1
00:00:01,000 --> 00:01:29,000
Bangla Subtitle Created By
:.:.: AKTAR HOSSAIN :.:.:
2
00:01:41,190 --> 00:01:43,300
ওই, তুই আমাদের কোথায় নিয়ে যাচ্ছিস?
3
00:01:43,300 --> 00:01:44,400
ভিতরে ঢুক।
4
00:02:03,230 --> 00:02:04,100
এটা...
5
00:02:06,350 --> 00:02:07,990
মিলিটারি হেডকোয়াটার?
6
00:02:07,990 --> 00:02:09,480
এর মানে কী?
7
00:02:10,610 --> 00:02:11,510
ওই।
8
00:02:12,430 --> 00:02:14,320
তোরা নোংরা।
9
00:02:16,820 --> 00:02:21,460
স্বপ্নেও ভাবিনি, হোমোনকুলুসদের
আস্তানা হেডকোয়াটারের ঠিক নীচে...
10
00:02:21,460 --> 00:02:26,590
এর মানে শুধু ফুরার প্রেসিডেন্টই নন,
বরং আর্মিরাও তাদের সাথে হাত মিলিয়েছে।
11
00:02:28,170 --> 00:02:31,420
তোমাকে কিছু বলার আছে।
12
00:02:35,050 --> 00:02:37,900
সত্যি বলছো!? তুমি সত্যিই
আমার শরীর খুঁজে পেয়েছো?!
13
00:02:37,900 --> 00:02:39,000
হ্যাঁ।
14
00:02:39,000 --> 00:02:43,260
এমনকি সেটা আমাকে বলেছে, “তুমি আমার
আত্মা নও, তাই আমি তোমার সাথে আসতে পারবো না।”
15
00:02:43,800 --> 00:02:46,810
জোশ, তাহলে এখনো
আমার শরীরের অস্তিত্ব আছে!
16
00:02:46,810 --> 00:02:48,520
অসাম! অসাম!
17
00:02:48,520 --> 00:02:49,520
ওকে!
18
00:02:51,820 --> 00:02:55,610
এর মানে, আমরা আমাদের
লক্ষ্যের দিকে এক ধাপ নিকটবর্তী হয়েছি।
19
00:02:57,110 --> 00:03:00,420
ওই, এই বিড়ালটা
এখনো তোমার সাথে কেন?
20
00:03:00,420 --> 00:03:01,750
ওহ, তার বিড়ালের কথা বলছো?
21
00:03:01,750 --> 00:03:03,070
আসলে, সে আমার ভেতরে, এই যে!
22
00:03:03,590 --> 00:03:04,740
কী?
23
00:03:04,740 --> 00:03:06,450
সেই পিচ্চিটা?
24
00:03:06,450 --> 00:03:08,510
ভাইয়া! আস্তে বলো!
25
00:03:08,510 --> 00:03:10,790
তাড়াতাড়ি জাঙিয়া পরে নাও।
26
00:03:11,340 --> 00:03:13,040
তোরা কী করছিস? তাড়াতাড়ি কর!
27
00:03:14,840 --> 00:03:17,000
না!!!
28
00:03:24,850 --> 00:03:28,230
ধ্যাত, কেন তাকে নিয়ে এসেছো?
29
00:03:28,230 --> 00:03:31,080
আর কোনো পথ খোলা ছিল না,
আর সে আহতও ছিল।
30
00:03:31,080 --> 00:03:31,780
ওই!
31
00:03:32,480 --> 00:03:35,980
বাকিটা রাছ দেখবে, ভেতরে ঢুক।
32
00:03:36,260 --> 00:03:37,470
রাছ?
33
00:03:45,070 --> 00:03:46,050
রাছ...
34
00:03:46,450 --> 00:03:49,240
ফুরার প্রেসিডেন্ট কিং ব্রাডলি?
35
00:03:52,270 --> 00:03:53,330
কর্ণেল!
36
00:03:54,470 --> 00:03:55,630
কী হয়েছে?
37
00:03:55,630 --> 00:03:57,040
কয়েকটা বিষয় ঘটেছে।
38
00:03:57,850 --> 00:04:01,340
সার্জেণ্ট ফুইরি সাউথে, আর ওয়ারেণ্ট
অফিসার ফালমান নর্থে বদলি হয়েছে,
39
00:04:01,340 --> 00:04:03,340
সেকেণ্ড লেফট্যানেণ্ট ব্রেডা ওয়েস্টে।
40
00:04:03,920 --> 00:04:06,730
আর লেফট্যানেন্ট হোকায়ি
ফুরার প্রেসিডেন্টের এসিস্টেন্ট হবে।
41
00:04:10,430 --> 00:04:12,040
কী বালছাল হচ্ছে...
42
00:04:12,040 --> 00:04:14,350
তার এসিস্টেন্ট হওয়া আর
জিম্মি হওয়া একই কথা।
43
00:04:16,700 --> 00:04:18,360
বসো।
44
00:04:21,400 --> 00:04:25,360
এই মুহূর্তে, এ রুমে শুধু
আমরা ও ফুরার প্রেসিডেন্ট।
45
00:04:25,630 --> 00:04:27,990
এবং তার কাছে কেবল
একটি তরবারি আছে।
46
00:04:28,590 --> 00:04:31,830
এরপরও, তিনি আমাদের
তিনজনকে হারানোর ব্যাপারে আত্মবিশ্বাসী?
47
00:04:38,440 --> 00:04:39,340
ফুরার প্রেসিডেন্ট!
