1 00:00:02,800 --> 00:00:06,810 তুমি কি নিজের স্বাধীনতা ও অধিকার চাও না, হোহেনহায়েম? 2 00:00:07,570 --> 00:00:11,050 মানুষ হিসেবে তোমার মৌলিক অধিকার অর্জন ছাড়াই, 3 00:00:11,050 --> 00:00:13,150 সারাজীবন দাস হয়ে থাকতে চাও? 4 00:00:14,780 --> 00:00:19,230 যদি তাই হয়, তাহলে তোমার জীবনও এই বদ্ধ ফ্লাস্কে বসবাসের মতোই। 5 00:00:20,000 --> 00:00:25,000 Bangla Subtitle Created By :.:.: AKTAR HOSSAIN :.:.: 6 00:00:32,080 --> 00:00:33,720 কেন? 7 00:00:33,720 --> 00:00:35,020 ঠিক আছে! 8 00:00:35,020 --> 00:00:36,340 শেষ করে দাও, এড! 9 00:00:36,970 --> 00:00:39,760 কেন আমি, ঈশ্বর'কে অর্জন করেও, 10 00:00:39,930 --> 00:00:41,600 হেরে যাচ্ছি... 11 00:00:41,870 --> 00:00:45,070 একটা তুচ্ছ মানব অ্যালকেমিস্টের কাছে? 12 00:00:56,050 --> 00:00:57,700 সে করেছে! 13 00:00:57,700 --> 00:00:58,450 ঠিক আছে! 14 00:00:58,640 --> 00:01:00,050 সে দেখিয়ে দিয়েছে! 15 00:01:22,710 --> 00:01:24,520 ভালোই তো কেলমা দেখালে। 16 00:01:24,520 --> 00:01:26,020 বাতাসে মিলিয়ে যাচ্ছো কেন? 17 00:01:26,020 --> 00:01:27,440 আ-আমার ভুল! 18 00:01:28,550 --> 00:01:30,060 স্টোন... 19 00:01:32,060 --> 00:01:34,280 ফিলোসফার স্টোন! 20 00:01:39,820 --> 00:01:43,370 আমায় তোর ফিলোসফার স্টোন দে! 21 00:01:45,230 --> 00:01:46,660 ধ্যাত! 22 00:01:46,660 --> 00:01:48,120 গ্রিড!! 23 00:01:48,120 --> 00:01:50,460 বোকা, আমায় ছেড়ে দে নাহলে তোকেও আমার সাথে টেনে নিবে! 24 00:01:50,460 --> 00:01:51,290 আমায় যেতে দে! 25 00:01:51,290 --> 00:01:52,640 দিবো না! 26 00:01:52,640 --> 00:01:56,590 সম্রাট হতে তোকে আমার প্রয়োজন! 27 00:01:56,590 --> 00:01:57,870 সেটা সম্ভব না! 28 00:01:57,870 --> 00:02:00,870 আমি মূলত ফাদার থেকে জন্মেছিলাম। 29 00:02:00,870 --> 00:02:04,000 তাই আমায় যে শক্তিমত্তা তার দিকে টানছে তা তোরটার চেয়ে বেশি শক্তিশালী, লিন ইয়াও! 30 00:02:04,000 --> 00:02:05,470 কিছুই করার নেই! 31 00:02:05,470 --> 00:02:07,280 হাল ছাড়িস না, গ্রিড! 32 00:02:07,280 --> 00:02:08,340 চেষ্টা করতে থাক! 33 00:02:10,710 --> 00:02:11,480 ধ্যাত! 34 00:02:12,250 --> 00:02:13,520 আমার শরীর...! 35 00:02:16,030 --> 00:02:18,360 শালার!! 36 00:02:21,020 --> 00:02:24,940 এটা পুরো বিশ্বের রাজা হওয়ার চেয়ে কয়েক র‌্যাংক কম, 37 00:02:24,940 --> 00:02:27,200 কিন্তু মনে হয়, জিং এর সম্রাট হতে আমার সমস্যা নেই। 38 00:02:28,110 --> 00:02:30,580 আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো, পার্টনার। 