1
00:00:10,000 --> 00:00:40,000
নিত্যনতুন বাংলা সাবটাইটেল
এবং মুভি সিরিজ সম্পর্কিত তথ্য পেতে আমাদের গ্রুপের যুক্ত থাকুন।
Facebook Group: Bangla Subtitle Freak
2
00:00:57,460 --> 00:01:00,950
Jirisan
(জিরিসান)
3
00:01:06,120 --> 00:01:07,080
লি দা-ওন!
4
00:01:07,670 --> 00:01:09,480
- লি দা-ওন।
- দা-ওন!
5
00:01:09,560 --> 00:01:11,790
লি দা-ওনের ফোন সিগন্যাল সর্বশেষ,
6
00:01:11,870 --> 00:01:14,390
জেওনমুকগোল সেওংন্যে স্ট্রিমের
রিপিটার স্টেশন থেকে সনাক্ত করা হয়েছে।
7
00:01:14,470 --> 00:01:15,780
যদিও সে নতুন,
তবে সে একজন রেঞ্জার।
8
00:01:15,860 --> 00:01:17,540
অবশ্যই কোনো না কোনো চিহ্ন রেখে গেছে।
9
00:01:17,620 --> 00:01:21,070
জেওনমুকগোল হারিকেন লিলির আবাস্থলের
দক্ষিণ পূর্ব দিকে একটা মৃত গাছ আছে।
10
00:01:21,150 --> 00:01:22,710
আমাদের সেই গাছের নিচে দেখা উচিত।
11
00:01:22,789 --> 00:01:24,260
সেই সংকেতটা শুধু
তুমি আর হিউন-জু জান, তাই না?
12
00:01:24,340 --> 00:01:25,310
এটা কি?
13
00:01:25,390 --> 00:01:26,700
এটা হ্যেবাউয়ি রকের নুড়ি পাথরের কাছে।
14
00:01:26,780 --> 00:01:28,289
কি হলো?
কিছু খুঁজে পেয়েছ?
15
00:01:28,710 --> 00:01:30,350
আমরা একটা গোলাপী
রংয়ের ফোন পেয়েছি।
16
00:01:30,430 --> 00:01:31,650
পুরো ফোনে রক্তে ছড়িয়ে আছে।
17
00:01:31,740 --> 00:01:33,330
এটা কি দ্যে-জিনের ফোন?
18
00:01:33,420 --> 00:01:35,390
তাহলে এটা কি দা-ওনের
ফোনে রেকর্ড করা হয়েছে?
19
00:01:35,470 --> 00:01:36,610
চলো একসাথে নিচে যাই।
20
00:01:36,690 --> 00:01:38,750
না। আমি নিজেই যেতে পারব।
21
00:01:38,830 --> 00:01:40,890
হ্যেদং টু!
পাথুরের পাহাড়ের নিচে তাকে পাওয়া গেছে।
22
00:01:40,970 --> 00:01:42,740
দা-ওন?
সে ঠিক আছে?
23
00:01:42,820 --> 00:01:45,430
বেঁচে থাকার কোনো লক্ষণ নেই।
24
00:01:45,510 --> 00:01:46,479
সম্ভবত মারা গেছে।
25
00:01:46,560 --> 00:01:47,990
আমাদের কিছু জিনিস জানার আছে,
26
00:01:48,070 --> 00:01:51,100
মৃত মেয়েটা এটা শক্ত করে ধরেছিল।
27
00:01:51,180 --> 00:01:53,070
আপনি কি দা-উনেকে মেরেছেন?
28
00:01:53,150 --> 00:01:54,160
ওকে মারলেন কেন?
29
00:01:54,250 --> 00:01:55,380
হিউন-জুকেও?
30
00:01:55,460 --> 00:01:57,650
হিউন-জুকেও মেরেছেন?
31
00:01:57,729 --> 00:02:00,000
ওকে কেন মেরেছেন? কেন?
32
00:02:00,250 --> 00:02:02,729
হ্যেদং রেঞ্জার স্টেশন
থেকে ই-গাং বলছি,
33
00:02:02,810 --> 00:02:04,750
এবার আমি কোনো চিহ্ন ছেড়ে যাইনি।
34
00:02:05,170 --> 00:02:08,650
সে বলল, এবার
সে কোনো চিহ্ন ছেড়ে যায়নি।
35
00:02:08,740 --> 00:02:10,960
যেদিন তুমি এবং হিউন-জু
দুর্ঘটনায় পতিত হয়েছিলে,
36
00:02:11,050 --> 00:02:12,850
সেইদিন কেন ব্ল্যাক ব্রিজ
ভ্যালিতে গিয়েছিলে?
37
00:02:12,940 --> 00:02:15,290
তোমার এবং হিউন-জুর
মধ্যে কী ঘটেছিল?
38
00:02:15,370 --> 00:02:17,510
দা-উনের সাথে তুমি কি করেছ?
39
00:02:17,600 --> 00:02:19,450
কেন কমান্ডারকে সন্দেহ করছ?
40
00:02:19,530 --> 00:02:21,550
পাহারে ফির এলে কেন?
41
00:02:21,630 --> 00:02:23,560
আমার কাছে এর কোনো উত্তর নেই।
42
00:02:23,650 --> 00:02:25,330
তোমার ফিরে আসা উচিত হয়নি।
43
00:02:25,410 --> 00:02:29,270
তোমার কি মনে হয়,
আমি চাকরিটা ছাড়তে পারব?
44
00:02:29,360 --> 00:02:31,790
তুমি চাইলে যখন ইচ্ছে
ছেড়ে দিতে পারবে না।
45
00:02:31,880 --> 00:02:33,730
এর সাথে মানুষের জীবন বাঁচানোই জড়িত।
46
00:02:33,810 --> 00:02:36,250
মানুষের জীবন বাঁচানো আমাদের কাজ।
47
00:02:36,329 --> 00:02:37,800
কিন্তু আমি জীবিত মানুষের,
48
00:02:37,880 --> 00:02:40,190
চেয়ে মৃত মানুষ বেশি দেখতে পাচ্ছি।
49
00:02:40,280 --> 00:02:41,450
ওর কথা মনে আছে?
50
00:02:41,540 --> 00:02:43,430
সে পাহাড়ে ফিরে আসে।
51
00:02:43,510 --> 00:02:45,820
পাহাড়ের দেবতা আবারও ক্রুব্ধ হবে।
52
00:02:45,910 --> 00:02:48,010
সেখানে শুধু পাহাড়ের দেবতাই ছিল না।
53
00:02:48,090 --> 00:02:50,230
অনেকদিন আগে
দাদী একবার বলেছিল,
54
00:02:50,320 --> 00:02:53,380
পাহাড়ের দেবতা আসার
আগে অশুভ আত্ম এসেছিল।
55
00:02:53,470 --> 00:02:54,730
ব্ল্যাক ব্রিজ ভ্যালি।
56
00:02:54,810 --> 00:02:57,710
সেখানে যা ঘটেছিল সব ভুলে গেছ?
57
00:02:57,790 --> 00:03:00,730
বিশেষ করে ব্ল্যাক ব্রিজ ভ্যালি এলাকার।
58
00:03:00,810 --> 00:03:02,490
(ভুলেই উত্তরের দিকে যাবে না।)
59
00:03:02,790 --> 00:03:04,380
ব্ল্যাক ব্রিজ ভ্যালি।
60
00:03:10,350 --> 00:03:13,120
(সালঃ ১৯৯১)
61
00:03:15,000 --> 00:03:17,000
এপিসোডঃ ১০
62
00:03:32,100 --> 00:03:33,450
ওখানেই,
63
00:03:33,530 --> 00:03:34,790
ব্ল্যাক ব্রিজ ভ্যালি।
64
00:03:34,880 --> 00:03:36,600
ওহ, বুঝেছি।
65
00:03:36,680 --> 00:03:41,600
এই জায়গাটা ক্যাবল
কারের জন্যে উপযুক্ত।
66
00:03:41,680 --> 00:03:45,710
গ্রামবাসীদের সম্মতি পেতে
আমাদের জাতীয় উদ্যানের,
67
00:03:45,800 --> 00:03:47,390
সাহায্যের প্রয়োজন।
68
00:03:47,480 --> 00:03:51,590
এতে পাহাড় ও
এলাকাবাসীর মঙ্গল হবে।
69
00:03:55,120 --> 00:03:57,220
আমাদের নিরপেক্ষ থাকতে হবে।
70
00:03:57,300 --> 00:03:59,950
আমরা শুধু পথ দেখিয়ে দিচ্ছি।
71
00:04:00,030 --> 00:04:03,350
হ্যাঁ, ঠিক আছে।
72
00:04:16,330 --> 00:04:17,840
কেমন আছেন?
73
00:04:20,070 --> 00:04:22,380
আমরা একজন অতিথি নিয়ে এসেছি।
74
00:04:23,430 --> 00:04:26,620
উনি ব্ল্যাক ব্রিজ ভিলেজের মেয়র।
75
00:04:26,700 --> 00:04:28,380
হ্যালো।
76
00:04:28,470 --> 00:04:32,459
আমি ইয়াং গেউন-তাক,
মাউন্ট জিরিসান ডেভেলপমেন্ট কমিটির সভাপতি।
77
00:04:38,340 --> 00:04:39,760
কিম জ্যে-গ্যেওং।
78
00:04:40,310 --> 00:04:42,160
আপনার সাথে দেখা করে ভালো লাগল।
79
00:04:52,950 --> 00:04:54,880
- যান!
- সোনা, থামো!
80
00:04:54,970 --> 00:04:57,360
- এখান থেকে যান।
- প্লীজ থামো!
81
00:05:00,260 --> 00:05:03,070
আমাদের স্থানান্তর হওয়ার কোনো ইচ্ছে নেই।
এখান থেকে যাও।
82
00:05:03,159 --> 00:05:04,460
মিঃ কিম।
83
00:05:05,590 --> 00:05:08,370
আপনাকে বলেছিলাম
আমরা আপনাকে,
84
00:05:08,450 --> 00:05:11,050
যতটা সম্ভব স্থানান্তরের ক্ষতিপূরণ দিব।
85
00:05:11,140 --> 00:05:12,400
সত্যি!
86
00:05:13,240 --> 00:05:16,300
আপনার কি মনে হয়
আমরা টাকার জন্যে এমন করছি?
87
00:05:16,390 --> 00:05:19,410
এটা আমাদের শহর
যেখানে আমরা সারাজীবন কাটিয়েছি।
88
00:05:20,630 --> 00:05:23,320
আপনাকে আর দেখতে চাই না। যান।
89
00:05:25,250 --> 00:05:26,550
আপনি,
90
00:05:32,350 --> 00:05:34,200
এটার জন্যে আফসোস করবেন।
91
00:05:50,000 --> 00:06:10,000
আমার সাবসিন আইডিঃ
https://subscene.com/u/1323522
92
00:06:30,000 --> 00:07:01,000
অনুবাদ ও সম্পাদনায়
মোঃ জমির উদ্দীন খাঁন
93
00:07:04,030 --> 00:07:05,710
তারপর কি হয়েছে?
94
00:07:09,990 --> 00:07:13,980
- আমরা এখন গোসল করতে পারিনি।
- দুঃখিত, এদিকে আসুন।
95
00:07:15,080 --> 00:07:16,970
কি হয়েছে?
96
00:07:17,050 --> 00:07:18,310
দেখুন।
97
00:07:23,900 --> 00:07:26,750
এমন কাজ কে করেছে?
98
00:07:26,840 --> 00:07:28,940
ওই ক্যাবল কারের লোকটার কাজ।
99
00:07:29,860 --> 00:07:32,210
আমাদেরর এখান
থেকে তাড়িয়ে দেওয়ার জন্যে,
100
00:07:32,300 --> 00:07:33,510
সে কূপটা নষ্ট করেছে।
101
00:07:33,600 --> 00:07:34,940
ঠিক বলেছে।
102
00:07:35,030 --> 00:07:37,760
এটা নিশ্চিত ওর কাজ।
103
00:07:37,840 --> 00:07:42,080
কেউ কি তাকে
এটা ফেলতে দেখেছেন?
104
00:07:42,840 --> 00:07:44,480
আমরা কেউ তাকে দেখিনি।
105
00:07:44,560 --> 00:07:47,000
প্রমাণ ছাড়া আমরা
পুলিশকে রিপোর্ট করতে পারব না।
106
00:07:47,080 --> 00:07:48,760
আপনি বলতে চাচ্ছে
আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব?
107
00:07:48,840 --> 00:07:52,920
সে এখানেই থামবে না।
সে আরো ঝামেলা করবে।
108
00:07:54,350 --> 00:07:56,280
চিন্তা করবেন না।
109
00:07:56,360 --> 00:07:59,970
আমরা টহল বাড়িয়ে দিব,
110
00:08:00,060 --> 00:08:03,000
এবং গ্রামের নিরাপত্তা ব্যবস্থা
নিয়ে আরো চিন্তাভাবনা করব।
111
00:08:05,390 --> 00:08:08,920
আমরা আমাদের সর্বশক্তি দিয়ে
আপনাদের রক্ষা করব!
112
00:08:11,360 --> 00:08:12,990
চিন্তা করবেন না।
113
00:08:15,980 --> 00:08:19,460
(ন্যাশনাল পার্ক সার্ভিস জু দ্যে-জিন)
114
00:08:19,540 --> 00:08:21,010
(মানুষ মরতে শুরু করেছে।)
115
00:08:21,100 --> 00:08:23,700
(এই ছোট্ট গ্রামের তিনজনের মৃত্যু হয়েছে।)
116
00:08:23,790 --> 00:08:26,350
(এটা কি কাকতালীয়?)
117
00:08:28,240 --> 00:08:31,980
(আপনরা শব্দটা শুনেছেন?)
118
00:08:43,440 --> 00:08:46,510
এটা কি ব্ল্যাক ব্রিজ ভিলেজ?
119
00:08:46,590 --> 00:08:49,240
জ্বি, স্যার।
এটা দেওকসেওর্যেওং হওয়ার কথা,
120
00:08:49,320 --> 00:08:51,880
তবে মানচিত্রে এটা চিহ্নিত করা হয়নি।
121
00:08:58,520 --> 00:09:00,370
আমাদের সেখানে যাওয়া উচিত না?
122
00:09:00,450 --> 00:09:02,430
নিখোঁজের কোনো রিপোর্ট পেয়েছ?
123
00:09:02,510 --> 00:09:03,640
না।
124
00:09:06,580 --> 00:09:08,050
তাহলে চিন্তা করতে হবে না।
125
00:09:11,250 --> 00:09:15,820
জানি ইদানীং
আমাদের কর্মী সংকট আছে।
126
00:09:15,910 --> 00:09:17,340
তবে আমাদের কোনো সমস্যা ছাড়াই,
127
00:09:17,420 --> 00:09:19,480
পর্বত দেবতার আচার
অনুষ্ঠানটি শেষ করতে হবে।
128
00:09:20,150 --> 00:09:21,620
কিন্তু স্যার।
129
00:09:22,290 --> 00:09:23,850
যথেষ্ট।
130
00:09:23,930 --> 00:09:27,630
ভিউ বাড়ানোর জন্যে
সে মঞ্চস্থ করতে পারে।
131
00:09:27,710 --> 00:09:29,260
এটা সত্যি হতে পারে।
132
00:09:29,350 --> 00:09:31,700
বাজি ধরে বলতে পারি ভিডিও আপলোডের
জন্য ওর ফোনটা অনেক ভালো।
133
00:09:31,780 --> 00:09:34,180
সত্যিই যদি পরে যেত,
তাহলে সে সাহায্য চাইত।
134
00:09:34,260 --> 00:09:36,490
ফোনটা পড়ে যাওয়ার পর
ভিডিওটা শেষ হয়ে যায়।
135
00:09:36,570 --> 00:09:38,960
হয়তো ফোনটা নষ্ট হয়ে গেছে
সেই কারণে কল করতে পারেনি।
136
00:09:40,980 --> 00:09:43,460
ওই হারামজাদাকে
নিচে আনতে দুঘন্টা লেগেছে।
137
00:09:43,540 --> 00:09:44,720
এবারও এমন হবে।
138
00:09:44,800 --> 00:09:48,370
৯৮% সম্ভাবনা কিছু হয়নি।
139
00:09:50,260 --> 00:09:53,330
বাকি ২% বলে দিচ্ছে
তুমি আত্মবিশ্বাসী না।
140
00:10:19,700 --> 00:10:22,560
আমি হিউন-জু'র সাথে দেওকসেও-র্যেওংর
ব্ল্যাক ব্রিজ ভ্যালি টহল দিতে যাচ্ছি।
141
00:10:22,640 --> 00:10:25,370
তোমরা দেবতার আচার
অনুষ্ঠানের প্রচার বুথের যত্ন নাও।
142
00:10:59,310 --> 00:11:01,790
আমি হিউন-জু'র সাথে দেওকসেও-র্যেওংর
ব্ল্যাক ব্রিজ ভ্যালি টহল দিতে যাচ্ছি।
143
00:11:07,880 --> 00:11:08,880
আমি এসব পরোয়া করি না।
144
00:11:15,690 --> 00:11:16,910
আমি হিউন-জু'র সাথে দেওকসেও-র্যেওংর
ব্ল্যাক ব্রিজ ভ্যালি টহল দিতে যাচ্ছি।
145
00:11:17,030 --> 00:11:18,120
তোমরা দেবতার আচার
অনুষ্ঠানের প্রচার বুথের যত্ন নাও।
146
00:11:18,210 --> 00:11:19,090
ধ্যাৎ।
147
00:11:19,170 --> 00:11:22,200
কেউ কেউ সারাদিন আলসেমি করে কাটায়,
148
00:11:22,280 --> 00:11:25,140
আর কেউ কেউ সবকিছু
অতিরঞ্জিত করে বেড়ায়।
149
00:11:26,400 --> 00:11:29,250
এই ওয়াকি-টকির ব্যাটারিতে
কিছু একটা সমস্যা হয়েছে।
150
00:11:31,480 --> 00:11:35,010
আমি গু-ইয়ংকে ডিভাইসগুলো
পরীক্ষা করতে বলেছিলাম।
151
00:11:37,150 --> 00:11:39,630
ফিরে যাওয়ার পর চেক করে দেখব।
152
00:11:39,710 --> 00:11:42,020
যাকগে, এটা নাও।
153
00:11:42,110 --> 00:11:43,530
এটা কি?
154
00:11:44,750 --> 00:11:47,690
আজ উত্তর দিকে থেকে ভূতটা আসবে।
155
00:11:48,620 --> 00:11:51,930
আমাকে আজকে ব্ল্যাক ব্রিজ
ভ্যালিতে না যেতে সর্তক করেছিল।
156
00:11:53,030 --> 00:11:55,000
মনে হচ্ছে তুমি আমাকে ঘৃণা কর না,
157
00:11:55,080 --> 00:11:57,060
তবে তুমি আমাকে নিয়ে উদ্বিগ্ন।
158
00:11:59,960 --> 00:12:02,850
বেশি দ্রুত আরোহণ করবে না।
159
00:12:02,940 --> 00:12:05,290
আমি একজন রেঞ্জার।
অবশ্যই আমকে সাবধানে আরোহণ করতে হবে।
160
00:12:06,970 --> 00:12:08,230
চলো যাই।
161
00:12:10,580 --> 00:12:11,550
হেই!
162
00:12:12,680 --> 00:12:14,320
ওদিকে না।
163
00:12:34,860 --> 00:12:37,210
এখানে কেউ নেই।
164
00:12:37,290 --> 00:12:39,310
আমরা কি ফিরে যাব?
165
00:12:39,390 --> 00:12:42,580
- শীঘ্রই কুস্তি শুরু হতে চলেছে।
- এসব চিন্তা বাদ দে!
166
00:12:42,670 --> 00:12:46,830
খুঁজতে থাক।
কখন কি ঘটবে কেউ জানে না।
167
00:12:56,280 --> 00:12:58,380
হেই, ওটা কি?
168
00:12:58,460 --> 00:13:00,140
থামো!
169
00:13:00,220 --> 00:13:02,070
(পুলিশ)
170
00:13:07,280 --> 00:13:09,550
মশাই!
171
00:13:10,050 --> 00:13:11,940
আপনি ঠিক আছেন?
172
00:13:12,030 --> 00:13:13,450
সাহায্যের জন্যে কল দে।
173
00:13:13,660 --> 00:13:14,710
মশাই।
174
00:13:15,510 --> 00:13:16,650
যাও।
175
00:13:16,730 --> 00:13:18,700
আমাকে ছাড়ো।
176
00:13:19,250 --> 00:13:20,340
শান্ত হউন।
177
00:13:20,430 --> 00:13:21,430
আমরা পুলিশ!
178
00:13:22,110 --> 00:13:24,580
ভূত, ভূত!
179
00:13:25,300 --> 00:13:27,310
আমি ভূতের ছায়া দেখেছি।
180
00:13:27,940 --> 00:13:29,200
আমি ভূতের আলো দেখেছি।
181
00:13:29,290 --> 00:13:30,340
ভূতের আলো!
182
00:13:30,880 --> 00:13:32,310
ভুত,
183
00:13:32,400 --> 00:13:33,610
ওখানে।
184
00:13:35,970 --> 00:13:38,020
ভূতের আলো।
185
00:13:42,730 --> 00:13:45,460
ওহ, ঠিক আছে, মশাই।
186
00:13:55,580 --> 00:13:56,920
দাদি,
187
00:13:58,560 --> 00:13:59,950
কি করছ?
188
00:14:00,030 --> 00:14:02,050
আবারও ছুটি নিয়েছ?
189
00:14:02,130 --> 00:14:05,660
- তুমিও তো নিয়েছ।
- আমি মাঝমধ্যে নিই।
190
00:14:05,740 --> 00:14:07,930
তুমি তো প্রতিদিনই ছুটিতে থাক।
191
00:14:08,010 --> 00:14:10,780
তুমিও নানা অজুহাত দেখিয়ে নাও!
192
00:14:10,870 --> 00:14:12,130
ওহ, হেই।
193
00:14:12,880 --> 00:14:15,440
- মিঃ পার্ক।
- হ্যালো।
194
00:14:15,530 --> 00:14:17,080
- খেয়েছ?
- এখনও খাওয়া হয়নি।
195
00:14:17,170 --> 00:14:18,890
একটু অপেক্ষা করো।
খাবার নিয়ে আসছি!
196
00:14:18,970 --> 00:14:20,480
আস্তে ধীরে করুন।
197
00:14:22,290 --> 00:14:23,890
কি করছ?
198
00:14:25,020 --> 00:14:26,030
না।
199
00:14:27,880 --> 00:14:29,180
তোমরা কি করছ, বন্ধুরা?
200
00:14:30,900 --> 00:14:32,580
আজকেও ছুটি নিয়েছ?
201
00:14:34,640 --> 00:14:36,190
- হ্যাঁ, নিয়েছি!
- কোনো সমস্যা?
202
00:14:36,280 --> 00:14:38,120
- তুমি কখনও ছুটি নাও নি?
- আমি প্রতিদিন ছুটিতে থাকি।
203
00:14:38,210 --> 00:14:39,430
সে সবসময় ছুটি নেয়।
204
00:14:39,510 --> 00:14:40,690
আমি খুব কমই ছুটি নিই।
205
00:14:40,770 --> 00:14:43,540
সবাই আমার পিছনে লেগেছ কেন?
তোমরা যত খুশি ছুটি নাও।
206
00:14:44,130 --> 00:14:45,310
ধ্যাৎ।
207
00:14:45,470 --> 00:14:46,400
যাকগে,
208
00:14:46,480 --> 00:14:48,160
তোমরা ভিডিওটা দেখেছ?
209
00:14:48,250 --> 00:14:50,560
ব্ল্যাক ব্রিজ ভ্যালির ভিডিও
আপলোড করা লোকটাকে চেন?
210
00:14:50,640 --> 00:14:52,990
আমরা তাকে রাস্তার ধারে পড়ে
থাকতে দেখে হাসপাতালে নিয়ে যাই,
211
00:14:53,080 --> 00:14:54,970
তবে সে পুরোপুরি ভীতসন্ত্রস্ত ছিল।
212
00:14:56,560 --> 00:14:59,540
ই-গাং এবং হিউন-জু
এখনও সেখানে যায়নি?
213
00:14:59,630 --> 00:15:01,390
হ্যাঁ, দেওকসেওর্যেওংয়ের
ব্ল্যাক ব্রিজ ভিলেজে।
214
00:15:01,470 --> 00:15:02,990
কি?
215
00:15:03,070 --> 00:15:04,540
ই-গাং কোথায় গেছে?
216
00:15:04,620 --> 00:15:06,390
ব্ল্যাক ব্রিজ ভিলেজ?
217
00:15:06,470 --> 00:15:07,940
হ্যাঁ।
218
00:15:08,150 --> 00:15:09,330
কি?
219
00:15:09,410 --> 00:15:12,480
সেখান থেকে ব্ল্যাক ব্রিজ ভিলেজ উত্তর দিকে!!
220
00:15:12,560 --> 00:15:14,450
সে আজ উত্তরে যেতে পারবে না।
221
00:15:14,540 --> 00:15:17,600
এই দিনে ওই স্থানে ভূতের আগমন ঘটে।
222
00:15:21,760 --> 00:15:22,770
বাহ।
223
00:15:23,650 --> 00:15:25,370
নিরিবিলি পরিবেশ!
224
00:15:25,460 --> 00:15:27,220
গ্রামটা কখন ধ্বংস হয়েছিল?
225
00:15:27,300 --> 00:15:29,570
শুনেছি ১৯৯১ সালে দিকে।
226
00:15:29,660 --> 00:15:32,760
- তুমিও কি এখানে প্রথমবারের মতো এসেছ?
- কখনও আসার সুযোগ হয়নি।
227
00:15:32,850 --> 00:15:35,240
এখানে দেখার মতো কিছুই নেই,
তাছাড়া এটা বিপজ্জনক,
228
00:15:35,330 --> 00:15:36,590
তাই লোকেরা এখানে খুব একটা আসে না।
229
00:15:55,530 --> 00:15:57,000
হ্যালো?
230
00:16:03,680 --> 00:16:04,640
কেউ আছেন?
231
00:16:05,690 --> 00:16:07,790
আমরা ন্যাশানাল পার্ক থেকে এসেছি।
232
00:16:09,810 --> 00:16:10,650
কেউ আছেন?
233
00:16:31,390 --> 00:16:32,440
দেখেছ,
234
00:16:32,530 --> 00:16:35,340
বলেছিলাম না, ৯৮% সম্ভাবনা
কোনো কিছু না থাকার।
235
00:16:36,060 --> 00:16:38,110
সে যদি আটকা পড়ে
তাহলে অবশ্যই আশেপাশে কোথাও আছে।
236
00:16:38,200 --> 00:16:41,980
ঝোপঝাড়গুলো দেখ,
ঝোপঝাড়গুলো ভেঙ্গে পড়ে আছে কিনা।
237
00:16:44,200 --> 00:16:45,460
এইদিক থেকে শুরু করা যাক।
238
00:16:48,950 --> 00:16:53,110
(কিম জ্যে-গ্যেওং)
239
00:17:24,150 --> 00:17:25,450
হ্যালো?
240
00:17:26,369 --> 00:17:28,089
কেউ আছেন?
241
00:17:30,740 --> 00:17:32,880
আমরা ন্যাশানাল পার্ক থেকে এসেছি।
242
00:17:33,339 --> 00:17:34,650
কেউ আছেন?
243
00:17:50,900 --> 00:17:52,030
কি হয়েছে?
244
00:17:57,320 --> 00:17:58,580
এটা কি?
245
00:17:58,750 --> 00:18:00,390
আমরা যেখান থেকে শুরু করেছি
সেখানে ফিরে এসেছি।
246
00:18:01,480 --> 00:18:04,300
মনে হয় আমরা পথ হারিয়ে ফেলেছি।
247
00:18:04,380 --> 00:18:05,810
জিপিএস চালু কর।
248
00:18:07,110 --> 00:18:09,080
(গতি, গন্তব্যের দূরত্ব, স্থানাঙ্ক, ব্যাটারি)
249
00:18:09,760 --> 00:18:10,970
এটা কাজ করছে না।
250
00:18:18,910 --> 00:18:20,210
এটা কি?
251
00:18:20,300 --> 00:18:21,180
ই-গাং।
252
00:18:21,260 --> 00:18:22,730
তুমি ওটা দেখেছ?
253
00:18:22,820 --> 00:18:23,830
ওটা কি হতে পারে?
254
00:18:25,720 --> 00:18:26,770
গন্ধটা,
255
00:18:52,470 --> 00:18:53,520
(গু-ইয়েং)
256
00:18:54,820 --> 00:18:56,120
হ্যালো?
257
00:18:58,770 --> 00:19:01,540
ই-গাং এবং হিউন জু?
ওরা এখনও ফিরে আসেনি।
258
00:19:02,550 --> 00:19:03,560
হ্যাঁ।
259
00:19:05,530 --> 00:19:07,800
আচ্ছা। আমি ওদের সাথে
যোগাযোগ করার চেষ্টা করব।
260
00:19:09,100 --> 00:19:10,070
কি হয়েছে?
261
00:19:15,230 --> 00:19:18,510
ই-গাং এবং হিউন জু
ব্ল্যাক ব্রিজ ভ্যালিতে গেছে,
262
00:19:18,590 --> 00:19:20,400
কিন্তু ওরা এখনও ফিরে আসেনি।
263
00:19:25,350 --> 00:19:26,570
হারামজাদাগুলো!
264
00:19:27,160 --> 00:19:29,550
ওদের যেতে বারণ করেছিলাম।
265
00:19:32,240 --> 00:19:33,840
কিন্তু স্যার।
266
00:19:33,920 --> 00:19:36,360
যে লোকটা ব্ল্যাক ব্রিজ ভ্যালি
থেকে ভিডিওটা পোস্ট করেছিল,
267
00:19:36,440 --> 00:19:38,290
তাকে রাস্তার ধারে পাওয়া গেছে।
268
00:19:38,630 --> 00:19:41,020
শুনেছি সে অদ্ভুত কথাবার্তা বলছে,
269
00:19:41,100 --> 00:19:43,830
সে নাকি ভূতের আলো দেখেছে।
270
00:19:51,650 --> 00:19:53,330
(হ্যেদং রেঞ্জার স্টেশন,কন্ট্রোল রুম)
271
00:19:53,410 --> 00:19:54,420
না, আমাদের যেতে হবে।
272
00:19:54,500 --> 00:19:56,100
(সেও ই-গাং, তুমি কোথায়?)
273
00:19:59,420 --> 00:20:01,770
হয়তো ওদের ওয়্যারলেসটা নষ্ট হয়ে গেছে।
274
00:20:02,230 --> 00:20:04,790
অথবা তার নিচে নামছে।
275
00:20:19,370 --> 00:20:20,370
এইদিকে।
276
00:20:45,280 --> 00:20:48,470
৬টার মধ্যে ফিরে না আসলে আমাকে কল করবে।
আর ওদের সাথে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাও।
277
00:20:48,680 --> 00:20:50,570
ওরা নিরাপদে থাকবে।
278
00:20:51,620 --> 00:20:53,510
ও ই-গাং।
279
00:20:53,680 --> 00:20:55,190
ব্ল্যাক ব্রিজ ভ্যালির
একটু ভিন্ন প্রকৃতির।
280
00:20:55,690 --> 00:20:59,770
নিশ্চয় প্রবাদটা শুনেছ,
"পাহাড় মানুষকে বিভ্রান্ত করে", ঠিক না?
281
00:20:59,940 --> 00:21:01,700
ব্ল্যাক ব্রিজ ভ্যালি এমনই একটা জায়গা।
282
00:21:07,870 --> 00:21:11,110
কবে থেকে আমরা আবার
কূপের পানি পান করতে পারব?
283
00:21:11,190 --> 00:21:13,960
কয়েকদিনের মধ্যেই পারব।
284
00:21:14,050 --> 00:21:16,150
আমরা দূষিত পানি পান করতে পারি না।
285
00:21:16,950 --> 00:21:20,260
এত দূর থেকে পানি
আনতে আনতে মরেই যাব।
286
00:21:21,100 --> 00:21:22,700
এখনও মরো নাই।
287
00:21:24,460 --> 00:21:27,400
- পরে দেখা হবে।
- ঠিক আছে, দেখা হবে।
288
00:21:27,490 --> 00:21:30,130
- সাবধানে যান। রাস্তা পিচ্ছিল হয়ে আছে।
- ঠিক আছে।
289
00:21:34,290 --> 00:21:35,890
হে খোদা।
290
00:22:58,750 --> 00:23:00,310
কেউ নিখোঁজ হয়েছে?
291
00:23:01,190 --> 00:23:02,780
কখন থেকে?
292
00:23:02,870 --> 00:23:05,340
গতকাল উপত্যকায় পানি
আনতে গিয়ে সে আর ফিরে আসেনি।
293
00:23:05,430 --> 00:23:08,410
নদীর ধারে বালতি আর রক্তের দাগ দেখেছি,
294
00:23:08,490 --> 00:23:11,520
আমি আশেপাশে ভালোভাবে খুঁজে দেখেছি,
295
00:23:12,150 --> 00:23:13,790
কিন্তু তাকে কোথাও পায়নি।
296
00:23:15,170 --> 00:23:17,570
সবকিছু ওর কারণে হয়েছে।
297
00:23:18,450 --> 00:23:21,010
সে যদি কূপটা নষ্ট না করত,
298
00:23:23,910 --> 00:23:28,020
তাহলে আমার বউ
পানি আনত সেখানে যেত না।
299
00:23:28,740 --> 00:23:30,670
আমরা ওকে খুঁজে বের করব।
300
00:23:30,750 --> 00:23:32,270
কথা দিচ্ছি।
301
00:23:32,350 --> 00:23:35,040
চিন্তা করো না।
একটু ধৈর্য ধর।
302
00:23:49,740 --> 00:23:52,220
কিম সেওং-সুক!
303
00:23:52,300 --> 00:23:55,950
- কিম সেওং-সুক!
- কিম সেওং-সুক!
304
00:23:56,040 --> 00:23:58,770
কিম সেওং-সুক!
305
00:24:03,600 --> 00:24:08,010
কিম সেওং-সুক!
306
00:24:13,510 --> 00:24:14,900
কিম সেওং-সুক!
307
00:24:14,980 --> 00:24:19,600
পার্ক রেঞ্জারও ব্ল্যাক ব্রিজ ভিলেজের
কাছ থেকে হারিয়ে যায়।
308
00:24:22,330 --> 00:24:25,480
কখনও কখনও ঢালো পাহাড়ি
পথকে নিরাপদ মনে হলেও,
309
00:24:26,990 --> 00:24:29,510
মাঝেমধ্যে হঠাৎ পথগুলো গায়েব হয়ে যায়।
310
00:24:31,020 --> 00:24:34,470
পাহাড় আমাদের বিভ্রান্ত করে।
311
00:24:35,810 --> 00:24:38,160
আমাদের সর্তক থাকতে হবে।
312
00:25:38,050 --> 00:25:39,990
ওই গাছগুলোর আশেপাশেও দেখ।
313
00:25:40,070 --> 00:25:41,580
কিম সেওং-সুক!
314
00:25:43,890 --> 00:25:45,990
কিম সেওং-সুক!
315
00:26:40,800 --> 00:26:42,610
তার পালস খুবই দূর্বল!
316
00:27:14,570 --> 00:27:16,370
তাকে এখানেই পেয়েছ?
317
00:27:18,560 --> 00:27:21,030
ওই গাছের নিচে?
318
00:28:01,820 --> 00:28:04,290
(সমবেদনা)
319
00:28:04,380 --> 00:28:06,270
(সবই আমার কারণে হয়েছে।)
320
00:28:07,780 --> 00:28:10,130
শুনেছি আমরা দ্রুত যেতে পারলে,
321
00:28:10,220 --> 00:28:12,990
তাকে বাঁচাতে পারতাম।
322
00:28:14,420 --> 00:28:17,100
ওই গাছটার পাশ দিয়ে
আমি বহুবার ঘুরেছি।
323
00:28:17,860 --> 00:28:20,420
আমি যদি তাকে
আরেকটু আগেই খুঁজে পেতাম,
324
00:28:22,560 --> 00:28:23,870
ভিতরে চলো।
325
00:28:24,750 --> 00:28:26,590
আমাদের তাকে বিদায় দিতে হবে।
326
00:28:47,050 --> 00:28:49,860
(সালঃ ২০১৯)
327
00:28:54,780 --> 00:28:56,960
ওটা কি?
328
00:28:57,380 --> 00:29:00,070
লোকদের মতে অন্ধকার
ও কুয়াশাচ্ছন্ন রাতে,
329
00:29:00,150 --> 00:29:03,760
তারা পাহড়ে ভূতের আলো দেখতে পায়।
330
00:29:05,780 --> 00:29:07,840
ওটা সত্যি ভূতের আলো?
331
00:29:07,920 --> 00:29:09,640
অবশ্যই না।
332
00:29:18,210 --> 00:29:19,890
এই গন্ধটা কথা মনে নেই?
333
00:29:21,990 --> 00:29:23,670
কিসের গন্ধ?
334
00:29:24,130 --> 00:29:27,030
অ্যামোনিয়া মিশ্রিত কুকুরের গন্ধ?
335
00:29:27,120 --> 00:29:28,710
ভাল্লুক!
336
00:29:28,800 --> 00:29:30,640
ওগুলো কি ভাল্লুক?
337
00:29:33,210 --> 00:29:37,740
শুনেছি রাতের অন্ধকারে বন্য প্রাণীদের
চোখ আলোতে ঝলমল করে।
338
00:29:37,830 --> 00:29:41,060
এটা অসম্ভব। শুনেছি এশিয়ান
কালো ভাল্লুক মানুষকে পছন্দ করে না।
339
00:29:41,140 --> 00:29:45,680
এছাড়া ওদের আক্রমণ না করলে
ওরা কাউকে আক্রমণ করে না।
340
00:29:45,760 --> 00:29:48,110
এমন ঘটনা আগে কখনও দেখিনি।
341
00:29:48,200 --> 00:29:51,470
ভাল্লুক আক্রমানাত্মক না হলেও
ওরা বন্য জন্তুদের মধ্যে সবচেয়ে হিংস্র জন্তু।
342
00:29:51,560 --> 00:29:54,410
ওরা ২মিটার পর্যন্ত লম্বা এবং
১০০কেজি বেশি পর্যন্ত হয়ে থাকে।
343
00:29:55,210 --> 00:29:57,440
জানি না কি ওদের উত্তেজিত করেছে,
344
00:29:57,520 --> 00:29:59,620
তবে আমি নিশ্চিত এটা ভূতের
আলোর চেয়েও বেশি বিপজ্জনক।
345
00:30:00,130 --> 00:30:02,650
- তোমার ওয়াকি-টকিটা দাও।
- হ্যাঁ।
346
00:30:10,790 --> 00:30:13,190
ব্যাটারি শেষ।
347
00:30:28,980 --> 00:30:30,870
কোনো সিগ্যানেল নেই।
348
00:30:52,500 --> 00:30:54,220
আমরা আটকা পড়েছি।
349
00:31:28,070 --> 00:31:29,540
মেয়র!
350
00:31:31,520 --> 00:31:34,040
ক্যাবল কার বা
যাই হোক না কেন,
351
00:31:34,370 --> 00:31:36,090
আমি যাচ্ছি না।
352
00:31:36,180 --> 00:31:38,780
ক্যাবল কারের জন্য
আমরা এখানে আসিনি।
353
00:31:39,120 --> 00:31:41,810
গ্রামের অধিকাংশ মানুষ চলে গেছে।
354
00:31:42,140 --> 00:31:44,700
জাতীয় উদ্যান (পার্ক) গ্রামটিও
ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।
355
00:31:44,790 --> 00:31:47,900
- আপনি কেন যাচ্ছ না,
- আমি যাব না।
356
00:32:08,900 --> 00:32:10,160
কেমন আছ?
357
00:32:10,240 --> 00:32:11,370
খেয়েছ?
358
00:32:12,000 --> 00:32:15,620
বাবা সবসময় বলত
তিনি অদ্ভুত কিছু দেখছেন।
359
00:32:15,700 --> 00:32:17,170
এর মানে কি?
360
00:32:17,670 --> 00:32:20,150
বাবা বলল,
তিনি ভূতের আলো দেখেছেন।
361
00:32:20,240 --> 00:32:21,920
ওখানে এমন কিছু তো নেই।
362
00:32:22,000 --> 00:32:24,810
- তিনি ভুল দেখেছেন।
- না, আছে।
363
00:32:24,900 --> 00:32:26,240
আমিও দেখেছি।
364
00:32:29,560 --> 00:32:31,110
আজকের জন্য এটাই যথেষ্ট।
365
00:32:34,510 --> 00:32:35,560
জ্বি, স্যার।
366
00:33:01,020 --> 00:33:02,820
এইদিকে।
367
00:33:02,910 --> 00:33:06,430
ওর সাথে কেন দেখা করতে চান?
368
00:33:06,520 --> 00:33:08,370
আপনি কি তাকে জরিমানা করছেন?
369
00:33:08,450 --> 00:33:11,350
- এখন তার অবস্থা কেমন?
- ডাক্তার বলল সে এখন ভালো আছে।
370
00:33:11,430 --> 00:33:12,730
এই তো।
371
00:33:26,930 --> 00:33:27,770
হ্যালো?
372
00:33:27,850 --> 00:33:30,580
দ্যেওকসেওর্যেওং থেকে
ব্ল্যাক ব্রিজ ভ্যালি যাওয়ার পথে,
373
00:33:30,670 --> 00:33:32,730
- একটা মহিলাকে দেখেছি।
- কি?
374
00:33:32,810 --> 00:33:34,570
এজন্য কল দিয়েছি।
375
00:33:37,810 --> 00:33:39,070
কি বললে?
376
00:33:41,250 --> 00:33:42,720
কি?
377
00:33:43,060 --> 00:33:45,450
দেওকসেওর্যেওংয়ে কেউ ছিল?
378
00:33:46,840 --> 00:33:49,190
না, আসলে,
ওটা উনার ভুল ছিল।
379
00:33:49,270 --> 00:33:51,960
আরোহণ করতে না পারলে
উপরে উঠতে গেলে কেন?
380
00:33:52,040 --> 00:33:55,950
বলবে না সেখানে
কাউকে রেখে এসেছে।
381
00:33:56,030 --> 00:33:59,520
তুমি কি রেঞ্জারদের বলতে পারবে
আমি এখানে আছি?
382
00:33:59,600 --> 00:34:00,780
আহ, চাচি!
383
00:34:01,160 --> 00:34:04,310
আপনি কি চান অবৈধ
আরোহণের জন্য ধরা খায়?
384
00:34:04,430 --> 00:34:08,090
আমার কাজ শেষ হলে
আমি রিপোর্ট করব।
385
00:34:12,040 --> 00:34:13,420
ওটা কোথায় ছিল?
386
00:34:14,980 --> 00:34:18,550
আসলে, আমিও ব্যস্ত ছিলাম।
387
00:34:24,130 --> 00:34:25,639
ওটা কোথায়?
388
00:34:34,880 --> 00:34:37,610
ওরা কখন যাবে?
389
00:34:39,460 --> 00:34:42,949
আমি কীভাবে জানব?
390
00:34:44,750 --> 00:34:46,060
দুঃখিত।
391
00:34:48,110 --> 00:34:49,920
তবে,
392
00:34:50,000 --> 00:34:52,310
পাহাড়ে এমন জায়গা
আছে বলে জানতাম না।
393
00:34:52,400 --> 00:34:55,340
এটা আগে গেরিলাদের গোপন ঘাঁটি ছিল।
394
00:34:56,679 --> 00:34:58,820
বাহ, এখানে ক্লাইম্বিং পোল আছে।
395
00:34:58,909 --> 00:35:01,300
এগুলো অবৈধ পর্বতারোহীদের হবে।
396
00:35:01,389 --> 00:35:03,949
হাইকিং খুঁটির মতো
আরো অনেক কিছু আছে।
397
00:35:19,150 --> 00:35:20,490
- হে খোদা!
- ধুর।
398
00:35:20,580 --> 00:35:21,920
- ই-গাং,
- কি হয়েছে?
399
00:35:22,010 --> 00:35:23,430
এখানে কেউ একজন আছে।
400
00:35:29,900 --> 00:35:32,300
তার শ্বাস প্রশ্বাস খুবই দুর্বল।
তার মারাত্মক হাইপোথার্মিয়া আছে।
(হাইপোথার্মিয়া হচ্ছে শীরের তাপমাত্রা হ্রাস।)
401
00:35:32,380 --> 00:35:34,100
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
402
00:35:37,880 --> 00:35:39,020
ঠিক আছ?
403
00:35:42,170 --> 00:35:45,110
আর কোন উপায় আছে?
404
00:36:15,510 --> 00:36:16,730
একটা নিখোঁজ রিপোর্ট এসেছে।
405
00:36:16,820 --> 00:36:20,300
সবাই দেওকসেওর্যেওংয়ের
সীমাবদ্ধ পথের প্রবেশদ্বারে জড়ো হও।
406
00:36:22,740 --> 00:36:25,300
সকল আশ্রয়কেন্দ্রের এবং ছুটিতে থাকা
সমস্ত রেঞ্জারদের ডেকেছি।
407
00:36:25,380 --> 00:36:27,860
ই-গাং আর হিউন-জুর
কোনো খবর আছে?
408
00:36:28,910 --> 00:36:30,040
না।
409
00:36:31,260 --> 00:36:32,310
কিন্তু,
410
00:36:32,400 --> 00:36:35,210
ওরা দুইজন সেখানে নেই।
411
00:37:03,560 --> 00:37:06,670
ই-গাং। আমরা আবার
একই স্থানে ফিরে এসেছি।
412
00:37:08,940 --> 00:37:10,150
তুমি ঠিক আছ?
413
00:37:13,350 --> 00:37:14,520
ওটা কি?
414
00:37:14,610 --> 00:37:15,660
আহ।
415
00:37:15,740 --> 00:37:18,600
- কি হয়েছে? তোমাদের সাথে যোগাযোগ করতে পারছি না।
- হেই।
416
00:37:19,440 --> 00:37:20,610
উনি কে?
417
00:37:24,730 --> 00:37:26,740
- ওটা কি?
- উনাকে নাও।
418
00:37:26,830 --> 00:37:28,300
জলদি!
419
00:37:33,510 --> 00:37:35,060
- ওখানে।
- দ্রুত করো।
420
00:37:36,070 --> 00:37:37,660
এটা কি?
421
00:37:37,750 --> 00:37:38,840
জলদি করো!
422
00:37:41,280 --> 00:37:42,280
এখানে।
423
00:37:43,120 --> 00:37:44,380
সাবধানে।
424
00:37:45,520 --> 00:37:46,480
সাবধানে!
425
00:37:48,920 --> 00:37:50,430
কি হয়েছে?
426
00:37:51,020 --> 00:37:52,740
- তার অবস্থা খুব খারাপ।
- সেটা জানি।
427
00:37:52,820 --> 00:37:55,890
সেজন্য আমরা নামার যথাসাধ্য চেষ্টা করেছি
কিন্তু কোনো পথ খুঁজে পাইনি।
428
00:37:55,970 --> 00:37:57,440
আমরাও।
429
00:37:58,540 --> 00:38:01,730
কুয়াশাচ্ছন্ন অঞ্চল থেকে শুরু করে
আমরা এইদিকে শুধু ঘুরে বেড়াচ্ছি।
430
00:38:01,810 --> 00:38:04,580
টর্চলাইটের আলো দেখে
আমরা এখানে আসি।
431
00:38:05,210 --> 00:38:07,520
- ওটা কি?
- ভাল্লুক।
432
00:38:07,610 --> 00:38:09,290
- কি?
- কি?
433
00:38:10,170 --> 00:38:12,400
অসম্ভব! দাঁড়াও।
434
00:38:14,240 --> 00:38:17,230
আমরা কি আটকা পড়েছি।
435
00:38:18,490 --> 00:38:20,420
দাঁড়াও! একটা উপায় আছে।
436
00:38:20,500 --> 00:38:21,680
কি উপায়?
437
00:38:21,760 --> 00:38:24,410
তুমিও হারিয়ে গেছ।
438
00:38:24,490 --> 00:38:27,600
- শান্ত হও।
- আমাকে শান্ত হতে বলবে না।
439
00:38:27,680 --> 00:38:30,290
এখানে এসে
আমাদের কেম ঝামেলায় ফেললে?
440
00:38:30,370 --> 00:38:31,800
তোমাকে কি আসতে বলেছি?
441
00:38:31,880 --> 00:38:33,480
- ভালো না লাগলে চলে যাও।
- হেই।
442
00:38:33,560 --> 00:38:36,630
- তোমার দুইজন থামবে!
- কেন থামবো?
443
00:38:36,710 --> 00:38:38,730
পদোন্নতির পরীক্ষা আর
মাত্র কয়েকদিনের মতো বাকি,
444
00:38:38,810 --> 00:38:41,920
আর এখানে আমি
আমার মূল্যবান সময় নষ্ট করছি।
445
00:38:42,010 --> 00:38:45,410
তুমি এজন্যে ছুটি নিয়েছ?
যখন সবাই ব্যস্ত!!
446
00:38:45,490 --> 00:38:48,850
এই জন্য?
এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।
447
00:38:48,940 --> 00:38:51,540
আমি শীঘ্রই ইয়াং-সুনের
মায়ের সাথে দেখা করব।
448
00:38:52,930 --> 00:38:57,000
আমার অন্তত টিম লিডারের খেতাব পাওয়া উচিত
কারণ আমার কোনো পদবি নেই।
449
00:38:57,080 --> 00:38:58,600
হেই।
450
00:38:58,970 --> 00:39:01,490
এখন এসবের সময় নেই।
451
00:39:01,580 --> 00:39:03,590
টিম লিডার শুধু মাত্র একটা পদবি!
452
00:39:03,680 --> 00:39:06,070
চুপ করো।
তুমিও তো টিম লিডার হয়েছ।
453
00:39:06,160 --> 00:39:08,470
হেই! কি মনে হয়
আমি কি আরামে আছি?
454
00:39:08,550 --> 00:39:11,360
পদোন্নতি পাওয়ার পর থেকে
আমি একটা দিনও ছুটি পাইনি।
455
00:39:11,450 --> 00:39:12,410
আর এখন,
456
00:39:14,260 --> 00:39:17,540
আমার পাও বিকল হয়ে আছে।
457
00:39:17,960 --> 00:39:20,600
আমি হাঁটতে পারছি না,
458
00:39:20,690 --> 00:39:22,870
তারপর আমি পর্বত আরোহণ করছি।
459
00:39:31,610 --> 00:39:33,870
তার অবস্থা আরো অবনতি ঘটেছে।
460
00:39:33,960 --> 00:39:35,890
মনে হয় না
উনি বেশিক্ষণ টিকবে।
461
00:39:42,400 --> 00:39:44,920
পার্ক ইল-হ্যে, শুনতে পাচ্ছ?
462
00:39:45,340 --> 00:39:48,360
- তুমি কি ব্ল্যাক ব্রিজ ভ্যালিতে গেছ?
- জ্বি, স্যার।
463
00:39:48,450 --> 00:39:49,790
আমরা ই-গাং ও হিউন-জু'র
সাথেও দেখা করেছি।
464
00:39:49,880 --> 00:39:52,980
আমরা দেওকসেওর্যেওং
এবং ব্ল্যাক ব্রিজ ভ্যালির মধ্যে
465
00:39:53,070 --> 00:39:54,920
একজন নিখোঁজ মহিলার বার্তা পেয়েছি।
466
00:39:55,000 --> 00:39:58,280
লাল জ্যাকেট পরা
মহিলার কথা বলছেন?
467
00:39:58,360 --> 00:39:59,620
তাকে খুঁজে পেয়েছ?
468
00:40:00,330 --> 00:40:01,590
সে কেমন আছে?
469
00:40:01,680 --> 00:40:04,950
ভালো না।
তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে হবে।
470
00:40:05,040 --> 00:40:07,980
আমাদের অবস্থাও ভালো না।
আমরা পথ খুঁজে পাচ্ছি না।
471
00:40:08,060 --> 00:40:10,200
কুয়াশার কারণে
কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে না।
472
00:40:10,290 --> 00:40:12,140
জিপিএস কাজ করছে না।
473
00:40:12,220 --> 00:40:16,420
এছাড়া কালো ভাল্লুক
এখান থেকেও যাচ্ছে না।
474
00:40:16,500 --> 00:40:20,120
ই-গাং আর হিউন-জু ভিকটিমকে নিচে
নামানোর চেষ্টা করেছিল কিন্তু তারাও ব্যর্থ হয়।
475
00:40:22,680 --> 00:40:24,440
ই-গাংকে দাও।
476
00:40:30,990 --> 00:40:32,630
ই-গাং বলছি।
477
00:40:32,710 --> 00:40:34,900
দায়িত্ব নিয়ে পথ খুঁজে বের।
478
00:40:34,980 --> 00:40:37,920
তুমি খুব দ্রুতগামী আর
পর্বতগুলো সম্পর্কে ভালো জানো।
479
00:40:38,010 --> 00:40:39,600
আমি নিশ্চিত না।
480
00:40:41,370 --> 00:40:43,590
আমি পথ খুঁজে পাচ্ছি না।
481
00:40:43,680 --> 00:40:46,870
আমিও প্রায় পথ হারিয়ে ফেলেছিলাম।
482
00:40:47,670 --> 00:40:50,230
আমার কারণে একজন
নিখোঁজ ব্যক্তি মারা যায়।
483
00:40:53,590 --> 00:40:56,230
অনেক চিন্তা করার পর
আমি এর কারণ খুঁজে পাই।
484
00:40:56,950 --> 00:41:00,220
মানুষের বদলে
আমি পশুকে ট্র্যাক করেছিলাম।
485
00:41:00,770 --> 00:41:04,050
আমি নিচ্ছি।
তুমি হাটুতে ব্যথা পেয়েছ।
486
00:41:04,130 --> 00:41:08,290
আমি নিচ্ছি।
আমার হাঁটু আপনার থেকেও ভালো আছে।
487
00:41:09,630 --> 00:41:11,350
মানুষের তৈরি পথ
গ্রামের দিকে নিয়ে যায়,
488
00:41:11,440 --> 00:41:14,420
কিন্তু প্রাণিদের তৈরি পথ
তার উল্টো দিকে যায়।
489
00:41:14,500 --> 00:41:17,950
যদি মনে হয় তুমি কোনো চক্রাকারের
মধ্যে ঘুরছ তাহলে তার উল্টো দিকে যাও।
490
00:41:18,790 --> 00:41:20,260
হেডলাইট আর ওয়াকি-টকি
ছাড়া সবকিছু ফেলে দাও।
491
00:41:20,340 --> 00:41:22,480
নিজেকে যতটা
সম্ভব হালকা করে নাও।
492
00:41:24,080 --> 00:41:26,560
হিউন-জু, তুমি সামনে যাও,
যেহেতু তুমি তাকে বহন করছ।
493
00:41:26,680 --> 00:41:30,090
গু-ইয়ং, তাকে সাহায্য কর
আর ইল-হ্যে, পিছনে থাক।
494
00:41:34,620 --> 00:41:38,740
তোমরা যখন দুজন ছিলে তখন ব্যর্থ হয়েছিলে,
এখন তোমরা চার জন।
495
00:41:40,080 --> 00:41:42,100
একে অপরকে বিশ্বাস করো।
496
00:41:44,320 --> 00:41:47,470
কোনো কিছু চিন্তা না করে দৌড়াও!
497
00:41:47,560 --> 00:41:50,710
তোমাদের সহকর্মীরা
তোমাদের রক্ষা করবে।
498
00:42:17,960 --> 00:42:19,390
যাও, দৌড়াও।
499
00:43:09,160 --> 00:43:11,090
হেই, কি হয়েছে?
500
00:43:50,280 --> 00:43:52,670
গাছগুলো সরাও।
501
00:43:58,930 --> 00:44:01,700
(কিম জ্যে-গ্যেওং)
502
00:44:06,410 --> 00:44:08,930
তাকে যদি বাঁচাতে পারতাম,
503
00:44:12,750 --> 00:44:15,350
তাহলে গ্রামটা কি রক্ষা পেত?
504
00:44:25,730 --> 00:44:27,070
তুমি কি,
505
00:44:27,830 --> 00:44:29,550
চাকরি ছেড়ে দেবে?
506
00:44:33,200 --> 00:44:35,010
ছেড়ে দিলেই
সবকিছু ঠিক হয়ে যাবে না।
507
00:44:35,090 --> 00:44:37,740
তুমি পাহাড়ে মৃত লোকদের
সন্ধান করতে থাকবে,
508
00:44:37,820 --> 00:44:40,260
এবং আরো অপরাধবোধ অনুভব করবে।
509
00:44:40,340 --> 00:44:44,580
তুমি চাইলেও পাহাড়
থেকে পালাতে পারবে না।
510
00:44:45,380 --> 00:44:47,270
সহানুভূতির সাথে,
511
00:44:47,350 --> 00:44:49,920
তোমার সমস্ত হ্নদয় দিয়ে
মানুষকে বাঁচানোর চেষ্টা করো।
512
00:44:50,800 --> 00:44:53,740
এটাই আমাদের কাজ।
513
00:44:55,920 --> 00:44:59,160
(কিম জ্যে-গ্যেওং)
514
00:45:18,600 --> 00:45:20,110
নিখোঁজ মহিলাটার কি হয়েছে?
515
00:45:21,460 --> 00:45:23,220
ওরা তাকে বাঁচিয়েছে।
516
00:45:23,310 --> 00:45:25,870
ওরা আমার মতো না।
517
00:46:42,560 --> 00:46:45,620
প্রতি বছর তুমি এখানে আসো।
518
00:47:11,290 --> 00:47:17,750
(কিম জ্যে-গ্যেওং)
519
00:47:20,230 --> 00:47:23,130
আপনার সাথে দেখা হয়ে ভালো লাগল।
আমি জেওন গু-ইয়ং।
520
00:47:24,850 --> 00:47:27,240
সে আমার সহকর্মী,
যার কথা বলেছি।
521
00:47:27,330 --> 00:47:28,760
সে সুদর্শন না?
522
00:47:31,570 --> 00:47:35,060
আমার মেয়ের যত্ন
নেওয়ার তোমাকে ধন্যবাদ।
523
00:47:36,610 --> 00:47:38,880
যাইহোক, তুমি কত লম্ব,
524
00:47:38,960 --> 00:47:42,150
আম্মা, এটা কেন জিজ্ঞেস করছ?
525
00:47:45,180 --> 00:47:48,410
প্রায় ১৭০সেমি,
526
00:47:48,750 --> 00:47:53,410
হয়তো ১৭১,
527
00:47:58,280 --> 00:48:00,800
এটি এই মাসের
সেরা রেঞ্জার পুরস্কার,
528
00:48:00,890 --> 00:48:01,850
মাউন্ট জিরিসান ন্যাশনাল পার্কের,
529
00:48:01,940 --> 00:48:05,800
চিফ জেওং গু-ইয়ংয়ের পক্ষ থেকে।
530
00:48:05,880 --> 00:48:08,700
তিনি আজ সবার,
531
00:48:08,780 --> 00:48:11,930
খাবারে বিল দিবেন।
532
00:48:12,020 --> 00:48:13,860
আপনারা খাবার উপভোগ করুন।
533
00:48:15,800 --> 00:48:18,570
- মাসের সেরা রেঞ্জার?
- হ্যাঁ।
534
00:48:18,650 --> 00:48:20,790
তুমি নিশ্চয় তোমার কাজের
প্রতি খুবই আন্তরিক।
535
00:48:20,880 --> 00:48:23,690
অবশ্যই, সে একজন দুর্দান্ত রেঞ্জার।
536
00:48:24,360 --> 00:48:25,790
ওহ, হ্যাঁ।
537
00:48:28,230 --> 00:48:31,000
ফুলগুলো খুব সুন্দর!
538
00:48:33,230 --> 00:48:34,950
এগুলো আপনার মতো সুন্দর।
539
00:48:35,030 --> 00:48:39,360
চিফ নিশ্চয় আপনার জন্য
ফুলগুলো পাঠিয়েছেন।
540
00:48:45,190 --> 00:48:46,660
আপনি ফুল পছন্দ করেন?
541
00:48:46,750 --> 00:48:48,430
অবশ্যই।
542
00:48:49,770 --> 00:48:51,200
খুব সুন্দর।
543
00:48:51,830 --> 00:48:53,720
খুব সুন্দর।
544
00:49:00,440 --> 00:49:02,080
দেখ?
কি বলেছিলাম?
545
00:49:02,160 --> 00:49:05,060
জানতাম সে খালি হাতে আসবে।
546
00:49:05,140 --> 00:49:06,820
সবকিছু ঠিকঠাক আছে বলে মনে হচ্ছে।
547
00:49:08,340 --> 00:49:11,280
কয়টা বাজে? আমাদের পাহাড়ি
দেবতার আচারে টহল দিতে হবে।
548
00:49:13,960 --> 00:49:15,270
কি?
549
00:49:15,350 --> 00:49:17,110
তোমার কাছে এখনও এটা আছে?
550
00:49:17,200 --> 00:49:18,250
ফেলে দাও।
551
00:49:18,330 --> 00:49:22,240
এটা আমার ব্যাপার।
এটা এখন আমার।
552
00:49:24,300 --> 00:49:27,280
চলো যাই। অনুষ্ঠান শুরু হয়ে গেছে।
553
00:49:30,550 --> 00:49:33,280
সে সবসময় আমার সাথে
এমন আচরণ করে।
554
00:50:26,830 --> 00:50:29,350
- হেই।
- তুমি আসাতে অনেক খুশি হয়েছি।
555
00:50:29,440 --> 00:50:32,000
তুমি কি ব্ল্যাক ব্রিজ ভ্যালির
আশেপাশে কালো ভাল্লুকের সন্ধান করেছিলে?
556
00:50:32,080 --> 00:50:33,050
হ্যাঁ, করেছি।
557
00:50:33,130 --> 00:50:36,240
এই শীতে আমরা ৩৫তম মা ভাল্লুক
এবং দুইটা নবজাতক ভাল্লুক খুঁজে পেয়ছি।
558
00:50:36,320 --> 00:50:39,220
তুমি নিশ্চিত ওরা তোমাদের তাড়া করেছে?
ওরা খুব শালীন হয়।
559
00:50:39,310 --> 00:50:41,780
তোমার কি মনে হয়
আমি এটা বানিয়ে বলছি?
560
00:50:41,870 --> 00:50:43,210
এটা সত্যি।
561
00:50:43,970 --> 00:50:45,900
হয়তো তুমি ওদের উস্কে দিয়েছ।
562
00:50:45,980 --> 00:50:47,450
তুমি কি পাগল?
563
00:50:47,540 --> 00:50:49,180
আচ্ছা, যাকগে।
564
00:50:49,260 --> 00:50:51,280
তোমাদের ভাল্লুককে ধন্যবাদ দেওয়া উচিত।
565
00:50:52,200 --> 00:50:54,970
ভাল্লুকের কারণে তোমরা
কারো জীবন বাঁচিয়েছ।
566
00:50:58,250 --> 00:51:00,260
বলতে চাচ্ছ ভাল্লুকের তাড়া খেয়ে
ভিকটিমকে খুঁজে পেয়েছ।
567
00:51:00,350 --> 00:51:01,270
নিখোঁজ রিপোর্ট ছাড়া,
568
00:51:01,360 --> 00:51:04,970
পাথরের আড়ালে
তাকে খুঁজে পাওয়া অসম্ভব ছিল।
569
00:51:05,050 --> 00:51:08,120
অসম্ভব!
আমরা তাকে বাঁচিয়েছি, ভাল্লুক না।
570
00:51:08,200 --> 00:51:10,600
- ওটা ভাল্লুক ছিল।
- তোমার কোনো ধারণা নেই।
571
00:51:10,680 --> 00:51:12,820
আমরা প্রায় মরেই যাচ্ছিলাম।
572
00:51:12,910 --> 00:51:14,540
- সত্যি?
- আমার মাথা খেয়ে ফেলবে!
573
00:51:14,630 --> 00:51:15,970
(জিরিসান ন্যাশনাল পার্ক, রেঞ্জার)
574
00:51:16,050 --> 00:51:17,900
এর কোনো মানে হয় না।
575
00:51:18,200 --> 00:51:20,720
আহ, ভাল্লুককে ধন্যবাদ জানাব?
576
00:51:22,520 --> 00:51:24,870
সেখানে ওরা তোমাদের পথ দেখিয়েছে।
577
00:51:24,960 --> 00:51:26,600
মহিলাটাকে খুঁজতে।
578
00:51:26,680 --> 00:51:29,240
কি?
তুমি আসলেই একটা পাগল।
579
00:51:33,440 --> 00:51:35,670
হে খোদা,
একদম সারপ্রাইজ দিলে!!
580
00:51:35,750 --> 00:51:38,310
ফোন ধরলে না কেন?
581
00:51:39,030 --> 00:51:41,210
কাজ শেষ কল দিতাম।
582
00:51:41,300 --> 00:51:43,270
বলেছিলে এই সপ্তাহে আসবে।
583
00:51:47,890 --> 00:51:50,450
চলো আমরা আরো বড় হাসপাতালে যাই।
584
00:51:51,250 --> 00:51:52,760
তোমাকে বলেছি তো।
585
00:51:52,970 --> 00:51:54,860
এতে কিছুই বদলাবে না।
586
00:51:54,950 --> 00:51:57,470
এভাবেই থাকতে চাও?
587
00:51:57,550 --> 00:51:59,690
তুমি কি পাহাড়ে মরতে চাও?
588
00:52:00,240 --> 00:52:01,710
বুদ্ধিটা খারাপ না।
589
00:52:05,280 --> 00:52:09,270
তুমি কি লোকদের ওয়ঞ্জু সদর
দপ্তরের সম্পর্কে জিজ্ঞেস করেছিলে?
590
00:52:10,110 --> 00:52:14,560
সোনা, বাসায় গিয়ে
আরাম করলে কেমন হয়?
591
00:52:14,640 --> 00:52:16,280
খাওয়া শেষে ডিনার করব।
592
00:52:20,520 --> 00:52:21,950
"জেওনমুকগোল পাথুরে
গিরিখাতে বড় ধরনে দুর্ঘটনা"
593
00:52:27,080 --> 00:52:30,560
দুঃখিত,
আমার জন্য বাসায় অপেক্ষা কর।
594
00:52:30,650 --> 00:52:31,740
তোমাকে পরে কল দিচ্ছি।
595
00:52:35,100 --> 00:52:37,620
আমি সত্যি দুঃখিত।
596
00:52:37,700 --> 00:52:39,760
তবে আমাকে পাহাড়ে ফিরে যেতে হবে।
597
00:52:40,890 --> 00:52:42,320
আমি সত্যি দুঃখিত।
598
00:53:01,930 --> 00:53:03,150
কি হচ্ছে?
599
00:53:05,170 --> 00:53:07,440
সত্যিকারের পর্বতারোহীরা,
600
00:53:10,080 --> 00:53:12,060
পর্বতের যত্ন নিয়ে উপরে যাচ্ছে।
601
00:53:15,880 --> 00:53:17,770
(রেঞ্জার স্টেশন, কন্ট্রোল রুম)
602
00:53:17,850 --> 00:53:21,040
জেওনমুকগোল পাথুরে গিরিখাতে
বড় ধরনে দুর্ঘটনা ঘটেছে।
603
00:53:21,130 --> 00:53:23,650
বেশিভাগ অবৈধ পর্বতারোহী আহত হয়েছে।
604
00:53:23,730 --> 00:53:27,640
"সমস্ত স্টেশন এবং আশ্রয়কেন্দ্রের সকল
রেঞ্জারেরা জেওনমুকগোলে যাওয়ার জন্য প্রস্তুত।
605
00:53:50,990 --> 00:53:52,210
এগুলো কি?
606
00:53:53,930 --> 00:53:54,810
ধুর।
607
00:53:54,900 --> 00:53:55,900
দারুণ।
608
00:53:57,120 --> 00:53:58,130
দেখো।
609
00:53:59,850 --> 00:54:03,290
তারা কেন এগুলো
এই গভীর অরণ্যে ফেলে গেল?
610
00:54:03,380 --> 00:54:04,680
সেটাই বলছি।
611
00:54:04,760 --> 00:54:06,780
সাহায্যের জন্য বলো,
আর এগুলো খেয়াল রাখ।
612
00:54:06,860 --> 00:54:07,870
জ্বি, স্যার।
613
00:54:26,140 --> 00:54:29,540
(সর্তকতাঃ এটি ভাল্লুকের এলাকা।)
614
00:54:52,270 --> 00:54:53,650
তুমি এখানে কি করছ?
615
00:54:55,120 --> 00:54:56,340
আসলে,
616
00:54:56,930 --> 00:54:58,990
আমি কিছু খুঁজছি।
617
00:54:59,070 --> 00:55:01,210
কিছু হারিয়েছ?
618
00:55:01,800 --> 00:55:04,320
রেঞ্জারেরা এখানে আশেপাশে হারানো,
619
00:55:04,400 --> 00:55:06,460
সব জিনিসপত্র কিছুক্ষণ আগে নিয়ে গেছে।
620
00:55:10,910 --> 00:55:13,520
তুমি এখনও এখানে কেন?
621
00:55:13,600 --> 00:55:15,110
এখানে?
622
00:55:15,200 --> 00:55:17,670
ছোটবেলায় আমি এইখানে
এসে লুকিয়ে থাকতাম।
623
00:55:19,480 --> 00:55:23,510
আমরা এটাকে ব্ল্যাক ব্রিজ ভ্যালি
আস্তানা বলে ডাকতাম।
624
00:55:23,600 --> 00:55:26,370
- তাহলে,
- ঠিক ধরেছ।
625
00:55:26,450 --> 00:55:28,260
এটা আমার জন্মস্থান।
626
00:55:29,480 --> 00:55:31,700
এটা তোমার জন্মস্থান?
627
00:55:31,790 --> 00:55:32,840
হ্যাঁ।
628
00:55:35,650 --> 00:55:38,210
ভিডিওটা দেখেছ?
629
00:55:38,300 --> 00:55:39,430
হ্যাঁ,
630
00:55:39,930 --> 00:55:42,120
সে সবই মিথ্যা বলেছে।
631
00:55:42,200 --> 00:55:47,280
ক্যাবল কার বা ধ্বংসের
কারণে এই গ্রামটা বিলীন হয়নি।
632
00:55:47,960 --> 00:55:50,220
ভূতের আলোর কারণে,
633
00:55:50,310 --> 00:55:52,450
গ্রামবাসীরা চলে গেছে।
634
00:55:53,040 --> 00:55:54,970
এর মানে কি?
635
00:55:55,050 --> 00:55:57,490
গ্রামে যখনই খারাপ কিছু ঘটে,
636
00:55:57,660 --> 00:55:59,760
তার আগে ভূতের আলো দেখা যায়।
637
00:56:02,150 --> 00:56:04,550
শুনেছি রাতের বেলায়,
638
00:56:04,630 --> 00:56:07,610
অন্ধকারে জন্তুদের
চোখ ঝলমল করে।
639
00:56:09,170 --> 00:56:11,010
এবার আমি নিজ চোখে দেখেছি।
640
00:56:11,100 --> 00:56:14,840
আমি কালো ভাল্লুকের
চোখ ঝলমল করতে দেখেছি।
641
00:56:17,100 --> 00:56:20,170
সেই সময় পাহাড়ে কোনো ভাল্লুক ছিল না।
642
00:56:31,130 --> 00:56:35,040
তুমি যা খুঁজছ, আশা করি
তুমি সেটা খুঁজে পাবে।
643
00:56:35,120 --> 00:56:36,300
ধব্যবাদ।
644
00:58:41,200 --> 00:58:43,930
Jirisan
(জিরিসান)