48
00:04:40,870 --> 00:04:44,780
আপনি একবার আমাকে
দেখতে হাসপাতালে এসেছিলেন।
49
00:04:44,780 --> 00:04:46,590
আমাকে একেবারে বোকা বানিয়েছিলেন।
50
00:04:46,860 --> 00:04:51,300
“এ বিষয়ে নাক গলিয়ো না,
পুরো আর্মিকে নিজের শত্রু মনে করবে।”
51
00:04:51,780 --> 00:04:53,610
আমি তোমাকে ঠিক একথা বলেছিলাম।
52
00:04:54,560 --> 00:04:57,780
তোমরা সবাই আমাদের কাছে গুরুত্বপূর্ণ।
53
00:04:58,350 --> 00:05:00,480
বিস্তারিত জানার দরকার নেই তোমাদের।
54
00:05:00,910 --> 00:05:03,920
তবে সময় আসার আগ
পর্যন্ত উল্টা-পাল্টা কিছু করো না।
55
00:05:04,510 --> 00:05:06,860
যতদিন তোমরা ওয়াদা ঠিক রাখবে,
আমরা তোমাদেরকে টোকাও দিবো না।
56
00:05:06,860 --> 00:05:12,740
আর যখন সময় আসবে, তখন সাধারণ
নাগরিকদের কী হবে, যারা আমাদের মতো ‘মানব বলি’ নয়?
57
00:05:13,320 --> 00:05:16,700
মাত্রই বললাম, তোমার
বিস্তারিত না জানলেও চলবে...
58
00:05:16,700 --> 00:05:18,500
ফুলমেটাল আলকেমিস্ট।
59
00:05:20,070 --> 00:05:22,490
‘ফুলমেটাল আলকেমিস্ট’ এহ?
60
00:05:23,500 --> 00:05:27,770
আমি মিলিটারির পালতু কুকুর হয়েছি,
আমার শরীর ফিরে পাবার জন্য।
61
00:05:27,770 --> 00:05:34,850
কিন্তু, সম্ভবত স্টেট আলকেমিস্ট বিভাগকে
বানানোই হয়েছে মানব বলিদের বাছাই করা করার জন্য।
62
00:05:34,850 --> 00:05:38,230
যদি আপনারা আমাকে
আবারো ব্যবহার করতে চান, তাহলে...
63
00:05:40,830 --> 00:05:43,450
আমি স্টেট আলকেমিস্ট
পদ থেকে অব্যহতি নিচ্ছি!
64
00:05:44,200 --> 00:05:48,200
তোমার পালতু কুকুর
হওয়ার প্রমাণটা রক্তে রঞ্জিত।
65
00:05:48,200 --> 00:05:53,450
আপনারা যে পরিকল্পনাই ফাঁদুন
না কেন, আমি তার শেষ দেখে ছাড়বো।
66
00:05:53,450 --> 00:05:56,020
আমি অন্য আলকেমিস্টদেরও বলে দিবো, আর...
67
00:05:56,020 --> 00:05:58,710
তার নাম কী যেন?
68
00:05:58,900 --> 00:06:01,880
ওহ মনে পড়েছে, উইনরি রকবেল।
69
00:06:03,280 --> 00:06:05,290
জন্মস্থান রিসেম্বুল।
70
00:06:05,290 --> 00:06:09,300
তোমাদের বাল্য বন্ধু
এবং বলা যায়, পরিবারেরই একজন।
71
00:06:09,300 --> 00:06:11,640
একজন দক্ষ অটোমেইল মেকানিক।
72
00:06:11,880 --> 00:06:16,470
সে বর্তমানে রাশ ভ্যালিতে কর্মরত এবং
তার কাস্টমার ও বন্ধুদের নিকট প্রিয়পাত্র।
73
00:06:16,470 --> 00:06:18,540
সে এক ভালো ও অনুগত মেয়ে।
74
00:06:20,520 --> 00:06:23,980
তার বা তার আশপাশের লোকদের গায়ে টোকা
দিলে দেখবেন, আমার একদিন কী আপনার একদিন!
75
00:06:24,700 --> 00:06:26,360
তো কী সিদ্ধান্ত নিলে?
76
00:06:28,340 --> 00:06:32,070
যদি তুমি এখনো অব্যাহতি নিতে চাও,
তাহলে আমি তাকে কেটে টুকরা টুকরা করবো।
77
00:06:40,520 --> 00:06:42,070
জোশ।
78
00:06:42,070 --> 00:06:43,090
বলছি কী...
79
00:06:43,730 --> 00:06:45,830
আমরা যা বুঝার বুঝে গেছি।
80
00:06:45,830 --> 00:06:47,230
তো, উম্ম...
81
00:06:47,230 --> 00:06:54,350
আগের মতো, সরকারি নজরদারিতে থেকে
আমাদের
শরীর ফিরে পাবার সূত্র অনুসন্ধান অব্যাহত রাখার অনুমতি দিন।
82
00:06:54,780 --> 00:06:55,990
প্লিজ...
83
00:06:56,960 --> 00:06:58,390
ঠিক আছে।
84
00:06:58,390 --> 00:07:00,980
যতদিন পর্যন্ত তোমরা আমাদের
পরিকল্পনায় বাধা সৃষ্টি না করছো ততদিন।
85
00:07:00,980 --> 00:07:03,010
আর তুমি কী করবে, কর্ণেল মাস্তাংগ?
86
00:07:03,010 --> 00:07:06,110
তুমিও মিলিটারি থেকে রিজাইন
করার কথা বলবে না তো আবার?
87
00:07:06,400 --> 00:07:11,780
দেখা যাক... আমি মিলিটারির পালতু
কুকুর হয়েছি বটে, তবে লুজার হতে চাই না।
88
00:07:13,230 --> 00:07:20,290
উভয় ক্ষেত্রেই, এই মুহূর্তে অন্তত আমার উচ্চাঙ্ক্ষার কারণে,
আমি এই উর্দি খুলতে বা এর থেকে পরিত্রাণ নিতে পারবো না।
89
00:07:21,230 --> 00:07:22,670
বেশ ভালো।
90
00:07:22,670 --> 00:07:24,290
তোমরা সবাই যেতে পারো।
91
00:07:27,140 --> 00:07:30,220
একটা প্রশ্ন করতে পারি, স্যার?
92
00:07:30,430 --> 00:07:32,570
কী সেটা, কর্ণেল?
93
00:07:32,570 --> 00:07:34,640
আপনি হিউজকে খুন করেছিলেন?
94
00:07:36,680 --> 00:07:39,180
না, সেটা আমি ছিলাম না।
95
00:07:39,460 --> 00:07:40,430
তাহলে কে?
96
00:07:40,740 --> 00:07:42,940
তুমি বলেছো ‘একটা প্রশ্ন’, তাই না?
97
00:07:45,560 --> 00:07:46,900
আচ্ছা আসি তাহলে।
98
00:07:48,000 --> 00:07:50,410
ওহ, একটু দাঁড়াও, আলফনসে।
99
00:08:00,870 --> 00:08:02,780
জি... কোনো সমস্যা...
100
00:08:03,150 --> 00:08:05,680
না, তুমি এখন যেতে পারো।
101
00:08:12,090 --> 00:08:13,510
একটুর জন্য বেঁচে গেছি!
102
00:08:13,720 --> 00:08:15,800
একটা তরবারি এই মাত্র
আমার মাথার ঠিক উপর দিয়ে গেছে...
103
00:08:16,670 --> 00:08:17,990
ওহ, কর্ণেল ।
104
00:08:18,490 --> 00:08:20,760
পয়সা, কিছু খুচরা পয়সা ধার দেন।
105
00:08:20,760 --> 00:08:22,350
হঠাৎ করে টাকা ধার চাচ্ছো?
106
00:08:22,870 --> 00:08:23,990
সেটা আপনার না ভাবলেও চলবে।
107
00:08:24,380 --> 00:08:26,640
ফকিন্নি, আপনার কাছে
মাত্র এ কয়টা টাকা আছে?
108
00:08:26,640 --> 00:08:28,310
তুমি কি ছিনতাইকারী না-কি?
109
00:08:28,310 --> 00:08:29,400
আচ্ছা ঠিক আছে।
110
00:08:29,400 --> 00:08:30,400
দেখা হবে!
111
00:08:30,400 --> 00:08:30,900
ও-ওই!
112
00:08:31,190 --> 00:08:32,490
দুঃখিত, কর্ণেল!
113
00:08:32,490 --> 00:08:33,820
আমরা পরে সবকিছুর রিপোর্ট করবো!
114
00:08:34,990 --> 00:08:36,520
তারা যাচ্ছে কোথায়?
115
00:08:37,280 --> 00:08:39,090
ওহ নো, লেফট্যানেন্ট!
116
00:08:46,230 --> 00:08:47,080
লেফট্যা-
117
00:08:49,580 --> 00:08:51,980
কোনো সমস্যা, কর্ণেল?
118
00:08:51,980 --> 00:08:53,840
আপনাকে বিমর্ষ দেখাচ্ছে।
119
00:08:54,010 --> 00:08:59,960
যেখানে আশা করছিলাম একজন ললনা দেখবো, সেখানে একটা
চান্দি ছিলা বডিবিল্ডার দেখে বেহুঁশ হলে দোষের কী আছে?
120
00:09:00,320 --> 00:09:01,210
কর্ণেল!
121
00:09:02,080 --> 00:09:03,100
লেফট্যানেন্ট...
122
00:09:03,100 --> 00:09:04,380
সবকিছু ঠিক আছে তো?
123
00:09:04,380 --> 00:09:06,090
ওহ, মাফ করবেন।
124
00:09:06,450 --> 00:09:09,360
লেফট্যানেন্ট হোকায়ি, মাত্রই
ওয়াশরুম থেকে ফিরলাম, স্যার।
125
00:09:10,030 --> 00:09:14,120
আমি মেজর আর্মস্ট্রং এর উদারতাকে গ্রহণ করে
সামান্য সময়ের জন্য তাকে আমার জায়গায় রেখে গিয়েছি।
126
00:09:14,810 --> 00:09:16,920
ধন্যবাদ, মেজর।
127
00:09:16,920 --> 00:09:18,370
আরে লাগবে না।
128
00:09:18,950 --> 00:09:20,310
তুমি চলে যাওনি?
129
00:09:20,840 --> 00:09:24,620
এক মনীষী আমায় বলেছিল,
যাই হোক না কেন, কখনো হাল ছাড়বে না।
130
00:09:26,190 --> 00:09:30,600
পরে অনুশোচনা করো না কিন্তু, লেফট্যানেণ্ট।
131
00:09:30,980 --> 00:09:32,370
ভুলেও করবো না।
132
00:09:36,410 --> 00:09:37,820
হ্যালো?
