1
00:00:00,020 --> 00:00:08,500
MOTHER OF MINE
মা আমার
2
00:00:11,600 --> 00:00:14,600
দ্বিতীয় বিশ্বযুদ্ধের শুরুতে, সুইডেন তার
যুদ্ধবিধ্বস্ত প্রতিবেশী দেশ ফিনল্যান্ডকে-
3
00:00:14,760 --> 00:00:18,640
সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল
ফিনিশ(ফিনল্যান্ডের) শিশুদের অস্থায়ী ভাবে -
4
00:00:18,800 --> 00:00:21,680
সুইডিশ পরিবারগুলির সাথে
থাকার ব্যাবস্থা করার মাধ্যমে।
5
00:00:21,800 --> 00:00:25,760
এই ধরনের প্রায় ৭০,০০০ এরও
অধিক "ওয়ার চিলড্রেন" ছিল।
ওয়ার চিলড্রেন - যুদ্ধে প্রভাবিত শিশুরা
6
00:00:42,000 --> 00:00:55,000
MOTHER OF MINE
মা আমার
7
00:00:59,920 --> 00:01:02,840
মা, তোমার কি এখনও মনে আছে
এর আরম্ভটা হয় কীভাবে?
8
00:01:04,560 --> 00:01:07,640
যুদ্ধটা কীভাবে শুরু হয়েছিল
তা কি এখনও মনে আছে?
9
00:01:11,200 --> 00:01:12,680
ইরো!
10
00:01:13,020 --> 00:01:26,500
অনুবাদ ও সম্পাদনা
শান্তনু মুখার্জী
11
00:01:28,520 --> 00:01:30,000
মা!
12
00:01:38,280 --> 00:01:40,600
ইরো! ইরো!
13
00:02:51,500 --> 00:02:53,460
মনে আছে মা,
কেমন ছিল সেই পরিস্থিতি?
14
00:02:53,520 --> 00:02:55,440
শুরু হওয়ার আগে
সবকিছু কত আলাদা ছিল?
15
00:03:22,420 --> 00:03:24,460
শীঘ্রই আমরা আবার একসঙ্গে হব।
16
00:03:39,280 --> 00:03:43,880
ইরো, তুমিই হবে বাড়ির পুরুষ।
মায়ের খেয়াল রেখো।
17
00:03:49,760 --> 00:03:51,200
বুঝতে পেরেছো?
18
00:03:56,800 --> 00:03:59,960
আমি তাড়াতাড়ি ফিরে আসব,
আর সবকিছু আবার আগের মত হয়ে যাবে।
19
00:04:22,000 --> 00:04:26,000
- আমাকে দাও আমি নিয়ে যাবো।
- ইরো, এটা তোমার জন্য খুব ভারী।
20
00:05:14,000 --> 00:05:15,040
ইরো...
21
00:05:18,360 --> 00:05:20,040
তুমি কাঁদছো নাকি?
22
00:05:22,920 --> 00:05:25,100
আমি যাচ্ছি না!
23
00:05:25,560 --> 00:05:28,680
তুমি যেমন ওখানে আমাকে মিস করবে,
আমিও এখানে তোমাকে মিস করব।
24
00:05:28,920 --> 00:05:31,200
আমি সবসময় তোমার সাথে থাকব।
25
00:05:31,280 --> 00:05:34,840
সময় হয়ে গেছে।
- এটা ধরো একটা ছুটি কাটাতে যাওয়া।
26
00:05:36,480 --> 00:05:40,760
কিন্তু...
- খুব তাড়াতাড়ি আমরা আগের মত একত্রিত হব।
27
00:05:47,800 --> 00:05:49,440
বাবাও এই কথাই বলেছিল।
28
00:07:04,000 --> 00:07:07,240
সবাই মেয়েদের পুতুল আর
ছেলেদের বাইক দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছিলো।
29
00:07:08,080 --> 00:07:12,200
প্রথমে, প্রতিটা পরিবার সবথেকে কম বয়সী আর
সবথেকে সুন্দরী মেয়েদের বেছে নিচ্ছিলো, -
30
00:07:14,200 --> 00:07:16,320
যাদের হাসি খুব আকর্ষণীয়।
31
00:07:19,040 --> 00:07:21,600
অনাথাশ্রমে থাকতে সকলেই ভয় পাচ্ছিলো -
32
00:07:21,880 --> 00:07:25,280
আর সবাই চাইছিলো কোন একটা
সুইডিশ পরিবার তাদের গ্রহণ করুক।
33
00:07:25,900 --> 00:07:27,180
আমাকে ছাড়া।
34
00:08:03,040 --> 00:08:07,480
হ্যালো, আমার নাম ইরো লাহতি
আর আমি ফিনল্যান্ডের।
35
00:08:07,840 --> 00:08:09,200
হ্যাঁ, হ্যালো।
36
00:08:11,200 --> 00:08:13,400
এ হল আমার স্ত্রী।
37
00:08:14,080 --> 00:08:15,720
এইযে ওর জন্য একটা চিঠি রয়েছে।
38
00:08:16,160 --> 00:08:19,720
ফিনিশ শিশুদের সাহায্য করার
জন্য নির্মিত কমিটি থেকে।
39
00:08:21,760 --> 00:08:24,980
আমাদের খাওয়া শেষ।
40
00:08:27,620 --> 00:08:31,640
বাবা এবার শুতে যাচ্ছে।
ধন্যবাদ!
41
00:08:33,140 --> 00:08:38,420
ছেলেটাকে বাচ্চাদের ঘরে রাখব তো।
- না, রান্নাঘরের সোফায়।
42
00:09:03,800 --> 00:09:06,680
হাই, স্কেন গিজ!
স্কেন গুজ বলতে পারো?
43
00:09:07,200 --> 00:09:09,680
নিজের হাত খুব ভালো করে ধুতে হবে।
44
00:09:10,520 --> 00:09:13,200
ভাল করে হয়নি,
এখনও নোংরা রয়েছে।
45
00:09:13,260 --> 00:09:15,880
হাতদুটো উপরে তুলে রাখো,
যাতে আমি ধরতে পারি।
46
00:09:15,920 --> 00:09:17,120
ধুয়ে ফেলো!
47
00:09:17,440 --> 00:09:20,360
নোংরা হাত নিয়ে
স্কুলে যাওয়া যায় না।
48
00:09:22,680 --> 00:09:25,880
স্কুল?
- হ্যাঁ, তুমি স্কুলে যাবে -
49
00:09:26,000 --> 00:09:28,480
যদি তুমি সুইডেনে থাকো।
50
00:09:29,400 --> 00:09:32,520
তোমার লাঞ্চ বানিয়েছি,
ইয়ালমার তোমাকে স্কুলে নিয়ে যাচ্ছে।
51
00:09:32,520 --> 00:09:33,520
আমি যেতে চাই না!
52
00:09:59,240 --> 00:10:01,200
থামো! হ্যালো!
53
00:10:04,760 --> 00:10:07,440
মনে হয় তুমিই ওই ওয়ার চাইল্ড।
54
00:10:08,760 --> 00:10:10,560
চলে এসো! স্বাগত।
55
00:10:11,840 --> 00:10:14,000
তোমার নাম...
56
00:11:09,560 --> 00:11:12,120
মেয়েদের
57
00:11:14,640 --> 00:11:16,640
বসে বসে হিসি করো নাকি?
58
00:11:23,120 --> 00:11:24,640
আয়, সিভ!
59
00:12:41,200 --> 00:12:44,160
কোথায় গিয়েছিলে?
কোথায় যাচ্ছ তুমি?
60
00:12:46,160 --> 00:12:48,520
তুমি কি আন্টি সিনিয়া'র বাড়িতে থাকবে?
61
00:12:48,840 --> 00:12:50,920
আমার মা'র তোমার জন্য
কষ্ট হয়।
62
00:12:51,000 --> 00:12:53,720
মা বলে শিশুরা সুইডেনে আসছে -
63
00:12:53,800 --> 00:12:58,000
কারণ তাদের বাবা-মা যুদ্ধে মারা গেছে।
তোমারও কি মারা গেছে?
64
00:12:58,960 --> 00:13:01,160
সিনিয়া এখন থেকে তোমার
মা হতে চলেছেন নাকি?
