1
00:00:00,000 --> 00:00:04,967
Bangla Subtitle By Marib Siraj
2
00:00:05,065 --> 00:00:07,271
সাবটাইটেল সম্পর্কিত যেকোনো বিষয়ে যোগাযোগের ঠিকানা
maribsiraj@gmail.com
3
00:00:07,500 --> 00:00:08,000
ব
4
00:00:08,001 --> 00:00:08,501
বঙ্গা
5
00:00:08,502 --> 00:00:09,002
বঙ্গানু
6
00:00:09,003 --> 00:00:09,503
বঙ্গানুবা
7
00:00:09,504 --> 00:00:10,004
বঙ্গানুবাদে
8
00:00:10,005 --> 00:00:10,505
বঙ্গানুবাদে -
9
00:00:10,506 --> 00:00:11,006
বঙ্গানুবাদে - মা
10
00:00:11,007 --> 00:00:11,507
বঙ্গানুবাদে - মারি
11
00:00:11,508 --> 00:00:12,008
বঙ্গানুবাদে - মারিব
12
00:00:12,009 --> 00:00:12,509
বঙ্গানুবাদে - মারিব সি
13
00:00:12,510 --> 00:00:13,010
বঙ্গানুবাদে - মারিব সিরা
14
00:00:13,011 --> 00:00:48,524
বঙ্গানুবাদে - মারিব সিরাজ
15
00:00:53,321 --> 00:00:54,681
এই তো হয়ে গেছে...
16
00:00:56,321 --> 00:00:59,241
তোর মামার সব কথা শুনে চলবি।
17
00:00:59,241 --> 00:01:00,401
আচ্ছা।
18
00:01:00,401 --> 00:01:02,281
তোর রুমাল, টিকেট সব নিয়েছিস তো?
19
00:01:02,281 --> 00:01:04,401
ভালো জুতা জোড়া?
20
00:01:04,401 --> 00:01:05,801
দাঁড়া, বলিস না যে ভুলে গেছিস?
21
00:01:05,801 --> 00:01:06,721
সব ঠিক আছে।
22
00:01:06,721 --> 00:01:08,081
আমার মনে আছে,
কালো জুতা জোড়া ব্যাগে তুলেছি।
23
00:01:09,001 --> 00:01:11,681
বুলেট ট্রেনে ব্যাগ রেখেই
নেমে পরিস না যেন, বুঝলি?
24
00:01:11,681 --> 00:01:13,841
ভুল জায়গায় চলে যাস না যেন।
ঠিক জায়গায় নামবি।
25
00:01:13,841 --> 00:01:15,321
হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি!
26
00:01:15,721 --> 00:01:16,281
উফ।
27
00:01:16,601 --> 00:01:19,161
প্রত্যেক বছরেই তো ওখানে যাচ্ছি,
কোনো সমস্যা হবে না।
28
00:01:19,161 --> 00:01:21,001
শোন, এই টুপিটা পরে নে।
29
00:01:21,001 --> 00:01:22,241
হিট স্ট্রোক হতে পারে।
30
00:01:22,761 --> 00:01:23,721
ঠিক আছে!
31
00:01:24,001 --> 00:01:25,081
আমি ঠিক আছি।
32
00:01:27,601 --> 00:01:28,681
আসি!
33
00:01:57,161 --> 00:01:59,241
তার সাথে যখন প্রথম দেখা হয়েছিল
34
00:02:01,481 --> 00:02:03,601
তখন আমার বয়স ছিল মাত্র ছয়।
35
00:02:04,792 --> 00:02:12,881
The Light of a Firefly Forest
জোনাকি বনের আলো (২০১১)
36
00:02:14,041 --> 00:02:15,641
গ্রীষ্মের এক তপ্ত দিনে,
37
00:02:15,961 --> 00:02:19,281
আমি পাহাড় দেবতার বনে
হারিয়ে গিয়েছিলাম,
38
00:02:19,841 --> 00:02:22,001
লোকে বলে, সেই বনে
আত্মারা বাস করে।
39
00:02:24,881 --> 00:02:27,561
বেরোনোর পথ খুঁজতে
এদিক ওদিক ছোটাছুটির পর
40
00:02:27,561 --> 00:02:29,941
আমি ক্লান্তির চোটে
নড়াচড়াই করতে পারছিলাম না।
41
00:02:30,561 --> 00:02:35,161
একা অবস্থায় ভয় পেয়ে
যখন কাঁদতে শুরু করলাম,
42
00:02:36,001 --> 00:02:38,201
তখন সে আমার সামনে এসে দাঁড়ালো।
43
00:02:41,281 --> 00:02:41,681
এই!
44
00:02:42,201 --> 00:02:42,841
পিচ্চি!
45
00:03:02,561 --> 00:03:04,561
তুমি কাঁদছো কেন?
46
00:03:08,281 --> 00:03:09,721
মানুষ!
47
00:03:09,721 --> 00:03:11,401
আমি বেঁচে গেছি!
48
00:03:24,761 --> 00:03:26,201
দুঃখিত।
49
00:03:28,161 --> 00:03:31,241
তুমি তো মানুষের বাচ্চা, তাই না?
50
00:03:32,601 --> 00:03:35,881
যদি কোনো মানুষ আমাকে স্পর্শ করে,
আমি অদৃশ্য হয়ে যাব।
51
00:03:38,201 --> 00:03:40,441
যদি কোনো মানুষ...?
52
00:03:41,081 --> 00:03:43,041
তুমি কি মানুষ না?
53
00:03:44,441 --> 00:03:47,201
আমি... এমন কিছু একটা
যে এই বনে থাকে।
54
00:03:47,201 --> 00:03:47,961
কি?
55
00:03:48,881 --> 00:03:49,841
তাহলে...
56
00:03:50,401 --> 00:03:51,601
তুমি একটা আত্মা?
57
00:03:52,761 --> 00:03:53,641
কিন্তু...
58
00:03:54,201 --> 00:03:56,441
অদৃশ্য হয়ে যাবে বলতে কী বোঝালে?
59
00:04:21,121 --> 00:04:24,481
তুমি সত্যিই মানুষ নও...
60
00:04:26,641 --> 00:04:31,481
মানুষ কোনো বাচ্চাকে
এভাবে মারতে পারে না!
