1 00:00:11,985 --> 00:00:15,336 ইশ, তোমরা যদি আমার মাথায় ঢুকতে পারতে। 2 00:00:15,636 --> 00:00:18,469 তুখোড় আলোচনা চলছে। 3 00:00:20,205 --> 00:00:22,298 বেশ, বলছি। 4 00:00:22,372 --> 00:00:27,278 শৈবাল হচ্ছে দুটো আলাদা প্রজাতি, ফাঙ্গাস আর অ্যালজি থেকে উৎপন্ন। 5 00:00:27,303 --> 00:00:31,798 যদি তোমরা অন্য কোনো প্রজাতির সাথে মিলিত হতে পারতে, কোনটা নিতে আর কেন? 6 00:00:31,870 --> 00:00:34,637 হিন্ট, সঠিক উত্তর একটা। 7 00:00:34,827 --> 00:00:37,547 তোমরা কেউই পারবে না। 8 00:00:37,794 --> 00:00:42,626 আচ্ছা, আমি হলে হাঁস নেবো। কারণ, যেই হাইব্রিড হবে... 9 00:00:42,651 --> 00:00:45,880 তাতে মানুষের অত্যাধুনিক শিল্প সভ্যতা থাকবে... 10 00:00:45,905 --> 00:00:49,300 সাথে আমার সবসময়ের স্বপ্ন লম্বা, সুন্দর ঘাড় পাওয়াও হবে। 11 00:00:50,204 --> 00:00:52,703 ভুল, লেনারড? 12 00:00:52,890 --> 00:00:56,216 ঘোড়া। মূলত উচ্চতার জন্য। 13 00:00:56,530 --> 00:00:59,345 কিছুটা যৌনাঙ্গের আকারের জন্যও। 14 00:01:00,243 --> 00:01:03,838 ভুল। আর আলোচনা মানানসই রাখি, কেমন? 15 00:01:03,938 --> 00:01:08,489 ক্যাঙ্গারু। কারণ, আমি ক্যাঙ্গাহুদি হবো... 16 00:01:08,716 --> 00:01:12,590 আমার স্বজাতির মধ্যে প্রথম হিসেবে বাস্কেটবল ঝুড়িতে ফেলবো। 17 00:01:12,624 --> 00:01:17,521 এছাড়া, তোমার মায়ের বাড়িতে না থেকে, তুমি ওনার শরীরের মধ্যেই থাকতে পারবে। 18 00:01:20,066 --> 00:01:23,485 চতুর, কিন্তু এটাও ভুল। 19 00:01:23,510 --> 00:01:27,546 না। মানুষের সাথে যুক্ত করার সেরা প্রজাতি হচ্ছে, শৈবাল নিজে। 20 00:01:27,571 --> 00:01:30,782 সেভাবে তুমি মানুষ, ফাঙ্গাস আর অ্যালজি হতে পারবে। 21 00:01:30,816 --> 00:01:31,922 তিনটা সুখবর। 22 00:01:31,969 --> 00:01:34,345 তিন জাতের শিমের বিচির সালাদের মতো। 23 00:01:34,532 --> 00:01:38,038 আচ্ছা, একটা সময়ের কথা বলো যেখানে এটা কাজে আসবে। 24 00:01:38,078 --> 00:01:41,281 ঠিকাছে, কল্পনা করো, সূর্যের আলোয় একটা কনসার্ট হচ্ছে। 25 00:01:41,306 --> 00:01:43,938 একজন মানুষ হিসেবে, আমি বেথোভেনের ভক্ত। 26 00:01:43,963 --> 00:01:48,431 ফাঙ্গাস হিসেবে, ম্যাপল গাছের ডালে গজিয়ে উঠলে চমৎকার ভিউ পাওয়া যাবে। 27 00:01:48,456 --> 00:01:52,171 আর খাবারে টাকা ঢালা, না ধন্যবাদ। কারণ অ্যালজি হিসেবে... 28 00:01:52,196 --> 00:01:54,292 আমি সূর্যের আলো থেকেই আহার করতে পারবো। 29 00:01:54,419 --> 00:01:57,433 - আবারও আমাদের হারিয়ে দিলো। -না, মোটেই না। 30 00:01:57,564 --> 00:02:03,199 যাইহোক, যদি আপত্তি না থাকে, এবার আমাদের হাওয়ারডের ব্যাচেলর পার্টি নিয়ে কথা বলতে হবে। 31 00:02:03,298 --> 00:02:06,902 শৈবালের কথাবার্তার পর একটু বোকা বোকা বিষয় মনে হলো, কিন্তু... 32 00:02:06,936 --> 00:02:09,158 তুমি আর কী জানবে? তুমি তো অর্ধ-হাঁস। 33 00:02:09,619 --> 00:02:12,633 আমি স্টিপার নিয়ে খোঁজ নিলাম। 34 00:02:12,658 --> 00:02:15,803 একটা এজেন্সি বলছে, যদি আমরা বয়স আর হাত পা ঠিকঠাক না থাকায়... 35 00:02:15,828 --> 00:02:18,356 ছাড় দিতে পারি, তাহলে বেশ ভালো দামে দিতে পারবে। 36 00:02:18,605 --> 00:02:23,727 অনেক মজা হতো মনে হচ্ছে, কিন্তু আমি বার্নাডেটকে কথা দিয়েছি, স্ট্রিপার না। 37 00:02:23,765 --> 00:02:26,700 তুমি স্ট্রিপার চাও না? তুমি তো স্ট্রিপারদের রাজা। 38 00:02:26,725 --> 00:02:30,053 নর্থ হলিউডের একটা ক্লাবে তোমার নামে তো একটা পোলের নাম ই হয়েছে। 39 00:02:30,283 --> 00:02:32,169 কী বলি বলো তো। 40 00:02:32,194 --> 00:02:35,442 -আমি এখন আর ওসবে নেই। -ভালো হাওয়ারড, আমি তোমাকে নিয়ে গর্বিত। 