1 00:00:04,024 --> 00:00:09,052 "কেন তুমি আমায় ত্যাগ করলে, ওহ ঈশ্বর, আমি কার বাড়া ভাতে ছাই দিলাম?" 2 00:00:10,065 --> 00:00:12,693 এই যে, এই ব্যাগের ভেতর শ্বাস নিন। 3 00:00:14,195 --> 00:00:17,961 -কী হয়েছে? -ওরা সব চুরি করেছে, লেনারড। 4 00:00:17,986 --> 00:00:19,462 সবকিছু। 5 00:00:20,201 --> 00:00:23,282 -আপনি কি ওনার রুমমেট? -লেনারড হফস্ট্যাডার, কী হয়েছে? 6 00:00:23,307 --> 00:00:25,796 আপনার বন্ধু ৯১১ এ কল করে একটা চুরি রিপোর্ট করেছে। 7 00:00:25,821 --> 00:00:27,516 হায় ঈশ্বর, কী নিয়েছে ওরা? 8 00:00:27,541 --> 00:00:28,784 কী নেয় নি বলো? 9 00:00:28,809 --> 00:00:32,688 আমার জাদুর অস্ত্র, আমার হিংস্র গ্ল্যাডিয়েটরের বর্ম... 10 00:00:32,713 --> 00:00:37,343 আমার বিশুদ্ধ পাওয়ারের কাঠি আর সব সোনা। 11 00:00:38,519 --> 00:00:39,829 তুমি পুলিশকে কল দিয়েছ... 12 00:00:39,854 --> 00:00:42,845 কারণ তোমার "ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" এর অ্যাাকাউন্ট হ্যাক হয়েছে? 13 00:00:43,357 --> 00:00:44,867 আর কী করার ছিল আমার? 14 00:00:44,892 --> 00:00:48,179 শক্তিশালী শেল্ডর, ৮৫ লেভেলের ব্লাড এলফ... 15 00:00:48,204 --> 00:00:50,005 পুর্ব রাজ্যেগুলোর হিরোকে... 16 00:00:50,030 --> 00:00:54,694 পুরো মরুভূমির সূর্যের নিচে মৃতদেহের মতো একেবারে কপর্দকশুন্য করে দিয়েছে। 17 00:00:55,536 --> 00:00:57,766 এছাড়া, এফ বি আই ফোন কেটে দিয়েছে। 18 00:00:59,373 --> 00:01:01,204 ব্যাগের ভেতর। 19 00:01:01,876 --> 00:01:04,902 ওরা আমার যুদ্ধের উটপাখি নিয়েছে। 20 00:01:05,079 --> 00:01:08,569 -ওহ, না, গ্লেন। -হ্যাঁ, গ্লেন। 21 00:01:08,594 --> 00:01:11,392 একমাত্র পাখি যাকে আমি ভালবেসেছিলাম। 22 00:01:12,720 --> 00:01:14,085 শুভ কামনা, ভাই। 23 00:01:14,110 --> 00:01:15,907 ওহ, ধন্যবাদ, অফিসার। 24 00:01:15,932 --> 00:01:18,526 এক মিনিট। আপনি কিছুই করবেন না? 25 00:01:18,726 --> 00:01:21,024 -মিস্টার কুপার, এই মুহুর্তে... -ডক্টর কুপার। 26 00:01:23,030 --> 00:01:24,759 আসলেই? 27 00:01:25,232 --> 00:01:27,462 ওইরকম ঔষধের ডক্টর না। 28 00:01:28,736 --> 00:01:32,214 বেশ ডক্টর কুপার, আমি আপনার জন্য দুঃখ বোধ করছি... 29 00:01:32,239 --> 00:01:37,609 কিন্তু প্যাসাডিনা পুলিশ ডিপার্ট্মেন্টের কাছে প্যান্ডোরার এক্তিয়ার নেই। 30 00:01:38,245 --> 00:01:40,213 সেটা অ্যাভেটারের। 31 00:01:41,744 --> 00:01:44,077 "ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" এর জায়গা অ্যাাজিরথে। 32 00:01:44,102 --> 00:01:47,128 কি আশ্চর্য, আপনারা বন্দুক রাখার অনুমতি পান কিভাবে? 33 00:01:47,955 --> 00:01:51,721 আপনি কি আমাকে অন্তত একজন বদমেজাজি প্রাক্তন পুলিশের নাম বলতে পারেন? 34 00:01:52,493 --> 00:01:53,892 কী? 35 00:01:54,061 --> 00:01:57,773 মানে এমন একজন যে নিয়ম মানতে চায় নি বলে তাকে বরখাস্ত করা হয়েছে। 36 00:01:57,798 --> 00:02:02,462 আর এখন সে ন্যায়বিচারের লক্ষ্যে নিজের বদমেজাজি ব্র্যান্ড থেকে নিজেকেই ভাড়া করছে? 37 00:02:04,552 --> 00:02:06,042 না। 38 00:02:07,107 --> 00:02:08,769 ধন্যবাদ, অফিসার। 39 00:02:09,337 --> 00:02:12,108 সব চলে গেছে, সব গেছে। 40 00:02:12,279 --> 00:02:15,491 -আমি দুঃখিত, শেল্ডন। -কোন ধরণের পৃথিবীতে আমরা বাস করছি... 41 00:02:15,516 --> 00:02:19,384 যেখানে একজন মানুষ আরেকজন মানুষের যুদ্ধের উটপাখি নিয়ে যায়? 42 00:02:19,920 --> 00:02:21,114 জানি না। 43 00:02:22,089 --> 00:02:26,168 এই আগ্রাসনের শাস্তি অবশ্যই দ্রুত আর নির্দয় হিংস্রতার মাধ্যমে দিতে হবে। 