিসেব করলে
১৮৯ তম বার শোনা হবে।
117
00:14:23,613 --> 00:14:25,740
অন্তত এর থেকে ভালো কিছুতে
বিশ্বাস রাখো।
118
00:14:26,866 --> 00:14:30,662
মাঝেমাঝে, তুই যেটা বিশ্বাস করবি
সেটাই দেখতে পাবি।
119
00:14:44,634 --> 00:14:45,635
আচ্ছা, তোমার কথাই সত্য ধরে নিলাম।
120
00:14:46,219 --> 00:14:48,054
তাহলে সেই বাচ্চাগুলো কোথায়?
121
00:14:50,056 --> 00:14:52,726
ওরা ওখানটায় দাঁড়িয়ে আছে।
122
00:14:53,268 --> 00:14:55,020
কোথায়? কোন জায়গায়?
123
00:14:55,687 --> 00:14:56,855
তারা কোথায় বলো।
124
00:15:01,651 --> 00:15:03,236
ওই যে আরেকজনকে দেখতে পাচ্ছি।
125
00:15:04,404 --> 00:15:05,905
সবথেকে দূর্ভাগ্যবান বাচ্চা।
126
00:15:09,993 --> 00:15:12,120
রাখঢাক না রেখেই বলছি।
127
00:15:13,413 --> 00:15:18,001
আমি ওনজংয়ের মতো হবো কীভাবে?
128
00:15:20,295 --> 00:15:24,966
আপনি তো বলেছিলেন ওনজং
নষ্ট জিনিসও ঠিক করে দিতে পারে।
129
00:15:26,134 --> 00:15:28,219
আমি একবার চেষ্টা করার কথা ভাবছি।
130
00:15:29,596 --> 00:15:31,598
মনে হলো আপনি সেই উপায় জানেন।
131
00:15:32,682 --> 00:15:35,268
এটা এমন কিছু নয় যে
চাইলে করতে পারবে।
132
00:15:35,644 --> 00:15:40,565
ওনজং তার পুরো জীবন এই প্রশিক্ষণের
জন্য হাড়ভাঙ্গা পরিশ্রম করেছে।
133
00:15:41,107 --> 00:15:44,319
মন ভাঙ্গার থেকে হাড় ভাঙ্গার
কষ্ট সহ্য করা সহজ।
134
00:15:44,986 --> 00:15:46,446
তাই কী করতে হবে বলুন।
135
00:15:46,529 --> 00:15:48,448
সবার ভিতরেই একটি পাত্র আছে।
136
00:15:50,450 --> 00:15:52,577
নতুন কিছু দিয়ে পাত্রটিকে
পূর্ণ করতে চাইলে...
137
00:15:53,495 --> 00:15:57,666
যতোটুকু পূর্ণ করতে চাও
আগে ঠিক ততোটুকু খালি করতে হবে।
138
00:15:58,625 --> 00:15:59,668
কী বলছেন...
139
00:15:59,751 --> 00:16:02,796
এতোদিন যেমন ছিলে
তেমন নাও থাকতে পারো।
140
00:16:03,755 --> 00:16:04,964
এরপরেও কি রাজি আছো?
141
00:16:10,303 --> 00:16:12,514
আমার এতোদিনের সত্ত্বাকে
পছন্দ নয় বলেই আমি এসব করছি।
142
00:16:14,224 --> 00:16:15,850
তাই আমার উত্তর
এখনো একই আছে।
143
00:16:17,852 --> 00:16:18,853
আমি চেষ্টা করব।
144
00:16:55,348 --> 00:16:57,267
বাছা, অনেকটা দূরে গিয়ে দাঁড়াও।
145
00:16:59,936 --> 00:17:00,937
কেন?
146
00:17:14,909 --> 00:17:15,910
মা।
147
00:17:17,537 --> 00:17:19,205
এটার ভিতরে তাকাও।
148
00:17:22,333 --> 00:17:25,211
একটু কঠিন হবে।
149
00:17:46,065 --> 00:17:47,567
এটা কী?
150
00:17:48,777 --> 00:17:50,111
তোমাকে বলেছিলাম না...
151
00:17:50,820 --> 00:17:52,655
এতে অসহ্যকর কষ্ট
ভোগ করতে হবে?
152
00:18:14,886 --> 00:18:16,221
আমি গাড়িতে অপেক্ষা করছি।
153
00:18:20,767 --> 00:18:21,893
কী হয়েছে?
