1
00:00:02,270 --> 00:00:04,980
ওস্তানিয়ার রাজধানী, বার্লিন্ট।
2
00:00:08,190 --> 00:00:12,650
এই বৃদ্ধা মহিলা পশ্চিমবাদী
গোয়েন্দা সংস্থা WISE -এর একজন দূত।
3
00:00:30,420 --> 00:00:33,010
এই লোকটির নাম লয়েড ফোরজার...
4
00:00:33,300 --> 00:00:36,260
ওরফে টুইলাইট।
5
00:00:36,590 --> 00:00:38,390
পেশা: গোয়েন্দা।
6
00:00:39,260 --> 00:00:43,390
দেখে মনে হচ্ছে, তার বর্তমান
চলমান গুরুত্বপূর্ণ মিশনটা ছাড়াও,
7
00:00:43,390 --> 00:00:44,940
তাকে আরও একটি মিশন দেওয়া হয়েছে।
8
00:00:58,320 --> 00:01:01,370
যুগ যুগ ধরে এটাই আমার জীবন।
9
00:01:01,370 --> 00:01:04,790
প্রতিটি দিন একই রয়ে যাচ্ছে,
এবং শান্তি হারিয়ে যাচ্ছে।
10
00:01:05,960 --> 00:01:07,460
আমরা কি সেই দিন দেখতে পাব...
11
00:01:07,460 --> 00:01:12,210
যেদিন আমাদেরকে আর প্রয়োজন পড়বে না?
12
00:01:16,991 --> 00:01:46,991
« অনুবাদ ও সম্পাদনায় »
۞ ⦿ শান্ত কুমার দাস ⦿ ۞
13
00:02:31,768 --> 00:02:38,010
Shanto Kumar Das Presents
14
00:02:38,786 --> 00:02:44,827
. . : : S P Y x F A M I L Y : : . .
15
00:03:01,110 --> 00:03:02,910
মিশন সম্পন্ন।
16
00:03:05,120 --> 00:03:08,790
শুভ দিন, অথবা হয়তো শুভ সন্ধ্যা, টুইলাইট।
17
00:03:09,200 --> 00:03:12,080
এত দ্রুত এই মিশনটি সম্পন্ন
করার জন্য আপনাকে ধন্যবাদ।
18
00:03:13,130 --> 00:03:15,420
অপারেশন স্ট্রিক্স কেমন চলছে?
19
00:03:16,420 --> 00:03:22,010
তার সবচেয়ে গুরুত্বপূর্ণ মিশন হল পূর্ব
এবং পশ্চিমের মধ্যে শান্তি বজায় রাখা।
20
00:03:22,010 --> 00:03:23,140
সেই মিশন ...
21
00:03:26,220 --> 00:03:27,720
সুন্দরভাবে এগোচ্ছে।
22
00:03:27,720 --> 00:03:29,930
আমি একজন স্ত্রী এবং
মেয়েকে সুরক্ষিত করেছি।
23
00:03:30,480 --> 00:03:33,150
... হলো শত্রুর দেশের রণ
পরিকল্পনা উন্মোচন করা,
24
00:03:33,150 --> 00:03:38,480
সে দেশে একটি পরিবার তৈরি করা
এবং একটি নির্দিষ্ট স্কুলে অনুপ্রবেশ করা।
25
00:03:40,110 --> 00:03:43,910
খুব ভালো। লক্ষণীয় না হওয়া
গোয়েন্দাদের জন্য কঠোর নিয়ম।
26
00:03:43,910 --> 00:03:46,490
তারা সম্পূর্ণ সাংসারিক পরিবারের
মতো আচরণ করতে থাকে।
27
00:03:46,490 --> 00:03:47,790
আমি জানি।
28
00:03:48,410 --> 00:03:49,830
ধুমপান ছেড়ে দিয়েছো?
29
00:03:50,790 --> 00:03:52,460
আসলে, আমার এখন একটা বাচ্চা আছে।
30
00:03:54,040 --> 00:03:57,840
এইভাবে, ফোরজার পরিবার কোনরুপ
সমস্যা ছাড়াই গঠিত হয়েছিল, কিন্তু...
31
00:04:00,760 --> 00:04:03,380
লয়েড বলেছে যে আজ
ওর আসতে দেরি হবে,
32
00:04:03,380 --> 00:04:05,590
তাহলে আজ রাতে
আমরা দুজনেই খেয়ে নিই?
33
00:04:05,590 --> 00:04:06,350
আচ্ছা।
34
00:04:06,350 --> 00:04:11,100
ডাক্তাররা সত্যিই ব্যস্ত থাকে।
এটা অবশ্যই একটা কঠিন কাজ।
35
00:04:12,180 --> 00:04:14,810
বাবা আসলে ডাক্তার নয়।
36
00:04:15,350 --> 00:04:18,730
তার মেয়ে আনিয়া, যাকে সে একটা
অনাথাশ্রম থেকে দত্তক নিয়েছে,....
37
00:04:20,070 --> 00:04:22,400
বাবা আসলে একজন গোয়েন্দা।
38
00:04:22,400 --> 00:04:25,200
আজ সে এক অস্ত্র
ব্যবসায়ীর দফারফা করতে গেছে।
39
00:04:25,200 --> 00:04:27,620
...তার মন পড়ার ক্ষমতা রয়েছে।
40
00:04:30,200 --> 00:04:31,950
আমি তোমার জন্য
আমার থালা নিয়ে এসেছি!
41
00:04:31,950 --> 00:04:34,460
ধন্যবাদ, আনিয়া সোনা।
42
00:04:34,870 --> 00:04:37,710
মনে হচ্ছে পরিষ্কার করা কঠিন...
43
00:04:38,290 --> 00:04:41,710
তার স্ত্রী ইয়োর যে একটি সাধারণ
আগ্রহের কারণে এই চুক্তিতে সম্মত হন...
44
00:04:43,010 --> 00:04:46,220
গতকালের খুনের রক্তের গন্ধ এখনো পাচ্ছি।
45
00:04:46,220 --> 00:04:48,260
...সে একজন পেশাদার খুনী।
46
00:04:48,550 --> 00:04:51,850
একজন গোয়েন্দা, একজন
মন-পড়ুয়া এবং একজন খুনী।
47
00:04:52,270 --> 00:04:54,640
তিনজন তাদের নিজস্ব কারণে
একে অপরের কাছ থেকে...
48
00:04:54,640 --> 00:04:57,400
তাদের আসল পরিচয় লুকিয়ে রেখে এক ছাদের
নিচে বসবাস করার সিদ্ধান্ত নেয় এবং ,
49
00:04:57,400 --> 00:05:01,650
এভাবে তাদের অসাধারন
পারিবারিক জীবন চালিয়ে যায়।
50
00:04:57,400 --> 00:05:01,650
{\an1}MISSION: 12 <ペンギンパーク>
মিশন:১২ < পেঙ্গুইন পার্ক >
51
00:05:02,440 --> 00:05:07,360
তারা আমাকে অপারেশন স্ট্রিক্সের উপরে
প্রতিদিন অতিরিক্ত মিশন দিতে থাকে।
52
00:05:07,820 --> 00:05:11,080
কর্মীর অভাবে হেডকোয়ার্টারের
অবস্থা নিশ্চয়ই খারাপ।
53
00:05:12,040 --> 00:05:14,660
বাড়িতে ফিরে, আবার আমার
নকল পরিবারকে সামলাতে হবে।
54
00:05:15,120 --> 00:05:19,080
আমি একজন এজেন্ট। সুতরাং
আমার আত্মার কোনো বিশ্রাম নেই।
55
00:05:22,420 --> 00:05:25,760
হেই, পাশের অ্যাপার্টমেন্টের বরটা
সমস্যায় আছে বলে মনে হয় না তোমার?
56
00:05:27,050 --> 00:05:30,930
আজ ছুটিতে থাকার কথা, কিন্তু সে
আজকেও রাতভোর কাজ করছে।
57
00:05:31,350 --> 00:05:32,930
তারা আমাদের প্রতিবেশী bf ...
58
00:05:33,180 --> 00:05:37,100
আর তাদের ছোট্ট একটা মেয়ে আছে।
কতই না অবহেলিত হচ্ছে মেয়েটা।
59
00:05:37,100 --> 00:05:40,060
আমি তাদের তিনজনকে
একসাথে খুব কমই দেখি।
60
00:05:40,060 --> 00:05:42,190
সে সম্ভবত তার স্ত্রীকে ধোঁকা
দিয়ে অন্য মেয়ের কাছে যাচ্ছে!
61
00:05:42,190 --> 00:05:43,500
কী ভয়ংকর কথা!
62
00:05:43,500 --> 00:05:47,700
তাকে হয়তো চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে
এবং সেজন্য সে বাড়ি আসতে পারছে না।
63
00:05:48,780 --> 00:05:50,620
আমি অসাবধান ছিলাম।
64
00:05:50,620 --> 00:05:52,700
আমি আমার অন্যান্য মিশন
নিয়ে এতই ডুবে ছিলাম যে...
65
00:05:52,700 --> 00:05:55,250
আমি একজন ভালো বাবার
ভূমিকা পালনে অবহেলা করেছি।
66
00:05:57,790 --> 00:06:01,790
কোনো ছলের অপারেশনে আমাদের চারপাশের
লোকদের কাছ থেকে সন্দেহ বা অবিশ্বাসের সামান্যতম অবকাশও....
67
00:06:01,790 --> 00:06:02,920
হানিকর হতে পারে।
68
00:06:03,300 --> 00:06:05,670
এই পরিস্থিতি ঠিক করার
জন্য আমার যা করণীয় তা করতে হবে।
69
00:06:06,720 --> 00:06:09,300
আমাদের পরিবারের জন্য কোনো
হুমকি মানে বিশ্বের জন্য হুমকি!
70
00:06:10,220 --> 00:06:12,300
আমরা পরের সপ্তাহের
ছুটিতে বেড়াতে যাব!
71
00:06:15,020 --> 00:06:18,310
আমাদের তিনজনের খুব ভালো
সময় কাটবে। কোথায় যেতে চাও?
72
00:06:19,350 --> 00:06:21,810
ওহ? ওটা একটা পেঙ্গুইন না, আনিয়া?
73
00:06:22,190 --> 00:06:25,070
আমি জানি। চলো অ্যাকোয়াল্যান্ডে যাই।
74
00:06:25,440 --> 00:06:29,820
তোমাকে ক্লান্ত দেখাচ্ছে।
তুমি একটু বিশ্রাম করো না কেন?
75
00:06:30,110 --> 00:06:33,990
ইয়োর, আমাদের এই নকল
বিয়ে বজায় রাখার জন্য....
76
00:06:33,990 --> 00:06:37,000
আমাদের দেখে যাতে সুখী পরিবার মনে
হয়, সেজন্য আমাদের যা করণীয় তা করতে হবে।
77
00:06:37,540 --> 00:06:40,580
তো সামনের সপ্তাহে বেড়াতে
যাওয়ার কথাই রইলো!
78
00:06:40,580 --> 00:06:41,830
দারুণ মজা হবে!
79
00:06:42,330 --> 00:06:46,300
তার আগে আমাকে আমার
অন্য সব মিশন সামলাতে হবে।
80
00:06:55,350 --> 00:06:57,100
বেশ, যাওয়া যাক।
81
00:06:58,230 --> 00:07:01,850
লয়েড, হয়তো তোমার একটু
বিশ্রাম নেওয়া উচিত।
82
00:07:01,850 --> 00:07:03,190
আমি একদম ঠিক আছি।
83
00:07:03,690 --> 00:07:05,610
আরে, পুরো ফোরজার পরিবার একসাথে।
84
00:07:05,610 --> 00:07:07,860
আপনাদের সবাইকে একসাথে
খুব কমই দেখা যায়।
85
00:07:09,360 --> 00:07:12,490
আমরা অ্যাকোয়াল্যান্ডে একসাথে
আমাদের সময় উপভোগ করতে যাচ্ছি।
86
00:07:12,490 --> 00:07:14,120
দারুণ মজা হবে না, আনিয়া?
87
00:07:14,120 --> 00:07:15,370
আচ্ছা...