39 00:02:31,420 --> 00:02:32,580 একেই বলে পুরুষত্ব! 40 00:02:36,380 --> 00:02:37,460 কী করলি তুই... 41 00:02:38,220 --> 00:02:40,170 এটাই বিদায়। 42 00:02:40,790 --> 00:02:43,970 আমার সাথে তুইও তার মধ্যে একাকার হওয়ার দরকার নেই । 43 00:02:45,470 --> 00:02:47,530 দ-দাঁড়া, গ্রিড! 44 00:02:47,530 --> 00:02:51,320 তুই মাত্রই বললি, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে লড়বো! 45 00:02:51,320 --> 00:02:54,110 এটা কিন্তু ধোঁকাবাজি করলি, হারামি! 46 00:02:54,110 --> 00:02:57,990 তুই কখনোই মিথ্যা বলিস না, বলেছিলি! 47 00:02:57,990 --> 00:02:59,550 আমায় এভাবে ছেড়ে যেতে পারিস না! 48 00:03:00,660 --> 00:03:03,740 তোকে বলদ বানিয়েছি, মাথামোটা পিচ্চি! 49 00:03:06,890 --> 00:03:09,250 এটাই আমার সর্বপ্রথম ও সর্বশেষ মিথ্যা ছিল। 50 00:03:10,260 --> 00:03:12,740 লান ফানের কাছে একটা ফিলোসফার স্টোন আছে। 51 00:03:12,740 --> 00:03:15,470 সেটা নিয়ে বাড়ি যা, পিচ্চি। 52 00:03:16,160 --> 00:03:17,000 দাঁড়া... 53 00:03:18,790 --> 00:03:19,760 দাঁড়া! 54 00:03:21,260 --> 00:03:23,340 দাঁড়া, গ্রিড!! 55 00:03:23,530 --> 00:03:25,220 আসো, লান ফান! 56 00:03:27,470 --> 00:03:28,430 শান্তি। 57 00:03:31,690 --> 00:03:32,850 গ্রিড! 58 00:03:34,860 --> 00:03:36,270 গ্রিড!! 59 00:03:36,270 --> 00:03:39,810 তোর উপর গযব পড়ুক, গ্রিড!! 60 00:03:43,440 --> 00:03:46,280 আমি নিজেকে একটা বিরক্তিকর পিচ্চি থেকে মুক্ত করতে পেরেছি। 61 00:03:51,630 --> 00:03:55,940 কেন তোর বাবা'র বিরুদ্ধে বিদ্রোহ করছিস, গ্রিড? 62 00:03:55,940 --> 00:03:59,170 যৌবনের ঠেলায়, বুড়ো ভাম। 63 00:04:01,010 --> 00:04:04,090 তোর দেয়া কার্বন দক্ষতা দিয়ে, 64 00:04:04,090 --> 00:04:07,600 আমি আমাদেরকে পুরোপুরি কয়লার সবচেয়ে ভঙ্গুর রূপে পরিণত করবো, শালারপুত! 65 00:04:07,600 --> 00:04:09,300 তুই...! 66 00:04:12,600 --> 00:04:14,600 দূর হ, বোকা! 67 00:04:18,400 --> 00:04:19,780 গ্রিড!! 68 00:04:22,140 --> 00:04:26,160 শালার, মনে হয় এটাই... 69 00:04:33,700 --> 00:04:37,820 আমার দিকে এভাবে তাকাবি না, পিচ্চি। 70 00:04:37,820 --> 00:04:40,670 বন্ধুত্ব আত্মার বন্ধন! 71 00:04:41,010 --> 00:04:42,890 তাই তা ভুলে যাওয়া অসম্ভব! 72 00:04:44,610 --> 00:04:47,270 আমাদের সাথে যোগ দিবি? 73 00:04:47,270 --> 00:04:49,870 তোর যাওয়ার কোনো জায়গা না থাকলে, আমাদের সাথে আয়। 74 00:04:50,600 --> 00:04:56,350 মিয়া, লিন ও পিচ্চিটা আমায় একেবারে বোকচোদ বানিয়ে দিয়েছে। 75 00:05:00,070 --> 00:05:01,610 এটা আমার জন্য অনেক... 76 00:05:03,600 --> 00:05:05,590 হ্যাঁ, এটাই আমার জন্য যথেষ্ট ছিল... 77 00:05:06,500 --> 00:05:08,870 আমি আর কিচ্ছু চাই না... 78 00:05:11,020 --> 00:05:16,620 বিদায়, আমার আত্মা... বন্ধুগণ... 79 00:05:42,680 --> 00:05:43,750 তোমরা পেরেছো... 80 00:05:48,200 --> 00:05:49,230 আমার স্টোন... 81 00:05:49,740 --> 00:05:51,660 আমার ফিলোসফার স্টোন... 82 00:05:58,440 --> 00:05:59,940 ক-কী? 83 00:06:00,580 --> 00:06:01,750 এটা কী? 84 00:06:05,670 --> 00:06:07,770 যেখানে জন্মেছিলি সেখানেই ফিরে যা, 85 00:06:07,770 --> 00:06:10,680 ফ্লাস্কের বামন, হোমোনকুলুস! 86 00:06:19,570 --> 00:06:21,150 কেন? 87 00:06:21,150 --> 00:06:24,650 আমি এ বিশ্ব সম্পর্কে সবকিছুই জানতে চেয়েছি! 88 00:06:26,150 --> 00:06:31,200 আমি এই সুবিশাল বিশ্বে কারো অধীনে না থেকে স্বাধীনভাবে জীবনযাপন করতে চেয়েছি! 89 00:06:32,160 --> 00:06:34,120 আমি...! 90 00:06:46,360 --> 00:06:47,390 কেন? 91 00:06:48,560 --> 00:06:51,050 কেন তুমি আমার হওনি? 92 00:06:51,330 --> 00:06:54,180 ঈশ্বর, তুমি অসন্তুষ্ট কেন? 93 00:06:54,180 --> 00:06:56,930 কারণ তুই নিজেকে বিশ্বাস করিসনি। 94 00:07:00,030 --> 00:07:04,800 তুই অন্যের ক্ষমতা চুরি করে মানুষ থেকে জন্মেছিলি, 95 00:07:04,800 --> 00:07:07,690 তুই সবসময়ই কেবল ঈশ্বর হতে চেয়েছিলি। 96 00:07:07,940 --> 00:07:10,520 তুই একেবারেই বড়ো হোসনি। 97 00:07:11,300 --> 00:07:16,330 সপ্ত প্রবৃত্তি পরিত্যাগ করলেই মানুষকে ছাড়িয়ে যেতে পারবি বলে ভেবেছিলি? 98 00:07:16,580 --> 00:07:17,990 হাসাস না! 99 00:07:17,990 --> 00:07:21,630 আমি নিখুঁত সত্ত্বা হতে চেয়েছি! 100 00:07:21,630 --> 00:07:24,040 আমি বিশ্বের সবকিছু শিখতে চেয়েছি! 101 00:07:24,840 --> 00:07:26,290 এতে দোষের কী আছে? 102 00:07:26,740 --> 00:07:28,210 এই আকাঙ্ক্ষায় ভুল কী? 103 00:07:28,670 --> 00:07:30,970 সেটা চেয়ে কী ভুল করেছি? 104 00:07:34,660 --> 00:07:36,020 কে... 105 00:07:36,550 --> 00:07:38,520 তুই কে রে? 106 00:07:38,520 --> 00:07:40,440 কে? 107 00:07:41,140 --> 00:07:43,570 নিজেকে কী মনে করিস? 108 00:07:44,990 --> 00:07:49,670 আমি এমন সত্তা যাকে তোদের ভাষায় বলা হয়, ‘বিশ্ব’... 109 00:07:49,670 --> 00:07:53,000 এবং ‘মহাজগত’ ও ‘ঈশ্বর’। 110 00:07:53,000 --> 00:07:57,910 ‘ট্রুথ’, ‘সব’ এবং ‘এক’। 111 00:07:58,540 --> 00:08:01,940 এবং আমিই তুই। 112 00:08:02,330 --> 00:08:07,410 ট্রুথ নিরাশার সবচেয়ে মানানসই রূপ দেয়, যাতে তারা আত্মগর্বে গর্বিত না হয়। 113 00:08:08,590 --> 00:08:13,420 সে মানুষকে নিরাশার সবচেয়ে মানানসই রূপ দেয়, যাতে মানুষ খুব অহংকারী না হয়। 114 00:08:13,870 --> 00:08:15,680 এটাই ট্রুথ (বাস্তবতা)। 115 00:08:19,300 --> 00:08:23,150 সে-কারণে, আমি তোকেও হতাশা দিবো। 116 00:08:30,280 --> 00:08:32,530 আমি ফিরে যেতে চাই না! 117 00:08:32,530 --> 00:08:33,860 না! 118 00:08:36,070 --> 00:08:39,530 থাম! আমি সেখানে চিরকালের জন্য আবদ্ধ হতে চাই না! 119 00:08:46,080 --> 00:08:47,710 না! না! 120 00:08:47,710 --> 00:08:49,650 না!! 121 00:08:49,650 --> 00:08:51,910 হতাশা তোকে দাম্ভিক হতে দেবে না। 122 00:08:51,910 --> 00:08:54,420 তাহলে আমার করণীয় কী? 123 00:08:54,710 --> 00:08:57,190 এটাই তোর আকাঙ্ক্ষার পরিসমাপ্তি। 124 00:08:57,190 --> 00:08:59,500 আমার কী করা উচিত ছিল? 125 00:09:07,000 --> 00:09:10,440 সম্ভবত উত্তরটা তুই আগে থেকেই জানিস। 126 00:09:19,440 --> 00:09:22,670 কী? কী হয়েছে? 127 00:09:22,670 --> 00:09:24,040 আমরা জিতে গেছি? 128 00:09:24,040 --> 00:09:24,840 হ্যাঁ। 129 00:09:25,390 --> 00:09:29,790 কিন্তু... আলফনসে এখনো অন্যপাশ থেকে ফিরে আসেনি। 130 00:09:29,790 --> 00:09:33,530 আমি... আমি খুবই দুঃখিত...! 131 00:09:33,530 --> 00:09:35,600 তোমার দোষ নেই। 132 00:09:35,600 --> 00:09:36,980 এটা আল এর সিদ্ধান্ত ছিল। 133 00:09:38,050 --> 00:09:40,150 এড, আমাদের কাছে একটা টোল আছে। 134 00:09:41,280 --> 00:09:43,560 এটা ব্যবহার করো, এটা একটা ফিলোসফার স্টোন। 135 00:09:44,130 --> 00:09:45,590 আল'কে ফিরিয়ে আনতে ব্যবহার করো। 136 00:09:48,260 --> 00:09:49,560 পারবো না। 137 00:09:50,520 --> 00:09:56,740 আমরা ওয়াদাবদ্ধ হয়েছি, আমাদের শরীর ফেরত আনতে কখনোই ফিলোসফার স্টোন ব্যবহার করবো না। 138 00:10:04,790 --> 00:10:06,840 নিশ্চই অন্য কোনো উপায় আছে। 139 00:10:06,840 --> 00:10:08,400 থাকতেই হবে। 140 00:10:08,400 --> 00:10:09,730 ভাবো...! 141 00:10:09,730 --> 00:10:11,170 ভাবো! 142 00:10:11,170 --> 00:10:12,760 ভাবা বন্ধ করো না! 143 00:10:13,550 --> 00:10:14,820 এডওয়ার্ড। 144 00:10:17,210 --> 00:10:21,160 আলফনসে'কে ফিরিয়ে আনতে আমার জীবনকে ব্যবহার করো। 145 00:10:22,730 --> 00:10:24,840 আমার যথেষ্ট পরিমাণ জীবন অবশিষ্ট আছে। 146 00:10:26,560 --> 00:10:28,060 বোকা! 147 00:10:28,060 --> 00:10:29,770 সেকাজ আমি কখনোই করবো না! 148 00:10:30,290 --> 00:10:34,120 আমরা নিজ দোষে আমাদের শরীর হারিয়েছি! 149 00:10:34,120 --> 00:10:39,100 অনেকবার বলেছি, আল'কে ফিরিয়ে আনতে আমরা অন্যের জীবন ব্যবহার করবো না! 150 00:10:39,100 --> 00:10:42,200 তাছাড়া, তুমি তোমার জীবন বিসর্জন দেবে কেন? 151 00:10:42,200 --> 00:10:43,780 কারণ আমি তোমাদের পিতা। 152 00:10:45,490 --> 00:10:47,790 এটা দরকার বা যুক্তির বিষয় নয়। 153 00:10:48,240 --> 00:10:50,400 তোমরা উভয়ে আমার কাছে মূল্যবান। 154 00:10:50,400 --> 00:10:52,790 আমি তোমাদের উভয়ের হাসি-খুশি জীবন কামনা করি। 155 00:10:53,280 --> 00:10:59,310 ছেড়ে চলে যাওয়ায়, তোমাদের শরীর হারানোর দায়ভার কিছুটা আমার উপরও বর্তায়। 156 00:11:02,560 --> 00:11:03,990 আমি দুঃখিত। 157 00:11:05,500 --> 00:11:07,560 আমি যথেষ্ট বেঁচেছি। 158 00:11:07,830 --> 00:11:11,820 সর্বশেষবারের মতো বাবা হিসেবে কিছু করতে দাও। 159 00:11:18,650 --> 00:11:21,070 বোকামি করো না, তুমি অকর্মার ঢেঁকি, বাবা! 160 00:11:21,550 --> 00:11:23,370 এমন কথা আর কখনো বলবে না, 161 00:11:23,370 --> 00:11:25,320 নাহলে এক চড়ে সব দাঁত ফেলে দিবো! 162 00:11:41,780 --> 00:11:44,160 দুঃখিত, এডওয়ার্ড... 163 00:11:47,780 --> 00:11:49,050 ভাবো...! 164 00:11:49,050 --> 00:11:50,430 ভাবো! 165 00:11:50,430 --> 00:11:53,710 আমি ইতিহাসের সবচেয়ে কমবয়সী স্টেট অ্যালকেমিস্ট না? 166 00:11:53,710 --> 00:11:58,880 আমি ট্রুথ'কে দেখেছি বলে, ট্রান্সমিউটেশন সার্কেল ছাড়াই অ্যালকেমি ব্যবহার করতে পারি, তাই না? 167 00:11:58,880 --> 00:12:00,880 নিশ্চই একটা উপায় আছেই! 168 00:12:00,880 --> 00:12:02,200 অবশ্যই আছে! 169 00:12:08,330 --> 00:12:13,870 আমি নিশ্চিত অনেক মানুষ তোমাদের শরীর ফিরে পাবার দিনটির অপেক্ষা করছে। 170 00:12:14,320 --> 00:12:17,880 একটা সম্ভাবনা থাকলেও, তোমায় সামনে এগোতে হবে। 171 00:12:19,520 --> 00:12:22,120 ঠিকই তো, নিরাশ হয়ো না। 172 00:12:22,120 --> 00:12:25,030 আছে... অবশ্যই কিছু একটা থাকতেই হবে। 173 00:12:25,630 --> 00:12:26,760 কিছু একটা! 174 00:12:43,490 --> 00:12:45,380 স্যার আল... 175 00:12:45,380 --> 00:12:47,020 স্যার আল...! 176 00:12:47,740 --> 00:12:49,240 স্যার আল! 177 00:12:49,850 --> 00:12:53,950 মেই আল এর জন্য কেঁদে বুক ভাসাচ্ছে... 178 00:12:56,870 --> 00:13:01,750 জাম্পানো, ডংকি কং এবং ব্রিগসের সকলে... 179 00:13:02,320 --> 00:13:06,130 মেজর, লিন, লান ফান... 180 00:13:06,390 --> 00:13:09,640 মাস্টার, বাবা... 181 00:13:17,250 --> 00:13:20,120 মেই, একটু সরো তো। 182 00:13:48,360 --> 00:13:49,550 এটা...! 183 00:13:52,090 --> 00:13:53,610 একটা মানব রুপান্তর চক্র! 184 00:13:55,040 --> 00:13:56,560 আমি ফিরে আসবোই। 185 00:13:58,330 --> 00:14:02,270 এটাই ফুলমেটাল অ্যালকেমিস্টের সর্বশেষ ট্রান্সমিউটেশন। 186 00:14:09,910 --> 00:14:10,910 এড! 187 00:14:10,910 --> 00:14:12,030 এড! 188 00:14:12,030 --> 00:14:14,290 এডওয়ার্ড এলরিক! 189 00:14:31,340 --> 00:14:33,820 তো তোমার ভাইকে নিতে এসেছো। 190 00:14:34,720 --> 00:14:37,990 কিন্তু কীভাবে একটা আস্ত মানুষকে ফেরত নিবে? 191 00:14:37,990 --> 00:14:39,510 এবার কী বিসর্জন দেবে? 192 00:14:39,510 --> 00:14:41,800 তোমার পুরো শরীর? 193 00:14:42,910 --> 00:14:46,690 এখানে আমার বিসর্জন দেয়ার জন্য বিশাল একটা জিনিস আছে। 194 00:14:52,720 --> 00:14:55,950 এটা আমার ট্রুথের গেট। 195 00:14:55,950 --> 00:14:59,210 মানে, আমি এটা দিয়ে যা ইচ্ছা তা করতে পারি। 196 00:14:59,210 --> 00:15:00,710 ভুল বললাম? 197 00:15:05,020 --> 00:15:06,710 তো এটাই তোমার পরিকল্পনা ছিল। 198 00:15:09,480 --> 00:15:11,490 কিন্তু তুমি নিশ্চিত তো? 199 00:15:11,490 --> 00:15:16,400 তোমার ট্রুথের গেট হারালে, আর কখনো অ্যালকেমি ব্যবহার করতে পারবে না। 200 00:15:17,080 --> 00:15:18,720 হ্যাঁ... 201 00:15:19,210 --> 00:15:24,280 ঠিক বলেছো, পুরো অ্যালকেমি এই গেটের মধ্যে আছে। 202 00:15:24,810 --> 00:15:27,980 কিন্তু এর কল্যাণে আমায় সুনিপুণভাবে ব্যবহার করা হয়েছিলো। 203 00:15:28,250 --> 00:15:34,450 আমি ট্রুথ দেখেছিলাম এবং ভেবেছিলাম, অ্যালকেমি দিয়েই সবকিছু সমাধা করতে পারবো। 204 00:15:35,240 --> 00:15:37,570 কিন্তু ভুল ছিলাম। 205 00:15:38,180 --> 00:15:40,040 আমি কেবলই দাম্ভিক ছিলাম। 206 00:15:40,040 --> 00:15:44,500 তো তুমি অ্যালকেমি ব্যবহার করতে না পারা একজন সাধারণ মানুষ হতে চাও? 207 00:15:44,770 --> 00:15:49,060 আমি কিছুই হবো না, আমি সবসময়ই একজন সাধারণ মানুষ ছিলাম। 208 00:15:49,660 --> 00:15:54,690 আমি একজন তুচ্ছ মানুষ, যে খিমিরায় রুপান্তরিত হওয়া একটা মেয়েকে বাঁচাতে পারেনি। 209 00:15:55,230 --> 00:15:59,060 তাহলে সেটা পরিত্যাগ করতে তোমার সমস্যা নেই? 210 00:15:59,300 --> 00:16:00,000 এড! 211 00:16:00,000 --> 00:16:00,710 ফুলমেটাল! 212 00:16:00,710 --> 00:16:01,680 এডওয়ার্ড! 213 00:16:01,680 --> 00:16:02,230 এড! 214 00:16:02,230 --> 00:16:03,630 এডওয়ার্ড এলরিক! 215 00:16:03,630 --> 00:16:04,250 এড! 216 00:16:04,250 --> 00:16:05,120 মিস্টার এডওয়ার্ড! 217 00:16:05,120 --> 00:16:05,830 এড! 218 00:16:06,620 --> 00:16:07,460 এড! 219 00:16:08,070 --> 00:16:11,280 অ্যালকেমি হারালেও, আমার পাশে আমার বন্ধু-বান্ধব থাকবে। 220 00:16:12,280 --> 00:16:14,780 ঠিক বলেছো, অ্যালকেমিস্ট! 221 00:16:16,030 --> 00:16:18,080 তুমি আমায় হারিয়ে দিলে। 222 00:16:19,370 --> 00:16:21,660 যা মন চায় নিয়ে যাও! 223 00:16:25,710 --> 00:16:27,670 ফেরার দরজা ঐদিকে। 224 00:16:27,930 --> 00:16:30,050 এডওয়ার্ড এলরিক। 225 00:16:43,240 --> 00:16:44,690 তুমি খুবই বেপরোয়া। 226 00:16:46,790 --> 00:16:47,940 তুমিও ভাইয়া। 227 00:16:54,040 --> 00:16:57,060 ঠিক আছে, চলো একসাথে ফিরে যাই। 228 00:16:57,060 --> 00:16:57,950 হ্যাঁ। 229 00:17:14,210 --> 00:17:16,340 ওই, সে জেগেছে! 230 00:17:16,340 --> 00:17:18,220 তুমি ঠিক আছো, আলফনসে? 231 00:17:18,440 --> 00:17:21,880 জাম্পানু এবং দারিয়ুস... 232 00:17:21,880 --> 00:17:22,950 সকলেই... 233 00:17:25,050 --> 00:17:26,420 বাবা! 234 00:17:26,420 --> 00:17:28,410 ইয়ো, স্বাগত। 235 00:17:31,700 --> 00:17:32,870 ইয়াপ। 236 00:17:32,870 --> 00:17:34,230 ফিরে এসেছো দেখে খুশি হলাম। 237 00:17:36,130 --> 00:17:37,610 খুব উষ্ণ... 238 00:17:38,920 --> 00:17:40,130 স্যার আল... 239 00:17:40,660 --> 00:17:42,500 স্যার আলফনসে! 240 00:17:42,500 --> 00:17:43,620 মেই! 241 00:17:43,890 --> 00:17:46,620 আমি... আমি...! 242 00:17:48,300 --> 00:17:50,810 ঠিক আছে, আমি দুঃখিত। 243 00:17:50,810 --> 00:17:52,630 তোমায় তোমার ইচ্ছার বিরুদ্ধে কাজ করতে বাধ্য করেছি। 244 00:17:53,350 --> 00:17:55,370 ধন্যবাদ, মেই। 245 00:17:59,270 --> 00:18:01,140 রেডিও ক্যাপিটালের শ্রোতাদের উদ্দেশ্যে: 246 00:18:02,120 --> 00:18:06,140 আজ, মেজর জেনারেল আর্মস্ট্রং ও কর্ণেল মাস্তাংগ এর নেতৃত্বাধীন স্কোয়াড... 247 00:18:06,140 --> 00:18:08,850 সেন্ট্রাল হেডকোয়াটার ও বিধানসভার নিয়ন্ত্রণ নিয়েছেন, 248 00:18:09,630 --> 00:18:13,650 আর্মির রাঘববোয়ালদের কর্মকাণ্ড রুখে দেয়ার জন্য। 249 00:18:13,650 --> 00:18:18,900 তারা বিপুল পরিমাণ নাগরিক বলি দিয়ে এক বিশাল অ্যালকেমি এক্সপেরিমেণ্ট করার পরিকল্পনা করছিলো। 250 00:18:19,920 --> 00:18:25,550 এই শয়তানী এক্সপেরিমেণ্টের নাটের গুরু, 251 00:18:25,550 --> 00:18:28,290 ব্রিগেডিয়ার জেনারেল ক্লেমিন ও ব্রিগেডিয়ার জেনারেল এডিসন ধরা পড়েছেন। 252 00:18:28,900 --> 00:18:32,290 এবং তাদের নেতৃত্বাধীন সৈন্যদেরকে নিরস্ত্র করা হয়েছে। 253 00:18:33,550 --> 00:18:37,710 ফুরার প্রেসিডেন্ট কিং ব্রাডলি এবং তার ছেলে সেলিম, 254 00:18:37,710 --> 00:18:41,080 এ দাঙ্গায় প্রাণ হারিয়েছেন। 255 00:18:43,670 --> 00:18:49,120 কর্ণেল মাস্তাংগ এ দেশকে নিরাপদ রাখতে ফুরার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করার ইচ্ছা ব্যক্ত করেছেন। 256 00:18:49,120 --> 00:18:52,760 এবং সে লক্ষ্যে তিনি দায়িত্বশীলদের সাথে প্রয়োজনীয় ব্যবস্থা ও ভবিষ্যত দায়িত্ব কর্তব্য নিয়ে শলা-পরামর্শ করবেন। 257 00:18:59,520 --> 00:19:02,830 তুমিই আমায় রক্ত দিয়েছো, তাই না? 258 00:19:04,350 --> 00:19:08,540 তুমি কি নিজের স্বাধীনতা ও অধিকার চাও না, হোহেনহায়েম? 259 00:19:09,780 --> 00:19:12,500 তোমার কাছে সুখের সংজ্ঞা কী? 260 00:19:12,750 --> 00:19:16,500 ভেবে দেখি... আমি খুব বেশি কিছু চাই না। 261 00:19:16,750 --> 00:19:20,820 তবে মনে হয়, কোনোভাবে এই ফ্লাস্কটা থেকে বেরোতে পারলে সুখি হবো। 262 00:19:23,730 --> 00:19:29,020 ঠিক বলেছিস, ফ্লাস্কের পিচ্চি হোমোনকুলুস। 263 00:19:30,440 --> 00:19:34,170 তুই আমার রক্ত থেকেই জন্মেছিলি। 264 00:19:36,540 --> 00:19:37,520 আমি... 265 00:19:41,760 --> 00:19:43,580 স্যার, হোহেনহায়েম! 266 00:19:44,510 --> 00:19:48,570 আপনার উভয় ছেলেকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 267 00:19:49,900 --> 00:19:51,960 ধন্যবাদ, তোমার প্রতি কৃতজ্ঞ হলাম। 268 00:19:52,180 --> 00:19:55,170 না, আমারই আপনাকে ধন্যবাদ দেয়া উচিত। 269 00:19:57,920 --> 00:20:01,700 এডওয়ার্ড এলরিক ও আলফনসে এলরিক... 270 00:20:01,700 --> 00:20:06,150 ছেলে দু'টো না থাকলে এ দেশ ধ্বংস হয়ে যেতো। 271 00:20:06,890 --> 00:20:08,680 আপনাকে অসংখ্য ধন্যবাদ। 272 00:20:15,360 --> 00:20:16,440 ধন্যবাদ। 273 00:21:01,250 --> 00:21:03,740 বাড়িতে ফিরে এসেছি, ত্রিশা। 274 00:21:08,300 --> 00:21:12,240 এডওয়ার্ড আমায় ‘বাবা’ বলে ডেকেছে। 275 00:21:12,990 --> 00:21:15,300 যদিও সেটার আগে “অকর্মার ঢেঁকি” শব্দটা ছিল। 276 00:21:20,720 --> 00:21:26,010 আমি সবসময়ই ভাবতাম, কারো সাথে দীর্ঘদিন জীবন যাপন করাটা বিরক্তিকর। 277 00:21:26,740 --> 00:21:29,900 কিন্তু তোমার ও আমাদের সন্তানদের মুখ দেখার পর, 278 00:21:29,900 --> 00:21:34,020 আমি আমার হৃদয়ের অন্তস্থল থেকে বেঁচে থাকার স্বাদ উপলব্ধি করলাম। 279 00:21:34,960 --> 00:21:37,150 এটা পূর্ণাঙ্গ জীবন ছিল। 280 00:21:38,460 --> 00:21:41,810 হ্যাঁ... এটা যথেষ্টের চেয়েও বেশি ছিল। 281 00:21:43,080 --> 00:21:45,760 তোমায় ধন্যবাদ, ত্রিশা। 282 00:21:50,620 --> 00:21:51,810 কিন্তু... 283 00:21:53,080 --> 00:21:56,400 কোনোভাবে, আমি এখনো বেঁচে থাকতে চাই। 284 00:21:57,270 --> 00:22:01,270 আমি আসলেই অকর্মার ঢেঁকি। 285 00:22:09,300 --> 00:22:10,770 হোহেনহায়েম! 286 00:22:12,060 --> 00:22:14,380 কী, তুমি বাড়ি ফিরেছো? 287 00:22:20,690 --> 00:22:21,960 বোকা... 288 00:22:23,250 --> 00:22:26,690 আমি কখনোই মৃত মানুষকে এত খুশি দেখিনি। 289 00:22:48,000 --> 00:23:56,000 সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ। 290 00:24:00,000 --> 00:24:05,000 সমাপ্তির পর যা আসে সেটাই প্রারম্ভ। 291 00:24:06,000 --> 00:24:10,000 সকলে নিজেদের হাত উজ্জ্বল ভবিষ্যতের দিকে ধাবিত করো। 292 00:24:11,000 --> 00:24:15,500 শেষ পর্বে, Fullmetal Alchemist: 293 00:24:15,600 --> 00:24:20,000 পর্ব ৬৪: Journey's End. 294 00:24:21,000 --> 00:24:25,000 জীবনের দিকে একধাপ অগ্রসর হও।