154
00:18:23,686 --> 00:18:27,524
কেবল তো শুরু,
এখনই চমকে গেলে কেন?
155
00:18:27,607 --> 00:18:30,485
চমকে যাইনি,
ব্যস জানতে চেয়েছি।
156
00:18:30,568 --> 00:18:33,530
তোমার অজুহাতও একদম ফালতু।
157
00:19:01,015 --> 00:19:02,016
ইউম জি।
158
00:19:03,184 --> 00:19:05,228
সু-র্যেওন আপনাকে কিছু বলবে।
159
00:19:11,734 --> 00:19:12,735
আমার জন্য?
160
00:19:15,363 --> 00:19:16,781
এটা কী?
161
00:19:18,032 --> 00:19:19,117
একটা স্কার্ফ।
162
00:19:20,243 --> 00:19:25,331
আগে মা'কে একটা একটা করে
সুতা বুনতে দেখে বিরক্ত লাগত।
163
00:19:25,957 --> 00:19:29,168
কিন্তু, আশ্চর্যজনকভাবে, যখন আমি বুনতে শুরু
করলাম তখন সময় কীভাবে কেটে গেল টেরই পাইনি।
164
00:19:30,211 --> 00:19:33,089
তাছাড়া সময়ের সাথে সাথে
মনকেও গুছিয়ে নিতে পেরেছি।
165
00:19:35,008 --> 00:19:38,511
সবকিছু ঠিক হয়ে গেছে
তেমনও নয়।
166
00:19:39,178 --> 00:19:40,179
কিন্তু...
167
00:19:41,055 --> 00:19:46,311
কোনো কাজ তাড়াহুড়ো বা জোরাজুরি ছাড়াই করতে পারদর্শী হয়েছি।
168
00:19:48,897 --> 00:19:50,273
তুমি আমার থেকে ভালো আছো।
169
00:19:51,316 --> 00:19:52,400
জ্বি?
170
00:19:52,483 --> 00:19:55,028
একটা সময় আমাকে
দ্রুত সিদ্ধান্ত নিতে হতো...
171
00:19:55,486 --> 00:19:59,616
কিন্তু কী করব
সেটা নিয়ে দ্বিধায় ছিলাম।
172
00:20:00,533 --> 00:20:01,534
কিন্তু...
173
00:20:02,744 --> 00:20:06,164
আমার ভাবনাগুলোকেও
এভাবে বুনে নেয়া উচিত ছিল।
174
00:20:17,759 --> 00:20:20,053
বাহ, বেশ উষ্ণ।
175
00:20:22,013 --> 00:20:23,097
ধন্যবাদ।
176
00:20:23,848 --> 00:20:25,099
ধন্যবাদ আমার দেয়া উচিত।
177
00:20:26,893 --> 00:20:29,354
তুমি বেশ দক্ষ, তাই না?
178
00:20:30,355 --> 00:20:31,564
কেমন লাগছে? সুন্দর?
179
00:20:31,856 --> 00:20:33,191
খুব সুন্দর লাগছে।
180
00:20:48,873 --> 00:20:49,874
ধরো...
181
00:20:51,125 --> 00:20:55,505
আমি যদি আমার স্মৃতি ফিরে পাই তাহলে
আমি কি ওনজং হবো না কি ওন মি-হো হবো?
182
00:20:58,007 --> 00:20:59,342
কী বলতে চাচ্ছো?
183
00:21:00,385 --> 00:21:01,928
আমি হলাম ওনজংয়ের খালি পাত্র, তাই না?
184
00:21:02,470 --> 00:21:05,098
তাই কী দিয়ে পূর্ণ হবে
সেটা জানাটা বেশি গুরুত্বপূর্ণ।
185
00:21:07,141 --> 00:21:11,062
ব্যাপারটা ঠিক পানি দিয়ে পানির গ্লাস
আর মদ দিয়ে মদের গ্লাস পূর্ণ করার মতো।
186
00:21:14,148 --> 00:21:17,610
আমার মনে হয় না
কেউ সেই গ্লাসের কথা ভাবে।
187
00:21:17,694 --> 00:21:19,112
তাই একটু অস্বস্তিবোধ করছি।
188
00:21:19,195 --> 00:21:21,239
এসব জিনিস নিয়ে চিন্তা করা
তোমাকে মানায় না।
189
00:21:21,572 --> 00:21:22,865
নিজের মতো করেই থাকো।
190
00:21:23,449 --> 00:21:27,078
পছন্দ না হলে সব ফেলে দিবে।
তাহলেই হবে।
191
00:21:28,746 --> 00:21:31,708
ঠিক বলেছ, পাত্রটাই এখানে মালিক,
ঠিক আমার মতো।
192
00:21:33,001 --> 00:21:34,961
ঠিক আছে, রাজি হলাম।
193
00:21:37,672 --> 00:21:38,673
পাত্রটাই...
194
00:21:43,428 --> 00:21:46,889
আঙ্কেল, হঠাৎ করে
এই গোলাগুলির প্রশিক্ষণে ডাকলেন কেন?
195
00:21:48,766 --> 00:21:52,270
মনে হচ্ছে ইদানীং বেশ স্নায়ুচাপে আছো।
196
00:21:53,730 --> 00:21:56,607
স্নায়ুচাপ কমাতে এর জুড়ি নেই।
197
00:22:06,159 --> 00:22:09,579
অনেকদিন আগে করেছি তো
তাই বেশ ভয় লাগছে।
198
00:22:09,662 --> 00:22:11,539
কাঁধ আলগা রাখো।
199
00:22:12,915 --> 00:22:14,667
সবসময় যেভাবে করতে সেভাবেই করো।
200
00:22:14,751 --> 00:22:16,252
শ্বাস-প্রশ্বাস বন্ধ রাখো।
201
00:22:31,309 --> 00:22:34,062
যেমনটা ভেবেছিলাম,
আগের মতোই হাত পাকা আছে।
202
00:22:34,395 --> 00:22:38,649
আমার নিজেকে রক্ষা করা শিখতে হবে বলে
আপনিই আমায় শিখিয়েছিলেন।
203
00:22:39,901 --> 00:22:42,987
তোমার নিশানা সবসময়ই প্রেসিডেন্ট
সাহেবের থেকে ভালো ছিল।
204
00:22:43,529 --> 00:22:46,407
সেজন্যই উনি বিরক্ত হতেন, তাই না?
205
00:22:47,158 --> 00:22:48,743
ওসব কথা বলে লাভ কী?
206
00:22:48,826 --> 00:22:50,578
এখন সবই অর্থহীন।
207
00:22:52,663 --> 00:22:53,664
আঙ্কেল।
208
00:22:54,415 --> 00:22:57,126
কিছু দিনের জন্য ব্যেক জু
দাদীমার বাড়িতে থাকব।
209
00:22:58,461 --> 00:22:59,462
কী?
210
00:23:06,427 --> 00:23:08,638
আঙ্কেল, এটার তো দরকার নেই, তাই না?
211
00:23:10,681 --> 00:23:11,682
বাদ দিন।
212
00:23:12,642 --> 00:23:13,643
একটা জ্যাকেট।
213
00:23:17,897 --> 00:23:19,148
কিছু বাদ গেল না কি?
214
00:23:19,607 --> 00:23:21,109
সবই ব্যাগে পুরেছ।
215
00:23:22,276 --> 00:23:23,277
সবকিছু?
216
00:23:23,694 --> 00:23:25,363
কীভাবে জানলেন?
217
00:23:25,988 --> 00:23:28,199
জানাটা তো অতোটাও কঠিন না।
218
00:23:30,576 --> 00:23:31,786
বেশি হয়ে গেল না কি?
219
00:23:31,869 --> 00:23:35,832
তোমার সবই যেহেতু নিয়েছ,
সেহেতু আমার একটা জিনিসও সাথে নিয়ে যাও।
220
00:23:35,915 --> 00:23:38,084
আপনার? কী জিনিস?
221
00:23:43,589 --> 00:23:44,590
কী ব্যাপার?
222
00:23:51,430 --> 00:23:52,557
অসম্ভব।
223
00:23:54,600 --> 00:23:57,937
ব্যাপারটা খুলে বলছি। ইয়োহান...
224
00:23:58,229 --> 00:24:00,565
একা থাকলে একাকীত্ব আর হতাশায় ভুগব।
225
00:24:00,648 --> 00:24:04,443
তোমাকে দুই পিস করে দিতে পারি।
শুধু বলো লম্বালম্বি না কি আড়াআড়ি পিস করব।
226
00:24:08,030 --> 00:24:09,031
আড়াআড়ি।
227
00:24:09,407 --> 00:24:12,785
দুই পিস করে দেয়ার হুমকি দিচ্ছে,
হাল ছাড়ছো না কেন?
