1 00:00:03,151 --> 00:00:06,546 আজকে সকালে পুরো মাথা খারাপ একটা মেইল পেয়েছি। 2 00:00:06,606 --> 00:00:11,506 আমি তোমার হাসি মলিন করতে চাইছি না, কিন্তু যৌনাঙ্গ বড় করার পিল কাজ করে না। 3 00:00:12,319 --> 00:00:14,972 বিশ্বাস করো, আমি জানি। 4 00:00:15,085 --> 00:00:19,145 ই-মেইল যেটা পেয়েছি, সেটা স্টিফেন হকিং এর অফিস থেকে। 5 00:00:19,221 --> 00:00:20,654 -মজা করছ। -কেন? 6 00:00:20,701 --> 00:00:23,030 উনি ইউনিভার্সিটিতে দুই সপ্তাহের জন্য লেকচার দিতে আসছেন... 7 00:00:23,055 --> 00:00:27,194 তো, ওনার হুইল চেয়ারের যন্ত্রপাতি দেখাশোনার জন্য একজন প্রকৌশলী চাচ্ছেন। 8 00:00:27,229 --> 00:00:30,740 অসাধারণ হবে, তুমি ওনার রেসের গাড়ির কলকব্জা পাল্টানোর সদস্য হবে। 9 00:00:31,041 --> 00:00:37,130 আগেই সাবধান করছি, আমি ওনার সামনে তোমার স্টিফেন হকিং মিমিক্রি করবো না। 10 00:00:37,961 --> 00:00:40,601 ঠিকই বলেছ। 11 00:00:41,461 --> 00:00:46,356 আমার মনে হয় সেটা অপমানজনক বলে গণ্য হবে। 12 00:00:46,463 --> 00:00:49,416 ওহ, ভাই, শেল্ডন তো পাগল হয়ে যাবে। 13 00:00:49,503 --> 00:00:51,462 হ্যাঁ, ও হকিং এর পূজা করে। 14 00:00:51,493 --> 00:00:55,340 আমি ভাবছিলাম ওকেও সাথে নেবো, যাতে ও ওর মহান মানুষটার সাথে আলাপ করতে পারে। 15 00:00:55,386 --> 00:00:58,225 -খুব বড় মনের কাজ, হাওয়ারড। -আরে ব্যাপার না। 16 00:00:58,278 --> 00:01:00,958 ভাই, এবার স্টিফেন হকিং এর থেকে দূরত্বে থাকার নোটিস। 17 00:01:01,164 --> 00:01:04,707 ওর আগের লেনারড নিময়, কার্ল সেনেগান আর স্ট্যান লি’র... 18 00:01:04,732 --> 00:01:07,502 থেকে পাওয়া গুলোর পাশে ভালোই মানাবে। 19 00:01:07,682 --> 00:01:11,964 লেনারড, তোমার কি মনে আছে আমি তোমাকে বলছিলাম, আমি... 20 00:01:11,989 --> 00:01:15,317 হিগস বোজোন পার্টিকেল একেবারে বদলে দিতে চলেছি... 21 00:01:15,342 --> 00:01:18,482 আর তুমি বলেছিলে, “শেল্ডন, রাত দুটো বাজে। আমার রুম থেকে ভাগো”? 22 00:01:18,712 --> 00:01:21,806 দশ ঘন্টা আগের কাহিনী। কী হয়েছে এখন? 23 00:01:21,866 --> 00:01:23,701 মনে হয়, আমি পেরেছি। 24 00:01:23,726 --> 00:01:25,926 আমি শুধু ভদ্রতার খাতিরে মনে হয় বললাম... 25 00:01:25,951 --> 00:01:27,740 কারণ, হে স্যাম হিউস্টন, আমি করেছি। 26 00:01:27,833 --> 00:01:30,379 -সত্যি? -অবিশ্বাস্য। এখানে। 27 00:01:30,446 --> 00:01:32,843 -অংকটা ভেঙ্গে দেখাও। -আচ্ছা, একটু নিলাম। 28 00:01:32,882 --> 00:01:37,896 ঠিকাছে, তো এখানে এই কণা হচ্ছে বোজোন, যেটা সময়ের সাথে আগাচ্ছে... 29 00:01:37,969 --> 00:01:39,712 এবার্‌, আমি ভাবছিলাম... 30 00:01:39,767 --> 00:01:43,019 হাওয়ারড, তুমি খেতে পারো। তুমি এটার আগা মাথা বুঝবে না। 31 00:01:43,809 --> 00:01:47,697 শেল্ডন, আমার পদার্থবিজ্ঞানে কাজ চালানোর মতো জ্ঞান আছে। 32 00:01:47,741 --> 00:01:50,486 হ্যাঁ, ভালো তো। সেটার ওপর কাজ চালানো কখনো বন্ধ কোরো না। 33 00:01:51,059 --> 00:01:53,209 তুমি কি এখনো ওকে বুঝতেই... 34 00:01:53,234 --> 00:01:55,354 - পারছ কে, তার কথা বলবে? -হ্যাঁ। 35 00:01:55,460 --> 00:01:58,244 -পরিচয় করাবে? -জীবনেও না। 36 00:02:01,832 --> 00:02:04,619 S05E21- The Hawking Excitation 37 00:02:25,187 --> 00:02:29,233 প্লিজ, প্লিজ, প্লিজ, আমাকে হকিং কে দেখতে দাও। 38 00:02:29,266 --> 00:02:32,179 - বলেছি তো ,না। -কিন্তু আমি তো ক্ষমা চেয়েছি। 39 00:02:32,219 --> 00:02:35,591 না, তুমি বলেছ, ক্ষমা চাইলে হবে কিনা। 40 00:02:35,811 --> 00:02:38,159 আচ্ছা, তুমি তো কোনো উত্তর দাও নি। 41 00:02:38,186 --> 00:02:40,494 তো, এখন কার কাছে কার ক্ষমা চাওয়া উচিৎ? 42 00:02:40,587 --> 00:02:43,289 শেল্ডন, তুমি একটা আত্মমগ্ন ইতর। 43 00:02:43,366 --> 00:02:46,125 তোমার উপকার আমি কেন করতে যাবো? 44 00:02:46,192 --> 00:02:48,788 ইহুদিদের স্বর্গে যাওয়ার জন্য? 45 00:02:49,762 --> 00:02:52,230 ইহুদিদের স্বর্গ নেই। 46 00:02:52,255 --> 00:02:53,861 আচ্ছা, তো ইহুদিদের নরকে না যাওয়ার জন্য? 47 00:02:53,974 --> 00:02:57,321 তুমি কি আমার মাকে দেখেছ? আমি ইহুদিদের নরকেই থাকি। 48 00:02:57,508 --> 00:03:00,973 হাওয়ারড, প্লিজ, ইনি স্টিফেন হকিং। 49 00:03:00,998 --> 00:03:03,813 হয়তো বুদ্ধিমত্তায় আমার একমাত্র সমকক্ষ। 50 00:03:03,959 --> 00:03:06,306 নিশ্চয়ই তুমি এটা ভাবছ না। 51 00:03:06,353 --> 00:03:08,508 নিজেকে আমার জায়গায় রেখে দেখো। 52 00:03:08,533 --> 00:03:11,250 ধরো, তুমি একটা গ্রহের... 53 00:03:11,275 --> 00:03:14,317 একমাত্র মানুষ যেখানে শুধু কুকুর ছাড়া কিছু নেই। 54 00:03:14,342 --> 00:03:18,343 তারপর, হঠাৎ আরেকজন মানুষের খোঁজ পেলে। 55 00:03:20,130 --> 00:03:24,987 দাঁড়াও, তুমি কি বলতে চাইছ, আমরা বাকিরা কুকুর? 56 00:03:25,040 --> 00:03:27,791 বুঝেছি, তুমি অন্যভাবে নিচ্ছ কথাটা। 57 00:03:27,856 --> 00:03:29,351 আবার বলছি। 58 00:03:29,376 --> 00:03:31,604 ধরো তুমি একটা গ্রহের একমাত্র মানুষ... 59 00:03:31,629 --> 00:03:34,853 যেখানে শিম্পাঞ্জি ছাড়া কিছু নেই। 60 00:03:34,900 --> 00:03:36,421 আমার ল্যাব থেকে বের হও। 61 00:03:36,446 --> 00:03:38,677 আরে, ওরা কুকুরদের থেকে অনেক বুদ্ধিমান। 62 00:03:38,737 --> 00:03:40,910 ওদেরকে ছোট বাই-সাইকেলে চড়তে দেখেছ কখনো? 63 00:03:41,097 --> 00:03:43,599 বের হও! 64 00:03:43,813 --> 00:03:46,644 - ডলফিন চলবে? -বাইরে! 65 00:03:48,648 --> 00:03:51,357 আরে, বলো না, হকিং এর সাথে প্রথম দিন কেমন গেলো? 66 00:03:51,402 --> 00:03:54,226 দারুণ ছিল। আমরা সিনেমা নিয়ে কথা বলেছি। 67 00:03:55,226 --> 00:03:58,122 আমি ওনাকে কয়েকটা কার্ড ট্রিক দেখিয়েছি। 68 00:03:58,362 --> 00:04:01,922 এমনকি উনি আমাকে ওনার নতুন বইয়ের কয়েক পাতা পড়ে শুনিয়েছেন। 69 00:04:04,719 --> 00:04:07,302 কোনো সমস্যা নাকি, বন্ধু? 70 00:04:07,542 --> 00:04:10,822 হাওয়ারড, প্লিজ, আমি হাতজোর করছি। 71 00:04:10,909 --> 00:04:14,505 রাজ, তুমি আমাদের দলের ইতিহাসবিদ। শেল্ডন কি কখনো হাতজোর করেছে? 72 00:04:14,611 --> 00:04:15,771 তিনবার। 73 00:04:15,811 --> 00:04:19,420 ও ফক্স নেটওয়ার্কের কাছে হাতজোর করেছিল ফায়ারফ্লাই বন্ধ না করার জন্য। 74 00:04:19,507 --> 00:04:24,204 টিএন্টি নেটওয়ার্কের কাছে হাতজোর করেছিল ব্যাবিলন ৫ বন্ধ করার জন্য। 75 00:04:24,450 --> 00:04:28,352 আর যেবার রোজ বোল প্যারেডে গিয়ে খাবার থেকে ওর পেট খারাপ হলো... 76 00:04:28,377 --> 00:04:31,835 ও বিশ্বাস করে না এমন এক ঈশ্বরের কাছে হাতজোর করেছিল যে তাড়াতাড়ি যেন ওকে মরণ দেয়। 77 00:04:32,275 --> 00:04:36,305 তুমি কি বুঝতে পারছ হকিং আমার কাছে কত গুরুত্বপূর্ণ? 78 00:04:36,365 --> 00:04:40,728 আমার বয়স যখন ছয় ছিল,আমি হ্যালোইনে তার মতো সেজেছিলাম। 79 00:04:42,195 --> 00:04:44,969 -মজা করছ। -না, স্যার। 80 00:04:44,994 --> 00:04:48,597 আমি আমার বাবার ডেস্ক চেয়ার নিয়ে শব্দ উচ্চারণ করা একটা খেলনা লাগিয়েছিলাম... 81 00:04:48,622 --> 00:04:52,500 আর চারপাশে ট্রিক-অর-ট্রিটের জন্য আমার বোনকে দিয়ে চেয়ার ঠেলিয়েছিলাম। 82 00:04:52,742 --> 00:04:57,650 মানছি, বেশিরভাগ মানুষ আমাকে R2-D2 ভেবেছিল, কিন্তু অনেক ক্যান্ডি পেয়েছিলাম। 83 00:04:57,850 --> 00:05:01,927 তুমি মনে হচ্ছে, ইংরেজি “না” শব্দটা বুঝতে পারছ না। 84 00:05:01,952 --> 00:05:04,196 হয়তো অন্য কোনো ভাষায় বললে কাজ হতে পারে। 85 00:05:04,221 --> 00:05:10,585 রাশিয়ানঃ নিয়েট। চাইনিজঃ বু, জাপানিজঃ ইয়ে। ক্লিঙ্গনঃ খো। 86 00:05:10,645 --> 00:05:15,795 বাইনারি কোডঃ ০১১০১১১০০১১০১১১১। 87 00:05:18,442 --> 00:05:21,666 -আসলে ০১১০১১... -না। 88 00:05:21,859 --> 00:05:24,506 আমি আমার জন্য বলছি না। 89 00:05:24,599 --> 00:05:26,895 হকিং এর জন্য বলছি। 90 00:05:27,735 --> 00:05:31,385 গ্যাংস্টারদের মতো বলিঃ হেল নো। 91 00:05:34,690 --> 00:05:37,337 আচ্ছা, দেখো, এটা কেমন হয়? 92 00:05:37,390 --> 00:05:40,132 তুমি শুধু আমার হিগস বোজনের ওপর করা পেপারটা দাও। 93 00:05:40,157 --> 00:05:43,379 উনি যদি এই যুগান্তকারী আবিষ্কার দেখেন, উনি নিজেই আমার সাথে যোগাযোগ করবেন। 94 00:05:43,427 --> 00:05:46,379 - যদি না করে? -হ্যাঁ, করবে। উনি অনেক বুদ্ধিমান। 95 00:05:48,042 --> 00:05:50,335 চমকপ্রদ বুদ্ধি। 96 00:05:50,382 --> 00:05:53,729 আমাকে আমার বন্ধুদের সাথে আলাপ করার জন্য কিছু সময় দাও, কেমন? 97 00:05:53,754 --> 00:05:55,057 - কিভাবে? -যাও এখান থেকে। 98 00:05:55,082 --> 00:05:56,392 যাচ্ছি! 99 00:06:04,384 --> 00:06:08,121 তুমি কি বুঝতে পারছ, ও এখন তোমার কেনা গোলাম। 100 00:06:08,521 --> 00:06:09,994 বুঝেছি। 101 00:06:10,167 --> 00:06:12,831 তুমি ওকে দিয়ে যা খুশি করাতে পারো। 102 00:06:12,870 --> 00:06:16,627 হ্যাঁ, আমি জানি। শুধু বোঝার চেষ্টা করছি কতটুকু শাস্তি আমি ওকে দিতে চাই। 103 00:06:16,652 --> 00:06:18,189 বেশি বাড়াবাড়ি কোরো না। 104 00:06:18,270 --> 00:06:22,775 বন্ধুরা, আমি টাটকা চা পাতা দিয়ে আইসড টি বানাবো ভাবছি, যদি কেউ খেতে চাও। 105 00:06:22,800 --> 00:06:25,473 - আমি এক গ্লাস নিতে পারি। -তোমার সাথে কথা বলছি না। 106 00:06:27,213 --> 00:06:30,529 ওকে একদম হাটু ভেঙ্গে বসাও। 107 00:06:33,069 --> 00:06:35,326 শেল্ডন, ফিরে এসো। 108 00:06:35,351 --> 00:06:37,481 হ্যাঁ, হ্যাঁ! 109 00:06:41,091 --> 00:06:43,070 কী সিদ্ধান্ত নিলে? 110 00:06:43,231 --> 00:06:46,051 আমি তোমার পেপার প্রোফেসর হকিং কে দেবো। 111 00:06:46,076 --> 00:06:48,384 দারুণ। ধন্যবাদ। ওহ, চমৎকার। 112 00:06:48,409 --> 00:06:53,539 কিন্তু তার বদলে, তোমাকে আমার জন্য কিছু কাজ করতে হবে। 113 00:06:53,592 --> 00:06:55,393 কী রকম কাজ? 114 00:06:55,499 --> 00:07:00,087 তুমি কি হারকিউলিসের ১২ টা ক্রীতদাসের কথা শুনেছ? 115 00:07:01,182 --> 00:07:02,925 অবশ্যই। 116 00:07:03,125 --> 00:07:05,678 তোমাকে ভাগ্যবান বলতেই হচ্ছে। 117 00:07:08,679 --> 00:07:11,800 আচ্ছা, প্রথমে কী করবো? 118 00:07:11,886 --> 00:07:16,294 আমি ভাবছিলাম আমার বেল্ট বাকল পলিশ করা দিয়ে শুরু করতে পারো। 119 00:07:16,394 --> 00:07:21,780 খুশি হয়ে করবো। ছোটো বেলায়, আমি আমার মিমোর রুপোর কাঁটাচামচ পলিশ করতাম। 120 00:07:21,805 --> 00:07:25,388 আর সে আমাকে তার ওক্লাহোমায় বেড়ে ওঠার গল্প বলে আনন্দ দিতো। 121 00:07:25,413 --> 00:07:26,769 চমৎকার মহিলা। 122 00:07:26,794 --> 00:07:30,225 জানো, একবার সে একটা গ্রেভি রাখার বোট দিয়ে জমির কাঠবিড়ালি মেরে ফেলেছিল। 123 00:07:30,778 --> 00:07:33,326 ভালো। 124 00:07:43,166 --> 00:07:46,133 অনেক বেল্ট বাকল দেখছি। 125 00:07:46,260 --> 00:07:49,380 মজার কথা, আমার বেল্ট মাত্র একটা। 126 00:07:50,207 --> 00:07:52,940 যাইহোক, তুমি শুরু করো। 127 00:07:52,965 --> 00:07:57,029 ওহ, আরেকটা কথা, ওগুলোর মধ্যে ছোটো যে পানির দাগ দেখছ... 128 00:07:57,054 --> 00:08:00,592 আমার মুত্রথালীর অনেক কাছে দাড়ানোর অভ্যাস, তাই... 129 00:08:01,159 --> 00:08:05,589 তুমি যা দেখছ, তা হলো, ছিটকে আসা মাল। 130 00:08:06,089 --> 00:08:09,698 তোমার বেল্ট বাকলে হিসু ছিটকে আসে? 131 00:08:11,212 --> 00:08:14,946 মিমোর কাঁটাচামচে এরকম কিছু ছিল না। 132 00:08:15,147 --> 00:08:19,920 এই যে ব্ল্যাক লাইট ওগুলো দেখার জন্য। তোমার নিজের মনের শান্তির জন্য... 133 00:08:19,945 --> 00:08:23,893 এটা দিয়ে ঘরের চারপাশ দেখাটা ঠিক হবে না। 134 00:08:32,232 --> 00:08:34,905 শেল্ডন, চমৎকার হয়েছে। 135 00:08:34,986 --> 00:08:37,976 মানে, একদম আমার দর্শনীয় ছোটো রত্নের মাথায়... 136 00:08:38,044 --> 00:08:41,073 পরা দর্শনীয় ছোটো মুকুটের মতো লাগছে। 137 00:08:41,679 --> 00:08:44,300 এগুলো এতো ঝকঝকে করেছ কিভাবে? 138 00:08:44,366 --> 00:08:47,069 ওহ, টার্টল ওয়াক্স দিয়ে পলিশ করেছি। 139 00:08:47,150 --> 00:08:49,321 পেপ বয়েজের লোকটা বলেছে, এখন থেকে... 140 00:08:49,346 --> 00:08:52,021 হিসু বাকলে লাগলেও ছোটো বিন্দু হয়ে পিছলে পড়ে যাবে। 141 00:08:52,248 --> 00:08:55,995 এতো কষ্ট করার জন্য সাবাস। তোমার মিমো শুনলে খুশি হবেন। 142 00:08:56,042 --> 00:08:58,349 আমার মিমো যেন এই ঘটনার কিছু জানতে না পারে। 143 00:08:58,474 --> 00:09:01,835 এখন কি তুমি প্রফেসর হকিং কে আমার পেপার দেবে? 144 00:09:01,925 --> 00:09:04,502 ওহ, ছোটো বালক, না। শোনো। 145 00:09:04,635 --> 00:09:11,123 এইবার, এটা একটা সেক্সি ফ্রেঞ্চ কাজের মেয়েদের পোশাক আমি বার্নাডেটের জন্য কিনেছিলাম। 146 00:09:11,148 --> 00:09:13,111 ভেবেছিলাম, নতুন কিছু করা যাবে... 147 00:09:13,136 --> 00:09:15,889 সাথে আমার ঘরের ধুলো ময়লাও ওকে দিয়ে পরিষ্কার করানো যাবে। 148 00:09:15,914 --> 00:09:18,671 কিন্তু আমি ভুল ছিলাম, সত্যিই ভুল। 149 00:09:18,764 --> 00:09:21,262 এখন কি এটা ফেরত দিয়ে আসতে হবে? 150 00:09:21,329 --> 00:09:24,162 না, না, না, “আমার ছোটো ভালোবাসা”। 151 00:09:38,340 --> 00:09:40,940 এভাবে তাকিয়ে কী দেখছেন? 152 00:09:40,965 --> 00:09:44,510 কখনো কাউকে স্টিফেন হকিং এর সাথে দেখা করার চেষ্টা করতে দেখেন নি? 153 00:09:54,785 --> 00:09:57,849 - হেই। -হ্যালো। 154 00:09:57,902 --> 00:10:01,022 আজ তো শনিবার না, আজকে লন্ড্রি করছ কেন? 155 00:10:01,069 --> 00:10:03,865 এসব আমার কাপড় না। 156 00:10:04,118 --> 00:10:08,954 ওয়াও, এমির নাকি? কী কুৎসিত। ভালোই হয়েছে করেছ। 157 00:10:09,448 --> 00:10:11,993 এগুলো হাওয়ারডের। 158 00:10:12,978 --> 00:10:18,192 তুমি হাওয়ারডের প্যান্টি কেন ধুচ্ছ? 159 00:10:18,299 --> 00:10:23,050 কারণ, যদি না ধুই, তাহলে ও আমার পেপার স্টিফেন হকিং কে দেবে না। 160 00:10:23,090 --> 00:10:25,042 -উনি বিখ্যাত পদার্থবিদ... -হ্যাঁ। 161 00:10:25,067 --> 00:10:28,492 আমি চিনি। ওই যে হুইলচেয়ারের লোক, যে সময় আবিষ্কার করেছে। 162 00:10:31,259 --> 00:10:32,863 প্রায় কাছাকাছি। 163 00:10:33,016 --> 00:10:36,762 বুঝলাম না, হাওয়ারড তোমাকে ওনার সাথে পরিচয় করাচ্ছে না কেন? 164 00:10:36,805 --> 00:10:41,002 কারণ, ও আমাকে "আত্মমগ্ন লম্পট” হওয়ার কারণে শাস্তি দিচ্ছে। 165 00:10:41,063 --> 00:10:43,749 তুমি তো আমাকে আত্মমগ্ন ভাবো না, তাই না? 166 00:10:43,856 --> 00:10:46,445 -আসলে... -ওহ, দুঃখিত। 167 00:10:46,470 --> 00:10:49,319 - আত্মমগ্ন মানে... -আমি জানি এর মানে কী! 168 00:10:49,344 --> 00:10:52,878 আর হ্যাঁ, তুমি মানুষের ভুল ধরে তাদের ছোটো করো। 169 00:10:52,903 --> 00:10:57,394 তার বিপরীত। আমি যখন কাউকে শুদ্ধ করি, তখন তাদের ওপরে তুলি। 170 00:10:57,854 --> 00:11:01,745 তোমার জানা উচিৎ। অন্য কারো থেকে তোমার জন্যই তো বেশি করি। 171 00:11:02,870 --> 00:11:06,083 স্বীকার করো, তুমি নিজেকে শ্রেষ্ঠ প্রমাণের জন্য করো। 172 00:11:06,108 --> 00:11:09,524 আমি তোমার চোখ ঝিকমিক করতে দেখি, কেউ “কার” বদলে “কে” বললে... 173 00:11:09,549 --> 00:11:11,923 বা যদি চাঁদকে গ্রহ ভাবে... 174 00:11:12,027 --> 00:11:16,537 বা ডাঙ্কি হোটে বই হোটে নামের একটা গাধাকে নিয়ে লেখা ভাবলে। 175 00:11:16,931 --> 00:11:20,137 দেখেছ, এই যে ঝিকমিক করলো। 176 00:11:20,224 --> 00:11:23,044 আমার কিছু করার নেই। এটা অনৈচ্ছিক ঝিকমিক। 177 00:11:23,317 --> 00:11:26,697 তোমাকে কী বলি বলো তো, শেল্ডন? 178 00:11:26,753 --> 00:11:30,440 তুমি আমাকে বলবে যে হাওয়ারড কোনো কারণ ছাড়াই আমার সাথে দুর্ব্যবহার করছে। 