44 00:02:26,193 --> 00:02:30,630 "এবার হত্যাযজ্ঞ আর যুদ্ধের কুকুর লেলিয়ে দেয়ার সময় হয়েছে।" (-মার্ক অ্যান্থনি, "জুলিয়াস সিজার") 45 00:02:32,099 --> 00:02:33,760 আমি দেখছি। 46 00:02:36,604 --> 00:02:39,630 হাই, মিসেস ওয়ালোউইজ, হাওয়ারড আছে? 47 00:02:40,774 --> 00:02:42,207 আচ্ছা, ধন্যবাদ। 48 00:02:42,409 --> 00:02:46,505 তোমার যুদ্ধের কুকুরকে ওর গোসলের পর তোমাকে কলব্যাক করতে হবে। 49 00:02:49,650 --> 00:02:51,849 দেখো তো, রাজের পিলাটি ক্লাস শেষ হয়েছে নাকি। 50 00:02:55,119 --> 00:02:58,135 S04E19- The Zarnecki Incursion 51 00:03:18,178 --> 00:03:20,089 তিন হাজার ঘণ্টা। 52 00:03:20,114 --> 00:03:25,536 তিন হাজার ঘণ্টা ধরে এই মাউস টাতে ক্লিক করে, অস্ত্র আর সোনা জোগাড় করেছি। 53 00:03:25,953 --> 00:03:29,047 এখন মনে হচ্ছে পুরোটাই সময় নষ্ট ছিল। 54 00:03:30,190 --> 00:03:31,934 যেই করেছে, সে জানতো কি করছে। 55 00:03:31,959 --> 00:03:34,803 তোমার অ্যাাকাউন্টে ঢুকে ১৫ মিনিটের মধ্যে... 56 00:03:34,828 --> 00:03:38,025 তোমার সব জিনিস নিয়ে গেছে, কোনো ডিজিটাল আঙ্গুলের ছাপও রাখে নি। 57 00:03:38,198 --> 00:03:41,690 ওহ, আমার হৃদয়ের তীব্র ক্ষোভ নিবারণের জন্য পৃথিবীতে যথেষ্ট ... 58 00:03:41,715 --> 00:03:43,896 ক্যামোমাইল চা নেই। 59 00:03:45,116 --> 00:03:48,317 দাঁড়াও, আমি থান্ডার ব্লাফের ব্রিজের নিচে একটা ওর্কের সাথে কথা বলছি... 60 00:03:48,342 --> 00:03:51,506 বলছে আমরা যদি টাকা দেই, ও আমাদের তোমার জিনিস পেতে সাহায্য করবে। 61 00:03:51,531 --> 00:03:53,522 -ওকে বিশ্বাস করা যাবে? -করতে পারা উচিৎ। 62 00:03:53,547 --> 00:03:57,347 ও নাইজেরিয়ান রাজ পরিবারের একজন সদস্য। 63 00:03:59,520 --> 00:04:02,098 এই, একজন একটা রত্নখচিত উটপাখির লাগাম নিলামে উঠিয়েছে। 64 00:04:02,123 --> 00:04:03,931 না, গ্লেনের টা চামড়ার। 65 00:04:05,159 --> 00:04:07,150 ও সাধারণ উটপাখি ছিল। 66 00:04:07,175 --> 00:04:10,298 মানে, আছে। আমি এখনো আশা ছাড়ি নি। 67 00:04:12,066 --> 00:04:13,475 -হেই। -হেই, পেনি। 68 00:04:13,500 --> 00:04:17,596 -আমরা এখন একটু ঝামেলায় আছি। -আমি জানি, বার্নাডেট বলেছে আমাকে। 69 00:04:17,621 --> 00:04:20,957 আমি দুঃখিত, শেল্ডন। আমি জানি তোমার কাছে গেমটার মূল্য কতটা। 70 00:04:20,982 --> 00:04:23,006 গেমটা? 71 00:04:24,211 --> 00:04:27,772 মাফ করবে, পেনি, "ডুডল জাম্প" হচ্ছে একটা গেম। 72 00:04:27,948 --> 00:04:30,508 "অ্যাাংরি বার্ডস" একটা গেম। 73 00:04:30,684 --> 00:04:35,849 "ওয়ার্ল্ড অফ ওয়ারক্র্যাফট" হচ্ছে ব্যাপক প্রসিদ্ধ মাল্টিপ্লেয়ার অনলাইন রোল-প্লেয়িং... 74 00:04:36,023 --> 00:04:37,854 আচ্ছা, সেভাবে দেখলে এটা গেম। 75 00:04:39,257 --> 00:04:42,715 খারাপ খবর, নাইজেরিয়ান রাজপুত্র মনে হচ্ছে প্রতারক। 76 00:04:44,198 --> 00:04:47,309 যাইহোক, আমি তোমার মন ভাল করার জন্য এক দিনের বাসি চিজকেক এনেছি। 77 00:04:47,334 --> 00:04:51,737 যেই মানুষটা তার উটপাখির দুঃখে বিহ্বল, তার কাছে বাসি পেস্ট্রি ফাঁকা ত্রাণের মতো। 78 00:04:53,407 --> 00:04:56,740 -শুধু ধন্যবাদ বললেই হবে। -আমার মনে হয় আমি মাত্র বলেছি। 79 00:04:58,245 --> 00:05:00,372 ঠিকাছে, পরে দেখা হবে। 80 00:05:00,887 --> 00:05:02,390 -ওহ, হ্যালো। -ওহ, হাই। 81 00:05:02,415 --> 00:05:04,849 আমি শেল্ডনকে একটা চিজকেক দিতে এসেছিলাম। 82 00:05:04,885 --> 00:05:07,196 ওর কয়েকটা কাল্পনিক জিনিস চুরি গেছে... 83 00:05:07,221 --> 00:05:09,553 যেগুলো দিয়ে একটা বিশ্বাসযোগ্য জায়গা বানানো যায়। 84 00:05:10,657 --> 00:05:12,090 আমি এর মানে বুঝলাম না। 