1
00:00:01,000 --> 00:01:29,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
2
00:01:35,120 --> 00:01:37,990
অবশেষে, তুমি আর্মিতে যোগ দিলে।
3
00:01:38,930 --> 00:01:43,370
আমার মনে হচ্ছে, তোমাকে এখনো ফ্লেইম
অ্যালকেমি আর্ট শিক্ষা দেয়ার সময় আসেনি।
4
00:01:43,370 --> 00:01:45,570
এখনো আসেনি, মাস্টার?
5
00:01:45,990 --> 00:01:50,750
আপনি আমাকে এখন পর্যন্ত
কেবল অ্যালকেমির মূল সূত্র শিখিয়েছেন।
6
00:01:51,170 --> 00:01:52,870
অবশ্যই।
7
00:01:52,870 --> 00:02:00,540
যে ব্যক্তি মিলিটারির পালতু কুকুর হওয়ার জন্য এত নীচে
নামতে পারে, সে অ্যালকেমির মূল সূত্রগুলোও শেখার যোগ্য না।
8
00:02:01,050 --> 00:02:04,560
আপনি বলেছিলেন না, অ্যালকেমি
মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত?
9
00:02:06,860 --> 00:02:13,300
মাস্টার, বর্তমানে আমরা প্রতিবেশি দেশসমূহের হুংকারে তটস্থ,
তাই আমাদের সেনাবাহিনীকে শক্তিশালী করা ব্যতীত গত্যন্তর নেই।
10
00:02:13,690 --> 00:02:16,160
মানুষের রক্ষার্থে অ্যালকেমির প্রয়োজন অনস্বীকার্য।
11
00:02:16,160 --> 00:02:18,110
একই অজুহাত শুনতে শুনতে কান জ্বালাপোড়া করছে।
12
00:02:25,270 --> 00:02:27,120
আমি এখানে বসে এসব দেখতে পারবো না।
13
00:02:27,840 --> 00:02:31,910
আপনার মতো একজন প্রতিভাবান
মানুষ দারিদ্রতার কষাঘাতে পিষ্ট।
14
00:02:32,540 --> 00:02:34,170
দয়া করে একজন স্টেট আলকেমিস্ট হন।
15
00:02:34,670 --> 00:02:36,410
তাহলে আপনার অন্য এক্সপেরিমেন্টগুলোও করতে পারবেন।
16
00:02:36,410 --> 00:02:39,420
অনেক আগেই আমার এক্সপেরিমেন্টগুলো শেষ করেছি।
17
00:02:40,240 --> 00:02:41,640
কী...
18
00:02:42,480 --> 00:02:45,410
সবচেয়ে শক্তিশালী অ্যালকেমি।
19
00:02:45,410 --> 00:02:48,820
যদিও সেটা ব্যবহারের নির্ভর করে,
কিন্তু ওটা দু'মুখো তরবারি ।
20
00:02:49,280 --> 00:02:51,520
আমি সেই এক্সপেরিমেণ্ট সম্পন্ন করেছি।
21
00:02:51,980 --> 00:02:54,650
এবং আত্মতৃপ্ত হয়েছি।
22
00:02:57,530 --> 00:03:03,430
অ্যালকেমিস্টদেরকে অবশ্যই সারাজীবন
ট্রুথের প্রতি সংগ্রাম অব্যাহত রাখতে হয়।
23
00:03:03,860 --> 00:03:08,200
তারা চিন্তাভাবনা বন্ধ করামাত্রই মারা যায়।
24
00:03:08,830 --> 00:03:12,270
সে হিসেবে আমি অনেক আগেই মরে গেছি।
25
00:03:13,040 --> 00:03:14,040
মাস্টার!
26
00:03:17,210 --> 00:03:18,250
মাস্টার!
27
00:03:18,250 --> 00:03:19,170
মাস্টার হোকায়ি!
28
00:03:19,900 --> 00:03:22,390
আমার মেয়েকে দেখে রেখো...
29
00:03:23,050 --> 00:03:28,180
আমার গবেষণার সকল তথ্য... তার সাথে...
30
00:03:38,130 --> 00:03:42,370
সবকিছু আপনার উপর চাপিয়ে দেয়ায় দুঃখিত।
31
00:03:42,370 --> 00:03:44,040
সেটা নিয়ে ভেবো না।
32
00:03:44,040 --> 00:03:45,790
একজন প্রাক্তন ছাত্র হিসেবে এটা আমার কর্তব্য।
33
00:03:47,130 --> 00:03:50,560
প্রয়োজনে আমার সাথে দেখা করতে সংকোচ করো না।
34
00:03:53,860 --> 00:03:57,800
সৈনিক হওয়ায় তুমিও কি আমাকে ঘৃণা করো?
35
00:03:58,310 --> 00:04:02,280
যেমনটা সবাই বলে, আমি হয়তো নর্দমার
কীটের মতো রাস্তার পাশে মরে পড়ে থাকবো।
36
00:04:02,840 --> 00:04:10,410
তারপরও, যেহেতু আমি দেশকে রক্ষা করতে পারছি,
তাই সেসব নিয়ে আমার মাথাব্যথা নেই।
37
00:04:11,840 --> 00:04:14,770
বিরক্ত করে থাকলে দুঃখিত,
এটা আমার বাল্যকালের স্বপ্ন।
38
00:04:16,040 --> 00:04:16,970
না।
39
00:04:17,360 --> 00:04:19,390
আমি মনে করি, এটা প্রশংসনীয় স্বপ্ন।
40
00:04:21,250 --> 00:04:23,650
এমন এক ভবিষ্যত, যেখানে সবাই
সুখময় জীবনযাপন করতে পারবে।
41
00:04:24,220 --> 00:04:25,920
আমি কি আপনার উপর ভরসা করতে পারি?
42
00:04:27,270 --> 00:04:30,770
আমি কি আপনার কাছে আমার
বাবার স্বপ্ন অর্পণ করতে পারি?
43
00:04:43,090 --> 00:04:45,050
হায়াতে, না।
44
00:04:46,720 --> 00:04:47,990
দুঃখিত।
45
00:04:47,990 --> 00:04:50,640
সমস্যা নেই... এটা নতুন কিছু না।
46
00:04:51,670 --> 00:04:52,850
আমি সেটা শুনেছি।
47
00:04:52,850 --> 00:04:54,390
সত্যিই আপনাকে ফুরার প্রেসিডেন্টের
এসিস্টেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে?
48
00:04:55,490 --> 00:04:56,600
হ্যাঁ।
49
00:04:59,990 --> 00:05:01,980
মনে হচ্ছে, তুমি কঠিন সময় পার করেছো।
50
00:05:02,590 --> 00:05:04,530
আমি কাউকে গুলি করিনি।
51
00:05:04,990 --> 00:05:06,320
করতে পারিনি।
52
00:05:10,200 --> 00:05:12,700
না... আসলে আমি নিজেকে বাধ্য করতে পারিনি।
53
00:05:15,090 --> 00:05:16,350
আমি অপদার্থ।
54
00:05:16,940 --> 00:05:19,970
কারণ আমি অপ্রস্তুত ছিলাম।
আমি শুধু অন্যদেরকে বিপদে ফেলি।
55
00:05:21,580 --> 00:05:22,970
কিছু হয়েছে কি?
56
00:05:24,790 --> 00:05:28,640
স্কার উইনরির বাবা-মা'কে খুন করেছিল।
57
00:05:30,930 --> 00:05:35,290
এটা জানার পর আমার মনের মধ্যে
এক ভয়ংকর অনুভূতি হয়েছিল।
58
00:05:36,150 --> 00:05:38,660
মনে হচ্ছিলো, পিস্তলটা হঠাৎ করে
ভয়ংকর কোনো আকৃতি ধারণ করেছে।
59
00:05:39,510 --> 00:05:40,690
আর যখন আমি সম্বিৎ ফিরে পেলাম...
60
00:05:43,050 --> 00:05:47,620
মনে হলো, সে স্কারকে খুন করার
মতো যথেষ্ট পরিমাণ ঘৃণা করে।
61
00:05:48,190 --> 00:05:50,770
আমি তাকে কখনো এতটা কাঁদতে দেখিনি,
যতটা সে স্কার চলে যাওয়ার পর কেঁদেছিল।
62
00:05:53,160 --> 00:05:54,420
আমি খুবই অপদার্থ।
63
00:05:55,040 --> 00:05:58,500
আমি তাকে একেবারেই বুঝিনি।
64
00:05:58,910 --> 00:06:01,910
তুমি এসব জিনিস নিয়ে উদ্বিগ্ন হওয়ার
সময় পাচ্ছো কারণ তুমি জীবিত ফিরে এসেছো।
65
00:06:03,590 --> 00:06:05,250
তবে তোমাকে বাঁচতে হবে...
66
00:06:05,950 --> 00:06:07,870
তোমার নিকট গুরুত্বপূর্ণ মানুষদের খাতিরে।
67
00:06:09,260 --> 00:06:10,520
উইনরিকে রক্ষা করতে হবে তোমার।
68
00:06:11,740 --> 00:06:14,390
তুমি তাকে ভালোবাসো, তাই না?
69
00:06:17,470 --> 00:06:19,530
ন-না! আ-আ!
70
00:06:19,530 --> 00:06:21,870
স-সে শুধু একজন বাল্যবন্ধু।
71
00:06:21,870 --> 00:06:23,060
বলতে পারেন, পরিবারেরই একজন সদস্য।
72
00:06:23,060 --> 00:06:25,930
ভাই তার বোনকে রক্ষা
করাটা অস্বাভাবিক কিছু নয়!
73
00:06:25,930 --> 00:06:26,300
উম্ম...
74
00:06:26,300 --> 00:06:27,400
দুঃখিত।
75
00:06:28,170 --> 00:06:31,240
মনে হচ্ছে, এটা তোমার কাছে বোঝা ছিল।
76
00:06:36,780 --> 00:06:40,500
আপনি কি কখনো এটাকে বোঝা মনে করেছেন?
77
00:06:41,250 --> 00:06:46,330
আমার আর সে অভিযোগ করার অধিকার নেই।
78
00:06:47,810 --> 00:06:50,760
আমি অনেক মানুষের জীবন কেড়ে নিয়েছি।
79
00:06:51,340 --> 00:06:56,020
এ পথ আমি নিজেই বেছে নিয়েছি।
80
00:06:57,780 --> 00:06:58,930
ইশবালের দিকে ইঙ্গিত করছেন?
81
00:07:01,270 --> 00:07:04,650
ইশবাল সম্পর্কে জিজ্ঞেস করতে পারি?
82
00:07:09,310 --> 00:07:11,030
সবকিছু খুলে বলো।
83
00:07:11,490 --> 00:07:15,030
তোমরা বেজন্মারা সেখানে কী করেছিলে?
84
00:07:16,720 --> 00:07:20,530
ইশবাল পাহাড়ঘেড়া, বালুকাময় জায়গা ছিল,
যেখানে জীবনধারণ করা বেশ কঠিন।
85
00:07:21,130 --> 00:07:28,720
এমন একটা পরিবেশে স্বাভাবিকভাবেই সেখানকার অধিবাসীরা
অসভ্য জীবন এবং কঠোর নিয়মতান্ত্রিক ধর্ম মেনে চলতে অভ্যস্ত ছিল।
86
00:07:29,220 --> 00:07:36,050
তবে কিছু লোক আমেস্ট্রিসদের
অধীনে থাকতে রাজি ছিল না।
87
00:07:37,160 --> 00:07:38,480
আর তখনই...
88
00:07:43,570 --> 00:07:49,360
শুধু একটা বুলেটে সেই অসন্তোষ ক্রোধে
পরিণত হয়ে পুরো ইশবালে ছড়িয়ে পড়ে।
89
00:07:54,130 --> 00:07:59,470
সেই দাঙ্গা গৃহযুদ্ধের রূপ ধারণ করে
এবং তা সাত বছর পর্যন্ত অব্যাহত থাকে।
90
00:08:02,130 --> 00:08:05,790
অতঃপর মাত্র একটা ডকুমেণ্ট সবকিছু শেষ করে দেয়।
91
00:08:07,020 --> 00:08:09,460
৩০৬৬ নং এক্সিকিউটিভ অর্ডার।
92
00:08:10,060 --> 00:08:13,090
ইশবাল বিনাশ শুরু হয়,
93
00:08:13,500 --> 00:08:14,930
শুধুমাত্র একটা কাগজের পৃষ্ঠার কারণে।
94
00:08:32,200 --> 00:08:34,360
সেটা সাক্ষাত নরক ছিল।
95
00:08:35,750 --> 00:08:38,640
বাতাস মৃত লাশ ও গান পাউডারে দূষিত ছিল।
96
00:08:39,010 --> 00:08:41,800
এবং বালি ছিল রক্তে সিক্ত।
97
00:08:48,320 --> 00:08:54,840
একজন পদাতিক সৈন্য এলোপাথাড়ি গুলি
করতে পারে, ভাগ্য সহায় হলে কারো গায়ে লেগে যায়।
98
00:08:55,350 --> 00:08:57,140
কিন্তু স্নাইপিং হলো ভিন্ন।
99
00:08:57,570 --> 00:09:00,470
ট্রিগার চাপলে অবশ্যই কেউ না কেউ মরবেই।
100
00:09:01,360 --> 00:09:05,490
দু’টি গ্রুপ এ ক্ষেত্রে প্রায় কাছাকাছি ছিল...
101
00:09:05,490 --> 00:09:06,870
এক স্নাইপাররা...
102
00:09:08,440 --> 00:09:10,820
দুই স্টেট আলকেমিস্টরা।
103
00:09:13,000 --> 00:09:17,950
আমার নাম বাস্কু গ্রান, আইরন ব্লাড আলকেমিস্ট।
104
00:09:18,610 --> 00:09:19,950
লোহা এবং রক্ত।
105
00:09:19,950 --> 00:09:22,370
অন্য কথায়, অস্ত্র এবং সৈন্য।
106
00:09:22,550 --> 00:09:27,540
সম্মুখভাগে দাঁড়াতে আমার
চেয়ে বেশি যোগ্য আর কে হতে পারে?
107
00:10:05,250 --> 00:10:06,650
শালার!
108
00:10:06,650 --> 00:10:08,250
ইশবাল হারামিরা!
109
00:10:08,500 --> 00:10:11,600
কত... কতবড় দুঃসাহস তোদের!
110
00:10:14,330 --> 00:10:15,050
রয়!
111
00:10:15,570 --> 00:10:16,770
রয় মাস্তাংগ!
112
00:10:20,590 --> 00:10:22,480
তুমিও এখানে ছিলে।
113
00:10:22,480 --> 00:10:23,990
অনেক দিন পর দেখা।
114
00:10:23,990 --> 00:10:25,310
কিন্তু মিয়া,
115
00:10:25,590 --> 00:10:27,680
তোমার চোখ অন্য রকম লাগছে।
116
00:10:30,590 --> 00:10:32,310
তোমারটাও।
117
00:10:32,930 --> 00:10:34,630
আমাদের সকলের চোখেই খুনের ছাপ।
118
00:10:35,560 --> 00:10:36,820
হ্যাঁ।
119
00:10:38,500 --> 00:10:44,140
আমরা এ দেশের ভবিষ্যত নিয়ে
মিলিটারি একাডেমিতে কথা বলেছিলাম, তাই না?
120
00:10:44,140 --> 00:10:45,080
হ্যাঁ।
121
00:10:45,970 --> 00:10:47,830
এক সুন্দর ভবিষ্যত।
122
00:10:48,350 --> 00:10:50,380
ক্যাপ্টেন, আপনার নামে একটা চিঠি এসেছে।
123
00:10:50,380 --> 00:10:52,330
ধন্যবাদ।
124
00:10:53,500 --> 00:10:55,060
ওয়াও!
125
00:10:55,060 --> 00:10:55,840
ক-কী?
126
00:10:56,010 --> 00:10:57,960
আমার মধুর ভবিষ্যত।
127
00:10:57,960 --> 00:11:00,020
তার নাম গ্রেসিয়া!
128
00:11:00,020 --> 00:11:03,900
সে আমার সেন্ট্রালে ফেরার পথ চেয়ে আছে।
129
00:11:04,750 --> 00:11:05,850
একা...
130
00:11:07,720 --> 00:11:10,270
যদি অন্য কেউ তাকে চুরি করে নিয়ে যায়?
131
00:11:10,490 --> 00:11:15,190
না, গ্রেসিয়া আমার মতো একজন
সুপুরুষকে ধোঁকা দিতে পারে না।
132
00:11:15,190 --> 00:11:16,840
না, না, কিন্তু এখনো...
133
00:11:16,840 --> 00:11:19,550
হিউজ, আমি তোমায় সর্তক করছি।
134
00:11:20,010 --> 00:11:22,630
এসব জিনিস মুভি ও বইয়ে অনেক হয়।
135
00:11:23,080 --> 00:11:25,780
যে লোক যুদ্ধক্ষেত্রে তার
প্রেমিকাকে নিয়ে কথা বলে...
136
00:11:25,780 --> 00:11:26,890
সে দিনশেষে মারা পড়ে।
137
00:11:27,680 --> 00:11:29,170
ওই!
138
00:11:33,220 --> 00:11:35,900
এই জিনিসটাই আমাকে বাঁচিয়ে রাখছে।
139
00:11:37,330 --> 00:11:41,480
শুধুমাত্র এ চিঠিটাই আমাকে আগামীকালের স্বপ্ন দেখায়।
140
00:11:42,340 --> 00:11:45,390
এই অনন্ত যুদ্ধেও।
141
00:11:46,490 --> 00:11:49,010
ঠিক বলেছো। যুদ্ধ শেষ
হওয়ার কোনো নাম-গন্ধও নেই।
142
00:11:49,440 --> 00:11:55,650
যত সৈন্যই সরবরাহ করা হোক না কেন,
এ মরুভূমি পানির মতো তা গিলে ফেলবে।
143
00:11:56,620 --> 00:11:59,970
আমরা কষ্ট সহ্য করে জয়
ছিনিয়ে আনি, কিন্তু তারপর?
144
00:12:00,580 --> 00:12:02,400
কেবলই বালু।
145
00:12:02,400 --> 00:12:06,980
হ্যাঁ, এ যুদ্ধ নিছক দাঙ্গা দমনের জন্য
নয়, বরং তার চেয়ে অনেক বড়ো কিছু।
146
00:12:12,200 --> 00:12:14,830
অনেক দিন পর দেখা, মেজর মাস্তাংগ।
147
00:12:15,730 --> 00:12:17,340
আমায় মনে আছে?
148
00:12:17,910 --> 00:12:19,390
কী ভয়ানক।
149
00:12:19,860 --> 00:12:20,840
এমনকি এই মেয়েটির...
150
00:12:21,610 --> 00:12:23,560
চোখও এখন খুনিদের মতো।
151
00:12:34,340 --> 00:12:36,100
দয়া করে বলুন, মেজর।
152
00:12:36,830 --> 00:12:41,320
সৈনিকদের কর্তব্য জনগণকে রক্ষা করা।
এর পরিবর্তে কেন আমরা তাদেরকে খুন করছি?
153
00:12:42,470 --> 00:12:47,840
অ্যালকেমি মানুষের সুখ বয়ে আনার কথা,
কিন্তু কেন সেটা মানুষ খুনে ব্যবহার হচ্ছে?
154
00:12:48,950 --> 00:12:52,700
কারণ এটাই স্টেট আলকেমিস্টদের কাজ।
155
00:12:52,700 --> 00:12:57,450
কেন সৈনিকরা মানুষ খুন করছে?
156
00:12:57,450 --> 00:13:00,590
কারণ আমাদের তা করার নির্দেশ দেয়া হয়েছে।
157
00:13:01,130 --> 00:13:02,670
ভুল বললাম?
158
00:13:03,190 --> 00:13:06,320
তুমি আমাদের এই ভয়ংকর
ট্রাজেডি মেনে নিতে বলছো?
159
00:13:06,820 --> 00:13:09,760
ঠিক আছে... উদাহরণ স্বরূপ...
160
00:13:10,000 --> 00:13:15,450
ওই মেয়ে, তোমার চেহারা বলছে,
“আমি স্বেচ্ছায় এগুলো করছি না।”
161
00:13:16,740 --> 00:13:21,520
তুমি কি বুকে হাত দিয়ে
বলতে পারবে, একবারও...
162
00:13:21,830 --> 00:13:27,270
তোমার শত্রুকে সফলতার সাথে স্নাইপ
করার পর নিজের দক্ষতায় অভির্ভূত হওনি?
163
00:13:27,650 --> 00:13:28,930
মিস স্নাইপার।
164
00:13:29,530 --> 00:13:31,150
হয়েছে হয়েছে!
165
00:13:31,750 --> 00:13:35,960
আমার দৃষ্টিকোণ থেকে,
আমি তোমাদেরকে বুঝতে পারবো না।
166
00:13:35,960 --> 00:13:38,830
যুদ্ধক্ষেত্র হলো, খুনের উন্মুক্ত ময়দান।
167
00:13:40,860 --> 00:13:44,340
তুমি কি হাতে রক্ত লাগানোর
প্রস্তুতি ছাড়াই এ উর্দিটা গায়ে চড়িয়েছো?
168
00:13:46,020 --> 00:13:49,090
মৃত্যু থেকে মুখ ফিরিয়ে নিয়ো
না, বরং তার চোখে চোখ রাখো।
169
00:13:49,370 --> 00:13:53,850
খুন করার সময় শত্রুর দিকে সরাসরি তাকাবে।
170
00:13:54,500 --> 00:13:56,350
এবং তাকে ভুলবে না।
171
00:13:56,560 --> 00:13:59,190
তোমার শত্রুও তোমাকে আজীবন স্মরণ রাখবে।
172
00:14:02,140 --> 00:14:04,380
ওহ, সময় হয়ে গেছে।
173
00:14:04,880 --> 00:14:06,640
কাজে যেতে হবে।
174
00:14:07,890 --> 00:14:09,330
আমারও যেতে হবে।
175
00:14:09,710 --> 00:14:11,190
দেখা হবে, রয়।
176
00:14:11,190 --> 00:14:12,220
হিউজ।
177
00:14:13,210 --> 00:14:14,700
তুমি কেন যুদ্ধ করছো?
178
00:14:17,060 --> 00:14:18,170
সহজ উওর।
179
00:14:18,170 --> 00:14:21,420
আমি মরতে চাই না। আর কিছু না।
180
00:14:22,240 --> 00:14:24,210
অজুহাত সবসময়ই সাধারণ হয়।
181
00:14:32,050 --> 00:14:35,310
তাহলে এই যুদ্ধের আসল কারণ কী ছিল?
182
00:14:36,780 --> 00:14:37,810
একটা...
183
00:14:38,610 --> 00:14:41,960
কারণ ছিল। একটা ভয়ংকর কারণ ছিল।
184
00:15:15,960 --> 00:15:19,810
তুমি আমাদের রক্ত দিয়ে
ফিলোসফার স্টোন বানিয়েছো?
185
00:15:19,810 --> 00:15:21,850
সে স্টোন দিয়ে কী করেছো?
186
00:15:22,450 --> 00:15:25,680
সেটা মেজর যুলফ যে কিম্বলিকে দেয়া হয়...
187
00:15:25,680 --> 00:15:28,400
ক্রিমসন (রক্তিম বর্ণ) অ্যালকেমিস্ট...
188
00:15:29,020 --> 00:15:33,330
শীতল চক্ষুবিশিষ্ট লোকটা...
বেণী করা বড়ো কালো চুলের অধিকারী?
189
00:15:33,330 --> 00:15:34,400
হ্যাঁ।
190
00:15:35,660 --> 00:15:36,980
ভাইয়া...
191
00:15:39,190 --> 00:15:40,650
আর?
192
00:15:40,650 --> 00:15:45,290
সে-সেই লোকটা পুরো যুদ্ধের
গতিপথে আমূল পরিবর্তন ঘটিয়েছিল।
193
00:15:47,380 --> 00:15:50,550
আহ... কী সুমধুর আওয়াজ।
194
00:15:50,990 --> 00:15:55,170
কী সুমিষ্ট আওয়াজ আমার
পুরো শরীর জুড়ে ধ্বনিত হচ্ছে...
195
00:15:55,170 --> 00:15:59,680
আমার মেরুদণ্ড বিষন্নতায় নাচছে,
আমার কান আনন্দে শিহরিত হচ্ছে।
196
00:15:59,680 --> 00:16:07,190
এ অনুভূতি শুধুমাত্র এখানেই অর্জন করা সম্ভব;
যেখানে জীবন-মৃত্যুর মাঝে ব্যবধান যৎসামান্য।
197
00:16:07,910 --> 00:16:11,070
কী অপূর্ব ক্যারিয়ার!
198
00:16:18,120 --> 00:16:20,170
কী মনোমুগ্ধকর আওয়াজ!!!
199
00:16:20,170 --> 00:16:24,050
অসাধারণ! ফিলোসফার স্টোন!
200
00:16:28,420 --> 00:16:32,470
ইশবাল বিনাশ সম্পন্ন
হওয়া ছিল সময়ের ব্যাপার মাত্র।
201
00:16:33,650 --> 00:16:42,320
আর তখনই, ইশবালের সর্বোচ্চ পাদ্রী রউগ রোয়া তার
লোকদের বাঁচাতে ফুরার প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করে।
202
00:16:43,360 --> 00:16:44,480
আহ?
203
00:16:45,040 --> 00:16:50,190
তো তুমি নিজের জীবনের বিনিময়ে
দশ হাজার ইশবালানের জীবন ভিক্ষা চাও?
204
00:16:50,190 --> 00:16:52,340
ঠিক, আমি-
205
00:16:52,340 --> 00:16:53,490
এত দাম্ভিক হয়ো না।
206
00:16:54,530 --> 00:16:59,930
তুমি বলতে চাচ্ছো, তোমার জীবনের মূল্য
অবশিষ্ট সকল ইশবালানের জীবনের সমান?
207
00:17:00,870 --> 00:17:02,870
হে মানুষ, এত আত্মগরিমা করো না।
208
00:17:03,780 --> 00:17:07,460
সকল মানুষের জীবনের মূল্য সমান সমান।
209
00:17:07,460 --> 00:17:10,130
বেশিও না, কমও না।
210
00:17:10,540 --> 00:17:11,980
আমি এ চুক্তি মানবো না।
211
00:17:11,980 --> 00:17:13,450
আর যুদ্ধও থামাবো না।
212
00:17:13,450 --> 00:17:15,090
তুই দানব!
213
00:17:15,090 --> 00:17:16,510
ঈশ্বরের গজব পড়বে তোর উপর!
214
00:17:16,740 --> 00:17:18,470
"ঈশ্বর"?
215
00:17:18,470 --> 00:17:20,550
কী অদ্ভুত।
216
00:17:20,550 --> 00:17:24,770
এতকিছু করার পরও এখন পর্যন্ত
আমার উপর তো কোনো গজব পড়লো না।
217
00:17:25,520 --> 00:17:30,520
গজব পড়ার জন্য আর
কত ইশবালানদের মারতে হবে?
218
00:17:30,520 --> 00:17:32,220
তুই বেজন্মা...
219
00:17:32,220 --> 00:17:38,530
‘ঈশ্বর’ মানুষের মনগড়া স্বত্তা ব্যতীত কিছুই নয়।
220
00:17:39,190 --> 00:17:46,790
যদি তোরা আমাকে শাস্তি দিতে চাস, তাইলে
ঈশ্বরের উপর ভরসা না করে নিজের হাতে দে!
221
00:17:51,990 --> 00:17:55,550
অবশেষে যুদ্ধ শেষ হলো।
222
00:17:56,010 --> 00:17:59,440
আমাদের বাড়ি ফেরার অনুমতি দেয়া হলো।
223
00:18:00,340 --> 00:18:04,180
পরিশেষে, আমরা সৈনিকরা শুধুমাত্র নর্দমার কীট।
224
00:18:04,380 --> 00:18:05,590
হ্যাঁ।
225
00:18:05,590 --> 00:18:08,730
শুধুমাত্র একজন ব্যক্তিই সীমাহীন ক্ষমতার অধিকারী।
226
00:18:09,420 --> 00:18:12,510
এ কারণেই আমি রক্ষা করবো...
227
00:18:13,370 --> 00:18:15,040
যদিও তারা সংখ্যায় কম...
228
00:18:15,040 --> 00:18:16,790
আমার নিকট গুরুত্বপূর্ণ মানুষকে।
229
00:18:17,720 --> 00:18:21,230
একজন অধীনস্ত অফিসার
তার অধস্তনকে রক্ষা করে।
230
00:18:21,640 --> 00:18:25,160
আমাদের মতো দুর্বল
মানুষের পক্ষেও সেটা করা সম্ভব।
231
00:18:43,820 --> 00:18:48,600
ইশবাল অভিজ্ঞতার পরও
তুমি এই পথ বেছে নিয়েছো?
232
00:18:49,100 --> 00:18:49,950
জি।
233
00:18:50,850 --> 00:18:55,490
অ্যালকেমির মতো এই পৃথিবীও যদি
সমান বিনিময় আইনের উপর প্রতিষ্ঠিত হয়,
234
00:18:55,960 --> 00:19:05,290
তাহলে আগামী প্রজন্মের সুখ-শান্তিময় জীবনের জন্য
আমাদেরকে লাশ কাধে করে রক্ত সাগর পাড়ি দিতে হবে।
235
00:19:08,600 --> 00:19:11,610
আমি তোমাকে আমার এসিস্টেন্ট হিসেবে নিয়োগ দিচ্ছি।
236
00:19:12,410 --> 00:19:14,670
আমি চাই, তুমি আমার বডিগার্ড হবে।
237
00:19:16,890 --> 00:19:18,130
বুঝলে?
238
00:19:18,130 --> 00:19:22,890
আমি তোমাকে আমার নিরাপত্তার দায়িত্ব অর্পণ করছি মানে,
তুমি যেকোনো সময় পেছন থেকে আমাকে গুলি করতে পারবে।
239
00:19:23,590 --> 00:19:27,250
কখনো আমি আমার পথ থেকে বিচ্যুত হলে,
সাথে সাথে এই হাত দিয়ে গুলি করে দিবে।
240
00:19:27,930 --> 00:19:29,930
তোমার সেই অধিকার আছে।
241
00:19:30,780 --> 00:19:32,100
তুমি কি আমাকে অনুসরণ করবে?
242
00:19:33,440 --> 00:19:34,810
বুঝেছি।
243
00:19:35,310 --> 00:19:37,580
আপনি চাইলে, আপনাকে নরকের
তলদেশ পর্যন্তও অনুসরণ করবো।
244
00:19:42,860 --> 00:19:48,770
কিন্তু কর্ণেল প্রেসিডেন্ট হলেও
এ দেশের যুদ্ধপ্রিয় মনোভাব তো পাল্টাবে না!
245
00:19:49,150 --> 00:19:50,530
ঠিক বলেছো।
246
00:19:50,530 --> 00:19:53,750
এই মুহূর্তে পার্লামেন্টও আর্মিদের হাতের পুতুল।
247
00:19:53,750 --> 00:19:57,340
কাউকে না কাউকে তো সেটা পরিবর্তন
করে এ দেশকে গণতান্ত্রিক করতে হবে।
248
00:19:58,110 --> 00:20:03,630
এ দেশের পুনর্জন্মের জন্য, সামরিক শাসনামলের
সকল ভুল-ত্রুটি ধুয়ে মুছে ঠিক করতে হবে।
249
00:20:03,630 --> 00:20:04,590
ভুল?
250
00:20:05,770 --> 00:20:11,600
উদাহরণ স্বরূপ, গভর্মেণ্ট হয়তো তাদের বিচার
করবেন যারা ইশবাল যুদ্ধে নৃশংসতার পরিচয় দিয়েছে।
251
00:20:13,130 --> 00:20:14,410
ঠিক তাই।
252
00:20:14,410 --> 00:20:19,300
দুঃসময়ের হিরোরা শান্তির
সময়ের (স্বাভাবিক সময়ের) গণহত্যাকারী।
253
00:20:19,300 --> 00:20:22,180
তো কর্ণেল এসব জেনে-শুনেও
ফুরার প্রেসিডেন্ট হতে চেষ্টা করছেন?
254
00:20:22,180 --> 00:20:24,600
এটা তো একটা আত্মবিধ্বংসী পথ!
255
00:20:25,800 --> 00:20:29,870
হোমোনকুলুসরাই সবকিছুর জন্য দায়ী।
256
00:20:30,580 --> 00:20:35,370
যদিও হোমোনকুলুসরা উস্কে দিয়েছিল,
কিন্তু পাশবিকতার পরিচয় দিয়েছি তো আমরাই।
257
00:20:37,080 --> 00:20:39,170
আমাদের অবশ্যই মৃত্যু
থেকে পালানো উচিত নয়।
258
00:20:39,760 --> 00:20:42,360
যাদেরকে আমরা মেরেছি,
তাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে।
259
00:20:42,360 --> 00:20:43,260
কারণ...
260
00:20:43,970 --> 00:20:48,180
তারাও আজীবন তাদের খুনিদেরকে স্মরণ রাখবে।
261
00:20:49,410 --> 00:20:50,470
কিন্তু...
262
00:20:51,970 --> 00:20:56,110
আমাদের নিয়ে উদ্বিগ্ন হওয়ার চেয়ে
তোমার অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই?
263
00:20:56,490 --> 00:20:59,950
তোমাদের উভয়েরই নিজেদের শরীরে ফিরতে হবে।
264
00:21:00,940 --> 00:21:04,730
আমি নিশ্চিত, অনেক মানুষ সে-দিনটার প্রতীক্ষায় আছে,
যেদিন তোমরা তোমাদের লক্ষ্য অর্জন করতে পারবে।
265
00:21:07,370 --> 00:21:08,190
হ্যাঁ।
266
00:21:08,570 --> 00:21:11,960
আমি অবশ্যই আমাদের
উভয়ের শরীর ফেরত আনবো।
267
00:21:13,790 --> 00:21:16,250
আমাদের থাকতে দেয়ার জন্য ধন্যবাদ, ডাক্তার নক্স।
268
00:21:16,500 --> 00:21:18,630
উম্ম, মিস্টার আর্মর?
269
00:21:19,880 --> 00:21:23,380
সত্যিই সবকিছুর জন্য ধন্যবাদ।
270
00:21:23,880 --> 00:21:27,020
আমার একটা নাম আছে,
সেটা হলো আলফনসে এলরিক।
271
00:21:27,020 --> 00:21:28,520
এলরিক?
272
00:21:28,890 --> 00:21:31,470
এডওয়ার্ড এলরিক'কে মনে আছে না?
273
00:21:31,470 --> 00:21:33,350
সেই পিচ্চি অ্যালকেমিস্ট।
274
00:21:33,350 --> 00:21:35,310
আমি তার ছোটো ভাই।
275
00:21:36,050 --> 00:21:38,710
যদিও দূর্ঘটনায় আমার শরীর হারিয়েছি...
276
00:21:39,190 --> 00:21:41,430
যদি আপনি তার ছোটো ভাই হন...
277
00:21:41,430 --> 00:21:43,480
মানে আপনিও একেবারে তারই মতো?
278
00:21:43,480 --> 00:21:44,240
কী নিষ্ঠুর!
279
00:21:44,560 --> 00:21:48,010
আমি তার থেকে অনেক লম্বা।
280
00:21:48,010 --> 00:21:51,830
আমার চেহারা তার মতো না,
এবং আমি তার চেয়ে অনেক বেশি শক্তিশালী।
281
00:21:51,830 --> 00:21:53,600
আর আমি বদরাগীও নই।
282
00:21:53,600 --> 00:21:54,830
আমি একজন জেন্টলম্যান।
283
00:21:56,270 --> 00:21:58,710
স্যার আলফনসে!!
284
00:21:59,890 --> 00:22:02,460
আশা করি, অচিরেই আপনার শরীর ফিরে পাবেন।
285
00:22:03,260 --> 00:22:05,810
হ্যাঁ, আমিও।
286
00:22:07,000 --> 00:23:36,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
287
00:23:37,420 --> 00:23:40,480
ডক্টর মার্কো, আপনার খাবার নিয়ে এসেছি।
288
00:23:41,920 --> 00:23:44,810
আরে? এখানে দেখি পিনপতন নীরবতা।
289
00:23:45,050 --> 00:23:48,590
ইশবালের স্মৃতিচারণ করে
আবারো কাঁদছেন না-কি?
290
00:23:58,020 --> 00:24:00,900
সাদা শয়তান পৃথিবীতে এসেছে।
291
00:24:00,900 --> 00:24:04,040
নতুন লড়াই এখন শুরু হবে।
292
00:24:04,040 --> 00:24:06,340
কিন্তু বালকটা হার মানবে না।
293
00:24:06,590 --> 00:24:10,200
সে উঠে দাঁড়াবে এবং আশার
আলো বহন করে আবারো চলবে।
294
00:24:10,820 --> 00:24:15,180
পরের পর্বে, Fullmetal Alchemist:
295
00:24:15,180 --> 00:24:19,930
পর্ব ৩১:
The Promise Made For 520 Cenz.
296
00:24:20,110 --> 00:24:25,000
এই বিশ্বটা কেবল তাদের কাছেই
বোধগম্য হবে যারা যুদ্ধে একসাথে লড়াই করেছিল।