179 00:11:30,533 --> 00:11:33,735 বেশ, হাওয়ারড কোনো কারণ ছাড়াই তোমার সাথে দুর্ব্যবহার করছে। 180 00:11:33,936 --> 00:11:35,404 জানতাম। 181 00:11:39,899 --> 00:11:43,245 -কী হয়েছে? -প্রত্যেকবার তোমাদের এখানে রাত কাটালে... 182 00:11:43,270 --> 00:11:46,566 তোমার মা আমার পাছায় চড় দিয়ে বলে, “যাও, নিয়ে নাও”। 183 00:11:47,046 --> 00:11:51,929 মায়ের ভুল না এটা। তার হরমোন পাল্টানোর চিকিৎসা চলছে। 184 00:11:53,589 --> 00:11:56,593 অতিরিক্ত মাত্রায় কামুক হয়ে যায়। 185 00:11:57,173 --> 00:12:01,909 এই দেখো, আমি শেল্ডনকে ওই ফ্রেঞ্চ মেইডের পোশাক পরিয়েছি। 186 00:12:02,089 --> 00:12:04,247 হায় ঈশ্বর, কী অবস্থা। 187 00:12:04,272 --> 00:12:06,650 কী? এই, তোমাকে কিন্তু আগে সুযোগ দিয়েছি। 188 00:12:06,903 --> 00:12:10,298 কেন তুমি এটা করছ? তুমি ওর সাথে দুর্ব্যবহার করছ। 189 00:12:10,323 --> 00:12:12,023 ও আমার সাথে সারাক্ষণ দুর্ব্যবহার করে। 190 00:12:12,048 --> 00:12:14,645 তুমি ওকে আমার ডক্টরেট না থাকা নিয়ে খোঁটা দিতে তো শুনেছ। 191 00:12:14,712 --> 00:12:17,708 সেসব নিয়ে খোঁটা না শুনতে চাইলে ডক্টরেট নিয়ে নাও একটা। 192 00:12:19,408 --> 00:12:21,775 আমার আছে, দারুণ এটা। 193 00:12:22,461 --> 00:12:26,194 আরে, ও আমাকে কতটা জ্বালায়। 194 00:12:26,261 --> 00:12:29,125 আমি ওকে ওর নিজের ঔষধের দাওয়াই দিচ্ছি, এই আর কি। 195 00:12:29,178 --> 00:12:33,381 এটা মোটেও এক না। শেল্ডন বোঝে না যে ও দুর্ব্যবহার করছে। ওর মস্তিষ্কের... 196 00:12:33,406 --> 00:12:36,935 যে অংশের জানার কথা, সেটা মস্তিষ্কের অন্যদের খাঁজে আটকে গেছে। 197 00:12:38,181 --> 00:12:43,138 বেশ, আমি ওকে দিয়ে আর কয়েকটা কাজ করাবো, তারপর বন্ধ। 198 00:12:43,186 --> 00:12:45,213 না, তোমাকে এখনই থামতে হবে। 199 00:12:45,280 --> 00:12:46,892 বার্নাডেট! 200 00:12:46,917 --> 00:12:51,950 তোমাকে মনে করাচ্ছি, তুমি কিন্তু কথা দিয়েছ কালকে আমাকে ড্রেস শপিং এ নিয়ে যাবে। 201 00:12:52,076 --> 00:12:53,882 ধুর। 202 00:12:54,956 --> 00:12:58,412 দুঃখিত, আমি পারবো না! 203 00:12:58,519 --> 00:13:01,926 কিন্তু শেল্ডন আপনার সাথে যাবে। 204 00:13:08,009 --> 00:13:11,332 আর এটাই ওর করা শেষ কাজ। 205 00:13:15,624 --> 00:13:17,704 শেল্ডন! 206 00:13:18,665 --> 00:13:21,359 তোমার সাহায্য দরকার। 207 00:13:21,891 --> 00:13:24,998 এখন কী হয়েছে, মিসেস ওয়ালোউইজ? 208 00:13:25,058 --> 00:13:26,571 ড্রেসটা। 209 00:13:26,596 --> 00:13:30,377 জামার ভেতর শরীরের সামনেটা আঁটালে পেছন বের হয়ে যায়... 210 00:13:32,281 --> 00:13:37,131 পেছন আঁটালে সামনের অংশ বের হয়ে যায়। 211 00:13:37,297 --> 00:13:41,905 মনে হচ্ছে দুটো কুকুরকে একসাথে বাথটাবে রাখার চেষ্টা করছি। 212 00:13:43,421 --> 00:13:46,041 এখন আমাকে কী করতে বলেন? 213 00:13:46,088 --> 00:13:48,453 আমাদের একসাথে মিলে কাজ করতে হবে। 214 00:13:48,478 --> 00:13:52,475 এখানে এসে জামার ভেতর শরীর আঁটানো শুরু করো। 215 00:13:58,405 --> 00:14:01,314 আমি বুঝতে পারছি না কিভাবে করবো। 216 00:14:01,514 --> 00:14:06,665 সোজা। শুধু মনে কর যে তুমি একটা স্লিপিং ব্যাগ গোটাচ্ছ। 217 00:14:07,378 --> 00:14:12,085 স্লিপিং ব্যাগে এতো ঘাম হয় না, কিন্তু ঠিকাছে। 218 00:14:13,092 --> 00:14:15,192 এবার চেন লাগাও। 219 00:14:15,278 --> 00:14:19,521 ওহ, যদি আপনাকে আরেকটু খানি চাপানো যায়, তাহলে আপনাকে দেখতে পুরো হীরের মতো লাগবে। 220 00:14:21,548 --> 00:14:23,008 ঠিকই বলেছ। 221 00:14:23,261 --> 00:14:24,971 কী করছি আমি এসব? 222 00:14:25,105 --> 00:14:28,491 আমাকে যুবতী বয়সে দেখা লাগতো তোমার, শেল্ডন। 223 00:14:28,571 --> 00:14:33,074 সমস্ত পুরুষেরা লাইন ধরে আমাকে বক্স ভর্তি ক্যান্ডি এনে দিতো। 224 00:14:33,784 --> 00:14:36,631 কেন খেতে গেলাম সবগুলো? 225 00:14:39,440 --> 00:14:41,454 আমাকে একটু ধরবে? 226 00:14:41,507 --> 00:14:45,637 ওহ! না, আসলে, আমি খুব একটা জড়িয়ে... 227 00:14:49,713 --> 00:14:51,940 ওহ, মাত্র মনে পড়লো। 228 00:14:51,965 --> 00:14:55,157 আমি তোমাদের জন্য হকিং এর কিছু স্মারক এনেছি। 229 00:14:55,223 --> 00:14:56,483 এগুলো কী? 230 00:14:56,517 --> 00:14:58,838 ওনার হুইলচেয়ারের গিয়ার আর স্প্রিং। 231 00:14:58,863 --> 00:15:00,025 সেই না? 232 00:15:01,156 --> 00:15:03,296 ওয়াও, চমকার। 233 00:15:03,363 --> 00:15:05,806 হ্যাঁ, আমি ওনার মোটর ড্রাইভে একটু পরিবর্তন করেছি... 234 00:15:05,866 --> 00:15:08,127 যখন পুরোটা আবার লাগিয়ে দিচ্ছিলাম... 235 00:15:08,180 --> 00:15:11,247 তখন এই অংশগুলো যে কোথায় যাবে হাজার চিন্তা করেও বুঝলাম না। 236 00:15:14,363 --> 00:15:15,823 করেছি। 237 00:15:15,916 --> 00:15:18,273 তিনটা কাপড়ের দোকানে গিয়ে... 238 00:15:18,298 --> 00:15:22,429 অবশেষে তোমার মায়ের শরীর ঢাকার মতো জামা পাওয়া গেছে। 239 00:15:22,789 --> 00:15:27,526 তোমাকে আমার অল্টাডিনাতে কাস্টম গাড়ির কভারের দোকানে পাঠানো লাগতো। 240 00:15:27,551 --> 00:15:29,679 ওখানে মায়ের সাইজের প্যাটার্ন আছে। 241 00:15:30,426 --> 00:15:32,309 হাস্যকর। 242 00:15:32,635 --> 00:15:37,064 এখন কি দয়া করে তুমি আমার পেপার প্রোফেসর হকিং কে দেবে? 243 00:15:37,118 --> 00:15:39,571 - বুঝতে পারছি না। -আরে কী জ্বালা... 244 00:15:39,596 --> 00:15:42,808 আমি তোমার কাপড় ধুয়েছি। তোমার বেল্ট বাকল হিসু নিরোধক করেছি। 245 00:15:42,833 --> 00:15:47,066 এমনকি তোমার মায়ের বুক তুলতে গিয়ে আমার কব্জি মোচকে গেছে। 246 00:15:51,383 --> 00:15:55,791 ঠিকাছে, শেল্ডন। আর একটা কাজ আমি তোমাকে দিয়ে করাতে চাই। 247 00:15:55,878 --> 00:15:59,091 - চিন্তা নেই, সহজ কাজ। -আচ্ছা। 248 00:15:59,185 --> 00:16:01,271 আমার সম্পর্কে ভালো কিছু বলো। 249 00:16:01,471 --> 00:16:03,082 বেশ। 250 00:16:03,155 --> 00:16:05,322 তোমার হাতগুলো অনেক ছোটো। 251 00:16:07,651 --> 00:16:10,557 না, আমার কাজ নিয়ে। 252 00:16:10,582 --> 00:16:14,460 আমি চাই তুমি আমাকে বলো যে আমি যা করি, তাতে আমি ভালো। 253 00:16:14,560 --> 00:16:17,014 অবশ্যই, তুমি যা করো তাতে তুমি ভালো। 254 00:16:17,074 --> 00:16:20,017 আচ্ছা, তাহলে কেন তুমি সবসময় আমাকে নিয়ে মস্করা করো? 255 00:16:20,097 --> 00:16:21,957 আচ্ছা, এখন বিভ্রান্তির কারণ বুঝলাম। 256 00:16:21,982 --> 00:16:25,613 না, আমি কখনোই বলি নি যে তুমি যা করো তাতে তুমি ভালো না। 257 00:16:25,638 --> 00:16:28,949 মানে তুমি যা করো তার আসলে কোনো মুল্য নেই। 258 00:16:33,423 --> 00:16:38,022 আমাকে আজ পর্যন্ত ও যা বলেছে তার থেকে এটা সুন্দর। আমি হলে মেনে নিতাম। 259 00:16:39,462 --> 00:16:41,616 ধন্যবাদ, শেল্ডন। 260 00:16:41,682 --> 00:16:44,020 এখন কি তুমি হকিং কে আমার পেপার দেবে? 261 00:16:44,045 --> 00:16:46,138 - দুঃখিত, পারবো না। -কী? কেন? 262 00:16:46,163 --> 00:16:48,672 কারণ তিন দিন আগেই দিয়ে দিয়েছি। 263 00:16:48,746 --> 00:16:50,819 উনি অনেক চমকৃত হয়েছেন। 264 00:16:50,886 --> 00:16:52,879 উনি তোমার সাথে দেখা করতে চান। 265 00:16:53,591 --> 00:16:55,593 ঠিকাছে, তাহলে। 266 00:16:56,502 --> 00:16:58,810 ধন্যবাদ, হাওয়ারড। 267 00:16:58,944 --> 00:17:01,211 দয়া করে প্রোফেসর হকিং কে জানিয়ো দিয়ো... 268 00:17:01,236 --> 00:17:03,961 আমি যে কোনো সময় দেখা করতে পারবো। 269 00:17:04,760 --> 00:17:08,942 -ভেবেছিলাম ও আরও খুশি হবে। -এক সেকেন্ড দাও। 270 00:17:10,024 --> 00:17:12,727 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 271 00:17:17,751 --> 00:17:23,251 প্রোফেসর হকিং, আপনার সাথে দেখা করে নিজেকে ভাগ্যবান মনে করছি। 272 00:17:25,911 --> 00:17:27,484 <জানি।> 273 00:17:28,104 --> 00:17:32,803 আমার সাথে দেখা করার সময় দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। 274 00:17:33,668 --> 00:17:35,269 <স্বাগতম> 275 00:17:35,382 --> 00:17:38,593 <আপনার পেপার পড়ে আমার অনেক ভালো লেগেছে। > 276 00:17:38,683 --> 00:17:41,126 <আপনি সতিই মেধাবী।> 277 00:17:41,366 --> 00:17:42,782 জানি। 278 00:17:44,048 --> 00:17:50,089 <আপনার হিগস বোজোন একটা কৃষ্ণ গহ্বর যা সময়ের বিপরীতে... 279 00:17:50,114 --> 00:17:53,107 যাচ্ছে, গবেষণা সত্যিই চিত্তাকর্ষক।> 280 00:17:53,207 --> 00:17:57,931 ধন্যবাদ। আসলে... এক সকালে গোসল করার সময় মাথায় এসেছিল এটা। 281 00:18:00,291 --> 00:18:02,440 <ভালো।> 282 00:18:02,580 --> 00:18:04,809 <দুর্ভাগ্য যে জিনিসটা ভুল।> 283 00:18:07,329 --> 00:18:09,753 “ভুল” মানে? 284 00:18:10,766 --> 00:18:15,409 ,আপনি দুই নম্বর পৃষ্ঠায় গণনায় একটা ভুল করেছেন।> 285 00:18:16,142 --> 00:18:19,482 <বেশ বড় ধরণের ভুল।> 286 00:18:21,089 --> 00:18:26,245 না, না, এ হতে পারে না। 287 00:18:26,311 --> 00:18:28,675 আমি তো গণনায় ভুল করি না। 288 00:18:28,775 --> 00:18:31,008 <আপনি কি বলছেন আমি করি?> 289 00:18:31,102 --> 00:18:33,718 ওহ, না, না, অবশ্যই না। 290 00:18:33,764 --> 00:18:37,534 আসলে, আমি ভাবছিলাম... হায় কপাল। আমি ভুল করে ফেলেছি। 291 00:18:37,648 --> 00:18:40,681 আর সেই ভুল স্টিফেন হকিং কে দিয়েছি। 292 00:18:45,984 --> 00:18:49,303 <দারুণ, আরেকজন বেহুশ।>