88
00:07:16,080 --> 00:07:19,500
আমাদের প্রতিবেশীদের দেখাতে
হবে যে আমরা একটি সুখী পরিবার...
89
00:07:19,500 --> 00:07:23,630
যাতে তারা কখনো সন্দেহ না করে
যে আমরা একটা নকল পরিবার।
90
00:07:24,290 --> 00:07:26,710
আমার বাবা যে আমাদের
ঘুরতে নিয়ে যাচ্ছে,
91
00:07:26,710 --> 00:07:30,220
আর মা যে বাবার সাথে সদয়
আচরণ করে, দুজনেই খুব ভালো মানুষ।
92
00:07:30,590 --> 00:07:33,630
আমি মনে করি আমাদের
পরিবার সম্পূর্ণ স্বাভাবিক।
93
00:07:34,800 --> 00:07:37,720
এটা খুব বেশী ব্যাখ্যার মত শোনাচ্ছে,
কিন্তু এটা যথেষ্ট ভাল ছিল।
94
00:07:39,770 --> 00:07:40,390
এখন, তাহলে ...
95
00:07:41,060 --> 00:07:43,020
যদি আমাদের ছাড়েন।
96
00:07:43,020 --> 00:07:46,110
প্লিজ অপেক্ষা করো, আমার ভাল
এবং পুরোপুরি স্বাভাবিক বাবা!
97
00:07:49,110 --> 00:07:50,820
হাম্পুস হুম্পুস!
98
00:07:54,160 --> 00:07:57,530
আবার তলব?
বিষয়টা ঠিক লাগছে না।
99
00:07:58,330 --> 00:08:00,120
আমি আমাদের জন্য কিছু
পানীয় কিনতে যাচ্ছি।
100
00:08:00,120 --> 00:08:00,910
বেশ।
101
00:08:06,460 --> 00:08:10,380
এজেন্ট টুইলাইট, আপনার
জন্য আরেকটা মিশন আছে আজ—
102
00:08:10,380 --> 00:08:11,630
আমি পারবোনা।
103
00:08:14,510 --> 00:08:16,140
এটা সরাসরি WISE হেডকোয়ার্টার থেকে-
104
00:08:16,140 --> 00:08:20,470
আমি পারবো না। অপারেশন স্ট্রিক্সের
জন্য আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন।
105
00:08:20,470 --> 00:08:21,640
বাবা!
106
00:08:21,640 --> 00:08:25,310
তাড়াতাড়ি করো, নয়তো
অ্যাকুয়াল্যান্ড বন্ধ হয়ে যাবে!
107
00:08:25,310 --> 00:08:27,610
চিন্তা কোরো না, তারা সম্প্রতি
জায়গাটা নতুন করে ডিজাইন করেছে।
108
00:08:27,610 --> 00:08:28,650
একটু ধৈর্য সহকারে অপেক্ষা করো।
109
00:08:29,190 --> 00:08:30,780
তো বুঝেছেন তো।
110
00:08:30,780 --> 00:08:32,860
যাইহোক, আমি একটা কফি, একটা জুস—
111
00:08:32,860 --> 00:08:34,410
দাঁড়ান! আপনি অ্যাকুয়াল্যান্ডের কথা বললেন না?
112
00:08:34,910 --> 00:08:37,120
অভাবনীয়, এজেন্ট টুইলাইট।
113
00:08:37,120 --> 00:08:41,000
এই মিশনের অবস্থান বার্লিন্ট অ্যাকোয়াল্যান্ড!
114
00:08:41,000 --> 00:08:43,790
আপনি কতটা প্রস্তুত হয়ে
এসেছেন দেখে আমি অবাক হয়ে গেছি!
115
00:08:43,790 --> 00:08:45,670
না, আসলে। এটা একটা কাকতালীয় ঘটনা।
116
00:08:45,670 --> 00:08:47,630
আমি কি কফি এবং জুসটা এখন পেতে পারি?
117
00:08:47,630 --> 00:08:50,750
অ্যাকোয়াল্যান্ডের মধ্যে কিছু
তথ্য আদান প্রদান করা হবে—
118
00:08:50,750 --> 00:08:51,930
আমার কফি এবং জুসটা, প্লিজ।
119
00:08:52,380 --> 00:08:53,840
আমার কথা মন দিয়ে শুনুন, টুইলাইট।
120
00:08:53,840 --> 00:08:58,600
এই তথ্যে অন্য দেশ থেকে নতুন
রাসায়নিক অস্ত্র তৈরির নির্দেশনা রয়েছে।
121
00:08:58,600 --> 00:09:01,170
এই তথ্যের উপর আতঙ্কবাদীদের হাত পড়লে,
122
00:09:01,170 --> 00:09:05,440
আমাদের দেশের অনেকেই মারা পড়বে!
123
00:09:11,820 --> 00:09:14,450
কত্তগুলো মাছ!
124
00:09:14,740 --> 00:09:15,990
অক্টোপাস!
125
00:09:15,990 --> 00:09:17,110
স্টারফিশ।
126
00:09:17,110 --> 00:09:18,740
একটা ছোট্ট হাঙর!
127
00:09:19,200 --> 00:09:20,910
ওকে দেখে মনে হচ্ছে
ওর খুব মজা হচ্ছে।
128
00:09:21,540 --> 00:09:22,450
লয়েড...
129
00:09:22,700 --> 00:09:25,620
তোমার মুখ ফ্যাকাসে লাগছে।
ঠিক আছো তো তুমি?
130
00:09:26,670 --> 00:09:29,540
মিশন তো নিয়ে নিলাম।
131
00:09:29,540 --> 00:09:34,760
কিন্তু আমরা আমাদের প্রতিবেশীদের সাফল্যের
সাথে দেখিয়েছি যে আমরা কত ভালো আছি।
132
00:09:34,760 --> 00:09:37,470
যতক্ষণ এই ভিন্ন মিশনটা চলবে...
133
00:09:37,470 --> 00:09:40,970
আরে, আমাদের প্রতিবেশী ফোরজার পরিবার না।
134
00:09:40,970 --> 00:09:42,470
কি কাকতালীয় ব্যাপার।
135
00:09:42,680 --> 00:09:43,680
ওহ, হ্যালো।
136
00:09:43,680 --> 00:09:45,390
যেখানে বাঘের ভয়....সেখানে সন্ধ্যে হয়!
