1 00:00:03,226 --> 00:00:06,647 ভূগর্ভস্থ কোষে ঢোকার প্রবেশপথ মস-আবৃত একটা দরজা। 2 00:00:06,672 --> 00:00:09,992 তুমি দরজা খুলতে সক্ষম হলে, সাথে সাথে দেখলে সামনে... 3 00:00:10,017 --> 00:00:13,701 একটা উৎকট, বিশ্রী গন্ধে ভরা, মস আবৃত রাক্ষস। 4 00:00:13,755 --> 00:00:14,946 তুমি কী করবে? 5 00:00:15,243 --> 00:00:18,485 আমি বলবো, "হেই মা, ডিনারে কী আছে?" 6 00:00:21,313 --> 00:00:22,679 সতেরো। 7 00:00:22,773 --> 00:00:27,062 রাক্ষস তোমার কৌতুক শুনে মজা পেয়েছে আর তোমাকে যাওয়ার অনুমতি দিয়েছে। 8 00:00:27,486 --> 00:00:30,205 অবশ্য, আমারও ভালো লেগেছে। 9 00:00:31,578 --> 00:00:34,131 বিয়ের পরিকল্পনা কেমন যাচ্ছে, হাওয়ারড? 10 00:00:34,156 --> 00:00:38,085 দারুণ। গত রাতে পাঁচ ঘণ্টা ধরে মেসির উপহার নিবন্ধনের জায়গায় অপেক্ষা করেছি। 11 00:00:38,110 --> 00:00:42,852 মনে হচ্ছে অবশেষে আমি প্রিয় সেই মাটির অ্যাাস্পারাগাস থালা পেতে চলেছি যা সবসময় চেয়েছি। 12 00:00:42,877 --> 00:00:46,571 দেখলে, এটাই ৯০০০ মাইল দূরে গার্লফ্রেন্ড থাকার সুবিধা। 13 00:00:46,596 --> 00:00:48,974 আমি যা খুশি তাই করে আমার রাতগুলো কাটাতে পারি। 14 00:00:48,999 --> 00:00:50,960 যেমন আমাদের সাথে আতেল গেম খেলে... 15 00:00:50,985 --> 00:00:54,003 তারপর সন্দেহজনকভাবে লম্বা সময় ধরে গোসল করা? 16 00:00:56,421 --> 00:00:58,047 হয়তো। 17 00:00:59,753 --> 00:01:01,971 আমরা ডাঞ্জনে ঢুকেছি। 18 00:01:02,135 --> 00:01:04,483 তুমি ড্রাগন দেখলে। 19 00:01:04,671 --> 00:01:07,668 আসলেই? তো আমরা ডাঞ্জন আর ড্রাগন খেলছি। 20 00:01:07,693 --> 00:01:09,820 আর ডাঞ্জনে ঢুকে ড্রাগন দেখলাম? 21 00:01:10,431 --> 00:01:15,312 -এটা কি বেশি বোকামো হয়ে গেলো না? -যখন তুমি প্যারাশুট আর মই খেলো... 22 00:01:15,337 --> 00:01:18,750 তুমি কি সবগুলো প্যারাসুট আর মই নিয়ে অভিযোগ করতে থাকো? 23 00:01:19,954 --> 00:01:22,583 তুমি কি এই পুরো পাই খাবে? 24 00:01:22,915 --> 00:01:25,126 হয়তো। কেন না? 25 00:01:25,181 --> 00:01:27,755 আমার জীবনে কে আছে যার জন্য আমার চিকন থাকতে হবে? 26 00:01:28,056 --> 00:01:31,175 হায় ঈশ্বর, তুমি কি আবার ব্রিজেট জোন্স দেখেছ? 27 00:01:31,561 --> 00:01:34,970 না, আসলে সবারই কেউ না কেউ আছে। 28 00:01:34,995 --> 00:01:37,575 শেল্ডন এমির সাথে, হাওয়ারড বিয়ে করছে... 29 00:01:37,600 --> 00:01:40,405 -তুমি আমার বোনের সাথে প্রেম করছ। -এবার যেহেতু হাওয়ারড বিয়ে করছেই... 30 00:01:40,430 --> 00:01:43,224 হয়তো ও তোমার জন্য ওর পুরনো কোনো গার্লফ্রেন্ডকে জোগাড় করে দিতে পারে। 31 00:01:43,585 --> 00:01:46,273 জানো আমি কাকে আমার একাকীত্বের জন্য দোষ দেই? 32 00:01:46,298 --> 00:01:48,167 মার্কিন যুক্তরাষ্ট্রকে। 33 00:01:48,192 --> 00:01:49,960 তোমাদের সিনেমা আর টিভি শো গুলো... 34 00:01:49,985 --> 00:01:54,073 রাস্তার ছেলেপেলেদের সুন্দরী সোনালি চুলের বড় স্তনের মেয়ের আশা দেখায়। 35 00:01:54,497 --> 00:01:57,701 আরেকটা পাই খাও, তোমার নিজেরও বড় স্তন হয়ে যাবে। 36 00:01:58,043 --> 00:02:01,410 এসব নির্দয়। তুমি জানো এটা সরাসরি আমার পাছায় যাবে। 37 00:02:01,481 --> 00:02:04,083 মহোদয়গণ, প্লিজ, মনোযোগ দাও। 38 00:02:04,108 --> 00:02:08,462 -তুমি মুখ দিয়ে আগুন বের করা ড্রাগনের সামনে। -আমি জানি না আমি আর খেলতে চাই কিনা। 