85 00:05:12,259 --> 00:05:14,727 হ্যাঁ, দুঃখজনকভাবে, আমি বুঝি। 86 00:05:17,364 --> 00:05:21,143 জানো, গত সাপ্তাহিক ছুটিতে প্রিয়া লেনারডকে সমুদ্র সৈকতে রোলারব্লেড করাতে নিয়ে গিয়েছিল? 87 00:05:21,168 --> 00:05:22,260 ভাবতে পারছ? 88 00:05:23,070 --> 00:05:25,447 আমার মনে হচ্ছে আমার ওকে "কুত্তী" বলা উচিৎ... 89 00:05:25,472 --> 00:05:27,770 কিন্তু আমার কাছে যথেষ্ট তথ্য নেই। 90 00:05:29,009 --> 00:05:32,955 আমি-ই সে, যে ওকে দুই বছর ধরে সৈকতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। 91 00:05:32,980 --> 00:05:37,360 ও মেডিক্যাল বর্জ্যের ওপর পা দেয়ার এতটাই ফোবিক ছিল, যে আমার ওকে তুলে পানিতে নিয়ে যেতে হতো। 92 00:05:37,885 --> 00:05:39,614 আমি হাওয়ারডকে একবার সৈকতে নিয়ে গেছিলাম। 93 00:05:39,787 --> 00:05:43,154 ও প্রায় ভ্যাম্পায়ারের মতো জ্বলে ফেটে যেতে নিয়েছিল। 94 00:05:44,792 --> 00:05:48,637 আর লেনারডকে ভালো বয়ফ্রেন্ড বানিয়ে আমি কী প্রতিদান পেলাম? 95 00:05:48,662 --> 00:05:51,326 আমাকে ওর নতুন গার্লফ্রেন্ডের আশেপাশে লুকিয়ে চলতে হয়। 96 00:05:52,032 --> 00:05:53,431 আমার মনে হয় এবার বলা উচিৎ। 97 00:05:54,134 --> 00:05:56,432 কুত্তী একটা। 98 00:05:57,704 --> 00:05:59,906 তুমি কি আইসক্রিমে কফি লিকার নেবে? 99 00:05:59,931 --> 00:06:04,829 এটাই সেই অ্যালকোহল আর মাদক নেয়ার বন্ধুদের চাপাচাপি যেটার ব্যাপারে মা আমাকে সতর্ক করে দিয়েছিল। 100 00:06:04,854 --> 00:06:07,876 আমি ভাবতে শুরু করেছিলাম এরকম কখনো হবে না। 101 00:06:07,981 --> 00:06:09,915 হ্যাঁ, প্লিজ। 102 00:06:10,684 --> 00:06:13,572 লেনারডকে প্রথমে তোমাদের দেখা লাগতো, চোখ মেলাতে পারতো না। 103 00:06:13,597 --> 00:06:16,899 হয় ওপরে সিলিং এর দিকে তাকিয়ে থাকতো, বা নিচে জুতার দিকে। 104 00:06:16,924 --> 00:06:17,948 আমি মাতাল। 105 00:06:21,195 --> 00:06:23,883 প্রথম কয়েক মাস আমি যখনই আমার ব্রা খুলতাম... 106 00:06:23,908 --> 00:06:27,742 ও হাসি দিয়ে বলতো, "ওহ, হো !, আমার ব্রেস্ট ফ্রেন্ডরা।" 107 00:06:29,736 --> 00:06:32,728 যদি তোমার শুনে ভালো লাগে, আমি কখনোই প্রিয়ার সাথে কথা বলছি না। 108 00:06:32,940 --> 00:06:36,060 না, এটা করো না। ওর সাথে নিষ্ঠুর হওয়ার দরকার নেই। 109 00:06:36,510 --> 00:06:40,810 হয়তো এটা অ্যালকোহলের প্রভাব হতে পারে, কিন্তু আমার ধারণা, দরকার আছে। 110 00:06:40,981 --> 00:06:43,959 তুমি কি কায়োটা ইউনিভার্সিটির নিশিদা আর হোসাকার... 111 00:06:43,984 --> 00:06:46,919 তানজানিয়ান শিম্পাঞ্জির গবেষণার সাথে পরিচিত আছ? 112 00:06:47,087 --> 00:06:50,147 না, কিন্তু আমি সবগুলো কারড্যাশিয়ানের নাম জানি। 113 00:06:50,858 --> 00:06:53,502 আমাদের মতো স্তন্যপায়ী জীবদের প্রাকৃতিক প্রবৃত্তি থাকে... 114 00:06:53,527 --> 00:06:55,893 একটা দলের সবথেকে অভদ্র সদস্যকে একঘরে করে রাখা। 115 00:06:55,918 --> 00:06:58,630 বার্নাডেটের ওকে এড়িয়ে চলা বা চোখ রাঙ্গানো... 116 00:06:58,655 --> 00:07:02,284 বা ওর বর্জ্য প্রিয়ার দিকে ছুড়ে মারার যে ইচ্ছা, সেটা ওর ডিএনএ তেই মিশ্রিত। 117 00:07:03,003 --> 00:07:05,938 আমার বর্জ্য ছুড়ে মারার কোনো ইচ্ছা নেই। 118 00:07:06,106 --> 00:07:08,904 বিশ্বাস করো, আছে। আমাদের সবার আছে। 119 00:07:09,109 --> 00:07:11,883 আমাকে আরও একটু মদ গেলাও, আমি দেখাচ্ছি। 120 00:07:14,114 --> 00:07:15,479 ঠিকাছে, আমরা এখানে। 121 00:07:15,504 --> 00:07:19,099 এটাই ওই মদশালা যেখানে সব কালো বাজারের অস্ত্রাদি কেনাবেচা হয়। 122 00:07:19,720 --> 00:07:22,686 আমার মনে হয় না আমার ক্যারেক্টারের এখানে থাকা উচিৎ। 123 00:07:22,711 --> 00:07:24,702 সবাই চোখ দিয়েই মেয়েটার কাপড় খুলে ফেলছে। 124 00:07:25,525 --> 00:07:28,858 তাহলে তুমি বারবার তোমার তলোয়ার ফেলে সেটা কুড়ানোর জন্য ঝুঁকে পরা বন্ধ করো। 125 00:07:30,697 --> 00:07:34,454 -আমরা এখানে ঠিক কী খুঁজছি? -গ্লামলি নামের লাল চুলের ট্রলকে। 126 00:07:34,479 --> 00:07:36,970 নিয়ম অনুযায়ী, যদি তুমি চুরি করা মাল সরাতে চাও... 127 00:07:37,037 --> 00:07:39,597 সেটা যদি সাধারণ কর্মঘন্টার পর হয়, তাহলে ও করে দেবে। 128 00:07:39,773 --> 00:07:43,485 লেনারড, অনেক সময় লাগবে কি? আমরা একসাথে একটু সময় কাটাবো ভেবেছিলাম। 129 00:07:43,510 --> 00:07:45,188 আমরা কাটাবো। এর মধ্যে... 130 00:07:45,213 --> 00:07:47,875 তুমি একটা চরিত্র বেছে নিয়ে আমাদের সাথে যোগ দিতে পারো। 131 00:07:48,215 --> 00:07:49,807 আসলেই? 132 00:07:50,017 --> 00:07:53,646 অবশ্য, তোমার ক্রেডিট কার্ডের নম্বর দিতে হবে, কিন্তু মজা হয়। 133 00:07:54,221 --> 00:07:55,819 হয়তো, আমার বাড়ি যাওয়া উচিৎ। 134 00:07:55,844 --> 00:07:58,904 -আমাদের ট্রল ঢুকেছে, আমি পেয়েছি ওকে। -আমরা ওকে ধরেছি, আমাদের প্রায় শেষ। 135 00:07:59,526 --> 00:08:01,292 আচ্ছা, কিভাবে কাজ আদায় করতে চাও? 136 00:08:01,317 --> 00:08:05,240 একেবারে নির্দয় হয়ে যাও। ওকে বলো যদি কথা বলা শুরু না করে, তাহলে আমরা ওর ইন্টারনেট... 137 00:08:05,265 --> 00:08:07,665 সংযোগদাতার কাছে অভিযোগ করবো। 138 00:08:08,268 --> 00:08:11,536 শেল্ডন, যদি ও ওর কেবল কোম্পানির কাছ থেকে ইন্টারনেট নেয়, তখন? 139 00:08:11,561 --> 00:08:15,759 ও এইচ বি ও আর সাথে সব ভালো ভালো অরিজিনাল প্রোগ্রাম হারাতে পারে। 140 00:08:16,410 --> 00:08:19,470 আমি পরোয়া করি না, আমার মাথা খারাপ, ম্যান। 141 00:08:19,746 --> 00:08:23,341 আচ্ছা, আমরা চালাকি করে খেলি, নাকি? একটু ভালো গবলিন, খারাপ গবলিন চেষ্টা করি। 142 00:08:23,550 --> 00:08:25,450 ওহ, খোদা। 143 00:08:25,619 --> 00:08:27,745 না, আমার মনে হয় আমাদের আরও সূক্ষ্ম হতে হবে। 144 00:08:27,770 --> 00:08:30,933 আচ্ছা, বুঝতে পেরেছি কী হতে যাচ্ছে। 145 00:08:30,958 --> 00:08:33,051 বেশ, আমি ওর সাথে সেক্স করবো। 146 00:08:36,263 --> 00:08:38,322 এসব কিছুই হতে যাচ্ছিল না। 147 00:08:39,299 --> 00:08:42,268 ভালো, কারণ আমারও জঘন্য লাগতো। 148 00:08:43,770 --> 00:08:45,863 লেনারড, তুমি ব্যস্ত, কালকে কথা বলি। 149 00:08:46,073 --> 00:08:48,540 ওহ, একটু দাঁড়াও, তুমি কি রাগ করেছ? 150 00:08:48,565 --> 00:08:52,383 না, না, আমার মনে হয় প্রাপ্তবয়স্ক পুরুষের শরীরে আটকে যাওয়া বাচ্চা ছেলের সাথে প্রেম করাটা আকর্ষণীয়। 151 00:08:52,980 --> 00:08:55,642 ভালো, ভালো। আমি জানাবো তোমাকে কী হয় পরে। 152 00:08:57,584 --> 00:09:00,075 আর মানুষ বলে আমি নাকি ঠাট্টা বুঝি না। 153 00:09:04,091 --> 00:09:06,184 বেশ, বেশ, বেশ। 154 00:09:07,861 --> 00:09:09,171 দেখো, কে এসেছে। 155 00:09:09,196 --> 00:09:11,164 -আচ্ছা, ভদ্র ভাবে কথা বলো। -হ্যালো। 156 00:09:11,698 --> 00:09:15,828 -আমরা একটু ড্রিংক করতে যাচ্ছি। -কারণ আমি এখন করি। 157 00:09:17,471 --> 00:09:20,167 নিজেকে ভাগ্যবতী মনে করো যে তুমি তানজানিয়ান শিম্পাঞ্জি না। 158 00:09:21,675 --> 00:09:23,796 -কী? -ওর কথা পাত্তা দিয়ো না। 159 00:09:23,821 --> 00:09:25,482 ও অনেক বেশি আইসক্রিম খেয়ে ফেলেছে। 160 00:09:26,313 --> 00:09:27,589 আমাদের সাথে আসবে? 161 00:09:27,614 --> 00:09:29,809 ওহ, ধন্যবাদ। কিন্তু আমার অন্য কাজ আছে। 162 00:09:33,186 --> 00:09:37,122 চারজন মেয়ে সিঁড়ি বেয়ে নিচে নামে। কয়জনই বা লবি পর্যন্ত পৌছায়? 163 00:09:42,629 --> 00:09:45,685 তোমার বোন কি কালকে রাতে তুমি বাড়ি ফেরার পর কিছু বলেছে? 164 00:09:45,710 --> 00:09:49,168 ভাই, আমাকে এর মধ্যে টেনো না তো। আমি তোমাদের বার্তা বাহক হতে পারবো না। 165 00:09:49,236 --> 00:09:51,588 আরে, একটু সাহায্য করো। আমার কোনো বিপদ আছে? 166 00:09:52,072 --> 00:09:54,802 -ভয় পাওয়ার কোনো কারণ নেই। -চিন্তামুক্ত হলাম। 167 00:09:54,975 --> 00:09:57,603 সুখী সম্পর্কে থাকা অনেক মেয়েই তাদের প্রাক্তন বয়ফ্রেন্ড... 168 00:09:57,628 --> 00:10:00,208 সঞ্জয়ের সাথে স্কাইপিতে কথা বলে রাত কাটায়। 169 00:10:03,316 --> 00:10:05,583 ভালো খবর, মহোদয়গণ। আমি হ্যাকারকে পেয়ে গেছি। 170 00:10:05,608 --> 00:10:06,666 -কী? -সত্যি? 171 00:10:06,787 --> 00:10:08,441 হ্যাঁ, আমার থেকে কেউ লুকোতে পারবে না। 172 00:10:08,466 --> 00:10:12,197 না ওয়াল্ডো, না কারম্যান স্যান্ডিয়েগো, এমনকি টপস ছাড়া নাটালি পোর্ট্ম্যান ও না। 173 00:10:13,593 --> 00:10:17,427 আমি এই কথাগুলো আগে কখনো বলি নি, কিন্তু সাবাস, হাওয়ারড। 174 00:10:18,665 --> 00:10:22,498 ধন্যবাদ। আমাদের দোষী হচ্ছে, মিস্টার টড জারনেকি। 175 00:10:22,523 --> 00:10:25,981 ২৭১১ ওশেন ভিউ রোড, কার্লসব্যাড, ক্যালিফোর্নিয়া। 176 00:10:26,006 --> 00:10:28,804 নাম আর ঠিকানা শুনতেই শয়তানের মতো লাগে। 177 00:10:29,142 --> 00:10:31,901 -আর কী জানা গেছে ওর সম্পর্কে? -অনেকটাই, আসলে। 178 00:10:31,926 --> 00:10:35,012 আমি নিশ্চিত, ও নিজের বাবা মায়ের সাথে থাকা কোনো হতভাগা হবে। 179 00:10:40,387 --> 00:10:42,355 হ্যাঁ, সে তার বাবা মায়ের সাথেই থাকে। 180 00:10:44,157 --> 00:10:47,002 এই যে ওদের বাড়ির গুগল আর্থ শট। 181 00:10:47,027 --> 00:10:49,894 চমৎকার। একদম কানাগলিতে। আমরা ওকে বক্সে ভরতে পারবো। 182 00:10:51,031 --> 00:10:55,510 -দাঁড়াও, তুমি কি ওখানে যাওয়ার কথা ভাবছ? -কার্লসব্যাড মাত্র দুই ঘণ্টার রাস্তা। 183 00:10:55,535 --> 00:10:59,262 ঠিকাছে, তুমি বাড়ি পর্যন্ত যাবে, দরজা নক করবে, আর তোমার জিনিস ফেরত চাইবে। 184 00:10:59,287 --> 00:11:02,729 -ও যদি না করে? -জানি না তুমি খবর দেখো কিনা লেনারড, 185 00:11:02,754 --> 00:11:05,882 কিন্তু অত্যাচারের পদ্ধতিতে কিন্তু বেশ নতুন পন্থা উদ্ভাবিত হয়েছে। 186 00:11:07,614 --> 00:11:09,497 কাউকেই অত্যাচার করা হবে না। 187 00:11:09,522 --> 00:11:11,681 বেশ, জেনেভা রীতি মেনে কাজ করবো। 188 00:11:11,706 --> 00:11:13,328 কিন্তু আগে নিজেদের প্রশ্ন করোঃ 189 00:11:13,353 --> 00:11:17,632 এই জীবনে, আমাদের থেকে কতবার লাঞ্চের টাকা কেড়ে নেয়া হয়েছে? 190 00:11:17,657 --> 00:11:19,390 কয়টা ঘুড়ি? 191 00:11:19,415 --> 00:11:21,781 কয়টা ট্র্যাপার কিপার্সের স্কুবি-ডু। 192 00:11:22,662 --> 00:11:24,994 -আমারও এরকম একটা ছিল। -থাকাই স্বাভাবিক। 193 00:11:25,165 --> 00:11:28,343 স্কুলের কাজ গোছানোর জন্য মজার আর ব্যবহারিক উপায় ছিল সেটা। 194 00:11:28,368 --> 00:11:31,269 কিন্তু ওই অত্যাচারীরা আমাদের থেকে সেসব নিয়ে গেছে, আর নয়। 195 00:11:31,438 --> 00:11:35,750 আজ রাতে আমরা আমাদের সম্মান, আমাদের জন্মাধিকার আর আমাদের অহংকার ফেরত নেবো। 196 00:11:35,775 --> 00:11:37,936 কী বলো? কে আছে আমার সাথে? 197 00:11:42,349 --> 00:11:46,012 আমার পাঁচটায় হিপ-হপ অ্যারোবিক ক্লাস আছে, এর পর গেলে হবে? 198 00:11:47,420 --> 00:11:49,807 -নিশ্চয়ই। -তাছাড়া, আজকে সাবাথ... 199 00:11:49,832 --> 00:11:53,768 আমার মা আর আমার মোমবাতি জ্বালিয়ে হুইল অফ ফরচুন দেখাটা একটা ঐতিহ্য। 200 00:11:53,793 --> 00:11:58,191 যদি আমরা আটটায় বের হই, তাহলে ১০ টা থেকে ১০:৩০ এর মধ্যে জন্মাধিকার উদ্ধার করা যাবে। 201 00:11:59,032 --> 00:12:00,556 বেশ। 202 00:12:01,268 --> 00:12:02,577 লেনারড? 203 00:12:02,767 --> 00:12:06,148 বুঝতে পারছি না প্রিয়াকে পরপর দুই রাত ঠকানো ঠিক হবে কিনা। 204 00:12:06,173 --> 00:12:09,108 আরে, কী বলছ, ভাই, bros before... 205 00:12:13,180 --> 00:12:14,238 আমার বোন। 206 00:12:15,936 --> 00:12:18,276 -ছাড়ো, আমি যাচ্ছি। -আমিও। 207 00:12:18,301 --> 00:12:19,859 আমিও। 208 00:12:21,388 --> 00:12:23,117 এক সেকেন্ড। 209 00:12:26,793 --> 00:12:30,752 আমি সাইবার ক্রিমিনাল ধরার জন্য মরিয়া হয়ে আছি, সর্দি লাগানোর জন্য না। 210 00:12:35,035 --> 00:12:38,004 দুঃখিত কিন্তু, আমি ভেবেছিলাম আমাদের দেরি করার কারণ, তুমি তোমার মায়ের সাথে... 211 00:12:38,205 --> 00:12:42,534 -হুইল অফ ফরচুন দেখো। -দেখি, মা তার গোঁফ ব্লিচ করছে। 212 00:12:43,443 --> 00:12:44,935 দেখো, এই, মা! 213 00:12:44,960 --> 00:12:50,091 "আগে এবং পরে" চারটা শব্দ, ১৭ টা অক্ষর, দুটো N, একটা V ! 214 00:12:50,116 --> 00:12:52,797 ফ্যানি প্যাক অফ ওল্ভস ! 215 00:12:54,654 --> 00:12:58,288 -অবিশ্বাস্য। -হ্যাঁ, সে বলতে গেলে হুইলের মাস্টার। 216 00:12:59,291 --> 00:13:01,156 ওহ হো, প্রিয়া। 217 00:13:03,096 --> 00:13:05,826 ওর রিংটোনে সিতারার সঙ্গীত রাখাটা মোটেও আহামরি কিছু না, ভাই। 218 00:13:06,833 --> 00:13:07,959 মিউট করো... 219 00:13:09,135 --> 00:13:10,727 এই, সোনা। 220 00:13:11,504 --> 00:13:14,371 হ্যাঁ, আমি দুঃখিত। আজকে বেশিক্ষণ কাজ করতে হচ্ছে। 221 00:13:16,243 --> 00:13:17,676 আমিও তোমাকে মিস করছি। 222 00:13:18,878 --> 00:13:22,245 আচ্ছা, নিশ্চয়ই, আমি বাসায় ফিরে তোমাকে কল করবো। ঠিকাছে, বাই-বাই। 223 00:13:23,016 --> 00:13:25,280 চমৎকার, তুমি আমার বোনকে মিথ্যা বললে। 224 00:13:26,953 --> 00:13:29,786 এটাই তোমার বোনকে করা ওর সবথেকে ভালো কাজ। 225 00:13:37,330 --> 00:13:39,756 -বলো তো কে? -আমাকে বাঁচাও। 226 00:13:41,334 --> 00:13:43,199 হ্যালো, প্রিয়া। কী ব্যাপার? 227 00:13:43,570 --> 00:13:46,004 আমি কিভাবে জানবো লেনারড কাজে আছে নাকি নেই? 228 00:13:46,172 --> 00:13:47,730 সন্দেহ কোরো না। 229 00:13:47,907 --> 00:13:50,304 যদি তুমি লেনারডের সাথে তোমার সম্পর্ক চালু রাখতে চাও... 230 00:13:50,329 --> 00:13:53,321 তোমাকে অতি অবশ্যই ওই সাদা চামড়ার দুইমুখা যতই মরিয়া, আজগুবি... 231 00:13:53,346 --> 00:13:56,315 অজুহাত দেক না কেন, তোমাকে বিশ্বাস করতে হবে। 232 00:13:57,350 --> 00:13:59,545 ঠিকাছে? বাই-বাই। 233 00:14:01,288 --> 00:14:02,516 তোমার কাছে পাওনা রইলাম। 234 00:14:04,291 --> 00:14:05,634 নতুন ধাঁধাঁ, মা ! 235 00:14:05,659 --> 00:14:08,321 "একই নাম", একটা N, দুইটা D, তিনটা O । 236 00:14:08,495 --> 00:14:11,273 WOMAN: উপি অ্যান্ড রুব গোল্ডবার্গ ! 237 00:14:11,298 --> 00:14:14,509 -একদম অলৌকিক। -সেটাই, এটা তার সুপারপাওয়ার। 238 00:14:14,534 --> 00:14:16,989 আসলে, এটা আর তার হাতের চামড়া ঝাঁকুনি দেয়া। 239 00:14:19,806 --> 00:14:23,435 আমি ভাবতে পারছি না আমরা এই লোককে ধরার জন্য স্যান ডিয়েগোর পথে যাচ্ছি। 240 00:14:23,610 --> 00:14:26,078 হ্যাঁ, আমরা অনেকটা আপোষহীনের মতো, তাই না? 241 00:14:26,246 --> 00:14:27,577 পুরোপুরি। 242 00:14:28,348 --> 00:14:31,926 এই, আমরা রাতটা থেকে পরের দিন সকালে লেগোল্যান্ডে গেলে কেমন হয়? 