137
00:09:45,730 --> 00:09:47,730
আমরাও মাত্র এসেছি।
138
00:09:47,730 --> 00:09:50,190
এবার তো রিল্যাক্স থাকতে পারবোই না।
139
00:09:50,190 --> 00:09:52,480
তাদেরকে যে কোনো ভাবে
হোক সরাতে হবে—
140
00:09:52,480 --> 00:09:54,360
আমাদের সাথে যোগ দিতে চান?
141
00:09:54,360 --> 00:09:55,860
ইয়োর!
142
00:09:55,860 --> 00:09:57,110
দারুণ আইডিয়া!
143
00:09:57,530 --> 00:09:58,950
বাবা খুব হাস্যকর।
144
00:09:59,200 --> 00:10:01,200
আমরা যদি একটা সাধারণ
পরিবারের মতো দেখাতে চাই,
145
00:10:01,200 --> 00:10:03,700
তাহলে আমাদের প্রতিবেশীদের
সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে।
146
00:10:04,950 --> 00:10:06,210
বেশ, তাহলে।
147
00:10:06,210 --> 00:10:09,420
আমাকে অতিসত্বর মিশনটা শেষ করতে হবে,
এবং তারপর ছুটির দিনের মোডে ফিরতে হবে।
148
00:10:09,920 --> 00:10:12,000
আমাদের তথ্য অনুযায়ী,
149
00:10:12,000 --> 00:10:18,340
তারা একটা ফিল্ম একটা ক্যাপসুলের মধ্যে
রেখে একটা পেঙ্গুইনকে গিলিয়ে দিয়ে এখানে পাঠিয়েছে।
150
00:10:18,340 --> 00:10:20,010
পেঙ্গুইন কেন?
151
00:10:20,010 --> 00:10:22,430
গতকাল অজ্ঞাত সময়ে
ওটাকে এখানে আনা হয়।
152
00:10:22,430 --> 00:10:24,600
গ্রহীতা এখনো আসেনি।
153
00:10:24,600 --> 00:10:28,100
যেভাবেই হোক, শত্রুদের ওটাতে হাত
পড়ার আগে, আপনাকে উদ্ধার করতে হবে।
154
00:10:29,350 --> 00:10:32,020
পেঙ্গুইন প্রদর্শনীতে গেলে কেমন হয়?
মনে হয় ওটাই মূল আকর্ষণ।
155
00:10:32,020 --> 00:10:33,230
ঠিক আছে।
156
00:10:33,230 --> 00:10:35,780
আমি পেঙ্গুইন পছন্দ করি। আমি দেখতে চাই।
157
00:10:38,650 --> 00:10:43,370
স্বাগত জানাই বিশ্বের
সবচেয়ে বড় পেঙ্গুইন পার্কে।
158
00:10:43,370 --> 00:10:45,870
পে-পে-পেঙ্গুইন!
159
00:10:45,870 --> 00:10:49,870
অ্যাকোয়াল্যান্ডে সর্বাধিক প্রস্তাবিত শো হল....
160
00:10:49,870 --> 00:10:52,960
{\an8}২০০ পেঙ্গুইনের মাধ্যমে পারফরম্যান্সকৃত
আমাদের সুন্দর আন্ডারওয়াটার শো।
161
00:10:50,580 --> 00:10:53,380
এই পেঙ্গুইনগুলির মধ্যে
কোনটি আমার লক্ষ্য?
162
00:10:53,750 --> 00:10:56,630
প্রতিটা পেঙ্গুইন চেক করার সময় নেই।
163
00:10:57,130 --> 00:11:01,260
আমি আতঙ্কবাদীকে ফিল্মটা পাওয়া
থেকে আটকাতে ভালো সুযোগ পাবো..
164
00:11:01,930 --> 00:11:06,310
না... যেহেতু আমি জানি
না গ্রহীতা কখন আসবে,
165
00:11:06,310 --> 00:11:07,560
তাই এটি আরও কঠিন হবে।
166
00:11:08,730 --> 00:11:12,690
আমার পক্ষে সবগুলো পেঙ্গুইনের
উপরে নজর রাখা সম্ভব হবে না।
167
00:11:14,190 --> 00:11:15,150
কী করব আমি?
168
00:11:15,570 --> 00:11:17,900
একটা না একটা উপায় তো থাকবেই...
169
00:11:17,900 --> 00:11:20,700
তারা অবশ্যই পেঙ্গুইনটিকে বাকিদের থেকে আলাদা
করার জন্য কোনওভাবে চিহ্নিত করে রেখেছে।
170
00:11:20,700 --> 00:11:22,320
বাবা সমস্যায় পড়েছে।
171
00:11:23,240 --> 00:11:27,160
লয়েড খুবই উদ্যমী। মনে হয় ও মাঝেমধ্যে
ওর ভিতরকার বাচ্চামো সত্ত্বাকে শৃঙ্খলমুক্ত করে দেয়।
172
00:11:31,370 --> 00:11:34,040
হেই, মাছটা সুস্বাদু মনে হচ্ছে।
173
00:11:32,790 --> 00:11:34,840
{\an8}আরে, আমার বাচ্চা কই গেল!?
174
00:11:34,340 --> 00:11:37,170
আশা করি, আমার গার্লফ্রেন্ডের
রাগের স্বভাব একটু কমবে।
175
00:11:42,760 --> 00:11:44,470
{\an8}মাছ...
