1 00:00:00,520 --> 00:00:13,913 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম 2 00:00:17,767 --> 00:00:21,396 যেমন ধরুন, মুনকোয়াং হাই স্কুল, গ্রেড ১২, ক্লাস ১। 3 00:00:22,147 --> 00:00:23,231 কাং সিন-উ। 4 00:00:35,910 --> 00:00:37,120 সারেন্ডার করাই... 5 00:00:39,873 --> 00:00:41,166 আপনার জন্য ভালো হবে, কাং সাহেব। 6 00:00:42,959 --> 00:00:44,127 না। 7 00:00:45,003 --> 00:00:46,421 কাং সিন-উর বাবা। 8 00:01:04,064 --> 00:01:05,065 সোনা। 9 00:01:39,265 --> 00:01:40,767 তোমার এখন যাওয়া উচিত। 10 00:01:42,602 --> 00:01:44,145 আমি বরং কাল 11 00:01:45,355 --> 00:01:46,898 অফিসে এসে কথা বলব। 12 00:02:02,539 --> 00:02:03,540 ঠিক আছে। 13 00:02:04,791 --> 00:02:08,169 আপনার সাথে অফিসে কথা বলব। 14 00:02:38,366 --> 00:02:39,993 চিফ জাজের কাছে 15 00:02:41,244 --> 00:02:42,453 আপনাকে নিজে থেকে রিপোর্ট করতে হবে। 16 00:02:42,537 --> 00:02:45,623 "স্টুডেন্ট রেকর্ড গ্রেড ১২, ক্লাস ১, কাং সিন-উ" 17 00:03:00,889 --> 00:03:01,973 আমাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। 18 00:03:02,640 --> 00:03:06,769 নিশ্চয়ই কিছু আছে যা আমরা জানি না। 19 00:03:06,853 --> 00:03:08,438 যদি এসব সত্যি হতো, 20 00:03:09,647 --> 00:03:12,901 তবে কাং সাহেবকে এই কেস কখনো দেওয়াই হতো না। 21 00:03:13,776 --> 00:03:15,862 দেখোনি উনি কেমন ঘাবড়ে গেছিলেন? 22 00:03:16,362 --> 00:03:18,114 ওনার দোষ ঢেকে কোনো লাভ হবে না। 23 00:03:18,197 --> 00:03:20,366 ব্যস বলতে চাচ্ছি আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত। 24 00:03:20,450 --> 00:03:22,118 তোমার এখনও এসব মিথ্যা মনে হচ্ছে? 25 00:03:24,537 --> 00:03:25,705 কিন্তু কাল বিচার… 26 00:03:25,788 --> 00:03:29,125 কাল কোনো বিচার বসবে না। 27 00:03:30,627 --> 00:03:32,211 কাজটা অন্য একটা ডিপার্টমেন্টকে দেওয়া হবে। 28 00:03:32,295 --> 00:03:33,254 মিস সিম! 29 00:03:33,338 --> 00:03:35,632 জানি তুমি কী বলতে চাচ্ছ, কিন্তু প্লিজ! 30 00:03:40,220 --> 00:03:41,596 এখন কথা না বলি। 31 00:04:03,743 --> 00:04:04,786 কাং সাহেব কোথায়? 32 00:04:05,662 --> 00:04:08,081 মনে হয় উনি অফিসে এসেছেন, কিন্তু আমি জানি না... 33 00:04:15,088 --> 00:04:19,050 মিস সিম, বিচারের শিডিউল এখনও পরিবর্তন হয়নি। 34 00:04:19,133 --> 00:04:20,301 কী? 35 00:04:21,552 --> 00:04:22,387 এটা হতে পারে না... 36 00:04:24,889 --> 00:04:28,601 "সকাল ১০টা, অবস্ট্রাকশন অব বিজনেস, রুম ২০১ কাং ওন-জং, সিম ইউন-সক, ছা ত্যে-জু" 37 00:04:28,685 --> 00:04:29,852 ভেতরে আসো। 38 00:04:30,770 --> 00:04:35,650 এখনো তৈরি হননি! বিচারকার্য না ১০টায় শুরু হবার কথা? 39 00:04:35,733 --> 00:04:39,862 বেশ, ডেট পিছাবে সম্ভবত! 40 00:04:39,946 --> 00:04:42,490 কাং সাহেব তো তৈরি হয়ে পড়েছেন। 41 00:04:42,573 --> 00:04:43,658 কী? 42 00:04:45,243 --> 00:04:46,369 আসো। 43 00:04:55,420 --> 00:04:57,964 বলো। কী চলছে? 44 00:04:58,047 --> 00:05:00,258 আমি আপনাকে একই প্রশ্ন করতে চাই। 45 00:05:00,341 --> 00:05:03,052 এখনও চিফ জাজকে জানাননি? 46 00:05:04,304 --> 00:05:06,472 তুমি এত একরোখা কেন? 47 00:05:08,057 --> 00:05:10,059 ১৮টা ছেলে-মেয়ে। 48 00:05:10,643 --> 00:05:14,439 অভিভাবক আর স্বাক্ষীদের মিলিয়ে ৪০ জনেরও বেশি মানুষ। 49 00:05:15,481 --> 00:05:20,194 তাদের আজকের দিনটার জন্য কাজ থেকে ছুটি নিতে হয়েছে। 50 00:05:20,820 --> 00:05:21,904 তাহলে... 51 00:05:23,239 --> 00:05:24,949 কীভাবে আমরা বিচারকার্য রদ করতে পারি? 52 00:05:27,243 --> 00:05:29,746 কেসটা অন্য কোনো ডিপার্টমেন্টকে দেওয়া হবে। 53 00:05:31,122 --> 00:05:34,709 যত জলদি তাদের জানাবেন আপনার জন্য ততই ভালো হবে। 54 00:05:36,544 --> 00:05:37,920 হাসপাতালে যা করেছ 55 00:05:40,214 --> 00:05:41,924 তা কি যথেষ্ট ছিল না? 56 00:05:48,181 --> 00:05:49,974 যাও গিয়ে তৈরি হয়ে নাও। 57 00:06:07,617 --> 00:06:11,037 গতবারেই আমি ঘোষণা দিয়েছিলাম, যে এটা জলদি শেষ করব 58 00:06:11,120 --> 00:06:13,372 কারণ কেসটা অনেক পাবলিক অ্যাটেনশন পাচ্ছে। 59 00:06:13,456 --> 00:06:15,792 আজকের বিচারকার্য জলদি শেষ করা হবে। 60 00:06:18,753 --> 00:06:19,587 স্যার, প্লিজ। 61 00:06:19,670 --> 00:06:22,173 প্রসিকিউশন, আপনি শুরু করতে পারেন। 62 00:06:23,132 --> 00:06:24,926 দণ্ডবিধির অনুচ্ছেদ ১৮, ধারা ১, দফা ২ অনুসারে 63 00:06:25,009 --> 00:06:28,554 আমরা আদালতকে চ্যালেঞ্জ করছি। 64 00:06:33,559 --> 00:06:34,435 আপনার কারণ? 65 00:06:34,519 --> 00:06:36,938 মিস হান জি-উন অনেক গুরুত্বপূর্ণ একজন স্বাক্ষী, 66 00:06:37,021 --> 00:06:40,358 যিনি সর্বপ্রথম সন্দেহ করেছিলেন যে টিচিং ডিরেক্টর প্রশ্নপত্র ফাঁস করেছে। 67 00:06:40,441 --> 00:06:44,570 আদালত কোনো ফ্যাকাল্টি মেম্বারকে, এমনকি মিস হান জি-উকে 68 00:06:44,654 --> 00:06:47,490 কোনো কারণ ছাড়া স্বাক্ষী হিসেবে গ্রহণ রাজি না। 69 00:06:47,573 --> 00:06:51,994 তাই আমরা আদালতকে সুষ্ঠু বিচারের দাবিতে চ্যালেঞ্জ করছি। 70 00:06:56,082 --> 00:06:58,084 আদালতের বিশ্বাস প্রসিকিউশনের চ্যালেঞ্জ 71 00:06:58,167 --> 00:07:01,504 কোনো কারণ ছাড়া বিচারকার্যে বিঘ্ন সৃষ্টি করার একটা উদ্দেশ্য ছাড়া কিছুই না। 72 00:07:01,587 --> 00:07:04,298 দণ্ডবিধির অনুচ্ছেদ ২০ অনুসারে আমি এই দাবি খারিজ করছি। 73 00:07:04,382 --> 00:07:07,093 মহামান্য বিচারক! আমরা মাত্রই বলেছি স্বাক্ষী... 74 00:07:07,176 --> 00:07:08,136 খারিজ করা হলো। 75 00:07:13,182 --> 00:07:15,560 প্রসিকিউশন, আপনি শুরু করেন। 76 00:07:21,774 --> 00:07:25,570 - প্রসিকিউশন, আপনি কি আমার কথা শোনেননি? - আদালত এক ঘন্টার জন্য স্থগিত থাকবে। 77 00:07:29,699 --> 00:07:30,908 - মিস সিম। - সবাই শান্ত হন। 78 00:07:31,451 --> 00:07:34,620 বিচারকার্য সুষ্ঠুভাবে না হবার কারণে আদালত এক ঘন্টা স্থগিত থাকবে। 79 00:07:40,126 --> 00:07:41,669 তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? 80 00:07:43,421 --> 00:07:45,715 তুমি শুধুমাত্র একজন এসোসিয়েট জাজ। 81 00:07:47,133 --> 00:07:49,927 তোমাকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। 82 00:07:52,430 --> 00:07:55,057 আমার অনুমতি ছাড়া আদালত স্থগিত করার তোমার সাহস হয় কীভাবে? 83 00:07:55,975 --> 00:07:57,351 এই বিচারকার্য তাড়াহুড়োর মধ্যে হচ্ছে। 84 00:08:01,063 --> 00:08:02,064 কী বললে? 85 00:08:02,148 --> 00:08:04,775 সত্যি বলতে প্রসিকিউশনের চ্যালেঞ্জের কারণ যুক্তিযুক্ত ছিল। 86 00:08:04,859 --> 00:08:08,571 বরং আদালত স্বাক্ষী বাছাইয়ের কারণ দর্শাবে। 87 00:08:10,072 --> 00:08:11,782 আপনি এত তাড়াহুড়ো কেন করছেন? 88 00:08:12,325 --> 00:08:13,910 এই অধিকার আপনাকে কে দিয়েছে? 89 00:08:16,245 --> 00:08:18,247 আপনাকে হাসপাতালে কী বলেছিলাম 90 00:08:20,750 --> 00:08:21,751 ভুলে গেছেন? 91 00:08:22,752 --> 00:08:23,878 মিস সিম! 92 00:08:23,961 --> 00:08:25,046 আমি এভাবে... 93 00:08:27,173 --> 00:08:28,424 বিচারকার্য চালনা করতে দিব না। 94 00:08:29,842 --> 00:08:32,303 আমি চিফ জাজকে এই ব্যাপারে রিপোর্ট করব। 95 00:08:33,721 --> 00:08:34,722 তোমার কাছে প্রমাণ আছে? 96 00:08:38,184 --> 00:08:40,561 টিচিং ডিরেক্টরের লিস্টে কি আমার ছেলের নাম ছিল 97 00:08:41,604 --> 00:08:45,775 যা প্রসিকিউটশন জমা দিয়েছিল? 98 00:08:47,151 --> 00:08:48,194 বা... 99 00:08:49,987 --> 00:08:53,574 তোমার কাছে কি প্রমাণ আছে যে আমার ছেলে ডেসকার্টস ক্লাবের মেম্বার ছিল? 100 00:08:56,244 --> 00:08:57,995 না আছে কোনো আবস্থিক প্রমাণ। 101 00:08:58,663 --> 00:09:00,540 না আছে কোনো পোক্ত প্রমাণ বা স্বাক্ষী 102 00:09:01,707 --> 00:09:03,125 যা প্রমাণ করতে পারে যে 103 00:09:04,919 --> 00:09:06,212 আমার ছেলে এসবে জড়িত। 104 00:09:11,175 --> 00:09:12,218 আছে কি? 105 00:09:26,899 --> 00:09:27,984 যাও। 106 00:09:30,611 --> 00:09:31,988 গিয়ে করো রিপোর্ট। 107 00:09:35,157 --> 00:09:36,242 আর আমি তোমার ক্যারিয়ার… 108 00:09:40,204 --> 00:09:41,956 শেষ করে দিব। 109 00:09:53,509 --> 00:09:54,677 কিছু জিনিস আছে, 110 00:09:56,095 --> 00:09:58,764 যা আমি অনেক দিন ধরে আটকানোর চেষ্টা করছি। 111 00:10:04,312 --> 00:10:05,354 যদি আমাকে থামাতে চাও, 112 00:10:06,606 --> 00:10:08,274 তাহলে কোনো স্বাক্ষী বা... 113 00:10:11,527 --> 00:10:12,737 পোক্ত প্রমাণ নিয়ে আসো। 114 00:10:21,454 --> 00:10:22,913 কিন্তু সেসবের কিছুই নেই। 115 00:10:43,225 --> 00:10:44,477 মিস সিম, আমাদের... 116 00:11:16,676 --> 00:11:18,594 ভেবেছিলাম তুমি বাড়ি চলে গেছ। 117 00:11:18,677 --> 00:11:20,012 না আসলে... 118 00:11:27,061 --> 00:11:28,187 আমি এসব নিয়ে... 119 00:11:30,773 --> 00:11:33,901 একটু ভাবছিলাম। 120 00:11:38,781 --> 00:11:41,200 আমরা এখানেই থেমে গেলে কেমন হয়? 121 00:11:45,663 --> 00:11:49,375 সত্যি বলতে, কাং সাহেব যা বলেছেন ভুল বলেননি। 122 00:11:50,042 --> 00:11:54,130 আমাদের কাজ বিচার করা, নাকি প্রসিকিউশন কি ভুল করেছে তা নিয়ে তদন্ত করা। 123 00:11:54,797 --> 00:11:57,716 কোর্টের কাছে তদন্ত বা অভিযুক্ত করার কোনো অধিকার নেই। 124 00:12:01,429 --> 00:12:02,555 তাছাড়া... 125 00:12:03,722 --> 00:12:06,434 আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণও নেই। 126 00:12:07,309 --> 00:12:12,148 আর উনি এখনও আমাদের সহকর্মী এবং বস। 127 00:12:14,817 --> 00:12:16,777 ওনাকে সন্দেহ করা বা ওনার ব্যাপারে... 128 00:12:19,738 --> 00:12:22,825 তদন্ত করা আমাদের উচিত হবে না। 129 00:12:26,120 --> 00:12:27,580 এটা আমার কাছে একটু অস্বস্তিকর লাগছে। 130 00:12:39,425 --> 00:12:40,551 ঠিক। 131 00:12:44,805 --> 00:12:46,265 তোমার এমনটা লাগা স্বাভাবিক। 132 00:12:52,062 --> 00:12:53,814 তুমি এটা থেকে বের হয়ে যেতে পারো। 133 00:12:56,400 --> 00:12:59,528 - আমার মনে হয় তোমার জন্য এটাই ঠিক হবে। - আর আপনার কী হবে? 134 00:13:01,780 --> 00:13:03,240 আমি নিজের খেয়াল রাখতে পারব। 135 00:13:36,190 --> 00:13:38,651 "মুনকোয়াং হাই স্কুল ফাঁসকৃত প্রশ্নপত্র পাওয়া ছাত্রদের স্কুল থেকে বের হয়ে যাবার অনুমতি দিয়েছে" 136 00:13:39,401 --> 00:13:41,487 ছাত্ররা স্কুল থেকে বের হতে পারবে না। 137 00:13:41,570 --> 00:13:43,322 - বের হতে পারবে না। - বের হতে পারবে না। 138 00:13:43,405 --> 00:13:45,991 যে ছাত্রদের ভুগতে হচ্ছে তাদের থেকে ক্ষমা চাইতে হবে। 139 00:13:46,075 --> 00:13:47,826 - চাইতে হবে। - চাইতে হবে। 140 00:13:47,910 --> 00:13:49,954 ছাত্ররা স্কুল থেকে বের হতে পারবে না। 141 00:13:50,037 --> 00:13:50,996 মুনকোয়াং হাই স্কুল? 142 00:13:51,747 --> 00:13:53,082 কেমন লজ্জার বিষয়! 143 00:13:57,211 --> 00:14:01,882 শুধুমাত্র ভালো গ্রেডপ্রাপ্ত বাচ্চারাই আমাদের একাডেমিতে এ-লেভেলে জায়গা পায়। 144 00:14:01,966 --> 00:14:05,636 আর যেমনটা দেখতে পাচ্ছে, এখানের সবগুলো ছেলে মুনকোয়াং হাই স্কুলের। 145 00:14:05,719 --> 00:14:09,181 আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে একটা সাধারণ হাই স্কুল প্রতি বছর 146 00:14:09,265 --> 00:14:10,724 ৩০-৪০ জন ছাত্রকে নামীদামী কলেজে পাঠাচ্ছে। 147 00:14:11,517 --> 00:14:13,269 যা আরও দুঃখজনক ব্যাপার। 148 00:14:13,352 --> 00:14:17,231 যে ১৮ জন ছেলে ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়েছিল তারা গতকাল স্কুল থেকে বের হয়ে গেছে। 149 00:14:19,525 --> 00:14:20,568 তোমাদের জন্য ব্যাপারটা আরও সহজ করে দিচ্ছি। 150 00:14:22,152 --> 00:14:23,445 ধরো এগুলো ছাত্র। 151 00:14:24,238 --> 00:14:27,157 যদি কোনো ছাত্রকে স্কুল থেকে বরখাস্ত করা হয় তবে তার গ্রেড শূণ্য হয়ে যাবে, 152 00:14:27,241 --> 00:14:28,450 এতে তার অনেক ক্ষতি হবে। 153 00:14:28,534 --> 00:14:30,244 কিন্তু স্কুল থেকে বের হয়ে গেলে ভিন্ন বিষয়। 154 00:14:30,828 --> 00:14:33,706 বেরিয়ে যাবার পরও তার এক্সট্রাকারিকুলার গ্রেড একদম অক্ষত থাকবে। 155 00:14:33,789 --> 00:14:36,375 - আচ্ছা। - এডমিশনের জন্য দরকারী গ্রেড 156 00:14:36,458 --> 00:14:38,168 জিইডির নাম্বার দিয়ে পূরণ করতে পারবে। 157 00:14:38,252 --> 00:14:40,671 আর যদি এক্সট্রাকারিকুলার গ্রেড এর সাথে যোগ হয় 158 00:14:40,754 --> 00:14:43,007 তবে এসএনইউয়ে ভর্তি হতে তার জন্য সুবিধা হবে। 159 00:14:44,008 --> 00:14:47,928 মানে তারা চিটিং করতে গিয়ে ধরা পড়ার পরও বেশি কিছু খোয়াবে না। 160 00:14:48,012 --> 00:14:50,180 কিন্তু জানো কি সবচেয়ে বড় সমস্যাটা কী? 161 00:14:50,931 --> 00:14:53,517 এই যে এখানে। যে ছাত্রগুলো থেকে যাচ্ছে। 162 00:14:53,601 --> 00:14:56,437 ভালো গ্রেড পেয়েছে, কিন্তু গরীব ঘরের সন্তান। 163 00:14:56,520 --> 00:15:00,566 কারণ সম্প্রতি ঘটনার কারণে, তাদের আবার পরীক্ষা নেওয়া হবে। 164 00:15:00,649 --> 00:15:03,819 স্কুল ছেড়ে যাবার কারণে ছাত্রের সংখ্যা কমে গেছে, 165 00:15:03,903 --> 00:15:06,488 কিন্তু আবার পরীক্ষা নিলে ঠিক এমনটা হবে। 166 00:15:07,072 --> 00:15:08,574 এটা কী করলে তুমি? 167 00:15:08,657 --> 00:15:10,075 মানে অবশিষ্ট ছাত্রদের আবার 168 00:15:10,159 --> 00:15:13,829 জানেপ্রাণে লড়তে হবে টপ পজিশনে আসার জন্য। 169 00:15:13,913 --> 00:15:18,542 ভালো ঘরের ছেলে-মেয়েরা প্রাইভেট পড়ে পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে, 170 00:15:18,626 --> 00:15:21,045 কিন্তু যাদের সামর্থ্য নেই, তারা কী করবে? 171 00:15:21,128 --> 00:15:23,297 জলদিই আর্লি এডমিশন শুরু হবে, 172 00:15:23,380 --> 00:15:25,966 অন্যদিকে তাদের সিভি আর ইন্টারভিউ দেওয়া লাগবে। 173 00:15:26,050 --> 00:15:28,093 কিন্তু এখন তাদের আবার পরীক্ষা দিতে হবে। 174 00:15:28,177 --> 00:15:29,720 যেন মড়ার উপর খাঁড়ার ঘা। 175 00:15:29,803 --> 00:15:34,141 তাদের সব মেহনত মাটি হয়ে যাবে এই ছেলেগুলোর কারণে। 176 00:15:35,809 --> 00:15:37,061 কিন্তু তারপরও, 177 00:15:37,144 --> 00:15:40,564 স্কুলের এই ব্যাপারে অনুমতি দেওয়া উচিত হয়নি। 178 00:15:41,941 --> 00:15:47,237 "স্টাডি ক্যাফে, ম্যাথ একাডেমি, স্টাডি রুমস, ইংলিশ একাডেমি" 179 00:15:48,280 --> 00:15:50,449 ব্যাপারটা শুধু নীতি-নৈতিকতার নয়। 180 00:15:51,367 --> 00:15:55,162 বাবা-মায়েরা নিজেদের স্বার্থের খাতিরে বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করছে। 181 00:15:58,916 --> 00:16:00,334 ঐ স্কুল... 182 00:16:01,001 --> 00:16:03,295 সেই ছাত্রদের যেতে দিলো যারা ফাঁস হওয়া প্রশ্নপত্র পেয়েছিল। 183 00:16:03,379 --> 00:16:05,506 তাহলে এখন আবার পরীক্ষা নেওয়ার মানে কী? 184 00:16:06,173 --> 00:16:08,008 পাবলিক এডুকেশন সিস্টেমে ভরসা আর 185 00:16:08,884 --> 00:16:11,136 নিরপেক্ষতার অভাবই একমাত্র সমস্যা নয়। 186 00:16:14,765 --> 00:16:18,143 যে ছাত্ররা স্কুল থেকে বের হয়েছে তাদের তো কলেজে গিয়ে আরও লাভ হবে। 187 00:16:18,852 --> 00:16:23,524 অন্যদিকে যে ছাত্ররা ভুল কিছু করেনি তাদেরই এখন ভুগতে হবে। 188 00:16:25,567 --> 00:16:27,695 বিচারকার্যে আর কোনো নিরপেক্ষতা নেই। 189 00:16:27,778 --> 00:16:30,990 মূল অপরাধী আর বাচ্চাদের নাম পর্যন্ত উল্লেখ নেই। 190 00:16:33,325 --> 00:16:34,994 সব ঘেটে ঘ হয়ে আছে। 191 00:16:36,203 --> 00:16:37,162 এর পরও কি... 192 00:16:39,623 --> 00:16:40,666 আমাদের থেমে যাওয়া উচিত? 193 00:16:47,631 --> 00:16:50,300 আদালতে সব কেমন গেছে? ভালো গেছে তো? 194 00:16:51,677 --> 00:16:54,888 আশাকরি, আপনার বদৌলতে সব ভালোয় ভালোয় যাবে। 195 00:16:58,100 --> 00:16:59,977 তোমাকে কী বলেছিলাম? 196 00:17:00,060 --> 00:17:01,854 সব ঠিক হয়ে যাবে। 197 00:17:01,937 --> 00:17:05,774 টিচিং ডিরেক্টর বেশ ভালো কাজ করেছে, 198 00:17:06,483 --> 00:17:08,569 আর সমস্যা হবার আগেই আমার ছেলে ওসব থেকে বের হয়ে গেছিল, 199 00:17:10,654 --> 00:17:12,448 তাই ওর বিরুদ্ধে কোনো প্রমাণও নেই। 200 00:17:12,531 --> 00:17:15,868 আসল সমস্যা তো প্রেসকে নিয়ে। 201 00:17:15,951 --> 00:17:17,494 তোমার দিকে আঙুল উঠছে। 202 00:17:17,578 --> 00:17:19,788 এটাই কি যথেষ্ট না ওদের জন্য? 203 00:17:19,872 --> 00:17:20,956 সত্যিই! 204 00:17:24,293 --> 00:17:25,586 আপনি ঠিক বলেছেন। 205 00:18:04,792 --> 00:18:06,668 কিন্তু কোনো উপায় নেই। 206 00:18:06,752 --> 00:18:08,587 আমাদের কাছে কোনো পোক্ত প্রমাণ বা স্বাক্ষী নেই। 207 00:18:10,964 --> 00:18:12,049 প্রমাণ। 208 00:18:12,800 --> 00:18:13,759 স্বাক্ষী। 209 00:18:15,052 --> 00:18:16,845 এর কিছুই কি নেই আমাদের? 210 00:18:18,097 --> 00:18:19,223 কিছুই নেই? 211 00:18:27,481 --> 00:18:30,609 এই শো-তে অনেক ভালো সময় কাটিয়েছি। 212 00:18:30,692 --> 00:18:31,860 "কারেন্ট ইভেন্টস এন্ড ইস্যুজ" 213 00:18:31,944 --> 00:18:33,278 দুঃখের বিষয়... 214 00:18:33,362 --> 00:18:34,738 আমাকে এবার বিদায় নিতে হবে। 215 00:18:35,405 --> 00:18:39,952 আশাকরি আপনারা "কারেন্ট ইভেন্টস এন্ড ইস্যুজ" দেখা চালিয়ে যাবেন। 216 00:18:40,953 --> 00:18:43,122 সবকিছুর জন্য ধন্যবাদ, কাং সাহেব। 217 00:18:43,205 --> 00:18:44,540 - ধন্যবাদ। - ধন্যবাদ। 218 00:18:44,623 --> 00:18:47,000 আজকের মতো এতটুকুই। 219 00:18:47,084 --> 00:18:47,918 ধন্যবাদ। 220 00:18:48,794 --> 00:18:49,711 সবাই ভালো করেছেন। 221 00:18:49,795 --> 00:18:50,754 ধন্যবাদ। 222 00:18:50,838 --> 00:18:51,713 দারুণ। 223 00:18:51,797 --> 00:18:53,382 - সাবাশ। - দারুণ করেছেন। 224 00:18:53,465 --> 00:18:55,384 - সবাই ভালো করেছে। - আপনিও। 225 00:18:55,467 --> 00:18:57,219 সাবাশ। 226 00:18:57,302 --> 00:18:59,096 - সাবাশ! - সাবাশ! 227 00:19:02,307 --> 00:19:04,226 আপনাকে সঙ্গে পাওয়া আমাদের জন্য সম্মানের বিষয় ছিল, কাং সাহেব। 228 00:19:04,309 --> 00:19:06,186 আরে, এসবের কী দরকার ছিল... 229 00:19:06,270 --> 00:19:08,897 দুই বছর ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। 230 00:19:08,981 --> 00:19:09,940 ধন্যবাদ। 231 00:19:17,823 --> 00:19:21,368 আমাদের ডিরেক্টর একটা ভালো রেস্টুরেন্টে টেবিল বুক করে রেখেছেন। 232 00:19:21,451 --> 00:19:22,536 আমাদের সাথে চলুন, কাং সাহেব। 233 00:19:22,619 --> 00:19:25,455 তাহলে ট্রিট আমার তরফ থেকে। 234 00:19:28,041 --> 00:19:29,751 সবাই ওনার জন্য একটা হাততালি দাও! শুনলে তো উনি কী বলেছেন? 235 00:19:29,835 --> 00:19:31,920 - চলো জলদি বের হওয়া যাক, হুম? - জি, স্যার। 236 00:19:32,004 --> 00:19:33,714 চলো পার্টি হবে। 237 00:19:37,217 --> 00:19:38,635 "অ্যাসিসটিং অফিসার স" 238 00:19:41,263 --> 00:19:43,682 হ্যাঁ। কী ব্যাপার? 239 00:20:03,118 --> 00:20:04,453 শুনলাম আপনি আমার সাথে দেখা করতে চেয়েছেন। 240 00:20:06,538 --> 00:20:07,664 কাহিনী কি সত্যি? 241 00:20:12,878 --> 00:20:15,297 লি সক-হিওনের দাবি মোতাবেক, আমরা... 242 00:20:15,380 --> 00:20:16,757 উফ, তুমি তিলকে তাল করছ কেন? 243 00:20:21,887 --> 00:20:23,639 আমি কি সব পরিষ্কার করে বলিনি? 244 00:20:24,973 --> 00:20:26,600 আমরা তদন্ত করব না। 245 00:20:28,393 --> 00:20:29,519 তোমাকে বাদ দিতে বলেছিলাম। 246 00:20:32,439 --> 00:20:34,942 তোমার সাহস তো কম না এসব চিফ জাজে সামনে তুলে এনেছ? 247 00:20:35,025 --> 00:20:35,984 কাং সাহেব। 248 00:20:36,068 --> 00:20:38,070 ও হাসপাতালেও এসেছিল। 249 00:20:39,947 --> 00:20:41,490 আমার ছেলে হাসপাতালে ভর্তি, 250 00:20:41,573 --> 00:20:43,492 আর সে বলে কিনা, আমি যেন সারেন্ডার করি। 251 00:20:43,575 --> 00:20:45,994 তাও আবার একটা বাচ্চা ছেলের কথা শুনে। 252 00:20:46,078 --> 00:20:48,288 ওর কাছে না কোনো প্রমাণ আছে না কোনো স্বাক্ষী। 253 00:20:50,958 --> 00:20:51,959 আমার কাছে... 254 00:20:53,835 --> 00:20:54,878 প্রমাণ আছে। 255 00:20:59,967 --> 00:21:01,134 পোক্ত প্রমাণ আছে। 256 00:21:08,225 --> 00:21:09,476 দেখো, মিস সিম। 257 00:21:10,352 --> 00:21:12,938 আমি ঐ কেসের সব ফাইল 258 00:21:13,021 --> 00:21:14,856 হাজারোবার চেক করেছি, বুঝা গেছে? 259 00:21:14,940 --> 00:21:18,277 তুমি যে রেকর্ডই চেক করো না কেন... 260 00:21:20,612 --> 00:21:21,989 কোনো প্রমাণ পাবে না। 261 00:21:22,072 --> 00:21:23,865 অবশ্যই কোনো প্রমাণ নেই। 262 00:21:25,993 --> 00:21:27,202 কারণ ও স্বীকার করেছে। 263 00:21:28,704 --> 00:21:31,707 মুনকোয়াং হাই স্কুল, ক্লাস ১, সিনিয়র… 264 00:21:34,209 --> 00:21:35,210 কাং সিন-উ। 265 00:21:40,132 --> 00:21:41,800 ও আজ স্বীকার করেছে। 266 00:21:49,516 --> 00:21:51,810 যদি প্রথমবার হয়ে থাকে, তবে এটাই হবে তোমার অপরাধ। 267 00:21:53,228 --> 00:21:54,563 আর যদি স্বীকার করে নাও, 268 00:21:56,356 --> 00:21:58,692 প্রসিকিউশন একে প্রোটেকশন কেস হিসেবে হ্যান্ডেল করবে। 269 00:22:00,068 --> 00:22:01,403 আমি এর নিশ্চয়তা দিচ্ছি। 270 00:22:01,486 --> 00:22:04,031 বড়জোর এক-দু বছর কাটাতে হবে, 271 00:22:04,614 --> 00:22:06,033 তার মানে এই না যে জীবন শেষ। 272 00:22:06,742 --> 00:22:07,701 জানি। 273 00:22:09,077 --> 00:22:11,413 আমি স্বীকার করে নিতাম, কিন্তু... 274 00:22:11,496 --> 00:22:12,581 কিন্তু? 275 00:22:15,375 --> 00:22:16,752 তোমার বাবার কারণে? 276 00:22:16,835 --> 00:22:21,423 এটা করলে ওনার বিরুদ্ধে যাওয়া হবে। 277 00:22:21,506 --> 00:22:22,758 আরেকবার ভেবে দেখো। 278 00:22:23,467 --> 00:22:26,970 তোমার বাবাকে তুমি মোটেও ধোকা দিচ্ছ না। 279 00:22:28,847 --> 00:22:30,057 বন্ধুদের কথা ভাবো। 280 00:22:31,683 --> 00:22:33,518 ভুল সবারই হয়। 281 00:22:34,436 --> 00:22:37,355 কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে… 282 00:22:39,775 --> 00:22:40,859 এর পর কী হবে। 283 00:22:41,610 --> 00:22:43,361 এরপর যা করবে 284 00:22:45,030 --> 00:22:46,990 তা-ই নির্ধারণ করবে যে, তুমি কী হবে। 285 00:22:48,742 --> 00:22:49,993 ভেবে দেখো। 286 00:22:50,577 --> 00:22:53,997 কী হতে চাও। সিদ্ধান্ত তোমার হাতে। 287 00:22:54,623 --> 00:22:56,458 সিম ইউন-সক! 288 00:22:59,836 --> 00:23:02,005 এসব ফালতু কথা। 289 00:23:04,424 --> 00:23:08,553 শেষবার থেকেই তুমি আমাকে হেনস্তা করার চেষ্টা করছ, আর এখন এসব শুরু করলে? 290 00:23:09,262 --> 00:23:14,101 চিফ, আমি সত্যিই এব্যাপারে দুঃখিত। সব আমার ভুল। 291 00:23:15,560 --> 00:23:16,812 এই। তুমি এক্ষুনি বাইরে আসো। 292 00:23:16,895 --> 00:23:19,022 অনেক হয়েছে। 293 00:23:19,689 --> 00:23:20,941 চিফ। 294 00:23:21,483 --> 00:23:23,110 চিফ, আসলে... 295 00:23:32,577 --> 00:23:33,578 আমাকে একটা দিন দাও। 296 00:23:35,789 --> 00:23:38,750 ভাবার জন্য আমার একটু সময় লাগবে। 297 00:23:42,754 --> 00:23:43,797 ঠিক আছে। 298 00:23:47,092 --> 00:23:54,099 "ইয়নহা ডিস্ট্রিক্ট কোর্ট চিফ জাজের অফিস" 299 00:23:58,228 --> 00:23:59,646 কেন এসব করছ? 300 00:24:03,108 --> 00:24:04,151 কেন? 301 00:24:07,696 --> 00:24:08,738 তুমি যাও। 302 00:24:28,133 --> 00:24:29,259 ব্যস একবার। 303 00:24:33,430 --> 00:24:34,681 ব্যস একবার ছিল। 304 00:24:37,601 --> 00:24:39,144 আমার কাছে আর কোনো উপায় ছিল না। 305 00:24:39,227 --> 00:24:40,270 জানি। 306 00:24:48,153 --> 00:24:50,405 "কিশোর অপরাধ আইন সংশোধন বৈঠক বিচারক কাং ওন-জং" 307 00:24:56,328 --> 00:24:58,496 "কিশোর অপরাধ আইন সংশোধন ও উন্নতি নিয়ে পরিশীলন" 308 00:25:00,248 --> 00:25:04,085 শুনেছি গত পাঁচ বছর ধরে আপনি জুভেনাইল আইন সংশোধনের প্রস্তুতি নিচ্ছেন। 309 00:25:05,503 --> 00:25:08,131 আপনি এর পিছনে সবচেয়ে বেশি খেটেছেন। 310 00:25:10,675 --> 00:25:12,928 এজন্যই আপনি ন্যাশনাল অ্যাসেম্বলিতে যোগ দিতে চাচ্ছেন। 311 00:25:14,471 --> 00:25:16,139 বিচারকের কাজও ছেড়ে দিবেন। 312 00:25:21,519 --> 00:25:25,815 প্রতিটা কথা অগ্রাহ্য করা বন্ধ করে একবার ডেটাগুলো দেখুন। 313 00:25:25,899 --> 00:25:28,109 দেখুন একবার কিশোর অপরাধীরা কত বড়বড় অপরাধ করে। 314 00:25:28,193 --> 00:25:30,445 ওদের কঠোর শাস্তি হওয়া উচিত। 315 00:25:30,528 --> 00:25:33,573 ওরা যে প্রোটেকশন পাচ্ছে তার মান বাড়ানোই 316 00:25:33,657 --> 00:25:35,033 সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এখন। 317 00:25:35,116 --> 00:25:38,620 এভাবেই আমরা, অপরাধ কমাতে পারব, আর অপরাধীর সংখ্যাও কমিয়ে আনতে পারব। 318 00:25:38,703 --> 00:25:42,499 একজন প্রোবেশন অফিসার কতগুলো ছেলেমেয়েদের সামলায় জানেন আপনি? 319 00:25:42,582 --> 00:25:44,542 ১০০ এরও বেশি। 320 00:25:45,168 --> 00:25:50,924 কিশোর অপরাধকে মিডিয়া হিংসাত্মক রূপে সবার সামনে তুলে ধরেছে। 321 00:25:52,050 --> 00:25:53,802 সমাজের কাছে কোনো মজবুত পরিকল্পনা নেই। 322 00:25:53,885 --> 00:25:56,471 তারা শুধু কিশোর অপরাধ আইনকে রদ করতে চায়। 323 00:25:57,681 --> 00:26:00,850 আইনে সমস্যা নেই। সমস্যা সিস্টেমে। 324 00:26:01,935 --> 00:26:04,104 উন্নত দেশগুলোয়, 325 00:26:04,187 --> 00:26:07,899 এসব ব্যাপারে ব্যবস্থাপনার অবস্থা সবচেয়ে খারাপ। 326 00:26:08,608 --> 00:26:10,110 তাই যদি কাজটা করতে হয়, 327 00:26:11,278 --> 00:26:14,322 তবে এমন কাউকে দরকার পড়বে যে জুভেনাইল আইনের সবকিছু জানে। 328 00:26:14,406 --> 00:26:16,241 একটা স্টাডি মতে, 329 00:26:16,324 --> 00:26:18,660 আমেরিকায় কিশোর অপরাধ আরও বেড়ে গেছে, 330 00:26:18,743 --> 00:26:20,078 কঠোর শাস্তি দেওয়ার পরও। 331 00:26:20,161 --> 00:26:23,581 তাদের পুনর্বাসনেই আমাদের বেশি গুরুত্ব দিতে হবে! 332 00:26:27,752 --> 00:26:28,837 পাঁচ বছর। 333 00:26:30,588 --> 00:26:32,090 পাঁচ বছর ধরে প্রস্তুতি নিয়েছিলাম। 334 00:26:36,469 --> 00:26:37,846 ভালো কিছু করব বলে আমার বিশ্বাস ছিল। 335 00:26:45,312 --> 00:26:46,313 কিন্তু... 336 00:26:51,943 --> 00:26:53,611 তুমি সব শেষ করে দিলে। 337 00:27:05,790 --> 00:27:07,625 জুভেনাইল আইন কাদের জন্য তৈরি করা হয়েছিল? 338 00:27:09,502 --> 00:27:11,671 অবশ্যই বাচ্চাদের জন্য। 339 00:27:11,755 --> 00:27:13,715 তাহলে মুনকোয়াংয়ের বাচ্চারা কী দোষ করলো? 340 00:27:23,350 --> 00:27:25,143 বাচ্চাদের জন্য বানানো আইন সংশোধন করতে গিয়ে 341 00:27:26,978 --> 00:27:29,064 তাদেরই পিষে মারছেন? 342 00:27:32,484 --> 00:27:34,235 আপনার কোনো ধারণা আছে 343 00:27:35,737 --> 00:27:37,364 মুনকোয়াং হাই স্কুলের 344 00:27:38,573 --> 00:27:40,700 ছাত্রদের উপর দিয়ে 345 00:27:42,410 --> 00:27:43,536 এখন কী বয়ে যাচ্ছে? 346 00:27:48,249 --> 00:27:50,919 এরপরও কি আমাদের থেমে যাওয়া উচিত? 347 00:27:53,088 --> 00:27:54,547 না, আমাদের থামা উচিত হবে না। 348 00:27:58,802 --> 00:28:01,346 একজন জুভেনাইল জাজ বাচ্চাদের বিষয়গুলো সামলায়। 349 00:28:03,515 --> 00:28:07,435 জুভেনাইল জাজ হিসেবে আমরা পিছনে সরলে এতে সরাসরি বাচ্চাদের উপর প্রভাব পড়বে। 350 00:28:09,813 --> 00:28:12,649 বাকি সবাই হাল ছেড়ে দিলেও, আমাদের হাল ছাড়লে চলবে না। 351 00:28:14,692 --> 00:28:15,652 কারণ আমরাই... 352 00:28:19,197 --> 00:28:21,032 ঐ বাচ্চাগুলোর সুরক্ষার শেষ ভরসা। 353 00:28:23,493 --> 00:28:26,830 লোকে বলে, "ভালো কাজ করতে ভুল পথ বেছে নেওয়া ঠিক নয়।" 354 00:28:28,289 --> 00:28:29,833 যার মানে পন্থা ভুল হুলে 355 00:28:31,876 --> 00:28:33,837 এর পেছনের উদ্দেশ্যটাও কলঙ্কিত হবে। 356 00:28:38,508 --> 00:28:40,635 জাজ ছা একবার জিজ্ঞেস করেছিল... 357 00:28:44,055 --> 00:28:45,974 আমি কেসের জার্নাল রাখি কি-না। 358 00:28:49,060 --> 00:28:51,730 বলেছিল আপনি নাকি রাখেন... 359 00:28:52,480 --> 00:28:55,775 আর শুধু তাই না, আপনি প্রতিটা কেসের ব্যাপারে লিখে রাখেন 360 00:28:55,859 --> 00:28:58,153 এমনকি কোন ব্যাপারে আপনার আফসোস হয়েছে সেটাও। 361 00:28:59,654 --> 00:29:03,032 আপনার জার্নালে মাসে ৩০০ বেশি কেসের রেকর্ড থাকে, 362 00:29:03,116 --> 00:29:06,703 আর পরে সেসব নিয়ে বিবেচনা করেন। 363 00:29:09,539 --> 00:29:11,833 জার্নাল লিখতে গিয়েই হয়তো আপনি জুভেনাইল আইন সংশোধনের 364 00:29:13,168 --> 00:29:15,336 সিদ্ধান্ত নিয়েছেন। 365 00:29:20,759 --> 00:29:21,843 কিন্তু... 366 00:29:25,096 --> 00:29:26,014 কাং সাহেব। 367 00:29:29,184 --> 00:29:31,978 যে জার্নাল আপনি ২২ বছর ধরে লিখছেন... 368 00:29:35,064 --> 00:29:36,566 তাতে এই কেসের ব্যাপারে... 369 00:29:41,279 --> 00:29:43,031 কী লিখবেন? 370 00:29:56,294 --> 00:29:57,837 তো এবার স্বীকার করে নিন। 371 00:30:02,050 --> 00:30:04,135 কৃতকর্মের সাজা আপনাকে ভোগ করতেই হবে। 372 00:30:07,931 --> 00:30:09,390 তাতে সে বাচ্চা হোক... 373 00:30:12,936 --> 00:30:14,062 বা কোনো বিচারক। 374 00:32:25,068 --> 00:32:26,110 চিফ। 375 00:32:29,405 --> 00:32:30,865 আমি কাং ওন-জং বলছি। 376 00:32:33,910 --> 00:32:35,787 "ইয়নহোয়া ডিসট্রাক্ট কোর্ট জুভেনাইল ক্রিমিনাল কলেজিয়েট ডিভিশন" 377 00:32:37,330 --> 00:32:38,623 আপনারা কারা? 378 00:32:38,706 --> 00:32:40,375 আমরা এথিক্স কমিটি থেকে এসেছি। 379 00:32:40,458 --> 00:32:42,919 আমাদের কাছে কাং সাহেবের অনুমতি আছে। উনি কিছু বলেননি? 380 00:32:43,586 --> 00:32:44,629 একটু দাঁড়ান। 381 00:32:47,131 --> 00:32:49,092 আরে, দাঁড়ান আপনারা। 382 00:33:29,799 --> 00:33:32,969 এই ঘটনার কারণে রাগ আর অবিশ্বাসের সৃষ্টি হয়েছে 383 00:33:33,052 --> 00:33:35,471 সেসব ছাত্রদের মধ্যে যারা কঠোর মেহনত করেছিল 384 00:33:35,555 --> 00:33:38,224 এবং সেসব মা-বাবার মধ্যে যারা তাদের সাপোর্ট দিয়েছিল। 385 00:33:38,933 --> 00:33:41,477 যদিও, প্রশ্নপত্র ফাঁসের সাথে এই ছেলের কোনো সম্পর্ক নেই, 386 00:33:42,145 --> 00:33:44,605 তবুও সে স্বীকারোক্তি দেওয়ার সাহস দেখিয়েছে, 387 00:33:44,689 --> 00:33:46,399 তাই আদালত সিদ্ধান্ত নিয়েছে... 388 00:33:47,483 --> 00:33:50,987 বিচারক কাং ওন-জং ইয়নহোয়া ডিসট্রিক্ট কোর্টে 389 00:33:51,070 --> 00:33:54,198 মুনকোয়াং পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারিতে নিজের দোষ স্বীকার করার পর 390 00:33:54,282 --> 00:33:56,659 জনগণের বিক্ষোভ প্রকাশ পাচ্ছে। 391 00:33:56,743 --> 00:34:01,873 লিবার্টি পার্টি কাং ওন-জংকে বাই-ইলেকশনে টিকেট না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 392 00:34:01,956 --> 00:34:04,459 অনেক সিভিল গ্রুপ অভিযোগ দায়ের করেছে 393 00:34:04,542 --> 00:34:08,379 আর আজ বিকালে সুপ্রিম কোর্টে একটা ডিসিপ্লিনারী কমিটি বসবে। 394 00:34:24,812 --> 00:34:26,064 "সুপ্রিম কোর্ট ডিসিপ্লিনারী কমিটি" 395 00:34:43,623 --> 00:34:47,627 কাং সাহেব ওনার জিনিসপত্র নিতে অফিসে আসবেন না? 396 00:34:49,003 --> 00:34:51,506 - ওনার দুপুর দুইটায় আসার কথা না? - হ্যাঁ। 397 00:34:52,298 --> 00:34:54,509 আমাদের কি ওনার সাথে দেখা করে বিদায় জানানো উচিত না? 398 00:34:54,592 --> 00:34:55,885 অবশ্যই। 399 00:34:56,886 --> 00:34:59,430 মিস সিম আমাদের যেতে বলেছেন। 400 00:34:59,514 --> 00:35:01,349 মিস সিমের আজ ট্রায়াল আছে, 401 00:35:02,183 --> 00:35:04,352 তাই আমাদেরকেই যেতে হবে। 402 00:35:04,435 --> 00:35:05,686 হ্যাঁ, উনি তো ব্যস্ত। 403 00:35:07,271 --> 00:35:09,357 ডিসিপ্লিনারী বোর্ডের ফয়সালা কী ছিল? 404 00:35:09,440 --> 00:35:10,817 তো ফয়সালা হচ্ছে... 405 00:35:10,900 --> 00:35:15,655 ছাত্রদের গ্রেডিংটা সুষ্ঠুভাবে হওয়ার কথা ছিল, 406 00:35:15,738 --> 00:35:19,033 কিন্তু তুমি তাদের সেই অধিকার কেড়ে নিয়েছ। 407 00:35:19,617 --> 00:35:21,953 শুধু যে পরীক্ষা প্রক্রিয়ায় নাক গলিয়েছ তা-ই নয়, 408 00:35:22,036 --> 00:35:25,414 বরং বোর্ড পরীক্ষার উপর থেকে মানুষের বিশ্বাসকে ধ্বংস করেছ। 409 00:35:26,165 --> 00:35:30,211 কিন্তু তুমি প্রশ্নপত্র পাওয়ার চেষ্টা করলেও 410 00:35:30,294 --> 00:35:32,171 কিন্তু পাওনি কখনও। 411 00:35:32,255 --> 00:35:35,299 তোমার কৃতকর্মের জন্য খেদ প্রকাশ করেছ, সেটাও বিবেচনায় রাখা হবে। 412 00:35:36,050 --> 00:35:38,761 লি সক-হিউন, তুমি ১২০ ঘন্টা সেবা দিবে 413 00:35:40,555 --> 00:35:42,849 এবং ২ বছর প্রোবেশনে থাকবে। 414 00:35:43,850 --> 00:35:45,935 আমি তোমাকে প্রোবেশন ১,৩ আর ৫ এর সাজা শোনাচ্ছি। 415 00:35:50,857 --> 00:35:53,609 - শেষ হয়েছে, সক-হিউন। চলো এবার। - এই দিকে। 416 00:36:00,825 --> 00:36:03,744 ঠিক আছে। তো এখান থেকেই বিদায় নেওয়া যাক। 417 00:36:03,828 --> 00:36:06,205 - সবাই ভেতরে যাও। - কাং সাহেব। 418 00:36:06,289 --> 00:36:08,082 আমরা আপনাকে গাড়ি পর্যন্ত ছেড়ে আসতে চাই। 419 00:36:08,166 --> 00:36:09,458 নিজের খেয়াল রাখবেন, স্যার। 420 00:36:11,252 --> 00:36:12,670 - ভালো থেকো। - ধন্যবাদ। 421 00:36:14,088 --> 00:36:15,381 বিদায়, স্যার। 422 00:36:21,053 --> 00:36:22,388 ধন্যবাদ তোমাদের। 423 00:36:22,471 --> 00:36:24,765 আমার মতো একজন বদরাগী বসকে সহ্য করার জন্য। 424 00:36:24,849 --> 00:36:26,225 - না স্যার, কী যে বলেন! - মোটেও না। 425 00:36:26,309 --> 00:36:27,310 যাই তবে। 426 00:36:45,244 --> 00:36:46,871 আমাদের আর কয়টা কেস বাকি আছে। 427 00:36:46,954 --> 00:36:48,331 এখনও অনেকগুলো বাকি। 428 00:36:49,415 --> 00:36:51,167 আটটা কেস আছে। 429 00:36:57,924 --> 00:36:58,799 কাং সাহেব! 430 00:36:59,425 --> 00:37:00,426 কাং সাহেব! 431 00:37:01,844 --> 00:37:03,596 - এটা আমাকে দিন। - আরে সমস্যা নেই। 432 00:37:03,679 --> 00:37:05,264 প্লিজ। আমাকে নিতে দিন। 433 00:37:06,849 --> 00:37:08,434 আপনার গাড়ি সবসময়ের মতোই কি একই জায়গায় পার্ক করেছেন? 434 00:37:08,517 --> 00:37:09,518 হ্যাঁ। 435 00:37:20,404 --> 00:37:24,116 জানেন তো আমি সংশোধনাগারে ছিলাম? 436 00:37:37,630 --> 00:37:38,714 বেশ... 437 00:37:42,009 --> 00:37:44,387 আমি একজন জাজকে খুঁজছিলাম 438 00:37:45,680 --> 00:37:47,223 যিনি অনেক আগে আমার সাহায্য করেছিলেন। 439 00:37:52,103 --> 00:37:54,939 অনেক চেষ্টা করেও, ওনাকে খুঁজে পাইনি। 440 00:37:58,150 --> 00:37:59,110 কিন্তু... 441 00:37:59,735 --> 00:38:01,529 "বুসান কিশোর সংশোধনাগার" 442 00:38:02,738 --> 00:38:03,614 হ্যালো। 443 00:38:03,698 --> 00:38:05,366 হ্যালো, জাজ ছা! 444 00:38:05,449 --> 00:38:07,535 - অনেকদিন পর কথা হচ্ছে। - হ্যাঁ। 445 00:38:07,618 --> 00:38:10,830 আপনার ছোটবেলার রেকর্ড 446 00:38:10,913 --> 00:38:13,916 আমাদের কাছে আছে। 447 00:38:14,000 --> 00:38:16,043 চাইলে আপনার কাছে পাঠিয়ে দিতে পারি। 448 00:38:37,732 --> 00:38:40,693 আপনি এই ছবিতে কী করছেন? 449 00:39:03,466 --> 00:39:04,508 হ্যালো। 450 00:39:05,259 --> 00:39:07,553 আমি আজ থেকে ইয়নহোয়া ডিসট্রিক্ট কোর্টের জুভেনাইল ক্রিমিনাল কলেজিয়েট ডিভিশনে যোগ দিচ্ছি। 451 00:39:07,636 --> 00:39:09,472 আমার নাম ছা তে-জু। 452 00:39:38,959 --> 00:39:41,629 নতুন একটা জীবন শুরু করতে চাচ্ছে এমন একজনের জন্য… 453 00:39:43,923 --> 00:39:45,800 অতীত কখনও কখনও ক্ষততে পরিণত হতে পারে। 454 00:39:50,930 --> 00:39:52,431 তোমাকে তখনই চিনে ফেলেছিলাম। 455 00:39:55,142 --> 00:39:56,227 তোমাকে ঐরূপে দেখে... 456 00:39:59,271 --> 00:40:00,856 আমার গর্ব হয়েছিল খুব। 457 00:40:20,376 --> 00:40:21,252 কাং সাহেব। 458 00:40:35,057 --> 00:40:36,767 উফ, তুমি আর তোমার রাগ! 459 00:40:37,435 --> 00:40:41,147 জীবনে ধন্যবাদ দিতে শিখোনি, তাই না? 460 00:40:47,778 --> 00:40:49,447 আমাকে কথা দিয়েছিলে, মনে আছে? 461 00:40:50,865 --> 00:40:52,116 যে আর কখনো ট্রায়ালের জন্য আসবে না। 462 00:40:56,871 --> 00:40:59,165 অনেক অনেক ধন্যবাদ... 463 00:41:02,543 --> 00:41:04,086 আমাকে বকা দেওয়ার জন্য... 464 00:41:09,258 --> 00:41:11,385 আমার পাশে দাঁড়ানোর জন্য। 465 00:41:14,555 --> 00:41:16,474 তুমি ইতোমধ্যে সব ঋণ শোধ করে ফেলেছ... 466 00:41:17,266 --> 00:41:18,392 কোর্টে, 467 00:41:20,227 --> 00:41:22,480 ঐ বাচ্চাগুলোর পাশে দাঁড়িয়ে। 468 00:41:27,109 --> 00:41:28,194 তো, যাও। 469 00:41:30,446 --> 00:41:31,572 নিজের কাজে ফিরে যাও। 470 00:41:34,158 --> 00:41:35,159 কখনও... 471 00:41:36,952 --> 00:41:38,496 আমার বেছে নেওয়া রাস্তায় হেঁটো না। 472 00:43:27,646 --> 00:43:30,524 আমার মনে তোমায় নিয়ে কোনো রাগ নেই। 473 00:43:32,109 --> 00:43:34,111 কারণ তুমি ঠিক ছিলে। 474 00:43:35,321 --> 00:43:37,364 নিজের খেয়াল রেখো। 475 00:43:38,365 --> 00:43:42,953 আশাকরি আমাদের আবার দেখা হবে। 476 00:43:47,625 --> 00:43:49,710 শুনেছি ট্রেনিং সেন্টারে তোমার পারফর্মেন্স অনেক ভালো ছিল। 477 00:43:50,210 --> 00:43:54,923 আর নাকি তোমার সব পুরুষ ক্লাসমেটদেরও আগে সেন্ট্রাল ডিসট্রিক্ট কোর্টে পৌঁছেছিলে। 478 00:43:55,591 --> 00:43:58,093 দেশের বাইরেও নাকি ট্রেনিং নিয়েছ। 479 00:44:13,067 --> 00:44:14,943 কী যা-তা বলছ? 480 00:44:15,027 --> 00:44:16,987 এমন ফালতামি করতে থাকলে চাকরি ছেড়ে দাও। 481 00:44:17,071 --> 00:44:20,324 আমরা কি পুলিশ নাকি? তুমি লাইন ক্রস করছ কেন? 482 00:44:20,407 --> 00:44:22,076 মাথামোটা কোথাকার! 483 00:44:22,159 --> 00:44:25,371 আমি বলেছিলাম কি না? একদম পরিষ্কারভাবে বলেছিলাম! 484 00:45:38,527 --> 00:45:39,778 হ্যালো, জাজ ছা। 485 00:45:39,862 --> 00:45:40,863 হ্যালো। 486 00:45:51,457 --> 00:45:52,749 হ্যালো। 487 00:45:55,210 --> 00:45:56,795 আপনি এখনও যাননি? 488 00:45:59,256 --> 00:46:00,424 পুরো রাত জেগেছেন নাকি? 489 00:46:00,507 --> 00:46:02,926 হ্যাঁ, ঘুম আসছিল না। 490 00:46:06,221 --> 00:46:07,306 আমারও। 491 00:46:19,943 --> 00:46:21,153 আমার সাথে একটু আসো। 492 00:46:21,945 --> 00:46:23,030 কথা আছে। 493 00:46:31,121 --> 00:46:32,831 অনেককিছু বদলে যাবে 494 00:46:35,042 --> 00:46:36,502 ধীরে ধীরে। 495 00:46:40,172 --> 00:46:42,925 কিছু জিনিস অস্বস্তিকরও হয়ে উঠবে। 496 00:46:43,884 --> 00:46:46,970 "কেমন খারাপ এসোসিয়েট জাজ হলে এভাবে নিজের বসের উপর তদন্ত করা যায়!" 497 00:46:47,638 --> 00:46:48,889 কিন্তু ব্যাপারটা... 498 00:46:50,140 --> 00:46:52,142 কাউকে তো সামলাতে হবে। 499 00:46:52,226 --> 00:46:53,185 "কেমন ভয়ংকর, এই এসোসিয়েটগুলো" 500 00:46:54,728 --> 00:46:58,357 আর আমার মনে হয় কাজটা শুধু আমরাই পারি করতে। 501 00:47:02,486 --> 00:47:03,362 তো কী বলো? 502 00:47:11,620 --> 00:47:12,579 আমারও তাই মনে হয়। 503 00:47:14,706 --> 00:47:15,832 ঠিক আছে তাহলে। 504 00:47:24,675 --> 00:47:26,510 - এই। - এই। 505 00:47:29,304 --> 00:47:32,224 ৪৫৫৮! গাড়ি থামাও! 506 00:47:32,307 --> 00:47:35,185 আবারও বলছি, গাড়ি থামাও। 507 00:47:35,269 --> 00:47:37,813 ৪৫৫৮! গাড়ি থামাও! 508 00:47:46,113 --> 00:47:48,532 ৪৫৫৮! গাড়ি থামাও! 509 00:47:55,205 --> 00:47:59,710 আন্ডারএজ ট্রাফিক এক্সিডেন্ট কেসের কথা আপনার মনে আছে? 510 00:48:00,294 --> 00:48:04,548 ১৭ বছর বয়সী কিছু ছেলে-মেয়ে ভুয়া আইডি কার্ড দেখিয়ে একটা এসইউভি ভাড়া করেছিল 511 00:48:04,631 --> 00:48:08,302 আর একটা এক্সিডেন্ট ঘটিয়ে পালানোর সময় ধরা পড়ে। 512 00:48:08,385 --> 00:48:09,845 গাড়ি থামা! 513 00:48:09,928 --> 00:48:10,887 খানকির পোলা! 514 00:48:18,604 --> 00:48:21,857 গাড়ি থামা! থামা, পাগল কোথাকার! 515 00:48:23,233 --> 00:48:24,735 আমাদের কি মেরে ফেলবি নাকি! 516 00:48:24,818 --> 00:48:25,944 চুপ কর বাল! 517 00:48:26,612 --> 00:48:27,696 - এই। - ধ্যাৎ। 518 00:48:27,779 --> 00:48:30,032 ধরা খেলে, আমাদের সবার কপালে দুঃখ আছে। 519 00:48:30,115 --> 00:48:31,825 তাই চুপ থাক। 520 00:48:35,162 --> 00:48:37,623 - কাউকে ধাক্কা দিয়ে ফেলবি তো! - গাড়ি থামা! 521 00:48:37,706 --> 00:48:39,207 এই, থামা। 522 00:48:47,591 --> 00:48:48,467 ধ্যাৎ। 523 00:48:48,550 --> 00:48:49,635 মা গো! 524 00:48:52,846 --> 00:48:53,847 গাড়ি থামা। 525 00:49:03,940 --> 00:49:06,068 ভিক্টিমের নাম ও গ্যু-সাং। 526 00:49:06,151 --> 00:49:08,987 তার ৩০ বছর বয়স, তার পরিবারের ভরণপোষণ সেই করে। ইঞ্জিনিয়ার হিসেবে এক জায়গায় কাজ করে। 527 00:49:09,071 --> 00:49:11,114 দিনের বেলায় একটা রিপেয়ার শপে 528 00:49:11,198 --> 00:49:14,660 আর রাতে ডেলিভারিম্যান হিসেবে পার্টটাইম কাজ করে, এক্সিডেন্টটাও তখনই হয়েছিল। 529 00:49:14,743 --> 00:49:16,244 এক মিনিট। 530 00:49:16,828 --> 00:49:19,247 - অনেক রক্ত পড়ছে তো। - আপনি গিয়ে ওখানে বসুন। 531 00:49:19,331 --> 00:49:22,292 - আমি আব্বুকে দেখতে চাই। - ইয়ে-জি, আমার কাছে আসো। 532 00:49:22,376 --> 00:49:23,669 এখন কী অবস্থা? 533 00:49:23,752 --> 00:49:27,255 ও সাহেব আর এসইউভিয়ের ড্রাইভারের অবস্থা খুব সিরিয়াস 534 00:49:27,339 --> 00:49:29,841 আর বাকিরা ছোটখাটো আঘাত পেয়েছে। 535 00:49:29,925 --> 00:49:31,802 কাং সাহেবের রিপ্লেসমেন্ট আসলে এই কেস নিয়ে তখন আলোচনা করা যাবে। 536 00:49:31,885 --> 00:49:34,429 ওনার রিপ্লেসমেন্ট দুইদিন পর আসবে। 537 00:49:34,513 --> 00:49:36,515 উনি একটা পুরানো কেস ক্লোজ করছেন। 538 00:49:36,598 --> 00:49:39,559 আপনাকে কেসটা একা হাতেই সামলাতে হবে, 539 00:49:39,643 --> 00:49:42,062 যেহেতু এটা প্রটেকশন কেস, ক্রিমিনাল কেস না। 540 00:49:42,145 --> 00:49:44,147 দাঁড়াও ফাইলটা দেখি একবার। 541 00:49:44,231 --> 00:49:46,608 জালিয়াতি, কাগজপত্র নকলের অপরাধ, 542 00:49:46,692 --> 00:49:47,984 নাগরিক নিবন্ধন আইনের উলঙ্ঘন, 543 00:49:48,068 --> 00:49:50,320 এবং ট্রাফিক এক্সিডেন্ট সম্পর্কীয় স্পেশাল কেস আইনের উলঙ্ঘন। 544 00:49:50,404 --> 00:49:53,073 ভিক্টিমের অবস্থাও সিরিয়াস, কিন্তু… 545 00:49:53,156 --> 00:49:55,909 "ইয়নহোয়া পুলিশ স্টেশন নাম: ক্বাক ডো-সক" 546 00:49:58,328 --> 00:49:59,413 দাঁড়াও। 547 00:50:00,872 --> 00:50:02,290 যে ছেলে গাড়ি চালাচ্ছিল... 548 00:50:02,374 --> 00:50:05,335 তুমি কি সত্যিই তায়কোন্দো ছেড়ে দিচ্ছ, ডু-সক? 549 00:50:05,419 --> 00:50:07,838 কিন্তু আমি এখনও সিকিউরিটি গার্ডের চাকরি খুঁজছি। 550 00:50:07,921 --> 00:50:10,966 আমি লাইসেন্স পেয়ে গেছি আর ডিটেনশন সেন্টারের ফাইনাল পরীক্ষাতেও পাশ করেছি। 551 00:50:11,591 --> 00:50:12,843 এই ছেলে... 552 00:50:19,975 --> 00:50:23,395 ডু-সকের ফাইল এখানে কী করছে? 553 00:50:24,604 --> 00:50:25,522 হুম? 554 00:50:26,231 --> 00:50:29,818 এটা প্রোটেকশন কেস কীভাবে হয় বলো। 555 00:50:29,901 --> 00:50:30,861 বেশ, আসলে... 556 00:50:30,944 --> 00:50:32,112 স সাহেব... 557 00:50:32,195 --> 00:50:34,322 প্লিজ বলো। 558 00:50:35,115 --> 00:50:38,285 ডো-সক তো আগেও কিশোর অপরাধে জড়িত ছিল, 559 00:50:38,368 --> 00:50:40,495 আর মনে হচ্ছে সে আবারও কিশোর অপরাধে জড়িয়ে পড়েছে। 560 00:50:40,579 --> 00:50:42,038 আর প্রসিকিউশনও… 561 00:50:42,122 --> 00:50:44,458 প্রাক্তন কেউ? এসিসটেন্ট চিফ প্রসিকিউটর? 562 00:50:44,541 --> 00:50:45,959 এটা শুধুই ধারণা। 563 00:50:46,710 --> 00:50:49,045 এই মূহুর্তে, সবার নজর এখন আমাদের উপর। 564 00:50:49,129 --> 00:50:50,881 তাতে এটা স্পেশাল ট্রিটমেন্ট হোক বা না হোক, 565 00:50:50,964 --> 00:50:53,759 আমরা পরিস্থিতি আরও ঘোলাটে করতে পারি না, মিস সিম। 566 00:50:58,221 --> 00:50:59,264 ঠিক আছে। 567 00:51:00,599 --> 00:51:01,892 ব্যাপারটা মাথায় রাখব। 568 00:51:11,234 --> 00:51:13,153 ও এমন ছেলে না। 569 00:51:14,446 --> 00:51:17,616 ও ভুল কাজ করলেও, নিজের লিমিট বুঝে। 570 00:51:18,283 --> 00:51:21,495 ও তো সিকিউরিটি গার্ড হতে চাচ্ছিল। 571 00:51:21,578 --> 00:51:23,663 তো বলছ রেকর্ড সব ভুয়া? 572 00:51:24,456 --> 00:51:27,375 নাকি ক্বাক ডো-সক যেহেতু নিজের লিমিট বুঝতো… 573 00:51:28,001 --> 00:51:32,506 বা ওর পরিস্থিতি সিরিয়াস তাই ওকে ভিক্টিম বলতে চাচ্ছ? 574 00:51:34,716 --> 00:51:35,926 না, ব্যাপারটা তেমন না। 575 00:51:36,009 --> 00:51:38,428 ক্বাক ডো-সক এই মূহুর্তে গুরুত্বপূর্ণ না। 576 00:51:39,137 --> 00:51:40,555 ওর আর ওর গ্রুপের কারণে, 577 00:51:41,389 --> 00:51:43,809 আজ একটা মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। 578 00:52:22,097 --> 00:52:26,142 "হাই স্কুল থেকে ড্রপআউট মারামারি ও চাঁদাবাজির অভিযোগ আছে" 579 00:52:28,812 --> 00:52:31,064 "মায়ের সাথে থাকে তায়কোন্দো, হাই স্কুল থেকে ড্রপআউট" 580 00:52:32,399 --> 00:52:34,693 "আন্ডারএজ ট্রাফিক এক্সিডেন্ট কেস ঘটনাস্থলের ছবি" 581 00:52:45,328 --> 00:52:46,830 তোমার বাসায় যাওয়া উচিত। 582 00:52:49,624 --> 00:52:51,001 বাসায় গিয়ে আরাম করো। 583 00:52:52,961 --> 00:52:55,088 এমনিতেও এখন তোমার মাথায় কিছু ঢুকবে না। 584 00:52:58,758 --> 00:52:59,759 ঠিক আছে। 585 00:53:15,609 --> 00:53:17,110 আমি যাই তবে। 586 00:53:19,446 --> 00:53:20,906 জাজ ছা। 587 00:53:23,116 --> 00:53:24,743 সোজা বাসায় যেও। 588 00:53:55,315 --> 00:53:56,274 সত্যিই কি... 589 00:53:56,858 --> 00:53:58,568 তোমরা কিছু জানতে না? 590 00:53:58,652 --> 00:54:01,363 হ্যাঁ, যদি আপনি গাড়ির ড্যাশক্যাম ফুটেজ দেখেন তবে... 591 00:54:01,446 --> 00:54:03,448 আমি ওদের জিজ্ঞেস করেছি। 592 00:54:05,700 --> 00:54:09,496 - হ্যাঁ, কিন্তু তাদের কাউন্সিলর হিসেবে... - এটা জুভেনাইল প্রোটেকশন কেস। 593 00:54:10,330 --> 00:54:13,792 আমি ওদের মুখ থেকে শুনতে চাই। 594 00:54:21,132 --> 00:54:23,468 আম সত্যিই কিছু জানতাম না। 595 00:54:23,551 --> 00:54:25,762 ও ব্যস আমাকে গাড়িতে উঠতে বলে। 596 00:54:25,845 --> 00:54:27,597 কেউই ওর কথায় সন্দেহ করোনি? 597 00:54:28,932 --> 00:54:30,350 আচ্ছা তো... 598 00:54:30,433 --> 00:54:32,018 ও হুট করে কোত্থেকে গাড়ি ভাড়া করলো? 599 00:54:32,102 --> 00:54:34,688 যেহেতু ওর জন্মদিন পার হয়েছে তাই ভেবেছিলাম হয়তো লাইসেন্স পেয়েছে। 600 00:54:34,771 --> 00:54:38,149 আর ওর কথা না শুনলে ও রাগারাগি করতো। 601 00:54:42,570 --> 00:54:44,155 ও ঠিক বলছে। 602 00:54:59,129 --> 00:55:00,255 তোমাদের বয়স আঠারোর কম, তাই না? 603 00:55:02,799 --> 00:55:05,010 - গাড়ি থামাও! গাড়ি থামাও! - ধরো ওদের! 604 00:55:05,093 --> 00:55:06,511 ৪৫৫৮ নাম্বার প্লেটের গাড়ি পালাচ্ছে। 605 00:55:06,594 --> 00:55:08,138 ৪৫৫৮ নাম্বার প্লেটের সাদা একটা গাড়ি পালাচ্ছে। 606 00:55:08,221 --> 00:55:09,514 গ্যাংনাম কন্ট্রোল টিমের কাছে সাহায্যের আবেদন জানাচ্ছি। 607 00:55:09,597 --> 00:55:11,266 ও কিছু করতে বললে, আমাদের সেটা করতেই হতো। 608 00:55:11,349 --> 00:55:13,643 ওর সাথে আমাদের ঘুরতে বের হওয়াই ঠিক হয়নি। 609 00:55:13,727 --> 00:55:16,438 যেমনটা শুনলেন, ওরা কোনো সাহায্য করেনি। 610 00:55:16,521 --> 00:55:20,066 ওরা তো এই ভেবে গাড়িতে উঠেছিল যে ওর কাছে হয়তো লাইসেন্স আছে। 611 00:55:20,150 --> 00:55:22,902 জালিয়াতি, কাগজপত্র নকলের অপরাধ, নাগরিক নিবন্ধন আইনের উলঙ্ঘনের সাথে 612 00:55:22,986 --> 00:55:26,614 ওদের কোনো সম্পর্ক নেই। 613 00:55:26,698 --> 00:55:29,242 এটা ক্বাক ডো-সকের বাবা-মার দাবির বিপরীত কথা বলছে। 614 00:55:29,909 --> 00:55:32,162 আজই একটা পিটিশন ফাইল করা হয়েছে, 615 00:55:32,245 --> 00:55:36,332 যাতে বলা আছে, এসব কিছু লি নাম-গ্যোংয়ের চাপে করা হয়েছে। 616 00:55:37,459 --> 00:55:41,796 তো দুই পক্ষের কথা মিলছে না। 617 00:55:47,927 --> 00:55:50,513 কেসটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ না। 618 00:55:51,222 --> 00:55:54,100 কেউ নিজেএ অপরাধ স্বীকার করছে না উল্টো একে অপরকে দোষারোপ করছে। 619 00:55:54,934 --> 00:55:57,187 হ্যাঁ, ঠিক বলেছ। 620 00:56:03,318 --> 00:56:06,780 মিস সিম, ও সাহেবের স্ত্রী এসেছেন। 621 00:56:14,913 --> 00:56:17,457 আমার ডেলিভারির ডেট কাছিয়ে আসছে। 622 00:56:20,043 --> 00:56:21,878 আমার সময়টা অনেক কষ্টে যাচ্ছে। 623 00:56:24,089 --> 00:56:25,131 আশা করছি... 624 00:56:26,132 --> 00:56:28,635 জলদিই এসব মিটে যাবে। 625 00:56:31,763 --> 00:56:33,139 এটা বলতেই এসেছিলাম। 626 00:56:37,852 --> 00:56:39,395 আমার মেয়েটার ডিপ্রেশনের সমস্যা আছে। 627 00:56:41,606 --> 00:56:43,650 ওর সময়টাও খুব কষ্টে যাচ্ছে। 628 00:56:45,485 --> 00:56:46,653 ও... 629 00:56:47,946 --> 00:56:49,364 ও সব জানে। 630 00:56:52,158 --> 00:56:55,578 আমি চাই আমার স্বামীটা সেরে উঠুক... 631 00:56:55,662 --> 00:56:57,247 যাতে আমাদের পরিবারটা আগের মতোই… 632 00:57:00,291 --> 00:57:02,127 সুখে-শান্তিতে চলতে পারে। 633 00:57:04,671 --> 00:57:06,422 আসামিরা... 634 00:57:08,341 --> 00:57:10,510 নিজেদের অপরাধ স্বীকার করছে না। 635 00:57:13,388 --> 00:57:14,889 আপনার স্বামীর কীভাবে 636 00:57:15,723 --> 00:57:18,643 আর কখন এক্সিডেন্ট হয়েছে… 637 00:57:22,230 --> 00:57:23,982 সেটা জানার অধিকার রয়েছে আপনার। 638 00:57:33,450 --> 00:57:34,367 হ্যাঁ। 639 00:57:39,664 --> 00:57:40,748 জানি। 640 00:57:43,877 --> 00:57:45,628 শুনেছি ওদের সবার বয়স আঠারোর কম। 641 00:57:50,592 --> 00:57:55,388 অত কম বয়সে ওরা এত নিষ্ঠুর কীভাবে হতে পারে? 642 00:58:11,613 --> 00:58:13,990 ওরা এমন বলেছে? 643 00:58:14,073 --> 00:58:16,326 কেমন ফালতু কথা! 644 00:58:16,993 --> 00:58:18,369 সব মিথ্যা কথা, মিস সিম। 645 00:58:19,078 --> 00:58:22,123 এটা একদম অন্যায়। ওরা সবাই মিথ্যা বলছে। 646 00:58:25,293 --> 00:58:28,588 দেখুন। ওদের দেখে কি মনে হয় ওদের কোনো আফসোস আছে? 647 00:58:29,839 --> 00:58:33,301 তাকে ওরা মাঝরাতে ডেকে পাঠাতো। 648 00:58:33,384 --> 00:58:36,346 ওদের বুঝিয়েছিলাম, বকেও ছিলাম, 649 00:58:36,429 --> 00:58:38,181 কিন্তু ওরা আমাদের বাড়িতে আসা বন্ধই করতো না। 650 00:58:38,264 --> 00:58:42,560 "আদালতে যাবার আগে। আমি তো কেঁদে ভাসিয়ে দিব।" 651 00:58:42,644 --> 00:58:44,479 "নাম: ক্বাক ডো-সক, পুরুষ, বয়স ১৭" 652 00:58:46,689 --> 00:58:48,483 ডো-সক গাড়ি ভাড়া করেছিল? 653 00:58:49,275 --> 00:58:50,610 ও গাড়ি চালাচ্ছিল? 654 00:58:51,444 --> 00:58:52,737 হয়তো চালিয়েছে। 655 00:58:53,279 --> 00:58:54,656 যাতে ওকে মার খেতে না হয়। 656 00:58:56,574 --> 00:58:58,243 আমার ছেলেটা বড় হয়েছে। 657 00:58:58,785 --> 00:59:00,245 আগে খেলাধুলা করতো। 658 00:59:01,788 --> 00:59:05,792 ওর রেকর্ডের কারণে, সবাই ওর দিকে আঙুল করছে। 659 00:59:05,875 --> 00:59:09,087 কিন্তু আমি কসম করে বলছি ও এমন করেনি। 660 00:59:19,973 --> 00:59:21,432 আপনি ঠিক আছেন তো? 661 00:59:21,516 --> 00:59:22,517 দাঁড়ান। 662 00:59:25,061 --> 00:59:27,981 হ্যাঁ, ইয়নহোয়া ডিসট্রিক্ট কোর্টে একটা এম্বুলেন্স দরকার। 663 00:59:36,197 --> 00:59:38,241 ক্বাক সাহেব, আমার কথা শুনতে পাচ্ছেন? 664 00:59:38,825 --> 00:59:40,118 ক্বাক সাহেব। 665 00:59:40,201 --> 00:59:42,870 - ডক্টর কিমকে এক্ষুনি ডেকে আনো। - ঠিক আছে। 666 00:59:42,954 --> 00:59:44,163 - ওনাকে চেপে ধরো। - ঠিক আছে। 667 00:59:46,874 --> 00:59:48,084 মিস সিম? 668 00:59:59,679 --> 01:00:00,722 আপনি কে? 669 01:00:01,222 --> 01:00:03,266 তো, তুমিই সেই বান্দা। 670 01:00:04,475 --> 01:00:08,313 যে নিজের বসের চাকরি খেয়ে দিয়েছে। 671 01:00:10,481 --> 01:00:11,566 কে... 672 01:00:12,358 --> 01:00:13,943 কে বলেছে ওরা আমার কোর্টে আসতে পারবে? 673 01:00:14,027 --> 01:00:16,487 ওরা আমার কোর্টে কী করছে? 674 01:00:23,286 --> 01:00:24,621 আমি না গিউন-হি। 675 01:00:25,330 --> 01:00:27,915 আমি জুভেনাইল ক্রিমিনাল কলেজিয়েট ডিভিশনের নতুন জাজ। 676 01:00:33,838 --> 01:00:35,465 জিনিসগুলো আগের চেয়ে আরও সহজ হয়ে গেছে, তাই না? 677 01:00:36,466 --> 01:00:39,135 আশাকরি দুজনে মিলে ভালো কাজ করব। 678 01:01:06,412 --> 01:01:07,664 সিম ইউন-সক বলছি। 679 01:01:08,373 --> 01:01:09,791 একটা ব্যাপার ঘটে গেছে, মিস সিম। 680 01:01:24,847 --> 01:01:26,766 ভিক্টিমের জন্য দোয়া করি #জাগো #অনুতপ্ত #ক্বাক_ডো-সক_করেছে_সব 681 01:01:44,117 --> 01:01:46,703 ডো-সক, না… 682 01:01:51,916 --> 01:01:53,876 ডো-সক… না… 683 01:01:54,877 --> 01:01:56,671 না! 684 01:02:09,225 --> 01:02:10,226 ডো-সক! 685 01:02:16,816 --> 01:02:18,943 এখন আমরা কী করব? 686 01:02:21,863 --> 01:02:22,947 মিস সিম? 687 01:02:25,742 --> 01:02:26,743 আমাদের ট্রায়ালের জন্য... 688 01:02:29,746 --> 01:02:31,164 প্রস্তুতি নিতে হবে। 689 01:02:32,582 --> 01:02:34,083 আর জাজ ছা? 690 01:02:38,379 --> 01:02:39,630 ওকে আমি জানিয়ে দিব। 691 01:02:40,757 --> 01:02:41,883 ভালো কাজ করছ। 692 01:02:58,316 --> 01:03:00,860 আপনি এখনও বাসায় যাননি? 693 01:03:05,907 --> 01:03:06,908 কী... 694 01:03:08,201 --> 01:03:09,660 কী ব্যাপার? 695 01:03:14,999 --> 01:03:16,542 তোমাকে কিছু বলার আছে আমার। 696 01:03:19,003 --> 01:03:21,589 আন্ডারএজ ট্রাফিক এক্সিডেন্ট কেসের ড্রাইভার, 697 01:03:22,548 --> 01:03:23,883 ক্বাক ডো-সক... 698 01:03:26,385 --> 01:03:27,428 এইমাত্র... 699 01:03:29,514 --> 01:03:31,182 কোমায় চলে গেছে। 700 01:03:42,920 --> 01:04:08,913 • • • অনুবাদ ও সম্পাদনায় • • • সৈয়দ ফাহমিদুল ইসলাম