243 00:14:31,951 --> 00:14:33,545 সিওয়ার্ল্ড এর থেকে ভালো। 244 00:14:33,570 --> 00:14:37,666 ওটাতে খুনি তিমি আছে যা আক্ষরিকভাবেই প্রচুর মজার। 245 00:14:37,691 --> 00:14:41,057 কিন্তু, এই মুহূর্তে, টড জারনেকির ওপরই মনোযোগ রাখা যাক। 246 00:14:41,082 --> 00:14:43,573 হ্যাঁ, আমরা আসছি তোমার জন্য টড জারনেকি। 247 00:14:43,630 --> 00:14:46,758 আর আগেই বলে রাখি, লেগোল্যান্ড বেশি মজার। 248 00:14:47,967 --> 00:14:53,240 আমার ওই শহরতলীর খামারে নিজের টলায়মান বাড়িতে বসে থাকা বেচারা আহাম্মকের জন্য প্রায় মায়া হচ্ছে... 249 00:14:53,265 --> 00:14:58,365 যে কিনা জানেই না একটা প্রতিশোধপরায়ণ সৈন্যদল স্যান ডিয়েগোর বড় রাস্তা দিয়ে তার কাছে আসছে... 250 00:14:58,390 --> 00:15:00,221 ৭১ মাইল প্রতি ঘণ্টায়। 251 00:15:00,512 --> 00:15:03,743 গতি কমাও, বেগবান। তুমি কি আমাদের মারতে চাও? 252 00:15:05,151 --> 00:15:09,810 আমি আমাদের জন্য একটা বীরসুলভ অনুসন্ধানের সঙ্গীত মিক্স করে এনেছি। 253 00:15:10,790 --> 00:15:14,590 এখানে লেখা, "বিয়ন্সে বুটিলিশিয়াস ডান্স মিক্স"। 254 00:15:14,761 --> 00:15:17,992 এটাতে ইচ্ছামতো ঢোকানো যায়। চালিয়ে দেখো। 255 00:15:18,431 --> 00:15:20,123 বিয়ন্সে? আসলেই? 256 00:15:20,266 --> 00:15:23,133 ওর দেহ বক্র আর তাতে ও গর্বিত। আমার এটা ভালো লাগে। 257 00:15:31,911 --> 00:15:33,722 ওহ, হ্যাঁ। আমি টের পাচ্ছি। 258 00:15:33,747 --> 00:15:36,409 আমরা ডানাওয়ালা উন্মত্ত। 259 00:15:36,583 --> 00:15:40,172 যেটা এখনো স্পিড লিমিটের ওপর যাওয়ার কোনো অজুহাত না। 260 00:15:45,959 --> 00:15:49,122 পরের বার, কারো খবর করতে গেলে, আমরা ট্রেন নেবো। 261 00:15:49,629 --> 00:15:52,291 আমার সবসময় ট্রেন-ই পছন্দ। 262 00:15:55,135 --> 00:15:56,762 শেল্ডন, চলো। 263 00:15:56,936 --> 00:15:58,164 আসছি। 264 00:16:01,841 --> 00:16:03,485 এটা কেন এনেছ? 265 00:16:03,510 --> 00:16:08,413 কোনো মানুষের হৃদয়ে ক্লিঙ্গন ব্যাটলেথ ছাড়া অন্য অস্ত্র ভয় ধরাতে পারে না। 266 00:16:09,516 --> 00:16:11,759 আচ্ছা, একটা কথা পরিষ্কার করে নেই। 267 00:16:11,784 --> 00:16:14,082 এই লোকটাকে আমরা শুধু তোমার অ্যাকাউন্টে তোমার জিনিসপত্র... 268 00:16:14,154 --> 00:16:16,315 ফিরিয়ে দিতে বলবো, তারপর আমাদের রাস্তায় চলে যাবো। 269 00:16:16,489 --> 00:16:18,719 কেউ কাউকে ব্যাটলেথ দিয়ে কোপাবে না। 270 00:16:20,026 --> 00:16:22,790 তাহলে আমার ব্লেড আজকে রাতে রক্তের স্বাদ নেবে না? 271 00:16:24,831 --> 00:16:26,423 না। 272 00:16:26,866 --> 00:16:31,347 -তাহলে তো এটা ধরে রেখে নিজেকে বোকা বোকা লাগছে। -এসো। 273 00:16:31,738 --> 00:16:35,316 -অন্তত দরজাটা কি লাথি দিয়ে খুলতে পারি? -চেষ্টা করে দেখতে পারো... 274 00:16:35,341 --> 00:16:38,936 কিন্তু সেদিন, একটা ফেডেক্সের বক্স খুলতেই তোমার ১৫ মিনিট লেগেছে। 275 00:16:42,615 --> 00:16:45,175 -কে? -তোমার সর্বনাশ। 276 00:16:45,351 --> 00:16:49,048 "তোমার সর্বনাশ" বলছ কেন, কে নিজের সর্বনাশের জন্য দরজা খোলে? 277 00:16:49,222 --> 00:16:52,055 ভালো যুক্তি, কুকুরছানার ঝুড়ি। 278 00:16:55,462 --> 00:16:56,554 কী? 279 00:16:59,365 --> 00:17:00,889 শেল্ডন? 280 00:17:03,169 --> 00:17:06,476 -আপনি কি টড জারনেকি? -হ্যাঁ, আপনি কে? 281 00:17:06,773 --> 00:17:08,707 আমি অ্যাাজারথের শেল্ডর। 282 00:17:08,875 --> 00:17:10,463 আমি আমার জিনিস ফেরত চাই। 283 00:17:10,488 --> 00:17:12,364 আমার তা মনে হয় না। দেখি তো এটা। 284 00:17:12,389 --> 00:17:14,333 সাবধানে, এটা সংগ্রহের জিনিস। 