41 00:02:35,469 --> 00:02:39,102 তুমি আমাদের মধ্যে প্রথমে বিয়ে করছ। আমাদের তো বিশেষ কিছু করতেই হয়। 42 00:02:39,162 --> 00:02:41,962 জার্মানদের একটা ইন্টারেস্টিং বিয়ের আগের প্রথা আছে। 43 00:02:41,989 --> 00:02:43,786 সেট হয়তো আমার জন্য না। 44 00:02:45,652 --> 00:02:50,956 হয়তো আমরা নাপা ভ্যালিতে যেতে পারি। ওখানে ওয়াইন ট্রেন আছে। 45 00:02:51,010 --> 00:02:54,409 হুর... ওয়াইন। কিন্তু, ইয়েয়ে... ট্রেন। আমি আছি। 46 00:02:55,049 --> 00:02:57,711 যাইহোক, বছরের সময়টাও ভালো। 47 00:02:57,736 --> 00:03:02,411 আঙ্গুরের খেতে ঘুরে বেড়াবে, তারপর স্বাদ নেয়ার সুযোগ আছে, আর কত শত বন্য ফুল... 48 00:03:02,436 --> 00:03:05,102 ফুটে আছে, পুরো জাদু। 49 00:03:05,327 --> 00:03:10,649 দেখো একবার, ৩০ সেকেন্ড আগে মেয়ে ভাড়া করার কথা বলতে বলতে আমরাই মেয়ে হয়ে গেলাম। 50 00:03:15,054 --> 00:03:17,914 S05E22-The Stag Convergence 51 00:03:37,210 --> 00:03:41,494 তো, শুনলাম তোমরা আর হারানো শিশুরা আজকে রাতে ব্যাচেলর পার্টি করছ। 52 00:03:41,660 --> 00:03:46,857 হ্যাঁ, একটা রেস্টুরেন্টে যাবো, স্টেক, স্কচ খাবো। চিন্তার কিছু নেই। 53 00:03:46,897 --> 00:03:48,037 চিন্তা করবো কেন? 54 00:03:48,097 --> 00:03:51,941 এটা ব্যাচেলর পার্টি। স্ট্রিপার থাকতে পারে। তাতে কি তোমার হিংসা হবে না? 55 00:03:52,000 --> 00:03:54,523 আরে,লেনারড , তুমি ই তো। কী আর হবে? 56 00:03:54,609 --> 00:03:56,976 যদি স্ট্রিপার থাকেও, তাহলে তুমি বড়জোর... 57 00:03:57,001 --> 00:04:00,880 চোখাচোখি হওয়া থেকে বিরত থাকবে, আর হয়তো তার ছেলেকে বাড়ির কাজে সাহায্য করবে। 58 00:04:01,233 --> 00:04:04,662 এই, আমি যৌন আকাঙ্ক্ষার তুঙ্গে থাকা একজন যুবক। 59 00:04:04,722 --> 00:04:09,876 ঠিকঠাক সুযোগ পেলে, আমিও অনেক কিছু করে দেখাতে পারি। 60 00:04:09,983 --> 00:04:14,004 সত্যি? কোন মহা কাজটা তুমি কোনো মেয়ের সাথে করেছ শুনি? 61 00:04:14,029 --> 00:04:16,389 সমুদ্রে আমাদের সেক্স করাটা ধরা যাবে না। 62 00:04:16,429 --> 00:04:18,349 আরে, কী বলো... ওটা ধরতেই হবে। 63 00:04:18,455 --> 00:04:21,685 নিচের পানি ভালোই উত্তাল ছিল। আমরা ডুবে যেতে পারতাম। 64 00:04:22,171 --> 00:04:24,618 বেশ, উপভোগ করো। 65 00:04:24,658 --> 00:04:28,955 ওহ, নিশ্চয়ই। কী যে হবে কেউ জানে না। 66 00:04:29,821 --> 00:04:31,656 হ্যাঁ, জানে। 67 00:04:32,388 --> 00:04:37,644 আর শোনো, একজন মহিলার বাচ্চাকে তার ভার্সিটি ভর্তি পরিক্ষায় সাহায্য করা দোষের কিছু না। 68 00:04:40,931 --> 00:04:45,635 রাজকে বাহবা দিতেই হচ্ছে। ও সত্যিই ব্যাচেলর পার্টির জন্য দারুণ জায়গা বেছেছে। 69 00:04:45,721 --> 00:04:49,824 খারাপ না। যদি না ট্রেনের সাথে তুলনা করো। তাহলে বিচ্ছিরি। 70 00:04:50,901 --> 00:04:54,599 -তুমি কি হুইস্কি খাচ্ছ? -একদম। 71 00:04:54,666 --> 00:04:58,879 যদি আমাকে এই সুসজ্জিত পার্টিতে সামাজিকতা বজায় রাখতে হয়... 72 00:04:58,904 --> 00:05:01,468 তাহলে আমাকে অবশ্যই এর সব উপাদান গ্রহণ করতে হবে... 73 00:05:01,493 --> 00:05:06,432 যেমন, তামাক, গালাগালি আর হ্যা, অ্যালকোহল। 74 00:05:07,864 --> 00:05:10,200 বাপরে, জঘন্য। 75 00:05:11,643 --> 00:05:16,525 ওয়াও, জে-বম্বের শট মারা একটু আগে হয়ে গেলো না? 76 00:05:16,699 --> 00:05:21,332 - এই যে ভাইয়েরা। -হেই, ভালোই হয়েছে হাওয়ারডের পার্টিতে এসেছ। 77 00:05:21,357 --> 00:05:25,037 আসলে, হয় এটা নাহলে, জর্জ টাকেই এর বাড়িতে আরেকটা হট টাব পার্টি। 