1
00:00:01,203 --> 00:00:50,360
Bangla Subtitle Created By:
Imrul Hasan Nasim
2
00:00:50,675 --> 00:00:53,970
আমরা তো পালানোর চেষ্টা করব না।
এসবের কী প্রয়োজন?
3
00:00:54,637 --> 00:00:56,848
আপনি উক্ত এলাকার
বাইরে যেতে পারবেন না,
4
00:00:56,931 --> 00:00:58,475
আর সন্ধ্যার পর বাড়ির বাইরে
পা রাখতে পারবেন না।
5
00:00:59,267 --> 00:01:02,062
পা-বন্ধনীটার কোনো ক্ষতি করলে
৭ বছরের সাজা হবে
6
00:01:02,145 --> 00:01:04,522
আর সর্বোচ্চ ২০ মিলিয়ন ওন
অর্থদন্ডের সম্মুখীন হবেন।
7
00:01:04,939 --> 00:01:06,149
তাই অযাচিত কিছু করবেন না।
8
00:01:06,300 --> 00:01:15,500
সাবটাইটেল পরিবেশনায়:
:.:.:👻 THE GHOST SQUAD 👻:.:.:
9
00:01:15,867 --> 00:01:17,243
মুক্ত হয়ে ভালোই লাগছে।
10
00:01:17,327 --> 00:01:18,328
EPISODE:- 07
11
00:01:22,791 --> 00:01:24,667
যোগাযোগ রাখবে।
ভালো কাজ করেছ।
12
00:01:26,294 --> 00:01:27,462
খোদা।
13
00:01:32,550 --> 00:01:33,551
ওটা পরে আছো তো?
14
00:01:34,385 --> 00:01:35,386
জি, স্যার।
15
00:01:36,179 --> 00:01:37,305
চলো।
16
00:01:50,735 --> 00:01:53,029
বিচারের সময়
সব স্বীকার করে নিন।
17
00:01:54,030 --> 00:01:55,865
অপরাধে সাথ দিচ্ছেন কেন?
18
00:01:56,366 --> 00:01:58,952
আপনি সহযোগী ছিলেন।
আর গং জি হুন প্ররোচিত করেছে।
19
00:02:00,078 --> 00:02:03,832
এখানের কেউই দুধে ধোয়া তুলসি পাতা না।
সবাই খারাপ।
20
00:02:04,249 --> 00:02:05,542
বাজি লাগতে চান?
21
00:02:05,625 --> 00:02:08,628
আমাদের মধ্যে কে আগে
জেল থেকে বের হবে।
22
00:02:13,258 --> 00:02:16,845
উফফ।
ভুলটা আমারই।
23
00:02:17,262 --> 00:02:19,848
বল। এটা একটা বল।
হেই।
24
00:02:19,931 --> 00:02:21,307
একটা বল উড়ে এখানে এলো।
25
00:02:33,027 --> 00:02:34,112
ছুটিতে যাচ্ছেন?
26
00:02:34,195 --> 00:02:35,238
আমার অবর্তমানে
27
00:02:35,321 --> 00:02:38,575
পার্ক চাং হু যেন ডা. হানের
ধারে কাছেও ঘেঁষতে না পারে।
28
00:02:39,075 --> 00:02:40,827
কোনো সমস্যা হলে
আমাকে ফোন করো।
29
00:02:40,910 --> 00:02:42,120
আচ্ছা, স্যার।
30
00:02:44,247 --> 00:02:45,373
ছুটি উপভোগ করুন।
31
00:03:20,408 --> 00:03:24,287
আপনাকে ধোঁকা দেয়ার
কোনো ইচ্ছে ছিলো না।
32
00:03:24,370 --> 00:03:27,624
চেয়ারম্যান ইয়াং।
আপনি তো আমাকে চেনেন।
33
00:03:27,707 --> 00:03:29,709
দেখুন না আমাকে কীভাবে
আগলে রাখছেন।
34
00:03:29,792 --> 00:03:33,046
আপনার সাথে কোনোদিন
বেইমানি করব না।
35
00:03:34,297 --> 00:03:38,968
তো আপনি চাচ্ছেন আমি
মি. গং এর কাছে আপনার সুনাম করি, ঠিক?
36
00:03:39,552 --> 00:03:41,512
জি।
37
00:03:41,596 --> 00:03:43,181
দয়া করে এই ভুল বুঝাবুঝিটা
খতম করুন।
38
00:03:43,264 --> 00:03:46,184
আপনার উপর ভরসা রাখছি।
প্লিজ, স্যার।
39
00:03:46,267 --> 00:03:48,561
আপনিই আমার অন্ধের যষ্টি।
40
00:03:53,900 --> 00:03:55,026
ক্যামেরাগুলোর কী হবে?
41
00:03:55,610 --> 00:03:56,903
ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত
ওগুলো অফ থাকবে।
42
00:03:57,737 --> 00:03:59,030
আমার রেস্টুরেন্ট চেনো তো, তাই না?
43
00:03:59,113 --> 00:04:02,909
সব সহকর্মীদের নিয়ে গিয়ে
সেখানে ফুর্তি করো।
44
00:04:03,785 --> 00:04:04,869
আচ্ছা, স্যার।
45
00:04:09,791 --> 00:04:12,919
হেই, টেপ আন তো।
46
00:04:13,503 --> 00:04:14,837
আনছি, বস।
47
00:04:24,472 --> 00:04:27,517
কী… করছেন?
48
00:04:29,185 --> 00:04:31,020
ভুল বুঝবেন না।
49
00:04:31,104 --> 00:04:34,399
আমি গং জি হুন এর
আদেশ পালন করছি।
50
00:04:34,482 --> 00:04:37,402
কী?
মি. গং?
51
00:04:41,281 --> 00:04:44,075
ঠিক এখানে।
এক বাড়িতেই খেল খতম করবি।
52
00:04:44,158 --> 00:04:48,454
মিস করলে,
ভজঘট বেধে যাবে।
53
00:04:48,955 --> 00:04:50,415
আর সেটা সামাল দিতে
অনেক কষ্ট হয়ে যাবে।
54
00:04:52,125 --> 00:04:54,252
- এখানে।
- নিচিন্ত থাকুন, বস।
55
00:04:54,335 --> 00:04:57,046
- আমার উপর ভরসা রাখতে পারেন।
- দেখিয়ে দাও কীভাবে করতে হয়।
56
00:04:58,756 --> 00:04:59,882
নড়বেন না।
57
00:05:00,967 --> 00:05:03,011
তৈরি হোন।
58
00:05:03,094 --> 00:05:04,679
সোজা ঈশ্বরের কাছে যেতে চলেছেন।
59
00:05:04,762 --> 00:05:07,390
নড়বেন না।
স্থির থাকুন।
60
00:05:12,228 --> 00:05:13,521
এখানে কী চলছে?
61
00:05:48,890 --> 00:05:50,433
সোজা বাংলায় বলছি।
62
00:05:50,516 --> 00:05:52,310
হান জ্যে হু'কে আমার হাতে তুলে দিয়ে
চুপচাপ কেটে পড়ুন।
63
00:05:55,563 --> 00:05:57,148
এটা অসম্ভব।
64
00:05:57,732 --> 00:06:01,694
ভালোয় ভালোয় এখান থেকে চম্পট দাও।
বুঝেছ?
65
00:06:02,278 --> 00:06:04,739
আমার সাথে পাঙ্গা নিয়ে
কোনো লাভ হবে না।
66
00:06:04,822 --> 00:06:07,033
ওহহ, ঈশ্বর।
67
00:06:07,617 --> 00:06:11,162
আমার মুখের কথা
কেড়ে নেয়া বন্ধ করবে না।
68
00:06:13,164 --> 00:06:14,832
উনাকে নিয়ে যেতে চাইলে,
69
00:06:16,167 --> 00:06:17,585
আমার লাশের উপর দিয়ে
নিয়ে যেতে হবে।
70
00:06:27,095 --> 00:06:28,429
মারো ওদের!
71
00:07:10,430 --> 00:07:13,933
BIG MOUTH
72
00:07:32,910 --> 00:07:36,330
দিব্যি খেয়ে বলছি
একদিন তোমার এই ঋণ শোধ করব...
73
00:07:36,414 --> 00:07:37,874
প্রফেসর সেও এর
গবেষণা পত্র কোথায়?
74
00:07:41,043 --> 00:07:42,962
গং জি হুন আপনাকে
মেরে ফেলতে চেয়েছে,
75
00:07:43,045 --> 00:07:45,673
এর মানে হলো উনি সব দোষ
আপনার ঘাড়ে চাপাতে চাচ্ছেন।
76
00:07:45,756 --> 00:07:47,091
ওটা এখনো লুকিয়ে রেখেছেন কেন?
77
00:07:49,927 --> 00:07:51,762
চেয়ারম্যান ইয়াং
আমাকে মেরে ফেললে,
78
00:07:53,014 --> 00:07:55,224
গং জি হুন কাকে
বলির পাঠা বানাবেন?
79
00:07:56,851 --> 00:07:59,437
তোমার উপর আরেকটা
খুনের মামলা বর্তাবে।
80
00:08:02,064 --> 00:08:03,649
যেমনটা তুমি বললে,
81
00:08:03,733 --> 00:08:05,860
আমাদের দুজনের ভাগ্যই এখন এক।
82
00:08:07,111 --> 00:08:11,073
বাঁচলে আমাদের একসাথে বাঁচতে হবে।
ঠিক বললাম তো?
83
00:08:13,576 --> 00:08:14,952
ধ্যাত।
84
00:08:15,786 --> 00:08:17,788
আপনার মাথাটা বড়ো হলেও
এটা গোবরে ভর্তি।
85
00:08:21,209 --> 00:08:23,920
আপনার কি মনে হয় ওটার ভয়ে
আপনাকে সাহায্য করেছি?
86
00:08:24,003 --> 00:08:26,130
আমি চলে যাই তাহলে?
দেখতে চান ওরা কী করে?
87
00:08:26,881 --> 00:08:28,674
সকালে আপনার লাশ পাওয়া যাবে।
88
00:08:29,550 --> 00:08:31,135
আমি মুখ খোলা মাত্রই,
89
00:08:33,471 --> 00:08:35,389
আমার জীবনটা
ছারখার হয়ে যাবে।
90
00:08:38,184 --> 00:08:41,145
গং জি হুন?
উনি তো চুনোপুঁটি।
91
00:08:41,229 --> 00:08:43,773
এসবে আরো অনেক
বিপজ্জনক লোক জড়িত।
92
00:08:45,650 --> 00:08:47,818
ওহহ, তার মানে
ওর পেছনেও কেউ আছে।
93
00:08:48,945 --> 00:08:49,946
কে?
94
00:08:51,447 --> 00:08:52,740
আমি আর কিছুই
বলতে পারব না।
95
00:08:54,534 --> 00:08:57,119
গবেষণা পত্রটির ব্যাপারে
ঘাটাঘাটি করতে যেও না।
96
00:08:57,203 --> 00:09:00,790
ওই একটা কথা বাদে তোমার
সব কথা শুনব আমি। প্লিজ?
97
00:09:08,005 --> 00:09:09,799
আস্তে।
98
00:09:09,882 --> 00:09:11,884
ব্যথা লাগে তো।
ধীরে ধীরে লাগাও।
99
00:09:11,968 --> 00:09:13,761
তুমি ইচ্ছে করেই এরকম করছ।
100
00:09:13,844 --> 00:09:15,137
ছিঁচকাঁদুনে একটা।
101
00:09:15,221 --> 00:09:17,390
তুমি ভালোই ক্যালানি খেয়েছ।
102
00:09:17,473 --> 00:09:19,267
যাইহোক আমার লাগানো শেষ।
103
00:09:21,894 --> 00:09:24,063
মেরির মূর্তিটার কী করব?
104
00:09:24,689 --> 00:09:26,065
ওয়ার্ডেন তো
রেগে অগ্নিশর্মা হয়ে যাবেন।
105
00:09:26,148 --> 00:09:30,194
জানি। বিগ মাউস হটাৎ করে
মূর্তিটা ভাঙলেন কেন?
106
00:09:30,278 --> 00:09:33,531
এত নিখুঁতভাবে সব করতে
চেয়েছিলে যাতে ডা. হান কিছু টের না পান।
107
00:09:33,614 --> 00:09:36,158
ঝগড়া-ঝাটিতে
এরকমটা হতেই পারে।
108
00:09:36,242 --> 00:09:37,451
শেষ।
109
00:09:37,535 --> 00:09:40,413
যাইহোক,
তুমি কি নিশ্চিত ভালোভাবে লড়েছ?
110
00:09:40,496 --> 00:09:43,958
তোমাকে একটু আগে অনেক ভীত মনে হলো,
এভাবে জড়োসড়ো হয়ে ছিলে।
111
00:09:44,041 --> 00:09:46,794
হারামজাদা।
পাছায় লাথি খাওয়ার সখ জাগছে?
112
00:09:46,877 --> 00:09:49,714
আমি স্রেফ আমার কথা রাখছিলাম।
আবার লাগতে চাও?
113
00:09:49,797 --> 00:09:52,008
সবাই জানে
লড়াইয়ে বেলায় তুমি লবডঙ্কা।
114
00:09:52,091 --> 00:09:54,594
আমাকে আরেকটা দাও।
হেই। উনি এসেছেন।
115
00:10:03,144 --> 00:10:07,732
তোমার কারণে জীবনে প্রথমবার
আমাকে গোয়েন্দাগিরি করতে হয়েছে।
116
00:10:09,191 --> 00:10:10,818
ধন্যবাদ, চেয়ারম্যান ইয়াং।
117
00:10:12,653 --> 00:10:16,532
জানো তো তিন মাসের মধ্যে
আমি ছাড়া পাবো?
118
00:10:18,951 --> 00:10:21,412
এখান থেকে
প্রথমে বেরোতে না পারলে,
119
00:10:22,538 --> 00:10:26,709
আমার সাথে প্রতারণার জন্য
তোমাকে ভোগে পাঠিয়ে দিব।
120
00:10:30,171 --> 00:10:31,380
আপনি বাইরে যান তো।
121
00:10:32,089 --> 00:10:33,924
আপনার আজীবনের ব্যবস্থা আমি করব।
122
00:10:38,763 --> 00:10:40,389
এবার ছাড়া পাওয়ার পর,
123
00:10:41,724 --> 00:10:43,517
এই জীবনটা বদলে ফেলব।
124
00:10:46,145 --> 00:10:48,481
শুধু আমার সাঙ্গপাঙ্গদের
খাতির যত্ন করো।
125
00:10:49,315 --> 00:10:52,568
ওদের কারণেই
এসব কুকর্ম করেছি।
126
00:10:55,029 --> 00:10:56,989
দিনটা শুভ হোক,
মি. চেয়ারম্যান।
127
00:10:58,407 --> 00:11:00,660
চেয়ারম্যান চলে যাচ্ছেন।
মি. চেয়ারম্যান।
128
00:11:01,577 --> 00:11:03,663
দিনটা শুভ হোক।
129
00:11:11,921 --> 00:11:14,423
বস।
ডা. হানকে নিয়ে আপনার প্ল্যান কী?
130
00:11:15,216 --> 00:11:17,593
যেভাবে উনাকে ফেলে গেলো,
131
00:11:17,677 --> 00:11:20,221
ওরা হয়তো ওনাকে শুনানির
আশেপাশে যেতে দিবেন না।
132
00:11:30,564 --> 00:11:33,067
বস!
হেই। তুমি ঠিক আছো?
133
00:11:34,485 --> 00:11:35,778
বস!
134
00:11:51,252 --> 00:11:52,628
এবার তোর পালা,
135
00:11:53,504 --> 00:11:54,714
বিগ মাউস।
136
00:12:04,640 --> 00:12:07,059
প্রফেসর জাং!
137
00:12:08,394 --> 00:12:09,645
মিস. জাং হ্যে জিন।
138
00:12:10,563 --> 00:12:12,273
মনে হয় উনি গা ঢাকা দিয়েছেন।
139
00:12:12,857 --> 00:12:15,776
উনি স্কুলে কিংবা
উনার শোতেও আসেননি।
140
00:12:15,860 --> 00:12:17,445
ফোনও বন্ধ আছে।
141
00:12:18,612 --> 00:12:20,948
তোমার কি মনে হয় না
গং জি হুন উনাকে কিডন্যাপ করেছে?
142
00:12:21,031 --> 00:12:23,951
উনি কেন করতে যাবে?
উনি তো নেকলেসের ব্যাপারে জানেনই না।
143
00:12:24,410 --> 00:12:25,828
শুধু তুই জানিস।
144
00:12:25,911 --> 00:12:28,372
উনার পিতামাতার বাড়িতে খোঁজ নাও,
আর বন্ধুদের জিজ্ঞেস করো।
145
00:12:28,456 --> 00:12:31,459
কোড ব্লু, সিপিআর।
ক্যান্সার ওয়ার্ড রুম নাম্বার ৭০৪.
146
00:12:31,542 --> 00:12:34,462
- তোমাকে পরে ফোন করছি, বাবা।
- কোড ব্লু, সিপিআর। ক্যান্সার ওয়ার্ড রুম নাম্বার ৭০৪.
147
00:12:34,545 --> 00:12:35,671
কোড ব্লু, সিপিআর।
148
00:12:43,804 --> 00:12:45,848
- এখনো তাকে বাঁচানো যাবে।
- কী করছ তুমি?
149
00:12:45,931 --> 00:12:47,224
উনি কোমায় আছেন।
150
00:12:47,308 --> 00:12:48,684
জানো তো উনি একজন
ডিএনআর রোগী।
[ডিএনআর রোগী: যে রোগীকে আর পূনরুজ্জীবন দান সম্ভব নয়।]
151
00:12:48,768 --> 00:12:51,437
নিয়ম মেনে চলো।
নাক গলিও না।
152
00:13:03,866 --> 00:13:08,329
১৬ নভেম্বর, ২০২১,
সকাল ১০:৩৭.
153
00:13:08,412 --> 00:13:10,539
নাম কি সাং
পরলোক গমন করলেন।
154
00:13:11,999 --> 00:13:15,461
ওগো!
155
00:13:20,174 --> 00:13:21,842
ওগো!
156
00:13:36,023 --> 00:13:38,567
মৃত নাম কি সাং
157
00:13:40,277 --> 00:13:41,862
মিস. গো?
158
00:13:42,655 --> 00:13:44,365
শ্রদ্ধা জানাতে এসেছেন?
159
00:13:47,743 --> 00:13:51,372
কবর দেয়ার যায়গা থাকা সত্বেও
তাকে দাহ করছ কেন?
160
00:13:51,914 --> 00:13:53,499
হাসপাতাল তোমাকে
টাকা খাইয়েছে সেজন্য?
161
00:13:54,500 --> 00:13:58,712
ডিএনআর ফর্মে তাকে কবর দেয়ার
কোনো নিষেধাজ্ঞা নেই।
162
00:13:59,296 --> 00:14:02,341
ডিএনআর ফর্মে
কিছু লেখা ছিল না,
163
00:14:02,800 --> 00:14:05,261
কিন্তু আমরা একটা চুক্তি করেছিলাম।
164
00:14:05,344 --> 00:14:07,763
চুক্তিতে ছিল
ময়নাতদন্ত করা হবে না
165
00:14:07,847 --> 00:14:09,974
আর তাকে অবশ্যই
দাহ করতে হবে।
166
00:14:10,057 --> 00:14:14,061
আমাদের আগেই জানাতে পারতে।
আমরা তো কবর দেয়ার জায়গা ঠিক করে ফেলেছি।
167
00:14:14,979 --> 00:14:17,314
বেচারা কি সাং।
168
00:14:17,398 --> 00:14:21,652
জেলে দুরারোগ্য রোগে আক্রান্ত হলো
আর দুমাসের মধ্যে মরে গেলো।
169
00:14:27,700 --> 00:14:29,910
ওরা ময়নাতদন্ত করবে না
আর লাশটা দাহ করবে।
170
00:14:29,994 --> 00:14:31,579
ওরা নিশ্চয়
কিছু একটা লুকাচ্ছে।
171
00:14:31,662 --> 00:14:34,081
ওরা কোনো চুক্তি করে থাকলে,
172
00:14:34,164 --> 00:14:35,791
নিশ্চয় কিছু একটা গোপন করছে।
173
00:14:35,875 --> 00:14:38,168
জাতীয় ফরেনসিক সার্ভিসে
তোমার একজন বন্ধু আছে, তাই না?
174
00:14:38,252 --> 00:14:39,712
এনএফএস এ?
কেন?
175
00:14:41,088 --> 00:14:42,882
আমি নাম কি সাং এর
রক্ত জোগাড় করতে যাচ্ছি।
176
00:14:42,965 --> 00:14:45,634
মৃত্যুর ১২ ঘণ্টার মধ্যে
এটা পরীক্ষা করতে পারব।
177
00:14:45,718 --> 00:14:47,720
এই, ধরা পড়লে?
178
00:14:47,803 --> 00:14:49,972
আমি সামলে নেবো।
পরে কথা হবে।
179
00:15:16,874 --> 00:15:18,375
মর্গ
180
00:15:39,647 --> 00:15:40,689
নাম কি সাং
181
00:16:25,567 --> 00:16:27,653
ভয় পাস নে।
তুই আগেও অনেক লাশ দেখেছিস।
182
00:16:27,736 --> 00:16:29,488
তুই পারবি।
নিজের উপর বিশ্বাস রাখ।
183
00:16:31,824 --> 00:16:33,117
মাফ করে দিয়েন।
184
00:16:33,784 --> 00:16:36,370
আমি প্রমাণ করে দিব
আপনাকে অন্যায়ভাবে মারা হয়েছে।
185
00:16:58,058 --> 00:17:00,561
এখন মর্গের আশেপাশেও ঘুরঘুর করছ?
186
00:17:01,520 --> 00:17:03,564
এখানে তো প্রবেশ নিষিদ্ধ নয়।
187
00:17:04,106 --> 00:17:05,607
আর এখানে আসাটা কি
নিয়মের পরিপন্থি?
188
00:17:07,401 --> 00:17:08,819
ব্যাগটা দাও।
189
00:17:11,697 --> 00:17:13,032
জোর করে নিতে হবে কি?
190
00:17:13,615 --> 00:17:16,285
জানেন তো সম্মতি ছাড়া
কারো ব্যাগ সার্চ করাটা বেআইনি।
191
00:17:16,952 --> 00:17:18,078
তাহলে সেচ্ছায় দিয়ে দাও।
192
00:17:36,930 --> 00:17:38,098
ব্যাগে কিছুই নেই।
193
00:17:39,224 --> 00:17:40,350
ওকে তল্লাশি করো।
194
00:17:49,610 --> 00:17:51,195
মর্গে সিসিটিভি ক্যামেরা আছে?
195
00:17:51,278 --> 00:17:52,362
না, ম্যাম।
196
00:18:11,757 --> 00:18:13,509
এই নিন আপনার স্টেক।
[ স্টেক: ভাজা মাংসের টুকরো। ]
197
00:18:25,104 --> 00:18:26,105
খাচ্ছো না কেন?
198
00:18:26,855 --> 00:18:28,482
ক্ষুধা নেই।
199
00:18:29,066 --> 00:18:30,275
একটু আগের ঘটনার জন্য?
200
00:18:30,859 --> 00:18:32,486
তুমি উনার ব্যাপারে সংবেদনশীল।
201
00:18:33,529 --> 00:18:35,405
ও আমাকে জ্বালাতন করতেই থাকে।
202
00:18:36,740 --> 00:18:38,075
ওকে জলদিই বহিষ্কার করব।
203
00:18:40,619 --> 00:18:41,912
চাং হু এর উপর
আমার বিশ্বাস আছে।
204
00:18:43,705 --> 00:18:45,374
আমি ভালোভাবে
এটা খতিয়ে দেখব।
205
00:18:46,542 --> 00:18:48,252
আমি এর শেষটা দেখতে চাই।
206
00:18:51,922 --> 00:18:53,382
এখন, সিদ্ধান্ত নিন।
207
00:18:53,882 --> 00:18:55,926
আমাকে সাহায্য করবেন কি-না?
208
00:18:59,805 --> 00:19:01,223
আমার কথা শুনছ?
209
00:19:01,306 --> 00:19:02,599
কী?
210
00:19:04,017 --> 00:19:05,477
ওহ।
দুঃখিত।
211
00:19:08,564 --> 00:19:10,315
কোথায় হারিয়ে গিয়েছিলে?
212
00:19:11,024 --> 00:19:13,277
কাল আমার একই সময়ে
কয়েকটা মিটিং আছে।
213
00:19:15,362 --> 00:19:17,281
আমার সাথে থাকাকালীন
আমার দিকে মনোযোগ দাও।
214
00:19:18,532 --> 00:19:19,783
যখনি তুমি ওরকম করো,
215
00:19:20,576 --> 00:19:22,119
তোমাকে ভিন্ন লোক মনে হয়।
216
00:19:31,670 --> 00:19:33,881
মর্গ
217
00:19:33,964 --> 00:19:35,340
নাম কি সাং
218
00:20:48,789 --> 00:20:50,666
শুনছেন।
কেউ…
219
00:20:57,339 --> 00:20:58,173
বাবা
220
00:21:10,018 --> 00:21:11,395
না।
221
00:21:19,987 --> 00:21:22,030
বাঁচান!
222
00:21:22,114 --> 00:21:23,323
কেউ আছেন?
বাঁচান...
223
00:22:26,303 --> 00:22:27,387
মিহো।
224
00:22:29,097 --> 00:22:31,641
মিহো?
আপনি ঠিক আছেন?
225
00:22:35,812 --> 00:22:36,813
মেয়র চোই।
226
00:22:36,897 --> 00:22:38,357
আপনি ঠিক আছেন?
227
00:22:39,733 --> 00:22:41,109
আপনি এখানে কী করছেন?
228
00:22:42,361 --> 00:22:45,447
বিকালে আপনাকে এখানে দেখে
আমার চিন্তা হচ্ছিল।
229
00:22:58,752 --> 00:22:59,961
ওটা কী?
230
00:23:00,045 --> 00:23:01,671
আমি হয়তো এটার সাহায্যে...
231
00:23:03,131 --> 00:23:04,841
...প্রফেসর সেও'র গবেষণাপত্রের
সমাধান করতে পারব।
232
00:23:15,227 --> 00:23:19,272
জাতীয় ফরেনসিক সার্ভিস
233
00:23:31,201 --> 00:23:32,494
ভালোভাবেই সব সম্পন্ন হয়েছে।
234
00:23:32,994 --> 00:23:34,329
ফলাফল কখন হাতে আসবে?
235
00:23:34,413 --> 00:23:36,206
কিছুটা সময় লাগবে বললো।
236
00:23:36,289 --> 00:23:39,751
রক্ত পরীক্ষা করে কি
গবেষণাপত্রে কী আছে সেটা জানা যাবে?
237
00:23:39,835 --> 00:23:43,380
পুরোটা জানা যাবে না,
কিন্তু খুনের উদ্দেশ্য জানা যাবে।
238
00:23:46,174 --> 00:23:48,093
একটু আগে যে আপনার উপর
আক্রমণ করেছিল,
239
00:23:48,176 --> 00:23:51,096
সম্ভবত সে কোনো সাধারণ ছিনতাইকারী
কিংবা যৌন নির্যাতনকারী নয়।
240
00:23:51,179 --> 00:23:52,681
আপনার পুলিশকে জানানো উচিত...
241
00:23:52,764 --> 00:23:56,601
রক্ত পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত
আমি কারো নজরে পড়তে চাই না।
242
00:23:58,478 --> 00:23:59,479
বেশ।
243
00:24:00,439 --> 00:24:01,857
আমি যাই তাহলে।
244
00:24:03,275 --> 00:24:04,901
ধন্যবাদ, মেয়র চোই।
245
00:24:06,736 --> 00:24:09,573
আজকের উপকারের কথা
আজীবন মনে থাকবে।
246
00:24:12,325 --> 00:24:13,743
প্লিজ নিরাপদে বাসায় যান।
247
00:24:28,592 --> 00:24:29,801
সাবধানে।
248
00:24:31,219 --> 00:24:33,763
পছন্দ হয়েছে?
একজন সেরা কারিগর এটা বানিয়েছেন।
249
00:24:34,973 --> 00:24:36,183
দাম কত পড়েছে?
250
00:24:36,266 --> 00:24:37,767
একজন দান করেছে এটা।
251
00:24:38,518 --> 00:24:40,395
এটার বাজারমূল্য কত?
252
00:24:40,979 --> 00:24:42,355
প্রায় ৫ মিলিয়ন ওন।
253
00:24:43,690 --> 00:24:47,527
এটাকে বাড়িয়ে ৮ মিলিয়ন করে
অপরাধীদের তহবিল থেকে টাকাটা কেটে নাও।
254
00:24:47,611 --> 00:24:49,779
তহবিলে হাত লাগাবেন না।
255
00:24:56,161 --> 00:24:57,621
আমি এটার দাম দেবো।
256
00:25:00,040 --> 00:25:03,418
বড়োলোক বস পেলে
বেশ সুবিধা হয়।
257
00:25:11,968 --> 00:25:16,681
পিতা, পুত্র আর পবিত্র আত্মার নামে।
258
00:25:17,265 --> 00:25:18,517
আমেন।
259
00:25:19,476 --> 00:25:23,355
আমাদের প্রভু
যীশু খ্রীষ্টের আশীর্বাদ,
260
00:25:23,772 --> 00:25:28,527
ঈশ্বরের ভলোবাসা,
আর পবিত্র আত্মারা যেন
261
00:25:28,610 --> 00:25:31,530
সর্বদা আপনার সাথে থাকেন...
262
00:25:47,921 --> 00:25:49,673
৭ নাম্বার কার্ড।
263
00:25:49,756 --> 00:25:51,424
বিজয় অর্জনের লক্ষ্যে
একটি সাহসী পদক্ষেপ।
264
00:25:53,093 --> 00:25:56,054
বিগ মাউস।
যতটা পারিস মজা করে নে।
265
00:25:56,846 --> 00:25:58,473
এটা তোর জন্য একটা ফাঁদ।
266
00:26:22,998 --> 00:26:25,667
ঈশ্বর সবাইকে ক্ষমা করে দেন।
267
00:26:26,376 --> 00:26:30,338
গুনাহের জন্য অনুতপ্ত হোন
আর সত্যিটা স্বীকার করুন।
268
00:26:31,464 --> 00:26:35,093
ভাই।
প্রথমবার সবারই কঠিন লাগে।
269
00:26:36,052 --> 00:26:38,221
গুনাহের কথা স্বীকার করুন।
270
00:26:45,895 --> 00:26:46,980
আমি।
271
00:26:49,524 --> 00:26:52,861
ওয়ার্ডেন পার্ক জানাতে বললো
উনি ৮ মিলিয়ন ওন কেটে নিচ্ছেন।
272
00:26:55,780 --> 00:26:58,533
গুনাহের কথা স্বীকার করুন।
273
00:27:10,503 --> 00:27:13,006
ভাবছি কে আমার ফাঁদে ধরা পড়বে।
274
00:27:16,176 --> 00:27:17,927
সে হয়তো এদের মধ্যকার কেউ
275
00:27:18,928 --> 00:27:20,764
কিংবা এমন কেউ
যে আমার সন্দেহ তালিকার বাইরে।
276
00:27:25,435 --> 00:27:26,770
হয়তো...
277
00:27:26,853 --> 00:27:28,938
ওয়ার্ডেন পার্ক বিগ মাউস।
278
00:27:47,499 --> 00:27:49,459
এই।
এসব কী!
279
00:27:49,542 --> 00:27:50,710
- বস!
- বস!
280
00:27:50,794 --> 00:27:53,213
বস!
বলটা দিবেন একটু??
281
00:27:53,296 --> 00:27:56,007
- আস্তে করে বলটা দিন।
- এদিকে প্লিজ, বস।
282
00:27:58,718 --> 00:27:59,886
বস!
283
00:27:59,969 --> 00:28:01,429
- বস!
- আপনি ঠিক আছেন?
284
00:28:01,513 --> 00:28:02,514
- বস!
- বস!
285
00:28:02,597 --> 00:28:04,349
বস!
286
00:28:04,974 --> 00:28:06,351
চেয়ারম্যান ইয়ং?
287
00:28:06,976 --> 00:28:09,104
- চলুন ভেতরে যাই।
- তুমি...
288
00:28:13,233 --> 00:28:17,821
যেই হোক না কেন কাল এই সময়ের মধ্যে
সামনে বেরিয়ে আসবে।
289
00:28:51,104 --> 00:28:52,313
ব্যায়ামের সময় এখন।
290
00:28:52,397 --> 00:28:53,773
সবাই, বের হও!
291
00:29:01,614 --> 00:29:03,116
- চলো!
- জলদি করো।
292
00:29:10,165 --> 00:29:11,416
দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো
[আলেক্সাঁদ্র্ দ্যুমা রচিত একটি রোমান্টিক এবং রোমাঞ্চকর উপন্যাস।]
293
00:29:11,499 --> 00:29:13,710
- লাইনে দাঁড়াও।
- চুপ থাকো!
294
00:29:13,793 --> 00:29:15,128
চলো।
295
00:29:45,074 --> 00:29:47,744
পাপস্বীকার
296
00:29:56,336 --> 00:29:59,464
দ্য কাউন্ট অব মন্টি ক্রিস্টো
297
00:30:01,174 --> 00:30:03,551
তুই এরকম কিছু সহ ধরা খেলে,
298
00:30:04,010 --> 00:30:05,720
আমিও বাঁশ খাবো।
299
00:30:05,804 --> 00:30:07,764
নিশ্চিন্ত থাক।
আমি ওরকম কিছু হতে দেবো না।
300
00:30:17,023 --> 00:30:18,900
অন্য কারো নামে
301
00:30:18,983 --> 00:30:20,360
একটা মেরির মূর্তি দান কর।
302
00:30:20,443 --> 00:30:22,028
যেটাতে লুকোনো ক্যামেরা থাকবে।
303
00:30:22,111 --> 00:30:23,321
এটা বলো না যে...
304
00:30:23,404 --> 00:30:25,740
আমি বিগ মাউসকে
গর্ত থেকে টেনে বের করা শুরু করব।
305
00:30:25,824 --> 00:30:26,991
যদি...
306
00:30:27,867 --> 00:30:29,244
গড়বড় হয়ে যায়?
307
00:30:31,830 --> 00:30:33,456
আমি আর কাউকে
এসবের মধ্যে টানবো না।
308
00:30:35,041 --> 00:30:36,209
আমি এর একটা হেস্তনেস্ত করব।
309
00:32:01,961 --> 00:32:04,964
পবিত্র বাইবেল
310
00:32:46,839 --> 00:32:49,467
টম অ্যান্ড জেরিকে চেনেন?
আমার ডাকনাম জেরি।
311
00:32:49,550 --> 00:32:51,511
আমি বিগ মাউসের
বিশাল বড়ো ভক্ত,
312
00:32:51,594 --> 00:32:53,596
তাই আমি ভিন্ন মাউসের নাম নিয়েছি।
313
00:32:54,347 --> 00:32:57,266
ওই হারামিই সবার প্রথমে কাছে এসে
ভালো ব্যবহার করেছিল।
314
00:32:57,350 --> 00:32:59,519
বিগ মাউস। শুধু বিগ মাউসের উপর
বাজি যারা রাখবেন তারা আসুন।
315
00:32:59,602 --> 00:33:01,729
শুধু ও কোনোরকম সন্দেহ ছাড়া
বিশ্বাস করেছিল
316
00:33:02,313 --> 00:33:04,065
আমিই বিগ মাউস।
317
00:33:06,067 --> 00:33:09,487
যে সর্বদা জোকের মতো
আমার সাথে ছিল।
318
00:33:12,782 --> 00:33:15,910
বিগ! বিগ!
বিগ! বিগ! বিগ!
319
00:33:20,456 --> 00:33:22,542
বস।
উঠুন।
320
00:33:23,918 --> 00:33:25,670
কী হয়েছে?
কিছু হারিয়েছেন?
321
00:33:35,930 --> 00:33:38,975
- কাম অন!
- তুমি পারবে!
322
00:33:39,058 --> 00:33:41,060
তুমি পারবে!
323
00:33:43,938 --> 00:33:45,898
১,০০,০০০ ওন এর বাজি।
তুমি পারবে, ঠিক?
324
00:33:45,982 --> 00:33:49,193
নিশ্চিন্ত থাকুন।
আমার পেশী একদম ভেতর থেকে শক্ত।
325
00:33:52,447 --> 00:33:53,531
- যাই তাহলে!
- ইয়েস!
326
00:34:00,371 --> 00:34:02,123
- শুরু করলাম তাহলে!
- তুমি পারবে!
327
00:34:02,665 --> 00:34:05,877
এক!
দুই!
328
00:34:05,960 --> 00:34:08,463
তিন!
চার!
329
00:34:08,963 --> 00:34:11,799
পাঁচ!
ছয়!
330
00:34:11,883 --> 00:34:14,927
সাত!
আট!
331
00:34:15,011 --> 00:34:16,804
- নয়!
- নয়! আরেকটা!
332
00:34:16,888 --> 00:34:19,182
- আরেকটা?
- হ্যাঁ! আরেকটা।
333
00:34:22,894 --> 00:34:25,146
জলখাবারের দোকানে গিয়ে
334
00:34:25,229 --> 00:34:28,858
পেস্ট্রি, কুকিজ, সস,
এসব জিনিস কিনে আনো।
335
00:34:28,941 --> 00:34:30,068
- যাও!
- আমার জন্যও আনো!
336
00:34:30,151 --> 00:34:33,154
ডিনারের জন্য টুকরা করা কিমচি
আর ভাজা ছোট মাছও এনো।
337
00:34:33,237 --> 00:34:34,197
আমার তর সইছে না।
338
00:34:35,990 --> 00:34:39,786
- ইয়ে!
- হুররে!
339
00:34:44,832 --> 00:34:46,167
আজ রাতে ভোজ উৎসব হবে!
340
00:34:53,674 --> 00:34:55,885
- ভাজা ছোট মাছ।
- টুকরা করা কিমচি!
341
00:35:13,444 --> 00:35:14,737
এখানে শুধু আমরা দুজন আছি।
342
00:35:17,073 --> 00:35:18,116
আচ্ছা।
343
00:35:20,243 --> 00:35:21,869
কী হয়েছে?
কোনো সমস্যা হয়েছে কি?
344
00:35:21,953 --> 00:35:25,706
এখানে আমাদের একজন মারা গেলেও,
কেউ বাঁচাতে আসবে না।
345
00:35:31,462 --> 00:35:33,923
কী হয়েছে?
আমার জন্য পরিস্থিতি অস্বস্তিকর করে তুলছেন।
346
00:35:37,426 --> 00:35:39,011
তিনবার বলার সুযোগ দেবো।
347
00:35:39,971 --> 00:35:41,639
বলো আমি এরকম কেন করছি।
348
00:35:47,979 --> 00:35:49,063
আসলে...
349
00:35:51,691 --> 00:35:54,819
বস, আমি আপনার
কোনো ক্ষতি করিনি।
350
00:35:54,902 --> 00:35:55,945
দুইবার বাকি আছে।
351
00:36:04,036 --> 00:36:06,414
আপনার হয়তো
কোথাও ভুল হয়েছে।
352
00:36:11,586 --> 00:36:12,628
শেষ সুযোগ।
353
00:36:20,970 --> 00:36:22,638
বস, আমি সত্যিই জানি না।
354
00:36:23,347 --> 00:36:25,766
আমি কোনো ভুল করিনি, তাই...
355
00:36:28,477 --> 00:36:29,687
এরকম কি...
356
00:36:30,938 --> 00:36:32,815
আমি স্বীকারোক্তির বুথে
গিয়েছিলাম সেজন্য এরকম করছেন?
357
00:36:36,319 --> 00:36:38,571
না মানে... বস।
358
00:36:39,071 --> 00:36:40,948
এটা কি এতই বড়ো অপরাধ
যে আমাকে মরতে হবে?
359
00:36:42,283 --> 00:36:45,161
আপনি হামেশাই সেখানে যান,
তাই আমার কৌতূহল জাগছিল...
360
00:36:45,244 --> 00:36:47,914
ট্যারো কার্ড সরিয়েছ কেন?
361
00:36:49,373 --> 00:36:52,710
আমি নিইনি।
বাইবেলের ভেতরেই রেখে এসেছিলাম।
362
00:36:54,003 --> 00:36:57,465
ওটা হারানো গিয়ে থাকলে
নিশ্চয় অন্য কেউ নিয়েছে, আমি নিইনি।
363
00:37:01,969 --> 00:37:05,014
আমি যদি নিয়ে থাকি, তাহলে...
364
00:37:06,599 --> 00:37:10,144
আমার জীবন আপনার হাতে তুলে দিলাম।
প্লিজ, বিশ্বাস করুন।
365
00:37:29,247 --> 00:37:31,582
- যাও এখান থেকে।
- আচ্ছা, বস। প্লিজ...
366
00:37:31,666 --> 00:37:32,959
যাও!
367
00:38:28,556 --> 00:38:30,057
এখানে ৩০ মিনিটের ভিডিয়ো নেই।
368
00:38:31,017 --> 00:38:34,145
তার মানে কেউ একজন
ভিডিয়ো এডিট করেছে।
369
00:38:43,696 --> 00:38:45,656
মেসেজ পাওয়া মাত্রই কল করো।
খুব জরুরি।
370
00:38:46,449 --> 00:38:47,283
মিহো
371
00:38:51,537 --> 00:38:53,039
আমি ফুল পেয়েছি।
372
00:38:53,706 --> 00:38:54,707
ফুল?
373
00:38:54,790 --> 00:38:56,083
কী ধরনের ফুল?
374
00:38:56,167 --> 00:38:58,169
সাদা চন্দ্রমল্লিকা।
৩৩টা মোট।
375
00:39:00,087 --> 00:39:01,213
তুমি পাঠিয়েছ?
376
00:39:01,881 --> 00:39:03,841
তুমি কি আমার স্ত্রীকে...
377
00:39:03,924 --> 00:39:05,801
চৌত্রিশটা সাদা চন্দ্রমল্লিকা।
378
00:39:07,345 --> 00:39:08,721
উনার বয়স ৩৪ বছর, তাই না?
379
00:39:09,555 --> 00:39:12,725
একটা ট্যারো কার্ডও আছে।
মনে হয় বিগ মাউস পাঠিয়েছে।
380
00:39:12,808 --> 00:39:14,560
তোমাকে ছবি পাঠাচ্ছি।
381
00:39:18,230 --> 00:39:19,732
বোকা
382
00:39:21,400 --> 00:39:23,694
ট্যারো কার্ড নাম্বার শূন্য।
383
00:39:24,195 --> 00:39:26,280
এটার মানে হলো বেখেয়ালি,
বোকার মতো কাজকর্ম।
384
00:39:27,531 --> 00:39:29,075
এটা একটা সতর্কবার্তা।
385
00:39:30,242 --> 00:39:32,370
মাত্র চারজন লোক
ক্যামেরাটার ব্যাপারে জানতো।
386
00:39:32,703 --> 00:39:35,081
মিহো, আমি,
ওর বাবা, আর সুন ত্যে।
387
00:39:36,332 --> 00:39:38,000
বিগ মাউস কীভাবে
জানতে পারলো?
388
00:40:04,902 --> 00:40:06,654
আপনি বিগ মাউস নন, তাই না?
389
00:40:11,409 --> 00:40:13,786
বিগ মাউস ট্যারো কার্ড
পাঠিয়ে আদেশ দেন
390
00:40:13,869 --> 00:40:15,621
আর আপনি শুধু
সেগুলো তামিল করেন।
391
00:40:17,039 --> 00:40:18,124
ঠিক বললাম?
392
00:40:28,968 --> 00:40:32,972
ওই ইচ্ছে পূরণের কথাটা
ভাওতাবাজি ছিল, তাই না?
393
00:40:36,350 --> 00:40:39,228
বাচঁতে চাইলে
মুখ সামলে কথা বলো।
394
00:40:41,272 --> 00:40:43,607
আমাদের নিয়ে
মজা নিলেন কেন?
395
00:40:43,691 --> 00:40:46,235
আপনি আসল না।
কেন বললেন আমাদের ইচ্ছে পূরণ করবেন
396
00:40:46,318 --> 00:40:48,529
আর আশার বাণী শুনিয়ে
নিরাশার সাগরে ফেলে দিলেন?
397
00:40:52,491 --> 00:40:55,453
শুধু এতটুকু বলুন বিগ মাউস কে।
তার সাথে দেখা করা প্রয়োজন।
398
00:40:59,206 --> 00:41:01,000
বিগ মাউসের খোঁজ করতে যেও না।
399
00:41:01,083 --> 00:41:02,793
তোমার জীবনটাও আমার মতো
বরবাদ হয়ে যাবে।
400
00:41:02,877 --> 00:41:05,379
আমার এখনকার জীবন তো
এমনিতেই নরকতুল্য।
401
00:41:07,006 --> 00:41:08,591
বলুন না।
প্লিজ?
402
00:41:14,346 --> 00:41:15,723
বাঁচতে চাইলে...
403
00:41:17,433 --> 00:41:18,851
আজ থেকে সব ভুলে যাও।
404
00:41:35,451 --> 00:41:37,453
হাই। আসুন, প্রসিকিউটর চোই।
405
00:41:37,536 --> 00:41:40,122
আমাদের আগে কখনো
মোলাকাত হয়নি, তাই না?
406
00:41:40,664 --> 00:41:42,625
হ্যালো, আমি লি দো গেউন।
407
00:41:44,084 --> 00:41:45,836
আমি জাং চ্যে বং।
দেখা হয়ে ভালো লাগলো।
408
00:41:49,006 --> 00:41:51,217
সবাই বসুন।
409
00:41:53,469 --> 00:41:56,347
আপনার পাঠানো
জিজ্ঞাসাবাদের কৌশলে চোখ বুলিয়েছি।
410
00:41:58,432 --> 00:42:01,018
ভালোভাবেই সব সেট করেছেন।
আমি নতুন কিছু শিখলাম।
411
00:42:01,101 --> 00:42:03,312
চুপ করুন তো।
আমাকে লজ্জায় ফেলে দিচ্ছেন।
412
00:42:03,896 --> 00:42:07,149
- বিবাদী পক্ষের উকিল হবে...
- অবশ্যই আমি। আমিই সবকিছু সেট করেছি।
413
00:42:09,443 --> 00:42:10,778
আর জজের ব্যাপারটা?
414
00:42:10,861 --> 00:42:12,696
পার্ক চুল সু'কে তো চেনেনই।
415
00:42:12,780 --> 00:42:16,492
যে নিজেকে দুনিয়ার
সবচেয়ে বুদ্ধিমান লোক ভাবে।
416
00:42:16,575 --> 00:42:19,828
আমাদের বেশ পোক্ত একটা প্ল্যান করতে হবে।
সেজন্যই সবার এখানে আসা।
417
00:42:19,912 --> 00:42:21,330
মি. চা
418
00:42:21,914 --> 00:42:23,749
দাঁড়ান।
এক মিনিট।
419
00:42:27,836 --> 00:42:30,089
হ্যালো, মি. চা।
কেন ফোন করেছেন?
420
00:42:30,172 --> 00:42:32,758
চেয়ারম্যান থিয়েটারে
জড়ো হতে বলেছেন।
421
00:42:33,259 --> 00:42:36,929
থিয়েটারে?
মুরুব্বী নিশ্চয় ভালো মুডে আছেন।
422
00:42:38,556 --> 00:42:39,807
আচ্ছা।
423
00:42:39,890 --> 00:42:41,475
থিয়েটারটা কোথায়?
424
00:42:41,559 --> 00:42:43,435
মুরুব্বীর ব্যক্তিগত মুভি থিয়েটারে।
425
00:42:44,019 --> 00:42:45,729
আমরাও আপনার সাথে গিয়ে হ্যালো বলব।
426
00:42:46,689 --> 00:42:47,815
ভেবে বলছো তো?
427
00:42:47,898 --> 00:42:50,651
উনার কারণেই আমাদের
এসব ঝুট ঝামেলার মধ্যে দিয়ে যেতে হচ্ছে।
428
00:42:50,734 --> 00:42:52,069
মুরুব্বীর কারণেই এসব হয়েছে...
429
00:42:52,152 --> 00:42:54,280
হেই।
কী সব বলছো।
430
00:42:54,363 --> 00:42:57,908
সমস্যা নেই।
প্রসিকিউটর চোই অনেক কিছু জানেন।
431
00:42:58,826 --> 00:43:01,203
উনিও এখন পরিবারেরই অংশ, তাই না?
432
00:43:11,964 --> 00:43:13,215
- দো গেউন।
- হেই।
433
00:43:13,299 --> 00:43:15,759
আপনারাও এসেছেন।
434
00:43:16,343 --> 00:43:18,512
- অনেক কষ্ট করতে হয়েছে নিশ্চয়।
- আরে না।
435
00:43:18,596 --> 00:43:20,139
- সব ঠিকঠাক আছে তো?
- অবশ্যই।
436
00:43:20,222 --> 00:43:21,682
আপনি দেখা করেননি কেন?
437
00:43:21,765 --> 00:43:23,892
আমি বিজনেস ট্রিপে
দেশের বাইরে ছিলাম।
438
00:43:23,976 --> 00:43:26,270
- যাইহোক।
- সত্যি বলছি।
439
00:43:27,229 --> 00:43:30,024
দেখেন।
মেয়র চোই এসেছেন।
440
00:43:36,822 --> 00:43:38,949
জামিনে থাকা অবস্থায় কি
এভাবে ঘোরা উচিত?
441
00:43:40,034 --> 00:43:42,119
এখনকার সবাই সদস্য।
442
00:43:42,202 --> 00:43:44,455
তুমি চুপ থাকলে
কেউ রিপোর্ট করবে না।
443
00:43:46,206 --> 00:43:48,125
এজন্যই আপনার
সতর্ক থাকা উচিত।
444
00:43:48,626 --> 00:43:51,712
জানাজানি হলে,
সদস্যদের ক্ষতি হবে।
445
00:43:54,173 --> 00:43:56,383
জজ পার্ক চুল সো এর সাথে
মিটিং কেমন হলো?
446
00:43:57,926 --> 00:43:59,470
তুমিই তো বলেছিলেন
তাকে রাজি করাবেন।
447
00:43:59,553 --> 00:44:02,264
মুরব্বীর সামনে বড়ো বড়ো
কথা বলেছিলে, মনে নেই?
448
00:44:03,682 --> 00:44:06,352
ব্যস্ততার জন্য দেখা করতে পারিনি।
তুমি সামলাও বিষয়টা।
449
00:44:13,108 --> 00:44:15,694
চেয়ারম্যান এসে গেছেন।
প্লিজ আসুন।
450
00:44:15,778 --> 00:44:17,196
আচ্ছা।
চলুন।
451
00:44:17,279 --> 00:44:19,406
- যাওয়া যাক?
- চলো।
452
00:44:21,533 --> 00:44:22,826
চলুন।
453
00:44:23,994 --> 00:44:27,081
১৯৫০ সালে কোরীয় যুদ্ধের
দামামা বেজে উঠার পর,
454
00:44:27,915 --> 00:44:31,585
গুচেওন ধ্বংসস্তপ এ পরিণত হয়েছিস
আর বিলুপ্তির দ্বারপ্রান্তে ছিল।
455
00:44:32,961 --> 00:44:34,421
ঘরবাড়ি হারানো এসব মানুষের
456
00:44:35,047 --> 00:44:37,591
শেষমেশ ঠাই হয়েছিল রাস্তায়…
457
00:44:37,675 --> 00:44:40,052
গুচেওন এরকমটাই দেখতে ছিল?
458
00:44:40,135 --> 00:44:42,680
কী বিশ্রী অবস্থা।
459
00:44:42,763 --> 00:44:44,515
সব আশার আলো নিভে গিয়েছিল।
460
00:44:45,140 --> 00:44:50,104
যাইহোক, গুচেওন দ্রুতগতিতে
পুনরুদ্ভব হতে শুরু করে
461
00:44:50,187 --> 00:44:53,065
- আর জীবন্ত হয়ে উঠে।
- তারা সবকিছু ভেঙ্গে ফেলে
462
00:44:53,148 --> 00:44:55,442
- এলাকাটার উন্নতি করে।
- সবাই কাধে কাধ মিলিয়ে
463
00:44:55,526 --> 00:44:57,861
শহরটা গড়ে তুলতে শুরু করে।
464
00:44:59,571 --> 00:45:02,408
১৯৮০ সালে,
সবার আগে…
465
00:45:02,950 --> 00:45:05,411
এই।
ওই ছোট্ট বাচ্চাটা তুমি না?
466
00:45:05,494 --> 00:45:07,496
কত্ত কিউট।
467
00:45:08,997 --> 00:45:10,624
-১৯৬০ সালে…
468
00:45:10,708 --> 00:45:12,584
- আমার দাদা।
- কোথায়?
469
00:45:12,668 --> 00:45:14,336
বা দিক থেকে তিন নাম্বার।
470
00:45:14,420 --> 00:45:16,755
তারা আমাদের সুখস্বাচ্ছন্দ্য দিয়েছেন।
471
00:45:18,549 --> 00:45:22,094
প্রত্যেক নাগরিকের সুস্থতা নিশ্চিত করতে
সেরা চিকিৎসা কর্মীদের নিয়ে,
472
00:45:22,177 --> 00:45:24,930
গুচেওন ইউনিভার্সিটি হসপিটাল
প্রতিষ্ঠা করা হয়েছিল।
473
00:45:27,057 --> 00:45:31,603
আর এসবের রূপকার ছিলেন
সাবেক বিভাগীয় প্রধান,
474
00:45:31,687 --> 00:45:35,190
চেয়ারম্যান কাং সাং গেউন।
475
00:45:35,774 --> 00:45:37,943
অবসরের পর,
চেয়ারম্যান কাং…
476
00:45:38,026 --> 00:45:40,696
দেখুন।
ওটা আমার দাদা।
477
00:45:40,779 --> 00:45:42,114
উনার পাশেরজন আমার দাদা।
478
00:45:43,073 --> 00:45:46,076
উনি অগণিত কর্মক্ষেত্র সৃষ্টি করেছেন।
479
00:45:47,119 --> 00:45:48,620
- এখানেই শেষ…
480
00:45:48,704 --> 00:45:50,289
কিন্তু একটা কথা।
481
00:45:50,372 --> 00:45:52,082
মেয়র চোই
এখানে এসেছেন কেন?
482
00:45:52,166 --> 00:45:53,667
উনার তো এসবের সাথে
কোনো সম্পর্ক নেই।
483
00:45:53,751 --> 00:45:55,502
উনার লাজ-লজ্জা নেই
তাই এসেছেন।
484
00:45:55,586 --> 00:45:57,713
উনার নিজস্ব স্থান সম্পর্কে
কোনো ধারণা নেই।
485
00:45:58,297 --> 00:46:00,048
- তাছাড়া, এনকে কেমিক্যাল
486
00:46:00,132 --> 00:46:02,885
গুচেওন শহরের আবর্জনা
487
00:46:02,968 --> 00:46:06,013
সামলানোর ব্যাবসায়
একসাথে কাজ করছে
488
00:46:06,096 --> 00:46:08,182
সেগুলো থেকে নিরাপদ উপায়ে
বিদ্যুৎ উৎপাদনের জন্য।
489
00:46:13,395 --> 00:46:16,148
রাসায়নিক শিল্প এর প্রবাদপুরুষ,
490
00:46:17,149 --> 00:46:21,570
চেয়ারম্যান কাং সর্বদা কর্মীদের
নিজের পরিবারের মতো দেখতেন।
491
00:46:22,112 --> 00:46:25,741
কর্মীরা উনার দর্শন
অনুসরণ করেছেন
492
00:46:26,450 --> 00:46:30,788
আর গুচেওন এর
আকাশচুম্বী উন্নয়নে সহায়তা করেছেন।
493
00:46:34,625 --> 00:46:37,002
দারুণ!
494
00:46:37,085 --> 00:46:38,754
এনকে কেমিক্যালের জন্য
করতালি হয়ে যাক!
495
00:46:38,837 --> 00:46:41,173
সুন্দর!
চমৎকার!
496
00:46:41,673 --> 00:46:43,091
শান্তিময়!
497
00:46:45,677 --> 00:46:47,971
প্রত্যেকবার এটা দেখে
মন ভরে যায়।
498
00:47:10,202 --> 00:47:12,120
ছবিতে থাকা আজকের গুচেওন এর
499
00:47:13,205 --> 00:47:17,084
কারিগর মানুষগুলোর সিংহভাগ
আজ কবরে শুয়ে আছে।
500
00:47:18,669 --> 00:47:21,213
এনআর ফোরামের ব্যাপারে
ভিডিয়োতে কিছু নেই কেন?
501
00:47:21,296 --> 00:47:24,633
বলতে চাচ্ছি, এখানে উপস্থিত
লোকরাই এখন আসল প্লেয়ার।
502
00:47:24,716 --> 00:47:27,177
এই ভুল ধারণার জন্যই
তোমাদের আজ এখানে ডেকেছি।
503
00:47:42,985 --> 00:47:44,653
একটা পা হারানোর জন্য,
504
00:47:45,404 --> 00:47:47,281
আমাকে সেনাবাহিনী ছাড়তে হয়েছিল।
505
00:47:47,990 --> 00:47:50,450
আমি এসব অসাধ্য সাধন
হুইচেয়ারে বসে
506
00:47:50,534 --> 00:47:52,786
এক পায়ে করেছি।
507
00:47:52,870 --> 00:47:55,080
তোমরা তো সোনার চামচ
মুখে নিয়ে জন্মেছ।
508
00:47:55,163 --> 00:47:57,082
সাহস কীভাবে হলো
মালিকের মতো কথা বলার?
509
00:47:57,666 --> 00:48:00,210
একটু আগে দেখানো ভিডিয়োটার
সমাপ্তি ডেকে এনো না।
510
00:48:00,711 --> 00:48:02,296
আমি একজনের তালাশ করছি
511
00:48:02,379 --> 00:48:05,090
যে আমার কাজকে এগিয়ে নিয়ে যাবে
আর মর্যাদা বৃদ্ধি করতে থাকবে।
512
00:48:05,173 --> 00:48:07,342
এটাই এই বৃদ্ধ লোকের
চুড়ান্ত লক্ষ্য,
513
00:48:08,260 --> 00:48:09,344
আর ইচ্ছে।
514
00:48:28,572 --> 00:48:29,740
দিনটা শুভ হোক।
515
00:48:36,038 --> 00:48:40,375
তার মানে উনি একজন
উত্তরাধিকারী খুঁজছেন। তাই না?
516
00:48:40,459 --> 00:48:44,129
জানেন উনি রোজই
জুন হি'কে কল করেন।
517
00:48:44,212 --> 00:48:46,590
এটাই তো স্বাভাবিক।
সে হলো উনার ডাক্তার।
518
00:48:46,673 --> 00:48:47,925
আপনি একটা বোকার হদ্দ।
519
00:48:48,592 --> 00:48:50,761
মেয়র চোই এখন
অনেক আত্মবিশ্বাসী।
520
00:48:50,844 --> 00:48:52,262
এর কারণটা কী হতে পারে?
521
00:48:52,346 --> 00:48:54,765
বলতে চাচ্ছেন ডিরেক্টর হিয়ন
তার স্বামীকে উত্তরাধিকারী
522
00:48:54,848 --> 00:48:56,350
বানানোর জন্য
কোনো কলকাঠি নাড়ছেন?
523
00:48:56,433 --> 00:48:58,018
এটা হতেই পারে।
524
00:48:59,227 --> 00:49:00,979
সতর্ক থাকুন।
525
00:49:01,063 --> 00:49:03,106
সব সদস্যরা জানে যে
বিগ মাউসের কাছে
526
00:49:03,690 --> 00:49:06,026
টাকা খোয়ানোর পর থেকে
আপনার অবস্থা বেগতিক।
527
00:49:08,862 --> 00:49:10,781
শালা…
528
00:50:08,922 --> 00:50:11,800
কোন বেজন্মার বাচ্চা…
529
00:50:11,883 --> 00:50:13,135
হেই!
530
00:50:13,802 --> 00:50:16,346
এসেছেন তাহলে।
বলেছিলেন আসতে পারবেন না।
531
00:50:17,806 --> 00:50:19,307
সবাই বাইরে যাও।
532
00:50:19,391 --> 00:50:21,643
কেন?
ওদের পছন্দ হয়নি?
533
00:50:22,686 --> 00:50:24,396
- নতুন মেয়ে আনবো নাকি?
- বের হও!
534
00:50:36,992 --> 00:50:38,994
এখানে এসব করছেন কেন?
535
00:50:39,077 --> 00:50:40,787
শুনানির দিন ঘনিয়ে এসেছে।
536
00:50:46,835 --> 00:50:47,836
শুনানি?
537
00:50:49,254 --> 00:50:51,506
আপনি আমার হয়ে সব সামলান।
538
00:50:54,426 --> 00:50:56,386
আমি রায় ঘোষণা করব না।
539
00:50:56,470 --> 00:50:58,805
বলুন আমাকে।
সমস্যাটা কী?
540
00:51:00,140 --> 00:51:01,516
বিগ মাউসের কারণে,
541
00:51:02,392 --> 00:51:04,269
মুরুব্বী আমাকে বাঁশ দিতে যাচ্ছেন।
542
00:51:09,983 --> 00:51:11,693
১০০ বিলিয়ন ফিরিয়ে আনুন শুধু।
543
00:51:12,652 --> 00:51:16,531
জেলখানায় কারসাজি করেও
কোনো লাভ হয়নি। তাহলে কীভাবে আনব?
544
00:51:17,783 --> 00:51:21,995
ইচ্ছে করছে বিগ মাউসকে
ওখান থেকে এনে ফাঁসিতে ঝুলাতে।
545
00:51:23,830 --> 00:51:25,832
কেন করছেন না?
546
00:51:26,958 --> 00:51:28,293
আমি মজা করার মুডে নেই।
547
00:51:33,590 --> 00:51:36,593
আমি মিলিয়ন ভোল্টের
ইলেকট্রিক চেয়ারের ব্যবস্থা করছি।
548
00:51:36,676 --> 00:51:38,553
ওকে কি সেটাতে বসাতে চান?
549
00:51:43,725 --> 00:51:45,769
আপনার কাছে কোনো
ভালো বুদ্ধি আছে?
550
00:52:09,000 --> 00:52:11,503
আজকের খাবারটা…
551
00:52:20,428 --> 00:52:23,682
হেই। তোমার আর বিগ মাউসের মধ্যে
কোনো কিছু হয়েছে?
552
00:52:24,933 --> 00:52:25,934
কী বলতে চাচ্ছো?
553
00:52:26,017 --> 00:52:29,813
ওর সাথে আজকাল
অন্যরকম আচরণ করছ।
554
00:52:30,397 --> 00:52:32,357
তুমি এখন আর ওর অনুগত নও।
555
00:52:32,440 --> 00:52:33,942
ধুর বাল।
556
00:52:34,901 --> 00:52:37,154
আমি তার সেরা অনুসারী না।
আর আমাকে সবসময় তার সেবা করতে হবে না।
557
00:52:37,237 --> 00:52:40,282
রেগে যাচ্ছো কেন?
তোমার কথাই মেনে নিলাম।
558
00:52:41,158 --> 00:52:42,284
খাবার উপভোগ করো।
559
00:52:43,618 --> 00:52:45,120
কয়েদি নাম্বার ২৫৪৮.
একজন দেখা করতে এসেছে।
560
00:52:45,954 --> 00:52:46,955
আমার সাথে?
561
00:52:49,791 --> 00:52:51,126
এগুলো পরিষ্কার করো।
562
00:52:51,209 --> 00:52:52,627
প্রহরী, সত্যিই আমার সাথে
দেখা করতে এসেছে?
563
00:52:55,755 --> 00:52:59,134
খোদা, ওর সাথে কেউ দেখা করতে
এসেছে শুনে সত্যিই অবাক হয়েছি।
564
00:53:03,305 --> 00:53:04,306
চলো খাওয়া শেষ করি।
565
00:53:07,767 --> 00:53:09,644
- আরে, আপু।
- ভাইয়া!
566
00:53:09,728 --> 00:53:10,770
কী…
567
00:53:12,898 --> 00:53:14,774
চমকে দিয়েছিস আমাকে।
568
00:53:14,858 --> 00:53:16,943
- কেমন আছিস?
- ভালোই।
569
00:53:18,612 --> 00:53:20,697
তো… দাদীমা কেমন আছেন?
570
00:53:21,448 --> 00:53:25,327
উনার ডিমেনশিয়া আরো গুরুতর হয়েছে,
তাই আমাকেও চিনতে পারেন না।
[ডিমেনশিয়া: একটি মানসিক রোগ যাতে
আক্রান্ত ব্যক্তির বুদ্ধি, স্মৃতি ও ব্যক্তিত্ব লোপ পায়।]
571
00:53:27,120 --> 00:53:28,455
খোদা।
572
00:53:29,956 --> 00:53:31,958
নিশ্চয় তোর জন্য এটা
অনেক কষ্টদায়ক।
573
00:53:32,042 --> 00:53:34,377
কিন্তু উনি এখন নার্সিং হোমে আছেন
574
00:53:34,961 --> 00:53:37,005
আর পরের সেমিস্টারে
আমি স্কুলে ফিরে যাচ্ছি।
575
00:53:37,088 --> 00:53:38,298
কী বলছিস এসব?
576
00:53:39,591 --> 00:53:42,510
টাকা কোথায় পাচ্ছিস?
তুই খারাপ কিছু করছিস না-কি?
577
00:53:43,094 --> 00:53:44,596
আমি তোর মতো না।
578
00:53:44,679 --> 00:53:48,016
অনেক ভালো একটা লোকের সাথে দেখা হয়েছে
আর উনি আমাকে সাহায্য করছেন।
579
00:53:49,476 --> 00:53:51,436
কী বলছিস এসব?
580
00:53:51,519 --> 00:53:53,438
কে তোকে সাহায্য করবে
আর কেন করবে?
581
00:54:17,754 --> 00:54:19,464
জিনিসপত্র গুছিয়ে আসো।
582
00:54:28,265 --> 00:54:29,891
জিনিসপত্র গুছাচ্ছ কেন?
583
00:54:31,226 --> 00:54:32,519
তোমাকে ট্রান্সফার করা হয়েছে?
584
00:54:38,358 --> 00:54:40,610
আমি ছাড়া পেয়েছি।
585
00:54:41,236 --> 00:54:42,862
তুমি বাইরে যাচ্ছো?
586
00:54:42,946 --> 00:54:45,782
হ্যাঁ।
আমার বোন উকিল নিয়ে এসেছিল।
587
00:54:45,865 --> 00:54:48,326
ভিক্টিম বনিবনা করতে রাজি হয়েছে।
588
00:54:48,410 --> 00:54:50,996
দারুণ।
তোমার জন্য ভালো, বাছা।
589
00:54:51,079 --> 00:54:52,872
অভিনন্দন, জেরি।
অভিনন্দন।
590
00:54:53,456 --> 00:54:56,042
খোদা।
এখান থেকে যেতে ইচ্ছে করছে না।
591
00:54:57,544 --> 00:55:00,714
বেশি কিছু আনতে পারিনি,
কিন্তু প্লিজ সবাই একটা করে নাও।
592
00:55:01,423 --> 00:55:03,300
সব কিছুর জন্য ধন্যবাদ।
593
00:55:03,383 --> 00:55:04,342
ধন্যবাদ।
594
00:55:04,426 --> 00:55:06,219
- ধন্যবাদ।
- স্বাগত।
595
00:55:07,554 --> 00:55:09,180
এই নাও।
596
00:55:15,061 --> 00:55:16,730
অভিনন্দন।
597
00:55:26,865 --> 00:55:28,241
সব কিছুর জন্য ধন্যবাদ।
598
00:55:31,703 --> 00:55:35,123
ভালোভাবে থেকো।
কোন ঝামেলা করে আবার জেলে এসো না।
599
00:55:36,875 --> 00:55:38,543
আমি ভালোভাবেই থাকব।
600
00:55:40,503 --> 00:55:42,505
জীবনেও জেলে আসব না।
601
00:56:26,383 --> 00:56:28,551
এই, জুন সিক।
602
00:56:29,052 --> 00:56:30,595
তোকে আসতে মানা করেছিলাম।
603
00:56:31,679 --> 00:56:33,515
তুই নিশ্চয় ক্লান্ত।
ক্ষুধা লেগেছে কি?
604
00:56:40,063 --> 00:56:42,899
এটা বিগ মাউসকে দাও।
605
00:56:45,193 --> 00:56:48,905
শুনুন। আমি হয়তো বহু
মানুষের পিঠে ছুরি মেরেছি,
606
00:56:50,240 --> 00:56:52,200
কিন্ত আমি খুন করিনি।
607
00:56:54,035 --> 00:56:57,122
বলতে চাচ্ছো তোমার কর্দমাক্ত হাত
নর্দমায় দিলে নোংরা হয়ে যাবে?
608
00:56:58,832 --> 00:57:01,376
তোমার বোন ইতোমধ্যেই
আমার কাছ থেকে টাকা নিয়েছে।
609
00:57:02,502 --> 00:57:05,547
সেই টাকাতেই ভিক্টিম
বনিবনা করেছে।
610
00:57:07,715 --> 00:57:11,469
আমি বিগ মাউসকে মারতে যাবো কেন?
আমার তো টাকাটা ফেরত পেতে হবে।
611
00:57:13,805 --> 00:57:16,391
এতে তার পেট ব্যথা হবে।
612
00:57:17,684 --> 00:57:19,644
আর প্রচুর কষ্ট হবে, এই যা।
613
00:57:21,271 --> 00:57:22,522
- কী হয়েছে?
- জলদি করো।
614
00:57:22,605 --> 00:57:24,190
কী যে করি এখন?
615
00:57:24,274 --> 00:57:25,775
- ওহ না।
- আপনি ঠিক আছেন তো?
616
00:57:25,859 --> 00:57:29,028
- কী হয়েছে?
- প্রহরীদের ডাকো।
617
00:57:29,112 --> 00:57:31,823
প্রহরী!
উনি এখানে মারা যাচ্ছেন!
618
00:57:31,906 --> 00:57:33,616
প্লিজ জলদি আসুন!
619
00:57:33,700 --> 00:57:35,452
এখানে একজন মারা যাচ্ছে!
620
00:57:36,494 --> 00:57:38,079
এখানে একজন মারা যাচ্ছে!
621
00:57:44,085 --> 00:57:46,129
যাই হোক।
উনি তো আর মারা যাবেন না।
622
00:58:04,689 --> 00:58:09,068
- হ্যালো। আমাকে চিনেছেন?
- হ্যাঁ, হ্যালো। তুমি ছাড়া পেয়েছ?
623
00:58:09,152 --> 00:58:11,446
- বস অ্যাম্বুলেন্সে আছেন।
- কী?
624
00:58:13,072 --> 00:58:15,450
হটাৎ করেই উনার পেট ব্যথা শুরু হলো।
আমাদের উনার পেছনে যাওয়া উচিত।
625
00:58:15,533 --> 00:58:16,951
জলদি চলুন।
626
00:58:17,035 --> 00:58:18,119
কী হচ্ছে এসব?
627
00:58:40,808 --> 00:58:43,311
ওরা ডানদিক দিয়ে
সোজা হাসপাতালে গেলো না কেন?
628
00:58:43,394 --> 00:58:45,563
হয়তো তাদের জরুরি বিভাগ
পূর্ণ হয়ে আছে।
629
00:58:47,649 --> 00:58:49,317
মি. কিম, নাইন হসপিটাল
630
00:58:51,486 --> 00:58:53,780
হ্যালো, মি. কিম।
গো মিহো বলছি।
631
00:58:56,449 --> 00:58:58,952
১০ মিনিটের মধ্যে আসছি।
ধন্যবাদ।
632
00:58:59,619 --> 00:59:01,704
- গাড়িটাকে আটকাও।
- অ্যাম্বুলেন্সটাকে থামাবো?
633
00:59:01,788 --> 00:59:03,581
ওদিকে বড়ো কোনো হাসপাতাল নেই।
জলদি করো।
634
00:59:27,605 --> 00:59:28,982
দেখে।
635
00:59:33,278 --> 00:59:35,113
সামনে দেখুন!
636
00:59:53,298 --> 00:59:54,465
আপনাদের মাথায়
কোনো সমস্যা আছে?
637
00:59:56,884 --> 00:59:58,303
চাং হু।
638
00:59:58,803 --> 01:00:00,388
- মিহো।
- নড়ো না।
639
01:00:00,972 --> 01:00:02,640
পেটে ব্যথা করছে?
ঠিক কোথায় ব্যথা করছে?
640
01:00:03,266 --> 01:00:05,268
কী করছেন আপনি?
641
01:00:05,351 --> 01:00:07,979
আমি উনার স্ত্রী
আর আমি একজন নার্সও।
642
01:00:08,062 --> 01:00:10,273
কোনো হাসপাতালের
খোঁজ করতে হবে না।
643
01:00:10,356 --> 01:00:13,192
আমি কাছের এক হাসপাতালে কাজ করি
আর তারা ওর অপেক্ষা করছে,
644
01:00:13,276 --> 01:00:14,652
তাই ওকে সেখানে নিয়ে যেতে পারি।
645
01:00:17,071 --> 01:00:18,281
জলদি করুন!
646
01:00:42,221 --> 01:00:45,183
ডাক্তার কী বললো?
উনি ঠিক আছেন তো?
647
01:00:45,266 --> 01:00:48,436
ওর তীব্র পেট ব্যথা হয়েছে।
ডাক্তাররা এখন পরীক্ষা করছেন।
648
01:00:49,062 --> 01:00:50,480
যদিও ব্যাপারটা অদ্ভুত।
649
01:00:50,563 --> 01:00:53,066
শুধু ওরই কীভাবে
ফুড পয়জনিং হলো?
650
01:00:53,858 --> 01:00:56,027
কেউ নিশ্চয় ওকে কিছু খাইয়েছে।
651
01:00:57,153 --> 01:00:59,155
ডাক্তার বলেছে
সার্জারির কোনো প্রয়োজন নেই।
652
01:01:01,199 --> 01:01:03,451
তোমাকে ধন্যবাদ জানানোর সুযোগই হয়নি।
653
01:01:03,826 --> 01:01:04,911
তোমার নামটা যেন কী?
654
01:01:04,994 --> 01:01:06,120
আমি জে…
655
01:01:06,954 --> 01:01:08,790
আমার নাম ওহ জিন চুল।
656
01:01:08,873 --> 01:01:11,417
আজকেই তুমি ছাড়া পেয়েছ
আর টফু খাওয়ারও ফুরসত পাওনি।
657
01:01:12,001 --> 01:01:14,212
সমস্যা নেই।
আপনাদের দেখা পেয়েই আমি আনন্দিত।
658
01:01:15,588 --> 01:01:18,216
এই নাও।
বেশি কিছু না, তবুও প্লিজ গ্রহণ করো।
659
01:01:18,800 --> 01:01:21,636
না, না। আমি কিছুই করিনি।
আমি এটা নিতে পারব না।
660
01:01:21,719 --> 01:01:23,846
লজ্জা পেও না।
সমস্যা নেই।
661
01:01:24,847 --> 01:01:27,850
কিন্তু…
আমার এটা নেয়া উচিত না।
662
01:01:27,934 --> 01:01:29,977
তোমার জলদি যাওয়া উচিত।
নিশ্চয় পরিবারকে মিস করছ।
663
01:01:30,061 --> 01:01:33,481
অনেকদিন বাড়ি যাও না।
গিয়ে পরিবারের সাথে খাবার উপভোগ করো।
664
01:01:35,566 --> 01:01:38,611
আচ্ছা, ঠিক আছে।
আমি যাই এখন।
665
01:01:39,779 --> 01:01:41,823
- বেশ, বিদায়।
- বিদায়।
666
01:02:23,906 --> 01:02:26,743
জামিনের আবেদন
667
01:02:28,202 --> 01:02:30,747
পার্ক চাং হু
668
01:02:33,541 --> 01:02:35,960
- গো মিহো এর কী খবর?
- উনি এখনো হাসপাতালেই আছেন।
669
01:02:36,043 --> 01:02:38,796
উনি যে শক্তিশালী সেটা দেখে বুঝা যায় না,
তাই কোনো ঝামেলা করো না।
670
01:02:39,547 --> 01:02:41,048
রাতটা কোনোভাবে পার করো।
671
01:02:41,549 --> 01:02:42,633
আচ্ছা, স্যার।
672
01:02:45,720 --> 01:02:49,682
আমি শুধু আমার জামাইয়ের
মুখটা একবার দেখতে চাই।
673
01:02:49,766 --> 01:02:52,685
- আপনি ভেতরে যেতে পারবেন না।
- এত কঠোর হচ্ছেন কেন?
674
01:02:52,769 --> 01:02:54,145
উনার পরিবারের লোক
উনাকে দেখতে চাচ্ছে।
675
01:02:54,228 --> 01:02:55,813
এটা নিয়ম বহির্ভূত।
676
01:02:55,897 --> 01:02:57,273
সিরিয়াসলি।
677
01:02:58,316 --> 01:02:59,400
দরজা খুলুন।
678
01:03:01,986 --> 01:03:04,906
ডাক্তারের আদেশে নার্স হিসেবে
আমি এখানে এসেছি।
679
01:03:06,449 --> 01:03:07,992
দরজা খুলুন।
680
01:03:08,075 --> 01:03:09,827
১০ মিনিটই যথেষ্ট, তাই না?
681
01:03:10,411 --> 01:03:12,288
যান।
তার বেশি সময় পাবেন না।
682
01:03:20,421 --> 01:03:21,464
আজব তো।
683
01:03:50,409 --> 01:03:51,702
মিহো।
684
01:03:52,578 --> 01:03:53,704
জেগে গেছ?
685
01:03:55,122 --> 01:03:56,374
ব্যথা কেমন এখন?
686
01:04:01,254 --> 01:04:03,339
নড়ো না।
ব্যথা করবে।
687
01:04:04,799 --> 01:04:06,884
ভেবেছিলাম স্বপ্ন দেখছি,
688
01:04:08,636 --> 01:04:10,179
কিন্তু তুমি সত্যিই
আমার পাশে ছিলে।
689
01:04:13,891 --> 01:04:17,436
আমি মাত্র ১০ মিনিট থাকতে পারব।
তাই প্রয়োজনীয় কাজ করে নিই।
690
01:04:24,193 --> 01:04:25,444
আমার কী হয়েছে?
691
01:04:28,197 --> 01:04:30,241
তোমার ক্ষুদ্রান্ত্রে
মাদকের উপস্থিতি পাওয়া গিয়েছে।
692
01:04:30,616 --> 01:04:32,410
তুমি সন্দেহজনক কিছু খেয়েছিলে?
693
01:04:45,673 --> 01:04:49,427
তোমার হাতে বেশি সময় নেই বললে।
তাহলে কথা বলা যাক।
694
01:04:53,014 --> 01:04:54,015
তোমার কি মনে হয়…
695
01:04:55,433 --> 01:04:57,935
আমরা আগের মতো
সাধারণ জীবন কাটাতে পারব?
696
01:04:59,061 --> 01:05:02,607
টিভি দেখা,
অল্প সময়ের জন্য ঘুমানো,
697
01:05:03,608 --> 01:05:05,109
কথা বলা,
698
01:05:06,152 --> 01:05:08,362
আর কপাল টোকাটুকির জন্য তাস খেলা।
699
01:05:10,615 --> 01:05:12,283
তোমার কি মনে হয়
আবার এগুলো করতে পারব?
700
01:05:22,418 --> 01:05:24,879
আমার স্বামীটা নিশ্চয় ক্লান্ত।
701
01:05:30,051 --> 01:05:31,510
মনে হচ্ছে বিগ মাউসের চারিদিকে...
702
01:05:32,929 --> 01:05:34,388
একটা প্রাচীর আছে।
703
01:05:38,559 --> 01:05:41,103
এমন একটা প্রাচীর যেটা মনে হয় না
আমি কোনোদিন ভাঙতে পারব।
704
01:06:10,049 --> 01:06:11,133
মিহো।
705
01:06:14,470 --> 01:06:16,430
এটা স্যালাইনের চেয়ে
ভালো কাজে দিচ্ছে।
706
01:06:17,556 --> 01:06:18,849
ভালোই লাগছে।
707
01:06:21,936 --> 01:06:23,521
১০ মিনিট হয়ে গেছে।
বাইরে আসুন।
708
01:06:28,025 --> 01:06:29,443
আমি বাইরেই আছি।
709
01:06:31,195 --> 01:06:33,447
বাড়ি গিয়ে ঘুমিয়ে নাও।
তুমি ক্লান্ত হয়ে যাবে।
710
01:06:34,448 --> 01:06:35,783
একটু পর তোমার
স্যালাইন পরিবর্তন করতে হবে।
711
01:06:35,866 --> 01:06:37,368
আর সময় দিতে পারব না।
712
01:06:47,920 --> 01:06:49,463
হাল ছেড়ো না, সোনা।
713
01:07:28,878 --> 01:07:31,547
জলদিই দেখা করতে আসব।
সুস্থ থেকো।
714
01:08:05,581 --> 01:08:07,750
জেরি আমার উপর
মাদক প্রয়োগ করেছিল কেন?
715
01:08:08,709 --> 01:08:10,044
কে ওকে বাধ্য করেছিল?
716
01:08:17,885 --> 01:08:20,054
গুচেওন কারাগার
717
01:08:20,638 --> 01:08:22,139
এটা তো ফেরার রাস্তা নয়।
718
01:08:31,190 --> 01:08:32,358
ধুর বাল!
719
01:09:16,527 --> 01:09:21,532
জি সং মেন্টাল সেন্টার
720
01:09:21,700 --> 01:09:57,200
ভাবানুবাদে:
ইমরুল হাসান নাসিম
721
01:09:57,484 --> 01:10:02,156
পার্ক * হো, পুরুষ, ৩২
722
01:10:02,200 --> 01:10:28,000
বাংলা সাবটাইটেল দিয়ে সিরিজটি উপভোগ করার জন্য ধন্যবাদ।
সাবটাইটেলটি ভালো লেগে থাকলে গুড রেটিং আর ফিডব্যাক কাম্য।
723
01:10:28,573 --> 01:10:55,909
আগামী পর্বে:-