1
00:00:00,000 --> 00:01:10,000
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
2
00:01:15,000 --> 00:01:30,000
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
3
00:02:04,583 --> 00:02:07,002
আমরা কোথায় এসেছি?
4
00:02:07,086 --> 00:02:08,462
আমিও প্রথমবার এখানে এলাম।
5
00:02:26,897 --> 00:02:27,898
বাবা গো!
6
00:02:28,274 --> 00:02:29,275
ওখানে কিছু একটা নড়ছে!
7
00:02:49,628 --> 00:02:50,629
এটা কী?
8
00:02:51,380 --> 00:02:52,673
আমি আমার প্রতিশোধ নিব।
9
00:02:55,009 --> 00:02:56,093
আমি আমার প্রতিশোধ নিব।
10
00:03:00,639 --> 00:03:01,640
সু-র্যেওন!
11
00:03:02,558 --> 00:03:03,559
সু-র্যেওন!
12
00:03:04,143 --> 00:03:05,144
আমি আমার প্রতিশোধ নিব।
13
00:03:08,188 --> 00:03:09,189
লি সু-র্যেওন।
14
00:03:09,648 --> 00:03:10,774
এটা তুমিই, তাই না?
15
00:03:11,483 --> 00:03:12,484
ঠিক বলেছি?
16
00:03:13,193 --> 00:03:14,820
আমি আমার প্রতিশোধ নিব।
17
00:03:17,948 --> 00:03:20,576
এটা বনহেংদংয়ের পবিত্র
বৃক্ষে বাস করা শক্তি।
18
00:03:20,868 --> 00:03:22,828
সে অন্যায়ের স্বীকার হওয়া
লোকেদের মনের কথা শুনে...
19
00:03:23,579 --> 00:03:24,663
এবং তাদের কষ্ট
দূর করে দেয়।
20
00:03:24,914 --> 00:03:26,457
আমি আমার প্রতিশোধ নিব।
21
00:03:30,461 --> 00:03:32,046
আমি আমার প্রতিশোধ নিব!
22
00:03:32,171 --> 00:03:33,172
আপু!
23
00:03:35,966 --> 00:03:37,885
আপু, ঠিক আছো?
24
00:03:40,387 --> 00:03:41,972
-পিছনে যাও।
-হুম।
25
00:03:46,226 --> 00:03:47,227
ধুর!
26
00:04:01,825 --> 00:04:02,868
আপু!
27
00:04:28,268 --> 00:04:29,269
ভান!
28
00:04:32,106 --> 00:04:34,024
আমার অনুমতি ছাড়া কোথাও
যেতে নিষেধ করেছিলাম না?
29
00:04:36,860 --> 00:04:38,904
আমরা সে-র্যেওনের বাসায় এসেছিলাম,
30
00:04:38,988 --> 00:04:41,740
কিন্তু জানি না আমরা কোথায় আছি
আর এসব কী চলছে।
31
00:04:42,282 --> 00:04:43,826
এই জঙ্গল বেঞ্জুল তৈরি করেছে।
32
00:04:44,034 --> 00:04:45,035
বেঞ্জুলের বানানো জঙ্গল?
33
00:04:47,579 --> 00:04:48,580
সু-র্যেওন।
34
00:04:48,956 --> 00:04:51,208
আগে ওকে বাঁচাতে হবে।
তাড়াতাড়ি ওকে বাঁচাও!
35
00:04:51,583 --> 00:04:52,626
এটাই প্রকৃতির নিয়ম।
36
00:04:53,252 --> 00:04:54,586
"প্রকৃতির নিয়ম" কী?
37
00:04:55,546 --> 00:04:56,630
এই যে।
38
00:04:56,714 --> 00:04:58,090
ওর মনের কষ্ট ঘুচানোর মূল্য।
39
00:04:58,173 --> 00:04:59,425
প্রকৃতির নিয়ম ভঙ্গ করতে পারব না।
40
00:05:00,843 --> 00:05:02,094
ও একটা বাচ্চা মেয়ে!
41
00:05:02,720 --> 00:05:05,639
ভয়ে আতংকে ভুল
সিদ্ধান্ত নিয়েছে।
42
00:05:06,598 --> 00:05:08,058
এই সিদ্ধান্ত ও নিজেই নিয়েছে।
43
00:05:08,142 --> 00:05:11,020
আমি আরো একবার বলছি।
আমাদের চুক্তিতে এসব ছিল না।
44
00:05:12,438 --> 00:05:13,439
কাপুরুষ কোথাকার!
45
00:05:18,819 --> 00:05:20,446
এই, শোনো।
46
00:05:20,988 --> 00:05:22,448
-কী বললে?
-বলেছি তুমি একটা কাপুরুষ!
47
00:05:22,823 --> 00:05:24,950
- আবার বলো। মাত্রই কী বললে?
-কাপুরুষ।
48
00:05:25,034 --> 00:05:27,619
এখন ঝগড়া করার সময় নয়,
একটু মানুষ মরে যাচ্ছে...
49
00:05:27,703 --> 00:05:30,539
ঠিক বলেছি না?
তুমি ওই দানবের ভয়েই পালিয়ে যাচ্ছিলে।
50
00:05:30,622 --> 00:05:32,791
জীবনে কেউ আমায় কাপুরুষ বলেনি।
51
00:05:32,958 --> 00:05:34,585
ভাবছো আমি বেঞ্জুলের ভয়ে ভীত?
52
00:05:34,668 --> 00:05:36,003
বোধহয় অনেকবারই
কাপুরুষ ডাক শুনেছ।
53
00:05:36,086 --> 00:05:37,546
মনে হচ্ছে তুমি এখনো ভয় পাচ্ছো।
54
00:05:37,796 --> 00:05:39,131
তাহলে ওকে বাঁচাচ্ছো না কেন?
55
00:05:41,258 --> 00:05:43,010
একটু আগেই বলেছি।
56
00:05:43,093 --> 00:05:45,512
-ওটা ওর নেয়া সিদ্ধান্ত।
-কী হাস্যকর অজুহাত।
57
00:05:45,596 --> 00:05:47,056
এই...এই!
58
00:05:47,139 --> 00:05:49,641
আমাদের মধ্যে চুক্তি হয়েছে।
তোমাকে টাকাও পরিশোধ করেছি।
59
00:05:49,808 --> 00:05:51,727
তাই যা বলছি তাই করো।
ওকে বাঁচাও।
60
00:05:51,852 --> 00:05:52,978
ধুর ছাই!
61
00:06:00,819 --> 00:06:02,613
আমাকে এভাবে আদেশ দিবে না।
62
00:06:04,782 --> 00:06:05,783
কাপুরুষ।
63
00:06:07,785 --> 00:06:08,786
আপু!
64
00:06:11,997 --> 00:06:13,499
আপু।
পারেনও বটে...
65
00:06:14,833 --> 00:06:15,918
আপু, ঠিক আছো?
66
00:06:16,001 --> 00:06:17,002
হ্যাঁ।
67
00:06:53,997 --> 00:06:55,332
ধুর ছাই, ওটা আবার কী?
68
00:07:34,371 --> 00:07:35,372
আপু!
69
00:07:41,336 --> 00:07:42,629
ভান!
70
00:07:48,385 --> 00:07:49,386
ভান!
71
00:07:52,472 --> 00:07:53,557
ভান!
72
00:07:53,640 --> 00:07:54,725
ভান!
73
00:08:04,318 --> 00:08:05,819
বারবার পথের বাধা
হয়ে দাঁড়াচ্ছেন কেন?
74
00:08:06,820 --> 00:08:08,739
অবশেষে আমার
প্রতিশোধ নিতে পারব।
75
00:08:09,239 --> 00:08:10,407
সু-র্যেওন!
76
00:08:10,490 --> 00:08:13,493
এখান থেকে বের হও।
আমার সাথে বাসায় চলো।
77
00:08:14,077 --> 00:08:15,078
চুপ করুন!
78
00:08:17,497 --> 00:08:18,916
আমি ফিরছি না!
79
00:08:20,500 --> 00:08:23,086
আপনি জানেন না ওই হারামজাদা
আমার সাথে কী করেছে।
80
00:08:23,170 --> 00:08:25,130
এই সমস্যায় আমার বাবা-মা'ও
আমাকে সাহায্য করতে পারবে না।
81
00:08:25,756 --> 00:08:27,049
কেউ পারবে না।
82
00:08:27,925 --> 00:08:29,468
যা করার আমি নিজেই করব।
83
00:08:29,760 --> 00:08:31,678
আমি তোমায় সাহায্য করব,
ঠিক আছে?
84
00:08:32,012 --> 00:08:33,013
সত্যি বলছি।
85
00:08:33,680 --> 00:08:35,098
কথা দিলাম।
86
00:08:35,390 --> 00:08:36,642
আর হাসাবেন না।
87
00:08:37,226 --> 00:08:38,602
আমি নিজেই প্রতিশোধ নিবো।
88
00:08:39,561 --> 00:08:42,481
বেঞ্জুল ওকে সাথে করে
নরকে নিয়ে যাবে।
89
00:08:44,149 --> 00:08:46,235
সে-ই আমার হয়ে কাজ করে দিবে।
90
00:08:46,902 --> 00:08:47,903
লি সু-র্যেওন!
91
00:08:50,948 --> 00:08:52,699
বেঞ্জুল! বেঞ্জুল!
92
00:08:54,326 --> 00:08:57,412
তাড়াতাড়ি এসে আমার আর্জি শুনুন।
93
00:08:58,330 --> 00:09:00,582
অন্তর দিয়ে এই যজ্ঞ
শুধু আপনার জন্যই করেছি...
94
00:09:02,000 --> 00:09:04,002
এবং আপনারই সেবা করব, বেঞ্জুল।
95
00:09:04,795 --> 00:09:07,756
যে আমার এই অবস্থা করেছে
আমার হয়ে তার থেকে প্রতিশোধ নিন।
96
00:09:08,674 --> 00:09:11,176
বিনিময়ে, আমার শরীর নিয়ে নিন।
97
00:09:16,181 --> 00:09:17,182
সু-র্যেওন!
98
00:09:18,267 --> 00:09:19,268
লি সু-র্যেওন!
99
00:09:20,644 --> 00:09:22,312
আমায় ছেড়ে দাও!
100
00:09:22,521 --> 00:09:23,563
লি সু-র্যেওন!
101
00:10:10,277 --> 00:10:11,278
সু-র্যেওন...
102
00:10:13,488 --> 00:10:14,489
সু-র্যেওন!
103
00:10:14,614 --> 00:10:15,615
সু-র্যেওন!
104
00:10:16,825 --> 00:10:17,868
লি সু-র্যেওন!
105
00:10:19,536 --> 00:10:20,537
প্রতিশোধ নিবে?
106
00:10:23,081 --> 00:10:25,584
এই দানবটা কোনো দেবতা নয় যে
তোমার হয়ে প্রতিশোধ নিবে।
107
00:10:27,085 --> 00:10:28,920
এসব ইউম জি বলেছে, তাই না?
108
00:10:29,004 --> 00:10:31,715
বেঞ্জুল এমন এক আত্মা যা
মানুষের মনের কষ্ট দূর করতে সাহায্য করে
109
00:10:32,382 --> 00:10:34,718
কিন্তু এই বেঞ্জুল
তোমার হয়ে কী প্রতিশোধ নিবে?
110
00:10:35,427 --> 00:10:38,805
ওর হাত কাটবে না কি পা?
না কি হৃদপিন্ড বের করে আনবে?
111
00:10:42,351 --> 00:10:43,352
বেঞ্জুল।
112
00:10:44,686 --> 00:10:45,979
আমার প্রতিশোধের কী হবে?
113
00:10:46,855 --> 00:10:47,856
বেঞ্জুল।
114
00:10:55,280 --> 00:10:56,490
আমার কথা ভালো করে শোনো।
115
00:10:58,533 --> 00:11:00,577
আমি তোমার হয়ে প্রতিশোধ নিব।
116
00:11:00,660 --> 00:11:01,912
তোমার হয়ে প্রতিশোধ নিব।
117
00:11:02,621 --> 00:11:04,915
আমি একটু দেরি করে ফেলায়
তোমার এই অবস্থা,
118
00:11:05,207 --> 00:11:10,212
কিন্তু ওর কৃতকর্মের জন্য ওকে যা
শাস্তি দিতে হয় তার ব্যবস্থা করব।
119
00:11:12,631 --> 00:11:15,217
তোমার জন্য করব।
কথা দিচ্ছি।
120
00:11:21,556 --> 00:11:23,100
প্লিজ আমাকে বাঁচান।
121
00:11:24,142 --> 00:11:25,143
তোমাকে বাঁচাব।
122
00:11:26,019 --> 00:11:27,979
তোমায় সাহায্য করব।
123
00:11:30,273 --> 00:11:32,651
এখান থেকে একসাথে বের হই,
ঠিক আছে?
124
00:11:43,203 --> 00:11:44,287
সু-র্যেওন!
125
00:11:50,710 --> 00:11:52,295
প্লিজ আমাকে বাঁচান!
126
00:11:52,963 --> 00:11:53,964
সু-র্যেওন!
127
00:13:06,077 --> 00:13:07,078
ওহ।
128
00:13:08,038 --> 00:13:09,039
সু-র্যেওন!
129
00:13:18,006 --> 00:13:19,007
সু-র্যেওন!
130
00:13:22,511 --> 00:13:23,512
সু-র্যেওন!
131
00:13:23,929 --> 00:13:24,930
সু-র্যেওন!
132
00:13:26,139 --> 00:13:27,182
তুমি ঠিক আছো?
133
00:13:29,726 --> 00:13:32,020
ভেবো না।
ও ব্যস জ্ঞান হারিয়েছে।
134
00:13:32,103 --> 00:13:33,104
তাই না কি?
135
00:13:34,898 --> 00:13:37,442
এখান থেকে বের হবো কীভাবে?
136
00:13:57,170 --> 00:13:58,171
চলো।
137
00:14:20,860 --> 00:14:21,903
আপু, ঠিক আছো?
138
00:14:22,529 --> 00:14:23,530
হ্যাঁ।
139
00:14:24,906 --> 00:14:25,907
আমি ঠিক নেই।
140
00:14:56,062 --> 00:14:57,063
সু-র্যেওনের কী অবস্থা?
141
00:14:58,481 --> 00:14:59,524
পাশের রুমেই আছে।
142
00:14:59,733 --> 00:15:01,276
বেঞ্জুল মারা গেছে?
143
00:15:03,111 --> 00:15:05,697
বেঞ্জুল হচ্ছে জঙ্গলে থাকা শক্তি।
তার মৃত্যু হয় না।
144
00:15:05,780 --> 00:15:07,198
আবার জঙ্গলে ফিরে গেছে।
145
00:15:07,824 --> 00:15:08,908
তুমি কীভাবে নিশ্চিত...
146
00:15:10,328 --> 00:15:13,204
এই শক্তি কিছু মূল্যের বিনিময়ে
মানুষের দুঃখ মোচন করে।
147
00:15:13,288 --> 00:15:15,123
কিন্তু ওটা এমন ভয়ানক
প্রতিশোধ নেয় না।
148
00:15:17,250 --> 00:15:18,877
তাহলে ওটা কী ছিল?
149
00:15:20,086 --> 00:15:22,839
মনে হচ্ছে ওটা লালসার দানবের
দ্বারা বশীভূত হয়েছিল।
150
00:15:23,131 --> 00:15:24,132
লালসার দানব?
151
00:15:26,301 --> 00:15:27,302
লালসার দানব।
152
00:15:30,513 --> 00:15:32,390
-তারমানে...
-ঠিক ধরেছ।
153
00:15:33,600 --> 00:15:36,770
ওই মেয়েটার টোপ বানিয়ে
তোমায় ধরতে চেয়েছিল।
154
00:15:37,395 --> 00:15:38,396
না...
155
00:15:39,147 --> 00:15:40,148
না।
156
00:15:40,940 --> 00:15:43,777
কেন! কেন এমন হবে?
আমি কী দোষ করেছি?
157
00:15:45,945 --> 00:15:47,280
তো সবশেষে বলতে চাচ্ছো...
158
00:15:47,989 --> 00:15:50,408
আমার কারণেই সু-র্যেওনের
সাথে এসব হয়েছে?
159
00:15:54,120 --> 00:15:56,247
সাধারণত এমন পরিস্থিতিতে
লোকে "না" বলে থাকে।
160
00:15:59,334 --> 00:16:00,377
একদম বোধহীন মানুষ!
161
00:16:03,588 --> 00:16:06,424
-কোথায় যাচ্ছো?
-খারাপ কাজ করতে যাচ্ছি।
162
00:16:07,634 --> 00:16:08,635
ঠিক আছে?
163
00:16:13,640 --> 00:16:16,017
ডাক্তার সাহেব,
ভালো করে চিকিৎসা করবেন।
164
00:16:18,395 --> 00:16:19,396
হ্যালো।
165
00:16:23,566 --> 00:16:24,567
সু-র্যেওনের কী অবস্থা?
166
00:16:25,568 --> 00:16:29,155
পরীক্ষা-নিরীক্ষায়
কোনো সমস্যা ধরা পড়েনি।
167
00:16:29,739 --> 00:16:35,036
কিন্তু ও কোমা থেকে উঠতে পারবে কিনা
তার জন্য অগ্রগতি নজরদারীতে রাখতে হবে।
168
00:16:36,162 --> 00:16:37,914
প্লিজ ওকে একটু বেশি
গুরুত্ব দিয়ে দেখবেন।
169
00:16:38,498 --> 00:16:41,167
-ডা. ইয়াং।
-নিশ্চয়ই রাখব, ম্যাম।
170
00:16:42,127 --> 00:16:43,128
ধন্যবাদ।
171
00:16:50,385 --> 00:16:51,386
মিস. ওন।
172
00:16:53,388 --> 00:16:54,723
অনেক ধন্যবাদ।
173
00:16:56,558 --> 00:16:59,394
সু-র্যেওন সুস্থ হয়ে উঠবে না?
174
00:16:59,894 --> 00:17:02,522
আমরা বুঝতেও পারিনি
ও এমন অবস্থায় আছে।
175
00:17:02,605 --> 00:17:04,983
কী বলে যে আপনাকে
ধন্যবাদ জানাই।
176
00:17:10,363 --> 00:17:13,700
সু-র্যেওন সুস্থ হয়ে উঠবে।
চিন্তা করবেন না।
177
00:17:14,284 --> 00:17:15,285
ধন্যবাদ।
178
00:17:25,420 --> 00:17:26,504
ঠিকই ধরেছ।
179
00:17:26,588 --> 00:17:29,048
ওরা মেয়েটাকে দিয়ে টোপ ফেলে
তোমাকে ধরতে চেয়েছিল।
180
00:17:33,344 --> 00:17:34,512
আরে আমি।
181
00:17:46,024 --> 00:17:47,025
আপু।
182
00:17:48,359 --> 00:17:49,694
এখানে কী করছো?
183
00:17:49,778 --> 00:17:50,779
বসবে না।
184
00:17:55,116 --> 00:17:57,076
বসবো না? ঠিক আছে।
185
00:17:58,244 --> 00:18:00,079
- তুমি কে?
- মানে?
186
00:18:01,289 --> 00:18:02,332
তোমার পরিচয় কী?
187
00:18:03,416 --> 00:18:04,417
আপু...
188
00:18:04,793 --> 00:18:06,002
সব খুলে বলো।
189
00:18:06,961 --> 00:18:08,046
তুমি আসলে কে?
190
00:18:09,839 --> 00:18:13,259
এখানে তোমার সাথে
যেসব অদ্ভুত ঘটনা ঘটছে...
191
00:18:14,719 --> 00:18:16,221
সেগুলোর তদন্ত করতে এসেছি।
192
00:18:17,013 --> 00:18:20,433
তারমানে তুমি শুরু
থেকেই সবকিছু জানতে...
193
00:18:20,517 --> 00:18:22,560
আর উদ্দেশ্যমূলক ভাবেই
আমার কাছে এসেছ, তাই না?
194
00:18:23,186 --> 00:18:27,357
তারমানে আংকেল সবই জানতো তবুও...
195
00:18:27,440 --> 00:18:29,692
আমি জানতে পেরে
নিজে থেকেই এখানে আসি।
196
00:18:35,281 --> 00:18:37,325
কী জানতে পেরেছ?
197
00:18:39,327 --> 00:18:40,328
কোন ব্যাপারে?
198
00:18:40,954 --> 00:18:42,455
তদন্ত করার কথা বললে না।
199
00:18:44,958 --> 00:18:48,670
মনে হচ্ছে আমার কারণেই
সব অঘটন ঘটছে।
200
00:18:48,753 --> 00:18:50,797
আর এসব ঘটতেই থাকবে।
201
00:18:50,880 --> 00:18:52,048
সত্যিই কি তাই?
202
00:18:52,966 --> 00:18:56,928
তোমার যা হয়েছে বা
যা কিছু ভবিষ্যতে হবে...
203
00:18:59,597 --> 00:19:01,099
সেগুলো কোনো অঘটন নয়।
204
00:19:03,351 --> 00:19:04,435
তুমি কীভাবে জানলে?
205
00:19:05,144 --> 00:19:06,646
না জেনে থাকি কীভাবে?
206
00:19:06,729 --> 00:19:09,607
নিজের সিদ্ধান্ত বলে
সু-র্যেওনকে বাঁচিয়েছ।
207
00:19:13,653 --> 00:19:15,154
অন্তত ওই লোকটার থেকে তুমি ভালো।
208
00:19:17,240 --> 00:19:18,950
হারামজাদা!
209
00:19:19,033 --> 00:19:20,660
বোধহীন বোকার হদ্দ।
210
00:19:22,579 --> 00:19:23,746
একটা কথা জিজ্ঞাসা করতে পারি?
211
00:19:25,123 --> 00:19:28,042
ওই বোকার হদ্দ থেকে
দূরত্ব বজায় রাখলে হয় না?
212
00:19:30,336 --> 00:19:32,964
আমার বিশ্বাস হচ্ছে না বেঞ্জুল কোনো
লালসার দানবে পরিণত হতে পারে।
213
00:19:33,298 --> 00:19:34,841
দেবতারা ওদের শাস্তি দিবেন।
214
00:19:35,758 --> 00:19:38,803
তাম্রার একটা স্বর্গীয় শক্তির সাথে
এমনটা করলো কীভাবে?
215
00:19:38,887 --> 00:19:40,847
পরিস্থিতি খুবই নাজুক।
216
00:19:41,598 --> 00:19:46,352
ওরা আরো কৌশলী হয়ে উঠছে কিন্তু
তোমাকে একাকী লড়াই করতে হচ্ছে।
217
00:19:46,436 --> 00:19:48,688
লড়াইয়ের সময় দানবিক
শক্তি ব্যবহার করায়...
218
00:19:48,771 --> 00:19:52,442
তুমিও ওদের মতো হয়ে যাও কিনা
সেটা নিয়ে খুব ভয় হচ্ছে।
219
00:19:52,525 --> 00:19:53,568
তেমনটা হবে না।
220
00:19:55,904 --> 00:19:57,322
এতো নিশ্চিত হলে কীভাবে?
221
00:19:58,031 --> 00:19:59,741
আমি সবকিছু নিজের চোখে দেখেছি।
222
00:20:05,079 --> 00:20:06,581
আরে ঠিক আছে রে বাপ!
223
00:20:07,790 --> 00:20:10,960
আমি মরতে পারি না
বলেই কিছুই ভুলি না।
224
00:20:11,252 --> 00:20:12,795
তাহলে স্মৃতি ভোলানোর ব্যবস্থা করি?
225
00:20:12,879 --> 00:20:14,672
ওরে হতচ্ছাড়া!
226
00:20:16,591 --> 00:20:17,717
আচ্ছা
227
00:20:19,469 --> 00:20:22,847
খুব অল্প সময়ের জন্য
আমি ওর শক্তি অনুভব করছিলাম।
228
00:20:24,182 --> 00:20:25,767
আমার ধারণাই ঠিক, তাই না?
229
00:20:26,601 --> 00:20:28,269
তুমি তো নিজের চোখেই দেখেছ।
230
00:20:31,439 --> 00:20:32,440
হ্যাঁ, ঠিক বলেছ।
231
00:20:33,483 --> 00:20:34,734
বাহ!
232
00:20:34,817 --> 00:20:37,487
অবশেষে কোন সুসংবাদ পাওয়া গেল।
233
00:20:40,823 --> 00:20:43,993
তোমাকে এতো চিন্তিত
মনে হচ্ছে কেন?
234
00:20:47,997 --> 00:20:49,499
ওটা আসলে বেঞ্জুল ছিল না।
235
00:20:50,500 --> 00:20:53,336
তাহলে এর পিছনে
অন্য কারো হাত আছে?
236
00:20:55,755 --> 00:20:56,756
আমি এখনো নিশ্চিত নই।
237
00:20:58,591 --> 00:21:00,093
এখন থেকেই তোনার
সাবধান হওয়া উচিত।
238
00:21:00,385 --> 00:21:02,345
কথার মাঝে চলে যাচ্ছো কেন?
239
00:21:02,428 --> 00:21:03,930
মনটা খুঁতখুঁত করতে থাকবে।
240
00:21:04,931 --> 00:21:07,809
যা বলছিলি পুরোটা বলে যা, হতচ্ছাড়া!
241
00:21:07,892 --> 00:21:08,893
বদমাশ!
242
00:21:18,653 --> 00:21:19,654
দাদীমা!
243
00:21:19,737 --> 00:21:21,990
আমি ওকে আবারও ফ্রি তে খাইয়েছি।
তুই এখন কী করবি?
244
00:21:22,073 --> 00:21:23,908
আর ঝামেলা করিস না তো।
245
00:21:23,992 --> 00:21:25,702
-ক্ষুধা লেগেছে।
-কী?
246
00:21:27,370 --> 00:21:28,496
বললাম তো ক্ষুধা পেয়েছে।
247
00:21:29,330 --> 00:21:30,373
নে, এটা খা।
248
00:21:30,790 --> 00:21:32,458
কেউ হাত দেয়নি।
249
00:22:23,259 --> 00:22:24,260
আসো।
250
00:22:28,306 --> 00:22:29,307
ওর ব্যাপারে একটু
খোঁজ-খবর নিবেন।
251
00:22:29,599 --> 00:22:33,227
ওর সমস্ত তথ্য বের করবেন,
চাকরী, পড়া-শোনা, সম্পদ, বাবা-মা,
252
00:22:33,311 --> 00:22:36,272
বন্ধু, প্রেমিকা, এমনকি প্রথম জন্মদিনে
কী উপহার পেয়েছিল সেটাও।
253
00:22:36,355 --> 00:22:39,150
মা, তোমাকে কি এতোটা...
254
00:22:39,233 --> 00:22:43,279
সেটাই তো। আমাকে যাতে না করতে হয়
সেজন্যই আপনাকে করতে বলেছি।
255
00:22:43,362 --> 00:22:45,156
-মা!
-জানি...
256
00:22:45,907 --> 00:22:47,200
কী বলবেন।
257
00:22:47,784 --> 00:22:51,370
"একটা ঝামেলা তৈরি করে এখানে এসেছ,
এখন আবার আরেকটা ঝামেলা করতে চাচ্ছো।"
258
00:22:51,454 --> 00:22:52,705
"তুমি বোকা না কি?"
259
00:22:52,789 --> 00:22:54,707
-"নিজেকে সামলাও।"
-আমি আবার কখন--
260
00:22:54,791 --> 00:22:56,584
"তুমিই আমাকে মেরে ফেলবে।"
261
00:22:56,667 --> 00:22:58,961
আর কতদিন তোমার কুকর্ম
আমাকে লুকাতে হবে?
262
00:22:59,045 --> 00:23:01,089
আমার অনেক বয়স হয়েছে।
263
00:23:01,172 --> 00:23:03,591
-এমন কাজ করা বন্ধ করো।
-আমি এখনই যাচ্ছি।
264
00:23:03,674 --> 00:23:05,426
একটু আগেই যাচ্ছিলাম।
265
00:23:14,018 --> 00:23:15,812
সে নিজের ক্ষমতা দেখিয়েছে।
266
00:23:17,105 --> 00:23:20,108
মনে হয় না তার জাগ্রত হতে
বেশি দেরি হবে।
267
00:23:20,191 --> 00:23:23,694
সময় যে প্রায় ঘনিয়ে এসেছে
এটাই তার প্রমাণ।
268
00:23:23,778 --> 00:23:25,530
সমস্যাটা হলো...
269
00:23:26,072 --> 00:23:27,198
অন্ধকারের মানুষকে নিয়ে।
270
00:23:28,574 --> 00:23:31,828
তার ভিতরে একটা
লালসার দানবের ক্ষমতা রয়েছে,
271
00:23:32,286 --> 00:23:33,663
কিন্তু সে ওনাকে রক্ষা করে চলেছে।
272
00:23:33,746 --> 00:23:35,039
ওনাকে রক্ষা করছে?
273
00:23:35,790 --> 00:23:37,083
কী বলছো?
274
00:23:37,166 --> 00:23:39,627
ভবিষ্যদ্বাণীতে দেয়া বিবৃতি অনুযায়ী...
275
00:23:40,586 --> 00:23:42,296
সে অবশ্যই বিপজ্জনক।
276
00:23:44,340 --> 00:23:45,341
কিন্তু...
277
00:23:49,512 --> 00:23:51,347
আমার ধারণা...
278
00:23:52,306 --> 00:23:54,225
সে ওনার ক্ষতি করবে না।
279
00:23:57,186 --> 00:23:58,354
আর এটা সত্যি যে...
280
00:23:58,646 --> 00:24:01,774
সে বেশ কয়েকবার বিপজ্জনক
পরিস্থিতি থেকে উনাকে বাঁচিয়েছে।
281
00:24:01,858 --> 00:24:04,902
সে আগেও একবার ওন জংয়ের
ক্ষতি করেছিল, তাই না?
282
00:24:06,028 --> 00:24:10,241
ভবিষ্যদ্বাণী পবিত্র
আর এতে কোনো ভুল নেই।
283
00:24:10,908 --> 00:24:13,161
এটা মনে রাখবে, ফাদার জন।
284
00:24:14,328 --> 00:24:18,332
তোমার দায়িত্ব হলো
ওনাকে জাগ্রত করা...
285
00:24:18,708 --> 00:24:21,169
যাতে করে সে রক্ষণাত্মক
দেয়াল তুলতে পারে।
286
00:24:21,919 --> 00:24:25,381
যেভাবেই হোক তুমি উনাকে
সব বিপদ থেকে রক্ষা করবে।
287
00:24:25,923 --> 00:24:29,093
নিজে মাঠে নামা ছাড়া...
288
00:24:31,804 --> 00:24:33,681
আর কোনো উপায় নেই।
289
00:24:51,073 --> 00:24:52,825
আপু আপনাকে অনেক বিশ্বাস করে।
290
00:24:53,367 --> 00:24:54,368
সেটা কি জানেন?
291
00:24:56,621 --> 00:24:58,247
জানি না ঠিক কেন
আপনাকে বিশ্বাস করে।
292
00:25:00,249 --> 00:25:02,501
প্রথমত, আপনার চেহারা...
293
00:25:04,670 --> 00:25:05,671
আর ব্যক্তিত্ব...
294
00:25:08,674 --> 00:25:12,386
আপনার কি নিজেকে
বিশ্বস্ত মনে হয়?
295
00:25:17,808 --> 00:25:18,976
কেমন লাগছে?
296
00:25:21,354 --> 00:25:22,688
ওর সাথে আবার দেখা করে?
297
00:25:25,983 --> 00:25:27,568
প্রশ্নটা কি খুব কঠিন ছিল?
298
00:25:28,569 --> 00:25:33,822
আমার কি জিজ্ঞাসা করা উচিত ছিল যে কাউকে নিজ
হাতে খুন করে তার সাথে দেখা করতে কেমন লাগছে?
299
00:25:35,451 --> 00:25:36,452
এটা কি সত্য?
300
00:25:37,745 --> 00:25:38,829
তারমানে ঘটনা সত্য।
301
00:25:38,913 --> 00:25:42,667
বাহ। সত্যি বলতে,
আমি পুরোপুরি নিশ্চিত ছিলাম না...
302
00:25:42,750 --> 00:25:45,962
ভবিষ্যদ্বাণী সত্য না কি মিথ্যা।
303
00:25:46,462 --> 00:25:47,463
কিন্তু এরপর...
304
00:25:48,047 --> 00:25:52,593
এই মুহুর্তে আমার হাতে মরতে কেমন লাগে
সেই অনুভূতি তোমাকে অনুভব করাতে পারি।
305
00:26:02,103 --> 00:26:04,814
পরে কোনো এক সময় হবে।
আমি এখন ব্যস্ত।
306
00:26:04,981 --> 00:26:06,774
একটা ভালো রেস্টুরেন্টে যেতে হবে।
307
00:26:06,857 --> 00:26:09,694
বলতে পারেন তীর্থযাত্রায় যাচ্ছি।
308
00:26:10,653 --> 00:26:12,697
আমার দিকে তাকিয়ে আছেন কেন?
309
00:26:12,989 --> 00:26:14,865
জানি আমার রুপে জাদু আছে।
310
00:26:15,283 --> 00:26:17,118
আমি তাহলে যাচ্ছি,
আর পরেরবার...
311
00:26:17,576 --> 00:26:18,744
একটা উত্তর দিবেন প্লিজ।
312
00:26:27,712 --> 00:26:29,588
ইউন গেয়ং জুন, ২২ বছর।
313
00:26:29,672 --> 00:26:32,300
তাম্রা হাইস্কুলে পড়ে,
বর্তমানে ছুটিতে আছে।
314
00:26:32,758 --> 00:26:37,555
কিন্তু মা, আমি কি আসল
ব্যাপারটা জানতে পারি?
315
00:26:37,638 --> 00:26:40,558
তেমন গুরুত্বপূর্ণ কিছু নয়।
316
00:26:42,518 --> 00:26:43,978
আমি ব্যস রেগে আছি।
317
00:26:45,229 --> 00:26:48,107
যা পেয়েছি তার দ্বিগুণ ফেরত
দিতে পারলে মনে শান্তি পাবো।
318
00:26:49,025 --> 00:26:50,318
আর আমি সেটা দিবো।
319
00:26:54,905 --> 00:26:57,199
একটা খারাপ লোককে শাস্তি দিয়েছি
তার প্রচারণাও চালাতে চাই।
320
00:26:57,616 --> 00:27:02,163
তখন কেউ আমার ভালো গুণ নিয়ে একটা
প্রশংসামুখর আর্টিকেল প্রকাশ করবে।
321
00:27:02,788 --> 00:27:05,541
-কে করবে?
