1
00:00:06,481 --> 00:00:08,972
আমার বলতেই হচ্ছে,পেনি, অনেক মজা লাগছে।
2
00:00:09,150 --> 00:00:10,794
তুমি উপভোগ করছ দেখে খুশি হলাম।
3
00:00:10,938 --> 00:00:13,397
তোমার আর বার্নাডেটের সাথে দেখা হওয়ার
আগ পর্যন্ত বাথরুমে আমার ভ্রমণ...
4
00:00:13,422 --> 00:00:16,357
পুরোপুরি ত্যাগের দিকেই
থাকতো।
5
00:00:16,691 --> 00:00:19,489
এখন সেটা আনন্দকর সামাজিক
আকৃতিতে রূপ নিয়েছে।
6
00:00:19,661 --> 00:00:23,290
এমি, তুমি নিশ্চয়ই আগেও বাথরুমে
অন্য মেয়েদের সাথে ছিলে।
7
00:00:25,066 --> 00:00:26,223
অবশ্যই, ছিলাম।
8
00:00:26,248 --> 00:00:28,378
কিন্তু, ওরা অপরিচিত ছিল, আর
আমি স্টলে বসে আরেক স্টলে...
9
00:00:28,403 --> 00:00:31,497
বন্ধুবৎসল কথাবার্তা শুরু করলে
ওদের অনাগ্রহ দেখা যেত।
10
00:00:32,240 --> 00:00:35,835
কিছু মহিলা তাদের প্যান্টি নিচে থাকা
অবস্থায় মিশুক হতে পছন্দ করে না।
11
00:00:37,545 --> 00:00:39,035
তুমি ঠিক আছ, বেস্টি?
12
00:00:39,060 --> 00:00:40,118
ঠিক আছি।
13
00:00:40,448 --> 00:00:43,373
জিজ্ঞেস করার কারণ, অনেক মানুষই
মুত্রথলি খালি করতে গেলে লজ্জায় ভোগে...
14
00:00:43,398 --> 00:00:45,195
মূত্র বিসর্জনে অক্ষমতা দেখা...
15
00:00:45,220 --> 00:00:47,347
হ্যাঁ, আমি বলেছি, ঠিক আছি।
কথা বন্ধ করো।
16
00:00:47,522 --> 00:00:49,581
ও কি শিশি দেয়ার সময় এরকম
খিটখিটে থাকে?
17
00:00:49,758 --> 00:00:51,851
আমরা অতটা ঘনিষ্ঠ না।
18
00:00:53,628 --> 00:00:54,890
বাদ দাও, আমি পরে যাবো।
19
00:00:55,330 --> 00:00:57,093
আর আমি ঠিক তোমার পাশেই
থাকবো।
20
00:00:59,901 --> 00:01:02,062
তোমাদের কি বলেছি প্রিয়া আমাকে
আর হাওয়ারডকে...
21
00:01:02,087 --> 00:01:04,715
-ওর আর লেনারডের সাথে ডিনার করতে বলেছে?
-ওহ, ভালো তো।
22
00:01:05,003 --> 00:01:06,664
না, মোটেই না।
23
00:01:06,908 --> 00:01:08,536
এটা কৌশলগত চাল।
24
00:01:08,561 --> 00:01:12,622
লেনারডের নতুন গার্লফ্রেন্ড তোমার আর এই
গ্রুপের প্রতি বার্নাডেটের আনুগত্য পরীক্ষা করছে।
25
00:01:12,647 --> 00:01:14,877
কুত্তী ভালোই চালাক।
26
00:01:16,751 --> 00:01:18,762
-তাই মনে হয়?
-অবশ্যই।
27
00:01:18,787 --> 00:01:21,261
একটা চিতাবাঘ কিভাবে আফ্রিকান
হরিণের পালের ওপর হামলা করে?
28
00:01:21,286 --> 00:01:22,981
এর সবথেকে দুর্বল সদস্যের
পিছু ধরে।
29
00:01:25,060 --> 00:01:27,551
ওমা, আমি কিভাবে সবথেকে
দুর্বল সদস্য হলাম?
30
00:01:27,729 --> 00:01:31,392
তোমার বিশ্বাস করার প্রবণতা, সাথে
তোমার ছোটখাটো শরীর মিলে।
31
00:01:32,000 --> 00:01:35,045
তুমি সেরেঙ্গেটিতে এক মিনিটও
টিকবে না।
(সেরেঙ্গেটিঃ একটি আফ্রিকান ভৌগোলিক
বন্য এলাকা)
32
00:01:35,070 --> 00:01:36,748
আচ্ছা, এমি, তুমি হাস্যকর কথা বলছ।
33
00:01:36,773 --> 00:01:39,082
কে কার সাথে ঘুরছে, তাতে আমার
কোনো মাথাব্যাথা নেই।
34
00:01:39,107 --> 00:01:43,771
অবশ্যই আমার লেনারডের গার্লফ্রেন্ডের
সাথেও সমস্যা নেই, যে মাত্রাতিরিক্ত মেকআপ মারে।
35
00:01:44,646 --> 00:01:47,957
ওহ, কি সুন্দর এগুলো।
অবশ্যই, আমি যদি এগুলো কিনি...
36
00:01:47,982 --> 00:01:51,281
আমার একটা সমকামী দম্পতিকে
আমার গর্ভ ভাড়া দিতে হবে।
37
00:01:53,368 --> 00:01:55,872
ব্যাপার না, আমি ওকে বলবো, আমি যেতে
পারবো না।
38
00:01:55,897 --> 00:01:57,421
ওহ, না, তোমাকে যেতেই হবে।
39
00:01:57,459 --> 00:02:01,452
বুঝলাম না, আমি ভেবেছিলাম আমি
ছোটখাটো আফ্রিকান হরিণ।
40
00:02:01,930 --> 00:02:04,831
সেটা সত্যি, সাথে চুলে
স্ট্রবেরির মতো গন্ধ।
41
00:02:04,999 --> 00:02:07,089
আমরা এটাকে আমাদের
সুবিধায় লাগাবো।
42
00:02:07,114 --> 00:02:08,445
দাঁড়াও,তুমি কিসের কথা বলছ?