133
00:09:38,390 --> 00:09:40,980
এড? হঠাৎ ফোন করলে যে?
134
00:09:41,420 --> 00:09:43,040
তোমার অটোমেইল আবারো ভেঙ্গে ফেলেছো?
135
00:09:43,040 --> 00:09:44,060
না!
136
00:09:44,060 --> 00:09:45,630
ওই, তুমি ঠিক আছো?
137
00:09:45,630 --> 00:09:46,810
তুমি ভালো আছো?
138
00:09:47,000 --> 00:09:48,740
তোমার জীবনে নতুন কিছু ঘটেছে?
139
00:09:48,740 --> 00:09:51,100
সন্দেহজনক কেউ
তোমায় অনুসরণ করছে নাতো?
140
00:09:52,430 --> 00:09:53,320
এড...
141
00:09:53,500 --> 00:09:54,310
কী?
142
00:09:54,770 --> 00:09:55,820
তুমি সন্দেহ করছো।
143
00:09:57,510 --> 00:09:58,570
কী বললে?
144
00:09:58,570 --> 00:10:05,010
মানে বলছি কী, তোমার ফোন করাটা এমনিতেই
সপ্তাশ্চর্য, আরও বড়ো কথা, তুমি আমাকে নিয়ে উদ্বিগ্ন?
145
00:10:05,010 --> 00:10:08,080
নিশ্চই কোনো গণ্ডগোল আছে।
নিশ্চিত, আজ সূর্য পশ্চিম দিক দিয়ে উঠেছে।
146
00:10:08,080 --> 00:10:10,110
ওই, তুমি কি জানো, আমি কতটা...
147
00:10:10,110 --> 00:10:10,960
ধন্যবাদ।
148
00:10:12,440 --> 00:10:14,650
তোমার ফোন পেয়ে খুশি হয়েছি।
149
00:10:15,630 --> 00:10:16,720
ধন্যবাদ।
150
00:10:16,720 --> 00:10:18,170
তু-তুমি...
151
00:10:18,170 --> 00:10:20,250
তুমি সত্যিই ঠিক আছো তো?
152
00:10:21,590 --> 00:10:23,350
ঠিক আছে, বিদায়।
153
00:10:26,040 --> 00:10:28,010
সে ভালো আছে...
154
00:10:28,010 --> 00:10:31,470
তোমার আবেগি স্বভাবের
কারণেই মানুষ তোমার ফায়দা লুটে।
155
00:10:32,360 --> 00:10:33,510
লিং!
156
00:10:33,510 --> 00:10:35,650
বলেছি না, আমি গ্রিড!
157
00:10:36,280 --> 00:10:37,680
কেন এসেছো?
158
00:10:38,990 --> 00:10:41,010
তোমার বন্ধু আমাকে এটা দিতে বলেছে।
159
00:10:41,010 --> 00:10:41,940
লিং দিয়েছে?
160
00:10:43,250 --> 00:10:44,910
এ তো জিং এর ভাষা, হাহ...
161
00:10:44,910 --> 00:10:46,500
এখানে কী লেখা আছে?
162
00:10:46,500 --> 00:10:48,410
জানি না, আমি সেটা পড়তে পারি না।
163
00:10:48,410 --> 00:10:51,160
সে চায়, তুমি এটা তার
জন্য অপেক্ষারত মেয়েটিকে দিবে।
164
00:10:51,160 --> 00:10:52,060
লান ফা-
165
00:10:52,770 --> 00:10:56,000
তুমি আমাদের পিছু নিয়ে
তাকে মারার ফন্দি আঁটছো নাতো?
166
00:10:56,290 --> 00:10:58,220
আমি অত ইতর না।
167
00:10:58,220 --> 00:11:00,550
তাছাড়াও, মেয়েদের সাথে মারামারি
করার ব্যাপারে আমার এলার্জি আছে।
168
00:11:02,050 --> 00:11:05,430
আমি মিথ্যা বলি না।
169
00:11:05,430 --> 00:11:06,770
দেখা হবে, আর অবশ্যই তাকে ওটা দিও।
170
00:11:09,310 --> 00:11:10,270
ওই লিং!
171
00:11:11,150 --> 00:11:12,590
আমি গ্রিড।
172
00:11:28,290 --> 00:11:30,130
লোকটা কে ছিল?
173
00:11:30,820 --> 00:11:35,290
কেন তাকে ইশবাল যুদ্ধ করতে হয়েছিল,
যা সেই দেশটাকে ধ্বংস করে দিয়েছে?
174
00:11:38,460 --> 00:11:39,450
কে ওখানে?
175
00:11:42,440 --> 00:11:44,260
উপরে কেউ আছো?
176
00:11:48,210 --> 00:11:49,850
তুমি আহত।
177
00:11:50,330 --> 00:11:51,880
নিচে আসতে পারবে?
178
00:11:52,500 --> 00:11:54,380
আমি জানতে চাই, বাইরে কী হচ্ছে?
179
00:11:55,360 --> 00:11:58,600
চিন্তার কিছু নেই, গার্ড
কিছুক্ষণের মধ্যে আসবে না।
180
00:11:58,600 --> 00:12:01,740
আমিও একজন ডাক্টার, তোমার
আঘাতের চিকিৎসা করতে পারবো।
181
00:12:07,620 --> 00:12:09,300
একজন ইশবালান, হাহ?
182
00:12:09,300 --> 00:12:10,780
কপালে স্কার। (ক্রস চিহ্ন)...