228
00:24:12,869 --> 00:24:14,453
আমাকে সাথে নিয়ে চলুন না।
229
00:24:14,537 --> 00:24:15,872
আমরা অবকাশ যাপনে যাচ্ছি না।
230
00:24:16,247 --> 00:24:20,209
বেশ, তোমাকে কিছু ব্যাপারে
সতর্ক করে দিচ্ছি।
231
00:24:20,418 --> 00:24:24,422
সকালের নাস্তার পূর্বে মি-হো
এককাপ 'ডিটক্স টি' পান করে।
232
00:24:24,505 --> 00:24:28,467
প্রতিদিন ১২ টার মধ্যে দুপুরের খাবার আর
৫:৩০ এর মধ্যে রাতের খাবার খায়, প্রতিদিন।
233
00:24:28,551 --> 00:24:31,554
সময় একটু হেরফের হলেই,
ওর বদমেজাজ...
234
00:24:32,555 --> 00:24:34,599
না মানে, একটু রেগে যায় আরকি।
235
00:24:34,682 --> 00:24:39,478
সুনিদ্রার জন্য ঘুমাতে যাওয়ার আগে
হারবাল চা পান করে।
236
00:24:39,562 --> 00:24:41,856
ব্যাগে নিউট্রেশন সাপ্লিমেন্টারি রাখা আছে...
237
00:24:41,939 --> 00:24:42,940
তুমিও চলো, ইয়োহান।
238
00:24:43,024 --> 00:24:44,025
এটা নাও...
239
00:24:44,859 --> 00:24:47,320
আপু, আমি নিচ্ছি।
240
00:25:24,398 --> 00:25:25,524
আপনিই এখানে থাকেন...
241
00:25:27,777 --> 00:25:28,778
হ্যালো।
242
00:25:29,654 --> 00:25:30,738
আপনার পোশাকটা তো খুব সুন্দর।
243
00:25:31,280 --> 00:25:33,241
-আপু, ওনার আধ্যাত্মিক শক্তি--
-ভালো করে সম্ভাষণ জানাও।
244
00:25:34,158 --> 00:25:35,868
উনি হলেন গেউম ব্যেক জু দাদীমা।
245
00:25:38,537 --> 00:25:39,538
আপনার সাথে পরিচিত হয়ে ভালো লাগল।
246
00:25:39,872 --> 00:25:43,542
উনি জেজুর পৌরানিক কাহিনিতে থাকা সেই
ব্যেক গেউম জু দাদীমা, যিনি সব দেবতার মা...
247
00:25:46,003 --> 00:25:47,004
সম্ভবত না।
248
00:25:47,088 --> 00:25:49,966
যাইহোক, আপনার সাথে দেখা
করতে পেরে সম্মানিত বোধ করছি।
249
00:25:50,716 --> 00:25:52,635
ফাদার চাং থেকে তুমি পুরোপুরি ভিন্ন।
250
00:25:53,803 --> 00:25:55,012
ফাদার চাং কে?
251
00:25:55,888 --> 00:25:57,765
আমাদের যাওয়া দরকার।
252
00:25:57,848 --> 00:25:59,392
কোথায় যাবো?
253
00:25:59,475 --> 00:26:00,476
আমার পিছন পিছনে এসো।
254
00:26:01,227 --> 00:26:02,228
জ্বি?
255
00:26:02,478 --> 00:26:03,604
কোথায় যাচ্ছেন?
256
00:26:04,397 --> 00:26:07,650
এই পোশাকে এমন পবিত্র প্রশিক্ষণ
নিতে পারবে না।
257
00:26:54,030 --> 00:26:55,031
এসো।
258
00:26:59,702 --> 00:27:00,995
তুমি এখানেই থাকো।
259
00:27:01,912 --> 00:27:02,913
কেন?
260
00:27:02,997 --> 00:27:05,958
কোনো শক্তির মুখোমুখি হলে
সেটা ভালো কিছু বয়ে আনবে না।
261
00:27:06,459 --> 00:27:09,378
-তবুও-
-এটা ওর জন্যও ভালো হবে না।
262
00:27:10,338 --> 00:27:13,841
এই মুহুর্তে, একটা দমকা হাওয়াতেও
ওর সব শক্তি শেষ হয়ে যেতে পারে।
263
00:27:14,925 --> 00:27:15,926
আচ্ছা।
264
00:27:16,260 --> 00:27:17,261
সাবধানে থাকবেন।
265
00:27:18,179 --> 00:27:19,555
ঠিক আছে রে, হতচ্ছাড়া।
266
00:27:21,182 --> 00:27:23,851
নিশ্চিন্তে দমও ফেলতে পারব না,
তাই এদিকে...
267
00:27:25,061 --> 00:27:26,562
আমিও যেতে পারব না?
268
00:28:04,600 --> 00:28:08,312
পুরো শরীর দিয়ে
ভূমি থেকে শক্তি গ্রহন করো।
269
00:28:19,115 --> 00:28:21,575
শুধু একবারই বলব,
তাই খেয়াল করে শোনো।
270
00:28:22,660 --> 00:28:27,540
সহজ কথায়,
বেষ্টনী সমস্ত শক্তির সমন্বয়ে গঠিত হয়।
271
00:28:28,624 --> 00:28:31,252
এই পৃথিবীজুড়ে পাঁচ ধরনের শক্তি বিদ্যমান।
272
00:28:32,044 --> 00:28:36,924
জল, ভূমি, বাতাস, সূর্য এবং আকাশ।
273
00:28:37,550 --> 00:28:41,429
তোমার শরীর দিয়ে এগুলোকে
গ্রহন করে ক্রমানুসারে সাজাও।
274
00:28:41,971 --> 00:28:44,140
শক্তিগুলো দৃঢ় হয়ে গেলে...
275
00:28:44,682 --> 00:28:46,809
হৃদয়ের শক্তি দিয়ে
তাদের মিশ্রিত করে...
276
00:28:46,892 --> 00:28:49,520
শরীর থেকে সেগুলোকে বিকিরিত করো।
277
00:28:50,479 --> 00:28:53,357
শক্তিগুলো মিশ্রিত করে বিকিরণ করব?
278
00:28:55,693 --> 00:28:56,694
কীভাবে?
279
00:28:59,405 --> 00:29:00,948
সেটা তেমন কঠিন হবে না।
280
00:29:02,658 --> 00:29:06,662
মনে আছে তোমাকে বলেছিলাম কীভাবে
নিজের ভিতরটাকে উজ্জ্বল করতে হবে?
281
00:29:09,874 --> 00:29:11,750
তোমার ভিতরে কিছুই নেই।
282
00:29:13,252 --> 00:29:15,129
জাদুর মার্বেল।
283
00:29:16,505 --> 00:29:19,049
শক্তি দিয়ে ওটা পূর্ণ হলে...
284
00:29:19,133 --> 00:29:21,385
এমনিতেই জ্বলজ্বল করতে থাকবে।
285
00:29:23,095 --> 00:29:25,848
আগেরবারের ঘটনা ছিল সূচনামাত্র।
286
00:29:26,682 --> 00:29:29,894
শক্তি বৃদ্ধির সাথে সাথে
ব্যথার তীব্রতাও বাড়তে থাকবে।
287
00:29:30,603 --> 00:29:34,356
এমন জায়গাতে ধ্যানে বসবে যেখানে
জল এবং ভূমি একত্রিত হয়েছে,
288
00:29:34,440 --> 00:29:36,525
আর ভূমির শক্তিকে আলিঙ্গন করে নাও।
289
00:29:37,776 --> 00:29:39,778
তাহলেই মহাসাগরের পথ উন্মুক্ত হবে।
290
00:29:39,862 --> 00:29:45,493
মানুষের সাথে জলের শক্তি মিলে
এক পথের সৃষ্টি করে...
291
00:29:46,243 --> 00:29:47,244
পরিশেষে...
292
00:29:48,412 --> 00:29:50,664
শক্তির প্রবাহ শুরু হয়।
293
00:30:11,602 --> 00:30:12,645
আপনি একা কেন?
294
00:30:12,728 --> 00:30:15,648
আমার যা শিখানো প্রয়োজন ছিল সবই
শিখিয়েছি, এখন তুমি যেতে পারো।
295
00:30:16,732 --> 00:30:17,733
কিন্তু...
296
00:30:18,526 --> 00:30:21,820
ওর থেকে অন্তত ৫০ কদম দূরে থাকবে।
ভুলেও কাছে ঘেষবে না।
297
00:30:23,489 --> 00:30:24,490
ঠিক আছে।
298
00:30:25,991 --> 00:30:27,868
-আমিও এদিকে যাচ্ছি--
-এদিকে আসো!
299
00:30:29,036 --> 00:30:31,372
-ওই দিকে--
-এই বৃদ্ধাকে একা ফেলে যাবে?
300
00:30:35,626 --> 00:30:36,627
তাহলে চলুন।
301
00:31:16,333 --> 00:31:17,835
আমি এসব করছি কেন?
302
00:31:19,795 --> 00:31:23,257
কথায় আছে, খাবারে স্বাদ আসে হাতের গুণ
আর আগুনের উত্তাপ থেকে।
303
00:31:23,757 --> 00:31:25,509
মুরগী রান্না করবেন না কি?
304
00:31:28,012 --> 00:31:32,057
পর্বতের শক্তিসমৃদ্ধ কাঠের আগুনে...
305
00:31:32,433 --> 00:31:36,604
পর্বতের পানিকে উত্তপ্ত করলে
অসাধারণ এক ঔষধি তৈরি হবে।
306
00:31:37,896 --> 00:31:41,233
মি-হো, জোর করে নিজেকে পূর্ণ করছে...
307
00:31:42,610 --> 00:31:44,820
ওর ভিতরে জ্বর তেতে উঠবে।
308
00:31:45,487 --> 00:31:50,159
কিন্তু ওর ভিতরটা যতোটা উষ্ণ হতে থাকবে
বাহিরটা ততোটাই বরফের মতো ঠান্ডা হবে।
309
00:31:50,534 --> 00:31:55,164
তাই প্রতিদিনের প্রশিক্ষণের শেষে,
শরীরের ভিতর-বাহিরের উত্তাপ ঠিক রাখতে...
310
00:31:55,247 --> 00:31:58,083
গরম পানিতে শরীর এলিয়ে দিতে হবে।
311
00:32:00,628 --> 00:32:01,629
জ্বি, ম্যাম।
312
00:32:09,386 --> 00:32:11,263
-তুমি সাহায্য করছো কেন?
-জ্বি?
313
00:32:12,014 --> 00:32:15,017
ওনজংকে জাগ্রত করার জন্য
তুমি সাহায্য করছো কেন?
314
00:32:16,018 --> 00:32:19,897
পৃথিবীকে বাঁচানোর জন্য নিশ্চয়ই।
এটাও আমার জন্ম নেয়ার কারণ।
315
00:32:19,980 --> 00:32:23,942
ওনজংকে জাগ্রত করতে গিয়ে
যদি কারো ক্ষতি হয়?
316
00:32:24,902 --> 00:32:28,781
তারপরেও কি
তাকে জাগ্রত করতে চাও?
317
00:32:30,616 --> 00:32:36,372
ত্যাগের মাধ্যমে পুরো পৃথিবীকে রক্ষা
না কি একজন ব্যক্তিকে রক্ষা করা...
318
00:32:36,455 --> 00:32:39,625
কোনটা তোমার কাছে বেশি গুরুত্বপূর্ণ?
319
00:32:44,463 --> 00:32:47,508
কোনো উত্তর না দিতে পারলে
অন্তত নিজের হৃদয়কে সান্তনা দাও।
320
00:32:47,883 --> 00:32:50,678
তাহলে যেভাবেই হোক
শেষটা দেখতে পাবে।
321
00:33:37,224 --> 00:33:38,851
কী ব্যাপার?
কখন এলে?
322
00:33:39,393 --> 00:33:40,602
আমি টেরই পাইনি।
323
00:33:41,353 --> 00:33:42,354
ঠিক আছো তো?
324
00:33:42,563 --> 00:33:45,482
অবশ্যই।
এসব কাজ তো আমার বা হাতের খেল।
325
00:33:56,952 --> 00:33:58,036
মাত্রই তো বললে বা হাতের খেল।
326
00:33:58,871 --> 00:34:00,289
দূর্বল হওয়ার ভান ধরো না, উঠো।
327
00:34:02,332 --> 00:34:05,002
হাত এগিয়ে না দিলে
ধরতে পারব না ভেবেছ?
328
00:34:05,085 --> 00:34:06,211
তুমি এতদিনেও আমাকে চিনতে পারোনি?
329
00:34:10,966 --> 00:34:11,967
কী ব্যাপার?
330
00:34:12,301 --> 00:34:15,387
ওমন গোমড়া হয়ে আছো কেন?
আমাকে লজ্জায় ফেলে দিচ্ছ।
331
00:34:16,513 --> 00:34:17,514
বাদ দাও।
332
00:34:18,599 --> 00:34:20,642
তুমি খুবই খারাপ,
আমি একাই দাঁড়াচ্ছি।
333
00:34:23,103 --> 00:34:24,104
মারাত্মক ঠান্ডা।
334
00:34:34,281 --> 00:34:35,282
কী ব্যাপার?
335
00:34:36,825 --> 00:34:37,826
এই।
336
00:34:38,702 --> 00:34:41,747
একটু ভালোভাবে পরিয়ে দিতে পারতে।
এটা কি কোনো পাগড়ি না কি?
337
00:34:44,708 --> 00:34:49,338
তাহলে ওনজং বহু বছর ধরে
এই প্রশিক্ষণ নিয়েছিল?
338
00:34:50,464 --> 00:34:51,465
কীভাবে?
339
00:34:52,341 --> 00:34:55,260
না। ওনজং কেমন মানুষ ছিল?
340
00:34:59,264 --> 00:35:02,017
কে জানে? আমার স্মৃতি ফিরতে
হয়তো কাজেও লাগতে পারে।
341
00:35:05,187 --> 00:35:07,940
সে অনেক বিনয়ী এবং
দৃঢ় মনের মানুষ ছিল।
342
00:35:09,858 --> 00:35:10,859
আর?
343
00:35:13,445 --> 00:35:14,446
মনে নেই।
344
00:35:15,405 --> 00:35:16,824
কেন?
তোমার অনেক বয়স হয়েছে বলে?
345
00:35:17,616 --> 00:35:18,617
কী?
346
00:35:19,743 --> 00:35:21,036
সত্যি করে বলো তো।
347
00:35:21,662 --> 00:35:22,955
তোমার বয়স আসলে কতো?
348
00:35:23,497 --> 00:35:25,582
তোমার জন্মদিন কবে?
জন্মদিন মনে আছে?
349
00:35:27,000 --> 00:35:28,544
জানি না।
আর মনেও করতে চাই না।
350
00:35:28,752 --> 00:35:30,462
কেন?
বুড়ো হয়ে গেছ বলে?
351
00:35:31,964 --> 00:35:32,965
জন্মদিন?
352
00:35:34,341 --> 00:35:37,594
আমি এমন বাবা-মায়ের ঘরে জন্ম নিয়েছি
যাদের জন্মদিন পালনের সামর্থ্যই ছিল না।
353
00:35:38,053 --> 00:35:40,514
আর তাদের মৃত্যুর দিন থেকে
আমি দানব হিসেবে বেড়ে উঠেছি।
354
00:35:41,098 --> 00:35:42,516
তাই ওসব জিনিস আমার মনে নেই।
355
00:35:51,191 --> 00:35:52,192
কী ব্যাপার?
356
00:35:55,153 --> 00:35:56,154
ব্যস...
357
00:35:58,323 --> 00:36:01,326
তোমাকে এতোদিন যা কিছু
সহ্য করতে হয়েছে...
358
00:36:01,410 --> 00:36:05,998
সেগুলো না জানাটাই
বোধহয় ভালো ছিল।
359
00:36:14,715 --> 00:36:15,716
একসাথে চলো!
360
00:36:27,728 --> 00:36:29,605
ইয়োহান, কী করছো?
361
00:36:32,024 --> 00:36:33,025
আপু।
362
00:36:33,817 --> 00:36:36,486
অর্ধেক শরীর ডুবিয়ে
গোসলে সমস্যা নেই তো?
363
00:36:37,946 --> 00:36:38,947
অর্ধেক শরীর ডুবিয়ে গোসল?
364
00:36:46,288 --> 00:36:47,289
আপু, এলে তবে।
365
00:36:51,168 --> 00:36:52,294
খুব সুস্বাদু মনে হচ্ছে।
366
00:36:52,920 --> 00:36:54,171
দাদীমা, ইউম জি কোথায়?
367
00:36:54,671 --> 00:36:56,882
কিছুদিনের জন্য ওকে
ওর এক বান্ধবীর বাড়িতে পাঠিয়েছি।
368
00:36:57,341 --> 00:36:58,342
দাদীমা।
369
00:37:01,178 --> 00:37:03,138
তাহলে তুমিও প্রশিক্ষণ নাও।
370
00:37:04,097 --> 00:37:05,891
মনে হচ্ছিল আমিও প্রশিক্ষণ নিচ্ছি।
371
00:37:05,974 --> 00:37:07,893
কাল আরো কঠিন হবে।
372
00:37:08,685 --> 00:37:11,772
খাও, অন্যকিছু না করে
তাড়াতাড়ি ঘুমাতে যাও।
373
00:37:12,522 --> 00:37:14,316
-ঠিক আছে।
-হুম, খাও।
374
00:37:15,359 --> 00:37:16,944
দাদীমা, তুমি সবসময়ই এই কথা বলো।
375
00:37:19,655 --> 00:37:20,739
না।
376
00:38:58,920 --> 00:39:01,715
ক্লান্ত লাগলে
একদিন বিশ্রাম নিতে পারো।
377
00:39:03,050 --> 00:39:04,885
আমার জন্য চিন্তা করছেন?
378
00:39:05,510 --> 00:39:06,803
চিন্তা করছি?
379
00:39:07,846 --> 00:39:10,766
কারণ এটা এমন কিছু নয় যা
তাড়াহুড়ো করে অর্জন করা যাবে।
380
00:39:11,600 --> 00:39:15,020
আপনিই তো তাড়া দিচ্ছিলেন...
381
00:39:25,572 --> 00:39:26,907
আবার শুরু করার আগে খেয়ে নাও।
382
00:39:27,824 --> 00:39:30,327
ক্ষুধা পেটে প্রশিক্ষণ নিতে পারবে না।
383
00:39:48,929 --> 00:39:50,680
এভাবে চলতে থাকলে
দ্রুতই অসুস্থ হয়ে পড়বে।
384
00:39:52,599 --> 00:39:58,230
মেয়েটা যেই যন্ত্রনার মধ্যে দিয়ে যাচ্ছে
তা অবর্ণনীয়।
385
00:39:58,313 --> 00:39:59,314
দাদীমা!
386
00:40:05,237 --> 00:40:08,031
তুই অনেকদিন থাকবি বলেছিলি।
এতো তাড়াতাড়ি ফিরে আসলি কেন?
387
00:40:08,115 --> 00:40:10,242
চেহারার অবস্থাটা দেখো!
388
00:40:10,534 --> 00:40:11,785
ফিরে না আসি কীভাবে?
389
00:40:11,868 --> 00:40:14,871
ম্যাম এতোদিন এখানে কী করছেন?
390
00:40:15,080 --> 00:40:16,915
আমি তোমার জন্য
খাবার নিয়ে এসেছিলাম।
391
00:40:16,998 --> 00:40:17,999
হায় ইশ্বর।
392
00:40:18,083 --> 00:40:20,252
তুমি শুধু অন্যদের খেয়ালই রাখতে জানো।
393
00:40:20,335 --> 00:40:21,545
চলো তাড়াতাড়ি খেতে বসি।
394
00:40:21,837 --> 00:40:24,214
আপনি ওকে ভালোভাবে বড় করেছেন।
যেকোনো পরিস্থিতিতে টিকে থাকতে পারবে।
395
00:40:25,048 --> 00:40:27,217
ওকে কোথাও পাঠাতে এখনো ভয় হয়।
396
00:40:27,300 --> 00:40:28,301
চলো।
397
00:40:28,385 --> 00:40:29,386
নিন।
398
00:40:29,970 --> 00:40:32,597
- ও বাবা, অনেক খাবার বানিয়েছিস!
-তাই না?
399
00:40:32,681 --> 00:40:33,849
সুস্বাদু মনে হচ্ছে।
400
00:40:34,391 --> 00:40:35,475
তাহলে খাওয়া শুরু করি?
401
00:40:39,475 --> 00:40:53,475
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
402
00:40:54,077 --> 00:40:55,078
দাঁড়াও...
403
00:40:56,078 --> 00:41:05,078
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
404
00:41:06,506 --> 00:41:08,508
এই শক্তি...
405
00:41:08,800 --> 00:41:09,801
কেন? কী হয়েছে?
406
00:41:10,802 --> 00:41:11,803
কেন?
407
00:41:14,803 --> 00:41:24,803
বাংলা সাব দিয়ে পর্বটি
উপভোগ করার জন্য ধন্যবাদ।
408
00:43:07,252 --> 00:43:10,255