43
00:02:08,470 --> 00:02:10,080
আমন্ত্রণ গ্রহণ করে...
44
00:02:10,105 --> 00:02:12,699
বার্নাডেট শত্রুর ঘাঁটিতে ডবল এজেন্ট
হতে পারবে।
45
00:02:12,907 --> 00:02:15,817
প্রিয়ার যুদ্ধকৌশল বের করবে, ওর
দুর্বলতাগুলো চিহ্নিত করবে...
46
00:02:15,842 --> 00:02:17,954
আর ওকে মিথ্যা তথ্য গেলাবে,
যেমনঃ
47
00:02:17,979 --> 00:02:21,039
লেনারড তো গলিটলিতে মোরগ
লড়াইয়ের সাথে অপরিচিত না।
48
00:02:22,183 --> 00:02:24,117
জানি না, আমি খুব একটা ভালো
মিথ্যুক না।
49
00:02:24,285 --> 00:02:27,277
ক্যাথলিক স্কুলে এই জিনিসগুলো
জন্মের মতো ছুটিয়ে দেয়।
50
00:02:27,922 --> 00:02:29,446
চিন্তা করো না, আমি শিখিয়ে দেবো।
51
00:02:29,624 --> 00:02:33,560
আমি দুই বছর কাব স্কাউটে ছিলাম,
আমি যে মেয়ে ওরা সেটা বোঝার আগে।
52
00:02:35,063 --> 00:02:36,885
আচ্ছা, আমি তোমাদের চিনি না।
53
00:02:36,910 --> 00:02:38,274
আমি শুধু একজন নিষ্পাপ মহিলা...
54
00:02:38,299 --> 00:02:41,132
ভাবছি জুতার দোকান আমার
ট্যাক্সেকো কার্ড নেবে নাকি।
55
00:02:43,338 --> 00:02:45,536
একটা রেকর্ডিং ডিভাইস তোমার...
56
00:02:45,561 --> 00:02:48,052
প্রশস্ত বুকের খাঁজে রাখলে কেমন হয়?
57
00:02:48,810 --> 00:02:51,643
আমি আমার প্রশস্ত বুকে
কিছু রাখতে চাই না।
58
00:02:52,147 --> 00:02:54,843
আরে, স্ট্রবেরি, দলের জন্য
একটু ঢেঁকি গেলো।
59
00:02:57,214 --> 00:03:00,011
S04E22- The Wildebeest Implementation
60
00:03:20,642 --> 00:03:23,223
-আচ্ছা, পরে দেখা হবে।
-সুখবর।
61
00:03:23,248 --> 00:03:26,906
আমি অবশেষে আমার তিনজনের
দাবার আইডিয়া আয়ত্ত করেছি।
62
00:03:27,677 --> 00:03:30,237
আসলেই সুখবর। বাই।
63
00:03:30,852 --> 00:03:34,831
তুমি কি জানো আমি কিভাবে কেন্দ্রিক
লড়াইয়ের জায়গার সমস্যার সমাধান করেছি?
64
00:03:34,856 --> 00:03:35,880
পাঁচটা শব্দ।
65
00:03:35,905 --> 00:03:39,705
চতুর্ভুজ পরিবর্তন করে
ত্রিভুজাকার সংবদ্ধ।
66
00:03:41,229 --> 00:03:43,129
এটা... এটা দারুণ।
67
00:03:43,298 --> 00:03:45,027
এটাই আমার কাজ।
68
00:03:46,034 --> 00:03:47,453
কিন্তু দাঁড়াও, আরও আছে।
69
00:03:47,478 --> 00:03:50,447
আমি আরও দুটো নতুন দাবার গুটি
বানিয়েছি।
70
00:03:50,605 --> 00:03:54,769
নাগিনী আর বৃদ্ধা।
71
00:03:56,311 --> 00:03:58,279
আচ্ছা, এবার জিজ্ঞেস করতেই হচ্ছে,
এরা কী করে?
72
00:03:58,446 --> 00:04:01,659
যখন নাগিনী অপর পক্ষের কোনো
খেলোয়াড়ের গুটির পাশ কাটিয়ে যাবে...
73
00:04:01,684 --> 00:04:07,020
ওই গুটিটা বিষাক্ত বলে বিবেচিত হবে,
তারপর দুটো চাল পরে মারা যাবে।
74
00:04:09,390 --> 00:04:10,414
ঠিকাছে।
75
00:04:10,522 --> 00:04:14,381
যদি না, সময়মতো এই
বৃদ্ধার কাছে পৌছায়...
76
00:04:14,406 --> 00:04:17,136
সেই ক্ষেত্রে, সে এই বিষ
শুষে নেবে...
77
00:04:17,232 --> 00:04:20,895
আর ওকে মহান সম্রাজ্ঞী বানিয়ে দেবে।
78
00:04:23,404 --> 00:04:28,273
ওর মধ্যে ঘোড়া, রানী আর নাগিনীর
পাওয়ার থাকবে।
79
00:04:28,843 --> 00:04:32,108
-সুন্দর।
-তার কারণ এটা সহজ।
80
00:04:34,449 --> 00:04:36,517
আমি তোমার সাথে খেলার জন্য
অপেক্ষা করছি।
81
00:04:36,542 --> 00:04:38,567
-আর?
-আর কী?
82
00:04:39,354 --> 00:04:43,586
আর একজন তৃতীয় ব্যক্তি।
এটা তিনজনের দাবা।
83
00:04:43,758 --> 00:04:46,993
বলতেই হচ্ছে, যবে থেকে তুমি
প্রাত্যহিক সহবাস শুরু করেছ...
84
00:04:47,018 --> 00:04:49,612
তোমার তীক্ষ্ণ বুদ্ধি ছুটিতে গেছে।
85
00:04:50,865 --> 00:04:52,856
তোমার এটা নিয়ে ভাবা উচিৎ।
86
00:04:53,034 --> 00:04:55,798
মাফ করবে, কিন্তু আইনস্টাইনের
কিন্তু বেশ ব্যস্ত সেক্স লাইফ ছিল।
87
00:04:55,970 --> 00:04:59,713
হ্যাঁ, এই কারণেই উনি মাধ্যাকর্ষণকে
অন্য কোনো শক্তির সাথে মেলাতে পারেন নি।
88
00:05:00,375 --> 00:05:04,106
যদি উনি এরকম শিকারি কুকুরের মতো
না থাকতেন, আমাদের টাইম মেশিন থাকতো।
89
00:05:05,179 --> 00:05:06,612
বুঝলাম, বাই।
90
00:05:06,781 --> 00:05:08,271
তুমি জানো আমি ঠিকই বলেছি।
91
00:05:10,618 --> 00:05:12,779
মনে হচ্ছে আরও পাগল হয়ে যাচ্ছে।
92
00:05:13,688 --> 00:05:16,623
ওহ, আমার পায়ের হাড় মটমট করছে।
93
00:05:23,464 --> 00:05:24,726
-ঠিক আছ?
-হ্যাঁ, হ্যাঁ।
94
00:05:24,751 --> 00:05:26,719
আমি শুধু নতুন জুতা পরেছি আজকে।
95
00:05:27,068 --> 00:05:28,535
-খুব সুন্দর।
-ধন্যবাদ।
96
00:05:28,560 --> 00:05:32,264
তুমি কি জানো মেয়েরা হাইহিল পরে নিজেদের
পাছা আর বুক আরও সুন্দর দেখানোর জন্য?
97
00:05:33,007 --> 00:05:35,805
-এরকম ভাবি নি আগে।
-দেখো।
98
00:05:39,041 --> 00:05:42,772
নিশ্চয়ই, খুব, সুন্দর।
99
00:05:42,984 --> 00:05:45,839
প্লিজ লেনারড, অশ্লীল দৃষ্টি
দিয়ো না, তোমার গার্লফ্রেন্ড আছে।
100
00:05:46,587 --> 00:05:47,645
দুঃখিত।
101
00:05:47,670 --> 00:05:50,080
তো, প্রিয়া, হাওয়ারড আর বার্নাডেটের
সাথে ডিনারে যাচ্ছ?
102
00:05:50,105 --> 00:05:53,469
-হ্যাঁ, তুমি কিভাবে জানলে?
-শপিং মলে কেনাকাটার সময় আমার বান্ধবীদের থেকে শুনেছি...
103
00:05:53,494 --> 00:05:55,928
কারণ, জানোই তো, এমনটাই
বলতে গেলে আমার জীবন এখন।
104
00:05:57,498 --> 00:05:58,522
শুভ রাত্রি।
105
00:05:58,700 --> 00:06:01,692
আমি হেঁটে যাওয়ার সময় আমার
বাঁধাকপির দিকে তাকিয়ে থাকবে না।
106
00:06:10,044 --> 00:06:12,171
-এই...
-হাই।
107
00:06:12,714 --> 00:06:14,875
এই রাজ, তুমি কি ডিনারে থাকছ?
108
00:06:15,049 --> 00:06:17,574
একাকী ছেলে আর দুটো
সুখি জুটি?
109
00:06:17,752 --> 00:06:22,246
তার থেকে আমি নয় আঙ্গুলে চলা
কুষ্ঠরোগীর কাছে প্রোস্টেট এক্সাম করাবো।
110
00:06:22,924 --> 00:06:26,416
ওহ, নিজের জন্য দুঃখ করা
বন্ধ করবে দয়া করে?
111
00:06:26,441 --> 00:06:29,757
আমাকেই আমার জন্য দুঃখ পেতে হবে।
আমিই একমাত্র পরোয়া করি আমার।
112
00:06:29,931 --> 00:06:32,525
যেমন আমিই একমাত্র শেষমেশ
নিজের সাথেই সেক্স করবো।
113
00:06:33,901 --> 00:06:35,717
সত্যি? তোমার বোনের সামনে?
114
00:06:35,903 --> 00:06:39,430
আমরা এক ঘরে বড় হয়েছি।
এসব নতুন না আমার জন্য।
115
00:06:40,208 --> 00:06:42,540
মাফ করবে, আমি রাস্তায় একা
একা হেঁটে বেড়াবো।
116
00:06:42,710 --> 00:06:44,926
অদৃশ্য, অবাঞ্ছিত আর অপ্রিয়...
117
00:06:44,951 --> 00:06:48,443
সহরের মধ্যে একটা হতভাগা
হৃদয়হীন ছায়ামূর্তি।
118
00:06:50,585 --> 00:06:53,076
আমি আমার জ্যাকেট ভুলে গেছিলাম,
বাইরে ঠাণ্ডা।
119
00:06:56,257 --> 00:06:59,920
বুঝলাম না।
এটা কি নতুন জুতা পরার নিয়ম?
120
00:07:00,094 --> 00:07:04,207
না, একবার এই বাচ্চাগুলো মাটি ছুঁয়ে ফেললে,
এগুলো আমার আর আমাকে এগুলো পরে...
121
00:07:04,232 --> 00:07:08,100
হেঁটে হলিউড বোউল্ডাভার্ডে যেতে হবে
এগুলোর দাম পরিশোধ করার জন্য।
122
00:07:09,470 --> 00:07:12,098
সুন্দর, সুন্দর সুন্দর।
123
00:07:12,940 --> 00:07:15,932
ভালো খবর,
হরিণ তরকারিতে পড়েছে।
124
00:07:16,778 --> 00:07:18,075
কী?
125
00:07:18,246 --> 00:07:20,271
বার্নাডেট প্রিয়া আর লেনারডের
সাথে।
126
00:07:20,915 --> 00:07:22,815
মেসেজ রিসিভড।
127
00:07:22,984 --> 00:07:26,784
অপারেশন "প্রিয়া, তোমার মতো হতে
চাই না" শুরু করো।
128
00:07:28,890 --> 00:07:30,413
এই, সিরিয়াসলি?
