1 00:00:00,370 --> 00:00:28,913 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 2 00:00:33,324 --> 00:00:34,701 আমাদের থেকে দূরে থাক। 3 00:00:36,077 --> 00:00:37,120 দূরে থাক! 4 00:00:37,704 --> 00:00:40,040 ধুর বাল। আমরা আর স্বর্গে যাবো না। 5 00:00:40,123 --> 00:00:41,750 আমরা বেঁচে আছি, তো এটাই স্বর্গ। 6 00:01:10,403 --> 00:01:11,529 "জুং ইয়ং-হিয়ন" 7 00:01:21,831 --> 00:01:25,627 কিছু কিছু দেশে, মানুষ বাচ্চাদের চেয়ে বড়দের মৃত্যুতে বেশি দুঃখ পায়। 8 00:01:27,253 --> 00:01:29,672 আর কিছু দেশে, বাচ্চাদের মৃত্যুতে বেশি দুঃখ পায়। 9 00:01:31,174 --> 00:01:33,051 কী মনে হয় আমাদের দেশ কোন দলে পড়ে? 10 00:01:36,638 --> 00:01:37,680 কী বলতে চাও? 11 00:01:39,599 --> 00:01:42,727 বাচ্চারা মরলে, মানুষ আশা হারায়। 12 00:01:43,228 --> 00:01:44,979 আর বড়রা মরলে, বিজ্ঞতা হারায়। 13 00:01:45,814 --> 00:01:46,940 আশা আর বিজ্ঞতা। 14 00:01:47,857 --> 00:01:49,567 কোনটার মূল্য বেশি? 15 00:01:52,737 --> 00:01:53,571 কী? 16 00:01:58,368 --> 00:02:00,495 কাল থেকে ওরা উড়ে বেড়াচ্ছে। 17 00:02:01,871 --> 00:02:04,082 যদি আমাদের বাঁচাতেই চাইতো, তবে এতক্ষণে বাঁচিয়ে ফেলতো। 18 00:02:07,335 --> 00:02:10,421 আর যদি ওরা আসেও, আমাদের আগে বাঁচাবে না। 19 00:02:12,549 --> 00:02:15,093 আমরা ততটাও গুরুত্বপূর্ণ না। 20 00:02:19,305 --> 00:02:21,349 আমরা শুধুই স্টুডেন্ট। এর চেয়ে বেশিকিছু না। 21 00:02:29,357 --> 00:02:30,775 চপার এক থেকে বলছি। 22 00:02:30,859 --> 00:02:33,736 হোসান সিটি কাউন্সিলে সাতজন জীবিত নিশ্চিত করা গেছে। 23 00:02:41,911 --> 00:02:44,414 "রেসকিউ হেডকোয়ার্টার" 24 00:02:55,967 --> 00:02:59,304 সবাই আমাদের সাথে আছে। আমরা এখন কোয়ারেন্টিন ক্ল্যাম্পে যাচ্ছি। 25 00:03:10,857 --> 00:03:12,984 সকাল ১০টার দিকে, সরকার ঘোষণা দিয়েছে যে 26 00:03:13,067 --> 00:03:14,444 হোসানের পরিস্থিতি সামাল দিতে 27 00:03:14,527 --> 00:03:17,071 তারা সেখানে মার্সাল ল জারি করেছে। 28 00:03:17,155 --> 00:03:20,992 গতকাল বিকাল থেকে, এক অদ্ভুত সংক্রমণ ছড়িয়ে পড়া শুরু করেছে, 29 00:03:21,075 --> 00:03:22,619 যার কারণে পুরো শহর জুড়ে 30 00:03:22,702 --> 00:03:24,329 লকডাউন দিতে হয়েছে। 31 00:03:24,996 --> 00:03:28,333 ১৯৮০ সালের ১৮ মে এর গণতান্ত্রিক আন্দোলনের পর, 32 00:03:28,416 --> 00:03:31,252 ৪১ বছরে এই প্রথম মার্সাল ল ঘোষণা করা হয়েছে। 33 00:03:31,336 --> 00:03:34,005 আবারও বলছি। হোসানের পরিস্থিতি সামাল দিতে 34 00:03:34,088 --> 00:03:36,341 তারা সেখানে মার্সাল ল জারি করেছে। 35 00:03:36,424 --> 00:03:39,093 হোসানের মহামারী সঙ্কটের কারণে 36 00:03:39,177 --> 00:03:41,596 স্টক মার্কেটেও খারাপ প্রভাব পড়েছে। 37 00:03:41,679 --> 00:03:44,349 কভিড-১৯ এর কারণে যে ক্র্যাশ হয়েছিল... 38 00:03:44,432 --> 00:03:46,017 তার খোরপোষের জন্য কোসপি আর কোসডাক… 39 00:03:46,100 --> 00:03:49,771 আমরা হোসানের রিফিউজিদের চাই না! 40 00:03:49,854 --> 00:03:52,857 - আমরা ওদের চাই না! - আমরা ওদের চাই না! 41 00:03:52,941 --> 00:03:56,486 হোসানের বাসিন্দা, নিজের ঘরে ফিরে যা! 42 00:03:56,569 --> 00:04:00,406 আমরা ঈশ্বরের বান্দা যারা তার ছায়াতলে রয়েছি। 43 00:04:00,490 --> 00:04:02,325 মানুষ মানুষের মতোই মরবে, 44 00:04:02,408 --> 00:04:04,786 আর শয়তান শয়তানের মতো মরবে। 45 00:04:04,869 --> 00:04:06,621 - আমিন! - আমিন! 46 00:04:06,704 --> 00:04:09,040 দূরে থাক! 47 00:04:13,586 --> 00:04:15,964 - সবাই মরবে! - সবাই মরবে! 48 00:04:16,047 --> 00:04:17,131 কী হচ্ছে? 49 00:04:17,715 --> 00:04:19,092 - দাঁড়ান। - এখানের সবাই মরবে! 50 00:04:19,175 --> 00:04:21,636 - আমাদের ভেতরে আসতে দিচ্ছ না কেন? - ধ্যাৎ। 51 00:04:21,719 --> 00:04:24,013 - আমরা ওদের গ্রহণ করব না! - আমরা ওদের গ্রহণ করব না! 52 00:04:24,097 --> 00:04:26,307 এখানে আসবে না! এখানে আসছ কেন? 53 00:04:26,391 --> 00:04:28,351 - প্লিজ আমাদের সাহায্য করো! - ফিরে যাও! 54 00:04:28,434 --> 00:04:29,894 ফিরে যাও! 55 00:04:32,105 --> 00:04:33,398 "সরকারের পতন চাই!" 56 00:04:34,857 --> 00:04:36,484 আমাদের প্রভু জিশু খ্রিস্ট 57 00:04:36,567 --> 00:04:39,779 জিজ্ঞেস করবেন না যে তুমি তার সন্তান নাকি শয়তানের সন্তান। 58 00:04:40,280 --> 00:04:41,281 জিজ্ঞেস করবেন না। 59 00:04:44,158 --> 00:04:44,993 "সবাই মরবে!" 60 00:04:46,077 --> 00:04:47,704 যারা ভালো কাজ করে না 61 00:04:47,787 --> 00:04:50,748 নিজের ভাই-বোনেদের ভালোবাসে না… 62 00:04:51,791 --> 00:04:53,084 "সরকারের পতন চাই!" 63 00:04:53,167 --> 00:04:55,086 …তারা ঈশ্বরের বান্দা হতে পারে না! 64 00:04:55,169 --> 00:04:56,170 - আমিন! - আমিন! 65 00:04:56,254 --> 00:04:57,171 - আমিন! - আমিন! 66 00:05:00,341 --> 00:05:02,427 ১ মিলিয়ন ভিউজ তো আরামসে মিলবে। 67 00:05:09,767 --> 00:05:13,521 হোসানের মহামারী সিউলে ছড়িয়ে পড়ার ভুয়া গুজব রটার কারণে, 68 00:05:13,604 --> 00:05:16,524 ইঞ্চন এয়ারপোর্টে দৈনিক কোরিয়া ছেড়ে যাওয়া লোকের সংখ্যা 69 00:05:16,607 --> 00:05:18,026 এখন ২,২৮,০০০ এ ঠেকেছে। 70 00:05:18,109 --> 00:05:20,361 হ্যালো। আমি ক্ষমা চাচ্ছি 71 00:05:20,445 --> 00:05:22,905 সেসব মানুষ আর ভিউয়ারদের কাছে 72 00:05:22,989 --> 00:05:25,033 যারা ট্রেনে আমাদের জম্বি প্র‍্যাংকের কারণে ভয় পেয়েছিলেন। 73 00:05:25,742 --> 00:05:28,453 আমি নতজানু হয়ে সবার কাছে ক্ষমা চাচ্ছি 74 00:05:29,287 --> 00:05:33,041 মহামারীর ব্যাপারে অজান্তেই ভুল বুঝাবুঝি সৃষ্টি করার জন্য… 75 00:05:33,124 --> 00:05:36,336 এমনটাই শুনতে চাচ্ছিলে? সত্যিই? 76 00:05:36,419 --> 00:05:40,631 "ট্রেনে জম্বি প্র‍্যাংক করার জন্য ক্ষমাপ্রার্থনার ভিডিও" 77 00:05:41,424 --> 00:05:45,011 মিডিয়াকে নিয়ন্ত্রণ করতে হলে আমাদের মার্সাল ল জারি করতেই হবে। 78 00:05:45,094 --> 00:05:47,555 গুজব রয়েছে যে নিউক্লিয়ার বোমার তেজস্ক্রিয়তার কারণে 79 00:05:47,638 --> 00:05:49,390 সবাই জম্বিতে পরিণত হচ্ছে। 80 00:05:49,474 --> 00:05:52,268 দেশের শীর্ষ ৩০ কর্পোরেশন দেশ ছেড়ে পালিয়েছে। 81 00:05:53,269 --> 00:05:55,521 অধিকাংশ মিডিয়াই ভুয়া খবর রটাচ্ছে 82 00:05:55,605 --> 00:05:58,191 সোসাল মিডিয়ারে এসব ঘুরে বেড়াচ্ছে কোনো প্রকার যাচাই-বাছাই ছাড়া, 83 00:05:58,274 --> 00:06:00,026 এতে পরিস্থিতি আরও ঘোলা হচ্ছে। 84 00:06:00,109 --> 00:06:02,403 মিডিয়াকে সরকারের নিয়ন্ত্রণ করা উচিত নয়। 85 00:06:02,487 --> 00:06:04,489 মানুষের উচিত মিডিয়াকে নিয়ন্ত্রণ করা। 86 00:06:05,448 --> 00:06:07,575 আমাদের নাগরিকের যথেষ্ট ক্ষমতা আছে এমনটা করবার। 87 00:06:08,076 --> 00:06:09,952 আমরা মার্সাল ল আর বাড়াবো না। 88 00:06:10,745 --> 00:06:14,248 মহামারীর সংক্রমণ রোধ আর অসংক্রমিতদের উদ্ধারে মনোযোগ দিতে হবে। 89 00:06:14,874 --> 00:06:16,376 এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য। 90 00:06:17,627 --> 00:06:19,045 - সু-হিয়ক। - এই, বের-সু। 91 00:06:20,254 --> 00:06:21,089 তুমি ঠিক আছ? 92 00:06:21,172 --> 00:06:23,257 - ফোন কোথায়? - চেওং-সান কোথায়? 93 00:06:33,309 --> 00:06:34,227 সু-হিয়ক। 94 00:06:37,188 --> 00:06:38,398 চেওং-সান কোথায়? 95 00:06:43,194 --> 00:06:45,279 টিচার্স রুমে আমরা আলাদা হয়ে পড়েছিলাম। 96 00:06:46,447 --> 00:06:47,698 ওর কিছু হবে না। 97 00:06:48,324 --> 00:06:50,618 আলাদা হয়ে পড়েছিলে? ধুর! 98 00:06:52,954 --> 00:06:56,791 মাফ কোরো… একা এসে পড়া ঠিক হয়নি। 99 00:07:10,179 --> 00:07:11,097 কোথায় পালাচ্ছিস! 100 00:07:26,863 --> 00:07:28,573 তুমি কামড় খেয়েছ? কামড় খেয়েছ কি? 101 00:07:28,656 --> 00:07:29,949 না, আমি... 102 00:08:30,259 --> 00:08:31,135 থাম এবার। 103 00:08:32,720 --> 00:08:33,596 ফোনটা দে আমাকে। 104 00:08:33,679 --> 00:08:35,264 তুই একজনকে মেরেছিস, খুনি কোথাকার। 105 00:08:35,348 --> 00:08:36,974 তোর জন্যই ওকে মারতে হয়েছে। 106 00:08:38,017 --> 00:08:40,603 - তুই না বলেছিলি আমি লুজার? - শালা পাগলাচোদা। 107 00:09:07,964 --> 00:09:09,131 ছাড় আমাকে! 108 00:09:20,268 --> 00:09:21,352 বাঁচতে চাস? 109 00:09:22,228 --> 00:09:23,062 চাস? 110 00:09:26,232 --> 00:09:27,692 তাহলে প্রাণের ভিক্ষা চা। 111 00:09:27,775 --> 00:09:28,776 মারা খা। 112 00:10:12,945 --> 00:10:13,779 শালা! 113 00:10:14,488 --> 00:10:15,823 বাঁচা আমাকে! 114 00:10:17,158 --> 00:10:19,285 চেওং-সান! 115 00:10:19,368 --> 00:10:20,244 শালা! 116 00:10:21,662 --> 00:10:22,872 প্লিজ! 117 00:10:24,665 --> 00:10:25,583 চেওং-সান! 118 00:10:40,348 --> 00:10:41,265 তোকে মেরে ফেলব। 119 00:10:42,058 --> 00:10:43,684 মেরে ফেলব। 120 00:10:43,768 --> 00:10:45,269 মেরে ফেলব। 121 00:10:46,479 --> 00:10:47,438 তোকে… 122 00:10:48,272 --> 00:10:49,315 মেরে ফেলব। 123 00:13:24,970 --> 00:13:25,930 ধুর বাল। 124 00:13:26,472 --> 00:13:29,058 একটাও স্বাভাবিক নেই। সব শালা জম্বি হয়ে গেছে। 125 00:13:29,141 --> 00:13:30,100 এই! তোমাদের সামনে একটা আছে! 126 00:13:30,768 --> 00:13:32,728 ধুর। মার শালাকে! 127 00:13:37,483 --> 00:13:39,652 তোমার ভাইকে খুঁজে পাবার আগেই আমরা সব মারা যাবো দেখছি। 128 00:13:45,533 --> 00:13:46,575 চলো, হা-রি। 129 00:13:59,421 --> 00:14:00,631 সত্যিই... 130 00:14:26,866 --> 00:14:27,741 ধুর বাল। 131 00:14:31,245 --> 00:14:34,373 বলেছিলাম আমাদের আসা ঠিক হচ্ছে না। 132 00:14:34,456 --> 00:14:36,417 ওর ভাইকে খুঁজতে আসা এক প্রকার পাগলামি। 133 00:14:36,500 --> 00:14:38,502 আর ওর সাথে আসাটাও পাগলামি। 134 00:14:38,586 --> 00:14:39,503 - বলেছিলাম আমি... - হা-রি! 