61
00:04:33,001 --> 00:04:37,161
অদৃশ্য হয়ে যাওয়া মানে
নিশ্চিহ্ন হয়ে যাওয়া।
62
00:04:38,841 --> 00:04:42,841
পাহাড় দেবতা আমাকে এই শাপ দিয়েছিলেন।
63
00:04:44,521 --> 00:04:46,441
আমাকে যদি কোনো মানুষ স্পর্শ করে,
64
00:04:47,961 --> 00:04:49,281
আমি সেখানেই শেষ হয়ে যাবো।
65
00:04:52,001 --> 00:04:55,081
আমি দুঃখিত।
66
00:04:55,081 --> 00:04:56,681
এই যে, পিচ্চি।
67
00:04:57,761 --> 00:04:58,921
লাঠিটা ধরে ওঠো।
68
00:05:00,241 --> 00:05:01,361
তুমি হারিয়ে গেছ, তাই না?
69
00:05:02,761 --> 00:05:04,481
আমি তোমাকে বনের বাইরে নিয়ে যাব।
70
00:05:06,721 --> 00:05:08,041
ধন্যবাদ!
71
00:05:12,961 --> 00:05:14,081
আমি মাত্রই তোমাকে কী বললাম?
72
00:05:14,081 --> 00:05:17,121
দুঃখিত, আমি শুধু...
73
00:05:32,041 --> 00:05:34,441
মনে হচ্ছে ডেটে এসেছি!
74
00:05:35,041 --> 00:05:37,001
যা মোটেও রোমান্টিক নয়...
75
00:05:44,121 --> 00:05:45,041
তুমি...
76
00:05:45,961 --> 00:05:47,001
ভয় পাচ্ছো না?
77
00:05:48,841 --> 00:05:49,641
কীসের ভয়?
78
00:05:50,921 --> 00:05:51,681
নাহ, কিছু না।
79
00:05:55,681 --> 00:05:58,701
ঠিক সোজা চলে গেলে,
পাহাড়ের রাস্তাটা দেখতে পাবে।
80
00:05:59,721 --> 00:06:00,441
বিদায়।
81
00:06:02,001 --> 00:06:04,281
তুমি কি সবসময় এখানেই থাকো?
82
00:06:05,121 --> 00:06:07,621
এখানে আবার আসলে,
তোমার সাথে দেখা হবে তো?
83
00:06:08,201 --> 00:06:10,881
এটা পাহাড় দেবতা ও আত্মাদের বন।
84
00:06:12,401 --> 00:06:15,001
এখানে একবার পথ হারিয়ে ফেললে
আর কখনোই বের হওয়ার রাস্তা খুঁজে পাবে না।
85
00:06:16,721 --> 00:06:17,961
তোমার এখানে আসা উচিত হবে না।
86
00:06:19,001 --> 00:06:21,121
গ্রামের সবাই তো এটাই বলে, তাই না?
87
00:06:25,681 --> 00:06:27,681
আমি তাকেগাওয়া হোতারু।
88
00:06:28,441 --> 00:06:29,121
তুমি?
89
00:06:49,041 --> 00:06:52,581
যাই হোক, আমি তোমার জন্য
গিফট নিয়ে কাল আবার আসবো!
90
00:06:52,921 --> 00:06:53,521
বিদায়!
91
00:06:54,081 --> 00:06:54,881
আমি গিন।
92
00:07:13,761 --> 00:07:14,641
হোতারু!
93
00:07:14,641 --> 00:07:16,121
আরে, মামা!
94
00:07:17,601 --> 00:07:21,041
হোতারু, বোকা মেয়ে!
95
00:07:21,561 --> 00:07:24,881
জঙ্গলে গিয়ে ব্যথা পেলে কী হতো?
96
00:07:37,761 --> 00:07:38,681
মামা।
97
00:07:38,681 --> 00:07:39,401
হুম?
98
00:07:40,321 --> 00:07:43,121
বনে কি সত্যিই আত্মারা থাকে?
99
00:07:43,721 --> 00:07:45,681
ওহ, ওই পাহাড় দেবতার বনে...
100
00:07:45,681 --> 00:07:46,961
কে জানে।
101
00:07:46,961 --> 00:07:48,801
লোকে তো সেটাই বলে।
102
00:07:53,961 --> 00:07:56,441
যখন আমি ছোট ছিলাম,
তখন আত্মাদের দেখার খুব শখ ছিল,
103
00:07:56,441 --> 00:07:58,841
তাই আমরা বন্ধুরা মিলে
প্রায়ই ঐ বনে যেতাম।
104
00:07:59,361 --> 00:08:01,481
তবে আমি কখনও কিছু দেখিনি,
105
00:08:01,481 --> 00:08:05,361
তবে আমার মনে হতো
হয়তো আমি তাদের দেখা পাবো।
106
00:08:06,761 --> 00:08:11,441
গ্রীষ্মের রাতে, তুই বনের নদী থেকে
আওয়াজ শুনতে পাবি।
107
00:08:11,441 --> 00:08:12,561
একটা ঘটনা বলি,
108
00:08:12,561 --> 00:08:15,681
ইওয়া আমাকে বলেছিল
গ্রীষ্মের রাতে সে ও তার বন্ধুরা নাকি...
109
00:08:15,681 --> 00:08:18,041
বনের ভিতরের মেলায় গিয়ে
অনেক মজা করেছে।
110
00:08:18,681 --> 00:08:22,841
কিন্তু গ্রামবাসীতো ভুলেও
বনে গিয়ে মেলার আয়োজন করবে না।
111
00:08:23,281 --> 00:08:25,961
তাহলে সেই মেলাটা কাদের ছিল?
112
00:08:26,721 --> 00:08:28,841
তারপর এই কথাটি রটে গেল যে...
113
00:08:28,841 --> 00:08:32,521
তারা নিশ্চয়ই সেদিন
আত্মাদের মেলায় ঢুকে পড়েছিল।
114
00:08:35,241 --> 00:08:38,241
আরে, ছেলেবেলার দিনগুলোর
কথা মনে পড়ে গেল!
115
00:08:38,241 --> 00:08:41,521
ছোটবেলায় আমরা কত্ত বোকা ছিলাম।
116
00:09:12,321 --> 00:09:15,081
এই বনেই পাহাড়ের দেবতা ও আত্মারা থাকে।
117
00:09:16,441 --> 00:09:19,121
এখানে একবার পথ হারিয়ে ফেললে
আর কখনোই বের হওয়ার রাস্তা খুঁজে পাবে না।
118
00:09:42,721 --> 00:09:43,901
তুমি আবার এসেছো!