65
00:13:01,920 --> 00:13:04,040
আমার বাড়িতে আসতে চাও?
66
00:13:04,600 --> 00:13:06,040
আমার কাছে একটা
ঘোড়ার বাচ্চা আছে!
67
00:13:06,040 --> 00:13:07,040
বাদ দাও!
68
00:13:33,360 --> 00:13:37,120
তারপর একটা গুজব রটে যে
ফিনল্যান্ডে শান্তি ফিরে এসেছে -
69
00:13:37,200 --> 00:13:40,760
তাই যারা চায় আর পারে তাদের
ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হচ্ছে।
70
00:13:41,920 --> 00:13:46,320
তখন শিশুরা এই অজানা দেশ থেকে
বাড়ি ফিরে যেতে চায়।
71
00:13:47,440 --> 00:13:50,400
বাবা কি রাশিয়ানদের ভয় পায়?
72
00:13:51,800 --> 00:13:54,280
যুদ্ধ চলছে, সবাই ভয় পাচ্ছে।
73
00:14:20,520 --> 00:14:23,920
"অপরিচিতরা আর তাদের
অভিভাবকরা হেসে বলল:
74
00:14:25,440 --> 00:14:29,080
'বাড়ি? প্রিয় বাচ্চারা,
নিষ্পাপ শিশুরা, -
75
00:14:30,200 --> 00:14:34,000
তোমরা কি জানো সেটা কতদূর?
১০০ লিগেরও বেশি।'
লিগ = ৩.৯ - ৭.৪কি.মি
76
00:14:36,200 --> 00:14:39,600
'পরোয়া নেই', বাচ্চারা বলল,
'যদি তাতে বাড়ি ফিরে যেতে পারি।'
77
00:14:40,480 --> 00:14:43,960
'কিন্তু তুমি তো আমাদের এখানে একটা নতুন বাড়ি পেয়েছ..."
- মা।
78
00:14:49,760 --> 00:14:51,680
বাবা কি মরতে ভয় পায়?
79
00:14:57,240 --> 00:15:02,040
তাই মনে হয়, কেননা তাহলে যে
সে আর তোমাকে দেখতে পাবে না।
80
00:15:08,040 --> 00:15:09,680
তুমি কি ভীত?
81
00:15:21,760 --> 00:15:23,440
ইরো!
82
00:16:08,600 --> 00:16:11,600
তুমি সত্যিই এখানে
থাকতে চাও না, তাই না?
83
00:16:15,560 --> 00:16:17,760
কী হল? কিছু বলো!
84
00:16:19,240 --> 00:16:21,320
বোঝাই যাচ্ছে তুমি
এখানে থাকতে চাও না!
85
00:16:25,680 --> 00:16:29,240
তুমি কি মায়ের কাছে
বাড়ি ফিরে যেতে চাও?
86
00:16:29,880 --> 00:16:32,840
তোমাকে আমার পছন্দ নয়!
তুমি তো খুব নিকৃষ্ট!
87
00:16:33,480 --> 00:16:36,520
আমি আর বাড়ি ছেড়ে
দূরে থাকতে চাই না।
88
00:16:38,640 --> 00:16:41,320
এটা তোমায়
নিজের মাকে জানাতে হবে।
89
00:16:50,120 --> 00:16:51,600
তুমি পছন্দ করো না...
90
00:16:55,080 --> 00:16:58,240
"নিকৃষ্ট"... তুমি সঠিক ভাবে
শব্দটা উচ্চারণও করতে পারো না।
91
00:16:59,960 --> 00:17:02,440
মা'কে জানাও তোমার কেমন লাগছে।
চলো, একটা চিঠি লেখো মা'কে!
92
00:17:11,280 --> 00:17:14,960
তোমাকে আর স্কুলে যেতেও হবে না
বা হাঁসদেরকে খাওয়াতেও হবে না!
93
00:17:19,000 --> 00:17:22,040
কিন্তু সমুদ্র সৈকত থেকে
তোমাকে দূরে থাকতে হবে!
94
00:17:54,040 --> 00:17:57,280
শূকরের খামারের কাঠগুলো পচে যাচ্ছে।
ঠিক করার জন্য কিছু কাঠ কিনতে হবে।
95
00:18:02,560 --> 00:18:05,880
তুমি কী করছো?
- আমি এসবের কিছুই বুঝি না।
96
00:18:07,800 --> 00:18:10,200
ওর ব্যবহার আপত্তিকর,
ও খুব অকৃতজ্ঞ।
97
00:18:12,200 --> 00:18:15,280
ও ভাবছে এখানে ছুটি কাটাতে এসেছে।
98
00:18:17,800 --> 00:18:19,120
এটা বোকামি নয়?
99
00:18:19,200 --> 00:18:22,000
কাঠের দেওয়ালগুলো সামনের
শরতের ঝড়ে টিকবে না।
100
00:18:22,080 --> 00:18:25,800
আমি ইস্টাড থেকে কাঠ কিনব ভাবছি।
- বেশ, কিনে ফেলো।
101
00:18:26,000 --> 00:18:28,680
এইড কমিটির ঠিকানা জানা আছে?
102
00:18:30,360 --> 00:18:32,640
আমিও ওদের একটা চিঠি লিখব।
103
00:18:34,000 --> 00:18:35,760
তুমি ঠিক আছো তো, সোনা?
104
00:18:38,280 --> 00:18:41,120
কী? অবশ্যই আমি ঠিক আছি।
105
00:18:43,960 --> 00:18:45,120
কেন?
106
00:19:50,660 --> 00:19:52,300
ইয়ালমার জনসন।
- মিসেস গ্রিভনস।
107
00:19:52,340 --> 00:19:54,160
স্বাগত। আমি সিনিয়া।
108
00:19:59,800 --> 00:20:02,160
তাহলে, আপনি বাচ্চাটাকে রাখতে চান না?
109
00:20:05,200 --> 00:20:07,080
আসলে...
110
00:20:09,840 --> 00:20:12,120
সত্যি বলতে... হ্যাঁ।
111
00:20:13,400 --> 00:20:17,360
আপনি বলেছেন যে একটি শিশুকে
রাখার মত যথেষ্ট অবকাশ আছে -
112
00:20:17,600 --> 00:20:20,760
আর আপনার সাহায্য করার জন্যও
একটা তাগিদ আছে...
113
00:20:21,880 --> 00:20:23,360
একটা তাগিদ...
114
00:20:32,160 --> 00:20:35,680
সবকিছু সবসময়
যা ভেবেছেন সেরকম হয় না।
115
00:20:36,400 --> 00:20:39,000
আমি ঠিক জানি না,
হয়তো আমরা...
116
00:20:40,400 --> 00:20:44,440
আসল ব্যাপারটা হচ্ছে ও আর
এখানে থাকতে চায় বলে মনে হচ্ছে না।
117
00:20:45,320 --> 00:20:47,387
এটা অস্বাভাবিক নয় যে
শিশুরা প্রথম দিকে অনেক সময়
118
00:20:47,411 --> 00:20:49,360
মানিয়ে নিতে একটু সমস্যায় পড়ে।
119
00:20:49,520 --> 00:20:52,400
তারা সবসময় তাদের জন্য
কোনটা ভালো সেটা বুঝতে পারে না।
120
00:20:52,760 --> 00:20:54,920
আপনি কি বলেন, মিস্টার জনসন?
121
00:21:01,680 --> 00:21:05,240
ছেলেটির কাছে সবকিছুই নতুন,
যুদ্ধের কারণে আজ সে উদ্বাস্তু -
122
00:21:06,960 --> 00:21:09,800
একটা অপরিচিত দেশে,
অপরিচিত মানুষদের মধ্যে।
123
00:21:10,040 --> 00:21:11,960
আমি ঠিক সেটাই বলতে চাইছি!
124
00:21:14,480 --> 00:21:18,200
রাত বাইরে কাটানো, টাকা চুরি করার
কারণ তো এটা হতে পারেনা...
125
00:21:19,520 --> 00:21:22,880
ওর উপর সবসময় নজর রাখব কীকরে?
126
00:21:23,720 --> 00:21:26,440
ভগবান জানে এর পর ও কী করবে!
- সিনি...
127
00:21:26,520 --> 00:21:28,560
আমি আর নিতে পারছি না!
128
00:21:35,200 --> 00:21:37,640
যা বলতে চাইছি, মিসেস গ্রেভনস,
তা হল...
129
00:21:38,800 --> 00:21:42,800
খামার আর আমার অসুস্থ বাবার
জন্য আমাকে যথেষ্ট কাজ করতে হয়...
130
00:21:46,520 --> 00:21:50,040
আমরা ওকে খাবার আর
থাকার জায়গা দিতে পারি, -
131
00:21:51,080 --> 00:21:53,040
কিন্তু ওর ইচ্ছার বিরুদ্ধে নয়!
132
00:21:53,120 --> 00:21:55,960
কমিটির কাছে এটা গুরুত্বপূর্ণ-
133
00:21:56,240 --> 00:21:59,840
যে বাবা-মা ও পালিত সন্তান
একে অন্যকে পছন্দ করুক।
134
00:22:01,040 --> 00:22:02,320
ঈশ্বরকে ধন্যবাদ!
135
00:22:03,160 --> 00:22:06,000
তাহলে ওকে আপনারা
নিয়ে যাবেন?
136
00:22:06,400 --> 00:22:10,160
আমি হয়ত বাড়ি ফিরে যেতে পারি!
- সোনা, সেটা কীকরে সম্ভব?
137
00:22:10,360 --> 00:22:13,920
কোথায় যাবে তুমি?
- বাড়ি। মা ওখানে আমার জন্য অপেক্ষা করছে।
138
00:22:14,480 --> 00:22:18,480
তুমি কি জানো না যে তোমার মা
আর সেখানে থাকেন না?
139
00:22:18,640 --> 00:22:22,320
ওহ হ্যাঁ, আমি ইরোর মায়ের
একটা চিঠি নিয়ে এসেছি।
140
00:22:24,720 --> 00:22:29,280
তোমাকে এই মুহুর্তে ফিনল্যান্ডে
ফেরত পাঠানোর কোন প্রশ্নই ওঠে না।
141
00:22:29,840 --> 00:22:31,760
তাহলে ও কোথায় যাবে?
142
00:22:31,840 --> 00:22:35,240
আমি নিশ্চিত যে কমিটি একটা
কোন ভালো সমাধান বের করবে।
143
00:22:35,600 --> 00:22:39,400
শিশুদের এতিমখানায় জায়গা আছে।
- শিশুদের অনাথাশ্রমে?
144
00:22:41,240 --> 00:22:45,920
অনাথাশ্রম ততটা ভাল যত্ন নিতে
পারবে না যতটা আমরা পারি।
145
00:22:47,440 --> 00:22:49,800
তাহলে, আমি কি ওকে
আমার সঙ্গে নিয়ে যাব?
146
00:23:08,960 --> 00:23:10,480
এই নাও।
147
00:23:21,640 --> 00:23:24,440
স্কেন রাজহাঁস।
- স্কেন রাজহাঁস।
148
00:23:32,640 --> 00:23:35,280
তুমি কি "কাকতাড়ুয়া" বলতে পারো?
- কাক তাড়ুয়া।
149
00:23:35,360 --> 00:23:37,640
না, কাকতাড়ুয়া।
150
00:24:09,200 --> 00:24:11,840
তো, ও তোমার সঙ্গে কথা বলে, তাই না?
- হ্যাঁ।
151
00:24:13,560 --> 00:24:14,560
ভালো।
152
00:24:17,880 --> 00:24:22,480
ও আমার সঙ্গে একটা কথাও বলে না।
শুধু খাওয়ার টেবিলে "ধন্যবাদ" ছাড়া।
153
00:24:24,480 --> 00:24:28,840
আসলে, যতক্ষণ ও কাজ করে খায়...
ওর কোন অভিযোগ নেই।
154
00:24:33,920 --> 00:24:35,160
সেটা ভালোই।
155
00:24:38,360 --> 00:24:40,000
তুমি জানোই...
156
00:24:42,360 --> 00:24:47,680
স্পষ্টত তোমাদের মধ্যে
বেশ ভালোই মিল হয়েছে।
157
00:24:51,000 --> 00:24:54,720
সব ঠিক হয়ে যাবে। কমিটির
ভদ্রমহিলাও তো তাই বলেছেন।
158
00:24:55,560 --> 00:24:59,440
ও পুরো চেষ্টা করছে। ওকে একটু
সময় দাও, ওর প্রতি এতটা কঠোর...
159
00:24:59,520 --> 00:25:01,000
কঠোর?
160
00:25:05,800 --> 00:25:08,120
সময় দেওয়াটা কিছু ব্যাপার না।
161
00:25:09,440 --> 00:25:11,280
এটা ওর সম্পর্কে নয়!
162
00:25:13,640 --> 00:25:15,520
আমি এটা আর নিতে পারছি না!
163
00:25:16,240 --> 00:25:19,400
আমি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি,
আর তুমি কিছু দেখতেই পাচ্ছ না!
164
00:25:22,360 --> 00:25:24,520
ভগবানের দোহাই, সিনিয়া...
165
00:25:31,600 --> 00:25:33,840
তোমার মনে হয়
সবকিছু ঠিক আছে।
166
00:25:35,600 --> 00:25:38,600
সিনিয়া'কে আরেকটা বাচ্চা দিলেই,
সবকিছু ঠিক হয়ে যাবে।
167
00:25:40,840 --> 00:25:42,040
কিন্তু তা নয়।
168
00:25:46,920 --> 00:25:50,200
আমি ওই ছেলেটাকে চিনি না।
জানি না ও কে!
169
00:25:51,280 --> 00:25:53,080
শুধু একজন অপরিচিত!
170
00:25:54,880 --> 00:25:59,480
যাকে চাই না এমন একটা বাচ্চার জন্য
আমি কীভাবে একজন ভাল মা হতে পারি?
171
00:26:05,320 --> 00:26:08,040
এমনকি যে আমার ছিল
তার যত্নও আমি নিতে পারিনি!
172
00:26:08,120 --> 00:26:10,840
এই আলোচনা আমরা আগেও করেছি...
- না!
173
00:26:12,680 --> 00:26:16,440
না, আমরা করিনি।
আমরা এটা নিয়ে কথা বলিনি।
174
00:26:29,520 --> 00:26:32,280
বোকার মত ওখানে বসে থেকো না!
175
00:26:35,680 --> 00:26:39,320
ওভাবে তাকিয়ে আছ কেন?
কথা বল আমার সঙ্গে!
176
00:26:41,520 --> 00:26:44,000
আমার কাছে কী আশা করো?
177
00:26:44,280 --> 00:26:48,840
আমি কি নতজানু হয়ে ক্ষমা চাইব?
তাই চাও কি?
178
00:26:49,720 --> 00:26:51,960
আমারও কি উধাও হওয়া উচিত?
179
00:26:54,400 --> 00:26:58,040
তোমার মত ভান করবো যে সবকিছু ঠিক আছে?
- যথেষ্ট হয়েছে!
180
00:26:59,720 --> 00:27:03,840
সিনিয়া, ওকে অপরিচিত
তুমি করে তুলছ। তুমি নিজে!
181
00:27:36,640 --> 00:27:40,640
তোমার জন্য কিছু কাঠ আনলাম। তুমি
একদম বড়দের মত কাজ করছ!
182
00:27:44,320 --> 00:27:46,680
মনে হয় তোমার বাবাও নিশ্চয়
একটু আধটু কাঠমিস্ত্রি ছিলেন।
183
00:27:48,120 --> 00:27:51,760
তুমি বাতাসে ভেলা ভাসাতে পারো,
তবে যদি ঝড় হয়, -
184
00:27:51,920 --> 00:27:54,960
তাহলে ওটা কর্কের টুকরোর মত
উপর নীচ হবে।
185
00:27:56,320 --> 00:27:59,240
অনুভূতিটা আমি জানি।
একবার ওর মাঝে পড়লে...
186
00:28:01,240 --> 00:28:03,600
আমি ফ্রান্স আর ইংল্যান্ডে যাত্রা করেছি।
187
00:28:05,200 --> 00:28:06,760
দাঁড়াও তোমাকে দেখাই...
188
00:28:09,560 --> 00:28:11,920
এই যে এটা হয়েছিল বোর্দো'তে।
189
00:28:16,600 --> 00:28:19,200
ঝড় হলে বিস্কে উপসাগর খুব
উত্তাল হয়ে ওঠে, বাপরে!
190
00:28:21,360 --> 00:28:22,840
সামুদ্রিক অসুস্থতা দেখা দেয়।
191
00:28:24,720 --> 00:28:28,240
আমি একবার আমেরিকায় যাচ্ছিলাম,
কিন্তু তোমার মা সিনিয়া'র সাথে আমার দেখা হয় -
192
00:28:28,360 --> 00:28:32,040
আর আমার বুট এখানেই আটকে যায়।
193
00:28:38,640 --> 00:28:41,560
তুমি আর তোমার বাবা
একসাথে কিছু বানাতে নাকি?
194
00:28:42,640 --> 00:28:45,720
বাড়িটা ঠিক করতে বাবাকে সাহায্য করতাম।
- কল্পনা করতে পারি।
195
00:28:45,800 --> 00:28:48,360
রুশরা বাড়িটায় বোমা মেরেছে।
196
00:28:49,440 --> 00:28:51,400
ওরা বাবাকেও বোমা মেরেছে।
197
00:28:54,280 --> 00:28:58,320
আমি বাড়িতে থাকতে চেয়েছিলাম,
আমি রাশিয়ানদের ভয় পাই না!
198
00:29:01,320 --> 00:29:04,040
যুদ্ধ শেষ হলে তুমি আবার বাড়ি ফিরে যাবে।
199
00:29:04,760 --> 00:29:07,400
তোমার জন্য এক বস্তা ভর্তি
খাবার দেব যাবার সময়।
200
00:29:09,800 --> 00:29:12,640
যখন ভেলাটা ভাসাবে,
আমাকে জানিও।
201
00:29:19,000 --> 00:29:20,360
সিনিয়াকে বলবেন না।
202
00:29:24,720 --> 00:29:26,200
সিনিয়াকে বলবেন না।
203
00:29:39,120 --> 00:29:40,840
"প্রিয় সিনিয়া, -
204
00:29:41,720 --> 00:29:45,400
আশা করি আপনি আমার ছেলের
যত্ন নিতে পারবেন।
205
00:29:46,440 --> 00:29:49,040
কারও নিরাপদ বাহুদ্বয়
এখন ওর খুব প্রয়োজন।
206
00:29:50,360 --> 00:29:54,800
স্বামীর মৃত্যুর পর থেকে আমি
অনেক কেঁদেছি আর মেনে নিতে পারিনি -
207
00:29:55,080 --> 00:29:58,360
যদি আমি না জানতাম যে
ইরো ঠিক আছে..."
208
00:30:00,560 --> 00:30:04,320
যাকে চেনে না তাকে
এইসব লেখার সাহস পায় কীকরে?
209
00:30:07,280 --> 00:30:09,560
আমার বিবেক জাগানোর চেষ্টা?
210
00:30:09,760 --> 00:30:13,040
এটা কি যথেষ্ট নয় যে
আমি বাচ্চাটার জন্য দুঃখিত?
211
00:30:13,920 --> 00:30:16,000
তার জন্যও শোক করবো নাকি?
212
00:30:17,080 --> 00:30:20,360
উনি ভালো কথাই বলতে চেয়েছেন...
- ধন্যবাদ। এবার তোমরা দুজন হলে...
213
00:30:22,000 --> 00:30:23,440
ভালো কথা।
214
00:30:26,520 --> 00:30:28,120
ভগবান, আমি এত ক্লান্ত।
215
00:30:42,320 --> 00:30:44,400
কী লিখেছেন ভদ্রমহিলা?
216
00:30:44,720 --> 00:30:46,360
উনি বাড়ি ছেড়ে বেরিয়ে গেছেন।
217
00:30:49,680 --> 00:30:53,840
হেলসিঙ্কিতে জার্মান
সদর দফতরে কাজ করছেন।
218
00:30:56,040 --> 00:30:57,720
একটা রুম ভাড়া নিয়েছেন।
219
00:31:01,120 --> 00:31:03,880
উনি চান না ইরো এই কথা জানুক।
220
00:31:07,040 --> 00:31:11,200
এই তো! একজন মায়ের কি তার
নিজের সন্তানের প্রতি সৎ হওয়া উচিত নয়?
221
00:31:14,720 --> 00:31:16,800
তোমার জন্যও একটা চিঠি আছে!
222
00:31:20,120 --> 00:31:22,120
"আমার প্রিয় ছোট্ট সোনা, -
223
00:31:22,800 --> 00:31:25,720
শুনে খুব খারাপ লাগলো যে তুমি
ওখানে থাকাটা পছন্দ করছ না।
224
00:31:26,440 --> 00:31:30,280
আমার কথা একদম ভেবো না।
ভাবো তুমি কতটা ভাগ্যবান -
225
00:31:30,640 --> 00:31:33,760
যে খেলতে আর প্রতিদিন
পেট ভরে খেতে পাচ্ছো।
226
00:31:35,520 --> 00:31:39,360
তোমার বাড়ি ফিরে আসতে যতটা ভেবেছিলাম
তার চেয়েও বেশি সময় লাগবে, -
227
00:31:40,200 --> 00:31:43,080
তাই ভালো ছেলে হওয়ার চেষ্টা করো।
228
00:31:44,360 --> 00:31:47,040
মনে রেখো, মা তোমাকে
সবসময় ভালোবাসে।"
229
00:31:47,680 --> 00:31:49,360
ভালো ছেলে হওয়ার চেষ্টা করো।
230
00:31:50,320 --> 00:31:53,840
ভালো আচরণ করো আর
খামারের কাছাকাছি থাকো।
231
00:31:56,280 --> 00:31:58,720
তোমার বাড়ি ফিরতে একটু সময় লাগবে।
232
00:31:58,800 --> 00:32:00,920
তোমার জন্য সবচেয়ে ভাল কী
সেটা ভাবো।
233
00:32:01,760 --> 00:32:05,000
তোমার কিসে ভালো হয়
আমি শুধু সেই কথা ভাবছি।
234
00:32:06,040 --> 00:32:07,880
খামারের কাছাকাছি থেকো...
235
00:32:27,320 --> 00:32:31,440
"এই বেচারা শিশুরা যারা করুন অবস্থায়
এখানে এসেছিল তারা এখন, -
236
00:32:31,520 --> 00:32:35,040
আমাদের সুইডিশ পরিবারগুলির
আতিথেয়তার কল্যাণে..."
237
00:32:35,120 --> 00:32:37,840
শোনো, তোমার ব্যাপারে লিখেছে।
- চুপ করো।
238
00:32:40,000 --> 00:32:44,280
"...জীবন ও স্বাস্থ্য ফিরে পেয়েছে
যা তাদের যুদ্ধ বিধ্বস্ত ফিনল্যান্ড দিতে পারেনি।"
239
00:32:45,440 --> 00:32:49,440
"এই শিশুরা তাদের সুইডিশ
উপকারকারীদের প্রতি কৃতজ্ঞ -
240
00:32:49,520 --> 00:32:52,680
এই কঠিন সময়ে তাদের আত্মত্যাগের জন্য।"
241
00:32:53,240 --> 00:32:55,040
কৃতজ্ঞ, লেখা আছে!
242
00:32:55,760 --> 00:32:59,280
আমরা তোমার সঙ্গে ভালো ব্যবহার করছি
কিন্তু তুমি রেগে আছো আর বিরক্তিকর ব্যবহার করছ!
243
00:32:59,880 --> 00:33:02,520
ওরা ভালো কাউকে
আমাদের কাছে পাঠাতে পারত।
244
00:33:12,520 --> 00:33:13,720
দাঁড়াও!
245
00:33:15,280 --> 00:33:18,040
আমি কিছু জিনিস জানি যা
আমার তোমাকে বলার কথা নয়!
246
00:33:47,760 --> 00:33:50,480
এই সুন্দর ড্রেসটা দেখো।
247
00:33:54,360 --> 00:33:56,000
এটা কী হচ্ছে?
248
00:33:57,280 --> 00:33:59,160
তুমি এখানে কী করছ?
249
00:34:00,760 --> 00:34:03,560
বাড়িতে তুমি যা ইচ্ছা করতে পারো,
কিন্তু এখানে নয়।
250
00:34:09,720 --> 00:34:13,280
এখানে এসেছ কেন?
এটা তোমার বাড়ি নয়!
251
00:36:26,600 --> 00:36:28,480
রাতের খাবারের সময়।
252
00:36:57,080 --> 00:37:01,520
চিঠিটা তোমার
মায়ের কাছ থেকে এসেছে।
253
00:37:08,440 --> 00:37:10,200
সে তোমাকে তার ভালোবাসা পাঠিয়েছে।
254
00:37:20,600 --> 00:37:22,080
মায়ের জন্য..
255
00:37:32,560 --> 00:37:33,720
কত ভালো, আমি নিশ্চিত...
256
00:37:37,400 --> 00:37:38,880
কী লিখেছ তুমি?
257
00:37:40,600 --> 00:37:43,160
"আমি ড্যাডি ইয়ালমারকে হাঁসের খামারের
কাজে সাহায্য করতে পারি," -
258
00:37:43,280 --> 00:37:46,880
"আন্টি সিনিয়া একজন ভাল রাঁধুনি,
তাই এখানে থাকতে আমার এখন ভালোই লাগছে"।
259
00:37:49,360 --> 00:37:52,080
তুমি সিভের কাছে পরে যেতে পারো...
260
00:38:29,760 --> 00:38:31,960
ফিনিশ ছেলেটাকে দিয়ে কাজ করাচ্ছেন?
261
00:38:33,040 --> 00:38:34,960
এমন কাজ করবেন না।
262
00:38:37,960 --> 00:38:40,640
সব ফিনিশ ওয়ার চিলড্রেনদের
সাহায্য করতে চান নাকি?
263
00:38:40,720 --> 00:38:44,180
ক্রিসমাস আসতে চলেছে।
তখন ছেলেটাকে বিশ্রাম নিতে দেবেন তো?
264
00:39:28,640 --> 00:39:31,480
ইলেকট্রিসিটি চেক করব।
- হাঁসগুলো নিয়ে
265
00:39:31,720 --> 00:39:33,520
এখন নয়! বসে পড়ো!
266
00:39:42,000 --> 00:39:44,120
ওই, এবার ফোন এসেছে।
267
00:39:53,200 --> 00:39:54,400
হ্যালো?
268
00:39:58,200 --> 00:39:59,520
হ্যাঁ, আমি বলছি।
269
00:40:02,440 --> 00:40:04,000
হ্যাঁ, ও আছে।
270
00:40:05,000 --> 00:40:07,280
আপনাকেও মেরি ক্রিসমাস।
271
00:40:08,120 --> 00:40:10,400
ইরো, তোমার ফোন।
272
00:40:12,400 --> 00:40:14,000
এসো, তাড়াতাড়ি করো।
273
00:40:18,800 --> 00:40:20,160
এবার তাড়াতাড়ি করো।
274
00:40:22,560 --> 00:40:25,240
ইরো, সোনা। মা বলছি।
-মা!
275
00:40:25,560 --> 00:40:28,400
তোমার অভাব অনুভব করছি।
সবকিছু ঠিক আছে তো?
276
00:40:28,520 --> 00:40:31,200
মেরি ক্রিসমাস!
কোন সুন্দর উপহার পেলে?
277
00:40:31,320 --> 00:40:33,400
মা! তুমি কি এখানে আসছ?
278
00:40:33,480 --> 00:40:36,840
আর কথা বলতে পারব না, আমি
সদর দপ্তরে আছি, কিন্তু সবকিছু ঠিক আছে।
279
00:40:37,320 --> 00:40:40,880
সবাই বলছে তাড়াতাড়ি শান্তি ফিরবে,
তারপর তুমি বাড়ি ফিরতে পারবে।
280
00:40:40,960 --> 00:40:42,520
শীঘ্রই তোমার সঙ্গে দেখা হবে!
281
00:40:45,040 --> 00:40:48,360
মা! মা...
282
00:41:21,640 --> 00:41:25,320
জামার হাতা গুটাও, এই ভাবে।
- কী?
283
00:41:26,040 --> 00:41:27,800
কিসের জন্য?
284
00:41:30,400 --> 00:41:32,560
আর এবার...
এবার কী?
285
00:41:50,800 --> 00:41:53,400
রুশরা হেলসিঙ্কিতে বোমাবর্ষণ করেছে!
286
00:41:54,640 --> 00:41:57,000
রুশরা হেলসিঙ্কিতে
বোমাবর্ষণ করেছে!
287
00:42:28,600 --> 00:42:32,120
শহরটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে...
- কী বলছে ওরা?
288
00:42:32,600 --> 00:42:36,040
...বিস্ফোরণ আর আগুন।
জানালার কাঁচ ভেঙ্গে টুকরো টুকরো...
289
00:42:36,120 --> 00:42:40,120
এসব কী বলছে ওরা?
- রাশিয়ানরা সব জায়গায় বোমা ফেলেছে।
290
00:42:42,080 --> 00:42:43,760
হেলসিঙ্কির সব জায়গায়?
291
00:42:46,640 --> 00:42:49,200
রাশিয়া কি ফিনল্যান্ড আক্রমণ করেছে?
292
00:42:49,720 --> 00:42:52,800
মানুষের প্রাণহানির প্রধান কারণ-
293
00:42:52,920 --> 00:42:56,480
মানুষ নিরাপদ আশ্রয় খোঁজেনি।
আহত ও মৃত...
294
00:42:56,760 --> 00:42:58,120
মা...
295
00:43:17,720 --> 00:43:19,280
সব ঠিক আছে।
296
00:43:22,760 --> 00:43:24,120
মা...
297
00:44:25,360 --> 00:44:26,720
কী করেছ তুমি!
298
00:44:28,280 --> 00:44:31,400
তুমি ডুবে গেলে
তোমার মা কী বলতেন?
299
00:44:32,760 --> 00:44:34,720
এ আঘাত উনি সইতে পারতেন না!
300
00:44:37,720 --> 00:44:40,360
হা ভগবান! একটা
ভেলায় করে ফিনল্যান্ডে যাওয়া?
301
00:44:41,040 --> 00:44:43,600
সোনা বাবু তুমি কি পাগল হয়ে গেছ?
302
00:44:46,400 --> 00:44:48,760
আমি চাই না মা একা মারা যাক।
303
00:44:51,600 --> 00:44:56,160
তুমি যুদ্ধের ভয়াবহতা থেকে রক্ষা পেলে,
কিন্তু আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ ছিলাম না।
304
00:44:57,800 --> 00:45:01,680
তুমি কি চাও আমি
আবার অপরাধভোগে আচ্ছন্ন হই?
305
00:45:01,760 --> 00:45:04,680
না, মা!
সেটাই আমি চাই না!
306
00:45:05,360 --> 00:45:07,560
কেন কোনদিন এটা নিয়ে কথা বলোনি?
307
00:45:07,640 --> 00:45:10,800
অনেকবার চেষ্টা করেছি, কিন্তু তুমি শোনোনি।
- এটা সত্যি নয়।
308
00:45:10,960 --> 00:45:13,840
আমি শুনতাম,
আমি তোমার মা...
309
00:45:14,040 --> 00:45:16,840
তুমি শুধু চেয়েছ
সবকিছু ঠিকঠাক হোক।
310
00:45:17,920 --> 00:45:19,800
সেটাই তুমি আমাকে লিখেছিলে, -
311
00:45:20,600 --> 00:45:23,720
আর আমি কখনই জানতে পারিনি
তোমার হাল কেমন আছে।
312
00:45:24,480 --> 00:45:27,880
তুমি ছিলে একটা শিশু,
সেটা তো তোমাকে বুঝতে হবে।
313
00:45:28,200 --> 00:45:30,840
আমার দুশ্চিন্তার বোঝা
তোমার ঘাড়ে চাপাতে চাইনি।
314
00:45:34,600 --> 00:45:38,360
বাড়ি ফেরার পর এসব নিয়ে
কথা বললে না কেন?
315
00:45:40,320 --> 00:45:42,200
তোমাকে?
- আর কাকে?
316
00:45:50,000 --> 00:45:54,080
বুঝতে পারছ না?
তুমি তখন আর আমার মা ছিলে না।
317
00:45:58,240 --> 00:46:01,280
আমার বাইক ফিরিয়ে দাও!
এটা মজা নয়!
318
00:46:03,360 --> 00:46:04,680
দাও ওটা আমাকে!
319
00:46:06,400 --> 00:46:08,200
ইয়ার্কি ভালো লাগছে না, থামো!
320
00:46:31,560 --> 00:46:32,880
ধন্যবাদ।
321
00:47:08,440 --> 00:47:10,320
এটা কি তোমার মা?
322
00:47:13,520 --> 00:47:15,520
উনি খুব সুন্দরী।
- সিনিয়া!
323
00:47:35,400 --> 00:47:38,680
আমার পিছনে দৌড়ানো বন্ধ করো!
যাও কোথাও গিয়ে খেলো।
324
00:47:44,120 --> 00:47:47,520
চিঠিটা আমাকে দেখাও।
আমি জানতে চাই।
325
00:48:16,120 --> 00:48:17,880
চুলোয় যা!
326
00:48:20,560 --> 00:48:22,920
ইরো, থামো।
এমন করা ঠিক নয়!
327
00:48:23,880 --> 00:48:26,400
থামো!
ওদের কিছু কোরো না!
328
00:48:28,360 --> 00:48:29,880
থামো! বের হও!
329
00:48:30,520 --> 00:48:32,920
এসব কী হচ্ছে? বেরিয়ে যাও!
330
00:48:36,000 --> 00:48:38,280
স্থির হও, আমার কথা শোনো!
331
00:48:41,200 --> 00:48:42,960
কী করছ তুমি?
332
00:48:43,040 --> 00:48:44,640
চেঁচিও না আমার উপর!
333
00:50:39,000 --> 00:50:42,920
আমরা জানি এবার রাশিয়া জিতবে,
আর সেটাকেই আমরা ভয় পাই।
334
00:50:43,040 --> 00:50:46,120
হ্যান্স-ইউর্গেন, একজন শান্তিপ্রিয় মানুষ,
কোন যোদ্ধা নয়, -
335
00:50:46,640 --> 00:50:50,440
জার্মানিতে ফিরছে আর আমাকে
ওর সাথে যোগ দিতে বলেছে, -
336
00:50:51,480 --> 00:50:54,840
যদি ইরো না থাকতো,
আমি সঙ্গেসঙ্গে হ্যাঁ বলে দিতাম।
337
00:50:55,560 --> 00:50:59,200
ইরোকে সঙ্গে নিয়ে যাওয়া
স্বার্থপরতা ও অন্যায় হবে, -
338
00:51:00,120 --> 00:51:03,360
যেহেতু জার্মানি এখন
সবচেয়ে কম নিরাপদ জায়গা।
339
00:51:04,440 --> 00:51:07,120
যদি ভালবাসাকে অস্বীকার করে
এখানেই থেকে যাই, -
340
00:51:07,800 --> 00:51:11,720
ভয় হয় সব আশা হারিয়ে ফেলব।
এটা করলে কি আরও ভালো মা হব?
341
00:51:12,640 --> 00:51:16,600
হয়ত এটাই ভবিতব্য তাই
আমার ছেলে আপনার কাছে এসেছিল -
342
00:51:16,680 --> 00:51:19,800
যে তাকে তার প্রয়োজনীয়
সমস্ত ভালবাসা দিতে পারে।
343
00:51:22,000 --> 00:51:25,520
তাই ভারাক্রান্ত হৃদয়ে
আপনাকে অনুরোধ করছি, -
344
00:51:25,640 --> 00:51:27,880
সম্ভব হলে ইরোকে
আপনার সঙ্গে রাখতে।
345
00:51:33,640 --> 00:51:37,120
প্লিজ, ভেবে দেখুন,
কিন্তু ইরোকে এখনই বলবেন না, -
346
00:51:37,920 --> 00:51:41,240
শুধু ওকে আমার ভালবাসা দেবেন
আর বলবেন সবকিছু ঠিক আছে।
347
00:52:25,720 --> 00:52:28,080
ইরো! এসো!
348
00:52:42,960 --> 00:52:45,120
আমরা আলোচনা করেছি, -
349
00:52:46,600 --> 00:52:49,440
আর আমরা তোমাকে কিছু বলতে চাই।
350
00:52:58,680 --> 00:53:00,880
চলো একটু হেঁটে আসি,
তুমি আর আমি।
351
00:53:18,640 --> 00:53:22,120
ইয়ালমার আর আমার
একটা ছোট মেয়ে ছিল।
352
00:53:25,920 --> 00:53:27,680
নাম ছিল ইলিন।
353
00:53:29,440 --> 00:53:31,200
ইলিন এত...
354
00:53:37,480 --> 00:53:41,600
...প্রাণোচ্ছল ছিল।
লোকে বলত, "সিনিয়ার মতো", -
355
00:53:44,680 --> 00:53:49,040
"ওরা দুজন একই ধরনের,
সবসময় খুশি।"
356
00:54:02,600 --> 00:54:05,880
ইলিন, ও... ডুবে যায়।
357
00:54:08,880 --> 00:54:10,520
ও ছিল মোটে ছয় বছরের।
358
00:54:14,600 --> 00:54:18,560
কেউ কেউ বলে
এটা ছিল ঈশ্বরের ইচ্ছা, -
359
00:54:28,880 --> 00:54:30,560
কিন্তু দোষটা ছিল আমার।
360
00:54:36,600 --> 00:54:39,920
বুঝলে, ইলিন সাঁতার কাটতে ভালোবাসতো।
361
00:54:43,320 --> 00:54:45,680
ও এত জোরে, এত জোরে দৌড়াত -
362
00:54:47,240 --> 00:54:51,480
যে জলে লাফানোর আগে
কাপড় ছাড়ারও সময় পেত না।
363
00:54:55,280 --> 00:54:58,560
জোরে বাতাস বইলে
ওকে যেতে দেওয়া হত না।
364
00:55:00,680 --> 00:55:05,600
আমি ওকে বলতাম: "ইলিন,
বাতাস খুব প্রবল হলে যেও না।"
365
00:55:09,720 --> 00:55:12,680
একদিন খুব ঝড় ওঠে।
366
00:55:15,880 --> 00:55:17,240
দুই বছর আগের কথা।
367
00:55:18,640 --> 00:55:21,280
ইলিন দেখতে যেতে চাইল।
368
00:55:27,120 --> 00:55:28,840
বললাম আমি ব্যস্ত।
369
00:55:30,920 --> 00:55:33,680
ও বারবার বলতে থাকে, -
370
00:55:36,440 --> 00:55:40,320
আর অবশেষে আমি ওকে
একাই যেতে দিলাম।
371
00:55:48,920 --> 00:55:51,040
এতটা বোকামি আমি
করলাম কী করে?
372
00:55:53,840 --> 00:55:55,440
আমার বাবাও মারা গেছেন।
373
00:55:59,320 --> 00:56:03,720
মানুষ কেন মরে? মানুষ কেন
সব সময় বদলে যায়?
374
00:56:06,200 --> 00:56:08,640
আপনি এখানে থাকলে, আপনি
এখানে আছেন, আমার মনে হয়।
375
00:56:11,880 --> 00:56:14,520
প্রভু দেন আর প্রভুই কেড়ে নেন।
376
00:56:16,120 --> 00:56:19,600
দেখো, যেমন চাও জীবন সবসময়
সেরকম হয় না।
377
00:56:21,480 --> 00:56:26,680
আমরা সবসময় বুঝতে পারি না
আমরা যা করি তা কেন করি।
378
00:56:31,440 --> 00:56:32,920
তোমার মায়ের মত।
379
00:56:38,120 --> 00:56:41,280
মনে আছে সে দিনটা যেদিন তুমি
প্রথম বাসে করে এখানে এসেছিলে?
380
00:56:45,040 --> 00:56:47,760
একটা ছোট্ট মেয়ে পাবার আশায় ছিলাম, -
381
00:56:49,320 --> 00:56:51,000
যেন সেটাই সহজ ছিল।
382
00:56:54,760 --> 00:56:55,960
তারপর তুমি এলে।
383
00:56:58,440 --> 00:56:59,960
আমি তোমাকে চাইনি।
384
00:57:10,240 --> 00:57:12,040
ঈশ্বর কেড়ে নেন, -
385
00:57:13,880 --> 00:57:15,680
কিন্তু তিনি দেনও।
386
00:57:48,280 --> 00:57:50,880
তাহলে তোমার কাপড়
এখানে ঝুলিয়ে রাখব।
387
00:58:04,720 --> 00:58:06,240
এখানে এসো।
388
00:58:49,520 --> 00:58:53,440
স্যার, আপনার স্ত্রীর একটু কাছে দাঁড়ান।
389
00:58:54,480 --> 00:58:55,760
দারুণ।
390
00:58:59,040 --> 00:59:01,640
ওনার কাঁধ থেকে নিজের
হাতটা সরান, প্লিজ।
391
00:59:07,880 --> 00:59:10,800
হাসুন, প্লিজ।
এটা কোন অন্ত্যেষ্টিক্রিয়া নয়।
392
01:00:08,200 --> 01:00:09,480
ওই তো ও আসছে!
393
01:00:10,040 --> 01:00:11,640
আমার দিকে তাকাও।
394
01:00:13,200 --> 01:00:14,760
নিজের চোখ বন্ধ করো।
395
01:00:15,160 --> 01:00:16,160
তাকাবে না।
396
01:00:24,040 --> 01:00:25,440
এবার!
397
01:00:31,520 --> 01:00:33,440
আমরা ভাবলাম
তোমার একটা দরকার, -
398
01:00:33,520 --> 01:00:36,360
তাহলে কোথাও গেলে
তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারবে।
399
01:00:48,680 --> 01:00:50,080
"প্রিয় কির্স্টি, -
400
01:00:50,960 --> 01:00:54,520
আমরা ইরোর জীবন সম্পর্কে
আপনার প্রস্তাব নিয়ে ভাবনাচিন্তা করেছি।
401
01:00:55,960 --> 01:00:59,480
যদি ওই জার্মান ভদ্রলোকের প্রতি
আপনার ভালবাসা এতটাই বেশি হয়, -
402
01:01:01,080 --> 01:01:02,880
আপনার জন্য শুভ কামনা রইলো।
403
01:01:03,840 --> 01:01:08,240
আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে
আপনার ছেলে এখন আমাদের নিজের মতো।
404
01:01:09,800 --> 01:01:13,240
অবশ্যই, আমি আপনার থেকে
ভালো মা নই, -
405
01:01:15,040 --> 01:01:18,560
তবে সেরা মা হতে
আমার যথাসাধ্য চেষ্টা করব।"
406
01:01:29,120 --> 01:01:32,200
এই ফিনিশ প্রস্তাবে সম্মত হওয়ায় -
407
01:01:32,920 --> 01:01:36,560
জার্মানির স্বার্থও হয়ত রক্ষা হবে।
408
01:01:37,200 --> 01:01:40,320
যদি জার্মানরা মেনে নেয়, -
409
01:01:40,960 --> 01:01:45,200
আমরা তাদের সবসময় আমাদের
মিত্র পক্ষ হিসাবে মনে রাখব...
410
01:01:47,120 --> 01:01:49,920
ওই জঘন্য জার্মানরা কিছু করবে না...
- চুপ করো!
411
01:01:51,520 --> 01:01:54,720
রাশিয়ানরা পুরো দেশটাই দখল করবে।
- চুপ!
412
01:01:56,440 --> 01:01:59,560
নাগরিকগন! আমরা
প্রথম পদক্ষেপ গ্রহণ করেছি -
413
01:01:59,640 --> 01:02:03,560
আমাদের পূর্বদিকের প্রতিবেশীর সাথে
শান্তিপূর্ণ সম্পর্ক পুনরুদ্ধার করতে
414
01:02:04,080 --> 01:02:05,960
এটা একটা পদক্ষেপ...
415
01:02:06,040 --> 01:02:10,040
তোমাদের জন্য আমাদের প্রচুর খাবার প্যাক করতে হবে।
- প্যাক?
416
01:02:10,480 --> 01:02:12,520
তোমার সুখ শান্তির দিন এবার শেষ।
417
01:02:13,400 --> 01:02:15,080
থামো! ওকথা বোলো না।
418
01:02:15,680 --> 01:02:18,320
এমন কোন কথা কেউ বলেনি।
419
01:02:19,160 --> 01:02:22,400
ইরো কি অন্যান্য ওয়ার
চিলড্রেনদের মতো ফিরে যাচ্ছে না?
420
01:02:25,920 --> 01:02:28,200
অনুমান করি তারা যা বলে তা সত্য...
421
01:02:31,000 --> 01:02:33,840
শিশুদের তাদের বাড়ি যেখানে
সেখানেই থাকা উচিত।
422
01:02:46,840 --> 01:02:49,160
ভেবেছিলাম ইয়ালমার
আমাকে পছন্দ করে।
423
01:02:51,040 --> 01:02:53,840
আরে, ও পছন্দ করে, অনেক।
424
01:02:57,600 --> 01:03:01,800
ও সবকিছু বই তে যা লেখা
সেই অনুযায়ী করতে চায়।
425
01:03:03,320 --> 01:03:07,280
বই কি বলে যে আমাকে বাড়ি যেতে হবে?
- শুধুমাত্র যাদের পক্ষে সেটা সম্ভব।
426
01:03:08,640 --> 01:03:10,080
সেটা আমি পারব না?
427
01:03:14,720 --> 01:03:15,720
ঘুমিয়ে পড়ো।
428
01:03:18,120 --> 01:03:19,800
সকালে স্কুল আছে।
429
01:03:48,040 --> 01:03:50,840
ইয়ালমার বলছিল যে
ও আমেরিকা যেত, -
430
01:03:51,240 --> 01:03:54,400
কিন্তু ওর বুট
তোমার ময়লায় আটকে যায়।
431
01:04:00,000 --> 01:04:01,200
তাই বলেছে নাকি?
432
01:04:05,000 --> 01:04:06,240
বাজে কথা।
433
01:04:08,200 --> 01:04:10,080
আমিও সেটাই চাই।
434
01:04:17,800 --> 01:04:20,240
তুমি এখানে আমার আর
ইয়ালমারের সঙ্গে থাকবে।
435
01:04:22,200 --> 01:04:25,200
কেউ তোমাকে আমাদের কাছ থেকে
কেড়ে নিতে পারবে না।
436
01:04:27,080 --> 01:04:28,960
কখনো না?
- কখনো না।
437
01:04:31,440 --> 01:04:32,520
আমি কথা দিচ্ছি।
438
01:04:34,960 --> 01:04:36,720
কিন্তু ইয়ালমারকে বোলো না।
439
01:06:06,640 --> 01:06:08,200
বুঝিয়ে বলেছ?
440
01:06:13,120 --> 01:06:14,440
বোঝাব?
441
01:06:16,200 --> 01:06:18,040
বোঝানোর কী আছে?
442
01:06:21,360 --> 01:06:23,280
এই যে ওই জার্মান লোকটা
ওকে ছেড়ে চলে গেছে, -
443
01:06:24,600 --> 01:06:26,400
তাই এখন -
444
01:06:28,720 --> 01:06:32,720
নিজের সন্তান ফিরিয়ে নেওয়া ওর পক্ষে সম্ভব।
এটাই কি আমাকে বুঝিয়ে বলতে হবে?
445
01:06:38,480 --> 01:06:39,680
হে ভগবান, -
446
01:06:42,720 --> 01:06:45,280
উনি হেলসিঙ্কিতে আছেন কিনা
তাও আমরা জানি না!
447
01:06:47,800 --> 01:06:49,960
এটা তোমার অন্যায় হচ্ছে।
- অন্যায়?
448
01:06:53,720 --> 01:06:55,680
আমি কী অন্যায় করছি?
449
01:06:57,200 --> 01:06:58,720
তাহলে কী ন্যায্য?
450
01:06:59,120 --> 01:07:02,480
যে তাকে ক্ষমা করা হবে
আর মা বলে মেনে নেওয়া হবে, -
451
01:07:02,800 --> 01:07:05,720
একজন মহিলা যিনি স্বেচ্ছায়
নিজের সন্তানকে দান করেন?
452
01:07:06,120 --> 01:07:09,120
আর আমি শুধু কৃতজ্ঞচিত্তে মেনে নেব?
453
01:07:12,400 --> 01:07:15,840
প্রথমে একটা সন্তান হারিয়েছি,
আবার একটা সন্তান হারাবো।
454
01:07:16,800 --> 01:07:17,880
এটা কি ন্যায্য?
455
01:07:21,040 --> 01:07:24,640
আমাদের কিছু করার নেই।
- আমি এটা করব না।
456
01:07:28,440 --> 01:07:30,960
আমি আমাদের...
457
01:07:35,120 --> 01:07:36,680
সন্তানকে ফিরিয়ে দেবো না।
458
01:07:36,920 --> 01:07:39,920
সে আমাদের সন্তান নয়।
ওকে এই বিশ্বাস করিও না।
459
01:07:41,240 --> 01:07:45,360
আমি ওর জন্য খুব ভালো,
ওর আমাকে দরকার!
460
01:07:49,800 --> 01:07:52,680
ইলিন যদি দূরে থাকতো আর
ফিরে আসতে না পারত তাহলে কী হতো?
461
01:08:05,480 --> 01:08:06,640
ইলিন...
462
01:08:10,800 --> 01:08:15,520
ইয়ালমার, প্লিজ,
ইলিন আর বেঁচে নেই।
463
01:08:17,840 --> 01:08:19,960
সে আর ফিরে আসছে না।
464
01:08:21,440 --> 01:08:23,720
ইলিন কখনো কোনদিন
ফিরে আসবে না...
465
01:10:03,480 --> 01:10:05,520
এবার তোমাকে যেতে হবে, ইরো।
466
01:10:55,400 --> 01:10:57,280
মা! মা সিনিয়া!
467
01:11:01,760 --> 01:11:03,240
মা সিনিয়া!
468
01:11:39,120 --> 01:11:41,320
আমাকে ছেড়ে দাও! না!
469
01:13:51,920 --> 01:13:53,000
ইরো!
470
01:13:56,640 --> 01:13:59,880
আমার ইরো সোনা,
কত বড় হয়ে গেছো!
471
01:14:12,200 --> 01:14:13,800
কেমন ছিল তোমার সফর?
472
01:14:22,840 --> 01:14:23,960
চলো বাড়ি যাই।
473
01:14:45,200 --> 01:14:47,920
ওরা আবার আমাকে ফোন করে
অফিসে আসতে বললো।
474
01:14:50,000 --> 01:14:51,840
নিশ্চয় চাকরিটা আমি পাব।
475
01:14:54,200 --> 01:14:55,600
তাই মনে হয়না?
476
01:15:10,680 --> 01:15:12,760
কির্স্টি লাহটি নামের কেউ
এখানে থাকে নাকি?
477
01:15:18,280 --> 01:15:20,680
প্রেরক: সিনিয়া জনসন
সুইডেন
478
01:15:23,400 --> 01:15:24,640
না।
479
01:15:26,080 --> 01:15:27,800
তুমি নিশ্চিত তো?
480
01:15:44,640 --> 01:15:45,960
কার ছিল ওটা?
481
01:16:00,840 --> 01:16:02,000
ইরো...
482
01:16:04,160 --> 01:16:06,120
সব দুঃস্বপ্নের দিন শেষ।
483
01:16:12,480 --> 01:16:14,280
মা এখানে তোমার সাথে আছে।
484
01:16:17,520 --> 01:16:20,000
তুমি যা বলেছিলে
আমি তো বিশ্বাসই করতে পারিনি।
485
01:16:21,280 --> 01:16:24,880
ভেবেছিলাম যে কোন মুহূর্তে
তুমি হারিয়ে যাবে।
486
01:16:27,680 --> 01:16:29,280
মনে হয়েছিল -
487
01:16:31,000 --> 01:16:33,040
যে কোন মূহুর্তে আমি -
488
01:16:34,400 --> 01:16:35,920
সবকিছু হারাতে পারি।
489
01:16:42,840 --> 01:16:46,800
এটা, বা এইগুলো -
490
01:16:49,560 --> 01:16:51,280
সিনিয়া আমাকে দিতে চেয়েছিল।
491
01:16:57,720 --> 01:17:00,440
সে সবসময় আশা করত
ওগুলো আমি পাবো
492
01:17:01,960 --> 01:17:03,360
বা আমরা।
493
01:17:05,200 --> 01:17:07,760
ওগুলো এসেছিল অন্ত্যেষ্টির
আমন্ত্রণের সঙ্গে।
494
01:17:08,680 --> 01:17:10,400
আমি ওগুলো খুলতে পারিনি...
495
01:17:13,320 --> 01:17:14,760
সেখানে না পৌঁছানো পর্যন্ত।
496
01:17:34,880 --> 01:17:39,040
"প্রিয় কির্স্টি। ইরোকে ছাড়া
খামারে জীবন অর্থহীন।
497
01:17:39,840 --> 01:17:43,600
ওকে ফেরত পাঠানোটা ছিল কঠিন, আর আমি
এই সিদ্ধান্তের জন্য আপনাকে অভিশাপ দিয়েছি।
498
01:17:49,120 --> 01:17:52,440
সত্যি কথা বলতে, আমি
বিশ্বাস করিনি আপনি ওকে ভালোবাসেন।
499
01:17:55,280 --> 01:17:58,960
ইরো জানতই না যে
আপনি তাকে ফিরে পেতে চান।
500
01:18:01,600 --> 01:18:04,120
এখন বুঝতে পারি
ওটা ছিল আমার ভুল।
501
01:18:05,040 --> 01:18:10,280
কির্স্টি, দয়া করে এই চিঠিটা ওকে
পড়তে দেবেন, যাতে ও জানতে পারে।
502
01:18:11,720 --> 01:18:15,040
ওর জানা নিতান্তই দরকার,
সিনিয়া।"
503
01:18:38,640 --> 01:18:40,080
"প্রিয় সিনিয়া।
504
01:18:40,680 --> 01:18:44,400
ফিনল্যান্ডে এখন শান্তি ফিরে এসেছে,
যা আমাদের সবার জন্য একটা বিশাল স্বস্তি।
505
01:18:45,800 --> 01:18:48,920
হ্যান্স-ইউর্গেন আমাকে ছাড়াই
জার্মানিতে ফিরে গেছেন।
506
01:18:50,200 --> 01:18:53,920
সে আমাকে সবকিছুর চেয়ে বেশি
ভালবাসে আর আমি তাকে ভালবাসি, -
507
01:18:56,000 --> 01:18:58,720
কিন্তু আমাকে নিজেকে জিজ্ঞাসা করতে হবে
আমি কাকে সবচেয়ে বেশি ভালোবাসি।
508
01:18:59,600 --> 01:19:01,800
আমি হয়ত অন্ধ আর
পাগল হয়ে গিয়েছিলাম।
509
01:19:02,600 --> 01:19:05,520
আমি কীভাবে আমার নিজের সন্তানকে
ছেড়ে যাওয়ার কথা ভাবতে পারি?
510
01:19:06,640 --> 01:19:09,800
এই অপরাধবোধ আমাকে হয়ত
সারাজীবন বয়ে বেড়াতে হবে।
511
01:19:10,920 --> 01:19:16,120
তবে আমি আপনাকে অনুরোধ করছি, ইরোর জন্য
আপনি যা করেছেন তার জন্য কৃতজ্ঞতা সহ, -
512
01:19:17,680 --> 01:19:22,280
আমার প্রিয় সন্তানকে
যত তাড়াতাড়ি সম্ভব পাঠাতে। কির্স্টি।"
513
01:19:25,920 --> 01:19:27,720
ষাট বছর, একটা সম্পূর্ণ জীবন।
514
01:19:31,120 --> 01:19:33,480
এটা হয়ত হাস্যকর শোনাচ্ছে, কিন্তু -
515
01:19:36,640 --> 01:19:38,400
কেন জানি মনে হয় -
516
01:19:43,080 --> 01:19:46,640
আমাদের কিছুটা অংশ
সুইডেনে থেকে গিয়েছে।
517
01:19:52,920 --> 01:19:57,560
সেখানেই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম
তোমাকে না পাওয়ার জন্য দুঃখ করবো না।
518
01:20:01,400 --> 01:20:03,040
কিন্তু তুমি দুঃখ পেয়েছ।
519
01:20:14,400 --> 01:20:17,160
দুঃখ আমি পেয়েছি, মা,
এখন আমি এটা বুঝি।