1
00:00:03,609 --> 00:00:06,406
তো, বার্নাডেট, ব্রাইডসমেইড ড্রেস
খোঁজাখুঁজি কেমন চলছে?
2
00:00:06,431 --> 00:00:09,760
যদি তোমাকে একটা কমলা ট্রাফিক কোণের মতো
লাগায় আপত্তি না থাকে, তাহলে চমৎকার।
3
00:00:09,963 --> 00:00:13,764
বান্ধবীরা, আমার কাছে ড্রেসের সমস্যার
উপযুক্ত সমাধান আছে।
4
00:00:13,789 --> 00:00:15,641
-সত্যি?
-বারো বছর আগে...
5
00:00:15,666 --> 00:00:18,092
আমার কাজিন আইরিন আর ওর
পুরো পরিবার...
6
00:00:18,117 --> 00:00:21,787
ওর বিয়ের আগের রাতে একটা ভয়াবহ
কার্বন-মোনোক্সাইড দুর্ঘটনায় মারা গেছিলো।
7
00:00:22,607 --> 00:00:25,800
-ভয়ঙ্কর।
-হ্যাঁ, এবং না।
8
00:00:26,044 --> 00:00:29,380
ব্রাইডসমেইডদের সবগুলো ড্রেস
অব্যবহৃত আর আমাদের...
9
00:00:29,405 --> 00:00:31,054
জন্য ফ্রি তে আছে।
10
00:00:32,015 --> 00:00:35,428
তাই মনে হচ্ছে, এই গন্ধহীন,
প্রাণঘাতী গ্যাসের মেঘে...
11
00:00:35,453 --> 00:00:37,163
আশা খানিকটা ছিল।
12
00:00:37,537 --> 00:00:41,500
এই দেখো, এখনো ব্যাগের ভেতর,
গাউন, ব্রাইডসমেইডেরগুলো না।
13
00:00:43,864 --> 00:00:47,160
জানি না, মৃত মানুষের জামা?
14
00:00:47,185 --> 00:00:50,020
হ্যাঁ, আর ছোটো স্লিভ...
15
00:00:50,567 --> 00:00:53,675
হুম, আমি আশা করছিলাম তুমি
খেয়াল করবে না।
16
00:00:53,700 --> 00:00:56,860
জামা কাপড়ের বেলায় আইরিন পুরোদস্তুর
নিখুঁত গুরু ছিল।
17
00:00:56,885 --> 00:00:59,093
আর, দুঃখজনকভাবে, যেমনটা
বোঝা গেলো, স্পেস হিটারের বেলায়ও।
18
00:00:59,765 --> 00:01:01,840
মহোদয়াগণ, প্লিজ।
19
00:01:01,865 --> 00:01:06,479
এই চার দেয়াল একদা
একটা বুদ্ধিজীবীদের বৈঠকখানা ছিল...
20
00:01:06,504 --> 00:01:09,939
যেখানে মন এবং পেট দুটোই পুষ্টি
গ্রহণ করতো।
21
00:01:09,964 --> 00:01:12,990
কিন্তু, নির্দিষ্ট কারো ভুলের জন্য না,
পেনি...
22
00:01:13,671 --> 00:01:18,255
এই বাসায় ডিনারের কথোপকথনের
মানের পতন হয়েছে।
23
00:01:18,280 --> 00:01:21,957
আর আবারও, আমি কাউকে নির্দিষ্ট
করে বলছি না, পেনি।
24
00:01:22,634 --> 00:01:26,312
বেশ, তুমি কী নিয়ে কথা বলতে
চাও, শেল্ডন?
25
00:01:26,337 --> 00:01:28,805
"তুমি কী নিয়ে কথা বলতে চাও,
শেল্ডন?"
26
00:01:28,830 --> 00:01:30,202
কেন তুমি আমাদের
ঘৃণা করো?
27
00:01:30,555 --> 00:01:33,630
আমি কয়েকটা বিষয় প্রস্তুত
করেছি যেগুলো অভিজ্ঞ এবং...
28
00:01:33,655 --> 00:01:37,034
অনভিজ্ঞ দুই ধরণের আলাপীদেরই
ভালো লাগবে।
29
00:01:37,213 --> 00:01:39,365
আচ্ছা, এবার কিন্তু তুমি আমার
দিয়ে তাকিয়েছ।
30
00:01:39,748 --> 00:01:44,775
কে তাকাবে না? তোমার চামড়া শ্বেতস্ফটিকের
মতো। তোমার কি চামড়ায় গর্ত পর্যন্ত আছে?
31
00:01:45,769 --> 00:01:50,495
বিষয় এক, "আলোর থেকে দ্রুত
সার্নের কণাঃ
32
00:01:50,520 --> 00:01:52,384
দৃষ্টান্ত-সৃষ্টিকারী আবিষ্কার...
33
00:01:52,409 --> 00:01:56,318
অথবা, আরও একটা সুইস রপ্তানি
যা তাদের পনিরের মতোই গর্তে ভরা?"
34
00:01:56,343 --> 00:01:57,366
এবার বলো।
35
00:01:58,280 --> 00:02:02,728
-আমার বাসায় গিয়ে ব্রাইডাল ম্যাগাজিন দেখতে চাও কে কে?
-আমি।
36
00:02:02,753 --> 00:02:05,839
কারো ভুলের জন্য না, শেল্ডন,
আমরা চলে যাচ্ছি।
37
00:02:06,331 --> 00:02:10,046
-আমার জন্য দাঁড়াও।
-কী? তুমি যাচ্ছ?
38
00:02:10,117 --> 00:02:13,759
শেল্ডন, মাঝেমাঝে তুমি ভুলে যাও,
আমিও একটা মেয়ে।
39
00:02:13,784 --> 00:02:16,237
আর সেই সাথে আমার শরীরের
প্রতি ঘৃণা ধরানো চকচকে...
40
00:02:16,262 --> 00:02:20,015
ম্যাগাজিনের পাতা উল্টালে এস্ট্রজেন
হরমোনের জ্বালানী ও যুক্ত হয়।
41
00:02:22,731 --> 00:02:25,112
নতুন বিষয়।
42
00:02:25,137 --> 00:02:28,949
"মেয়েমানুষঃ আনন্দদায়কভাবে রহসসময়ী,
নাকি আগাগোড়া পাগল?"
43
00:02:29,301 --> 00:02:32,308
একদম।
ছোটো স্লিভে সমস্যা কী?
44
00:02:32,333 --> 00:02:34,919
যদি সঠিক ফিগার থাকে, তাহলে
মিষ্টি লাগে।
45
00:02:40,923 --> 00:02:44,000
S05E08- The Isolation Permutation
46
00:03:03,100 --> 00:03:05,553
এই এমি, তুমি হঠাৎ আমাদের আস্তানায়
কী মনে করে?
47
00:03:05,578 --> 00:03:08,269
তোমাদের স্নায়ুবিজ্ঞান বিভাগ আমার
বোভাইন স্পঞ্জিফর্ম...
48
00:03:08,294 --> 00:03:11,672
এনসেফালোপ্যাথির গবেষণার জন্য আমাকে
কিছু সংক্রামক প্রোটিন দিয়েছে।
49
00:03:13,749 --> 00:03:18,304
ও এখানে এক কাপ গরু পাগল
হওয়ার অসুখ ধার করতে এসেছে।
50
00:03:19,334 --> 00:03:25,039
অবক্ষয়জনিত মস্তিষ্কের রোগের মজা ওড়ানোটা
কষ্টকর, কিন্তু তুমি কিভাবে যেন পারো।
51
00:03:26,122 --> 00:03:28,646
লাঞ্চ রুমে এটা দেখাটা মজাই ছিল।
52
00:03:28,685 --> 00:03:32,254
আসল মজা তো শুরু হবে, যখন
ইঁদুরকে এতে সংক্রমিত করে দেবে...
53
00:03:32,279 --> 00:03:36,300
হয়তো কুতকুতে চোখের মা টা কে বাছা যায়,
যে সারা সপ্তাহ ধরে কামড়াচ্ছিল।
54
00:03:36,832 --> 00:03:41,589
প্লিজ, আমরা খাচ্ছি। তুমি এটা টেবিল থেকে
নামিয়ে কথার বিষয়টা পাল্টাবে?
55
00:03:41,614 --> 00:03:43,707
পারি কি? কেবল দেখো...
56
00:03:43,933 --> 00:03:48,385
কিভাবে আমি এই কথোপকথনকে
"কথোপত্তেজনা" বানাই।
57
00:03:48,925 --> 00:03:51,034
এইবার, তোমার দোষ।
58
00:03:51,151 --> 00:03:54,435
আমার কাছে ১০০ টা বর্ণক্রমে
বিষয় আছে...
59
00:03:54,460 --> 00:03:57,963
আরটিচোকঃ আরে ভাইসব, এটা কেবল
একটা দৈত্যাকার কাঁটাগাছ...
60
00:03:57,988 --> 00:04:02,265
থেকে, "যযযঃ ঘুমের ধ্বনিবৃত্তি।"
61
00:04:02,921 --> 00:04:07,451
এমি, তোমার পাগলা গরুর অসুখে আমাকে
মারতে কত সময় লাগবে?
62
00:04:08,537 --> 00:04:10,623
জানি না, চার পাঁচ বছর।
63
00:04:10,819 --> 00:04:13,332
না, তাতে কাজ হবে না।
64
00:04:14,541 --> 00:04:22,667
আরে, বার্নাডেট আমাকে পেনির ব্রাইডসমেইড
ড্রেস পরা ছবি টেক্সট করছে সারাক্ষণ।
65
00:04:22,753 --> 00:04:25,335
-ওরা এখন শপিং করতে গেছে?
-হ্যাঁ।
66
00:04:25,381 --> 00:04:27,851
-শুধু ওরা দুজন?
-মনে হয়।
67
00:04:28,585 --> 00:04:31,013
দারুণ, দারুণ।
68
00:04:31,490 --> 00:04:34,270
আমাকে এসব জিজ্ঞেস করছে কেন?
69
00:04:34,295 --> 00:04:38,291
একটা ছেলে কী বোঝে জামার সুইটহার্ট
গলা সম্পর্কে?
70
00:04:47,746 --> 00:04:51,018
লেনারড ঘোড়দৌড়ের শেষ রাউণ্ডে
চলে এসেছে।
71
00:04:53,830 --> 00:04:56,998
চলো, ঘোড়া, তুমি পারবে।
72
00:04:58,756 --> 00:05:01,792
ধুর, চলো, উরুর পেশি, তুমি পারবে।
73
00:05:02,893 --> 00:05:05,752
ইয়েস! প্রথম স্থান।
74
00:05:07,163 --> 00:05:10,241
আমি সেই রকম জকি হতাম,
এত লম্বা না হলে।
75
00:05:10,850 --> 00:05:13,232
আর ঘোড়া ভয় না পেলে।
76
00:05:13,779 --> 00:05:15,537
শেল্ডন, এবার তুমি।
77
00:05:15,732 --> 00:05:17,855
-কী?
-এসো, তোমার পালা।
78
00:05:17,880 --> 00:05:19,955
আমরা বলেছিলাম আমরা
সতেজ বাতাস খাবো।
79
00:05:20,432 --> 00:05:25,517
দুঃখিত, আমার মন একটু বিক্ষিপ্ত। আমি
এমির সাথে যোগাযোগ করতে পারছি না।
80
00:05:25,549 --> 00:05:28,554
ই-মেইল, ভিডিও চ্যাট,
ওকে টুইট করা, ওর ফেসবুক
81
00:05:28,579 --> 00:05:31,477
ওয়ালে পোস্ট, টেক্সট সবই
চেষ্টা করেছি, কিছুই হচ্ছে না।
82
00:05:31,516 --> 00:05:33,719
তুমি কি ওর টেলিফোনে ওকে
কল করার চেষ্টা করেছ?
83
00:05:34,297 --> 00:05:36,253
টেলিফোন।
84
00:05:38,340 --> 00:05:42,582
জানো, লেনারড, তোমার সহজ
সরল রূপে...
85
00:05:42,607 --> 00:05:45,026
তুমি হয়তো আমাদের সবার মধ্যে
সবথেকে জ্ঞানী।
86
00:05:45,582 --> 00:05:47,207
ভয়েসমেইল।
87
00:05:47,417 --> 00:05:50,198
কৌতূহলজনক আর কৌতূহলজনক।
88
00:05:50,620 --> 00:05:54,104
যদি চিন্তা হয়, আমরা দেখতে যেতে
পারি ও ঠিক আছে কিনা।
89
00:05:54,129 --> 00:05:57,347
-আচ্ছা।
-জানো, আমি একটা খবর শুনেছি...
90
00:05:57,372 --> 00:06:00,252
ওর এলাকার আশেপাশে একটা
বনবিড়াল দেখা গেছে।
91
00:06:00,447 --> 00:06:03,720
আমার মনে হয় না এমিকে বনবিড়াল
খেয়ে ফেলেছে।
92
00:06:03,745 --> 00:06:06,446
এমিকে বনবিড়াল খেয়েছে এটা
আবার কে ভেবেছে?
93
00:06:07,501 --> 00:06:10,154
-তুমি ভাবছ?
-লেনারড...
94
00:06:10,179 --> 00:06:12,640
আমি শুধু একটা ইন্টারেস্টিং স্থানীয়
সংবাদের কথা বলছিলাম।
95
00:06:12,665 --> 00:06:15,947
এখন, তোমাকে ধন্যবাদ, এমিকে বনবিড়াল
খেয়ে ফেলেছে মনে করে ভয় পাচ্ছি।
96
00:06:16,337 --> 00:06:18,395
বনবিড়ালের কথা ভুলে যাও।
97
00:06:18,420 --> 00:06:20,798
কিভাবে? তুমি তো এটা নিয়ে কথা
থামাতেই পারছ না।
98
00:06:23,967 --> 00:06:28,107
♪ সবাই কষ্ট দেয় ♪
99
00:06:28,599 --> 00:06:30,974
♪ মাঝেমাঝে। ♪
100
00:06:31,141 --> 00:06:34,645
♪ সবাই কাঁদে। ♪
101
00:06:37,895 --> 00:06:41,985
♪ সবাই কষ্ট দেয় ♪
102
00:06:42,919 --> 00:06:44,795
মাঝেমাঝে
103
00:06:44,990 --> 00:06:48,506
মনে হচ্ছে কাঁদছে। আমার কান্নাকাটি
ভালো লাগে না। চলো যাই।
104
00:06:48,531 --> 00:06:52,285
এই, ও তোমার বান্ধবী। এগিয়ে যাও।
105
00:06:53,543 --> 00:06:57,080
এমি, এমি, এমি।
বাই।
106
00:06:57,151 --> 00:07:01,241
-তুমি কোথায় যাচ্ছ?
-আমি সিঙ্গেল, আমার এসব ঝামেলার দরকার নেই।
107
00:07:03,366 --> 00:07:05,342
শেল্ডন, তুমি এখানে কী করছ?
108
00:07:05,367 --> 00:07:08,568
তুমি আমার কোনো ইলেক্ট্রনিক
যোগাযোগের উত্তর দাও নি।
109
00:07:08,677 --> 00:07:10,529
আমি একা থাকতে চাচ্ছিলাম।
110
00:07:12,348 --> 00:07:14,755
তুমি কি এটা নিয়ে কথা বলতে চাও?
111
00:07:14,809 --> 00:07:19,785
আর মনে রেখো, "না" বলাটাই
উপযুক্ত কার্যকর উত্তর হবে।
112
00:07:20,043 --> 00:07:23,318
শেল্ডন, আমার চারপাশের পৃথিবী
গুড়িয়ে যাচ্ছে।
113
00:07:23,375 --> 00:07:24,879
আরেকটা কথা।
114
00:07:24,996 --> 00:07:27,206
যেহেতু তুমি কষ্টে আছ,
115
00:07:27,231 --> 00:07:30,612
তাই তোমাকে গরম পানীয়র অনুরোধ
করাটা আমার জন্য প্রথাগত।
116
00:07:30,714 --> 00:07:33,588
কিন্তু, আমি তোমার বাসায় অতিথি...
117
00:07:33,651 --> 00:07:37,440
তাই, আমাকে পানীয় প্রস্তাব করাটা
তোমার জন্য প্রথাগত।
118
00:07:37,830 --> 00:07:41,508
তোমার এই পানীয়ের ব্যাপারে
কিভাবে আগানোর চিন্তা?
119
00:07:41,632 --> 00:07:44,802
ব্যাপার না, কিছুই আর ব্যাপার না।
120
00:07:46,065 --> 00:07:51,065
যদি তুমি তোমার দুঃখের কারণ থেকে
মনোযোগ সরাতে চাও...
121
00:07:51,090 --> 00:07:55,309
নতুন খবর হচ্ছে, একটা
বনবিড়াল দেখা গেছে।
122
00:07:55,407 --> 00:08:00,148
পেনি আর বার্নাডেট আমাকে ছাড়া
ব্রাইডসমেইড ড্রেসের শপিং করতে গেছে।
123
00:08:00,423 --> 00:08:05,095
তাতে তোমার খারাপ লাগছে?
124
00:08:06,436 --> 00:08:08,358
-হ্যাঁ।
-জানতাম।
125
00:08:09,007 --> 00:08:12,390
বলে যাও। আমার মনে হয়
আমি এসব বোঝায় ভালোই।
126
00:08:13,381 --> 00:08:17,154
আসলে, আমি ভেবেছিলাম ওরা
আমার সাথে ঘুরতে পছন্দ করে...
127
00:08:17,179 --> 00:08:19,442
কিন্তু, আমার ধারণা, আমি ভুল ভেবেছি।
128
00:08:19,467 --> 00:08:22,079
ওরা যখন এখানে এসেছিল...
129
00:08:22,104 --> 00:08:25,964
তুমি কি ওদেরকে পানীয়ের কথা
বলতে ভুলে গেছিলে?
130
00:08:26,399 --> 00:08:30,016
কারণ আমি বুঝতে পারছি কিভাবে
এটা কাউকে রাগাতে পারে।
131
00:08:30,704 --> 00:08:36,211
শেল্ডন, আমি তোমার কাছে কিছু
চাই, আর আমি চাই তুমি উন্মুক্ত মন রাখো।
132
00:08:36,475 --> 00:08:37,750
সবসময়।
133
00:08:37,882 --> 00:08:41,986
এই মুহূর্তে, আমার খুব মানুষের
ঘনিষ্ঠতা আর শারীরিক স্পর্শ...
134
00:08:42,011 --> 00:08:43,248
পেতে ইচ্ছা করছে।
135
00:08:43,273 --> 00:08:44,775
হায় রে।
136
00:08:47,602 --> 00:08:52,241
তুমি তো জানো আমাদের সম্পর্ক
মনের।
137
00:08:52,438 --> 00:08:56,411
প্রস্তাবঃ উষ্ণ ভালোবাসায় ভরা
একটা উত্তাল রাত...
138
00:08:56,436 --> 00:08:59,873
যা আমার আত্মাকে তৃপ্তি দেবে
আর আমার নিতম্ব এলাকা জ্বালিয়ে দেবে।
139
00:09:02,694 --> 00:09:05,443
পাল্টা প্রস্তাবঃ
140
00:09:05,630 --> 00:09:09,326
আমি আলতো করে তোমার মাথা চাপড়াবো...
141
00:09:09,388 --> 00:09:13,470
আর বলতে থাকবো, "আহা, কে ভালো এমি?"
142
00:09:15,446 --> 00:09:17,615
এটা কেমন?
143
00:09:18,359 --> 00:09:19,772
ফ্রেঞ্চ কিসিং...
144
00:09:19,797 --> 00:09:23,927
সাত মিনিটে স্বর্গ উপভোগ,
পরের ধাপের সর্বোচ্চ সীমায় যাবো।
145
00:09:27,182 --> 00:09:29,407
ঘাড় মালিশ...
146
00:09:30,719 --> 00:09:34,443
তারপর তুমি আমার পানীয় এনে দেবে।
147
00:09:40,133 --> 00:09:43,000
আলিঙ্গন, শেষ প্রস্তাব।
148
00:09:44,744 --> 00:09:46,454
ঠিকাছে।
149
00:09:52,340 --> 00:09:54,342
হায় রে।
150
00:10:15,957 --> 00:10:19,487
এমনি বলছি, পরের ধাপ কিন্তু
হাতের কাছেই।
151
00:10:26,094 --> 00:10:29,813
আমি মনোযোগ আকর্ষণের
অদ্ভুত কোনো কৌশলের কথা ভাবছি...
152
00:10:29,838 --> 00:10:34,161
যেমন একটা পাইপ বা এক চোখের চশমা
বা দুপাশে পেঁচানো গোঁফ।
153
00:10:34,981 --> 00:10:40,223
যেসব মেয়েরা ভারতীয় মোনোপলি
ম্যান খুঁজছে, তাদের জন্য?
154
00:10:42,269 --> 00:10:46,729
এটা নিরাপদ জায়গা না। এখানে
কিছু মন খুলে বলা যায় না।
155
00:10:49,393 --> 00:10:53,195
তোমাদের দুজনের নিজেদের
মহিলাদের লাইনে আনতে হবে।
156
00:10:53,845 --> 00:10:58,279
-কী?
-গত রাতে, আমি আবেগপ্রবণ এমি ফ্যারাহ ফ্যাওলারের...
157
00:10:58,304 --> 00:11:02,154
সাথে হার্পের সঙ্গীত আর সান্ত্বনার
এক সন্ধ্যার সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ছিলাম।
158
00:11:02,179 --> 00:11:04,987
যেই রাতে আমি একইসাথে
উচ্চ-স্পিন মাধ্যাকর্ষণের...
159
00:11:05,012 --> 00:11:07,483
স্থান-কালের জ্যামিতি সমাধান করে
মনোনীত হয়েছি...
160
00:11:07,508 --> 00:11:09,586
আর আমার লেগো ডেথ স্টার নির্মাণ করেছি।
161
00:11:10,540 --> 00:11:12,462
আর কেন?
162
00:11:12,487 --> 00:11:14,631
তোমাদের বান্ধবীরা, পেনি আর বার্নাডেট...
163
00:11:14,656 --> 00:11:17,736
এমিকে ছাড়া কী সব বিয়ে হাবিজাবির
জন্য শপিং করতে গিয়েছিল...
164
00:11:17,761 --> 00:11:21,086
এমন একটা কাজ যেটাতে ভাবে নি পর্যন্ত এতে
আমাকে কী মোকাবেলা করতে হবে...
165
00:11:21,111 --> 00:11:24,559
স্ট্রিং থিওরির ভবিষ্যৎ আর
আমার লেগো খেলার সময়।
166
00:11:25,312 --> 00:11:27,968
তুমি কী চাও আমরা কী করি?
167
00:11:27,993 --> 00:11:30,254
তুমি অবশ্যই আমার প্রথম বাক্যটা
শোনো নি।
168
00:11:30,279 --> 00:11:31,951
নিজেদের মহিলাদের লাইনে আনো।
169
00:11:32,443 --> 00:11:35,840
ওদের এমির কাছে ক্ষমা চেয়ে
সব ঠিক করতে বলো।
170
00:11:35,865 --> 00:11:38,497
আমি বিজ্ঞানের পুরুষ, কারো
জড়াজড়ির খরগোশ না।
171
00:11:38,872 --> 00:11:42,669
আমি কেন পেনির সাথে কথা বলবো?
ও আমার গার্লফ্রেন্ড না।
172
00:11:42,694 --> 00:11:44,675
তুমি চার বছর আগে ওকে
লাঞ্চে আমন্ত্রণ করেছিলে।
173
00:11:44,700 --> 00:11:47,791
ওর প্রত্যেকটা কাজ তোমার দায়।
তোমাকে বলতেই হবে।
174
00:11:50,387 --> 00:11:52,464
-মু শু পেনির।
-ধন্যবাদ।
175
00:11:52,489 --> 00:11:54,785
-শেল্ডন কোথায়?
-ওহ, ও কাল সারা রাত সজাগ ছিল...
176
00:11:54,810 --> 00:11:57,074
তাই আমি ওকে আগে ডিনার খাইয়ে
শুইয়ে দিয়েছি।
177
00:11:57,925 --> 00:11:59,760
কী সুন্দর।
178
00:11:59,785 --> 00:12:02,848
হ্যাঁ, কিন্তু ও আবার ভোরে উঠে
খেলতে চাইবে।
179
00:12:03,854 --> 00:12:06,952
তো শোনো, ও
সজাগ ছিল তার...
180
00:12:06,977 --> 00:12:09,427
কারণ ও এমির শুশ্রূষা করছিল।
181
00:12:09,452 --> 00:12:11,735
-ওর একটু মন খারাপ।
-কেন?
182
00:12:11,790 --> 00:12:15,039
ও কষ্ট পেয়েছে কারণ তোমরা ওকে ছাড়া
ড্রেস শপিং এ গেছ।
183
00:12:15,359 --> 00:12:17,381
বলেছিলাম এমন কিছু হবে।
184
00:12:17,406 --> 00:12:21,470
আচ্ছা, দেখো, এটা ওর প্রথমবার ব্রাইডসমেইড হওয়া,
আর ও পুরো মাত্রাতিরিক্ত করছিল।
185
00:12:21,495 --> 00:12:25,548
ও আমাদের অন্য সংস্কৃতির ব্রাইডসমেইড
ঐতিহ্যের গল্প শোনাচ্ছিল...
186
00:12:25,573 --> 00:12:29,374
সবগুলোই কিভাবে সবাই নগ্ন হয়ে একে
অপরকে গোসল করায় এগুলোর ওপর।
187
00:12:35,390 --> 00:12:39,936
হ্যাঁ, আর ও জানার চেষ্টা করছে আমাদের
মাসিক সাইকেল একসাথে হয় কিনা...
188
00:12:39,961 --> 00:12:43,096
যাতে আমরা নিজেদের "তিন মেন্সট্রা-টিয়ার্স"
বলতে পারি।
189
00:12:44,076 --> 00:12:48,240
আমরা ভেবেছিলাম এই একবার ওকে
ছাড়া ড্রেস দেখা সহজ হবে।
190
00:12:48,265 --> 00:12:51,255
-আমার খারাপ লাগছে।
-জানি, আমারও। আমরা ওর সাথে কথা বলবো।
191
00:12:51,411 --> 00:12:53,442
এই, দাঁড়াও। ও জানলো কিভাবে?
192
00:12:54,006 --> 00:12:56,133
রাজ করেছে।
193
00:12:58,873 --> 00:13:02,199
আর ও বলছে আবারও করবে।
194
00:13:04,497 --> 00:13:06,411
আচ্ছা, আমি দুঃখিত।
195
00:13:06,436 --> 00:13:08,724
তুমি আমাকে ছবি পাঠাচ্ছিলে।
আর আমি এত ভাবি নি।
196
00:13:08,749 --> 00:13:12,327
-ওহ, হাওয়ি।
-এমনিতে আমি কথা ফাঁস না করায় বেশ দক্ষ।
197
00:13:12,352 --> 00:13:15,770
তুমি আমাকে এদের ব্যাপারে এতো কিছু
বলো, আমি কখনো ওদের বলি নি।
198
00:13:18,441 --> 00:13:21,831
-কী বলো তুমি?
-আরে, শোবার আগের কথাবার্তা।
199
00:13:21,856 --> 00:13:23,527
তোমাদের চিন্তার কিছু নেই।
200
00:13:23,730 --> 00:13:26,487
দাঁড়াও,তুমি কি আমাদের প্রেম করার
সময়ের কথা কিছু বলেছ?
201
00:13:26,573 --> 00:13:29,935
না। সব ছোটো গোপন কথা
গোপন আছে।
202
00:13:33,319 --> 00:13:35,947
হ্যাঁ, একদম গোপন।
203
00:13:38,033 --> 00:13:40,487
আমি তোমাকে পরে বলবো।
204
00:13:44,074 --> 00:13:45,851
বেরোও, টিউমার।
205
00:13:46,236 --> 00:13:48,391
বেরোও, টিউমার।
206
00:13:48,416 --> 00:13:51,209
মায়ের ছোটো একটা
মারমুখো গ্লিওব্লাস্টোমা দরকার।
207
00:13:52,040 --> 00:13:54,668
ইয়ে, ব্রেইন টিউমার।
208
00:13:54,967 --> 00:13:59,029
হয়তো খবরটা পাওয়ার পর তোমার
প্রতিক্রিয়া এত সুখকর ছিল না।
209
00:14:01,443 --> 00:14:03,593
-হাই।
-হ্যালো।
210
00:14:03,637 --> 00:14:05,098
তোমরা এখানে কী করছ?
211
00:14:05,184 --> 00:14:07,526
আসলে, আমরা ক্ষমা চাইতে এসেছি...
212
00:14:07,551 --> 00:14:09,536
তোমাকে ওইদিন আমাদের
সাথে না নেয়ার কারণে।
213
00:14:09,598 --> 00:14:12,719
দরকার নেই। যেমনটা সেসেমি
স্ট্রিটে বলেছিল,
214
00:14:12,744 --> 00:14:14,729
এখানে একটা অন্যগুলোর মতো না।
215
00:14:14,754 --> 00:14:16,877
এদের মধ্যে একটার একাই
মরে যাওয়া উচিৎ।
216
00:14:17,737 --> 00:14:20,847
কী বলছ, এমি, আমাদের সেটা
পুষিয়ে নিতে দাও।
217
00:14:20,872 --> 00:14:22,922
আমরা একটা গার্লস নাইট করবো।
তুমি যা চাও, আমরা করবো।
218
00:14:22,947 --> 00:14:26,066
আমরা ওই কোরিয়ান গোসলের
জায়গায় গিয়ে তারপর একে অন্যকে...
219
00:14:26,091 --> 00:14:27,840
গোসল করানো, ওগুলো করবো।
220
00:14:29,082 --> 00:14:32,033
মাজুনি দস্তানা দিয়ে, হাত না।
221
00:14:33,440 --> 00:14:36,187
ঠিকাছে, আমি খুশি হয়েছি যে
এটা হয়েছে।
222
00:14:36,212 --> 00:14:38,754
আমি ভাবা বন্ধ করতে পারবো
যে একটা সুন্দরী মেয়ে...
223
00:14:38,779 --> 00:14:41,373
আর তার মোমের আলোয় সুন্দর
লাগা বান্ধবী আমার সাথে ঘুরবে।
224
00:14:41,975 --> 00:14:45,846
-এমি, আমরা সত্যিই দুঃখিত।
-হ্যাঁ, আমাদের খারাপ লাগছে।
225
00:14:45,909 --> 00:14:47,806
দরকার নেই, আমি ঠিক হয়ে যাবো।
226
00:14:47,831 --> 00:14:50,940
তোমরাই প্রথম না যাদের আমি বান্ধবী
ভেবেছিলাম পরে আমাকে ছেড়ে চলে গেছে।
227
00:14:50,965 --> 00:14:55,369
একদম প্রাথমিক, মাধ্যমিক, হাই স্কুল,
স্নাতক, স্নাতকোত্তর...
228
00:14:55,394 --> 00:14:57,691
আর নরওয়ে তে এক সেমিস্টারের
কাহিনী আবারও।
229
00:14:58,019 --> 00:14:59,960
আরে, এমি।
230
00:15:00,132 --> 00:15:01,967
তোমরা বুঝতে পারছ না।
231
00:15:02,655 --> 00:15:04,413
এই ব্রেইন টা দেখো।
232
00:15:04,655 --> 00:15:06,795
আমি সত্যিই চাচ্ছি না।
233
00:15:07,021 --> 00:15:09,254
এটা আমরা।
234
00:15:09,279 --> 00:15:12,867
বার্নাডেট, তুমি হচ্ছ বিশ্লেষণাত্মক,
বৈজ্ঞানিক বাম হেমিস্ফেয়ার।
235
00:15:12,892 --> 00:15:16,070
পেনি, তুমি হচ্ছ সৃজনশীল,
করিৎকর্মা ডান হেমিস্ফেয়ার।
236
00:15:16,095 --> 00:15:17,399
আর এমি কোথায়?
237
00:15:18,688 --> 00:15:19,693
এইযে এখানে।
238
00:15:19,724 --> 00:15:23,298
এই মনমরা ছোটো টিউমার যাকে ড্রেস
শপিং এর সময় কেউ সাথে নিতে চায় না।
239
00:15:25,235 --> 00:15:30,162
এমি, তুমি টিউমার না। পেনি, ওকে
বলো তো ও টিউমার না।
240
00:15:39,755 --> 00:15:44,491
তুমি কি জানো আলেকজান্ডার
গ্রাহামবেল যখন টেলিফোন আবিষ্কার...
241
00:15:44,516 --> 00:15:47,918
করেন, তখন উনি "আহয়" বলে
উত্তর করার কথা বলেছিলেন?
242
00:15:48,988 --> 00:15:50,823
আহয়।
243
00:15:52,464 --> 00:15:54,421
আমার ভালো লেগেছে।
244
00:15:54,993 --> 00:15:57,682
এমি, তুমি নাকি?
245
00:15:58,096 --> 00:16:00,424
তুমি কি ড্রিংক করেছ?
246
00:16:00,479 --> 00:16:03,475
দুঃখিত, আমার কী নিলামে ওঠাতে পারি?
247
00:16:03,959 --> 00:16:07,225
বেশ, ঠিকাছে। আমরা আসছি।
248
00:16:07,842 --> 00:16:09,389
কী হয়েছে?
249
00:16:09,414 --> 00:16:13,680
ধারণা করছি এমি একটা মদের
দোকানের পার্কিং লটে মদ্যপ অবস্থায় আছে।
250
00:16:13,711 --> 00:16:14,969
সত্যি? এমি?
251
00:16:14,994 --> 00:16:19,195
লেনারড, খুশি থাকো যে তুমি মেয়েদের
রাখতে পারো না। এরা জটিল প্রকৃতির।
252
00:16:25,616 --> 00:16:30,359
আরে, দেখো, শেল্ডন আর পিচ্চি লেনারড।
হাই, পিচ্চি লেনারড।
253
00:16:31,320 --> 00:16:34,953
-হাই, এমি।
-হেই, আলিঙ্গন।
254
00:16:35,460 --> 00:16:37,054
আলিঙ্গন?
255
00:16:37,079 --> 00:16:40,530
হ্যাঁ, আলিঙ্গন। আমরা আলিঙ্গন করেছি।
ম্যাচিউর হও, লেনারড।
256
00:16:42,264 --> 00:16:44,397
এমি, তুমি এখানে কী করছ?
257
00:16:44,422 --> 00:16:47,039
আমি এখানে এক বোতল ওয়াইন
কিনতে এসেছিলাম...
258
00:16:47,064 --> 00:16:49,333
যেমনটা পেনি আমাকে শিখিয়েছিল
দুঃখ পেলে কী করতে হবে।
259
00:16:50,076 --> 00:16:53,576
হ্যাঁ, কিন্তু তোমার বাসায় ফেরত
যাও নি কেন?
260
00:16:53,616 --> 00:16:57,916
তুমি কি হাই স্কুলে যাও নি, লেনারড? পার্কিং লটেই
তো সব হাই ফাই ছেলেপেলেরা থাকে।
261
00:16:57,989 --> 00:17:00,908
এমন না ওই বেজন্মাগুলো
কোনোদিন আমাকে ডেকেছিল।
262
00:17:01,134 --> 00:17:05,563
-হয়তো আমাদের তোমাকে বাসায় নেয়া উচিৎ।
-দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও শেল্ডন...
263
00:17:05,680 --> 00:17:09,089
তোমাকে কী দিলে তুমি ওই মদের
দোকানে গিয়ে...
264
00:17:09,114 --> 00:17:12,972
হুচের একটা বোতল কিনে, আমাকে
ওই পাশের মোটেলে নিয়ে...
265
00:17:12,997 --> 00:17:14,615
আমার সুবিধা নেবে?
266
00:17:17,904 --> 00:17:20,497
হ্যাঁ, শেল্ডন, আসলেই কী দিলে?
267
00:17:23,052 --> 00:17:26,685
আমি তোমাদের কাছে হাতজোড়
করছি, প্লিজ, চলো।
268
00:17:27,018 --> 00:17:30,782
আচ্ছা, এসো। এইতো ওঠো।
269
00:17:30,908 --> 00:17:33,205
অবশেষে, কেউ দ্বিতীয় ধাপে গেলো।
270
00:17:33,776 --> 00:17:36,714
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।
271
00:17:38,041 --> 00:17:40,201
আমি বুঝতে পারছি তোমার
কেমন লাগছে।
272
00:17:40,302 --> 00:17:43,695
আমার মস্তিষ্কের অগ্রভাগেও
ছুরির ফলা কাটছে।
273
00:17:46,480 --> 00:17:47,690
হাই।
274
00:17:47,871 --> 00:17:49,269
কী চাও?
275
00:17:49,294 --> 00:17:51,613
তোমার ফ্রেন্ডশিপ ব্রেসলেট
ফেরত দিতে হবে নাকি এখন?
276
00:17:51,668 --> 00:17:54,144
আমি তোমাকে কখনো ফ্রেন্ডশিপ
ব্রেসলেট দেই নি।
277
00:17:54,480 --> 00:17:58,795
আমাদের দেখা হওয়ার পর, আমি একটা
বানিয়ে ভান করেছিলাম তুমি আমাকে দিয়েছ।
278
00:17:58,820 --> 00:18:00,530
যদি চাও ফেরত নিতে পারো।
279
00:18:00,874 --> 00:18:04,925
না, তুমি তোমার জন্য বানিয়েছ।
আমি চাই তুমি রাখো।
280
00:18:05,498 --> 00:18:09,195
আমরা জানি তুমি রাগ করেছ আর
তোমার সব অধিকার আছে।
281
00:18:09,220 --> 00:18:12,617
কিন্তু যদি তোমার সমস্যা না থাকে,
আমরা সব ঠিক করার আরেকটা সুযোগ চাই।
282
00:18:12,642 --> 00:18:14,406
আমরা সত্যিই দুঃখিত।
283
00:18:14,431 --> 00:18:18,092
আমরা যে তোমাকে ভালোবাসি সেটা
বোঝানোর একটা উপায় খুঁজছিলাম।
284
00:18:18,117 --> 00:18:20,325
যে কারণে, আমাদের খুব
ভালো লাগবে...
285
00:18:20,350 --> 00:18:23,123
যদি তুমি আমার বিয়েতে প্রধান
ব্রাইডমেইড হতে রাজি হও।
286
00:18:23,427 --> 00:18:24,426
কী?
287
00:18:24,481 --> 00:18:26,872
দাঁড়াও, এটা কি কোনো বোকা
বানানোর তামাশা?
288
00:18:26,897 --> 00:18:31,215
যেমন নরওয়েতে যখন আমার "বন্ধুরা" আমাকে
সনা তে একটা কামুক ভোঁদড়ের সাথে আটকে দিয়েছিল?
289
00:18:33,988 --> 00:18:38,326
না, আমি... আমি চাই তুমি আমার
প্রধান ব্রাইডমেইড হও।
290
00:18:38,573 --> 00:18:39,987
হায় ঈশ্বর।
291
00:18:40,012 --> 00:18:42,753
আমাকে আজ পর্যন্ত কেউ প্রধান
ব্রাইডমেইড হতে বলে নি।
292
00:18:42,778 --> 00:18:46,057
না পুরোপুরি সত্যি না, একবার,
কিন্তু পরে সবাই মারা গেলো।
293
00:18:47,518 --> 00:18:52,871
-তো, তাহলে কি উত্তর "হ্যাঁ"?
-হ্যাঁ, হ্যাঁ।
294
00:18:52,896 --> 00:18:55,182
হায় ঈশ্বর, আমার... আমার
কত কিছু করার আছে।
295
00:18:55,207 --> 00:18:57,605
ব্রাইডাল শাওয়ার, তারপর
ব্যাচেলর পার্টি।
296
00:18:57,630 --> 00:19:00,424
আমাদের ব্যাচেলরেটে কী করা উচিৎ?
ওহ,আমি জানি।
297
00:19:00,449 --> 00:19:04,320
কোনো আদি অ্যামেরিকান গরম লজে
গিয়ে, পায়োটি (এক প্রকার ড্রাগ) নেবো, কাদায় গড়াগড়ি খাবো...
298
00:19:04,345 --> 00:19:06,532
আর বার্নাডেটের নগ্ন শরীরে
বিভিন্ন ছবি আঁকবো।
299
00:19:06,557 --> 00:19:07,975
তাহলে এটা হচ্ছে।
300
00:19:08,428 --> 00:19:11,507
হ্যাঁ, নিশ্চয়ই, নিশ্চয়ই। ভেগাসেও মজা হয়।
301
00:19:11,663 --> 00:19:15,342
আমার কাঁদতে ইচ্ছা করছে।
অবশ্য, হরমোনের কারণেও হতে পারে।
302
00:19:15,381 --> 00:19:17,982
ওহ, দাঁড়াও, হয়তো আমাদের
পিরিয়ডও একসাথে হচ্ছে।
303
00:19:18,021 --> 00:19:20,785
-বার্নাডেট? না? পেনি?
-দুঃখিত।
304
00:19:20,845 --> 00:19:22,825
-সত্যি?
-আচ্ছা, হ্যাঁ।
305
00:19:29,597 --> 00:19:32,230
প্রধান ব্রাইডমেইড এমি ফ্যারাহ ফ্যাওলারের...
306
00:19:32,255 --> 00:19:34,566
অসাধারণ ক্যামেরার পেছনে
বিয়ের ভিডিও...
307
00:19:34,591 --> 00:19:35,649
টেক ওয়ান।
308
00:19:37,211 --> 00:19:41,100
আমরা তো শুধু ড্রেস পরে দেখছি।
এগুলো কি রেকর্ড করার দরকার আছে?
309
00:19:41,202 --> 00:19:43,795
দুঃখিত, তুমি কি প্রধান ব্রাইডমেইড?
310
00:19:45,311 --> 00:19:47,395
আমি বউ।
311
00:19:47,528 --> 00:19:49,857
কাজেই না। এবং অ্যাকশন।
312
00:19:50,974 --> 00:19:54,567
-কেমন লাগছে?
-আমার ভালো লেগেছে।
313
00:19:54,716 --> 00:19:56,284
আরে কী তুমি, নান নাকি?
314
00:19:56,309 --> 00:19:58,242
আরে, বেস্টি, আরেকটু
শরীর টরির দেখাও।
315
00:20:00,606 --> 00:20:03,418
ওহ, এমি, সেক্সি লাগছে।
316
00:20:03,463 --> 00:20:06,027
তুমি ভাবছ ওদের এখানে আয়না নেই?
আমি জানি আমাকে কেমন লাগছে।
317
00:20:13,410 --> 00:20:16,770
বার্নাডেট, তোমাকে সুন্দর লাগছে।
318
00:20:16,932 --> 00:20:19,223
-আসলেই।
-ধন্যবাদ।
319
00:20:19,248 --> 00:20:21,512
পেনির মতো না, কিন্তু সুন্দর।
320
00:20:23,754 --> 00:20:25,652
চলো, বেস্টি। এবার তুমি।
321
00:20:25,714 --> 00:20:27,191
এক মিনিট দাও।
322
00:20:27,254 --> 00:20:29,488
তোমার এতো দেরি হচ্ছে কেন?
323
00:20:30,313 --> 00:20:32,384
ওহ, এমি, বের হও এখান থেকে।
324
00:20:32,409 --> 00:20:34,571
দুঃখিত, দুঃখিত, হায় খোদা।
325
00:20:34,596 --> 00:20:36,184
-এমি!
-দুঃখিত!