285 00:17:14,358 --> 00:17:17,725 জানি, আমি সবসময়ই একটা চেয়েছি। 286 00:17:25,625 --> 00:17:28,526 আমরা যা ভেবেছিলাম, ও তার থেকেও চতুর। 287 00:17:33,433 --> 00:17:35,343 সত্যি বলতে, সমস্যাটা ওরই হলো। 288 00:17:35,368 --> 00:17:40,067 সত্যায়িত সার্টিফিকেট ছাড়া, ওই ব্যাটলেথের কোনো মূল্য নেই। 289 00:17:40,440 --> 00:17:43,659 হ্যাঁ, ও সরাসরি আমাদের ফাঁদে পড়েছে। 290 00:17:45,311 --> 00:17:48,007 লেগোল্যান্ড এখন ফাঁকা স্বপ্ন মনে হচ্ছে। 291 00:17:52,318 --> 00:17:54,912 -কী হয়েছে? -কিছু একটা হয়েছে, গ্যাস পাচ্ছি না। 292 00:18:02,128 --> 00:18:04,864 কেউ কি অভ্যন্তরীণ তাপ ইঞ্জিন সম্পর্কে জানো? 293 00:18:04,889 --> 00:18:07,242 -অবশ্যই। -উনিশ শতাব্দীর প্রযুক্তি। 294 00:18:07,267 --> 00:18:09,822 কেউ কি অভ্যন্তরীণ তাপ ইঞ্জিন ঠিক করতে জানো? 295 00:18:09,847 --> 00:18:11,974 -না। -ধারণাই নেই। 296 00:18:12,739 --> 00:18:15,450 কাউকে কল করে আমাদেরকে নিয়ে যেতে বলা উচিৎ। 297 00:18:15,475 --> 00:18:18,029 একটা ট্রেন থাকলে চমৎকার হতো। 298 00:18:23,283 --> 00:18:25,274 ধন্যবাদ, পেনি। 299 00:18:25,752 --> 00:18:27,652 ব্যাপার না। 300 00:18:28,254 --> 00:18:32,637 লেনারড, আমার কৌতূহল হচ্ছে যে তুমি তোমার গার্লফ্রেন্ডকে ফোন দিয়ে তোমাদের নিতে বললে না। 301 00:18:32,662 --> 00:18:35,336 আসলে আমি ওকে বলেছি আমি কাজ করছি। 302 00:18:35,361 --> 00:18:38,353 তো, মিথ্যা বলেছ, এটাও কৌতুহলজনক। 303 00:18:38,831 --> 00:18:43,255 ও আসলে এই "ওয়ারক্র্যাফট" অ্যাডভেঞ্চার রোল প্লেয়িং গেমের বিষয়টা ঠিক বোঝে না। 304 00:18:43,280 --> 00:18:46,716 যতক্ষণ ও সুন্দর, ততক্ষণ না বুঝলেও ক্ষতি নেই। 305 00:18:49,175 --> 00:18:50,640 এটা মজার ছিল, লেনারড। 306 00:18:50,665 --> 00:18:52,724 কিভাবে তুমি ওর সাথে সম্পর্ক টেকাতে পারলে না? 307 00:18:54,847 --> 00:18:57,302 তোমরা কি অন্তত শেল্ডনের মিথ্যেমিথ্যি জিনিসগুলো আনতে পেরেছ? 308 00:18:57,327 --> 00:19:00,407 না, আমরা আমাদের মহৎ অনুসন্ধানে ব্যর্থ হয়েছি। 309 00:19:00,432 --> 00:19:04,664 -কিভাবে? -টড জারনেকি অভদ্র। 310 00:19:04,724 --> 00:19:06,021 ঠিকাছে, বসো। 311 00:19:06,359 --> 00:19:07,383 কী করছ? 312 00:19:07,594 --> 00:19:11,291 আমি তোমাদের দেখাচ্ছি, কিভাবে নেব্রাস্কাতে আমরা অনুসন্ধান শেষ করি। 313 00:19:13,099 --> 00:19:15,090 ওহ, বিয়ন্সে। 314 00:19:22,375 --> 00:19:24,301 এটা তো বিয়ন্সে না। 315 00:19:29,382 --> 00:19:31,043 আবার কী? 316 00:19:31,684 --> 00:19:34,710 -ওর জিনিস ফেরত দিন। -বুঝতে পারছি না কিসের কথা বলছেন। 317 00:19:35,121 --> 00:19:36,145 তাহলে, সুখবর। 318 00:19:36,322 --> 00:19:40,816 আজকেই সেই দিন যেদিন অবশেষে একটা মেয়ে তোর বিশেষ ছোট অঙ্গে স্পর্শ করবে। 319 00:19:44,197 --> 00:19:46,995 -এবার ওর জিনিস ফেরত দে। -ঠিকাছে। 320 00:19:47,166 --> 00:19:48,815 আমরা করেছি ! 321 00:19:51,404 --> 00:19:53,012 আমি "আমরা" বলেছি। 322 00:19:59,879 --> 00:20:01,346 দরজা ধরো। 323 00:20:01,848 --> 00:20:03,322 -ওহ, হাই। -হাই। 324 00:20:04,517 --> 00:20:06,883 -লেনারডের কাছে যাচ্ছ? -হ্যাঁ। 325 00:20:07,854 --> 00:20:09,664 -কেমন আছ? -ভালো। 326 00:20:09,689 --> 00:20:12,283 -তুমি? -খুবই ভালো, ধন্যবাদ। 327 00:20:39,958 --> 00:20:44,545 অনুবাদ ও সম্পাদনাঃ শেখ তাসনুভা তাসনীম। 328 00:20:52,331 --> 00:20:55,300 -ঠিকাছে, তাহলে, দেখা হয়ে ভালো লাগলো। -হ্যাঁ, তোমার সাথেও। 329 00:20:58,271 --> 00:21:02,105 এমি ঠিকই বলেছিল। আমার আসলেই ওর দিকে আমার হাগু ছুড়তে মন চাচ্ছে।