119
00:09:46,121 --> 00:09:48,361
তুমি সত্যিই ফিরে আসবে ভাবিনি।
120
00:09:49,521 --> 00:09:50,541
তুমি...
121
00:09:52,561 --> 00:09:54,601
তুমি আমার জন্য অপেক্ষায় ছিলে!
122
00:09:59,361 --> 00:10:01,481
তুমি কিছুতেই শিখবে না, তাই না?
123
00:10:02,201 --> 00:10:04,241
আমি খুব খুশি হয়েছিলাম, তাই...
124
00:10:04,241 --> 00:10:05,401
দুঃখিত।
125
00:10:07,721 --> 00:10:08,801
এ জায়গাটা গরম।
126
00:10:09,641 --> 00:10:11,121
ঠান্ডা কোথাও যাওয়া যাক?
127
00:10:11,481 --> 00:10:12,121
কী?
128
00:10:13,041 --> 00:10:14,201
চিন্তার কিছু নেই।
129
00:10:14,641 --> 00:10:16,121
তোমাকে আবার এখানে রেখে যাবো।
130
00:11:11,681 --> 00:11:12,521
গিন।
131
00:11:13,401 --> 00:11:16,521
এটা কি মানবশিশু?
132
00:11:18,201 --> 00:11:20,281
এটাকে খাই?
133
00:11:22,161 --> 00:11:22,961
না।
134
00:11:23,881 --> 00:11:24,761
ও আমার বন্ধু।
135
00:11:25,281 --> 00:11:26,601
তাই নাকি?
136
00:11:27,281 --> 00:11:28,641
এই যে, মানবশিশু।
137
00:11:29,201 --> 00:11:32,041
গিনকে কখনই ছুঁতে যাবি না।
138
00:11:33,121 --> 00:11:38,281
ছুঁয়ে ফেললে তোকে খেয়ে ফেলবো!
139
00:11:43,681 --> 00:11:44,421
আরে!
140
00:11:44,681 --> 00:11:45,821
ওটা কি শিয়াল?
141
00:11:49,401 --> 00:11:50,561
সে আত্মাদের একজন।
142
00:11:52,081 --> 00:11:55,481
সে মানুষকে ভয় দেখাতে রূপ পাল্টায়,
কিন্তু মুখে যা-ই বলুক, ক্ষতি করে না।
143
00:11:59,561 --> 00:12:01,001
কি দারুণ!
144
00:12:01,001 --> 00:12:04,041
এই প্রথম সত্যিকারের আত্মা দেখলাম!
145
00:12:04,041 --> 00:12:05,481
তাহলে আত্মারা সত্যিই আছে!
146
00:12:05,481 --> 00:12:09,306
{\an8}তাহলে আমাকে তুমি কী ভেবেছিলে?
147
00:12:05,481 --> 00:12:09,306
বাহ! কি দারুণ! অসাধারণ!
148
00:12:13,561 --> 00:12:15,961
আচ্ছা, গিন?
তোমার কি চেহারা নেই?
149
00:12:16,321 --> 00:12:17,881
সবসময় মুখোশ পরে থাকো কেন?
150
00:12:18,321 --> 00:12:19,801
তেমন বিশেষ কোনো কারণ নেই।
151
00:12:21,761 --> 00:12:22,881
আমার কথা ছাড়ো।
152
00:12:23,361 --> 00:12:24,841
তোমার কথা বলো।
153
00:12:26,841 --> 00:12:28,141
আমার ব্যাপারে জানতে চাও?
154
00:12:29,401 --> 00:12:30,841
তাই তো তোমার অপেক্ষায় ছিলাম।
155
00:12:38,721 --> 00:12:43,721
পরের দিন এবং তারও পরের দিন,
আমি আবারও বনে গিয়েছিলাম।
156
00:12:45,561 --> 00:12:50,621
সেই গ্রীষ্মের দিনগুলোতে,
সেই পাহাড়ে আমি যে কত্তো ছুটে বেড়িয়েছি!
157
00:12:53,881 --> 00:12:55,441
এখানে, এখানে!
158
00:12:56,641 --> 00:12:58,521
ঐ জায়গাটা ভালো হবে।
159
00:13:01,441 --> 00:13:02,121
এই যে।
160
00:13:03,481 --> 00:13:04,361
ধন্যবাদ!
161
00:13:13,761 --> 00:13:15,401
যদিও সেসব ছেলেমানুষি ছিল,
162
00:13:16,321 --> 00:13:18,121
তবে দিনগুলো অনেক আনন্দের ছিল।
163
00:13:42,121 --> 00:13:45,161
গিন, তুমি কি ঘুমিয়ে পড়েছো?
164
00:13:53,081 --> 00:13:56,321
ওর মুখোশ ছুঁলে
সমস্যা হবে না তো?
165
00:14:13,361 --> 00:14:15,041
ওহ, দুঃখিত!
166
00:14:15,601 --> 00:14:17,041
উহ!
167
00:14:18,041 --> 00:14:19,681
ঘুমন্ত আত্মাকে আক্রমণ করেছো...
168
00:14:19,681 --> 00:14:22,161
তুমি তো খুব ভয়ানক পিচ্চি!
169
00:14:22,161 --> 00:14:24,521
আমি দুঃখিত, কিন্তু...
170
00:14:25,201 --> 00:14:27,321
তুমি তো ঘুমের ভান করছিলে, তাই না?
171
00:14:29,841 --> 00:14:31,421
আমি দেখতে অন্য সবার মতোই, তাই না?
172
00:14:33,761 --> 00:14:35,601
তাহলে এই মুখোশ পরে থাকো কেন?
173
00:14:36,601 --> 00:14:38,401
আমি যদি এই মুখোশ না পরি,
174
00:14:39,081 --> 00:14:40,801
আমাকে দেখে তো
আত্মা মনে হবে না, তাই না?
175
00:14:52,641 --> 00:14:53,881
তুমি সত্যিই অদ্ভুত।
176
00:15:02,321 --> 00:15:03,681
শোনো, গিন।
177
00:15:05,161 --> 00:15:07,281
আমি আগামীকাল...
178
00:15:08,081 --> 00:15:10,001
এখানে আসতে পারবো না।
179
00:15:11,081 --> 00:15:12,921
আমি তোমাকে এটা
আগেও বলেছি, তাই না?
180
00:15:13,321 --> 00:15:16,561
আমি যে শুধু গ্রীষ্মের ছুটিতে
মামার বাসায় আসি।
181
00:15:17,201 --> 00:15:20,801
আগামীকাল আমি বাড়ি চলে যাচ্ছি।
182
00:15:27,001 --> 00:15:28,841
তুমি কি পরের বছর
আবার আসবে?
183
00:15:32,641 --> 00:15:33,681
হ্যাঁ!
184
00:15:36,921 --> 00:15:38,481
এভাবেই প্রতি গ্রীষ্মের অপেক্ষায়...
185
00:15:39,641 --> 00:15:42,441
আমি উন্মুখ হয়ে থাকতাম।
186
00:15:53,001 --> 00:15:57,481
পরের গ্রীষ্মেও গিন আমার অপেক্ষায় ছিল।
187
00:15:59,081 --> 00:16:00,841
কি ঠাণ্ডা!
188
00:16:02,721 --> 00:16:04,241
তুমি সত্যিই অদ্ভুত।
189
00:16:04,641 --> 00:16:06,561
পানি তো ঠান্ডা হবেই।
190
00:16:19,481 --> 00:16:20,081
গিন!
191
00:16:21,481 --> 00:16:22,161
গিন!
192
00:16:23,001 --> 00:16:24,801
এটা বিপজ্জনক, গিন।
193
00:16:24,801 --> 00:16:26,601
ও হলো মানবশিশু।
194
00:16:27,241 --> 00:16:31,001
যদি ও তোমাকে ছুঁয়ে ফেলে
তুমি অদৃশ্য হয়ে যাবে।
195
00:16:31,001 --> 00:16:32,001
ধন্যবাদ।
196
00:16:33,161 --> 00:16:34,001
আমি ঠিক আছি।
197
00:16:41,441 --> 00:16:45,121
ওকে ভুলেও স্পর্শ করবে না, মানবশিশু।
198
00:16:46,761 --> 00:16:47,401
আচ্ছা।
199
00:16:56,801 --> 00:16:57,761
গিন।
200
00:16:59,121 --> 00:17:00,201
সতর্ক থেকো।
201
00:17:04,121 --> 00:17:08,281
হয়তো আত্মারা ওকে স্পর্শ করতে পারে?
202
00:17:10,241 --> 00:17:11,481
দুটো গ্রীষ্ম কেটে গেল।
203
00:17:12,001 --> 00:17:13,681
তারপর তৃতীয়টাও।
204
00:17:15,161 --> 00:17:16,161
হোতারু!
205
00:17:18,681 --> 00:17:19,321
তুমি কোথায়?
206
00:17:22,361 --> 00:17:23,001
হোতারু।
207
00:17:24,241 --> 00:17:24,601
হোতা-
208
00:17:28,721 --> 00:17:30,681
তুমি কী করছো?
209
00:17:33,121 --> 00:17:37,501
আমি তোমার চমকে যাওয়া
মুখটা দেখতে চেয়েছিলাম, কিন্তু...
210
00:17:42,721 --> 00:17:44,241
অন্তত যতক্ষণ আমার সাথে থাকো,
211
00:17:44,761 --> 00:17:47,761
তুমি কি মাঝে মাঝে তোমার
মুখোশটা খুলে রাখতো পারো না?
212
00:17:48,401 --> 00:17:49,241
আচ্ছা, ঠিক আছে,
213
00:17:49,921 --> 00:17:51,481
কিন্তু কোনো কারণ আছে কি?
214
00:17:52,081 --> 00:17:54,321
না না, তবে-
215
00:17:56,841 --> 00:17:57,481
সাবধান, হোতা-
216
00:18:10,041 --> 00:18:11,361
আরেকটু হলেই গেছিলাম!
217
00:18:14,041 --> 00:18:15,361
হ্যাঁ...
218
00:18:17,601 --> 00:18:18,961
আমি দুঃখিত, হোতারু।
219
00:18:19,801 --> 00:18:20,801
তুমি ঠিক আছো তো?
220
00:18:25,481 --> 00:18:26,601
কপালটা ভালো।
221
00:18:28,721 --> 00:18:29,901
শোনো, গিন।
222
00:18:34,121 --> 00:18:39,241
যা কিছু হয়ে যাক,
আমাকে স্পর্শ করবে না, ঠিক আছে?
223
00:18:44,961 --> 00:18:45,641
ঠিক আছে?
224
00:18:55,921 --> 00:18:57,361
যা কিছুই ঘটুক না কেন!
225
00:19:05,401 --> 00:19:09,041
পর পর দুটো গ্রীষ্মকাল পেরিয়ে যাওয়ার পর
226
00:19:10,001 --> 00:19:12,321
আমি আবারও সেই বনে গিয়েছিলাম।
227
00:19:21,921 --> 00:19:23,361
আমি যাচ্ছি!
228
00:19:26,321 --> 00:19:27,001
গিন!
229
00:19:27,001 --> 00:19:28,281
আমি আবারও চলে এলাম।
230
00:19:29,921 --> 00:19:30,921
এই দেখো!
231
00:19:31,601 --> 00:19:33,561
আমি এখন ক্লাস ফাইভে পড়ি।
232
00:19:36,561 --> 00:19:37,241
সত্যি বলতে,
233
00:19:38,081 --> 00:19:39,641
তুমি মেয়ে থেকে নারীতে পরিণত হচ্ছো।
234
00:19:40,161 --> 00:19:42,361
আমি এখন নারী!
235
00:19:43,521 --> 00:19:44,401
চলো যাওয়া যাক?
236
00:19:46,601 --> 00:19:47,361
হ্যাঁ।
237
00:19:47,361 --> 00:19:48,081
হুম?
238
00:19:48,601 --> 00:19:49,601
এটা তো...
239
00:19:56,361 --> 00:19:57,441
ওহ।
240
00:19:58,241 --> 00:19:58,881
হুম?
241
00:19:59,441 --> 00:20:00,281
কিছু না।
242
00:20:01,081 --> 00:20:02,721
যদিও আমি এখন হাইস্কুলে উঠেছি,
243
00:20:02,721 --> 00:20:06,161
কিন্তু আমার প্রাইমারি স্কুলের অনেক বন্ধু
আমার সাথে একই ক্লাসে পড়ে,
244
00:20:06,161 --> 00:20:07,841
তাই কোনো পরিবর্তন
আমার ওভাবে চোখে পড়ে না।
245
00:20:07,841 --> 00:20:11,601
{\an8}ক্রমেই যেন আমাদের বয়সের ব্যাবধান কমে আসছিল।
246
00:20:08,474 --> 00:20:10,381
তার চেয়ে বরং...
247
00:20:17,801 --> 00:20:18,681
হয়তো,
248
00:20:19,321 --> 00:20:23,641
গিনের বয়স মানুষের তুলনায়
অনেক ধীরেই বাড়ে।
249
00:20:30,441 --> 00:20:31,201
এভাবে?
250
00:20:32,161 --> 00:20:33,041
হ্যাঁ, হ্যাঁ।
251
00:20:33,041 --> 00:20:35,481
আমি দৌড়ানো শুরু করলে
তুমি ছেড়ে দেবে, ঠিক আছে?
252
00:20:37,881 --> 00:20:39,161
দৌড় দিলাম!
253
00:21:13,801 --> 00:21:19,341
সময়ের সাথে সাথে আমার চেহারা আর
আকৃতিতে পরিবর্তন আসতে শুরু করলো,
254
00:21:20,481 --> 00:21:24,481
কিন্তু গিনকে প্রথমবার যেমনটা দেখেছিলাম
এখনও ঠিক তেমনই আছে।
255
00:22:02,361 --> 00:22:06,441
একদিন আমি হয়তো
গিনের চেয়েও বড় হয়ে যাব?
256
00:22:37,081 --> 00:22:38,041
এই, হোতারু।
257
00:22:38,441 --> 00:22:39,681
আমি তরমুজ কেটেছি।
258
00:22:39,681 --> 00:22:40,121
খাবি, চল।
259
00:22:40,601 --> 00:22:41,161
আচ্ছা।
260
00:22:41,801 --> 00:22:42,921
আসছি!
261
00:22:48,601 --> 00:22:49,401
মা কোথায়?
262
00:22:50,201 --> 00:22:51,821
তোর মামীর সাথে কেনাকাটা করতে বের হয়েছে।
263
00:22:51,921 --> 00:22:54,481
ওরা ইয়োকোহামার বন্ধুদের জন্য
উপহার কিনতে গেছে।
264
00:22:56,801 --> 00:22:59,161
কাল কয়টার বুলেট ট্রেন ধরছিস?
265
00:23:00,481 --> 00:23:01,561
এখনও ভাবিনি।
266
00:23:01,561 --> 00:23:04,121
বাসা থেকে বলেছে
বিকেলে রওনা দিলেও সমস্যা নেই।
267
00:23:05,401 --> 00:23:06,361
তাই নাকি?
268
00:23:09,161 --> 00:23:12,001
এবারের গ্রীষ্মটা ভালোই ছিল,
তাই তরমুজগুলো এত মিষ্টি।
269
00:23:14,241 --> 00:23:17,441
তবে এভাবে চলতে থাকলে,
শীতকালে পুরো জমিয়ে ফেলবে।
270
00:23:18,481 --> 00:23:19,761
আসলেই তেমনটা হয়?
271
00:23:20,681 --> 00:23:21,721
এরকমই হয়ে থাকে।
272
00:23:24,561 --> 00:23:29,001
যেহেতু এই এলাকা পাহাড়ের মাঝে পড়েছে
আর সমুদ্র থেকেও অনেক দূরে,
273
00:23:29,001 --> 00:23:31,921
তাই গ্রীষ্ম এবং শীতের মধ্যে
তাপমাত্রার বিশাল পার্থক্য হয়।
274
00:23:32,641 --> 00:23:35,801
গ্রীষ্মের গরমের প্রভাবে
শীতে এত ঠান্ডা পড়বে যে...
275
00:23:36,401 --> 00:23:40,281
স্বয়ং পাহাড় দেবতা নিজেই
হয়তো বরফে জমে যাবেন।
276
00:23:47,481 --> 00:23:48,961
বুঝতে পেরেছি, মামা...
277
00:23:52,801 --> 00:23:53,801
চাদর?
278
00:23:54,401 --> 00:23:55,041
হ্যাঁ!
279
00:23:55,561 --> 00:23:57,081
শীতকালে এটা ব্যবহার করবে, ঠিক আছে?
280
00:23:59,681 --> 00:24:00,241
আসি তাহলে!
281
00:24:03,201 --> 00:24:03,681
আচ্ছা।
282
00:24:06,481 --> 00:24:07,801
পরের বছর দেখা হবে!
283
00:24:23,881 --> 00:24:24,801
তাকেগাওয়া?
284
00:24:25,441 --> 00:24:27,761
পরের ক্লাসটা করতে যাবে না?
285
00:24:28,401 --> 00:24:30,081
ওহ হ্যাঁ, ঠিক বলেছো!
286
00:24:30,081 --> 00:24:31,681
সবাই এতক্ষণে চলে গেছে।
287
00:24:31,681 --> 00:24:33,241
পরে দেখা হবে।
288
00:24:33,241 --> 00:24:34,001
ঠিক আছে!
289
00:24:34,001 --> 00:24:34,961
ধন্যবাদ।
290
00:24:56,881 --> 00:24:57,881
খাবারের জন্য ধন্যবাদ।
291
00:24:57,881 --> 00:24:58,441
কি?
292
00:24:58,841 --> 00:25:00,201
খাওয়া শেষ?
293
00:25:00,441 --> 00:25:03,681
ওহ, নিশ্চয়ই ডিনারের আগে
বাইরে খেয়েছিস, তাই না?
294
00:25:03,681 --> 00:25:05,441
ওসব খেলে তো ওজন বেড়ে যাবে।
295
00:25:05,441 --> 00:25:07,041
আমি কিছু খাইনি!
296
00:25:07,041 --> 00:25:07,641
ধুর।
297
00:25:07,641 --> 00:25:08,921
আমি গোসল করতে যাচ্ছি!
298
00:25:39,361 --> 00:25:40,001
তাকেগাওয়া।
299
00:25:42,041 --> 00:25:43,161
তা-কে-গা-ওয়া।
300
00:25:44,761 --> 00:25:46,321
ওহ, শুভ সকাল।
301
00:25:46,801 --> 00:25:47,561
শুভ সকাল।
302
00:25:47,881 --> 00:25:49,601
তোমার পায়ের কাছে দেখ।
303
00:25:49,601 --> 00:25:50,561
বরফ জমে আছে।
304
00:25:55,961 --> 00:25:56,681
পিছলে যাবে।
305
00:25:56,681 --> 00:25:57,441
সাবধানে হাঁটো।
306
00:26:02,161 --> 00:26:02,841
ধন্যবাদ।
307
00:26:10,401 --> 00:26:12,161
আজ অনেক ঠাণ্ডা পড়েছে।
308
00:26:14,001 --> 00:26:17,841
তোমাকে ইদানিং খুব অন্যমনস্ক লাগছে?
309
00:26:18,281 --> 00:26:21,041
অবশ্য, তুমি তো আসলে
অনেকটা ওরকমই, কিন্তু...
310
00:26:23,081 --> 00:26:24,181
আমি...
311
00:26:26,201 --> 00:26:27,461
গিনকে দেখতে চাই।
312
00:26:52,961 --> 00:26:53,881
আমি
313
00:26:57,201 --> 00:26:58,761
গিনকে স্পর্শ করতে চাই।
314
00:27:26,881 --> 00:27:28,601
এটা কি তোমার নতুন ইউনিফর্ম?
315
00:27:29,041 --> 00:27:29,761
হ্যাঁ।
316
00:27:39,521 --> 00:27:41,041
সময় কত দ্রুত চলে যায়, তাই না?
317
00:27:41,681 --> 00:27:43,481
তুমি তো এখন কলেজে, তাই না?
318
00:27:43,481 --> 00:27:44,481
হ্যাঁ।
319
00:27:54,201 --> 00:27:56,641
তুমি আজকাল আর
আমার দিকে ছুটে আসো না।
320
00:27:56,641 --> 00:28:00,881
তোমার মার খেতে খেতেই তো শিখেছি।
321
00:28:08,601 --> 00:28:09,921
আমি ভবিষ্যত পরিকল্পনা করছি।
322
00:28:10,881 --> 00:28:15,941
তিন বছর পর যখন আমি গ্র্যাজুয়েট হবো,
আমি এখানে একটা চাকরি খুঁজবো।
323
00:28:16,561 --> 00:28:20,761
তাহলে আমি তোমার সাথে
আরও বেশি সময় থাকতে পারবো।
324
00:28:21,241 --> 00:28:22,281
শরতে,
325
00:28:23,121 --> 00:28:24,201
শীতে,
326
00:28:25,161 --> 00:28:26,181
বসন্তে...
327
00:28:27,201 --> 00:28:28,461
সবসময়।
328
00:28:29,041 --> 00:28:30,081
তাই না?
329
00:28:35,681 --> 00:28:36,481
হোতারু।
330
00:28:38,041 --> 00:28:40,921
তোমাকে আমার ব্যাপারে বলি।
331
00:28:42,841 --> 00:28:44,441
আমি আত্মা নই।
332
00:28:45,481 --> 00:28:46,281
আবার,
333
00:28:47,521 --> 00:28:49,001
মানুষও নই।
334
00:28:50,241 --> 00:28:52,201
মনে হয়, আমি একসময় মানুষ ছিলাম।
335
00:28:52,201 --> 00:28:53,801
কিন্তু একদম ছোট বেলায়,
336
00:28:53,801 --> 00:28:55,721
এই বনে আমাকে কেউ
ফেলে রেখে গিয়েছিল।
337
00:28:56,921 --> 00:29:01,841
আমি ছিলাম, একদম একা,
তাই অসহায়ভাবে কাঁদছিলাম।
338
00:29:03,081 --> 00:29:07,141
যেন বাবা-মাকে ডাকছিলাম,
যারা আমাকে ফেলে চলে গেছে।
339
00:29:08,881 --> 00:29:11,721
ওরা বলে, আমি নাকি
অনেক লম্বা সময় ধরে কেঁদেছিলাম।
340
00:29:17,841 --> 00:29:22,001
আমি হয়তো তখন মরেই যেতাম,
341
00:29:22,481 --> 00:29:27,461
কিন্তু পাহাড়ের দেবতা সেখানে আবির্ভূত হলেন এবং
এক মন্ত্রবলে আমাকে বেঁচে থাকার অনুমতি দিলেন।
342
00:29:28,001 --> 00:29:32,321
যেন আমি কখনই আর চলে যেতে না পারি।
343
00:29:35,881 --> 00:29:37,761
আমি অনেকটা ভূতের মতো।
344
00:29:40,521 --> 00:29:41,321
হোতারু।
345
00:29:42,441 --> 00:29:44,661
তুমি আমার কথা ভুলে গেলেও
আমি কিছু মনে করবো না।
346
00:29:47,921 --> 00:29:51,121
যাদু দিয়ে বাঁচিয়ে রাখা শরীর
অনেক দূর্বল হয়।
347
00:29:52,361 --> 00:29:54,801
যদি কোনো মানুষ
এই শরীরকে স্পর্শ করে,
348
00:29:54,841 --> 00:29:56,761
সেই মন্ত্র ভেঙ্গে গিয়ে আমায় হাওয়ায় মিলিয়ে দেবে।
349
00:29:56,761 --> 00:29:58,721
এটা এতই দূর্বল।
350
00:29:58,721 --> 00:29:59,721
তুমি আর কতকাল-
351
00:29:59,721 --> 00:30:01,721
স্পর্শ করলেই মিলিয়ে যায়...
352
00:30:02,401 --> 00:30:04,001
অনেকটা তুষারের মতো, তাই না?
353
00:30:05,121 --> 00:30:06,761
গিন,
354
00:30:07,881 --> 00:30:11,241
আমি শীতকালে তোমার কথা ভাবতাম।
355
00:30:12,281 --> 00:30:13,121
এমনকি শরৎকালেও
356
00:30:14,241 --> 00:30:15,201
এবং বসন্তেও।
357
00:30:16,641 --> 00:30:17,361
গিন,
358
00:30:18,241 --> 00:30:20,821
আমার কথা ভুলে যেও না।
359
00:30:22,001 --> 00:30:23,201
ভুলে যেও না।
360
00:30:25,961 --> 00:30:30,081
সময় হয়তো একদিন
আমাদের আলাদা করে দেবে।
361
00:30:31,041 --> 00:30:31,521
কিন্তু,
362
00:30:32,601 --> 00:30:33,861
এখন যেমনটা আছি,
363
00:30:34,161 --> 00:30:35,561
এমনকি তখন পর্যন্ত,
364
00:30:36,401 --> 00:30:37,841
চলো একসাথে থাকি।
365
00:30:42,841 --> 00:30:44,561
আত্মা সম্পর্কিত উৎসব?
366
00:30:44,721 --> 00:30:47,881
আরে না, আত্মাদের গ্রীষ্মকালীন উৎসব।
367
00:30:48,081 --> 00:30:49,561
এখানে পার্থক্য কোথায়!
368
00:30:49,561 --> 00:30:51,801
পার্থক্য হলো দুটোই সম্পূর্ণ আলাদা!
369
00:30:52,041 --> 00:30:53,241
আলাদা?
370
00:30:54,161 --> 00:30:55,761
তুমি যখন ছোট ছিলে,
371
00:30:55,761 --> 00:30:58,081
তুমি ভয় পাবে ভেবে
আমি কখনও তোমাকে আসতে বলিনি।
372
00:30:58,801 --> 00:30:59,821
কিন্তু আজ রাতে,
373
00:31:00,361 --> 00:31:02,281
তুমি কি চুপিচুপি
বাড়ি থেকে বের হতে পারবে?
374
00:31:02,601 --> 00:31:04,881
আমার অনেক দিনের ইচ্ছা
তোমার সাথে সেখানে ঘুরতে যাওয়ার।
375
00:31:07,001 --> 00:31:08,961
আমি যেতে চাই!
376
00:31:08,961 --> 00:31:11,761
আমরা যেখানে সবসময় দেখা করি
সেখানে ৮টার সময় এসো।
377
00:31:12,241 --> 00:31:16,881
কিন্তু উৎসবে সব আত্মারা থাকবে
বিষয়টা একটু কেমন যেন...
378
00:31:17,281 --> 00:31:18,921
তার উপর আবার রাতের বেলা!
379
00:31:19,841 --> 00:31:20,761
চিন্তার কিছু নেই।
380
00:31:21,201 --> 00:31:23,361
এটা বাইরে থেকে দেখতে
অনেকটা মানুষের উৎসবের মতোই,
381
00:31:23,961 --> 00:31:26,441
এই উৎসবে সবাই মানুষের বেশেই আসে।
382
00:31:27,321 --> 00:31:29,881
আর তোমাকে রক্ষা করার জন্য
আমি তো আছিই, হোতারু।
383
00:31:30,841 --> 00:31:35,081
তুমি যখন এভাবে বলো,
তখন তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছা করে।
384
00:31:35,081 --> 00:31:36,001
জড়িয়ে ধরো।
385
00:31:37,361 --> 00:31:38,321
মজা করছি না।
386
00:31:55,521 --> 00:31:56,161
দাঁড়াও!
387
00:31:56,561 --> 00:31:57,361
দাঁড়াও!
388
00:32:17,761 --> 00:32:19,041
এটা তাহলে সত্যি।
389
00:32:19,041 --> 00:32:21,401
ঠিক যেন মানুষের উৎসব।
390
00:32:22,001 --> 00:32:23,761
এখানে মানুষবেশী সবাই-ই কি আত্মা?
391
00:32:23,761 --> 00:32:24,761
হ্যাঁ।
392
00:32:24,761 --> 00:32:25,921
চমৎকার, তাই না?
393
00:32:25,921 --> 00:32:29,521
আমি শুনেছি, কখনও কখনও মানুষও
ভুল করে এখানে এসে পড়ে।
394
00:32:31,081 --> 00:32:32,921
ইওয়া ও তার বন্ধুদের মতো?
395
00:32:32,921 --> 00:32:33,721
কে?
396
00:32:37,881 --> 00:32:38,721
হোতারু।
397
00:32:40,121 --> 00:32:41,921
এটা তোমার কব্জির সাথে বেঁধে রাখো।
398
00:32:42,561 --> 00:32:43,521
তুমি হারিয়ে যেতে পার।
399
00:32:48,521 --> 00:32:50,441
মনে হচ্ছে যেন ডেটে এসেছি!
400
00:32:51,321 --> 00:32:53,041
এটা তো ডেটই।
401
00:32:55,841 --> 00:32:56,601
চলো, যাওয়া যাক?
402
00:32:57,321 --> 00:32:57,881
হ্যাঁ।
403
00:33:25,361 --> 00:33:26,241
এই নিন।
404
00:33:46,281 --> 00:33:47,441
অদ্ভুত।
405
00:34:00,081 --> 00:34:01,841
ওহ, একটা কাপল।
406
00:34:01,841 --> 00:34:03,241
এই!
407
00:34:15,081 --> 00:34:15,941
দেখো!
408
00:34:16,081 --> 00:34:17,241
ঐ বাচ্চাটার একটা লেজ আছে!
409
00:34:34,481 --> 00:34:36,441
আমি দুঃখিত!
410
00:34:53,961 --> 00:34:56,881
বাহ, এটা সত্যিই অদ্ভুত ছিল!
411
00:34:56,881 --> 00:34:59,201
সবাই নিজেকে আড়াল করে
মেলায় ঘুরে বেড়াচ্ছে, তাই না?
412
00:34:59,201 --> 00:35:01,201
অনেকটা 'যেমন খুশি তেমন সাজো'
প্রতিযোগিতার মতো ছিল!
413
00:35:01,281 --> 00:35:02,481
প্রতি বছরই কি এমন হয়?
414
00:35:03,001 --> 00:35:07,361
হ্যাঁ, যতবার গ্রীষ্ম আসে...
415
00:35:09,601 --> 00:35:10,441
হোতারু,
416
00:35:11,201 --> 00:35:14,901
আমি আর প্রতি গ্রীষ্মে
তোমার অপেক্ষায় থাকতে পারছি না।
417
00:35:16,201 --> 00:35:21,881
তুমি যখন দূরে থাকো, মানুষের ভিড়ে যেতে পারবো না জেনেও
আমি তোমাকে দেখতে যেতে চাই।
418
00:35:46,801 --> 00:35:47,721
এই মুখোশটা...
419
00:35:48,641 --> 00:35:49,441
তোমার কাছে রেখে দাও।
420
00:35:56,121 --> 00:36:02,681
ও হয়তো আগামী গ্রীষ্মে আর
সেই জায়গায় আসবে না।
421
00:36:05,081 --> 00:36:08,401
সম্ভবত এটাই আমাদের শেষ...
422
00:36:08,721 --> 00:36:10,081
দাঁড়াও!
423
00:36:11,281 --> 00:36:11,921
সাবধানে!
424
00:36:14,561 --> 00:36:15,681
তুমি ঠিক আছো?
425
00:36:15,681 --> 00:36:16,601
হ্যাঁ।
426
00:36:16,601 --> 00:36:17,641
ধন্যবাদ!
427
00:36:18,321 --> 00:36:19,761
সাবধান যেও, ঠিক আছে?
428
00:36:29,481 --> 00:36:30,321
গিন?
429
00:36:33,361 --> 00:36:34,481
ছেলেটা কি মানুষ ছিল?
430
00:36:41,441 --> 00:36:42,241
গিন!
431
00:36:43,161 --> 00:36:44,681
এখানে এসো, হোতারু!
432
00:36:45,281 --> 00:36:47,121
অবশেষে আমি তোমাকে
স্পর্শ করতে পারবো।
433
00:37:28,081 --> 00:37:29,441
আমি তোমাকে ভালোবাসি।
434
00:37:29,801 --> 00:37:30,881
হ্যাঁ।
435
00:37:31,681 --> 00:37:33,261
আমিও তোমাকে ভালোবাসি।
436
00:37:55,401 --> 00:37:56,641
ঘন সবুজ।
437
00:37:57,921 --> 00:37:59,681
এই পাহাড় দেবতার বন।
438
00:38:04,161 --> 00:38:05,201
হোতারু।
439
00:38:05,561 --> 00:38:06,881
ধন্যবাদ।
440
00:38:07,241 --> 00:38:11,081
আমরা চিরকাল গিনের সাথে
থাকতে চেয়েছিলাম, কিন্তু...
441
00:38:11,081 --> 00:38:16,321
গিন একজন মানুষকে
স্পর্শ করতে চেয়েছিল।
442
00:38:16,761 --> 00:38:20,761
অবশেষে কোনো মানুষ ওকে জড়িয়ে ধরলো।
443
00:38:21,601 --> 00:38:23,921
হয়তো আমি সইতে পারবো না,
444
00:38:26,281 --> 00:38:28,841
গ্রীষ্মের জন্য দীর্ঘ অপেক্ষায় থাকার বেদনা।
445
00:38:29,681 --> 00:38:31,001
ব্যথায় বুক বিদীর্ণ হবে।
446
00:38:31,761 --> 00:38:33,481
অশ্রুর জোয়ারে সিক্ত হবে নয়ন।
447
00:38:34,481 --> 00:38:38,161
কিন্তু আমার হাতে এই স্পর্শের উষ্ণতা,
448
00:38:38,161 --> 00:38:43,341
আর গ্রীষ্মের এই স্মৃতিগুলো
আমার হৃদয়ে বেঁচে থাকবে আজীবন।
449
00:38:50,681 --> 00:38:52,441
তবে, এভাবেই চলুক।
450
00:38:57,321 --> 00:38:58,521
চিরকাল।
451
00:39:07,888 --> 00:39:28,134
অনুবাদ ও সম্পাদনা
মারিব সিরাজ
452
00:39:28,425 --> 00:39:57,245
Buy Me a Coffee ☕
Bkash/ Nagad/ Rocket
↪ 01793170546 ↩
453
00:39:57,521 --> 00:40:03,402
♪ রক্তিম গোধূলি প্রভায় ♪
454
00:39:57,521 --> 00:40:24,715
{\an5}বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
ভালো লাগলে গুড রেটিং দিতে ভুলবেন না :)
455
00:40:04,320 --> 00:40:10,034
♪ গানের ছন্দে হেসে ওঠে
ঝিঁঝিঁপোকার দল। ♪
456
00:40:10,492 --> 00:40:17,291
♪ বাড়ি ফেরার পথ যদিও দীর্ঘ ♪
457
00:40:18,167 --> 00:40:24,423
♪ তবুও কথা দিচ্ছি
কাল ফিরে আসার। ♪
458
00:40:28,218 --> 00:40:40,439
♪ গ্রীষ্মের আলো ঝলমল করা
তপ্ত দুপুরে ♪
459
00:40:41,815 --> 00:40:54,620
♪ তোমাকে লাগছে
অনিন্দ্য সুন্দর। ♪
460
00:41:09,551 --> 00:41:15,766
♪ ভেবেছিলাম, এই গল্প চিরকালের ♪
461
00:41:16,809 --> 00:41:22,564
♪ তবে এখন বুঝতে শিখেছি,
গল্পের শেষ আসে। ♪
462
00:41:23,315 --> 00:41:30,114
♪ কাকেরাও উড়ে চলে যায় ♪
463
00:41:31,115 --> 00:41:38,080
♪ দূরে, বহু দূরে। ♪
464
00:41:41,792 --> 00:41:54,304
♪ গ্রীষ্ম চলে যায়,
নিয়ে যায় তার শোভা ♪
465
00:41:55,889 --> 00:42:08,777
♪ রেখে যায় আগামী বছরের অপেক্ষা ♪
466
00:42:56,700 --> 00:43:03,123
♪ ভুলবো না কোনো দিন। ♪
467
00:43:04,416 --> 00:43:10,589
♪ সেই সোনালী গ্রীষ্মের স্মৃতি ♪
468
00:43:11,298 --> 00:43:18,138
♪ যে গ্রীষ্ম আনন্দ এনেছিল ♪
469
00:43:19,473 --> 00:43:25,729
♪ আমার একঘেয়ে জীবনে। ♪
470
00:43:31,443 --> 00:43:44,498
♪ চেয়ে দেখো!
আবারও গ্রীষ্ম এসেছে ♪
471
00:43:45,374 --> 00:43:57,736
♪ সেদিনের প্রতিশ্রুতি রাখতে,
আমার পাশে থাকতে। ♪
472
00:43:58,887 --> 00:44:11,608
♪ গ্রীষ্মের এই আলো ঝলমলে দিনে ♪
473
00:44:12,651 --> 00:44:26,114
♪ তোমায় লাগছে অনিন্দ্য সুন্দর। ♪