135 00:14:39,587 --> 00:14:41,005 - কী? - এখানে একটা কম্পিউটার আছে। 136 00:14:41,088 --> 00:14:42,381 অন করো ওটাকে। 137 00:14:42,965 --> 00:14:44,925 ইন্সটাগ্রাম বা ফেসবুকে সাহায্য চেয়ে পোস্ট করো। 138 00:14:45,718 --> 00:14:46,677 ধ্যাৎ। 139 00:15:07,323 --> 00:15:10,492 মার্সাল ল কমান্ড দ্রুত পদক্ষেপ নিয়েছে। 140 00:15:11,076 --> 00:15:13,954 অন্যান্য জায়গায় মহামারী ছড়ানো 141 00:15:14,705 --> 00:15:19,668 আটকাতে হোসানকে সিল করে দিয়েছে। 142 00:15:20,586 --> 00:15:23,422 যদি আপনি মার্সাল ল এলাকার বাইরে থাকেন, 143 00:15:23,505 --> 00:15:26,008 তবে নিজেদের স্বাভাবিক জীবন চালিয়ে যান। 144 00:15:26,675 --> 00:15:30,304 মার্সাল ল কমান্ড সর্বোচ্চ চেষ্টা করছে সংক্রমিতদের সনাক্ত করে কোয়ারেন্টিনে রাখার 145 00:15:30,387 --> 00:15:34,725 আর যারা সংক্রমিত হয়নি 146 00:15:35,643 --> 00:15:37,353 তাদের উদ্ধার করে রক্ষা করার। 147 00:15:37,436 --> 00:15:38,354 "ইমার্জেন্সি কল" 148 00:15:38,437 --> 00:15:42,399 প্রতিটা কাজ পুরোপুরি 149 00:15:43,233 --> 00:15:44,401 নিয়ম-কানুন মেনে করা হচ্ছে। 150 00:15:44,485 --> 00:15:45,903 "ইমার্জেন্সি কল কানেক্টিং" 151 00:15:46,570 --> 00:15:50,324 হোসান মহামারীর ব্যাপারে ভুয়া খবর 152 00:15:50,407 --> 00:15:53,494 অনিয়ন্ত্রিতভাবে ছড়াচ্ছে। 153 00:15:54,662 --> 00:15:56,956 মার্সাল ল কমান্ড সকল প্রকারের 154 00:15:57,706 --> 00:16:01,710 অনিশ্চিত গুজব বন্ধ করবে, আর একই সময়ে, 155 00:16:02,503 --> 00:16:04,713 পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে, 156 00:16:05,214 --> 00:16:06,548 এই মূহুর্ত থেকে, 157 00:16:07,299 --> 00:16:10,010 হোসান থেকে সকল প্রকারের যোগাযোগ, যেমন সেল ফোন সার্ভিস, 158 00:16:10,094 --> 00:16:14,515 ল্যান্ডলাইন সার্ভিস, আর ইন্টারনেট সার্ভিস 159 00:16:14,598 --> 00:16:15,808 বন্ধ করা হচ্ছে। 160 00:16:25,317 --> 00:16:28,362 - কেবল তো কানেক্ট আছে। তাহলে কাজ করছে না কেন? - আমি তো রিফ্রেশও করছি, কিন্তু… 161 00:16:28,445 --> 00:16:29,738 - ফোন ট্রাই করো তো। - আচ্ছা। 162 00:16:37,037 --> 00:16:38,372 ধ্যাৎ। বানচোতের দল। 163 00:16:39,873 --> 00:16:41,750 ওরা আমাদের ফোন আর ইন্টারনেট বন্ধ করে দিয়েছে। 164 00:16:41,834 --> 00:16:45,921 আমরা মার্সাল ল কমান্ড সর্বোচ্চ চেষ্টা করছি 165 00:16:46,005 --> 00:16:48,173 মহামারির বিস্তার ঠেকাতে। 166 00:16:48,841 --> 00:16:52,344 আমরা এখন, ফেঁসে থাকা লোকেদের 167 00:16:53,053 --> 00:16:55,389 উদ্ধার করায় মনোযোগ দিচ্ছি। 168 00:16:56,432 --> 00:17:00,102 যদি আপনি হোসানে থাকেন আর এটা দেখছেন, 169 00:17:00,853 --> 00:17:05,024 প্লিজ ভরসা রাখবেন আমরা আপনাকে বাঁচাবো। 170 00:17:05,107 --> 00:17:06,233 "কোনো সিগনাল নেই" 171 00:17:06,316 --> 00:17:08,277 "২১ অক্টোবর, বৃহস্পতিবার" 172 00:18:03,123 --> 00:18:05,209 "ওয়াটার ফ্লো ডিটেক্টর" 173 00:18:11,673 --> 00:18:15,260 এখন কী হবে? ওন-জো আর চেওং-সানের মধ্যে সত্যিই কিছু চলছে। 174 00:18:15,761 --> 00:18:16,720 ওরা প্রেম করছে। 175 00:18:17,221 --> 00:18:18,972 ওন-জো তো বলছিল করে না। 176 00:18:20,307 --> 00:18:21,475 আরে আমি বলছি ওরা করে। 177 00:18:22,267 --> 00:18:23,811 সবসময় দুজনে একসাথে থাকে। 178 00:18:26,355 --> 00:18:27,189 তাই? 179 00:18:27,815 --> 00:18:29,358 "নাম ওন-জো" 180 00:18:29,441 --> 00:18:30,984 বেচারি ওন-জো। 181 00:18:45,207 --> 00:18:48,043 আশাকরি চেওং-সানের কিছু হয়নি। 182 00:18:49,962 --> 00:18:51,338 জানো তো ও কত ফাস্ট। 183 00:18:53,090 --> 00:18:54,675 ও কখনোই আমার কথা শুনে না। 184 00:18:55,884 --> 00:18:58,595 ছোট থেকে কখনোই ও আমার কথায় গুরুত্ব দেয়নি। 185 00:19:02,516 --> 00:19:04,518 ওকে যেতে মানা করেছিলাম কিন্তু ও গেছে। 186 00:19:05,978 --> 00:19:06,895 মাফ কোরো। 187 00:19:09,106 --> 00:19:10,607 আমার ওকে নিয়ে আসা উচিত ছিল। 188 00:19:16,697 --> 00:19:17,698 কী মনে হয়… 189 00:19:21,160 --> 00:19:22,244 ও কোথায় আছে? 190 00:19:24,663 --> 00:19:26,790 নিশ্চয়ই নিরাপদ কোথাও লুকিয়ে আছে। 191 00:19:39,136 --> 00:19:42,639 জুন-ইয়ং। তুমি না বলেছিলে তোমার সাইন্স ক্লাব ড্রোন বানিয়েছে? 192 00:19:43,599 --> 00:19:46,143 ড্রোনের সাহায্যে চেওং-সানকে খুঁজতে চাচ্ছ? 193 00:19:46,226 --> 00:19:49,605 - কেন করা যাবে না? - করা যাবে, কিন্তু ওটা সাইন্স ল্যাবে আছে। 194 00:19:49,688 --> 00:19:50,898 আমরা গিয়ে নিয়ে আসতে পারি। 195 00:19:50,981 --> 00:19:54,401 ওখানে যাবো কীভাবে? বাইরে তো জম্বিতে ভর্তি। 196 00:19:56,069 --> 00:19:57,029 ঐযে। 197 00:20:00,324 --> 00:20:02,326 ওটায় চড়ে উপরে যেতে চাচ্ছ? 198 00:20:02,409 --> 00:20:05,204 সাইন্স ল্যাবও তো জম্বিতে ভর্তি। 199 00:20:05,287 --> 00:20:08,165 সাপ্লাই রুমে কেউ ছিল না। তাই না? 200 00:20:08,790 --> 00:20:09,791 তা ঠিক, কিন্তু… 201 00:20:13,420 --> 00:20:15,380 আমাদের চেওং-সানকে খুঁজতেই হবে। 202 00:20:16,506 --> 00:20:18,383 এখন, আমাদেরই আমাদের পাশে 203 00:20:19,092 --> 00:20:20,302 দাঁড়াতে হবে। 204 00:20:26,350 --> 00:20:29,478 হ্যাঁ। একটা ড্রোন হলে ভালো হবে। 205 00:20:29,561 --> 00:20:32,689 আমরা চেওং-সানকে খুঁজতে পারব আর বাইরের পরিস্থিতিও বুঝতে পারব। 206 00:20:33,398 --> 00:20:36,735 আমরা সাহায্যের জন্য মেসেজও পাঠাতে পারব। 207 00:20:36,818 --> 00:20:40,030 ভালোই হবে, কিন্তু 208 00:20:41,657 --> 00:20:43,575 যাবে কে? 209 00:20:43,659 --> 00:20:44,868 আমি যাবো। 210 00:20:45,702 --> 00:20:48,497 আমি ফায়ার ডিপার্টমেন্টে ট্রেনিং নিয়েছি, আর দড়িতে চড়ার অভিজ্ঞতা আছে আমার। 211 00:20:49,665 --> 00:20:50,624 না, আমি যাবো। 212 00:20:52,793 --> 00:20:56,713 তুমি একবার টিচার্স রুমে গেছ। বারবার নিজেকে ঝুঁকির মুখে ফেলতে পারো না। 213 00:20:57,381 --> 00:21:01,134 ড্রোন এখনও কমপ্লিট হয়নি, তাই আরও কিছু পার্টস লাগবে। 214 00:21:02,010 --> 00:21:03,470 জানো কোনগুলো লাগবে? 215 00:21:08,392 --> 00:21:09,810 আমাকেই যেতে হবে। 216 00:21:11,937 --> 00:21:12,980 আমি ওন-জোর সাথে যাবো। 217 00:21:13,063 --> 00:21:14,064 না। 218 00:21:18,026 --> 00:21:19,569 এইবার আমি যাবো। 219 00:21:20,070 --> 00:21:21,113 কীভাবে যাবে? 220 00:21:21,613 --> 00:21:23,365 এই শরীর নিয়ে! 221 00:21:23,448 --> 00:21:25,075 দড়ি ছিড়ে যাবে। 222 00:21:25,158 --> 00:21:28,787 নিচের নামার সময় তো কিছু হলো না। উপরে উঠতে গেলেই ছিড়ে যাবে? 223 00:21:29,496 --> 00:21:31,623 - হ্যাঁ। - ছিড়ে যাবে। 224 00:21:31,707 --> 00:21:32,708 এই তো। ভালো ছেলে। 225 00:21:34,084 --> 00:21:36,169 জুন-ইয়ং, চলো যাই। 226 00:21:40,966 --> 00:21:41,967 এটা অনেক বিপজ্জনক। 227 00:21:43,051 --> 00:21:43,927 আমি যাবো। 228 00:21:53,478 --> 00:21:54,479 ধন্যবাদ। 229 00:21:55,188 --> 00:21:56,398 কিন্তু আমি তোমাকে আর 230 00:21:58,066 --> 00:21:59,359 বিপদে ফেলতে পারি না। 231 00:22:02,612 --> 00:22:03,530 আমি যাচ্ছি। 232 00:22:11,747 --> 00:22:12,581 আমি যাচ্ছি। 233 00:22:32,684 --> 00:22:33,894 সাবধানে যাও, ওন-জো। 234 00:22:35,479 --> 00:22:38,315 সাবধানে ফিরো। আমি এখান থেকে দেখব। 235 00:22:59,753 --> 00:23:00,712 কী মনে হয় 236 00:23:01,630 --> 00:23:03,840 এখন বাইরে যাওয়াটা আমাদের জন্য ঠিক হবে? 237 00:23:04,424 --> 00:23:05,467 মনে তো হয়। 238 00:23:07,386 --> 00:23:09,971 যেহেতু বলেছিলে, বাইরে আর্মি আর পুলিশ আছে। 239 00:23:14,059 --> 00:23:16,978 আমি বাবার ফ্যাক্টরিতে আর মায়ের রেস্তোরাঁয় যেতে চাই। 240 00:23:19,398 --> 00:23:20,273 মিথ্যা কথা। 241 00:23:20,357 --> 00:23:22,734 তোমার চামড়ার গন্ধ আর সুপ একদম পছন্দ না। 242 00:23:24,569 --> 00:23:25,404 কিন্তু... 243 00:23:26,238 --> 00:23:28,115 হঠাৎই মায়ের রান্না সুপ খেতে ইচ্ছে করছে। 244 00:23:31,827 --> 00:23:35,038 এখন ইচ্ছে করছে? এখন আর বলে লাভ কী! 245 00:23:38,208 --> 00:23:39,376 অনেক দেরি হয়ে গেছে। 246 00:23:46,508 --> 00:23:48,135 এই, দেখো। 247 00:23:49,386 --> 00:23:51,221 আমি নিশ্চিত চাবি ঐ গাড়িতেই আছে। 248 00:23:53,390 --> 00:23:54,933 আমার তা মনে হয় না। 249 00:23:57,102 --> 00:24:00,021 কোথাও লুকিয়ে থেকে উদ্ধারকর্মীদের অপেক্ষা করলেই কি ভালো হয় না? 250 00:24:00,605 --> 00:24:03,275 এই। ও বলেছিল ল্যাপটপে এই ভাইরাসের সল্যুশন আছে। 251 00:24:03,358 --> 00:24:06,236 আমাদের জলদিই বিপর্যয় ও নিরাপদ ব্যবস্থাপনাকে জানানো উচিত। 252 00:24:06,319 --> 00:24:09,906 যাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকে তাদের জীবনের মূল্য অনেক হয়। 253 00:24:09,990 --> 00:24:11,700 তাহলে কি আমাদের বাঁচাটা বেশি জরুরি নয়? 254 00:24:11,783 --> 00:24:15,120 পাড়ার নেতা-গোতাদের মতো কথা বলছ কেন? 255 00:24:15,203 --> 00:24:16,872 সিউল ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করেছ নাকি? 256 00:24:17,539 --> 00:24:20,500 - হ্যাঁ। - কী? কীভাবে? 257 00:24:21,168 --> 00:24:22,210 সত্যিই ওখান থেকে বের হয়েছ? 258 00:24:22,294 --> 00:24:24,671 না, এখনও পড়া শেষ হয়নি। আমাকে ফেরত যেতে হবে। 259 00:24:25,172 --> 00:24:26,465 আচ্ছা। তো শেষের পথে? 260 00:24:26,548 --> 00:24:28,467 - না। দ্বিতীয় বর্ষে আছি। - কী? 261 00:24:29,301 --> 00:24:31,511 কয়বার ফেল করেছ? চারবার? পাঁচবার? 262 00:24:32,304 --> 00:24:33,472 মনে হয় ছয়বার। 263 00:24:34,306 --> 00:24:35,682 না কোনো ফেল করিনি। 264 00:24:37,726 --> 00:24:40,604 মানে কি! নিশ্চয়ই অনেক মেহেনত করেছ। 265 00:24:41,271 --> 00:24:42,481 তোমার মুখ দেখলেই বোঝা যায়। 266 00:24:43,773 --> 00:24:47,152 এই। দেখো তুমি শিক্ষিত মানুষ, তাই একবারই বলব। 267 00:24:47,986 --> 00:24:49,237 চুপচাপ আমার পিছনে আসো। 268 00:24:49,905 --> 00:24:50,864 দাঁড়াও। 269 00:24:51,865 --> 00:24:52,699 ধ্যাৎ! 270 00:25:01,541 --> 00:25:02,792 দরজা বন্ধ করো! 271 00:25:03,668 --> 00:25:04,503 ধুর বাল। 272 00:25:07,130 --> 00:25:08,632 গাড়ি চালু হয় না কেন? 273 00:25:11,218 --> 00:25:12,302 জলদি! 274 00:25:12,385 --> 00:25:13,553 প্লিজ আমার সাহায্য করো! 275 00:25:14,262 --> 00:25:15,931 - এদিকে! - দূরে সর! 276 00:25:16,014 --> 00:25:17,265 আমাকে ছুঁবি না! 277 00:25:18,558 --> 00:25:20,268 - এখানে আসো! - আচ্ছা। 278 00:25:20,352 --> 00:25:21,353 জলদি! 279 00:25:21,436 --> 00:25:25,148 "নতুন ব্যবসার জন্য শুভকামনা রইল" 280 00:25:26,691 --> 00:25:28,360 ওরে! মা গো! 281 00:25:29,277 --> 00:25:31,071 একটা জম্বি আছে। 282 00:25:31,154 --> 00:25:32,697 ভেতরে একটা জম্বি আছে। 283 00:25:40,330 --> 00:25:41,665 - জম্বি আছে? - হ্যাঁ। 284 00:25:43,083 --> 00:25:43,917 ধুর। 285 00:25:49,381 --> 00:25:55,136 "চেওংসান চিকেন রেস্তোরাঁ" 286 00:25:55,220 --> 00:25:56,221 সমস্যা নেই। ভেতরে আসো। 287 00:25:57,973 --> 00:25:59,099 ধুর। 288 00:25:59,849 --> 00:26:00,684 সত্যি? 289 00:26:01,601 --> 00:26:03,353 সমস্যা নেই। ওর হাত বাঁধা আছে। 290 00:26:05,814 --> 00:26:08,650 ছাত্র মানুষের স্কুলে থাকা উচিত। চিকেন রেস্তোরাঁয় কী করছে… 291 00:26:09,150 --> 00:26:09,985 ওর হাত কেন বাঁধা... 292 00:26:10,068 --> 00:26:11,027 ও মাগো! 293 00:26:12,195 --> 00:26:13,488 কী? এবার কী হলো? 294 00:26:13,572 --> 00:26:15,115 দেখো। ওখানে। 295 00:26:17,200 --> 00:26:19,369 কী? কী আছে ওতে? 296 00:26:23,415 --> 00:26:24,457 ধ্যাৎ। 297 00:26:29,963 --> 00:26:31,172 ও ঠিক আছে? 298 00:26:31,923 --> 00:26:33,383 বাচ্চাটা কি জম্বি হয়ে গেছে? 299 00:26:36,595 --> 00:26:38,471 না। বেঁচে আছে। 300 00:26:59,576 --> 00:27:02,120 ফ্রিজে দেখো দুধ আছে কিনা। 301 00:27:02,203 --> 00:27:03,747 কেন? তোমার তৃষ্ণা পেয়েছে? 302 00:27:05,707 --> 00:27:06,541 বাচ্চার জন্য। 303 00:27:07,876 --> 00:27:11,504 বাচ্চাটাকে কিছু খাওয়ানো লাগবে। চোখমুখ একদম ফ্যাকাসে হয়ে গেছে। 304 00:27:13,798 --> 00:27:14,924 যদি ফ্রিজে দুধ না থাকে? 305 00:27:15,550 --> 00:27:17,802 আগে ফ্রিজ চেক তো করো। 306 00:27:17,886 --> 00:27:20,513 না থাকলে তখন দেখা যাবে। 307 00:27:20,597 --> 00:27:22,432 হ্যাঁ, ঠিক বলেছ। 308 00:27:24,017 --> 00:27:27,270 - তারপরও যদি না থাকে? - আরে, গিয়ে ফ্রিজ চেক করো। 309 00:27:28,521 --> 00:27:29,648 নাহলে চাবকে পিঠের চামড়া তুলে নিব। 310 00:27:36,905 --> 00:27:37,947 এখন কী করব? 311 00:27:41,451 --> 00:27:44,371 কী আবার? হেডকোয়ার্টারে ফিরে যেতে হবে। 312 00:27:46,373 --> 00:27:47,457 বাচ্চাটার কী হবে? 313 00:27:48,750 --> 00:27:50,460 নিজেদের জীবন বাঁচাতেই টানাটানি লেগে যাচ্ছে। 314 00:27:50,543 --> 00:27:51,920 ওকে সাথে নিয়ে যাবে? 315 00:28:08,895 --> 00:28:09,896 সাবধানে। 316 00:28:10,772 --> 00:28:12,857 - ড্রোন আর ব্যাগ ওখানে আছে। - ঠিক আছে। 317 00:28:17,904 --> 00:28:19,864 কোথায় ছিল যেন? 318 00:28:21,032 --> 00:28:22,409 ব্যাটারি কোথায় ছিল? 319 00:28:39,926 --> 00:28:42,011 এ ব্যাপারে ভেবেছ কি? 320 00:28:42,846 --> 00:28:43,930 কোন ব্যাপারে? 321 00:28:48,393 --> 00:28:52,188 আমরা বাদে যদি সবাই জম্বিতে পরিণত হয়ে গিয়ে থাকে তাহলে কী হবে? 322 00:28:54,232 --> 00:28:55,150 না তো। 323 00:28:56,484 --> 00:28:57,694 যদি এটাই সত্যি হয়? 324 00:28:59,279 --> 00:29:00,155 কী যে বলো! 325 00:29:01,364 --> 00:29:03,616 তার মানে আমরা সংখ্যালঘু। 326 00:29:04,701 --> 00:29:07,579 সংখ্যালঘুরা একসময় বিলুপ্ত হয়ে যায়। 327 00:29:11,541 --> 00:29:12,792 আমার এমন মনে হয় না। 328 00:29:14,544 --> 00:29:15,920 কিন্তু যদি এমন হয়? 329 00:29:17,839 --> 00:29:19,466 এটা পার করতে পারবে? 330 00:29:24,053 --> 00:29:25,054 জানি না। 331 00:29:27,432 --> 00:29:29,017 কিন্তু আমি জম্বিতে পরিণত হতে চাই না। 332 00:29:30,018 --> 00:29:31,436 ওরা কাউকে চিনতে পারে না। 333 00:29:32,103 --> 00:29:32,979 তখন… 334 00:29:35,940 --> 00:29:37,317 আমিও তোমাকে চিনতে পারব না। 335 00:29:46,826 --> 00:29:49,162 আমি কামড় খেলে একটা উপকার কোরো। 336 00:29:50,955 --> 00:29:51,831 না। 337 00:29:53,041 --> 00:29:54,209 তুমি কামড় খাবে না। 338 00:29:55,627 --> 00:29:57,337 - তারপরও যদি... - না। 339 00:29:58,421 --> 00:29:59,714 তুমি কামড় খাবে না। 340 00:30:01,341 --> 00:30:02,967 এসব কথা ভাববেও না। 341 00:30:05,470 --> 00:30:07,305 "দরজা ভেতরে থেকে খুলে না" 342 00:30:07,388 --> 00:30:09,098 ধুর বাল। 343 00:31:08,616 --> 00:31:10,660 - খাও, আই-সাক। - ধন্যবাদ। 344 00:31:11,452 --> 00:31:13,538 ওন-জো। কোনটা বেশি ভালো লেগেছে? 345 00:31:14,622 --> 00:31:17,125 - দুটাই খেতে ভালো ছিল। - তাই? 346 00:31:26,426 --> 00:31:27,969 এভাবে ভালো লাগে 347 00:31:29,220 --> 00:31:30,430 নাকি এভাবে? 348 00:31:39,647 --> 00:31:40,732 কী? 349 00:32:05,715 --> 00:32:06,883 মায়েরে বাপ! 350 00:32:28,237 --> 00:32:29,364 "মিউজিক রুম" 351 00:32:35,912 --> 00:32:36,913 "ইন্সট্রুমেন্ট স্টোরেজ" 352 00:32:43,002 --> 00:32:44,087 সাবধানে, ওন-জো। 353 00:32:44,796 --> 00:32:45,880 সময় নাও। 354 00:32:47,173 --> 00:32:48,925 জলদি। জলদি। 355 00:32:59,811 --> 00:33:03,314 "সাহায্য চাই, আমরা হোসান হাই স্কুলের ব্রডকাস্টিং রুমে আছি" 356 00:33:11,990 --> 00:33:12,907 এতে কাজ হবে? 357 00:33:13,574 --> 00:33:14,450 এটা কাজ করছে? 358 00:33:14,534 --> 00:33:15,743 আশাকরি করবে। 359 00:33:32,093 --> 00:33:34,595 আমাকে তো ভয় পাইয়ে দিয়েছিলে! এটা তো অনেক ফাস্ট। 360 00:33:34,679 --> 00:33:37,473 চেওং-সানকে খুঁজে পাবার পর ড্রোনটাকে বাইরে নিয়ে যাবো। 361 00:33:37,557 --> 00:33:39,892 বাইরে উদ্ধারকর্মীদের খুঁজে পেলে, ওদের সামনে ল্যান্ড করাবো। 362 00:33:43,688 --> 00:33:44,564 দাঁড়াও। 363 00:33:45,982 --> 00:33:48,401 মানুষ যখন বুঝতে পারে পরিস্থিতি আর নিয়ন্ত্রণে নেই, 364 00:33:49,610 --> 00:33:51,446 তখন হতাশা কাজ করে। 365 00:33:55,825 --> 00:33:57,076 জোশ একটা কথা বলেছ। 366 00:33:57,785 --> 00:33:59,162 কিন্তু এর মানে কী? 367 00:34:03,708 --> 00:34:06,627 পুরো দুনিয়া জম্বিতে পরিণত হলেও, 368 00:34:07,670 --> 00:34:09,380 হতাশ হওয়া যাবে না। 369 00:34:09,464 --> 00:34:11,924 আচ্ছা। তো এটাই এর মানে? 370 00:34:14,385 --> 00:34:15,470 নাম-রা। 371 00:34:16,095 --> 00:34:18,556 একটা প্ল্যান বানিয়ে সেই মাফিক এগোলে বেস্ট হবে, 372 00:34:19,432 --> 00:34:22,018 কিন্তু আমরা তোমার মতো টপার বা বুদ্ধিমান নই। 373 00:34:23,603 --> 00:34:25,521 আর প্রতিবার যুক্তি খুঁজে কাজ হয় না। 374 00:34:26,105 --> 00:34:27,940 বিপদের সময় আমাদের যুক্তিতেই ভরসা করা উচিত। 375 00:34:28,024 --> 00:34:29,609 এই মূহুর্তে, 376 00:34:31,444 --> 00:34:33,029 যুক্তির চেয়ে আশার বেশি প্রয়োজন। 377 00:34:35,990 --> 00:34:38,201 এই। আমার মনে হয় 378 00:34:38,910 --> 00:34:40,953 এখন ওটা উড়ানো সবচেয়ে বেশি জরুরি। 379 00:34:43,664 --> 00:34:45,458 - ট্রাই করো। - এই চললাম। 380 00:34:45,541 --> 00:34:46,501 ঠিক আছে। 381 00:35:10,733 --> 00:35:11,776 ওহ না। 382 00:35:12,527 --> 00:35:14,112 সবাই জম্বিতে পরিণত হয়েছে। 383 00:35:22,036 --> 00:35:24,705 এসব হবে জানলে এত পড়তামই না। 384 00:35:24,789 --> 00:35:26,374 এমনিতেও সিএসএটিতে বসতে পারব না। 385 00:35:26,874 --> 00:35:29,418 ধ্যাৎ। আর পড়াশোনা করছি না। 386 00:35:30,044 --> 00:35:32,421 এমন পরিস্থিতিতে একটু সিরিয়াস হবে প্লিজ? 387 00:35:32,505 --> 00:35:34,298 আমি এখন অনেক সিরিয়াস। 388 00:35:35,883 --> 00:35:38,469 কী করবে তাহলে? তোমার ভাইকে খুঁজেই মরবে নাকি? 389 00:35:40,805 --> 00:35:42,807 তীরন্দাজ ট্রেনিং সেন্টারে একটা ইমার্জেন্সি ফোন আছে। 390 00:35:42,890 --> 00:35:44,976 ওটা থেকে অটোমেটিক ৯১১ এ ফোন লাগে। 391 00:35:45,059 --> 00:35:46,269 - তাই? - হ্যাঁ। 392 00:35:46,352 --> 00:35:48,729 যদি কোনো প্রকার দুর্ঘটনার হয় তাই এটা লাগানো হয়েছে। 393 00:35:48,813 --> 00:35:51,858 যদি কাজ না করে? ফোন আর ইন্টারনেট তো বন্ধ। 394 00:35:51,941 --> 00:35:53,067 এতে কিছু যায় আসে না। 395 00:35:54,652 --> 00:35:56,696 ওখানেই সব তীর আছে। 396 00:35:57,280 --> 00:36:00,741 আর আমার কাছে ২০টারও কম তীর আছে। স্কুল থেকে বের হতে চাইলে আরও তীর লাগবে। 397 00:36:01,242 --> 00:36:03,119 - মনে হয়... - ঠিক আছে, চলো। 398 00:36:03,202 --> 00:36:05,997 চলো তোমার ট্রেনিং সেন্টারে গিয়ে তীর নিয়ে আসি। 399 00:36:06,080 --> 00:36:09,250 তারপর বাড়ি বা সুপারমার্কেট যাবো। 400 00:36:09,333 --> 00:36:12,003 জানো তো, জম্বি মুভিগুলোয়, 401 00:36:12,086 --> 00:36:14,505 যারা সুপারমার্কেটে যায় তারাই শেষ পর্যন্ত বেঁচে থাকে। 402 00:36:15,965 --> 00:36:17,133 ওখানে সিগারেটও পাওয়া যাবে। 403 00:36:17,216 --> 00:36:18,259 মনে হয়... 404 00:36:18,342 --> 00:36:20,261 ডাস্টবিনগুলো জানালার নিচেই আছে। 405 00:36:21,554 --> 00:36:23,639 সিঁড়ি দিয়ে যাবার চেয়ে এখান থেকে লাফ দেওয়া বেশি ভালো হবে। 406 00:36:25,016 --> 00:36:26,475 ঠিক আছে। লাফ দিব তাহলে। 407 00:36:27,351 --> 00:36:30,897 তিন তলা থেকে পড়ে ততটা কষ্ট লাগবে না যতটা না কলেজে চান্স না পাওয়ার কারণে লাগবে। 408 00:36:30,980 --> 00:36:32,940 আমার কথা কি কেউ শুনবে! 409 00:36:33,024 --> 00:36:36,319 মিন-জে। প্রথমে তুমি নামবে কোনো জম্বি আসলে তাকে শুট করবে। 410 00:36:36,402 --> 00:36:37,528 ঠিক আছে। 411 00:36:37,612 --> 00:36:39,739 তারপর তোমরা দুজন নেমে ওর সাহায্য করবে। 412 00:36:39,822 --> 00:36:41,991 আমি হলের গলিতে তোমাদের কভার দিব আর সবার শেষে আসব। 413 00:36:43,993 --> 00:36:47,079 - কী বলতে চাচ্ছিলে যেন? - এখানে অপেক্ষা করলেই তো হয়। 414 00:36:47,747 --> 00:36:50,041 বড়রা এসে আমাদের বাঁচিয়ে নিবে। 415 00:36:50,958 --> 00:36:52,293 চাইলে তুমি অপেক্ষা করতে পারো। 416 00:36:53,836 --> 00:36:55,463 কিন্তু আমার বড়দের উপর ভরসা নেই। 417 00:36:59,926 --> 00:37:03,137 শালা। মালটা একদম আমার টাইপের। 418 00:37:03,221 --> 00:37:04,972 আমার একা থাকতে খুব ভয় করে। 419 00:37:06,265 --> 00:37:07,225 জলদি চলো। 420 00:37:37,463 --> 00:37:38,839 সাবধানে! তোমার পিছনে! 421 00:37:39,840 --> 00:37:40,967 সরো। 422 00:37:48,808 --> 00:37:49,725 মা গো! 423 00:37:49,809 --> 00:37:51,185 এত উঁচু কেন? বাল! 424 00:37:52,937 --> 00:37:53,980 লাফ দাও। 425 00:37:54,063 --> 00:37:55,481 ধুর বাল। আচ্ছা, যাচ্ছি। 426 00:38:00,111 --> 00:38:01,070 মাগো। বাঁচাও! 427 00:38:18,671 --> 00:38:20,339 ডাক্তারঘরে কেউ নেই। 428 00:38:20,840 --> 00:38:22,383 জুন-ইয়ং, অন্য কোথাও যাও। 429 00:38:26,554 --> 00:38:28,139 এই, দাঁড়াও। 430 00:38:28,806 --> 00:38:30,266 ওটা তীর না? 431 00:38:30,349 --> 00:38:31,767 - কোথায়? - এই যে। 432 00:38:32,685 --> 00:38:34,186 হ্যাঁ তাই তো। এটা তো তীর। 433 00:38:34,687 --> 00:38:35,646 কেন? 434 00:38:37,648 --> 00:38:38,566 আমার বোন। 435 00:38:40,735 --> 00:38:42,153 আজ ওর কম্পিটিশন ছিল। 436 00:39:01,297 --> 00:39:03,257 চেওং-সান আছে কোথায়? 437 00:39:41,796 --> 00:39:42,713 এই তো চেওং-সান! 438 00:39:43,381 --> 00:39:45,216 - এটা কোন রুম? - চেওং-সান! 439 00:39:45,299 --> 00:39:46,342 ও তোমাদের শুনতে পাবে না। 440 00:39:46,967 --> 00:39:47,885 চুপ থাকো। 441 00:39:48,427 --> 00:39:50,679 - এই, চেওং-সান! - বললাম তো ও শুনতে পাবে না। 442 00:39:50,763 --> 00:39:51,972 ওন-জো, ও ঠিক আছে। 443 00:39:52,932 --> 00:39:54,308 চেওং-সান বেঁচে আছে! 444 00:39:54,392 --> 00:39:55,226 ও বেঁচে আছে! 445 00:40:06,779 --> 00:40:08,864 ও করছে কী? যাচ্ছে কোথায়? 446 00:40:09,573 --> 00:40:10,866 এদিকে দেখো! এদিকে! 447 00:40:10,950 --> 00:40:12,952 কোথায় যাচ্ছ, গাধা কোথাকার? 448 00:40:13,035 --> 00:40:14,161 ও শুনতে পাবে না! 449 00:40:14,245 --> 00:40:17,206 চুপ থাকবে কি? এত জোরে কথা বলে সব! এমন করলে মরব সবাই। 450 00:40:17,289 --> 00:40:18,457 ভুল হয়েছে। 451 00:40:20,376 --> 00:40:22,586 তুমি না বলেছিলে ব্যাটারি লো আছে? 452 00:40:22,670 --> 00:40:25,172 হ্যাঁ। ব্যাটারি পুরো চার্জ করতে পারিনি। তাই বেশিক্ষণ চলবে না। 453 00:40:25,840 --> 00:40:28,717 চেওং-সান কোথায় আছে জেনে গেছি যখন, একবার বাইরেও দেখে নেওয়া যাক। 454 00:40:28,801 --> 00:40:31,345 বাইরে চেক করে কারো কাছে সাহায্যও চাইতে পারি। 455 00:40:32,680 --> 00:40:34,974 ওন-জো, ঠিক আছে না? 456 00:40:35,975 --> 00:40:38,477 হ্যাঁ করা যায়, যেহেতু এখন জেনে গেছি ও বেঁচে আছে। 457 00:40:39,061 --> 00:40:39,937 তো যাওয়া যাক। 458 00:40:48,863 --> 00:40:49,697 ওরে শালা! 459 00:40:49,780 --> 00:40:51,574 ওরে! বাইরে তো জম্বিল্যান্ডে পরিণত হয়েছে। 460 00:40:53,033 --> 00:40:55,536 আমাদের স্কুলের বাইরেও এক নজর দেখা উচিত। 461 00:40:57,079 --> 00:40:58,122 ড্রোন বাইরে নিয়ে যাও। 462 00:40:58,789 --> 00:40:59,665 ঠিক আছে। 463 00:41:13,220 --> 00:41:14,263 দাঁড়াও। 464 00:41:14,763 --> 00:41:16,182 কী হলো? 465 00:41:16,265 --> 00:41:17,433 দাঁড়াও। 466 00:41:18,726 --> 00:41:19,602 দাঁড়াও। 467 00:41:31,363 --> 00:41:33,240 কী ব্যাপার, জি-মিন? 468 00:41:33,324 --> 00:41:34,325 দাঁড়াও। 469 00:41:36,660 --> 00:41:37,912 এটা… 470 00:41:41,874 --> 00:41:43,334 কী হয়েছে? 471 00:41:47,421 --> 00:41:48,589 এটা… 472 00:41:51,550 --> 00:41:53,344 এটা আমার বাবার গাড়ি। 473 00:41:56,096 --> 00:41:57,014 কোনটা? 474 00:41:57,723 --> 00:42:00,100 সাদাটা না কালোটা? 475 00:42:00,851 --> 00:42:02,061 সাদাটা। 476 00:42:03,187 --> 00:42:04,605 এটা আমার বাবার। 477 00:42:09,068 --> 00:42:10,027 চিন্তা কোরো না। 478 00:42:10,861 --> 00:42:12,780 এমন আরও অনেক গাড়ি আছে। 479 00:42:14,365 --> 00:42:16,492 আমি চেক করছি। 480 00:42:47,189 --> 00:42:48,524 জি-মিন। 481 00:43:19,138 --> 00:43:22,558 "সকাল ১১:৪৭ হোসানের শহরতলিতে পরিত্যক্ত কারাগার" 482 00:44:02,014 --> 00:44:06,185 এই ঘোষণা হোসানের সেসব বাসিন্দাদের জন্য যারা কোয়ারেন্টিনে আছেন। 483 00:44:06,268 --> 00:44:10,814 সকলে নিয়ম মেনে চলুন এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকুন… 484 00:44:10,898 --> 00:44:13,359 আমাদের লাইনে দেখতে পাচ্ছেন না? 485 00:44:13,442 --> 00:44:14,276 আমাদের কী হবে? 486 00:44:14,360 --> 00:44:18,697 সবাই নিজের টেস্ট করিয়ে রোগ সনাক্ত করতে সাহায্য করুন… 487 00:44:18,781 --> 00:44:20,407 তারা স্পেশাল ট্রিটমেন্ট পাবার কে? 488 00:44:20,491 --> 00:44:23,786 …সবাইকে থাকার জন্য ঘর দেওয়া হবে। 489 00:44:24,870 --> 00:44:26,121 আবারও বলছি। 490 00:44:27,456 --> 00:44:32,002 সকলে নিয়ম মেনে চলুন 491 00:44:32,086 --> 00:44:35,506 এবং সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকুন। 492 00:44:35,589 --> 00:44:40,177 সবাই নিজের টেস্ট করিয়ে রোগ সনাক্ত করতে সাহায্য করুন 493 00:44:40,761 --> 00:44:44,098 ...সবাইকে থাকার জন্য ঘর দেওয়া হবে। 494 00:44:45,474 --> 00:44:46,433 "টেস্ট রুম" 495 00:44:47,351 --> 00:44:48,602 আপনার সেবার জন্য ধন্যবাদ। 496 00:44:49,186 --> 00:44:50,562 কন্ট্রোল রুম কোথায়? 497 00:44:55,150 --> 00:44:56,193 মার্সাল ল অনুসারে, 498 00:44:56,276 --> 00:44:58,987 পরীক্ষা না হওয়া পর্যন্ত আপনাকে কোয়ারেন্টিনে থাকতে হবে। 499 00:44:59,071 --> 00:45:02,741 কোয়ারেন্টিনে থাকতে হবে কেন? সে মাত্রই যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে। 500 00:45:02,825 --> 00:45:04,702 ব্যাপার না। এটাই অনেক। 501 00:45:05,994 --> 00:45:07,538 কন্ট্রোল রুম কোথায়? 502 00:45:07,621 --> 00:45:09,665 আপনার আগে পরীক্ষা করা হবে। 503 00:45:09,748 --> 00:45:11,917 আপনি পরীক্ষা করতে পারেন। আমি বারণ করছি না। 504 00:45:12,000 --> 00:45:13,919 প্লিজ নিয়ম মেনে চলুন। 505 00:45:14,503 --> 00:45:17,005 আমি হোসান ফায়ার স্টেশনের রেসকিউ টিম একের ক্যাপ্টেন, নাম সো-জু। 506 00:45:17,506 --> 00:45:19,633 আমিই তাদের উদ্ধার করেছি... 507 00:45:19,717 --> 00:45:20,718 এই! 508 00:45:21,218 --> 00:45:23,679 আমি কি জিজ্ঞেস করেছি? 509 00:45:24,471 --> 00:45:26,765 - ওনাদের টেস্ট রুমে নিয়ে যাও। - জি, স্যার। 510 00:45:41,655 --> 00:45:42,489 এটা কোন জায়গা? 511 00:45:43,991 --> 00:45:45,492 এটা কোনো টেস্ট রুম না। 512 00:45:46,160 --> 00:45:48,620 অনেকেই পরীক্ষা করানোর জন্য অপেক্ষা করছে, তাই আপনাদের অপেক্ষা করতে হবে। 513 00:45:48,704 --> 00:45:52,332 আপনাদের তাহলে পরিস্থিতি জানিয়ে অপেক্ষা করার জন্য বলা উচিত ছিল। 514 00:45:52,416 --> 00:45:54,710 তারপর ওনাকে নিয়ে আসতে পারতেন। এসব হচ্ছেটা কী? 515 00:45:55,461 --> 00:46:00,090 অন্যরা মাটিতে বসে অপেক্ষা করছে। 516 00:46:00,841 --> 00:46:04,344 আপনি পার্লামেন্টের লোক হওয়ায় আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছি। 517 00:46:05,929 --> 00:46:09,224 পরীক্ষার জন্য ১২ থেকে ৭২ ঘন্টা অপেক্ষা করা লাগতে পারে। 518 00:46:09,933 --> 00:46:10,851 দাঁড়ান। 519 00:46:12,436 --> 00:46:13,979 আমার মেয়ে স্কুলে আটকে আছে। 520 00:46:14,605 --> 00:46:16,523 আর দেরি করলে বড় বিপদ হয়ে যাবে। 521 00:46:17,691 --> 00:46:19,234 প্লিজ ওদের উদ্ধার করুন। 522 00:46:20,110 --> 00:46:22,196 আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। 523 00:46:23,280 --> 00:46:24,323 এখানেই অপেক্ষা করুন। 524 00:47:21,129 --> 00:47:22,923 ধুর বাল। 525 00:47:24,466 --> 00:47:25,634 আমি মরে গেছি? 526 00:47:28,220 --> 00:47:29,805 আমি কি মরে গেছি? 527 00:47:50,868 --> 00:47:51,869 এই। 528 00:48:00,294 --> 00:48:02,462 আমাকে খাবি না, শালা জম্বি মাদারচোদেরা? 529 00:48:06,550 --> 00:48:10,012 ওদের এক সপ্তাহ সেরোটোনিন ইঞ্জেকশন দিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। 530 00:48:11,346 --> 00:48:13,849 জোনাস ভাইরাস অ্যান্টিবডি সনাক্ত করার সঙ্গে সঙ্গে বিবর্ধিত হওয়া শুরু করে 531 00:48:13,932 --> 00:48:16,810 তাই অ্যান্টিবডিগুলো তাদের লক্ষ্য হারিয়ে ফেলে। 532 00:48:17,352 --> 00:48:20,272 এর একমাত্র ব্যাখ্যা হচ্ছে এই ভাইরাস শিখে এবং বিবর্ধিত হয়। 533 00:48:23,901 --> 00:48:25,068 যদি এই ভাইরাস... 534 00:48:26,737 --> 00:48:28,947 মানুষের মস্তিষ্ক পড়তে সক্ষম হয়… 535 00:48:40,667 --> 00:48:42,794 তবে মানুষের এক নতুন জাতের জন্ম হবে। 536 00:48:51,845 --> 00:48:54,097 চেওং-সান, খানকির পোলা। 537 00:48:55,140 --> 00:48:56,600 তোকে শেষ করে ফেলব। 538 00:49:45,023 --> 00:49:46,316 কী হচ্ছে এসব? 539 00:49:51,613 --> 00:49:52,739 এর মানে… 540 00:49:58,578 --> 00:49:59,788 …আমার কিছু হবে না। 541 00:50:07,546 --> 00:50:09,506 হারামি, চেওং-সান! 542 00:50:16,370 --> 00:50:37,913 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম