1 00:00:03,234 --> 00:00:05,632 তো এটা কী ধরণের সমুদ্রজাহাজে যাচ্ছেন? 2 00:00:05,657 --> 00:00:07,828 নাম "পুনর্জন্ম বোট রাইড"। 3 00:00:08,085 --> 00:00:13,515 খ্রিষ্টান ত্রৈমাসিক ওদেরকে ওদের সর্বোচ্চ রেটিং পাঁচটা কাঁটাযুক্ত মুকুট দিয়েছে। 4 00:00:13,865 --> 00:00:16,803 আমি চাই তুমি আমার সাথে চলো, শেল্ডন। 5 00:00:16,828 --> 00:00:20,401 ওহ, মা, যদি আমি যাই, তাহলে এটা হাতেনাতে প্রমাণ হয়ে যাবে... 6 00:00:20,426 --> 00:00:22,598 যে তোমার ঈশ্বর সত্যিই অলৌকিক ঘটাতে পারে। 7 00:00:22,794 --> 00:00:27,043 তুমি মিস করবে। ওখানে জায়গায় জায়গায় মজা হবে। পুরো থিম করা। 8 00:00:27,068 --> 00:00:29,598 ওখানে জোনাহ আর তিমির কাহিনী দেখাবে। 9 00:00:29,769 --> 00:00:32,757 যত পারো লাস্ট সাপারের বুফে খেতে পারবে। 10 00:00:32,782 --> 00:00:36,214 আর আমার নিজের পছন্দ, ঈশ্বরের সাথে গুলি চালানো। 11 00:00:36,339 --> 00:00:39,621 ঈশ্বরের সাথে গুলি চালানো কী জিনিস? কিছু যদি মনে না করেন। 12 00:00:39,646 --> 00:00:42,017 ওহ, এটা অনেক হাস্যকর। 13 00:00:42,042 --> 00:00:44,635 তুমি তোমার পাপগুলো একটা মাটির পায়রার ওপর লিখবে। 14 00:00:44,660 --> 00:00:49,359 ওগুলো বাতাসে ছুড়ে দেয়া হবে, আর তুমি ঈশ্বরের ক্ষমা বর্ষণ করা ১২ গেজের... 15 00:00:49,384 --> 00:00:51,977 একটা শটগান দিয়ে ওগুলোকে চুর্ণ করবে। 16 00:00:52,352 --> 00:00:56,903 সত্যি বলতে, মা, আমি সত্যিই তোমার দলের কতটা অগ্রগতি হয়েছে সেটা দেখতে চাই... 17 00:00:56,928 --> 00:01:00,958 যে ওরা সমুদ্রের ধার দিয়ে পড়ে যাওয়ার ভয় ছাড়াই সমুদ্রভ্রমণে যাচ্ছে। 18 00:01:01,247 --> 00:01:07,051 যেমন, যদি শেলি ওখানে থাকতো, তাহলে, ও ওর পায়রায় লিখতো, "অভদ্র মন্তব্যকারী"। 19 00:01:07,512 --> 00:01:09,644 আর তারপর, ব্যাম ! 20 00:01:10,089 --> 00:01:13,417 ঈশ্বর দেয়, সাথে গুড়িয়েও দেয়। 21 00:01:13,565 --> 00:01:17,927 আচ্ছা মা, আমার ভ্রমণসূচি অনুযায়ী, আমাদের দুজনের সাপ্তাহিক ছুটির... 22 00:01:17,952 --> 00:01:21,056 -মজা শুরু হবে ফ্রাইড চিকেন দিয়ে। -মজার লাগছে। 23 00:01:21,081 --> 00:01:23,664 ভালো, কারণ তোমার বানাতে যা যা লাগবে, আমি সব এনে দিয়েছি। 24 00:01:23,985 --> 00:01:25,747 তোমারও আমন্ত্রণ। 25 00:01:25,772 --> 00:01:28,480 আমার মায়ের ফ্রাইড চিকেনের কারণেই আমার বাবার জন্য এক্সট্রা লার্জ... 26 00:01:28,505 --> 00:01:30,123 কফিন কিনতে হয়েছিল। 27 00:01:30,803 --> 00:01:34,354 শেল্ডন, উনি মাত্র প্লেন থেকে নেমেছেন। উনি এখন রান্না করতে চান না। 28 00:01:34,379 --> 00:01:35,880 অবশ্যই চায়। 29 00:01:35,905 --> 00:01:38,490 আমার জন্য রান্না করা মায়ের ভাষায়, "আমি তোমাকে ভালোবাসি" বলা। 30 00:01:38,515 --> 00:01:40,456 ক্লান্ত অবস্থায় আমার জন্য রান্না করা... 31 00:01:40,481 --> 00:01:42,598 তার ভাষায় "আমি সত্যিই তোমাকে ভালোবাসি" বলা। 32 00:01:42,708 --> 00:01:45,567 আসলে আমি বাহিরে খেতে গেলে মানা করবো না, শেল্ডন। 33 00:01:45,623 --> 00:01:48,839 তাতে কি আমাদের তোমার রান্না করা চিকেনের ক্ষুধা নষ্ট হয়ে যাবে না? 34 00:01:48,864 --> 00:01:51,034 ঠিকাছে, কথা এইটুকুই, আমরা বাহিরে যাচ্ছি। আপনার সুশি পছন্দ? 35 00:01:51,059 --> 00:01:52,563 একটু দূরে একটা দারুণ জায়গা আছে। 36 00:01:52,588 --> 00:01:56,837 আমি কখনো খাই নি, কিন্তু নতুন কিছু চেষ্টা করার মধ্যে ক্ষতি তো কিছু নেই। 37 00:01:56,938 --> 00:01:59,251 নতুন কিছু চেষ্টা করার অনেক ক্ষতি আছে। 38 00:01:59,328 --> 00:02:03,141 এ কারণেই আমরা ড্রাগস আর কসমেটিকস খরগোশের ওপর টেস্ট করি। 39 00:02:03,359 --> 00:02:06,125 শেল্ডন, তুমি পাগলের মতো কথা বলছ। 40 00:02:06,179 --> 00:02:09,148 আসলে, ছোটো থাকতে আমি ওকে পরীক্ষা করিয়েছিলাম। 41 00:02:09,413 --> 00:02:11,585 ডক্টর বলেছে ও ঠিকই আছে। 42 00:02:11,695 --> 00:02:14,692 -বলেছিলাম। -যদিও হিউস্টনের ওই বিশেষজ্ঞের কথামতো... 43 00:02:14,717 --> 00:02:17,128 আর না যাওয়ায় অনুশোচনা হয় আমার। 44 00:02:21,438 --> 00:02:24,266 S05E06- The Rhinitis Revelation 45 00:02:44,666 --> 00:02:46,615 চিৎকার বন্ধ। 46 00:02:47,263 --> 00:02:49,686 আমি মোটেই খুশি না। 47 00:02:49,711 --> 00:02:52,123 শেষ কোন জিনিসটা নিয়ে তুমি খুশি ছিলে? 48 00:02:52,459 --> 00:02:54,491 ফ্রাইড চিকেনের সম্ভাবনায়। 49 00:02:56,586 --> 00:02:58,278 চমৎকার তো। 50 00:02:58,303 --> 00:03:00,869 আমাদের ওখানে রুট ৪ এর ডিনারে সুশি পরিবেশন করে... 51 00:03:00,894 --> 00:03:04,750 কিন্তু ওরা শুধু মাছ সরু করে কেটে সাথে আংকেল বেনের ভাত দেয়। 52 00:03:04,890 --> 00:03:09,858 এটাকে কুং ফু অক্ষরে মেনু তে লেখে ঠিকই, কিন্তু তাতে তো সেটা সুশি হয়ে যায় না। 53 00:03:10,077 --> 00:03:14,943 "কুং ফু অক্ষর" বলাটা হয়তো রাজনৈতিকভাবে সঠিক হবে না। 54 00:03:15,014 --> 00:03:18,225 ওহ, আমি তো ভাবতাম "চিং চং" বলা যাবে না। 55 00:03:19,412 --> 00:03:21,601 হ্যাঁ, হ্যাঁ, এটাও। 56 00:03:21,850 --> 00:03:26,018 তো শেলি, তোমার আর তোমার বান্ধবী এমির কী খবর... 57 00:03:26,043 --> 00:03:28,135 যদি মায়ের নাক গলানোয় কিছু মনে না করো। 58 00:03:28,160 --> 00:03:31,078 আসলে, এমির পক্ষ থেকে দারুণ খবর আছে। 59 00:03:31,103 --> 00:03:35,297 ও নিম্নশ্রেণীর প্রাণীর আসক্তির স্নায়ুজীবিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করছে। 60 00:03:35,322 --> 00:03:38,926 ও একটা স্টারফিশকে কোকেনে আসক্ত করার এইটুকু দূরে আছে। 61 00:03:39,297 --> 00:03:42,519 তোমার কোনো ধারণা আছে এই দুজনের মধ্যে আসলে কী চলছে? 62 00:03:42,544 --> 00:03:44,803 ব্যাপারটা আসলে অনেকটা লক নেস দানবের মতো। (১৯৯৬ সালের সিনেমা) 63 00:03:44,828 --> 00:03:47,893 হয়তো কিছু একটা আছে, হয়তো নেই। আমরা হয়তো কখনোই জানবো না। 64 00:03:48,402 --> 00:03:52,698 কিন্তু মাঝেমাঝে এটা চিন্তা করে নিজেকে ভয় দেখানোটা বেশ মজার। 65 00:03:56,236 --> 00:03:58,985 তুমি পাশের বাসার যুবতীর সাথে কতটা এগিয়েছ? 66 00:03:59,010 --> 00:04:02,217 শুনলাম তুমি নাকি কী একটা লং ডিস্ট্যান্স সম্পর্কে আছ? 67 00:04:02,242 --> 00:04:04,546 হ্যাঁ, রাজের বোন। 68 00:04:04,571 --> 00:04:06,429 একটু কঠিন। ও ভারতে। 69 00:04:06,454 --> 00:04:09,408 ওর বাবা মাও খুশি না যে ও সাদা চামড়ার একজনের সাথে প্রেম করছে। 70 00:04:09,433 --> 00:04:11,462 ওহ, হাস্যকর ব্যাপার, তাই না? 71 00:04:11,487 --> 00:04:15,615 কারণ তুমি... তুমি কিন্তু কখনো এর উল্টোটা চিন্তা করবে না। 72 00:04:17,226 --> 00:04:20,419 বেশ, তুমি কিছু জোর করতে পারবে না। 73 00:04:20,444 --> 00:04:25,171 আগে বোঝো যে তুমি আসলেই সম্পর্কে আছ নাকি কেবল বলছ। যেমনটা একটা কথা আছে, 74 00:04:25,196 --> 00:04:28,865 "বিড়াল ওভেনে বাচ্চা দিতে পারে ঠিকই, কিন্তু তাতে তাদের বিস্কুট বলা যায় না।" 75 00:04:29,287 --> 00:04:31,913 এতে আরও একটা কথা মনে পড়ে গেলোঃ 76 00:04:31,938 --> 00:04:36,358 "তুমি মুরগি কে ক্রিস্কোতে পাঠাতে পারবে, কিন্তু নিজের মাকে দিয়ে সেটা ফ্রাই করাতে পারবে না।" 77 00:04:37,894 --> 00:04:41,336 শেল্ডন, তুমি মুরগির কথা বলে আমাকে আর একবার বিরক্ত করলে... 78 00:04:41,361 --> 00:04:44,651 আমি এই রেস্টুরেন্টেই তোমাকে আমার হাঁটুতে বসাবো। 79 00:04:45,616 --> 00:04:48,308 প্লিজ বিরক্ত করো। প্লিজ, আমার জন্য। 80 00:04:52,268 --> 00:04:54,367 মিসেস কুপার, আপনার সুশি কেমন লেগেছে? 81 00:04:54,392 --> 00:04:58,562 ভালো। আরেকটু ভালো লাগতো যদি এটা রান্না করা হতো। 82 00:04:59,484 --> 00:05:02,119 আর যদি গরুর মাংস হতো। 83 00:05:02,835 --> 00:05:06,517 শেল্ডন, তোমার বাড়ির মালিক কবে এই লিফট ঠিক করবে? 84 00:05:06,542 --> 00:05:07,838 জানি না। 85 00:05:07,863 --> 00:05:13,186 ইদানিং, আমরা এটাকে মিসাইল টাওয়ার বানানোর ব্যাপারে কথা বলছি। 86 00:05:13,371 --> 00:05:18,650 আপনার ছেলে সম্ভবত মনে করছে আমাদের বারব্যাংক এর ওপর প্রতিরোধ হামলা করতে হবে। 87 00:05:18,859 --> 00:05:21,569 আমাদের ওপর হামলার আগে ওদের ওপর হামলা। 88 00:05:27,751 --> 00:05:31,212 আরে, দেখো কারা এলো অবশেষে। 89 00:05:31,785 --> 00:05:33,949 রাজ, তুমি কী করছ? 90 00:05:34,023 --> 00:05:37,859 তোমাদের পাই নি, তাই আমি ছয়জন নতুন বন্ধু এনেছি। 91 00:05:38,944 --> 00:05:41,274 দুঃখজনকভাবে, তিনজন মৃত। 92 00:05:41,500 --> 00:05:45,989 মা, তোমার কি রাজেশকে মনে আছে? রাজেশ, আমার মা। 93 00:05:46,014 --> 00:05:49,073 অবশ্যই, মিসেস কুপার। আবার দেখা হয়ে ভালো লাগলো। 94 00:05:49,098 --> 00:05:51,600 তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো। 95 00:05:52,998 --> 00:05:58,398 আমি ভাবতাম আমাদের রেড ইন্ডিয়ানদের মাঝে মাঝে আসক্তির সমস্যা আছে। 96 00:06:00,719 --> 00:06:02,973 আমরা এটাও বলি না। 97 00:06:03,734 --> 00:06:06,296 আমি আপনাকে একটা তালিকা করে দেবো। 98 00:06:06,321 --> 00:06:09,467 ওহ, তাহলে তো বড় শ্বেতাঙ্গ উপকার করবে তুমি! 99 00:06:11,517 --> 00:06:16,950 তো, রাজ, অ্যালকোহল দিয়ে তুমি কোন ব্যাথা নিরাময়ের চেষ্টা করছ? 100 00:06:16,975 --> 00:06:18,936 -কিছু না, আমি ঠিক আছি। -তাই কি? 101 00:06:18,961 --> 00:06:20,142 না। 102 00:06:20,548 --> 00:06:23,751 এইতো ভালো। এখন, আমাকে বলো তোমার কোথায় সমস্যা হচ্ছে? 103 00:06:23,776 --> 00:06:25,710 আমি অনেক একা। 104 00:06:25,749 --> 00:06:29,639 হ্যাঁ, একা আসতে হবে, একা যেতে হবে, মানুষের দুর্দশাগ্রস্থ অবস্থা। 105 00:06:29,664 --> 00:06:33,067 এখন, রাজ, যদি আমার মাকে ক্ষমা করো, 106 00:06:33,092 --> 00:06:35,888 মা একটা পেকান পাই বানাবে, সেটা এত ভালো হবে... 107 00:06:35,913 --> 00:06:38,506 আমি একদম ভুলেই যাবো তখন কিভাবে মা ফ্রাইড চিকেন ভণ্ডুল করে দিয়েছে। 108 00:06:38,982 --> 00:06:41,519 শেল্ডন, তোমার বন্ধু কষ্ট পাচ্ছে। 109 00:06:41,544 --> 00:06:43,076 আর কেউ কষ্ট পেলে আমরা কী করি? 110 00:06:43,178 --> 00:06:45,489 তাদের গরম পানীয় এনে দেই। 111 00:06:45,591 --> 00:06:49,130 যখন তারা পাঁড় মাতাল থাকে, কোন পানীয় আমরা এনে দেই? 112 00:06:49,218 --> 00:06:50,360 কফি। 113 00:06:50,561 --> 00:06:53,124 আর সাথে আমরা কী করি? 114 00:07:00,236 --> 00:07:02,625 এখন, তুমি আমার কথা শোনো। 115 00:07:02,650 --> 00:07:05,876 আমি জানি তোমার মনে হচ্ছে তুমি কাউকে পাবে না... 116 00:07:05,901 --> 00:07:07,886 কিন্তু প্রত্যেকটা চাবির একটা তালা থাকে। 117 00:07:07,911 --> 00:07:12,468 আমাদের ওখানে, ওয়ালমার্টে একটা মেয়ে কাজ করে, লম্বা, অনেক লম্বা। 118 00:07:12,493 --> 00:07:14,947 মই বেয়েই হাঁস শিকার করতে পারবে এমন অবস্থা। 119 00:07:15,628 --> 00:07:19,850 যদিও সে কখনো কোনো পুরুষ পায় নি, তারপর, একদিন, শোনো কী হয়েছে... 120 00:07:19,875 --> 00:07:23,104 হারলেম গ্লোবট্রটার্স শহরে এলো। 121 00:07:23,736 --> 00:07:27,314 সংক্ষেপে, এখন সেই মেয়ে পুরো দুনিয়া একজন... 122 00:07:27,339 --> 00:07:29,632 আধা-পেশাদার বাস্কেটবল খেলোয়াড়ের সাথে ঘোরে... 123 00:07:29,657 --> 00:07:32,370 আর সাথে দুটো সুন্দর মিশ্র বর্ণের শিশু। 124 00:07:33,097 --> 00:07:36,618 আমি আপনার উচ্চারণের কারণে অনেক কিছুই বুঝি নি... 125 00:07:36,643 --> 00:07:41,329 কিন্তু বলার ভঙ্গি অনেক প্রশান্তির ছিল আর যে ভাবেই হোক, আমার ভালো লাগছে। 126 00:07:42,188 --> 00:07:45,578 আমি আমার পেকান পাই পাবো না, তাই তো? 127 00:07:45,844 --> 00:07:47,859 ওরিয়ো খাবে? 128 00:07:47,884 --> 00:07:49,861 -ডাবল ক্রিম দেয়াটা? -না, সবসময়েরটা। 129 00:07:49,886 --> 00:07:52,220 ভালো। মাটিতে পড়ে থাকা লোককে আরও লাথি মারো। 130 00:07:53,929 --> 00:07:57,811 আমি আনন্দিত যে অবশেষে আমরা কিছু একটা একসাথে করছি, শুধু আমরা দুজন। 131 00:07:57,836 --> 00:08:01,241 নিশ্চয়ই, ছুটি কাটানোর সময় মানুষ যেই কাজটা মিস করে, তা হলো লন্ড্রি। 132 00:08:01,296 --> 00:08:04,098 সাবধানে, তুমি অনেক বেশি ডাউনি ঢালছ। 133 00:08:04,123 --> 00:08:06,842 জানোই তো, জামাকাপড় বেশি নরম হয়ে গেলে আমার ঘুম পায়। 134 00:08:07,076 --> 00:08:11,911 পুরনো সৃতি মনে করিয়ে দিলো। আমি তোমার লন্ড্রি করছি, তুমি পাশে দাঁড়িয়ে সমালোচনা করছ। 135 00:08:12,186 --> 00:08:14,146 সুন্দর, তাই না? 136 00:08:16,012 --> 00:08:17,322 মিসেস কুপার। 137 00:08:17,347 --> 00:08:19,946 -হাই। -ওহ, হ্যালো, ডার্লিং। 138 00:08:19,971 --> 00:08:22,674 শেল্ডন, তুমি তো বলো নি তোমার মা আসছেন। 139 00:08:22,699 --> 00:08:24,899 আমার সাপ্তাহিক ই-মেইল বিস্ফোরণের মধ্যে ছিল। 140 00:08:24,985 --> 00:08:28,119 "অবশেষে বিটের মৌসুম এসে গেছে" আর ... 141 00:08:28,144 --> 00:08:32,356 "ওহ হো, বিট খাওয়ার ফলে হওয়া লাল মল ক্যান্সার ছড়ায়।" এর মাঝামাঝি ছিল। 142 00:08:34,405 --> 00:08:38,409 -তো, তুমি কেমন আছ? -ভালো, ভালো। 143 00:08:38,434 --> 00:08:41,649 শুনলাম, লেনারডের নতুন গার্লফ্রেন্ড হয়েছে। তোমার কী অবস্থা এটা শোনার পর? 144 00:08:41,674 --> 00:08:45,263 ওহ,ভালোই। জানেন তো, অনেক দিন হয়েছে। আমি আবার নতুন করে শুরু করছি। 145 00:08:45,288 --> 00:08:49,712 আমি জানতে চাইছি, যখন তুমি নতুন করে শুরু করবে, এইটা পরবে? 146 00:08:51,056 --> 00:08:53,424 এটা পরলে কিউট লাগে। 147 00:08:53,449 --> 00:08:57,179 এই টপসের যা দাম, তার থেকে দশ গুণ বেশি ফ্রি ড্রিঙ্কের টাকাই উঠিয়েছে। 148 00:08:57,288 --> 00:09:01,272 হ্যাঁ, অশ্লীলতা দিয়ে পেনি অনেক টাকা আয় করবে ভবিষ্যতে। 149 00:09:02,670 --> 00:09:07,014 সোনা, তোমার কি মনে হয় হয়তো তোমার স্থায়ীভাবে প্রেমিক পাওয়ায়... 150 00:09:07,039 --> 00:09:10,443 সমস্যার কারণ তুমি তাদেরকে টিকেট কাটা ছাড়াই... 151 00:09:10,468 --> 00:09:12,302 রোলার কোস্টারে চড়তে দিচ্ছ? 152 00:09:13,333 --> 00:09:16,697 ওহ, ওরা সবসময় রোলার কোস্টারে চড়ে এমন না। 153 00:09:16,722 --> 00:09:20,122 মাঝেমাঝে শুধু চায়ের কাপ ঘোরানো পর্যন্তই থাকে। 154 00:09:22,847 --> 00:09:27,988 আমি আজ রাতে বাহিরে যাচ্ছি। আমি কোন জামা পরবো সেটা আপনাকে জিজ্ঞেস করা কি পাগলামি হবে? 155 00:09:28,013 --> 00:09:30,938 ওহ, একদম পাগলামি না। আর এত ভেঙ্গে পড়ো না। 156 00:09:30,963 --> 00:09:33,349 যখন আমি তোমার বয়সী ছিলাম, আমাকে এক বোতল স্ট্রবেরি ওয়াইন... 157 00:09:33,374 --> 00:09:35,325 দিলেই আমি গাড়ি চড়তে চলে যেতাম। 158 00:09:39,119 --> 00:09:43,556 হ্যাঁ, এটা আমার এই সপ্তাহের ই-মেইল বিস্ফোরণে থাকছে না। 159 00:09:45,525 --> 00:09:49,836 তো, এই বসন্তে, আমি আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাওয়ার সুযোগ পেয়েছি। 160 00:09:49,909 --> 00:09:53,196 ও বাবা, স্বর্গের রাজ্যে ভ্রমণ। 161 00:09:54,071 --> 00:09:59,015 যদি তুমি আজীবনের জন্য ওখানে থাকতে চাও, তাহলে আমি একটা বই দিতে পারি তোমার পড়ার মতো। 162 00:09:59,398 --> 00:10:03,244 ধন্যবাদ, কিন্তু আমি প্রত্যেক বছর চার্লি ব্রাউন ক্রিসমাস স্পেশাল দেখি... 163 00:10:03,269 --> 00:10:04,485 কাজেই মূল বক্তব্য জানি। 164 00:10:04,510 --> 00:10:06,789 আমি নিশ্চিত তোমার মা তোমাকে নিয়ে গর্বিত। 165 00:10:06,814 --> 00:10:11,371 না। মা বলছে যদি আমি পিছু না হটি, সে নাকি আমরণ অনশনে নামবে। 166 00:10:11,396 --> 00:10:15,179 এমনিতে সেরকম কোনো বিপদ হতে কয়েক বছর লাগবে, কিন্তু তাও। 167 00:10:15,522 --> 00:10:18,777 আমাদের কালকে বিনোদনের ব্যবস্থা আছে, মা। 168 00:10:18,802 --> 00:10:22,156 আমি তোমাকে সল পার্লমাটারের লেকচার দেখাতে নিয়ে যাচ্ছি... 169 00:10:22,181 --> 00:10:24,944 সৃষ্টিতত্বের ওপর ওনার নোবেল পুরস্কার জয়ী কাজের ওপর... 170 00:10:24,969 --> 00:10:27,681 আর সেরা ব্যাপার হচ্ছে, পরের প্রশ্ন উত্তর পর্বে... 171 00:10:27,706 --> 00:10:32,126 আমি এমন কিছু প্রশ্ন তৈরি করেছি যা ওনার উত্তরে একদম পেরেক ঠুকে দেবে। 172 00:10:32,672 --> 00:10:36,814 আমি জানি না, শেলি। আমি ভেবেছিলাম একটু দর্শনীয় জায়গা দেখা যেতো। 173 00:10:36,923 --> 00:10:41,848 তোমার ছেলে একজন নোবেল বিজয়ী কে তুলোধুনা করছে এর থেকে দর্শনীয় কী হতে পারে? 174 00:10:42,197 --> 00:10:45,759 আরে শেল্ডন, আমরা তোমার মাকে ওয়্যাক্স জাদুঘরের হলিউড সাইন, 175 00:10:45,784 --> 00:10:47,830 তারকাদের নামের ঐতিহাসিক ল্যান্ডমার্কে নিয়ে যাবো। 176 00:10:47,855 --> 00:10:49,373 হয়তো একটু রোডেও ড্রাইভেও। 177 00:10:49,398 --> 00:10:52,501 বেশ, আমি একটা হ্যান্ডব্যাগের পেছনে ১২০০০ ডলার ওড়াতে পারবো না... 178 00:10:52,526 --> 00:10:57,487 কিন্তু সচ্চরিত্রের নিন্দা করে যারা এগুলো করে, তাদের বিনামূল্যে দেখা যায়। 179 00:10:58,862 --> 00:11:02,160 -তুমি কী বলো? -আমি কী বলি? 180 00:11:02,185 --> 00:11:07,034 আমি বলি তোমাদের আমার মায়ের বেড়ানো নষ্ট করা বন্ধ করা উচিৎ, তোমার সুশি... 181 00:11:07,059 --> 00:11:09,185 আর তোমার দুঃখ, আর তোমার অশ্লীল শার্ট দিয়ে। 182 00:11:09,210 --> 00:11:10,352 থামো। 183 00:11:13,843 --> 00:11:18,062 ও তোমার শার্টের কথা বলে নি। তোমার শার্ট ঠিকই আছে। 184 00:11:22,069 --> 00:11:23,717 এগুলো সুস্বাদু হয়েছে। 185 00:11:23,780 --> 00:11:27,967 কৌশল টা হলো,শুকরের চর্বিতে প্যানকেক। আমি সব এটাতেই রান্না করি। 186 00:11:28,045 --> 00:11:31,106 সবকিছু? আপনার কি স্বাস্থ্য নিয়ে চিন্তা হয় না? 187 00:11:31,131 --> 00:11:33,527 ডাক্তারেরা সবসময় মত বদলাচ্ছে। 188 00:11:33,552 --> 00:11:35,252 এক সপ্তাহ বলবে, শুকরের চর্বি আমাদের জন্য খারাপ। 189 00:11:35,277 --> 00:11:37,536 পরের সপ্তাহে বলবে, শরীর যথেষ্ট পাচ্ছে না। 190 00:11:39,615 --> 00:11:40,896 সুপ্রভাত, শেলি। 191 00:11:40,959 --> 00:11:45,286 মা, আমি গত রাতে আমার ব্যবহারের জন্য ক্ষমা চাচ্ছি। 192 00:11:45,311 --> 00:11:46,722 ক্ষমা গ্রহণ করলাম। 193 00:11:46,747 --> 00:11:49,767 দারুণ। তোমার পার্লমাটার লেকচার সেই ভালো লাগবে। 194 00:11:49,792 --> 00:11:53,621 দেখো, উনি শুরু করবেন এটা বলে যে মহাবিশ্ব ৬০০০ বছরের বেশি পুরনো... 195 00:11:53,646 --> 00:11:55,792 কিন্তু আমার মতে, তুমি তখন কানে আঙ্গুল দিয়ে... 196 00:11:55,817 --> 00:11:57,835 "আশ্চর্যজনক কৃপা"র সুর গুনগুন করতে পারো। 197 00:11:58,476 --> 00:12:01,656 আমি তোমার বন্ধুদের সাথেই যাচ্ছি। 198 00:12:01,887 --> 00:12:03,864 কিন্তু আমি ক্ষমা চেয়েছি। 199 00:12:03,889 --> 00:12:07,339 আর সেটা আমার জন্য কঠিন ছিল, কারণ আমি ভুল কিছু করি নি। 200 00:12:08,379 --> 00:12:13,050 শেলি, তুমি ছোট থেকে বড় হওয়া পর্যন্ত আমি তোমার সাথে যথেষ্ট ধুলোভরা... 201 00:12:13,075 --> 00:12:16,290 লেকচার হলে গিয়েছি। আজকে আমি দর্শনীয় জায়গায় যেতে চাই। 202 00:12:16,315 --> 00:12:19,564 কাজেই, তুমি কয়েকটা প্যানকেক খেয়ে, কাপড় পরে আমাদের সাথে চলো না কেন? 203 00:12:19,674 --> 00:12:22,717 আমি যাচ্ছি না, আর তুমি আমাকে জোর করতে পারো না। 204 00:12:22,742 --> 00:12:24,992 ঠিকই বলেছ, পারি না। তোমার দিন শুভ হোক। 205 00:12:25,539 --> 00:12:29,211 বেশ, তুমি যতক্ষণ না তোমার মত না পালটাচ্ছ, ততক্ষণ আমি এখানে দাঁড়িয়ে থাকবো। 206 00:12:29,236 --> 00:12:31,960 তাহলে তোমাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হবে। 207 00:12:32,577 --> 00:12:37,017 আমি আমার শুকরের চর্বিটা নিয়ে ওইপাশে চলে যাচ্ছি। 208 00:12:37,626 --> 00:12:41,608 আমি ভাবতে পারছি না আমার নিজের মা আমাকে ত্যাগ করছে। 209 00:12:41,633 --> 00:12:43,487 আমি তোমাকে ত্যাগ করছি না। 210 00:12:43,512 --> 00:12:47,616 শেল্ডন, তোমাকে ত্যাগ করা মানে একটা ঝুড়িতে করে তোমাকে চার্চের দরজার সামনে ফেলে যাওয়া। 211 00:12:47,641 --> 00:12:51,620 আমি হলিউড যাবো, আর ওয়্যাক্স করা রোনাল্ড হেনরি নামের একজনকে এই দেশের... 212 00:12:51,645 --> 00:12:54,095 প্রতি তার সেবার জন্য ধন্যবাদ দেবো। 213 00:12:55,579 --> 00:12:59,128 আমাদের সম্পর্ক মনে হচ্ছে ভিন্ন রাস্তায় চলছে, মা। 214 00:12:59,153 --> 00:13:02,023 -বেশ, আমার ধারণাও তাই। -দুঃখিত, সিরাপ। 215 00:13:03,231 --> 00:13:08,029 ঠিকাছে, মা। যখন তুমি রিপ্লের "বিশ্বাস করুন আর না করুন" জাদুঘরে যাবে... 216 00:13:08,054 --> 00:13:11,348 যদি সেখানে এমন কোনো প্রদর্শনী হয়, যে একজন মা তার পৃথিবীর সবথেকে বিস্ময়কর... 217 00:13:11,373 --> 00:13:16,172 ছেলের সাথে একদিন কাটানোর সুযোগ বাঞ্চাল করে দিয়েছে, বিশ্বাস কোরো, সেটা সত্যি। 218 00:13:17,367 --> 00:13:19,312 আমি নেই নি... 219 00:13:21,617 --> 00:13:24,554 লেকচারটা পুরো সময় নষ্ট ছিল। 220 00:13:24,579 --> 00:13:27,998 আমি আমার ডায়াপারের জিনিস দিয়েই নার্সারির দেয়ালে এর থেকে... 221 00:13:28,057 --> 00:13:31,091 সঠিক প্রারম্ভিক মহাবিশ্বের ডায়াগ্রাম এঁকেছিলাম। 222 00:13:32,536 --> 00:13:34,551 তুমি কি অসুস্থ বোধ করছ? 223 00:13:34,576 --> 00:13:39,368 না, আমার শুধু ওইসব মানুষে অ্যাালার্জি যারা কোনো কারণ ছাড়াই নোবেল পেয়ে যায়। 224 00:13:39,493 --> 00:13:42,904 শেল্ডন, এটা কি হতে পারে যে তোমার ক্ষিপ্ত মেজাজের কারণ... 225 00:13:42,929 --> 00:13:46,047 মানে, যদি কথ্য ভাষা বলি, কুটনামী... 226 00:13:46,469 --> 00:13:50,054 এর কারণ কি তুমি তোমার মায়ের অগ্রাধিকার নও, তাই? 227 00:13:50,079 --> 00:13:53,538 না। অথবা, যেমনটা কথ্য ভাষায় বলে, নাহ-আহ... 228 00:13:54,671 --> 00:13:57,978 তুমি নিশ্চিত? নবজাতক আর মায়ের বন্ধন... 229 00:13:58,003 --> 00:13:59,871 স্তন্যপায়ী জীবের মনস্তত্ত্বের প্রাথমিক একক। 230 00:13:59,896 --> 00:14:02,525 ওহ, এই যে। তোমার সব কিছু বানরে এসেই শেষ হয়। 231 00:14:02,550 --> 00:14:04,458 শুধু বানর, বানর, বানর। 232 00:14:05,301 --> 00:14:07,530 শেল্ডন, আমরা সবাই পশু। 233 00:14:07,555 --> 00:14:10,324 হতে পারে তোমার মধ্যে কিছু অসাধারণ ব্যাপার আছে... 234 00:14:10,349 --> 00:14:13,935 কিন্তু আবেগ আর সম্পর্কের ক্ষেত্রে, তুমি বাকি সবার মতোই। 235 00:14:13,999 --> 00:14:16,911 তুমি কি বলতে চাইছ যে আমার আবেগময় সমস্যাগুলোর... 236 00:14:16,936 --> 00:14:20,022 ওইসব বোকা লোকগুলোর সাথে কোনো তফাৎ নেই? 237 00:14:20,349 --> 00:14:24,089 আসলে, কিছু গবেষণা বলছে, বারবার চিন্তা কম যারা করে... 238 00:14:24,114 --> 00:14:26,366 তারা সম্পর্ক টিকিয়ে রাখায় বেশি বুদ্ধিমান হয়। 239 00:14:28,993 --> 00:14:30,939 তুমি নিশ্চিত তোমার সর্দি লাগে নি? 240 00:14:31,009 --> 00:14:34,014 হ্যাঁ, সাধারণ সর্দি, বাকি সবার মতোই। 241 00:14:34,039 --> 00:14:35,944 তোমার তো ভালোই লাগবে, তাই না? 242 00:14:38,544 --> 00:14:40,795 ওহ, এটা সুন্দর। 243 00:14:40,963 --> 00:14:43,464 মানে, তোমাদের জপমালাধারী হিসেবে। 244 00:14:43,924 --> 00:14:48,536 মিসেস কুপার, আমরা "ক্যাথলিক" বলি, "জপমালাধারী" না। 245 00:14:48,692 --> 00:14:53,644 হায় ঈশ্বর, অবাকই লাগছে যে তোমরা ক্যালিফোর্নিয়ার মানুষেরা কথা আদৌ বলতে পারো। 246 00:14:53,957 --> 00:14:56,519 সবথেকে জঘন্য হলিউড টুর ছিলো এটা। 247 00:14:56,566 --> 00:14:58,517 আরে ভাই, উনি তো গীর্জা দেখতে চাইলেন। 248 00:14:58,542 --> 00:15:01,083 এই, এখানে তো ওয়াইন আছে, তাই না? 249 00:15:01,669 --> 00:15:05,449 এই, আমাদের কোনো ভগবানের এরকম পেশী নেই। 250 00:15:06,238 --> 00:15:10,409 হ্যাঁ, উনিই শেষ ইহুদি যিনি সিট-আপ করতেন। 251 00:15:11,105 --> 00:15:13,730 দেখো, কোথায় নিয়ে গেলো এটা ওনাকে। 252 00:15:14,401 --> 00:15:18,577 এই, আমরা যেহেতু এখানে আছি, একটু প্রার্থনা করে ফেললে কেমন হয়? 253 00:15:18,602 --> 00:15:20,560 এই গীর্জাতেই আরেকটা গীর্জা হয়ে যাক। 254 00:15:20,630 --> 00:15:22,313 ওহ, আমি নিশ্চিত না করা ঠিক... 255 00:15:22,338 --> 00:15:24,148 সহজ। আমি তোমাদের দেখাচ্ছি কিভাবে। 256 00:15:24,173 --> 00:15:29,318 ঈশ্বর, আমি ম্যারি কুপার। আপনার কাছে গামোরাহ, ক্যালিফোর্নিয়া থেকে আসছি। 257 00:15:29,451 --> 00:15:33,652 আমি আপনাকে ধন্যবাদ দিতে চাই, আমার ছোটো শেলির মঙ্গল করার জন্য। 258 00:15:33,677 --> 00:15:36,929 সাথে আপনাকে ধন্যবাদ দিতে চাই আমার বাইবেল দিয়ে ওকে আঘাত... 259 00:15:37,061 --> 00:15:40,005 না করার অব্যাহত শক্তিপ্রদানের জন্য। 260 00:15:40,794 --> 00:15:43,285 ঠিকাছে, পেনি, তোমার পালা। 261 00:15:43,504 --> 00:15:47,348 আচ্ছা, এহেম, এই, ঈশ্বর, কী অবস্থা? 262 00:15:48,241 --> 00:15:52,201 আমি ভালো আছি, কিন্তু আমার পরিবারের জন্য বিরাট সাহায্য হবে... 263 00:15:52,226 --> 00:15:54,941 যদি আপনি আমার ভাইয়ের মেথ বানানো বন্ধ করতে পারেন। 264 00:15:56,650 --> 00:15:58,984 কিন্তু, পুলিশ না, শান্ত ভাবে। 265 00:16:01,048 --> 00:16:05,272 তাছাড়া ও "প্রতিবেশী কে ভালবাসুন" কথাটাকে বেশিই বাড়াবাড়িভাবে নিয়ে ফেলেছে... 266 00:16:05,297 --> 00:16:08,714 হয়তো ম্যারি ম্যাগড্যালেনের সাথে কথোপকথনটা উদাহরণসরূপ নিতে পারেন। 267 00:16:08,850 --> 00:16:11,949 লেনারড, এবার তুমি। ওয়াশারম্যান, তৈরি হও। 268 00:16:12,802 --> 00:16:14,470 আচ্ছা, আমি জানি না। 269 00:16:14,568 --> 00:16:18,115 হয়তো, আমাকে লম্বা করে দিতে বলার জন্য একটু দেরিই হয়ে গেছে। 270 00:16:23,353 --> 00:16:27,575 যদি আমার গার্লফ্রেন্ডের ব্যাপারে একটু সাহায্য করতে পারেন, ও এখন ভারতে আছে। 271 00:16:27,600 --> 00:16:30,073 -সেটা চমৎকার হবে। -শুনলেন? মেয়ে নিয়ে সমস্যা। 272 00:16:30,098 --> 00:16:32,931 বোঝা গেলো আমরা দুজনই এতদিন ভুল জেনে এসেছিলাম। 273 00:16:34,949 --> 00:16:38,495 -তোমার কী বলার আছে? -আমার? না, ধন্যবাদ। আমি ঠিক আছি। 274 00:16:38,520 --> 00:16:41,297 আমি শুধু এখন আগুনে ফেটে না যাওয়ার চেষ্টা করছি। 275 00:16:44,469 --> 00:16:46,087 রাজেশ? 276 00:16:47,121 --> 00:16:53,256 ও বলছে, ওর শেষ পাঁচ পাউণ্ড ওজন ঝরাতে অনেক কষ্ট হচ্ছে। 277 00:16:53,818 --> 00:16:57,334 আমি মেয়েদের সাথে কথা বলার সমস্যাতেই যাচ্ছি তাহলে। 278 00:16:57,741 --> 00:17:00,507 না, শুধু একটা ইচ্ছের কথা বলা যাবে। 279 00:17:16,853 --> 00:17:19,652 দেখুন আমাদের দুজনকে। 280 00:17:20,093 --> 00:17:23,804 আমি, একজন বিখ্যাত পদার্থবিদ। 281 00:17:23,829 --> 00:17:28,077 যে ধরণের মেধা এক প্রজন্মে একটা কি দুটো আসে। 282 00:17:28,102 --> 00:17:30,556 আপনি, আমজনতা... 283 00:17:30,581 --> 00:17:34,278 স্টক ব্রোকার বা, ভ্যাকুয়াম ক্লিনার বিক্রেতা... 284 00:17:34,303 --> 00:17:38,222 অথবা, জুতা-পালিশওয়ালার পরিশ্রমে ক্লান্ত। 285 00:17:39,136 --> 00:17:41,855 কিন্তু ভেতরে ভেতরে... 286 00:17:41,988 --> 00:17:45,408 আপাতদৃষ্টিতে, আমরা কেবল একই খোসায় দুটো মটরদানা। 287 00:17:45,455 --> 00:17:47,767 সাধারণ দানা... 288 00:17:47,838 --> 00:17:53,326 আর একটা দানা হয়তো এক প্রজন্মে একটা কি দুটো আসে। 289 00:17:56,654 --> 00:18:00,982 বৃষ্টি। আরও এক মহান সমকক্ষকারী। 290 00:18:01,044 --> 00:18:05,829 মেধাবী আর মেধাহীনের মাথায় একই ভাবে পড়ে। 291 00:18:12,068 --> 00:18:14,115 সবজান্তা শমশের। 292 00:18:17,132 --> 00:18:21,340 -ওহ, মিসেস কুপার, গন্ধটা খুবই সুন্দর। -তুমি জেনে রেখো, সোনা। 293 00:18:21,365 --> 00:18:25,628 একজন পুরুষকে পটানোর সত্যিকার উপায় হচ্ছে গলিত পনির আর মাশরুম সুপের ক্রিম। 294 00:18:25,653 --> 00:18:28,743 সে পঞ্চাশ বছর বয়সে মারা যাবে কিন্তু তার ভালোবাসা সত্যিকারের হবে। 295 00:18:33,230 --> 00:18:37,115 আমার টিস্যু লাগবে। এটা ভিজে গেছে। 296 00:18:39,378 --> 00:18:41,730 -এই যে। -ধন্যবাদ। 297 00:18:41,808 --> 00:18:44,408 হ্যাঁ, আমি আজকে একটা জিনিস শিখলাম। 298 00:18:44,463 --> 00:18:47,841 তুমি আর আমি, অনেকভাবেই... 299 00:18:47,866 --> 00:18:51,368 মানে বুদ্ধিমত্তা আর যাই গোনায় ধরো, ওসব বাদে, আমরা একই। 300 00:18:53,611 --> 00:18:56,312 সোনা, তুমি কি অসুস্থ? 301 00:18:56,337 --> 00:18:59,394 আশা করি, কারণ যদি তাই হয়, বেঁচে থাকার কোনো মানে নেই। 302 00:18:59,605 --> 00:19:03,914 বাবা, তোমার তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। তোমাকে বিছানায় নিয়ে যাই চলো। 303 00:19:03,939 --> 00:19:05,401 -আচ্ছা। -চিন্তা নেই। 304 00:19:05,426 --> 00:19:07,569 মা তার বাচ্চাকে যত্ন করতে হাজির। 305 00:19:07,632 --> 00:19:12,595 আর শুধু ঠিকভাবে বোঝার জন্য, শুধু তার বাচ্চা, অন্য কারো না। 306 00:19:12,620 --> 00:19:13,864 নিশ্চয়ই। 307 00:19:13,958 --> 00:19:17,836 আমাকে মধু দিয়ে চা আর পাউরুটির কোণা কেটে টোস্ট করে দিতে পারবে? 308 00:19:17,861 --> 00:19:22,842 -তোমার যা মন চায়, সব পাবে। -ধন্যবাদ, মা। তুমি সেরা। 309 00:19:23,920 --> 00:19:26,934 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 310 00:19:30,521 --> 00:19:35,098 শেষবার যখন তোমার বুকে ভেপোরাব লাগাই, তখন তোমার বুকে পশম ছিল না। 311 00:19:35,364 --> 00:19:39,364 জানি, গত বছর ভরেছে। 312 00:19:40,050 --> 00:19:44,172 আমি এইবারে তোমার সাথে বেশি সময় কাটাতে পারলাম না। 313 00:19:44,197 --> 00:19:46,431 আর সেটা কার অন্যায়? 314 00:19:47,038 --> 00:19:48,664 তোমার। 315 00:19:49,371 --> 00:19:54,712 শেলি, তুমি এখন আর আট বছরের বালক না। আমাদের সম্পর্কের ধরণ পাল্টাতে হবে। 316 00:19:54,737 --> 00:19:56,274 না, হবে না। 317 00:19:56,299 --> 00:19:59,815 -আমাদের যা আছে, সেটা চমৎকার যাচ্ছে। -সোনা, তুমি এখন প্রাপ্তবয়স্ক। 318 00:19:59,840 --> 00:20:03,906 বা হয়তো আমি নতুন কোনো প্রজাতির অংশ যারা কয়েক শত বছর বাঁচে... 319 00:20:03,931 --> 00:20:06,360 সেই হিসেবে, আমি বলতে গেলে একটা শিশু। 320 00:20:06,758 --> 00:20:11,209 ওহ, তোমাকে হিউস্টনে নেয়াটা বড্ড দরকার ছিল। 321 00:20:12,945 --> 00:20:16,531 এর মানে কি তুমি "সফট কিটি" গাইবে না? 322 00:20:16,556 --> 00:20:20,436 না, আমি সবসময় তোমাকে "সফট কিটি" শোনাবো। 323 00:20:26,283 --> 00:20:29,595 -মিসেস কুপার, আমাদের কি পাই টা বের করে ফেলা উচিৎ...? -বেড়িয়ে যাও! 324 00:20:31,513 --> 00:20:33,481 এটা কিন্তু অভদ্রতা হলো। 325 00:20:33,537 --> 00:20:36,484 আমি জানি, কিন্তু ও অকাজই করতো। 326 00:20:37,743 --> 00:20:39,536 গাও। 327 00:20:41,607 --> 00:20:43,775 কাকে বোকা বানাচ্ছ, মা? 328 00:20:43,959 --> 00:20:45,710 শুরু থেকে। 329 00:20:47,360 --> 00:20:50,498 এটার কথাই বলছি আমি।