1 00:00:01,470 --> 00:00:06,339 সাবটাইটেল পরিবেশনায় :.:.: THE GHOST SQUAD :.:.: 1 00:00:07,845 --> 00:00:09,125 হ্যাকার শালা 2 00:00:09,205 --> 00:00:10,205 সত্যি বলছিস? 3 00:00:10,285 --> 00:00:11,125 পোরিটজ উইনারম্যান জ্যাকিং বেশি হ্যাকিং কম। 4 00:00:11,205 --> 00:00:12,605 তোমার সমস্যাটা কী? 5 00:00:15,765 --> 00:00:18,365 দুর্বলতা প্রকাশ করবে না। 6 00:00:19,765 --> 00:00:20,765 কখনো নয়। 7 00:00:21,765 --> 00:00:23,045 প্রত্যেকেরই দুর্বলতা থাকে। 8 00:00:23,125 --> 00:00:26,445 পার্থক্যটা শুধু হলো, কেউ দেখায়, কেউ দেখায় না। 9 00:00:26,525 --> 00:00:28,405 এটা ঠিক কোনো প্রকৃতির ডকুমেন্টারির মতো। 10 00:00:28,445 --> 00:00:30,685 দুর্বল প্রাণীরাই শিকারীদের দ্বারা আক্রান্ত হয়। 11 00:00:30,765 --> 00:00:33,485 এই, "এডওয়ার্ড স্নোডেন"! আজ কাউকে উত্ত্যক্ত করেছিস নাকি? 12 00:00:33,565 --> 00:00:38,885 দারুণ রেফারেন্স! স্নোডেন স্টকার ছিল না, তাই ও অভিযোগ জানিয়েছিল! ইডিয়েট! 13 00:00:38,965 --> 00:00:42,165 এড়িয়ে যাওয়ার উপায় নেই। আমরা প্রত্যেকেই একটা ভূমিকা পালন করছি। 14 00:00:42,245 --> 00:00:44,085 কথাটা হলো লোকে এটা মানবে কিনা। 15 00:00:45,005 --> 00:00:46,005 মরিটজ। 16 00:00:49,205 --> 00:00:50,781 বাদ দে। এটা আসলে খুব একটা খারাপ ছবি নয়। 17 00:00:50,805 --> 00:00:53,365 আমরা এখন মাদকের রাজা। এসব আর আমাদের সহ্য করার দরকার নেই। 18 00:00:56,925 --> 00:00:57,925 এবার কী? 19 00:00:58,685 --> 00:00:59,685 মরিটজ! 20 00:00:59,765 --> 00:01:02,725 লিজা সারা স্কুলে একটা ঘোষণা করে কারণ তুই ওর ফেসবুকে ছিলি... 21 00:01:02,805 --> 00:01:05,565 আর এখন তুই ওকে নিজের সমস্ত হোয়াটসঅ্যাপ ম্যাসেজ লেখা বই দিতে চাস? 22 00:01:05,765 --> 00:01:07,285 তোর মাথায় এই গোবর কে পুরেছে? 23 00:01:07,565 --> 00:01:08,565 আমি... 24 00:01:08,765 --> 00:01:10,445 তোর শিক্ষা হয়নি। কিচ্ছু না! 25 00:01:10,805 --> 00:01:13,085 ওকে শুধু সরি বল। যেমনটা লোকেরা বলে থাকে। 26 00:01:16,045 --> 00:01:18,325 - কী করছিস তুই? - সরি বলছি। 27 00:01:18,405 --> 00:01:19,245 দুঃখিত যে আমি... 28 00:01:19,325 --> 00:01:20,765 আরে যেভাবে লোকেরা বলে! 29 00:01:20,965 --> 00:01:22,085 তোর হয়েছেটা কী? 30 00:01:27,245 --> 00:01:29,165 - যদি আমার পরামর্শ চাস... - হ্যাঁ বল। 31 00:01:30,405 --> 00:01:31,405 চাস? 32 00:01:32,845 --> 00:01:33,845 ঠিক আছে। 33 00:01:34,565 --> 00:01:36,405 আমি ইন্টারনেটে পড়েছি যে মৌমাছি... 34 00:01:36,485 --> 00:01:37,685 সিরিয়াসলি? 35 00:01:40,005 --> 00:01:43,285 পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে... মৌমাছি আর মাছি। 36 00:01:43,365 --> 00:01:46,165 মৌমাছিরা স্মার্ট, আমাদের মতো, আর মাছিরা বোকা। 37 00:01:46,965 --> 00:01:49,845 - ড্যানিয়েলের মতো। - ঠিক। শোন। 38 00:01:55,085 --> 00:01:56,085 আচ্ছা। 39 00:01:56,205 --> 00:01:57,525 যদি ওদের একটা বোতলে আটকে রাখিস, 40 00:01:58,365 --> 00:02:00,645 মৌমাছি আলোর দিকে উড়ে যাবে। 41 00:02:00,725 --> 00:02:03,725 মাছি একশবার বোতলের ভিতরেই ঘুরপাক খাবে 42 00:02:03,805 --> 00:02:05,765 যতক্ষণ না সে বাই চান্স বেরোনোর পথটা খুঁজে পায়। 43 00:02:06,325 --> 00:02:07,845 - খুবই নির্বোধ। - হ্যাঁ। 44 00:02:08,165 --> 00:02:10,125 কিন্তু যদি তুই বোতলটা উল্টে দিস, 45 00:02:10,885 --> 00:02:12,805 মৌমাছি তাও উপরের দিকে উড়ে যাবে। 46 00:02:13,285 --> 00:02:16,125 বেরোনোর পথ নেই। মাছি উড়তে থাকে দুপাশে, 47 00:02:16,205 --> 00:02:18,085 যতক্ষণ না সে বেরোনোর রাস্তা পায়। 48 00:02:18,845 --> 00:02:21,045 মৌমাছি বোতলেই মারা যায়। 49 00:02:22,965 --> 00:02:25,005 আমার মতে, লিজা বোতলটা উল্টে দিয়েছে। 50 00:02:25,565 --> 00:02:27,725 তাই তোকে মাছির মতো ভাবা শুরু করতে হবে। 51 00:02:29,485 --> 00:02:31,045 এই তোর পরামর্শ, মাস্টার ইয়োডা? 52 00:02:31,125 --> 00:02:34,485 তোর হৃদয় বিদীর্ণ। আমি দুঃখিত, ইয়াং পাডাওয়ান। 53 00:02:34,885 --> 00:02:36,205 তুই বড্ড বেশি ড্রাগ খাচ্ছিস। 53 00:02:38,500 --> 00:02:52,020 অনুবাদ ও সম্পাদনা শান্তনু মুখার্জী 54 00:03:01,000 --> 00:03:07,000 How to Sell Drugs Online Fast Season 1 Episode 4 55 00:03:12,325 --> 00:03:14,565 একটা ব্যাপারে অন্তত লেনি ঠিক। 56 00:03:14,645 --> 00:03:19,005 অন্যরা স্থির করে না আমি কে। সেটা এখনও আমাকেই স্থির করতে হবে। 57 00:03:19,085 --> 00:03:21,805 মৌমাছি, মাছি, আঁতেল, বস, 58 00:03:21,885 --> 00:03:24,525 হ্যাকারম্যান, বা ড্রাগ ব্যারন। 59 00:03:24,605 --> 00:03:28,165 গুরুত্বপূর্ণ হলো আমার ভূমিকাটা যেন আমার কাছে সঠিক মনে হয়। 60 00:03:36,965 --> 00:03:38,405 চল আর একটা সেলফি নিই। 61 00:03:39,725 --> 00:03:41,845 - নিরাপদে বাড়ি ফিরিস। - ধন্যবাদ, বাই। 62 00:03:42,485 --> 00:03:44,325 কার্লোটা, সোনা! তাড়াতাড়ি করো! 63 00:03:45,965 --> 00:03:47,445 তুই এখানে কী করছিস? 64 00:03:50,005 --> 00:03:51,005 জুতোর ফিতেটা খুলে গেছিল। 65 00:03:51,085 --> 00:03:52,325 হ্যাঁ, ঠিক। 66 00:03:53,285 --> 00:03:55,485 উঠে পড়ো, সুইটি। লিওনকে ট্রাম্পোলিন অনুশীলনে যেতে হবে। 67 00:03:58,565 --> 00:03:59,765 ওটা কে? 68 00:03:59,845 --> 00:04:03,245 ইনস্টাগ্রামে আলাপ। ওর ২,৭০০'র বেশি ফলোয়ার্স রয়েছে। 69 00:04:08,165 --> 00:04:09,245 কী বলছিলাম যেন? 70 00:04:09,325 --> 00:04:11,165 - তোমার ভূমিকা তোমার কাছে সঠিক লাগা দরকার? - হ্যাঁ। 71 00:04:12,885 --> 00:04:16,085 অন্য কেউ হওয়ার ভান করা আজকের মতো কোনদিন এত সহজ ছিল না। 72 00:04:16,685 --> 00:04:19,205 মানে, আমার বোনকে একবার দ্যাখো। 73 00:04:19,285 --> 00:04:22,485 রিনসেনে, সে একটা বোরিং, জ্বালানে ১১ বছরের মেয়ে। 74 00:04:22,565 --> 00:04:25,005 কিন্তু ইন্টারনেটে, সে মোটামুটি একজন সেলিব্রিটি। 75 00:04:25,085 --> 00:04:28,085 আর তাই, টিনের ফয়েলটা আরও ভালভাবে বের করতে, 76 00:04:28,165 --> 00:04:30,645 শুধু বাক্সের পাশের ফ্ল্যাপে চাপ দিন! 77 00:04:30,725 --> 00:04:33,565 জানা ছিল এটা? এর জন্য একটা থাম্বস আপ প্রাপ্য। 78 00:04:33,645 --> 00:04:34,965 পরের বার আবার দেখা হবে! 79 00:04:46,405 --> 00:04:47,885 জানিস এটা বাস্তব নয়, তাই না? 80 00:04:48,845 --> 00:04:50,165 ওরা সত্যিই তোর কথা ভাবে না। 81 00:04:50,845 --> 00:04:52,965 এত আগ্রাসন কীসের? 82 00:04:53,045 --> 00:04:55,245 বাদ দাও বাবা। মরিটজকে আমিই সামলাতে পারি। 83 00:04:55,325 --> 00:04:58,725 উত্তর দিলে লোকে খুশি হয়। দেখা যায় তারা তখন নিজেদের এর অংশ হিসাবে ভাবে। 84 00:04:58,805 --> 00:05:00,845 থ্যাংকস, আমি জানি সোশ্যাল মিডিয়া কীভাবে কাজ করে। 85 00:05:01,925 --> 00:05:03,285 স্কুলের সবাই জানে... 86 00:05:03,365 --> 00:05:04,581 [সরে যা। শালা উত্যক্তকারী।] 87 00:05:04,605 --> 00:05:07,565 ...তুই জানিস এটা কীভাবে কাজ করে, তবে মানুষের সম্পর্কে তোর কোন ধারণা নেই। 88 00:05:08,645 --> 00:05:11,005 বা তুই কি বুঝেছিস যে বাবা কাগজটাতে খচমচ আওয়াজ করছে... 89 00:05:11,085 --> 00:05:12,741 [পোরিটজ উইনারম্যান জ্যাকিং বেশি হ্যাকিং কম।] 90 00:05:12,765 --> 00:05:15,925 ...তাহলে বুঝতিস মন দিয়ে পড়ছে কারণ একজন ড্রাগ ডিলারকে বাবা গ্রেফতার করেছে। 91 00:05:16,005 --> 00:05:17,005 [স্থানীয়] 92 00:05:19,045 --> 00:05:21,445 ওহ এটা? আরে ঠিক আছে। 93 00:05:22,645 --> 00:05:25,285 কিন্তু এটা সত্যি, তোদের বাবা এই সেদিন একটা বড় শিকার ধরেছে। 94 00:05:25,365 --> 00:05:26,725 [পুলিশ মাদক ব্যবসায়ীকে ধরেছে] 95 00:05:26,805 --> 00:05:29,285 লোকটা কয়েক বছর ধরে রিনসেনে ড্রাগ সরবরাহ করছিল। 96 00:05:29,365 --> 00:05:30,525 রিনসেনের সব জায়গায়? 97 00:05:30,965 --> 00:05:33,445 - পাগল! - হ্যাঁ, কিন্তু এখন সেটা শেষ। 98 00:05:33,765 --> 00:05:35,325 আমি তোমার জন্য গর্বিত, বাবা। 99 00:05:36,245 --> 00:05:37,245 [এটা সম্প্রতি দেখেছিস?] 100 00:05:38,445 --> 00:05:39,445 মরিটজ। 101 00:05:39,765 --> 00:05:43,965 আমরা এই লোকটার কয়েকটা ফোন খুঁজে পেয়েছি। 102 00:05:44,045 --> 00:05:46,125 দুর্ভাগ্যবশত, তাতে কোন লাভ হয়নি। 103 00:05:46,205 --> 00:05:51,765 তবে আমরা একটা ল্যাপটপও আটক করেছি আর আমরা নিশ্চিত যে এটিতে ক্লু রয়েছে, 104 00:05:51,845 --> 00:05:54,925 যা তাদের সন্ধান দেবে যারা ওর সঙ্গে কাজ করছিল। 105 00:05:55,005 --> 00:05:57,365 কিন্তু এটা একটা পাসওয়ার্ড চাইছে। 106 00:05:58,005 --> 00:05:59,725 তোর কী মনে হয়, এটা কোনোভাবে হ্যাক করা... 107 00:06:00,445 --> 00:06:01,925 সম্ভব হবে? 108 00:06:03,285 --> 00:06:04,285 হ্যাঁ। 109 00:06:05,085 --> 00:06:06,565 যদি চাও, আমি একবার দেখতে পারি। 110 00:06:07,525 --> 00:06:08,685 ওটাই তো তোর বিশেষত্ব। 111 00:06:11,805 --> 00:06:12,925 প্রমাণ ধ্বংস করা? 112 00:06:13,485 --> 00:06:16,125 এটাই আজ পর্যন্ত তোর মাথায় আসা সবথেকে অপরাধমূলক আইডিয়া। 113 00:06:16,205 --> 00:06:18,405 কীভাবে দেখাচ্ছিস যেন এটা বিশেষ কিছু নয়? 114 00:06:18,485 --> 00:06:20,645 হতেই পারে না যে সে আমাদের গুগল করেনি। 115 00:06:20,725 --> 00:06:22,021 ওরা হয়ত ইতিমধ্যে আমাদের ব্যাপারে কিছু জানতে পেরেছে। 116 00:06:22,045 --> 00:06:24,765 আর এবার তোর বাবা আমাদের গ্রেফতার করতে চলেছে। 117 00:06:24,845 --> 00:06:27,021 তারপর আমরা বুবার সাথে জেলে যাই আর ও আমাদের মেরে ফেলুক। দারূন কাজ। 118 00:06:27,045 --> 00:06:29,285 প্রথমত, আমার বাবা কখনও আমার ঘরে আসেন না। আর দ্বিতীয়ত, 119 00:06:29,685 --> 00:06:32,885 পুলিশ যদি কোনোভাবে বুবার ল্যাপটপ ক্র্যাক করত, আমরা তাহলে এখন এখানে বসে থাকতাম না। 120 00:06:33,565 --> 00:06:35,325 আমি কোনোভাবে এটার মধ্যে ঢুকব, লেনি। 121 00:06:35,405 --> 00:06:36,885 আমি হচ্ছি হ্যাকারম্যান। ভুলে গেছিস? 122 00:06:37,685 --> 00:06:40,525 শুধু এই সত্যটা এঞ্জয় কর যে MyDrugs এখন খুব ভালো চলছে। 123 00:06:41,645 --> 00:06:43,525 ডার্কনেটের লোকেরা আমাদের ভালোবাসে। 124 00:06:43,605 --> 00:06:45,221 হ্যাঁ, আর বাস্তব জগতের লোকেরা আমাদের ঘৃণা করে। 125 00:06:45,245 --> 00:06:46,445 জাস্ট বাদ দে, ড্যান। 126 00:06:46,765 --> 00:06:49,365 সে ৩ বছরে, যতটা বেচেছে ততটা আমরা এক সপ্তাহে বিক্রি করেছি। 127 00:06:49,965 --> 00:06:53,325 তার ডিলার রয়েছে জেলে, আর আমাদের ডিলারের একটা প্লেন আছে! 128 00:06:53,605 --> 00:06:55,405 - বুম! - হ্যাঁ, বুম। 129 00:06:57,605 --> 00:07:00,605 ওইসব লোকদের ভুলে যা। এখানে যারা আছে তাদের উপর ফোকাস কর। 130 00:07:02,325 --> 00:07:04,245 আমার জন্য এখন থেকে, ব্যক্তিগত জীবন বলে কিছু নেই, 131 00:07:04,325 --> 00:07:06,685 গার্লফ্রেন্ড নেই... টোটাল একাগ্রতা। 132 00:07:07,605 --> 00:07:10,405 আর হ্যাঁ, লিজাকে নিয়ে আর একটা কথাও নয়। কথা দিলাম। 133 00:07:13,965 --> 00:07:16,965 "ঠাণ্ডা" বলতে ঠিক কী বোঝাতে চাও? 134 00:07:18,205 --> 00:07:22,725 কল্পনা করুন যে আপনি যদি নিজের বোনকে প্রায় মেরেই ফেলতেন। 135 00:07:23,645 --> 00:07:25,565 মানে, দুর্ঘটনাক্রমে, খেলার সময়। 136 00:07:26,045 --> 00:07:29,525 তারপর, আপনি নিজেকে সরিয়ে নেন। সম্পূর্ণ একা থাকতে চান। 137 00:07:29,605 --> 00:07:32,325 কাউকে আঘাত করে ফেলার একটা ভয় সবসময় লাগতে থাকে। 138 00:07:34,085 --> 00:07:38,085 আপনি আসলে কে তা জানতে, এই পরিস্থিতিতে গান গাইলে সাহায্য হয়। 139 00:07:38,925 --> 00:07:40,125 মানে, অনেক গান গাইলে। 140 00:07:41,605 --> 00:07:43,045 গান গাইলে ঠান্ডাতেও সাহায্য হয়। 141 00:07:43,445 --> 00:07:47,365 এমনকি এখনও, এটা শৈশবের অনেক স্মৃতি জাগিয়ে তোলে। 142 00:07:48,125 --> 00:07:50,045 ঠিক কী ধরনের স্মৃতি? 143 00:07:53,205 --> 00:07:56,525 একটা কথা বলা তুষারমানব, একটা বল্গা হরিণ আর বরফে তৈরি একটা দুর্গ। 144 00:07:57,045 --> 00:07:59,725 কখনো 'ফ্রোজেন' দেখেননি? এলসা, তুষার রানী? 145 00:07:59,805 --> 00:08:02,085 অসাধারণ মুভি। এটা নিয়ে কথা বলতেও দারুণ লাগলো। 146 00:08:02,605 --> 00:08:05,685 ব্যাম্বি পরের বার? এখনও ওটার থেকে বেরোতে পারিনি। 147 00:08:06,925 --> 00:08:09,845 হ্যাঁ, অন্য কেউ হওয়ার ভান করা সবসময় সহজ। 148 00:08:10,485 --> 00:08:12,445 আপনার বড়িগুলো আমার মাকে দিতে পারেন। 149 00:08:12,525 --> 00:08:13,805 বাড়িতে অনেক সংগ্রহ করেছে। 150 00:08:16,685 --> 00:08:18,205 চলো যাই। আমি সুস্থ হয়ে গেছি। 151 00:08:18,725 --> 00:08:21,725 মিসেস নোভাক, আপনার সাথে একটু কথা বলতে পারি? 152 00:08:27,725 --> 00:08:29,165 - হাই। - হাই। 153 00:08:36,685 --> 00:08:39,725 হঠাত করে দেখা হওয়ার পক্ষে খুবই বেখাপ্পা জায়গা... 154 00:08:39,805 --> 00:08:41,525 প্রথমত, থেরাপিস্টের চেম্বারে। 155 00:08:42,725 --> 00:08:45,525 দ্যাখো, আরো খারাপ জায়গাও আছে। বুঝলে? 156 00:08:45,925 --> 00:08:47,005 যেমন, কোথায়? 157 00:08:47,685 --> 00:08:49,605 ভিডিও দোকানের অশ্লীল বিভাগে? 158 00:08:49,685 --> 00:08:52,445 ঠিক আছে, আমি বলছিলাম তাদের কথা যাদের ইন্টারনেট সংযোগ আছে। 159 00:08:55,405 --> 00:08:56,525 যেতে হবে। 160 00:08:57,885 --> 00:09:01,005 খুবই দুঃখের, যে আমরা একে অপরকে বলতে পারি না কেন এখানে এসেছি। 161 00:09:04,405 --> 00:09:06,805 অবশ্যই ওর মতো একজনের থেরাপিস্ট দরকার। 162 00:09:07,765 --> 00:09:09,605 আশ্চর্যের কিছু নেই, যেহেতু ওর বাবাকে জানি। 163 00:09:09,685 --> 00:09:12,725 বকেয়া পরিশোধ না করায় আমরা তাকে লায়ন্স ক্লাব থেকে বের করে দিয়েছি। 164 00:09:13,485 --> 00:09:14,765 কী ফালতু লোক। 165 00:09:21,045 --> 00:09:23,005 দ্যাখ। এই সেদিন এখানে এসেছিলাম। 166 00:09:23,085 --> 00:09:25,245 অ্যাটলাস বেস। দুর্ভাগ্যবশত একটু বাগ আছে, কিন্তু... 167 00:09:25,325 --> 00:09:26,325 - অসাধারণ। - তাই না? 168 00:09:26,605 --> 00:09:29,645 - তুই এখনো খেলিস, নাকি...? - সাবধান! আজকে রাইস পুডিং আছে! 169 00:09:29,725 --> 00:09:31,565 আমি বলব এটা মানবতার বিরুদ্ধে একটা অপরাধ। 170 00:09:31,645 --> 00:09:35,085 সেলিন আর আমি আর্টেমিস কোয়েস্টের জন্য আজ রাতে আবার দেখা করতে চাইছিলাম। 171 00:09:35,165 --> 00:09:38,285 - তাই, তুই যদি চাস... - দেখ! হ্যাকারম্যান! 172 00:09:38,885 --> 00:09:41,205 - কে পাঠিয়েছে এটা? - সাথে আসতে চাও, আগের মত? 173 00:09:41,245 --> 00:09:44,165 এটেনশন! রাইস পুডিংটা একদম কিংবদন্তি। 174 00:09:44,565 --> 00:09:46,005 - লেডিজ। - হ্যালো? 175 00:09:47,165 --> 00:09:48,165 হ্যালো? 176 00:09:48,405 --> 00:09:50,645 তোর উদ্ভট প্রাক্তন মনে হয় মেলানিয়ার ক্লাউড হ্যাক করেছে 177 00:09:50,725 --> 00:09:52,525 আর নগ্ন ছবি চুরি করেছে। 178 00:09:52,845 --> 00:09:55,125 হতে পারে না। মরিটজ কেন এসব করবে? 179 00:09:55,565 --> 00:09:57,205 ধারণা নেই। উত্ত্যক্তকারীরা উত্ত্যক্ত করে কেন? 180 00:09:57,285 --> 00:10:00,125 - মরিটজ স্টকার নয়। একবার শুধু... - একবার? 181 00:10:00,205 --> 00:10:02,805 তুই কীকরে জানলি? ও আমাদের কারও একাউন্ট হ্যাক করতে পারত। 182 00:10:02,885 --> 00:10:05,125 হ্যাকড? ওর কাছে ওর বান্ধবীর পাসওয়ার্ড ছিল। 183 00:10:05,205 --> 00:10:08,085 যেহেতু তোর ওর প্রতি ক্রাশ আছে তার মানে এই নয় যে তোর ওকে রক্ষা করতে হবে। 184 00:10:09,605 --> 00:10:13,325 ড্যান বলে যে মরিটজ সবসময় মেলানি'র ইনস্টাগ্রাম ছবি লাইক করে। 185 00:10:13,885 --> 00:10:16,965 যদি মেলানি কোনো লাইক না চায়, তাহলে ওর কোনো ছবি পোস্ট করা উচিত নয়। 186 00:10:17,045 --> 00:10:18,805 তোরা নিজেরাই ভেবে দ্যাখ। 187 00:10:19,725 --> 00:10:22,325 - এটাও একধরনের অনুসরণ। - না। এটা শুধু ইনস্টাগ্রামে লাইক দেওয়া! 188 00:10:22,405 --> 00:10:25,325 - ১৫ টা ছবির পরে, এটা স্টকিং। - এটাই কি নিয়ম? 189 00:10:25,405 --> 00:10:26,445 - হ্যাঁ। - না! 190 00:10:26,525 --> 00:10:28,205 অবশ্যই তাই! ছিঃ! 191 00:10:40,045 --> 00:10:41,845 এইজন্যই কি থেরাপিস্টের কাছে যাচ্ছ? 192 00:10:43,645 --> 00:10:44,645 ঠিক তা নয়। 193 00:10:48,405 --> 00:10:50,245 তোমাকে ওখানে দেখব আশাই করিনি। 194 00:10:52,085 --> 00:10:53,085 কেন? 195 00:10:53,525 --> 00:10:55,685 ঠিক জানি না। তোমাকে দেখলে... 196 00:10:55,765 --> 00:10:57,565 মনে হয়, আমার কোনো সমস্যা নেই? 197 00:10:59,325 --> 00:11:01,205 আমার বাবার ''টাকার" সমস্যা আছে। 198 00:11:02,005 --> 00:11:03,925 আমার মায়ের "হোয়াইট ওয়াইন" সমস্যা আছে। 199 00:11:04,005 --> 00:11:07,325 - তাই তাদের ছেলেকে থেরাপিতে পাঠিয়েছে? - না, ডাঃ স্ট্যাকার কে দেখানোটা আমার আইডিয়া ছিল। 200 00:11:07,645 --> 00:11:08,725 ওওও। 201 00:11:10,165 --> 00:11:11,165 আর তুমি? 202 00:11:11,885 --> 00:11:13,525 মা জোর করে নিয়ে গেল। 203 00:11:13,605 --> 00:11:16,165 আমি যেভাবে থাকি বা যাদের সাথে আড্ডা দিই সেটা মা পছন্দ করে না। 204 00:11:16,525 --> 00:11:19,725 তাহলে ওনার জন্য বেশ একটা মিষ্টি-মিষ্টি ছবি তোলা যাক। 205 00:11:19,805 --> 00:11:20,725 না... 206 00:11:20,805 --> 00:11:22,205 যাতে উনি জানতে পারেন তুমি কার সঙ্গে মিশছো। 207 00:11:22,405 --> 00:11:23,405 চলো। 208 00:11:23,605 --> 00:11:25,285 - হাসো! - না রে! 209 00:11:25,645 --> 00:11:26,645 শুধু একটা! 210 00:11:27,205 --> 00:11:28,365 মুখটা মিষ্টি করে রাখো। 211 00:11:31,325 --> 00:11:32,885 - কিন্তু পোস্ট করবে না। - না? 212 00:11:32,965 --> 00:11:34,581 - না! - বলছি, নিজেকে কিছুটা মেলে ধরো 213 00:11:34,605 --> 00:11:36,645 কয়েকজনের হৃদয়ের বিনিময়ে? 214 00:11:38,365 --> 00:11:40,045 সেরোটোনিন হচ্ছে সেরোটোনিন। 215 00:11:40,125 --> 00:11:41,205 ডাঃ স্ট্যাকারের মতে। 216 00:11:42,805 --> 00:11:44,045 আর এই ছবিটা দুর্দান্ত। 217 00:11:46,925 --> 00:11:49,365 এই, তুমি কি কখনো একসাথে কিছু করতে চাও? 218 00:11:50,285 --> 00:11:51,925 তোমার মায়ের জানার দরকার নেই। 219 00:11:54,005 --> 00:11:55,005 আবার দেখা হবে। 220 00:12:00,685 --> 00:12:02,285 লাইকটা অনেকটা চিনির মতো। 221 00:12:02,485 --> 00:12:06,445 সুখের হরমোন ইনজেক্ট করার মত সরাসরি মস্তিষ্কে একটা ছোট্ট আবেগ। 222 00:12:06,525 --> 00:12:08,845 জীববিদ্যা থেকে এটা জানা যায়। সেরোটোনিন ইত্যাদি। 223 00:12:08,925 --> 00:12:10,845 জানো কেন মার্ক জুকারবার্গ এত ধনী? 224 00:12:10,925 --> 00:12:14,045 সে আসক্তদের কাছে ব্যাপক হারে সুখের অনুভূতি বিক্রি করে। 225 00:12:14,125 --> 00:12:16,101 তোমার মত আসক্ত! ইতিমধ্যে নিজের ইন্সটাগ্রাম একাউন্ট 226 00:12:16,125 --> 00:12:18,445 এই এপিসোড চলাকালীন কতবার চেক করেছ? 227 00:12:18,525 --> 00:12:20,365 দেখলে? এটা সম্পূর্ণ স্বাভাবিক! 228 00:12:20,445 --> 00:12:22,805 ইতিবাচক মন্তব্য আমাকেও খুশি করে! 229 00:12:22,885 --> 00:12:25,165 কিন্তু মনে রেখো, এটা আন্তরিক নয়। 230 00:12:25,245 --> 00:12:27,165 ওই সব লোক তোমাকে সত্যিই চেনে না। 231 00:12:27,245 --> 00:12:29,765 কত ভালবাসা তুমি পাও তাতে কিছু যায় আসে না, 232 00:12:29,845 --> 00:12:30,861 বরং কার কাছ থেকে পাও সেটা গুরুত্বপূর্ণ। 233 00:12:30,885 --> 00:12:32,885 [লিজা নোভাক আপনাকে ব্লক করেছে] 234 00:12:49,645 --> 00:12:51,725 লেনি- ১৩ মিনিট ধরে অনলাইনে ছিল 235 00:12:54,485 --> 00:12:57,405 এই, এক মিনিট সময় আছে হাতে? 236 00:12:58,805 --> 00:13:00,325 এই ইন্টারনেট জিনিসটা সত্যিই ভীতিকর। 237 00:13:00,405 --> 00:13:02,805 শুধু একবার ভুল বোতাম টিপলে, অলরেডি এটা... 238 00:13:03,805 --> 00:13:07,045 কাজ শুরু করে দেয়। মাঝেমাঝে এরোপ্লেন মোড অন রাখতে হয়। 239 00:13:07,685 --> 00:13:09,765 আরে সোনা, তোকে ছাড়া আমি কীভাবে থাকতাম? 240 00:13:30,725 --> 00:13:31,805 রিনসেন টাউন 241 00:13:31,885 --> 00:13:34,885 একটি সন্তান দত্তক নেওয়ার নথিপত্র... 242 00:13:37,565 --> 00:13:39,965 ডিয়ার মিসেস স্যান্ডার, 243 00:13:41,245 --> 00:13:43,845 সংযুক্ত... একটি পালক সন্তানের জন্য আবেদনের প্রয়োজনীয় নথি। 244 00:13:46,565 --> 00:13:48,165 পালিত সন্তান 245 00:14:00,205 --> 00:14:02,285 এখন ফ্রি। কী ব্যাপার? 246 00:14:02,365 --> 00:14:04,445 মনে হয় লিজা ড্যানের সাথে ডেট করছে... 247 00:14:12,045 --> 00:14:13,725 ওহ, কোনো ব্যাপার না। 248 00:14:15,885 --> 00:14:18,725 তুই ঠিক আছিস তো? 249 00:14:20,405 --> 00:14:22,565 মনে হয় আমি মরে গেলে... 250 00:14:22,645 --> 00:14:25,925 মা আমার যায়গায় অন্য কাউকে আনতে চায়। 251 00:14:29,565 --> 00:14:32,965 হ্যাঁ, ভালোই আছি। 252 00:14:34,605 --> 00:14:36,886 CCSHARP: পরে আর এক রাউন্ড হবে? LXAM: পরে ট্রেনিং এ বাইরে যাবো 253 00:14:38,125 --> 00:14:40,045 কিরা: সবকিছু ঠিক আছে? লেনি: সত্যিই খারাপ একটা দিন 254 00:14:42,245 --> 00:14:46,045 আমার মা একটা শিশুকে দত্তক নিতে চায়৷ 255 00:14:53,525 --> 00:14:57,205 কিরা: কথা বলতে চাইলে... কল করো 256 00:15:07,245 --> 00:15:09,165 আরে, এটা তো ভালো খবর। 257 00:15:09,245 --> 00:15:11,685 আমরা ফৌজদারি অভিযোগ বাদ দিই, আর বুবা সম্পর্কে... 258 00:15:12,165 --> 00:15:13,845 ওর ব্যাপারে চিন্তা করতে হবে না। 259 00:15:14,165 --> 00:15:17,525 কিছু একটা পাবই। সব ঠিক আছে। 260 00:15:18,085 --> 00:15:20,605 হ্যাঁ। সবকিছু ঠিক আছে। 261 00:15:22,205 --> 00:15:24,165 চলো, তোমাকে পৌঁছে দিই। 262 00:15:24,445 --> 00:15:26,005 মনে হয় তোমার বাবা আসছে না। 263 00:15:27,205 --> 00:15:29,645 আমি যখন ছোট ছিলাম তখনকার গল্প বলতে পারি। 264 00:15:29,725 --> 00:15:32,445 মনে আছে একবার মাতাল হয়ে আমরা সিটি হলের সামনে... 265 00:15:32,525 --> 00:15:34,245 মার্কো রিফার্ট! 266 00:15:36,165 --> 00:15:38,405 আমাদের এখানে আগে কখনো কি একজন জাতীয় ক্রীড়াবিদ এসেছে? 267 00:15:38,485 --> 00:15:41,285 হ্যাঁ, আমি দুটি দুর্দান্ত ম্যাচ খেলেছি, সেটা আমি মেনে নিচ্ছি। 268 00:15:41,365 --> 00:15:47,005 আমি নিশ্চিত যে একজন ডিলার হতে ইচ্ছুককে বেবিসিট করার চেয়ে তোমার হাতে অন্য অনেক কাজ আছে, তাই না? 269 00:15:47,085 --> 00:15:48,685 আমি এইমাত্র ড্যানিয়েলকে বলছিলাম... 270 00:15:48,765 --> 00:15:52,165 তারপরে আবার, রিনসেনে সত্যিই এর থেকে ভাল কিছু করারও নেই। 271 00:15:52,245 --> 00:15:53,565 চলো যাওয়া যাক। 272 00:15:54,005 --> 00:15:57,325 যদি কোন অবৈধভাবে পার্ক করা কালো পোর্শে কেয়েন দেখতে পাও, 273 00:15:57,405 --> 00:15:59,805 তাকে টিকিট ধরাবে না, ঠিক আছে? চলো যাই। 274 00:16:00,965 --> 00:16:03,565 কী হলো? এখানে থাকতে চাও? 275 00:16:03,645 --> 00:16:05,685 আজ না হলে কাল, তোমার স্থানও এই শুয়োরদের মধ্যেই হবে। 276 00:16:07,565 --> 00:16:10,125 মানে, পুলিশ অফিসারদের কথা বলছি। চলো যাই। 277 00:16:11,205 --> 00:16:12,925 আমার মতে... 278 00:16:13,845 --> 00:16:17,245 ড্যানিয়েল নিজের চরিত্রের দৃঢতা দেখিয়েছে আর দায়িত্বও নিয়েছে। 279 00:16:17,325 --> 00:16:20,485 আর এর জন্য, ও বাবার কাছ থেকে একটু সম্মান পেতেই পারে। 280 00:16:20,765 --> 00:16:24,165 শুনতে কিউট লাগছে। মনে হয় তুমি খুব বেশি ক্যাট স্টিভেনস শোনো। 281 00:16:24,325 --> 00:16:25,605 এসো, চলো এবার। 282 00:16:26,245 --> 00:16:27,525 বিশ্বাস থাকা গুরুত্বপূর্ণ। 283 00:16:29,085 --> 00:16:30,445 বিশেষ করে বাবা ও ছেলের মধ্যে। 284 00:17:05,325 --> 00:17:08,165 একবার ভেবে দ্যাখ। কতজন মানুষ প্রতিদিন ডার্কনেট ব্যবহার করে? 285 00:17:09,045 --> 00:17:10,325 ধারণা নেই। 286 00:17:10,405 --> 00:17:12,285 - ২ মিলিয়ন। - জার্মানিতে? 287 00:17:13,205 --> 00:17:15,885 - বিশ্বব্যাপী। - সত্যি? খুব বেশি নয় তাহলে। 288 00:17:16,245 --> 00:17:19,085 - ক্লিয়ার ওয়েবে কতজন আছে? - ৪ বিলিয়ন। 289 00:17:19,685 --> 00:17:20,925 হ্যাঁ, তুই সেটা কীকরে জানলি? 290 00:17:21,005 --> 00:17:23,605 আমরা একবার একটা অনলাইন স্টোর খুলতে চেয়েছিলাম। মনে আছে? 291 00:17:25,485 --> 00:17:28,645 দোকান ব্যবস্থা উত্তরোত্তর উন্নত হচ্ছে, কিন্তু আমাদের বৃদ্ধি নেই বললেই চলে। 292 00:17:28,725 --> 00:17:32,365 ভিজিটরদের প্রতিক্রিয়া ফাটাফাটি এলেও, খুব বেশি মানুষের কাছে পৌঁছাচ্ছে না। 293 00:17:32,845 --> 00:17:35,285 আমরা যদি শুধু ডার্কনেটে থাকি, মিলিয়ন ডলার উপার্জন কখনই সম্ভব হবে না! 294 00:17:35,365 --> 00:17:36,925 সব পরিশ্রম বৃথা যাবে। 295 00:17:38,165 --> 00:17:39,525 আমাদের ক্লিয়ার ওয়েবে যেতে হবে। 296 00:17:43,605 --> 00:17:44,685 ক্লিয়ার ওয়েব? 297 00:17:44,765 --> 00:17:46,645 তাহলে স্কুলে বিক্রি করলেই হয়, ড্যানের মতো? 298 00:17:46,885 --> 00:17:50,565 ড্যান হলো শুধু একটা মাছি। মৌমাছিরা যা করে সেটাই মূল্যবান। 299 00:17:51,205 --> 00:17:54,085 আর মৌমাছিদের একজন হচ্ছে একটা ক্রিপ্টো-জিনিয়াস। 300 00:17:54,845 --> 00:17:57,605 - কিন্তু তবুও... - যদি না সেই জিনিয়াস বলে যে 301 00:17:57,685 --> 00:18:01,885 একটা ক্লিয়ার ওয়েব শপকে ডার্কনেট শপের মতো হদিশহীন করা যায় না। 302 00:18:03,165 --> 00:18:04,805 আমাদের লজিস্টিকস ম্যানেজার আসছে। 303 00:18:06,565 --> 00:18:07,925 দেখ, অসম্ভব বলব না। 304 00:18:08,205 --> 00:18:11,805 সাতটি প্রক্সি সহ TLS, VPN ক্যাসকেড। সার্ভারটা আইসল্যান্ড থেকে চালাব 305 00:18:11,885 --> 00:18:13,245 আর ডোমেইন রেজিস্টার হবে চীনে। 306 00:18:13,405 --> 00:18:15,405 ওরা জার্মান আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সহযোগিতা করে না। 307 00:18:15,485 --> 00:18:18,141 ওই জিনিসগুলি মেলবক্সে দেওয়া থাকলে, কোন কিছুতেই আর আমাদের সন্ধান পাবে না। 308 00:18:18,165 --> 00:18:21,245 ওই যে! ওটা পেয়েছে! বলেছিলাম না ও খুশি হবে! 309 00:18:21,325 --> 00:18:23,965 হ্যাঁ, একটা ক্লিয়ার ওয়েব শপ মানে প্রচুর কাজ। 310 00:18:25,045 --> 00:18:26,445 মরিটজ, সেটা ভেবে দ্যাখ। 311 00:18:26,805 --> 00:18:29,005 জীবনে এটাই কি সত্যি তুই করতে চাস? 312 00:18:29,085 --> 00:18:30,685 পেশাগতভাবে মাদক বিক্রি? 313 00:18:31,925 --> 00:18:33,125 অবশ্যই না! 314 00:18:34,285 --> 00:18:37,325 রিড হেস্টিংস নেটফ্লিক্স শুরু করার আগে ভ্যাকুয়াম ক্লিনার বিক্রি করতেন। 315 00:18:37,405 --> 00:18:38,325 এটা শুধু উন্নয়নের একটা পদক্ষেপ। 316 00:18:38,405 --> 00:18:40,645 - উন্নয়নের পদক্ষেপ? - হ্যাঁ, একটা স্টেপিং স্টোন। 317 00:18:41,125 --> 00:18:42,685 ও এখন আমাদের উপহারটা নিয়ে যাচ্ছে। 318 00:18:44,565 --> 00:18:46,285 - এখন কী করছে ও? - হাহ? 319 00:18:52,325 --> 00:18:54,005 - মাথা নামা! - ধ্যুস। 320 00:18:54,325 --> 00:18:56,485 তাকাস না! 321 00:19:02,285 --> 00:19:03,445 ফেলে দিল নাকি? 322 00:19:05,245 --> 00:19:06,605 এ কী রে ভাই? 323 00:19:07,205 --> 00:19:09,645 দিনকাল ওদের তত খারাপও যাচ্ছে না বলে মনে হয়। 324 00:19:10,925 --> 00:19:13,725 কিরা: এই হচ্ছে সেই মেয়ে যে তোমাকে সবসময় DOTA'তে হারায়। [DOTA - একটা গেম] 325 00:19:14,565 --> 00:19:15,565 কে ওটা? 326 00:19:17,485 --> 00:19:18,645 এটা কার প্রোফাইল? 327 00:19:19,605 --> 00:19:21,165 DOTA'র একটা মেয়ে। 328 00:19:22,165 --> 00:19:24,325 জার্মান লিডারবোর্ডে ২৯ নম্বরে আছে। 329 00:19:28,045 --> 00:19:30,605 কিরা: ইনস্টাগ্রামে তোমার নাম কী? 330 00:19:32,925 --> 00:19:34,445 মনে হয় লিসা ড্যানকে ডেট করছে। 331 00:19:36,805 --> 00:19:38,365 আমাদের মাছি হতে হবে না। 332 00:19:38,445 --> 00:19:40,205 আমাদের বোতলটা উল্টাতে হবে, লেনি। 333 00:19:41,685 --> 00:19:43,005 আমাদের ক্লিয়ার ওয়েবে যেতে হবে। 334 00:19:48,245 --> 00:19:49,765 "আর তাই আমি ভয়ে ইতস্তত করি। 335 00:19:49,845 --> 00:19:53,005 স্বর্গ এবং মর্ত্যের স্বর্ণালী এক আভা খেলা করে আমার চারপাশ জুড়ে... 336 00:19:53,085 --> 00:19:54,805 নিঃসীম এক শূন্যতা অবলোকন করি, 337 00:19:55,245 --> 00:19:57,645 যে শূন্যতা পিশাচের ন্যায় কুড়ে কুড়ে খায় সবাইকে।" 338 00:19:59,805 --> 00:20:03,685 এই বইটা বের হওয়ার পর যে বহু লোক আত্মহত্যা করেছে তাতে আশ্চর্যের কিছু নেই। 339 00:20:03,765 --> 00:20:05,245 এটা সত্যি। অনলাইনে তাই লেখা! 340 00:20:05,325 --> 00:20:07,925 তুমি শীঘ্রই কিছু না পেলে আমাকেও আত্মহত্যা করতে হবে। 341 00:20:07,965 --> 00:20:10,885 ১৬৫ পৃষ্ঠা ধরে, লোকটা মহিলার জন্য শোক প্রকাশ করেছে, 342 00:20:10,965 --> 00:20:13,365 যেন ভালোবাসা ছাড়া জীবনে আর কিছুই নেই! 343 00:20:13,445 --> 00:20:15,925 এদিকে তার একটা সত্যিকারের চাকরিও নেই! বাজে গল্প। 344 00:20:16,005 --> 00:20:18,645 এটা একটা রোমান্টিক গল্প। আমার ভালো লেগেছে। 345 00:20:19,005 --> 00:20:22,525 - এর থেকে মনে পড়ল, ড্যানের কী খবর? - ওর আবার কী হলো? 346 00:20:22,605 --> 00:20:24,565 "হ্যাশট্যাগ, সেরোটোনিন হলো সেরোটোনিন"? 347 00:20:25,445 --> 00:20:27,845 - ও এটা পোস্ট করেছে? - হাজার হাজার লাইক পড়েছে। 348 00:20:27,925 --> 00:20:30,245 স্কুলের ওই অসামাজিকটার সঙ্গে তিন বছর কাটানোর পর, 349 00:20:30,325 --> 00:20:32,165 আমাকে কি সরাসরি স্কুলের ওই ড্রাগের নেশাড়ুর কাছে যেতে হবে? 350 00:20:32,205 --> 00:20:33,605 তোর নিশ্চয় ওকে হট মনে হয়। 351 00:20:33,885 --> 00:20:38,365 আমি যদি ওকে হট মনে করি'ও, ওটা শুধু আমার মস্তিষ্কে কিছু রাসায়নিক বিক্রিয়া। 352 00:20:38,805 --> 00:20:40,125 এর জন্য কোন লোকের দরকার নেই। 353 00:20:40,205 --> 00:20:41,541 সক্রিয় উপাদান সেরোটোনিন সহ একটি ড্রাগ 354 00:20:41,565 --> 00:20:43,245 সেরোটোনিন হলো সেরোটোনিন। 355 00:21:03,285 --> 00:21:05,725 সবকিছু আছে তো? চাস একটু কফি বানিয়ে দিই? 356 00:21:06,205 --> 00:21:08,245 - তুমি কফি খাও? - আমরা ঠিকই আছি। 357 00:21:08,325 --> 00:21:10,805 - আমি কেক ডিফ্রস্ট করে দিতে পারি। - চাই না! 358 00:21:10,885 --> 00:21:13,085 ধন্যবাদ, বাবা, কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা শেষ করতে হবে। 359 00:21:13,165 --> 00:21:14,285 ধন্যবাদ, মিঃ জিমারমান। 360 00:21:14,525 --> 00:21:16,965 কাল পুলিশের কাজটা ভুলে যাস না। 361 00:21:17,045 --> 00:21:19,525 - মরিটজকে একটা ল্যাপটপের ব্যাপারে আমাদের সাহায্য করতে হবে। - বাবা! 362 00:21:27,685 --> 00:21:32,005 এই, আমার জন্মদিন আসছে আর সেটা আমি কয়েকজন বন্ধুর সাথে উদযাপন করতে চাইছিলাম। 363 00:21:32,605 --> 00:21:35,325 আর তুমি ভেবেছিলে আমি এলে আরেকটা জোরদার লড়াই হবে? 364 00:21:35,805 --> 00:21:38,565 না, আমি শুধু ভাবছিলাম। 365 00:21:38,805 --> 00:21:42,725 আমার কাকা অনেক কিছু করেন আর তার একটা ক্লাব রয়েছে। 366 00:21:43,085 --> 00:21:45,165 হ্যাঁ, আর সেই জন্যই... 367 00:21:45,725 --> 00:21:49,125 আমি সত্যিই খুব একটা পার্টি করি না, কিন্তু ভাবছিলাম, আমরা বড় হচ্ছি। 368 00:21:50,165 --> 00:21:51,525 সতেরো। 369 00:21:55,365 --> 00:21:56,365 হ্যাঁ। 370 00:21:59,005 --> 00:22:00,645 আমাকে দেখতে হবে, ঠিক আছে? 371 00:22:01,085 --> 00:22:03,285 এই মুহূর্তে আমি খুবই ব্যস্ত। 372 00:22:03,365 --> 00:22:05,621 লেনির সাথে একটা নতুন প্রকল্প চালাচ্ছি, সেটা সত্যিই ভাল চলছে। 373 00:22:05,645 --> 00:22:07,285 কিন্তু আমন্ত্রণ জানানোর জন্য তোমাকে ধন্যবাদ। 374 00:22:08,525 --> 00:22:09,765 ওটা ছিল আমার বোকামি। 375 00:22:10,325 --> 00:22:13,685 কেননা ড্যান আর লিজা... ওই ছবিটার কারণে? 376 00:22:13,765 --> 00:22:15,005 দেখব, ঠিক আছে? 377 00:22:17,205 --> 00:22:18,205 ঠিক আছে। 378 00:22:41,805 --> 00:22:42,965 সাইন ইন পাসওয়ার্ড 379 00:22:49,565 --> 00:22:51,245 এই, লিজ ফিরে এসেছে! 380 00:22:52,245 --> 00:22:54,365 এই যে বন্ধুরা। অনুমান করো কে ফিরে এসেছে? 381 00:22:55,365 --> 00:22:58,405 অবাক ব্যাপার, তোরা সব এখনও আছিস! অনেক দিন হয়ে গেছে। 382 00:22:59,325 --> 00:23:00,325 হাই। 383 00:23:03,645 --> 00:23:06,085 লেনি! কল করেছিস বলে ভালো লাগলো। 384 00:23:06,165 --> 00:23:07,165 এই। 385 00:23:17,325 --> 00:23:20,365 হ্যাঁ, আমি ফিরে আসতে পেরে খুশি। ধন্যবাদ, qDron. 386 00:23:22,165 --> 00:23:23,565 লিজা! আরে! স্বাগতম! 387 00:23:24,085 --> 00:23:25,085 গেরদা। 388 00:23:26,645 --> 00:23:28,205 SKIPS707: মার্কিন যুক্তরাষ্ট্রে বছরটা কেমন কাটলো? 389 00:23:28,285 --> 00:23:29,805 হ্যাঁ, আমেরিকা দুর্দান্ত ছিল। 390 00:23:29,885 --> 00:23:32,085 প্রতিদিন, নতুন লোকের সাথে আলাপ আর নতুন জায়গা আবিষ্কার করেছি। 391 00:23:32,605 --> 00:23:35,165 নতুন জিনিস চেষ্টা করেছি, নতুন অভিজ্ঞতা হয়েছে। 392 00:23:44,125 --> 00:23:46,765 আরে, হ্যাকারম্যান! তুমি যে, ১০ বছর বাদে! 393 00:23:55,005 --> 00:23:56,965 তোমার পিতামাতার সাথে তোমার সম্পর্ক কি ভালো? 394 00:23:57,005 --> 00:23:58,205 হ্যাঁ। তা আছে, আসলে। 395 00:23:58,525 --> 00:24:01,285 কিন্তু মাঝে মাঝে মনে হয় ওরা আমার বদলে অন্য কাউকে আনতে চায়। 396 00:24:01,365 --> 00:24:04,605 ভাগ শালা, মোটকা গাধা কোথাকার! ফালতু! সব ব্যাটা স্নাইপারস। 397 00:24:04,685 --> 00:24:07,325 সরি। এখন বলা ঠিক হয়নি, কিরা! 398 00:24:08,325 --> 00:24:11,205 তোমার বদলে অন্য কাউকে কেন আনতে চাইবে? 399 00:24:11,285 --> 00:24:12,285 আসলে... 400 00:24:13,325 --> 00:24:14,725 আমি সত্যিই জানি না। 401 00:24:14,805 --> 00:24:18,605 তোমার কি সেরা বন্ধু বলে কেউ নেই যার সঙ্গে এটা নিয়ে কথা বলতে পারো? 402 00:24:18,685 --> 00:24:20,325 হ্যাঁ, আছে। 403 00:24:20,405 --> 00:24:21,981 কিন্তু আমরা বেশিরভাগই প্রকল্প ইত্যাদি নিয়ে কথা বলি। 404 00:24:22,005 --> 00:24:25,765 দ্যাখো, এখন আমায় পেলে! ইন্টারনেট থেকে সম্পূর্ণ অপরিচিত একজন। নিখুঁত! 405 00:24:25,845 --> 00:24:29,605 আমি জানি না। জার্মানিতে ফিরে এলাম এই ধারণা নিয়ে যে সবকিছুর উত্তর আমার জানা। 406 00:24:30,205 --> 00:24:32,805 স্পয়লার জনিত সতর্কতা! অবশ্যই জানতাম না। 407 00:24:34,605 --> 00:24:39,405 আর এখন ফিরে এসে আমি একই রাস্তায় একই গাড়িতে চড়ছি... 408 00:24:40,205 --> 00:24:42,205 আর একই বিরক্তিকর লোকেদের দেখা পাচ্ছি। 409 00:24:43,005 --> 00:24:45,325 পুরো সময়টাই, কেউ অপ্রত্যাশিত কিছু করবে 410 00:24:45,405 --> 00:24:47,685 এই আশায় তুমি অপেক্ষা করো। 411 00:24:50,925 --> 00:24:51,925 মাল্টিবিলিওনেয়ার? 412 00:25:00,965 --> 00:25:03,405 তুমি এখনও তোমার ইন্সটাগ্রাম নাম আমাকে বলোনি 413 00:25:14,445 --> 00:25:16,365 আমার ইনস্টাগ্রাম নাম হলো 414 00:25:25,485 --> 00:25:26,765 লেনি: আমি আসলে ইনস্টাগ্রাম ব্যবহার করি না। 415 00:26:03,605 --> 00:26:05,845 এখনকার মত কোনো পোক্ত প্রমাণ দিলেই চলবে। 416 00:26:06,365 --> 00:26:09,085 দুর্ভাগ্যবশত, আমরা প্রিপেইড ফোনেও কিছু খুঁজে পাইনি। 417 00:26:09,165 --> 00:26:11,405 এই সেদিন হ্যাকারদের সম্পর্কে একটা তথ্যচিত্র দেখলাম। 418 00:26:11,565 --> 00:26:14,965 এটা ঠিক CSI: Miami'র মত নয়। এটা একটা অত্যন্ত জটিল জিনিস। 419 00:26:15,685 --> 00:26:17,765 তাই খুব একটা আশা করতে পারছি না। 420 00:26:20,565 --> 00:26:21,885 ঢুকতে পারলে নাকি? 421 00:26:23,805 --> 00:26:27,125 না, ওটা একটা এরর ম্যাসেজ ছিল। 422 00:26:27,205 --> 00:26:29,365 এটা সত্যিই খুব জটিল। 423 00:26:29,485 --> 00:26:31,125 দেখলে? বললাম না তোমাকে। 424 00:26:32,125 --> 00:26:34,965 ও একা কাজটা করেনি। সেটা করার মতো বুদ্ধি নেই। 425 00:26:35,045 --> 00:26:39,725 কিন্তু কী করা যাবে? প্রমাণ ছাড়া তো মামলা হয় না। 426 00:26:43,525 --> 00:26:44,525 আচ্ছা... 427 00:26:45,405 --> 00:26:47,885 তুমি কি মেকিং এ মার্ডার দেখেছ? 428 00:26:47,965 --> 00:26:49,885 আমেরিকায় যা হচ্ছে তা অর্থহীন। 429 00:26:50,525 --> 00:26:53,405 ওরা কোনো প্রমাণ ছাড়াই ওকে হাজতে রাখতে পারে। 430 00:26:54,205 --> 00:26:56,445 অবশ্য, এখানে জার্মানিতে ব্যাপারটা একটু আলাদা। 431 00:26:56,525 --> 00:26:57,525 গণতন্ত্র। 432 00:26:58,645 --> 00:26:59,565 ক্রয় 433 00:26:59,645 --> 00:27:01,925 প্রথমে ভেবেছিলাম বুবাকে আলবেনিয়া ফেরত পাঠাব। 434 00:27:02,605 --> 00:27:05,885 কিন্তু কী হলো জানো? দেখা গেল সে আলবেনিয়ান নয়। 435 00:27:06,085 --> 00:27:09,765 ওর নাম বুবা নয়, জ্যাকব অটো। আর ও সারব্রুকেনের বাসিন্দা। 436 00:27:09,925 --> 00:27:12,885 আমি বলব, আমাদের ছোট "স্পেশাল এজেন্ট" ড্যানিয়েলের 437 00:27:12,965 --> 00:27:14,421 ভয় পাওয়ার সঙ্গত কারণ আছে। 438 00:27:14,445 --> 00:27:18,205 আমি নিশ্চিত মিঃ অটো বের হওয়া মাত্র কে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে সেটা জানার চেষ্টা করবে। 439 00:27:18,285 --> 00:27:22,005 আর প্রমাণ ছাড়া, আমাদের মিঃ অটোকে শীঘ্রই হেফাজত থেকে মুক্তি দিতে হবে। 440 00:27:23,125 --> 00:27:26,645 যদি না তোমার ছেলে ওর হার্ড ড্রাইভে কিছু প্রমাণের সন্ধান পায়। 441 00:27:33,765 --> 00:27:34,765 হার্ড ডিস্ক ফরম্যাট করুন 442 00:27:39,525 --> 00:27:41,205 দুঃখিত, আমার কিছুই করার নেই। 443 00:27:44,525 --> 00:27:51,205 "বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ"