1
00:00:03,390 --> 00:00:06,922
ব্যাপারটা চমৎকার কিভাবে মানুষ
ডিজিটাল ভাবে কমিক...
2
00:00:06,947 --> 00:00:10,123
ডাউনলোড না করে কমিক বইয়ের
দোকানে আসে।
3
00:00:10,193 --> 00:00:12,099
হয়তো ভালোর জন্যই।
4
00:00:12,169 --> 00:00:14,407
অনেক ছেলেদের জন্য,
সাপ্তাহিক এই ভ্রমণটাই...
5
00:00:14,432 --> 00:00:17,768
এদের মায়েদের বেজমেন্টে গিয়ে এদের
বিছানার চাদর পাল্টানোর একমাত্র সুযোগ।
6
00:00:18,833 --> 00:00:22,523
ওহ, তাতে মনে পড়লো, আমি
আজকে ধোঁয়া চাদর পাবো।
7
00:00:24,782 --> 00:00:28,547
তো, নতুন কমিক বই নাইট সম্পর্কে
তোমার মতামত কী?
8
00:00:28,610 --> 00:00:30,141
জাদুময়, না?
9
00:00:30,497 --> 00:00:32,802
শেল্ডন, আমি অখুশি।
10
00:00:32,867 --> 00:00:35,215
একজন মেধাবী হিসেবে,
কিছু অনৈতিক কাজ করাই যায়।
11
00:00:35,281 --> 00:00:37,513
আমি আফিমের ডেরায় ঘন ঘন
যাওয়া বা নিজের বন্ধুকে খেলার...
12
00:00:37,538 --> 00:00:39,594
ছলে মেরে ফেলা পর্যন্ত বুঝি।
13
00:00:39,816 --> 00:00:42,903
কিন্তু এটা? ফালতু।
14
00:00:43,469 --> 00:00:48,475
প্রথমত, কমিক বইতে ধারাবাহিক ছবির
মাধ্যমে একটা গল্প বলা হয়ে থাকে...
15
00:00:48,500 --> 00:00:52,385
যেই মাধ্যম দিয়ে সেই ১৭০০০ বছর আগে
ল্যাসকো গুহা চিত্র আঁকা হতো।
16
00:00:52,433 --> 00:00:56,193
আর দ্বিতীয়, তুমি হার্প বাজাও,
যেন এটা না জানি কী।
17
00:00:58,091 --> 00:01:01,036
কিছু খুঁজতে সাহায্য করতে পারি?
18
00:01:01,106 --> 00:01:05,608
এমন কমিক যেটাতে একটা মেয়ের বুক ভাসমান
যন্ত্র হিসেবে ব্যবহার করার মতো চিত্রিত করা হয়েছে।
19
00:01:06,197 --> 00:01:10,525
দুঃখিত, এখানে আসা বেশিরভাগ
ছেলেরাই বড় বুক পছন্দ করে।
20
00:01:10,596 --> 00:01:12,748
কয়েকজনের নিজেদের বড় বুক আছে।
21
00:01:13,514 --> 00:01:17,389
নতুন ওয়ারলর্ডস অফ কা-আ'র
বড় প্যাক বের হয়েছে।
22
00:01:17,414 --> 00:01:19,452
আবার নতুন? অবিশ্বাস্য।
23
00:01:19,493 --> 00:01:21,976
এরা শুধু এসব সস্তা দৈত্য কার্ডে
ছাপা মারে আর...
24
00:01:22,001 --> 00:01:25,289
একটা প্যাকেট ২৫ বাক করে
বিক্রি করে।
25
00:01:25,314 --> 00:01:28,807
যেসব ছেলেরা লাগাতে পারছে না,
তাদের জন্য গোপন ট্যাক্সের মতো।
26
00:01:28,882 --> 00:01:33,749
ওরা ভালো করার চেষ্টাও করছে না। হেলিফেন্ট নামের
স্যান্টাপ্রাণীর প্যাকের কথা মনে আছে?
27
00:01:33,804 --> 00:01:37,457
অদ্ভুত। ও কী রে ভাই, মরে গিয়ে
নরকে যাওয়া একটা খারাপ হাতি?
28
00:01:37,519 --> 00:01:41,120
একটা হাতি এমন কী করতে পারে, যাতে
এতো বড় শাস্তি পেতে হবে ওকে?
29
00:01:41,182 --> 00:01:43,462
"উন্মত্ত পশ্চিম আর ডাইনীরা"
30
00:01:43,487 --> 00:01:47,552
কোন ধরণের হাবা কিশোর বিলি
আর উত্তরের শ্বেত জাদুকরের...
31
00:01:47,577 --> 00:01:50,544
মধ্যে মোকাবেলা নিয়ে মাথা
ঘামায়?
32
00:01:50,569 --> 00:01:52,023
পুরোই হাবা।
33
00:01:52,086 --> 00:01:55,914
অবশ্যই, ছয় নলের বিট ধরা একটা ছেলে
আর জাদু দণ্ড ধরে থাকা একজন বৃদ্ধ।
34
00:01:56,957 --> 00:01:59,082
আচ্ছা, দা... দাঁড়াও।
35
00:01:59,184 --> 00:02:02,434
যদি জাদুকর হেলমেট
বিভ্রান্ত করা একটা স্পেল...
36
00:02:02,459 --> 00:02:05,518
কিশোর বিলির কাউবয় হ্যাটে ছোড়ে, তাহলে?
37
00:02:05,543 --> 00:02:08,915
কী? প্লিজ, আমরা কিশোর বিলির
কথা বলছি।
38
00:02:08,954 --> 00:02:11,857
মুখ দিয়ে এই কথা বের করার আগেই
জাদুকর দুই চোখের মাঝখানে গুলি খাবেঃ
39
00:02:11,882 --> 00:02:14,899
"আমার কা'আ র রহস্যময় রাজ্যে
ছাতার কিশোর বিলি কী করছে?"
40
00:02:16,039 --> 00:02:17,628
লেনারড...
41
00:02:17,832 --> 00:02:20,832
শেল্ডনের বান্ধবী এমির
কী ব্যাপার?
42
00:02:20,887 --> 00:02:23,778
-ওরা কি জুটি?
-এক জুটি উদ্ভট মানুষ। কেন?
43
00:02:24,393 --> 00:02:26,438
তুমি কি এমির ব্যাপারে আগ্রহী?
44
00:02:26,518 --> 00:02:28,791
মানে, ও আমার দিকে আত্মা
শুষে নেয়া...
45
00:02:28,816 --> 00:02:32,885
বিচি শুকিয়ে যাওয়া ঘৃণা আর অবজ্ঞা
নিয়ে অন্তত তাকায় নি।
46
00:02:33,010 --> 00:02:35,346
মেয়েদের মধ্যে এটা আমার
ভালো লাগে।
47
00:02:35,572 --> 00:02:39,103
শেল্ডনকে একটু জিজ্ঞেস করবে
ওকে প্রস্তাব দেয়া যাবে কিনা?
48
00:02:39,305 --> 00:02:40,682
নিশ্চয়ই, করবো।
49
00:02:40,759 --> 00:02:42,830
স্টুয়ার্ট, একটা তর্কের বিচার করে দাও তো।
50
00:02:42,860 --> 00:02:46,117
কে জিতবে? কিশোর বিলি
নাকি শ্বেত জাদুকর?
51
00:02:46,196 --> 00:02:50,828
যদি এটা বলে দেই, তাহলে তোমাদের
থেকে কয়েক ঘণ্টার এই জাদুময়, প্রাণবন্ত...
52
00:02:50,853 --> 00:02:55,976
২৪.৯৫ এর মতো কম দামের মজা
কেড়ে নেয়া হবে।
53
00:02:56,265 --> 00:03:00,288
-আমি একটা নেবো।
-দুটো দিয়ে দাও।
54
00:03:00,342 --> 00:03:03,061
আমি তোমাদের সাথে নিজেকেও ঘৃণা করি।
তিনটা।
55
00:03:03,522 --> 00:03:05,381
আমি যোগ করে দিচ্ছি।
56
00:03:05,615 --> 00:03:09,099
ব্যারেলের ভেতর আঁতেল গুলি
করার মতো।
57
00:03:12,541 --> 00:03:15,462
S05E10- The Flaming Spittoon Acquisition
58
00:03:34,746 --> 00:03:38,371
এই, তোমার সাথে কি কিছু নিয়ে কথা বলা যাবে?
একটু বিব্রতকর।
59
00:03:39,055 --> 00:03:41,410
জানি কী বিষয়ে।
60
00:03:41,865 --> 00:03:44,787
নিজের পেশায় যে রকম অচল
অবস্থায় তুমি রয়েছ, ...
61
00:03:44,812 --> 00:03:48,537
তুমি ভাবছ, গবেষণা বাদ দিয়ে
শিক্ষকতায় যাওয়ার...
62
00:03:48,562 --> 00:03:50,522
এখন উপযুক্ত সময় হবে কিনা।
63
00:03:54,323 --> 00:03:55,574
হ্যাঁ।
64
00:03:56,431 --> 00:04:00,640
আর যদি পরামর্শ দিতে পারি,
নিজের বিষয় বাদ দেয়ার কথা ভাবতে পারো।
65
00:04:00,674 --> 00:04:03,191
হ্যাঁ, মানবিক বিভাগ।
হয়তো, ইতিহাস।
66
00:04:03,216 --> 00:04:05,799
ইতিহাস শেখানোর একটা
সুবিধা হচ্ছে...
67
00:04:05,824 --> 00:04:08,111
তোমাকে নিজে কিছু
তৈরি করতে হবে না।
68
00:04:08,136 --> 00:04:11,038
মানে, শুধু যা হয়েছে, তা মনে রাখতে হবে...
69
00:04:11,063 --> 00:04:12,695
আর তোতার মতো বলতে হবে।
70
00:04:13,085 --> 00:04:15,381
এটা উপভোগ করতে পারো।
71
00:04:16,478 --> 00:04:17,920
হ্যাঁ, এই ব্যাপারে না।
72
00:04:17,983 --> 00:04:20,678
স্টুয়ার্ট এমির প্রতি কিছুটা আগ্রহী।
73
00:04:20,717 --> 00:04:23,068
অবশ্যই, হতেই হবে।
ও অনেক মজার।
74
00:04:23,093 --> 00:04:25,277
তুমি কি জানতে, ওর বয়স ১৪ থাকতে,
75
00:04:25,302 --> 00:04:28,145
ও ওর পায়ের আঙ্গুল দিয়েই
কাপড়ের ফিতা আলাদা করতে পারতো?
76
00:04:29,739 --> 00:04:31,231
না।
77
00:04:31,442 --> 00:04:37,152
ও আমাকে জিজ্ঞেস করতে বলেছে ওকে প্রস্তাব দিলে
তোমার কোন আপত্তি আছে কিনা।
78
00:04:38,308 --> 00:04:41,698
আমি বুঝতে পারছি না কিভাবে
এটার উত্তর দেয়া যায়, লেনারড।
79
00:04:41,776 --> 00:04:46,081
মানে, এমি তো আমার সম্পত্তি না।
কোনো মানুষকে সম্পত্তি করা যায় না।
80
00:04:46,464 --> 00:04:48,877
অন্তত, কবে থেকে...
81
00:04:53,639 --> 00:04:55,963
১৮৬৩।
82
00:04:56,451 --> 00:04:59,888
প্রেসিডেন্ট লিঙ্কন মুক্ত করেছিলেন...
83
00:05:01,021 --> 00:05:05,389
ক্রীতদাসদের। আরে, লেনারড, যদি
তুমি ইতিহাস পড়াতে যাও...
84
00:05:05,414 --> 00:05:07,452
এই ঘটনাগুলো তো তোমার
জানতে হবে।
85
00:05:07,592 --> 00:05:11,608
আচ্ছা, শোনো, বাদ দাও। আমি ওকে বলে
দেবো ওকে প্রস্তাব দিলে তোমার সমস্যা নেই।
86
00:05:11,655 --> 00:05:15,641
জিজ্ঞেস করা নিরর্থক। স্টুয়ার্টের
মতো একটা ছবির বইয়ের দরিদ্র...
87
00:05:15,666 --> 00:05:17,835
ব্যবসায়ীর প্রতি এমি ফ্যারাহ
ফ্যাওলারের মতো একজন...
88
00:05:17,860 --> 00:05:20,273
জানাশোনা মস্তিস্কজীববিজ্ঞানী
যে কিনা নিজের...
89
00:05:20,298 --> 00:05:22,342
পা দিয়ে কেবল হুপড ক্রিমের...
90
00:05:22,367 --> 00:05:25,009
ক্যানের নাইট্রাস অক্সাইড
শরীর অচেতনকারক...
91
00:05:25,034 --> 00:05:28,941
হিসেবে ব্যবহার করে অস্ত্রোপচার করতে পারে,
তার কাছে গ্রহণযোগ্য হবেই না।
92
00:05:29,949 --> 00:05:32,825
ঠিকাছে, কিন্তু আগেই বলে রাখছি...
93
00:05:32,850 --> 00:05:35,378
আমি তোমাকে এ ব্যাপারে তোমার
মতামত জিজ্ঞেস করেছি।
94
00:05:35,403 --> 00:05:37,864
বেশ, কথা আগের মতোই থাকবে।
95
00:05:37,902 --> 00:05:40,399
এবার, বাদবাকি সমস্যা
নিয়ে ভাবা যাক...
96
00:05:40,424 --> 00:05:44,424
একজন অসফল পরীক্ষামূলক
পদার্থবিজ্ঞানীকে নিয়ে কী করা যায়।
97
00:05:45,931 --> 00:05:47,884
আমি অসফল না।
98
00:05:47,909 --> 00:05:49,556
ওহ, লেনারড।
99
00:05:49,814 --> 00:05:53,268
তোমাকে অনেক মানুষ ভালোবাসে,
আর সাহায্য করতে চায়...
100
00:05:53,293 --> 00:05:56,421
কিন্তু তুমি সমস্যা স্বীকার না করা পর্যন্ত
ওরা পারবে না।
101
00:05:59,515 --> 00:06:01,987
মেয়েরা, বোতল শেষ করে ফেলেছি।
102
00:06:02,086 --> 00:06:05,038
-আমি অর্ধেক গ্লাস খেয়েছি।
-আমি তো খাই ই নি।
103
00:06:05,063 --> 00:06:06,732
আচ্ছা, আমাকে বিচার কোরো না।
104
00:06:07,187 --> 00:06:11,179
তো, তোমরা কী করতে চাও? মুভিতে
যাওয়া, নাচতে যাওয়া...
105
00:06:11,204 --> 00:06:12,795
কিছুক্ষণের জন্য শুয়ে থাকা?
106
00:06:13,686 --> 00:06:18,218
অথবা, আমরা ট্রাভেল টুইস্টার খেলতে পারি।
107
00:06:18,640 --> 00:06:21,242
এমি, আসলেই? টুইস্টার?
108
00:06:21,312 --> 00:06:25,260
মাফ করবে, আমি বহু সন্ধ্যা এই খেলা
উপভোগ করে কাটিয়েছি।
109
00:06:25,285 --> 00:06:28,372
আর আমি নিশ্চিত অন্য মানুষের সাথে
খেললে আরও অনেক বেশি মজা হয়।
110
00:06:29,516 --> 00:06:33,602
কী বলো, বেস্টি? আমরা শার্ট পরা আর ছাড়া দল হয়ে
খেলতে পারি, আমি শার্ট। বলে দিলাম।
111
00:06:36,554 --> 00:06:40,406
আমি টুইস্টারের জন্য বেশি খাটো।
রোলার কোস্টারের জন্যও।
112
00:06:40,457 --> 00:06:42,710
আর পায়ের ওপর ভর দিয়ে
মেঝেতে বসার জন্যও।
113
00:06:43,027 --> 00:06:47,223
আশা করি তুমি আমার জন্মের
আগে খাওয়া সিগারেট উপভোগ করেছ, মা।
114
00:06:48,585 --> 00:06:52,944
এই জানো, আমার মা আমি পেটে
থাকা অবস্থায় পট খেতো...
115
00:06:52,969 --> 00:06:54,558
আমি তো ঠিকই আছি।
116
00:06:54,583 --> 00:06:57,238
এই, দেখো। আমার কাছে পিচ স্নব আছে।
ঈশ্বরকে ধন্যবাদ।
117
00:06:57,597 --> 00:07:01,359
-আচ্ছা, একটা কাহিনী হয়েছে।
-কী হয়েছে?
118
00:07:01,384 --> 00:07:03,538
আমার ধারণা একটা ছেলে
আমাকে পছন্দ করে।
119
00:07:03,968 --> 00:07:08,397
"হাই, আমি স্টুয়ার্ট। আমাদের
কমিক বইয়ের দোকানে দেখা হয়েছিল।
120
00:07:08,422 --> 00:07:12,511
"আমি জানতে চাই তুমি একসাথে কফি খেতে চাও কিনা।
"না" বললেও সমস্যা নেই।
121
00:07:12,536 --> 00:07:16,207
এটা হয়তো আমার বিষণ্ণতা মুক্তির ঔষধ নেয়া
শুরু করার তাগিদ হতে পারে।"
122
00:07:17,448 --> 00:07:20,065
এমি, পিচ্চি খেঁকশেয়ালী কোথাকার।
123
00:07:20,090 --> 00:07:23,277
মানে পুরো গোপনে গোপনে জল
খেয়ে সবটা ঠিকঠাক করে রেখেছে।
124
00:07:23,776 --> 00:07:27,620
তুমি কী করবে? ও কি জানে না
তোমার বয়ফ্রেন্ড আছে?
125
00:07:27,667 --> 00:07:30,172
ওর বয়ফ্রেন্ড নেই, ওর একটা
শেল্ডন আছে।
126
00:07:30,399 --> 00:07:34,830
-তো, তুমি স্টুয়ার্টকে পছন্দ করো?
-জানি না।
127
00:07:34,902 --> 00:07:38,655
ও ভালোই, মজার। ওর ছোটোখাটো
মুখায়বের সাথে খাপছাড়া...
128
00:07:38,680 --> 00:07:42,041
বড় একটা থাইরয়েড গ্রন্থি আছে, সেটা
কিছুটা আকর্ষণীয়।
129
00:07:42,299 --> 00:07:47,356
দেখো, সোনা, আমরা সবাই শেল্ডনকে ভালোবাসি,
কিন্তু তুমি ওর সাথে এক বছরের ওপরে রয়েছ।
130
00:07:47,381 --> 00:07:50,145
যদি এটা কোনো দিকে না যায়, তাহলে
অন্যদিকে দেখতে কী সমস্যা?
131
00:07:50,301 --> 00:07:53,274
হ্যাঁ, আমার ধারণা ওরা তো আমার আর
হাওয়ির মতো বাগদত্ত না।
132
00:07:53,299 --> 00:07:57,352
যদিও আমি অনিশ্চিত, কিন্তু বাগদান হওয়া লোকজনও
দেখতে পারে। বাহিরে অনেক বিকল্প।
133
00:08:06,787 --> 00:08:08,405
স্টুয়ার্ট কোথায়?
134
00:08:09,249 --> 00:08:10,542
বাহিরে।
135
00:08:11,678 --> 00:08:16,652
-তুমি কে?
-আমি ডেল। আমাকে দায়িত্ব দিয়ে গেছে।
136
00:08:19,551 --> 00:08:21,696
-সত্যি?
-হ্যাঁ।
137
00:08:21,774 --> 00:08:23,879
আমিও নিজেও জানি না কেন।
138
00:08:25,680 --> 00:08:31,275
আমি এই উন্মত্ত পশ্চিম আর ডাইনিরা'র
কা'আ বড় প্যাক ফেরত দিতে চাই।
139
00:08:31,300 --> 00:08:34,085
দুঃখিত, আমি ফেরতের কাজ করি না।
এগুলো কঠিন।
140
00:08:36,030 --> 00:08:37,670
নিশ্চয়ই, নিশ্চয়ই।
141
00:08:38,282 --> 00:08:42,814
-স্টুয়ার্ট কখন আসবে?
-জানি না। ও কফি খেতে গেছে।
142
00:08:42,880 --> 00:08:44,481
একটা মেয়ের সাথে।
143
00:08:45,684 --> 00:08:48,906
মনে হয় আমি ভুল ছিলাম।
144
00:08:49,883 --> 00:08:51,238
তুমি ঠিক আছ?
145
00:08:51,531 --> 00:08:55,619
আমি ঠিক আছি কিনা? লেনারড,
আমি আজীবনের যাত্রাপথে আছি...
146
00:08:55,644 --> 00:08:58,985
যেটাতে একটা নোবেল পুরস্কার আর
আমার নামে একটা শহর বানানো পড়ে।
147
00:08:59,010 --> 00:09:03,028
আমার মুখের পুরো চারটা আক্কেল দাঁত
না উঠিয়েই সুন্দরভাবে ফিট হয়েছে।
148
00:09:03,053 --> 00:09:05,931
আর আমার দৈনিক মলত্যাগ জার্মান
ট্রেনের সময়সূচীর মতো দৌড়ায়।
149
00:09:08,102 --> 00:09:09,961
আমি ঠিক আছি কিনা।
150
00:09:10,985 --> 00:09:13,282
আমিও ঠিক আছি।
151
00:09:20,056 --> 00:09:23,118
উগ্র বিল হুইচকক।
152
00:09:25,032 --> 00:09:28,625
অ্যাাব্রা-কম্যাঞ্চিসের উপজাতি।
153
00:09:32,961 --> 00:09:35,546
জ্বলন্ত থুথু।
154
00:09:35,577 --> 00:09:39,007
আর আগেই বলে দেই, আমি তোমাদের
ওপর খুবই বিরক্ত হয়েছি, রাখালসব।
155
00:09:39,032 --> 00:09:42,418
আমরা উন্মত্ত পশ্চিম আর ডাইনীরা'র
উদ্বোধনী রাউন্ড খেলছি।
156
00:09:42,443 --> 00:09:45,184
আর একমাত্র আমিই এই উপলক্ষের
জন্য জামা কাপড় পরেছি।
157
00:09:45,926 --> 00:09:47,414
পিকদানি।
158
00:09:47,875 --> 00:09:52,647
আমরা এসব রাখালদের হ্যাট পরছি না, শেল্ডন।
হাস্যকর লাগে।
159
00:09:52,672 --> 00:09:56,148
তাহলে কি আমার বুট আর কাঁটাযুক্ত
চাকাও হাস্যকর?
160
00:09:56,773 --> 00:09:59,078
-হ্যাঁ।
-পুরোপুরি।
161
00:09:59,273 --> 00:10:03,232
তাহলে কি আমাদের স্যান্টাপ্রানীর
প্যাকের সময় আমি যে বিলজবনবিড়াল...
162
00:10:03,257 --> 00:10:05,818
সেজেছিলাম তখনো আমাকে অদ্ভুত লেগেছিল?
163
00:10:06,232 --> 00:10:08,505
-হ্যাঁ।
-পুরোপুরি।
164
00:10:09,395 --> 00:10:11,684
আচ্ছা, বেশ। খেলি চুপচাপ।
165
00:10:12,013 --> 00:10:15,786
ওর সাথে নরমভাবে কথা বলো।
এমি স্টুয়ার্টের সাথে ঘুরতে গেছে।
166
00:10:15,849 --> 00:10:17,551
এক মিনিট। তুমি বলছ...
167
00:10:17,576 --> 00:10:22,417
শেল্ডনের মুরব্বিয়ানা আর সেক্স বিরোধী
উন্মুক্ত চিন্তাভাবনার মিশ্রণ...
168
00:10:22,442 --> 00:10:24,651
একটা মেয়েকে ধরে রাখার জন্য
যথেষ্ট না?
169
00:10:27,112 --> 00:10:31,104
কক, কক, কক, আমরা কী?
লেপ বোনার মহিলার দল নাকি?
170
00:10:31,221 --> 00:10:33,942
নাকি আমরা একটা জাদুময়
সীমান্ত শহরের একটা কল্পিত...
171
00:10:33,967 --> 00:10:35,686
কার্ড গেম খেলা পুরুষ?
172
00:10:37,295 --> 00:10:38,888
দুঃখিত।
173
00:10:39,222 --> 00:10:41,310
ছমছমে টিপি।
174
00:10:43,341 --> 00:10:45,973
অ্যানি কুৎসিত।
175
00:10:47,770 --> 00:10:50,192
হোকাস পোকাস পোকাহন্টাস।
176
00:10:50,380 --> 00:10:53,754
আর আমি কি আরও বলতে পারি
যে, আমি না, বরং তোমরা...
177
00:10:53,779 --> 00:10:56,503
তিনজনে স্টুয়ার্ট আর এমিকে নিয়ে
এতো মাথা ঘামাচ্ছ?
178
00:10:56,528 --> 00:11:00,503
আমার মনে হয়, তোমাদের নিজেদেরকে
জিজ্ঞেস করা উচিৎ কে এখানে উদ্ভট আচরণ করছে।
179
00:11:08,229 --> 00:11:10,420
-তুমি।
-তুমি করছ।
180
00:11:13,025 --> 00:11:14,275
এই, এটা দেখো।
181
00:11:14,314 --> 00:11:17,828
ডেলাক্স লিমিটেড এডিশন উন্মত্ত পশ্চিম
আর ডাইনীরা বড় প্যাক...
182
00:11:17,853 --> 00:11:20,024
সংগ্রাহকদের টিনে সাইন আর
নম্বর দেয়া।
183
00:11:20,079 --> 00:11:23,852
আরে ধুর, না। আমরা মাত্র
রেগুলার প্যাক টা কিনলাম।
184
00:11:23,907 --> 00:11:25,843
ওহ, শেরিফের ব্যাজ।
185
00:11:26,389 --> 00:11:28,937
হ্যাঁ, চাইলে জাদুদন্ড ও হয়।
186
00:11:30,539 --> 00:11:33,429
হলোগ্রাম সহ ? সেই।
187
00:11:33,780 --> 00:11:35,652
এই, দেখেছ এটা?
188
00:11:35,677 --> 00:11:38,096
আমি মেট্রিক্সে লেনারড,
আমি সব দেখি।
189
00:11:38,654 --> 00:11:42,076
কী যে ছাইপাঁশ করছ, তুমি
স্টুয়ার্ট কে ফেসবুকে ফ্রেন্ড বানাচ্ছ?
190
00:11:42,178 --> 00:11:45,075
-আমি জানতাম তুমি ফেসবুক আর পছন্দ করো না।
-হাসিও না।
191
00:11:45,100 --> 00:11:48,812
আমি আসল মানুষের সংস্পর্শ এড়ানোর
যা যা আবিষ্কার আছে, সব ভালোবাসি।
192
00:11:49,452 --> 00:11:53,617
প্লিজ, তুমি ফেসবুকে দেখছ ওদের ডেট
কেমন গেলো সেটা জানতে।
193
00:11:53,663 --> 00:11:56,135
আসলেই? তোমার ধারণা একটা মানুষ...
194
00:11:56,160 --> 00:11:59,823
কী, "একজন ডিনামাইট নারীর সাথে
কুমড়ার লাটে" খাওয়ায় আমি মাথা ঘামাই?
195
00:12:00,026 --> 00:12:04,337
-তোমার মাথায় এটাই ঘুরছে।
-তোমার যা খুশি ভাবতে পারো।
196
00:12:05,369 --> 00:12:07,860
এবং আনফ্রেন্ড রাজেশ খুত্রপালি।
197
00:12:08,016 --> 00:12:10,328
তুমি আমাকে আনফ্রেন্ড করেছ? আসলেই?
198
00:12:10,353 --> 00:12:13,500
ওহ,হ্যাঁ, এখন ও তোমার দারুণ সব
আপডেট মিস করবে, যেমনঃ
199
00:12:13,525 --> 00:12:15,168
"ভাবতে পারছি না আমি এতদিন...
200
00:12:15,193 --> 00:12:17,102
নিজের পপারি বানানোর জন্য
অপেক্ষা করেছি।"
(পপারিঃ ঘর সতেজ রাখার শুকনো ফুল)
201
00:12:17,570 --> 00:12:21,723
শেল্ডন, তুমি কেন স্বীকার করছ না তোমার
এমির প্রতি অনুভূতি আছে...
202
00:12:21,748 --> 00:12:24,028
আর ও অন্য কারো সাথে ডেটে যাক,
সেটা তুমি চাও না।
203
00:12:24,053 --> 00:12:26,398
এবং আনফ্রেন্ড লেনারড হফস্ট্যাডার।
204
00:12:26,585 --> 00:12:31,131
একটা বিপ্লবী বুদ্ধি দিচ্ছি, আগের সময়ে ফিরে
যাও। স্টুয়ার্টকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করো।
205
00:12:31,156 --> 00:12:34,278
দুটো চিকনা লোক চোখ বন্ধ করে
একে অপরের দিকে ঘুষি ছুড়ছে...
206
00:12:34,303 --> 00:12:37,057
এর থেকে বেশি কিছু মেয়েদের
আকৃষ্ট করে না।
207
00:12:38,971 --> 00:12:41,428
এবং আনফ্রেন্ড হাওয়ারড ওয়ালোউইয।
208
00:12:41,744 --> 00:12:44,408
সবাইকে হয়ে গেছে। এখন কি ল্যাপটপ
টা পেতে পারি?
209
00:12:44,494 --> 00:12:47,756
-কেন?
-আমার ওই ফালতু সংগ্রাহকদের টিন কিনতে হবে।
210
00:12:50,974 --> 00:12:55,950
-আমরা কাকে ভালোবাসি?
-পেনি।
211
00:12:56,426 --> 00:12:59,083
হ্যালো, শেল্ডন। ভেতরে এসো।
212
00:12:59,216 --> 00:13:01,698
-ধন্যবাদ।
-কী ব্যাপার?
213
00:13:01,754 --> 00:13:06,215
আমি জিজ্ঞেস করতে এসেছি তুমি
আমার সাথে ডেটে যেতে চাও কিনা।
214
00:13:08,196 --> 00:13:09,698
দুঃখিত, কী?
215
00:13:10,138 --> 00:13:12,289
ডেট। তুমি আর আমি।
216
00:13:12,380 --> 00:13:16,653
খাওয়াদাওয়া, নাচানাচি, হয়তো তুমি
পুরস্কারের জন্য লড়াই করতে পারো।
217
00:13:16,965 --> 00:13:20,467
হায় রে, তুমি কি এমিকে হিংসে
করানোর চেষ্টা করছ?
218
00:13:20,663 --> 00:13:25,185
না। আরে সবাই এমি আর স্টুয়ার্টকে
নিয়ে পড়ে আছে কেন?
219
00:13:25,210 --> 00:13:29,415
ওরা আজকে রাতে আরও কুমড়োর লাটে খাবে কিনা,
হয়তো সহবাস করবে কিনা।
220
00:13:30,329 --> 00:13:32,560
আচ্ছা, আমার কথা শোনো।
221
00:13:32,585 --> 00:13:35,180
এভাবে পাশ কাটালে এমিকে
ফিরে পাওয়া যাবে না।
222
00:13:35,228 --> 00:13:37,633
আমি ওকে ফিরে পাবার চেষ্টা
করছি না।
223
00:13:37,689 --> 00:13:40,156
কিন্তু, কৌতূহলবশত, উপায়টা কী?
224
00:13:40,430 --> 00:13:43,263
ঠিকাছে, সোনা।
তোমাকে একটা গল্প বলি।
225
00:13:43,302 --> 00:13:46,243
একটা ছেলেকে আমি পছন্দ করতাম,
কিন্তু কখনো বলি নি আমার মনের কথা।
226
00:13:46,286 --> 00:13:50,037
ধীরে ধীরে, সে অন্য একজনের সাথে প্রেম
করা শুরু করে, আর আমার সবসময় অনুশোচনা হয়।
227
00:13:50,139 --> 00:13:52,397
তুমি কি বুঝতে পারছ কোথায় যাচ্ছি আমি?
228
00:13:52,811 --> 00:13:54,643
মনে হয় পারছি।
229
00:13:54,983 --> 00:13:56,487
আমিই ওই ছেলে...
230
00:14:00,673 --> 00:14:02,439
তুমি ওই ছেলে না।
231
00:14:02,540 --> 00:14:05,936
তুমি নিশ্চিত?
তাতে আসলে অনেক কিছু পরিষ্কার হয়।
232
00:14:05,961 --> 00:14:08,490
আমার বাসায় তোমার
একটানা আসা যাওয়া...
233
00:14:08,515 --> 00:14:11,521
লেনারডের সাথে ওই বিরক্তিকর
লীলাখেলা কেবল আমার কাছাকাছি থাকার জন্য...
234
00:14:11,546 --> 00:14:14,284
আর সবসময়
আমাকে "সোনা" ডাকা।
235
00:14:14,393 --> 00:14:17,455
-আমি সবাইকে সোনা ডাকি।
-তুমি ভবঘুরে।
236
00:14:18,799 --> 00:14:23,845
দেখো, শেল্ডন, আমি শুধু বলছি, জোড়ার ফিতে
বাঁধো, আর এমির সাথে গিয়ে কথা বলো।
237
00:14:23,995 --> 00:14:28,087
জোড়ার ফিতে বাঁধবো? দাঁড়াও, কিসের, স্কেটস?
238
00:14:29,235 --> 00:14:32,914
ওহ, সোনা, তুমি একেবারেই সেই ছেলে না।
239
00:14:38,533 --> 00:14:43,376
যদি তোমার একঘেয়ে লাগে, তুমি
চলে যেতে পারো, সমস্যা নেই।
240
00:14:44,766 --> 00:14:47,141
না, আমার সময় ভালো কাটছে।
241
00:14:47,166 --> 00:14:49,719
আমাকে তোষামোদ কোরো না।
242
00:14:52,122 --> 00:14:55,729
মাফ করবেন।
243
00:14:55,896 --> 00:14:57,679
মাফ করবেন।
244
00:14:57,814 --> 00:14:59,311
-হাই স্টুয়ার্ট।
-হাই, শেল্ডন।
245
00:14:59,336 --> 00:15:00,515
মাফ করবে।
246
00:15:04,969 --> 00:15:07,875
শেল্ডন, তুমি এখানে কী করছ?
247
00:15:07,937 --> 00:15:10,927
স্টুয়ার্টের মতো একটা চরিত্রের
সাথে তুমি অন্ধকার থিয়েটারে...
248
00:15:10,952 --> 00:15:14,122
বসে আছ, এটা চিন্তা করাই
তো অরুচিকর।
249
00:15:15,669 --> 00:15:18,607
-আঘাত পেয়ো না, স্টুয়ার্ট।
-না, পাই নি।
250
00:15:18,700 --> 00:15:22,629
যদিও অরুচিকর শব্দটা
একটু কড়া হয়ে গেলো।
251
00:15:25,442 --> 00:15:28,895
তোমার অস্বস্তি তৈরি হওয়ার জন্য দুঃখিত...
252
00:15:28,920 --> 00:15:32,428
কিন্তু, আমাদের সম্পর্কের বর্তমান প্রতিষ্ঠিত
প্যারামিটার অনুযায়ী...
253
00:15:32,453 --> 00:15:35,357
আমি নিজেকে যে কোনো
অরুচিকর পরিস্থিতিতে ফেলতে পারি।
254
00:15:35,382 --> 00:15:39,177
-আবার...
-স্টুয়ার্ট, প্লিজ, তুমি অভদ্রতা করছ।
255
00:15:40,876 --> 00:15:42,713
আর কিছু?
256
00:15:42,971 --> 00:15:50,540
আমার ধারণা আমি আমাদের সম্পর্কের
প্যাটার্নকে একটু বদলাতে চাই।
257
00:15:52,152 --> 00:15:53,612
শুনছি।
258
00:15:53,764 --> 00:15:58,668
এটা বোঝার আওতায় এনে যে
অন্য কোনো কিছুই পালটাবে না...
259
00:15:58,693 --> 00:16:00,680
শারীরিক বা অন্য যাই হোক...
260
00:16:00,705 --> 00:16:06,685
তুমি "আমার গার্লফ্রেন্ড না" এটা
না মানতে আমার আর...
261
00:16:06,710 --> 00:16:09,048
কোনো আপত্তি নেই।
262
00:16:14,021 --> 00:16:19,646
ইন্টারেস্টিং। এবার না বোধক
শব্দগুলো ছাড়া চেষ্টা করো।
263
00:16:20,048 --> 00:16:22,105
তুমি মাত্রতিরিক্ত করছ।
264
00:16:23,136 --> 00:16:24,987
হাই, স্টুয়ার্ট।
265
00:16:27,164 --> 00:16:29,124
বেশ।
266
00:16:29,708 --> 00:16:31,627
এমি...
267
00:16:33,080 --> 00:16:36,002
তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?
268
00:16:42,603 --> 00:16:46,064
-হ্যাঁ।
-আচ্ছা, যথেষ্ট হয়ে গেছে।
269
00:16:46,758 --> 00:16:50,930
বিরক্ত করার জন্য দুঃখিত।
তোমরা তোমাদের ডেট উপভোগ করো।
270
00:16:50,955 --> 00:16:54,859
এই নাও তোমার ঝামেলার জন্য এক ডলার।
কয়েকটা সাওয়ার প্যাচ কিডস ক্যান্ডি কিনে নিও।
271
00:16:55,098 --> 00:16:58,226
মাফ করবেন।
272
00:17:01,014 --> 00:17:06,526
তো, অন্য একটা ছেলের সাথে
সম্পর্ক পরের ধাপে নেয়া ছাড়া...
273
00:17:06,553 --> 00:17:08,263
ভালই ছিল সবটা।
274
00:17:09,412 --> 00:17:12,846
হ্যাঁ, বেশ। আমাকে দরজা পর্যন্ত
দিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ।
275
00:17:12,917 --> 00:17:14,017
ওহ, তোমাকে স্বাগতম।
276
00:17:14,189 --> 00:17:17,787
এমি? এমি? এমি?
277
00:17:18,991 --> 00:17:21,536
তাড়াতাড়ি গোঁটাও এখানে।
278
00:17:25,822 --> 00:17:29,439
-শুভ রাত্রি, স্টুয়ার্ট।
-শুভ রাত্রি।
279
00:17:30,538 --> 00:17:34,561
ইশারা বোঝো, স্টুয়ার্ট।
মেয়েটা শুভ রাত্রি বলেছে।
280
00:17:37,838 --> 00:17:40,440
তুমি আমার বাসায় কিভাবে ঢুকলে?
281
00:17:40,487 --> 00:17:44,994
ওয়াও, এখন কি তুমি আমার গার্লফ্রেন্ড
বলে আমাকে এসব বকবক শুনতে হবে?
282
00:17:46,260 --> 00:17:49,174
ভালো হয়েছে আমি এটা বানিয়ে নিয়েছি।
283
00:17:49,252 --> 00:17:50,445
কী এটা?
284
00:17:50,549 --> 00:17:54,301
তোমার কাছে পেশ করছি
সম্পর্কের চুক্তিপত্র।
285
00:17:56,606 --> 00:18:02,702
৩১ পৃষ্ঠা, ক্রম দেয়া, পুনরাবৃত্তি এবং
আইন বদ্ধ করা, একটা বাঁধাই চুক্তি।
286
00:18:02,727 --> 00:18:06,005
শেল্ডন লি কুপারের অধিকার এবং
দায়িত্ব...
287
00:18:06,030 --> 00:18:08,267
অর্থাৎ, এখন থেকে পরিচিত হবে
"বয়ফ্রেন্ড"নামে ...
288
00:18:08,292 --> 00:18:12,664
এবং এমি ফ্যারাহ ফ্যাওলার এখন
থেকে পরিচিত হবে "গার্লফ্রেন্ড' নামে।
289
00:18:14,355 --> 00:18:16,649
কী রোমান্টিক।
290
00:18:17,250 --> 00:18:21,000
পারস্পরিক ক্ষতিপূরণ সবসময়ই এরকম।
291
00:18:22,837 --> 00:18:27,937
আমি আঙ্গুলের ছাপ দেয়ার স্ট্যাম্প তৈরি
করতে করতে তুমি একটু দেখে নাও না কেন?
292
00:18:28,801 --> 00:18:31,575
"অনুচ্ছেদ ৫- হাত ধরা।
293
00:18:31,600 --> 00:18:34,725
হাত ধরার অনুমতি শুধু এইসব
ঘটনার পরিপ্রেক্ষিতে আছে।
294
00:18:34,750 --> 00:18:39,299
A, যদি যে কোনো পার্টির পাহাড়, গিরি বা শৈলশিরা
থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
295
00:18:39,324 --> 00:18:44,035
B, যদি কোনো পার্টি নোবেল পুরস্কার জেতার
পর আন্তরিক করমর্দন প্রার্থী হয়।
296
00:18:44,080 --> 00:18:47,541
C, ফ্লু শট নেয়ার সময় মানবিক সমর্থন।
297
00:18:49,636 --> 00:18:54,730
-অনেক বেশি সীমাবদ্ধ মনে হচ্ছে।
-হ্যাঁ, বেশ, উকিল নিয়োগ করো মন চাইলে।
298
00:19:03,306 --> 00:19:06,369
পেনি, আমি বলেছি, "ডান হাত, লালে।"
299
00:19:06,394 --> 00:19:09,025
হ্যাঁ, আমি শুনেছি। আমার হাতে লাল আছে।
300
00:19:10,233 --> 00:19:12,109
বার্নাডেট...
301
00:19:12,446 --> 00:19:15,217
বাম পা, হলুদে।
302
00:19:16,039 --> 00:19:20,906
এর পর আমাদের লিম্বো খেলা উচিৎ।
আমাকে লিম্বোতে কেউ হারাতে পারে না।
303
00:19:22,129 --> 00:19:26,113
পেনি? এমি? বার্নাডেট?
304
00:19:27,184 --> 00:19:28,835
আমার বয়ফ্রেন্ড।
305
00:19:28,907 --> 00:19:30,339
খোলা।
306
00:19:30,597 --> 00:19:33,074
একটু ছিলে গেছে।
307
00:19:33,503 --> 00:19:35,971
তো আমি কী করবো?
308
00:19:36,057 --> 00:19:38,903
সম্পর্কের চুক্তিপত্রঃ অনুচ্ছেদ চারঃ
ছোটোখাটো কাটা-ছেড়া।
309
00:19:38,928 --> 00:19:40,680
তোমাকে দায়িত্ব নিতে হবে।
310
00:19:40,877 --> 00:19:43,595
আমার উকিল ডাকাই দরকার ছিল।
311
00:19:45,548 --> 00:19:48,603
মনে হচ্ছে আমরা দুজন শুধু।
312
00:19:54,695 --> 00:19:56,397
পেনি?
313
00:19:58,179 --> 00:20:02,632
-পেনি আমাদের ওয়াইন শেষ।
-হয়তো তোমার গাড়ি চালানো উচিৎ।
314
00:20:02,804 --> 00:20:05,546
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।