1
00:00:22,231 --> 00:00:24,066
সোলোমন, টেটসুয়াকে দেখাও।
2
00:00:24,149 --> 00:00:26,318
হ্যাঁ, আমি দেখছি।
3
00:00:39,122 --> 00:00:41,291
সোলোমন, কে ও?
4
00:00:43,544 --> 00:00:44,545
হানা।
5
00:00:47,089 --> 00:00:49,925
তুমি আসছ আমাকে জানাতে তো পারতে।
6
00:00:50,008 --> 00:00:51,885
আমি এসে খুশি হয়েছি।
7
00:00:51,969 --> 00:00:55,889
এখন ঐ মাগীগুলো জানতে পারবে
তুমি আসলে কার।
8
00:01:03,438 --> 00:01:05,649
ওর এত রাগ কীসের?
9
00:01:11,446 --> 00:01:13,031
সোলোমন, দেখো।
10
00:01:13,115 --> 00:01:14,533
আজ আমার কাছে কোনো টাকা নেই।
11
00:01:23,333 --> 00:01:24,334
দেখো।
12
00:01:26,795 --> 00:01:28,922
ভাত কত শক্ত।
13
00:01:31,717 --> 00:01:33,427
না কিনতে ছোঁয়ার দরকার কী!
14
00:01:34,678 --> 00:01:37,389
প্যাকেট করা আছে।
মানে৷ এটা ছোঁয়া যাবে।
15
00:01:54,281 --> 00:01:56,158
কী মনে হয়
আমেরিকা কি এমনই?
16
00:01:57,201 --> 00:01:58,911
কোনো মুদিখানার দোকানের মতো?
17
00:01:58,994 --> 00:02:03,373
সব আগে থেকে প্যাকেট করা, বিক্রির জন্য একদম প্রস্তুত।
অপশনের শেষ নেই। ব্যাপারটা আমার পছন্দ।
18
00:02:05,918 --> 00:02:06,960
এই।
19
00:02:07,044 --> 00:02:11,340
চলো দুজনে আমেরিকায় পালিয়ে যাই।
20
00:02:15,052 --> 00:02:18,388
কী যা-তা বলছ?
আমাদের অত টাকা নেই।
21
00:02:23,143 --> 00:02:26,688
টাকা কামানো সহজ, যদি না পরোয়া করো
সেটা কোন পথ দিয়ে আসছে।
22
00:02:27,397 --> 00:02:30,150
টাকা কোন পথ দিয়ে আসবে
অবশ্যই সেটা পরোয়া করার বিষয়।
23
00:02:30,734 --> 00:02:32,819
সৎ সোলোমন।
24
00:02:34,071 --> 00:02:36,740
তোমার পরিবার তোমাকে একটু বেশিই ভালো মানুষ হিসেবে বড় করেছে।
তোমার ভবিষ্যৎ জীবন খুব বোরিং হতে যাচ্ছে।
25
00:02:37,699 --> 00:02:39,159
আমার জীবন তেমন হবে না।
26
00:02:39,243 --> 00:02:41,078
আমি পৃথিবীটা ঘুরে দেখতে চাই।
27
00:02:41,161 --> 00:02:45,040
হাওয়াই। প্যারিস। পেংগুইন।
28
00:02:46,041 --> 00:02:48,126
বিশেষকরে হাওয়াই।
29
00:02:54,299 --> 00:02:55,551
নাগানো-সান,
30
00:02:55,634 --> 00:02:59,930
মা সবসময় বলে আপনি কত বুদ্ধিমান।
31
00:03:01,557 --> 00:03:04,685
কিন্তু আপনি তো বিবাহিত, তাই না?
মা সুযোগটা হাতছাড়া করেছে।
32
00:03:04,768 --> 00:03:07,688
তোমার মায়ের হাতের মুরগি রান্না খেয়েছিলাম,
হানা-ছান।
33
00:03:08,272 --> 00:03:10,774
তাকে বোলো,
সুযোগ তো আমি হাতছাড়া করেছি।
34
00:03:28,208 --> 00:03:29,626
না।
35
00:03:31,128 --> 00:03:34,840
স্কুলের ঐ মাগীগুলোর চেয়ে
আমি বেশি গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করো।
36
00:03:36,383 --> 00:03:38,093
জানোই তো আমার
এসব করতে ভালো লাগে না।
37
00:03:38,177 --> 00:03:39,261
নাও বলছি।
38
00:03:56,904 --> 00:03:58,864
দাঁড়াও, তোমার পকেটে ওটা কী?
39
00:03:59,781 --> 00:04:00,782
পালাও!
40
00:04:04,077 --> 00:04:05,245
হানা!
41
00:04:07,080 --> 00:04:08,290
নাগানো-সান, ওকে আমি বলেছি!
42
00:04:08,373 --> 00:04:10,292
এজন্যই এখানে এসেছিলে!
43
00:04:10,876 --> 00:04:13,003
- লজ্জা করে না?
- মাফ করে দেন। আমি টাকা দিয়ে দিব।
44
00:04:13,086 --> 00:04:14,922
ডিভোর্সি মায়ের সাথে ওর জীবনটা
এমনিতেই কষ্টে কাটছে।
45
00:04:15,005 --> 00:04:16,548
কথা দিচ্ছি, আমি আর আসব না এখানে!
46
00:04:17,507 --> 00:04:19,551
এত সহজে তো ছাড়া পাবে না!
47
00:04:19,635 --> 00:04:22,971
তোমাদের মতো ছেলেপেলেদের কীভাবে শায়েস্তা করতে হয়
তা ভালো করেই জানি।
48
00:04:23,055 --> 00:04:24,473
শয়তান কোথাকার!
49
00:04:24,556 --> 00:04:26,850
হ্যালো? আমার দোকানে একটা চোরকে ধরেছি।
এসে গ্রেফতার করে নিয়ে যান।
50
00:04:26,934 --> 00:04:29,061
প্লিজ, আমার বাবা আমাকে মেরে ফেলবে!
51
00:04:29,144 --> 00:04:32,231
আরও একজন কোরিয়ান,
এরা যত নষ্টের গোড়া!
52
00:04:32,314 --> 00:04:34,399
ওকে জেলের ভাত খাওয়াতে চাই আমি।
53
00:04:34,483 --> 00:04:36,485
নিয়ে যান ওকে এক্ষুনি।
54
00:04:36,568 --> 00:04:40,113
কিন্তু এখন একটা কিছু না করলে,
ও কখনোই শিক্ষা পাবে না।
55
00:04:50,832 --> 00:04:52,042
জলদি আসুন।
56
00:04:57,548 --> 00:04:59,216
সোলোমন, থামো!
57
00:04:59,299 --> 00:05:02,135
এমন কোরো না! সোলোমন!
58
00:05:27,661 --> 00:05:28,954
ব্যথা পেয়েছ?
59
00:05:29,037 --> 00:05:31,290
না, আমি ঠিক আছি।
60
00:05:31,373 --> 00:05:33,166
আপনি ওর বাবা?
61
00:05:38,797 --> 00:05:42,384
ও আগে এমন কিছু কখনো করেনি।
62
00:05:42,968 --> 00:05:45,345
এজন্যই তো আমরা একে
পহেলা অপরাধ বলি।
63
00:05:46,847 --> 00:05:48,515
এভাবেই সব শুরু হয়।
64
00:05:50,767 --> 00:05:52,769
না, ও আর এমনটা কখনোই করবে না।
65
00:05:52,853 --> 00:05:54,229
আমি কথা দিচ্ছি।
66
00:05:55,772 --> 00:05:58,609
দোকানের মালিক ওর স্কুলে
জানানোর জন্য বলেছে আমাদের...
67
00:05:58,692 --> 00:06:00,235
তাহলে ওকে সাসপেন্ড করা হবে!
68
00:06:00,319 --> 00:06:02,446
হয়তো স্কুল থেকেও বের করে দিবে।
69
00:06:02,529 --> 00:06:03,822
কিন্তু ও তো অপরাধ করেছে।
70
00:06:03,906 --> 00:06:05,949
কয়েকটা লজেন্সই তো ছিল!
71
00:06:08,285 --> 00:06:10,370
জানি ও ভুল করেছে,
72
00:06:10,454 --> 00:06:13,332
আর এর জন্য আমি ওকে কঠিন শাস্তি দিব।
73
00:06:13,415 --> 00:06:15,375
দয়া করে ওকে ছেড়ে দিন।
74
00:06:18,045 --> 00:06:19,046
হ্যালো?
75
00:06:21,048 --> 00:06:23,050
জি, ঐ ব্যাপারটাই আমি সামলাচ্ছি এখন।
76
00:06:25,427 --> 00:06:26,428
কিন্তু কেন?
77
00:06:29,139 --> 00:06:31,225
ও তো চুরি করেছে...
78
00:06:32,017 --> 00:06:33,602
আচ্ছা।
79
00:06:33,685 --> 00:06:35,771
জি। বুঝেছি।
80
00:06:41,235 --> 00:06:42,402
আমার দিকে তাকাও।
81
00:06:46,490 --> 00:06:48,992
মনে হচ্ছে তোমার অনেক
ক্ষমতাশালী বন্ধু রয়েছে।
82
00:06:52,120 --> 00:06:53,747
আপনারা এখন যেতে পারেন।
83
00:06:56,542 --> 00:07:00,170
- যেতে পারব?
- ওকে ছাড়ার জন্য আমাকে অর্ডার দেওয়া হয়েছে।
84
00:07:10,347 --> 00:07:11,932
কে ফোন করেছিল?
85
00:07:12,808 --> 00:07:14,476
সেটা বড় কথা না এখন।
86
00:07:15,227 --> 00:07:16,228
বলো কী হয়েছিল।
87
00:07:16,311 --> 00:07:18,021
চুরি কেন করতে গেলে?
88
00:07:19,398 --> 00:07:20,816
ও করতে বলেছিল, তাই না?
89
00:07:20,899 --> 00:07:22,818
- না!
- সত্যি কথা বলো।
90
00:07:23,861 --> 00:07:25,362
হানার এসবে কোনো হাত নেই।
91
00:07:32,619 --> 00:07:33,620
বেশ।
92
00:07:34,997 --> 00:07:36,123
করলাম বিশ্বাস।
93
00:07:37,249 --> 00:07:40,711
এমনটা যেন আর কখনো না হয়।
94
00:07:44,006 --> 00:07:45,883
কিন্তু তুমি এত সহজে ছাড় পাবে না।
95
00:07:47,801 --> 00:07:49,553
তোমাকে আমি আমেরিকায় পাঠাচ্ছি।
96
00:07:51,513 --> 00:07:54,474
- আমি অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।
- আমি যেতে চাই না!
97
00:07:54,558 --> 00:07:58,770
জানো তো, তোমার মা কখনোই চায়নি
তুমি এখানে বেড়ে উঠো।
98
00:07:59,897 --> 00:08:03,817
কিন্তু তোমাকে নিজের কাছে রাখতে চেয়েছিলাম।
একটু স্বার্থপর ছিলাম বলে।
99
00:08:04,526 --> 00:08:06,403
এখন মনে হচ্ছে ভুল করেছি।
100
00:08:06,486 --> 00:08:07,821
না, আমি হানাকে ছেড়ে যেতে পারব না!
101
00:08:10,073 --> 00:08:13,035
কোনো ধারণা আছে আজ রাতে
তোমার সাথে কতটা খারাপ হতে পারতো?
102
00:08:13,744 --> 00:08:15,746
আমি যাবো না।
এখানে আমার বাড়ি আছে।
103
00:08:15,829 --> 00:08:19,499
এখানে সবসময়ই তোমার বাড়ি থাকবে।
কিন্তু তোমাকে যেতে হবে।
104
00:08:19,583 --> 00:08:22,211
তোমার দাদী মন খারাপ করবে,
105
00:08:23,128 --> 00:08:25,506
কিন্তু তাকে রাজি করিয়ে ফেলব।
106
00:08:27,466 --> 00:08:28,467
গাড়িতে উঠো।
107
00:08:44,070 --> 00:08:58,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম
108
00:08:59,740 --> 00:09:08,880
↓↓↓ ফেসবুক আইডি ↓↓↓
www.facebook.com/S.fahmidul.islam.7
109
00:09:09,240 --> 00:09:19,200
↓↓↓ সাবসিন আইডি ↓↓↓
https://subscene.com/u/1021455
110
00:10:08,025 --> 00:10:09,735
তোমার মাথা কি খারাপ হয়ে গেছে?
111
00:10:09,818 --> 00:10:11,528
জানো ওসব জায়গায়
কোন ধরনের মেয়েরা যায়?
112
00:10:11,612 --> 00:10:12,988
ধীরে কথা বলো।
113
00:10:13,071 --> 00:10:14,656
প্রতিবেশীরা সবাই তো জেনে গেছে!
114
00:10:14,740 --> 00:10:16,200
তোমার কী মনে হয়
আমি কীভাবে জানলাম?
115
00:10:17,284 --> 00:10:19,036
আমরা ব্যস সাহায্য করার চেষ্টা করছিলাম।
116
00:10:20,037 --> 00:10:21,955
আমি কি আর এই বাড়ির কর্তা নই?
117
00:10:22,039 --> 00:10:24,458
কারণ গোটা দুনিয়ার সামনে
মাত্রই সেটা জাহির করেছে বলে!
118
00:10:24,541 --> 00:10:26,835
ব্যাপারটা তেমন না।
119
00:10:26,919 --> 00:10:28,587
অবশ্যই তাই।
120
00:10:31,965 --> 00:10:34,635
আর তুমি।
তোমার কি কোনো লজ্জা শরম নেই?
121
00:10:35,802 --> 00:10:38,972
এখানে এমনিতেই আমাদের
লোকেদের অবস্থা ভালো না…
122
00:10:40,891 --> 00:10:43,644
তার উপর তোমরা দুজন
নির্লজ্জের মতো কাজ করছ।
123
00:10:43,727 --> 00:10:45,771
এজন্যই তো ওরা আমাদের এত ঘেন্না করে!
124
00:10:46,605 --> 00:10:48,482
ওনার এতে কোনো দোষ নেই।
125
00:10:48,565 --> 00:10:50,025
বুদ্ধিটা আমার ছিল।
126
00:10:50,901 --> 00:10:53,779
তুমি বাড়িতে না আসা পর্যন্ত
আমাদের এসব কোনো সমস্যাই ছিল না।
127
00:10:53,862 --> 00:10:55,197
এখন আমি কী করব?
128
00:10:56,698 --> 00:10:58,575
দুজন বোকা মেয়ে
আমার ঋণ শোধ করেছে,
129
00:10:59,076 --> 00:11:01,495
এটা জানার পর
আমি আবার কীভাবে মুখ দেখাবো?
130
00:11:01,578 --> 00:11:02,788
আমার তো পুরুষত্বই কমে গেছে মনে হয়!
131
00:11:02,871 --> 00:11:04,623
এভাবে কথা বলছ কেন?
132
00:11:13,674 --> 00:11:15,175
ঘড়িটা কোথায় থেকে পেয়েছ?
133
00:11:18,428 --> 00:11:20,180
আমার মা দিয়েছে।
134
00:11:21,890 --> 00:11:22,933
তোমার মা?
135
00:11:25,853 --> 00:11:28,814
বাড়ি ভাড়া খাটিয়ে যে বিধবার দিন চলে
তার কাছে এমন ঘড়ি?
136
00:11:37,072 --> 00:11:38,866
আমি এখানে নিশ্বাস নিতে পারছি না।
137
00:11:45,664 --> 00:11:48,750
জানি আমাদের ভুল হয়েছে।
এর জন্য ক্ষমা চাচ্ছি।
138
00:11:50,002 --> 00:11:51,503
দয়া করে বাসায় ফিরে চলো।
139
00:12:16,653 --> 00:12:18,655
- সুনজা!
- এটা হতে পারে না।
140
00:12:20,324 --> 00:12:22,117
এখনও তো বাচ্চা হবার সময় হয়নি।
141
00:12:32,461 --> 00:12:35,839
দুর্ভাগ্যবশত,
আমরা বেশি কিছু করতে পারব না।
142
00:12:37,716 --> 00:12:41,094
আপনার মেয়ে অনেকদিন ধরে অসুস্থ।
143
00:12:42,596 --> 00:12:44,848
এখন, ওরে সুস্থ করে তোলা অসম্ভব।
144
00:12:48,143 --> 00:12:52,773
আর আমাদের কাছে এইডসের রোগী আছে
এটা যদি জানাজানি হয়...
145
00:12:54,691 --> 00:12:57,903
যদি অন্যভাবে বলি, তাহলে আমরা
ওর দেখাভালের জন্য আসলে প্রস্তুত নই।
146
00:12:59,279 --> 00:13:01,323
এভাবে বলবেন না।
147
00:13:01,406 --> 00:13:03,909
আমি ওর দেখভাল
বাড়িতে করানোর পরামর্শ দিব।
148
00:13:03,992 --> 00:13:05,369
একজন ফ্যামিলি ডক্টর হলে...
149
00:13:05,452 --> 00:13:09,957
না। ওর অধিকার আছে
আপনার কাছে চিকিৎসা করানোর।
150
00:13:10,040 --> 00:13:11,959
আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি।
151
00:13:12,042 --> 00:13:16,088
কিন্তু আমার স্টাফদের আপনার মেয়ের
দেখভাল করার জন্য বলতে পারব না...
152
00:13:16,171 --> 00:13:17,464
আমি করব।
153
00:13:20,801 --> 00:13:22,553
রোগীকে হাসপাতালের
আলাদা এক প্রান্তে রাখা যাক।
154
00:13:24,263 --> 00:13:27,224
মনে হয় আমরা আপনার মেয়ের
সেবাযত্ন করতে পারব।
155
00:13:27,850 --> 00:13:30,310
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
156
00:13:33,480 --> 00:13:34,481
সাবাশ।
157
00:13:35,399 --> 00:13:36,775
নিজে থেকে এগিয়ে আসার জন্য ধন্যবাদ।
158
00:13:41,822 --> 00:13:45,242
সত্যি বলতে, এই রোগের কোনো চিকিৎসা নেই।
159
00:13:46,994 --> 00:13:49,496
আমর জানি না
সে কয়দিন বাঁচবে।
160
00:13:51,206 --> 00:13:53,292
হতে পারে কয়েক মাস।
161
00:13:55,586 --> 00:14:00,299
হতে পারে কয়েক সপ্তাহ বা কয়েকদিন।
162
00:14:16,815 --> 00:14:20,569
আপনার কাছে এভাবে আসার জন্য দুঃখিত,
কিন্তু আমি খুব হতাশ।
163
00:14:20,652 --> 00:14:24,531
প্রথমে ভেবেছিলাম ও ফেরিঘাটের
ঐ গ্যাংয়ের ছেলেদের সাথে মিশছে,
164
00:14:24,615 --> 00:14:27,618
কিন্তু এখন ভয় হচ্ছে ও বোধহয় আরও
বিপজ্জনক কিছুর সাথে জড়িয়ে পড়েছে।
165
00:14:27,701 --> 00:14:30,621
আমি তো চিন্তা করতে করতেই শেষ।
ও আমার সবচেয়ে বড় ছেলে।
166
00:14:31,330 --> 00:14:33,081
ওর কিছু হয়ে গেলে…
167
00:14:34,249 --> 00:14:38,253
তাই ভাবছিলাম আপনি হয়তো
ওর সাথে কথা বলতে পারবেন।
168
00:14:39,171 --> 00:14:41,381
কী ভেবে মনে হলো
আমি কথা বললে কাজ হবে?
169
00:14:41,465 --> 00:14:43,258
যাজক ইয়ু কথা বললে হয়তো
বেশি কার্যকরী হবে।
170
00:14:44,009 --> 00:14:47,262
কিন্তু আপনি যুবক মানুষ, তেজ বেশি।
171
00:14:47,346 --> 00:14:50,182
আপনি ওকে বেশি ভালো বুঝবেন।
172
00:14:51,850 --> 00:14:53,769
আমি একজন শিক্ষানবিশ।
আমি পারব না...
173
00:14:53,852 --> 00:14:55,646
এখন ও আর আমার প্রশ্নের উত্তর দেয় না।
174
00:14:55,729 --> 00:14:57,940
বলে কিনা আমি যত কম জানবো,
ততই সুরক্ষিত থাকব।
175
00:14:58,649 --> 00:15:00,442
এই কথা দিয়ে ও কী বুঝাতে পারে?
176
00:15:03,362 --> 00:15:05,864
আমার স্বামীকে হারিয়েছি।
177
00:15:05,948 --> 00:15:08,575
এখন ছেলেটাকেও হারালে…
178
00:15:08,659 --> 00:15:09,868
চিন্তা করবেন না।
179
00:15:13,705 --> 00:15:15,707
আমি ওর সাথে কথা বলব।
180
00:15:20,295 --> 00:15:23,966
জানি অনেকই মনে করে
আপনার বয়সটা একটু কম,
181
00:15:24,049 --> 00:15:27,469
বা আপনি ভালো ঘরে মানুষ হয়েছেন বলে
একটু বেশিই আনাড়ি ভাবে,
182
00:15:27,553 --> 00:15:30,222
কিন্তু আপনাকে আমাদের সাথে পেয়ে
নিজেকে ভাগ্যবান মনে করি।
183
00:15:32,724 --> 00:15:36,395
ধন্যবাদ, কিন্তু তারপরও
আমার নিজেকে প্রমাণ করতে হবে।
184
00:15:37,563 --> 00:15:39,982
আমি নিজের সর্বোচ্চটা দিব।
185
00:15:40,816 --> 00:15:45,571
আপনি ওকে বুঝাতে পারবেন।
আমার পুরো বিশ্বাস আছে।
186
00:15:48,031 --> 00:15:49,157
ধন্যবাদ।
187
00:15:51,243 --> 00:15:52,995
চলো।
188
00:16:27,946 --> 00:16:30,324
তো এখন আমার মা
আপনার থেকে সাহায্য চেয়েছে!
189
00:16:31,533 --> 00:16:34,912
মায়ের ভালোবাসা এত সহজে হার মানে না।
190
00:16:34,995 --> 00:16:36,455
তোমার শুকরিয়া আদায় করা উচিত।
191
00:16:38,874 --> 00:16:40,334
আমার এক জায়গায় যেতে হবে।
192
00:16:43,670 --> 00:16:45,088
তাহলে তোমার সাথে হাঁটবো।
193
00:16:48,050 --> 00:16:49,301
বেশ।
194
00:16:54,223 --> 00:16:55,933
প্রতিদিন, যখন এই রাস্তাগুলো দিয়ে হেঁটে যাই,
195
00:16:56,808 --> 00:16:59,937
তখন মনে হয় কতদিন চোখ বন্ধ করে
জীবনটা কাটিয়েছি।
196
00:17:01,939 --> 00:17:03,524
তোমার বাবার ব্যাপারে শুনেছি।
197
00:17:05,192 --> 00:17:07,361
উনি মারা যাবার সময়
তোমার বয়স কত ছিল?
198
00:17:09,070 --> 00:17:10,239
১৪।
199
00:17:12,281 --> 00:17:14,492
এত কম বয়সে নিজের পরিবারের দায়িত্ব...
200
00:17:14,576 --> 00:17:16,244
কাঁধে নেওয়া নিশ্চয়ই অনেক কষ্টকর।
201
00:17:16,328 --> 00:17:18,454
এখানে কার কাহিনী এমন নয়?
202
00:17:19,164 --> 00:17:20,832
কাউকে জিজ্ঞেস করেই দেখুন।
203
00:17:22,041 --> 00:17:24,877
আপনার মতো মানুষ আর কীভাবেই বুঝবে?
204
00:17:32,886 --> 00:17:35,514
হানা, তোমার আমেরিকায় যাওয়া উচিত।
205
00:17:35,597 --> 00:17:37,474
সেখানে ওরা এই রোগের ব্যাপারে
আরও ভালো জানে।
206
00:17:39,768 --> 00:17:44,606
আমার কলেজের এক বন্ধুর বাবা
অনেক নামকরা সার্জন।
207
00:17:45,232 --> 00:17:46,650
আমি ওর সাথে যোগাযোগ করব।
208
00:17:47,442 --> 00:17:48,652
আমার কথা শুনছ?
209
00:17:54,366 --> 00:17:56,285
হানা, আমার কথা শোনো।
210
00:17:58,328 --> 00:17:59,788
এখন আর কিছুই সম্ভব না।
211
00:18:00,914 --> 00:18:02,124
কী?
212
00:18:03,792 --> 00:18:06,712
তুমি একমাত্র ১৪ বছর বয়সী ছেলে ছিলে
যে এমন কথা বলতো, সোলোমন।
213
00:18:07,296 --> 00:18:09,548
আমি আমেরিকায় যাবো না।
214
00:18:09,631 --> 00:18:11,550
তাহলে কী করবে?
215
00:18:11,633 --> 00:18:13,427
এখানে চুপচাপ বসে থাকলে
কিছুই বদলাবে না।
216
00:18:15,470 --> 00:18:16,930
এভাবেই মরে যাবো।
217
00:18:21,977 --> 00:18:26,440
সোলোমন, তুমি এখনও মজা বুঝো না।
218
00:18:28,066 --> 00:18:29,401
কত মিষ্টি তুমি!
219
00:18:32,821 --> 00:18:35,866
কিন্তু তুমি কখনো সত্যিটা
দেখতেই পাওনি, তাই না?
220
00:18:39,161 --> 00:18:40,746
কখনোই পাওনি।
221
00:18:44,958 --> 00:18:47,002
বাস্তবতা বুঝার সময় হয়েছে, যাজক মশাই।
222
00:18:49,296 --> 00:18:51,548
ঐ লোকগুলো আর আমি,
223
00:18:51,632 --> 00:18:53,342
আমরা সুড়ঙ্গে যাই…
224
00:18:54,343 --> 00:18:55,511
কীসের জন্য?
225
00:18:56,011 --> 00:18:59,890
যাতে কিছু সাবওয়ে বেশি করে কর্মী
আরও দূরে ও দ্রুত নিয়ে যেতে পারে।
226
00:19:00,724 --> 00:19:02,976
যাতে তারা ওদেরকে দিয়েও
আমাদের মতো কঠোর পরিশ্রম করায়।
227
00:19:04,269 --> 00:19:06,355
কিন্তু আমরা কি মাটির নিচে পাওয়া
লুটের মাল চাই?
228
00:19:07,648 --> 00:19:12,528
ব্যস এমনকিছু যা আমাদেরকে
রাস্তার কুকুর-বেড়ালের চেয়ে আলাদা বানাবে।
229
00:19:12,611 --> 00:19:14,696
আমি তোমার কথা বুঝছি, সত্যিই।
230
00:19:14,780 --> 00:19:17,282
কিন্তু প্রকাশ্যে এমন কথা বললে…
231
00:19:18,200 --> 00:19:19,493
শুধু তোমার আর
তোমার পরিবারকেই না,
232
00:19:19,576 --> 00:19:21,703
বরং আমাদের সবাইকে
এর জন্য ভুগতে হবে।
233
00:19:21,787 --> 00:19:22,913
এরা সবাই ভুগবে!
234
00:19:22,996 --> 00:19:24,790
আপনার কী মনে হয় আমি জানি না?
235
00:19:25,666 --> 00:19:27,835
আপনার কী মনে হয়
আমার মায়ের চেহেরা স্বপ্নে আমাকে তাড়া করে না?
236
00:19:27,918 --> 00:19:30,003
আমার কি ভেজা চোখে ঘুম ভাঙে না?
237
00:19:30,671 --> 00:19:33,131
আমি সবার কথাই ভাবি।
আমার ভাইয়েদের, বোনেদের,
238
00:19:33,215 --> 00:19:35,968
এমনকি কোনো অপরিচিত কারো সাথে দেখা হলে
তার কথাও ভাবি।
239
00:19:37,386 --> 00:19:41,640
কিন্তু ভয়ের কাছে যদি কাবু হয়ে বসি…
240
00:19:44,643 --> 00:19:47,312
তবে নিজের অস্তিত্বই আর চিনতে পারব না।
241
00:19:49,022 --> 00:19:50,941
তখন একে আমার শরীর বলব কীভাবে?
242
00:19:53,026 --> 00:19:55,779
আর শরীর ছাড়া,
নিজেকে কি মানুষ বলতে পারি?
243
00:20:08,876 --> 00:20:10,210
সোলোমন…
244
00:20:13,255 --> 00:20:15,257
তুমি আমেরিকায় চলে যাবার পর…
245
00:20:18,510 --> 00:20:23,390
আমি ঐ বিশাল বিশাল বাড়িগুলোর দিকে
তাকিয়ে চিন্তা করতাম...
246
00:20:25,434 --> 00:20:28,979
অমন একটা পরিবারে বড় হওয়া
কত দারুণ ব্যাপার হবে।
247
00:20:29,563 --> 00:20:31,648
অবশ্যই ঐসব পরিবারের বাচ্চাদের
248
00:20:31,732 --> 00:20:37,112
কখনও এমন চিন্তা হয় না হয়তো
যে তারা কখনো সফল হবে না।
249
00:20:41,158 --> 00:20:44,536
অমন পরিবারের একজনের থেকেই
এই রোগটা পেয়েছি আমি।
250
00:20:45,537 --> 00:20:46,872
জানো তো,
251
00:20:46,955 --> 00:20:51,627
ওদের মধ্যে যারা নিজের
সামুরাই পূর্বপুরুষদের নিয়ে খুব বড়াই করে।
252
00:20:52,753 --> 00:20:54,254
আমাকে এসব কেন বলছ?
253
00:20:55,005 --> 00:21:01,094
কারণ তোমার জানা দরকার
আমি কীভাবে জীবন কাটিয়েছি।
254
00:21:02,346 --> 00:21:07,309
আর এটাও দেখা দরকার
আমার শেষটা কীভাবে হচ্ছে।
255
00:21:08,894 --> 00:21:12,314
তুমি যে হানাকে জানতে
সে আর নেই।
256
00:21:27,579 --> 00:21:32,626
আমরা মানুষ নই। ওদের কাছে তো নই।
257
00:21:35,921 --> 00:21:39,091
আর এই অপমানের কারণে,
আমরা মদ খাই,
258
00:21:40,133 --> 00:21:41,385
ঝগড়া করি,
259
00:21:42,678 --> 00:21:44,972
বাড়ি ফিরে নিজেদের বউকে পিটাই।
260
00:21:47,099 --> 00:21:49,810
কারণ জানি,
সেখানে আমরা সবচেয়ে দুর্বল নই।
261
00:21:51,979 --> 00:21:53,480
আমাদের চেয়েও দুর্বল কেউ আছে।
262
00:21:56,024 --> 00:21:57,818
আমরা ওদের নিয়ম মেনেই চলতে আছি,
263
00:21:59,027 --> 00:22:02,698
কিন্তু আমরা কি এখনও গরীব,
আর ক্ষুধার্ত নই?
264
00:22:06,159 --> 00:22:07,870
এখন সময় হয়েছে
সেসব নিয়ম ভেঙে ফেলার।
265
00:22:08,996 --> 00:22:10,497
ভেবে কথা বলো।
266
00:22:12,374 --> 00:22:15,210
লোকে এর চেয়েও ছোট কথায় গ্রেফতার হয়েছে।
267
00:22:23,260 --> 00:22:25,262
আপনি এখনও বুঝেননি, তাই না?
268
00:22:25,345 --> 00:22:27,222
হয়তো ঐ স্যুটের কারণে।
269
00:22:27,806 --> 00:22:28,807
দাঁড়াও।
270
00:22:29,975 --> 00:22:32,895
তোমার মা'কে কী বলব?
271
00:22:33,562 --> 00:22:38,567
বলবেন ওনার ছেলে
তার মায়ের ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ।
272
00:22:48,035 --> 00:22:50,287
সোলোমন, তাকাও আমার দিকে।
273
00:22:54,833 --> 00:22:57,294
সুন্দর সুন্দর কাপড় পরে,
274
00:22:57,377 --> 00:22:59,338
আর এত বড় বড় ডিগ্রি থেকেও,
তুমি ওদের একজন হতে পারবে না।
275
00:23:04,051 --> 00:23:06,887
কিন্তু হ্যাঁ, ওরা তোমার জন্য
সুযোগের দরজা খুলে দিবে
276
00:23:06,970 --> 00:23:08,639
যাতে মনে করো
তোমার কাছে সুযোগ আছে,
277
00:23:09,389 --> 00:23:10,724
কিন্তু সেটা ভেবে ভুল কোরো না।
278
00:24:11,577 --> 00:24:13,662
মনে হচ্ছে তোমার দিনটা ভালো যাচ্ছে না।
279
00:24:15,998 --> 00:24:19,251
আপনাকে চিনি। আপনি মামোরু ইয়োশি।
280
00:24:19,751 --> 00:24:24,214
তোমার ব্যাপারেও শুনেছি।
তুমি নাকি ডিলটা ভাঙিয়ে দিয়েছ।
281
00:24:24,923 --> 00:24:26,633
তো ওরা এই কথা বলছে?
282
00:24:28,093 --> 00:24:31,096
আমার রেপুটেশনও খুব একটা ভালো না।
283
00:24:34,433 --> 00:24:35,809
আমার তো মনে হয়…
284
00:24:37,936 --> 00:24:40,022
আমাদের দুজনের মধ্যে
অনেক কিছু মিল আছে।
285
00:24:42,816 --> 00:24:44,151
তুমি ঠিক আছ?
286
00:24:45,944 --> 00:24:47,487
আমাকে নিয়ে চিন্তা কোরো না।
287
00:24:48,447 --> 00:24:51,783
মেয়ে মানুষেরা তো আগেও বাচ্চা জন্ম দিয়েছে,
নাকি দেয়নি? তুমি যাও।
288
00:24:52,409 --> 00:24:55,370
গিয়ে ভাইয়াকে খুঁজো, জলদি।
289
00:24:55,454 --> 00:24:56,705
ভাবি চিন্তা করতে করতে শেষ হয়ে গেল।
290
00:24:59,791 --> 00:25:01,543
হ্যাঁ, ওকে জলদি খুঁজো।
291
00:25:02,711 --> 00:25:05,047
মাথা গরম করে ও কিছু করে বসতে পারে।
292
00:25:05,130 --> 00:25:07,424
কোথায় যেতে পারে কোনো ধারণা আছে?
293
00:25:07,508 --> 00:25:09,635
ও রেলস্টেশনের নিচের বারে থাকতে পারে।
294
00:25:10,594 --> 00:25:13,722
কিন্তু ওর কথার কিছু মনে কোরো না।
295
00:25:15,891 --> 00:25:18,560
চিন্তা কোরো না।
আমি সব ঠিক করে দিব।
296
00:25:36,286 --> 00:25:37,913
জানো আমি কে?
297
00:25:40,290 --> 00:25:42,125
আমি অনেক বড় ঘরের পোলা!
298
00:25:43,961 --> 00:25:49,633
আমার পরিবার পিয়ংইয়ংয়ের
নাম করা বংশের একটা!
299
00:25:49,716 --> 00:25:54,555
বাহ, তুমি বড় ঘরের ছেলে? সত্যি?
300
00:25:55,472 --> 00:25:57,641
আমিও অনেক বড় ঘরের ছেলে!
301
00:25:59,017 --> 00:26:01,395
আর এই ভাইসাহেবও।
302
00:26:01,478 --> 00:26:03,814
আমিও! অনেক বড় ঘরের ছেলে আমি!
303
00:26:05,649 --> 00:26:08,402
আমাকে নিয়ে উপহাস করার কে তুমি?
304
00:26:09,945 --> 00:26:15,492
আমার মালিক আমাকে ছাড়া চলতেই পারে না।
305
00:26:15,576 --> 00:26:20,080
তোমাদের মালিকেরা কি
তোমাদের ছাড়া চলতে পারে?
306
00:26:20,789 --> 00:26:23,709
বরং তোমরা তাদের ছাড়া চলতে পারবে না।
307
00:26:23,792 --> 00:26:25,752
আমি সবসময়ই ভাবি,
308
00:26:26,753 --> 00:26:30,215
কীভাবে এতদিন
নিজের চাকরি টিকিয়ে রাখলে।
309
00:26:30,299 --> 00:26:33,802
কে তুমি? জাপানি গুপ্তচর?
310
00:26:33,886 --> 00:26:35,971
নাকি চোর?
311
00:26:38,557 --> 00:26:39,600
ভাই!
312
00:26:42,936 --> 00:26:44,229
তুমি এখানে কী করছ?
313
00:26:51,570 --> 00:26:52,738
তোমার ভাবি পাঠিয়েছে?
314
00:26:54,781 --> 00:26:56,408
সুনজার প্রসব বেদনা উঠেছে।
315
00:27:01,538 --> 00:27:02,539
যাও তুমি।
316
00:27:03,248 --> 00:27:04,917
আমি আরও মদ খাবো।
317
00:27:06,293 --> 00:27:08,295
আমার সেখানে কোনো কাজ নেই।
318
00:27:10,756 --> 00:27:12,758
তোমার নিজেকে নিয়ে খারাপ লাগছে।
319
00:27:21,642 --> 00:27:23,894
এই! আরেকটা কাপ দিও!
320
00:27:23,977 --> 00:27:26,939
এখানে কী করছ তুমি?
তোমার বউয়ের কাছে যাও।
321
00:27:28,065 --> 00:27:30,067
ও-ই তোমাকে খুঁজতে পাঠিয়েছে।
322
00:27:32,444 --> 00:27:35,948
আর তুমি?
তুমিও কি বড় ঘরের পোলা?
323
00:27:37,199 --> 00:27:38,867
তাতে কী এখন কিছু এসে যায়?
324
00:27:38,951 --> 00:27:40,702
ওসব কথা এখানে টেনে কোনো লাভ নেই।
325
00:27:45,499 --> 00:27:47,125
হারামি।
326
00:27:48,210 --> 00:27:49,878
ওরা এমনটাই চায়,
327
00:27:50,546 --> 00:27:52,089
যাতে আমরা একে অপরের সাথে লড়ি।
328
00:27:53,423 --> 00:27:57,678
এই, তোমার কি সত্যিই মনে হয়
আমরা এখন সবাই সমান?
329
00:27:58,846 --> 00:28:01,390
তুমি, যার কাছে দেখভালের জন্য
একটা চাকর ছিল?
330
00:28:01,473 --> 00:28:04,268
আর আজ দেখো তোমার অবস্থা?
331
00:28:05,853 --> 00:28:11,567
আমাদের বাবা-মা অতীতে নির্ভর করে
নিজেদের কষ্টের উপর জয় লাভ করেনি।
332
00:28:13,652 --> 00:28:15,279
এমনটা করা বোকামি, ভাই।
333
00:28:23,787 --> 00:28:25,914
নিজেদের মধ্যে লড়ে কী লাভ?
334
00:28:49,771 --> 00:28:52,191
তোমার পরিবার নিশ্চয়ই
তোমার উপর অনেক পয়সা খরচ করেছে।
335
00:28:52,858 --> 00:28:56,278
চোউট, ইয়েল। দারুণ রেজিউমে।
336
00:28:56,820 --> 00:28:58,947
আপনার ব্যাপারটাও খুব আলাদা না।
337
00:28:59,031 --> 00:29:01,491
ইউসিএলএ, স্ট্যানফোর্ড ল।
338
00:29:03,285 --> 00:29:05,078
আর দুজনেই এখন ফিরে এসেছি।
339
00:29:05,704 --> 00:29:08,999
শুনেছি তোমার বাবার
পাচিনকো ব্যবসা ভালোই চলছে।
340
00:29:09,833 --> 00:29:12,044
হঠাৎ পাচিনকোর কথা তুললেন কেন?
341
00:29:13,212 --> 00:29:14,630
পাচিনকোতে আমার আগ্রহ আছে।
342
00:29:15,839 --> 00:29:18,926
কেন? এটা তো তাদের জন্য
যাদের আর কোনো বিকল্প থাকে না।
343
00:29:19,009 --> 00:29:20,552
হয়তো অনেক বছর আগে এমন ছিল।
344
00:29:22,721 --> 00:29:24,139
আমি ঠিক বুঝছি না।
345
00:29:24,973 --> 00:29:26,934
আপনি চাচ্ছেন আমরা যেন
পাচিনকো ব্যবসায় ঢুকি?
346
00:29:27,017 --> 00:29:28,227
এখানে না।
347
00:29:28,852 --> 00:29:32,189
তোমার বাবার মতো লোকেদের জন্য,
এখানের মার্কেটে এমনিতেই অনেক চাপ।
348
00:29:33,106 --> 00:29:35,526
কিন্তু কোরিয়া, থাইল্যান্ড, মাকাওয়ে ঢুকা যাবে।
349
00:29:36,360 --> 00:29:38,862
কে জানে? হয়তো ভেগাসেও।
350
00:29:43,283 --> 00:29:48,539
আর আপনার এই বিশাল পরিকল্পনা...
351
00:29:49,540 --> 00:29:51,792
কি আসলে বৈধ?
352
00:29:51,875 --> 00:29:53,877
আইনসম্মত কিনা জিজ্ঞেস করছ?
353
00:29:57,381 --> 00:29:58,423
হ্যাঁ।
354
00:30:01,260 --> 00:30:02,261
আমার…
355
00:30:03,512 --> 00:30:05,264
দাদুকে অনেক ভালোবাসতাম আমি।
356
00:30:06,223 --> 00:30:09,476
এমন না যে আমি জানতাম না
উনি কে ছিলেন,
357
00:30:09,560 --> 00:30:11,687
বা কী করতেন।
358
00:30:12,312 --> 00:30:13,480
আমি তা অস্বীকার করব না।
359
00:30:14,314 --> 00:30:16,400
পৃথিবী হয়তো ওনাকে ভিলেনের নজরে দেখে,
360
00:30:17,234 --> 00:30:18,402
কিন্তু আমার কাছে,
361
00:30:19,486 --> 00:30:21,196
উনি সেই মানুষ যে আমাকে
আমার নেশাখোর বাবা
362
00:30:22,155 --> 00:30:23,615
ও ওনার সন্তানের হাত থেকে
363
00:30:23,699 --> 00:30:26,159
বাঁচিয়েছেন।
364
00:30:27,619 --> 00:30:29,037
আমি আসলে বলতে চাচ্ছি যে…
365
00:30:30,831 --> 00:30:33,041
আমার দাদুকে নিয়ে আমি লজ্জিত নই।
366
00:30:34,793 --> 00:30:35,919
যদিও…
367
00:30:38,755 --> 00:30:40,132
আমি ওনার মতো নই।
368
00:30:41,091 --> 00:30:42,342
আর আমাদের মতো মানুষদের,
369
00:30:43,135 --> 00:30:45,637
নিজের পরিবারের ছায়াতলে চলার
দরকার পড়ে না।
370
00:30:47,181 --> 00:30:48,765
এখন আর পড়ে না।
371
00:30:51,935 --> 00:30:53,520
এ ব্যাপারে ভেবে দেখো।
372
00:31:04,031 --> 00:31:05,991
তোমার ইয়াকুজা বয়ফ্রেন্ড কোথায়?
373
00:31:08,577 --> 00:31:12,748
সে একটা পাচিনকো পার্লার চালায় বলে
তার মানে এই না যে সে একজন ইয়াকুজা।
374
00:31:14,666 --> 00:31:16,043
আমরা এখানে তাড়াহুড়ার মধ্যে এসেছি,
375
00:31:17,002 --> 00:31:19,129
তাই ও কিছু দরকারি জিনিস নিতে গেছে।
376
00:31:24,134 --> 00:31:26,178
আমি সবসময় ভাবি।
377
00:31:27,095 --> 00:31:30,224
একজন কোরিয়ান হবার পরও,
আরও অনেক মেয়ে ছিল
378
00:31:31,058 --> 00:31:32,726
যাদের সে বেছে নিতে পারতো।
379
00:31:34,311 --> 00:31:36,605
কিন্তু তোমাকেই কেন বেছে নিলো?
380
00:31:37,648 --> 00:31:40,067
আর এটা জানার পরও যে
তুমি অন্যসব পুরুষের কাছে
381
00:31:40,150 --> 00:31:42,694
নিজেকে বিলিয়ে দাও,
তবুও তোমাকে সে ছাড়েনি।
382
00:31:48,158 --> 00:31:49,159
চুপ থাকো।
383
00:31:52,287 --> 00:31:53,830
তুমি আমাকে দিয়ে ঝগড়া করাতে পারবে না।
384
00:31:55,332 --> 00:31:58,669
তো আমি না মরা অবধি
আমাকে বিরক্ত করে যাবে?
385
00:31:58,752 --> 00:32:01,880
তাহলে, আমাকে একটা ছুরি এনে দিলেই পারো,
এখনই মরে যাই!
386
00:32:11,515 --> 00:32:12,850
দাদী,
387
00:32:14,059 --> 00:32:15,269
তুমিও এসেছ?
388
00:32:17,312 --> 00:32:19,189
এ তো ফ্যামিলি রিইউনিয়ন হচ্ছে দেখি।
389
00:32:20,107 --> 00:32:22,150
আমার জন্য কফি নিয়ে আসো যাও।
390
00:32:32,828 --> 00:32:38,250
ইটসুকো-সান তোমাকে খুঁজতে
অনেক টাকা খরচ করেছে।
391
00:32:39,334 --> 00:32:44,173
তোমরা কোরিয়ানরা
টাকার পিছনে এত পাগল!
392
00:32:45,424 --> 00:32:47,509
সবাই বলেছিল
এসব করে কোনো লাভ নেই,
393
00:32:47,593 --> 00:32:49,970
কিন্তু ও হাল ছাড়েনি।
394
00:32:51,346 --> 00:32:56,894
কোনো মা তার বাচ্চাকে
কখনোই ছাড়তে পারে না।
395
00:32:56,977 --> 00:32:58,228
এখানে কেন এসেছ?
396
00:32:59,146 --> 00:33:03,609
সত্যিটা বলো।
তুমি তো ওকে পছন্দ করো না।
397
00:33:05,360 --> 00:33:08,572
যেমনটা আমাকে করো না
তোমার প্রাণপ্রিয় নাতির সাথে পিরিত করার জন্য।
398
00:33:11,992 --> 00:33:17,206
আমি জানি তুমি আমাদের
সম্পর্কের ব্যাপারে জানতে।
399
00:33:27,216 --> 00:33:29,009
দাদী,
400
00:33:29,635 --> 00:33:32,513
সবাই তোমাকে অনেক সাধু ভাবে।
401
00:33:35,307 --> 00:33:38,101
কিন্তু সোলোমন যদি জানতে পারে
402
00:33:38,185 --> 00:33:40,354
যে তুমিই আমাকে পালিয়ে যেতে বলেছিলে,
403
00:33:41,230 --> 00:33:43,190
তখন কী হবে?
404
00:33:48,946 --> 00:33:50,364
মানে কী?
405
00:33:51,323 --> 00:33:55,369
সোলোমন আমেরিকা যাবার পর
আমাকে কী বলেছিলে মনে নেই?
406
00:34:01,875 --> 00:34:04,837
বলেছিলে, ভালোই হয়েছে
আমাদের থেকে দূরে চলে গেছে।
407
00:34:06,046 --> 00:34:10,926
এখানে থাকলে,
নষ্ট হয়ে যেত।
408
00:34:11,802 --> 00:34:14,554
আমাকে ইঙ্গিত করে কথাটা বলেছিলে।
আমি ওকে নষ্ট করে ফেলতাম।
409
00:34:16,014 --> 00:34:18,641
আর এমনটা বলার জন্য
তোমাকে দেখতে পারতাম না,
410
00:34:18,725 --> 00:34:21,478
যদিও জানতাম তোমার কথা আসলে ঠিক!
411
00:34:23,522 --> 00:34:26,525
তোমার মনে হয়েছিলে
আমি তোমাকে কথাটা বলেছি?
412
00:34:32,989 --> 00:34:37,369
আমি তো কথাগুলো… নিজেকে বলেছিলাম।
413
00:34:40,246 --> 00:34:41,415
নিজেকে?
414
00:34:48,922 --> 00:34:52,426
আমার আরও একটা ছেলে ছিল।
415
00:34:55,387 --> 00:34:57,472
সেও খুব ভালো ছিল।
416
00:35:00,267 --> 00:35:06,023
ওর জীবনটা নষ্ট করে দিয়েছিলাম বলে…
417
00:35:08,066 --> 00:35:09,568
আজ ও আর নেই।
418
00:35:43,435 --> 00:35:46,480
বাচ্চার বের হচ্ছে না কেন?
419
00:35:47,731 --> 00:35:49,399
জানি না।
420
00:35:50,817 --> 00:35:51,860
থামবে তোমরা!
421
00:35:52,444 --> 00:35:54,947
এত আওয়াজ করলে
মানুষ বিশ্রাম নিবে কীভাবে?
422
00:35:56,949 --> 00:35:59,451
এভাবে বাসায় ঢোকার
কোনো অধিকার নেই আপনার!
423
00:36:00,702 --> 00:36:01,870
কাঁকের এ কি অবস্থা!
424
00:36:01,954 --> 00:36:03,580
কী করছেন?
425
00:36:04,206 --> 00:36:06,542
এসব ব্যাপারে আমার অনেক অভিজ্ঞতা আছে।
426
00:36:06,625 --> 00:36:08,627
আমার সাহায্য করুন।
427
00:36:08,710 --> 00:36:10,003
আসো!
428
00:36:12,339 --> 00:36:16,426
শোনো! পরিষ্কার কাপড় নিয়ে আসো।
আর পানি। এক্ষুনি আনো!
429
00:36:16,510 --> 00:36:18,637
উঠে দাঁড়াও!
430
00:36:18,720 --> 00:36:20,681
আমার আর শক্তি নেই।
431
00:36:21,265 --> 00:36:22,432
জোর লাগাও!
432
00:36:22,516 --> 00:36:24,601
একসাথে!
433
00:36:24,685 --> 00:36:27,145
মা গো!
434
00:36:27,229 --> 00:36:29,565
আরও জোরে! আরও জোরে!
435
00:36:59,261 --> 00:37:00,345
চলো মদ খাই!
436
00:37:04,349 --> 00:37:06,310
স্পেশাল হাইয়ার পুলিশ।
আমরা রুটিন চেকের জন্য এসেছি।
437
00:37:10,314 --> 00:37:12,107
তোমার ব্যাগ চেক করা লাগবে।
438
00:37:18,655 --> 00:37:21,283
- উঠো।
- কোনো সমস্যা হয়েছে?
439
00:37:21,783 --> 00:37:24,036
আমি কিছু করিনি।
440
00:37:24,119 --> 00:37:26,205
তোমার ব্যাগ দাও।
আমাদের চেক করা লাগবে।
441
00:37:26,288 --> 00:37:27,998
এতে শুধু কাজের সময়ে পরার
কাপড় আছে।
442
00:37:28,081 --> 00:37:29,416
এক্ষুনি দাও ব্যাগ।
443
00:37:45,641 --> 00:37:49,436
এই, তোমার কোর্টের পকেটে কী আছে?
444
00:37:50,521 --> 00:37:51,772
হাত উপরে করো।
445
00:37:54,775 --> 00:37:56,026
জলদি।
446
00:38:08,705 --> 00:38:11,041
দয়া করুন।
এগুলো আমার শুয়োরের জন্য।
447
00:38:27,891 --> 00:38:29,142
বসে থাকো।
448
00:38:41,989 --> 00:38:45,701
আরও জোর দিতে হবে!
তুমি অনেক ভালো করছ।
449
00:38:46,451 --> 00:38:49,246
খুব ভালো করছ। ব্যস আর একটু!
450
00:38:50,706 --> 00:38:52,875
তোমাকে জোর লাগিয়ে
বাচ্চাকে বের করতে হবে।
451
00:38:52,958 --> 00:38:55,627
- আমি আর পারব না।
- পারবে, ব্যস আর একবার!
452
00:38:55,711 --> 00:38:57,171
তুমি পারবে।
453
00:38:57,254 --> 00:38:59,131
সুনজা, তুমি অনেক মজবুত।
454
00:38:59,214 --> 00:39:02,843
ব্যস আর একটু! আর একটু।
455
00:39:02,926 --> 00:39:05,012
তারপর বাচ্চা বেরিয়ে আসবে।
456
00:39:05,095 --> 00:39:07,598
বাচ্চা আসছে। জোর লাগাতে থাকো!
457
00:39:07,681 --> 00:39:09,349
খুব ভালো করছ।
458
00:39:11,351 --> 00:39:13,270
আমরা সবাই সেখানে
চুপচাপ বসে থাকলাম কীভাবে?
459
00:39:16,481 --> 00:39:18,192
আমি কিছু করিনি ভাবতেই কেমন যেন...
460
00:39:18,275 --> 00:39:19,860
অবশ্যই কিছু করোনি!
461
00:39:20,694 --> 00:39:23,697
একেই বেঁচে থাকা বলে।
462
00:39:24,698 --> 00:39:26,450
তুমিই কেন সব বোঝা বইতে যাবে?
463
00:39:27,326 --> 00:39:30,621
আর কতদিন এসব করবে?
এখনও কি যথেষ্ট হয়নি?
464
00:39:31,914 --> 00:39:35,584
আর ওর মতো একটা মেয়েকে দয়া দেখিয়েছ,
ওকে আমাদের বাসায় নিয়ে এসেছ…
465
00:39:37,169 --> 00:39:38,837
থেমে যাও!
466
00:39:46,428 --> 00:39:48,847
সুনজার ব্যাপারে তুমি
এভাবে কথা বলতে পারো না।
467
00:39:50,599 --> 00:39:52,351
আমি এটা মেনে নিব না।
468
00:39:52,976 --> 00:39:54,937
মাফ কোরো।
একটু বেশি বলে ফেলেছি।
469
00:39:55,020 --> 00:39:56,855
শুধু কথাই নয়,
470
00:39:56,939 --> 00:39:59,107
ওর ব্যাপারে এমন ভাববেও না।
471
00:40:02,611 --> 00:40:03,779
ভাই…
472
00:40:06,782 --> 00:40:08,951
আজ হয়তো আমি বাঁচতামই না।
473
00:40:11,036 --> 00:40:13,205
কিন্তু দেখো, আমি তোমার সামনে দাঁড়িয়ে।
474
00:40:13,956 --> 00:40:15,916
এটা সম্ভব হয়েছে সুনজার বদৌলতে।
475
00:40:19,670 --> 00:40:24,341
তুমি জানো না ও কী করেছে,
বা কী করতে পারে।
476
00:40:26,593 --> 00:40:29,221
কিন্তু আমি জানি।
477
00:40:31,932 --> 00:40:34,101
বাচ্চা বের হচ্ছে!
478
00:40:34,184 --> 00:40:35,185
জোর দিতে থাকো!
479
00:40:35,269 --> 00:40:37,771
আর একবার!
480
00:40:41,233 --> 00:40:44,319
মাথা দেখতে পাচ্ছি।
বাচ্চা বের হচ্ছে!
481
00:40:44,987 --> 00:40:47,656
সুনজার কারণে, আমার মনে হয়…
482
00:40:49,741 --> 00:40:51,118
হয়তো আমার জীবনটাও…
483
00:40:52,744 --> 00:40:54,872
কোনোভাবে অর্থপূর্ণ হয়ে উঠবে।
484
00:40:57,583 --> 00:41:00,002
খুব বড় কিছু না হলেও,
485
00:41:00,085 --> 00:41:02,129
আমার মনে হয়
আমি কিছু না কিছু তো করতে পারবোই।
486
00:41:04,923 --> 00:41:07,759
আমি চাই না আমার সন্তান
এমন একটা পৃথিবীতে বেড়ে উঠুক।
487
00:41:10,053 --> 00:41:11,346
আমি চাই আমার সন্তান…
488
00:41:15,350 --> 00:41:18,187
তার শরীরের অস্তিত্বকে চিনুক,
489
00:41:18,270 --> 00:41:22,065
আমি চাই সে জীবনে সফল হোক।
490
00:41:25,903 --> 00:41:29,281
ভাই, আমাদের সন্তানের কি
এটুকু পাবার অধিকার নেই?
491
00:41:31,116 --> 00:41:32,618
তোমার অধিকার আছে,
492
00:41:33,744 --> 00:41:34,870
আমারও আছে।
493
00:41:50,010 --> 00:41:53,472
সুনজা, ছেলে হয়েছে।
494
00:42:11,740 --> 00:42:13,700
আমি এই চেহারাটা চিনি।
495
00:42:19,039 --> 00:42:20,624
আমার মা।
496
00:42:23,961 --> 00:42:25,128
আমার বাবা।
497
00:42:30,342 --> 00:42:32,052
আমি ওকে চিনি।
498
00:42:41,728 --> 00:42:43,939
আসো, তোমার ছেলের মুখ দেখো।
499
00:42:44,022 --> 00:42:45,524
ছেলে?
500
00:43:04,835 --> 00:43:06,128
আমার ছেলে।
501
00:43:10,924 --> 00:43:13,135
সে-ও একদিন বড় হবে।
502
00:43:19,766 --> 00:43:21,185
ভাইয়া…
503
00:43:25,230 --> 00:43:27,608
আমার সন্তানের নাম রাখবে?
504
00:43:33,155 --> 00:43:34,239
আমি?
505
00:43:35,407 --> 00:43:36,867
আমি এই সম্মানের যোগ্য নই।
506
00:43:52,424 --> 00:43:54,092
তুমি এই পরিবারের কর্তা।
507
00:43:57,471 --> 00:43:59,431
এটা সম্মান না, বরং তোমার দায়িত্ব।
508
00:44:41,014 --> 00:44:45,143
সে একটা নতুন পৃথিবীর জন্ম দিয়েছে…
509
00:44:48,605 --> 00:44:50,148
যে বিশ্বাস করে…
510
00:44:53,819 --> 00:44:55,445
যখন অন্য কারো অন্তরে বিশ্বাস ছিল না।
511
00:45:00,534 --> 00:45:01,952
ওকে আমরা নোয়া বলে ডাকব।
512
00:45:18,677 --> 00:45:19,928
আমাকে দেখতে কি…
513
00:45:21,471 --> 00:45:23,015
তোমার কাছে বিভৎস মনে হয়?
514
00:45:31,440 --> 00:45:36,904
আমার শুধু একটাই চিন্তা
যে তুমি কষ্টে আছ।
515
00:45:42,367 --> 00:45:44,286
তুমি এখনও আমার হানা।
516
00:45:46,163 --> 00:45:48,081
এটা কখনোই বদলাবে না।
517
00:46:04,806 --> 00:46:06,433
আর খাবার আছে?
518
00:46:08,810 --> 00:46:11,396
বুঝতেই পারিনি
আমার কত খিদে পেয়েছিল।
519
00:46:15,108 --> 00:46:19,530
অবশ্যই আছে। তুমি খাও।
520
00:46:40,008 --> 00:46:43,053
দাদী, এসব কোত্থেকে পেলে?
521
00:46:43,136 --> 00:46:45,347
হোটেলে একটা পোর্টেবল গ্যাস স্টোভ ছিল।
522
00:46:45,430 --> 00:46:47,349
আর খাবারগুলো বাসা থেকে নিয়ে এসেছি।
523
00:46:48,725 --> 00:46:50,477
তুমি বাসা থেকে খাবার নিয়ে এসেছ?
524
00:46:51,144 --> 00:46:53,981
জানতাম না আমাদের এখানে
কতক্ষণ থাকা লাগবে।
525
00:46:54,064 --> 00:46:55,858
দেখ এই বেন্টো বক্সে কত খাবার ধরে।
526
00:46:55,941 --> 00:46:58,527
- আয় খেয়ে নিবি।
- আমার খিদে পায়নি।
527
00:46:58,610 --> 00:47:00,654
তোর শরীরে এখন শক্তি দরকার।
528
00:47:00,737 --> 00:47:03,073
- খেয়ে নে।
- বললাম তো খাবো না।
529
00:47:12,708 --> 00:47:14,293
মিসেস হানকে
স্বাক্ষর না করতে বলার জন্য
530
00:47:15,335 --> 00:47:17,671
ব্যাংক আমাকে চাকরি থেকে
বের করে দিয়েছে।
531
00:47:21,091 --> 00:47:22,676
সব তোমার দোষ।
532
00:47:23,844 --> 00:47:25,053
তোমার কারণে
ওনার উপর আমার মায়া হয়েছিল,
533
00:47:26,305 --> 00:47:27,890
আর তুমি আমাকে দুর্বল করে ফেলেছিলে।
534
00:47:28,515 --> 00:47:30,601
এটা দুর্বলতা না।
535
00:47:32,686 --> 00:47:33,896
তা যা-ই হোক,
536
00:47:34,646 --> 00:47:35,981
এটা আমাকে শেষ করে দিয়েছে।
537
00:47:38,483 --> 00:47:40,652
যার জন্য এত মেহনত করেছিলাম
সব বরবাদ করে দিয়েছি।
538
00:47:45,824 --> 00:47:49,536
তোর কি সত্যিই মনে হয়
যে শুধু তোর জীবনই কষ্টে ভরা?
539
00:47:49,620 --> 00:47:50,996
তো এখন তুমিও!
540
00:47:53,373 --> 00:47:55,250
তুমি আমার প্রতি বিরক্ত
541
00:47:56,043 --> 00:47:58,837
কারণ আমার কাছে যা আছে তোমার তা ছিল না,
বা আমাকে তা সইতে হয়নি যা তুমি সইয়েছ?
542
00:48:02,966 --> 00:48:05,010
বেশ। তুমি ঠিক।
543
00:48:06,637 --> 00:48:08,472
আমি কখনোই জিতব না।
544
00:48:09,973 --> 00:48:11,767
জানিস, আমার কাছেও একটা সুযোগ ছিল।
545
00:48:12,809 --> 00:48:14,102
অনেক বছর আগের কথা।
546
00:48:17,856 --> 00:48:21,735
অনেক ধন-সম্পদের মালিক হতে পারতাম,
কিন্তু সেই সুযোগ গ্রহণ করিনি।
547
00:48:25,113 --> 00:48:26,573
এটা যুদ্ধের আগের কথা।
548
00:48:29,785 --> 00:48:32,120
তোর দাদুর সাথে বিয়ে হবারও আগের।
549
00:48:36,917 --> 00:48:38,460
সুযোগটা কেন হাতছাড়া করেছিলে?
550
00:48:43,674 --> 00:48:47,886
একসাথে দুইরকম জীবন
কীভাবে কাটাতে পারতাম?
551
00:48:48,720 --> 00:48:51,932
একটা জীবনের কথা সবাইকে বলতে পারতাম,
কিন্তু আরেকটা জীবন সবার থেকে লুকিয়ে রাখতে হতো।
552
00:48:56,019 --> 00:48:57,646
এটা অনেক বড় ব্যাপার।
553
00:48:59,773 --> 00:49:01,525
সফল হবার চেয়ে
সেই সফলতা কীভাবে অর্জন করেছ
554
00:49:01,608 --> 00:49:04,236
সেটাই বেশি গুরুত্বপূর্ণ।
555
00:49:07,072 --> 00:49:08,365
জানি, দাদী।
556
00:49:09,032 --> 00:49:10,284
আমি চেষ্টা করছি।
557
00:49:41,648 --> 00:49:43,108
তোমার দেরি হয়ে যাবে।
558
00:49:54,536 --> 00:49:56,788
তোমার স্যুটটা আর পরছ না কেন?
559
00:50:01,752 --> 00:50:03,795
ঈশ্বরের স্যুটের দরকার নেই।
560
00:50:07,549 --> 00:50:08,884
এই কাপড় বেশি আরামদায়ক।
561
00:50:29,947 --> 00:50:31,698
কী ব্যাপার?
562
00:50:34,034 --> 00:50:35,744
আমার এখন একটা ছেলে আছে।
563
00:50:38,622 --> 00:50:40,541
যেই ব্যাপারে তুমি ব্যর্থ হলেও,
564
00:50:41,667 --> 00:50:43,627
অন্য এক মহিলা সফল হয়েছে।
565
00:50:46,171 --> 00:50:47,381
তুমি কি শুনছ?
566
00:50:50,467 --> 00:50:53,762
কিছু মহিলা একটু বেশিই উপকারপরায়ণ,
তাই না?
567
00:50:53,846 --> 00:50:55,848
তার ব্যাপারে তোমার কাছে
কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার আমার নেই।
568
00:50:57,391 --> 00:50:58,642
কিন্তু এর সাথে,
569
00:50:59,142 --> 00:51:01,854
তুমি তোমার বৈবাহিক দায়িত্ব থেকে
মুক্তি পাচ্ছ।
570
00:51:04,231 --> 00:51:05,691
তুমি নিশ্চয়ই খুশি হয়েছ।
571
00:51:07,317 --> 00:51:11,280
আমি জানি এই বিয়েতে
তুমি কখনো খুশি ছিলে না।
572
00:51:12,239 --> 00:51:14,575
এতে একটু হলেও শান্তি পেয়েছ।
573
00:51:15,868 --> 00:51:17,369
কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে।
574
00:51:18,203 --> 00:51:19,329
আমার এই শরীরকে...
575
00:51:20,372 --> 00:51:22,124
তুমি কলঙ্কিত করে ফেলেছ।
576
00:51:28,881 --> 00:51:29,923
কিন্তু…
577
00:51:31,717 --> 00:51:33,552
আমি ভাবছি,
578
00:51:35,012 --> 00:51:37,264
তোমার প্রাণপ্রিয় ছেলে
তোমার ব্যাপারে কী ভাববে।
579
00:51:42,570 --> 00:51:56,963
• • • অনুবাদ ও সম্পাদনায় • • •
সৈয়দ ফাহমিদুল ইসলাম