1 00:00:05,333 --> 00:00:08,249 iPhone 13 Pro এর ক্যামেরায় ধারণকৃত 2 00:00:13,166 --> 00:00:15,082 একটি "পার্ক চ্যান-উক (박찬욱)" পরিচালিত সিনেমা 3 00:00:17,188 --> 00:00:47,188 অনুবাদ ও সম্পাদনায় ❝ শান্ত কুমার দাস ❞ 4 00:00:54,166 --> 00:00:57,582 হাজার বছর? এই কফিনের বার্ণিশ লক্ষ লক্ষ বছর ধরে থাকা উচিত। 5 00:02:07,208 --> 00:02:08,790 জোড়াতালিটা জুতসই হয়নি যদিও, 6 00:02:08,791 --> 00:02:11,290 তবে আপনি এখন একটা সুন্দর কফিনের মালিক। 7 00:02:12,125 --> 00:02:15,957 তাই এই পৃথিবীর সাথে আপনার আবদ্ধ সকল মোহমায়াকে পেছনে ফেলে... 8 00:02:30,083 --> 00:02:34,124 আমি আপনার জন্য একটা রৌপ্য কফিন.... না, খাঁটি সোনার কফিন তৈরি করতাম 9 00:02:34,125 --> 00:02:36,874 এবং পরে আপনাকে যথাযথ মর্যাদার সাথে সমাহিত করতাম। 10 00:02:36,875 --> 00:02:39,957 আমি আমার জীবনে সব ধরণের চোরকে মেরেছি, 11 00:02:42,750 --> 00:02:45,165 কিন্তু এখন পর্যন্ত হত্যা করার জন্য কোনো কফিন চোরকে পাইনি। 12 00:02:47,458 --> 00:02:50,499 একের পর এক খরা এবং যুদ্ধ... 13 00:02:50,500 --> 00:02:54,457 সকল গাছ ধ্বংস করে দিয়েছে। 14 00:02:55,791 --> 00:02:58,582 তাই আমি কফিন, কফিন বহনের গাড়ি এবং... 15 00:02:58,583 --> 00:03:00,999 কাঠের টোটেম তৈরি করার জন্য যথেষ্ট কাঠ খুঁজে পাইনি। 16 00:03:04,833 --> 00:03:09,374 এত ব্যতিব্যস্ত হয়ে এমন কার কফিন এবং কফিন গাড়ি বানাচ্ছো? 17 00:03:11,833 --> 00:03:13,415 প্রাক্তন নৃপতি অসন্তোষ প্রকাশ করেছেন না কি? 18 00:03:14,208 --> 00:03:15,665 সে কি তোমাকে অনেক ভয় দেখিয়েছে? 19 00:03:16,750 --> 00:03:18,082 তোমার জন্য কি তাকে মেরে ফেলবো? 20 00:03:20,333 --> 00:03:22,249 এসো, দেখাও সে কোথায় আছে। 21 00:03:22,250 --> 00:03:25,290 ওহ, না, না, না। 22 00:03:25,291 --> 00:03:26,290 ধ্যাঁত! 23 00:03:27,375 --> 00:03:29,332 সত্যটা হলো... 24 00:03:29,333 --> 00:03:33,749 আমাদের গ্রামকে বাঁচাতে গিয়ে একজন হিতৈষী মানব মারা গেছেন। 25 00:03:34,916 --> 00:03:39,415 আমরা তার প্রতি কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করবো জানিনা, 26 00:03:40,458 --> 00:03:45,665 শুধুমাত্র তাকে যথাযথ মর্যাদায় সমাহিত করতে পারি। 27 00:03:45,666 --> 00:03:48,957 সেজন্য আমি আপনার কফিন চুরি করেছি। 28 00:03:48,958 --> 00:03:51,624 তোমাার মুণ্ডুচ্ছেদ করি এর আগে... 29 00:03:51,625 --> 00:03:53,999 এই হিতৈষী ব্যক্তির গল্প শোনাও। 30 00:03:54,708 --> 00:03:55,749 হ্যাঁ, মহাশয়। 31 00:03:58,166 --> 00:04:02,749 বহু প্রজন্ম ধরে, আমাদের গ্রামটি ছিলো একটি শান্তিপূর্ণ গ্রাম, 32 00:04:02,750 --> 00:04:05,457 আন্তরিকতা ও ভালোবাসায় পরিপুর্ণ। 33 00:04:06,166 --> 00:04:07,457 কিন্তু তারপর! 34 00:04:08,166 --> 00:04:08,999 এই বছর... 35 00:04:09,708 --> 00:04:14,374 এক প্রবল খরা আমাদের উপর আঘাত হানে এবং আমরা অনাহারের কবলে পড়ি। 36 00:04:21,541 --> 00:04:22,999 তারপর একদিন... 37 00:04:23,791 --> 00:04:27,415 সর্পের জিভের মতো জিভওয়ালা এক বণিক গ্রামে এসে বললো... 38 00:04:27,416 --> 00:04:32,582 "তোমাদের টাকার দরকার হলে আমার কাছে তোমাদের ধানক্ষেত বন্ধক রাখো, 39 00:04:32,583 --> 00:04:34,374 আমি তোমাদের পৃথিবীর সকল টাকা ধার দেব।" 40 00:04:35,583 --> 00:04:41,082 আমরা বলেছি না, দরকার নেই, কিন্তু সে বললো কোনো সমস্যা নেই... 41 00:04:41,083 --> 00:04:44,332 তাই শেষপর্যন্ত তার কাছ থেকে আমরা টাকা ধার নিলাম, এরপর সুদ বাড়লো... 42 00:04:44,333 --> 00:04:46,790 এবং আমরা আর পরিশোধ করতে পারলাম না। 43 00:04:46,791 --> 00:04:48,582 তখন ওই শয়তান বণিক... 44 00:04:49,375 --> 00:04:54,915 গ্রামবাসীদের ভয় দেখিয়ে আমাদের জমি আমাদের করে নেয়ার জন্য চার ঠগকে নিয়ে এসো। 45 00:04:54,916 --> 00:04:59,707 তাই ডোম সকল গ্রামবাসীদের জড়ো করে বললেন... 46 00:05:00,714 --> 00:05:01,951 আমাদের পক্ষে লড়া অসম্ভব। 47 00:05:01,976 --> 00:05:04,207 "চলো এমন একজন যোদ্ধার সন্ধান করি যে আমাদের সাহায্য করতে পারবে।" 48 00:05:04,583 --> 00:05:09,665 গ্রামবাসীরা উত্তর-দক্ষিণ- পূর্ব-পশ্চিম সর্বত্র অনুসন্ধান করলো... 49 00:05:11,041 --> 00:05:13,165 এবং তারা যা খুঁজে পেলো তা না ছিলো কোনো নেউল... 50 00:05:13,166 --> 00:05:14,457 না র‌্যাকুন, 51 00:05:15,166 --> 00:05:16,957 না বাঘ, 52 00:05:16,958 --> 00:05:18,999 না হাতি... 53 00:05:19,458 --> 00:05:24,165 বরং ছিলো একটা সাদা মার্টেন, যার আপাদমস্তক তুষারের মতো সাদা। 54 00:05:24,166 --> 00:05:28,749 কল্পনাতীত সুন্দর। 55 00:05:29,375 --> 00:05:38,332 সে শুধু সৌন্দর্য্যেই সম্পূর্ণ নয়, তার মেজাজ ধ্বংসাত্মক এবং তার জিহ্বা ঘাতক। 56 00:05:38,333 --> 00:05:42,790 সে মার্শাল আর্টে পারদর্শী। 57 00:05:42,791 --> 00:05:45,749 সে টানা তিনদিন তাদের সাথে যুদ্ধ করে... 58 00:05:45,750 --> 00:05:47,874 এবং তাদের তিনজনকে নিশ্চিহ্ন করে দেয়। 59 00:05:47,875 --> 00:05:52,082 কিন্তু তাদের নেতা, বোলতা, সহজ ব্যক্তি ছিলো না। 60 00:05:52,083 --> 00:05:55,707 সে ছুটে আসলো, আক্রমণ করলো, কামড়ে দিলো, আঁচড়ে দিলো... 61 00:05:56,291 --> 00:06:00,957 কিন্তু এরপরও সে সাদা মার্টেনের সাথে পেরে উঠছিলো না। 62 00:06:03,000 --> 00:06:05,124 তিনটা একাধারে রাউন্ডহাউজ কিক মেরে... 63 00:06:10,541 --> 00:06:13,124 বেদম মার খেয়ে বোলতা নিজেকে বললো... 64 00:06:15,416 --> 00:06:21,089 না, আমি এভাবে মরতে পারি না। 65 00:06:21,470 --> 00:06:24,256 তাই সে তার গোপন অস্ত্র ... 66 00:06:24,958 --> 00:06:28,707 একটা বিশাল ধনুক, ঈশ্বর জানে কোত্থেকে বের করলো... 67 00:06:31,028 --> 00:06:31,917 এর ছিলা টানলো.... 68 00:06:32,541 --> 00:06:33,999 এবং একঝাঁক বিষাক্ত তীর নিক্ষেপ করলো! 69 00:06:36,916 --> 00:06:41,332 এবার বুঝলাম! এজন্যই তার ডাক নাম বোলতা! 70 00:06:47,958 --> 00:06:48,499 বোলতা, 71 00:06:48,500 --> 00:06:49,624 বণিক, 72 00:06:50,125 --> 00:06:54,457 সকলে সাদা মার্টেনের হাতে মরলো। 73 00:06:54,458 --> 00:07:01,165 অবশেষে গ্রামে পুনরায় শান্তি ফিরে আসলো... 74 00:07:01,166 --> 00:07:08,974 কিন্তু সে দুর্বল হতে শুরু করলো... 75 00:07:09,125 --> 00:07:14,415 এবং তার চেহারা ভূতের মত ফ্যাকাশে হয়ে গেল। 76 00:07:14,416 --> 00:07:15,957 "ওহ না!" 77 00:07:15,958 --> 00:07:21,249 একটা বিষাক্ত মৌমাছিল হুল আমার শিরায় ঢুকে গেছে। 78 00:07:21,250 --> 00:07:27,290 সাদা মার্টেন নিস্তেজ হয়ে গেল... 79 00:07:28,333 --> 00:07:36,624 এবং একদিন তার তপ্ত যৌবন সমুদ্রের ঠান্ডা জলে পতিত হলো। 80 00:07:54,458 --> 00:07:57,915 যেহেতু তার জীবন এবং মৃত্যুর গল্প আমার হৃদয় স্পর্শ করেছে, 81 00:07:57,916 --> 00:07:59,957 এবং তোমার উদ্দেশ্যও প্রশংসনীয় মনে হচ্ছে... 82 00:07:59,958 --> 00:08:01,582 তাই আমি তোমাকে ক্ষমা করলাম। 83 00:08:01,583 --> 00:08:04,124 হে মহান যোদ্ধা। 84 00:08:04,125 --> 00:08:07,207 আপনি সত্যিই একজন ভালো মানুষ! 85 00:08:07,208 --> 00:08:07,790 কিন্তু... 86 00:08:07,791 --> 00:08:08,582 কিন্তু? 87 00:08:08,583 --> 00:08:11,332 আমার পরিশ্রান্ত হাড়কে রাখার জন্য ওই কফিনটা দরকার। 88 00:08:13,833 --> 00:08:15,749 আশা করি তুমি বুঝতে পেরেছো। 89 00:08:17,583 --> 00:08:18,207 ধ্যাঁত... 90 00:08:18,208 --> 00:08:21,957 আমার কথা কি শুনছিলেন? কানে কি বেশি ময়লা জমে গেছে? 91 00:08:25,458 --> 00:08:26,457 ওহ না, সাদা মার্টেন! 92 00:08:32,875 --> 00:08:33,957 সাদা মার্টেন... 93 00:08:53,166 --> 00:08:56,665 ওটা কি... 94 00:08:56,666 --> 00:08:58,665 আমার ... 95 00:08:58,666 --> 00:08:59,457 কফিন? 96 00:09:01,125 --> 00:09:02,207 আমার কফিন! 97 00:09:03,250 --> 00:09:04,582 ...মূলত। 98 00:09:06,333 --> 00:09:08,665 তুমি কি... 99 00:09:08,666 --> 00:09:09,957 চুরি করছো... 100 00:09:09,958 --> 00:09:10,915 আমার... 101 00:09:12,458 --> 00:09:13,582 কফিন?! 102 00:09:20,875 --> 00:09:22,249 মৃত্যুর জন্য প্রস্তুত হও। 103 00:09:22,958 --> 00:09:24,790 গরু চোর, ঘোড়া চোর, কুকুর চোর এবং মুরগি চোর... 104 00:09:24,791 --> 00:09:25,874 আমি তাদের সবাইকে মেরেছি। 105 00:09:25,875 --> 00:09:27,832 কিন্তু এখনো পর্যন্ত মারার জন্য কোনো কফিন চোরকে পাই নি। 106 00:09:28,375 --> 00:09:29,707 ওহ কী মজা! 107 00:09:30,541 --> 00:09:32,540 এত আনন্দিত হওয়ার দরকার নেই, দেবী। 108 00:09:33,875 --> 00:09:35,832 যেখানে আপনিই মারা গেছেন সেখানে আপনি কীভাবে মারবেন বলুন তো! 109 00:09:52,833 --> 00:09:54,874 আপনারা দুজন শান্ত হোন! 110 00:09:54,875 --> 00:09:56,999 কফিনটা ভেঙে ফেলবেন তো! 111 00:10:44,875 --> 00:10:45,957 এটা আমার! 112 00:10:48,583 --> 00:10:49,957 সরে যাও, নিবোর্ধ! 113 00:10:49,958 --> 00:10:51,957 আমাকে নিবোর্ধ বলার আপনি কে? সরুন! 114 00:10:56,125 --> 00:10:57,457 কেন... আপনি... 115 00:11:45,791 --> 00:11:46,957 তুমি একজন হীন কফিন চোর। 116 00:11:46,958 --> 00:11:48,082 তাও কিভাবে তুমি উদোর পিন্ডি... 117 00:11:51,541 --> 00:11:53,665 ... গেদুর ঘাড়ে দাও? 118 00:11:54,958 --> 00:11:56,749 আপনি কি বুধো বলতে চাইছেন? 119 00:11:57,625 --> 00:11:59,665 যাই হোক! বুধো! 120 00:11:59,666 --> 00:12:01,707 তারপর সাদা মার্টেন বজ্রের মতো ধাবিত হলো... 121 00:12:01,708 --> 00:12:03,415 পশ্চিম থেকে আক্রমণ করতে পুবে গেল, 122 00:12:03,416 --> 00:12:04,874 দক্ষিণ থেকে আক্রমণ করতে উত্তরে গেল, 123 00:12:04,875 --> 00:12:07,332 বাজছে যুদ্ধের দামামা, ঝরছে চোখের জল, 124 00:12:07,333 --> 00:12:10,082 কখনো নীরবে, কখনো উচ্চস্বরে। 125 00:12:10,083 --> 00:12:11,249 যেন বাঘ করছে খরগোশের শিকার 126 00:12:11,250 --> 00:12:12,207 খাপ থেকে ছুড়ছে তলোয়ার 127 00:12:12,208 --> 00:12:13,957 গ্রীষ্মের আকাশে করছে বজ্র আঘাত! 128 00:12:16,958 --> 00:12:20,165 তারা উড়ে উঠলো উঁচুতে ... 129 00:12:20,166 --> 00:12:23,290 এরপর দাঁড়ালো দুজন দুপাশে... 130 00:12:23,291 --> 00:12:25,915 তাকিয়ে আছে তিক্ত চাহনিতে... 131 00:12:26,833 --> 00:12:29,332 এরপর স্থান বদলালো ঘুরে... 132 00:12:30,083 --> 00:12:32,332 সে তাকে উদ্যত হলো মারতে! 133 00:12:33,125 --> 00:12:36,290 উড়ে উড়ে, ভেসে ভেসে 134 00:12:36,291 --> 00:12:37,707 উড়ে উড়ে... 135 00:12:37,958 --> 00:12:41,290 যুদ্ধ পরিণত হলো নৃত্যে, খেলা পরিণত হলো যুদ্ধে, 136 00:12:41,291 --> 00:12:44,582 কান্না পরিণত হলো হাসিতে, হাসি বদলে গেল ক্রোধে... 137 00:12:44,583 --> 00:12:47,624 তারা উড়ে চলেছে, তাদের হৃদকম্পন বেড়ে চলেছে। 138 00:12:47,625 --> 00:12:50,999 আহা কত সুন্দরভাবে তারা আকাশে মিলিত হয়েছে। 139 00:12:52,375 --> 00:12:56,457 আপনার দুজন কফিনটা ভাগাভাগি করে নেন না কেন? 140 00:12:58,583 --> 00:12:59,665 অসম্ভব! 141 00:13:00,750 --> 00:13:03,124 পুরুষ এবং নারীর একই স্থানে কোনোমতে ভাগাভাগি করে থাকা উচিত নয়। 142 00:13:03,583 --> 00:13:07,749 জীবনভর যুদ্ধ করে এত কম বয়সে মারা যাওয়াতে কি যথেষ্ট হয়নি, 143 00:13:07,750 --> 00:13:09,957 যে এখন তুমি এই বদমাশের সাথে অনন্তকাল যুদ্ধ করতে বলছো? 144 00:13:09,958 --> 00:13:10,957 কী? বদমাশ? 145 00:13:11,708 --> 00:13:14,207 মনে হচ্ছে আপনারা দুজনে এখনও অবিবাহিত, 146 00:13:14,208 --> 00:13:18,374 এবং আমি বিশ্বাস করি যে এই জোড়টি স্বর্গের দেবতাদের দ্বারা নির্ধারিত। 147 00:13:19,208 --> 00:13:22,540 আপনারা দুই আত্মা বিবাহ করে... 148 00:13:22,541 --> 00:13:25,249 পরকালে সুখে শান্তিতে জীবনযাপন করলে ভালো হবে না? 149 00:13:25,250 --> 00:13:28,499 এত ফালতু কথা বলার সাহস কি করে হয়? 150 00:13:28,500 --> 00:13:30,915 জীবিত অবস্থায় আমার কোনো কুঁড়েঘরও ছিলো না, 151 00:13:32,583 --> 00:13:34,457 তাই আমি ভবঘুরে আত্মার মতো ঘুরে বেড়াবো... 152 00:13:34,458 --> 00:13:37,207 এবং মেঘ ও বাতাসের মতো মুক্তভাবে বিচরণ করবো। 153 00:13:39,208 --> 00:13:40,957 তার থেকে এই শিশুটিকে সঠিকভাবে সমাহিত করো। 154 00:13:42,166 --> 00:13:43,790 কী? শিশু? 155 00:13:44,375 --> 00:13:47,832 আমার কোনো ফুটো কড়ির আত্মার থেকে করুণা প্রয়োজন নেই। 156 00:13:47,833 --> 00:13:48,999 ফুটো কড়ির আত্মা? 157 00:13:52,541 --> 00:13:54,582 নাও, তুমি নিয়ে যেতে পারো! 158 00:13:57,500 --> 00:13:59,665 আপনি এটা ব্যবহার করুন, দেবী। 159 00:13:59,666 --> 00:14:01,499 ওটার মধ্য গিয়ে শুয়ে পড়ো না! 160 00:14:02,041 --> 00:14:06,540 একাকী অনন্তকাল পার করার জন্য বেশ প্রশস্ত জায়গা আছে মনে হচ্ছে! 161 00:14:08,541 --> 00:14:11,499 আপনারা দুজনেই বেশি জেদী! 162 00:14:11,500 --> 00:14:16,124 দেখুন! আপনাদের দেহের মাংস....আপনাদের দেহের মাংস... 163 00:14:16,125 --> 00:14:18,165 সব পচে যাবে... 164 00:14:18,166 --> 00:14:20,457 এবং আপনারা সেই হাড়েই পরিণত হবেন শেষ পর্যন্ত। 165 00:14:21,250 --> 00:14:23,790 এখানে আপনাদের দুজনের জন্যই যথেষ্ট জায়গা আছে। 166 00:14:27,125 --> 00:14:28,499 ছাড়ো, বদমাশ, 167 00:14:28,500 --> 00:14:29,874 আমার পায়ে লাগছে। 168 00:14:29,875 --> 00:14:30,957 দুঃখিত। 169 00:14:36,541 --> 00:14:39,832 আমি না ছাড়তে বললাম? তা না করে আমাকে টেনে নামাচ্ছো কেন? 170 00:14:40,958 --> 00:14:48,415 গ্রামবাসীরা সাদা মার্টেনের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান এবং ভুতের বিয়ের আয়োজনে ব্যস্ত ছিলো... 171 00:14:48,416 --> 00:14:52,499 এবং আমরা গ্রিম রিপাররাও কিছু কাজ শেষ করতে ব্যস্ত ছিলাম। 172 00:14:52,707 --> 00:14:56,290 বেশ, চলো! 173 00:15:10,333 --> 00:15:15,374 ♪ আমি যেতে পারবোনা, যেতে পারবোনা, ♪ 174 00:15:16,083 --> 00:15:22,457 ♪ কারণ আমার কাছে নেই শেষ যাত্রার কড়ি ♪ 175 00:15:35,477 --> 00:15:37,747 এখানে শায়িত আছে "সাদা মার্টেন এবং অসিযোদ্ধা" 176 00:15:37,875 --> 00:15:40,124 এখন যুগলের প্রণত অনুষ্ঠানের সময়। 177 00:15:41,833 --> 00:15:44,957 বর ও কনে, তোমরা পরষ্পরের প্রতি প্রণত হও! 178 00:15:49,500 --> 00:15:50,957 আবার! 179 00:16:42,708 --> 00:16:45,957 ♪ কী নজর কাড়া এই পরকালের দৃশ্য! ♪ 180 00:16:56,625 --> 00:16:59,582 ♪ মরণের মাঝেও উদযাপন চলছে অবিরত ♪ 181 00:17:03,291 --> 00:17:05,457 ♪ যেন এই অপার্থিব পাহাড়ের চূড়ায় ♪ 182 00:17:05,458 --> 00:17:06,957 ♪ ঠোঁট ছেড়ে হাসি যায়না কখনো! ♪ 183 00:17:06,958 --> 00:17:08,499 ♪ বাজে ঢাক ঢেংকুরাকুর ♪ 184 00:17:08,500 --> 00:17:09,999 ♪ বাজে ঢাক এখানে... ♪ 185 00:17:10,000 --> 00:17:11,457 ♪ বাজে ঢাক ওখানে। ♪ 186 00:17:13,958 --> 00:17:18,749 ♪ মাটি ফুঁড়ে গর্জন করে পাহাড় ওঠে ♪ 187 00:17:18,774 --> 00:17:20,624 ♪ ধুমধাম তুর্যনিনাদের সাথে... ♪ 188 00:17:20,625 --> 00:17:22,707 ♪ পরকালের প্রতিটি উপত্যাকায় হৈচৈ পড়ছে। ♪ 189 00:17:22,708 --> 00:17:25,457 ♪ সকল আত্মা জেগে আছে ♪ 190 00:17:25,458 --> 00:17:27,707 ♪ বর-কনের আসার অপেক্ষায় ♪ 191 00:17:27,708 --> 00:17:31,207 ♪ উভয় পাশে পাঁচশত আত্মা দাঁড়িয়ে আছে ♪ 192 00:17:31,208 --> 00:17:32,957 ♪ দুই সাহসী যোদ্ধাদের উষ্ণভাবে স্বাগত জানাতে ♪ 193 00:17:32,958 --> 00:17:37,707 ♪ সাদা মার্টেন এবং অসিযোদ্ধা, ♪ ♪ অসিযোদ্ধা এবং সাদা মার্টেন ♪ 194 00:17:37,708 --> 00:17:40,207 ♪ দেখো সে তার তরবারির ♪ ♪ মতো ক্ষিপ্রভাবে পা ফেলে... ♪ 195 00:17:40,208 --> 00:17:42,124 ♪ সে একজন কিংবদন্তী সৈন্যর মতো সাহসী দেখতে ... ♪ 196 00:17:42,125 --> 00:17:44,457 ♪ তার চোখ ফিনিক্সের মতো জ্বলছে ♪ 197 00:17:44,458 --> 00:17:48,082 ♪ তার মুখোশ মাথার পাশে, পাখা নাড়ছে উন্মত্তভাবে ♪ 198 00:17:48,083 --> 00:17:51,790 ♪ সে জ্বলছে বিদ্যুতের মতো গর্জন করে, ♪ 199 00:17:51,791 --> 00:17:58,308 ♪ "মুর্খ বোলতা! আমার পাখার ঘা খেতে, ♪ ♪ দে তোর খাটো গলা বাড়িয়ে।" ♪ 200 00:17:58,333 --> 00:18:00,082 ♪ তার গর্জনে বণিকের আত্মারাম হয় খাঁচাছাড়া ♪ 201 00:18:00,083 --> 00:18:04,832 ♪ গর্জন তার ব্যাঘ্রের মতোই তীব্র, ♪ ♪ গতি তার বাজের মতোই উন্মত্ত। ♪ 202 00:18:04,833 --> 00:18:08,290 ♪ এর স্বতন্ত্র রঙ সাদা, ♪ ♪ তার আত্মবিশ্বাস উপচে পড়া... ♪ 203 00:18:08,315 --> 00:18:11,808 ♪ নিশ্চয়ই সে সাদা মার্টেন ♪ 204 00:18:11,833 --> 00:18:17,457 ♪ সে সাদা মার্টেন হলে, তার সমকক্ষ ছাতাধারী অসিযোদ্ধা ছাড়া আর কে হবে? ♪ 205 00:18:17,458 --> 00:18:19,665 ♪ অসিধারীর বীরত্ব অবর্ণনীয়, ♪ 206 00:18:19,666 --> 00:18:22,624 ♪ তার গর্জনের কম্পন ♪ ♪ দানবদের হৃদয়কে চমকে দেয়, ♪ 207 00:18:22,625 --> 00:18:25,915 ♪ তার তরবারীর ঝলকে ♪ ♪ উড়ন্ত পাখিরা পড়ে যায় ♪ 208 00:18:25,916 --> 00:18:35,040 ♪ শুধু ছাতা ধরে থাকা ♪ ♪ অসিযোদ্ধাই প্রকৃত প্রতিদ্বন্দ্বী... ♪ 209 00:18:35,833 --> 00:18:41,165 ♪ এবং সাদা মার্টেনের উপযুক্ত জীবনসঙ্গী ♪ 210 00:18:45,333 --> 00:18:49,457 ♪ কী নজর কাড়া এই পরকালের দৃশ্য! ♪ 211 00:18:53,166 --> 00:18:57,165 ♪ মরণের মাঝেও উদযাপন চলছে অবিরত ♪ 212 00:18:57,432 --> 00:19:08,439 জীবন নিতান্তই একটা স্বপ্ন 213 00:19:09,659 --> 00:19:30,487 🎎 সাবটাইটেলটি দিয়ে এই অসাধারণ শর্টফিল্মটি উপভোগ করার জন্য ধন্যবাদ। অনুবাদককে সাপোর্ট করতে (BKash/Rocket- 01721330162) ╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ fb.com/santokumar.das.338 ] ❞