129
00:07:30,438 --> 00:07:33,105
তুমি কি হাই স্কুলে এসব দুষ্টামি
হাবিজাবি করে আসো নি?
130
00:07:33,130 --> 00:07:36,094
যদি করতাম। এরকম দুষ্টামি করতে
বন্ধু লাগে। আমার বন্ধু ছিল না।
131
00:07:36,597 --> 00:07:37,621
একটাও না?
132
00:07:37,646 --> 00:07:40,029
আমি রক্ষণাবেক্ষণ রুমে আমার
লাঞ্চ নিয়ে যেতাম...
133
00:07:40,054 --> 00:07:42,169
আর কেয়ারটেকারের সাথে খেতাম।
134
00:07:42,336 --> 00:07:45,794
ভালোই ছিল কিন্তু ওনার স্ত্রী আমাকে
বেশ্যা বলে থামিয়ে দিয়েছিল।
135
00:07:50,545 --> 00:07:53,605
দাঁড়াও, হরিণ মেসেজ দিয়েছে।
136
00:07:54,348 --> 00:07:57,283
প্রিয়া মাত্র তোমার অভিনয়ের ক্যারিয়ার
নিয়ে বাঁকা একটা মন্তব্য করেছে।
137
00:07:57,452 --> 00:07:58,898
কী বলেছে ও?
138
00:07:58,923 --> 00:08:02,689
ও মনে করে, এটা ভালো যে, যাই
হোক না কেন তুমি তোমার স্বপ্ন বজায় রাখছ।
139
00:08:03,753 --> 00:08:05,948
কুত্তী একটা !
140
00:08:07,829 --> 00:08:09,481
কিভাবে এটা হ্যান্ডেল করতে চাও?
141
00:08:09,506 --> 00:08:13,899
আচ্ছা, বার্নাডেট কে বলো প্রিয়াকে বলতে
যে আমি শীঘ্রই প্রাগে যাচ্ছি...
142
00:08:14,068 --> 00:08:16,127
অ্যাঞ্জেলিনা জোলির সাথে
একটা সিনেমা শুট করার জন্য।
143
00:08:16,496 --> 00:08:18,054
বুঝলাম।
144
00:08:18,372 --> 00:08:20,567
এটা কি 3-D তে হবে?
145
00:08:21,175 --> 00:08:23,006
কী? জানি না, আরে ব্যাপার না।
146
00:08:23,031 --> 00:08:26,544
আমি 3-D ই লিখলাম, তাহলে ও বুঝবে
যে স্টুডিও এই ছবির ওপর আস্থা রাখে।
147
00:08:29,217 --> 00:08:30,980
মজা করছ, 3-D?
148
00:08:33,354 --> 00:08:35,049
এমনটাই শুনেছি।
149
00:08:35,223 --> 00:08:37,248
তাহলে নিশ্চয়ই স্টুডিও এই
ছবির ওপর আস্থা রাখে।
150
00:08:40,161 --> 00:08:41,884
কে জানে আমাকে কেন বললো না।
151
00:08:41,909 --> 00:08:44,173
তুমি কি তোমার এক্স গার্লফ্রেন্ডের
সাথে সময় কাটাচ্ছ?
152
00:08:44,198 --> 00:08:45,688
না।
153
00:08:47,101 --> 00:08:49,365
তাহলে না বলাতে এত অবাক হচ্ছ কেন?
154
00:08:49,537 --> 00:08:53,200
আসলে, এতটাও অবাক হওয়ার মতো না...
155
00:08:53,374 --> 00:08:56,969
ওই, জানোই তো, আরেকটা যে...
156
00:08:58,379 --> 00:08:59,710
কোন আরেক জিনিস?
157
00:08:59,881 --> 00:09:01,945
মানে, যদি তুমি...
158
00:09:04,352 --> 00:09:07,685
আমি... ওহ, কোন শব্দটা খুঁজছি
আমি?
159
00:09:07,855 --> 00:09:11,757
আমি তোমাকে সাহায্য করছি না।
অনেক মজা লাগছে।
160
00:09:13,494 --> 00:09:15,689
ও একটা মহাকাশচারীর
সাথে প্রেম করছে।
161
00:09:17,298 --> 00:09:19,391
ওয়াও, চমৎকার তো।
162
00:09:19,567 --> 00:09:20,625
হ্যাঁ।
163
00:09:20,801 --> 00:09:22,860
কিন্তু লেনারড ও চমৎকার।
164
00:09:27,765 --> 00:09:29,130
ধন্যবাদ।
165
00:09:30,211 --> 00:09:31,235
"বিভ্রান্ত।"
166
00:09:31,412 --> 00:09:34,609
এই শব্দটা আমি খুজছিলাম,
"বিভ্রান্ত"
167
00:09:41,155 --> 00:09:44,056
ঘোড়া বৃদ্ধার কাছে...
168
00:09:46,327 --> 00:09:49,228
ছয়ের এক তৃতীয়াংশ ঘরে।
169
00:09:56,137 --> 00:09:58,298
অসাধারণ চাল।
170
00:10:03,244 --> 00:10:04,905
ধন্যবাদ।
171
00:10:08,816 --> 00:10:10,977
তোমরা দুজন কি মাফ করবে?
172
00:10:16,030 --> 00:10:18,089
আমার আলিঙ্গন চাই।
173
00:10:20,127 --> 00:10:22,012
দুঃখিত, আমার এখানে অতিথি আছে।
174
00:10:26,834 --> 00:10:29,268
আরে, শেল্ডন, দরজা খোলো না।
175
00:10:30,137 --> 00:10:32,503
আমি তোমাকে জড়িয়ে ধরতে চাই না।
176
00:10:32,807 --> 00:10:35,799
আমিও তোমাকে জড়িয়ে ধরতে চাই
না, আমার শুধু নীল লাগছে।
177
00:10:35,977 --> 00:10:38,241
নীল, মানে বিষণ্ণ।
178
00:10:38,412 --> 00:10:40,312
আসলে, একাকী থাকার থেকে
বেশি বিষণ্ণ না।
179
00:10:40,815 --> 00:10:43,340
আমি জানি না একাকীর রঙ কেমন।
180
00:10:43,551 --> 00:10:45,928
-কী?
