1 00:00:11,937 --> 00:00:08,063 সাবটাইটেল পরিবেশনায় :.:.: THE GHOST SQUAD :.:.: 2 00:00:09,063 --> 00:00:11,399 এই সিরিজের সমস্ত চরিত্র ও ঘটনা কাল্পনিক। 3 00:00:11,482 --> 00:00:14,068 শিশু শিল্পীরা তাদের অভিভাবকদের উপস্থিতিতে চিত্রায়িত হয়েছে। 4 00:01:33,439 --> 00:01:37,276 তোমারো ভাই আছে? 5 00:01:39,570 --> 00:01:40,613 ছিল। 6 00:01:42,865 --> 00:01:44,951 ভাবতাম ভগবান ও শয়তান দু'জনেরই অস্তিত্ব আছে। 7 00:01:47,078 --> 00:01:52,208 সেজন্য আমি ভগবান অর্থাৎ ভালো'র পক্ষকে বেছেছিলাম। 8 00:01:55,002 --> 00:01:56,838 কিন্তু নিজের আপন ভাইকেই মেরে ফেললাম। 9 00:02:01,384 --> 00:02:03,261 যখন আবারো আমার ভাইয়ের সাথে মিলিত হলাম, 10 00:02:04,595 --> 00:02:07,348 ভেবেছিলাম ভগবান শেষমেশ আমার প্রার্থনা শুনেছেন। 11 00:02:26,659 --> 00:02:27,702 কিন্তু এখন... 12 00:02:31,664 --> 00:02:32,832 …আমি জানি না। 13 00:02:35,293 --> 00:02:40,715 এটাই কি ভগবানের উদ্দেশ্য ছিল নাকি শয়তানের প্রলোভন? 14 00:02:41,257 --> 00:02:43,676 তুমি যেটা মানতে চাও সেটাই। 15 00:02:44,343 --> 00:02:46,429 আসলে, আমি হয়তো জানতাম। 16 00:02:48,222 --> 00:02:49,390 আমার ভাইয়ের ব্যাপারে। 17 00:02:53,227 --> 00:02:55,271 কিন্তু সেটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। 18 00:02:59,483 --> 00:03:01,736 মানিনি কারণ আমি সেটা বিশ্বাস করতে চাইছিলাম না। 19 00:03:25,000 --> 00:03:46,836 Bangla Subtitle Created By :.:.: AKASH BASAK :.:.: 20 00:04:12,932 --> 00:04:14,517 কোথায় ছিলে? 21 00:04:17,603 --> 00:04:18,646 আঙ্কেল। 22 00:04:24,402 --> 00:04:25,403 উঠে পড়ো এবার। 23 00:04:25,486 --> 00:04:26,737 ৯ বছর আগে 24 00:05:10,448 --> 00:05:11,574 কে তুমি? 25 00:05:12,408 --> 00:05:14,702 এখন সজ্ঞানে রয়েছো? 26 00:05:19,123 --> 00:05:20,791 আমাদের সাথে কী করেছো? 27 00:05:42,354 --> 00:05:44,857 ছোরা'টা মানুষদের জন্য নয়। 28 00:06:02,374 --> 00:06:03,626 আঙ্কেল। 29 00:06:13,302 --> 00:06:14,595 আমার পেছনে আসো। 30 00:06:49,088 --> 00:06:50,923 তুমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে... 31 00:06:51,006 --> 00:06:56,262 আর যা যা করেছো, আমি তার কদর করি। 32 00:06:57,138 --> 00:07:00,391 এবার বলো। কে তুমি? 33 00:07:00,766 --> 00:07:05,896 নিশ্চয়। হয়তো আমাদের পরিচয় জানতে তোমার মনটা ছটফট করছে। 34 00:07:10,067 --> 00:07:13,320 অস্তিত্বহীনতা ও শূণ্যতায় ভরা জগৎ। 35 00:07:13,737 --> 00:07:17,116 আমরা নিজেদের মর্জিতে তোমায় সেখান থেকে বের করেছি। 36 00:07:18,659 --> 00:07:19,660 কী? 37 00:07:20,202 --> 00:07:22,413 হয়তো তোমার বিশ্বাস হচ্ছে না। 38 00:07:23,497 --> 00:07:24,582 এতে তোমার কোনো দোষ দেবো না। 39 00:07:25,916 --> 00:07:28,377 অনেকটা সময় কেটে গেছে। 40 00:07:33,549 --> 00:07:35,509 প্রাচীন তাম্রা 41 00:07:41,307 --> 00:07:44,310 মানা করলে এখানেই প্রাণ হারাবে। 42 00:08:17,468 --> 00:08:20,971 এটা তোমায় বশে আনতে হবে, নয়তো-- 43 00:08:21,055 --> 00:08:22,139 থামুন! 44 00:08:25,559 --> 00:08:26,810 দয়া করে থামুন। 45 00:08:28,687 --> 00:08:32,066 তাহলে, তুমি করবে? 46 00:09:08,435 --> 00:09:11,230 গিউমগ্যাংজ্যেও তোমায় বেছে নিয়েছে! 47 00:10:11,081 --> 00:10:13,417 গুংতান আর ভান! 48 00:10:14,043 --> 00:10:17,713 গিউমগ্যাংজ্যেও-র মালিক এখন তোমরা! 49 00:10:18,172 --> 00:10:23,844 এটাকে লালসার দানবদের মারতে কাজে লাগাও। হত্যা করাই তোমাদের লক্ষ্য। 50 00:10:23,927 --> 00:10:28,140 অরাজকতার হাত থেকে তাম্রা ও দুনিয়াকে রক্ষার ন্যায়! 51 00:10:28,849 --> 00:10:32,644 এটাই তোমাদের অর্পিত ভার, তোমাদের বেঁচে থাকার কারণ এটাই। 52 00:11:08,138 --> 00:11:10,516 ওঠো। পুনরায় চেষ্টা করো। 53 00:11:12,976 --> 00:11:14,436 আমি পারছি না। 54 00:11:14,937 --> 00:11:19,900 তুমি হার মেনে নিলে সবাই মারা যাবে। সেই অপরাধবোধ নিয়ে বাঁচতে পারবে তো? 55 00:11:23,654 --> 00:11:24,655 আবার করো! 56 00:11:40,087 --> 00:11:43,048 প্রশিক্ষণ আজ কেমন গেলো? 57 00:11:43,132 --> 00:11:45,592 দিনকেদিন আরো শুধরোবে। 58 00:11:47,302 --> 00:11:49,847 ওরা কি দানব শিকারী? 59 00:11:50,931 --> 00:11:52,224 হ্যাঁ, ঠিক ধরেছো। 60 00:12:07,197 --> 00:12:10,659 - আজকের মতো এটুকুই থাক। ওদেরকে নিয়ে যাও। - জি। 61 00:13:05,047 --> 00:13:06,507 আমি ওনজং। 62 00:13:15,474 --> 00:13:18,101 খেয়ে নাও। দারুণ খেতে এগুলো। 63 00:13:27,236 --> 00:13:28,278 আমি আবারো আসবো ক্ষণ। 64 00:14:01,770 --> 00:14:05,023 ধীরে-সুস্থে খাও। আমি আরো নিয়ে আসবো। 65 00:14:34,011 --> 00:14:38,223 ওদের মধ্যে লালসার দানবের শক্তি কেন রয়েছে? 66 00:14:38,307 --> 00:14:42,811 - ওরা তো দানব শিকারী। - দানব শিকারী? 67 00:14:43,395 --> 00:14:46,064 অর্থাৎ ভিক্ষু, যাদের একমাত্র লক্ষ্য হত্যা করা? 68 00:14:47,357 --> 00:14:52,404 লালসার দানব'কে হত্যার ন্যায় ওরা নিজেদের শরীর ও আত্মাকে সমর্পিত করেছে। 69 00:14:53,488 --> 00:14:57,409 সামনে ওরা মানবজাতির ঢাল হয়ে দাঁড়াবে। 70 00:14:58,869 --> 00:15:01,371 এই জীবনটা ওরা নিজেরা বেছে নিয়েছে? 71 00:15:04,583 --> 00:15:08,337 এ হতে পারে না। আপনি কি ওদের দানব শিকারী হতে বাধ্য করেছেন? 72 00:15:08,420 --> 00:15:12,174 কোনো নিয়ম বা মানুষের এই অধিকার নেই। 73 00:15:12,257 --> 00:15:15,719 তার মানে, এই জায়গা নরকে পরিণত হলে তুমি চোখ বুজে থাকবে? 74 00:15:17,054 --> 00:15:20,807 আপনি ওদেরকে হত্যা করার জন্য বাধ্য করছেন। 75 00:15:21,767 --> 00:15:24,728 কেন ওদের এমন পাপাচারের মুখে ঠেলে দিচ্ছেন? 76 00:15:25,604 --> 00:15:27,689 কল্পনা করে দেখুন তো, ওরা কতটা কষ্ট ভোগ করবে। 77 00:15:27,773 --> 00:15:30,442 কষ্ট কী ওরা জানে না। 78 00:15:31,276 --> 00:15:33,779 জানে না মানে? 79 00:15:33,862 --> 00:15:37,991 ওদের মধ্যে থেকে মানুষের সমস্ত অনুভূতি মুছে দিয়েছি। 80 00:15:39,201 --> 00:15:44,539 সেজন্য ওরা আনন্দ, দুঃখ, ক্রোধ বা অপরাধবোধের অর্থ জানে না। 81 00:15:44,956 --> 00:15:48,627 ওদের এই কষ্টগুলো অনুভূত হয় না... 82 00:15:48,710 --> 00:15:52,464 কারণ ওদের অস্তিত্ব কেবল লালসার দানব'কে হত্যার ন্যায় ন্যাস্ত। 83 00:15:52,547 --> 00:15:55,384 তোমার বোঝার এখনো বয়স হয়নি, 84 00:15:55,467 --> 00:15:58,470 সেজন্য হয়তো আমায় নিষ্ঠুর মনে হচ্ছে তোমার। 85 00:15:58,553 --> 00:16:03,934 কিন্তু পুনরায় বেষ্ঠনী নির্মিত হয়ে লালসার দানবেরা বন্দী না হওয়া অব্ধি, 86 00:16:04,017 --> 00:16:10,065 আমার বানানো ওই দানব শিকারীরাই মানবজাতির একমাত্র আশা ও ভরসা। 87 00:16:12,818 --> 00:16:18,657 এখনই বেষ্টনী বানাতে পারলে, দানব শিকারীদের কোনো প্রয়োজন পড়বে না। 88 00:16:19,533 --> 00:16:22,035 কিন্তু সেটা তো অসম্ভব, তাই না? 89 00:16:24,913 --> 00:16:26,707 যাও এবার। 90 00:17:09,958 --> 00:17:10,959 দুঃখিত। 91 00:17:11,835 --> 00:17:15,422 কোনো ব্যাপার নয়। ঔষধি লাগালেই সেরে যাবে। 92 00:17:46,578 --> 00:17:47,871 ওনজং! 93 00:17:55,378 --> 00:17:57,047 - কী হয়েছে? - এটা আমার জন্য হয়েছে। 94 00:17:58,423 --> 00:18:00,967 - ওকে এখানেই ছেড়ে দে। - না! 95 00:18:01,927 --> 00:18:04,846 আমাদের পালাতে হবে, নয়তো মারা পড়বো। 96 00:18:05,972 --> 00:18:08,642 ওনজং। 97 00:18:12,896 --> 00:18:19,486 জানতাম ওনজং ব্যক্তিগত ভাবনায় বিজড়িত হয়ে পড়ে মহৎ উদ্দেশ্যকে নজরান্দাজ করতো। 98 00:18:20,403 --> 00:18:23,365 - কিন্তু এটা ভাবিনি যে ও... - ভান ফিরে এসেছে! 99 00:18:37,921 --> 00:18:40,090 ওনজং'কে ভেতরে নিয়ে আসো! 100 00:18:47,305 --> 00:18:49,307 ভান, স্পর্ধা কীকরে হয়! 101 00:18:49,391 --> 00:18:52,978 ছাড়ো! ছেড়ে দাও আমায়। 102 00:18:53,061 --> 00:18:55,230 ছাড়ো! 103 00:18:55,313 --> 00:18:57,524 ছাড়ো আমায়! 104 00:18:58,400 --> 00:19:00,652 কত বড়ো স্পর্ধা! 105 00:19:01,361 --> 00:19:05,574 ওনজং তোদের প্রতি একটু মায়া দেখিয়েছে বলে এই নয় যে তোরা মানুষ। 106 00:19:06,700 --> 00:19:09,327 এখান থেকে তোরা কখনো মুক্তি পাবি না। 107 00:19:10,412 --> 00:19:12,205 লালসার দানবকে হত্যা করার... 108 00:19:12,289 --> 00:19:15,750 বোধিসত্ত্বের পথ'কে অবজ্ঞা করলে তোদের ঠাই হবে নরকে! 109 00:19:15,834 --> 00:19:19,546 আজীবন কি নরকে পচে মরতে চাস? 110 00:19:19,629 --> 00:19:20,630 এই জায়গাটাই... 111 00:19:21,548 --> 00:19:22,549 নরক। 112 00:19:23,800 --> 00:19:24,885 নিয়ে যাও ওদের। 113 00:19:36,021 --> 00:19:37,105 আমি কোথায়... 114 00:19:38,189 --> 00:19:42,903 তুমি জ্ঞান হারিয়েছিলে। ভান নামের দাবন শিকারী'টা তোমায় এখানে নিয়ে এসেছে। 115 00:19:42,986 --> 00:19:45,030 তার মানে তো, ওরা... 116 00:19:48,992 --> 00:19:50,869 ওদের সাথে কী হবে? 117 00:19:52,162 --> 00:19:56,082 - সম্ভবত ওদের পিটিয়ে মেরে ফেলা হবে। - না! 118 00:19:56,166 --> 00:19:58,251 পরিণামের কথা কি চিন্তা করোনি? 119 00:19:59,127 --> 00:20:01,796 তোমার জন্য ওদেরকে এই কষ্ট ভোগ করতে হবে। 120 00:20:02,756 --> 00:20:06,760 দেখো আপন ভাগ্য থেকে মুখ ফিরিয়ে নেয়ার পরিণতি কী হয়! 121 00:20:07,761 --> 00:20:10,013 কার্যকারণের নিয়ম সম্পর্কে তোমায় তো বলেইছিলাম। 122 00:20:11,306 --> 00:20:14,476 কর্ম সর্বদা পরিণামের দিকে ধাবিত করে। 123 00:20:15,894 --> 00:20:20,106 তোমার বোকামির ফল ওদের ভোগ করতে হবে। 124 00:20:21,232 --> 00:20:25,946 আমি বেষ্টনী বানালে, 125 00:20:27,739 --> 00:20:29,741 তার পরিণাম কী হবে? 126 00:20:34,496 --> 00:20:38,667 যদি নিজের ভাগ্যকে কাছে টেনে নিয়ে... 127 00:20:40,543 --> 00:20:42,629 বেষ্টনী বানানোর মতো শক্তি অর্জন করি... 128 00:20:45,173 --> 00:20:46,800 …তাহলে কি ওরা রেহাই পাবে? 129 00:20:51,388 --> 00:20:55,058 হ্যাঁ, তোমার কাছে সেই শক্তি থাকলে, 130 00:20:56,476 --> 00:20:59,062 হয়তো ওদের বাঁচাতে পারবে। 131 00:21:02,732 --> 00:21:06,361 বেশ। আমি শুধু এটুকুই চাই। 132 00:21:08,279 --> 00:21:10,532 ১৫ বছর পর 133 00:21:24,337 --> 00:21:25,547 না... 134 00:22:44,918 --> 00:22:47,212 - এমনটা কেন করলি? - কী করলাম? 135 00:22:49,422 --> 00:22:53,176 ওই লোকগুলোকে কেন মারলি? ওরা আদৌ লালসার দানব ছিল না। 136 00:22:56,679 --> 00:22:57,972 সত্যি-সত্যিই মেরেছি নাকি? 137 00:23:08,441 --> 00:23:09,442 ভান! 138 00:23:21,538 --> 00:23:22,831 বহুদিন পর দেখা হলো। 139 00:23:30,004 --> 00:23:33,341 এত বড়ো হয়ে গেছো দেখে অত্যন্ত ভালো লাগছে... 140 00:23:33,424 --> 00:23:38,012 আর বেষ্টনী বানানোর মতো শক্তি'ও অর্জন করে নিয়েছো। 141 00:23:39,222 --> 00:23:40,390 জংর‍্যেওং। 142 00:23:42,475 --> 00:23:45,228 নতুন বেষ্টনী'টা বানানোর পর, 143 00:23:45,311 --> 00:23:48,356 দুনিয়া থেকে লালসার দানবের অস্তিত্ব মিটে যাবে। 144 00:23:49,023 --> 00:23:54,737 তাই আমি বেষ্টনী বানানোর পর ভান আর গুংতান'কে ছেড়ে দেবেন। 145 00:23:58,533 --> 00:24:03,204 অনুগ্রহ করে, ওদের বাকিটা জীবন মানুষের মতো করে বাঁচতে দিন। 146 00:24:25,727 --> 00:24:26,895 কী হয়েছে? 147 00:24:27,645 --> 00:24:29,689 কিছু সুখবর এনেছি। 148 00:24:32,066 --> 00:24:37,071 পূর্ণিমার পর, এই দ্বীপে একটা নতুন বেষ্টনী'র বানাবো। 149 00:24:37,697 --> 00:24:39,157 তারপর, 150 00:24:40,658 --> 00:24:42,869 তোমরা মুক্ত হয়ে যাবে। 151 00:24:43,661 --> 00:24:45,246 জংর‍্যেওং'ও এতে কোনো আপত্তি করেননি। 152 00:24:47,373 --> 00:24:48,374 সত্যি বলছো? 153 00:24:50,126 --> 00:24:53,004 ভান, গুংতান, সেই সময়টা এলে, 154 00:24:53,838 --> 00:24:56,174 তোমাদের আর হত্যা করতে হবে না। 155 00:25:01,095 --> 00:25:02,096 ভান। 156 00:25:04,390 --> 00:25:06,017 ওনজং'কে তুই ভরসা করিস? 157 00:25:07,685 --> 00:25:09,604 আমার করা বা না করাতে কোনো যায় আসে? 158 00:25:10,230 --> 00:25:11,356 আমি করি না। 159 00:25:15,777 --> 00:25:17,403 তুই এখনো বড্ড সরলই রয়ে গেছিস। 160 00:25:18,363 --> 00:25:21,199 মানুষেরা আমাদেরকে ছলনায় ফেলে, রাক্ষসে পরিণত করেছে, 161 00:25:21,282 --> 00:25:22,700 আর আমাদের কুকুরের মতো ব্যবহার করেছে। 162 00:25:23,201 --> 00:25:24,410 ওনজং? 163 00:25:24,494 --> 00:25:29,165 আমাদের শিরায় বয়ে চলা ললসার দানবের রক্তকে ও মেনে নেবে না। 164 00:25:33,544 --> 00:25:37,548 ওনজং বেষ্টনী বানানোর পর যখন ওরা লালসার দানবের উৎপাত থেকে মুক্তি পাবে, 165 00:25:38,216 --> 00:25:40,635 তখন আমরা সেসব শিকারী কুকুরে পরিণত হবো যাদের আর কোনো দাম থাকবে না। 166 00:25:41,219 --> 00:25:43,513 তোর মনে হয় ওরা আমাদের এমনি-এমনিই ছেড়ে দেবে? 167 00:25:45,098 --> 00:25:47,892 স্পষ্টতই অন্যান্য লালসার দানবের মতোই ওরা আমাদেরকেও মিটিয়ে দেবে। 168 00:25:47,976 --> 00:25:49,602 এমনটা ঘটলে, 169 00:25:53,106 --> 00:25:55,400 ওনজং চুপ করে বসে থাকবে না। 170 00:25:55,483 --> 00:25:57,902 যতই হোক, ও ওদেরই পক্ষে রয়েছে। 171 00:25:59,696 --> 00:26:04,367 সুতরাং, আমরা পিষে যাওয়ার আগে আমাদেরই ওদেরকে পিষতে হবে। 172 00:26:05,576 --> 00:26:07,453 দু'জন মিলে এটা করতে পারবো। 173 00:26:09,163 --> 00:26:12,083 আমরা যাই করি না কেন, কখনো মানুষের মতো জীবনযাপন করতে পারবো না। 174 00:26:15,837 --> 00:26:17,171 আমার শুধু একটা জিনিসই চাই। 175 00:26:20,258 --> 00:26:24,846 ক্ষণিকের জন্য হলেও, মনুষ্য অনুভূতির অভিজ্ঞতা পেতে চাই। 176 00:26:57,962 --> 00:26:59,172 আমার পেছনে আসো। 177 00:27:52,100 --> 00:27:54,519 তোমরা এতদিন যা করেছো, তার কদর আমি করি। 178 00:27:55,061 --> 00:27:59,649 আজ রাতে যখন ওনজং বেষ্টনী বানাবে, 179 00:28:00,316 --> 00:28:04,862 তখন আমরা তোমাদের শরীর ও আত্মার শুদ্ধিকরণের জন্য একটা অনুষ্ঠান করবো। 180 00:28:05,696 --> 00:28:11,160 তোমাদেরকে শ্রদ্ধার সহিত অনুষ্ঠানে অংশগ্রহণ করতে হবে। 181 00:28:33,141 --> 00:28:34,809 পর্দাটা সরাও। 182 00:28:37,770 --> 00:28:39,021 জ্বালিয়ে দাও। 183 00:28:51,659 --> 00:28:53,411 দরজাটা এখনই খুলে দিন! 184 00:28:58,833 --> 00:29:03,129 ওনজং বেষ্টনী'টা বানিয়ে নিলেই, 185 00:29:03,629 --> 00:29:06,424 দুনিয়া থেকে মন্দতার অস্তিত্ব মিটে যাবে। 186 00:29:07,258 --> 00:29:10,011 তোমাদের মধ্যে লালসার দানবের শক্তি রয়েছে। 187 00:29:10,636 --> 00:29:14,432 এই পবিত্র দুনিয়াতে তোমাদেরকে বাঁচতে দিতে পারি না। 188 00:29:15,266 --> 00:29:17,977 সেজন্য তোমাদের আত্মার এবার শান্তি মেলা উচিত। 189 00:29:18,478 --> 00:29:19,979 এসবের মানে কী? 190 00:29:20,897 --> 00:29:22,315 এতেই সকলের মঙ্গল হবে। 191 00:29:23,441 --> 00:29:26,944 জংর‍্যেওং, আপনি নিশ্চিত ভুল বুঝেছেন। 192 00:29:27,028 --> 00:29:29,530 ওনজং কখনো এমনটা হতে দেবে না! 193 00:29:29,614 --> 00:29:32,074 ও এই ব্যাপারে জানে। 194 00:29:32,158 --> 00:29:34,410 কেবল তোমরা নির্বোধেরাই জানতে না। 195 00:29:36,704 --> 00:29:40,958 আমি জানতাম, মানুষের ওপর ভরসা করাই উচিত হয়নি। 196 00:29:41,792 --> 00:29:45,963 বাবা-মা কিংবা ওনজং আমাদের রক্ষা করার কথা দিয়েছিল ঠিকই... 197 00:29:47,048 --> 00:29:48,508 কিন্তু সব মানুষই সমান হয়। 198 00:29:48,591 --> 00:29:52,637 তোমার বাবা-মা? মানে যাদের তুমি হত্যা করেছো? 199 00:29:53,846 --> 00:29:56,349 কী ভেবেছিলে আমি জানতে পারবো না? 200 00:29:57,266 --> 00:29:58,559 আমি সবকিছু জানি। 201 00:29:59,477 --> 00:30:03,022 নিজের তৃপ্তি মেটাতে তুমি হত্যা করো, তারা লালসার দানব না হওয়া সত্ত্বেও। 202 00:30:03,105 --> 00:30:05,858 এই দুনিয়াতে তোমার কোনো স্থান নেই! 203 00:30:05,942 --> 00:30:07,652 আগে তোকে খতম করবো! 204 00:30:10,238 --> 00:30:14,408 তোমার সাজা এটাই। 205 00:30:16,244 --> 00:30:18,120 জংর‍্যেওং! 206 00:30:18,204 --> 00:30:22,792 এটা আমি ওনজং-র মুখে শুনতে চাই। ও কোনোভাবেই এটা মেনে নেবে না! 207 00:30:31,133 --> 00:30:34,387 আমি এত সহজে মরবো না! 208 00:31:48,127 --> 00:31:51,380 অসম্ভব। আমি পোক্তভাবে বন্ধ করেছিলাম। 209 00:31:51,964 --> 00:31:53,215 এটা কীভাবে সম্ভব? 210 00:33:40,406 --> 00:33:42,283 আমাদের ক্ষমা করে দাও। 211 00:33:45,244 --> 00:33:46,245 ভান! 212 00:33:47,913 --> 00:33:48,914 ওনজং। 213 00:33:53,753 --> 00:33:55,254 জানতাম এটাই হবে। 214 00:33:56,672 --> 00:33:58,883 জানোয়ার! 215 00:34:00,259 --> 00:34:03,512 তুই নরকে পচে মরবি! 216 00:34:42,718 --> 00:34:47,348 এটা তোর সাজা। 217 00:34:50,810 --> 00:34:54,355 ওনজং, থেমো না। বানাতে থাকো। 218 00:34:56,774 --> 00:34:59,026 আমায় নিচে যেতে হবে, ব্যেক-জু। 219 00:34:59,109 --> 00:35:01,779 আমাদের হাতে বেশি সময় নেই। 220 00:35:01,862 --> 00:35:04,281 লালসার দানবেরা ঝাঁকে-ঝাঁকে বেরিয়ে আসছে। 221 00:35:11,330 --> 00:35:13,958 বেষ্টনী'টা বানাও। জলদি! 222 00:35:34,061 --> 00:35:35,771 এখনই না বানালে, 223 00:35:35,855 --> 00:35:41,527 তাম্রা কিংবা সমুদ্রে ওপারেও একটা জীব'ও আস্ত থাকবে না। 224 00:35:41,610 --> 00:35:43,237 সবাই মারা যাবে। 225 00:35:43,320 --> 00:35:46,532 তাই জলদি কাজটা সেরে লালসার দানবদের পাতালে বন্দী করে দাও। 226 00:35:46,615 --> 00:35:48,617 ভান লালসার দানবে পরিণত হয়েছে। 227 00:35:50,870 --> 00:35:52,872 এখনই বেষ্টনী'টা বানালে, 228 00:35:54,623 --> 00:35:56,625 সে'ও বন্দী হয়ে যাবে। 229 00:36:00,254 --> 00:36:03,841 অনেক দেরি হয়ে গেছে। ও আর মানুষে পরিণত হতে পারবে না। 230 00:36:17,146 --> 00:36:18,606 কী হয়েছিল? 231 00:36:24,570 --> 00:36:25,949 ওনজং। 232 00:36:27,156 --> 00:36:28,741 আমাদের সত্যিই মেরে ফেলতে চলেছিলে? 233 00:36:29,950 --> 00:36:33,787 তোমার প্রতিশ্রুতির কী হলো? আমাদেরকে মিথ্যা বলেছিলে? 234 00:37:11,450 --> 00:37:13,494 এখনো ওনজং'কে মারিসনি। 235 00:37:14,745 --> 00:37:15,788 গাধা। 236 00:37:33,430 --> 00:37:37,017 ওনজং, তাম্রা'কে তোমার বাঁচাতেই হবে। 237 00:37:37,893 --> 00:37:40,688 ব্যেক-জু, আমি কথা দিয়েছিলাম... 238 00:37:41,772 --> 00:37:44,024 যে আমি ভান আর গুংতান'কে বাঁচাবো। 239 00:37:44,942 --> 00:37:47,945 ওদেরকে... 240 00:37:49,488 --> 00:37:51,448 আমি নরকে ঠেলে দিতে পারি না। 241 00:38:07,631 --> 00:38:10,551 তোর সিদ্ধান্ত কি এটাই, ভাই আমার? 242 00:38:13,053 --> 00:38:14,471 ওনজং জানতো না। 243 00:38:16,849 --> 00:38:18,225 এতে এখন আর কিছু যায় আসে না। 244 00:38:50,466 --> 00:38:51,842 থামো। 245 00:38:53,886 --> 00:38:56,722 তোমরা একসাথে যাও। 246 00:38:58,891 --> 00:39:03,896 যত পাপ, কর্ম, অন্যায় করেছো, আর যত বেদনা দিয়েছো... 247 00:39:04,938 --> 00:39:09,610 পরের জন্মে তোমাদের সেই পাপ থেকে মুক্ত হতে সাহায্য করবো। 248 00:39:31,090 --> 00:39:33,509 পাপ আর কর্ম? 249 00:39:35,552 --> 00:39:40,891 এর শাস্তি আমার কিংবা ভানের পাওয়া উচিত নয়। 250 00:40:36,238 --> 00:40:39,575 ওনজং। 251 00:40:46,290 --> 00:40:48,500 সব শেষ এবার। 252 00:40:48,584 --> 00:40:49,918 ওনজং। 253 00:40:53,046 --> 00:40:57,217 আমি তোমায় এই নরক থেকে মুক্ত করতে চেয়েছিলাম। 254 00:40:59,386 --> 00:41:01,346 তুমি মরতে পারো না। 255 00:41:04,224 --> 00:41:05,684 কথা দাও, ভান। 256 00:41:07,603 --> 00:41:12,608 আমি তোমায় বাঁচানোর জন্য ফিরে আসবো। 257 00:41:12,691 --> 00:41:14,610 ততদিন আমার অপেক্ষা কোরো। 258 00:41:16,069 --> 00:41:18,906 না, ওনজং। 259 00:41:19,698 --> 00:41:20,991 তুমি এখন মরতে পারো না। 260 00:41:22,075 --> 00:41:24,453 যখন আমি ফিরে আসবো, 261 00:41:26,872 --> 00:41:29,833 আমাকে অবশ্যই তোমার চিনতে হবে। 262 00:41:33,629 --> 00:41:34,880 আমায় ভুলে যেও না, ভান। 263 00:41:36,381 --> 00:41:40,928 আমি তোমায় আবারো বাঁচাবো। কথা দিলাম। 264 00:42:48,928 --> 00:43:41,128 অনুবাদ ও সম্পাদনায় আকাশ বসাক 265 00:43:42,128 --> 00:45:48,128 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।