183
00:12:11,460 --> 00:12:13,210
তুমি কি স্কার...?
184
00:12:13,210 --> 00:12:15,280
তুমি কে?
185
00:12:15,280 --> 00:12:16,960
এখানে কী করছো?
186
00:12:24,130 --> 00:12:25,220
ওহ, ঈশ্বর!
187
00:12:27,120 --> 00:12:28,470
আমি...
188
00:12:28,670 --> 00:12:32,980
আমিও ইশবাল বিনাশ অভিযানে
শরীক হওয়া একজন অ্যালকেমিস্ট।
189
00:12:37,260 --> 00:12:40,360
সে ঠিক হয়ে যাবে, আশঙ্কার কিছু নেই।
190
00:12:40,550 --> 00:12:43,100
কিছুক্ষণ বিশ্রাম নিলে সুস্থ হয়ে যাবে।
191
00:12:43,100 --> 00:12:44,480
ধন্যবাদ।
192
00:12:44,480 --> 00:12:45,950
‘ধন্যবাদ’ দিয়ে পানি খাবো!
193
00:12:46,400 --> 00:12:48,490
প্রতিদিনই রোগীর সংখ্যা বাড়ছে।
194
00:12:48,490 --> 00:12:50,230
আমার বিছানা, সোফা দু’টোই দখল করেছো!
195
00:12:50,230 --> 00:12:53,000
আমি ঘুমাবো কোথায়, হাহ?
196
00:12:53,000 --> 00:12:55,200
দুঃখিত, দুঃখিত!
197
00:12:55,200 --> 00:12:57,890
তাছাড়া, আমার বাড়িতে
এক সাথে দু'জন রোগী?
198
00:12:55,510 --> 00:12:56,730
আলফনসে।
199
00:12:56,710 --> 00:12:57,890
লান ফান!
200
00:12:57,890 --> 00:13:00,320
তোমার শুয়ে থাকা উচিত!
201
00:13:00,320 --> 00:13:03,490
ইয়ং মাস্টার তোমাদের সাথে নেই?
202
00:13:04,190 --> 00:13:06,700
সে-সে ভালো আছে, সে বেঁচে আছে।
203
00:13:07,090 --> 00:13:09,180
আমার কাছে তার একটা মেসেজ আছে।
204
00:13:16,990 --> 00:13:17,980
লান ফান?
205
00:13:20,220 --> 00:13:24,070
তিনি বলেছেন... তিনি বলেছেন,
তিনি একটা ফিলোসফার স্টোন পেয়েছেন...
206
00:13:25,070 --> 00:13:26,630
সেটা দিয়ে, আমাদের গোত্র...
207
00:13:27,730 --> 00:13:32,950
ঠিকই তো! আমাকে অতিশীঘ্রই দেশে
ফিরতে হবে এবং লোকদের জানাতে হবে।
208
00:13:33,240 --> 00:13:35,680
তিনি কোথায়? ইয়ং মাস্টার কোথায়?
209
00:13:37,490 --> 00:13:39,880
কী হলো? কথা বলছো না কেন?
210
00:13:40,170 --> 00:13:42,250
আবার বলো না, তার কিছু একটা হয়েছে!
211
00:13:42,410 --> 00:13:44,150
উত্তর দাও, আলফনসে!
212
00:13:44,150 --> 00:13:45,550
ইয়ং মাস্টার কোথায়?
213
00:13:49,830 --> 00:13:52,990
কী অবস্থা, গ্রিড?
214
00:13:52,990 --> 00:13:54,910
তো আপনিই রাছ।
215
00:13:54,910 --> 00:13:56,230
ভালো আছি।
216
00:13:56,230 --> 00:14:00,310
শুনেছেন? এই শরীরটা
জিং এর এক প্রিন্সের।
217
00:14:00,620 --> 00:14:05,780
সে সম্রাট হওয়ার ক্ষমতা পেতে,
আমাকে গ্রহণ করে নিয়েছে।
218
00:14:05,780 --> 00:14:07,460
সে আসলেই খুবই ইন্টারেস্টিং যুবক।
219
00:14:08,660 --> 00:14:14,090
‘সত্যিকার রাজা’ কাকে বলে,
এ নিয়ে তার সাথে একবার কথা হয়েছিল।
220
00:14:14,090 --> 00:14:20,090
সে বলেছিল, ‘রাজা তার প্রজার
সেবার জন্য, প্রজা নেই তো রাজাও নেই।’
221
00:14:20,780 --> 00:14:25,180
কত বড়ো বোকা। সে গ্রিড (লোভ) এর
কাছে হার মেনেছে এবং সবকিছু হারিয়েছে।
222
00:14:25,180 --> 00:14:26,730
চুপ করুন!
223
00:14:27,490 --> 00:14:28,970
মানুষকে ছোটো করে দেখবেন না।
224
00:14:30,910 --> 00:14:32,370
তো এই হলো অবস্থা।
225
00:14:32,370 --> 00:14:37,180
সে তার শরীরের নিয়ন্ত্রণ
নেয়ার সুযোগ খুঁজছে।
226
00:14:38,360 --> 00:14:41,560
সে একটা দানবের
নিয়ন্ত্রণ নেয়ার পরিকল্পনা করছে?
227
00:14:42,420 --> 00:14:45,160
মানুষ কতটা লোভী?
228
00:14:50,690 --> 00:14:53,030
ফুরার প্রেসিডেন্ট হোমোনকুলুস?
229
00:14:55,390 --> 00:15:01,050
আমার কাছে সবসময় দেশের দুর্বল
নাগরিকদের জন্য লড়াই করা সম্মানজনক ছিল।
230
00:15:01,860 --> 00:15:06,620
অনেক মানুষ আমার মতো একই অনুভূতি ধারণ করে।
আর্মির উপর আস্থা রেখে তাতে যোগদান করে।
231
00:15:07,520 --> 00:15:10,070
এতদসত্ত্বেও স্বয়ং মিলিটারিই...
232
00:15:10,800 --> 00:15:12,480
আপনি রিজাইন করছেন না কেন?
233
00:15:13,320 --> 00:15:16,560
এ ব্যক্তিত্ব নিয়ে সৈনিক হয়ে থাকাটা
আপনার জন্য কেবলই কষ্টকর হবে।
234
00:15:20,560 --> 00:15:23,440
স্যার, এটা তো ঠিক না!
235
00:15:23,870 --> 00:15:26,340
কতবড় দুঃসাহস!
মিলিটারির আদেশ অমান্য করছো?
236
00:15:26,340 --> 00:15:29,760
যাই হোক! আরেকজন স্টেট
অ্যালকেমিস্টের জন্য কল দাও!
237
00:15:32,320 --> 00:15:36,420
আমি ইশবাল যুদ্ধ থেকে পালিয়েছি...
238
00:15:36,420 --> 00:15:38,600
কারণ আমার মনে হয়েছিল,
আর্মিরা ভুল করছিল।
239
00:15:38,600 --> 00:15:45,170
পালানোর পরিবর্তে আমার
উচিত ছিল, ওসবের বিরুদ্ধে রুখে দাঁড়ানো।
240
00:15:46,880 --> 00:15:53,440
সেদিন থেকে, এমন কোনো দিন অতিবাহিত হয়নি,
যেদিন আমার নীতি ও অনুভূতিকে নমনীয় করায় লজ্জাবোধ করিনি।
241
00:15:54,340 --> 00:16:01,850
আর এখন, স্বয়ং আর্মিই যদি হয় যুদ্ধক্ষেত্র,
আমি কীভাবে সেখান থেকে পালাতে পারি?
242
00:16:04,590 --> 00:16:07,400
আপনি এখন কী করতে চাচ্ছেন, কর্ণেল?
243
00:16:07,400 --> 00:16:11,610
ফুরার প্রেসিডেন্টকে বলেছি, আমি রিজাইন
করবো না, কারণ আমার একটা উচ্চাকাঙ্খা আছে।
244
00:16:13,010 --> 00:16:19,610
কথা হলো, ফুরার প্রেসিডেন্ট তার নাড়ির
কথা ফাঁস করে দিয়েছেন, মানে তিনি ছাড়াও,
245
00:16:19,610 --> 00:16:22,290
পর্দার অন্তরালে কেউ ঘাপটি মেরে আছে।
246
00:16:23,310 --> 00:16:24,500
আমাকে পরীক্ষা করা হচ্ছে।
247
00:16:25,330 --> 00:16:26,460
কী বলো, এটা সম্মানজনক না?
248
00:16:27,170 --> 00:16:28,960
আপনি এ বিষয়ে খুবই
ঠাণ্ডা মাথার পরিচয় দিচ্ছেন।
249
00:16:28,960 --> 00:16:30,210
কী জানি।
250
00:16:31,040 --> 00:16:35,470
এখনকার পরিস্থিতি হুবহু আমার হোমোনকুলুস লাস্টের
সাথে লড়ার সময়কার অবস্থার সাথে মিলে যাচ্ছে, কিন্তু...
251
00:16:36,230 --> 00:16:41,390
যদিও মানুষ আমাকে ‘অস্ত্র’ অথবা ‘দানব’ মনে করে,
কিন্তু সত্যিকারের দানবের মোকাবেলা করার সময়...
252
00:16:42,010 --> 00:16:45,350
আমি সত্যিই অনুভব করলাম,
আমি শুধুমাত্র একজন সাধারণ মানুষ।
253
00:16:47,620 --> 00:16:48,900
আচ্ছা।
254
00:16:49,320 --> 00:16:52,900
তো ইয়ং মাস্টার নিজেকে
স্টোনের কাছে সমর্পণ করেছে।
255
00:16:53,690 --> 00:16:54,670
দুঃখিত।
256
00:16:55,040 --> 00:16:56,950
যদি আমরা তাকে থামাতে পারতাম...
257
00:16:57,340 --> 00:16:59,020
তোমার মাফ চাওয়ার দরকার নেই।
258
00:16:59,410 --> 00:17:02,930
আমি নিজের প্রতিই ক্রুদ্ধ, কারণ আমি দেহরক্ষী
হিসেবে আমার কর্তব্য আদায় করতে ব্যর্থ হয়েছি।
259
00:17:04,070 --> 00:17:05,420
তাহলে...
260
00:17:06,100 --> 00:17:10,010
তাহলে ইয়ং মাস্টার এখনো
গ্রিড লোকটার ভেতরে আছে?
261
00:17:13,270 --> 00:17:16,920
আলফনসে, আমি তাড়াতাড়ি
একটা হাত লাগাতে চাই।
262
00:17:16,920 --> 00:17:19,100
তবে... এতে কিছুটা সময় লাগবে...
263
00:17:19,660 --> 00:17:22,520
দয়া করে একজন অটোমেইল
মেকানিকের সাথে পরিচয় করিয়ে দাও, প্লিজ!