39 00:02:08,563 --> 00:02:11,725 কারণ তোমার গার্লফ্রেন্ড নেই, তাই? হায় রে, 40 00:02:11,750 --> 00:02:15,719 যদি এটা ডাঞ্জন আর ড্রাগন না খেলার কারণ হয়, তাহলে এই খেলার কপালে দুঃখ আছে। 41 00:02:19,151 --> 00:02:21,948 S05E04- The Wiggly Finger Catalyst 42 00:02:41,761 --> 00:02:45,040 এবার, আমার ধারণা আমরা এই একই ওয়্যাক্স পরে আমাদের... 43 00:02:45,065 --> 00:02:47,509 একে অপরের বিকিনি লাইন পরিষ্কারে ব্যবহার করতে পারি। 44 00:02:48,189 --> 00:02:50,986 হ্যাঁ, আমার বিকিনি লাইন ঠিকই আছে। 45 00:02:51,011 --> 00:02:52,756 কে চমকিত? আমি না। 46 00:02:55,639 --> 00:02:58,669 তো, বার্নাডেট, বিয়ের পরিকল্পনা কেমন চলছে? 47 00:02:58,694 --> 00:03:01,232 আর আমি কিন্তু এটা প্রত্যাশিত ব্রাইডসমেইড হিসেবে জিজ্ঞেস করছি না। 48 00:03:01,257 --> 00:03:03,276 আমাকে নাও, আমাকে নাও। 49 00:03:05,160 --> 00:03:07,925 আমরা গতকাল কেক টেস্টিং এ গেছিলাম। 50 00:03:08,022 --> 00:03:09,472 রাজও সাথে ছিল। 51 00:03:09,536 --> 00:03:12,447 ও কাঁদতে কাঁদতে স্যাম্পলগুলোর অর্ধেকই খেয়ে ফেলেছে। 52 00:03:12,540 --> 00:03:17,110 আহারে বেচারা। ও অনেক একা। আমাদের ওকে একজন জোগাড় করে দেয়া উচিৎ। 53 00:03:17,242 --> 00:03:20,201 জানো, আমার অফিসে সুন্দর একটা মেয়ের সাথে আলাপ হয়েছে। 54 00:03:20,226 --> 00:03:23,204 ও আমাদের একজন ড্রাগ ট্রায়ালের লোকের স্ত্রী। 55 00:03:24,582 --> 00:03:27,231 হ্যালো? ও বিবাহিতা। 56 00:03:27,317 --> 00:03:31,703 হ্যাঁ, কিন্তু ওর স্বামী গুরুতর রক্তজমাট হয়ে হৃদস্পন্দন বন্ধের রোগী... 57 00:03:31,728 --> 00:03:35,973 আর আমাকে একজন বলেছে ওই লোক ভুয়া চিকিৎসার গ্রুপে। 58 00:03:36,981 --> 00:03:41,972 আচ্ছা, তাহলে ভবিষ্যৎ দুঃখে জর্জরিত বিধবাকে পটাতে হবে। 59 00:03:45,131 --> 00:03:47,131 -তুমি অর্ডার করবে? -এক সেকেন্ড। 60 00:03:47,241 --> 00:03:49,479 আমি একটা পরীক্ষা করছি। 61 00:03:49,643 --> 00:03:52,983 ডাঞ্জন আর ড্রাগনের ডাইস দিয়ে? 62 00:03:53,151 --> 00:03:55,811 হ্যাঁ, এখন থেকে... 63 00:03:55,836 --> 00:03:59,490 আমি আমার জীবনের সব ছোটোখাটো সিদ্ধান্ত ডাইসের মাধ্যমে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি। 64 00:03:59,515 --> 00:04:05,260 এতে আমার মাথা যা ভালো করে, মানে আলোকিত এবং বিস্মিত করার কাজে মুক্ত থাকবে। 65 00:04:05,799 --> 00:04:09,439 ১৪ পৃষ্ঠা, সাত নম্বর খাবার। 66 00:04:10,063 --> 00:04:12,055 তাহলে, ডিনারে কী নিচ্ছ? 67 00:04:12,118 --> 00:04:14,880 সাইড ডিশ হিসেবে কর্ণ সাকোট্যাশ (ভুট্টা আর লাইমাশুটি দিয়ে রান্না এক প্রকার খাবার) 68 00:04:15,423 --> 00:04:17,675 হুম, ইন্টারেস্টিং। 69 00:04:17,866 --> 00:04:20,511 হাওয়ারড, তোমার সাথে এক মিনিট কথা বলা যাবে? 70 00:04:20,536 --> 00:04:25,624 আমি তোমার বন্ধুদেরকে আর দেখাতে চাই না যে আমি বাচ্চাদের বুস্টার সিটে বসতে পারি। 71 00:04:26,098 --> 00:04:29,918 না, ওই জন্য না। আমার সাথে আসবে, প্লিজ? 72 00:04:30,246 --> 00:04:34,817 দেখি তো আমি সাকোট্যাশের সাথে কী পান করবো? 73 00:04:35,951 --> 00:04:38,703 এক পিচার মার্গারিটা। 74 00:04:40,388 --> 00:04:42,778 তুমি কি আসলেই এসব চাও? 75 00:04:42,803 --> 00:04:45,184 এটাই তো মজার বিষয়। তাতে কিছু যায় আসে না। 76 00:04:45,209 --> 00:04:49,129 আমার মাথা অন্য আরও গুরুত্বপূর্ণ কাজে ভাবার জন্য মুক্ত। 77 00:04:49,195 --> 00:04:50,958 এখন তোমার মাথা কী ভাবছে? 78 00:04:51,063 --> 00:04:52,953 হ্যামবার্গার আর লেমোনেড। 79 00:04:54,043 --> 00:04:58,048 রাজ, তোমার সাথে একজনের আলাপ করাতে চাই। 80 00:04:58,073 --> 00:05:01,027 ও আমার বান্ধবী, এমিলি। আমি ওকে স্পিন ক্লাস থেকে চিনি। 81 00:05:01,785 --> 00:05:06,307 না, রাজ, রিল্যাক্স। ও শুনতে পাবে না। ও বধির। 82 00:05:07,338 --> 00:05:11,111 এমিলি, ও আমাদের বন্ধু রাজ। 83 00:05:14,571 --> 00:05:19,320 দেখো তোমাদের, কি সুন্দর মিলে গেলে। আমি কত ভালো। 84 00:05:24,963 --> 00:05:26,089 হাই। 85 00:05:27,979 --> 00:05:30,338 ও বলছে, "আলাপ করে ভালো লাগলো।" 86 00:05:30,363 --> 00:05:33,876 ও কি মন থেকে বলেছে নাকি রসিকতা করে ইশারা করলো? 87 00:05:34,377 --> 00:05:38,005 রাজ বলছে, "তোমার সাথে আলাপ করেও ভালো লেগেছে।" 88 00:05:38,220 --> 00:05:41,508 ও বলছে, ওর পরিবারের কাছে ফিরে যেতে হবে। 89 00:05:41,533 --> 00:05:45,590 কিন্তু পেনির কাছে ওর নাম্বার আছে, যদি তুমি ওকে টেক্সট করতে চাও, আর দেখা করতে চাও। 90 00:05:45,692 --> 00:05:47,956 আচ্ছা, আমি ধীরে এগোতে চাই। 91 00:05:47,981 --> 00:05:51,443 ওকে বলো, "হয়তো, যাইহোক, বেব।" 92 00:05:54,221 --> 00:05:56,014 ও টেক্সট করবে। 93 00:05:56,991 --> 00:06:01,073 দেখো অবস্থা, আমি ডেট পেয়ে গেছি। 94 00:06:01,159 --> 00:06:03,143 আমি আবার অ্যামেরিকা ভালোবাসি। 95 00:06:05,401 --> 00:06:08,077 আর এবার ডেজার্টের পালা। 96 00:06:08,102 --> 00:06:10,869 হট ফাজ সানডে যেন আসে। হট ফাজ সানডে যেন আসে। 97 00:06:11,432 --> 00:06:14,416 ব্যাম! এটার কথাই বলছি আমি! 98 00:06:16,837 --> 00:06:20,384 আচ্ছা, ও এখানে আসা মাত্র যাতে ও বোঝে আমার কোনো আপত্তি নেই... 99 00:06:20,409 --> 00:06:23,104 আমি ওর বধির হওয়া নিয়ে একটু মজা করবো। 100 00:06:25,151 --> 00:06:29,056 আমি ভাবছিলাম, "এই, তুমি কি শুনেছ...?" 101 00:06:29,081 --> 00:06:31,564 ওহ, না। আমি নিশ্চিত শোনো নি। 102 00:06:31,916 --> 00:06:36,868 হয়তো আমাদের আবারও তোমার একাকী, ভোটকা হওয়ার পরিকল্পনায় ফেরত যাওয়া উচিৎ। 103 00:06:37,015 --> 00:06:38,725 ওহ, এসে গেছে। 104 00:06:40,001 --> 00:06:42,820 কোনো মজা না। 105 00:06:46,645 --> 00:06:49,952 -ও বলছে, ও দেরির জন্য দুঃখিত। -ওহ, ওকে বলো সমস্যা নেই। 106 00:06:49,977 --> 00:06:52,996 ওকে বলো ওর চোখগুলো স্বর্গীয় কুমারীদের প্রাসাদের লেকের... 107 00:06:53,021 --> 00:06:56,468 ফুটন্ত ঝিকিমিকি লিলিফুলের মতো জ্বলজ্বল করছে। 108 00:06:59,236 --> 00:07:01,655 আসলেই? এটা দিয়ে শুরু করতে চাও? 109 00:07:01,724 --> 00:07:06,081 -আমি সারা রাত ধরে এটা ভেবেছি। বলো। -আমি ঝিকিমিকির সংকেত জানি না। 110 00:07:06,106 --> 00:07:08,409 -তাহলে বানান করো। -বানানও করতে পারবো না। 111 00:07:08,434 --> 00:07:09,852 তুমি কিন্তু সব গোলমাল করছ। 112 00:07:11,550 --> 00:07:13,684 তোমার চোখ ওর ভালো লেগেছে। 113 00:07:13,709 --> 00:07:16,047 তুমি আমাকে গুহামানবের মতো বানিয়ে দিলে। 114 00:07:16,601 --> 00:07:19,508 ও বলছে,"ধন্যবাদ। তোমার চোখগুলোও সুন্দর।" 115 00:07:19,533 --> 00:07:22,301 সত্যি? ওকে জিজ্ঞেস করো ও কতগুলো বাচ্চা চায়... 116 00:07:22,326 --> 00:07:25,195 আর ও যেই সংখ্যাই বলুক, তুমি বলবে, "আমিও"। 117 00:07:27,911 --> 00:07:29,329 না। 118 00:07:29,798 --> 00:07:34,349 বেশ। ওকে বলো আমার কণ্ঠ জেমস আর্ল জোন্সের মতো আকর্ষণীয় ভারী। 119 00:07:34,458 --> 00:07:38,122 ও জেমস আর্ল জোন্সের আওয়াজ কী রকম, জানে না। 120 00:07:38,318 --> 00:07:41,628 দারুণ। তাহলে ও বুঝবে না আমি মিথ্যা বলছি। 121 00:07:42,700 --> 00:07:49,190 দেখা যাক, এমন আর কী তোমাকে বলা যায় যাতে তোমার আমাকে ভালো লাগবে? 122 00:07:50,643 --> 00:07:52,979 ওহ, আমি সঙ্গীত ভালোবাসি। 123 00:07:53,836 --> 00:07:55,478 তুমি কি সঙ্গীত ভালোবাসো? 124 00:07:57,072 --> 00:07:59,399 তুমি কি সত্যিই এটা জিজ্ঞেস করতে চাও? 125 00:07:59,548 --> 00:08:03,126 ওহ, তাই তো। সবাই ই সঙ্গীত ভালোবাসে। 126 00:08:04,152 --> 00:08:07,574 ও বলছে, "তুমি কি কোনো বাজনা বাজাও?" 127 00:08:07,599 --> 00:08:10,168 না, কিন্তু যখন আমার বয়স ছয় ছিল... 128 00:08:10,193 --> 00:08:14,906 আমি ছেলেদের একটা ব্যান্ড খোলার চেষ্টা করেছিলাম "ফ্র্যাঙ্কি বলিউডে গেছে" নামে। 129 00:08:16,945 --> 00:08:20,663 কিন্তু আমি অন্য কোনো ছেলে জোগাড় করতে পারি নি... 130 00:08:20,688 --> 00:08:24,308 তাই আমার বাবা মা আমাদের চাকরদের আমার ব্যাকআপ ডান্সার হতে বলেছিল। 131 00:08:24,433 --> 00:08:27,733 দাঁড়াও, যখন তুমি চাকরের ইশারা করবে, এমনভাবে না যে আমি বড়াই করছি। 132 00:08:27,758 --> 00:08:30,636 এমনভাবে করবে যে আমি নম্রভাবে বলছি, সাথে একটু হিন্ট... 133 00:08:30,661 --> 00:08:33,164 ঠিকই শুনেছ, আমার চাকর ছিল। 134 00:08:34,679 --> 00:08:38,367 -তুমি কি নিজের কথা শুনছ? -হ্যাঁ, কিন্তু ও তো শুনছে না। 135 00:08:38,393 --> 00:08:40,771 তাই, ইশারা করতে থাকো, পুচকে বানর। 136 00:08:43,457 --> 00:08:48,932 আমার মনে পড়ে আমি প্রতিদিন স্যান্টাক্লজের কাছে চিঠি লিখতাম। 137 00:08:48,957 --> 00:08:50,839 তারপর এক ক্রিসমাসের সকালে... 138 00:08:50,864 --> 00:08:55,881 গাছের নিচে লাল ফিতে দিয়ে বাধা একটা কুকুরছানা। 139 00:08:57,326 --> 00:09:00,898 -তুমি কী করছ? -বার্নাডেট কে টেক্সট করছি যে আমার দেরি হবে। 140 00:09:00,923 --> 00:09:04,269 -ভাই, ও কী বলছে? -কুকুরছানা নিয়ে মজার গল্প। 141 00:09:04,294 --> 00:09:05,812 মুচকি হাসো, বড় করে হাসো। 142 00:09:07,998 --> 00:09:10,294 -চুপ, হাসা বন্ধ। -কী? কেন? 143 00:09:10,319 --> 00:09:13,845 কুকুরছানা মারা গেছে, একটা পুতুলের মাথা গিলে ফেলেছিল, গোমড়া মুখ, গোমড়া মুখ। 144 00:09:16,454 --> 00:09:19,243 আসলে শহরের আলোতে দেখাটা একটু কঠিন... 145 00:09:19,268 --> 00:09:22,704 কিন্তু ওই W-আকৃতির নক্ষত্রপুঞ্জ ক্যাসিওপিয়া। 146 00:09:22,729 --> 00:09:26,148 ও অ্যান্ড্রোমিডার মা ছিল, যে ওই দিকে আছে। 147 00:09:27,680 --> 00:09:29,890 দেখো, সুন্দর তারা। 148 00:09:32,124 --> 00:09:34,567 এটা ওর গাড়ি। 149 00:09:34,888 --> 00:09:38,036 ও আশা করছে পরে তোমাকে আবার দেখবে। 150 00:09:38,244 --> 00:09:39,955 ভালো, ভালো। 151 00:09:40,096 --> 00:09:44,235 ভাই, সাহায্য করো। ও কি চায় আমি ওকে চুমু খাই নাকি না? 152 00:09:44,260 --> 00:09:46,733 আমি সাংকেতিক ভাষা বুঝি। মন পড়তে পারি না। 153 00:09:46,787 --> 00:09:50,600 -তুমি আমার জায়গায় হলে কি চুমু খেতে? -হ্যাঁ, কিন্তু আমি চুমোচুমির রাজা। 154 00:10:00,621 --> 00:10:03,061 আমি ডেটে ভালোই চোস্ত ছিলাম। 155 00:10:03,511 --> 00:10:06,964 তুমি? আমি তোমাকে চোস্ত বানিয়েছি। তুমি বোকার মতো করছিলে। 156 00:10:07,034 --> 00:10:08,625 যাইহোক, ভাই। ও আমাকে চুমু খেয়েছে। 157 00:10:08,650 --> 00:10:11,653 হ্যাঁ, হয়তো চুমুটা তোমার ঠোঁটে পড়েছে, কিন্তু এটা আসলে আমার ছিল। 158 00:10:11,713 --> 00:10:14,035 বেশ, ধরে নেই ও আমাদের দুজনকেই চুমু খেয়েছে। 159 00:10:15,443 --> 00:10:16,809 আচ্ছা। 160 00:10:20,909 --> 00:10:23,776 গোঁফে ভালোই লাগছে, শেল্ডন। 161 00:10:26,760 --> 00:10:29,096 আমাকে ধন্যবাদ দিয়ো না, ডাইসকে দাও। 162 00:10:29,121 --> 00:10:31,892 ওরাই আমাকে বলেছে আমার মুখের কত ভাগ কামাতে হবে। 163 00:10:32,150 --> 00:10:34,267 তুমি এখনো এটা কেন করছ? 164 00:10:34,292 --> 00:10:35,636 কারণ এতে কাজ হচ্ছে। 165 00:10:35,661 --> 00:10:39,170 আগের কয়েক সপ্তাহে, অপ্রয়োজনীয় সিদ্ধান্ত থেকে মুক্ত হয়ে... 166 00:10:39,195 --> 00:10:42,659 আমি দুটো পেপারে সহ-লেখক হয়ে প্রসিদ্ধ দুটো সমকক্ষ পর্যালোচনা জার্নালে ছাপিয়েছি... 167 00:10:42,684 --> 00:10:45,931 আর কেন বড় হেড্রন কোলাইডারকে এখনো হিগস বোজন কণা... 168 00:10:45,956 --> 00:10:48,502 স্বতন্ত্র করতে হবে, সেটা বের করারও খুব কাছাকাছি আছি। 169 00:10:48,642 --> 00:10:53,403 তুমি বাহিরে গিয়ে যৌনাঙ্গে ঘষা খেয়েছ, কারণ তুমি আর আন্ডারপ্যান্ট পরছ না। 170 00:10:56,130 --> 00:10:59,284 ডাইস দেয়, আবার কিছু নিয়েও নেয়। 171 00:11:00,190 --> 00:11:04,815 -রাজ কি আবার এমিলির সাথে বাহিরে গেছে? -হ্যাঁ। গত মাসে প্রত্যেক রাতেই গেছে। 172 00:11:04,870 --> 00:11:07,260 ওয়াও, ভাবতেই পারছি না ওর গার্লফ্রেন্ড আছে। 173 00:11:08,395 --> 00:11:10,021 আমারও না। 174 00:11:11,026 --> 00:11:14,900 রাজ-এমিলির দ্বার থেকে আরেকটা মজার খবর। 175 00:11:14,925 --> 00:11:18,321 ও এমিলিকে ডায়ামন্ডের কানের দুল আর একটা গাড়ি ইজারা নিয়ে দিয়েছে। 176 00:11:18,428 --> 00:11:19,782 মজা করছ। 177 00:11:19,807 --> 00:11:22,720 -তোমার কি মনে হয় ও ওর সুযোগ নিচ্ছে? -আরে, মোটেই না। 178 00:11:22,745 --> 00:11:25,503 ও এরকম কিছু করবে না। ও বধির। 179 00:11:28,249 --> 00:11:31,233 বধির মেয়েরা কি গোল্ড ডিগার হতে পারে না? 180 00:11:31,288 --> 00:11:35,005 প্রতিবন্ধীরা সাধারণত ভালো হয়, লেনারড। সবাই সেটা জানে। 181 00:11:35,684 --> 00:11:41,576 আমার কাছে রাজের ব্যাপারে এমন তথ্য আছে যা এই আলোচনায় সাহায্য করবে। 182 00:11:46,324 --> 00:11:48,458 আমাদের কি বলবে? 183 00:11:48,573 --> 00:11:50,284 দেখা যাক। 184 00:11:51,683 --> 00:11:54,548 সাপের চোখ, দুঃখিত বন্ধু। 185 00:11:55,354 --> 00:11:58,651 দাঁড়াও, দাঁড়াও, ডাবল। আমার মারো। 186 00:12:01,678 --> 00:12:03,721 আচ্ছা, শোনো। 187 00:12:04,189 --> 00:12:07,477 ও যদি ওকে উপহারে ভরিয়ে রাখে, তাতে কোনো সমস্যাই নেই... 188 00:12:07,502 --> 00:12:10,743 কারণ খুত্রপালিরা ব্যাপক ধনী। 189 00:12:10,868 --> 00:12:15,402 -"ব্যাপক ধনী" মানে কী? -মানে, ধনী মানে অনেক টাকা থাকা। 190 00:12:15,427 --> 00:12:18,695 "ব্যাপক" মানে আরও বেশি। আমি বুঝলাম না এত ধাঁধায় পড়ার কী আছে। 191 00:12:18,875 --> 00:12:21,950 আমি জানতাম ওদের টাকা আছে। কিন্তু এতটাও মনে হয় না। 192 00:12:21,976 --> 00:12:25,048 না, ভুল বললে। যেমনটা তোমরা জানো, কয়েক বছর আগে... 193 00:12:25,073 --> 00:12:28,747 আমি আমার ছোট একটা স্বপ্ন অর্জন করেছিলাম আর একজন দলিল সংক্রান্ত কর্মচারী হয়েছিলাম। 194 00:12:28,772 --> 00:12:33,485 তখন, সময়ে সময়ে, আমার রাজের কিছু ব্যাংকিং ডকুমেন্ট সত্যায়িত করতে হয়েছে। 195 00:12:33,510 --> 00:12:37,931 খুত্রপালিরা শুধু বড়লোক না, ও বড় বড় বড়লোক। 196 00:12:38,665 --> 00:12:41,361 বেশ, তাহলে সেটা কত টাকা? 197 00:12:41,386 --> 00:12:45,015 ব্রুস ওয়েইন আর স্ক্রুজ ম্যাকডাকের মাঝামাঝি। 198 00:12:45,638 --> 00:12:48,368 মানে কী, শেষ বার যখন চিড়িয়াখানায় গেলাম... 199 00:12:48,393 --> 00:12:50,973 ওই কুত্তার বাচ্চা আমাকে দিয়ে ওর জন্য চুরো কিনিয়েছিল। 200 00:12:51,129 --> 00:12:58,293 শোনো সবাই, দুঃখিত, আমি অভদ্র হতে চাই না, কিন্তু আমার রাজের বোনকে কল করতে হবে যাকে আমি অনেক ভালোবাসি। 201 00:12:58,605 --> 00:13:01,448 অনেক ব্যাপক বেশি। 202 00:13:02,682 --> 00:13:07,996 আচ্ছা, তাহলে, ওর টাকা আছে, কয়েকটা উপহার আর একটা গাড়ি দিয়েছে। 203 00:13:08,021 --> 00:13:10,623 আর ও ওকে দিয়ে নিজের সব ক্রেডিট কার্ড পরিশোধ করিয়েছে। 204 00:13:10,686 --> 00:13:13,112 কী? ও ওর ক্রেডিট কার্ড পরিশোধ করিয়েছে? 205 00:13:13,213 --> 00:13:16,379 ধ্যাত, আমি রাজের সাথে কয়েক মাস প্রেম করতে পারতাম। 206 00:13:16,854 --> 00:13:21,832 কিন্তু সেটা আমি করবো না, কারণ আমি ওরকম মেয়ে না। আমাদের রাজের সাথে কথা বলতে হবে। 207 00:13:22,004 --> 00:13:24,637 ও শুনবে না, ও প্রেমে পড়েছে। 208 00:13:24,747 --> 00:13:28,281 বুঝতে পারছ না কী করবে? আমার মনে আসে সেসব দিনের কথা। 209 00:13:28,378 --> 00:13:32,270 এবার, যদি ক্ষমা করো, আমাকে... 210 00:13:32,635 --> 00:13:34,637 এখানেই থাকতে হবে। 211 00:13:37,933 --> 00:13:40,403 -বাজে আইডিয়া। আমাদের যাওয়া উচিৎ। -না। 212 00:13:40,428 --> 00:13:43,365 আমিই ওকে ওর সাথে পরিচয় করিয়েছি। আমাকেই কিছু বলতে হবে। 213 00:13:46,331 --> 00:13:47,832 ওয়াও। 214 00:13:48,814 --> 00:13:51,759 -তুমি আমার বান্ধবীর বাগদত্ত। 215 00:13:51,784 --> 00:13:57,654 এই, আমি কোথায় মোটরগাড়ি চালাই, তাতে বার্নাডেট কিছু মনে করে না, যতক্ষণ না ঠিক জায়গায় পার্ক করছি। 216 00:13:58,294 --> 00:14:01,967 আমি বিশ্বাস করতে পারছি না তুমি আমার বান্ধবীর বাগদত্ত। 217 00:14:03,450 --> 00:14:05,700 ওহ, ঐযে ও আসছে। 218 00:14:05,725 --> 00:14:09,140 বুদ্ধির কাজ। ফিসফিস করো যাতে বধির মেয়ে তোমার কথা শুনতে না পায়। 219 00:14:12,392 --> 00:14:16,581 -হাই -হেই। হাই। দেখা হয়ে ভালো লাগলো। 220 00:14:16,606 --> 00:14:19,332 রাজের ব্যাপারে কি তোমার সাথে কথা বলা যাবে? 221 00:14:19,879 --> 00:14:22,394 ও বলছে, "নিশ্চয়ই, ওর কী ব্যাপারে?" 222 00:14:22,419 --> 00:14:25,273 আচ্ছা, উফ, কিভাবে যে শুরু করি? 223 00:14:25,298 --> 00:14:29,177 দেখো, রাজ একটু সহজ সরল ধরণের। 224 00:14:29,202 --> 00:14:31,162 ও খুব বেশি মেয়ের সাথে প্রেম করে নি। 225 00:14:31,187 --> 00:14:34,724 আর আমার মনে হচ্ছে, ভাসা ভাসা ভাবে... 226 00:14:34,749 --> 00:14:37,018 তুমি হয়তো ওর সুযোগ নিচ্ছ। 227 00:14:37,043 --> 00:14:39,775 ওকে দিয়ে তোমার জন্য দামী দামী জিনিস কেনাচ্ছ, আর আমি... 228 00:14:39,800 --> 00:14:42,035 আমি... হাওয়ারড, খেয়াল করো। 229 00:14:42,238 --> 00:14:44,838 -ওকে বলো আমি কী বলছি। -ঠিক। 230 00:14:44,863 --> 00:14:47,296 তুমি কি গোল্ড ডিগার, নাকি না? 231 00:14:48,289 --> 00:14:52,286 ওহ, কিছু একটা, কিছু একটা, তুমি নিজেকে কিছু একটা কী ভাবো? 232 00:14:52,311 --> 00:14:55,893 নিজের কিছু একটা চরকায় তেল দাও, আর নিজেকে কিছু একটা করো গিয়ে। 233 00:14:56,701 --> 00:14:59,329 ওহ, দাঁড়াও, এখন বুঝতে পারলাম। 234 00:15:02,814 --> 00:15:05,601 -আমি তোমার ওপর রেগে আছি। -আচ্ছা, শোনো। 235 00:15:05,626 --> 00:15:08,028 তোমার সাহস হলো কিভাবে তুমি আমার গার্লফ্রেন্ডকে জিমে জেরা করেছ? 236 00:15:08,053 --> 00:15:09,865 আমরা এভাবে হুট করে হামলা করতে চাই নি। 237 00:15:09,890 --> 00:15:13,455 আসলে বধির লোকজনদের আড়ালে কিছু করা অসম্ভব। 238 00:15:13,994 --> 00:15:17,125 আর, এই, তুমি কবে থেকে এত আলাপী হয়ে গেলে? 239 00:15:17,150 --> 00:15:20,173 -আমি মাতাল। -রাজ, ভেতরে এসো। 240 00:15:20,259 --> 00:15:22,243 এই মেয়ের সমস্যা আছে। 241 00:15:22,368 --> 00:15:27,324 এটা কোন ধরণের সম্পর্ক যেখানে তুমি ওকে উপহার কিনে দেবে আর ও তোমাকে সেক্স দেবে? 242 00:15:27,406 --> 00:15:29,616 আমার এখন পর্যন্ত সেরাটা। 243 00:15:30,277 --> 00:15:34,400 আরে, কী বলছ, তুমি জানো তুমি এর থেকে ভালো পেতে পারো। 244 00:15:35,431 --> 00:15:37,783 বুঝেছি কী হচ্ছে এখানে। 245 00:15:37,877 --> 00:15:41,048 তুমি আর আমি একটা পাগল করা রাত কাটালাম। 246 00:15:41,073 --> 00:15:43,942 আর এখন তুমি আমাকে অন্য কোনো মেয়ের সাথে সহ্য করতে পারছ না। 247 00:15:44,954 --> 00:15:47,255 ঠিক আছে। আমি তোমার অনুভূতির ওপর রাগ করতে চাই না। 248 00:15:47,280 --> 00:15:48,605 আমার অনুভূতি নেই। 249 00:15:48,630 --> 00:15:51,065 হ্যাঁ, ভালো। এটাই বলতে থাকো নিজেকে। 250 00:15:51,986 --> 00:15:55,705 ও বড়লোক জানার পর থেকে ওকে আরও বেশি কিউট লাগছে। 251 00:15:59,526 --> 00:16:03,929 তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। চোখ বন্ধ করো। 252 00:16:06,159 --> 00:16:07,960 খোল। 253 00:16:16,471 --> 00:16:19,503 এটা আসল রুবি। 254 00:16:19,589 --> 00:16:25,166 একটু বেশি দাম নিয়েছে, কিন্তু ভালোবাসার ওপর কেউ দাম রাখতে পারে না। 255 00:16:25,313 --> 00:16:29,239 যদিও, কার্টিয়ের লোকগুলো বেশ চড়া দামই নিয়েছে। 256 00:16:35,333 --> 00:16:38,560 ওহ, মা, বাবা। কী সুন্দর সারপ্রাইজ। 257 00:16:38,614 --> 00:16:42,168 না, এটা সুন্দর সারপ্রাইজ না, খারাপ সারপ্রাইজ। 258 00:16:42,707 --> 00:16:45,074 -পেনি ফোন করেছিল। -পেনি? 259 00:16:45,099 --> 00:16:48,310 ও বলল তুমি নাকি তোমার নতুন গার্লফ্রেন্ডের পেছনে আমাদের সব টাকা ওড়াচ্ছ। 260 00:16:48,622 --> 00:16:51,611 আমি কয়েকটা জিনিস দিয়েছি মাত্র। 261 00:16:51,636 --> 00:16:53,164 সেও আমাকে অনেক কিছু দেয়। 262 00:16:53,189 --> 00:16:57,485 হ্যাঁ, হ্যাঁ, আমি ধাত্রীবিদ্যা বিশারদ। আমি ভালোমতো জানি ও তোমাকে কী দেয়। 263 00:16:57,851 --> 00:17:01,980 তোমার একজন ভালো পরিবারের ভারতীয় মেয়ে খুঁজতে হবে। 264 00:17:02,005 --> 00:17:04,335 তুমি যদি এই মেয়ের সাথেই থাকো, তাহলে টাকা দেয়া বন্ধ। 265 00:17:04,428 --> 00:17:07,335 কী? তোমরা আমাকে আমার ভালোবাসার নারী আর টাকা, যার প্রতি আমার... 266 00:17:07,360 --> 00:17:11,072 প্রচণ্ড অনুভূতি আছে, এই দুটোর মধ্যে বেছে নিতে বলছ? 267 00:17:11,406 --> 00:17:13,422 তোমার সিদ্ধান্ত। 268 00:17:14,648 --> 00:17:19,405 -বেশ, আমি ভালোবাসা বাছলাম। -তুমি একটা বোকা। 269 00:17:20,463 --> 00:17:22,913 ভালোবাসা টেকে না। 270 00:17:28,217 --> 00:17:32,010 আরে, ও তো ধীরে ধীরে এমনিতেও জানবে। 271 00:17:32,290 --> 00:17:34,797 ভেবে দেখো। 272 00:17:38,328 --> 00:17:43,994 আমার, বাবা মা তোমাকে আর টাকার মধ্যে একজনকে বাছতে বলেছে। 273 00:17:44,142 --> 00:17:46,566 আমি তোমাকে বাছলাম। 274 00:17:48,209 --> 00:17:52,146 না। আমার মনে হয় গাড়িটা ফেরত দেয়া লাগবে। 275 00:17:52,749 --> 00:17:55,537 আর নেকলেসটাও। হ্যাঁ, এটাও। 276 00:17:55,562 --> 00:17:59,909 কিন্তু এগুলোর কোনটাতেই কিছু যায় আসে না, কারণ আমাদের আরও ভালো জিনিস আছে। 277 00:18:00,040 --> 00:18:01,792 আমাদের ভালবাসা আছে। 278 00:18:10,265 --> 00:18:14,735 ওহ, পেনি, অনেক কষ্ট হচ্ছে। 279 00:18:14,852 --> 00:18:17,263 আমি জানি, আমি জানি। 280 00:18:17,288 --> 00:18:22,102 মাঝেমাঝে আমি টিভি মিউটে রেখে ভান করি যে ও আমার সাথে আছে। 281 00:18:26,127 --> 00:18:31,096 কিন্তু আমি কান্না করা ছাড়া ক্যাপশন ও পড়তে পারি না। 282 00:18:32,400 --> 00:18:35,322 ওহ, আমি দুঃখিত। 283 00:18:35,347 --> 00:18:37,697 তোমাকে ভালো বোধ করাতে পারলে খুশি হতাম। 284 00:18:37,722 --> 00:18:38,854 আসলেই? 285 00:18:38,979 --> 00:18:41,690 আমার হৃদয় ভেঙ্গে গেছে, আর তুমি আমার সাথে লাইন মারছ? 286 00:18:41,822 --> 00:18:43,102 কী? না। 287 00:18:43,211 --> 00:18:47,934 দেখো, পেনি, তুমি চমৎকার। কিন্তু আমার বাবা মায়ের সাথে লম্বা কথাবার্তা হয়েছে। 288 00:18:47,959 --> 00:18:51,673 আর ওরা বলেছে যদি আমি ভারতীর মেয়ের সাথে প্রেম করি, আমি মাজারাটি গাড়ি পাবো। 289 00:18:55,769 --> 00:19:00,261 ওহ, চিজকেক, তুমি একটা নারীর মতোই ভালো... 290 00:19:00,286 --> 00:19:02,338 যদিও আমি তোমার সাথে সেক্স করতে পারবো না। 291 00:19:03,134 --> 00:19:06,491 মাইক্রোওয়েভে কয়েক সেকেন্ড রেখে দেখো। 292 00:19:10,558 --> 00:19:14,279 আমি রেস্ট্রুম ব্যবহার করবো, নাকি বাসায় যাওয়া পর্যন্ত অপেক্ষা করবো? 293 00:19:14,304 --> 00:19:16,526 এসো, পাপার মুত্রথলি খালি করতে হবে। 294 00:19:17,151 --> 00:19:20,839 ওহ, তিনটা বাটার মিল্ক মারার পর এটা দেখার আশা কেউ করে না। 295 00:19:21,175 --> 00:19:23,889 এই নাও, ছেলেরা। তোমাদের দেয়া হলে গেলে আমি নিয়ে যাবো। 296 00:19:23,998 --> 00:19:27,641 -ডিনারের জন্য ধন্যবাদ, বন্ধু। -হ্যাঁ, সত্যিই দয়ার শরীর তোমার। 297 00:19:27,666 --> 00:19:29,242 দ্রুত, দ্রুত, দ্রুত। 298 00:19:29,563 --> 00:19:33,291 ওহ, টিপস দিতে কিপটেমি কোরো না। আমরা সবাই জানি তুমি এখন মালে মাল। 299 00:19:33,573 --> 00:19:35,871 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।