176
00:11:43,890 --> 00:11:47,180
পেঙ্গুইনদের মন পড়া অনেক কঠিন।
177
00:11:44,470 --> 00:11:46,100
{\an8}চলো খেলি।
178
00:11:46,100 --> 00:11:47,430
{\an8}আমি মাছ খাবো।
179
00:11:47,430 --> 00:11:48,720
{\an8}আমি ক্ষুধার্ত।
180
00:11:48,720 --> 00:11:50,390
এদিকে এসো।
181
00:11:52,850 --> 00:11:56,440
বাবা, ওই পেঙ্গুইনটাকে দেখে
মনে হচ্ছে শ্বাস নিতে পারছে না।
182
00:11:57,440 --> 00:12:00,320
ওটা পানি খাচ্ছে কিছু
একটা বের করার জন্য।
183
00:12:00,650 --> 00:12:03,700
হতে পারে ওর গলায় কিছু আটকে আছে।
184
00:12:03,700 --> 00:12:05,950
তদন্ত করার জন্য এটুকুই যথেষ্ট।
185
00:12:06,660 --> 00:12:09,160
দুঃখিত। আমি কিছু পানীয়
কিনে দ্রুত ফিরে আসছি।
186
00:12:10,080 --> 00:12:14,330
লয়েড... এতটাই ক্লান্ত যে
বারবার তৃষ্ণার্ত হয়ে যাচ্ছে।
187
00:12:15,170 --> 00:12:17,960
হেই! আজকে যে নতুন কর্মী
আসার কথা ছিল সে কোথায়?
188
00:12:17,960 --> 00:12:19,760
প্রথম দিনেই দেরি?
189
00:12:19,760 --> 00:12:21,800
স্যরি! দেরি হয়ে গেছে!
190
00:12:21,800 --> 00:12:24,390
কোন মুল্লুকে গিয়েছিলে আজ?
191
00:12:25,800 --> 00:12:28,470
পেঙ্গুইনকে কীভাবে খাওয়াতে হয়
দেখিয়ে দিচ্ছি। চলো আমার সাথে।
192
00:12:28,470 --> 00:12:29,470
ইয়েস, স্যার!
193
00:12:30,180 --> 00:12:33,600
কোনো শব্দ না করেই টার্গেট করা পেঙ্গুইনের
কাছাকাছি যাওয়ার দ্রুততম উপায় হল...
194
00:12:33,600 --> 00:12:36,230
{\an8}নিজে একজন অ্যাকোয়ারিস্ট
হিসেবে ছদ্মবেশ ধারণ করা।
195
00:12:34,400 --> 00:12:37,230
এজেন্ট টুইলাইটের বিশেষত্বঃ ছদ্মবেশ ধারণ।
196
00:12:40,360 --> 00:12:44,990
একজন শিক্ষানবিশের প্রথম যে জিনিসটি শেখা উচিত
তা হল পেঙ্গুইনের চেহারা এবং নাম মনে রাখা।
197
00:12:45,360 --> 00:12:47,700
তালিকাটা মনে আছে তোমার?
198
00:12:47,700 --> 00:12:51,000
হ্যাঁ, আমি সংক্ষেপে স্টাফ রুমে
গিয়ে দ্রুত চোখ বুলিয়ে নিয়েছি।
199
00:12:51,000 --> 00:12:53,210
সংক্ষেপে? হাঁদা!
200
00:12:53,210 --> 00:12:57,080
আমারই ২০০ নাম শিখতে দু'বছর লেগেছে...
201
00:12:55,830 --> 00:12:59,420
ওহ, বস। আপনি আপনার পেছনে থাকা
বেচারা পেতিলদাকে মাড়িয়ে দিয়েছেন।
202
00:13:03,260 --> 00:13:05,510
হ্যাঁ, এটা পেতিলদাই।
203
00:13:05,840 --> 00:13:09,510
এটা পেমার আর এটা পেসকার।
204
00:13:10,310 --> 00:13:12,520
তুমি বলতে পারছো কিভাবে?
205
00:13:12,770 --> 00:13:16,440
আসলে ওদের প্যাটার্ন সম্পূর্ণ ভিন্ন।
206
00:13:16,440 --> 00:13:17,770
ওদের মুখ এমনকি উচ্চতাও ভিন্ন।
207
00:13:18,810 --> 00:13:21,980
আমি এখনো মাঝেমধ্যে ওদের মধ্যে গুলিয়ে ফেলি।
208
00:13:21,980 --> 00:13:24,790
এই যুবকের পর্যবেক্ষণ দক্ষতা এবং
স্মৃতিশক্তি দেখে বিশ্বাস করতে পারছি না।
209
00:13:24,790 --> 00:13:27,990
বেশ! ওদেরকে খেতে দাও।
210
00:13:27,990 --> 00:13:28,950
এদিকে।
211
00:13:31,950 --> 00:13:34,790
যে পেঙ্গুইনটাকে আগে চিহ্নিত করেছিলাম...
212
00:13:35,870 --> 00:13:38,790
ঐতো, পার্লেস, পেঙ্গুইন সম্রাট।
213
00:13:38,790 --> 00:13:40,630
আমাকে এখনই ওর কাছে যেতে হবে...
214
00:13:40,630 --> 00:13:42,460
কী?!
215
00:13:42,460 --> 00:13:43,800
আ-আমি আর যেতে পারবো না।
216
00:13:44,090 --> 00:13:46,220
এখানে অনেক পেঙ্গুইন আছে যারা অনেক খায়
এবং যাদের অনেক খাইয়েও খুশি করা কঠিন।
217
00:13:46,220 --> 00:13:49,350
প্রতিটি পেঙ্গুইনের বিশেষ খাদ্যাভ্যাস
আছে, তাই খুব সাবধান।
218
00:13:49,800 --> 00:13:51,930
এই সবের জন্য আমার সময় নেই।
219
00:13:51,930 --> 00:13:54,020
আমাকে দ্রুত ফিরতে হবে,
না হলে প্রতিবেশীরা সন্দেহ করবে।
220
00:13:54,020 --> 00:13:54,810
বস!
221
00:13:55,140 --> 00:13:56,770
অনুমতি দিন!
222
00:13:56,770 --> 00:13:57,560
কী?
223
00:13:58,690 --> 00:14:01,570
আমি পাকা অ্যাকোয়ারিয়াম
কর্মীদের দেখে বুঝেছি যে...
224
00:14:01,570 --> 00:14:04,570
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল
প্রতিটি পেঙ্গুইন কিভাবে খায়,
225
00:14:04,860 --> 00:14:07,320
কতটা খায়, কোন ধরনের খাবার খায়,
226
00:14:07,320 --> 00:14:09,660
এবং প্রতিটি গ্রুপ কোথায় অবস্থান করে।
227
00:14:10,070 --> 00:14:12,490
যতক্ষণ এই ব্যাপারগুলো বুঝতে পারবো...
228
00:14:19,830 --> 00:14:23,090
এই ভিড়কে নিয়ন্ত্রণ করা বাঁ হাতের খেলা।
229
00:14:23,090 --> 00:14:25,960
এ কোন সাধারণ শিক্ষানবিস নয়!
230
00:14:28,470 --> 00:14:32,300
মনে হচ্ছে পার্লেসের তেমন
একটা ক্ষুধা পায়নি।
231
00:14:32,680 --> 00:14:35,930
ও অসুস্থ হতে পারে, তাই আমি
ওকে চিকিৎসা কক্ষে নিয়ে যাচ্ছি।
232
00:14:36,730 --> 00:14:38,190
যদি একটু সময় দেন তো।
233
00:14:38,190 --> 00:14:39,730
আচ্ছা...
234
00:14:41,940 --> 00:14:43,730
স্যরি, পুঁচকে সোনা।
235
00:14:46,610 --> 00:14:49,820
পেয়েছি! ওর গলায় কিছু
একটা আটকে আছে।
236
00:14:50,410 --> 00:14:53,780
একদম কাছ থেকে পর্যবেক্ষণে, মনে
হচ্ছে ওর পায়ের নিচেও চিহ্ন আছে।
237
00:14:54,120 --> 00:14:57,000
একটু দাঁড়াও, ছোট্ট সোনা।
আমি বের করে দিচ্ছি।
238
00:14:57,410 --> 00:14:58,500
এই যে, শুনছো?
239
00:14:59,080 --> 00:15:01,750
তুমি ওই পেঙ্গুইনটার সাথে কী
করার পরিকল্পনা করছো?
240
00:15:03,290 --> 00:15:06,260
ও ভালো বোধ করছে না, তাই আমি
তাকে চিকিৎসা কক্ষে নিয়ে যাচ্ছি।
241
00:15:06,510 --> 00:15:09,880
বুঝেছি। আমাকে এটা করতে দাও।
242
00:15:09,880 --> 00:15:14,430
আমি অত্যন্ত দুঃখিত। এসব
করার অনুমতি শুধুমাত্র কর্মীদের।
243
00:15:14,430 --> 00:15:15,760
দুঃখিত।
244
00:15:17,770 --> 00:15:22,690
আমি বার্লিন্ট বিশ্ববিদ্যালয়ের মেরিন বায়োলজি
রিসার্চ ল্যাবরেটরির একজন অধ্যাপক।
245
00:15:22,690 --> 00:15:25,770
আমি এখানে সামুদ্রিক প্রাণীদের দায়িত্বে আছি।
246
00:15:35,030 --> 00:15:37,830
এই আইডি নকল।
247
00:15:37,830 --> 00:15:39,290
মোটেও ভালোভাবে তৈরি করা হয়নি।
248
00:15:40,330 --> 00:15:41,540
কার হয়ে কাজ করো—
249
00:15:43,880 --> 00:15:45,000
তুমি যেও না!
250
00:15:46,130 --> 00:15:47,840
হেই, শান্ত হও!!
251
00:15:47,840 --> 00:15:48,880
হেই, শিক্ষানবিশ!
252
00:15:49,340 --> 00:15:51,550
পেঙ্গুইনটাকে কোথায় নিয়ে যাচ্ছো?
253
00:15:51,550 --> 00:15:53,390
চিকিৎসা কক্ষ ঐদিকে!
254
00:15:54,930 --> 00:15:58,970
এখানে কতজন শত্রু ঘুরে বেড়াচ্ছে তা না জেনে
আমি তাকে অসতর্কভাবে যেতে দিতে পারব না।
255
00:16:00,020 --> 00:16:02,770
আমার বেশি গুরুত্বপূর্ণ কাজটা
হলো ফিল্মটা উদ্ধার করা।
256
00:16:02,770 --> 00:16:05,060
আমাকে আপাতত তাকে
তাড়া করা ছেড়ে দিতে হবে।
257
00:16:09,070 --> 00:16:11,740
ওহ, না...,আনিয়া দৌড়ে কোথায় গেল?
258
00:16:14,910 --> 00:16:18,120
আমাকে আমার সঙ্গীদের বলতে
হবে ওই লোকটাকে মেরে ফেলতে...
259
00:16:18,120 --> 00:16:19,450
এবং ফিল্মটা উদ্ধার করতে —
260
00:16:22,210 --> 00:16:24,000
তুমি আবার কে?!
261
00:16:23,000 --> 00:16:25,960
মা! আমাকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছে!
262
00:16:25,960 --> 00:16:26,750
আনিয়া?!
263
00:16:27,210 --> 00:16:28,500
আমাকে!
264
00:16:28,500 --> 00:16:29,880
এসব কী বলছো—
265
00:16:30,420 --> 00:16:31,630
কী মনে করে ...
266
00:16:33,130 --> 00:16:35,220
আমার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছো?!
267
00:16:36,760 --> 00:16:37,470
ওয়াও।
268
00:16:37,470 --> 00:16:38,970
তুমি ঠিক আছো?
269
00:16:39,770 --> 00:16:42,980
ওহ, না। আমি নিশ্চয়ই
বাড়াবাড়ি করে ফেলেছি।
270
00:16:43,230 --> 00:16:44,940
আশা করি সে মরে নি...
271
00:16:45,560 --> 00:16:46,480
ওয়াও।
272
00:16:46,730 --> 00:16:49,530
এইভাবে, টুইলাইট ফিল্মটি পুনরুদ্ধার করতে...
273
00:16:49,530 --> 00:16:53,150
এবং তারা যে লোকটিকে ধরেছিলো তার কাছ থেকে
শত্রু সংগঠন সম্পর্কে তথ্য সংগ্রহে সক্ষম হয়েছিল।
274
00:16:54,570 --> 00:16:58,740
তোমার স্বামী এখনো ফিরে আসেনি।
275
00:16:58,740 --> 00:17:00,910
আমি বলে দিচ্ছি, সে তোমাকে ধোঁকা দিচ্ছে!
276
00:17:00,910 --> 00:17:02,000
কি ভয়ংকর!
277
00:17:02,290 --> 00:17:04,870
এটা...
278
00:17:04,870 --> 00:17:07,170
দেরি করার জন্য দুঃখিত!
279
00:17:07,170 --> 00:17:08,250
লয়েড!
280
00:17:08,540 --> 00:17:09,630
এই যে!
281
00:17:09,630 --> 00:17:11,130
পেঙ্গুইন!
282
00:17:11,130 --> 00:17:14,000
কি বিশাল পেঙ্গুইন পুতুল! কোথায় পেলে?
283
00:17:14,550 --> 00:17:18,260
তারা সেখানে যে পেঙ্গুইনের নাম অনুমান করার
চ্যালেঞ্জ করছিল সেখানে এটা পুরস্কার হিসেবে ছিল।
284
00:17:18,550 --> 00:17:22,930
আমাকে ওটা আনিয়ার জন্য আনতেই হতো,
তাই আমি বারবার চেষ্টা চালিয়ে গেছি।
285
00:17:23,520 --> 00:17:25,520
বেশ কঠিন ছিল।
286
00:17:25,890 --> 00:17:29,770
বাবা একটা মিথ্যেবাদী।
সে এটা প্রথম চেষ্টাতেই পেয়েছে।
287
00:17:31,110 --> 00:17:33,780
অনেক খুশিতে আছে ও। কত্ত সুন্দর!
288
00:17:33,780 --> 00:17:37,280
আমি যতটা ভেবেছিলাম,
তুমি তার থেকেও ভালো বাবা।
289
00:17:37,280 --> 00:17:38,780
আমি অভিভূত হয়ে গেছি।
290
00:17:39,070 --> 00:17:40,950
এবার কিন্তু আমাকে লজ্জা দিচ্ছেন।
291
00:17:41,830 --> 00:17:46,040
আমি ব্যস একজন
সাধারণ বাবা, চেষ্টা করছি...
292
00:17:47,420 --> 00:17:49,290
আমার সুখী ছোট্ট পরিবারকে রক্ষা
করার সময় খুব বেশি হোঁচট না খাওয়ার ।
293
00:17:50,880 --> 00:17:53,800
তোমাকে কাছ থেকে দেখে
বুঝেছি, তুমি বেশ সুদর্শন বটে।
294
00:17:54,720 --> 00:17:58,140
মনে হচ্ছে এখানেও সবকিছু ঠিকঠাকমতো চলছে।
295
00:17:58,680 --> 00:18:02,850
কিন্তু অনেক হয়েছে এত অতিরিক্ত খাটাখাটুনি।
296
00:18:03,770 --> 00:18:07,810
আমি হেডকোয়ার্টারে অভিযোগ জানাবো
এবং একটা লম্বা ছুটির জন্য—
297
00:18:10,770 --> 00:18:11,820
না...
298
00:18:12,230 --> 00:18:14,200
যে পৃথিবীতে শিশুরা কাঁদে না...
299
00:18:14,820 --> 00:18:17,490
যে পৃথিবীতে কোনো
যুদ্ধবিগ্রহ নেই তাকে রক্ষা করা ...
300
00:18:17,490 --> 00:18:18,610
সেটা আমার দায়িত্ব।
301
00:18:19,240 --> 00:18:21,410
অলসভাবে দাঁড়িয়ে থাকার সময় আমার নেই।
302
00:18:21,410 --> 00:18:24,290
বাবা! শীঘ্রই ডলফিনের শো শুরু হবে!!
303
00:18:24,290 --> 00:18:27,330
স্যরি, একটু আস্তে হাঁটতে পারো?
304
00:18:29,830 --> 00:18:31,790
কী?! আপনি চান আমি বস হই?!
305
00:18:31,790 --> 00:18:33,170
কিন্তু কেন?!
306
00:18:33,170 --> 00:18:36,220
তোমাকে আর কিছু শেখানোর নেই।
307
00:18:43,390 --> 00:18:47,770
আমি ডিরেক্টর কাইমেরা,
গুপ্ত সংগঠন P2 এর বস।
308
00:18:47,770 --> 00:18:51,310
আপনি কি নতুন নিয়োগ পেয়েছেন?
309
00:18:51,770 --> 00:18:54,940
আমি পেঙ্গুইন এবং আমি
অ্যাকোয়াল্যান্ড থেকে এসেছি।
310
00:18:55,730 --> 00:18:58,150
আপনার সাথে দেখা করে ভালো লাগলো।
311
00:18:58,150 --> 00:18:58,940
আমিও।
312
00:18:59,320 --> 00:19:02,160
এজেন্ট আনিয়া, কি করণীয়
তা তো আপনি জানেন।
313
00:19:10,620 --> 00:19:14,210
আমাদের একটা আচার আছে যেটাতে
উভয়ই অর্ধেক অর্ধেক বাদাম খায়।
314
00:19:14,210 --> 00:19:16,050
একবার আপনি এই মিশনটি সম্পূর্ণ করলে,
315
00:19:16,050 --> 00:19:19,230
আপনি আনুষ্ঠানিকভাবে এই সংস্থার
সদস্য হিসাবে স্বীকৃত হবেন।
316
00:19:24,680 --> 00:19:28,100
আজ থেকে আপনি এজেন্ট
পেঙ্গুইনম্যান হিসেবে পরিচিত হবেন।
317
00:19:28,100 --> 00:19:30,390
শান্তি বজায় রাখতে
আপনার যথাসাধ্য চেষ্টা করুন।
318
00:19:32,480 --> 00:19:38,150
এজেন্ট আনিয়া, নতুন এজেন্টকে
আমাদের আস্তানায় সফরে নিয়ে যান।
319
00:19:38,150 --> 00:19:39,610
আদেশ শিরোধার্য!
320
00:19:45,950 --> 00:19:48,370
এই হলো আমাদের আস্তানার কমান্ড রুম।
321
00:19:48,370 --> 00:19:51,620
আমরা প্রতিদিন এই মেশিন
থেকে তথ্য সংগ্রহ করি।
322
00:19:51,210 --> 00:19:52,370
{\an1}* সে কার্টুন দেখে
323
00:19:52,710 --> 00:19:57,300
ইনি হলেন এজেন্ট বাবা। তিনি সবকিছুতে সেরা।
324
00:19:57,300 --> 00:19:59,760
কী? ও গোয়েন্দা হওয়ার অভিনয় করছে?
325
00:20:00,800 --> 00:20:02,930
এই হলো এজেন্ট মা।
326
00:20:02,930 --> 00:20:05,100
তিনি শক্তিশালী,
কিন্তু তিনি অন্য সব বিষয়ে ব্যর্থ।
327
00:20:05,100 --> 00:20:07,010
আমি এতটাই ব্যর্থ?!
328
00:20:07,510 --> 00:20:10,390
তারা আনিয়ার বিশ্বস্ত অনুচর।
329
00:20:10,890 --> 00:20:12,690
আচ্ছা, এর পরের স্পটে যাওয়া যাক।
330
00:20:16,320 --> 00:20:20,190
মনে হচ্ছে আনিয়ার এই
পুতুলটা খুব পছন্দ হয়েছে।
331
00:20:25,780 --> 00:20:27,660
এটা হলো বাথরুম!
332
00:20:27,660 --> 00:20:30,500
এখানে যুদ্ধ থেকে প্রাপ্ত ক্ষত
নিরাময় করতে পারেন।
333
00:20:34,830 --> 00:20:39,210
এটা আনিয়ার রুম।
আমি প্রতিদিন এখানে অনুশীলন করি।
334
00:20:39,050 --> 00:20:40,060
* সে পড়াশোনা করে
335
00:20:46,180 --> 00:20:47,300
এবং...
336
00:20:48,850 --> 00:20:52,050
এই হলো আমাদের আস্তানার
সবচেয়ে গোপন দুটি জায়গা।
337
00:20:52,050 --> 00:20:54,520
বাবা এবং মায়ের ঘর!
338
00:20:55,490 --> 00:20:57,270
প্রস্তুত হন।
339
00:20:57,270 --> 00:21:00,760
এই দুটি ঘরের রহস্য জানতে
পারলে, জীবিত থাকবেন না।
340
00:21:00,760 --> 00:21:04,800
আমরা সবচেয়ে শক্তিশালী ছুরি বা
সবচেয়ে শক্তিশালী বোমা খুঁজে পেতে পারি।
341
00:21:11,260 --> 00:21:12,300
তাহলে ...
342
00:21:12,530 --> 00:21:14,250
হেই! তুমি কী করছো?
343
00:21:15,170 --> 00:21:18,040
তোমাকে কতবার বলেছি না
বিনা অনুমতিতে ঢুকবে না?!
344
00:21:20,640 --> 00:21:24,550
আরে, ওখানে কাঁচি এবং হিটারের
মতো অনেক বিপজ্জনক জিনিস রয়েছে।
345
00:21:24,550 --> 00:21:26,940
সত্যি বলতে কি, এর চেয়েও অনেক
বেশি বিপজ্জনক জিনিস আছে।
346
00:21:26,940 --> 00:21:29,020
হ্যাঁ, সেজন্য আমার রুমেও যাবে না।
347
00:21:29,020 --> 00:21:31,520
আমার রুমে বিষাক্ত সুঁচের মতো জিনিস আছে।
348
00:21:31,520 --> 00:21:34,320
বাবা এবং মা, আমি
তোমাদের দুজনকে ঘৃণা করি!
349
00:21:34,320 --> 00:21:36,510
আনিয়া বাড়ি থেকে পালিয়ে যাবে।
350
00:21:37,610 --> 00:21:42,430
ভালো হবে না। এক্ষেত্রে
অপারেশন স্ট্রিক্স ভেঙে পড়বে!
351
00:21:42,430 --> 00:21:43,440
কী করা উচিত এখন ?
352
00:21:47,900 --> 00:21:49,760
এজেন্ট আনিয়া!
353
00:21:49,760 --> 00:21:53,400
কান্নার সময় নেই!
বিশ্বের শান্তি বিপন্ন।
354
00:21:53,610 --> 00:21:58,410
আসুন আস্তানা সফর শেষ করি এবং
আমাদের পরবর্তী মিশন শুরু করি।
355
00:21:58,410 --> 00:22:02,730
হ্যাঁ! চলুন দুষ্ট লোকেদের শিক্ষা দিই!
356
00:22:05,170 --> 00:22:07,600
বেশ! আপনারা দুজন
আমাকে অনুসরণ করুন।
357
00:22:07,600 --> 00:22:10,800
দুষ্ট লোকেরা ২য় স্ট্রিটের মিষ্টির
দোকান দখল করেছে।
358
00:22:10,800 --> 00:22:12,210
চলুন তাদের বাঁচাই!
359
00:22:16,250 --> 00:22:17,190
সাবধান।
360
00:22:17,430 --> 00:22:20,550
শত্রুরা ফাঁদ পেতে রাখতে পারে।
361
00:22:20,550 --> 00:22:22,690
সাব্বাশ, এজেন্ট আনিয়া।
362
00:22:20,790 --> 00:22:22,130
ওটা কী ছিল?
363
00:22:22,690 --> 00:22:24,690
কত মিষ্টি একটা পরিবার।
364
00:22:25,490 --> 00:22:29,010
একজন গোয়েন্দার কখনো
লক্ষনীয় হওয়া উচিত না...
365
00:22:30,000 --> 00:22:34,200
পরবর্তীতে, আনিয়াকে একটা খাবার কিনে
দেয়ার পরে আনিয়ার মেজাজ ঠান্ডা হয়,
366
00:22:34,200 --> 00:22:37,370
এবং ফোরজার পরিবারে শান্তি ফিরে আসে।
367
00:22:39,304 --> 00:23:39,991
✒️ সাবটাইটেলটি দিয়ে এই অ্যানিমে এপিসোডটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
•» চাইলে অনুবাদককে সাপোর্ট করতে পারেন। (BKash/Rocket- 01721330162) «•
╰┈➤ ❝ [ ফেসবুকে আমিঃ facebook.com/santokumar.das.338 ] ❞