264
00:17:28,940 --> 00:17:30,210
ঠিক আছে।
265
00:17:30,210 --> 00:17:32,100
অচিরেই করিয়ে দেবো।
266
00:17:32,550 --> 00:17:35,330
তবে আগে তোমাকে সুস্থ হতে হবে।
267
00:17:35,330 --> 00:17:38,050
ডাক্তার নক্সের কাছ থেকে খাবার নিয়ে আসি...
268
00:17:38,820 --> 00:17:40,760
তুমি উঠে দাঁড়াতে পারছো?
269
00:17:40,760 --> 00:17:43,040
আচ্ছা... তোমার নাম মেই চান?
270
00:17:43,210 --> 00:17:44,040
মেই?
271
00:17:48,840 --> 00:17:49,670
কী?
272
00:17:51,200 --> 00:17:53,130
ইয়াও গোত্রের পাহারাদার কুকুরের
কাছ থেকে ঠিক যেমনটা আশা করেছিলাম।
273
00:17:53,330 --> 00:17:56,260
আর তুমি... চান গোত্রের উত্তরাধিকারী।
274
00:17:56,260 --> 00:17:57,380
ঠিক ধরেছো।
275
00:17:57,380 --> 00:18:00,050
আমি জিং এর ১৭ তম প্রিন্সেস, মেই চান।
276
00:17:57,380 --> 00:17:59,610
দাঁড়াও...
277
00:18:00,600 --> 00:18:04,680
তুমি এই দেশে, তার মানে...
তুমিও অমরত্বের খোঁজে এসেছো।
278
00:18:04,910 --> 00:18:07,440
আমি কখনো তোমাকে ও তোমার
গোত্রকে সেটা পেতে দিবো না।
279
00:18:08,640 --> 00:18:10,730
তুমি তা খুঁজেও পাবে না।
280
00:18:11,900 --> 00:18:13,740
থামো!
281
00:18:13,740 --> 00:18:16,470
আমি সত্যিই কিছু বুঝছি না,
তবে লড়াইয়ের প্রয়োজন নেই।
282
00:18:16,470 --> 00:18:19,410
আমাদের দেশীয় ব্যাপারে নাক গলিয়ো না!
283
00:18:16,470 --> 00:18:19,410
আমাদের দেশীয় ব্যাপারে নাক গলিয়ো না!
284
00:18:20,090 --> 00:18:22,160
আমি আহত বলে ছোটো করে দেখো না।
285
00:18:22,160 --> 00:18:25,160
তুমিও সেটা করো না।
286
00:18:26,750 --> 00:18:29,250
তোমরা দু'জন কী করছো?
287
00:18:31,820 --> 00:18:33,880
রোগীদের নিজ বেডে থাকা উচিত।
288
00:18:34,400 --> 00:18:36,130
বাম হাত ঢুকাবেন না আমাদের দেশীয়...
289
00:18:36,130 --> 00:18:39,510
মরন, তোমাদের দেশীয় ব্যাপার
দিয়ে আমি ভাত খাবো না চা খাবো।
290
00:18:40,370 --> 00:18:41,300
শালার!
291
00:18:41,300 --> 00:18:44,100
রোগী রোগীই! তারা
যে দেশেই থাকুক না কেন!
292
00:18:46,330 --> 00:18:49,630
তোমরা আবারো আমার
বাড়িটাকে এলোমেলো করতে চাচ্ছো?
293
00:18:49,630 --> 00:18:50,710
ওই...
294
00:18:50,710 --> 00:18:54,980
তোমরা হয়তো ব্যাকটেরিয়া কেসের কথা শুনেছো, যেটা
রহস্যময়ভাবে এক ডাক্তারের ঘরে আবির্ভূত হয়ে সবাইকে মেরে ফেলে...
295
00:18:55,180 --> 00:18:57,530
শুনেছো?
296
00:19:00,640 --> 00:19:02,690
এই জায়গাটা আসলেই একটা ময়লার ভাগার।
297
00:19:03,060 --> 00:19:05,880
পরিস্কার করার কেউ নেই না-কি?
298
00:19:08,150 --> 00:19:09,580
ডাক্তার, দেখুন।
299
00:19:11,200 --> 00:19:14,710
ওহ, এটা এখানে ছিল।
300
00:19:15,910 --> 00:19:18,850
দাঁড়ান, এটা আপনার পরিবারের ছবি না?
301
00:19:18,850 --> 00:19:21,180
এটা আমার ডিভোর্সী স্ত্রী ও ছেলে।
302
00:19:21,730 --> 00:19:23,060
কী?
303
00:19:23,060 --> 00:19:26,160
আমার জিনিস, আমি যা মন চায় করবো।
304
00:19:31,130 --> 00:19:33,590
পুরোটা পরিস্কারের পর কফি খেয়ো।
305
00:19:35,970 --> 00:19:38,150
তুমি আসায় আমি খুবই খুশি।
306
00:19:38,880 --> 00:19:41,000
এটা একটু দেখো।
307
00:19:41,000 --> 00:19:43,370
আমি কী করবো ভেবে পাচ্ছিলাম না।
308
00:19:47,990 --> 00:19:51,250
হাহ? এখন দেখছি, আবারো
অ্যালকেমি ব্যবহার করতে পারছি।
309
00:19:56,830 --> 00:20:01,900
অসংখ্য ধন্যবাদ। আর
কিছু রিপেয়ার করার নেই।
310
00:20:01,900 --> 00:20:04,290
সিরিয়াসলি, স্টেট অ্যালকেমিস্ট
আসলেই অন্য লেভেলের।
311
00:20:04,290 --> 00:20:06,830
অন্য অ্যালকেমিস্টরা তাদের কাছে নস্যি।
312
00:20:07,680 --> 00:20:12,530
মানে, আমরা আজ সকালে প্রতিবেশি
অ্যালকেমিস্টদের কাছে সাহায্য চেয়েছিলাম।
313
00:20:12,530 --> 00:20:14,970
তারা একেবারেই অপদার্থ।
314
00:20:14,970 --> 00:20:20,790
তারা আত্মবিশ্বাসী ভাব ধরে এন্ট্রি দিলো, কাজ শুরু করতে
না করতেই বললো, তারা অ্যালকেমি ব্যবহার করতে পারছে না।
315
00:20:21,410 --> 00:20:22,850
সকালে...
316
00:20:22,850 --> 00:20:24,970
তখন আমরা আন্ডারগ্রাউন্ডে ছিলাম।
317
00:20:24,970 --> 00:20:26,390
মিস্টার অ্যালকেমিস্ট!
318
00:20:27,460 --> 00:20:28,580
ধন্যবাদ।
319
00:20:31,600 --> 00:20:32,800
ধন্যবাদ।
320
00:20:38,100 --> 00:20:41,160
এনভির কথা সত্যি বলে ধরে নেয়া যায়?
321
00:20:41,910 --> 00:20:47,140
সে মানুষগুলো শুধুমাত্র এনার্জি
থেকে সৃষ্ট, কোনো দেহ বা আত্মা ছাড়াই...
322
00:20:48,800 --> 00:20:52,130
নিজেকে নিয়ন্ত্রণ করো!
ভবিষ্যত নিয়ে ভাবো, অতীত নিয়ে নয়।
323
00:20:52,910 --> 00:21:00,030
কিন্তু তখন, শুধু আমি ও আল-ই নই,
অন্যরাও অ্যালকেমি ব্যবহার করতে পারেনি।
324
00:21:00,290 --> 00:21:04,910
তবে সেই পিচ্চি মেয়েটা আর স্কার পেরেছে।
325
00:21:05,680 --> 00:21:06,860
এর মানে কী?
326
00:21:09,970 --> 00:21:12,920
তাদের অ্যালকেমি আমাদের থেকে ভিন্ন...
327
00:21:12,920 --> 00:21:15,110
এর আসল রহস্য উৎঘাটন করতে পারলে...
328
00:21:15,110 --> 00:21:22,790
হয়তো আল এর শরীর ফেরত আনার একটা উপায় বের হবে
এবং ফিলোসফার স্টোন ছাড়াই সেই বুড়োর মোকাবেলা করা যাবে।
329
00:21:27,910 --> 00:21:30,890
লেফট্যানেন্টের কাছে এটা ফেরত দিতে হবে।
330
00:21:31,000 --> 00:23:05,000
সিরিজটি বাংলা সাবটাইটেলের সহিত উপভোগের জন্য ধন্যবাদ।
331
00:23:08,500 --> 00:23:11,110
তারা আমাকে সাহায্য করতে বাধ্য করেছিল।
332
00:23:11,820 --> 00:23:16,740
আমি অনেক ইশবালানদের বলি
দিয়ে ফিলোসফার স্টোন বানিয়েছি।
333
00:23:17,020 --> 00:23:23,650
আর এখন, আমাকে আরেকটা এক্সপেরিমেন্টে কাজ
করতে প্রায় বাধ্য করা হচ্ছে, যা আরো মৃত্যু বয়ে আনবে।
334
00:23:24,320 --> 00:23:25,130
তাই...
335
00:23:25,370 --> 00:23:28,020
তাই দয়া করে আমাকে মেরে
ফেলো, আমি হাতজোড় করছি।
336
00:23:28,020 --> 00:23:29,380
এখানে, এখনই!
337
00:23:29,380 --> 00:23:32,640
আমার মৃত্যুই তাদেরকে থামাতে পারবে।
338
00:23:34,930 --> 00:23:40,350
এখন আমার চোখে তুমি ঈশ্বরতুল্য...
339
00:23:43,620 --> 00:23:48,020
তুমি এখনো ইশবাল সম্পর্কে সবকিছু বলোনি।
340
00:23:48,020 --> 00:23:49,940
তোমরা বেজন্মারা সেখানে কী করেছিলে?
341
00:23:50,500 --> 00:23:52,570
আমাকে সবকিছু খুলে বলো, মার্কো!
342
00:23:52,570 --> 00:23:55,630
আমার ডান হাতে ধ্বংস হওয়ার আগেই!
343
00:23:57,710 --> 00:24:01,290
জোর প্রয়োগ এক অনন্ত সহিংসতা।
344
00:24:01,980 --> 00:24:03,870
ধরণী রক্তে রঞ্জিত।
345
00:24:04,130 --> 00:24:06,880
বাতাস পোড়া মাংসের দুর্গন্ধে দূষিত।
346
00:24:07,720 --> 00:24:09,050
ইশবাল...
347
00:24:09,670 --> 00:24:11,760
এক ঘৃণ্য স্মৃতি।
348
00:24:12,960 --> 00:24:17,220
পরের পর্বে, Fullmetal Alchemist:
349
00:24:17,220 --> 00:24:20,850
পর্ব ৩০:
Ishbal Extermination.
350
00:24:21,860 --> 00:24:23,530
আমি সত্যের জয়গান গাইবো।