78 00:05:25,097 --> 00:05:28,537 বুঝলাম না, আমি ভেবেছিলাম আমাদের মিটমাট হওয়ার পর... 79 00:05:28,562 --> 00:05:30,556 এই দলে আমিই তোমার একমাত্র বন্ধু। 80 00:05:30,581 --> 00:05:31,926 ওহ, আমি হাওয়ারডের ও বন্ধু। 81 00:05:31,960 --> 00:05:35,044 তাহলে হয়তো, তুমি যে কারোরই বন্ধু হতে পারো। 82 00:05:39,667 --> 00:05:44,849 এই, লেনারড, কমিক বইয়ের দোকানে টাকা পয়সা একটু কম আসছে। 83 00:05:44,874 --> 00:05:48,300 আমার হয়তো আমার ভাগের চেকে একটু সাহায্য লাগতে পারে। 84 00:05:48,327 --> 00:05:49,820 ওহ, হ্যাঁ, চিন্তা নেই। 85 00:05:49,867 --> 00:05:52,936 - আর গাড়ি পার্ক করা ছেলেটার জন্য কিছু। -ওহ, ঠিকাছে। 86 00:05:52,972 --> 00:05:56,485 -আর বাড়ি যাওয়ার জন্য গ্যাসের টাকা। -হ্যাঁ, নিশ্চয়ই। 87 00:05:57,570 --> 00:05:59,903 জানো, এটা আমার দাদার ঘড়ি... 88 00:05:59,928 --> 00:06:01,498 ১৮ ক্যারেট সোনা। 89 00:06:01,523 --> 00:06:04,202 - ইউরোপে পেয়েছিল একটা যুদ্ধে। -ওয়াও, খুব সুন্দর। 90 00:06:04,227 --> 00:06:06,320 একশ বাক দিলেই এটা তোমার। 91 00:06:07,056 --> 00:06:11,429 এই সবাই শোনো, ব্যাচেলর বয় চলে এসেছে। 92 00:06:21,330 --> 00:06:26,096 হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, ও প্রচন্ড আনন্দিত। স্ট্রিপার কখন আসবে? 93 00:06:26,309 --> 00:06:29,973 আসলে বেরি, আমরা আজকে স্ট্রিপার ডাকি নি। 94 00:06:30,020 --> 00:06:34,363 তাহলে কী জন্যে আমি এই ২০০ ডলার এক ডলার করে খুচরা করলাম? 95 00:06:35,139 --> 00:06:37,141 একটা ঘড়ি কিনবে? 96 00:06:40,359 --> 00:06:43,149 এমি ফ্যারাহ ফ্যাওলার, প্রধান মেইড বলছি... 97 00:06:43,182 --> 00:06:47,036 আপনাদেরকে নিয়ে এসেছি বিয়ের মাত্র কয়েক সপ্তাহ আগের কার্যক্রমে। 98 00:06:47,089 --> 00:06:50,994 চলুন এই সুন্দরী, দীপ্তিময় মেয়েকে দেখা যাক... 99 00:06:51,032 --> 00:06:53,715 আর সাথে ওর বান্ধবী যার বিয়ে হতে চলেছে। 100 00:06:54,595 --> 00:06:57,668 মেয়েরা, তোমরা কি বলবে তোমরা কী করছ? 101 00:06:57,711 --> 00:07:01,538 এই গিফট ব্যাগ গুলো আমরা আমাদের অতিথিদের হোটেল রুমে রাখবো। 102 00:07:01,625 --> 00:07:05,089 এটা প্যাসাডিনার ম্যাপ, এটা স্থানীয় রেস্টুরেন্টের তালিকা। 103 00:07:05,129 --> 00:07:08,353 তারপর, হাওয়ির অতিথিদের জন্য, আমাদের আছে অ্যান্টিহিস্টামাইন, অ্যান্টাসিড... 104 00:07:08,378 --> 00:07:11,153 আর ডায়ারিয়া আর কোষ্ঠকাঠিন্যর ঔষধ। 105 00:07:11,287 --> 00:07:14,859 আমরা এগুলোকে “থামা” আর “চালু” দিয়ে লেবেল করেছি। 106 00:07:15,933 --> 00:07:18,698 ঠিকাছে, সেরা প্রশ্নের দিকে যাই। 107 00:07:18,745 --> 00:07:22,359 বার্নাডেট, তোমার বিয়ের রাতে, তোমরা শারীরিক সম্পর্কের মাধ্যমে বিয়েকে পরিপূর্ণ করবে। 108 00:07:22,392 --> 00:07:26,169 স্বামী স্ত্রী হিসেবে তোমাদের প্রথম পজিশন কোনটা হবে? 109 00:07:27,155 --> 00:07:29,057 এমি, প্লিজ। 110 00:07:29,082 --> 00:07:32,460 মাথায় রেখো, যে ওপরে থাকবে, সেই কিন্তু বিয়ের আবহ তৈরি করবে। 111 00:07:32,953 --> 00:07:35,645 আচ্ছা, শো শেষ। 112 00:07:35,732 --> 00:07:38,427 এই, ওরা বিয়ের রাতেই গর্ভবতী হতে পারে। 113 00:07:38,473 --> 00:07:41,323 তোমার কি মনে হয় না বাচ্চাটার জানতে ইচ্ছা করবে সব কিভাবে হয়েছে? 114 00:07:41,603 --> 00:07:45,979 তাতে কিছু যায় আসে না। ওকে এরকম জিজ্ঞেস করো যে, “তুমি কি হাওয়ারডের নাম নেবে?” 115 00:07:46,046 --> 00:07:48,326 “কে কার ওপর বসবে?” সেটা না 116 00:07:48,752 --> 00:07:51,889 আমি ভাবছি আমি দুটোই রাখবো। 117 00:07:51,914 --> 00:07:55,142 বার্নাডেট মেরিয়েন রস্টেনকাওস্কি-ওয়ালোউইজ। 118 00:07:55,235 --> 00:08:00,292 সুন্দর। আগেভাগেই বার্নাডেট মেরিয়েন রস্টেনকাওস্কি-ওয়ালউইজ.com করে নাও... 119 00:08:00,317 --> 00:08:02,835 অন্য কেউ নেয়ার আগে। 120 00:08:03,048 --> 00:08:05,901 হাওয়ারড ইতোমধ্যেই করে ফেলেছে। 121 00:08:06,100 --> 00:08:10,107 সাথে ও আমাদের বিয়ের ওয়েবসাইটে আমাদের দুজনের পরিবারের ইতিহাসের ... 122 00:08:10,132 --> 00:08:11,947 সুন্দর সুন্দর তথ্য দিয়ে ভরেছে। 123 00:08:12,007 --> 00:08:15,883 জানো, পোল্যান্ডে কিছু সময়ের জন্য ওর আর আমার পরিবার প্রতিবেশী ছিল। 124 00:08:15,950 --> 00:08:19,893 -ওহ, দারুণ। -মোটেও না। আমি পরে তোমাকে বোঝাবো। 125 00:08:24,909 --> 00:08:27,296 আমি কি সবার মনোযোগ পেতে পারি? 126 00:08:27,343 --> 00:08:32,286 আমরা আজকে আমাদের বেস্ট ফ্রেন্ড হাওয়ারড ওয়ালোউইজের আসন্ন বিয়ে... 127 00:08:32,333 --> 00:08:33,865 উদযাপন করতে এসেছি। 128 00:08:33,925 --> 00:08:35,465 একমত। 129 00:08:35,518 --> 00:08:38,591 আর আপাতদৃষ্টিতে উইল উইটনের বেস্ট ফ্রেন্ড। 130 00:08:38,758 --> 00:08:41,948 -শেল্ডন। -থামো ভাই। 131 00:08:42,575 --> 00:08:48,235 কেউ কি আজকের এই প্রধান অতিথির উদ্দেশ্যে কিছু বলতে চাও? 132 00:08:48,290 --> 00:08:49,762 আমি বলবো। 133 00:08:50,123 --> 00:08:56,264 যেহেতু এটা ঐতিহ্য, আমি হাওয়ারডের সম্পর্কে হাসি উদ্রেক করতে কিছু অপমানজনক... 134 00:08:56,289 --> 00:09:00,160 কৌতুক লিখে এনেছি। নিজেদের পাজরে সুড়সুড়ি লাগার জন্য প্রস্তুত হও। 135 00:09:00,280 --> 00:09:06,129 হাওয়ারড, আমি সবসময় ভাবতাম তুমি আমাদের সবার পর বিয়ে করবে... 136 00:09:06,177 --> 00:09:09,466 কারণ তুমি অনেক খাটো আর অপ্রীতিকর, ঠিক বললাম? 137 00:09:10,455 --> 00:09:12,869 এটা দেখি, ওহ, সত্যি বলছি... 138 00:09:12,894 --> 00:09:17,432 হাওয়ারড, তুমি আমার জানা সবথেকে বুদ্ধিমান ব্যক্তি। 139 00:09:17,469 --> 00:09:19,953 আর এটাই কৌতুক, কারণ এটা সত্যি না। 140 00:09:21,234 --> 00:09:26,276 আমি সবসময় ভেবেছি যে তুমি হয়তো কারো ভালো স্বামী হতে পারবে... 141 00:09:26,336 --> 00:09:29,570 ভেবেছিলাম তোমার প্রকৌশলের দক্ষতা দিয়ে যন্ত্রপাতি জোড়া দিয়ে... 142 00:09:29,595 --> 00:09:32,954 তাকে বানাবে, যেটা আমার মনে হয় না এর মধ্যে সম্ভব। কেমন দিলাম! 143 00:09:33,861 --> 00:09:38,006 আচ্ছা, এটা দেখি। আচ্ছা, তামাশা বাদ দেই। 144 00:09:38,053 --> 00:09:42,675 হাওয়ারড, তুমি একজন ভালো বন্ধু। আমি সর্বদা তোমার সুখ কামনা করি। 145 00:09:42,715 --> 00:09:44,409 বাজিঙ্গা, করি না। 146 00:09:44,835 --> 00:09:48,059 - শেল্ডন। -ডবল বাজিঙ্গা, করি। 147 00:09:48,766 --> 00:09:51,301 এটাকে পাল্লা দিয়ে দেখাও। 148 00:09:52,395 --> 00:09:56,772 তো, হাওয়ারড ওয়ালোউইজ বন্ধনে আবদ্ধ হতে চলেছে। 149 00:09:56,825 --> 00:10:01,020 ওর উন্মত্ত ব্যাচেলর জীবন পেছনে ফেলে। ও পুরো বন্য ছিল। 150 00:10:01,207 --> 00:10:04,250 কিন্তু আমার ধারণা আমরা সবাই ছিলাম। 151 00:10:04,736 --> 00:10:10,369 আমার মনে পড়ে, একবার আমি এক মেয়ের সাথে সমুদ্র সৈকতে ছিলাম। 152 00:10:10,523 --> 00:10:15,198 আমরা সমুদ্রে ছিলাম, তারপর চুমু খেতে শুরু করলাম। 153 00:10:15,798 --> 00:10:18,375 জানি, মারাত্মক ছিল। 154 00:10:18,857 --> 00:10:22,447 আমি আমার সমুদ্রের পাড়ে হাঁটার জুতাও পরা ছিলাম না। 155 00:10:22,654 --> 00:10:26,236 -তারপর... -কারো যায় আসে না, হফস্ট্যাডার। শেষ করো। 156 00:10:26,529 --> 00:10:29,046 ঠিক। হাওয়ারডের উদ্দেশ্যে। 157 00:10:29,071 --> 00:10:30,547 হাওয়ারডের উদ্দেশ্যে! 158 00:10:30,636 --> 00:10:32,742 আমি সাগরের পানিতে সেক্স করেছিলাম। 159 00:10:34,191 --> 00:10:37,818 আচ্ছা, আমি বলবো। 160 00:10:38,804 --> 00:10:44,127 হাওয়ারড, যখনই আমি তোমার আর বার্নাডেটের .. 161 00:10:44,201 --> 00:10:47,117 একসাথে এই সুন্দর জীবন শুরু করার কথা ভাবি.... 162 00:10:47,223 --> 00:10:50,964 আমি কিছুতেই চোখে পানি আসা থামাতে পারি না, মানে... 163 00:10:51,070 --> 00:10:54,263 দেখো একবার, তোমার সব আছে। 164 00:10:54,823 --> 00:10:58,134 আমাকে দেখো, আমার বয়স ৩৭... 165 00:10:58,174 --> 00:11:00,872 আমি একটা কমিক বইয়ের দোকানের পেছনে ঘুমাই। 166 00:11:00,897 --> 00:11:04,484 .সাথে আশি বছরের বৃদ্ধর মতো হাড়ের শক্তি। 167 00:11:06,700 --> 00:11:08,927 হাওয়ারডের উদ্দেশ্যে। 168 00:11:09,740 --> 00:11:12,420 -হাওয়ারডের উদ্দেশ্যে। -হ্যাঁ। 169 00:11:12,553 --> 00:11:15,503 -এরপর কে? -আমি। 170 00:11:15,716 --> 00:11:20,133 হাওয়ারড, আমি তোমাকে এমন কিছু বলবো যেটা সকলেই ভাবছে... 171 00:11:20,158 --> 00:11:22,766 কিন্তু সেটা সজোরে বলার মতো সাহস কারো নেই। 172 00:11:22,839 --> 00:11:28,105 কোনো পুরুষকে ব্যাচেলর পার্টিতে আমন্ত্রণ করলে, স্বাভাবিক অনুমান হচ্ছে, সেখানে স্ট্রিপার থাকবে। 173 00:11:28,739 --> 00:11:30,774 হয়তো একেবারে নগ্ন না... 174 00:11:30,799 --> 00:11:34,255 কিন্তু অন্তত স্তনবৃন্ত ঢাকনি আর সুতার মতো সুক্ষ প্যান্টি পরে, এটা তো অস্বাভাবিক না। 175 00:11:34,495 --> 00:11:36,715 -একমত! -একমত! 176 00:11:36,902 --> 00:11:39,892 আচ্ছা,আর কেউ বলবে? 177 00:11:40,019 --> 00:11:42,139 না? আচ্ছা। 178 00:11:42,239 --> 00:11:46,188 তাহলে এবার আমার, মানে বেস্ট ম্যানের পালা। 179 00:11:47,791 --> 00:11:51,165 ওহ, এই ঝিঝিপোকা আমার পাছায় লাথি মারছে। 180 00:11:51,292 --> 00:11:57,070 আচ্ছা, আমি যখন এই দেশে প্রথম আসি, আমি জানতাম না কিভাবে কথা বলতে হয়... 181 00:11:57,095 --> 00:12:00,053 বা, কিরকম পোশাক পরতে হয়, বা কোনটা করলে কুল লাগে। 182 00:12:00,083 --> 00:12:05,467 আমি একাকী ছিলাম। কিন্তু হাওয়ারডের সাথে আলাপ হওয়ার পর হঠাৎ আমার জীবন পাল্টে যায়... 183 00:12:05,553 --> 00:12:09,277 কারণ আমরা দুজনেই একা ছিলাম। 184 00:12:11,176 --> 00:12:15,150 এই মানুষটা আমার পুরো পৃথিবী হয়ে গেলো। 185 00:12:15,792 --> 00:12:18,540 হ্যাঁ, দারুণ স্পিচ, ফ্র্যান্সিন। 186 00:12:21,763 --> 00:12:24,429 শেষ হয় নি, তাও ধন্যবাদ 187 00:12:25,062 --> 00:12:27,147 আমি অতীত ভাবি... 188 00:12:28,469 --> 00:12:33,853 আমাদের সকল ভালো ভালো সময়ের কথা, যেমন, যেদিন আমরা ক্যাম্পিং এ গেলাম... 189 00:12:33,878 --> 00:12:36,799 আর একে অপরকে নিজেদের গোপন কথা বললাম। 190 00:12:36,824 --> 00:12:39,517 আমি ওকে বললাম, আমি পেডিকিউরে আসক্ত... 191 00:12:39,542 --> 00:12:43,484 আর ও বলল, ও নাকি ওর কাজিনের সাথে ওর ভার্জিনিটি হারিয়েছে। 192 00:12:45,614 --> 00:12:48,141 আমার দুঃসম্পর্কের কাজিন ছিল। 193 00:12:48,261 --> 00:12:52,414 আর প্রথম নারী যাকে তুমি শারিরিকভাবে অসন্তুস্ট করেছিলে... বাডা-বাজিঙ্গা! 194 00:12:52,814 --> 00:12:59,438 ওহ, হ্যাঁ। তারপর একবার লেনারড আর আমি ওকে লাস ভেগাসে নিয়ে গেছিলাম... 195 00:12:59,463 --> 00:13:02,590 আর একজন পতিতাকে টাকা দিয়েছিলাম ইহুদি ভান করার জন্য... 196 00:13:02,615 --> 00:13:06,180 আর যেন সে ওর ছোটো ইহুদি আচার খেতে চায়। 197 00:13:07,158 --> 00:13:13,047 হাওয়ারড যত পতিতার সাথে শুয়েছে, তার মধ্যে এটা আমার প্রিয় গল্প। 198 00:13:13,174 --> 00:13:15,938 আচ্ছা, বন্ধু, হয়েছে। বসো। 199 00:13:15,991 --> 00:13:21,327 ওহ, কমিক-কনে সেইলর মুন কস্টিউম পরা গোলগাল মেয়েটার কথা মনে আছে? 200 00:13:21,581 --> 00:13:24,083 মনে নেই, দয়া করে বসো। 201 00:13:24,123 --> 00:13:26,596 আমার জীবনে করা একমাত্র থ্রিসাম... 202 00:13:26,621 --> 00:13:30,200 আর আমি গর্বিত যে সেটা এই মানুষটার সাথে! 203 00:13:33,850 --> 00:13:35,456 প্লিজ, চুপ করো। 204 00:13:35,496 --> 00:13:38,786 আমাকে ভুল বুঝো না কেউ। হাওয়ারড আর আমার মধ্যে কিছু হয় নি। 205 00:13:38,845 --> 00:13:43,443 আমাদের দুজনের মাঝখানে ২০০ পাউন্ডের সেইলর মুন ছিল। 206 00:13:46,211 --> 00:13:50,892 ওহ, ইন্টারনেটে তো এটা দিতেই হচ্ছে। 207 00:13:51,767 --> 00:13:54,194 খাইসে, আমি মাতাল। 208 00:14:00,695 --> 00:14:02,539 আমাদের নেয়ার জন্য ধন্যবাদ। 209 00:14:02,632 --> 00:14:05,117 স্কচের বোতলেই তো সতর্কতা দেয়া থাকে। 210 00:14:05,164 --> 00:14:10,421 “আমাকে ইচ্চেমতো গেলার পর, আপনার ভারী যন্ত্রপাতি চালানো ঠিক হবে না, খোকাবাবু।” 211 00:14:15,559 --> 00:14:19,358 হাস্যকর। তোমাদের সময় ভালো কেটেছে? 212 00:14:19,442 --> 00:14:21,245 হ্যাঁ, দারুণ ছিল। 213 00:14:21,332 --> 00:14:23,099 কম কম করে, যেমনটা কথা দিয়েছিলাম। 214 00:14:23,124 --> 00:14:27,759 কোনো আজেবাজে কাজ না, স্ট্রিপার না, শুধু ছেলেরা সব কৌতুক বলেছে। 215 00:14:28,099 --> 00:14:30,412 সুন্দর। 216 00:14:30,662 --> 00:14:33,908 তোমরা কী করলে? তোমাদের কি মজা হয়েছে? 217 00:14:33,975 --> 00:14:37,060 হ্যাঁ, আমরা গিফট ব্যাগ বানিয়েছি। ওয়াইন খেয়েছি... 218 00:14:37,085 --> 00:14:40,082 তারপর অনলাইনে গিয়ে এটা দেখেছি। 219 00:14:40,229 --> 00:14:45,135 “হাওয়ারড যত পতিতার সাথে শুয়েছে, তার মধ্যে এটা আমার প্রিয় গল্প।” 220 00:14:49,106 --> 00:14:52,645 শোনো, আমরা কিন্তু আমার বাসা থেকে খুব দুরে না। 221 00:14:52,670 --> 00:14:55,184 যদি এখানে থামাও, আমি হেঁটে যেতে পারবো। 222 00:14:55,749 --> 00:14:58,627 তুমি কোথাও যাচ্ছ না, তিন-রাস্তা। 223 00:14:59,381 --> 00:15:01,294 বার্নাডেট, শোনো... 224 00:15:01,341 --> 00:15:05,123 তুমি মিথ্যে বলেছ। তুমি বলেছিলে তুমি যেসব মেয়েদের সাথে ছিলে, সব আমাকে বলেছ... 225 00:15:05,148 --> 00:15:09,224 কিন্তু তোমার কাজিন, ওই পতিতা আর রাজের কথা তো কখনো বলো নি। 226 00:15:09,858 --> 00:15:13,310 সত্যি, তোমাকে গাড়ি থামাতেও হবে না। 227 00:15:13,335 --> 00:15:17,195 ঘন্টায় দশ মাইলের যে কোনো কিছু থেকেই আমি রাস্তায় গড়িয়ে পড়তে পারি। 228 00:15:18,570 --> 00:15:21,351 আচ্ছা, শুধু বলে রাখতে চাই... 229 00:15:21,376 --> 00:15:25,673 আমি ওই পতিতাকে ভাড়া করি নি। ওর থেকে উপহার ছিল সে। 230 00:15:25,720 --> 00:15:30,216 তোমার লজ্জা পাওয়া উচিৎ, রাজ। এই দেশে একটা মেয়ের সাথে এরকম আচরণ করি না আমরা। 231 00:15:30,943 --> 00:15:33,326 তুমি এখন ওকে দোষ দেয়া শুরু করবে না। 232 00:15:33,359 --> 00:15:35,873 -ধন্যবাদ, বার্নাডেট। -মুখ বন্ধ, লম্পট! 233 00:15:39,016 --> 00:15:41,029 বুঝতে পারছি না কী করা উচিৎ। 234 00:15:41,082 --> 00:15:43,485 আর কয়েক সপ্তাহের মধ্যে আমি হাওয়ারডকে বিয়ে করতে চলেছি... 235 00:15:43,532 --> 00:15:46,453 আর আমি ওকে চিনেছি কিনা সেটাই বুঝতে পারছি না। 236 00:15:46,506 --> 00:15:48,735 আমি জানতে চাই, কোনটা তোমাকে ভাবাচ্ছে? 237 00:15:48,782 --> 00:15:51,284 বোনের সাথে অকাজ, পতিতা, নাকি... 238 00:15:51,309 --> 00:15:54,345 বাচ্চাদের কার্টুনের চরিত্রের পোশাক পরা মেয়ের সাথে গ্রুপ সেক্স? 239 00:15:54,712 --> 00:16:00,004 এমি, মনে আছে আমি যে বলেছিলাম, কখন কোনটা বলা উচিৎ, আর কোনটা না? 240 00:16:00,130 --> 00:16:01,306 ঠিক। 241 00:16:01,399 --> 00:16:03,546 -তাহলে এবারের টা? -না। 242 00:16:03,853 --> 00:16:08,076 হাওয়ারডের সাথে প্রথম যখন আলাপ হয়, ওকে অনেক নিষ্পাপ লেগেছিল। 243 00:16:08,123 --> 00:16:10,927 একজন মজার মানুষ যে নিজের মায়ের সাথে থাকে। 244 00:16:10,973 --> 00:16:15,934 যদি তোমার এরকম পছন্দ হয়, আমি তোমাকে কমিক বইয়ের দোকানে নিয়ে যাবো, ওই জায়গায় এরকম ভর্তি। 245 00:16:16,840 --> 00:16:18,590 এক মিনিট। 246 00:16:18,644 --> 00:16:20,857 তুমি আমাকে হাওয়ারডের সাথে আলাপ করিয়েছ। 247 00:16:20,917 --> 00:16:24,093 তুমি কি ওর এসব কাজকর্মের কথা জানতে? 248 00:16:24,219 --> 00:16:26,686 কিছুটা। শোনা তো যায় ই। 249 00:16:28,162 --> 00:16:30,336 তুমি আমাকে বলো নি কেন? 250 00:16:30,376 --> 00:16:33,999 বলতাম কিন্তু আমার মনে হয় নি প্রথম ডেটের পর তোমাদের আর কিছু হবে। 251 00:16:34,099 --> 00:16:37,093 যখন হয়েছে, আমি ভেবেছি নির্ঘাত ওর মায়ের সাথে আলাপ করার পর আগাবে না। 252 00:16:37,153 --> 00:16:40,191 আর একসাথে শোয়ার পর তো আরো না। সব জায়গায় সতর্কবাণী তো ছিল। 253 00:16:40,216 --> 00:16:41,925 এটা কিন্তু তোমার দোষ। 254 00:16:42,966 --> 00:16:46,965 হায় ঈশ্বর, আমি তোমাকে আমার বন্ধু ভেবেছিলাম। 255 00:16:51,303 --> 00:16:54,129 আমার মনে হয় না এটা বলা উচিৎ হয়েছে। 256 00:16:56,997 --> 00:17:00,795 হাই বার্নি, আমি বলছি। প্লিজ, কল ব্যাক করো। 257 00:17:00,968 --> 00:17:03,755 ভাই, আমি দুঃখিত। 258 00:17:03,838 --> 00:17:08,238 তোমার দোষ না, আমারই। আমি এইসব কাজ করেছি, তুমি না। 259 00:17:08,332 --> 00:17:11,072 আসলে তোমরা দুজনে মিলে কিন্তু একটাকে করেছ। 260 00:17:12,332 --> 00:17:15,341 -এই যে। -এটা কী? 261 00:17:15,390 --> 00:17:18,893 তোমার মন খারাপ। সাধারণ নিয়ম হচ্ছে কারো মন খারাপ থাকলে তাকে গরম পানীয় সাধা। 262 00:17:18,962 --> 00:17:20,540 না, কিন্তু এটা কী? 263 00:17:20,579 --> 00:17:21,699 চিকেন ব্রথ। 264 00:17:21,765 --> 00:17:23,710 সাংস্কৃতিকভাবে উপযুক্ত মনে হলো। 265 00:17:23,790 --> 00:17:28,616 তাছাড়া, আমি এখানে আসার পর থেকে কাবার্ডের মধ্যে এক টুকরো চিকেন বুলিয়ান পড়ে ছিল। 266 00:17:28,641 --> 00:17:31,159 গত আট বছর ধরে সেটা আমাকে বিরক্ত করছিল। 267 00:17:31,319 --> 00:17:34,279 তো, যেমনটা বলে, এক ঢিলে দুই পাখি। 268 00:17:34,862 --> 00:17:38,348 আমি জানি না এর পর কী করবো। 269 00:17:38,415 --> 00:17:40,935 আসলে, হাওয়ারড, আমি মেয়েদের ব্যাপারে তেমন কিছু জানি না। 270 00:17:41,064 --> 00:17:43,555 - হ্যাঁ? -না, এইটুকুই। 271 00:17:43,580 --> 00:17:46,066 আমি মেয়েদের ব্যাপারে তেমন কিছু জানি না। 272 00:17:46,326 --> 00:17:48,651 রাজ, তোমার কাছে কিছু আছে? 273 00:17:48,719 --> 00:17:52,329 কমিক-কনের ওই গোলগাল মেয়েটার ফোন নম্বর আছে আমার কাছে। 274 00:17:52,722 --> 00:17:56,632 আমি কমিক-কনের ওই মেয়েকে ফোন করবো না। 275 00:17:56,692 --> 00:17:59,559 ঠিকাছে, সেইলর মুনের পরেরগুলো তাহলে আমারই। 276 00:18:01,188 --> 00:18:04,560 আমি ব্যাচেলর পার্টির বমি করলাম মাত্র। 277 00:18:04,730 --> 00:18:07,243 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 278 00:18:08,296 --> 00:18:11,164 প্লিজ, বার্নাডেট, বের হও। এটা নিয়ে কথা বলা যাক। 279 00:18:11,224 --> 00:18:13,495 না, আমাকে একা থাকতে দাও। 280 00:18:13,595 --> 00:18:18,771 তুমিও হয়তো ওর ওপর একই প্রতিশোধ নিতে পারো। তোমার পছন্দের কোনো কাজিন আছে? 281 00:18:19,311 --> 00:18:21,476 এমি। 282 00:18:21,544 --> 00:18:25,605 এই, তুমি ওকে ওই বাটপারের সাথে আলাপ করিয়েছ। আমি শুধু তোমার কুকর্ম ঢাকার চেষ্টা করছি। 283 00:18:27,246 --> 00:18:30,339 - ওহ, হাই। -হাই। 284 00:18:30,421 --> 00:18:32,388 আমাকে বার্নাডেটের সাথে কথা বলতে হবে। 285 00:18:32,455 --> 00:18:35,269 আমার মনে হয় না ও এখন কারো সাথে কথা বলতে চায়। 286 00:18:35,395 --> 00:18:39,828 ঠিকাছে, অন্তত ওকে একটা কথা বলতে পারবে? 287 00:18:39,994 --> 00:18:41,621 হ্যাঁ, নিশ্চয়ই, বলা যায়। 288 00:18:41,805 --> 00:18:45,441 ওকে বলো আমি সত্যিই দুঃখিত। 289 00:18:45,502 --> 00:18:50,797 আর ও যদি আমাকে বিয়ে করতে না চায়, আমি কিছু বলবো না। 290 00:18:50,822 --> 00:18:55,468 কিন্তু আমি সত্যিই যেটা ওকে জানাতে চাই, তা হচ্ছে, যেই ছেলেটাকে ও এতো ঘৃণা করছে... 291 00:18:55,493 --> 00:18:59,299 সেই ছেলেকে আমি নিজেও ঘৃণা করি। কিন্তু সেই ছেলেটা আর নেই। 292 00:18:59,352 --> 00:19:00,906 ও চলে গেছে। 293 00:19:00,973 --> 00:19:05,688 আর তার কারণ হচ্ছে, ও নিজে। 294 00:19:05,948 --> 00:19:07,466 তাই... 295 00:19:07,572 --> 00:19:11,528 যদি এই সম্পর্ক শেষ হয়ে যায়... 296 00:19:11,568 --> 00:19:15,889 ওকে জানিয়ো, যে ও আমাকে একজন ভালো মানুষ বানিয়েছে... 297 00:19:16,022 --> 00:19:19,738 আর ওকে ধন্যবাদ জানিয়ো। 298 00:19:20,238 --> 00:19:23,315 হায় ঈশ্বর, হাওয়ারড। 299 00:19:23,829 --> 00:19:27,978 এটা আমার জীবনে শোনা সবথেকে সুন্দর কথা। 300 00:19:28,110 --> 00:19:30,931 আর সেটা তুমি বলছ। 301 00:19:33,854 --> 00:19:35,681 হাওয়ি। 302 00:19:35,874 --> 00:19:39,138 পেনির কাছে তোমার জন্য একটা বার্তা আছে। 303 00:19:39,244 --> 00:19:40,777 শুনেছি। 304 00:19:40,838 --> 00:19:44,684 তোমার স্বর, তোমার মায়ের থেকে ভিন্ন না, দেয়ালের ভেতর দিয়ে ঢুকে যায়। 305 00:19:45,127 --> 00:19:47,187 আমি কি চলে যাবো? 306 00:19:47,770 --> 00:19:48,930 না। 307 00:19:49,310 --> 00:19:51,103 এদিকে এসো। 308 00:19:55,726 --> 00:19:59,574 -আমি এখনো তোমার ওপর রেগে আছি। -বুঝতে পেরেছি। 309 00:19:59,609 --> 00:20:02,509 তোমার অতীত সম্পর্কে আর কিছু জানার আছে আমার? 310 00:20:02,562 --> 00:20:07,040 কয়েকটা আছে, কিন্তু বেশিরভাগই দেশের বাহিরে। তোমাকে পরে বলবো। 311 00:20:08,650 --> 00:20:10,051 ঠিকাছে। 312 00:20:10,150 --> 00:20:12,984 তো, বিয়ে কি হচ্ছে? 313 00:20:13,453 --> 00:20:16,407 হ্যাঁ, বিয়ে এখনো হচ্ছে। 314 00:20:17,273 --> 00:20:22,374 ঈশ্বরকে ধন্যবাদ, আমি প্রধান মেইড হতে পারবো। 315 00:20:23,401 --> 00:20:26,012 আরে কী আসে যায়। 316 00:20:27,452 --> 00:20:29,702 একটু গরম লাগছে। 317 00:20:35,928 --> 00:20:37,065 হ্যালো। 318 00:20:38,245 --> 00:20:40,274 রোব পরে এসেছ কেন? 319 00:20:40,314 --> 00:20:45,451 আমি তোমার সাথে এখানে, এই মুহূর্তে ওই ওয়াশিং মেশিনের ওপর সেক্স করবো। 320 00:20:47,551 --> 00:20:49,624 মোটেই না। 321 00:20:50,354 --> 00:20:52,414 এসো না, প্লিজ? 322 00:20:53,225 --> 00:20:57,479 তুমি কিছু করতে চাইলে আমাকে এই চাদর ভাঁজ করায় সাহায্য করো। 323 00:20:58,325 --> 00:21:01,032 আন্ডার ওয়্যারে চাদর ভাঁজ করছি... 324 00:21:01,098 --> 00:21:02,971 এটাও বেশ নতুন কিছু।