1
00:00:14,724 --> 00:00:17,268
♪ Well, hello there ♪
2
00:00:19,312 --> 00:00:24,192
♪ My, it's been a long, long time ♪
3
00:00:28,029 --> 00:00:30,699
♪ How am I doing? ♪
4
00:00:31,282 --> 00:00:36,871
♪ Oh, I guess that I'm doing fine ♪
5
00:00:39,874 --> 00:00:43,461
♪ It's been so long now ♪
6
00:00:43,628 --> 00:00:46,548
♪ And it seems that ♪
7
00:00:46,715 --> 00:00:50,677
♪ It was only yesterday ♪
8
00:00:52,345 --> 00:00:56,224
♪ Gee, ain't it funny ♪
9
00:00:56,391 --> 00:01:02,397
♪ How time slips away ♪
10
00:01:06,192 --> 00:01:09,446
♪ Gotta go now ♪
11
00:01:09,904 --> 00:01:14,951
♪ I guess I'll see you around ♪
12
00:01:18,621 --> 00:01:21,499
♪ Don't know when though ♪
13
00:01:21,666 --> 00:01:23,042
♪ Never know ♪
14
00:01:23,209 --> 00:01:25,420
শুভরাত্রি, মেয়েরা। ঠিকঠাকভাবে বাসায় যেও।
15
00:01:25,587 --> 00:01:27,505
- পরে দেখা হবে।
- শুভরাত্রি।
16
00:01:30,925 --> 00:01:33,845
♪ But remember ♪
17
00:01:34,012 --> 00:01:37,515
♪ What I tell you ♪
18
00:01:37,682 --> 00:01:43,354
♪ And in time you're gonna pay ♪
19
00:01:43,521 --> 00:01:47,192
♪ And it's surprising ♪
20
00:01:47,358 --> 00:01:53,698
♪ How time slips away ♪♪
21
00:02:24,479 --> 00:02:25,688
না, না, না!
22
00:02:25,897 --> 00:02:29,859
না! খোদার দোহাই! না!
23
00:02:30,068 --> 00:02:31,694
আরেহ!
24
00:02:34,656 --> 00:02:36,908
হেই! হেই!
25
00:02:38,326 --> 00:02:40,286
কেউ কি আছো?
26
00:03:31,880 --> 00:03:35,049
হেই! হেই!
27
00:03:37,510 --> 00:03:39,345
হেই!
28
00:04:56,130 --> 00:04:59,175
এটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে, কারণ
তারা বিশ্বাস করে যে সে আসলেই যোগ্য...
29
00:05:03,721 --> 00:05:06,099
জাতীয় ফুটবলের ক্ষেত্রে সমস্যাটা হলো...
30
00:05:12,855 --> 00:05:15,483
--একজন খেলোয়াড় হতে...
31
00:05:19,988 --> 00:05:22,657
--এটা ঘটেছিল। ওসব দৃষ্টিভঙ্গা ছিল...
32
00:05:31,040 --> 00:05:33,334
--মানে,
খেলাধুলায় একগাদা নিয়ম রয়েছে...
33
00:06:18,296 --> 00:06:20,381
তুমি যেতে পারো।
34
00:06:21,549 --> 00:06:23,009
ওহ। এইতো সে।
35
00:06:23,176 --> 00:06:25,303
বেশ। জিমি, একদম ঠিক সময়ে এসেছো।
দেখে ভালোই লাগলো।
36
00:06:25,595 --> 00:06:27,221
হ্যালো, হাওয়ার্ড।
37
00:06:27,388 --> 00:06:30,016
- এই যে, হাই।
- জ্যামস্ ম্যাকগিল, ইনি ক্লিফোর্ড মেইন।
38
00:06:30,183 --> 00:06:32,518
শুধুই "জিমি।"
আপনার সাক্ষাতে বেশ আনন্দিত হলাম, ক্লিফোর্ড।
39
00:06:32,727 --> 00:06:35,313
অনুরূপভাবে। আমরা স্যান্ডপাইপার মামলার
উপরে আপনার কাজের ব্যাপারে জানি।
40
00:06:35,521 --> 00:06:36,773
বেশ, এটা একটা দলীয় প্রচেষ্টা।
41
00:06:36,939 --> 00:06:40,276
মানে, এইচএইচএম এর সহকর্মীরা মামলাটার
উপর বেশ অসাধারণভাবে কাজ করে যাচ্ছে।
42
00:06:40,485 --> 00:06:43,362
- বেশ, তবে আপনাকে ছাড়া মামলাটার কোন অস্তিত্ব থাকতো না।
- একদম ঠিক।
43
00:06:43,529 --> 00:06:46,908
একবার তাকে আপনার দলে ভিড়িয়ে নিন,
তারপরেই বুঝবেন কেন আমি তাকে "চার্লি হাস্টল" ডাকি।
44
00:06:47,075 --> 00:06:50,995
জিমি, ইনারা আমার সহকর্মীগণ।
ব্রায়ান আর্কুলেতা এবং এরিন ব্রিল।
45
00:06:51,162 --> 00:06:53,122
- আপনাদের সাথে সাক্ষাত করে ভালো লাগলো।
- আমাদেরও সাক্ষাত করে ভালো লাগলো।
46
00:06:53,289 --> 00:06:55,208
আমি এটা করতে অপছন্দ করি...
47
00:06:55,374 --> 00:06:57,502
...তবে, আমি কি মিস. ওয়েক্সলারকে
কিছুক্ষণের জন্যে ধার নিতে পারি?
48
00:06:57,668 --> 00:07:00,963
- যদি আপনি অনুগ্রহ করেন...
- উঁহুম। মাফ করবেন।
49
00:07:06,385 --> 00:07:10,098
- কী হচ্ছে এসব?
- আমি শুধু... উঁহুম। দেখো, ব্যাপারটা এটাই।
50
00:07:10,306 --> 00:07:14,393
যদি আমি চাকরিটা নিয়ে নিই,
এটার মানে কি এটাই যে আমরা দু'জনে...?
51
00:07:14,602 --> 00:07:16,604
আমি বলতে চাইছি...
52
00:07:16,771 --> 00:07:19,440
- এটার মানে কি এটাই যে...?
- কী? কী?
53
00:07:19,607 --> 00:07:21,025
এটা আবার কী?
54
00:07:21,234 --> 00:07:24,862
যদি আমি আজই "ডেভিস এন্ড মেইন" এ
চাকরিটা নিয়ে নিই...
55
00:07:25,446 --> 00:07:28,074
...তার মানে আমি আর তুমি...?
56
00:07:29,283 --> 00:07:32,370
এটা কি...এটা কি ঘটতে চলেছে?
57
00:07:37,750 --> 00:07:39,252
জিমি।
58
00:07:39,544 --> 00:07:41,170
আমি...
59
00:07:43,464 --> 00:07:45,299
আমি...
60
00:07:49,387 --> 00:07:52,640
একটা ব্যাপারের ক্ষেত্রে সবসময় অন্যগুলোর
সাথে কোন কিছুই করার থাকে না।
61
00:07:53,850 --> 00:07:56,435
- একেবারে কিছুই না?
- না।
62
00:07:56,602 --> 00:07:58,646
অবশ্যই নয়, কেনই বা হবে?
63
00:08:00,064 --> 00:08:01,440
বেশ।
64
00:08:02,692 --> 00:08:04,026
উহ...
65
00:08:05,194 --> 00:08:07,071
ওটার জন্য দুঃখিত।
66
00:08:07,280 --> 00:08:10,700
দেখুন, আমি শুধুই ধন্যবাদ জানাতে চাই, আন্তরিকতার সাথে, আমার প্রতি আপনার আগ্রহের জন্য।
67
00:08:10,867 --> 00:08:15,037
বিবেচিত হতে পেরে বেশ সম্মানিত হয়েছি,
কিন্তু এই মুহূর্তে-- এই মুহূর্তে...
68
00:08:16,414 --> 00:08:20,209
...আমার এখন নিজেকে যাবতীয় কাজ থেকে
বিরতি দিতে হবে। ধন্যবাদ আপনাকে।
69
00:08:20,418 --> 00:08:22,170
- আপনাকে ধন্যবাদ, হাওয়ার্ড।
- উহ...
70
00:08:22,587 --> 00:08:24,130
জিমি?
71
00:08:28,843 --> 00:08:30,595
বেশ, আজ তাড়াতাড়ি আসলে।
72
00:08:30,803 --> 00:08:33,097
- কোন অভিযোগ নেই।
- আমাকে এদিকে সাহায্য করো।
73
00:08:33,306 --> 00:08:39,896
আমি কি এটা স্বপ্নে দেখলাম নাকি সত্যিই
আমার ডেস্কে নগদে $১,৬০০,০০০ ছিল?
74
00:08:40,104 --> 00:08:42,732
ইশ্বরের এই সবুজ ভূবনের কেউই জানতো না আমাদের কাছে টাকাগুলি ছিল।
75
00:08:42,940 --> 00:08:44,483
আমরা দু'জনে ৫০-৫০ ভাগ করে নিতে পারতাম।
76
00:08:44,650 --> 00:08:48,279
আমরা প্রত্যেকেই নিজের পকেটে $৮০০,০০০ করে নিয়ে বাড়ি চলে যেতে পারতাম...
77
00:08:48,446 --> 00:08:50,323
...কর-মুক্ত।
78
00:08:50,781 --> 00:08:52,575
কী বলতে চাও?
79
00:08:52,950 --> 00:08:53,951
আমরা করলাম না কেন?
80
00:08:54,368 --> 00:08:57,914
আমার মনে আছে তুমি "সঠিক কাজ"
করার ব্যাপারে কিছু একটা বলেছিলে।
81
00:08:58,080 --> 00:09:00,124
জানতে চাও কেন আমি টাকাগুলো নিয়ে নিইনি?
82
00:09:00,333 --> 00:09:02,001
এটাই কি জিজ্ঞেস করছিলে?
83
00:09:02,501 --> 00:09:04,045
হ্যাঁ, এটাই জিজ্ঞেস করছি।
84
00:09:04,503 --> 00:09:07,131
ব্যক্তিগতভাবে, আমাকে একটা কাজে
ভাড়া করা হয়েছিল...
85
00:09:07,298 --> 00:09:10,468
...আমি কাজটা সম্পন্ন করেছি। ব্যাপারটা এতটুকুতেই সীমাবদ্ধ।
86
00:09:10,676 --> 00:09:12,845
হ্যাঁ, বেশ তবে...
87
00:09:13,054 --> 00:09:14,722
...আমি জানি কীসে আমায় থামিয়েছিল।
88
00:09:14,931 --> 00:09:19,060
এবং তুমি জানো কি?
এটা আমাকে আর কখনও থামাবে না।
89
00:09:46,170 --> 00:09:48,673
Chào các cô, মেয়েরা।
[ 'Chào các cô' :- ভিয়েতনামীয় শব্দটির ইংরেজী প্রতিশব্দ 'Hello']
90
00:09:48,839 --> 00:09:52,260
মিসেস নুয়েন, বাইরে আজ দারুণ একটা দিন যাচ্ছে,
কিছুক্ষণের জন্যে বাইরে ঘুরে আসা উচিৎ আপনার।
91
00:09:52,426 --> 00:09:53,970
লোকজনগুলিকে একটু একা থাকতে দিন, মজা করুন।
92
00:09:54,178 --> 00:09:55,805
আমি একটা ব্যবসা চালাচ্ছি।
93
00:09:55,972 --> 00:09:58,057
না, ব্যবসাটা উল্টো আপনাকেই চালাচ্ছে।
94
00:09:58,266 --> 00:10:01,435
আমার কথা শুনুন। পরে ধন্যবাদ দিবেন আমাকে।
95
00:10:04,647 --> 00:10:07,441
শসার পানি শুধুমাত্র কাস্টমারদের জন্য।
96
00:11:29,440 --> 00:11:31,817
হেই, এটা আমি।
97
00:11:33,736 --> 00:11:36,322
ইশ্বর! এই যে?
98
00:11:36,781 --> 00:11:38,449
হ্যালো?
99
00:11:40,868 --> 00:11:44,747
এটা আমি। আমি একটা নতুন গাড়ি কিনেছি। কেমন হলো?
100
00:11:45,373 --> 00:11:47,750
আমরা এই গাড়িটা দেখা করার জায়গাটাতে নিয়ে যাচ্ছি না।
101
00:11:47,958 --> 00:11:50,127
তো আমরা ওখানে কীভাবে যাবো?
102
00:11:51,921 --> 00:11:54,799
আমি আমার গাড়ি চালাবো।
103
00:11:55,091 --> 00:11:58,928
- কেন?
- এই ব্যবসাতে প্রয়োজন সংযমের।
104
00:11:59,095 --> 00:12:02,098
আর এটা ঠিক সংযমের বিপরীতে যায়।
105
00:12:02,932 --> 00:12:05,059
কিন্তু গাড়িটা আমার পছন্দের।
106
00:12:05,226 --> 00:12:06,519
মানে, আমি এটার প্রতি গর্বিত।
107
00:12:06,727 --> 00:12:09,146
ভালো, তবে তোমার ব্যক্তিগত সময়ে এটার প্রতি গর্ববোধ করিও।
108
00:12:09,313 --> 00:12:12,024
কিন্তু আমার সাথে নয়, আমি এটার ভিতরে যাচ্ছি না।
109
00:12:14,610 --> 00:12:17,613
ঠিক আছে, যেও না তাহলে।
110
00:12:18,239 --> 00:12:21,826
সত্যি বলতে, তুমি আসলে কোন কাজই করছো না।
111
00:12:22,034 --> 00:12:24,578
আমি তোমাকে তিনজনের সমান বেতন দিচ্ছি...
112
00:12:24,745 --> 00:12:27,164
...শুধু আমার পিছনে দাঁড়ানোর জন্য।
113
00:12:27,373 --> 00:12:31,752
তুমি জানো? এবং সম্প্রতি কয়েকটা ডিলে এই
নাচো নামক বান্দাটা একা একাই আসছে।
114
00:12:31,961 --> 00:12:36,465
বলতে চাইছি যে, তার যদি কোন ব্যাকআপেরই দরকার না পড়ে,
তবে, মানে, তোমাকে আমার দরকার কী?
115
00:12:36,757 --> 00:12:38,092
আমার একাই যাওয়া উচিৎ।
116
00:12:38,259 --> 00:12:40,344
আমি...আমি টাকাগুলো এমনিতেই ফেলে দিচ্ছি।
117
00:12:40,594 --> 00:12:43,931
ময়লার স্তূপের দিকেই ছুড়ে মারছি টাকাগুলি।
118
00:12:44,682 --> 00:12:47,643
দেখো, তোমার যা ইচ্ছে করো,
কিন্তু একটা উপদেশ দিচ্ছি...
119
00:12:47,810 --> 00:12:50,771
...কোন দেহরক্ষী ছাড়া ঐ জায়গাটাতে যেও না, যে তোমার পিছনের দিক থেকে খেয়াল রাখবে।
120
00:12:50,938 --> 00:12:52,940
হ্যাঁ, বেশ,
অবশ্যই তুমি তো এটা বলবেই।
121
00:12:53,441 --> 00:12:56,110
মানে, তুমি তো আর এই সহজ ছোট কাজটা থেকে নিজেকে বিরত রাখতে চাইবে না।
122
00:12:56,277 --> 00:12:59,613
বেশ, আমি দুঃখিত,
কিন্তু এটাই তোমার সুযোগ অল্প শ্রমে প্রচুর টাকা কামানোর...
123
00:12:59,822 --> 00:13:02,199
...এবং সুযোগটা এখনই শেষ হতে যাচ্ছে।
124
00:13:02,408 --> 00:13:05,244
তাই শেষ সুযোগ।
125
00:13:06,328 --> 00:13:08,080
উঠে পড়ো।
126
00:13:12,084 --> 00:13:13,669
সত্যি বলছি, শেষ সুযোগ।
127
00:13:13,836 --> 00:13:17,339
আমি গণনা শুরু করছি, ১০,
এবং তারপর আমি...
128
00:13:18,048 --> 00:13:21,635
ঠিক আছে, তাহলে,
তোমার সেবার আর প্রয়োজন রইলো না।
129
00:14:10,643 --> 00:14:11,644
বৃদ্ধ লোক আনোনি আজকে?
130
00:14:12,186 --> 00:14:14,188
তার কি নিতম্বের হাড় ভেঙে গেল নাকি অন্যকিছু?
131
00:14:14,355 --> 00:14:15,523
আমি জানি, ঠিক?
132
00:14:15,689 --> 00:14:18,734
হ্যাঁ, না, আমরা... আসলে আমরা পথ ভাগ করে নিয়েছি।
133
00:14:18,901 --> 00:14:21,487
হ্যাঁ, ভিন্নভাবে জিনিসসমূহ দেখলাম, তো...
134
00:14:21,654 --> 00:14:23,447
আপনি জানেন এটা কেমন।
135
00:14:36,293 --> 00:14:37,836
এটা আকর্ষণীয়।
136
00:14:38,879 --> 00:14:40,464
ওহ, হ্যাঁ। আপনার পছন্দ হয়েছে?
137
00:14:41,507 --> 00:14:43,509
- আমি একটু দেখতে পারি?
- ওহ, আপনি আমার মেহমান।
138
00:14:43,676 --> 00:14:46,303
ভিতরে ঢুকুন, চেক করে আসুন।
139
00:14:49,640 --> 00:14:51,225
ওয়াও।
140
00:14:56,021 --> 00:14:57,523
- জবাব নেই।
- ধন্যবাদ।
141
00:14:57,731 --> 00:14:59,858
ভিতরে যান, চামড়াটা অনুভব করুন।
142
00:15:00,985 --> 00:15:03,237
হ্যাঁ, এটা একটা H2.
143
00:15:03,404 --> 00:15:04,738
একদম নতুন চকচকে।
144
00:15:04,905 --> 00:15:08,450
H1 অপেক্ষা চিকন,
তবে উচ্চতায় বেশ লম্বা।
145
00:15:08,659 --> 00:15:12,788
হ্যাঁ, চরম জিনিস এটা।
৩২৫ অশ্বক্ষমতার V8 ইঞ্জিন।
146
00:15:12,955 --> 00:15:17,418
তিন পার্টের জলবায়ু নিয়ন্ত্রক,
তো তুমি বিকিনি পরিহিত কোন মেয়েকে পেতে পারো...
147
00:15:17,585 --> 00:15:21,255
...এবং আরেকটা পার্কা (কাপড়) পরিহিত, এবং তারা দুজনেই বেশ আরামবোধ করবে এতে। হা-হা।
148
00:15:21,422 --> 00:15:23,674
তো তুমি দুটো মেয়েকে নিয়ে তোমার এই স্পোর্টস গাড়িটি করে ঘুরে বেড়াও?
149
00:15:23,841 --> 00:15:27,344
- তুমি এতে বেশ আরামে থাকো, হু?
- ওহ, হ্যাঁ। ঠিক তাই।
150
00:15:27,886 --> 00:15:29,388
আমি এগুলি একটু গুণে নিই।
151
00:15:29,847 --> 00:15:32,266
তোমার কাজটা করো, নিশ্চিত
করো যে সব ঠিকঠাক আছে।
152
00:15:45,112 --> 00:15:48,866
আচ্ছা তবে, বেশ ভালোই।
153
00:15:50,534 --> 00:15:52,494
একদম আগের মতো।
154
00:15:52,661 --> 00:15:54,413
ফ্যাক্টরির সীলসহ নতুন একদম।
155
00:15:54,622 --> 00:15:57,166
এবং বরাবরের মতোই,
আপনি গুণে দেখতে পারেন।
156
00:15:57,750 --> 00:15:58,751
আমি তোমাকে বিশ্বাস করি।
157
00:15:59,293 --> 00:16:01,420
বেশ, ধন্যবাদ আপনাকে।
158
00:16:03,380 --> 00:16:05,382
পরেরবার দেখা হবে।
159
00:16:51,512 --> 00:16:54,306
হ্যাঁলো। হ্যাঁ।
160
00:16:55,182 --> 00:16:57,059
না, দুঃখিত।
161
00:16:57,601 --> 00:17:02,272
হ্যাঁ, জ্যামস্ ম্যাকগিল বলছি,
কিন্তু আমি আর ওকালতি করি না, তাই...
162
00:17:02,439 --> 00:17:04,149
ঠিক তাই, আর উকিল নয়। বাই।
163
00:17:09,405 --> 00:17:11,740
তো এটাই তাহলে মধ্যবয়সীদের সংকটপূর্ণ অবস্থার রূপ?
164
00:17:12,533 --> 00:17:14,201
না, তেমন কিছু না।
165
00:17:14,368 --> 00:17:16,662
নির্মলতা। মধ্যবয়সের নির্মলতা।
166
00:17:16,829 --> 00:17:19,081
নির্মলতা? হুহ।
167
00:17:19,289 --> 00:17:23,627
এখন পরিষ্কারভাবে আমাকে বোঝাও কেন তুমি তোমার জীবনের সবচেয়ে সেরা চাকরির অফার থেকে মুখ ফিরিয়ে নিলে।
168
00:17:25,963 --> 00:17:28,048
পুলে নেমে পড়ো, তবেই আমি বলছি।
169
00:17:28,215 --> 00:17:31,802
- পুলে নেমে পড়তাম?
- হ্যাঁ, আসো।
170
00:17:31,969 --> 00:17:35,472
একটা গিফটশপে ঢুকে পড়ো এবং একটা গোসলের শ্যুট কিনে নাও। একপিছ নাও, তেমন বিশেষ না।
171
00:17:35,681 --> 00:17:38,392
পানি বেশ শীতল, তাপমাত্রা ৮২ ডিগ্রি ফারেনহাইট।
172
00:17:38,559 --> 00:17:41,145
একটা ড্রিংকের অর্ডার করতে পারো,
এবং তুমি কাঁকড়ার রসালো ভাজাটাও ট্রাই করতে পারো।
173
00:17:41,311 --> 00:17:44,314
- তুমি এভাবে আচরণ করছো কেন?
- আমি কোন কিছুর মতো আচরণ করছি না।
174
00:17:44,481 --> 00:17:47,693
আমি শেষপর্যন্ত শুধু নিজের মতো হতে সিদ্ধান্ত নিয়েছি।
175
00:17:48,444 --> 00:17:51,780
সব ঠিক আছে, মি. কাম্পস্টোন?
আপনি কি আরেকটা ড্রিংক নিতে চাইবেন?
176
00:17:52,781 --> 00:17:54,783
আমি এটাতেই সন্তুষ্ট।
177
00:17:57,619 --> 00:17:59,830
আমি আপনাকে বলি কি, মি. কাম্পস্টোন।
178
00:17:59,997 --> 00:18:03,876
যদি আপনি সত্যিই কথা বলতে চান,
আমি বারে আছি। বেশিক্ষণ থাকবো না।
179
00:18:08,672 --> 00:18:11,633
হেই, রোলান্ডো, চেক দাও।
180
00:18:13,719 --> 00:18:17,014
তুমি কী...
ওকালতি ছেড়ে দিবে বলে কী বোঝাতে চাইছো তুমি?
181
00:18:17,222 --> 00:18:19,057
আমি ছেড়ে দিয়েছি, ব্যাপারটা একদম সোজা।
182
00:18:19,224 --> 00:18:21,727
ওহ, বেশ, ব্যাখ্যার জন্য ধন্যবাদ,
জিমি...
183
00:18:21,894 --> 00:18:23,854
- ...এটা এখন পানির মতো সোজা।
- হেই, ভাইয়া?
184
00:18:24,021 --> 00:18:26,440
এখানে এটা কি কোন ছাপানোর ভুল?
হতে পারে, তাই না?
185
00:18:26,607 --> 00:18:27,941
- জাফিরো আনেজ?
- হ্যাঁ।
186
00:18:28,108 --> 00:18:32,654
- লেখাটা ঠিকই আছে আসলে, বিশ্বাস করুন আর নাই করুন।
- ওরে ইশ্বর, টাকিলার এক শটের দাম পঞ্চাশ ডলার?
187
00:18:32,821 --> 00:18:34,907
- টাকা উসুল হবে তো ভাইয়া?
- হয়তো।
188
00:18:35,073 --> 00:18:36,784
এটা কিছুটা ব্যক্তিগত পছন্দস্বরূপ।
189
00:18:37,493 --> 00:18:41,872
বেশ, আমি তো আর টাকিলার পঞ্চাশ ডলার দামের এই শট না খেয়ে মরতে পারবো না, তাই দু'টো দিন।
190
00:18:42,080 --> 00:18:44,666
টাকাটা পরের দেওয়ার জন্য হিসাব করে রাখুন, কেমন?
191
00:18:44,875 --> 00:18:47,795
না, আমরা পারবো না। আমরা...
192
00:18:48,587 --> 00:18:50,255
আমি দিচ্ছি টাকা।
193
00:18:50,422 --> 00:18:52,841
এবং তিনি নিবেন আপনাদের ঐ ভালো ব্রান্ডের জিনিসটার এক শট...
194
00:18:53,008 --> 00:18:55,010
...এবং আমি নিবো কমন কোন ওয়াইনের এক গ্লাস।
195
00:18:55,177 --> 00:18:57,805
আমাদের কাছে ক্যাবারনেট,
পিনট এবং সায়রা আছে।
196
00:18:58,096 --> 00:19:00,015
যেটাই হোক, দোকানদারের পছন্দ।
197
00:19:00,182 --> 00:19:02,976
- অ্যালকোহল মিশ্রিত যেকোন কিছু।
- পেয়ে যাবেন।
198
00:19:07,564 --> 00:19:09,191
জিমি।
199
00:19:09,858 --> 00:19:11,360
সীস্যারো'তে কিছু কি ঘটে ছিল?
200
00:19:11,568 --> 00:19:13,403
কিছু কেন ঘটবে?
201
00:19:13,570 --> 00:19:16,907
যখন আমি তোমার সাথে "ডেভিস এন্ড মেইন"
এর ব্যাপারে কথা বলেছিলাম, তুমি তো চাকরিটা নিয়ে নিচ্ছিলে।
202
00:19:17,074 --> 00:19:19,576
এখন তুমি মুখ ফিরিয়ে নিলে,
এবং হঠাৎ করে ওকালতিও ছেড়ে দিতে চাচ্ছো?
203
00:19:19,743 --> 00:19:22,162
নামী-দামী ওয়াইন খেয়ে হোটেলওয়ালার ব্যবসা চাঙ্গা করে দিচ্ছো।
204
00:19:22,371 --> 00:19:24,206
হাতে অদ্ভুত ধরণের একটা গোলাপী আংটিও পড়েছো দেখছি।
205
00:19:24,373 --> 00:19:26,500
কী ব্যাপার, মাফিয়ার দলে ভিড়লে নাকি?
206
00:19:28,919 --> 00:19:31,421
জিজ্ঞেস করছি যদি আমাদের কোন ভবিষ্যত থাকে।
207
00:19:32,089 --> 00:19:35,259
মানে, এটা কোত্থেকে আসলো?
208
00:19:35,634 --> 00:19:38,011
আমি জানি না, আমি শুধু...
209
00:19:38,887 --> 00:19:41,390
সীস্যারো'র সাথে এর কোন সম্পর্ক নেই।
210
00:19:41,849 --> 00:19:44,226
এটা আমার সমগ্র জীবন। বেশ...
211
00:19:44,434 --> 00:19:46,937
...আমার জীবন যখন থেকে চাক আমাকে
আলবাকার্কীতে আসতে বাধ্য করলো।
212
00:19:47,145 --> 00:19:51,149
যখন থেকে আমি এখানে এসেছি, আমি যা করেছি
তা হলো চাককে খুশিতে রাখতে চেষ্টা করেছি।
213
00:19:51,358 --> 00:19:53,735
চাককে সন্তুষ্ট করতে তার জন্য সবকিছুই করেছি আমি।
214
00:19:53,902 --> 00:19:57,322
চাক, চাক, চাক। বেশ, আর নয়।
215
00:19:57,823 --> 00:20:00,826
তুমি ওকালতি ছেড়ে দিচ্ছো,
এটাই কি চাক চাইছিল না?
216
00:20:01,034 --> 00:20:04,121
কে পরোয়া করে? এটা আমার জন্য, ঠিক আছে?
217
00:20:04,329 --> 00:20:06,790
আমি সবরকম ভুল কারণের বশেই ওকালতিতে নেমেছিলাম।
218
00:20:06,999 --> 00:20:08,500
আমি আমার সহজাত ধারণাকেই বিশ্বাস করছি।
219
00:20:08,667 --> 00:20:11,920
আমার মনে হয় যে আমার ট্যালেন্ট
অন্য কোন কাজে ভালো খাটছে।
220
00:20:12,129 --> 00:20:14,715
কোথায় শুনি?
অন্যকারও পুলে ভেসে ভেসে থাকার মধ্যেই তোমার ট্যালেন্ট?
221
00:20:17,301 --> 00:20:19,428
জিমি, তুমি একজন সেরা উকিল।
222
00:20:19,595 --> 00:20:21,013
কেন হাল ছেড়ে দিলে?
223
00:20:21,179 --> 00:20:23,307
...আমি বলছি না যে এটার নিজস্ব মুহূর্ত ছিল না।
224
00:20:23,515 --> 00:20:26,643
কিন্তু যে জিনিসগুলো করতে ভালো লাগতো,
যেমন মানুষদের থেকে ভালো মূল্য আদায়, মানুষদের প্রণোদিত করা...
225
00:20:26,810 --> 00:20:29,062
...এসব করতে আমাকে উকিল হতে হবে না।
226
00:20:29,229 --> 00:20:32,274
তাছাড়া, মানুষজন বলে
তারা আমাকে কীভাবে দেখে...
227
00:20:32,441 --> 00:20:34,610
- এবং অন্তত উকিল হিসেবে দেখে না।
- বেশ তাহলে।
228
00:20:35,986 --> 00:20:37,779
- এই যে এসে গেলো।
- ধন্যবাদ।
229
00:20:37,988 --> 00:20:40,574
যদি আপনাদের অন্য কোন কিছুর দরকার হয়, আমাকে জানাবেন।
230
00:20:40,741 --> 00:20:42,534
- ববি, কী খবর, ব্রো?
- ওহ, ধন্যবাদ।
231
00:20:44,244 --> 00:20:45,829
সংক্ষিপ্ত করো।
232
00:20:46,330 --> 00:20:47,539
সংক্ষিপ্ত করো।
233
00:20:48,457 --> 00:20:49,875
সংক্ষিপ্ত করো। এই ফালতু জিনিসটা সংক্ষিপ্ত করো।
234
00:20:50,042 --> 00:20:53,795
ঐ শেয়ারটা কোন কাজের না। এটার কোন পা নেই।
যেন বিনোদনবিহীন সার্কাসের কোন একটা খেলা।
235
00:20:53,962 --> 00:20:56,048
ঐটাতো আরও অকাজের।
তোমাকে এসব দিচ্ছে কে?
236
00:20:56,214 --> 00:20:57,674
আমার একটা উপকার করো। একটা বালিশ নাও...
237
00:20:57,841 --> 00:21:01,261
...নিয়ে ওটা শেয়ারটার মুখের উপরে চেপে ধরে
থাকো যতক্ষণ না তুমি এটার মরণ-কান্না শুনতে পাচ্ছো।
238
00:21:01,428 --> 00:21:03,263
- আচ্ছা, তো?
- এটা দুর্ভাগ্য।
239
00:21:03,430 --> 00:21:05,849
যদি তুমি আর উকিল হতে না চাও,
তাহলে কী করবে?
240
00:21:06,350 --> 00:21:09,311
চারদিকে ভেসে বেড়াবে আর তোমার
স্যান্ডপাইপারের টাকাগুলি আসার জন্যে অপেক্ষা করতে থাকবে?
241
00:21:09,519 --> 00:21:14,191
- এতে অনেক বছর লেগে যাবে।
- এর সাথে কোনমতেই স্যান্ডপাইপারের কোন সম্পর্ক নেই।
242
00:21:14,650 --> 00:21:17,861
আচ্ছা, তাহলে, পরিকল্পনা কী?
243
00:21:18,028 --> 00:21:20,280
- এই মহাজগতে মুক্ত হয়ে ঘুরে বেড়াবো।
- আচ্ছা, তাহলে কোন পরিকল্পনা নেই।
244
00:21:20,489 --> 00:21:23,825
পৃথিবীজুড়ে ঘুরে বেড়াবে?
পাল্প ফিকশনের> শেষের দিকে জুলের মতোই?
245
00:21:23,992 --> 00:21:27,996
দেখো, এই মহাজগতে যা কিছুই ঘটুক,
যে সুযোগই উদ্ভুত হোক না কেন...
246
00:21:28,205 --> 00:21:30,207
- ...আমি তা লুফে নিবো।
- যে কোন সুযোগ?
247
00:21:30,374 --> 00:21:32,960
- হ্যাঁ।
- "ডেভিস এন্ড মেইনে" চাকরিটা কি সুযোগ ছিল না?
248
00:21:33,168 --> 00:21:35,837
এটা একটা মোক্ষম সুযোগ,
আর তুমি তা থেকে দূরে সরে যাচ্ছো।
249
00:21:37,422 --> 00:21:38,924
দেখো...
250
00:21:39,091 --> 00:21:41,969
..."না" বলার আগে কি অন্তত তোমার
একবার চাকরিটায় চেষ্টা করা উচিৎ নয়?
251
00:21:42,177 --> 00:21:44,221
এবং সবার সময় নষ্ট করবো,
সেই সাথে আমারও?
252
00:21:44,388 --> 00:21:46,515
কিম, আমার প্রতি তোমার এই
পরোয়াকে সাধুবাদ জানাচ্ছি...
253
00:21:46,682 --> 00:21:48,642
...কিন্তু এটা আমার জন্য আসেনি। আমি এটা চাই না।
254
00:21:48,850 --> 00:21:51,687
জিমি, তোমার কি মনে আছে ঐ বারের
পরীক্ষায় পাশ হওয়ার জন্যে তুমি কতটা পরিশ্রম করেছিলে?
255
00:21:51,895 --> 00:21:53,605
- তুমি কতোটা কঠোর পরিশ্রম করেছিলে?
- এটা পুড়ে যাওয়া কোন ব্যক্তির মতোই...
256
00:21:53,814 --> 00:21:56,149
এতদিনের এতসব প্রচেষ্টা,
তুমি ধুলোয় উড়িৃযে দিতে চাইছো?
257
00:21:56,316 --> 00:21:58,902
এটা হলো "হারানো অর্থের মিথ্যা-বিশ্বাস [Sunk Cost Fallacy]"।
258
00:21:59,111 --> 00:22:01,780
- কী বললে?
- হারানো অর্থের মিথ্যা-বিশ্বাস।
259
00:22:01,947 --> 00:22:04,658
এটাই জুয়াটেরা করে,
তারা ভালো অর্থগুলো খারাপ কাজে ঢেলে দেয়...
260
00:22:04,825 --> 00:22:06,827
...এটা ভেবে যে এতে
তাদের ভাগ্য পরিবর্তিত হবে।
261
00:22:06,994 --> 00:22:09,287
এটা ঠিক এমন,"আমি তো ইতোমধ্যে এতসব টাকা খরচ করে ফেলেছি...
262
00:22:09,454 --> 00:22:11,665
...কিংবা সময়, যেটাই হোক,
আমার চালিয়ে যাওয়া উচিৎ!"
263
00:22:11,832 --> 00:22:14,543
না, এই খেলার শেষদিকে
কোন পুরষ্কার নেই।
264
00:22:14,751 --> 00:22:16,545
তুমি একটা ভুল করছো।
265
00:22:17,379 --> 00:22:18,839
আমি জানি যে তুমি ভুল করছো।
266
00:22:19,047 --> 00:22:22,092
আমি তো আমার ঐ "সঠিক কাজটাই" করে
আসছি আর এটা আমাকে কোথায় পৌঁছে দিতে পেরেছে?
267
00:22:22,259 --> 00:22:23,802
- কোথাও না।
- আমি দুঃখিত, আমি আসলে...
268
00:22:23,969 --> 00:22:27,180
হ্যাঁ। এটা আমার সাধ্যের নয়।
269
00:22:27,389 --> 00:22:29,683
আমার সাধ্যের নয়। এখনও নয়।
270
00:22:30,809 --> 00:22:34,021
- আমি বুঝলাম না। আমি আসলে ধরতে পারিনি ব্যাপারটা।
- এটাই সেটা, যা আমার জন্যে সঠিক।
271
00:22:34,521 --> 00:22:38,567
হা-হা-হা।
গাধার অণ্ড রে ভাই, একদম গাধার অণ্ড ঐ শালা।
272
00:22:38,775 --> 00:22:41,319
ওয়াল স্ট্রিট আছেই চুতিয়াদের দখলে।
এই অবনতি কার দরকার?
273
00:22:41,486 --> 00:22:43,822
যদি ওখানে সুবিজ্ঞ ব্যক্তি থাকতে না চাই,
তাহলে আমি থাকবো না।
274
00:22:44,364 --> 00:22:47,743
আমি টয়লেটে বসে আমার ল্যাপটপের মাধ্যমেই
মিলিয়ন ডলার দামের একটা শেয়ার বাণিজ্য স্থাপন করে দিতে পারি।
275
00:22:47,909 --> 00:22:50,495
রাজা মিদাসের মতো,
আমার সিংহাসনের উপর স্বর্ণের ইট বসানো যেন।
276
00:22:50,704 --> 00:22:54,082
এজন্যেই স্পিগেলম্যান এবং ডিচ্ আমার ব্যবসার
অংশীদারিত্ব চাইছে। যেন আমি কোন স্বর্ণালি দেবতা।
277
00:22:55,083 --> 00:22:56,877
অবশ্যই আমার মনে আছে।
কে ভুলবে এটা?
278
00:22:57,044 --> 00:22:59,713
ঐ পাদের মধ্যেই নিহিত ছিল অবদমিত
সংখ্যালঘু জনগোষ্ঠীসমূহের ক্রোধ।
279
00:22:59,921 --> 00:23:01,631
তুমি যদি এভাবে করে কারও মুখের উপর পাদ মারো...
280
00:23:01,798 --> 00:23:04,259
...তাহলে তার চোখে সারাজীবনের জন্য
কনজাক্টিভাইটিস রোগ ধরিয়ে দিবে তুমি।
হা-হা-হা।
281
00:23:04,426 --> 00:23:06,094
ভালো আহ্বান, ব্রো।
282
00:23:06,261 --> 00:23:07,971
পরের বার নাগাদ, ভাইয়া।
283
00:23:08,138 --> 00:23:10,140
- পাশে উল্টাও, এটার উপর, চেক করো।
- আমার সাথে চলো।
284
00:23:10,307 --> 00:23:12,809
- কী?
- আরে চলো তো, বিশ্বাস করো আমাকে।
285
00:23:12,976 --> 00:23:14,686
তুমি কী করতে যাচ্ছো?
286
00:23:14,895 --> 00:23:18,356
আমি কী করতে চাইছি তা জানতে চাও?
আমার পিছনে পিছনে আসো।
287
00:23:27,741 --> 00:23:30,786
এই যে ভাই, আপনি কি আমাদের
জন্যে একটা বাজি লাগিয়ে দিতে পারবেন?
288
00:23:30,952 --> 00:23:32,579
- কী করবো যে?
- দুঃখিত...
289
00:23:32,746 --> 00:23:36,083
...আসলে আমি বোঝাতে চাচ্ছি না যে আমরা
আড়ি পেতে শুনছিলাম আপনার কথা। কিন্তু
আমরা কিছুটা ওরকমই করছিলাম।
290
00:23:36,249 --> 00:23:38,251
আমরা আপনাকে শেয়ার নিয়ে কথা বলতে শুনছিলাম।
291
00:23:39,294 --> 00:23:41,421
- উহু।
- হ্যাঁ, তো প্রশ্ন হলো...
292
00:23:41,588 --> 00:23:45,342
...আপনি যদি আমার আর আমার বোনের
মধ্যকার একটা বিপত্তি সমাধান করতে পারতেন...
293
00:23:45,509 --> 00:23:48,345
- সম্ভবত আমাদের মধ্যস্থতা করা উচিৎ হবে না...
- আমি এমনিতেই এমনটা করতাম না।
294
00:23:48,512 --> 00:23:52,182
কিন্তু আমাদের একজন বিশেষজ্ঞ দরকার। এই
লোকটিকে দেখে মনে হয় ইনি এসব ব্যাপারে ভালো জানেন।
295
00:23:53,975 --> 00:23:57,354
- আচ্ছা, বলুন।
- তো, প্রশ্নটা হলো:
296
00:23:57,521 --> 00:24:00,690
শেয়ার বাজারের ক্ষেত্রে, এমন
কোন কি আর্থিক সীমা আছে...
297
00:24:00,857 --> 00:24:03,735
...যে একজন মানুষের পক্ষে কতটুকু
অর্থ বিনিয়োগ করতে পারবে?
298
00:24:04,528 --> 00:24:05,987
সীমা?
299
00:24:06,905 --> 00:24:08,490
না, কোন সীমা নেই।
300
00:24:08,657 --> 00:24:11,076
জানতাম এটা! ওহ, উত্তরাধিকারের ক্ষেত্রেও?
301
00:24:11,243 --> 00:24:13,662
ধরুন, যেমন উত্তরাধিকার কর কিংবা অন্য যেকোন কিছুর ক্ষেত্রে?
302
00:24:13,870 --> 00:24:16,748
- না নেই, একই।
- এটা তো...ওহ, আপনিই সেরা ভাই!
303
00:24:16,957 --> 00:24:18,834
ধন্যবাদ, ভাইয়া। দেখলে, কোন সীমা নেই।
304
00:24:19,000 --> 00:24:22,462
বলেছিলাম আমরা সবটুকুই বিনিয়োগ করতে
পারবো, এবং এটা বেশ ভালো একটা পদক্ষেপও।
305
00:24:22,629 --> 00:24:24,923
- সব ব্যাংকে জমা রেখে দিতাম? না।
- উম...
306
00:24:25,132 --> 00:24:29,636
হ্যাঁ, আপনি আপনার সব টাকা বিনিয়োগ করতে পারবেন,
তবে নিশ্চিত করুন যেন টাকাগুলি বহুমুখী হয়।
307
00:24:29,845 --> 00:24:32,305
হ্যাঁ, বহুমুখীকরণ।
308
00:24:32,472 --> 00:24:35,433
এটাই...বুঝলাম...আচ্ছা...
309
00:24:35,642 --> 00:24:37,185
..."বহুমুখীকরণ" মানে কী বোঝাচ্ছেন?
310
00:24:37,394 --> 00:24:41,940
বেশ, বহুমুখীকরণ হলো... একটা প্রবাদ আছে না
"তোমার সবগুলো ডিম তুমি এক ঝুড়িতে রাখতে যাবে না"?
311
00:24:42,149 --> 00:24:45,610
- ঠিক? একই ব্যাপার।
- ব্যাপারগুলি বেশ অর্থপূর্ণ। ধন্যবাদ।
312
00:24:45,777 --> 00:24:48,613
যদি আমরা যে টাকাগুলি নিয়ে কথা বলছি
তার ব্যাপারে আমার ধারণা থাকেই, বলপার্ক...
313
00:24:48,780 --> 00:24:51,658
...আপনাদেরকে আদর্শ বহুমুখীকরণের কতগুলো
উদাহরণ দিতে পারতাম।
314
00:24:52,576 --> 00:24:54,536
জি, উম...
315
00:24:55,996 --> 00:24:58,832
দেখুন, আমাদের চাচাদের একজন সম্প্রতি মারা গিয়েছেন...
316
00:24:59,040 --> 00:25:05,172
...এবং তিনি আমাদের জন্য পরিচিত
কোথাও ১৪ লাখ টাকা রেখে গিয়েছেন।
317
00:25:05,338 --> 00:25:09,259
এবং আমরা যে লোভে পড়েছি তা না, কিন্তু
আমরা ভাবছি যদি আমরা এটা ভালোই বিনিয়োগ করে দিই...
318
00:25:09,426 --> 00:25:11,052
...আমরা তা দ্বিগুণ, তিনগুণ করতে পারতাম...
319
00:25:11,219 --> 00:25:14,598
...চারগুণও করতে পারতাম উত্তরাধিকারের
পুরো টাকাটা, ঠিক?
320
00:25:14,764 --> 00:25:16,725
আমার অভিমতে?
321
00:25:16,892 --> 00:25:18,894
ভাগ্য সাহসীর সাথেই থাকে, ভাই।
322
00:25:19,060 --> 00:25:22,022
যদি আপনারা আমার সাথে একটা ড্রিংকে
যোগ দেন, আমি পরামর্শ দিতে পারতাম।
323
00:25:22,189 --> 00:25:25,609
না, ঠিক আছে। আমরা এটা একটা অনলাইন
দালালির সাইটের মাধ্যমে করতে পারবো।
324
00:25:25,817 --> 00:25:29,905
আমরা ক্লাসিক্যাল কিছু তুলে নিবো...যেমন,
আমার মনে হয় এটাকে "ব্লু চিপ স্টক" বলা হয়।
325
00:25:30,113 --> 00:25:32,365
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আপনারা এটা সম্পূর্ণ নিজেরাই করতে পারবেন।
326
00:25:32,532 --> 00:25:33,867
বিশ্বস্ত ও নিশ্চিত কিছুর দিকে চেষ্টা করুন।
327
00:25:34,034 --> 00:25:37,662
অবশ্য, হয়তো আপনি আপনার টাকাটা রাখতে পারেন হিন্ডেনবার্গ, অান্দ্রেয়া দোরিয়া...
328
00:25:37,829 --> 00:25:39,497
কিংবা কোর্কী রোম্যানোর মতো জায়গাতে।
329
00:25:39,789 --> 00:25:43,293
ঠিক? সবগুলো যেন আগে থেকেই
পাথরের মতো শক্ত। কিন্তু তারপর...
330
00:25:43,501 --> 00:25:46,213
- হ্যাঁ, ভালো না।
- ভালো না, ঠিক।
331
00:25:46,421 --> 00:25:47,547
তো আপনি কীভাবে জানেন?
332
00:25:47,714 --> 00:25:50,842
বেশ, এমন ব্যাপারগুলোতেই আমার মতো মানুষদের যত অভিজ্ঞতা।
333
00:25:51,051 --> 00:25:54,846
সম্পদ পরিচালক হিসেবে ট্র্যাকে রেকর্ড আছে আমার। হিসাবকৃত কিন্তু আক্রমণাত্মক ঝুঁকিগুলোই আমি নিয়ে থাকি...
334
00:25:55,013 --> 00:25:58,225
...কারণ আমি বিজলি ধরতে চাই,
এবং আমি করিই।
335
00:25:58,433 --> 00:26:01,311
- ব্যবহারিকভাবে আমি একটি টাকা মুদ্রণ যন্ত্র।
- ব্যাপারটা বেশ ভালো শোনাচ্ছে।
336
00:26:01,728 --> 00:26:03,897
একটি টাকা মুদ্রণ যন্ত্র।
337
00:26:04,314 --> 00:26:08,526
দেখুন, ওখানে একটা বুথ আছে,
কিছুটা গোপনীয়তা আছে, আমরা কথা বলতে পারি।
338
00:26:08,735 --> 00:26:12,072
কোনো বাধ্যবাধকতা নেই,
আমরা এই বিষয়টা নিয়ে হালকা একটু আলাপ করে নিবো শুধু।
339
00:26:12,239 --> 00:26:14,282
- জি, মনে হয়।
- হ্যাঁ, তাই?
340
00:26:14,741 --> 00:26:16,576
তুমি কী বলো, বোন?
341
00:26:16,785 --> 00:26:18,703
আমরা কি একটু কথা বলতে পারি?
342
00:26:21,957 --> 00:26:24,626
ওখানে ইলেকট্রিক স্লাইড চালু আছে।
আমরা শুধু হালকা আলেচনা করবো, তেমন বিশেষ না...
343
00:26:24,793 --> 00:26:28,004
- যাই হোক, আমার নাম কেন্।
- Victor, with a K.
344
00:26:28,171 --> 00:26:30,423
বেশ। Victor, with a K.
345
00:26:30,799 --> 00:26:33,176
এবং এই সুন্দর ভদ্রমহিলাটি?
346
00:26:35,303 --> 00:26:37,764
এটা হলো জিজ্যাল।
347
00:26:37,973 --> 00:26:40,267
- জিজ্যাল সেইন্ট ক্লেয়ার।
- ওহ। সুন্দর নাম।
348
00:26:41,351 --> 00:26:44,896
প্লিজ, বসুন। আমি কামড়াবো না।
349
00:26:46,106 --> 00:26:49,526
তো ভিক্টর একটা "K" সমেত এবং জিজ্যাল,
ভিনদেশী নাম।
350
00:26:49,734 --> 00:26:53,196
- তারা ডাচ।
- বেশ, সুনির্দিষ্টভাবে বলতে গেলে "বোয়ার"।
[বোয়ার :- তৎকালীন ব্রিটিশ আমলের সময়কার দক্ষিণ আফ্রিকান একটি জনগোষ্ঠী]
351
00:26:53,405 --> 00:26:55,991
আমাদের বাবার দিকের পরিবার হলো দক্ষিণ আফ্রিকান...
352
00:26:56,199 --> 00:26:59,160
...যেখানে আমাদের চাচা হামফ্রে মারা গিয়েছিলেন।
353
00:26:59,619 --> 00:27:03,415
দক্ষিণ আফ্রিকা, ওখানে তাদেরকে খুব যত্নের সাথে বড় করা হয়, তাই না? যেমনঃ চার্লিজ থেরন।
[চার্লিজ থেরন :- "Mad Max: Fury Road" খ্যাত হলিউড অভিনেত্রী]
354
00:27:03,832 --> 00:27:07,043
- এবং আপনিও।
- ওহ, বেশ।
355
00:27:07,210 --> 00:27:09,462
আমি যদিও কখনও যায়নি,
তবে আশা করছি কোন একদিন যাবো ওখানে।
356
00:27:09,629 --> 00:27:11,464
বলি কি,
যখন আপনাদের সাথে আমার কাজ শেষ হবে...
357
00:27:11,673 --> 00:27:14,592
- ...আপনারা নিজস্ব প্লেন করে চলে যেতেন পারবেন হয়তো।
- ভালো।
358
00:27:14,801 --> 00:27:17,178
মাফ করবেন। আমরা এখন এখানে বসছি।
359
00:27:17,345 --> 00:27:19,472
আমাদেরকে একটা ওয়াইনের লিস্ট দিয়ে
যেতে পারেন যখন আপনি সুযোগ পান...
360
00:27:19,639 --> 00:27:21,308
হেই, আপনি কি একজন টাকিলা (ওয়াইন) ভক্ত?
361
00:27:21,933 --> 00:27:24,352
জি। আপনি ওটাই চান?
362
00:27:25,437 --> 00:27:27,355
আপনি কি কখনও "জাফিরো আনেজ" ট্রাই করেছিলেন?
363
00:27:27,522 --> 00:27:30,984
না, করিনি, কিন্তু আমি যেকোন ওয়াইনই নিতে পারবো।
উনি যেটার কথা বললেন তার তিন শট দিবেন।
364
00:27:31,192 --> 00:27:33,194
- আপনি পেয়ে যাবেন।
- ঠিক আছে।
365
00:27:33,820 --> 00:27:35,905
তো শেয়ার বাজার, একটি মহান বিনিয়োগ...
366
00:27:36,072 --> 00:27:38,241
...এবং ঝাঁপিয়ে পড়ার জন্যে সঠিক সময়টাই নির্বাচন করেছেন আপনারা।
367
00:27:38,408 --> 00:27:40,577
কেন তার কথা শুনছো? সে একটা বেকুব।
368
00:27:40,744 --> 00:27:43,663
সে তার গাড়িগুলো নিয়ে কথা বলে। সে কথা বলে তার...
369
00:27:44,331 --> 00:27:46,833
- তার কাছে কতগুলো গাড়ি আছে?
- আমার মনে হয় না...
370
00:27:49,461 --> 00:27:51,796
- ব্যাপারটি অর্থপূর্ণ।
- এটাই, কেন।
371
00:27:52,005 --> 00:27:53,298
ওহ, হ্যাঁ।
372
00:27:53,465 --> 00:27:56,426
বারটেন্ডারের পক্ষ থেকে অভিনন্দন।
উনি ভেবেছিল আপনারা হয়তো এর (জাফিরো আনেজ) একটি স্মারক চাইবেন।
373
00:27:56,593 --> 00:27:59,471
- ওহ ইশ্বর, আমরা পুরো এক বোতল শেষ করে দিলাম নাকি?
- এখনও না, আমরা শেষ করিনি।
374
00:27:59,637 --> 00:28:01,139
এই যে। হেই, হেই, চিয়ার্স।
375
00:28:01,306 --> 00:28:03,391
আমার মনে হয় আমরা বিলের জন্যে প্রস্তুত।
376
00:28:07,937 --> 00:28:09,147
ওহ...
377
00:28:09,314 --> 00:28:12,150
না, সত্যিই, যাওয়ার জন্যে এটা একটা ভালো পন্থা।
378
00:28:12,525 --> 00:28:14,944
আচ্ছা, তো পরিষ্কার হয়ে নিই...
379
00:28:15,111 --> 00:28:17,697
...আপনি সরাসরি আমাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিবেন...
380
00:28:17,864 --> 00:28:19,407
- ...এবং তা বিনিয়োগ করে দিবেন...
- বহুমুখী করবো।
381
00:28:19,616 --> 00:28:22,952
বহুমুখী করবেন। এবং তারপর সকল লভ্যাংশ এবং মুনাফা...
382
00:28:23,161 --> 00:28:25,705
...এবং যা অবশিষ্ট থেকে যাবে তা পুনরায় আমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দিবেন।
383
00:28:25,872 --> 00:28:27,999
বুম! একদম ঠিক।
384
00:28:28,166 --> 00:28:31,127
আপনার টাকা কত হারে বাড়ছে তার একটা বিবরণ পাবেন...
385
00:28:31,294 --> 00:28:34,839
- ...মাসের সবচেয়ে বাড়ন্ত হার, ইত্যাদি এসব।
- কেন, ভাইয়া।
386
00:28:35,256 --> 00:28:37,342
...চলো এটা করি।
387
00:28:38,218 --> 00:28:39,344
বেশ।
388
00:28:39,511 --> 00:28:42,138
এই যে এখানে, ভিক্টর একটা "K" সমেত। এবং, জিজ্যাল, পরবর্তীতে আপনি।
389
00:28:42,347 --> 00:28:43,556
- এটা বেশ রোমাঞ্চকর।
- উমম।
390
00:28:43,723 --> 00:28:45,642
- তো বন্ধুরা, খুব ভালো লাগলো কথা বলে।
- ওপস্। বুঝেছি।
391
00:28:45,850 --> 00:28:48,019
- তোমাকে দিতে দিবো না, বাছা।
- দাঁড়াও, কী এসব? কেন্।
392
00:28:48,228 --> 00:28:51,272
- আপনিই সেরা। ধন্যবাদ।
- কোন সমস্যা নেই।
393
00:28:51,439 --> 00:28:53,400
এটাই হবে আপনাদের নেয়া সেরা সিদ্ধান্ত।
394
00:28:53,566 --> 00:28:55,026
এখন আমাদের উচিৎ আপনার খপ্পর থেকে বের হওয়া।
395
00:28:55,235 --> 00:28:58,446
- হ্যাঁ।
- দাঁড়ান, দাঁড়ান, এটা...
396
00:28:58,947 --> 00:29:01,408
...আপনার জন্য।
এখানেই আমার সাথে যোগাযোগের সকল তথ্য রয়েছে।
397
00:29:01,616 --> 00:29:05,245
যেকোন প্রশ্ন থাকলে কল করবেন,
অথবা যেকোন কিছুর জন্যে।
398
00:29:05,787 --> 00:29:07,622
- কেন্।
- বাই।
399
00:29:07,789 --> 00:29:08,790
কল করবেন, বন্ধুরা।
400
00:29:08,998 --> 00:29:10,333
- বাই।
- পারলে আমাদের থামিয়ে দেখাও।
401
00:29:13,169 --> 00:29:15,964
কী ছিলো এটা!
402
00:29:16,297 --> 00:29:18,967
জাস্ট ওয়াও।
403
00:29:31,855 --> 00:29:33,523
হেই।
404
00:29:34,983 --> 00:29:36,526
কী ভাই...?
405
00:29:36,901 --> 00:29:39,571
- বিল ঠিকভাবে লিখেছেন তো?
- জি, স্যার, এটা ঠিক।
406
00:29:44,784 --> 00:29:46,077
যাও, যাও, যাও!
407
00:29:48,288 --> 00:29:49,747
- Zafiro Añejo!
- শশ!
408
00:29:49,914 --> 00:29:52,584
চুপ করো। সে বেরিয়ে আসবে।
409
00:29:52,750 --> 00:29:56,463
- ওহ, না, আমি এই অসাধারণ কাগজটি পড়লামই না।
- দাঁড়াও!
410
00:29:56,629 --> 00:29:58,339
হ্যাঁ!
411
00:30:00,091 --> 00:30:03,011
- পোড়া কপাল।
- আমি পারছি না...
412
00:30:45,678 --> 00:30:47,305
তোমার শেষ হলে এটা আমি ধার নিতে পারি?
413
00:30:48,431 --> 00:30:50,558
না, এটা জঘন্য।
414
00:30:51,309 --> 00:30:53,811
এটা জঘন্য কীভাবে হয়?
415
00:30:53,978 --> 00:30:56,189
এটা আমার টুথব্রাশ। এটা তোমারটার থেকে ভিন্ন।
416
00:30:57,232 --> 00:31:00,318
- কেন ভিন্ন হবে?
- কারণ।
417
00:31:00,485 --> 00:31:04,739
জানোই তো, জীবাণুদের রক্তক্ষরণ হয়,
এবং ঠোঁটের উপর কালশিটে আছে...
418
00:31:05,073 --> 00:31:07,242
সবধরণের খাবার এবং অদ্ভূত সব...
419
00:31:07,450 --> 00:31:08,785
- আরে দাও তো।
- কী? না!
420
00:31:08,993 --> 00:31:11,079
- আরে। আমি এটা এখনই করবো।
- আমার কিছু যায় আসে না।
421
00:31:11,246 --> 00:31:13,581
- আমার দাঁত মাজতে হবে।
- আমার কাছে আর কোনো ব্রাশ নেই।
422
00:31:13,748 --> 00:31:16,668
ঠিক আছে। বুঝলাম।
423
00:31:21,381 --> 00:31:23,758
- ভালো, আমার এতেই হয়ে যাবে।
- হ্যাঁ, আমারও।
424
00:31:23,967 --> 00:31:25,677
আমি কী দিয়ে দাঁতে ফ্লসিং করি তা দেখতে অপেক্ষা করো।
[ফ্লসিং :- সুতা দিয়ে দুই দাঁতের মাঝে পরিষ্কার করা]
425
00:31:47,156 --> 00:31:49,033
এটা সংরক্ষণে রাখার মতো।
426
00:31:49,576 --> 00:31:52,704
ধন্যবাদ, Victor with a "K".
427
00:31:54,831 --> 00:31:57,875
হেই, আমরা এটা প্রতিরাতে করতে পারলে ভালো হতো না?
428
00:31:58,209 --> 00:31:59,961
হ্যাঁ, হতো।
429
00:32:02,839 --> 00:32:06,134
কিন্তু আমরা পারবো না।
430
00:32:08,011 --> 00:32:09,637
আমি জানি। হ্যাঁ।
431
00:32:09,846 --> 00:32:13,725
কিন্তু আমি শুধু বলছিলাম আরকি,
যদি আমরা করতে পারতাম ব্যাপারটা জমতো বেশ।
432
00:32:14,309 --> 00:32:16,102
কিন্তু আমরা জানি আমরা পারবো না।
433
00:32:16,894 --> 00:32:19,606
ওহ, ইশ্বর, আজ দেরি করা যাবে না।
434
00:32:21,274 --> 00:32:22,900
হাওয়ার্ড অ্যাসাইনমেন্ট দিবে সবাইকে...
435
00:32:23,067 --> 00:32:26,821
...এবং সবার শেষে আসা ব্যক্তিটি আটকে যাবে ডকুমেন্ট রিভিউতে।
436
00:32:31,200 --> 00:32:32,952
তোমার কোথাও যাওয়ার আছে?
437
00:32:33,661 --> 00:32:36,789
হ্যাঁ। হ্যাঁ, যাবো।
438
00:32:45,048 --> 00:32:46,674
ঠিক আছো?
439
00:32:47,175 --> 00:32:49,177
হ্যাঁ, সব ঠিকঠাক।
440
00:33:24,212 --> 00:33:27,382
ড্যানিয়েল উওর্মাল্ড।
আমি অফিসার বেকার, ইনি অফিসার সেক্সটন।
441
00:33:27,548 --> 00:33:29,884
জি, প্লিজ, ভিতরে আসুন।
442
00:33:31,344 --> 00:33:33,763
আসুন আসুন, জায়গাটা ঐখানে।
443
00:33:34,138 --> 00:33:35,556
দেখলেন তারা কী করেছে?
444
00:33:35,765 --> 00:33:37,642
মানে, সব নিয়ে গিয়েছে। একেবারে সবটাই।
445
00:33:37,850 --> 00:33:40,395
- শুধু...
- সব কী নিয়ে গিয়েছে?
446
00:33:40,561 --> 00:33:43,064
আমার...আমার কাছে বেসবল কার্ডের একটা সংগ্রহ ছিল।
447
00:33:43,272 --> 00:33:47,068
- একটা বড়সড় সংগ্রহ, তার সবটুকুই নিয়ে গিয়েছে।
- শুনে খারাপ লাগলো।
448
00:33:47,276 --> 00:33:49,904
আপনি ছাড়া আর কেউ কি জানতো যে আপনার নিকট বেসবল কার্ডের সংগ্রহ ছিল?
449
00:33:50,113 --> 00:33:51,656
না, তেমনটা না।
450
00:33:51,864 --> 00:33:54,283
তো নির্দিষ্ট কোন ব্যক্তি নিয়ে যায়নি বলে আপনি মনে করেন?
451
00:33:54,450 --> 00:33:57,245
না, তেমনটা... না।
452
00:33:57,412 --> 00:34:01,332
- তারা ভিতরে কীভাবে ঢুকলো?
- ঔদিকের পিছনের দরজাটি দিয়ে।
453
00:34:01,541 --> 00:34:03,543
এটা খোলা ছিল যখন আমি
দুপুরের খাবার খেতে বাসায় আসি।
454
00:34:03,751 --> 00:34:04,877
আমার মানে, এটা আটকানোই ছিল...
455
00:34:05,044 --> 00:34:07,839
...কিন্তু তারা হয়তো শাবল কিংবা অন্য যেকোন কিছু দিয়ে দরজা খুলে ভিতরে ঢুকেছিল।
456
00:34:08,005 --> 00:34:11,426
হুম।
ঘটনাটা কোন সময়ে ঘটেছিল বলতে পারেন?
457
00:34:11,634 --> 00:34:14,595
আমি ৮টা ১৫ তে কাজের জন্য বেরিয়ে যায়,
দুপুরের খাবারের জন্য বাসায় ফিরি দুপুর সাড়ে ১২টা বাজে...
458
00:34:14,762 --> 00:34:17,432
- ...এবং তৎক্ষণাৎ আপনাদেরকে কল করি।
- অন্য কোন জিনিসও কি নিয়ে গিয়েছিল?
459
00:34:17,598 --> 00:34:21,269
- কিছু ক্যাশ টাকা।
- কতগুলো?
460
00:34:21,436 --> 00:34:25,398
উহ, আমি জানি না। এখানে যা জরুরি
তাতে মনোযোগ দেওয়া যাক।
461
00:34:25,606 --> 00:34:28,317
আপনারা জানেন, আমি যে জিনিসের সবচেয়ে
বেশি পরোয়া করি তা হলো আমার বেসবল কার্ডগুলো।
462
00:34:28,526 --> 00:34:32,905
আমার কাছে ছিল একটা টপস্ মিকি মেন্টল রুকি কার্ড যা অপূরণীয়।
463
00:34:33,072 --> 00:34:35,575
এটা একটা মিন্ট, বিপরীতে ৬০-৪০, ৯০-১০।
464
00:34:35,742 --> 00:34:36,868
আমি চালিয়ে যেতে পারবো।
465
00:34:37,034 --> 00:34:38,786
আমার সব কার্ড একেকটা দূর্লভ ছিল...
466
00:34:38,953 --> 00:34:41,664
...কিন্তু কার্ডগুলো যদি নিয়ে যাওয়া হয় এবং উপাদানে মিশিয়ে দেওয়া হয়...
467
00:34:41,831 --> 00:34:44,041
...আমি বলতে চাইছি, কিংবা তাতে ভাঁজ ফেলে দেওয়া হয়, ইশ্বর না করুক...
468
00:34:44,208 --> 00:34:47,754
...মানে, কিছু সময়ের মধ্যেই আপনি হয়তো
একটি ৯-পয়েন্টের দিকে নিম্ন মর্যাদার চোখে তাকিয়ে থাকবেন।
469
00:34:48,004 --> 00:34:52,383
আমি বুঝি যে এরকম তদন্তের ক্ষেত্রে প্রথম
৪৮ ঘন্টা খুব জরুরি হয়ে থাকে...
470
00:34:52,592 --> 00:34:57,221
...তাই যত সময় যাবে, আমার মানে, আমরা
ততোটা সমাধান থেকে দূরে সরে যেতে থাকবো।
471
00:34:57,388 --> 00:35:01,350
তো এখানে সময় হলো জরুরি জিনিস।
472
00:35:01,517 --> 00:35:04,395
বেশ, আমরা আপনাকে সাহায্য করে
যাবো যতটুকু সম্ভব হয়, মি. উওর্মাল্ড।
473
00:35:04,562 --> 00:35:05,813
ভালো।
474
00:35:07,565 --> 00:35:09,442
তারা জায়গাটা একেবারে তছনছ করে দিয়েছে।
475
00:35:09,650 --> 00:35:12,236
আপনি কি নিশ্চিত যে তারা আর অন্যকিছু যায়নি?
476
00:35:12,987 --> 00:35:15,239
- যেমন কি?
- আমি জানি না।
477
00:35:15,406 --> 00:35:16,824
শুধু আপনার মনের কথাগুলো চিন্তা করছি।
478
00:35:17,325 --> 00:35:18,993
আমি আরও বেসবল কার্ড ধারণ করছি।
479
00:35:19,202 --> 00:35:21,704
এই বাক্সে যা ছিল তাছাড়াও আপনার কাছে আরও কার্ড?
480
00:35:21,871 --> 00:35:23,498
হ্যাঁ, পিছনে আছে। হাজারের মতো হবে।
481
00:35:23,664 --> 00:35:26,709
কিন্তু এখানে যেগুলোই ছিল সবই অলংকারতুল্য।
482
00:35:26,876 --> 00:35:29,212
আপনি জানেন, সব সেরার উপরে সেরা মূল্যবান ছিল।
483
00:35:29,420 --> 00:35:31,005
ঠিক।
484
00:35:31,839 --> 00:35:33,299
হুম।
485
00:35:34,801 --> 00:35:36,969
- কী?
- পুরো ব্যাপারটা অনুধাবন করার চেষ্টা করছি।
486
00:35:37,136 --> 00:35:38,262
কীসের অনুধাবন করার আছে?
487
00:35:38,429 --> 00:35:42,350
আমার মানে, ব্যাপারটা কি তেমন সোজা না যে
চোরটা আরও বেসবল কার্ডের খোঁজ করেছিল?
488
00:35:42,558 --> 00:35:47,063
কিংবা গতিতে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল অথবা যেকোন কিছু এবং পাগলের মতো ধ্বংসাত্মক কাজ চালাচ্ছিল?
489
00:35:47,230 --> 00:35:50,650
হ্যাঁ। আমার মানে, এটাও হতে পারে, হ্যাঁ।
490
00:35:51,776 --> 00:35:55,071
ঝকঝকে সুন্দর একটা হামার গাড়ি বারান্দায়
পার্ক করা আছে। ওটা আপনার?
491
00:35:55,238 --> 00:35:58,533
হ্যাঁ, ওটা আমার। ইজারা নিয়েছি।
492
00:35:59,200 --> 00:36:01,118
কম টাকায় পেয়ে গিয়েছিলাম গাড়িটা।
493
00:36:02,662 --> 00:36:04,705
এটা খুবই দারুণ।
494
00:36:05,289 --> 00:36:08,167
তারা বলে যে হামার গাড়ির অস্তিত্বের একমাত্র
কারণ হলো আর্নোল্ড শোয়ার্জেনেগার।
495
00:36:08,334 --> 00:36:11,045
- কীভাবে জানিনা, তবে তারা এটাই বলে।
- মজা করছেন না তো?
496
00:36:11,212 --> 00:36:12,588
হুহ।
497
00:36:13,464 --> 00:36:15,925
আপনি কী ধরণের কাজ করেন, মি. উওর্মাল্ড?
498
00:36:16,133 --> 00:36:17,969
আমি আইটি এর কাজ করি...
[আইটি :- তথ্য প্রযুক্তি]
499
00:36:18,177 --> 00:36:20,388
...একটা ফার্মেসী কোম্পানির জন্য।
500
00:36:20,596 --> 00:36:25,184
বাহ, কম্পিউটার।
ইশ্বর, আমার উচিৎ ছিল এমন একটা চাকরি করা।
501
00:36:25,393 --> 00:36:27,061
- আমার ঐরকম একটা হামার গাড়ি থাকতো।
- ঠিক।
502
00:36:27,270 --> 00:36:29,438
দেখুন, ভাইয়েরা, আমি খুশি যে আপনারা আমার গাড়ি পছন্দ করেছেন...
503
00:36:29,605 --> 00:36:34,443
...কিন্তু আমার মনে হয় আমরা প্রসঙ্গের বাইরে ভুল দিকে এগোচ্ছি।
504
00:36:34,610 --> 00:36:37,822
- এখানে গুরুত্বপূর্ণ হলো আমার বেসবল কার্ডগুলো।
- অবশ্যই।
505
00:36:38,030 --> 00:36:42,785
হ্যাঁ, এখন, আমার কাছে পুরো সংগ্রহের বিশদ তথ্য আছে...
506
00:36:42,952 --> 00:36:46,080
...এবং হাই-টিকিট আইটেমগুলি তারকাচিহ্নিত করা আছে।
507
00:36:46,247 --> 00:36:48,583
এটা পরিষ্কার যে প্রথমেই কোন কার্ডগুলো তারা আরও সযত্নে লুকিয়ে রাখবে।
508
00:36:48,916 --> 00:36:51,043
...কারণ সেগুলো ছিল অতি, অতি মূল্যবান।
509
00:36:51,252 --> 00:36:55,756
তো আপনারা কার্ডের তালিকাটা বন্ধকী দোকানে, সংগ্রাহকের নিকট নিয়ে যাবেন।
510
00:36:55,965 --> 00:36:59,552
আগে এভাবে চুরি করেছে এরকম যে কাউকে আপনারা প্রশ্ন করুন।
511
00:36:59,760 --> 00:37:02,513
জানেনই তো, যারা কখনও নজরদারির বাইরে যায় না।
512
00:37:02,680 --> 00:37:05,433
আমি কি তালিকাটা নিয়ে আসবো যাতে
করে আপনারা তদন্ত শুরু করতে পারেন?
513
00:37:05,641 --> 00:37:09,186
- হ্যাঁ, যদি আপনি আমাদেরকে তালিকাটা দিতেন, তবে আরকি...
- আচ্ছা, আমি প্রিন্ট করে আনছি।
514
00:37:09,353 --> 00:37:10,938
হ্যাংক অ্যারন, মিন্ট।
515
00:37:11,147 --> 00:37:13,524
ইশ্বর, আমার সাইন করা ডেরেক জেটার!
516
00:37:13,691 --> 00:37:15,151
উইলি মেস ও-পি-চি।
517
00:37:15,568 --> 00:37:19,113
শ্বাস নিতে হবে।
শ্বাস নাও বাছা, শ্বাস নিতে থাকো।
518
00:37:19,280 --> 00:37:21,616
- আচ্ছা।
- আমি জানি, ঠিক আছে?
519
00:37:21,908 --> 00:37:23,784
- টিভি রেখে গেল...
- উহু।
520
00:37:23,993 --> 00:37:26,412
- ...কম্পিউটার রেখে গেল।
- ঠিক।
521
00:37:28,539 --> 00:37:29,540
হুহ।
522
00:37:35,755 --> 00:37:37,757
এই দৃশ্যটার সাথে কোন সমস্যা আছে।
523
00:39:03,551 --> 00:39:04,844
হেই, এটা আমি বলছি।
524
00:39:05,011 --> 00:39:06,929
এই স্বর্গের মতো জায়গাটায় আরো একটি ভালো দিন।
525
00:39:07,138 --> 00:39:08,723
আমি পুলে আছি।
526
00:39:09,265 --> 00:39:11,851
আচ্ছা, কল দিও।
527
00:39:26,866 --> 00:39:29,368
- হাই, কেমন আছো?
- এই যে, বাবু, লাঞ্চ করেছো?
528
00:39:29,535 --> 00:39:30,995
- করেছি।
- হা-হা।
529
00:39:31,162 --> 00:39:33,831
- আমার মনে হয় আমার পিঠ পুড়ে যাচ্ছে।
- ওহ, সত্যি?
530
00:39:33,998 --> 00:39:37,209
- তোমার ভাগ্য ভালো। দেখো কী এনেছি।
- ওহ, হেই, সেরা তো।
531
00:39:41,047 --> 00:39:43,007
- তোমার ঘাড় লালরঙা করে দিচ্ছি।
- হ্যাঁ, দাও।
532
00:39:44,300 --> 00:39:45,468
আমার অদ্ভুত লাগে।
533
00:39:46,802 --> 00:39:48,429
তোমাকে বলেছিলাম যে সূর্যের তাপের নিচে এত সময় কাটিও না।
534
00:39:48,679 --> 00:39:50,389
তুমি কথাই শুনবে না।
535
00:39:51,766 --> 00:39:53,225
হ্যাঁ, এটা আবার আমি।
536
00:39:53,434 --> 00:39:57,897
শোনো, যেমনটা আমি বলছি,
আমার থেকে ২৫ ফুট দূরে নয়...
537
00:39:58,105 --> 00:40:00,649
...আমি তাকিয়ে আছি একট নিশানার দিকে।
538
00:40:00,816 --> 00:40:04,570
তৃতীয় থার্সটন হাওয়েলকে কল্পনা করো
যখন তিনি উত্তেজনায় মেতে থাকতেন।
[Thurston Howell III :- একটি ক্লাসিক সিরিজের চরিত্র]
539
00:40:04,737 --> 00:40:06,614
সে বেশ ফ্যাশনপূর্ণ ঝাঁকঝমকে মেতে আছে।
540
00:40:06,781 --> 00:40:08,491
যেন মনে হচ্ছে আমি কোন মদের দোকানে আছি...
541
00:40:08,657 --> 00:40:11,452
...এবং আমি তাকিয়ে আছি সবচেয়ে মোটা, ধীর একটা মহিষের দিকে...
542
00:40:11,619 --> 00:40:15,956
...তার ঘাড় আমার দিকে ফিরানো,
এবং আমি, সিংহী আছি অধীরভাবে পিছন থেকে তাকে ঝাঁপটে ধরার অপেক্ষায়।
543
00:40:17,458 --> 00:40:19,710
আসো, কিম, যোগ দাও আমার সাথে।
544
00:40:19,919 --> 00:40:22,338
এই আড়ম্বরে যোগ দাও।
545
00:40:25,591 --> 00:40:29,929
আমি "সিংহী" বলেছি কারণ মহিলা সিংহরাই মূলত শিকার ধরে থাকে।
546
00:40:30,763 --> 00:40:32,598
আমি প্রজাতি-নিঁখুত হতে চেয়েছিলাম...
547
00:40:32,765 --> 00:40:36,018
...আমার নিজের লিঙ্গের প্রতি সম্মান না রেখে,
এটা একটা National Geographic ব্যাপার।
548
00:40:36,227 --> 00:40:37,728
যাই হোক...
549
00:40:37,937 --> 00:40:39,688
...এখানে এসে যাও।
550
00:40:40,064 --> 00:40:41,357
বাই।
551
00:41:24,775 --> 00:41:25,943
সান্তা ফে, নিউ মেক্সিকো।
552
00:41:26,110 --> 00:41:29,989
আমার একটা আইন ফার্মের নম্বর লাগবে,
"ডেভিস এন্ড মেইন"।
553
00:41:30,739 --> 00:41:32,992
জি, আমার সাথে যোগাযোগ করিয়ে দিতে পারেন।
554
00:43:11,632 --> 00:43:15,052
কোম্পানি গাড়ির ক্ষেত্রে শুধুমাত্র কয়েকটা অপশন আছে।
555
00:43:15,261 --> 00:43:17,429
আপনি যখনই চাইবেন আমরা আপনার জন্য
একটা পরীক্ষামূলক ড্রাইভের ব্যবস্থা করতে পারি।
556
00:43:17,596 --> 00:43:19,390
কোম্পানি গাড়ি, বাহ।
557
00:43:19,598 --> 00:43:23,060
এবং আরেকটি সেবা আছে যেটি আপনার কাছে এটা পাঠিয়ে দিবে, যখনই আপনি চাইবেন।
558
00:43:23,227 --> 00:43:26,897
এবং যদি মনে করেন যে এতে আপনি খুশি না,
এটা বদলানো কোন বড় ব্যাপার না।
559
00:43:27,064 --> 00:43:29,358
এটা সত্যিই, উহ...
560
00:43:29,942 --> 00:43:31,360
জি।
561
00:43:39,326 --> 00:43:41,495
এটা আকর্ষণীয়।
562
00:43:41,704 --> 00:43:45,332
ওহ, যদি এটা আপনার রুচির সাথে না মানায়...
563
00:43:45,499 --> 00:43:48,585
...আমাদের স্টোর রুমে আর্টের একটা সংগ্রহ রয়েছে যেখান থেকে আপনি বেছে নিতে পারবেন।
564
00:43:48,752 --> 00:43:52,131
যে কোন সময়ে যখন আপনি প্রস্তুত থাকবেন, আমি আপনাকে দেখাতে কয়েকটা স্যাম্পল নিয়ে আসবো।
565
00:43:52,298 --> 00:43:54,425
আমার...আমার পছন্দ হয়েছে এটা।
566
00:43:54,633 --> 00:43:59,179
ভালোই। বেশ, যে কোন কিছুর প্রয়োজন পড়লে,
আমি সাহায্য করতে প্রস্তুত।
567
00:43:59,388 --> 00:44:01,515
অফিসের সাপ্লাই, ডায়েটের জিনিসপত্র।
568
00:44:01,724 --> 00:44:04,685
বিশেষ কোন কিছু কি আপনি ফ্রিজে রাখতে চান?
569
00:44:05,102 --> 00:44:06,979
সম্ভবত একটি আর্দ্রতা বৃদ্ধিকারী যন্ত্র?
570
00:44:07,146 --> 00:44:10,649
- এখানটায় শুকনো হয়ে যাবে তাতে।
- ওমর, আমি কম কিছুতেই সন্তুষ্ট থাকি।
571
00:44:10,816 --> 00:44:16,238
অবশ্যই। বেশ, যদি আপনার আর কিছুর দরকার পড়ে,
আমি ঠিক দরজার ওপাশেই আছি।
572
00:44:16,822 --> 00:44:20,701
- ভালোই। যদি কোন কিছু লাগে আরকি।
- ঠিক আছে।
573
00:44:23,037 --> 00:44:24,038
হেই, তুমি কি মনে করো...?
574
00:44:25,289 --> 00:44:26,790
আমি এটার দিকে তাকিয়ে আছি।
575
00:44:26,999 --> 00:44:29,501
ডেস্ক পছন্দ করার উপায় আছে?
576
00:44:29,710 --> 00:44:31,045
আপনি কোনটা চাইছেন?
577
00:44:32,796 --> 00:44:35,466
এটা কি সম্ভব...?
578
00:44:36,175 --> 00:44:39,428
আমরা কি "কোকোবোলো" দেখতে পারি?
579
00:44:39,636 --> 00:44:41,263
কোকোবোলো ডেস্ক?
580
00:44:41,430 --> 00:44:44,016
অবশ্যই। আমি এক্ষুণি নিয়ে আসছি।