-আমাদের চাং আংকেল।
322
00:27:07,084 --> 00:27:11,172
সু-র্যেওনের মতো আরো
অনেকগুলো ঘটনা ঘটেছে।
323
00:27:11,505 --> 00:27:16,010
বেশিরভাগ ঘটনাই প্রেমঘটিত
মারধোর অথবা অবৈধ অনুসরণ।
324
00:27:16,302 --> 00:27:20,014
কিন্তু সে একবারের জন্যও
আইনী ভাবে শায়েস্তা হয়নি।
325
00:27:22,058 --> 00:27:24,352
একবারও শাস্তি পায়নি?
326
00:27:33,486 --> 00:27:36,530
ব্যাপারটা হলো ইউন গেয়ং জুনের
বাবা জেজু দ্বীপ সোসাইটির...
327
00:27:36,614 --> 00:27:39,533
একজন প্রভাবশালী পরিচালক।
তার ভালোই প্রভাব আছে।
328
00:27:39,617 --> 00:27:42,203
তাছাড়া, সবগুলো ঘটনায় সবকিছু
তার দিকেই নির্দেশ করেছিল...
329
00:27:42,703 --> 00:27:48,084
কিন্তু সমর্থনযোগ্য কোনো প্রমাণ
না থাকায় তারা কিছুই করেনি।
330
00:27:48,959 --> 00:27:51,670
সু-র্যেওনের ক্ষেত্রেও
একই ঘটনা ঘটেছে।
331
00:27:53,756 --> 00:27:55,549
আপনাকে সু-র্যেওনের
ফোনটা দিয়েছিলাম না?
332
00:27:55,633 --> 00:27:57,176
ভালো মতো বিশ্লেষণ করেছেন?
333
00:27:57,259 --> 00:28:00,971
-মনে হচ্ছে ব্যাপারটা জটিল হবে।
-কেন?
334
00:28:01,055 --> 00:28:04,392
"সাইলেন্ট চ্যাট" নামে একটা
অ্যাপ ইন্সটল করা আছে।
335
00:28:04,475 --> 00:28:07,353
বলতে গেলে, এতে অনুমতির...
336
00:28:07,436 --> 00:28:09,480
তাহলে কোনো রেকর্ডই নেই?
337
00:28:13,442 --> 00:28:14,985
অ্যাপের ডেভেলপারের
কাছে চাইলে কেমন হয়?
338
00:28:15,069 --> 00:28:17,196
তাদের কাছে ব্যাক-আপ আছে না?
339
00:28:17,279 --> 00:28:21,617
এই অ্যাপের নিরাপত্তার কারণেই
এটার এতো জনপ্রিয়তা।
340
00:28:21,867 --> 00:28:26,288
কিন্তু এই নিরাপত্তার অপব্যবহারের
অসংখ্য নজির রয়েছে।
341
00:28:26,372 --> 00:28:30,876
কিন্তু কোম্পানি ডেভেলপার
পলিসিতে বলে দিয়েছে...
342
00:28:30,960 --> 00:28:33,629
তারা কোনো তদন্তে
সহযোগীতা করবে না।
343
00:28:35,089 --> 00:28:38,008
যদি একজন হ্যাকার
নিয়োগ দিয়ে তথ্য নিয়ে নিই?
344
00:28:38,092 --> 00:28:40,845
হ্যাকার হলে তো তথ্য পাওয়াই যাবে।
345
00:28:40,928 --> 00:28:44,432
কিন্তু অবৈধভাবে সংগ্রহ করা হলে তা
বৈধ প্রমাণ হিসেবে গ্রহন করা হবে না।
346
00:28:44,515 --> 00:28:48,102
এতে করে মূল্যবান প্রমাণকে
আমরা মূল্যহীন করে ফেলব।
347
00:28:48,185 --> 00:28:51,439
-তাহলে আর কোনো উপায় নেই?
-উপায় নেই তা তো বলিনি।
348
00:28:52,189 --> 00:28:54,900
"সাইলেন্ট চ্যাট" অ্যাপ বানানো
কোম্পানির বিস্তারিত তথ্য।
349
00:28:55,151 --> 00:28:57,903
এটা এখনো একটা স্টার্টআপ কোম্পানী,
শেয়ার বাজারে প্রবেশও করেনি।
350
00:28:58,404 --> 00:29:01,449
জানা গেছে
তারা আর্থিক সংকটে আছে।
351
00:29:02,491 --> 00:29:04,577
আমার কি ব্যবহার করার
মতো কোনো টাকা...
352
00:29:04,660 --> 00:29:05,661
নেই।
353
00:29:09,248 --> 00:29:10,875
আমাদের কাজে লাগানোর
মতো টাকা না থাকলে...
354
00:29:12,376 --> 00:29:14,170
এমন কাউকে ব্যবহার করব
যার টাকা আছে।
355
00:29:21,343 --> 00:29:25,014
দ্যেহান হোটেলের পরিচালক, ওন বো-রাম,
"সাইলেন্ট চ্যাট" অ্যাপের ডেভেলপার কোম্পানি কিনে নিয়েছেন।
356
00:29:25,181 --> 00:29:26,307
কী শর্ত ছিল?
357
00:29:27,057 --> 00:29:31,604
কথা দিয়েছি দ্যেহান হোটেল আর সাংস্কৃতিক
সেন্টারের ব্যাপারে কোনো বাগড়া দেব না।
358
00:29:32,104 --> 00:29:34,148
আংকেল, আমি পাগল বলেই
এসব করেছি, তাই না?
359
00:29:34,940 --> 00:29:37,443
যেভাবেই দেখি না কেন এটাকে
পাগলামীই মনে হবে।
360
00:29:40,905 --> 00:29:41,906
মাত্র তিন বছর?
361
00:29:44,325 --> 00:29:46,994
প্রসিকিউটর সাহেব,
আপনি প্রমাণ দেখেছেন?
362
00:29:47,077 --> 00:29:50,915
সে হুমকি দিয়েছে, ছবি তুলেছে আর ভিডিয়ো
করেছে। আর এজন্য মাত্র তিন বছরের জেল?
363
00:29:51,290 --> 00:29:53,876
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো...
364
00:29:53,959 --> 00:29:57,838
ছবি তোলা হয়েছে সেটা হোক
ইচ্ছাকৃতভাবে বা গোপনে।
365
00:29:57,922 --> 00:30:03,260
কেসটা প্রমাণ করার জন্য
ভুক্তভোগীর সাক্ষ্য...
366
00:30:03,344 --> 00:30:05,554
আর হাতে থাকা প্রমাণ যথেষ্ট নয়।
367
00:30:05,638 --> 00:30:07,640
ভুক্তভোগী আজীবন ভুগবে...
368
00:30:07,723 --> 00:30:10,392
কিন্তু ফাঁসিতে ঝুলানো উচিত
এমন কাউকে মাত্র তিন বছরের জেল?
369
00:30:10,476 --> 00:30:12,811
আইন এটাই বলে।
370
00:30:12,895 --> 00:30:14,855
আমি ব্যস ওর প্রাপ্য
শাস্তির কথা বলছি।
371
00:30:14,939 --> 00:30:17,608
কীসের আইন?
এ কেমন ফালতু আইন?
372
00:30:17,691 --> 00:30:18,692
আমি কথা বলছি...
373
00:30:22,821 --> 00:30:23,822
হ্যালো, স্যার?
374
00:30:24,573 --> 00:30:26,075
আমি পরে ফোন করছি।
375
00:30:27,159 --> 00:30:28,160
দুঃখিত?
376
00:30:37,253 --> 00:30:39,421
এমনটা হয় কীভাবে?
377
00:30:39,505 --> 00:30:45,219
মা, অপরাধী আজকে মিটমাটের জন্য
ভুক্তভোগীর সাথে দেখা করতে যাবে।
378
00:30:46,303 --> 00:30:47,304
কী বললেন?
379
00:30:57,064 --> 00:31:00,401
তোমার বাবাকে চিন্তা করতে নিষেধ করবে।
সব ঠিক হয়ে যাবে।
380
00:31:00,484 --> 00:31:01,485
ইউন গেয়ং জুন।
381
00:31:02,444 --> 00:31:05,823
তুই! এখানে কী করছিস?
382
00:31:05,906 --> 00:31:08,117
দাঁড়ান। আপনি কী করছেন?
383
00:31:08,200 --> 00:31:12,496
মি. ইউন গেয়ং জুন ভুক্তভোগীর কাছে নিজের
ভুল স্বীকার করে ক্ষমা চাইতে এসেছেন।
384
00:31:13,372 --> 00:31:14,456
ভুল?
385
00:31:15,708 --> 00:31:16,709
আজব তো!
386
00:31:17,543 --> 00:31:20,296
যা-ই হোক না কেন আমি তোর
শাস্তি পাওয়া নিশ্চিত করব।
387
00:31:20,379 --> 00:31:21,380
দেখুন।
388
00:31:21,463 --> 00:31:22,506
দাঁড়ান। এক মিনিট!
389
00:31:22,590 --> 00:31:24,383
-না, না--
-ঠিক আছে।
390
00:31:27,678 --> 00:31:28,804
আপনি মিস. ওন মি-হো?
391
00:31:30,806 --> 00:31:31,807
হ্যালো।
392
00:31:32,433 --> 00:31:35,894
তাহলে আপনিই
সু-র্যেওনকে সাহায্য করছেন?
393
00:31:38,105 --> 00:31:39,106
আমি সত্যিই দুঃখিত।
394
00:31:40,482 --> 00:31:42,151
আমরা প্রেমের সম্পর্কে জড়ালেও...
395
00:31:43,235 --> 00:31:44,987
আমার এমন কাজ
করা উচিত হয়নি।
396
00:31:45,446 --> 00:31:48,991
সে-র্যেওনের সম্মতি থাকার পরেও...
397
00:31:49,199 --> 00:31:51,160
আমার এমন কিছু
রেকর্ড করা উচিত হয়নি।
398
00:31:52,911 --> 00:31:53,912
দুঃখিত।
399
00:31:54,955 --> 00:31:55,956
আমি খুবই দুঃখিত।
400
00:31:56,332 --> 00:31:57,499
আমি সত্যিই দুঃখিত।
401
00:32:07,217 --> 00:32:09,887
কিন্তু আমি
কী এমন ভুল করেছি?
402
00:32:10,679 --> 00:32:11,680
হারামজাদা...
403
00:32:13,807 --> 00:32:14,808
এই।
404
00:32:16,435 --> 00:32:18,020
নিজেকে কী ভাবেন?
405
00:32:18,687 --> 00:32:20,606
এমন দেমাগ দেখাচ্ছেন যে?
406
00:32:21,482 --> 00:32:22,566
ধুর বাল!
407
00:32:24,318 --> 00:32:27,863
ও খুবই অনুগত ছিল,
ভাবছিলাম হঠাৎ এমন বদলে গেল কেন?
408
00:32:29,198 --> 00:32:30,199
এখন বুঝতে পেরেছি।
409
00:32:31,784 --> 00:32:34,244
আপনার আমার মতো উচু শ্রেনির
লোকেদের নম্র-ভদ্র...
410
00:32:34,328 --> 00:32:36,830
হতে হবে ভেবে খুব
অহংকার দেখাচ্ছেন?
411
00:32:38,874 --> 00:32:40,459
তবুও...
412
00:32:40,542 --> 00:32:45,047
পাশাপাশি থেকেও সু-র্যেওনের অবস্থান
আমাদের থেকে অনেক নিচে, তাই না?
413
00:32:45,589 --> 00:32:47,132
খুব বেশি চেষ্টা করবেন না।
414
00:32:48,676 --> 00:32:49,677
মিস. ওন মি-হো।
415
00:32:52,971 --> 00:32:53,972
গেয়ং জুন।
416
00:32:55,557 --> 00:32:57,601
শক্ত করে ধরিস।
এটা লিমিটেড এডিশনের ব্যাগ।
417
00:33:07,152 --> 00:33:08,237
আসো।
418
00:33:21,750 --> 00:33:22,751
কী ব্যাপার?
419
00:33:24,503 --> 00:33:26,088
কিছু বলার থাকলে বলে ফেল।
420
00:33:27,089 --> 00:33:28,090
আমি...
421
00:33:28,882 --> 00:33:30,175
সু-র্যেওন...
422
00:33:31,343 --> 00:33:32,845
শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
423
00:33:33,595 --> 00:33:36,306
অনেক দক্ষ চিকিৎসকরা
ওর দেখা-শোনা করছেন।
424
00:33:36,765 --> 00:33:38,767
খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে।
425
00:33:41,186 --> 00:33:42,438
ওর সাথে দেখা করতে চাও?
426
00:33:43,313 --> 00:33:44,398
না, ঠিক আছে।
427
00:33:45,232 --> 00:33:46,692
ওই হারামজাদার কী হয়েছে?
428
00:33:50,112 --> 00:33:53,699
পুরোপুরি ন্যায় হয়নি,
কিন্তু আমাদের বেশি কিছু করার ছিল না।
429
00:33:53,782 --> 00:33:55,117
আসলে, এটাই আইন।
430
00:33:56,410 --> 00:33:57,411
কিন্তু...
431
00:34:00,080 --> 00:34:01,498
ও নিশ্চয়ই শাস্তি পাবে।
432
00:34:02,958 --> 00:34:06,754
ওর মতো লোকেরা শাস্তি না পাওয়ার মানে হলো
উপরওয়ালা কর্তব্যে অবহেলা করেছেন।
433
00:34:07,921 --> 00:34:10,090
সে যিশু হোক বা বুদ্ধ...
434
00:34:10,924 --> 00:34:11,925
অথবা আল্লাহ।
435
00:34:12,176 --> 00:34:14,762
অন্তত ওনাদের একজন
কর্তব্য পালন করবেনই।
436
00:34:18,265 --> 00:34:19,349
ধন্যবাদ।
437
00:34:37,743 --> 00:34:38,744
বেঞ্জুল।
438
00:34:43,540 --> 00:34:44,792
এটা ওই মেয়েটার জিনিস।
439
00:34:47,503 --> 00:34:49,671
আশাকরি এতেই
মূল্য চোকানো যাবে।
440
00:35:13,278 --> 00:35:16,114
বাবা, আমাকে
মারধোর করা হয়েছে, বুঝলে?
441
00:35:17,157 --> 00:35:18,867
ওই মাগীর নামে মামলা করব।
442
00:35:19,368 --> 00:35:21,286
এমন অপমান সহ্য করে
বেঁচে থাকতে পারব না।
443
00:35:22,996 --> 00:35:23,997
বাদ দাও।
444
00:35:25,415 --> 00:35:26,917
আমি পাইপাই হিসেব করে
ফেরত দিব।
445
00:35:31,880 --> 00:35:33,048
ধুর বাল!
446
00:35:48,438 --> 00:35:49,439
লি সু-র্যেওন!
447
00:35:51,316 --> 00:35:54,194
ঠিক আছে, দেখি তুই কীভাবে
রাস্তায় বুক ফুলিয়ে হাঁটিস।
448
00:35:54,278 --> 00:35:55,946
সবগুলো আপলোড করে দিব।
449
00:35:56,738 --> 00:35:57,739
দেখা যাক।
450
00:36:43,493 --> 00:36:44,494
সু-র্যেওন!
451
00:36:47,539 --> 00:36:48,582
মা!
452
00:36:48,665 --> 00:36:49,666
তুই জেগেছিস?
453
00:36:52,502 --> 00:36:54,338
সাবাশ, সোনা মা আমার!
454
00:36:56,506 --> 00:36:57,799
সাবাশ, সোনা মা আমার!
455
00:37:01,678 --> 00:37:04,139
জানিস আমি কতোটা চিন্তায় ছিলাম?
456
00:37:13,523 --> 00:37:14,524
তুমিই তো!
457
00:37:15,525 --> 00:37:16,526
দুঃখিত?
458
00:37:17,194 --> 00:37:18,278
তুমি আসায় খুশি হয়েছি।
459
00:37:18,987 --> 00:37:20,072
তুমি আসায় সত্যিই খুশি হয়েছি।
460
00:37:20,781 --> 00:37:22,449
দাদীমা, কী বলছেন?
461
00:37:22,908 --> 00:37:27,287
হুম। আমাকে চিনতে না পারাটা
অস্বাভাবিক কিছু নয়।
462
00:37:27,704 --> 00:37:31,166
আরে, মিস. গেউম ব্যেক-জু ম্যাম!
আপনি এসেছেন।
463
00:37:32,501 --> 00:37:33,502
সু-জিন।
464
00:37:33,585 --> 00:37:36,546
-দাদীমাকে চিনিস?
-অবশ্যই! পরিচিত হ।
465
00:37:36,922 --> 00:37:40,175
এই শহরের আর তাম্রা হাইস্কুলের
সবথেকে বয়স্ক মানুষ।
466
00:37:40,258 --> 00:37:43,762
উনি হায়নেউ গ্রামের সর্দার,
পাহাড়ের উপরে একটা রেস্টুরেন্ট চালান।
467
00:37:44,638 --> 00:37:47,099
উনার উপার্জন থেকে একটা
মোটা অংকের টাকা...
468
00:37:47,182 --> 00:37:49,851
শিক্ষার্থীদের পিছনে
ব্যয়ের জন্য দান করেন।
469
00:37:50,102 --> 00:37:54,356
আর মাঝেমাঝে শিক্ষকদের
রাইসকেক উপহার দেন।
470
00:37:54,439 --> 00:37:57,109
আমি ইউম-জি'র দাদী।
471
00:37:57,192 --> 00:37:58,944
ইউম-জি? বো ইউম-জি?
472
00:37:59,027 --> 00:38:02,656
সময় পেলে রেস্টুরেন্টে এসো।
473
00:38:03,073 --> 00:38:06,785
অবশ্যই আসবে!
তোমার সাথে অনেক কথা আছে!
474
00:38:07,661 --> 00:38:10,288
-ম্যাম, নিজের খেয়াল রাখবেন।
-আচ্ছা।
475
00:38:10,706 --> 00:38:11,915
নিজের খেয়াল রাখবেন।
476
00:38:32,894 --> 00:38:35,022
তুমি আসলেই খুব অধৈর্যবান।
477
00:38:35,397 --> 00:38:38,483
ওই স্মৃতি ভুলতে পারোনি
বলেই কি এসেছ?
478
00:38:40,944 --> 00:38:42,988
ওকে দেখতে চেয়েছিলাম
তাই এসেছি, হারামজাদা!
479
00:38:44,156 --> 00:38:46,658
সেই ছোটবেলায়
কোলে নিয়েছিলাম।
480
00:38:48,285 --> 00:38:50,871
খুব মিস করছিলাম তাই
ওকে দেখতে ইচ্ছা হচ্ছিল।
481
00:38:52,539 --> 00:38:55,042
দেখতে একদম আগের মতোই।
482
00:38:56,543 --> 00:38:58,545
ওকে দেখে পুরানো দিনের
কথা মনে পড়ে গেল,
483
00:38:58,628 --> 00:39:00,005
তাই আর সামলাতে পারিনি...
484
00:39:01,548 --> 00:39:02,549
যাইহোক,
485
00:39:03,508 --> 00:39:05,594
এজন্যই তো তুমি ওর
পাশে আছো, তাই না?
486
00:39:07,137 --> 00:39:08,472
"এজন্যই" বলে কী বুঝালে?
487
00:39:09,347 --> 00:39:12,184
ওন জংয়ের জাগ্রত হবার আগ পর্যন্ত আছি।
ও ওন জং নয়।
488
00:39:13,310 --> 00:39:14,394
ঠিক বলেছ।
489
00:39:14,478 --> 00:39:18,982
তুমি ওর সাথে থাকলে হয়তো
খুব দ্রুতই স্মৃতি ফিরে পাবে।
490
00:39:19,816 --> 00:39:21,276
ভালোভাবে ওর খেয়াল রেখো।
491
00:39:23,070 --> 00:39:24,446
সবসময় শুধু ভালোভাবে
খেয়াল রাখতে বলো...
492
00:39:26,823 --> 00:39:27,949
সাবাশ!
493
00:39:28,033 --> 00:39:30,577
এতোদূর ঠিকমতো এসে
এমন করছো কেন?
494
00:39:36,208 --> 00:39:37,209
দাদীমা।
495
00:39:41,213 --> 00:39:42,255
ওরা একে-অপরকে চেনে?
496
00:39:46,968 --> 00:39:49,054
বেশ সন্দেহজনক সম্পর্ক।
497
00:39:56,895 --> 00:39:58,313
একটা কথা জিজ্ঞাসা করার ছিল।
498
00:39:59,856 --> 00:40:01,108
অন্য কোথাও গিয়ে বলব।
499
00:40:03,819 --> 00:40:04,861
আসো।
500
00:40:08,657 --> 00:40:10,784
আজ তোমার চাকরীর প্রথমদিন,
একটু ভালো-মন্দ খাওয়া দরকার।
501
00:40:12,119 --> 00:40:13,745
কী করছো?
খাচ্ছো না কেন?
502
00:40:14,955 --> 00:40:15,956
আমার মুরগী খেতে
ভালো লাগে না।
503
00:40:17,499 --> 00:40:18,500
তাই না কি?
504
00:40:19,000 --> 00:40:20,001
তাহলে আমিই খাচ্ছি।
505
00:40:26,675 --> 00:40:27,676
খেয়ে দেখো।
506
00:40:30,178 --> 00:40:31,179
আজকের ওই বৃদ্ধা মহিলা,
507
00:40:32,389 --> 00:40:33,390
তুমি ওনাকে চেনো?
508
00:40:35,225 --> 00:40:36,226
কে?
509
00:40:36,852 --> 00:40:38,812
আরে যেই বৃদ্ধা স্কুলে এসেছিল।
510
00:40:39,396 --> 00:40:40,397
ইউম-জি'র দাদীমা।
511
00:40:41,898 --> 00:40:42,899
ওই দাদীমার কথা মনে আছে?
512
00:40:43,525 --> 00:40:44,526
কীসের কথা বলছো?
513
00:40:46,319 --> 00:40:47,571
কিছু না, খাও।
514
00:40:47,654 --> 00:40:48,655
খেয়েই দেখো।
515
00:40:49,531 --> 00:40:51,575
নাও, খাও।
আরে খাও।
516
00:40:52,742 --> 00:40:53,743
চিজ নাও।
517
00:41:15,348 --> 00:41:16,349
সত্যি?
518
00:41:21,438 --> 00:41:22,606
আচ্ছা।
বুঝতে পেরেছি।
519
00:41:25,233 --> 00:41:26,234
ভান।
520
00:41:27,652 --> 00:41:28,653
ভান!
521
00:41:33,200 --> 00:41:34,201
আপু!
522
00:41:34,492 --> 00:41:36,203
-ওরে বাবা!
-এতো তাড়াহুড়ো কীসের?
523
00:41:36,286 --> 00:41:37,454
-চলে এসেছ।
-হ্যাঁ।
524
00:41:37,537 --> 00:41:38,580
-আমাকে ব্যস--
-দাঁড়াও!
525
00:41:38,997 --> 00:41:40,207
কোথায় গিয়েছিলাম জানো?
526
00:41:40,290 --> 00:41:42,542
সুস্বাদু চিংড়ির মাথা কিনতে--
527
00:41:42,626 --> 00:41:44,419
তুমি খেয়ে নাও।
528
00:41:44,502 --> 00:41:45,879
-আপু।
-মজা করে খাও!
529
00:41:48,381 --> 00:41:49,382
ভান।
530
00:41:56,473 --> 00:41:58,016
শুনলাম ইউন গেয়ং জুন মারা গেছে।
531
00:42:03,521 --> 00:42:04,898
তুমি করোনি তো?
532
00:42:06,483 --> 00:42:07,651
আমি মানুষ খুন করি না।
533
00:42:08,902 --> 00:42:09,903
তাই না কি?
534
00:42:12,405 --> 00:42:13,865
স্বস্তি পেলাম।
535
00:42:16,660 --> 00:42:18,161
ব্যাপারটা অদ্ভুত লাগছে।
536
00:42:18,578 --> 00:42:20,538
এই মনে হচ্ছে
যা হয়েছে ভালোই হয়েছে,
537
00:42:21,831 --> 00:42:23,667
কিন্তু একই সময়ে
ব্যাপারটা ঠিক মনে হচ্ছে না।
538
00:42:24,042 --> 00:42:25,835
এভাবে সমাপ্ত হওয়া উচিত হয়নি।
539
00:42:26,628 --> 00:42:27,837
আমি সেটাই ভাবছিলাম।
540
00:42:31,967 --> 00:42:34,344
কোনো সমাপ্তিই সকলকে
খুশি করতে পারে না।
541
00:42:35,929 --> 00:42:36,930
জানো, তোমাকে দেখে...
542
00:42:37,973 --> 00:42:39,891
আমার বাবার কথা
মনে পড়ে যায়?
543
00:42:41,810 --> 00:42:44,604
আন্তরিকতার কোনো বালাইও নেই।
544
00:42:45,230 --> 00:42:48,857
কারো প্রতি কোনো আকর্ষন নেই অথবা
কাউকে কীভাবে সান্তনা দিতে হয় তাও জানো না।
545
00:42:51,861 --> 00:42:52,862
নাও।
546
00:42:58,743 --> 00:43:01,705
এটা হচ্ছে মোবাইল ফোন।
547
00:43:03,456 --> 00:43:05,083
মোবাইল ফোন চেনো না?
548
00:43:06,167 --> 00:43:07,168
চিনি।
549
00:43:07,585 --> 00:43:09,921
-চেনো না। তুমি ফোন চেনো না।
-আমি চিনি।
550
00:43:12,424 --> 00:43:13,591
তুমি ফোন চেনো, তাই না?
551
00:43:14,259 --> 00:43:15,343
কম্পিউটার চেনো?
552
00:43:15,427 --> 00:43:17,178
এটা হচ্ছে স্মার্টফোন।
553
00:43:17,262 --> 00:43:21,474
এতে একসাথে ফোন, ক্যামেরা
আর কস্পিউটার সবই আছে।
554
00:43:22,309 --> 00:43:23,310
একটা হ্যান্ডফোন।
555
00:43:24,644 --> 00:43:25,645
আমি কি বোকা?
556
00:43:25,729 --> 00:43:27,022
আমি সেলফোন চিনি।
557
00:43:27,981 --> 00:43:28,982
চেনো?
558
00:43:29,941 --> 00:43:31,234
তাহলে তোমার নেই কেন?
559
00:43:31,318 --> 00:43:32,527
কারণ আমার প্রয়োজন পড়ে না।
560
00:43:34,487 --> 00:43:37,574
তোমার তো নেই তাই
সমস্যাটা বুঝতে পারছো না।
561
00:43:37,657 --> 00:43:39,451
কিন্তু যাদের আছে
তাদের মাথা খারাপ হয়ে যায়।
562
00:43:39,826 --> 00:43:41,202
কারণ তারা
যোগাযোগ করতে পারে না।
563
00:43:44,039 --> 00:43:45,040
শুধু কল ধরবে।
564
00:43:45,999 --> 00:43:47,042
আমার দেয়া কল।
565
00:43:47,125 --> 00:43:48,126
প্রত্যেকটা কল।
566
00:43:48,877 --> 00:43:50,003
যা-ই হয়ে যাক না কেন।
567
00:44:07,979 --> 00:44:08,980
তুমি...
568
00:44:09,439 --> 00:44:10,440
কী?
569
00:44:10,982 --> 00:44:12,567
আমি তোমার বস না?
570
00:44:12,942 --> 00:44:15,070
পছন্দ না হলে পাল্টে নিও।
571
00:44:21,451 --> 00:44:24,204
আমার কেন ওকে
ভয় করতে হবে?
572
00:44:24,662 --> 00:44:26,039
আমাদের অবস্থান,
573
00:44:26,122 --> 00:44:28,083
ভূমিকা, সামাজিক মর্যাদা দেখলে...
574
00:44:28,458 --> 00:44:31,836
আমারই ওর উপরে
ছড়ি ঘোরানো উচিত।
575
00:44:36,800 --> 00:44:40,720
কিন্তু এসব বলার জন্য
আমার জীবনটা খুবই নগন্য।
576
00:44:53,066 --> 00:44:54,067
খুব মজার তো।
577
00:45:02,534 --> 00:45:05,370
ও হয়তো এমন কিছু
কখনো খায়নি।
578
00:45:14,587 --> 00:45:15,588
আমি বোধহয় পাগল হয়ে গেছি।
579
00:45:15,672 --> 00:45:19,134
ওর মতো এক হতচ্ছাড়ার জন্য
দরদ দেখাচ্ছি কেন?
580
00:45:20,176 --> 00:45:21,719
একা একাই খেয়ে নিই।
581
00:45:23,388 --> 00:45:24,389
আমিই সবগুলো খাবো।
582
00:45:34,399 --> 00:45:37,694
বস
583
00:45:44,033 --> 00:45:45,410
আর কতোক্ষণ লুকিয়ে থাকবে?
584
00:45:47,078 --> 00:45:48,079
বের হও।
585
00:45:52,083 --> 00:45:53,084
আমি?
586
00:45:53,626 --> 00:45:54,627
ধরা পড়ে গেলাম না কি?
587
00:45:56,838 --> 00:45:58,256
ধুর ছাই।
588
00:45:59,007 --> 00:46:00,550
লোকটা খুবই খারাপ।
589
00:46:03,928 --> 00:46:05,555
ভেবেছিলাম আমার পদচিহ্ন মুছে ফেলেছি,
590
00:46:05,805 --> 00:46:06,806
কিন্তু যেমনটা ধারণা করেছিলাম...
591
00:46:07,974 --> 00:46:09,642
তোমার শরীর থেকে নাদান
পুঁচকের ঘ্রান আসছে।
592
00:46:09,976 --> 00:46:10,977
স্যার।
593
00:46:11,686 --> 00:46:13,563
আপনার নাক বেশ অনুভূতিপ্রবণ।
594
00:46:14,105 --> 00:46:15,106
আমি...
595
00:46:16,608 --> 00:46:19,944
জানি আপনার আর
ওন জংয়ের মধ্যে কী হয়েছিল।
596
00:46:25,408 --> 00:46:28,203
ওটা এমন কোনো নাম নয় যে
তোমার মতো পুঁচকে ছোকরা মুখে নিবে।
597
00:46:28,286 --> 00:46:31,831
ওন জংয়ের নাম শুনেই
আপনি অনুতাপে ভুগছেন, তাই না?
598
00:46:31,915 --> 00:46:33,082
-তুমি-
-কিন্তু,
599
00:46:34,417 --> 00:46:35,919
আপুর এতো কাছাকাছি থাকছেন কেন?
600
00:46:36,586 --> 00:46:38,671
একদিন, মি-হো, না...
601
00:46:40,965 --> 00:46:41,966
ওন জংকে...
602
00:46:43,218 --> 00:46:44,219
আপনি মেরে ফেলবেন।
603
00:46:46,179 --> 00:46:47,180
দাঁড়ান!
604
00:46:47,472 --> 00:46:48,473
বাপরে!
605
00:46:48,806 --> 00:46:52,018
আমি হুট করেই লড়াইয়ে জড়ানো লোক না।
এমনিতেই আজ প্রচন্ড শীত পড়েছে।
606
00:46:52,101 --> 00:46:55,438
পুরো শরীর আর পেশীগুলো
গরম করে নিই।
607
00:46:57,398 --> 00:46:58,399
দুঃখিত।
608
00:47:05,281 --> 00:47:06,282
বেশ, ঠিক আছে।
609
00:47:09,118 --> 00:47:10,370
তাহলে শুরু করা যাক?
610
00:49:01,147 --> 00:49:02,148
জাদুবিদ্যা প্রয়োগের চেষ্টা করছো?
611
00:49:03,107 --> 00:49:04,108
একটু আগেই বলেছিলাম না?
612
00:49:05,151 --> 00:49:06,819
আপনাকে একটা পরীক্ষার
মধ্য দিয়ে যেতে হবে।
613
00:49:07,737 --> 00:49:11,032
বলতে পারেন একরকম
নিরাপত্তা পরীক্ষা করছি।
614
00:50:13,636 --> 00:50:14,637
ভান!
615
00:50:22,520 --> 00:50:25,481
দুনিয়ায় আমার মতো
কোনো বস নেই।
616
00:50:26,190 --> 00:50:27,191
আমি খুবই দরদী।
617
00:50:28,693 --> 00:50:32,071
কিন্তু ও গেলোটা কোথায়?
আর জন...
618
00:50:42,915 --> 00:50:43,916
জন।
619
00:50:49,255 --> 00:50:51,507
আমি সাধারণত এভাবে
কাজ করতে পছন্দ করি না।
620
00:50:51,799 --> 00:50:53,801
কিন্তু মানুষ হয়ে
একটা দানবের বিরুদ্ধে লড়াই...
621
00:50:54,677 --> 00:50:55,970
এমনিতেই অসম লড়াই, তাই না?
622
00:50:57,930 --> 00:51:02,018
কিন্তু যতোটা শক্তিশালী ভেবেছিলাম
ততোটাও শক্তিশালী নন।
623
00:51:03,561 --> 00:51:04,437
তাই না কি?
624
00:51:12,111 --> 00:51:14,447
যেমনটা আশা করেছিলাম,
আপনি অবশ্যই একটা লালসার দানব।
625
00:51:17,742 --> 00:51:18,743
ওটাকে সাবধানে সামলান।
626
00:51:21,120 --> 00:51:22,747
ওমনটা করলে হাতও খোয়াতে পারেন।
627
00:51:32,048 --> 00:51:34,801
দেবদূত এবং স্বর্গীয় সেনাবাহিনীর
সেনাপতি পবিত্র মিখাইল...
628
00:51:35,468 --> 00:51:37,470
যিনি ইশ্বরের ইচ্ছায়,
সকল শয়তান...
629
00:51:38,179 --> 00:51:40,640
এবং পৃথিবীতে ঘুরে বেড়ানো অশুভ
শক্তিদের নরকে প্রবেশ করান।
630
00:51:41,808 --> 00:51:43,267
ইশ্বরের নামে জিজ্ঞাসা করছি।
631
00:51:45,478 --> 00:51:46,479
তোমার...
632
00:51:49,315 --> 00:51:50,316
নাম কী?
633
00:51:55,316 --> 00:52:05,316
সাবটাইটেল পরিবেশনায়
:.:.: THE GHOST SQUAD :.:.:
634
00:52:57,300 --> 00:52:58,301
আপু।
635
00:53:00,678 --> 00:53:01,679
ভান...
636
00:53:02,179 --> 00:53:03,180
পালাও...
637
00:53:25,180 --> 00:53:35,180
অনুবাদ ও সম্পাদনা
জায়েদ খান
638
00:53:37,180 --> 00:53:44,180
অনুবাদককে উৎসাহিত করতে ডোনেট করুন
(Bkash/Nagad/Rocket: 01404938929)
639
00:53:44,280 --> 00:53:50,180
বাংলা সাবটাইটেল দিয়ে
পর্বটি দেখার জন্য ধন্যবাদ।