-লাল হচ্ছে রাগ...
181
00:10:45,987 --> 00:10:47,333
হলুদ ভীত...
182
00:10:47,358 --> 00:10:50,418
সবুজ হচ্ছে ঈর্ষান্বিত আর
নীল হচ্ছে বিষণ্ণতা।
183
00:10:50,658 --> 00:10:53,286
হয়তো আমরা একাকীর
জন্যও একটা রঙ বাছাই করতে পারি।
184
00:10:54,128 --> 00:10:57,154
কমলার সাথে কিছুই মেলে না।
হয়তো এটা একাকী।
185
00:10:59,166 --> 00:11:02,829
ঠিকাছে, ভেতরে এসো। তোমাকে নিশ্চিতভাবে
একাকীত্ব সম্বলিত কমলা দেখাচ্ছে।
186
00:11:05,106 --> 00:11:07,836
না, আমার কাছে এটা শুনতে
সুমধুর লাগছে না।
187
00:11:08,009 --> 00:11:09,033
তুমি কী করছ?
188
00:11:09,058 --> 00:11:11,007
আমার তিন-ব্যক্তির দাবা খেলার
ওপর কাজ করছি।
189
00:11:11,032 --> 00:11:12,651
ওহ, সেই, আমি খেলতে পারি?
190
00:11:15,182 --> 00:11:18,174
এটা তিনজনের দাবা।
191
00:11:18,321 --> 00:11:20,585
-তুমি কি কোনো বন্ধু এনেছ?
-না।
192
00:11:20,788 --> 00:11:24,133
তাহলে, মানসিক দক্ষতা চর্চার
জন্য আমি চাই তুমি ভাবো...
193
00:11:24,158 --> 00:11:28,219
কেন আমরা দুজন এই তিনজনের
দাবা খেলতে পারবো না।
194
00:11:30,382 --> 00:11:32,509
কী সব বলে এই লোক, দেখলে?
195
00:11:34,835 --> 00:11:36,645
সামাজিক নিয়ম অনুযায়ী, যদিও...
196
00:11:36,670 --> 00:11:39,638
তোমার দুঃখের সময় আমার দায়িত্ব
তোমাকে গরম পানীয় খাওয়ানো।
197
00:11:39,663 --> 00:11:42,326
-না, ধন্যবাদ, আমি ঠিক আছি।
-না, এটা ঐচ্ছিক না।
198
00:11:43,470 --> 00:11:46,735
আমাদের চা শেষ।
আশা করি তুমি সুপ পছন্দ করো।
199
00:11:47,548 --> 00:11:50,476
আমার ধারণা তুমি হয়তো ভাবছ
কি কারণে আমার মন খারাপ।
200
00:11:50,501 --> 00:11:52,345
আসলে, আমি ভাবছি...
201
00:11:52,370 --> 00:11:54,964
দাবাতে তৃতীয় কোনো নতুন গুটি
যোগ করা যায় কিনা।
202
00:11:54,989 --> 00:11:58,821
তোমার কী মনে হয় লোকে রাজার
দুর্বল চিত্তের কিন্তু ভালো মনের...
203
00:11:58,846 --> 00:12:01,914
কাজিন রাজকুমার জোয়ির
ব্যাপারে কী ভাববে?
204
00:12:03,230 --> 00:12:06,226
আমার বয়স ত্রিশ বছর হতে চলল আর
আমার জীবনে আমাকে ভালবাসার কেউ নেই।
205
00:12:06,251 --> 00:12:08,540
আমি এতটাই অকর্মা যে, শরীরে অ্যালকোহল
ছাড়া মেয়েদের সাথে...
206
00:12:08,565 --> 00:12:10,677
কথা পর্যন্ত বলতে পারি না।
207
00:12:10,905 --> 00:12:13,480
রাজকুমার জোয়ির মজার ব্যাপার হচ্ছে...
208
00:12:13,926 --> 00:12:16,239
প্রত্যেকবার ও দানে সরলে...
209
00:12:16,264 --> 00:12:18,892
পাঁচ ভাগের এক ভাগ সম্ভাবনা আছে
যে ও নিজেই নিজেকে মারবে।
210
00:12:21,248 --> 00:12:22,710
শেল্ডন, আমার কথা শোনো।
211
00:12:22,735 --> 00:12:24,999
আমার অনেক বড় একটা সিদ্ধান্ত
নিতে হবে, আর আমি ভীত।
212
00:12:25,519 --> 00:12:27,694
হলুদ। বলে ফেলো।
213
00:12:27,851 --> 00:12:31,042
একটা বন্ধু ওদের টেস্ট করা নতুন
পিল আমাকে দিয়েছে।
214
00:12:31,067 --> 00:12:34,036
ও বলেছে, এগুলো সামাজিক উদ্বেগ
নিরসনের পরবর্তী বড় কিছু।
215
00:12:34,061 --> 00:12:36,402
চমৎকার। কী আছে এতে?
216
00:12:36,664 --> 00:12:39,909
নিশ্চিত না। গোমূত্র থেকে নিঃসৃত
একটা অণুর সাথে...
217
00:12:39,934 --> 00:12:42,801
এক ধরণের পর্যবেক্ষণাধীন ব্লকার।
218
00:12:42,954 --> 00:12:44,922
আমার গরু ভালো লাগে।
219
00:12:45,106 --> 00:12:46,414
কথা সেটা না।
220
00:12:46,439 --> 00:12:49,067
কথাটা সতন্ত্র ভাবে বলা। বলে যাও।
221
00:12:49,110 --> 00:12:50,439
আমি বিজ্ঞানী।
222
00:12:50,464 --> 00:12:52,850
আমার চিন্তা করার সক্ষমতাই
আমার রোজগার।
223
00:12:52,875 --> 00:12:55,743
আমার ভয় হচ্ছে যদি আমি এগুলো
খাই, হয়তো আমি সেই বিশেষ...
224
00:12:55,768 --> 00:12:56,792
অনন্য ব্যাপারটা...
225
00:12:56,817 --> 00:12:59,650
হারিয়ে ফেলবো যা আমার ফিল্ডে
আমাকে সফল করেছে।
226
00:12:59,820 --> 00:13:02,431
রাজেশ, অনেক বছর ধরে তোমার...
227
00:13:02,456 --> 00:13:05,289
পাশে থেকে আমার কাজ করার
সৌভাগ্য হয়েছে।
228
00:13:05,459 --> 00:13:09,715
আমার পরামর্শ হচ্ছে, তুমি এগুলো
টিক ট্যাকের মতো গিলে ফেলো।
229
00:13:16,237 --> 00:13:18,360
আচ্ছা, আমি এখনো বোঝার চেষ্টা করছি।
230
00:13:18,385 --> 00:13:21,170
পেনি মহাকাশচারী পেলো কোথায়?
231
00:13:21,342 --> 00:13:25,608
জানি না। সাধারণত যেভাবে
মানুষ মহাকাশচারী পায়।
232
00:13:26,447 --> 00:13:30,907
-বেশিরভাগই কিন্তু টেক্সাসে থাকে।
-অবশ্যই, এই ভদ্রলোক থাকে না।
233
00:13:32,420 --> 00:13:33,478
আচ্ছা।
234
00:13:33,606 --> 00:13:37,750
লেনারড এখানে থাকে, প্রিয়া ভারতের।
মানুষের পরিচয় হয়, হাওয়ারড! গড!
235
00:13:39,026 --> 00:13:41,250
-বেশ।
-তুমিও কত মহাকাশচারী দেখেছ...
236
00:13:41,275 --> 00:13:43,334
কিন্তু আমি কখনো তোমাকে
সেসব নিয়ে জেরা করি নি।
237
00:13:43,464 --> 00:13:46,092
আমিও একই কাজ করার জন্য
তোমাকে ধন্যবাদ জানাই।
238
00:13:48,087 --> 00:13:51,402
আমি জেরা করছি না।
আমি শুধু কৌতূহলী।
239
00:13:51,688 --> 00:13:54,495
আমি শুধু এটাই ভাবছি যে ও
এত বড় সিনেমার পার্ট পেয়েছে।
240
00:13:54,520 --> 00:13:57,353
এমন না আমার প্রাক্তন গার্লফ্রেন্ড
কী করছে আমি মাথা ঘামাই...
241
00:13:57,378 --> 00:13:59,437
কারণ আমি ঘামাই না।
242
00:13:59,647 --> 00:14:02,946
হয়তো, ওখানেই ও মহাকাশচারীর
সাথে আলাপ করেছে, ঠিকাছে?
243
00:14:03,117 --> 00:14:06,484
দুঃখিত, একটা মুভিতে মহাকাশচারী
কী কাজ করতে যাবে?
244
00:14:07,321 --> 00:14:09,448
উনি পরামর্শদাতা।
245
00:14:10,825 --> 00:14:13,259
আমি ভেবেছিলাম ওই সিনেমা
১৮ শতকের ভিয়েনা নিয়ে।
246
00:14:13,380 --> 00:14:15,271
ওনার কি শখ থাকতে পারে না?
247
00:14:17,965 --> 00:14:20,126
মাফ করবে, আমার হিসু করতে হবে।
248
00:14:20,301 --> 00:14:22,531
নাকি সেটাও অসম্ভব ব্যাপার?
249
00:14:26,841 --> 00:14:30,140
অন্য একটা জুটির সাথে আড্ডা দিতে
ভালোই লাগে, তাই না?
250
00:14:31,776 --> 00:14:35,049
ঠিকাছে, তোমাদের চলে যেতে হবে।
আমার সামর্থ্য নেই তোমাদের রাখার।
251
00:14:35,683 --> 00:14:38,518
"না, আমাদের পাঠিয়ে দিয়ো না।
আমরা তোমাকে ভালোবাসি।"
252
00:14:40,488 --> 00:14:43,980
আমিও তোমাদের ভালোবাসি,
কিন্তু তোমাদের দাম আমার বাড়িভাড়ার থেকেও বেশি।
253
00:14:44,859 --> 00:14:47,794
"কিন্তু পেনি, আমাদের পরলে তোমাকে
কত ভালো দেখায়।"
254
00:14:48,229 --> 00:14:50,493
ধুরও, জুতাগুলো ঠিকই বলছে।
255
00:14:50,664 --> 00:14:53,565
হাস্যকর পেনি, তোমার
রসিকতার কোনো সীমা নেই।
256
00:14:58,038 --> 00:14:59,733
কী খবর আছে, আফ্রিকান হরিণ?
257
00:15:00,307 --> 00:15:02,002
আমার মনে হয়, ওরা
আরও প্রশ্ন করবে।
258
00:15:02,176 --> 00:15:04,167
পুরো গল্পটা ভেস্তে যাচ্ছে।
259
00:15:04,345 --> 00:15:06,288
শান্ত হও,
সব ঠিক হয়ে যাবে।
260
00:15:06,313 --> 00:15:08,543
আমাদের ওকে মেরে ফেলতে হতে পারে।
261
00:15:09,010 --> 00:15:11,706
বার্নাডেট, আমি তোমাকে
স্পিকারে দিচ্ছি।
262
00:15:12,052 --> 00:15:14,220
-তুমি এখন কোথায়?
-বাথরুমে।
263
00:15:14,245 --> 00:15:17,703
ওহ, দেখো, আমাদের আরও একটা
ক্লাসিক বাথরুম আলোচনাসভা।
264
00:15:18,985 --> 00:15:20,213
সমস্যা কী?
265
00:15:20,394 --> 00:15:23,090
ওরা আমাকে এমন সব প্রশ্ন করছে
যে আমি উত্তর দিতে পারছি না।
266
00:15:23,397 --> 00:15:24,762
বিষয়টা পাল্টে দাও।
267
00:15:24,932 --> 00:15:27,243
আমি লেনারডের ভারতে
গিয়ে প্রিয়ার বাবা-মায়ের...
268
00:15:27,268 --> 00:15:29,634
সাথে দেখা করার আলোচনায়
ফেরত যেতে পারি।
269
00:15:29,837 --> 00:15:31,031
কী?
270
00:15:31,205 --> 00:15:33,605
ওরা এই গ্রীষ্মে ওখানে যাওয়ার
ব্যাপারে কিছু একটা বলছিল।
271
00:15:33,774 --> 00:15:36,265
-কী, ওরা কি এঙ্গেজমেন্ট করছে?
-জানি না।
272
00:15:36,443 --> 00:15:40,539
আমি এমির উল্টাপাল্টা মহাকাশচারীর
গল্পের হাত থেকে নিজেকে রক্ষা করায় ব্যস্ত ছিলাম।
273
00:15:41,582 --> 00:15:43,176
কোন মহাকাশচারীর গল্প?
274
00:15:43,201 --> 00:15:45,683
তুমি টেক্সট করেছ,
"পেনি মহাকাশচারীর সাথে প্রেম করছে।"
275
00:15:45,708 --> 00:15:46,862
আমি "নির্মাণকারী" লিখেছিলাম।
276
00:15:46,887 --> 00:15:49,720
মজার তো, অটোকারেক্ট পাল্টে
দিয়েছে নিশ্চয়ই।
277
00:15:51,292 --> 00:15:53,658
হ্যাঁ, অনেক হাসির।
278
00:15:54,895 --> 00:15:56,872
দেখো, মহাকাশচারীর কথা বাদ দাও।
279
00:15:56,897 --> 00:15:59,457
নির্মাণকারী। তুমি মহাকাশচারীর
সাথে আলাপ করবে কোথায়?
280
00:16:01,368 --> 00:16:03,951
শুধু বের করো, ওই ভারত
যাওয়ার কী হচ্ছে।
281
00:16:03,976 --> 00:16:07,031
-আমি এসব আর করতে চাই না।
-এভাবে ঠকাবে না আমাদের।
282
00:16:07,975 --> 00:16:09,306
বার্নি, তুমি ঠিক আছ?
283
00:16:09,476 --> 00:16:12,172
নির্মাণকারী ছিল।
284
00:16:14,782 --> 00:16:17,114
আসার জন্য ধন্যবাদ, শেল্ডন।
তুমি ভালো বন্ধু।
285
00:16:17,284 --> 00:16:20,811
আমি আনন্দিত যে তুমি এমনটা ভাবছ।
আমিও এটাই বোঝাতে চেয়েছিলাম।
286
00:16:22,523 --> 00:16:25,981
আচ্ছা, দেখা যাক ড্রাগটা কাজ করছে নাকি।
287
00:16:33,500 --> 00:16:34,762
সাহায্য করতে পারি?
288
00:16:41,842 --> 00:16:44,310
তাকিয়ে থাকার জন্য ক্ষমা করবেন।
কিন্তু আপনি খুবই সুন্দরী।
289
00:16:51,485 --> 00:16:52,509
ধন্যবাদ।
290
00:16:52,686 --> 00:16:54,677
আপনার উচ্চারণ দারুণ।
আপনি কোথাকার?
291
00:16:54,855 --> 00:16:57,354
-ভারত।
-ওহ, ভালো। আমি ওখানে যেতে চাই।
292
00:16:57,379 --> 00:17:00,650
খুব সুন্দর দেশ। আপনার ভালো লাগবে।
আপনার সাথে বসা যাবে?
293
00:17:01,228 --> 00:17:03,822
ঠিকাছে, নিশ্চয়ই। কেন না?
294
00:17:03,998 --> 00:17:05,659
আমার নাম ডক্টর রাজেশ খুত্রপালি।
295
00:17:05,684 --> 00:17:08,108
-ও আমার বন্ধু, ডক্টর শেল্ডন কুপার।
-হাই।
296
00:17:08,133 --> 00:17:12,092
আমার সাথে কথা বলার দরকার নেই।
আমি শুধু এখানে পর্যবেক্ষণ করতে এসেছি।
297
00:17:13,574 --> 00:17:14,783
উনি কী পর্যবেক্ষণ করছে?
298
00:17:14,808 --> 00:17:18,744
আমরা বিজ্ঞানী। আমরা সবই পর্যবেক্ষণ করি।
নাও, একটা স্কোন কিনে খাও গিয়ে।
299
00:17:19,386 --> 00:17:21,047
ঠিক আছে।
300
00:17:22,082 --> 00:17:24,175
-আর আপনার নাম কী?
-অ্যাাঞ্জেলা।
301
00:17:24,351 --> 00:17:27,596
ওহ, "অ্যাঞ্জেল" থেকে বানানো।
ঠিকঠাক।
302
00:17:27,621 --> 00:17:29,521
আপনি কিউট।
303
00:17:29,690 --> 00:17:31,419
আমি একটা স্কোন কিনতে চাই।
304
00:17:31,592 --> 00:17:33,924
আমি দুঃখিত, শেষ হয়ে গেছে।
আমাদের মাফিন আছে।
305
00:17:34,094 --> 00:17:35,437
শুনে সুস্বাদু লাগছে...
306
00:17:35,462 --> 00:17:38,761
কিন্তু এই টাকাটা স্কোন কেনার
জন্যই দেয়া হয়েছে।
307
00:17:38,966 --> 00:17:42,094
-আপনি কী করছেন?
-ওহ, জড়তা কাটাচ্ছি।
308
00:17:44,238 --> 00:17:46,385
তো, আপনি কত দিন লস
এঞ্জেলেসে আছেন?
309
00:17:46,410 --> 00:17:48,284
-আমি...
-ওনাদের স্কোন শেষ হয়ে গেছে।
310
00:17:48,309 --> 00:17:50,853
শেল্ডন, আমি একজনের সাথে কথা বলছি।
তুমি অভদ্রতা করছ।
311
00:17:50,878 --> 00:17:52,521
আমি নিশ্চিত আপনি
অভিনেত্রী।
312
00:17:52,546 --> 00:17:56,243
যদি না হন, তাও হওয়া উচিৎ।
আপনার মুখায়ব অনেক অভিব্যক্তিপূর্ণ
313
00:17:56,684 --> 00:17:57,964
হায় ঈশ্বর !
314
00:17:58,185 --> 00:18:01,382
দাঁড়ান, কোথায় যাচ্ছেন?
আমাদের কত ভালো চলছিল।
315
00:18:01,555 --> 00:18:04,581
ও তো আমার আসল জিনিসই দেখে নি।
316
00:18:16,437 --> 00:18:17,913
আর কে কে আরও কফি চাও?
317
00:18:17,938 --> 00:18:19,371
-ধন্যবাদ, হ্যাঁ।
-নিশ্চয়ই।
318
00:18:19,540 --> 00:18:20,939
আমি তোমাকে সাহায্য করছি।
319
00:18:22,876 --> 00:18:25,709
দেখে ভাল লাগছে চেংরি রা
বেশ ভাব জমাচ্ছে।
320
00:18:26,714 --> 00:18:29,945
"চেংরি'?
তুমি কে, ফ্রেন্ড ফ্লিস্টোন নাকি?
321
00:18:31,652 --> 00:18:34,780
-ভারত ট্রিপে মজাই হবে মনে হয়।
-হ্যাঁ, আমারও তাই মনে হয়।
322
00:18:35,322 --> 00:18:38,291
তোমার কি ভয় হচ্ছে তোমার বাবা মায়ের
লেনারডকে পছন্দ নাও হতে পারে?
323
00:18:38,459 --> 00:18:40,839
কিছুটা। ওরা অনেক সেকেলে চিন্তাধারার।
324
00:18:40,864 --> 00:18:42,686
অবশ্য, ভয় পাওয়ার তো কথা না।
325
00:18:42,711 --> 00:18:46,078
এমন তো না তোমরা দুজন বাগদান
করছ, তাই না?
326
00:18:47,835 --> 00:18:50,582
হায় খোদা, না। আমরা ওই পর্যন্ত যাই নি।
327
00:18:50,607 --> 00:18:54,762
বাগদান হচ্ছে না। বেশ ইন্টারেস্টিং।
আমি একটু ছোটো করে আসছি।
328
00:18:54,787 --> 00:18:56,618
তুমি অনেকবার গিয়েছ, ঠিক আছ তুমি?
329
00:18:56,643 --> 00:18:59,544
হ্যাঁ। তুমি কি বই লিখছ নাকি?
330
00:19:00,848 --> 00:19:02,296
তুমি রাগ কেন করছ?
331
00:19:02,321 --> 00:19:04,687
আমি রাগ করছি না, হয়তো তুমি করছ।
332
00:19:05,686 --> 00:19:06,846
তোমার কী হয়েছে?
333
00:19:10,190 --> 00:19:11,248
বার্নাডেট?
334
00:19:13,494 --> 00:19:15,347
আমি আর করতে পারবো না !
335
00:19:15,629 --> 00:19:19,065
আমি ভালো মেয়ে।
আমি ক্যাথলিক স্কুলে পড়েছি।
336
00:19:21,301 --> 00:19:25,095
আচ্ছা, দেরি হয়ে যাচ্ছে।
চমৎকার লেগেছে।
337
00:19:25,188 --> 00:19:27,307
তুমি জিতেছ।
338
00:19:27,841 --> 00:19:29,069
বার্নি?
339
00:19:32,379 --> 00:19:35,007
আমার মনে হয় তুমি যেই শব্দটা
খুঁজছ, সেটা "বিভ্রান্ত"।
340
00:19:39,787 --> 00:19:44,121
আমার গুলতি আমার ঘোড়াকে...
341
00:19:45,084 --> 00:19:48,451
হাওয়ারডের রানী গরিলা ২ এর কাছে
নিক্ষেপ করছে।
342
00:19:50,597 --> 00:19:56,035
সুন্দর। আচ্ছা, নৌকা কে পরিবহনকারী
প্যাডে পাঠালাম...
343
00:19:56,470 --> 00:20:00,236
আর ও বেরিয়ে আসলো...
344
00:20:01,441 --> 00:20:04,551
লেনারডের রানীর হাতির কাছে।
345
00:20:04,576 --> 00:20:06,601
লেনারডকে চেক।
346
00:20:08,048 --> 00:20:09,606
দাঁড়াও।
347
00:20:09,783 --> 00:20:13,344
আমার সৈন্য কখন গলফ কার্ট
ব্যবহার করতে পারবে?
348
00:20:14,321 --> 00:20:15,800
যখন ওর চার্জ করা শেষ হবে।
349
00:20:15,825 --> 00:20:17,588
অথবা, তোমাকে টাইম মেশিনে
পড়তে হবে।
350
00:20:17,691 --> 00:20:19,591
অবশ্যই।
351
00:20:23,297 --> 00:20:26,824
মৌমাছি রক্ষক রাজার কাছে।
352
00:20:27,000 --> 00:20:31,699
তোমার পোপকে ধরলাম,
আর মৌমাছির ঝাঁক ছেড়ে দিলাম।
353
00:20:33,340 --> 00:20:35,365
শেল্ডনকে চেকমেট।
354
00:20:35,943 --> 00:20:39,094
আমি জানতাম আমার পোপকে
জেটপ্যাক দেয়া ঠিক হয় নি।
355
00:20:40,347 --> 00:20:41,760
এই, আমার উইনার কার্ড আছে।
356
00:20:42,545 --> 00:20:44,149
অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম।